পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাপ্রাইমারি জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৪৫
সিলেবাস
প্রাথমিক শিক্ষক নিয়োগ জব সল্যুশন রিভিশন পরীক্ষা। (বিগত ৫টি পরীক্ষার প্রশ্ন মডিফাই করে রিভিশন পরীক্ষার প্রশ্ন প্রণীত হবে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন - রিভিশন

প্রাইমারি জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৪৫ প্রশ্ন

.
নিচের কোন সন্ধি বিচ্ছেদ টি সঠিক?
  1. ক) মন + ঈষা
  2. খ) মনী + ইষা
  3. গ) মনস্ + ঈষা
  4. ঘ) মনঃ + ঈষা
সঠিক উত্তর:
গ) মনস্ + ঈষা
উত্তর
সঠিক উত্তর:
গ) মনস্ + ঈষা
ব্যাখ্যা

‘মনীষা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ: 'মনস্ + ঈষা' 

• মনীষা একটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি।

নিপাতনে সিদ্ধ সন্ধি
কতগুলাে সন্ধি কোনাে নিয়মে সাধিত হয় না এমন সন্ধিকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

•নিচে কতগুলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ দেয়া হলো: 
- বন্ + পতি = বনস্পতি,
- ষট্ + দশ = ষােড়শ,
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- মনস্ + ঈষা = মনীষা,
- এক + দশ = একাদশ।
- পর্ + পর = পরস্পর
- আ + চর্য = আশ্চর্য,
- গাে + পদ = গােষ্পদ,


উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
.
‘শাখী' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) বনানী
  2. খ) বিটপী
  3. গ) শিখরী
  4. ঘ) পাদপ
সঠিক উত্তর:
ক) বনানী
উত্তর
সঠিক উত্তর:
ক) বনানী
ব্যাখ্যা
‘বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ নয়- 'বনানী'  

'বনানী'  হলো বন শব্দের সমার্থক শব্দ। 
 
বৃক্ষ শব্দের সমার্থক শব্দ:
হলো গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

বন- শব্দের সমার্থক শব্দ:
অরণ্,
জঙ্গল
অটবি
কানন
বিপিন
গহন
কুঞ্জ
কান্তার
উপবন
বনানী ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি অভিধান।
.
'যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম' এটি কোন ধরনের বাক্য?
  1. ক) যৌগিক বাক্য
  2. খ) জটিল বাক্য
  3. গ) মিশ্র বাক্য
  4. ঘ) সরল বাক্য
সঠিক উত্তর:
খ) জটিল বাক্য
উত্তর
সঠিক উত্তর:
খ) জটিল বাক্য
ব্যাখ্যা

“যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম”- এটি জটিল বাক্য।

- যে বাক্যে একটি খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।

• জটিল বাক্য:
- যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-- - তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে।
যেমন – যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই ।

• সরল বাক্য:
- যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে।
যেমন - পাখিগুলো নীল আকাশে উড়ছে।
- বাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও সরল বাক্য হয়। যেমন – তিনি খুব সকালে ঘুম থেকে উঠে পায়চারি করতে করতে বাজারের দিকে গেলেন ।

• যৌগিক বাক্য:
- দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
- এবং,  ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু,অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।
- কমা(, ), সেমিকোলন(ঃ), কোলন( ; ), ড্যাশ( -) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত, নবম-দশম শ্রেণি, সংস্করণ ২০২২।

.
'যার কোন অবলম্বন নাই' এক কথায় কি হবে?
  1. ক) প্রত্নুৎপন্নমতি
  2. খ) নিরবলম্বন
  3. গ) অনন্যোপায়
  4. ঘ) অকুতোভয়
সঠিক উত্তর:
খ) নিরবলম্বন
উত্তর
সঠিক উত্তর:
খ) নিরবলম্বন
ব্যাখ্যা
 'যার কোন অবলম্বন নাই' এক কথায় হবে- 'নিরবলম্বন'


আরও কিছু এক কথায় প্রকাশ- 

'যার অন্য উপায় নাই' এর এক কথায়-- 'অনন্যোপায়'
'যা আঘাত পায়নি' এর এক কথায়-- 'অনাহত'
'যার কোন উপায় নেই' - এক কথায়: 'নিরুপায়' 
'যার উপস্থিত বুদ্ধি আছে' এর এক কথায়-- 'প্রত্নুৎপন্নমতি'
'যার কোন কিছুতেই ভয় নেই' এর এক কথায়- 'অকুতোভয়'
.
'পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে' নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. করণ কারকে শূন্য বিভক্তি
  2. কর্মকারকে শূন্য বিভক্তি
  3. কর্মকারকে ৭মী বিভক্তি
  4. কর্তৃকারকে শূন্য বিভক্তি
সঠিক উত্তর:
কর্তৃকারকে শূন্য বিভক্তি
উত্তর
সঠিক উত্তর:
কর্তৃকারকে শূন্য বিভক্তি
ব্যাখ্যা
• কর্তা কারক বা কর্তৃকারক: 
ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কর্তা কারক বলে। বাক্যে কর্তা বা উদ্দেশ্যই কর্তা কারক। কর্তা কারকে সাধারণত বিভক্তি যুক্ত হয় না। যেমন:
- আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম।
- অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল।

