পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
"Award Mania: Season - 13” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- ৪৭তম বিসিএস প্রস্তুতি - সাবজেক্ট ফাইনাল ও রিভিশন [রাউন্ড ⎯ ২] বিষয়ের নাম: মানসিক দক্ষতা সম্পূর্ণ [৫০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
প্রদত্ত ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে? 
৭, ১৫, ৩১, ৬৩, ১২৭, ____
  1. ১৯০
  2. ২২২
  3. ২৬২
  4. ২৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে? 
৭, ১৫, ৩১, ৬৩, ১২৭, ____

সমাধান:
১ম পদ = ৭ 
২য় পদ = ৭ × ২ + ১ = ১৫
৩য় পদ = ১৫ × ২ + ১ = ৩১ 
৪র্থ পদ = ৩১ × ২ + ১ = ৬৩
৫ম পদ = ৬৩ × ২ + ১ = ১২৭
৬ষ্ঠ পদ =১২৭ × ২ + ১ = ২৫৫
.
যদি VNQKC = WORLD হয়, তবে GDKKN = কী হবে?
  1. HELLO
  2. PEACE
  3. IDEAL
  4. EARTH
ব্যাখ্যা
প্রশ্ন: যদি VNQKC = WORLD হয়, তবে GDKKN = কী হবে?

সমাধান:
দেওয়া আছে,
VNQKC = WORLD
এখানে প্রতিটি বর্ণ, বর্ণমালায় তার পরবর্তী অবস্থানের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে।

∴ GDKKN = HELLO
.
রাইসা একটি যন্ত্র দিয়ে ৩৫ নিউটন বল প্রয়োগ করে ৭০ নিউটন ভার তোলতে পারে। যন্ত্রটির যান্ত্রিক সুবিধা কত?
  1. ১/২
  2. ১০৫
  3. ১০.৫
ব্যাখ্যা
প্রশ্ন: রাইসা একটি যন্ত্র দিয়ে ৩৫ নিউটন বল প্রয়োগ করে ৭০ নিউটন ভার তোলতে পারে। যন্ত্রটির যান্ত্রিক সুবিধা কত?

সমাধান:
এখানে,
প্রযুক্ত বল = ৩৫ নিউটন
ভার = ৭০ নিউটন

ধরি,
যান্ত্রিক সুবিধা = ক

আমরা জানি,
যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
⇒ ক = ৭০/৩৫
∴ ক = ২

∴ যান্ত্রিক সুবিধা ২।
.
'সেমিকোলন'-এর বিরতি কাল কত?
  1. থামার প্রয়োজন নেই
  2. ১ বলার দ্বিগুণ সময়
  3. এক সেকেন্ড
  4. 'এক' উচ্চরণে যে সময় লাগে
ব্যাখ্যা
প্রশ্ন: 'সেমিকোলন'-এর বিরতি কাল কত?

সমাধান:
যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:
১. কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
২. সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
৩. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ - এক সেকেন্ড।
৪. প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড।
৫. বিস্ময় ও সম্বোধন চিহ্ন - এক সেকেন্ড।
৬. কোলন - এক সেকেন্ড।
৭. ড্যাস - এক সেকেন্ড।
৮. কোলন ড্যাস - এক সেকেন্ড।
৯. হাইফেন - থামার প্রয়োজন নেই।
১০. ইলেক বা লোপ চিহ্ন - থামার প্রয়োজন নেই।
১১. একক উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
১২. যুগল উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
১৩. ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) - থামার প্রয়োজন নেই।
১৪. ধাতু দ্যোতক চিহ্ন - থামার প্রয়োজন নেই।
.
আকাশ পশ্চিমদিকে ৬ কি.মি. গিয়ে একটি বাজার দেখতে পেল। তারপর বামদিকে ঘুরে ৪ কি.মি গেল। তারপর ডানদিকে ঘুরে ১০ কি.মি. গেল। তারপর সে উত্তরদিকে ৪ কি.মি. যাওয়ার পর তার স্কুলে পৌছালো। বাজার থেকে স্কুলের সরাসরি দূরত্ব কত?
  1. ১৬ কি.মি.
  2. ১২ কি.মি.
  3. ১০ কি.মি.
  4. ৯ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: আকাশ পশ্চিমদিকে ৬ কি.মি. গিয়ে একটি বাজার দেখতে পেল। তারপর বামদিকে ঘুরে ৪ কি.মি গেল। তারপর ডানদিকে ঘুরে ১০ কি.মি. গেল। তারপর সে উত্তরদিকে ৪ কি.মি. যাওয়ার পর তার স্কুলে পৌছালো। বাজার থেকে স্কুলের সরাসরি দূরত্ব কত?

