পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১]তারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১১১
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১]

৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১] · তারিখ অনির্ধারিত · ১১১ প্রশ্ন

.
The famous novel, The Bluest Eye, is written by -
  1. American author
  2. Irish author
  3. French author
  4. Russian author
ব্যাখ্যা

The famous novel, The Bluest Eye, is written by - American author.

• The Bluest Eye:

- এটি Toni Morrison রচিত।
- এটি একটি novel.
- এটি ১৯৭০ সালে প্রকাশিত হয়।

• Toni Morrison ছিলেন একজন আমেরিকান Novelist, essayist এবং Editor.
- তাছাড়া তিনি Princeton University এর প্রফেসর ছিলেন।

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম গুলো -
- Beloved,
- Song of Solomon,
- The Bluest Eye.

Source: Britannica.

.
বাংলাদেশে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় কত সালে?
  1. ১৯৯১ সালে
  2. ১৯৯২ সালে
  3. ১৯৯৫ সালে
  4. ১৯৯৬ সালে
ব্যাখ্যা

বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার:
- বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের একপ্রকারের শাসন ব্যবস্থা, যার অধীনে দুইটি নির্বাচিত সরকারের মধ্যবর্তী সময়কালে সাময়িকভাবে অনির্বাচিত ব্যক্তিবর্গ কোন দেশের শাসনভার গ্রহণ করে থাকে।
- বিএনপি সরকারের পদত্যাগের পর ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে সংবিধানে যোগ হয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি।
- এই সংশোধনীর মাধ্যমে ১৯৯৬ সালে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়।
- বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান ছিলেন সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা।
- উপদেষ্টা পরিষদের বাকিরা হলেন: ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, ড. মুহাম্মদ ইউনূস, অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, অধ্যাপক মো. শামসুল হক, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, শেগুফতা বখত চৌধুরী, এ জেড এম নাছিরুদ্দিন, সৈয়দ মঞ্জুর এলাহী, অধ্যাপক নাজমা চৌধুরী ও মেজর জেনারেল (অব.) আব্দুর রহমান খান।
- এই তত্ত্বাবধায়ক সরকার মোট ৮৬ দিন ক্ষমতায় ছিল। এই সরকার ১৯৯৬ সালের ১২ জুন জাতীয় সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
- অবশেষে বিপুল উৎসাহ ও উদ্দীপনা মধ্য দিয়ে ১৯৯৬ সালের ১২ জুন তত্ত্বাবধায়ক সরকারের অধীন প্রথম সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- ১৯৯০ সালে সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতনের পর জাতীয় নির্বাচন আয়োজন পর্যন্ত দায়িত্ব পালনের জন্য গঠন করা হয়েছিল নির্দলীয় প্রথম অন্তর্বর্তীকালীন সরকার।
- প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে ঐ সরকার গঠিত হয়েছিল।

এছাড়াও,
- ৩০ জুন, ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধান থেকে 'তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা' বাতিল করা হয়।

উৎস: ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোন দেশ সহায়তা করবে?
  1. চীন
  2. জাপান
  3. নেদারল্যান্ডস
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা

তিস্তা মহাপরিকল্পনা:
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে চীন।

⇒ তিস্তা প্রকল্পের প্রথম পর্যায় বাস্তবায়নে ব্যয় হবে ৭৫ কোটি ডলার। এর মধ্যে চীন থেকে ঋণ চাওয়া হয়েছে ৫৫ কোটি ডলার। বাকিটা করা হবে সরকারি অর্থায়নে।
- চীনের রাস্ট্রদূত জানান, তিস্তা প্রকল্পের বিষয়টিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে তারা কাজ করছেন।
- চীনের বিশেষজ্ঞ দল তিস্তা প্রকল্পের সম্ভাবনা যাচাই শেষে অক্টোবর, ২০২৫-এর মধ্যে তিস্তা মহাপরিকল্পনার ডিজাইন চূড়ান্ত হবে।
- ২০২৬ সালে এ প্রকল্পের কাজ শুরু করে ২০২৯ সালে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
- মহাপরিকল্পনায় তিস্তা নদীর ডান-বাম উভয় তীর ঘেঁষে ২২০ কিলোমিটার উঁচু গাইড বাঁধ, রিভার ড্রাইভ, হোটেল-মোটেল-রেস্তোরাঁ, পর্যটন কেন্দ্র, ১৫০ মেগাওয়াট সৌর বিদ্যুতকেন্দ্র, শিল্প-কারখানা, ইপিজেড, ইকোনমিক জোন, কয়েক লাখ হেক্টর কৃষি জমি উদ্ধার, বনায়ন ইত্যাদি রয়েছে।
- এ প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা পাড় হয়ে উঠবে পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের সুকিয়ান সিটির মতো সুন্দর নগরী।

উৎস: i) প্রথম আলো।
ii) দৈনিক ইনকিলাব।

.
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ড্রাগন ফল উৎপাদনে বর্তমানে শীর্ষ জেলা কোনটি? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ঝিনাইদহ
  2. কুষ্টিয়া
  3. রাজশাহী
  4. যশোর
ব্যাখ্যা

ড্রাগন ফল উৎপাদন:
- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ড্রাগন উৎপাদনের শীর্ষে আছে ঝিনাইদহ জেলা।
- ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন হয় ৩২ হাজার ৭৬৮ মেট্রিক টন ড্রাগন।

• উৎপাদনের ২য় স্থানে রয়েছে যশোর। ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন হয় ১২ হাজার ৫৫৩ মেট্রিক টন ড্রাগন। আর তৃতীয় শীর্ষ জেলা রাজশাহীতে উৎপাদন হয় ৪ হাজার ৪৭৭ মেট্রিক টন ড্রাগন।

⇒ ড্রাগন ফল মূলত আমেরিকার প্রসিদ্ধ একটি ফল যা বর্তমানে আমাদের দেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশে সর্বপ্রথম ২০০৭ সালে থাইল্যান্ড, ফ্লোরিডা ও ভিয়েতনাম থেকে এই ফলের বিভিন্ন জাত আনা হয়। ড্রাগন ফলের গাছ এক ধরনের ক্যাকটাস জাতীয় গাছ। এই গাছের কোন পাতা নেই। ড্রাগন ফলের গাছ সাধারনত ১.৫ থেকে ২.৫ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে।

⇒ বর্তমানে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সিটিউট (বারি) কতৃক উদ্ভাবিত ড্রগন ফলের নতুন জাতটি হলো বারি ড্রাগন ফল-১ যা দক্ষিণ -পূর্ব এশিয়াতে জনপ্রিয় ফল। এ ফলের আকার বড়, পাকলে খোসার রং লাল হয়ে যায় ,শাঁস গাঢ় গোলাপী রঙের, লাল ও সাদা এবং রসালো প্রকৃতির । ফলের বীজগুলো ছোট ছোট কালো ও নরম । একটি ফলের ওজন ১৫০ গ্রাম থেকে ৬০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে।

উৎস: i) প্রথম আলো।
ii) কৃষি বাতায়ন।

.
ইসলামিক সহযোগিতা সংস্থা OIC এর বর্তমান সদস্য দেশ কয়টি? (অক্টোবর, ২০২৫)
  1. ৫৬টি
  2. ৫৭টি
  3. ৫৮টি
  4. ৫৯টি
ব্যাখ্যা

OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (অক্টোবর, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি। (অক্টোবর, ২০২৫)

⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
• গায়ানা ও
• সুরিনাম।

- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।

.
কার্টাগেনা প্রটোকল কার্যকর হয় কবে?
  1. ২০০১ সাল
  2. ২০০২ সাল
  3. ২০০৩ সাল
  4. ২০০৪ সাল
ব্যাখ্যা

কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol):
- কার্টাগেনা প্রোটকলের পূর্ণনাম - The Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity.
- কার্টাগেনা প্রটোকল জৈব-নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি।
- এই চুক্তিটি কলম্বিয়ার কার্টাগেনাতে আলোচিত হয়।
- চুক্তি অনুমোদন - ২৯ জানুয়ারি, ২০০০ সাল।
- চুক্তি কার্যকর - ১১ সেপ্টেম্বর, ২০০৩ সাল।

তথ্যসূত্র - কনভেনশন অন বায়ো-ডাইভার্সিটি (CBD) ওয়েবসাইট।

.
পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন কোনটি?
  1. ESCWA
  2. ESCAP
  3. ECLAC
  4. ECE
ব্যাখ্যা

জাতিসংঘ:
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক কমিশন রয়েছে।

⇒ এগুলো হলো:
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP),
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA),
- ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC),
- ইউরোপিয়ান অর্থনৈতিক কমিশন (ECE),
- আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA).

তথ্যসূত্র - UN ওয়েবসাইট।

.
ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ কোনটি? (অক্টোবর, ২০২৫)
  1. অস্ট্রিয়া
  2. ক্রোয়েশিয়া
  3. ফিনল্যান্ড
  4. ডেনমার্ক
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি দেশ।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ। (অক্টোবর, ২০২৫)
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া। (অক্টোবর, ২০২৫)
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।

.
ইসরায়েল কর্তৃক ইরানে চালানো সামরিক অভিযানের নাম কী? (অক্টোবর, ২০২৫)
  1. অপারেশন রাইজিং লায়ন
  2. অপারেশন ডেইজ অফ রিপেন্টেন্স
  3. অপারেশন নাইট ফ্যাল
  4. অপারেশন ডার্ক হরাইজন
ব্যাখ্যা

‘অপারেশন রাইজিং লায়ন':
- ইসরায়েল কর্তৃক ইরানে চালানো সামরিক অভিযানটির নাম 'অপারেশন রাইজিং লায়ন'।
- 'রাইজিং লায়ন' নামটি বাইবেলের একটি অনুচ্ছেদে সিংহের প্রতীকী পরাক্রমকে তুলে ধরে, ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতি এবং আত্মবিশ্বাসের প্রতীক।
- ১৩ জুন ২০২৫-এর ভোরে ইসরায়েলি বিমান বাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ যৌথভাবে 'অপারেশন রাইজিং লায়ন' পরিচালনা করে।
- ইসরায়েল প্রথমে 'ড্রোন' দ্বারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা, এরপর প্রধান পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা করে।

উল্লেখ্য:
- এই হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালায়।
- এই হামলার নাম দেয়া হয় 'অপারেশন টু প্রমিজ থ্রি’।
- ইরান পাল্টা জবাবে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।

