পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৫৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫৮
সিলেবাস
৪৭তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ৪ পরীক্ষার টপিক: ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ১২তম বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫৮ প্রশ্ন

.
He was sentenced _____ life imprisonment ___ his crimes.
  1. to, on
  2. with, for
  3. on, to
  4. to, for
ব্যাখ্যা
• এখানে, "Sentenced to" এর বাংলা অর্থ হলো "দণ্ডিত করা" বা "শাস্তি প্রদান করা"।
- এটি সাধারণত ব্যবহৃত হয় কোনো অপরাধের জন্য শাস্তি নির্ধারণ করার ক্ষেত্রে।

• Correct answer: He was sentenced to life imprisonment for his crimes.
- বাংলা অর্থ হলো: তাকে তার অপরাধের জন্য আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
.
Fragile : Breakable
  1. Durable : Weak
  2. Soft : Hard
  3. Perishable : Spoilable
  4. Heavy : Float
ব্যাখ্যা
The correct analogy is - Perishable : Spoilable.

প্রশ্নে উল্লিখিত শব্দজোড় এর অর্থ হলো:
Fragile - সহজে ভেঙে যায়।
Breakable - ভঙ্গুর; সহজে ভাঙ্গা যায় এমন।

প্রশ্নে উল্লিখিত শব্দজোড় এর অর্থ হলো:
Perishable - সহজে নষ্ট হয় এমন নশ্বর।
Spoilable - ধ্বংসযোগ্য বা ক্ষতিগ্রস্ত করা সম্ভব।

- অর্থাৎ, দুটো শব্দই একে অপরের সমার্থক এবং একটি বস্তু বা জিনিসের প্রবণতা বোঝায়।

উল্লিখিত অপশনগুলো,
- Durable (স্থায়ী): Weak (দুর্বল).
- Soft (নরম): Hard (শক্ত).
- Heavy (ভারী) : Float (ভাসা).

• সুতরাং, Options বিশ্লেষণ করে দেখা যায় যে, সঠিক Analogy টি হচ্ছে - Perishable : Spoilable.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
.
Which word represents a Common Gender?
  1. Hero
  2. Wizard
  3. Neighbor
  4. Window
ব্যাখ্যা
Common Gender:
- যে Noun পুংবাচক বা স্ত্রীবাচক উভয়কেই বুঝায় তাকে Common Gender বলা হয়।
- Example: Parent, Child, Baby, Teacher, Student, Monarch, Neighbor, etc.

• Neighbor (প্রতিবেশী) - Common gender.

Other options,
Hero (Masculine) - Heroine (Feminine).
Wizard (Masculine) - Witch (Feminine).
Window - Neuter gender.

Source: Applied English Grammar & Composition by P. C. Das.
.
The cake _____ baked when we reached the kitchen.
  1. was
  2. had been
  3. have been
  4. being
ব্যাখ্যা
• অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে যেটি আগে সংঘটিত হয়েছে সেটি Past Perfect এবং যেটি পরে সংঘটিত হয় সেটি Past Indefinite Tense হয়।
- এক্ষেত্রে when দ্বারা বাক্যের দুটি অংশ যুক্ত হলে When এর আগে Past Perfect হয় এবং পরে Past Indefinite Tense হয়।

Correct answer: The cake had been baked when we reached the kitchen.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
She lives in a house ____ roof leaks during the rainy season.
  1. which
  2. that
  3. whose
  4. where
ব্যাখ্যা
Complete sentence: She lives in a house whose roof leaks during the rainy season.
- Bangla meaning: সে এমন একটি বাড়িতে থাকে যার ছাদ বৃষ্টির দিনে চুইয়ে পড়ে।
 
• Relative Pronoun
- দুটি বাক্যকে সংযোগ করতে Relative Pronoun (who, which, what, whose, whom, that, ইত্যাদি) ব্যবহৃত হয়।
- বাক্যটির প্রথম অংশের অর্থ সে এমন একটি বাড়িতে থাকে।
- দ্বিতীয় অংশের অর্থ ছাদ বৃষ্টির দিনে চুইয়ে পড়ে।

- দুটি অংশকে একত্র করতে হলে relative pronoun বসবে, কারণ দুটি অংশের মধ্যে সম্পর্ক আছে। আর সম্পর্ক বুঝানোর ক্ষেত্রে Relative Pronoun এর Possessive হয়, অর্থাৎ Whose (যার) হবে।
- অর্থাৎ, এখানে (কার/ কীসের) Roof বৃষ্টির দিনে চুইয়ে পড়ে, উত্তরে বুঝাছে a house এর।
- সুতরাং, একমাত্র Whose বসালে বাক্যেটি  অর্থবোধক হয়।
.
The manager ordered ___ the employees to submit the report.
  1. to
  2. at
  3. on
  4. No preposition
ব্যাখ্যা
• Transitive verb এরপর কোন Preposition বসে না।
- সরাসরি Object বসে।
- কিছু কিছু Transitive verb হলো: reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter ইত্যাদি।

Correct Answer: The manager ordered the employees to submit the report.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
.
What is the Verb form of the word "People"?
  1. Popularity
  2. Popular
  3. Popularise
  4. Populous
ব্যাখ্যা
• Popularise (Verb):
English Meaning- Popularize somebody/something to make a lot of people know about something and enjoy it.
Bengali Meaning- জনপ্রিয়/ লোকপ্রিয়/ লোকপ্রচলিত করা।

উল্লিখিত অপশনগুলো,
• Popularity (noun) - জনপ্রিয়তা; লোকপ্রিয়তা; লোকগ্রাহ্যতা; লোকপ্রীতি।
• Popular (adjective) - জনসাধারণ সম্বন্ধীয় বা জনসাধারণের জন্য; লৌকিক; লোকপ্রিয়; লোকগ্রাহ্য।
Popularise (verb) - জনপ্রিয়/ লোকপ্রিয়/ লোকপ্রচলিত করা।
• Populous (adjective) - জনবহুল; জনাকীর্ণ; ঘনবসতিপূর্ণ।

Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary.
.
The antonym of the word 'Magnanimous' is -
  1. Generous
  2. Debased
  3. Friendly
  4. Renowned
ব্যাখ্যা
• Magnanimous (Adjective).
- English meaning: Kind, generous, and forgiving, especially towards an enemy or competitor.
- Bangla meaning: মহৎ, উদার।

Synonym: Noble, Great, Honorable, High.
Antonym: Ignoble, Degenerate, Degraded, Wretched.

উল্লিখিত অপশনগুলো,
Generous - উদার;
Debased - অপকৃষ্ট করা, হীনমুল্য করা, হীনচরিত্র করা;
Friendly - বন্ধুত্বপূর্ণ, বন্ধুসুলভ;
Renowned - বিখ্যাত, নামকরা।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
.
Who does Jane Eyre eventually marry in the novel?
  1.  St. John Rivers
  2. John Reed
  3. Mr. Rochester
  4.  Mr. Mason
ব্যাখ্যা
• Jane Eyre eventually marries Mr. Rochester in the novel.
 - এটি ১৮৪৭ সালে প্রকাশিত হয়।
- এক অনাথ মেয়ে 'Jane Eyre" এর সংগ্রাম, আত্মসম্মান, প্রেম ও স্বাধীনতার গল্প তুলে ধরেন।

Jane Eyre:
- Charlotte Bronte এর famous novel "Jane Eyre" এর কেন্দ্রীয় চরিত্র হচ্ছে Jane Eyre, অর্থাৎ তাঁর নামেই Novel টি নামকরণ করা হয়েছে।
- Charlotte Bronte তাঁর এই Novel টি তাঁর ছদ্মনাম "Currer Bell".
- Jane Eyre কে তাঁর Autobiography ও বলা হয়ে থাকে।
- ইংরেজি সাহিত্যের ইতিহাসে এটি একটি ক্লাসিক হিসাবে বিবেচিত।

Short Summary:
- Story of Rochester and Jane Eyre.
- একজন নারীর সংগ্রামের গল্প। দশ বছরের একজন অনাথিনী বালিকা যে পিতা মাতার অনুপস্থিতিতে অন্য একটি পরিবারে লালিত পালিত এবং একই সাথে নিগৃহীত হয়। এরপর তার ঠিকানা হয় অনাথ আশ্রমে।
- পরবর্তীতে Rochester নামক একজন বিত্তশালী পুরুষের প্রেমে পড়ে, কিন্তু তাদের মিলনে অনেক বাধা বিপত্তি দেখা দেয়।
- নানা প্রতিকূলতা আর ঘাত প্রতিঘাত এড়িয়ে জীবন সংগ্রামে জয়ী হয় Jane Eyre.
- শেষে Rochester এর সাথে তার মিলনের মাধ্যমে উপন্যাসের শুভ সমাপ্তি ঘটে।

Main Characters of the novel 
- Jane Eyre,
- Edward Rochester,
- St. John Rivers,
- Helen Burns,
- Mrs. Reed.