-'পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে।- এই বাক্যে জল কর্তৃকারক।
কারণ নামার ক্রিয়া জল নিজেই সম্পাদন করছে। সুতরাং জল এখানে মুখ্য কর্তায় শূন্য বিভক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
‘বৈতালিক' উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) প্রেমেন্দ্র মিত্র
  2. খ) গোলাম কুদ্দুস
  3. গ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
  4. ঘ) আকবর হোসেন
সঠিক উত্তর:
গ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
গ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
ব্যাখ্যা

•নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত ‘বৈতালিক' একটি উপন্যাস। 
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৫৫ সালে।

• নারায়ণ গঙ্গোপাধ্যায় একজন প্রাবন্ধিক, সাহিত্যিক। প্রকৃত নাম তারকনাথ গঙ্গোপাধ্যায়, ‘নারায়ণ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম। ১৯১৮ সালের ৪ ফেব্রুয়ারি  দিনাজপুর জেলার বালিয়াডিঙ্গিতে তাঁর জন্ম।
• নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সাহিত্যচর্চা শুরু হয় ছাত্রজীবনে কাব্য রচনার মধ্য দিয়ে। কালক্রমে তিনি গল্প,  উপন্যাস, নাটক প্রভৃতি রচনা করে বিশেষ খ্যাতি অর্জন করেন।

তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হলো:
• উপন্যাস:
উপনিবেশ (৩ খন্ড),
সম্রাট ও শ্রেষ্ঠী,
মন্দ্রমুখর,
শিলালিপি,
লালমাটি,
কৃষ্ণপক্ষ,
বৈতালিক,
অসিধারা;

• তাঁর রচিত নাটক ভাড়াটে চাই এবং আগন্তুক সে সময় বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি কয়েকটি চলচ্চিত্রের চিত্রনাট্যও রচনা করেন। তাঁর রচিত বহু গান, চলচ্চিত্র ও রেকর্ডে গৃহীত হয়েছে।

উৎস: বাংলাপিডিয়া।
.
'একটানা আট দিন কোন বৃষ্টির দেখা নাই'- এখানে ' আট দিন ' কোনবাচক বিশেষণ?
  1. ক) ক্রমবাচক বিশেষণ
  2. খ) নির্দিষ্টতাবাচক বিশেষণ
  3. গ) পরিমাণবাচক বিশেষণ
  4. ঘ) পূরণবাচক বিশেষণ
সঠিক উত্তর:
ক) ক্রমবাচক বিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্রমবাচক বিশেষণ
ব্যাখ্যা
- প্রদত্ত বাক্যে ' আট দিন ' হলো 'ক্রমবাচক বিশেষণ' ।

•ক্রমবাচক বিশেষণ- যে বিশেষণ দিয়ে ক্রমসংখ্যা বোঝায়,তাকে ক্রমবাচক বিশেষণ বলে। 
যেমন-
• এক টাকা
• আট দিন
• নয় মাস
•এছাড়া-
পূরণবাচক: যে বিশেষণ দিয়ে পূরণসংখ্যা বোঝায়, তাকে পূরণবাচক বিশেষণ বলে।
যেমন – তৃতীয় প্রজন্ম, ৩৪তম অনুষ্ঠান – এখানে ‘তৃতীয়’ ও ‘৩৪তম পূরণবাচক বিশেষণ ।

নির্দিষ্টতাবাচক: যে বিশেষণ দিয়ে বিশেষিত শব্দকে নির্দিষ্ট করা হয়, তাকে নির্দিষ্টতাবাচক বিশেষণ বলে।
যেমন এই দিনে, সেই সময় – এখানে ‘এই' ও 'সেই' নির্দিষ্টতাবাচক বিশেষণ ।

পরিমাণবাচক: যে বিশেষণ দিয়ে পরিমাণ বা আয়তন বোঝায়, তাকে পরিমাণবাচক বিশেষণ বলে।
যেমন আধা কেজি চাল, অনেক লোক – এখানে “আধা কেজি' ও 'অনেক' পরিমাণবাচক বিশেষণ ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
‘রক্তাক্ত প্রান্তর' নাটকের রচয়িতা কে?
  1. ক) আকবর হোসেন
  2. খ) মুনীর চৌধুরী
  3. গ) দ্বিজেন্দ্রলাল রায়
  4. ঘ) মীর মশাররফ হোসেন
সঠিক উত্তর:
খ) মুনীর চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
খ) মুনীর চৌধুরী
ব্যাখ্যা
মুনীর চৌধুরী রচিত 'রক্তাক্ত প্রান্তর' রচিত হয়েছে মহাকবি কায়কোবাদের 'মহাশ্মশান' গ্রন্থের কাহিনি থেকে। 
- 'রক্তাক্ত প্রান্তর' মুনীর চৌধুরীর প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক। 
- পানিপথের তৃতীয় যুদ্ধের (১৭৬১) ঘটনা অবলম্বনে তিন অঙ্ক বিশিষ্ট নাটকটি রচিত।  
- 'রক্তাক্ত প্রান্তর' ঐতিহাসিক নাটক নয়, এটি  ইতিহাস-আশ্রিত নাটক।
- চরিত্র: ইব্রাহিম কার্দি, জোহরা, হিরন বালা ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'জিজ্ঞাসিবে জনে জনে' বাক্যে জনে জনে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) অপাদানে সপ্তমী
  2. খ) কর্মে সপ্তমী
  3. গ) করণে পঞ্চমী
  4. ঘ) কর্তায় সপ্তমী
সঠিক উত্তর:
খ) কর্মে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
খ) কর্মে সপ্তমী
ব্যাখ্যা
জিজ্ঞাসিবে জনে জনে; এখানে 'জনে জনে' কর্মকারকে ৭মী । 