১০.
IUCN-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. বার্ন, সুইজারল্যান্ড
  3. গ্লান্ড, সুইজারল্যান্ড
  4. জুরিখ, সুইজারল্যান্ড
ব্যাখ্যা

IUCN:
- বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা (IUCN)।
- IUCN এর পূর্ণরূপ - International Union for the Conservation of Nature.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সালে।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি নিয়ে বিশ্বের ১৭০ টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

তথ্যসূত্র - IUCN অফিসিয়াল ওয়েবসাইট।

১১.
IMF এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে? (অক্টোবর, ২০২৫)
  1. ক্রিস্টিন লাগার্দে
  2. ক্রিস্টালিনা জর্জিয়েভা
  3. রড্রিগো ডে রাতো
  4. মিশেল ক্যামডেসসুস
ব্যাখ্যা

IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৪ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৪৪টি।
- বর্তমান সদস্য: ১৯১টি। (অক্টোবর, ২০২৫)
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন। (অক্টোবর, ২০২৫)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা। (অক্টোবর, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।

১২.
P হচ্ছে Q এর পিতা কিন্তু Q, P এর ছেলে নয়। তাদের সম্পর্কটা কোন ধরনের?
  1. পিতা-মাতা
  2. ভাই-বোন
  3. মেয়ে-পিতা
  4. ছেলে-মেয়ে
ব্যাখ্যা

প্রশ্ন: P হচ্ছে Q এর পিতা কিন্তু Q, P এর ছেলে নয়। তাদের সম্পর্কটা কোন ধরনের?

সমাধান:
যেহেতু, P হচ্ছে Q এর পিতা কিন্তু Q, P এর ছেলে নয় সুতরাং Q হলো মেয়ে এবং P হচ্ছে পিতা।

সুতরাং, তাদের সম্পর্কটা মেয়ে-পিতা।

১৩.
নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে?

  1. ১২টি
  2. ১৬টি
  3. ১৫টি
  4. ১৭টি
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে?

সমাধান:

একটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 1, 2, 3, 4, 5, 6, 7, 8 = ৮ টি
দুইটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 12, 34, 56, 78, 67, 58 = ৬ টি
চারটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 1267, 3456 = ২টি
সবগুলো ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 12345678 = ১ টি

সুতরাং, মোট ত্রিভুজ আছে = ৮ + ৬ + ২ + ১ = ১৭ টি

১৪.
একটি পানি ভর্তি বালতির ওজন ১৪ কেজি। বালতিটি অর্ধেক পানি পূর্ণ থাকলে তার ওজন হয় ৮ কেজি। খালি বালতির ওজন কত?
  1. ৩ কেজি
  2. ২.৫ কেজি
  3. ৪ কেজি
  4. ২ কেজি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পানি ভর্তি বালতির ওজন ১৪ কেজি। বালতিটি অর্ধেক পানি পূর্ণ থাকলে তার ওজন হয় ৮ কেজি। খালি বালতির ওজন কত?

সমাধান:
দেওয়া আছে,
পানি ভর্তি বালতির ওজন = ১৪ কেজি
অর্ধেক পানি ভর্তি বালতির ওজন = ৮ কেজি

​অর্ধেক বালতি পানির ওজন = (১৪ - ৮) কেজি = ৬ কেজি
∴ ​পূর্ণ বালতি পানির ওজন = (৬ × ২) কেজি = ১২ কেজি

​আবার,
​পূর্ণ বালতি পানির ওজন + খালি বালতির ওজন = ১৪ কেজি
⇒ ​খালি বালতির ওজন = ১৪ - ​পূর্ণ বালতি পানির ওজন
​⇒ ​খালি বালতির ওজন = ১৪ - ১২ = ২ কেজি

১৫.
যদি ORANGE = SVERKI হয় তবে GRAPES = ?
  1. UXGTMK
  2. KVETIW
  3. UGANDA
  4. KXFGDR
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ORANGE = SVERKI হয় তবে GRAPES = ?

সমাধান:
​যদি ORANGE = SVERKI হয় তবে GRAPES = KVETIW

​ORANGE শব্দটির বর্ণগুলো থেকে 4 ধাপ এগিয়ে পাওয়া যায়,
O(15) + 4 → S(19)
​R(18) + 4 → V(22)
​A(1) + 4 → E(5)
​N(14) + 4 → R(18)
​G(7) + 4 → K(11)
​E(5) + 4 → I(9)

​অনুরূপভাবে,
GRAPES শব্দটির বর্ণগুলো থেকে 4 ধাপ এগিয়ে গেলে KVETIW শব্দটি পাওয়া যায়। অর্থাৎ,

​G(7) + 4 → K(11)
​R(18) +4 → V(24)
​A(1) + 4 → E(5)
​P(16) + 4 → T(20)
​E(5) + 4 → I(9)
​S(19) + 4 → W(23)

অর্থাৎ নির্ণেয় শব্দটি হবে KVETIW

১৬.
যদি 7 + 3 = 410, 3 + 2 = 15, 6 + 5 = 111 হয়, তবে 8 + 4 = ?
  1. 124
  2. 711
  3. 609
  4. 412
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 7 + 3 = 410, 3 + 2 = 15, 6 + 5 = 111 হয়, তবে 8 + 4 = ?

সমাধান:
এখানে
7 + 3 = 410 ⇒ 7 - 3 = 4, 7 + 3 = 10
3 + 2 = 15 ⇒ 3 - 2 = 1, 3 + 2 = 5
6 + 5 = 111 ⇒ 6 - 5 = 1, 6 + 5 = 11

একইভাবে,
8 - 4 = 4, 8 + 4 = 12
সুতরাং, 8 + 4 = 412

১৭.
A দক্ষিণ দিকে মুখ করে ৪ কি. মি. হাঁটার পর বামদিকে ঘুরল এবং ৫ কি. মি. হাঁটল। আবার ডানদিকে ঘুরে ৮ কি. মি. হাঁটল। এখন যাত্রার স্থান থেকে সরাসরি দূরত্ব কত?
  1. ১৭ কি.মি.
  2. ২৫ কি.মি.
  3. ১৩ কি.মি.
  4. ১৬ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: A দক্ষিণ দিকে মুখ করে ৪ কি. মি. হাঁটার পর বামদিকে ঘুরল এবং ৫ কি. মি. হাঁটল। আবার ডানদিকে ঘুরে ৮ কি. মি. হাঁটল। এখন যাত্রার স্থান থেকে সরাসরি দূরত্ব কত?

সমাধান:
প্রদত্ত তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে সাজিয়ে পাই,

এখন, উত্তর-দক্ষিণ দিকে- শুরুতে ৪ কি.মি. দক্ষিণ + পরে আরও ৮ কি.মি. দক্ষিণ = মোট ১২ কি.মি. দক্ষিণ
পূর্ব-পশ্চিম দিকে: শুধু পূর্ব দিকে ৫ কি.মি.

∴ সরাসরি দূরত্ব = √(১২ + ৫) = √(১৪৪ + ২৫)
= √১৬৯
= ১৩ কি.মি.

১৮.
(A) চিত্রটির আয়নায় প্রতিবিম্ব কেমন হবে?

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: (A) চিত্রটির আয়নায় প্রতিবিম্ব কেমন হবে?

সমাধান:


সুতরাং, সঠিক উত্তর (2) নং

১৯.
“দুহিল দুধু কি বেন্টে ষামায়" পঙক্তির রচয়িতা কে?
  1. ভুসুকুপা
  2. ঢেণ্ডণ পা
  3. লুইপা
  4. দারিকপা
ব্যাখ্যা

ব্যাখ্যা : চর্যাপদের প্রবাদ বাক্য 'দুহিল দুধু কি বেন্টে ষামায়' । অর্থ- দোহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়?। এটি চর্যার ৩৩নং পদ, এর রচয়িতা ঢেণ্ডণ পা ।

উৎসঃ চর্যাপদ, অতীন্দ্র মজুমদার, শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

২০.
‘আলি এঁ কালি এঁ বাট রুন্ধেলা, তা দেখি কাহ্ন বিমনা ভইলা।' কার রচনা?
  1. কাহ্নপা
  2. চাটিলপা
  3. শান্তিপা
  4. ভুসুকুপা
ব্যাখ্যা

ব্যাখ্যা : এটি চর্যার ৭নং পদ। এ পদের রচয়িতা কাহ্নপা। এর আধুনিক বাংলা হলো- 'আলোতে কালোতে পথ রুধলো/ তা দেখে কাহ্ন বিমনা হলো।

উৎসঃ চর্যাপদ, অতীন্দ্র মজুমদার, শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

২১.
‘শূন্যপুরাণ” গ্রন্থটি মোট কয়টি অধ্যায়ে বিভক্ত?
  1. ৪০টি
  2. ৪৫টি
  3. ৫০টি
  4. ৫১টি
ব্যাখ্যা

ব্যাখ্যা : 'শূন্যপুরাণ' গ্রন্থটি মোট ৫১টি অধ্যায়ে বিভক্ত। এর প্রথম ৫টি অধ্যায়ে সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে বর্ণনা আছে। পরের ৪৬টি অধ্যায়ে
ধর্মপূজার রীতি-পদ্ধতি বর্ণিত হয়েছে।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২২.
‘মনসামঙ্গল' কাব্যের আদি কবি কে?
  1. কৃত্তিবাস
  2. মালাধর বসু
  3. মানিক দত্ত
  4. কানাহরি দত্ত
ব্যাখ্যা

ব্যাখ্যা : মনসামঙ্গল তথা মঙ্গলকাব্যের আদি কবি কানাহরি দত্ত ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৩.
বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম কি?
  1. মনসা মঙ্গল
  2. মনসা বিজয়
  3. চাঁদ সওদাগর কাহিনী
  4. মনসা প্রশস্তি
ব্যাখ্যা

ব্যাখ্যা : বিপ্রদাস পিপিলাই মনসামঙ্গল কাব্যধারার অন্যতম কবি। তার রচিত কাব্য ‘মনসা বিজয়'। কাব্যটি ১৪৯৫ সালে  প্রকাশিত হয়। 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 

২৪.
‘তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।'- কোন কবির রচনা?
  1. আলওল
  2. সৈয়দ সুলতান
  3. আবদুল হাকিম
  4. আমির হামজা
ব্যাখ্যা