Charlotte Bronte:
- তিনি একজন British author.
- English novelist noted for Jane Eyre a strong narrative of a woman in conflict with her natural desires and social condition.
- Her father was Patrick Bronte was an Anglican clergyman. Irish-born, he had changed his name from the more commonplace Brunty.

Notable work:
- Jane Eyre,
- Poems by Currer,
- Ellis and Acton Bell,
- Shirley: A Tale,
- The Professor,
- Villette. 

Source: Britannica, An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
১০.
The synonym of the word 'Delude' is -
  1. Trick
  2. Demand
  3. Permit
  4. Reveal
ব্যাখ্যা
• Delude (Verb).
- English meaning: To make somebody believe something that is not true.
- Bangla meaning: প্রতারণা করা / ভ্রান্ত ধারণা দেওয়া / বিভ্রান্ত করা।

Synonym: Deceive, Fool, Trick, Mislead.
Antonym: Undeceive, Reveal, Expose, Show up.

উল্লিখিত অপশনগুলো,
Trick - প্রতারণা, চালাকি:
Demand - দাবি;
Permit - অনুমতি দেওয়া, মঞ্জুর করা, অনুমতি পত্র;
Reveal - উদঘাটন করা, প্রকাশ করা।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১১.
Choose the correct Spelling.
  1. Aggrevate
  2. Agreevate
  3. Aggravate
  4. Aggravat
ব্যাখ্যা
• The correct spelling is 'Aggravate' (Noun).
- English meaning: Aggravate something to make an illness or a bad or unpleasant situation worse.
- Bangla meaning: উত্যক্ত করা। 

Synonym: Annoy, Irritate, Bother.
Antonym: Appease, Placate, Pacify.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
১২.
Who is the greatest modern English dramatist?
  1. P. B. Shelley
  2. James Joyce
  3. Alexander Pope
  4. Harold Pinter
ব্যাখ্যা
Harold Pinter
- Born in 1930 and died in 2008.
- He was an English playwright.
- He achieved international renown as one of the most complex and challenging post-World War II dramatists.
- ২০০৫ সালে তিনি সাহিত্যে নোবেল পুরুষ্কার লাভ করেন।

Some of his Notable works 
- Moonlight,
- The Birthday Party,
- The Caretaker,
- The Dumb Waiter,
- The Homecoming,
- The Room, etc.

Source: Britannica, An ABC of English Literature by M Mofizar Rahman.
১৩.
What is the name of the captain in Moby-Dick?
  1. Captain Hook
  2. Captain Nemo
  3. Captain Ahad
  4. Captain Ahab
ব্যাখ্যা
The name of the captain in Moby-Dick is - Captain Ahab.

Moby Dick
- The novel, 'Moby Dick' by Herman Melville depicts the story of a whale.
- অর্থাৎ, "Moby Dick" in the novel is A Giant white Whale.
- উপন্যাসটির কাহিনী আবর্তিত হয়েছে একটি তিমি শিকারকে কেন্দ্র করে।
- একটি whaling vessel বা শিকারকারি 'Pequod' নামক একটি জাহাজে করে গল্পের চরিত্রগুলো সমুদ্রের উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু করে।
- Moby Dick নামক তিমিটিকে শিকারের কাহিনীর উপ্যাখান দেখা যায় পুরো কাহিনী জুড়ে, যার সমাপ্তি ঘটে বর্ণনাকারী Ismael ব্যাতীত সকলের মৃত্যুর মধ্যে দিয়েই।
- But the irony is - The white whale does not die in Moby Dick at the end!

Main Characters:
- Ishmael (Narrator),
- Captain Ahab,
- Queequeg,
- Starbuck,
- Peleg and Bildad (Owner of the ship Pequod), etc.

Herman Melville
- তিনি হচ্ছেন একজন American Novelist, short-story writer, and poet.
- Moby Dick, a novel by Herman Melville, published in London in October 1851 as "The Whale" and a month later in New York City as Moby-Dick; or, The Whale.
- It is dedicated to Nathaniel Hawthorne.
- Moby Dick is generally regarded as Melville’s magnum opus and one of the greatest American novels.

• The famous novels of Herman Melville are:
- Moby Dick,
- White Jacket,
- Bartleby, the Scrivener.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman, and Britannica.
১৪.
'সেটা কখনোই সফল হতে পারে না।'- বাক্যটির অস্তিবাচকরূপ কোনটি?
  1. সেটা কখনোই না সফল হতে পারে।
  2. সেটা সফলহীন হতে পারে।
  3. সেটা সর্বদাই অসফল হয়।
  4. সেটা অসফলই হতে পার।
ব্যাখ্যা
• বাক্য রূপান্তর:
মূলভাব বা অর্থ অপরিবর্তিত রেখে এক শ্রেণির বাক্যকে অন্য শ্রেণির বাক্যে পরিবর্তন কারার নামই হলো বাক্য রূপান্তর।

• নেতিবাচক বাক্য থেকে অস্তিবাচক বাক্যে রূপান্তরের নিয়ম:
নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হলে মৌলিক অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রেখে নিচের সাধারণ সূত্রগুলো অবলম্বন করতে হবে।

১. বাক্য পরিবর্তিত হলেও মূল অর্থ অপরিবর্তিত থাকবে।
যেমন:
নেতিবাচক: সেটা কখনোই সফল হতে পারে না।
নেতিবাচক: সেটা সর্বদাই অসফল হয়।

২. 'না', 'নয়', 'নি', 'নেই', 'নহে' ইত্যাদি নঞর্থক পদ তুলে দিতে হয় এবং শব্দের পরিবর্তন ঘটিয়ে হ্যা-বাচক ভাব ফুটিয়ে তুলতে হয়।
যেমন:
নেতিবাচক: কোথাও শান্তি ছিল না। 
অস্তিবাচক: সর্বত্র অশান্তি ছিলো।

৩. প্রয়োজনমতো নেতিবাচক শব্দের বাক্যাংশকে অস্তিবাচক শব্দ দ্বারা অস্তিবাচকে রূপান্তর করতে হয়।
যেমন:
নেতিবাচক: শহিদের মৃত্যু নেই।
অস্তিবাচক: শহিদেরা অমর।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
"মৌমাছি" কোন লেখকের ছদ্মনাম?
  1. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
  2. বিমল মিত্র
  3. বিমল ঘোষ
  4. সুনীল গঙ্গোপাধ্যায়
ব্যাখ্যা
• বিমল ঘোষ এর ছদ্মনাম - মৌমাছি।

অন্যদিকে, 
• বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম - যাযাবর।
• বিমল মিত্র এর ছদ্মনাম - জাবালি।

• সুনীল গঙ্গোপাধ্যায় বেশ কয়েকটি ছদ্মনামে সাহিত্য রচনা করতেন।
যেমন:
নীল লোহিত,
নীল উপাধ্যায়,
সনাতন পাঠক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
ভাষাতাত্ত্বিক অধ্যাপক অ্যাসকোলি আদি ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে সৃষ্ট ভাষাগুলোকে কয়টি প্রধান ভাগে ভাগ করেছেন?
  1. ৯টি
  2. ২টি
  3. ৭টি
  4. ৪টি
ব্যাখ্যা
• ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর শ্রেণিবিভাগ:
- ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর প্রাচীন শাখা ৯টি। আধুনিককালে অনেকে ১০টি বলেও উল্লেখ করেছেন। আমরা যেহেতু আধুনিক যুগের মানুষ তাই সেহেতু আধুনিক মতকেই স্বীকার করবো।

- ভাষাতাত্ত্বিক অধ্যাপক অ্যাসকোলি আদি ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে সৃষ্ট ভাষাগুলোকে দুটো প্রধান ভাগে ভাগ করেছেন। একটি শতম (Satam) ও অন্যটি কেস্তম (Centum)।
- কেন্তম ও শতম এ বিভাজন হয়েছিলো মূলত কণ্ঠবর্ণের উচ্চারণ বৈশিষ্ট্য লক্ষ্য করে। এ বিভাজনের ফলে ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠির অন্তর্ভুক্ত ভাষাগুলোর ভেতর একটি ভৌগোলিক বিভাজনও হয়।