কর্ম কারক
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্ম কারক বলে ।
বাক্যের মুখ্য কর্ম ও গৌণ কর্ম – উভয় ধরনের কর্মই কর্ম কারক হিসেবে গণ্য হয়।

যেমন-
- সে রোজ সকালে এক প্লেট ভাত খায় ।
- শিক্ষককে জানাও।
- অসহায়কে সাহায্য করো ।

কর্মকারকের বিভিন্ন বিভক্তির ব্যবহার।
ক) প্রথমা বা শূন্য অ বিভক্তি : ডাক্তার ডাক।
- আমাকে এক খানা বই দাও। (দ্বিকর্মক ক্রিয়ার মূখ্য কর্ম)। 
- রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না।(গ্রন্থ অর্থে বিশিষ্ট প্রয়ােগ)।
খ) দ্বিতীয়া বা কে বিভক্তি : তাকে বল।
রে বিভক্তি : ‘আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মাের প্রার্থনা।
গ) ষষ্ঠী বা র বিভক্তি : তােমার দেখা পেলাম না।
ঘ) সপ্তমীর এ বিভক্তি: জিজ্ঞাসিবে জনে জনে। (বীপ্সায়)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি।
১০.
Find the antonym of the word 'Volatile' -
  1. ক) Temporary
  2. খ) Variable
  3. গ) Constant
  4. ঘ) Distinctive
সঠিক উত্তর:
গ) Constant
উত্তর
সঠিক উত্তর:
গ) Constant
ব্যাখ্যা
Volatile (adjective): 
English Meaning: Likely to change suddenly and unexpectedly, or suddenly violent or angry.
Bangla Meaning: (১) (তরল) সহজে গ্যাস বা বাষ্পে পরিণত হয় এমন; উদ্বায়ী।
(২) (ব্যক্তি ও তার মেজাজ) প্রাণোচ্ছল; নিয়ত পরিবর্তনশীল; চলচিত্ত।

Synonyms: Changeable (পরিবর্তনক্ষম), Variable (পরিবর্তনশীল), Inconstant (অস্থিরচিত্ত), Temporary (সাময়িক), Fickle (চঞ্চল)।  
Antonyms: Stable (দৃঢ়, সুস্থিত), Constant (স্থির; অপরিবর্তনীয়), Steady (অটল), Settled (সুনির্দিষ্ট), Fixed (স্থির)।
Example Sentence: 
1. It was a volatile situation, and the police handled it well.
2. The stock market can be very volatile.

Source: Live MCQ Lecture. 

১১.
The teacher said, "Every mother loves her children." The indirect narration is -
  1. ক) The teacher said that every mother loves her child.
  2. খ) The teacher says that every mother loves her child.
  3. গ) The teacher said that every mother loved her child.
  4. ঘ) The teacher says that every mother loves her child.
সঠিক উত্তর:
ক) The teacher said that every mother loves her child.
উত্তর
সঠিক উত্তর:
ক) The teacher said that every mother loves her child.
ব্যাখ্যা
Reported speech যদি কোন চিরন্তন সত্য (Universal truth) বা অভ্যাসগত সত্য (habitual fact) প্রকাশ করে তাহলে reporting verb-এর tense যাই হোক না কেন, reported speech-এর verb-এর কোন পরিবর্তন হবে না। যেমন: 
The old man said, "Necessity knows no law."
- The old man said that necessity knows no law. 

Source : A Passage to the English Language by S. M. Zakir Hussain.
১২.
Which one is correctly spelt?
  1. ক) Anarchi
  2. খ) Anarrchi
  3. গ) Anarchy
  4. ঘ) Anarcchy
সঠিক উত্তর:
গ) Anarchy
উত্তর
সঠিক উত্তর:
গ) Anarchy
ব্যাখ্যা
Anarchy (noun): 
English Meaning: A lack of organization and control in a society or group, especially because either there is no government or it has no power.
Bangla Meaning: নৈরাজ্য; অরাজকতা; বিশৃঙ্খলা।

Synonyms: Insurrection (প্রজাবিদ্রোহ; গণঅভ্যুত্থান), Rebellion (বিদ্রোহ), Disorder (বিশৃঙ্খলা; গোলমাল), Lawlessness (অনাচার), Misrule (দু:শাসন)। 
Antonyms: Government (শাসন; শাসনক্ষমতা), Order (শৃঙ্খলা), Control (নিয়ন্ত্রন), Discipline(শৃংখলা), Harmony (সম্প্রীতি)।  
Example Sentence: 
1.The crowd was restless and verging on anarchy.
2. When the teacher was absent, there was anarchy in the classroom.

Source: Live MCQ Lecture. 
১৩.
None but a fool is always right. ( Make it affirmative)
  1. ক) A fool is always right.
  2. খ) A fool is never right.
  3. গ) A fool is hardly right.
  4. ঘ) Only a fool is always right.
সঠিক উত্তর:
ঘ) Only a fool is always right.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Only a fool is always right.
ব্যাখ্যা
Uses of ‘None but’: 
- ‘None but’ means - only.
Example: None but the brave deserves the fair
Negative sentence - শুরুতে যদি none but থাকে তাহলে তাকে affirmative করতে হলে none but এর স্থলে only বসাতে হয়। 
- তাই এক্ষেত্রে সঠিক sentence টি হবে - Only a fool is always right.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
১৪.
He is now certain ___ his ground. Choose the appropriate preposition -
  1. ক) for
  2. খ) of
  3. গ) by
  4. ঘ) to
সঠিক উত্তর:
খ) of
উত্তর
সঠিক উত্তর:
খ) of
ব্যাখ্যা
Certain এর পর 'of' preposition-টি appropriately বসে। 
Certain of - নিশ্চিত। 
Example: He was quite certain of his attacker's identity.