ব্যাখ্যা : কবি আবদুল হাকিমের ‘নূরনামা' কাব্যের অন্তর্গত ‘বঙ্গবাণী' কবিতার চরণ- ‘কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস। সে সবে
কহিল মোতে মনে হাবিলাষ ॥ তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন৷'

 

২৫.
কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়?
  1. ব্রজবুলি
  2. বাংলা
  3. সংস্কৃত
  4. হিন্দি
ব্যাখ্যা

ব্যাখ্যা : কবি যশোরাজ খান মধ্যযুগের পদকর্তা। তিনি ব্রজবুলি ভাষায় বৈষ্ণবপদ রচনা করেন। ধারণা করা হয় তিনি আলাউদ্দিন হুসেন শাহের দরবারে চাকরি করতেন।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

২৬.
চন্দ্রাবতী কোন শতকের কবি?
  1. পঞ্চদশ
  2. ত্রয়োদশ
  3. সপ্তদশ
  4. ষোড়শ
ব্যাখ্যা

ব্যাখ্যা : বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি মহিলা কবি চন্দ্রাবতী। তিনি ষোড়শ শতকের কবি। তিনি ১৫৫০ সালে কিশোরগঞ্জ জেলার মাইজকাপন ইউনিয়নের পাতোয়ারি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৬০০ সালে কিশোরগঞ্জেই মারা যান। তার পিতা মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাস।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

২৭.
'কাজলরেখা' পালা কে রচনা করেন?
  1. নয়ানচাঁদ ঘোষ 
  2. দ্বিজ ঈশান
  3. অজ্ঞাত
  4. উপরে কোনটিই নয়
ব্যাখ্যা

 কাজল রেখা', ' দেওয়ানা ভাবনা', রূপবতী ' পালার রচনাকার পাওয়া যায় নি।
- নয়ানচাঁদ ঘোষ রচনা করেন ' কঙ্ক ও লীলা, ' চন্দ্রাবতী ও জয়চন্দ্র' পালা।
- দ্বিজ ঈশান রচনা করে ' কমলা' পালাটি 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

২৮.
কোনটি মৈমনসিংহ গীতিকার উপাখ্যান?
  1. পদ্মাবতী
  2. বিদ্যাসুন্দর
  3. জয়চন্দ্র চন্দ্রাবতী
  4. পদ্মিনী উপাখ্যান
ব্যাখ্যা

ব্যাখ্যা : মৈমনসিংহ গীতিকায় ১০টি গীতিকা রয়েছে। এর মধ্যে রয়েছে- মহুয়া (দ্বিজ কানাই), মলুয়া (চন্দ্রাবতী), চন্দ্রাবতী জয়চন্দ্র (নয়ানচাঁদঘোষ), কমলা (দ্বিজ ঈশান), দস্যু কেনারাম, দেওয়ানা মদীনা ইত্যাদি। মধ্যযুগের কবি আলাওল রচিত কাব্য 'পদ্মাবতী' (১৬৫১),
সাবিরিদ খানের কাব্য 'বিদ্যাসুন্দর'। আধুনিক যুগের রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচিত কাব্য 'পদ্মিনী উপাখ্যান ।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

২৯.
প্রাশ্চাত্য উপন্যাসিক স্টিভেনসনের ' প্রিন্স অটো' উপন্যাসের সাথে মিল আছে নিচের কোন উপন্যাসের?
  1. গোরা
  2. ঘরেবাইরে
  3. যোগাযোগ
  4. মালঞ্চ
ব্যাখ্যা

প্রাশ্চাত্য উপন্যাসিক স্টিভেনসনের ' প্রিন্স অটো' উপন্যাসের সাথে মিল আছে 'ঘরেবাইরে' উপন্যাসের।

​স্টিভেনসনের সেরাফিনা , অটো ও গোনডেমার্ক যথাক্রমে রবীন্দ্রনাথের বিমলা, নিখিলেশ ও সন্দীপ। 

​উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩০.
নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?' এটি
  1.  খণার বচন
  2. ডাকের বচন
  3. মুকুন্দরামের উক্তি
  4.  ভারতচন্দ্রের উক্তি
ব্যাখ্যা

নগর পুড়িলে দেবালয় কি এড়ায়' এটি  ভারতচন্দ্রের উক্তি।
 এছাড়া আমার সন্তান যেনো থাকে দুধে ভাতে' তারই মুখের কথা।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩১.
‘গরীবের মেয়ে' উপন্যাসের রচয়িতার নাম-
  1. সৈয়দ মুজতবা আলী
  2. কাজী আবদুল ওদুদ
  3. নজিবর রহমান
  4. রোকেয়া সাখাওয়াৎ হোসেন
ব্যাখ্যা

ব্যাখ্যা : মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন রচিত সামাজিক ও পারিবারিক চিত্রভিত্তিক উপন্যাস- 'আনোয়ারা' (১৯১৪)। এ
উপন্যাসের নায়ক নায়িকা নুরুল এসলাম ও আনোয়ারা। তার রচিত অন্যান্য উপন্যাস- প্রেমের সমাধি (১৯১৫), গরীবের মেয়ে (১৯২৩)।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

৩২.
'ব্রজবিলাস' গ্রন্থের রচয়িতা?
  1. রামমোহন রায়
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. অক্ষয়কুমার দত্ত
  4. রাধানাথ শিকদার
ব্যাখ্যা

'ব্রজবিলাস' গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

তার আরো কিছু মৌলিক গ্রন্থ হলো-
'ব্রজবিলাস'
'রত্ন পরীক্ষা' 
'প্রভাবতীসম্ভাষণ '
'অতি অল্প হইল' এবং 'আবার অতি অল্প হইল'।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৩৩.
বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি?
  1. রত্নপরীক্ষা
  2. বেতালপঞ্চবিংশতি
  3. মহাভারতের উপক্রমণিকা
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা

বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ:
ব্রজবিলাস'১৮৮৪
রত্নপরীক্ষা'১৮৮৬

বিদ্যাসাগরের অনূদিত গ্রন্থ হলো:
বেতালপঞ্চবিংশতি(১৮৪৭)
'মহাভারত' (উপক্রমণিকা ভাগ')১৮৬০

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৩৪.
অমিত্রাক্ষর ছন্দে লেখা রবীন্দ্রনাথের নাটক কোনটি?
  1. বিসর্জন
  2. বৈকুন্ঠের খাতা
  3.  শারদোৎসব
  4. মুক্তধারা
ব্যাখ্যা

অমিত্রাক্ষর ছন্দে লেখা রবীন্দ্রনাথের নাটক 'বিসর্জন', 'চিত্রাঙ্গদা'।

​'বিসর্জন' নাটকের রঘুপতি, জয়সিংহ চরিত্রে রবীন্দ্রনাথ অভিনয় করেন। 

​উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩৫.
'দামিনী'  চরিত্র কোন উপন্যাসের ভিত্তি?
  1. ‘ঘরে বাইরে'
  2. চার-অধ্যায়
  3. মালঞ্চ
  4. চতুরঙ্গ
ব্যাখ্যা

 জ্যাঠামশায়, শচীন, দামিনী ও শ্রীবিলাস—এই চারটি চরিত্র চতুরঙ্গ উপন্যাসের ভিত্তি। 

​শেষ যুগের উপন্যাসের মধ্যে 'ঘরে বাইরে' আর 'চতুরঙ্গ' এক বিশেষ আঙ্গিকে রচিত। উপন্যাসের অন্তর্নিহিত সমস্যাটি এই ক্ষেত্রে আলোচনায় ভাবগভীরতা পায় নি, পক্ষান্তরে একান্তভাবে লঘু দ্রুতসঞ্চারী চটুলতার রূপ নিয়ে ফুটে উঠেছে। জ্যাঠামশায়, শচীন, দামিনী ও শ্রীবিলাস—এই চারটি চরিত্র চতুরঙ্গ উপন্যাসের ভিত্তি। চতুরঙ্গে নায়কনায়িকার পরিবর্তনের বাহুল্য বুদ্বুদের ক্ষণিকতা নিয়ে জীবনে রূপায়িত হয়েছে; আর ‘ঘরে বাইরে' উপন্যাসে রাজনৈতিক মতবাদের লীলাচাঞ্চল্য ফুটে উঠেছে।

​উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। 

৩৬.
বীরাঙ্গনা কাব্যের চরিত্র নয় কোনটি?
  1. ভানুমতি
  2. দুঃশলা
  3.  জাহ্নবী
  4. গার্গী
ব্যাখ্যা

গার্গী বীরাঙ্গনা কাব্যের চরিত্র নয়। বীরাঙ্গনা কাব্যে মোট ১১ টি পত্র। পত্রগুলো হলো।

​1. দুষ্মন্তের প্রতি শকুন্তলা
​2. সোমের প্রতি তারা
3. দ্বারকানাথের প্রতি রুক্মিণী
4. দশরথের প্রতি কেকয়ী
5. লক্ষ্মণের প্রতি সূর্পণখা
6. অর্জুনের প্রতি দ্রৌপদী
7. দুর্যোধনের প্রতি ভানুমতী
8. জয়দ্রথের প্রতি দুঃশলা
9. নীলধ্বজের প্রতি জনা​
10. শান্তনুর প্রতি জাহ্নবী
11. ​পুরুরবার প্রতি উর্বশী

উৎস: সজনীকান্ত দাস সম্পাদিত, বীরাঙ্গানা কাব্য।

৩৭.
মঙ্গল কাব্যের প্রধান শাখা কয়টা?
  1. ৩ টি
  2. ৪ টি
  3. ২ টি
  4. ৫ টি
ব্যাখ্যা

 মঙ্গল কাব্যের প্রধান শাখা ৩ টি। যথা- মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, 

৩৮.
রবীন্দ্রনাথের গীতিধর্মী উপন্যাস নয় কোনটি?
  1. মালঞ্চ
  2. শেষের কবিতা
  3. 'দুইবোন'
  4. চতুরঙ্গ
ব্যাখ্যা

রবীন্দ্রজীবনের শেষ পর্যায়ের উপন্যাস 'শেষের কবিতা', 'মালঞ্চ', 'দুইবোন' প্রভৃতি প্রধানত গীতিধর্মী উপন্যাস। 

​উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। 

৩৯.
নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যনাট্য?
  1. 'মায়ার খেলা'
  2. ‘কালমৃগয়া'
  3. 'মালিনী'
  4. উপরের কোনটিই নয়।
ব্যাখ্যা

রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য কাব্যনাট্য ‘মালিনী' (১৮৯৬))।

রবীন্দ্রনাথের নাটককে কয়েক শ্রেণিতে ভাগ করা যেতে পারে।
সে সব হচ্ছে : গীতিনাট্য, কাব্যনাট্য, সাঙ্কেতিক নাটক, সামাজিক নাটক, প্রহসন, নৃত্যনাট্য ইত্যাদি।

গীতিনাট্য হিসেবে ‘বাল্মীকি প্রতিভা' (১৮৮১), ‘কালমৃগয়া' ও ‘মায়ার খেলা'(১৮৮৮) উল্লেখযোগ্য।

এই সময়ে ‘রুদ্রচণ্ড’, ‘প্রকৃতির প্রতিশোধ' প্রভৃতি কাব্যনাট্য রচিত হয়েছিল।
এসব বৈশিষ্ট্য থেকে মনে হয়, তাঁর নাট্যপ্রতিভা কখনও সঙ্গীত, কখনও কাব্যাশ্রিত ছিল।

‘রুদ্রচণ্ড' (১৮৮১), ‘প্রকৃতির প্রতিশোধ' (১৮৮৪), ‘রাজা ও রানী' (১৮৮৯), 'বিসর্জন' (১৮৯০), 'চিত্রাঙ্গদা' (১৮৯২), 'মালিনী' (১৮৯৬) প্রভৃতি তাঁর কাব্যনাট্য।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৪০.
যে ছন্দের পর্বে শব্দের আদি ও মধ্যবর্তী যুগ্মধ্বনি সংকুচিত ও একমাত্রা, শব্দের অন্তস্থিত যুগ্মধ্বনি সম্প্রসারিত ও দুইমাত্রা তাকে কোন ছন্দ বলে?
  1. স্বরবৃত্ত
  2. অক্ষরবৃত্ত
  3. মাত্রাবৃত্ত
  4. অমিত্রাক্ষর 
ব্যাখ্যা

যে ছন্দের পর্বে শব্দের আদি ও মধ্যবর্তী যুগ্মধ্বনি সংকুচিত ও একমাত্রা, শব্দের অন্তস্থিত যুগ্মধ্বনি সম্প্রসারিত ও দুইমাত্রা তাকে অক্ষরবৃত্ত ছন্দ বলে।
অন্যদিকে অমিত্রাক্ষর বাংলা অক্ষরবৃত্ত ছন্দের নব সংস্করণ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪১.
‘ধূমকেতু' পত্রিকা _______ হিসেবে ১৯২২ সালে কাজী নজরুল ইসলামের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত হয়।
  1. সাপ্তাহিক
  2. অর্ধ সাপ্তাহিক
  3. পাক্ষিক
  4. মাসিক
ব্যাখ্যা

‘ধূমকেতু' পত্রিকা অর্ধ সাপ্তাহিক হিসেবে ১৯২২ সালে কাজী নজরুল ইসলামের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত হয়।
ধূমকেতুর উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছিল : ....এ দেশের নাড়ীতে নাড়ীতে অস্থি-মজ্জায় যে পচন ধরেছে তাতে এর একেবারে ধ্বংস না হলে নতুন জাত গড়ে উঠবে না।...দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা, ভণ্ডামী, মেকি তা সব দূর করতে ‘ধূমকেতু' হবে আগুনের সম্মার্জনী।'

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৪২.
বঙ্কিমচন্দ্রের ব্যঙ্গাত্মক ও সরস প্রবন্ধগ্রন্থ—
  1. 'মুচিরাম গুড়ের জীবনচরিত'
  2. ‘বিজ্ঞানরহস্য'
  3. 'সাম্য'
  4. 'বিবিধ সমালোচনা'
ব্যাখ্যা

বঙ্কিমচন্দ্র তিন ধরনের প্রবন্ধগ্রন্থ রচনা করেছিলেন :
ক. বঙ্কিমচন্দ্রের ব্যঙ্গাত্মক ও সরস প্রবন্ধগ্রন্থ—যেমন 'লোকরহস্য', 'কমলাকান্তের দপ্তর' ও ‘মুচিরাম গুড়ের জীবনচরিত';
খ. জ্ঞান বিজ্ঞান ও সমালোচনাবিষয়ক – যেমন ‘বিজ্ঞানরহস্য', 'সাম্য', 'বিবিধ প্রবন্ধ', 'বিবিধ সমালোচনা' এবং
গ. দর্শন ও শাস্ত্রচর্চাবিষয়ক—যেমন, 'কৃষ্ণচরিত্র' ও 'ধর্মতত্ত্ব'।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। 

৪৩.
কবি আল মাহমুদের কাব্য-
  1. মা যে জননী কান্দে
  2. সন্দীপের চর
  3. অদৃশ্যবাদীদের রান্নবান্না
  4. মুহূর্তের কবিতা
ব্যাখ্যা

ব্যাখ্যা : কবি ফররুখ আহমদের কাব্যগ্রন্থ- মুহূর্তের কবিতা (১৯৬৩, সনেট সংকলন)। পল্লিকবি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ- মা যে জননী কান্দে (১৯৬৩), বিষ্ণু দের কাব্যগ্রন্থ- সন্দীপের চর (১৯৪৭), কবি আল মাহমুদের কাব্য- অদৃশ্যবাদীদের রান্নাবান্না (১৯৮০)।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

৪৪.
হে যোগেন্দ্ৰ! যোগাসনে ঢুলু ঢুলু দু নয়নে বিভোর বিহ্বল মনে কাঁহারে ধেয়াও?  পঙক্তি কোন কাব্যের? 
  1. সাধের আসন 
  2. সারদা মঙ্গল
  3. নিসর্গ সন্দর্শন 
  4. বঙ্গসুন্দরী
ব্যাখ্যা

কবির শ্রেষ্ঠকাব্য ‘সারদামঙ্গলে' কবির কাব্যাদর্শের সার্থক প্রকাশ ঘটেছে। পাঁচ সর্গে রচিত এ কাব্যে রয়েছে এক অনাবিল সৌন্দর্য কল্পনার রূপায়ণ। কবি তাঁর অন্তরবাসিনী কাব্যলক্ষ্মীকে অন্তরের বাইরে বিচিত্রভাবে উপলব্ধি করেছেন—তারই পরিচয় এ কাব্যে লক্ষণীয়। সারদামঙ্গল কাব্যে কবি যে সারদা বা সরস্বতীর কল্পনা করেছেন, তা পৌরাণিক আদর্শ থেকে স্বতন্ত্র। যে সৌন্দর্যসত্তা নিখিল বিশ্বের কারণস্বরূপ, তারই মানসীমূর্তি তাঁর এই সারদা। কবির মানসপ্রিয়া রূপে সারদা বিশেষ, কিন্তু বিশ্বসৌন্দর্যের উৎস হিসেবে তা নির্বিশেষ। কবি তাঁকে কখনও কবিপ্রতিভার উন্মেষপ্রেরণা, কখনও প্রেয়সীজায়া, কখনও বা সর্বব্যাপিনী বিচিত্ররূপিণী প্রাণশক্তিরূপে কল্পনা করেছেন । তাই কবি লিখেছেন :

একবার সে ক্রৌঞ্চীরে,
আরবার বাল্মীকিরে
নেহারেন ফিরে ফিরে, যেন উন্মাদিনী!
কাতরা করুণা ভরে,
গান সকরুণ স্বরে, ধী
রে ধীরে বাজে করে বীণা বিষাদিনী.
আর
নিরখি নন্দিনীচ্ছবি
গদগদ আদি কবি—
অন্তরে করুণা-সিন্ধু উথলিয়া ধায় ।
তখন
রোমাঞ্চিত কলেবর,
টলমল থরথর,
প্রফুল্ল কপোল বহি বহে অশ্রুজল ।
হে যোগেন্দ্ৰ! যোগাসনে
ঢুলু ঢুলু দু নয়নে
বিভোর বিহ্বল মনে কাঁহারে ধেয়াও?

কবি তাঁর পরবর্তী কাব্য ‘সাধের আসনে' এর জবাব দিয়েছেন :
ধেয়াই কাঁহারে দেবী।
নিজে আমি জানি নে । কবিগুরু বাল্মীকির ধ্যানধনে চিনিনে ।
মধুর মাধুরী বালা,
কি উদার করে খেলা !
অতি অপরূপ রূপ!
কেবল হৃদয়ে দেখি, দেখাইতে পারিনে।

‘সাধের আসন' কাব্য 'সারদামঙ্গলের' পরিশিষ্টের মত। 

৪৫.
জসীমউদ্দীন এর কাব্য গ্রন্থ নয় কোনটি? 
  1. 'মাটির কান্না'
  2. 'পাখির বাসা'
  3. 'বালুচর'
  4. 'সুচয়নী'
ব্যাখ্যা

জসীমউদ্দীন এর কাব্য গ্রন্থগুলোর নাম : 'রাখালী', 'নকশী কাঁথার মাঠ', 'বালুচর', ‘ধানখেত', 'সোজন বাদিয়ার ঘাট', 'মাটির কান্না', 'হাসু', 'রঙিলা নায়ের মাঝি', 'এক পয়সার বাঁশি', যে জননী কান্দে', 'সুচয়নী' ইত্যাদি।

ফররুখ আহমদের কাব্যগ্রন্থগুলোর নাম : ‘সাত সাগরের মাঝি', 'সিরাজাম মুনীরা', 'হাতেম তায়ী', 'নৌফেল ও হাতেম', 'মুহূর্তের কবিতা', 'পাখির বাসা', 'হরফের ছড়া' ইত্যাদি।
উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৪৬.
ঔরঙ্গজেব, জেবউন্নিসা কোন উপন্যাসের চরিত্র?
  1. 'দুর্গেশনন্দিনী'
  2. ‘রাজসিংহ'
  3. 'চন্দ্রশেখর'
  4. 'আনন্দমঠ'
ব্যাখ্যা

'রাজসিংহ' সম্পর্কে বঙ্কিম বলেছেন, "কোন যুদ্ধ বা তাহার ফল কল্পনাপ্রসূত নহে। তবে যুদ্ধের প্রকরণ, যাহা ইতিহাসে নাই, তাহা গড়িয়া দিতে হইয়াছে।
ঔরঙ্গজেব, রাজসিংহ, জেবউন্নিসা, উদিপুরী ইঁহারা ঐতিহাসিক ব্যক্তি। ইঁহাদের চরিত্র ইতিহাসে যেরূপ আছে, সেইরূপ রাখা গিয়াছে।"