- অ্যাসকোলির ধারণা কেন্তম গোষ্ঠীর ভাষাগুলো সব পশ্চিমের আর শতম গোষ্ঠির ভাষাগুলো সব পূর্বের। বর্তমানকালে হিত্তি বা হিত্তিক (Hittic) ভাষা ইন্দো-ইউরোপীয় গোষ্ঠীর দশম শাখা হিসেবে পরিচিত।

- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, এশিয়া মাইনরে প্রায় দেড় হাজার খ্রিস্টপূর্বে হিত্তি (হিত্তিক) ভাষা প্রচলিত ছিল। এবং তোখারিক (তুখারিক) ভাষা মধ্য এশিয়ায় খ্রিস্টীয় অষ্টম শতক পর্যন্ত জীবিত ছিল।

- কোনো কোনো পণ্ডিত হিত্তিকে ইন্দো-ইউরোপীয় মূল ভাষার সমগোত্রীয় এবং সমান স্তরের ভাষা বলে অভিহিত করেছেন। ড. সুকুমার সেন এ মতকে সমর্থন করে হিত্তির হিত্তির মূল ভাষার নাম 'ইন্দো-হিট্টীয়' বলে বলে উল্লেখ উল্লেখ করেছেন। হিত্তি এবং তোখারীয় ভাষা আবিষ্কারের পর ইন্দো-ইউরোপীয় মূল ভাষা বিভাগের কিছুটা পরিবর্তন ঘটলেও প্রাথমিক দুটি বিভাগ (কেন্তুম্ ও শতম) অস্বীকার করা যায় না। আধুনিক ভাষাতাত্ত্বিকগণ কেন্তুম এবং শতম্ এ দুটি বিভাগকে স্বীকার করেই ভাষার বিভিন্ন শ্রেণিবিন্যাসে নিয়োজিত হয়েছেন। সুতরাং হিত্তি এবং তুখারীয় ভাষা আবিষ্কারের পরেও কেন্তুম ও শতমের নামকরণের গুরুত্ব ও সার্থকতা রয়েছে।




উৎস: ইন্দো-ইউরোপীয় থেকে বাংলা (বাংলা ভাষার ইতিহাস), রেজাউল ইসলাম।
১৭.
ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদাবলির কবি ছিলেন-
  1. জয়দেব
  2. চণ্ডীদাস
  3. বিদ্যাপতি
  4. মুকুন্দরাম চক্রবর্তী
ব্যাখ্যা
• বৈষ্ণব পদাবলি:
- বৈষ্ণব পদাবলি মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল।
- বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন। অবাঙালি কবি বিদ্যাপতিকে ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি বলা হয়। উনি অভিনব জয়দেব নামেও পরিচিত।

--------------
• বিদ্যাপতি:
মিথিলার রাজসভার কবি ছিলেন বিদ্যাপতি।
'মৈথিল কোকিল' বলতে মিথিলার কবি বিদ্যাপতিকে বোঝায়।
তিনি ছিলেন বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার।
তাঁর শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদ।

অন্যদিকে,
• বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলি রচনা করেন চণ্ডীদাস। 

• জয়দেব সংস্কৃত ভাষার কবি। বাঙ্গালি কবি জয়দেবকে বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা বলা হয়। রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত 'গীতগোবিন্দম্' কাব্যটি আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন।

• মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য ধারার কবি ছিলেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৮.
বিখ্যাত 'পাঞ্জেরি' কবিতাটি কার রচনা?
  1. আহসান হাবীব
  2. কাজী নজরুল ইসলাম
  3. ফররুখ আহমদ
  4. কায়কোবাদ
ব্যাখ্যা
• 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থ:
- মুসলিম জাগরণের কবি ফররুখ আহমদ রচিত প্রথম ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'সাত সাগরের মাঝি' ১৯৪৪ সালে প্রকাশিত হয়।
- ফররুখ আহমদ রচিত 'পাঞ্জেরি' কবিতাটি 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থের অন্তর্গত।
- 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থে মোট ১৯ টি কবিতা রয়েছে। সাত সাগরের মাঝি নামে একটি নাম কবিতা আছে গ্রন্থের সর্বশেষে।

অন্যান্য উল্লেখযোগ্য কবিতাগুলো হচ্ছে:
- সিন্দাবাদ,
- পাঞ্জেরি,
- লাশ,
- আউলাদ,
- দরিয়ার শেষরাত্রি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
"পথের দাবী" উপন্যাসটি ধারাবাহিকরূপে প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. সাধনা
  2. পরিচয়
  3. মোসলেম ভারত
  4. বঙ্গবাণী
ব্যাখ্যা
"পথের দাবী" উপন্যাস:
• 'পথের দাবী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস। এটি প্রকাশিত হয় ১৯২৬ সালে।

• এটি স্বদেশী বিপ্লবীদের হাতে হাতে থাকতো। কাহিনির পটভূমিকা ব্রহ্মদেশ। কোনো এক গুপ্ত বিপ্লবী দলের নায়ক সব্যসাচী এই উপন্যাসের প্রধান চরিত্র। কারো মতে সব্যসাচী চরিত্রে বিপ্লবী রাসবিহারী বসুর ছায়াপাত ঘটেছে। নিঃসন্দেহে এই কাহিনিতে ব্রিটিশ শাসনের তীব্র সমালোচনা এবং সশস্ত্র বিপ্লবকে আন্তরিক সমর্থন আছে।

• গ্রন্থটি প্রকাশের সঙ্গে সঙ্গে সরকার কর্তৃক নিষিদ্ধ হয়। নান্দনিক মানদণ্ডে 'পথের দাবী' উৎকৃষ্ট সাহিত্য কিনা এ নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে এ উপন্যাস উদ্দীপকের ভূমিকা রাখে।

'আমি বিপ্লবী, ভারতের স্বাধীনতাই আমার একমাত্র কাম্য, আমার একটি মাত্র সাধনা।'- এই বক্তব্য ছিল উপন্যাসের শেষে। ভারতীয় রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এই গ্রন্থ বিশেষ গুরুত্বপূর্ণ।

• 'বঙ্গবাণী' পত্রিকায় ১৩২৯-এর ফাল্গুন সংখ্যা থেকে 'পথের দাবী' ধারাবাহিকরূপে প্রকাশিত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
'ঢাকের বাঁয়া' বাগ্‌ধারার অর্থ কী?
  1. তোষামুদে
  2. প্রচার করা
  3. অকেজো
  4. ভণ্ড
ব্যাখ্যা
• 'ঢাকের বাঁয়া' অর্থ - অকেজো।
বাক্য: দায়িত্ব দু'জনের ওপর থাকলে কী হবে, মামুন তো ঢাকের বাঁয়া।

এরূপ কিছু গুরুত্বপূর্ণ বান্ধারা হলো:
• 'ঢাকের কাঠি' বাগধারার অর্থ- মোসাহেব / তোষামুদে / চাটুকার।
- বাক্য: ঢাকের কাঠির কথায় বাড়াবাড়ি করা ভালো নয়।

• 'ঢেঁকির কুমির' অর্থ - অপদার্থ।
বাক্য: ঢেঁকির কুমিররা কখনোই জীবনে উন্নতি লাভ করতে পারে না।

• 'ঢাক পেটানো' অর্থ - প্রচার করা।
বাক্য: আইবুড়ো মেয়ের বয়স সতেরো, তা কি ঢাক পিটিয়ে জানাতে হবে!

