পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
পরীক্ষা - ৪৮ রিভিশন পরীক্ষা - ৭ টপিক: এই বাটনে অনুষ্ঠিত বিগত ৪টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
পৌরাণিক ধারার মঙ্গলকাব্য কোনটি?
  1. ধর্মমঙ্গল
  2. অন্নদামঙ্গল
  3. সারদামঙ্গল
  4. শিবমঙ্গল
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• বিষয়বস্তু অনুসারে মঙ্গলকাব্যকে দুটি ধারায় বিভক্ত করা হয়।
যথা:
১. খাঁটি বা লৌকিক মঙ্গলকাব্যের ধারা,
২. বিশুদ্ধ পৌরাণিক শ্রেণি বা ধারা।

• খাঁটি বা লৌকিক মঙ্গলকাব্যের ধারা:
এটি লোকায়ত ধারা বা খাঁটি মঙ্গলকাব্যের ধারা। ধারার কাব্যগুলো হলো: মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, কালিকামঙ্গল (বিদ্যাসুন্দর) ও ধর্মমঙ্গল। অপ্রধান শ্রেণি হিসেবে: সারদামঙ্গল, শিবমঙ্গল, শীতলামঙ্গল, রায়মঙ্গল, ষষ্ঠীমঙ্গল, সূর্যমঙ্গল।

• পৌরাণিক শ্রেণি বা ধারা:
এটি বিশুদ্ধ পুরাণকেন্দ্রিক। এ ধারার কাব্যগুলো হলো: অন্নদামঙ্গল, গৌরীমঙ্গল, ভবানীমঙ্গল, দুর্গামঙ্গল, কমলামঙ্গল, গঙ্গামঙ্গল, চণ্ডিকামঙ্গল ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
হলায়ূধ মিশ্র রচিত গ্রন্থ কোনটি?
  1. সেক শুভোদয়া
  2. শূণ্যপূরাণ
  3. নিরঞ্জনের রুম্মা
  4. কলিমা জালাল
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• সেক শুভোদয়া:
- অশুদ্ধ বাংলা ও সংস্কৃত ভাষায় মিশ্রিত একটি গ্রন্থ হল সেক শুভোদয়া। এটি সংস্কৃত গদ্যপদ্যে লেখা চম্পুকাব্য।
- অনেকে একে রাজা লক্ষ্মণ সেনের সভাকবি হলায়ূধ মিশ্রের রচনা বলে মনে করেন।
- ড. মুহম্মদ এনামুল হকের মতে, সেক শুভোদয়া খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর একেবারের গোড়ার দিকের রচনা।
- গদ্য ও পদ্য মিলিয়ে গ্রন্থটিতে ২৫টি অধ্যায় আছে।
- এই গ্রন্থটিতে বেশকিছু বাংলা ছড়া ও বাগধারার ব্যবহার লক্ষ্য করা যায়। তবে প্রচুর ভুল সংস্কৃত ব্যবহারও আছে।
- তাই ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় একে 'dog sanskirt' বলেছেন।

-----------------
• অন্ধকার যুগ:

- বাংলা সাহিত্যে ১২০০ থেকে ১৩৫০ সাল পর্যন্ত দেড়'শ বছরকে কেউ কেউ অন্ধকার যুগ বা তামস যুগ বলে অভিহিত করেছেন।
তথাকথিত অন্ধকার যুগের সাহিত্য সৃষ্টির কোন নিদর্শন পাওয়া যায় নি এ কথা ও সত্য নয়।