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।  

৪৭.
“ঈশ্বর" কবিতাটি কাজী নজরুলের কোন কাব্যের অন্তর্গত?
  1. অগ্নিবীণা
  2. সর্বহারা
  3. সাম্যবাদী
  4. চক্রবাক
ব্যাখ্যা

ব্যাখ্যা : কাজী নজরুল ইসলাম রচিত কাব্য- সাম্যবাদী (১৯২৫)। এ কাব্যের উল্লেখযোগ্য কবিতা- সাম্যবাদী, ঈশ্বর, মানুষ, পাপ,
নারী, বারাঙ্গনা।

 

৪৮.
‘বখতিয়ারের ঘোড়া’ কোন শ্রেণির রচনা?
  1. উপন্যাস
  2. কাব্য
  3. নাটক
  4. ইতিহাস
ব্যাখ্যা

ব্যাখ্যা : আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ- বখতিয়ারের ঘোড়া (১৯৮৪), আরব্য রজনীর রাজহাঁস।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

৪৯.
মুসলমানকর্তৃক বঙ্গদেশ বিজয়ের কাহিনি উপজীব্য কোন উপন্যাসের?
  1. 'চন্দ্রশেখর'
  2. ‘মৃণালিনী'
  3. 'রাজসিংহ'
  4. 'সীতারাম'
ব্যাখ্যা

‘মৃণালিনী' উপন্যাসে তের শতকের প্রাথমিক পর্যায়ে মুসলমানকর্তৃক বঙ্গদেশ বিজয়ের কাহিনি উপজীব্য।
তবে এই উপন্যাসে ঐতিহাসিক ঘটনার ওপর যতটুকু আশ্রয় করা হয়েছে তার চেয়ে ঔপন্যাসিকের কল্পনাশ্রয়ী মনোবৃত্তির বিকাশ ঘটেছে বেশি।
এর ইতিহাসের ঘটনার অন্তরালে দুটি প্রেমের কাহিনি আছে—একটি হেমচন্দ্র-মৃণালিনীর, অপরটি পশুপতি- মনোরমার।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। 

৫০.
'বেলাশেষে' নামক বিখ্যত কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের?
  1. অগ্নিবীণা
  2. বিষের বাঁশি
  3. ছায়ানট
  4. দোলনচাঁপা
ব্যাখ্যা

দোলন-চাঁপার মধ্যে কবির প্রেম সম্পর্কিত অস্থির মানসিকতা ধরা পড়েছে।
কুমিল্লা বাসি জনৈক উকিলের কাছে শোনা প্রমীলার ডাকনাম ছিল দোলন।
দুলি এই নামের অপভ্রংশ।
হয়তো নজরুল তাকে উভয় নামে ডাকতেন।
কাব্যগ্রন্থটির নামকরণ হয়েছে সেই দোলনের: দোলন-চাঁপা নামে।
এই কাব্যগ্রন্থের অন্তর্গত বিখ্যাত কিছু কবিতা হল – বেলাশেষে,পউষ, পূবের ছাতক, পূজারিণী, অভিশাপ, সাধের ভিখারিনী, কবি-রানী, 'আশা' ও 'শেষ প্রার্থনা'।

পূজারিণী হলো এই কাব্যগ্রন্থের শ্রেষ্ঠ কবিতা ।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। 

৫১.
কাজী নজরুল ইসলামের কাব্য নয় কোনটি ?
  1. 'সন্ধ্যা'
  2. 'নতুন চাঁদ'
  3. 'মরু ভাস্কর'
  4. 'চোখের চাতক'
ব্যাখ্যা

তাঁর গানের বই : 'বুলবুল', 'চোখের চাতক', 'চন্দ্রবিন্দু', 'সুরসাকী', 'জুলফিকার’, ‘বনগীতি’, ‘গুলবাগিচা’, ‘গানের মালা', 'গীতি শতদল'।

কাজী নজরুল ইসলামের কাব্যসমূহের নাম : 'অগ্নিবীণা', 'দোলনচাঁপা', 'বিষেরবাঁশী', 'ভাঙার গান', 'প্রলয় শিখা', 'ছায়ানট', ‘পূবের হাওয়া', ‘সাম্যবাদী', 'চিত্তনামা', 'সর্বহারা', 'ফণিমনসা', 'সিন্ধু হিন্দোল', 'ঝিঙেফুল', 'সাত ভাই চম্পা', 'জিঞ্জীর', 'চক্রবাক', 'সন্ধ্যা', 'নতুন চাঁদ', 'মরু ভাস্কর' ইত্যাদি।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৫২.
'নজীবদ্দৌলা' কোন গ্রন্থের চরিত্র?
  1. অমিয়ধারা
  2. অশ্রুমালা
  3. শ্মশানভষ্ম
  4. মহাশ্মশান
ব্যাখ্যা

কায়কোবাদ মহাশ্মশান' রচনায় শিল্পগত উৎকর্ষের মোটেই পরিচয় দিতে পারেননি অসংখ্য কাহিনি এতে স্থান পেয়েছে, কিন্তু কাহিনিগুলো বিচ্ছিন্ন ভাবে থাকার জন্য এর যেমন ধারাবাহিকতা নেই, তেমনি নেই কোন সুষ্ঠু পরিণতি।

এ কাব্যে নায়কোচিত কোন চরিত্র নেই।
আহমদ শাহ আবদালী, নজীবদ্দৌলা, সুজাউদ্দৌলা প্রভৃতি চরিত্রের মধ্যে এমন পূর্ণতা নেই যাতে কাউকে নায়ক বলা চলে ।
চরিত্রগুলো অসম্পূর্ণ ও দুর্বল । কাহিনি আকস্মিকতায় পরিপূর্ণ। দীর্ঘ বক্তৃতা বা অহেতুক বর্ণনার অতিকথনদোষ এ কাব্যকে ত্রুটিযুক্ত করেছে।

মহাকাব্য রচনা করতে গিয়ে কায়কোবাদ গীতিস্রোতে ভেসে গেছেন ।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। 

৫৩.
বিদ্যাসাগরের জনশিক্ষামূলক গ্রন্থ কোনটি?
  1. কথামালা
  2. বিদ্যাসাগর চরিত
  3. রত্নপরীক্ষা
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা

বিদ্যাসাগরের শিক্ষামূলক গ্রন্থ হলো
বোধোদয়,
বর্ণপরিচয়, 
কথামালা।

রত্নপরীক্ষা', 'বিদ্যাসাগর চরিত' মৌলিক গ্রন্থ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৫৪.
‘মদীনার গৌরব' কী ধরনের সাহিত্য কর্ম?
  1. নাটক
  2. কাব্য
  3. উপন্যাস
  4. গল্প
ব্যাখ্যা

ব্যাখ্যা : মীর মশাররফ হোসেন রচিত কাব্যগ্রন্থ- মদীনার গৌরব (১৯০৬)।

 

৫৫.
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নয়?
  1. রাজা
  2. চিরকুমার সভা
  3. দুই বোন
  4. তাসের দেশ
ব্যাখ্যা

ব্যাখ্যা : ‘দুই বোন' রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। এটি ১৯৩৩ সালে প্রকাশিত হয়।

 

৫৬.
কোনটি ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকা নয়?
  1. সংবাদ সাধুরঞ্জন
  2. সংবাদ ভাস্বর
  3. সংবাদ রত্নাবলি 
  4. সংবাদ সুধাকর
ব্যাখ্যা

ঈশ্বর গুপ্ত সম্পাদিত পত্রিকা হলোঃ
সংবাদ সাধুরঞ্জন,
সংবাদ ভাস্বর,
সংবাদ রত্নাবলি,
পাষণ্ড পীড়ন।

অন্যদিকে 'সুধাকর' পত্রিকার সম্পাদক আব্দুর রহিম।
'সংবাদ সুধাকর' নামে কোন পত্রিকা নেই।

উৎস: বাংলা পিডিয়া।

৫৭.
কোন কাব্যটি গীতিকবি হিসেবে কায়কোবাদের প্রতিভার সার্থক পরিচয়বাহক?
  1. শিব মন্দির
  2. অমিয়ধারা
  3. শ্মশানভষ্ম
  4. অশ্রুমালা
ব্যাখ্যা

মহাকাব্য ছাড়া কায়কোবাদ গীতিকবিতা ও কাহিনিকাব্য রচনায় দক্ষতা দেখিয়েছিলেন। তাঁর প্রথম রচিত দুটি কাব্যগ্রন্থ 'বিরহবিলাস'(১৮৭০) ও ‘কুসুমকানন’ (১৮৭৩) অল্প বয়সের রচনা বলে গুরুত্বহীন।

‘অশ্রুমালা' (১৮৯৪) কাব্যটি গীতিকবি হিসেবে কায়কোবাদের প্রতিভার সার্থক পরিচয়বাহক। কাব্যটি এ কারণে তৎকালীন সুধীবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিল। 

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। 

৫৮.
নাথ সাহিত্যেকে কয় ভাগে ভাগ করা যায়?
  1.  ২ ভাগে 
  2. ৩ ভাগে 
  3. ৪ ভাগে 
  4. ৫ ভাগে
ব্যাখ্যা

⇒ নাথ সাহিত্যকে ২ ভাগে ভাগ করা যায়।
১) মীন নাথ ও তার শিষ্য গোরক্ষনাথের কাহিনী
২) রাজা গোপীচন্দ্রের সন্যাস।
- শুকুর মাহমুদ রচিত কাব্যের নাম 'গোপীচন্দ্রের সন্যাস'।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, 

৫৯.
'এর উপায় কি' প্রহসনটির রচয়িতা-
  1. কায়কোবাদ
  2. ইসমাইল হোসেন সিরাজী
  3. মীর মশাররফ হোসেন
  4. মোজাম্মেল হক
ব্যাখ্যা

ব্যাখ্যা : মীর মশাররফ হোসেনের প্রহসন- 'এর উপায় কি?' (১৮৭৫), ভাই ভাই এইতো চাই (১৮৯৯), ফাঁস কাগজ (১৮৯৯)।

 