Source : Applied English Grammar & Composition by P. C. Das.
১৫.
Which one is an abstract noun?
  1. ক) Jury
  2. খ) Jew
  3. গ) Army
  4. ঘ) Slavery
সঠিক উত্তর:
ঘ) Slavery
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Slavery
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে Slavery হচ্ছে Abstract Noun.

• Abstract Noun: 
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবন দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।
Example:  Height, Goodness, Kindness, Whiteness, Hardness, Brightness, honesty, Wisdom, Bravery etc.

Source : Applied English Grammar & Composition by P. C. Das.
১৬.
I read the books. (Make it passive)
  1. ক) The books were red by me.
  2. খ) The book was read by me.
  3. গ) The books were read by me.
  4. ঘ) I was read by the books.
সঠিক উত্তর:
গ) The books were read by me.
উত্তর
সঠিক উত্তর:
গ) The books were read by me.
ব্যাখ্যা
প্রদত্ত sentence-টি Past indefinite tense-এ আছে। 
Past indefinite tense এর active voice কে passive voice এ রূপান্তর করার নিয়ম: 
(i) Object টি subject হয়। 
(ii) was/were বসে। 
(iii) মূল verb এর past participle বসে। 
(iv) by বসে। 
(v) Subject টির objective form হয়। 
তাই সঠিক উত্তরটি হবে: The books were read by me. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain. 
১৭.
Synonym of Inherent -
  1. ক) Innate
  2. খ) Alien
  3. গ) Acquired
  4. ঘ) Enact
সঠিক উত্তর:
ক) Innate
উত্তর
সঠিক উত্তর:
ক) Innate
ব্যাখ্যা
Inherent (adjective): 
English Meaning: Existing as a natural and permanent quality of something or someone.
Bangla Meaning: Inherent (in) স্বাভাবিক বা স্থায়ী অংশ বা গুণরূপে বিদ্যমান; সহজ; স্বাভাবিক; অন্তঃস্থায়ী; অন্তঃশায়ী; আনুষঙ্গিক: inherent nature, স্বভাব; অন্তঃপ্রকৃতি; an inherent quality, স্বাভাবিক গুণ: an inherent love, সহজাত ভালবাসা; the power inherent in the office of the President.

Synonyms: Innate (স্বভাবজ), Immanent (অন্তর্নিহিত), Congenital (জন্মগত), Built in, (স্বভাজাত) Inborn(জন্মগত)। 
Antonyms: Acquired (অর্জিত), Alien (নিজস্ব নহে এমন), Extrinsic (বহি:স্থ), Alien (বেমানান), Inapt(অনুপযুক্ত)। 
Other Forms: Inherently (adverb).
Example Sentence: 
1. I have always been conscious of the inherent dangers to our natural world from our industry.
2. He has an inherent sense of fair play.

Source: Live MCQ Lecture.

১৮.
The task was imposed ___ me.
  1. ক) to
  2. খ) by
  3. গ) on
  4. ঘ) into
সঠিক উত্তর:
গ) on
উত্তর
সঠিক উত্তর:
গ) on
ব্যাখ্যা
Impose-এর পর 'on' preposition টি appropriately বসে। 
Impose on - চাপানো।
Example: I didn't want to impose on her.

Source : Applied English Grammar & Composition by P. C. Das.
১৯.
The adjective form of 'Destroy' -
  1. ক) Destroy
  2. খ) Destruction
  3. গ) Destructively
  4. ঘ) Destructive
সঠিক উত্তর:
ঘ) Destructive
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Destructive
ব্যাখ্যা
Destructive (adjective): ধ্বংসাত্মক; ধ্বংসকর; বৈনাশিক: a destructive hurricane; destructive criticism.
অন্যান্য অপশনগুলো হচ্ছে: 
Destroy (verb): ধ্বংস/নষ্ট/বিধ্বস্ত/বরবাদ/পয়মাল করা। 
Destruction (noun): ধ্বংস; বিনাশ; বিনষ্টি; সর্বনাশ; ধ্বংস বা সর্বনাশের হেতু। 
Destructively (adverb): ধ্বংসাত্মকভাবে।

Source: Accessible Dictionary by Bangla Academy. 
২০.
Which one is the Future Perfect Tense?
  1. ক) I shall have done doing.
  2. খ) We shall not have been doing.
  3. গ) I shall have done the work by that time.
  4. ঘ) She will be doing the work.
সঠিক উত্তর:
গ) I shall have done the work by that time.
উত্তর
সঠিক উত্তর:
গ) I shall have done the work by that time.
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হচ্ছে: I shall have done the work by that time. 
Future Perfect Tense: 
- ভবিষ্যত কালে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ হয়ে যাবে বুঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বুঝালে Future Perfect Tense হয়। 
Structure: Subject + shall have/ will have + past participle of verb. 
২১.
My friend sometimes supports me. (Make it negative)
  1. ক) My friend does not sometimes support me.
  2. খ) My friend does not supported me.
  3. গ) My friend does not always support me.
  4. ঘ) My friend never supports me.
সঠিক উত্তর:
গ) My friend does not always support me.
উত্তর
সঠিক উত্তর:
গ) My friend does not always support me.
ব্যাখ্যা
Affirmative sentence কে negative করার সময় sometimes- এর পরিবর্তে always এবং তার পূর্বে not বসে। 
তাই সঠিক উত্তরটি হবে- 
My friend does not always support me. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
২২.
8p2 - p - 9 এর একটি উৎপাদক হবে-
  1. ক) (8p - 6)
  2. খ) (8p - 7)
  3. গ) (9 - 8p)
  4. ঘ) (8p - 9)
সঠিক উত্তর:
ঘ) (8p - 9)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (8p - 9)
ব্যাখ্যা
প্রশ্ন: 8p2 - p - 9 এর একটি উৎপাদক হবে-