সমাধান:

দূরত্ব সর্বদা নির্দিষ্ট দুটি বিন্দুর সরলরৈখিক দূরত্বকে বুঝায়।
তাহলে, বাজার থেকে স্কুলের দূরত্ব = ১০ কি.মি.।
.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
 7 : 50 :: 9 : ?
  1. 80
  2. 81
  3. 82
  4. 83
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
 7 : 50 :: 9 : ? 

সমাধান:
এখানে 
7 ⇒ 72 + 1 = 50

অর্থাৎ 
সম্পর্কটি হলো:
x : x2 + 1 
9 ⇒ 92 + 1 = 82
.
২২ দিন আগে সাফিন বলে ছিল, যে গতকাল তার জন্মদিন ছিল। আজ মাসের ২৭ তারিখ হলে, তার জন্ম তারিখ কবে?
  1. ৮ তারিখ
  2. ৬ তারিখ
  3. ৫ তারিখ
  4. ৪ তারিখ
ব্যাখ্যা
প্রশ্ন: ২২ দিন আগে সাফিন বলে ছিল, যে গতকাল তার জন্মদিন ছিল। আজ মাসের ২৭ তারিখ হলে, তার জন্ম তারিখ কবে?

সমাধান:
আজ মাসের ২৭ তারিখ হলে, ২২ দিন আগে তারিখ ছিল = ২৭ - ২২ = ৫

∴ সাফিনের জন্ম তারিখ = ৫ - ১ = ৪ তারিখ
.
ক, খ এর ছবি দেখিয়ে বলল, "সে আমার দাদার একমাত্র ছেলের বউয়ের মেয়ে"। খ, এর বাবা সম্পর্কে ক এর কী হয়?
  1. বাবা
  2. খালু
  3. ভাই
  4. ফুফা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এর ছবি দেখিয়ে বলল, "সে আমার দাদার একমাত্র ছেলের বউয়ের মেয়ে"। খ, এর বাবা সম্পর্কে ক এর কী হয়?

সমাধান:
দেওয়া আছে,
দাদার একমাত্র ছেলে ⇒ বাবা
বাবার বউ ⇒ মা
মার মেয়ে ⇒ বোন
এখন, খ হলো ক এর বোন এবং খ এর বাবা হলো ক এর বাবা।

∴ খ, এর বাবা হলো ক এর বাবা।
.
ইংরেজি অভিধানে কোন শব্দটি সবার পরে আসবে?
Elite, Elephant, Eligible, Elevator
  1. Elite
  2. Elephant
  3. Eligible
  4. Elevator
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি অভিধানে কোন শব্দটি সবার পরে আসবে?
Elite, Elephant, Eligible, Elevator

সমাধান:
এখানে,
প্রথম অক্ষর ও দ্বিতীয় অক্ষর: সবগুলোরই "El"
তৃতীয় অক্ষর: e এবং i যার মধ্যে e আগে আসবে।

∴ অভিধান অনুসারে ক্রমানুসারে শব্দগুলোর অবস্থান হবে:
• Elephant → Ele-p
• Elevator → Ele-v
• Eligible → Eli-g
• Elite → Eli-t

Elephant → Elevator → Eligible → Elite

∴ সবার পরে আসবে Elite
১০.
ঘড়িতে ৬ : ৫৫ বাজলে আয়নায় কতটা দেখাবে?
  1. ৫ : ০৫
  2. ৬ : ০৫
  3. ৭ : ৫৫
  4. ৬ : ৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে ৬ : ৫৫ বাজলে আয়নায় কতটা দেখাবে?

সমাধান:
আয়নায় সময় = ১১ : ৬০ - প্রকৃত সময়
= ১১ : ৬০ - ৬ : ৫৫
= ৫ : ০৫
১১.
কোন সংখ্যাটি ভিন্ন রকম?
81, 256, 64, 125, 169
  1. 256
  2. 125
  3. 169
  4. 81
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি ভিন্ন রকম?
81, 256, 64, 125, 169