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
২১.
" মরণ রে, তুঁহু মম শ্যামসমান।"- বিখ্যাত পঙ্‌ক্তিটি কার রচনা?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. বিহারীলাল চক্রবর্তী
  3. মাইকেল মধুসূদন
  4. কায়কোবাদ
ব্যাখ্যা
• "ভানুসিংহ ঠাকুরের পদাবলী":
- 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বৈষ্ণব পদাবলির ধারার এবং ব্রজবুলি ভাষায় লিখিত একটি কাব্য।

- ১২৯১ সনে আষাঢ়ের মাঝামাঝি এ কাব্যটির প্রকাশকালে কবির নাম হিসেবে আখ্যাপত্রে লিখিত হয় ভানুসিংহ ঠাকুর। আর গ্রন্থটির প্রকাশক হন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রকাশকের বিজ্ঞাপনে বলা হয়: ভানুসিংহের পদাবলী শৈশব সঙ্গীতের আনুষঙ্গিক স্বরূপে প্রকাশিত হইল। ইহার অধিকাংশই পুরাতন কালের খাতা হইতে সন্ধান করিয়া বাহির করিয়াছি।

- 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' গ্রন্থে বর্তমানে মোট ২০টি পদ রয়েছে।
- এই কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা- মরণ ও প্রশ্ন।

- 'মরণ' কবিতার বিখ্যাত পঙ্‌ক্তি: " মরণ রে, তুঁহু মম শ্যামসমান।"

উৎস: ভানুসিংহ ঠাকুরের পদাবলী কাব্যগ্রন্থ।
২২.
তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
    অনির্ধারিত
    ব্যাখ্যা
    • 'অপ' একটি তৎসম বা সংস্কৃত উপসর্গ। এই উপসর্গযোগে গঠিত কয়েকটি শব্দ যে অর্থে ব্যবহার হয় তার কয়েকটি নিচে উল্লেখ করা হলো -

    • বিপরীত- অপমান, অপকার, অপচয় ইত্যাদি।
    • নিকৃষ্ট- অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ ইত্যাদি।
    • স্থানান্তর- অপসারণ, অপহরণ ইত্যাদি।
    • বিকৃত- অপমৃত্যু

    অন্যদিকে,
    খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত শব্দ- 
    • 'নি' উপসর্গযোগে গঠিত শব্দ: নিখুঁত, নিখোঁজ, নিলাজ, নিভাঁজ, নিরেট।
    • 'অঘাচণ্ডী' শব্দটিতে 'অঘা' উপসর্গটি 'বোকা' অর্থে ব্যবহৃত হয়েছে।
    • কদ্ (নিন্দিত) অর্থে-  কদবেল, কদর্য, কদাকার।

    উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
    ২৩.
    মাইকেল মধুসূদন দত্তের কোন গ্রন্থটি 'ভূদেব মুখোপাধ্যায়কে' উৎসর্গ করা হয়েছিল?
    1. তিলোত্তমাসম্ভব
    2. ব্রজাঙ্গনা
    3. হেক্টরবধ
    4. মেঘনাদবধ
    ব্যাখ্যা
    • 'হেক্টরবধ' গ্রন্থ:
    - হেক্টরবধ (১৮৭১) হোমারের 'ইলিয়াড' মহাকাব্যের প্রথম কয়েকটি সর্গের গদ্যে রচিত বঙ্গানুবাদ।
    - মধুসূদন রচনাটি ১৮৬৭তে শুরু করেন কিন্তু অসমাপ্ত অবস্থাতেই ১৮৭১ সালের ১লা সেপ্টেম্বর তা প্রকাশিত হয়।
    - হোমারের রচনা মূল গ্রিক থেকে বাংলায় অনুবাদের এটিই প্রথম প্রচেষ্টা। গ্রন্থটি 'ভূদেব মুখোপাধ্যায়কে' উৎসর্গ করা হয়েছিল।

    --------------------
    • মাইকেল মধুসূদন দত্ত:
    - মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার। তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্ম গ্রহণ করেন।
    - তিনি বাংলা ভাষার সনেট প্রবর্তক। তিনি অমিত্রাক্ষর ছন্দেরও প্রবর্তক।
    - মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন 'পদ্মাবতী' নাটকে। (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)
    - অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ- তিলোত্তমাসম্ভব কাব্য। অর্থ্যাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত।
    - তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। এটি ইংরেজিতে রচিত।

    তাঁর রচিত কাব্যগুলো হলো:
    - তিলোত্তমাসম্ভব কাব্য,
    - মেঘনাদবধ কাব্য,
    - ব্রজাঙ্গনা কাব্য,
    - বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য),
    - চতুর্দশপদী কবিতাবলী।

    •  'হেক্টরবধ' গদ্যে রচিত অনুবাদ।

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
    ২৪.
    'ছাত্ররা বল খেলে।'- বাক্যে 'বল' কোন কারক?
    1. কর্ম কারক
    2. অপাদান কারক
    3. অধিকরণ কারক
    4. করণ কারক
    ব্যাখ্যা
    • করণ কারক:
    'করণ' শব্দের অর্থ উপায় বা সহায়। যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে।
    বাক্যের ক্রিয়াপদকে 'কার দ্বারা বা কী উপায়ে জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক।

    করণ কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:
    • প্রথমা বা শূন্য বিভক্তি:
    - ছাত্ররা বল খেলে।
    [কী দ্বারা খেলে? উত্তর পাওয়া যায়  বল দ্বারা।]

    - ঘোড়াকে 'চাবুক' মার।

    • তৃতীয়া বা দ্বারা বিভক্তি:
    লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়।
    দিয়া বিভক্তি: মন দিয়া কর সবে বিদ্যা অর্জন।

    • সপ্তমী বা এ বিভক্তি:
    ফুলে ফুলে ঘর ভরেছে।
    জ্ঞানে বিমল আনন্দ হয়।

    • তে বিভক্তি: লোকটা জাতিতে বৈষ্ণব।
    • য় বিভক্তি: চেষ্টায় সব হয়।

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নবম-দশম শ্রেণি (২০১৯ -সংস্করণ)।
    ২৫.
    'যা বলা হবে' এক কথায় কী বলে?
    1. উক্ত
    2. বক্তব্য
    3. বক্ষ্যমাণ
    4. অব্যক্ত
    ব্যাখ্যা
    • 'যা বলা হবে' এক কথায় বলে - বক্তব্য।

    এমন আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
    •'যা বলা হয়েছে' এক কথায় বলে - উক্ত।
    • 'যা বলা হয় নি' এর এক কথায় প্রকাশ - অনুক্ত।
    • 'যা বলা হচ্ছে' এক কথায় বলে - বক্ষ্যমাণ।
    • 'যা প্রকাশ করা হয়নি' এক কথায় বলে - অব্যক্ত।
    • 'যা পূর্বে শোনা যায় নি' এক কথায় বলে - অশ্রুতপূর্ব।
    • 'যা বলার যোগ্য নয়' এক কথায় বলে - অকথ্য।

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
    ২৬.
    একদল মহিষ প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে চার পথে গমন করে, ছয় ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং পনেরো জন গোয়ালা সমান সংখ্যক মহিষের দুধ দোয়ায়, তাহলে মহিষের সংখ্যা কত?
    1. ২৮০
    2. ২৫২
    3. ১৮০
    4. ১২০
    ব্যাখ্যা
    প্রশ্ন: একদল মহিষ প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে চার পথে গমন করে, ছয় ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং পনেরো জন গোয়ালা সমান সংখ্যক মহিষের দুধ দোয়ায়, তাহলে মহিষের সংখ্যা কত?

    সমাধান:
    নির্ণেয় মহিষের সংখ্যা ৪, ৬, ৯ এবং ১৫ এর ল.সা.গু।
    ∴ ৪, ৬, ৯, ১৫ ল.সা.গু = ১৮০

    সুতরাং, মহিষের সংখ্যা ১৮০ হতে পারে।
    ২৭.
    একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 16 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
    1. 16√3 বর্গমিটার
    2. 64√2 বর্গমিটার
    3. 32√5 বর্গমিটার
    4. 64√3 বর্গমিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 16 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

    সমাধান:
    দেওয়া আছে,
    বাহু =16 মিটার

    আমরা জানি,
    সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4)a2
    = (√3/4)(16)2
    = 64√3

    সুতরাং ক্ষেত্রফল 64√3 বর্গমিটার।
    ২৮.
    পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচগুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত?
    1. ১৮ বছর
    2. ২০ বছর
    3. ২৫ বছর
    4. ১৫ বছর
    ব্যাখ্যা
    প্রশ্ন: পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচগুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত?