অন্ধকার যুগে প্রাপ্ত কিছু সাহিত্য নিদর্শন হলো-
• 'প্রাকৃত পৈঙ্গল' এর কবি হলেন শ্রীহর্ষ।
• রামাই পণ্ডিত রচিত 'শূণ্যপূরাণ' এবং এর 'কলিমা জালাল' বা অংশবিশেষ 'নিরঞ্জনের রুম্মা',
• হলায়ুধ মিশ্র রচিত 'সেক শুভদয়া'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা, ড. সৌমিত্র শেখর; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা সাহিত্যে অন্ধকার যুগ: মিথ বনাম বাস্তবতা।
.
বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, সমর সেন এই তিন কবি কোন পত্রিকার সূচনা পর্বের সম্পাদনা সূত্রে সাথে যুক্ত ছিলেন?
  1. চিত্রদর্শন
  2. প্রগতি
  3. কবিতা
  4. পরিচয়
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'কবিতা' পত্রিকা:
- বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে কবিতা।
- ঢাকা থেকে প্রগতি (১৯২৭-১৯২৯) এবং কলকাতা থেকে কবিতা (১৯৩৫-১৯৬০) পত্রিকা প্রকাশ ও সম্পাদনা তাঁর জীবনের উল্লেখযোগ্য কর্ম।
- বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, সমর সেন এই তিন কবি 'কবিতা' পত্রিকার সূচনা পর্বের সম্পাদনা সূত্রে সাথে যুক্ত ছিলেন।
- পত্রিকাটি ১৯৩৫ সালে প্রথম প্রকাশ পায় এবং ১৯৬১ সাল পর্যন্ত চলে।
- এ পত্রিকায় শুধু কবিতা ও কবিতা বিষয়ক গদ্য ছাপা হতো।
- কবিতাবিষয়ক 'কবিতা' পত্রিকাটি তখন সাহিত্যিক মহলে উচ্চ প্রশংসা লাভ করে; রবীন্দ্রোত্তর কবিতা-আন্দোলনেও এর ভূমিকা স্বীকৃত।

এছাড়া,
- 'প্রগতি' ১৯২৭ খ্রিষ্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত হয়। মাসিকপত্র 'প্রগতি'র সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু ও অজিতকুমার দত্ত।
- বিহারীলাল রায় সম্পাদিত পত্রিকা-'চিত্রদর্শন'।
- 'পরিচয়' পত্রিকার সম্পাদক সুধীন্দ্রনাথ দত্ত। এটি ১৯৩১ সালে প্রকাশিত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
Which of the following is spelled correctly?
  1. Reconnisance 
  2. Reconaissance 
  3. Reconnaissance 
  4. Reconnaisance
  5. Reconnaissence 
ব্যাখ্যা
• Reconnaissance 
English meaning: the process of getting information about enemy forces or positions by sending out small groups of soldiers or by using aircraft, etc.
Bangla meaning: শত্রুপক্ষের অবস্থান, তাদের শক্তি ইত্যাদি জানার উদ্দেশ্যে পরিচালিত তথ্যানুসন্ধান বা তৎসংক্রান্ত অভিযান।

Example Sentence:
1. The soldiers conducted a reconnaissance mission to gather intelligence about enemy positions.
2. Before launching the operation, the special forces team carried out a thorough reconnaissance of the area.

Source: Cambridge Dictionary.
.
Despite the professor’s reputation for being ________, she actually encouraged spirited debate and welcomed contrary opinions in her classroom.
  1. gregarious
  2. dogmatic
  3. affable
  4. inquisitive
  5. magnanimous
ব্যাখ্যা
Options,
ক) gregarious:
English meaning:
Bangla meaning: দলবদ্ধভাবে বাস করে এমন; যূথচর; সঙ্গলিপ্সু। 

খ) dogmatic:
English meaning: If you are dogmatic, you are certain that you are right and that everyone else is wrong.
Bangla meaning: (১) (ব্যক্তি) মূল্যহীন বা গোঁড়া মতবাদ প্রকাশ করে এমন। (২) (উক্তি) যুক্তি বা তথ্যনির্ভর নয় এমন মতবাদ বা বিশ্বাস। 

গ) affable:
English meaning: friendly and easy to talk to.
Bangla meaning: শিষ্টাচারী ও বন্ধুভাবাপন্ন; অমায়িক।

ঘ) inquisitive:
English meaning: wanting to discover as much as you can about things, sometimes in a way that annoys people.
Bangla meaning: কৌতূহলী; কৌতূতলাম্বিত।

ঙ) magnanimous:
English meaning: very kind and generous towards an enemy or someone you have defeated.
Bangla meaning: মহানুভব। 

অপশন বিবেচনা করে দেখা যায়, Correct word - dogmatic.