সমাধান:
8p2 - p - 9
= 8p2 + 8p - 9p - 9
= 8p(p + 1) - 9(p + 1)
= (p + 1) (8p - 9)
২৩.
দুটি সংখ্যার গুণফল ২৭। সংখ্যা দুটির গ.সা.গু ৩ হলে, ল.সা.গু কত?
  1. ক) ৬
  2. খ) ৯
  3. গ) ১২
  4. ঘ) ১৮
সঠিক উত্তর:
খ) ৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ২৭। সংখ্যা দুটির গ.সা.গু ৩ হলে, ল.সা.গু কত?

সমাধান:
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × গ .সা .গু
⇒ ২৭ = ল.সা.গু  ×৩
⇒ ল.সা.গু = ২৭/৩ = ৯
২৪.
2y/x থেকে কত বিয়োগ করলে x/y হবে?
  1. ক) 2x2 + y2
  2. খ) (x2 - y2)/xy
  3. গ) (2y2 - x2)/xy
  4. ঘ) (x2 - 2y2)/xy
সঠিক উত্তর:
গ) (2y2 - x2)/xy
উত্তর
সঠিক উত্তর:
গ) (2y2 - x2)/xy
ব্যাখ্যা
প্রশ্ন: 2y/x থেকে কত বিয়োগ করলে x/y হবে?

সমাধান:
মনে করি,
2y/x থেকে P বিয়োগ করলে x/y হবে।

প্রশ্নমতে,
(2y/x) - P = (x/y) 
⇒ (2y/x) - (x/y) = P
⇒ P = (2y/x) - (x/y)
∴ P = (2y2 - x2)/xy

∴ 2y/x থেকে (2y2 - x2)/xy বিয়োগ করলে x/y হবে।
২৫.
(৫/৩) এর (১/৫) ÷ (১/২৭) = কত?
  1. ক) ১/৯
  2. খ) ৫১
  3. গ) ৯
  4. ঘ) ১/৫১
সঠিক উত্তর:
গ) ৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯
ব্যাখ্যা
প্রশ্ন: (৫/৩) এর (১/৫) ÷ (১/২৭) = কত?

সমাধান:
৫/৩ এর ১/৫ ÷ ১/২৭
= ১/৩ ÷ ১/২৭
= ১/৩ × ২৭/১
= ৯
২৬.
৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ১০০০ টাকা হলে, সুদের হার কত?
  1. ক) ১০%
  2. খ) ১৫%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
সঠিক উত্তর:
গ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ১০০০ টাকা হলে, সুদের হার কত?

সমাধান: 
মনেকরি,
সুদের হার = r 
১০০ টাকার ১ বছরের সুদ = r টাকা 
৫০০ টাকার ৪ বছরের সুদ = (৫০০ × ৪ × r) টাকা 
= ২০০০r টাকা

আবার,
১০০ টাকার ১ বছরের সুদ = r টাকা 
৬০০ টাকার ৫ বছরের সুদ = (৬০০ × ৫ ×  r) টাকা
= ৩০০০ r টাকা

প্রশ্নমতে,
২০০০ r + ৩০০০ r = ১০০০
বা, ৫০০০r = ১০০০
বা, r = (১০০০ × ১০০)/৫০০০
∴ r = ২০%

∴ সুদের হার  ২০%
২৭.
কোন পরীক্ষায় ৪০% পরীক্ষার্থী ইংরেজিতে, ২৫% গণিতে এবং ১০% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
  1. ক) ৫৫%
  2. খ) ৪৫%
  3. গ) ৬০%
  4. ঘ) ৯০%
সঠিক উত্তর:
খ) ৪৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৪০% পরীক্ষার্থী ইংরেজিতে, ২৫% গণিতে এবং ১০% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?

সমাধান: 
শুধু ইংরেজিতে ফেল করে = (৪০ - ১০)%
= ৩০%
শুধু গণিতে ফেল করে = (২৫ - ১০)%
= ১৫%
ইংরেজি, গণিত এবং উভয় বিষয়ে ফেল করে = (৩০+ ১৫ + ১০)%
= ৫৫%

∴ উভয় বিষয়ে পাস করে = (১০০ - ৫৫)%
= ৪৫%
২৮.
২, ৬, ১০, ১৪, ......... ধারাটির ৬ষ্ঠ পদ কত?
  1. ক) ১৮
  2. খ) ২২
  3. গ) ২৬
  4. ঘ) ৩৪
সঠিক উত্তর:
খ) ২২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৬, ১০, ১৪, ......... ধারাটির ৬ষ্ঠ পদ কত?