সমাধান:
এখানে,
9 এর বর্গ  = 81
16 এর বর্গ = 256
8 এর বর্গ = 64
13 এর বর্গ = 169

125 হলো 5 এর ঘন।
∴ 125 ছাড়া বাকি সবগুলো সংখ্যা বর্গ সংখ্যা।
তাই 125 ভিন্ন।
১২.
1/x3 - 1/1000 = 0 হলে, 1/x এর মান কত?
  1. 1
  2. 1/10
  3. 1/100
  4. 10
ব্যাখ্যা
প্রশ্ন: 1/x3 - 1/1000 = 0 হলে, 1/x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
1/x3 - 1/1000 = 0
⇒ 1/x3 = 1/1000
⇒ x3 = 1000
⇒ x3 = 103
⇒ x = 10
∴ 1/x = 1/10
১৩.
Light : Lamp : : Sound : ?
  1. Echo
  2. Bell
  3. Music
  4. Ear
ব্যাখ্যা
প্রশ্ন: Light : Lamp : : Sound : ?

সমাধান:
(Light) আলো আসে- Lamp (বাতি) থেকে,

একইভাবে,
Sound (শব্দ) আসে- Bell(ঘণ্টা) থেকে।
১৪.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Enthuseastic
  2. Reminiscance
  3. Legitimate
  4. Plagiaerize
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
সঠিক বানান: Legitimate.
বাংলা অর্থ: আইনসঙ্গত, বৈধ, ন্যায়সঙ্গত।

• অন্যান্য অপশনের সঠিক বানান:
Enthuseastic =  Enthusiastic.
Reminiscance = Reminiscence.
Plagiaerize = Plagiarize.
১৫.
০.৮, ০.৩২, ০.১২৮, ?
  1. ০.৫১২
  2. ০.০০৫১২
  3. ৫.১২
  4. ০.০৫১২
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৮, ০.৩২, ০.১২৮, ?

সমাধান:
এখানে,
০.৩২ ÷ ০.৮ = ০.৪
অতএব পদগুলো ০.৪ গুণ হারে বৃদ্ধি পাচ্ছে।

১ম পদ = ০.৮
২য় পদ = ০.৮ × ০.৪ =০.৩২
৩য় পদ = ০.৩২ × ০.৪ = ০.১২৮
৪র্থ পদ = ০.১২৮ × ০.৪ = ০.০৫১২
১৬.
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২০১ হলে ছোট সংখ্যাটি কত?
  1. ১০১
  2. ৯৯
  3. ১০০
  4. ৯৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২০১ হলে ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
∴ বড় সংখ্যাটি = ক + ১

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ২০১
⇒ ক + ২ক + ১ - ক = ২০১
⇒ ২ক + ১ = ২০১
⇒ ২ক = ২০১ - ১
⇒ ২ক = ২০০
⇒ ক = ২০০/২
∴ ক = ১০০

∴ ছোট সংখ্যাটি = ১০০
১৭.
নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. ঘরে বাইরে
  2. চোখের বালি
  3. শেষ প্রশ্ন
  4. নৌকাডুবি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

সমাধান:
• "শেষ প্রশ্ন" অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 
কারণ "শেষ প্রশ্ন" শরৎচন্দ্র চট্টোপাধ্যাযয়ের রচিত উপন্যাস।

ঘরে বাইরে, চোখের বালি, নৌকাডুবি এইগুলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
১৮.
নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানব দেহের একটি অঙ্গ হয়?
  1. T A R H L
  2. L R E L K
  3. H E D L C
  4. R H E T A
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানব দেহের একটি অঙ্গ হয়?

সমাধান:
R H E T A কে সাজালে HEART – (হৃদপিণ্ড), যা মানবদেহের একটি অঙ্গ।
১৯.
নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
ED, HG, KJ, ?, QP
  1. LK
  2. MO
  3. NM
  4. HL
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
ED, HG, KJ, ?, QP

সমাধান:
এখানে দুটি ধারা বিদ্যমান।
প্রথম ধারা- E, H, K, N, Q
J এর দুই বর্ণ পর M
H এর দুই বর্ণ পর K
K এর দুই বর্ণ পর N
N এর দুই বর্ণ পর Q

দ্বিতীয় ধারা D, G, J, M, P
D এর দুই বর্ণ পর G
G এর দুই বর্ণ পর J
J এর দুই বর্ণ পর M
M এর দুই বর্ণ পর P

∴ প্রশ্নবোধক স্থানে NM হবে।

বিকল্প:
১ম ধারা: E F G H I J K L M N O P
২য় ধারা: D E F G H I J K L M N O
এখানে বোল্ড করা বর্ণগুলো বাদ যাবে।         