Complete sentence: Despite the professor’s reputation for being dogmatic, she actually encouraged spirited debate and welcomed contrary opinions in her classroom.

Bangla: অধ্যাপকের গোঁড়ামিপূর্ণ হওয়ার খ্যাতি থাকা সত্ত্বেও, তিনি আসলে তার শ্রেণীকক্ষে উৎসাহব্যঞ্জক বিতর্ককে উৎসাহিত করতেন এবং বিপরীত মতামতকে স্বাগত জানাতেন।

Source: Cambridge Dictionary.
.
Rearrange the sentence correctly.

On reaching the station
(P) he first looked around
(Q) and when he could find none
(R) he just lifted his luggage
(S) for a coolie
and walked down to the platform.
  1. QRPS
  2. PSQR
  3. RPSQ
  4. SQPR
  5. None of these
ব্যাখ্যা
• Correct answer: PSQR.

• Complete sentence: On reaching the station he first looked around for a coolie and when he could find none he just lifted his luggage and walked down to the platform.

Bangla Meaning: "স্টেশনে পৌঁছে তিনি প্রথমে একজন কুলির খোঁজ করলেন এবং যখন কাউকে পেলেন না, তখন তিনি নিজেই তার মালপত্র তুলে নিয়ে প্ল্যাটফর্মের দিকে হেঁটে গেলেন।"
.
Synonym of 'Propriety' -
  1. Decorum
  2. Treasure
  3. Society
  4. None of them
  5. All of them
ব্যাখ্যা
• Propriety (noun)
English Meaning: Correct moral behavior or actions.
Bangla Meaning:  
(১) [Uncountable noun] আচরণ ও নীতিনিয়মের শুদ্ধতা; ঔচিত্য, যথাযথ। সামাজিক আচরণবিষয়ক খুঁটিনাটি; ঔচিত্যানৌচিত্য; শোভনতা-শালীনতা
(২) [Uncountable noun] যৌক্তিকতা; যথাযোগ্যতা; যথার্থতা; উপযুক্ততা।

Synonyms: Decorum (শিষ্টতা), Respectability (শ্রদ্ধালাভের উপযুক্ততা), Decency (শোভনতা), Etiquette, (আদবকেতা, শিষ্টাচার) Manner (রীতিনীতি)।
Antonyms: Impropriety (অযথার্থ), Indecorum (অশিষ্টাচার), Misbehaviour (অসভ্য আচরণ), Indecency (অসৌজন্যতা), Dishonesty (অসততা)।

Example Sentence: 
1. The movie deals with the need for moral propriety in life.
2. They debated the propriety of the punishment that he was given.

Options,
Treasure - সম্পদ।
Society - সমাজ।

Source: Live MCQ Lecture.
.
Quagmire means -
  1. ​An area of soft wet ground
  2. To give force or effect toward
  3. To criticize somebody
  4. In connection with or related to somebody
  5. Very strong feelings of enthusiasm or love
ব্যাখ্যা
• Quagmire (Noun)

English Meaning: 
1. A difficult or dangerous situation.
2. ​An area of soft wet ground.
Bangla Meaning: 
১. জলকাদায় ভরা জায়গা; জলভরা খানাখন্দ।
২. কঠিন পরিস্থিতি।

Example Sentence: 
1. The heavy rain soon turned the field into a quagmire.
2. a protracted custody dispute that became a judicial quagmire.

Source: Live MCQ Lecture.
.
If cos⁡A = 3/5 then what is the value of tan⁡A?
  1. 1/4
  2. 4/5
  3. 4/3
  4. 5/4
  5. 5/3
ব্যাখ্যা
Question: If cos⁡A = 3/5 then what is the value of tan⁡A?

solution:

In triangle ABC,
AB = base,
AC = hypotenuse,
BC = perpendicular (height)

Given,
cos⁡A = AB/AC = 3/5​

∴ According to the Pythagorean Theorem,
AC2 = AB2 + BC2
⇒ BC2 = AC2 - AB2
⇒ BC = √(AC2 - AB2)
⇒ BC = √(52 - 32)
⇒ BC = √(25 - 9)
⇒ BC = √16
⇒ BC = 4

∴ tanA = BC/AB = 4/3
১০.
How many rotations will the hour hand of a clock complete in 60 hours?
  1. 5
  2. 6
  3. 4
  4. 12
  5. 1
ব্যাখ্যা
Question: How many rotations will the hour hand of a clock complete in 60 hours?

