পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
পার্ট-১) বাংলাদেশের শিল্প ও বাণিজ্য : শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি। (অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ পড়তে হবে) পার্ট-২) Verb, Participle, Gerund, Infinitive, Clauses and Phrases. [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই, বোর্ড বই, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ। পার্ট-২ সোর্সঃ (সব বই পড়া লাগবে না, সুবিধামতো বেছে নিন।) প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL.]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
ভারত থেকে বাংলাদেশের প্রধান আমদানি পণ্য কোনটি?
  1. ক) যানবাহন
  2. খ) তুলা
  3. গ) মেশিনারি যন্ত্রপাতি
  4. ঘ) লোহা ও ইস্পাত সামগ্রী
ব্যাখ্যা
গত ২০১৯-২০ অর্থবছরে ভারত থেকে বাংলাদেশের মোট আমদানির পরিমাণ ৫৭৯৩.৬ মিলিয়ন মার্কিন ডলার।
এর মধ্যে শীর্ষ আমদানি পণ্যসমূহ হলো:
প্রথম – তুলা (১৩৪৩.২ মি. ডলার)
দ্বিতীয় – যানবাহন (৫৯২.২ মি. ডলার)
তৃতীয় – মেশিনারি যন্ত্রপাতি (৪০১.১ মি. ডলার)
চতুর্থ – লোহা ও ইস্পাত (৩০৭.৬ মি. ডলার)
(সূত্র: বাংলাদেশ ব্যাংক)
.
গত অর্থবছরে বাংলাদেশ থেকে মোট চিংড়ি রপ্তানি হয়-
  1. ক) ৪০৩.৩৬ মিলিয়ন ডলার
  2. খ) ৩৩২.৬৫ মিলিয়ন ডলার
  3. গ) ৩৭২.৪৮ মিলিয়ন ডলার
  4. ঘ) ২৯৫.৭৫ মিলিয়ন ডলার
ব্যাখ্যা
গত ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশের মোট চিংড়ি রপ্তানির পরিমাণ ৩৩২.৬৫ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগের ২০১৮-২০১৯ অর্থবছরে চিংড়ি রপ্তানির পরিমাণ ছিলো ৩৬১.১৪ মিলিয়ন মার্কিন ডলার।
গত অর্থবছরে চিংড়িসহ হিমায়িত মাছ রপ্তানির পরিমাণ ছিলো ৪৫৬.১৫ মিলিয়ন মার্কিন ডলার।
(সূত্র: বাংলাদেশ ব্যাংক)
.
নিচের কোনটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক নয়?
  1. ক) বেসিক ব্যাংক লিমিটেড
  2. খ) বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড
  3. গ) রূপালি ব্যাংক লিমিটেড
  4. ঘ) প্রবাসী কল্যাণ ব্যাংক
ব্যাখ্যা
বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ৬টি।
এগুলো হলোঃ
সোনালী ব্যাংক লিমিটেড
জনতা ব্যাংক লিমিটেড
অগ্রণী ব্যাংক লিমিটেড
রূপালি ব্যাংক লিমিটেড
বেসিক ব্যাংক লিমিটেড
বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড।
রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকের সংখ্যা তিনটি। এগুলো হলো:
বাংলাদেশ কৃষি ব্যাংক
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
প্রবাসী কল্যাণ ব্যাংক।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক।
(সূত্রঃ বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
.
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কোনটি?
  1. ক) বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড
  2. খ) বাংলাদেশ ব্যাংক লিঃ
  3. গ) স্টেট ব্যাংক অব বাংলাদেশ
  4. ঘ) বাংলাদেশ ব্যাংক
ব্যাখ্যা
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক অর্ডার-১৯৭২ এর অধীনে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
এটির প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত। প্রধান কার্যালয় ব্যতীত এর আরও দশটি শাখা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ফজলে কবীর।
(সূত্রঃ বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
.
বর্তমানে দেশে কতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে?
  1. ক) চারটি
  2. খ) ছয়টি
  3. গ) সাতটি
  4. ঘ) আটটি
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক থেকে যেসব নোট বের করা হয় সেগুলো ব্যাংক নোট নামে পরিচিত। এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে। এগুলো হলো: ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট।
অন্যদিকে, ১, ২ ও ৫ টাকার নোট হলো সরকারি নোট। এসব নোট অর্থ মন্ত্রণালয় বের করে এবং এগুলোতে অর্থসচিবের স্বাক্ষর থাকে।
(সূত্র: বাংলাদেশ ব্যাংক ও প্রথম আলো)
.
দেশের গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের জাতীয় সংগঠন কোনটি?