২০.
একটি বাসে ৪০ জন যাত্রী ছিল। একটি স্টপেজে কিছু যাত্রী নামল আর ঠিক তার দ্বিগুণ যাত্রী উঠল। এর ফলে বাসে মোট ৫৮ জন যাত্রী হলো। স্টপেজে কতজন যাত্রী নেমেছিল?
  1. ২৪ জন
  2. ২২ জন
  3. ১৮ জন
  4. ১৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাসে ৪০ জন যাত্রী ছিল। একটি স্টপেজে কিছু যাত্রী নামল আর ঠিক তার দ্বিগুণ যাত্রী উঠল। এর ফলে বাসে মোট ৫৮ জন যাত্রী হলো। স্টপেজে কতজন যাত্রী নেমেছিল?

সমাধান: 
দেওয়া আছে,
বাসে প্রথমে যাত্রী ছিল = ৪০ জন

ধরি,
যাত্রী নামলো ”ক” জন
∴ যাত্রী উঠলো = ২ক জন

প্রশ্নমতে,
৪০ - ক + ২ক = ৫৮
⇒ ৪০ + ক = ৫৮
⇒ ক = ৫৮ - ৪০
∴ ক = ১৮

∴ স্টপেজে যাত্রী নেমেছিল = ১৮ জন
২১.
"শনির দৃষ্টি" অর্থ প্রকাশ করে কোন বাগধারাটি?
  1. অনিষ্টকারী
  2. অল্পতে ভয়
  3. কু-দৃষ্টি
  4. হতভাগ্য
ব্যাখ্যা
প্রশ্ন: "শনির দৃষ্টি" অর্থ প্রকাশ করে কোন বাগধারাটি?

সমাধান:
"শনির দৃষ্টি" বাগধারাটির অর্থ- কু-দৃষ্টি।

• অন্যান্য অপশন আলোচনা:
"বিষবৃক্ষ" বাগধারাটির অর্থ- অনিষ্টকারী।
"সিঁদুরে মেঘ" বাগধারাটির অর্থ- অল্পতে ভয়।
"হাড় হাভাতে" বাগধারাটির অর্থ- হতভাগ্য।
২২.
চাকার ব্যাসার্ধ ৫ মিটার ও অক্ষদণ্ডের ব্যাসার্ধ ১ মিটার হলে, ৫৫ কেজি ওজনের বালতি তোলার জন্য কত বল প্রয়োগ করতে হবে?
  1. ১০.৫ নিউটন
  2. ১১ নিউটন
  3. ১২ নিউটন
  4. ১৫.৫ নিউটন
ব্যাখ্যা
প্রশ্ন: চাকার ব্যাসার্ধ ৫ মিটার ও অক্ষদণ্ডের ব্যাসার্ধ ১ মিটার হলে, ৫৫ কেজি ওজনের বালতি তোলার জন্য কত বল প্রয়োগ করতে হবে?

সমাধান:
এখানে,
ভার = ৫৫ কেজি-ওজন 
চাকার ব্যাসার্ধ = ৫ একক
অক্ষদণ্ডের ব্যাসার্ধ = ১ একক
বল = কত?

আমরা জানি, 
বল/ভার = অক্ষদণ্ডের ব্যাসার্ধ/ চাকার ব্যাসার্ধ 
⇒ বল/৫৫ = ১/৫
⇒ বল = ৫৫/৫
∴ বল = ১১

৫৫ কেজি ওজনের বস্তু তোলার জন্য ১১ নিউটন বল প্রয়োগ করতে হবে
২৩.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ১৭২
  2. ১৮০
  3. ১৯৪
  4. ১৯৮
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান: 
এখানে,
বৃত্তের মানের বর্গের সমষ্টি আয়তক্ষেত্রে বসানো হয়েছে। 

১ম চিত্রে,
(৪ + ২) = ২০

২য় চিত্রে,
(৩ + ৯) = ৯০

একই ভাবে,
৩য় চিত্রে,
(৫ + ১৩) = ১৯৪
২৪.
১৫ জন শ্রমিক একটি কাজ ২০ দিনে শেষ করতে পারে। ১২ দিনে কাজটি শেষে করতে নতুন কতজন শ্রমিক লাগবে?
  1. ১০ জন
  2. ১২ জন
  3. ৮ জন
  4. ৯ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন শ্রমিক একটি কাজ ২০ দিনে শেষ করতে পারে। ১২ দিনে কাজটি শেষে করতে নতুন কতজন শ্রমিক লাগবে?