Solution:
We know,
The hour hand completes one full rotation in 12 hours.

Now,
In 12 hours = 1 full rotation
∴ In 1 hour = 1/12 of a rotation
∴ In 60 hours = 60/12 ​= 5 full rotations
১১.
If "Heart" is related to "sentiment", then in the same way "Head" is related to-
  1. Thinking
  2. Hair
  3. Brain
  4. Memory
  5. Eye
ব্যাখ্যা
Question: If "Heart" is related to "sentiment", then in the same way "Head" is related to-

Solution:
Emotions (Sentiment) are expressed through the "Heart".
"Thinking" is done through the "Head".
১২.
If today is Monday, which day of the week will it be after 62 days?
  1. Sunday
  2. Monday
  3. Tuesday
  4. Wednesday
  5. Thursday
ব্যাখ্যা
Question: If today is Monday, which day of the week will it be after 62 days?

Solution:
If today is Monday, then 7 days from today will also be Monday.
(7 × 9) = After 63 days, it will again be Monday.
(63 - 1) = After 62 days, it will be one day before Monday. That is Sunday.


১৩.
In a group of 5 members — A, B, C, D, and E —
D is taller than E;
A is shorter than C;
C is shorter than E;
A is taller than B.
Who is the shortest member in the group?
  1. E
  2. D
  3. B
  4. C
  5. A
ব্যাখ্যা
Question: In a group of 5 members — A, B, C, D, and E —
D is taller than E;
A is shorter than C;
C is shorter than E;
A is taller than B.
Who is the shortest member in the group?

Solution:
Given,
Among A, B, C, D, and E —
D is taller than E
A is shorter than C
C is shorter than E
A is taller than B.

According to the conditions, arranging from shortest to tallest:
(shortest) B → A → C → E → D (Tallest)

Therefore, the shortest member in the group is B.
 
১৪.
Who discovered the water route from Europe to India?
  1. Vasco-the-Gamma
  2. Bartholomew Diaz
  3. Alvarez Cabral
  4. Albukark
  5. None of the above
ব্যাখ্যা
ইউরোপীয় আগমন:
- ১৪৯৮ খ্রিস্টাব্দে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ অতিক্রম করে ভাস্কো-দ্য-গামা কালিকট বন্দরে উপস্থিত হন।
- ভাস্কো-দ্য-গামা  প্রথম ইউরোপ থেকে ভারতের জলপথ আবিস্কার করেন।
- পর্তুগিজ নাবিক ভাস্কো-দ্য-গামার উপমহাদেশে আসার পরপরই পর্তুগিজরা এ দেশে আসতে শুরু করে। 
- এরপর ১৪৮৭ খ্রিস্টাব্দে বার্থলমিউ দিয়াজ, আলভারেঞ্জ ক্যাব্রাল ও ১৫০৯ খ্রিস্টাব্দে আলবুকার্ক গোয়াতে আগমন করেন। 
- পরবর্তীকালে এই জলপথ দিয়েই পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি, সুইডিশ, অস্ট্রিয়ান ও অন্যান্য ইউরোপীয় বণিকগণ ক্রমান্বয়ে উপমহাদেশে এসে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল।
- আলবুকার্ক উপমহাদেশে পর্তুগিজ-শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন।
- কলম্বাস এবং ম্যাজিলানও বিখ্যাত পর্তুগিজ নাবিক ছিলেন।
- পর্তুগিজরা বাংলাদেশের চট্টগ্রামেও বাণিজ্য কুঠি স্থাপন করে এবং কুঠিগুলোকে দুর্গে পরিণত করে। 