সমাধান:
এখানে,
১ম পদ = ২
২য় পদ = ১ম পদ + ৪ = ২ + ৪ = ৬
৩য় পদ = ২য় পদ + ৪ = ৬ + ৪ = ১০
৪র্থ পদ = ৩য় পদ + ৪ = ১০ + ৪ = ১৪
৫ম পদ = ৪র্থ পদ + ৪ = ১৪ + ৪ = ১৮
৬ষ্ঠ পদ = ৫ম পদ + ৪ = ১৮ + ৪ = ২২
২৯.
একটি জিনিস ১৫০ টাকায় বিক্রি করলে ৩০ টাকা লাভ হয়। শতকরা কত লাভ হবে?
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ৩০%
  4. ঘ) ৫০%
সঠিক উত্তর:
খ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জিনিস ১৫০ টাকায় বিক্রি করলে ৩০ টাকা লাভ হয়। শতকরা কত লাভ হবে?

সমাধান:
ক্রয়মুল্য= (১৫০ - ৩০) টাকা = ১২০ টাকা

১২০ টাকায় লাভ হয় = ৩০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ৩০/১২০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (৩০ × ১০০)/১২০ টাকা
= ২৫ টাকা
৩০.
দুইটি রাশির অনুপাত ৭ : ১২। উত্তর রাশি ৮৪ হলে পূর্ব রাশি কত?
  1. ক) ৪৯
  2. খ) ৫৪
  3. গ) ৫৬
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
ক) ৪৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির অনুপাত ৭ : ১২। উত্তর রাশি ৮৪ হলে পূর্ব রাশি কত?

সমাধান:
ধরি,
পূর্ব রাশি = ক

আমরা জানি,
দুইটি রাশির অনুপাত = পূর্ব রাশি : উত্তর রাশি
৭ : ১২ = ক : ৮৪
বা, (৭/১২) = (ক/৮৪)
বা, ১২ক = ৮৪ × ৭
বা, ক = ৫৮৮/১২
∴ ক = ৪৯

∴ পূর্ব রাশি =৪৯
৩১.
পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড় ২০ বৎসর। ২ বৎসর পূর্বে দুই পুত্রের বয়সের গড় ছিল ১০ বৎসর। পিতার বর্তমান বয়স কত?
  1. ক) ৪০ বছর
  2. খ) ৩৬ বছর
  3. গ) ৩২ বছর
  4. ঘ) ২৮ বছর
সঠিক উত্তর:
খ) ৩৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড় ২০ বৎসর। ২ বৎসর পূর্বে দুই পুত্রের বয়সের গড় ছিল ১০ বৎসর। পিতার বর্তমান বয়স কত?

সমাধান: 
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বছর
পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি = (২০ × ৩) বছর
= ৬০ বছর 

২ বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ১০ বছর 
২ বছর পূর্বে দুই পুত্রের মোট বয়স = ১০ × ২ বছর 
= ২০ বছর 
বর্তমানে দুই পুত্রের মোট বয়স = ২০ + (২ + ২) বছর 
= (২০ + ৪) বছর 
= ২৪ বছর 

∴ পিতার বর্তমান বয়স = (৬০ - ২৪) = ৩৬ বছর
৩২.
একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৫০° হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে -
  1. ক) ২৫°
  2. খ) ৫০°
  3. গ) ৭৫°
  4. ঘ) ১০০°
সঠিক উত্তর:
ঘ) ১০০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০০°
ব্যাখ্যা
প্রশ্ন: একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৫০° হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে -

সমাধান:
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
বা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৫০° হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে ১০০°
৩৩.
৪, ৮, ১২ এর গাণিতিক গড়, ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ক) ১০
  2. খ) ৮
  3. গ) ৬
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৮, ১২ এর গাণিতিক গড়, ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

সমাধান:
ধরি,
সংখ্যাটি x

এখন 
∴ (৪ + ৮ + ১২)/৩ = (৭ + ৯ + x)/৩
বা, ৪ + ৮ + ১২ = ৭ + ৯ + x
বা, x + ১৬ = ২৪
∴ x = ৮
৩৪.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ১২ ও ৫ সেমি হলে এর অতিভুজ-এর মান কত?
  1. ক) ৮ সেমি
  2. খ) ৯ সেমি
  3. গ) ১১ সেমি
  4. ঘ) ১৩ সেমি
সঠিক উত্তর:
ঘ) ১৩ সেমি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৩ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ১২ ও ৫ সেমি হলে এর অতিভুজ-এর মান কত?

সমাধান:
আমরা জানি,
(অতিভুজ)2 = (ভূমি)2 + (লম্ব)2
বা, অতিভুজ = √(১২² + ৫²)
= √(১৪৪ + ২৫)
= √১৬৯
∴ অতিভুজ = ১৩ সে.মি.
৩৫.
(৩ × .০২ × .০০৮)/(৪ × .০৫ × .০০৬) এর মান কত?
  1. ক) ৪
  2. খ) ০.৪
  3. গ) ০.০৪
  4. ঘ) ০.০০৪
সঠিক উত্তর:
খ) ০.৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.৪
ব্যাখ্যা
প্রশ্ন: (৩ × .০২ × .০০৮)/(৪ × .০৫ × .০০৬) এর মান কত?