    সমাধান:
    ধরি,
    পুত্রের বয়স = ক বছর
    পিতার বয়স = ৪ক বছর

    ৫ বছর আগে পুত্রের বয়স ছিল = ক - ৫ বছর
    ৫ বছর আগে পিতার বয়স ছিল = ৪ক - ৫ বছর

    প্রশ্নমতে,
    ৪ক - ৫ = ৫(ক - ৫)
    ⇒ ৪ক - ৫ = ৫ক - ২৫
    ⇒ ৫ক - ৪ক = ২৫ - ৫
    ∴ ক = ২০
    ∴ পুত্রের বর্তমান বয়স ২০ বছর।
    ২৯.
    Q = {x ∈ N : 3x < 21} হলে, Q এর উপসেট কয়টি?
    1. 32
    2. 24
    3. 16
    4. 64
    ব্যাখ্যা
    প্রশ্ন: Q = {x ∈ N : 3x < 21} হলে, Q এর উপসেট কয়টি?

    সমাধান: 
    Q = {x ∈ N : 3x < 21}
    ⇒ 3x < 21
    ⇒ x < 7
    অর্থাৎ 7 এর চেয়ে ছোট সকল স্বাভাবিক সংখ্যা হলো Q সেটের উপাদান।
    ∴ Q = {1, 2, 3, 4, 5, 6}

    ∴ Q সেটের উপসেট সংখ্যা = 26 = 64
    ৩০.
    7(x - 2) + 4 = 5(x + 3)  এর সমাধান সেট কোনটি?
    1. {25/2}
    2. {5/2}
    3. {2/3}
    4. {2}
    ব্যাখ্যা
    প্রশ্ন: 7(x - 2) + 4 = 5(x + 3)  এর সমাধান সেট কোনটি?

    সমাধান:
    দেওয়া আছে,
    ⇒ 7(x - 2) + 4 = 5(x + 3)
    ⇒ 7x - 14 + 4 = 5x + 15
    ⇒ 7x - 5x = 15 + 14 - 4
    ⇒ 2x = 25
    ∴ x = 25/2

    ∴ নির্ণেয় সমাধান সেট {25/2}
    ৩১.
    1. ৩ বছর
    2. ৬ বছর
    3. ২ বছর
    4. ৫ বছর
    ব্যাখ্যা
    প্রশ্ন:
     

    সমাধান:
    ৩২.
    একটি দ্রব্য ২৫০ টাকায় বিক্রয় করায় ৫০ টাকা ক্ষতি হলাে। ক্ষতির শতকরা হার কত?
    1. ২৫%
    2. ১৬.৬৭%
    3. ১৫%
    4. ১৮.৭৫%
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি দ্রব্য ২৫০ টাকায় বিক্রয় করায় ৫০ টাকা ক্ষতি হলাে। ক্ষতির শতকরা হার কত?

    সমাধান:
     প্রকৃত মূল্য = ২৫০ + ৫০ = ৩০০ 

    ∴ ক্ষতির শতকরা হার = (৫০/৩০০) × ১০০%
    = ১৬.৬৭%
    ৩৩.
    'হালনাগাদ' শব্দের ইংরেজি পারিভাষিক শব্দ কোনটি?
    1. Submission
    2. Up-to-date
    3. Filing
    4. Surrender
    ব্যাখ্যা
    প্রশ্ন:  'হালনাগাদ' শব্দের ইংরেজি পারিভাষিক শব্দ কোনটি?

    সমাধান:
    Up-to-date = হালনাগাদ।
    Submission = পেশ, দাখিল।
    Filing = নথিভুক্তি, নথিভুক্তকরণ।
    Surrender = সমর্পণ; ত্যাগ, ইস্তফা।
    ৩৪.
    - 5 ≤ 2x - 1 < 7 অসমতাটির সমাধান কোনটি?
    1. (2, 4)
    2. (- 2, 4)
    3. [1, 3)
    4. [- 2, 4)
    ব্যাখ্যা
    শ্ন: - 5 ≤ 2x - 1 < 7 অসমতাটির সমাধান কোনটি?

    সমাধান:
    - 5 ≤ 2x - 1 < 7
    ⇒ - 5 + 1 ≤ 2x - 1 + 1 < 7 + 1
    ⇒ - 4 ≤ 2x < 8
    ⇒ (- 4/2) ≤ (2x/2) < (8/2)
    ⇒ - 2 ≤ x < 4

    ∴ অসমতাটির সমাধান: [- 2, 4)
    ৩৫.
    Spider : Web : : Bird : ?
    1. Nest
    2. Cave
    3. Sky
    4. Tree
    ব্যাখ্যা
    প্রশ্ন: Spider : Web : : Bird : ?

    সমাধান:
    মাকড়সা তার জালে বাস করে,
    পাখি তার বাসায় বাস করে।

    ∴ Spider : Web : : Bird : Nest.
    ৩৬.
    1. 27
    2. 18
    3. 9
    4. 15
    ব্যাখ্যা
    প্রশ্ন:


    সমাধান:
    ৩৭.
    আলোর প্রতিসরণের ফলে কোন ঘটনাটি ঘটে?
    1. আয়নার সামনে দাঁড়ালে প্রতিবিম্ব দেখা যায়।
    2. জলাশয়ের পানিতে আকাশ বা গাছের প্রতিবিম্ব দেখা যায়। 
    3. প্রিজমের মাধ্যমে সাদা আলো রংধনু রঙে বিভক্ত হয়।
    4. পানির নিচে ডুবে থাকা পয়সা প্রকৃত অবস্থান থেকে উপরে দেখা যায়।
    ব্যাখ্যা

    আলোর প্রতিসরণ:
    - আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমের বিভেদতলে আপতিত হয় তখন ২য় মাধ্যমে আলোর গতিপথের দিক পাল্টে যাওয়াকে আলোর প্রতিসরণ বলে।
    - আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় প্রতিসরিত আলোকরশ্মি অভিলম্ব হতে সরে যায় বা অভিলম্বের দিকে আসে।
    - বিষয়টি দুইটি মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে।
    - আলোর প্রতিসরণের জন্য বস্তুর প্রকৃত অবস্থান দেখা যায় না।

    • আলোর প্রতিসরণের ফলে:
    - পুকুরের পানির ভেতর মাছকে কিছুটা ওপরে দেখা যায়।
    - একটি সরল দণ্ডকে তির্যকভাবে পানিতে ডোবালে বাঁকা দেখা যায়।
    - পানিতে ডােবানাে পয়সা উপর থেকে তাকালে কিছুটা উপরে দেখা যায়।
    - খাঁড়াভাবে তাকালে পুকুরের গভীরতা প্রকৃত গভীরতা থেকে কম মনে হয়।
    - পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যায়।

    অন্যান্য অপশনসমূহ, 
    ক) আয়নার সামনে দাঁড়ালে প্রতিবিম্ব দেখা যায়। (প্রতিফলন) 
    খ) জলাশয়ের পানিতে আকাশ বা গাছের প্রতিবিম্ব দেখা যায়। (প্রতিফলন) 
    গ) প্রিজমের মাধ্যমে সাদা আলো রংধনু রঙে বিভক্ত হয়। (বিচ্ছুরণ) 

    উৎস:
    ১. পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
    ২. বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

    ৩৮.
    রিখটার স্কেলে পরিমাপ করা হয়-
    1. ভূমিকম্পের তীব্রতা
    2. শব্দের তীব্রতা
    3. সমুদ্রস্রোত 
    4. আবহাওয়া পরিবর্তন 
    ব্যাখ্যা

    ◉ ভূমিকম্পের আপেক্ষিক শক্তি/মাত্রা (Magnitude) রিখটার স্কেলে পরিমাপ করা হয়।

    রিখটার স্কেল:
    - ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয় রিখটার স্কেলে।
    - 1935 সালে আমেরিকার ভূকম্প বিশারদ চার্লস ফ্রান্সিস রিখটার ভূমিকম্পের যে মাত্রামাপক স্কেল প্রণয়ন করেন সেই স্কেলকে রিখটার স্কেল বলে।
    - রিখটার পরিমাপক স্কেল হলো কোন ভূমিকম্পের প্রাবল্যকে সংখ্যা দিয়ে প্রকাশ করা, এটি একটি 10 মাত্রা ভিত্তিক লগারিদম পরিমাপ।
    অর্থাৎ এই পরিমাপে যে কোন সংখ্যার ভূমিকম্প- পূর্ববর্তী সংখ্যার চাইতে 10 গুণ বেশি শক্তিশালী।যেমন তিন মাত্রার ভূমিকম্পের চেয়ে চার মাত্রার ভূমিকম্প দশগুণ বেশি শক্তিশালী।