  1. ক) BKMAE
  2. খ) BGMEA
  3. গ) BJMC
  4. ঘ) FBCCI
ব্যাখ্যা
BGMEA (Bangladesh Garment Manufacturers and Exporters Association) হলো দেশের গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের জাতীয় সংগঠন।
এটি ১৯৮৩ সালে ১২টি ফ্যাক্টরি সদস্য নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ৪৫০০ ফ্যাক্টরি।
BGMEA এর বর্তমান সভাপতি রুবানা হক।
(সূত্র: BGMEA ওয়েবসাইট)
.
মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ চালু করেছে কোন প্রতিষ্ঠানটি?
  1. ক) ব্র্যাক ব্যাংক লিমিটেড
  2. খ) সরকারের ডাক বিভাগ
  3. গ) ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
  4. ঘ) লংকা বাংলা ফাইন্যান্স
ব্যাখ্যা
মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ চালু করেছে সরকারের ডাক বিভাগ। ২০১৯ সালের ২৬শে মার্চ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘নগদ’ সেবা উদ্বোধন করেন।
অন্যদিকে, ডাচ বাংলা ব্যাংক প্রবর্তিত মোবাইল আর্থিক সেবা হলো ‘রকেট’ এবং ব্র্যাক ব্যাংক প্রবর্তিত মোবাইল আর্থিক সেবা ‘বিকাশ’।
(সূত্র: নগদ ও প্রথম আলো)
.
দেশে স্থাপিত প্রথম চিনিকল কোনটি?
  1. ক) নর্থবেঙ্গল সুগার মিলস লি.
  2. খ) কেরু এন্ড কোং (বিডি) লি.
  3. গ) সেতাবগঞ্জ সুগার মিলস লি.
  4. ঘ) নাটোর সুগার মিলস লি.
ব্যাখ্যা
ব্রিটিশ ভারতে বাংলাদেশ ভূখণ্ডে স্থাপিত প্রথম চিনিকল হলো নর্থবেঙ্গল সুগার মিলস লিমিটেড। এটি ১৯৩০ সালে নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুরে স্থাপিত হয়।
বর্তমানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে মোট ১৫টি চিনিকল রয়েছে৷
এর মধ্যে রাষ্ট্রায়ত্ত খাতের সর্ববৃহৎ চিনিকল হলো চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত কেরু এন্ড কোং (বিডি) লিমিটেড।
(সূত্রঃ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন ওয়েবসাইট)
.
গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ক) ১৯৭৪ সালে
  2. খ) ১৯৭৮ সালে
  3. গ) ১৯৮৩ সালে
  4. ঘ) ১৯৮৫ সালে
ব্যাখ্যা
১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে ড. মুহাম্মদ ইউনূস ক্ষুদ্রঋণ বিষয়ক একটি গবেষণা প্রকল্প চালু করেন যা পরবর্তীতে টাঙ্গাইল জেলাতেও বিস্তৃত হয়।
প্রকল্পটি সফলতা লাভ করায় বাংলাদেশ সরকার ১৯৮৩ সালের ২ অক্টোবর অধ্যাদেশের মাধ্যমে এই প্রকল্পকে গ্রামীণ ব্যাংক এ রূপান্তর করে।
২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূস নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
(সূত্র: গ্রামীণ ব্যাংক ওয়েবসাইট)
১০.
‘যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড’ কোথায় অবস্থিত?
  1. ক) রাঙ্গুনিয়া
  2. খ) সেতাবগঞ্জ
  3. গ) সরিষাবাড়ী
  4. ঘ) আশগঞ্জ
ব্যাখ্যা
যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড জামালপুর জেলার সরিষাবাড়ী থানার তারাকান্দিতে অবস্থিত।
এটি ১৯৯২ সালে স্থাপিত হয়। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫.৬১ লক্ষ মেট্রিক টন।
এটিতে দানাদার ইউরিয়া সার উৎপাদিত হয়।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার নিয়ন্ত্রণে বর্তমানে দেশে ৮টি সার কারখানা রয়েছে। এর মধ্যে চালু কারখানা ৬টি।
(সূত্রঃ বিসিআইসি ওয়েবসাইট)
১১.
লোকসানের কারণে বিজেএমসি সম্প্রতি কতটি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয়?
  1. ক) ১৭টি
  2. খ) ২২টি
  3. গ) ২৫টি
  4. ঘ) ২৯টি
ব্যাখ্যা
ক্রমাগত লোকসানের কারণে বাংলাদেশ সরকার সম্প্রতি বিজেএমসির অধীনে থাকা সর্বশেষ ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের ঘোষণা দেয়।
এর মাধ্যমে দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল যুগের অবসান ঘটলো।
এর আগে ২০০২ সালের ৩০ জুন লোকসানের কারনে এশিয়ার বৃহত্তম আদমজী পাটকল বন্ধ ঘোষণা করে সরকার।
(সূত্র: বিবিসি বাংলা)
১২.