সমাধান:
(৩ × .০২ × .০০৮)/(৪ × .০৫ × .০০৬)
= ০.০০০৪৮/০.০০১২
= ০.৪
৩৬.
সুদের হার ১৫% থেকে কমে ১৩% হওয়ায় এক ব্যক্তির ৬ বছরের সুদ ৯৬ টাকা কমে গেল। তার মূলধন কত?
  1. ক) ৭০০ টাকা
  2. খ) ৮০০ টাকা
  3. গ) ৯০০ টাকা
  4. ঘ) ১০০০ টাকা
সঠিক উত্তর:
খ) ৮০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সুদের হার ১৫% থেকে কমে ১৩% হওয়ায় এক ব্যক্তির ৬ বছরের সুদ ৯৬ টাকা কমে গেল। তার মূলধন কত?

সমাধান:
সুদের হার (১৫ - ১৩)% = ২% কমলে
১০০ টাকায় ৬ বছরে আয় কমে ২ × ৬ = ১২ টাকা

১২ টাকা আয় কমলে আসল ১০০ টাকা
∴ ৯৬ টাকা আয় কমলে আসল = (১০০ × ৯৬)/১২ টাকা
= ৮০০ টাকা
৩৭.
a + b = 12 এবং ab = 32 হলে, a2 + b2 এর মান কত হবে?
  1. ক) 180
  2. খ) 140
  3. গ) 120
  4. ঘ) 80
সঠিক উত্তর:
ঘ) 80
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 80
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 12 এবং ab = 32 হলে, a2 + b2 এর মান কত হবে? 

সমাধান: 
দেওয়া আছে,
a + b = 12
ab = 32

এখন,
a2 + b2
= (a + b)2 - 2ab
= (12)2 - 2 × 32
= 144 - 64
= 80
৩৮.
নিচের কোনটি অপুষ্পক উদ্ভিদ নয়?
  1. ক) ব্যাঙের ছাতা
  2. খ) নষ্টক
  3. গ) ক্লোরেলা
  4. ঘ) শিমুল
সঠিক উত্তর:
ঘ) শিমুল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শিমুল
ব্যাখ্যা
শিমুল অপুষ্পক উদ্ভিদ নয়।
- শিমুল সপুষ্পক উদ্ভিদ।

• অপুষ্পক উদ্ভিদ: যে সকল উদ্ভিদে কখনো ফুল ও ফল হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলা হয়।
যেমন- ক্লোরেলা, নস্টক, শৈবাল, ছত্রাক, মস, ফার্ন ইত্যাদি।

উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণী।
৩৯.
শাপলা চত্বরের স্থপতি?
  1. ক) আজিজুল জলিল পাশা
  2. খ) মোস্তফা মনোয়ার
  3. গ) শামীম শিকদার
  4. ঘ) নিতুন কুণ্ডু
সঠিক উত্তর:
ক) আজিজুল জলিল পাশা
উত্তর
সঠিক উত্তর:
ক) আজিজুল জলিল পাশা
ব্যাখ্যা
♦উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হলো - আজিজুল জলিল পাশা।

• স্থপতি:
- বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থিত 'শাপলা চত্ত্বর'- এর স্থপতি আজিজুল জলিল পাশা।
- বাংলাদেশের জাতীয় ফুল এই শাপলা (জলপদ্ম প্রজাতির শালুক)।
- ভাস্কর্যটি একটি ঝরনা দ্বারা বেষ্টিত।
- আজিজুল জলিল পাশার আরেকটি বিখ্যাত কীর্তি হচ্ছে - ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে অবস্থিত - 'দোয়েল চত্বর'।
- এটি ১৯৭৪ সালে নির্মিত হয়েছিল।

এছাড়াও
- ‘সাবাশ বাংলাদেশ’ ভাস্কর্যের স্থপতি নিতুন কুণ্ডু।
- এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমদ সিনেট ভবন চত্বরে অবস্থিত।
- ১৯৯২ সালের ১০ ফেব্রুয়ারি শহীদ জননী জাহানারা ইমাম সাবাশ বাংলাদেশ ভাস্কর্যের উদ্বোধন করেন।

উৎস: বাংলাপিডিয়া 
৪০.
স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল?
  1. ক) ১১টি
  2. খ) ১৯টি
  3. গ) ৮টি
  4. ঘ) ৬৪টি
সঠিক উত্তর:
ক) ১১টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১টি
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধ:
- যুদ্ধ পরিচালনার সুবিধার্থে মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১১ এপ্রিল সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে
- এসব সেক্টরকে আবার ৬৪টি সাব সেক্টরে ভাগ করা হয়।
- এছাড়া তিনটি বিগ্রেড ফোর্স গঠন করা হয়।
- ১০ নং সেক্টর ছিল একমাত্র নৌ সেক্টর যেখানে কোন নিয়মিত কমান্ডার ছিলো না।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেনি।
৪১.
ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর কোথায়?
  1. ক) জেনেভা
  2. খ) ব্রাসেলস
  3. গ) রোম
  4. ঘ) লন্ডন
সঠিক উত্তর:
খ) ব্রাসেলস
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্রাসেলস
ব্যাখ্যা
- ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম।

• রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- ইইউর প্রতিষ্ঠাতাকালীন সদস্য দেশ ছিলো ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত মোট দেশের সংখ্যা ২৭ টি।
- সদর দপ্তর- ব্রাসেলস, বেলজিয়াম।
- ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইইউ ত্যাগ করে।
- ফলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৮টি থেকে কমে বর্তমানে ২৭টি।
- এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে পদত্যাগ করে।