৬০.
নিম্নের যে বক্তব্যটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়-
  1. অভ্যন্তরীণ শৃঙ্খলাবদ্ধ গদ্য ব্যবহার
  2. বর্ণমালার সুপরিকল্পিত বিন্যাস
  3. ভাষায় নতুন যতি-চিহ্নের প্রয়োগ
  4. সমৃদ্ধ অনুবাদ-সাহিত্য সৃজন
ব্যাখ্যা

ব্যাখ্যা : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম বাংলা গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করেন, গদ্য ভাষায় যতি চিহ্নাদি যথাযথভাবে প্রয়োগ
করেন এবং সমৃদ্ধ অনুবাদ সাহিত্যের সৃষ্টি করেন।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

৬১.
কোন কবিতাটি কাজী নজরুল ইসলাম প্রণীত?
  1. আশীর্বাদ
  2. আকাশলীনা
  3. বালুচর
  4. উটপাখি
ব্যাখ্যা

ব্যাখ্যা : কাজী নজরুল ইসলামের 'ফণি-মনসা' কাব্যের একটি কবিতা 'আশীর্বাদ'। জীবনানন্দ দাশের কবিতা 'আকাশলীনা' ।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

৬২.
রাজা হরিশ্চন্দ্রের কাহিনি আছে কোন মঙ্গলকাব্যে?
  1. চণ্ডীমঙ্গলের আক্ষেটিক খণ্ড
  2. শিবনারায়ণ অন্নদামঙ্গল 
  3. শ্রীধর্মমঙ্গল
  4.  চণ্ডীমঙ্গলের বণিক খণ্ড
ব্যাখ্যা

শ্রীধর্মমঙ্গল কাব্যে ২ টি কাহিনী পাওয়া যায়,
১। রাজা হরিশ্চন্দ্রের কাহিনি- উল্লেখ যোগ্য চরিত্রঃ রানি মদনা, লুইধর।

২। লাউসেনের কাহিনিঃ এ-র চরিত্র সমূহ- কর্ণসেন, লাউসেন ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৬৩.
কবি কায়কোবাদের জন্ম সন কোনটি?
  1. ১৮৫৮
  2. ১৮৫৭
  3. ১৮৭৭
  4. ১৮৬৭
ব্যাখ্যা

ব্যাখ্যা : মহাকবি কায়কোবাদ ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম- কাজেম
আল কোরেশী ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৬৪.
কোন বিশ্ববিদ্যালয় কবি জসীমউদ্দীনকে "ডি.লিট” উপাধি প্রদান করে? 
  1. ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
  3. যাদবপুর বিশ্ববিদ্যালয়
  4. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা

ব্যাখ্যা: পল্লীকবি জসীমউদ্দীন ১৯৬৯ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি লাভ করেন ।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

৬৫.
রাবণের স্ত্রীর নাম কি?
  1. ঊর্মিলা
  2. মন্দাদরী
  3. চিত্রাঙ্গদা
  4. সরমা
ব্যাখ্যা

ব্যাখ্যা : বিভীষণের স্ত্রী সরমা, রাবণের স্ত্রী মন্দাদরী, লক্ষ্মণের স্ত্রী ঊর্মিলা, অর্জুনের স্ত্রী চিত্রাঙ্গদা ।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

৬৬.
সার্থক মঙ্গলকাব্যের অংশ নয় কোনটি?
  1. শ্রুতিফল
  2. দেবখণ্ড
  3. মর্ত্যখণ্ড
  4. ভারখণ্ড
ব্যাখ্যা

একটি সার্থক মঙ্গলকাব্যে ৫ টি অংশ থাকে।যথাঃ
বন্দনা
আত্মপরিচয় 
দেবখণ্ড
মর্ত্যখণ্ড
শ্রুতিফল।

অন্যদিকে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মোট ১৩ টি খণ্ডের মধ্যে।ভারখণ্ড একটি।
উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

৬৭.
রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্মের প্রথম প্রদর্শনী কোথায় হয়?
  1. ফ্রান্স
  2. লন্ডন
  3. মস্কো
  4. জাপান
ব্যাখ্যা

ব্যাখ্যা : রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্ম বলতে তাঁর অঙ্কিত ছবিসমূহকে বোঝায়। ১৯৩০ সালে ফ্রান্সের প্যারিস শহরের পিগ্যাল আর্ট
গ্যালারীতে তাঁর প্রথম চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে আর্জেন্টাইন ভিক্টোরিয়া ওকাম্পো সবচেয়ে উদ্যোগী ভূমিকা পালন
করেন।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

৬৮.
'মানুষের মৃত্যু হলে' কবিতা কে রচনা করেন?
  1. সুধীন্দ্রনাথ দত্ত
  2. প্রেমেন্দ্র মিত্র
  3. সমর সেন
  4. জীবনানন্দ দাশ
ব্যাখ্যা

ব্যাখ্যা : জীবনানন্দ দাশের কবিতা “মানুষের মৃত্যু হ'লে”-এর চরণ- “মানুষের মৃত্যু হ'লে তবুও মানব থেকে যায় ।”

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

৬৯.
'স্বর্গ হইতে বিদায়' কবিতা কোন কাব্যের অন্তর্ভুক্ত?
  1. 'চিত্রা'
  2. 'সোনার তরী'
  3. 'মানসী'
  4. 'কড়ি ও কোমল'
ব্যাখ্যা

ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথের মর্ত্যপ্রীতির বৈশিষ্ট্য 'চিত্রা' কাব্যের 'স্বর্গ হইতে বিদায়' কবিতায় : স্বর্গে তব বহুক অমৃত, মর্ত্যে থাক্ সুখে-দুখে-অনন্ত-মিশ্রিত প্রেমধারা অশ্রুজলে চিরশ্যাম করি ভূতলের স্বর্গ খণ্ডগুলি । “চিত্রা'য় জীবনদেবতার বৈশিষ্ট্য প্রকাশ করে রবীন্দ্রনাথ কবিহৃদয়ের বিচিত্র পরিচয় দান করেছেন।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৭০.
মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই । পঙক্তিটি কোন গ্রন্থের?
  1. 'প্রভাত- সঙ্গীতের'
  2. 'ভগ্নহৃদয়'
  3. 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী'
  4. 'কড়ি ও কোমল'
ব্যাখ্যা

কবির লেখা প্রথম মুদ্রিত কাহিনিকাব্য 'বনফুল'। তারপর ক্রমান্বয়ে প্রকাশিত হয় গীতিকাব্য সংকলন 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী', গাথাকাব্য 'ভগ্নহৃদয়', গীতিনাট্য 'বাল্মীকি প্রতিভা' ও ‘কালমৃগয়া’ এবং নাটক 'রুদ্রচণ্ড'। এসবই কবির অপরিণত রচনা এবং কুড়ি-একুশ বছরের বয়ঃসীমায় রচিত।

'প্রভাত- সঙ্গীতের' ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতাটিতে কবি প্রতিভার প্রথম নিদ্রাভঙ্গ।

'কড়ি ও কোমল' কাব্যে জগৎ ও জীবনের প্রতি কবি নিবিড় আকর্ষণের পরিচয় দিলেন : মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই ।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৭১.
দীনবন্ধু মিত্রের প্রহসন নয় কোনটি? 
  1. 'সধবার একাদশী'
  2. 'বিয়ে পাগলা বুড়ো'
  3. ‘জামাই বারিক’
  4. 'লীলাবতী'
ব্যাখ্যা

সধবার একাদশী' (১৮৬৬) নামক প্রহসনে তৎকালীন ইয়ংবেঙ্গল দলের উচ্ছৃঙ্খলতা ও অনাচারের চিত্র অঙ্কন করা হয়েছে । প্রহসনটি মাইকেল মধুসূদন দত্তের 'একেই কি বলে সভ্যতা' অনুসরণে রচিত। এতে গ্রাম্যতা ও রুচিবিকল্পতা থাকলেও তা গুরুত্বপূর্ণ রচনা।

'বিয়ে পাগলা বুড়ো' (১৮৬৬) বাস্তব ঘটনা অবলম্বনে লিখিত একটি প্রহসন। নামের মাধ্যমেই এর পরিচয় প্রকাশমান।

‘জামাই বারিক’ (১৮৭২) প্রহসনটি সামাজিক বিষয়াবলম্বনে রচিত। জামাতা পোষণ পদ্ধতি ব্যঙ্গ করে লিখিত এই নাটকে তিনি যথেষ্ট কৃতিত্ব প্রকাশ করেছেন।

দীনবন্ধু মিত্রের ‘লীলাবতী' (১৮৬৭) নাটকটি রচনা হিসেবে সার্থকতা লাভ করতে পারে নি।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। 

৭২.
‘ক্ষুদ্র শত্ৰু ভাবি লোক অবহেলে যারে/বহুবিধ সঙ্কটে সে ফেলাইতে পারে।' কবিতার লাইন দুটি কার রচনা?
  1. মাইকেল মধুসূদন দত্ত
  2. কৃষ্ণচন্দ্র মজুমদার
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. কায়কোবাদ
ব্যাখ্যা

ব্যাখ্যা : কবিতার লাইন দুটি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা 'সিংহ ও মশক' হতে নেয়া হয়েছে।

 

৭৩.
‘অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা'- উদ্ধৃতিটি কোন কবিতার অংশ বিশেষ-
  1. নয়ন তোমারে পায় না দেখিতে
  2. নির্ঝরের স্বপ্নভঙ্গ
  3. মানসী
  4. বলাকা
ব্যাখ্যা

ব্যাখ্যা : রবীন্দ্রনাথের ‘চৈতালী' কাব্যের 'মানসী' কবিতার চরণ- 'অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা।

 

৭৪.
'কী গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী'। চলিতেছি যতদূর শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর'  পঙক্তির রচয়িতা ?
  1. জীবনানন্দ দাশ
  2. সুকান্ত ভট্টাচার্য
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. যথীন্দ্রনাথ সেনগুপ্ত
ব্যাখ্যা

ব্যাখ্যা : রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কাব্যের 'যেতে নাহি দিব' কবিতার চরণ- ‘কী গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, সমস্ত
পৃথিবী । চলিতেছে যতদূর শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর, যেতে আমি দেব না তোমায় ।
 
 