কাফকো সার কারখানা কোথায় অবস্থিত?
  1. ক) রাঙামাটি
  2. খ) কক্সবাজার
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) খাগড়াছড়ি
ব্যাখ্যা
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) হলো বাংলাদেশের সর্ববৃহৎ যৌথ প্রকল্প।
এটি চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার রাঙাদিয়ায় অবস্থিত যা ১৯৯৪ সালে উৎপাদন শুরু করে।
বাংলাদেশের সরকারি ও বেসরকারি সেক্টর, জাপান, ডেনমার্ক ও নেদারল্যান্ডের যৌথ সহায়তায় এটি স্থাপিত হয়।
এটি একটি রপ্তানিমুখী সার কারখানা যেখানে অ্যামোনিয়া সার ও দানাদার ইউরিয়া সার উৎপাদিত হয়।
(সূত্র: কাফকো ওয়েবসাইট)
১৩.
What is the past participle of the verb 'Dwell'?
  1. ক) Dwelled
  2. খ) Dweled
  3. গ) Dwelted
  4. ঘ) Dwelt
ব্যাখ্যা
Dwell শব্দের অর্থ বাস করা। এটি present form।
এর past form এবং past participle form হচ্ছে Dwelt।
Source: Merriam Webster Dictionary.
১৪.
I have no objection to walking. Here the word 'walking' is a/an-
  1. ক) Infinitive
  2. খ) Gerund
  3. গ) Participle
  4. ঘ) Nominal
ব্যাখ্যা
Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
সংক্ষেপে: Gerund = Verb+ing = noun = Verb+noun।
Preposition এর object হিসেবে Verb+ing বসলে তা Gerund হয়।
Gerund দ্বারা স্থির অবস্থা বা কাজ বোঝায়।
যেমন-
- I have no objection to walking.
- I like dancing.
- Reading books is my hobby.
- Reading is an excellent habit. ইত্যাদি।
১৫.
My mother _____ by a well-known photographer.
  1. ক) had photo was taken
  2. খ) had taken her photo
  3. গ) had her photo taken
  4. ঘ) had took her photo
ব্যাখ্যা
Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে Causative Verb ব্যবহৃত হয়।
Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল ব্যবহৃত Causative Verb।
Causative Verb 'Have' এর ব্যবহার-
১) Have এর পর ব্যক্তি থাকলে তার পর verb এর base form হয়।
যেমন- He had Rahman do the work.
২) Have এর পর বস্তু থাকলে এর পর verb এর past participle form হয়।
example:
- He had my car washed.
- My mother had her photo taken by a well-known photographer.
১৬.
I will go when he will come. Here 'when he will come' is a/an ______ clause.
  1. ক) Noun
  2. খ) Adverbial
  3. গ) Main
  4. ঘ) Adjective
ব্যাখ্যা
Verb কে How (কিভাবে), Where (কোথায়), When (কখন), Why (কেন) দ্বারা প্রশ্ন করে যে clause পাওয়া যায় তাকে Adverbial clause বলে।
এখানে বাক্যটিতে আমি কখন যাব? 'When' দ্বারা প্রশ্ন করা হয়েছে।
এটি একটি Adverbial clause।
১৭.
There is no hard and fast rule in film making. Here 'hard and fast' is a/an _____ phrase.
  1. ক) Prepositional
  2. খ) Adjective
  3. গ) Adverbial
  4. ঘ) Noun
ব্যাখ্যা
Adjective phrase সাধারণত Adjective এর কাজ করে অর্থাৎ Adjective এর অবস্থানে বসে অথবা Adjective phrase এর অর্থও কোন একক Adjective কে নির্দেশ করে।
বাক্যটিতে,
- প্রথমত, hard and fast এর অর্থ fixed, obvious (নির্দিষ্ট বা ধরাবাঁধা) যা হচ্ছে একটি Adjective এবং
- দ্বিতীয়ত, no এবং noun (rule) এর মাঝে বা noun (rule) এর পূর্বে adjective বসে তাই এটি adjective phrase হবে।
১৮.
Which one of the following words is not a verb?