উৎস: ইইউ ওয়েবসাইট।
৪২.
চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়িয়া অঞ্চলে আছে -
  1. ক) গেইসার
  2. খ) সবিরাম প্রস্রবণ
  3. গ) অবিরাম প্রস্রবণ
  4. ঘ) উষ্ণ প্রস্রবণ
সঠিক উত্তর:
ঘ) উষ্ণ প্রস্রবণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উষ্ণ প্রস্রবণ
ব্যাখ্যা
• চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়িয়া অঞ্চলে আছে - উষ্ণ প্রস্রবণ।


উষ্ণ প্রস্রবণ (Hot Spring): 
- ভূগর্ভ থেকে প্রাকৃতিকভাবে বেরিয়ে আসা এক ধরনের উষ্ণ ঝর্নাধারা যার পানির তাপমাত্রা মানব দেহের তাপমাত্রার চেয়ে বেশি।
- পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বক্রেশ্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন পার্ক, নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের দ্বীপসমূহ, আইসল্যান্ড, ইটালি ও জাপান উষ্ণ প্রস্রবণের জন্য বিখ্যাত। 
- বাংলাদেশে চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়িয়া অঞ্চলে আছে- উষ্ণ প্রস্রবণ।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
৪৩.
ইরাক কর্তৃক কুয়েত দখল হয় -
  1. ক) ১৯৮৯ সালে
  2. খ) ১৯৯০ সালে
  3. গ) ১৯৯১ সালে
  4. ঘ) ১৯৯২ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৯০ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯০ সালে
ব্যাখ্যা
- ১৯৯০ সালের ২ আগস্ট ইরাক তার প্রতিবেশী দেশ কুয়েতের ওপর দুই দিনব্যাপী "কুয়েত আক্রমণ" অপারেশন পরিচালনা করে।
- এর ফলে দীর্ঘ সাত মাসব্যাপী দেশটি ইরাকের অধীনে ছিল।
- ইরাক কর্তৃক কুয়েত আক্রান্ত হলে ১৯৯১ সালের ১৭ জানুয়ারি মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ইরাকের উপর বিমান হামলা শুরু করে যা ‘অপারেশন ডেজার্ট স্টর্ম’ নামে পরিচিত।
- ৫ মার্চ ১৯৯১ সালে জাতিসংঘের শর্ত মেনে ইরাক কুয়েত থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা করে।

উৎস:- History.com
৪৪.
নিচের কোন শহরে ‘ট্রাফালগার স্কয়ার' অবস্থিত?
  1. ক) লন্ডন
  2. খ) মস্কো
  3. গ) ওয়াশিংটন
  4. ঘ) প্যারিস
সঠিক উত্তর:
ক) লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
ক) লন্ডন
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নের উত্তর: লন্ডন। 

- ট্রাফালগার স্কয়ার ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত একটি সাধারণ জনগণের মিলনস্থল।
- ১৮০৫ সালে ইংল্যান্ড ফ্রান্স ও স্পেনের সম্মিলিত বাহিনীর সাথে যুদ্ধ করে জয়লাভ করে।
- ট্রাফালগারের যুদ্ধ জয়কে স্মরণীয় করে রাখতে লন্ডনের কেন্দ্রস্থল একটি চত্ত্বরের নামকরণ করা হয় ট্রাফালগার স্কয়ার।

উৎস: ব্রিটানিকা। 
৪৫.
কত সালে ঐতিহাসিক ছয় দফা পেশ করা হয়েছিল?
  1. ক) ১৯৬০ সালে
  2. খ) ১৯৬২ সালে
  3. গ) ১৯৬৫ সালে
  4. ঘ) ১৯৬৬ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৬৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৬৬ সালে
ব্যাখ্যা
• ১৯৬৬ সালে ছয় দফা পেশ করা হয়েছিল। 

১৯৯৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে চৌধুরী মোহাম্মদ আলীর বাসভবনে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি পেশ করেন।
• ১১ ফেব্রুয়ারি, ১৯৬৬ সালে লাহোরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু বলেন, ছয় লক্ষ বাঙালি জাতির মুক্তির সনদ। ছয়দফা রচিত হয় লাহোর প্রস্তাবের ভিত্তিতে।

• ঐতিহাসিক ৬ দফা দাবি:
- ১ম দফাঃ শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি।
- ২য় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা।
- ৩য় দফা: মুদ্রা ও অর্থ বিষয়ক ক্ষমতা।
- ৪র্থ দফা: কর বা রাজস্ব বিষয়ক ক্ষমতা।
- ৫ম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা।
- ৬ষ্ঠ দফা: আঞ্চলিক মিলিশিয়া বাহিনী গঠনের ক্ষমতা।

• এছাড়াও -
- ৬ দফা উত্থাপন করা হয় মোট ৩বার।
- উত্থাপনকারী- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- প্রথমবার ৫-৬ ফেব্রুয়ারি, ১৯৬৬ সালে লাহোরের বিরোধী দলীয় সম্মেলনে।
- দ্বিতীয়বার ১৩ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে অনানুষ্ঠানিকভাবে।
- তৃতীয়বার ২৩ মার্চ ১৯৬৬ সালে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয় লাহোরে।
- বাঙালি জাতির মুক্তির সনদ বা পূর্ব পাকিস্তানের ম্যাগনাকার্টা বলা হয়- ৬ দফাকে।
- ছয় দফা দিবস পালিত হয়ে আসছে- ৭ জুন।
- ছয় দফার অর্থনীতি বিষয়ক দাবি- ৩টি (৩য়, ৪র্থ, ৫ম)।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা,  এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।