    ভূমিকম্প:
    - পৃথিবীর ভেতরে হঠাৎ সৃষ্ট কোনো কম্পন যখন ভূপৃষ্ঠে আকস্মিক আন্দোলন সৃষ্টি করে, সেটাকেই ভূমিকম্প বলে।
    - ভূমিকম্প কয়েক সেকেন্ড থেকে মিনিট খানেক পর্যন্ত স্থায়ী হতে পারে এবং পর্যায়ক্রমে একাধিকবার ঘটতে পারে।
    - ভূমিকম্প একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটি দেশ বা অঞ্চল পুরোপুরি ধ্বংস করে দিতে পারে।

    উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি ও ব্রিটানিকা।

    ৩৯.
    ডেঙ্গু জ্বরের বাহক কোনটি?
    1. Anopheles stephensi
    2. Culex quinquefasciatus
    3. Aedes aegypti
    4. Mansonia uniformis
    ব্যাখ্যা

    ◉ Aedes aegypti হলো ডেঙ্গু ভাইরাসের প্রধান বাহক। 

    ডেঙ্গু জ্বর:
    - ডেঙ্গু একটি ভাইরাসঘটিত রোগ।
    - এই ভাইরাসের জীবাণুর নাম ফ্ল্যাভি ভাইরাস।
    - এটি একটি RNA ভাইরাস।
    - এই ভাইরাসের বাহক হলো Aedes aegypti L. ও Aedes albopictus নামক মশকী (স্ত্রী মশা)।
    - এর পোষক দেহ হলো মানুষ।
    - প্রতি বছর সারা বিশ্বে প্রায় ১০ কোটি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়।
    - ডেঙ্গু জ্বরে ১০৩-১০৫° ফারেনহাইট হয়ে থাকে।
    - সাধারণত ডেঙ্গু মশা কামড়ানোর ২-৭ দিন পর জ্বর দেখা দেয়।
    - ডেঙ্গু জ্বরে রোগীর তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, পেট ব্যাথা, কপাল ব্যথা ও গলা ব্যথা হয়।
    - মেরুদণ্ডের ব্যথাসহ কোমরে ব্যথা এই রোগের বিশেষ লক্ষণ। একে হাড়ভাঙ্গা জ্বর বলে।
    - প্লেটিলেট পরীক্ষায় রক্তের অনুচক্রিকার সংখ্যা ১৫০০০০/mm৩ এর অনেক নিচে নেমে আসে।
    - ডেঙ্গু জ্বরে রোগীকে এসপিরিন জাতীয় ওষুধ দেয়া যাবে না।
    - ব্যথা ও জ্বর কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে হবে।

    উৎস: জীববিজ্ঞান-প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, ড. মোহাম্মদ আবুল হাসান।

    ৪০.
    যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান হলেও প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান নয়- 
    1. আইসোবার
    2. আইসোটোপ
    3. আইসোটোন 
    4. কোনোটিই নয় 
    ব্যাখ্যা

    ◉ যে সকল পরমাণুর ভর সংখ্যা (Mass number) সমান কিন্তু প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান নয়, তাদেরকে আইসোবার (Isobar) বলা হয়।

    আইসোবার (Isober):
    - যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান তাদেরকে বলা হয় আইসোবার।
    - এদের ভর সংখ্যা সমান হলেও প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান নয়।

    অন্যদিকে, 
    আইসোটোপ (Isotope):
    - একই মৌলের একাধিক ভর সংখ্যাবিশিষ্ট পরমাণু থাকলে সেগুলিকে পরস্পরের আইসোটোপ বলে।
    - যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে।
    - নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে এদের ভর সংখ্যা ভিন্ন হয়।

    আইসোটোন (Isotone):
    - যে সকল পরমাণুতে সমান সংখ্যক নিউট্রন থাকে, তাদের পরস্পরকে আইসোটোন বলে।

    উৎস: পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

    ৪১.
    কোন প্রযুক্তি হ্যাশিং (Hashing) এর মাধ্যমে উচ্চ মানের নিরাপত্তা নিশ্চিত করে?
    1. ফায়ারওয়াল
    2. অ্যান্টিভাইরাস সফটওয়্যার
    3. বায়োমেট্রিক অথেন্টিকেশন
    4. ব্লকচেইন
    ব্যাখ্যা

    ◉ ব্লকচেইন (Blockchain) প্রযুক্তি হ্যাশিং (Hashing) এর মাধ্যমে উচ্চ মানের নিরাপত্তা নিশ্চিত করে।
    হ্যাশিং হলো একটি ক্রিপ্টোগ্রাফিক পদ্ধতি, যেখানে যেকোনো ডেটা (লেনদেন, পাসওয়ার্ড, ফাইল ইত্যাদি) একটি স্থির দৈর্ঘ্যের আলফানিউমেরিক স্ট্রিং-এ রূপান্তরিত হয়। এই স্ট্রিংকে হ্যাশ (Hash) বলা হয় (যেমন: SHA-256 অ্যালগরিদমে Hello → 2cf24dba5fb0a30...)।

    ব্লকচেইন:
    - এই সিস্টেমে প্রতিটি ব্লক এক একটি একাউন্ট যার প্রতিটি লেনদেন ব্যবস্থাপনা চেইন আকারে পরিচালিত হয়।
    - প্রত্যেকটি ব্লক হ্যাশিং (Hashing) এর মাধ্যমে উচ্চ মানের নিরাপত্তা নিশ্চিত করে যার ফলে কেউই এখানে হস্তক্ষেপ করতে পারে না।
    - এটি তথ্য সংরক্ষণ করার একটি নিরাপদ এবং উন্মুক্ত পদ্ধতি।
    - এ পদ্ধতিতে তথ্য বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে সংরক্ষণ করা হয়।
    - একটি সাধারণ Block এ ৩টি অংশ থাকে। যথা-
    ১. A hash pointer to the previous block,
    ২. Timestamp এবং
    ৩. List of transactions.
    - একমাত্র জেনেসিস ব্লক ছাড়া সব ব্লকেই A hash pointer to the previous block থাকে।
    - ব্লকচেইনের প্রথম ব্লকটিকে জেনেসিস ব্লক বলা হয় এবং এটি 2009 সালে তৈরি করা হয়েছিল।

    অন্যান্য অপশনসমূহ, 
    ফায়ারওয়াল: নেটওয়ার্ক ট্রাফিক ফিল্টার করে নিরাপত্তা দেয়। 
    অ্যান্টিভাইরাস: ম্যালওয়ার শনাক্ত ও প্রতিরোধ করে। 
    বায়োমেট্রিক: ফিঙ্গারপ্রিন্ট/ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে নিরাপত্তা দেয়। 

    উৎস: Unlocking Digital Cryptocurrencies 1st Edition by Andreas M. Antonopoulos. [Chapter 7. The Blockchain]

    ৪২.
    প্রবল জোয়ারের কারণ কী?
    1. পৃথিবীর আহ্নিক গতি
    2. সমুদ্রের পানির লবণাক্ততা
    3. চন্দ্র, সূর্য ও পৃথিবী এক সরলরেখায় থাকে
    4. বায়ুমণ্ডলের চাপের পরিবর্তন
    ব্যাখ্যা

    ◉ প্রবল জোয়ার (Spring Tide) ঘটে যখন চন্দ্র, সূর্য ও পৃথিবী এক সরলরেখায় থাকে (পূর্ণিমা বা অমাবস্যায়)। এতে চন্দ্র ও সূর্যের সম্মিলিত মহাকর্ষীয় টানে জোয়ারের উচ্চতা সর্বোচ্চ হয়।

    জোয়ার-ভাটা:
    - চন্দ্র ও সূর্যের আর্ষণ শক্তি পৃথিবীর কেন্দ্রাতিক প্রভৃতির প্রভাবে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় অন্তর ফুলে উঠে আবার নেমে যায়। সমুদ্র পানি এভাবে ফুলে উঠাকে বলা হয় জোয়ার এবং. নেমে যাওয়াকে ভাটা বলে।
    - বিজ্ঞানীরা প্রমাণ করেছেন চন্দ্র ও সূর্যের প্রভাবেই এবং পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিক শক্তির প্রভাবে জোয়ার ভাটা হয়।- জোয়ার ভাটা সংঘটনের কারণকে দুই ভাগে ভাগ করা যায়।