৭৫.
প্রভু, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে
সর্ব্বশ্রেষ্ঠ সে বিচার।  যার তরে প্রাণ কোনাে ব্যথা নাহি পায় তা'রে দণ্ডদান প্রবলের অত্যাচার। পঙক্তি সামঞ্জস্যপূর্ণ?
  1. সুখ-কামিনী রায়
  2. সোমের প্রতি তারা- মাইকেল মধুসূদন দত্ত
  3. গান্ধারীর আবেদন- রবীন্দ্রনাথ ঠাকুর
  4. রক্তাম্বরধারিণী মা- কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা

প্রভু, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে সর্ব্বশ্রেষ্ঠ সে বিচার।  যার তরে প্রাণ কোনাে ব্যথা নাহি পায় তা'রে দণ্ডদান প্রবলের অত্যাচার। ' কবিতাংশটির মূল কবিতা গান্ধারীর আবেদন ও রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

 

৭৬.
‘বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে। মাঝিরে কন, বলতে পারিস সূর্যি কেন ওঠে?' কার উক্তি-
  1. কামিনী রায়
  2. সত্যেন্দ্রনাথ দত্ত
  3. সুকুমার রায়
  4. ফররুখ আহমদ
ব্যাখ্যা

ব্যাখ্যা : সুকুমার রায়ের কবিতা “জীবনের হিসাব”এ দেখতে পাওয়া যায় একজন বিদ্যে বোঝাই বাবু মশাই নৌকায় চড়ে বসেন। সেখানে মাঝির সাথে তার কথোপকথন হয়। মূলত মাঝি এবং তার কথোপকথনকে কেন্দ্র করে এই কবিতা বা ছড়া।

উৎসঃশিক্ষক বাতায়ন।

৭৭.
যথাযথ পঙক্তি কোনটি?
  1. বিশ্ব ছাড়িয়া উঠিয়াছি একা চির-উন্নত শির!
  2. বিশ্ব ছাড়িয়া উঠিয়াছি আমি চির-উন্নত শির!
  3. বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!
  4. বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি আমি চির-উন্নত শির!
ব্যাখ্যা

যথাযথ পঙক্তি, বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!

উৎস, বিদ্রোহী কবিতা। নজরুল রচনাবলি, ১ম খণ্ড বাংলা একাডেমি।

৭৮.
কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই।' প্রবচনটি কোন রচনায় রয়েছে
  1. অপরিচিতা
  2. চাষার দুক্ষু
  3. বিড়াল
  4. দুই বিঘা জমি
ব্যাখ্যা

ব্যাখ্যা : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বিড়াল' প্রবন্ধের উক্তি- “কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই।” এই উক্তিটি দ্বারা মূলত চুরিবিদ্যাকে বুঝানো হয়েছে।




 

৭৯.
‘উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই' কার উক্তি?
  1. মাইকেল মধুসূদন দত্ত
  2. কায়কোবাদ
  3. কাজী নজরুল ইসলাম
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

ব্যাখ্যা : রবীন্দ্রনাথ ঠাকুরের 'সুপ্রভাত' কবিতার চরণ- 'উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।'

 

৮০.
আলাওল 'সপ্তপয়কর' রচনা করেন কোন ভাষার কাব্য থেকে?
  1. হিন্দী
  2. ফারসি
  3. সংস্কৃত
  4. আরবি
ব্যাখ্যা

⇒ আলাওল ফারসি কবি নিজামীর 'হপ্তপয়কর 'থেকে 'সপ্তপয়কর' রচনা করেন।
- এছাড়া আলাওল তার 'সেকান্দরনামা' কাব্য অনুবাদ করেন নিজামীর ' সেকান্দারনামা থেকে'।
- আলাওল তোহফা' কাব্যটি অনুবাদ করেন ইউসুফ গদা এর ' তোহফা তুন নেসায়েহ' থেকে।

​উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৮১.
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট চরিত্র?
  1. সব্যসাচী
  2. কিরণময়ী
  3. শ্রীবিলাস
  4. অভয়া
ব্যাখ্যা

ব্যাখ্যা : রবীন্দ্রনাথ ঠাকুরের 'চতুরঙ্গ' উপন্যাসের চরিত্র- শ্রীবিলাস ।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

৮২.
‘হেমাঙ্গিনী' ও ‘কাদম্বিনী' কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র?
  1. দুই বোন
  2. মালঞ্চ
  3. বড়দিদি
  4. মেজদিদি
ব্যাখ্যা

ব্যাখ্যা : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'মেজদিদি' উপন্যাসের চরিত্র- হেমাঙ্গিনী, কাদম্বিনী, কেষ্ট।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

৮৩.
কোনটি রবীন্দ্রনাথের ‘মুসলমানির গল্প'র চরিত্র?
  1. মেহের আলী
  2. হবির খাঁ
  3. ঈশা খাঁ
  4. অছিমদ্দি বিশ্বাস
ব্যাখ্যা

ব্যাখ্যা : রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মুসলমানির গল্প'র চরিত্র- হবির খাঁ। 'ক্ষুধিত পাষাণ গল্পের একটি চরিত্র- পাগলা মেহের আলি। রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট গল্পের চরিত্র- ঈশা খাঁ, সমস্যাপূরণ গল্পের চরিত্র- অছিমদ্দি বিশ্বাস, কাবুলিওয়ালা গল্পের চরিত্র- রহমত।


উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

৮৪.
‘মন্দির ও মসজিদ,' প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
  1. যুগবাণী
  2. রুদ্র-মঙ্গল
  3. দুর্দিনের যাত্রী
  4. রাজবন্দির জবানবন্দি
ব্যাখ্যা

ব্যাখ্যা : কাজী নজরুল ইসলামের 'রুদ্রমঙ্গল' প্রবন্ধগ্রন্থের একটি প্রবন্ধ ‘মন্দির ও মসজিদ ।

উৎসঃ রুদ্র-মঙ্গল, কাজী নজরুল ইসলাম।

৮৫.
'মোসলেম বীরত্ব’ মীর মশাররফ হোসেনের ?
  1. উপন্যাস
  2. নাটক
  3. প্রহসন
  4. কাব্য
ব্যাখ্যা

মোসলেম বীরত্ব’ মশাররফ হোসেনের  কাব্য।

মশাররফ হোসেনের রচনাবলীর তালিকা দীর্ঘ এবং তা এরূপ :

উপন্যাস : 'রত্নবতী', 'বিষাদসিন্ধু', 'উদাসীন পথিকের মনের কথা', 'গাজী মিঞার বস্তানী', 'ইসলামের জয়', 'রাজিয়া খাতুন', 'তহমিনা', 'বাঁধা খাতা’, ‘নিয়তি কি অবনতি’।

নাটক : ‘বসন্তকুমারী নাটক’, ‘জমীদার দর্পণ', 'বেহুলা গীতাভিনয়’, ‘টালা অভিনয়’।

প্রহসন : 'এর উপায় কি’, 'ভাই ভাই এইত চাই', ‘ফাঁস কাগজ’, 'একি' ।

কাব্য : 'গোরাই ব্রীজ বা গৌরী সেতু', ‘সঙ্গীত লহরী', 'পঞ্চনারী পদ্য', “প্ৰেম পারিজাত', 'বিবি খোদেজার বিবাহ', 'হযরত ওমরের ধর্মজীবন লাভ’, ‘হযরত হামজার ধর্মজীবন লাভ', 'হযরত বেলালের জীবনী', 'মদিনার গৌরব', 'মোসলেম বীরত্ব’,'বাজীমাৎ', 'মৌলুদ শরীফ’।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। 

৮৬.
'পল্লীবধু' জসীমউদ্দীনের ?
  1. গীতিনাট্য
  2. কাব্যনাট্য
  3. নৃত্যনাট্য
  4. সাংকেতিক নাটক
ব্যাখ্যা

কবি হিসেবে জসীম উদ্দীনের (১৯০২-৭৬) প্রধান পরিচয় প্রকাশ পেলেও তিনি কয়েকটি নাটকেরও রচয়িতা। তিনি তাঁর কাব্যের মত গ্রামীণ জীবনের ঐতিহ্য ও

সংস্কৃতি তাঁর নাটকে উপস্থাপনের চেষ্টা করেছেন।
‘পদ্মাপার’, ‘বেদের মেয়ে', 'মধুমালা', ‘পল্লীবধূ’, ‘ওগো পুষ্পধনু' প্রভৃতি তাঁর গীতিনাট্য। 

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। 

৮৭.
বিহারীলালের কাব্য নয় কোনটি?
  1. সঙ্গীতশতক
  2. সদ্ভাবশতক
  3. নিসর্গ সন্দর্শন
  4. প্রেমপ্রবাহিণী
ব্যাখ্যা

বিহারীলালের কাব্যগুলো হচ্ছে : সঙ্গীতশতক (১৮৬২), নিসর্গ সন্দর্শন (১৮৭০), বন্ধুবিয়োগ (১৮৭০), প্রেমপ্রবাহিণী (১৮৭০), বঙ্গসুন্দরী (১৮৭০), সারদামঙ্গল (১৮৭৯), সাধের আসন (১৮৮৯) ইত্যাদি।

সদ্ভাবশতক এর রচয়িতা কৃষ্ণচন্দ্র মজুমদার ।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৮৮.
পঞ্চভূত' কার লেখা?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. কাজী নজরুল ইসলাম
  3. নজীবর রহমান
  4. কায়কোবাদ
ব্যাখ্যা

ব্যাখ্যা : রবীন্দ্রনাথের প্রবন্ধ গ্রন্থ- পঞ্চভূত। গ্রন্থটি ১৩০৪ সালে প্রকাশিত হয়। ক্ষিতি, অপ, তেজ, মরুৎ ও ব্যোমকে পঞ্চভূত বোঝায়। ভারতীয় দর্শনে পঞ্চভূতের সমষ্টিই এ জগৎ।

৮৯.
'লাশ' কবিতাটি কোন গ্রন্থের? 
  1. পাখির বাসা
  2. সিরাজাম মুনীরা
  3. হরফের ছড়া
  4. সাত সাগরের মাঝি
ব্যাখ্যা

ফররুখ আহমদ (১৯১৮-৭৪) ইসলামি ভাবধারা অবলম্বনে কবিতা রচনা করে বিশেষ খ্যাতি লাভ করেছিলেন।
দেশবিভাগের আগেই ১৯৪৪ সালে তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘সাত সাগরের মাঝি' প্রকাশিত হয়।
এ কাব্যের বিশেষ কয়টি কবিতা—সিন্দাবাদ', ‘পাঞ্জেরী', 'ডাহুক', 'লাশ', 'সাত সাগরের মাঝি' কবির প্রতিভার সার্থক নিদর্শন। '
সাত সাগরের মাঝি' কবির শ্রেষ্ঠকাব্য।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। 

৯০.
‘পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু করবে, দুর্বলের আধিপত্য ভয়ংকর' উক্তিটি করেছেন-
  1. আল মাহমুদ
  2. ফররুখ আহমদ
  3. বঙ্কিমচন্দ্র
  4. রবীন্দ্রনাথ
ব্যাখ্যা

ব্যাখ্যা : রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যপোন্যাস- শেষের কবিতা (১৯২৯)। এই উপন্যাসের রয়েছে -

অমিত মুখ থেকে সিগারেট নামিয়ে ফস করে বললে, ‘পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু করবে। দুর্বলের আধিপত্য অতি ভয়ংকর।’

সভাস্থ অবলা ও অবলাবান্ধবেরা চটে উঠে বললে, ‘মানে কী হল?’