সমাধান: 
২০ দিনে কাজটি শেষ করতে শ্রমিক লাগে ১৫ জন
∴ ১ দিনে কাজটি শেষ করতে শ্রমিক লাগে (১৫ × ২০) জন
∴ ১২ দিনে কাজটি শেষ করতে শ্রমিক লাগে (১৫ × ২০)/১২ জন
= ২৫ জন

∴ অতিরিক্ত শ্রমিক লাগবে = (২৫ - ১৫) জন
= ১০ জন
২৫.
নিচের কোনটি 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ?
  1. অনিল
  2. বিজুরি
  3. প্রভঞ্জন
  4. কুঞ্জ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ?

সমাধান:
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।
 
অন্যদিকে:
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।
 
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২৬.
০.৫ × ০.০৬ × ০.০০৭ = কত?
  1. ০.০০২১
  2. ০.০০০২১
  3. ০.০২১
  4. ২.১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৫ × ০.০৬ × ০.০০৭ = কত?

সমাধান:
০.৫ × ০.০৬ × ০.০০৭
= ০.০০০২১
২৭.
পানিপূর্ণ একটি ট্যাংকে ওজন হয় ৯০ কেজি। ট্যাংকে এক-তৃতীয়াংশ পানি থাকলে ওজন হয় ৪০ কেজি। তাহলে খালি ট্যাংকের ওজন কত?
  1. ২৫ কেজি
  2. ২২ কেজি
  3. ২০ কেজি
  4. ১৫ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: পানিপূর্ণ একটি ট্যাংকে ওজন হয় ৯০ কেজি। ট্যাংকে এক-তৃতীয়াংশ পানি থাকলে ওজন হয় ৪০ কেজি। তাহলে খালি ট্যাংকের ওজন কত?

সমাধান:
ধরি 
ট্যাংকের ওজন = x কেজি 
পানির ওজন = y কেজি 

১ম শর্তমতে,
x + y = ৯০ ……......(i)

২য় শর্তমতে,
x + y/৩ = ৪০
৩x + y = ১২০ …….(ii)

(ii) - (i) ⇒
৩x + y - x - y = ১২০ - ৯০
⇒ ২x = ৩০
⇒ x = ১৫ 

∴ ট্যাংকের ওজন = ১৫ কেজি
২৮.
যদি A অর্থ +, B অর্থ ×, C অর্থ ÷ এবং D অর্থ - হয়, তাহলে
15 B 6 C 2 A 12 D 4 =?
  1. 57
  2. 53
  3. 40
  4. 38
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A অর্থ +, B অর্থ ×, C অর্থ ÷ এবং D অর্থ - হয়, তাহলে
15 B 6 C 2 A 12 D 4 =?

সমাধান:
দেওয়া আছে,
A = +
B = ×
C = ÷
D = -

প্রদত্ত রাশি = 15 B 6 C 2 A 12 D 4
= 15 × 6 ÷ 2 + 12 - 4
= 15 × 3 + 12 - 4
= 45 + 12 - 4
= 57 - 4
= 53
২৯.
একটি ক্লাসের ছাত্রদের সারিবদ্ধ করে দাঁড়া করালে নাহিদ সামনের থেকে ১১ম এবং শেষ থেকে ২২তম। ৮ জন ছাত্র সেদিন অনুপস্থিত থাকলে ক্লাসের মোট ছাত্র সংখ্যা কত?
  1. ৩৯ জন
  2. ৪০ জন
  3. ৪২ জন
  4. ৪৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসের ছাত্রদের সারিবদ্ধ করে দাঁড়া করালে নাহিদ সামনের থেকে ১১ম এবং শেষ থেকে ২২তম। ৮ জন ছাত্র সেদিন অনুপস্থিত থাকলে ক্লাসের মোট ছাত্র সংখ্যা কত?

সমাধান:
সারিতে মোট ছাত্রসংখ্যা = ১১ + ২২ - ১ = ৩২ জন
অনুপস্থিত ৫ জন সহ মোট ছাত্র সংখ্যা = ৩২ + ৮ = ৪০ জন
৩০.
নৌকা ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৭২ কি.মি. যেয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে?
  1. ৬ ঘণ্টা
  2. ৮ ঘণ্টা
  3. ৯ ঘণ্টা
  4. ১২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: নৌকা ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৭২ কি.মি. যেয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে?

সমাধান: 
স্রোতের অনুকূলে, 
নৌকার গতিবেগ = (১৮ + ৬) কি.মি./ঘণ্টা
= ২৪ কি.মি./ঘণ্টা
∴ ৭২ কি.মি. পথ যেতে প্রয়োজনীয় সময় = ৭২/২৪ ঘন্টা
= ৩ ঘণ্টা

আবার, 
স্রোতের প্রতিকূলে,
নৌকার গতিবেগ = (১৮ - ৬) কি.মি./ঘণ্টা
= ১২ কি.মি./ঘন্টা। 
∴ ৭২ কি.মি. পথ ফিরে আসতে প্রয়োজনীয় সময় = ৭২/১২ ঘন্টা
= ৬ ঘণ্টা

∴ নির্ণেয় সময় = ৩ + ৬ ঘণ্টা 
= ৯ ঘণ্টা
৩১.
The man died ______ cancer.
  1. on
  2. from
  3. in
  4. through
ব্যাখ্যা
প্রশ্ন: The man died ______ cancer.

সমাধান:
♦ Prepositions with die
১। রোগে মারা গেলে বা আঘাত পেয়ে মারা গেলে dies of বা die from বসে ।
- The man died from cancer/cholera.

২। যুদ্ধক্ষেত্রে বা ঘুমের মধ্যে বা শান্তিতে মারা গেলে Die in বসে ।
- His uncle died in sleep.
- His mother died in peace.

৩। দেশের জন্য বা কোন আদর্শের জন্য মারা গেলে die for বসে ।
- Many men died in 1971 for our freedom.

৪। কোন accident এ মারা গেলে in বসে।
- Many people die in an accident.
- He died in a car crash.

৫। অবহেলায় মারা গেলে die through বসে।
- He died through negligence.

৬। ক্ষতের বা আঘাতের কারণে মারা যাওয়া বুঝাতে of/from ব্যবহৃত হয়।
- The cyclist died from his injuries.

Sources - Oxford, Cambridge, and Merriam Webster Dictionary. Common Mistakes in English by T J Fitikides.
৩২.
’গৃহী’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. পারত্রিক
  2. বিনীত
  3. নির্ভীক
  4. যাযাবর
ব্যাখ্যা
প্রশ্ন: ’গৃহী’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

সমাধান:
‘যাযাবর’ শব্দের বিপরীত শব্দ - গৃহী।

'ঐহিক' শব্দের বিপরীতার্থক শব্দ হলো- পারত্রিক।
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত
'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৩৩.
যদি TOOTH = 52257, TREAT = 52345 হয়, তবে EARTH = কত হবে?
  1. 34257
  2. 25743
  3. 73261
  4. 57342
ব্যাখ্যা
প্রশ্ন: যদি TOOTH = 52257, TREAT = 52345 হয়, তবে EARTH = কত হবে?

সমাধান:
এখানে
TOOTH = 52257
T = 5
O = 2 
O = 2 
T = 5
H = 7 

TREAT = 52345
T = 5
R = 2
E = 3
A = 4
T = 5 

সুতরাং,
EARTH = 34257
৩৪.
একটি চৌবাচ্চার ১/৩ ভাগ পূরণ হতে ৩ ঘণ্টা সময় লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?
  1. ৩ ঘণ্টা
  2. ৫ ঘণ্টা
  3. ৬ ঘণ্টা
  4. ৪ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার ১/৩ ভাগ পূরণ হতে ৩ ঘণ্টা সময় লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
১/৩ অংশ পূর্ণ
∴ চৌবাচ্চাটির বাকি অংশ = ১ - (১/৩) অংশ
= ২/৩ অংশ

প্রশ্নমতে,
১/৩ অংশ পূর্ণ হয় = ৩ ঘণ্টায়
∴ ১ অংশ পূর্ণ হয় = (৩ × ৩)/১ ঘণ্টায়
∴ ২/৩ অংশ পূর্ণ হয় = (৩ × ৩ × ২)/(১ × ৩) ঘণ্টা
= ৬ ঘণ্টা
৩৫.
৪, ৭, ১০, ১৩ অনুক্রমটির ২০ তম পদ কত?
  1. ৬৬
  2. ৬১
  3. ৫৭
  4. ৫৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৭, ১০, ১৩ অনুক্রমটির ২০ তম পদ কত?

সমাধান:
এখানে,
প্রথম পদ, a = ৪
সাধারণ অন্তর, d = ৭ - ৪ = ৩

∴ অনুক্রমটির ২৫ তম পদ = a + (n - ১)d
= ৪ + (২০ - ১)৩
= ৪ + ১৯ × ৩
= ৪ + ৫৭
= ৬১