    যথা-
    ক. মহাকর্ষণ শক্তির প্রভাব এবং
    খ. কেন্দ্রাতিগ শক্তির প্রভাব।

    - সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় অবস্থান করলে উভয়ের আকর্ষণে জোয়ার অত্যন্ত প্রবল হয়।
    - অমাবস্যায় চন্দ্র ও সূর্য পৃথিবীর একই দিকে অবস্থান করে। এর ফলে চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি একই দিক হতে একই সাথে কার্যকরী হয়। সূর্যের আকর্ষণ চন্দ্রের আকর্ষণের কম হলেও এ সময় উভয়ের মিলিত শক্তিতে আকর্ষণ আর ও প্রবল হয়।

    উৎস: ভূগোল-১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

    ৪৩.
    কোন গ্যাস বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী নয়?
    1. CFC
    2. NO3
    3. CO2
    4. N2O
    ব্যাখ্যা

    ◉ NO3 (নাইট্রেট আয়ন) পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে, গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে না।

    গ্রিন হাউজ প্রভাব:
    - গ্রিন হাউজ হলো এমন একটি কাঁচের ঘর যেখানে নিয়ন্ত্রিত পরিবেশে গাছপালা জন্মানোর জন্য উপযোগী আবহাওয়া তৈরিকরা হয়।
    - সূর্যের আলো যখন এই কাঁচের ঘরের ভিতরে প্রবেশ করে তখন ভিতরে তাপমাত্রা বৃদ্ধি পায়।
    - পৃথিবীও গ্রিন হাউজের মত এমন একটি আবাসস্থল যেখানে প্রতিদিনই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যা পৃথিবী হতে দূরীভূত হচ্ছে না।
    - গ্রিন হাউজের তাপমাত্রা ধরে রাখার প্রক্রিয়াটি বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ।
    - এ কারণেই গ্রিন হাউজ এর সাথে মিল রেখে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধিকে চিহ্নিত করা হয়েছে গ্রিন হাউজ প্রতিক্রিয়া হিসেবে।
    - বৈশ্বিক উষ্ণায়ন হলো বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি।
    - এটিকে গ্রিন হাউজের প্রতিক্রিয়া হিসেবে দেখা হয়।
    - বৈশ্বিক উষ্ণায়নের জন্য বিভিন্ন ধরনের গ্যাসকে দায়ী করা হয়। এগুলো হলো কার্বন ডাই-অক্সাইড, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরো কার্বন, মিথেন, ওজোন, জলীয়বাষ্প প্রভৃতি।

    উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

    ৪৪.
    কোনটি ইনপুট ডিভাইস নয়?
    1. Digitizer
    2. Lightpen
    3. Trackball
    4. Headphone
    ব্যাখ্যা

    ◉ হেডফোন (Headphone) আউটপুট ডিভাইস (কম্পিউটার থেকে শব্দ শোনার জন্য)। এটি কোনো ডেটা ইনপুট করে না, তাই এটি ইনপুট ডিভাইস নয়।

    ইনপুট ডিভাইস:
    - যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।
    - কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো -
    Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera, ইত্যাদি।

    আউটপুট ডিভাইস:
    - কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে।
    - কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো-
    Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।

    ইনপুট-আউটপুট ডিভাইস:
    - কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে।
    - কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো-
    Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive, Modem ইত্যাদি।

    উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

    ৪৫.
    রঙিন টেলিভিশনের গ্রাহক যন্ত্রে কয়টি ইলেকট্রনগান ব্যবহার করা হয়? 
    1. ১টি 
    2. ২টি 
    3. ৩টি 
    4. ৭টি 
    ব্যাখ্যা

    ◉ রঙিন টেলিভিশনের (CRT) গ্রাহক যন্ত্রে সাধারণত ৩টি ইলেকট্রন গান ব্যবহার করা হয়। 
    প্রতিটি প্রাথমিক রং (লাল, সবুজ, নীল - RGB) এর জন্য আলাদা ইলেকট্রন গান ব্যবহৃত হয়। এই তিনটি রঙের সমন্বয়ে সমস্ত রং তৈরি করা হয়।

    রঙিন টেলিভিশন:
    - রঙিন অনুষ্ঠান সম্প্রচারের জন্য রঙিন টেলিভিশনে যে সকল মৌলিক যন্ত্রপাতি ব্যবহৃত হয়, সাদাকালো অনুষ্ঠান সম্প্রচারের জন্যও একই যন্ত্রপাতি ব্যবহৃত হয়।
    - রং সম্পর্কিত তথ্য প্রেরণ ও গ্রহণের জন্য রঙিন টেলিভিশনে বাড়তি কিছু যন্ত্রপাতি ব্যবহৃত হয়।
    - রঙিন টেলিভিশনের ক্যামেরায় রঙিন ছবি উৎপাদনের জন্য লাল, নীল ও সবুজ এই তিনটি মৌলিক রং ব্যবহৃত হয়।
    - রঙিন টেলিভিশনের গ্রাহক যন্ত্রেও তিনটি রং যেমন লাল, নীল ও সবুজের জন্য তিনটি ইলেকট্রনগান ব্যবহার করা হয়।
    - এর পর্দাও তৈরী হয় তিন রকম ফসফর দানা দিয়ে।
    - ইলেকট্রন গান থেকে যখন ফসফরাসের উপর ইলেকট্রন বীম পতিত হয় তখন একটা বিশেষ রং শুধু একটি বিশেষ রং-এর দানাকে আলোকিত করে।
    - ফলে পর্দায় একই সাথে ফুটে ওঠে লাল, নীল ও সবুজ রঙের বিন্দু, যার বিভিন্ন রকম মিশ্রণে টেলিভিশন পর্দায় ফুটে ওঠে রঙিন ছবি।

    তথ্যসূত্র: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

    ৪৬.
    AI-এর প্রধান লক্ষ্য কী?
    1. কম্পিউটারের আকার ছোট করা
    2. যন্ত্রকে মানবসদৃশ বুদ্ধিমত্তা প্রদান
    3. ইন্টারনেট গতি বৃদ্ধি
    4. হার্ডওয়্যার উৎপাদন খরচ কমানো
    ব্যাখ্যা

    ◉ AI-এর মূল উদ্দেশ্য হলো যন্ত্রকে শেখার, যুক্তি প্রয়োগের, ভাষা বোঝার এবং সমস্যা সমাধানের ক্ষমতা দেওয়া।

    Artificial Intelligence:
    - কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
    - মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence বলে।
    - ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
    - তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিসেবে কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং-কেও ধরে নেয়া হয়।কারন ১৯৫০ সালে তাঁর করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে।
    - তবে অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং পদার্থবিজ্ঞানের জনক হিসেবেই বেশি সমাদৃত। কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থীকেই অধিকাংশের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ধরে নেয়া হয়।
    - AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।
    - আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা: LISP, PROLOG, CLISP, MATLAB, Python, SHRDLU ইত্যাদি।

    উৎস:
    ১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

    ৪৭.
    দক্ষিণ আমেরিকা অঞ্চলের কোন দেশটি 'OIC' সদস্য?
    1. বলিভিয়া
    2. সুরিনাম
    3. চিলি
    4. পেরু
    ব্যাখ্যা
    OIC:
    - ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
    - OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
    - ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
    - এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
    - প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
    - প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
    - সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
    - বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (এপ্রিল, ২০২৫)
    - মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
    - অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
    - বর্তমান সদস্য: ৫৭টি। (এপ্রিল, ২০২৫)

    ⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
    • গায়ানা ও
    • সুরিনাম।

    - ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য।
    - বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

    তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
    ৪৮.
    অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী নিচের কোন দেশে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে?
    1. জাপান
    2. যুক্তরাজ্য
    3. জার্মানি
    4. যুক্তরাষ্ট্র
    ব্যাখ্যা
    রপ্তানি আয়:
    - একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ - যুক্তরাষ্ট্র।
    - যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।
    - যুক্তরাষ্ট্রে রপ্তানি হার ১৫.৮৭%।
    - একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি।
    - জার্মানিতে রপ্তানি হার ১১.২১%।
    - একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।
    - যুক্তরাজ্যে রপ্তানি হার ১০.৫২%।

    • এশিয়া,
    - এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে – জাপানে।
    - জাপানে রপ্তানি হার ৩.৪০%।

    • অঞ্চল,
    - অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে - ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে।
    - ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র - জার্মানি।
    - ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।

    তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
    ৪৯.
    জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টি?
    1. ৪৮টি
    2. ৪৯টি
    3. ৫০টি
    4. ৫১টি
    ব্যাখ্যা
    জাতিসংঘ:
    - ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
    - এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
    - জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
    - দাপ্তরিক ভাষা ৬টি।
    - এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
    - জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (এপ্রিল, ২০২৫)
    - তিনি পর্তুগালের নাগরিক।
    - জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
    - এর বর্তমান সদস্য ১৯৩টি। (এপ্রিল, ২০২৫)
    - জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
    - জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
    - ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
    - জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
    - জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
    - জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

    তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
    ৫০.
    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) কত সালে গঠিত হয়?
    1. ১৯৭৯ সালে
    2. ১৯৮০ সালে
    3. ১৯৮১ সালে
    4. ১৯৮২ সালে
    ব্যাখ্যা
    ECNEC:
    - বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC)
    - ECNEC এর পূর্ণরূপ - Executive Committee of the National Economic Council.
    - একনেক ১৯৮২ সালে গঠিত হয়।
    - এর চেয়ারম্যান বা প্রধান হলেন প্রধানমন্ত্রী।
    - বিকল্প সভাপতি হলেন- অর্থমন্ত্রী।
    - সদস্য হচ্ছেন- পরিকল্পনা মন্ত্রী।

    তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাপিডিয়া।
    ৫১.
    কার সময়ে বঙ্গভঙ্গ হয়?
    1. লর্ড মিন্টো
    2. লর্ড কার্জন
    3. লর্ড হার্ডিঞ্জ
    4. লর্ড ক্যানিং
    ব্যাখ্যা
    বঙ্গভঙ্গ:
    - ভারতের বড়লাট লর্ড কার্জন ১৯০৫ খ্রিস্টাব্দে ১৬ অক্টোবর বাংলা ভাগ করেন। এই বিভক্তি ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত।
    - বাংলার মুসলমানরা নবাব সলিমুল্লাহর নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়।
    - অপর দিকে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় হিন্দু সমপ্রদায়ের মধ্যে।
    - ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে। রাজা পঞ্চম জর্জ ভারত সফরে এসে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
    - বঙ্গভঙ্গ রদে হিন্দু সম্প্রদায় খুশি হয়, অপর দিকে মুসলমান সম্প্রদায় মর্মাহত এবং হতাশ হয়।
    - ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়।

    তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৫২.
    BIMSTEC এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি?
    1. ৪টি
    2. ৫টি
    3. ৬টি
    4. ৭টি
    ব্যাখ্যা
    BIMSTEC:
    - BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
    - BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
    - বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
    - সংগঠনটির সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ।
    - এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
    - সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (এপ্রিল, ২০২৫)
    - এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

    তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।
    ৫৩.
    মুক্তিযুদ্ধের সময়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন সেক্টরের অধীনে ছিলেন?
    1. ৬নং সেক্টর
    2. ৭নং সেক্টর
    3. ৮নং সেক্টর
    4. ৯নং সেক্টর
    ব্যাখ্যা
    বীরশ্রেষ্ঠ ও সেক্টর:
    - ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ: ১নং সেক্টর।
    - সিপাহী মোস্তফা কামাল: ২নং সেক্টর।
    - সিপাহী হামিদুর রহমান: ৪নং সেক্টর।
    - ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর: ৭নং সেক্টর।
    - ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ: ৮নং সেক্টর।
    - ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমীন: ১০নং সেক্টর।
    - ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান: কোনো সেক্টরের অধীনে ছিলেন না।

    তথ্যসূত্র - বাংলাপিডিয়া এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইট।
    ৫৪.
    মায়া সভ্যতার সাথে সম্পর্কিত স্থান কোনটি?
    1. গুয়েতমালা
    2. এল সালভাদের
    3. বেলিজ
    4. উপরের সবগুলো
    ব্যাখ্যা
    মায়া সভ্যতা:
    - তৎকালীন পৃথিবীর সবচেয়ে আধুনিক ও উন্নত সভ্যতা ছিল এ মায়া সভ্যতা।
    - মায়া সভ্যতায় বসবাসকারীদের মায়ানও বলা হতো।
    - মেক্সিকো ও মধ্য আমেরিকার কয়েকটি দেশ যেমন গুয়েতমালা, বেলিজ, এল সালভাদের, হন্ডরাস প্রভৃতি দেশে মায়া সভ্যতা লোকজনের বসবাস ছিল।
    - তারা আনুমানিক খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দ থেকে এসকল অঞ্চলে বসবাস শুরু করে।
    - মায়া সভ্যতার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল মেক্সিকোর অন্যতম প্রদেশ ইয়াকাতানে অবস্থিত চেচেন ইৎজা (Chichen Itza) শহর।
    - মায়া সভ্যতাকে দুটি পর্যায়ে বিভক্ত করা যায়। যথা-
    ১. প্রাচীন মায়া সভ্যতা (খ্রিস্টপূর্ব ১৮০০-২৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত) এবং
    ২. ক্ল্যাসিক মায়া সভ্যতা (২৫০-৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত)।

    ⇒ মায়ারা দুটি ক্যালেন্ডার তৈরি করেছিল:
    • হাব (Haab): ৩৬৫ দিনের সৌর ক্যালেন্ডার।
    • টজলকিন (Tzolk’in): ২৬০ দিনের ধর্মীয় ক্যালেন্ডার।

    তথ্যসূত্র - Britannica & history.com
    ৫৫.
    Gulf Cooperation Council সদস্য দেশ নয় কোনটি? (এপ্রিল, ২০২৫)
    1. সৌদি আরব
    2. ইরান
    3. কাতার
    4. ওমান
    ব্যাখ্যা
    ⇒ ইরান Gulf Cooperation Council সদস্য দেশ নয়।

    GCC:
    - GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
    - এটি ১৯৮১ সালে গঠিত হয়।
    - সদর দপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
    - এর সদস্য সংখ্যা ৬টি। (এপ্রিল, ২০২৫)
    এগুলো হলো:
    - সৌদি আরব
    - সংযুক্ত আরব আমিরাত
    - কাতার
    - কুয়েত
    - বাহরাইন এবং
    - ওমান।

    তথ্যসূত্র - GCC ওয়েবসাইট।
    ৫৬.
    ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন -
    1. জিওফ্রে ই. হিন্টন
    2. ভিক্টর অ্যামব্রোস
    3. গ্যারি রাভকান
    4. হান কাং
    ব্যাখ্যা
    নোবেল পুরস্কার ২০২৪:

    • সাহিত্য:
    - ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হান কাং।
    - অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

    • শান্তি:
    - ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জাপানি সংস্থা নিহন হিদানকিও।
    - অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

    • চিকিৎসাবিজ্ঞান:
    - ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
    - অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    • পদার্থবিজ্ঞান:
    - ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
    - অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

    • রসায়ন:
    - ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
    - অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

    • অর্থনীতি:
    - ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
    - অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণা করার জন্য।

    তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।
    ৫৭.
    টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) এর দশম লক্ষ্যমাত্রা কোনটি?
    1. সামুদ্রিক বাস্তুসংস্থান
    2. টেকসই শহর ও জনগণ
    3. বৈষম্য হ্রাস
    4. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
    ব্যাখ্যা
    টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
    - SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
    - SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
    - এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
    লক্ষ্যমাত্রাসমূহ হলো:
    ১) দারিদ্র্য নির্মূল।
    ২) ক্ষুধামুক্তি।
    ৩) সুস্বাস্থ্য।
    ৪) মানসম্মত শিক্ষা।
    ৫) লিঙ্গ সমতা।
    ৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
    ৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
    ৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
    ৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
    ১০) বৈষম্য হ্রাস।
    ১১) টেকসই শহর ও জনগণ।
    ১২) পরিমিত ভোগ ও উৎপান।
    ১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
    ১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান।
    ১৫) স্থলভাগের জীবন।
    ১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
    ১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

    তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
    ৫৮.
    Transparency International এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
    1. ফিলিপ্পো গ্রান্ডি
    2. জর্জ মোরেরা দা সিলভা
    3. জাফর জাভান
    4. পিটার ইজেন
    ব্যাখ্যা
    Transparency International:
    - TI এর পূর্ণরূপ Transparency International.
    - এটি জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
    - প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
    - প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
    - সদর দপ্তর: বার্লিন, জার্মানি।
    - এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।

    তথ্যসূত্র - Transparency International ওয়েবসাইট।