উৎস: ইতিহাস ১ম পত্র, এইচ এসসি প্রোগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
The rule of India was entrusted to the Queen of England in-
  1. 1857
  2. 1860
  3. 1859
  4. 1858
  5. None of the above
ব্যাখ্যা
কোম্পানি শাসনের অবসান:
- ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহী বিপ্লব হয়।
- নানাবিধ কারণে সে গণবিপ্লব ব্যর্থ হলেও এর ফলে ভারতবর্ষে ইস্ট ইণ্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে।
- কোম্পানি থেকে বৃটিশ রাজের হাতে ক্ষমতার পরিবর্তনের পর ইংরেজদের ভারত শাসন নীতি ও শাসন ব্যবস্থায় বেশকিছু পরিবর্তন সূচিত হয়।
- সে কারণে ১৮৫৮ খ্রিস্টাব্দের ২ আগস্ট বৃটিশ পার্লামেন্ট এক আইন পাশ করে ভারতের শাসনভার ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়ার হাতে অর্পণ করে।

উৎস: ইতিহাস ১ম পত্র, এইচ এসসি প্রোগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
In which part of the Constitution are the fundamental principles of state policy described?
  1. Part One
  2. Part Three
  3. Part Two
  4. Part Five
  5. Part Four
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধান:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে;
- প্রথম ভাগে: প্রজাতন্ত্র;
- দ্বিতীয় ভাগে: রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ,
- তৃতীয় ভাগে: মৌলিক অধিকারসমূহ,
- চতুর্থ ভাগে: নির্বাহী বিভাগ,
- পঞ্চম ভাগে: আইনসভা,
- ষষ্ঠ ভাগে: বিচার বিভাগ,
- সপ্তম ভাগে: নির্বাচন,
- অষ্টম ভাগে: মহাহিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রক,
- নবম ভাগে: কর্ম কমিশন,
- দশম ভাগে: সংবিধান সংশোধন ও,
- একাদশ ভাগে: বিবিধ বিষয়াবলি আলোচনা করা হয়েছে।

উৎস: বাংলাদেশের সংবিধান।
১৭.
’All powers belong to the people’- In which Article of the Constitution is this stated?
  1. Article 5
  2. Article 6
  3. Article 10
  4. Article 7
  5. Article 9
ব্যাখ্যা
সংবিধানের প্রাধান্য:
- ৭(১) প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে৷ 
 - (২) জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তাহা হলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হবে৷

• সংবিধানের অন্যান্য অনুচ্ছেদ:
১৷ প্রজাতন্ত্র,
২৷ প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা,
২ক৷ রাষ্ট্রধর্ম,
৩৷ রাষ্ট্রভাষা,
৪৷ জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক,
৪ক। জাতির পিতার প্রতিকৃতি,
৫৷ রাজধানী,
৭৷ সংবিধানের প্রাধান্য,
৭ক। সংবিধান বাতিল, স্থগিতকরণ, ইত্যাদি অপরাধ,
৭খ। সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য,
৮৷ মূলনীতিসমূহ,
৯। জাতীয়তাবাদ,
১০। সমাজতন্ত্র ও শোষণমুক্তি,

উৎস: বাংলাদেশ সংবিধান।
১৮.
Who is the last English Governor General of India?
  1. Lord Minto
  2. Lord Curzon
  3. Lord Mountbatten
  4. Lord Lytton
  5. None of the above
ব্যাখ্যা
লর্ড মাউন্টব্যােটন:
- ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ভারতবর্ষে দীর্ঘ ১৯০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে।
- সৃষ্টি হয় দু'টি নতুন স্বাধীন রাষ্ট্র- ভারত ও পাকিস্তান।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বাস্তবতাতে ভারতবর্ষেও ভবিষ্যৎ নিয়ে ব্রিটিশরা ভিন্নভাবে চিন্তা করতে শুরু করে।
- তাছাড়া ভারতবর্ষে রাজনৈতিক পরিস্থিতিও অনেকটা ব্রিটিশদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল।
- এমতাবস্থাতে ভারতীয়  লর্ড মাউন্টব্যােটন ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন ঘোষণা করেন।
- ভারতীয় উপমহাদেশের শেষ গভর্নর লর্ড মাউন্টব্যােটন ।

উৎস: পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, এইচ এসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।