  1. ক) Vary
  2. খ) Isolate
  3. গ) Verify
  4. ঘ) Beauty
ব্যাখ্যা
Vary অর্থ ভিন্নরূপ হওয়া বা বিভিন্ন হওয়া;
Verify অর্থ সততা যাচাই করা, প্রমাণ করা;
Isolate অর্থ পৃথক করা; এই তিনটি শব্দই verb।
অপরদিকে Beauty শব্দটি Noun যার অর্থ হচ্ছে সৌন্দর্য।
Source: Merriam Webster Dictionary.
১৯.
Gerund is similar to-
  1. ক) Adjective
  2. খ) Noun
  3. গ) Participle
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
সংক্ষেপে: Gerund = Verb+ing = noun = Verb+noun।
Gerund দ্বারা স্থির অবস্থা বা কাজ বোঝায়।
Gerund মূলত noun এবং বাক্যে একটি সাধারণ noun এর মত ব্যবহৃত হয়। কারণ Gerund সর্বদাই noun এর স্থানে ব্যবহৃত হয়।
যেমন-
- I like dancing.
- Reading books is my hobby.
- Working in the morning is good for health.
- Reading is an excellent habit. ইত্যাদি।
২০.
My dreams came true. Here the underlined word is a/an -
  1. ক) Transitive verb
  2. খ) Causative verb
  3. গ) Factitive verb
  4. ঘ) Copulative verb
ব্যাখ্যা
যে সকল Intransitive verb এর পরে adjective বসে আলাদা অর্থ প্রকাশ করে তাদেরকে Copulative verb বলে। এগুলোকে linking verb ধরা হয়।
যেমন-
come অর্থ আসা কিন্তু come true অর্থ সত্যি হওয়া।
- My dreams came true.
২১.
Mehadi looked for his car. Here 'Looked for' is a/an _______ phrase.
  1. ক) Prepositional
  2. খ) Noun
  3. গ) Adverbial
  4. ঘ) Verbal
ব্যাখ্যা
Phrase হচ্ছে একটি শব্দগুচ্ছ (a group of words) তা কোনো একটি একক পদের (single parts of speech) মত ব্যবহৃত হয়।
phrase এর subject এবং verb থাকলেও subject এবং finite verb এক সাথে থাকে না।
যেমন- The water being hot, I could not drink it. বাক্যটিতে The water being hot হচ্ছে Phrase এবং I could not drink it হচ্ছে ‌clause.
কোনো Phrase যদি verb এর কাজ করে তখন তাকে verbal phrase বলে।
যেমন-
- Mehadi 'looked for' his car.
- I 'look forward' to meeting you.
২২.
The rule that people shall not enter this room must be obeyed. Here 'that people shall not enter this room' is a/an ______ clause.
  1. ক) Adverbial
  2. খ) Noun
  3. গ) Adjective
  4. ঘ) Relative
ব্যাখ্যা
Noun or Pronoun এর apposition হিসেবে Noun Clause বসে।
এক্ষেত্রে Noun or Pronoun টি উঠিয়ে দিয়ে তাদের জায়গায় উক্ত clause বসালেও অর্থের কোনো পরিবর্তন হবে না এবং পরিপূর্ণ অর্থ বিশিষ্ট একটি সঠিক বাক্যই হবে।
যেমন-
- The rule 'that people shall not enter this room' must be obeyed.
- The news 'that he is dead' is true.
- There is a rumour 'that he is dead'.
- It is true 'that he is corrupt'.
- It was unfortunate 'that I was absent'.
২৩.
Which one is the verb form?
  1. ক) Genocide
  2. খ) Sympathise
  3. গ) Assurance
  4. ঘ) Production
ব্যাখ্যা
The word 'Sympathise' is a verb. Sympathise এর বাংলা অর্থ সহানুভূতি প্রকাশ করা, সমবেদনা প্রকাশ করা।
Genocide শব্দটি Noun যার অর্থ গণহত্যা।
Assurance শব্দটি Noun যার অর্থ প্রতিশ্রুতি।
Production শব্দটি Noun যার অর্থ উৎপাদন।
Source: Merriam Webster Dictionary.
২৪.
River flows. Here the verb 'flows' is a/an-
  1. ক) Transitive
  2. খ) Causative
  3. গ) Intransitive
  4. ঘ) Copulative
ব্যাখ্যা
বাক্যের অর্থ সম্পন্ন করতে যে verb এর object প্রয়োজন হয় না তাকে Intransitive verb বলে। বাক্যে verb এর পরে কোনো word না থাকলে অথবা verb এর পরে adverb থাকলে অথবা শুধু preposition থাকলে verb টি অবশ্যই Intransitive verb হবে।
সহজ কথায়, যে সকল verb এর পরে it নয় বরং here, there বসে তারাই হচ্ছে Intransitive verb।
যেমন-
- Come here.
- Go there.
- She sleeps.
- Fire burns.