অমিত বললে, ‘যে পক্ষের দখলে শিকল আছে সে শিকল দিয়েই পাখিকে বাঁধে, অর্থাৎ জোর দিয়ে। শিকল নেই যার সে বাঁধে আফিম খাইয়ে, অর্থাৎ মায়া দিয়ে। শিকলওয়ালা বাঁধে বটে কিন্তু ভোলায় না, আফিমওয়ালী বাঁধেও বটে ভোলায়ও। মেয়েদের কৌটো আফিমে ভরা, প্রকৃতি-শয়তানী তার যোগান দেয়।’

উৎসঃ শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর।

৯১.
‘উপহার' কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. মানসী
  2. সোনারতরী
  3. চিত্রা
  4. বলাকা
ব্যাখ্যা

ব্যাখ্যা : রবীন্দ্রনাথ ঠাকুরের যৌবনকালে রচিত একটি কাব্যগ্রন্থ 'মানসী' (১৮৯০)। গাজীপুরে থাকাকালে এ কাব্যের বেশিরভাগ
কবিতা লেখেন। এ কাব্যের অন্তর্গত কবিতাগুলির মধ্যে রয়েছে- উপহার, নিষ্ফল কামনা, দুরন্ত আশা, ব্যক্ত প্রেম, গুপ্ত প্রেম ইত্যাদি ।

উৎসঃ মানসী, রবীন্দ্রনাথ ঠাকুর।

৯২.
‘বাবা’ কোন ভাষার অন্তর্গত শব্দ?
  1. তদ্ভব
  2. ফারসি
  3. তুর্কি
  4. তৎসম
ব্যাখ্যা

বাংলা ভাষায় ব্যবহৃত তুর্কি শব্দ: বাবা, উজবুক, কুর্নিশ, কুলি (মজুর), কোর্মা, খাতুন, চকমক, চাকু, তালাশ, বন্দুক, বাবুর্চি, বারুদ, বাহাদুর, বেগম, মুচলেকা, লাশ, সওগাত ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৯৩.
'বারান্দা' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. উর্দু
  2. আরবী
  3. ফারসি
  4. পর্তুগিজ
ব্যাখ্যা

'বারান্দা' ফারসি ভাষা থেকে আগত শব্দ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

৯৪.
'বেহালা' শব্দটি কোন ভাষা হতে এসেছে?
  1. বার্মিজ
  2. পর্তুগিজ
  3. আরবি
  4. ফারসি
ব্যাখ্যা

বেহালা' শব্দটি পর্তুগিজ ভাষা হতে এসেছে।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

৯৫.
‘আচার’ শব্দটি কোন ভাষা হতে বাংলায় গৃহীত হয়েছে?
  1. ফরাসী ভাষা
  2. পর্তুগিজ ভাষা
  3. ওলন্দাজ ভাষা
  4. ফার্সি ভাষা
ব্যাখ্যা

ব্যাখ্যা : আতা, আচার, বালতি, বৈয়াম, বোতল- এগুলো পর্তুগিজ ভাষার শব্দ ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

৯৬.
'কলিজা'’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. উর্দু
  2. তুর্কি
  3. আরবি
  4. ফারসি
ব্যাখ্যা

'কলিজা'’'’ শব্দটি উর্দু ভাষা থেকে এসেছে।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

৯৭.
নাড়ী অর্থ শিরা; নারি অর্থ কি?
  1. পানি
  2. স্ত্রীলোক
  3. পারি না
  4. খড়ের শেষাংশ
ব্যাখ্যা

ব্যাখ্যা : নাড়ী অর্থ শিরা; নারি অর্থ পারি না (যারে দেখতে নারি তার চলন বাঁকা)। নারী অর্থ স্ত্রীলোক ।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

৯৮.
পাণ্ডুর শব্দের অর্থ-
  1. গোলাকার
  2. আকাশে
  3. ফ্যাকাশে
  4. গোলমাল
ব্যাখ্যা

ব্যাখ্যা : পাণ্ডুর শব্দের অর্থ- ফ্যাকাশে, সাদাটে হলুদ বর্ণবিশিষ্ট ।

প্রতিপাদিতঃ জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৯৯.
'গণ্ডগ্রাম'-এর অর্থ কী?
  1. অজপাড়া গাঁ
  2. মূর্খদের গ্রাম
  3. দূরবরতী ক্ষুদ্র গ্রাম
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা

'গণ্ডগ্রাম'-এর অর্থ দূরবরতী ক্ষুদ্র গ্রাম।

প্রতিপাদিতঃ জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১০০.
‘অজরামর' শব্দের প্রকৃত অর্থ কী?
  1. অস্থির
  2. কাঁপনহীন
  3. বার্ধক্যহীন
  4. বার্ধক্য ও মৃত্যুহীন
ব্যাখ্যা

‘অজরামর' শব্দের প্রকৃত অর্থ বার্ধক্য ও মৃত্যুহীন।

প্রতিপাদিতঃ জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১০১.
‘অয়ন’ শব্দের অর্থ কি?
  1. পথ
  2. সাপ
  3. চাঁদ
  4. তরঙ্গ
ব্যাখ্যা

ব্যাখ্যা : অয়ন অর্থ পথ, সূর্যের গতি, শাস্ত্র, অবলম্বন ইত্যাদি।

প্রতিপাদিতঃ জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১০২.
কোন বানানটি শুদ্ধ
  1. ন্যূনাধিক্য
  2. ন্যূনাধীক্য
  3. ন্যূন্যাধিক
  4. নূন্যাধিক
ব্যাখ্যা

শুদ্ধ বানান- ন্যূনাধিক্য।

প্রতিপাদিতঃ জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১০৩.
কোন বানানটি অশুদ্ধ-
  1. তেজস্ক্রিয়তা
  2. তেজস্ক্রিয়
  3. তেজস্ক্রিয়া
  4. তেজস্ক্রীয়
ব্যাখ্যা

শুদ্ধ বানান- তেজস্ক্রিয়,তেজস্ক্রিয়া, তেজস্ক্রিয়তা ।

প্রতিপাদিতঃ জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১০৪.
কোন বানানটি শুদ্ধ-
  1. মনমোহিনী
  2. মনোমোহিনী
  3. মনোমোহিনি
  4. মনোমোহীনি
ব্যাখ্যা

শুদ্ধ বানানঃ মনোমোহিনী।

প্রতিপাদিতঃ জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১০৫.
কোন বানানটি শুদ্ধ-
  1. পসারিণী
  2. পসারিণি
  3. পসারিনী
  4. পসারিনি
ব্যাখ্যা

শুদ্ধ বানান- পসারিণী।

প্রতিপাদিতঃ জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১০৬.
কোন বানানটি অশুদ্ধ-
  1. মাহাত্ম্য
  2. মাহাত্মিক
  3. মাহাত্ম
  4. সবগুলোই শুদ্ধ
ব্যাখ্যা

শুদ্ধ বানান- মাহাত্ম্য, মাহাত্মিক।

প্রতিপাদিতঃ জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১০৭.
কন্ঠ তালব্য বর্ণ কোন গুলো?
  1. এ,ঐ
  2. ই, ঈ
  3. উ, ঊ
  4. ও, ঔ
ব্যাখ্যা

ব্যাখ্যা : তালব্য বর্ণ- ই, ঈ । কন্ঠ তালব্য বর্ণ- এ, ঐ। ওষ্ঠ বর্ণ- উ, ঊ । কণ্ঠ্যোষ্ঠ বর্ণ- ও, ঔ ।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

১০৮.
উচ্চারণের দিক দিয়ে 'র' কোন ধরনের ধ্বনি?
  1. দন্ত্য ধ্বনি
  2. তালব্য ধ্বনি
  3. কণ্ঠ্যোষ্ঠ ধ্বনি
  4. কন্ঠ তালব্য ধ্বনি
ব্যাখ্যা

ব্যাখ্যা : উচ্চারণের দিক দিয়ে ন, র, ল দন্ত্য ধ্বনি ।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

১০৯.
ম-ফলা যুক্ত কোন ব্যঞ্জনবর্ণগুলোর দ্বিত্ব উচ্চারণ হয় না?
  1. গ, ঙ, ট
  2. ত, প, স
  3. জ, ঞ, দ
  4. ক, ঝ, ছ
ব্যাখ্যা

ব্যাখ্যা : গ, ঙ, ট ব্যঞ্জনবর্ণগুলোর সাথে ম-ফলা যুক্ত হলে বর্ণগুলোর উচ্চারণ দ্বিত্ব হয় না। যেমন- যুগ্ম, বাগ্মী, বাঙ্গময়।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

১১০.
নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
  1. কষ্ট
  2. উপনিষৎ
  3. কল্যাণীয়েষু
  4. সরিষা
ব্যাখ্যা

ব্যাখ্যা : নিত্য মূর্ধন্য-ষ হয়- ষড়ঋতু, ষড়যন্ত্র, আষাঢ়, ভাষণ, ঊষা, পৌষ, পাষাণ. মানুষ, ঔষধ, সরিষা

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

১১১.
নিচের কোন শব্দটিতে স্বভাবতই 'ষ' হয়?
  1. সুষমা
  2. পরিষ্কার
  3. প্রতিষ্ঠান
  4. রোষ
ব্যাখ্যা

মহিষ, মানুষ, সরিষা, রোষ শব্দে স্বভাবতই ষ বসে ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর