পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins১০০ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০১
সিলেবাস
৪৪তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট-৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ১০১ প্রশ্ন

.
"কি পাপে হারানু আমি তোমা হেন ধনে?
কি পাপ দেখিয়া মোর, রে দারুন বিধি,
হরিলি এ ধন তুই? হায় রে, কেমনে
সহি এ যাতনা আমি?"
- উক্ত পঙ্‌ক্তিগুলোর রচয়িতা কে?
  1. মাইকেল মধুসূদন দত্ত
  2. জসীমউদ্‌দীন
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
উপরোক্ত পঙ্‌ক্তিগুলোর মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্য থেকে চয়নকৃত।

মেঘনাদবধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য। মেঘনাদবধ কাব্য ১৮৬১ সালে প্রকাশিত হয়।
মেঘনাদবধ কাব্য মধুসূদনের অসাধারণ আবেগঘন, উচ্ছ্বাসপূর্ণ, রসোজ্জ্বল, মননশীল এবং শেষ পর্যন্ত আত্মঘাতী ব্যক্তিত্বের অনুকরণীয় প্রতিফলন।
মেঘনাথ বধ কাব্যের প্রধান চরিত্র গুলো হলো :--
- রাবণ
- মেঘনাদ
- লক্ষণ
- রাম
- প্রমীলা
- বিভীষণ
- সীতা
- সরমা

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া এবং মেঘনাদবধ কাব্যে, মাইকেল মধুসূদন দত্ত
.
'আশাতীত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোন সূত্রে সিদ্ধ?
  1. আ + অন্য স্বর
  2. অ/আ + অ/আ = আ
  3. অ/আ + ই/ঈ
  4. ই/ঈ + অন্য স্বর
সঠিক উত্তর:
অ/আ + অ/আ = আ
উত্তর
সঠিক উত্তর:
অ/আ + অ/আ = আ
ব্যাখ্যা
আশা+অতীত = আশাতীত
এটি স্বরদন্ধির উদাহরণ- 
সূত্র: অ/আ + অ/আ = আ।

অনুরূপ ভাবে, 
সূত্র: অ/আ + অ/আ = আ।
যেমন – উত্তর+অধিকার = উত্তরাধিকার, আশা+অতীত = আশাতীত

সূত্র: উ/উ + উ/ঊ = উ।
যেমন – মরু + উদ্যান = মরূদ্যান

সূত্র: ও + অন্য স্বর = অবৃ + স্বর।
যেমন – গাে+আদি = গবাদি

সূত্র: ঔ + অন্য স্বর = আবৃ + স্বর।
যেমন – নৌ + ইক = নাবিক

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
'এগিয়ে চলা উচিত' শব্দগুচ্ছে 'এগিয়ে চলা' কোন ক্রিয়ার উদাহরণ?
  1. প্রযােজক ক্রিয়া
  2. নাম ক্রিয়া
  3. যৌগিক ক্রিয়া
  4. সংযােগ ক্রিয়া
সঠিক উত্তর:
যৌগিক ক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
যৌগিক ক্রিয়া
ব্যাখ্যা
যৌগিক ক্রিয়া: অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে, তখন তাকে যৌগিক ক্রিয়া বলে।
যেমন – মরে যাওয়া, কমে আসা, এগিয়ে চলা, হেসে ওঠা, উঠে পড়া, পেয়ে বসা, সরে দাঁড়ানাে, বেঁধে দেওয়া, বুঝে নেওয়া, বলে ফেলা, করে তােলা, চেপে রাখা ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
নিম্নের কোন বাক্যে গুরুচণ্ডালী দোষ ঘটেছে?
  1. এ কাজটি করা আমার পক্ষে সম্ভব না।
  2. তিনি বাড়ি থেকে বের হইয়াছেন।
  3. এ কাজে তাহার হাত পাকা।
  4. তাঁর সাথে আমার দেখা হয়নি কতকাল!
অনির্ধারিত
ব্যাখ্যা
তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের মিশ্রণ ঘটলে যে দোষের সৃষ্টি হয় তাকে গুরুচণ্ডালী দোষ বলে। এদোষে দুষ্টু শব্দ তার যোগ্যতা হারায়।
যেমন- গরুর গাড়ি, শবদাহ ইত্যাদি হলো তৎসম শব্দ ।
কিন্তু যদি বলা হয় - গরুর শকট, মড়াদাহ তাহলে তা গুরুচণ্ডালী দোষে দুষ্ট হয়ে যায়।

অপশন খ) তে প্রদত্ত বাক্যে 'তিনি বাড়ি থেকে বের হইয়াছেন।' গুরুচণ্ডালী রয়েছে।
এর শুদ্ধ রূপ - 'তিনি বাড়ি হইতে বাহির হইয়াছেন।' অথবা 'তিনি বাড়ি থেকে বের হয়েছেন।'

আবার, 
গ) তে প্রদত্ত বাক্য 'এ কাজে তাহার হাত পাকা।' টিতেও গুরুচণ্ডালী রয়েছে।
এর শুদ্ধরূপ - 'এই কার্যে তাহার হস্ত পাকা' বা 'এ কাজে তার হাত পাকা'। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'পয়োধর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সমুদ্র
  2. নদী
  3. মেঘ
  4. আকাশ
সঠিক উত্তর:
মেঘ
উত্তর
সঠিক উত্তর:
মেঘ
ব্যাখ্যা
'পয়োধর' শব্দের সমার্থক শব্দ 'মেঘ'
মেঘ শব্দের সমার্থক শব্দ সমূহ - ঘন, বারিদ, জলধর, অম্বুদ, পয়োধর, নীরদ, জলদ, জীমূত, তোয়দ, পর্জন্য, পয়োদ, বলাহক, তোয়ধর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
"একটি স্নেহের কথা
প্রশমিতে পারে ব্যথা"
- পঙক্তিদ্বয় কোন কবিতার অন্তর্গত?
  1. পাছে লোকে কিছু বলে
  2. হরতাল
  3. কবিতা মুকুল
  4. অমিয়ধারা
সঠিক উত্তর:
পাছে লোকে কিছু বলে
উত্তর
সঠিক উত্তর:
পাছে লোকে কিছু বলে
ব্যাখ্যা
 'একটি স্নেহের কথা
প্রশমিতে পারে ব্যথা' - পঙক্তিদ্বয়  কামিনী রায় রচিত 'পাছে লোকে কিছু বলে' কবিতার অন্তর্গত। 

কামিনী রায় (১৮৬৪-১৯৩৩)
- কবি ও সমাজকর্মী কামিনী রায় ১৮৬৪ সালের ১২ অক্টোবর বাকেরগঞ্জের বাসন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা চন্ডীচরণ সেন ছিলেন একজন ঐতিহাসিক  উপন্যাস লেখক ও পেশায় বিচারক।
- কামিনী রায় মাত্র আট বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেন।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া প্রকাশিত হয় ১৮৮৯ সালে;  হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর ভূমিকা লিখে দেন।

তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ হলো:
- নির্মাল্য (১৮৯১),
- পৌরাণিকী (১৮৯৭),
- গুঞ্জন (শিশুকাব্য, ১৯০৫),
- ধর্ম্মপুত্র (অনুবাদ, ১৯০৭),
- মাল্য ও নির্মাল্য (১৯১৩),
- অশোকসঙ্গীত (সনেট, ১৯১৪),
- অম্বা (নাটক, ১৯১৫),
- বালিকা শিক্ষার আদর্শ (১৯১৮),
- ঠাকুরমার চিঠি (১৯২৪),
- দীপ ও ধূপ (১৯২৯),
- জীবনপথে (সনেট, ১৯৩০)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
ধর্মের জয়, স্বামীনিষ্ঠা কোন উপন্যাসের প্রতিপাদ্য?
  1. আনোয়ারা
  2. আব্দুল্লাহ
  3. লালসালু
  4. বহীপির
সঠিক উত্তর:
আনোয়ারা
উত্তর
সঠিক উত্তর:
আনোয়ারা
ব্যাখ্যা
'আনোয়ারা'(১৯১৪) উপন্যাসটি মোহাম্মদ নজিবর রহমানের প্রথম ও জনপ্রিয় উপন্যাস। 
- মুসলিম মধ্যবিত্তের বিকাশের চিত্র আছে এখানে। 
- ধর্মের জয়, অধর্মের পরাজয়, স্বামীনিষ্ঠা এই উপন্যাসের প্রতিপাদ্য।

মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন (১৮৬০-১৯২৩):
- পাবনা জেলার শাহজাদপুরের চরবেলতৈল গ্রামে তাঁর জন্ম। 
- নজিবর রহমান  ইসমাইল হোসেন সিরাজীর (১৮৮০-১৯৩১) প্রত্যক্ষ অনুপ্রেরণায় সাহিত্যকর্মে ব্রতী হন।
- প্রথম সামাজিক  উপন্যাস আনোয়ারা (১৯১৪) লিখে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন।

তাঁর অন্যান্য উপন্যাস:
- প্রেমের সমাধি (১৯১৫),
- চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমণি (১৯১৭),
- পরিণাম (১৯১৮),
- গরীবের মেয়ে (১৯২৩), 
- দুনিয়া আর চাইনা (১৯২৪) ও
- মেহেরুন্নিসা।

- নজিবর রহমান তাঁর উপন্যাসে গ্রামীণ মুসলিম পরিবারের অন্তরঙ্গ ছবি তুলে ধরতে সক্ষম হন।
- সাহিত্যে অবদানের জন্য তিনি ‘সাহিত্যরত্ন’ উপাধি লাভ করেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
পাকিস্তানী শাসকদের বিরূপ শাসনের সমালোচনা করা হয়েছে কোন গ্রন্থে?
  1. জাহান্নম হইতে বিদায়
  2. জলাঙ্গী
  3. চিলেকোঠার সেপাই
  4. ক্রীতদাসের হাসি
সঠিক উত্তর:
ক্রীতদাসের হাসি
উত্তর
সঠিক উত্তর:
ক্রীতদাসের হাসি
ব্যাখ্যা
'ক্রীতদাসের হাসি' উপন্যাসের রচয়িতা শওকত ওসমান।
- তাঁর ক্রীতদাসের হাসি উপন্যাসটিতে প্রতীকাশ্রয়ে তৎকালীন পাকিস্তানী শাসকদের বিরূপ শাসনের সমালোচনা করা হয়েছে। 
-  এটি শওকত ওসমানের সর্বশ্রেষ্ঠ উপন্যাস। 
- এই উপন্যাসের জন্য তাকে আদমজি পুরস্কার দেয়া হয়।
------------
 শওকত ওসমান (১৯১৭-১৯৯৮):
কথাসাহিত্যিক, প্রাবন্ধিক শওকত ওসমান ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- উপন্যাস ও গল্প রচয়িতা হিসেবেই শওকত ওসমানের মুখ্য পরিচয়। তবে প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থও তিনি রচনা করেছেন। বিদেশি ভাষার অনেক উপন্যাস, ছোটগল্প ও নাটক তিনি বাংলা ভাষায় অনুবাদ করেছেন। গ্রন্থ সম্পাদনার ক্ষেত্রেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

তাঁর রচিত উপন্যাস 
- জননী (১৯৫৮) (প্রথম উপন্যাস)
- ক্রীতদাসের হাসি (১৯৬২)
- সমাগম (১৯৬৭)
- চৌরসন্ধি (১৯৬৮)
- রাজা উপাখ্যান (১৯৭১)
- জাহান্নম হইতে বিদায় (১৯৭১)
- দুই সৈনিক (১৯৭৩)
- নেকড়ে অরণ্য (১৯৭৩)
- পতঙ্গ পিঞ্জর (১৯৮৩)
- আর্তনাদ (১৯৮৫)
- রাজপুরুষ (১৯৯২)
- জলাঙ্গী (১৯৭৬)
- তোলপাড়

তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
- জাহান্নম হইতে বিদায়
- দুই সৈনিক
- নেকড়ে অরণ্য
- জলাঙ্গী

তাঁর রচিত নাটক
- আমলার মামলা (১৯৪৯)
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা (১৯৯০)
- তস্কর ও লস্কর
- কাঁকর মনি
- বাগদাদের কবি(১৩৫৯)

তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ
- ওটেন সাহেবের বাংলো (১৯৪৪)
- মস্কুইটো ফোন (১৯৫৭)
- ক্ষুদে সোশালিস্ট (১৯৭৩)
- পঞ্চসঙ্গী (১৯৮৭)

উৎস: মাধ্যমিক বাংলা সাহিত্য (২০২০ সংস্করণ) এবং বাংলাপিডিয়া।

অন্যদিকে,
চিলেকোঠার সেপাই - আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি উপন্যাস। এটি উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত।
জলাঙ্গী জাহান্নম হইতে বিদায় - শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
.
'ছোট ছোট ঘর' দ্বিরুক্ত শব্দ কী বোঝাতে ব্যবহৃত হয়েছে?
  1. বাহুল্য বোঝাতে
  2. ধারাবাহিকত বোঝাতে
  3. বহুবচন বোঝাতে
  4. গুণ বোঝাতে
সঠিক উত্তর:
বহুবচন বোঝাতে
উত্তর
সঠিক উত্তর:
বহুবচন বোঝাতে
ব্যাখ্যা
একই শব্দ দুবার ব্যবহার করার পর শব্দ দুটো অবিকৃত থেকে গেলে তাকে শব্দের দ্বিরুক্তি বলে। 
- একই শব্দ দুবার ব্যবহার করার ফলে বিভিন্ন অর্থ প্রকাশ করতে পারে- 

- অল্পতা বোঝাতে - জ্বরজ্বর , কবিকবি, হাসি হাসি মুখ ইত্যাদি। 
- বাহুল্য বোঝাতে - বস্তা বস্তা চাল, ঝুড়ি ঝুড়ি আম ইত্যাদি। 
- তাড়াতাড়ি বোঝাতে - সকাল সকাল আসবে, হাতে হাতে ফল পাওয়া ইত্যাদি। 
- ধারাবাহিকত বোঝাতে - দিন দিন ভালো হওয়া, বছর বছর পাস করা  ইত্যাদি। 
- বহুবচন বোঝাতে - লাল লাল ফুল, ছোট ছোট ঘর ইত্যাদি। 
- গুণ বোঝাতে - গরম গরম ভাত, মিষ্টি মিষ্টই কথা ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
বাইবেল এর কাহিনী অবলম্বনে রচিত 'অভিশপ্ত নগরী' গ্রন্থটির রচয়িতা -
  1. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  2. মানিক বন্দ্যোপাধ্যায়
  3. সত্যেন সেন
  4. হুমায়ুন আজাদ
সঠিক উত্তর:
সত্যেন সেন
উত্তর
সঠিক উত্তর:
সত্যেন সেন
ব্যাখ্যা
বাইবেলের 'বুক অব দ্য প্রফেট: যেরেমিয়া খণ্ড' অবলম্বনে সত্যেন সেন এর 'অভিশপ্ত নগরী' (১৯৬৭) উপন্যাস রচিত। 
- বাংলা সাহিত্যে সত্যেন সেন-ই প্রথম ব্যক্তিত্ব যিনি বাইবেলের কোনো কাহিনীকে আশ্রয় করে উপন্যাস রচনা করেন।
- তাঁর রচিত গ্রন্থ সংখ্যা প্রায় চল্লিশ।

উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাসগ্রন্থ:
- ভোরের বিহঙ্গী (১৯৫৯),
- অভিশপ্ত নগরী (১৯৬৭),
- পদচিহ্ন, (১৯৬৮),
- পাপের সন্তান (১৯৬৯),
- কুমারজীব, (১৯৬৯),
- বিদ্রোহী কৈবর্ত (১৯৬৯),
- পুরুষমেধ (১৯৬৯),
- আলবেরুনী (১৯৬৯),
- মা (১৯৬৯),
- অপরাজেয় (১৯৭০),
- রুদ্ধদ্বার মুক্তপ্রাণ (১৯৭৩) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১১.
'ধূমকেতু' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. সত্যেন্দ্রনাথ দত্ত
  2. দ্বিজেন্দ্রলাল রায়
  3. বিহারীলাল চক্রবর্তী
  4. কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
বিহারীলাল চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রথম গীতি-কবি হিসেবে তিনি সুপরিচিত বিহারীলাল চক্রবর্তী এর জন্ম ১৮৩৫ সালের ২১ মে কলকাতায়। 
- তাঁদের আদি পারিবারিক পদবি ছিল ‘চট্টোপাধ্যায়’।
- তার সব কাব্যই বিশুদ্ধ গীতিকাব্য। রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য-ধারার 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন। 
- তাঁর কবিতায় রূপ অপেক্ষা ভাবের প্রাধান্য বেশি। প্রকৃতি ও রোম্যান্টিকতা, সঙ্গীতের উপস্থিতি, সহজ-সরল ভাষা এবং তৎসম ও তদ্ভব শব্দের যুগপৎ ব্যবহার বিহারীলালের কাব্যকে করেছে বৈশিষ্ট্যমন্ডিত।

বিহারীলাল রচিত উল্লেখযোগ্য রচনাবলি:
- স্বপ্নদর্শন (১৮৫৮),
- সঙ্গীতশতক (১৮৬২)
- বন্ধুবিয়োগ (১৮৭০),
- প্রেমপ্রবাহিণী (১৮৭০),
- নিসর্গসন্দর্শন (১৮৭০),
- বঙ্গসুন্দরী (১৮৭০),
- সারদামঙ্গল (১৮৭৯),
- নিসর্গসঙ্গীত (১৮৮১),
- মায়াদেবী (১৮৮২),
- দেবরাণী (১৮৮২),
- বাউলবিংশতি (১৮৮৭),
- সাধের আসন (১৮৮৮-৮৯) এবং
- ধূমকেতু (১৮৯৯) ।

বিহারীলালের লেখা কবিতার চারটি চরণ খুবই বিখ্যাতঃ

"সর্বদাই হু হু করে মন,
বিশ্ব যেন মরুর মতন।
চারি দিকে ঝালাফালা।
উঃ কী জ্বলন্ত জ্বালা,
অগ্নিকুণ্ডে পতঙ্গপতন।"

তাঁর সম্পাদিত পত্রিকা:
- পূর্ণিমা,
- সাহিত্য-সংক্রান্তি,
- অবোধবন্ধু প্রভৃতি।

উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ এবং বাংলাপিডিয়া।
১২.
Replica এর সঠিক বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রতিরূপ
  2. প্রতিলিপি
  3. জমজ
  4. অনুরূপ
সঠিক উত্তর:
প্রতিরূপ
উত্তর
সঠিক উত্তর:
প্রতিরূপ
ব্যাখ্যা
Replica এর সঠিক বাংলা পরিভাষা 'প্রতিরূপ'।

যাযাবর -  Nomadic
প্রতারক - swindler পন্য - Goods
শস্যাগার - Granary
উৎকর্ষ - Perfection
বিপরীত - Contrary
বৈসাদৃশ্য - Contrast
শুরু করা - Commence

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১৩.
"কত গ্রাম, কত পথ যায় স’রে স’রে–
শহরে রানার যাবেই পৌঁছে ভোরে" - কার রচনা?
  1. কাজী নজরুল ইসলাম
  2. রজনীকান্ত সেন
  3. সুকান্ত ভট্টাচার্য
  4. কালী প্রশন্ন ঘোষ
সঠিক উত্তর:
সুকান্ত ভট্টাচার্য
উত্তর
সঠিক উত্তর:
সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা
"কত গ্রাম, কত পথ যায় স’রে স’রে–
শহরে রানার যাবেই পৌঁছে ভোরে;" - পঙক্তিদ্বয় সুকান্ত ভট্টাচার্যের 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের 'রানার' কবিতার অংশ।

সুকান্ত ভট্টাচার্যে (১৯২৬-১৯৪৭)
- বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম ১৯২৬ সালের ১৫ই আগস্ট। 
- তাকে বলা হয় বাংলা ভাষায় মার্কসীয় ধারার শ্রেষ্ঠ কবি।
- তাঁর পৈতৃক বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার অন্তর্গত ঊনশিয়া গ্রামে।

তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ 
- ছাড়পত্র (১৯৪৭),
- পূর্বাভাস (১৯৫০),
- মিঠেকড়া (১৯৫১),
- অভিযান (১৯৫৩),
- ঘুম নেই (১৯৫৪),
- হরতাল (১৯৬২),
- গীতিগুচ্ছ (১৯৬৫) প্রভৃতি।

- মাত্র ২১ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

উৎস: উচ্চ মাধ্যমিক সাহিত্যপাঠ (২০২০-২১ সংস্করণ) এবং লাল নীল দীপাবলি হুমায়ুন আজাদ।
১৪.
'শাক্তপদাবলি' রচয়িতা হিসাবে বিখ্যাত ছিলেন -
  1. রামনিধি গুপ্ত
  2. দাশরথি রায়
  3. কমলাকান্ত ভট্টাচার্য
  4. রজনীকান্ত সেন
সঠিক উত্তর:
কমলাকান্ত ভট্টাচার্য
উত্তর
সঠিক উত্তর:
কমলাকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা
শাক্তপদাবলি বা শাক্ত গান হলো বাঙ্গালির প্রাণের গান।
- শাক্তগানের বিষয় - শ্যমা, কালী বা উমাকে কেন্দ্র করে রচিত।
- বাংলা শাক্তপদাবলির শ্রেষ্ঠ রচয়িতা - রামপ্রসাদ সেন। তিনি তাঁর নিজস্ব ঢঙে শাক্তপদ গাইতেন। এটি পরে 'রামপ্রসাদী সুর' বলে বাংলায় জনপ্রিয়তা লাভ করে।
- এছাড়া অপর বিখ্যাত শাক্তপদকর্তা ছিলেন - কমলাকান্ত ভট্টাচার্য
----------
- রামনিধি গুপ্ত ছিলেন - টপ্পা গানের পথিকৃৎ।
- দাশরথি রায় ছিলেন - বাংলার শ্রেষ্ঠ পাঁচালিকার।
- রজনীকান্ত সেন মূলত ভক্তিগীতি ও দেশপ্রেম মূলক গান রচনা করতেন। বঙ্গভঙ্গের সময় তিনি প্রচুর দেশপ্রেমমূলক গান রচনা করেন।
এছাড়া, চারণকবি ছিলেন - মুকুন্দ দাশ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
Choose the synonym of the word 'Tenuous'?
  1. Thick
  2. Fragile
  3. Typical
  4. Sullied
সঠিক উত্তর:
Fragile
উত্তর
সঠিক উত্তর:
Fragile
ব্যাখ্যা
Tenuous [টেন্যিউআস্‌] (adjective)

English Meaning: Weak, unimportant, or in doubt.
Bangla Meaning: ক্ষীণ; সরু।

Synonyms: Insubstantial (অমূলক; অসত্য; ভিত্তিহীন), Fragile (ভঙ্গুর), Questionable (সন্দেহভাজন).
Antonyms: Substantial (মজবুত বা দৃঢ়ভাবে নির্মিত), Thick (পুরু; মোটা), Strong (শক্ত; দৃঢ়; মজবুত).

-------------------
Typical - প্রতিনিধিত্বকারী, বৈশিষ্ট্যসূচক
Sullied - কলঙ্কিত।

Source: Live MCQ Lecture
১৬.
Which of the following words is opposite in meaning to 'Conciliatory'?
  1. Antagonistic
  2. Unambiguous
  3. Vituperation
  4. Transformation
সঠিক উত্তর:
Antagonistic
উত্তর
সঠিক উত্তর:
Antagonistic
ব্যাখ্যা
Conciliatory [কান্‌সিলিয়াটরি] (adjective)

English Meaning: Intended to show that you care about the feelings or opinions of someone who is angry or upset with you.
Bangla Meaning: সৌহার্দ্য অর্জন করে এমন; বিরোধ দূর করে এমন; আপোসমূলক: It was a conch gesture on the part of the opponent.

Synonyms: Appeasing (তুষ্টিকর, তুষ্টিজনক), Peacemaking (শান্তিস্থাপন), Reconciliatory (সম্পর্ক পুনরুদ্ধার)।
Antonyms: Antagonistic (শত্রুভাবাপন্ন; বিরোধী; বিপরীত)।

-------------------------
Unambiguous - দ্ব্যর্থহীন।
Vituperation - গালিগালাজ; কটূক্তি; তিরস্কার।
Transformation - রূপান্তর।

Source: Live MCQ Lecture
১৭.
Lion : Zoology : : Saturn : ____.
  1. Astrology
  2. Cryptology
  3. Astronomy
  4. Telescope
সঠিক উত্তর:
Astronomy
উত্তর
সঠিক উত্তর:
Astronomy
ব্যাখ্যা
Lion একটি প্রাণী; প্রাণী সম্পর্কিত বিদ্যা - Zoology.

Mars একটি গ্রহ, গ্রহ নক্ষত্র বিষয়ক বিদ্যা - Astronomy.
১৮.
The word 'Den' means -
  1. A place where birds are kept.
  2. A dwelling place for wild beast.
  3. A place where dogs are kept.
  4. A place where bees are kept.
সঠিক উত্তর:
A dwelling place for wild beast.
উত্তর
সঠিক উত্তর:
A dwelling place for wild beast.
ব্যাখ্যা
A dwelling place for wild beast - Den. 
A place where birds are kept - Aviary.
A place where dogs are kept - Kennel.
A place where bees are kept - Apiary.
১৯.
Birds of the same feather flock together. What type of part of speech is flock?
  1. Noun
  2. Verb
  3. Conjunction
  4. Adverb
সঠিক উত্তর:
Verb
উত্তর
সঠিক উত্তর:
Verb
ব্যাখ্যা
সাধারণত flock অর্থ - ঝাঁক; (পশুর) পাল।
এটি Collective noun হিসেবে ব্যবহৃত হয়। 

* কিন্তু এখানে flock শব্দটি দ্বরা 'দলবদ্ধ হয়ে থাকা' অর্থ বুঝাচ্ছে। তাই এটি verb হবে। 

আবার প্রবাদ বাক্যের ক্ষেত্রে -
Birds of a feather flock together - একই প্রকৃতির লোকেরা একসঙ্গে থাকতে ভালোবাসে; চোরে চোরে মাসতুতো ভাই।
২০.
Which sentence is the correct one?
  1. Maruf is fond to read novels.
  2. Sabit persists in doing the job.
  3. Parimal excels to speak English
  4. We discussed about the matter.
সঠিক উত্তর:
Sabit persists in doing the job.
উত্তর
সঠিক উত্তর:
Sabit persists in doing the job.
ব্যাখ্যা
Correct Structures:
• fond + of + verb+ing
- Maruf is fond of reading novels.

• persist + in + verb+ing
- Sabit persists in doing the job.

• excel + in + verb+ing
Parimal excels on speaking English

• discuss + (no preposition needed +) object
We discussed the matter.
২১.
Which sentence is correct?
  1. As soon as I reached the station when the train left.
  2. As soon as I reached the station, the train had left.
  3. As soon as I reached the station, the train left.
  4. As soon as I reached the station than the train left.
সঠিক উত্তর:
As soon as I reached the station, the train left.
উত্তর
সঠিক উত্তর:
As soon as I reached the station, the train left.
ব্যাখ্যা
অতীতকালের দুটি কাজ যদি As soon as দ্বারা যুক্ত হয় তাহলে দুটি কাজই past indefinite tense হয়।

No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই ‘করতে না করতেই/ হতে না হতেই’ এ রকম অর্থে ব্যবহৃত হয়। কিন্তু বাক্যের প্রথম অংশে -
 - No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
 - Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
 - Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।
 - As soon as থাকলে পরের অংশে শুধু কমা বসে, অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না।
২২.
Had I a lot of riches, ______.
  1. I would have established a school
  2. I would established a school
  3. I would establish a school
  4. I will establish a school
সঠিক উত্তর:
I would establish a school
উত্তর
সঠিক উত্তর:
I would establish a school
ব্যাখ্যা
এটা If উহ্যসহ 2nd Conditional Sentence.
এটি মূলত ছিল If I had a lot of riches, .......... 
যেখানে had-টাই মূল verb.

অর্থাৎ, প্রথম Clause- Past Indefinite Tense, বিধায় 2য় Clause এ would + Verb0 বসবে।
সুতরাং, সম্পূর্ণ বাক্যটি হবে - 
Had I a lot of riches, I would establish a school.
২৩.
It is baffling. What type of part of speech is baffling?
  1. Noun
  2. Pronoun
  3. Adjective
  4. verb
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা
Baffling = হতবুদ্ধিকর।
It is baffling = এটা হতবুদ্ধিকর।
অর্থের দিকে খেয়াল করলেই বুঝা যায়, এটা Adjective.
এখানে baffling দ্বারা It কে modify করা হয়েছে।

[শুধু is এর পর ing দেখে এটাকে Verb মনে করা যাবে না]
২৪.
Jamal will go where Kamal lives. Here, the underlined part is a/an-
  1. Adjective clause
  2. Adverbial clause
  3. Principal clause
  4. Noun clause
সঠিক উত্তর:
Adverbial clause
উত্তর
সঠিক উত্তর:
Adverbial clause
ব্যাখ্যা
যে subordinate clause, principal clause - এর verb কে মডিফাই করে বা verb এর কাজের সময়, স্থান, উদ্দেশ্য, ফলাফল/পরিণাম, তুলনা, কারন - ইত্যাদি প্রকাশ করে, তাদেরকে adverbial clause বলে।
যেমন - "When he came", I started. Please wait, "until I come back."

আবার, যে subordinate clause, complex sentence -এর মধ্যে noun এর কাজ করে তাদেরকে Noun Clause বলে। অর্থ্যাৎ, এটি বাক্যে subject বা object হিসাবে কাজ করে।
যেমন - "How he came here" is a mystery.

প্রশ্নে উল্লেখিত উদাহরণটি Adverbial Clause of Place - এর উদাহরণ।
"Where there is a will", there is a way.
I will run "as far as I can" - ইত্যাদি এই ধরনের Clause এর উদাহরণ।
২৫.
The feminine gender of 'Hunter' is -
  1. Huntress
  2. Huntrix
  3. Hunteror
  4. Hunterine
সঠিক উত্তর:
Huntress
উত্তর
সঠিক উত্তর:
Huntress
ব্যাখ্যা
Hunter (noun) (১) শিকারি।
Huntress [হান্‌ট্রিস্] (noun) (সাহিত্যিক) শিকারি স্ত্রীলোক।

সূত্র: Accessible Dictionary by Bangla Academy.
২৬.
Tell him to go. (Make it passive)
  1. Let him be tell to go.
  2. Let him be told to go.
  3. Let him to go by told.
  4. Let him be told by gone.
সঠিক উত্তর:
Let him be told to go.
উত্তর
সঠিক উত্তর:
Let him be told to go.
ব্যাখ্যা
• কোনো বাক্য Verb দ্বারা আরম্ভ হওয়া imperative sentence কে passive voice করার নিয়ম:
- Structure: Let + object + be + verb এর past participle বসে।যেমন:
- Active voice: Tell him to go.
- Passive Voice: Let him be told to go.
২৭.
G.B Shaw is _____ writer.
  1. an Irish
  2. an American 
  3. a British
  4. a Canadian 
সঠিক উত্তর:
an Irish
উত্তর
সঠিক উত্তর:
an Irish
ব্যাখ্যা
George Bernard Shaw (1856-1950):
- Irish comic dramatist, literary critic, and socialist propagandist.
- George Bernard Shaw is considered to be the greatest modern English dramatist.
- The Nobel Prize in Literature 1925 was awarded to George Bernard Shaw.

Famous Plays of G.B. Shaw:
- Pygmalion,
- Mrs. Warren's Profession,
- Arms and the Man,
- Heartbreak House,
- Caesar and Cleopatra,
- Man and Superman,
- The Doctor's Dilemma,
- St. Joan of Arc etc.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman; Encyclopedia Britannica.
২৮.
Which Writer below was influenced by the French Revolution?
  1. G.B Shaw 
  2. William Wordsworth
  3. John Milton 
  4. None  of them
সঠিক উত্তর:
William Wordsworth
উত্তর
সঠিক উত্তর:
William Wordsworth
ব্যাখ্যা
• William Wordsworth was inspired by the French revolution.
- Born: April 7, 1770, Cockermouth, Cumberland, England
- Death: April 23, 1850, Rydal Mount, Westmorland.
- He is an English poet whose ‘Lyrical Ballads’ (1798) written with Samuel Taylor Coleridge helped launch the English Romantic movement.

 • Famous poems of Wordsworth:
- The Solitary Reaper,
- Tintern Abbey,
- Rainbow,
- Lucy Poems,
- The Daffodils,
- Ode on immortality,
- The Excursion,
- Michael etc.

• The only play by William Wordsworth is The Borderers.
- The Borderers, a tragedy in five acts, was Wordsworth's first major work.

Sources: Britannica and wordsworth.org.uk
২৯.
'Jealousy is the proof of love.' -This quotation is by -
  1. William Shakespeare
  2. John Dryden
  3. Alexander Pope
  4. John Keats
সঠিক উত্তর:
John Dryden
উত্তর
সঠিক উত্তর:
John Dryden
ব্যাখ্যা
John Dryden is the Father of Modern English Criticism.
• His famous quotations:
- They think too little who talk much.
- Jealousy is the proof of love.
- We first make our habits then habits make us.

Source: The Oxford Dictionary of Quotation.
৩০.
"Knowledge comes but wisdom lingers." This is a famous quotation by -
  1. Geoggrey Chaucer
  2. Christipher Marlowe
  3. Alfred Tennyson
  4. Alexander Pope
সঠিক উত্তর:
Alfred Tennyson
উত্তর
সঠিক উত্তর:
Alfred Tennyson
ব্যাখ্যা
Alfred Tennyson is a famous Victorian poet.

• His famous quotations:
- A man can see farther through tear than a telescope.
- Knowledge comes but wisdom lingers.
- Sorrows are the best educator.
- The old order changeth yielding place to new.
- Authority forgets a dying king.
- Who are wise in love, love most, say least.
- I will never rest from travels, I will drink life to the lees.

Source: The Oxford Dictionary of Quotation.
৩১.
The word 'Yahoo' was first used by -
  1. Jonathan Swift
  2. Mathew Arnold
  3. John Milton
  4. P.B. Shelley
সঠিক উত্তর:
Jonathan Swift
উত্তর
সঠিক উত্তর:
Jonathan Swift
ব্যাখ্যা
The noun yahoo denotes a rude, noisy or violent person—cf. also bully.

It was invented by the Irish satirist, poet and Anglican cleric Jonathan Swift (1667-1745) as the name of a race of brutish creatures resembling men, ruled by the houyhnhnms, described as horses endowed with reason, in Travels into several remote Nations of the World. In four Parts. By Lemuel Gulliver, first a Surgeon, and then a Captain of several Ships (London, 1726)

Source: wordhistories.net
৩২.
"The Time Machin" was written by -
  1. Jane Austen
  2. G. B. Shaw
  3. H. G. Wells
  4. Thomas Kyd
সঠিক উত্তর:
H. G. Wells
উত্তর
সঠিক উত্তর:
H. G. Wells
ব্যাখ্যা
The Time Machine:
- The Time Machine is a science fiction novella by H. G. Wells.
- It was first published in 1895.

H. G. Wells:
- পুরো নাম - Herbert George Wells. তিনি একজন ব্রিটিশ লেখক।
- ‘The Time Machine’ H. G. Wells রচিত একটি বিখ্যাত science fiction.
তার রচিত উল্লেখযোগ্য আরো কয়েকটি সায়েন্স ফিকশান -
- The Invisible Man,
- The War of the Worlds,
- The Island of Doctor Moreau,
- The First Men in the Moon ইত্যাদি।

Source: ব্রিটানিকা।
৩৩.
"I must be cruel to be kind." This is an example of -
  1. Irony
  2. Paradox
  3. Oxymoron
  4. Allusion
সঠিক উত্তর:
Paradox
উত্তর
সঠিক উত্তর:
Paradox
ব্যাখ্যা
Paradox: (আপাত বিরোধী কিন্তু সত্য)  
- A self-contradictory statement that hides a rational meaning. a person, thing or situation that has two opposite features and therefore seems strange.

Example: I must be cruel to be kind. (Hamlet, Shakespeare)  

** Paradox  এবং Oxymoron এর মাঝে পার্থক্য: Paradox এর মাঝে একাধিক বাক্য বা বিবৃতি অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু Oxymoron এর মাঝে কেবল দুটি বিপরীতার্থক শব্দ পাশাপাশি বসবে।
৩৪.
যদি m একটি জোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে? 
  1. m2 + 2
  2. 3(m - 1) + 3 
  3. 2m + 2
  4. 3m + 3
সঠিক উত্তর:
3m + 3
উত্তর
সঠিক উত্তর:
3m + 3
ব্যাখ্যা
ধরি,
m = 2 

m2 + 2 = 22+ 2 = 4 + 2 = 6         [যা জোড়] 
2m + 2 =  2× 2 + 2 = 4 + 2 = 6    [যা জোড় ]
3(m - 1) + 3 = 3(2 - 1) + 3 = 3 + 3 = 6 [যা জোড়] 
3m + 3 = 3 × 2 + 3 = 6 + 3 = 9  [যা বিজোড়]
৩৫.
93 × (81)2 ÷ (27)3 = 3x হলে, x এর মান কত?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
93 × (81)2 ÷ (27)3 = 3x 
(32)3 × (34)2 ÷ (33)3 = 3x
36 × 38 ÷ 39 = 3x
314 ÷ 39 = 3x 
314 - 9 = 3
35 = 3x
x = 5
৩৬.
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 170 বর্গমিটার। এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 7 মিটার কম। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত মিটার? 
  1. 15 মিটার
  2. 16 মিটার
  3. 17 মিটার
  4. 18 মিটার
সঠিক উত্তর:
17 মিটার
উত্তর
সঠিক উত্তর:
17 মিটার
ব্যাখ্যা
মনেকরি, 
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার এবং
প্রস্থ x - 7 মিটার।

প্রশ্নমতে,
     x(x - 7) = 170
⇒ x2 - 7x - 170= 0
⇒ x2 - 17x + 10x - 170 = 0
⇒ (x - 17) (x + 10) = 0
হয়                         অথবা 
x - 17 = 0                  x + 10 = 0 
x = 17                        x  =  - 10 [গ্রহণযোগ্য নয়]

সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 17 মিটার।
৩৭.
P ={ x ∈ N : 2 < x ≤ 8} এবং Q = { x ∈ N : জোড় সংখ্যা এবং x ≤ 10} হলে, P ∩ Q এর মান কত? 
  1. {4, 6, 10}
  2. {4, 6, 8}
  3. {6, 8, 10}
  4. {2, 4, 6}
সঠিক উত্তর:
{4, 6, 8}
উত্তর
সঠিক উত্তর:
{4, 6, 8}
ব্যাখ্যা
দেয়া আছে, 
P ={ x ∈ N : 2 < x ≤ 8} 
Q = { x ∈ N : জোড় সংখ্যা এবং x ≤ 10}

P = {3, 4, 5, 6, 7, 8}
Q = {2, 4, 6, 8,10}

P ∩ Q  = {3, 4, 5, 6, 7, 8} ∩ {2, 4, 6, 8,10}
           = {4, 6, 8}
৩৮.
একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা 5 বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর, লব অপেক্ষা 45 বেশি হয়। ভগ্নাংশটি কত?
  1. 2/7
  2. 3/7
  3. 1/7
  4. 3/4
সঠিক উত্তর:
2/7
উত্তর
সঠিক উত্তর:
2/7
ব্যাখ্যা
ধরি 
ভগ্নাংশের লব = x
ভগ্নাংশের হর = x + 5
ভগ্নাংশটি = x/(x + 5)

ভগ্নাংশের বর্গ = {x/(x + 5)}2
   = x2/(x2 + 10x + 25)

প্রশ্নানুসারে,
x2 + 10x + 25 = x2 + 45
10x + 25= 45
10x = 45 - 25 
10x = 20
 x = 2

ভগ্নাংশটি = 2/(2 + 5)
               = 2/7
৩৯.
10 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো হতে ইচ্ছেমত 1টি সংখ্যা নির্বাচন করা হলে সংখ্যাটি মৌলিক সংখ্যা না হওয়ার সম্ভাবনা কত? 
  1. 10/31
  2. 8/31
  3. 23/31
  4. 11/15
সঠিক উত্তর:
23/31
উত্তর
সঠিক উত্তর:
23/31
ব্যাখ্যা
10 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা = 11, 13, 17, 19, 23, 29, 31, 37 
                                                   =8টি 

10 থেকে 40 পর্যন্ত মোট সংখ্যা = 31 টি 


মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা = 8/31

মৌলিক সংখ্যা না হওয়ার সম্ভাবনা = 1 - 8/31
                                                    = (31 - 8)/31 
                                                    = 23/31
৪০.
'MILLENNIUM' শব্দটি কত প্রকারে সাজানো যাবে যেখানে প্রথমে ও শেষে M থাকবে? 
  1. 2520
  2. 226800
  3. 40320
  4. 5040
সঠিক উত্তর:
5040
উত্তর
সঠিক উত্তর:
5040
ব্যাখ্যা
'MILLENNIUM' শব্দটিতে10 টি বর্ণ আছে।  
যেখানে M= 2টি, I = 2টি এবং L = 2টি N= 2টি

প্রথমে ও শেষে M থাকবে

 সাজানো সংখ্যা = 8!/2!2!2!
                          =40320/8
                          = 5040
৪১.
ব্যাংকে কত টাকা রাখলে ৫ শতাংশ হার মুনাফায় ২ বছরে চক্রবৃদ্ধি মূলধন ৫২০০ টাকা হবে? 
  1. ৪৭৭৭.৫৫ টাকা
  2. ৪৭১৬.৫৫ টাকা
  3. ৪৭৮৪.৫৫ টাকা
  4. ৪৪৫৮.৫৫ টাকা
সঠিক উত্তর:
৪৭১৬.৫৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৭১৬.৫৫ টাকা
ব্যাখ্যা
এখানে,
মুনাফার হার r = ৫% = ৫/১০০ = ১/২০
সময় n = ২ বছর 
চক্রবৃদ্ধি মূলধন C = ৫২০০ টাকা 
আসল P = ?

চক্রবৃদ্ধি মূলধন,
C = P (১ + r)n
৫২০০=  P (১ + ১/২০)
৫২০০=  P (১ + ০.০৫)
৫২০০=  P ×(১.০৫)
৫২০০= P × ১.১০২৫
P = ৫২০০/১.১০২৫
P = ৪৭১৬.৫৫ টাকা 
৪২.
O কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তের P একটি বহিঃস্থ বিন্দু। P বিন্দু হতে বৃত্তটিতে সর্বোচ্চ কতটি স্পর্শক আঁকা সম্ভব?
  1. 4টি
  2. 3টি
  3. 2টি
  4. 1টি
সঠিক উত্তর:
2টি
উত্তর
সঠিক উত্তর:
2টি
ব্যাখ্যা
চিত্রে, O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বহিঃস্থ P বিন্দু হতে PA, PB 2টি স্পর্শক আঁকা সম্ভব হয়েছে।

৪৩.
কোন অনুক্রমের n তম পদ {1 - (- 1)n}/2 হলে, 15তম পদ কত?
  1. - 1
  2. 2
  3. 1
  4. 0
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
n তম পদ {1 - (- 1)n}/2
15 তম পদ = {1 - (- 1)15}/2
                  = {1 - (- 1)}/2 
                  = (1 + 1)/2
                  =2/2
                  = 1
৪৪.
একজন ব্যক্তি ৬৬৫০ টাকার কিছু পণ্যের উপর ৬% ছাড় পেলো। ছাড়ের টাকা বাদ দেওয়ার পর সে ১০% বিক্রয় কর প্রদান করলো। পণ্য কেনার জন্য এখন কত টাকা পরিশোধ করতে হবে?  
  1. ৬৭৮৬.৫০ টাকা 
  2. ৬৬৭৬.১০ টাকা 
  3. ৬৭৭৬.১০ টাকা 
  4. ৬৮৭৬.১০ টাকা 
সঠিক উত্তর:
৬৮৭৬.১০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
৬৮৭৬.১০ টাকা 
ব্যাখ্যা
পণ্যের মূল্য = ৬৬৫০ টাকা

 ছাড় পেল = ৬৬৫০ এর ৬% 
                 = ৩৯৯ টাকা 

ছাড়ের পর থাকে = (৬৬৫০ - ৩৯৯) টাকা 
                           = ৬২৫১ টাকা 

বিক্রয় কর = ৬২৫১ এর ১০% 
                 = ৬২৫.১০ টাকা 

পণ্য কেনার জন্য পরিশোধ করতে হবে = (৬২৫১ + ৬২৫.১০) টাকা 
                                                           = ৬৮৭৬.১০ টাকা 
৪৫.
কোনটি রম্বসের বৈশিষ্ট নয়?
  1. চারটি বাহু পরস্পর সমান
  2. বিপরীত বাহুগুলো সমান্তরাল
  3. প্রত্যেক কোণই সমকোণ
  4. কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়
সঠিক উত্তর:
প্রত্যেক কোণই সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যেক কোণই সমকোণ
ব্যাখ্যা
রম্বসের বৈশিষ্ট্য হলো, এর 
ⅰ) চারটি বাহু পরস্পর সমান,
ⅱ) বিপরীত বাহুগুলো সমান্তরাল,
ⅲ) কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়।
৪৬.
(3y + 1)/5 = (3y - 7)/3 হলে 3y এর মান কত? 
  1. 19/3
  2. 19 
  3. 23
  4. 23/3
সঠিক উত্তর:
19 
উত্তর
সঠিক উত্তর:
19 
ব্যাখ্যা
(3y + 1)/5 = (3y - 7)/3 
3(3y + 1) = 5(3y - 7)
9y + 3 = 15y - 35
15y - 9y = 35 + 3
6y = 38 
y = 38/6
3y = (38 × 3)/6
3y = 19
৪৭.
'মাশরুম' বিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়?
  1. Pyrology
  2. Cytology
  3. Mycology
  4. Myology
সঠিক উত্তর:
Mycology
উত্তর
সঠিক উত্তর:
Mycology
ব্যাখ্যা
- ফাংগাস বহুবচনে ফানজাই, একটি ল্যাটিন শব্দ। এর আভিধানিক অর্থ ‘মাশরুম' বা ব্যাঙের ছাতা সদৃশ বস্তু।
- ফানজাই বা ছত্রাক এমন একটি উদ্ভিদ গোষ্ঠী যারা বিভিন্ন পরিবেশে মৃতজীবী অথবা পরজীবী হিসেবে বসবাস করে এবং উদ্ভিদ ও প্রাণীদেহে নানা ধরনের রোগ সৃষ্টি করে। 
- এদের সকলেই আমাদের আর্থিক ক্ষতি সাধন করে না, অনেক ছত্রাক আমাদের প্রভূত উপকার করে থাকে।
- এরা এককোষী সরলতম গঠন থেকে শুরু করে বহু-কোষী জটিল দেহের অধিকারী।
-  উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় ছত্রাক সম্পর্কিত বিষয়ে আলোচনা, পর্যালোচনা ও গবেষণা করা হয় তাকে ছত্রাক বিজ্ঞান বা মাইকোলজি (Mycology গ্রীক শব্দ, mykes অর্থ ছত্রাক এবং logos অর্থ mজ্ঞান) বলে।
 
উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত  বিশ্ববিদ্যালয়। 
৪৮.
কোনটি বায়ুমণ্ডলে ভালো শোষক হিসেবে কাজ করে?
  1. নাইট্রোজেন
  2. জলীয় বাষ্প
  3. অক্সিজেন
  4. ধূলিকণা
সঠিক উত্তর:
জলীয় বাষ্প
উত্তর
সঠিক উত্তর:
জলীয় বাষ্প
ব্যাখ্যা
- কিছু পদার্থ সহজে তাপ বিকিরণ করে, এদেরকে বলে বিকিরক। 
- বিকিরক পদার্থ তাপ বিকিরণ করে ঠাণ্ডা হয়ে যেতে চায়। বিকিরক পদার্থ তাপ শোষণও করে। 
- আবার কিছু পদার্থ তাপ শোষণ করে নেয়, তাদেরকে বলে শোষক। 
- শোষক তাপ শোষণ করে উত্তপ্ত হয়। 
- তরল পানি, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, কাঁচ, প্লাস্টিক এসব পদার্থ তাপ শোষণ করে নেয়।
 
উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি। 
৪৯.
নিচের কোনটির উপর ভিত্তি করে থার্মোকাপল তৈরি হয়েছে?
  1. Seebeck effect
  2. Faraday’s law
  3. Lenz law
  4. Gauss law
সঠিক উত্তর:
Seebeck effect
উত্তর
সঠিক উত্তর:
Seebeck effect
ব্যাখ্যা
- থার্মোকাপলে দুটি ভিন্ন ধাতব পদার্থের সংযোগস্থলে তাপ প্রদান করে সরাসরি তাপ থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
- যদিও অধিকাংশক্ষেত্রে তাপশক্তি থেকে যান্ত্রিক শক্তি এবং যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়।
- থার্মোকাপল Seebeck effect এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে।

উৎসঃ পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি, sciencedirect.com।
৫০.
নিচের কোনটি অজৈব যৌগ?
  1. ফেনল
  2. অ্যামোনিয়া
  3. বেনজিন
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
অ্যামোনিয়া
উত্তর
সঠিক উত্তর:
অ্যামোনিয়া
ব্যাখ্যা
- হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহকে জৈব যৌগ বলে।
অ্যামিনো এসিড, ফেনল, বেনজিন ইত্যাদি হলো জৈব যৌগ।

- যেকোনো দুই বা ততোধিক মৌলের সমন্বয়ে অজৈব যৌগ গঠিত হয়।
অ্যামোনিয়া, কার্বনিক এসিড, ভারী পানি ইত্যাদি সবই অজৈব যৌগ।

সূত্র: উচ্চ মাধ্যমিক রসায়ন বই, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৫১.
মানবদেহের সাধারণ ডায়াস্টোলিক রক্ত চাপ হলো -
  1. ৮০ - ১২০ মি.মি. (পারদ)
  2. ৭০ - ৯০ মি.মি. (পারদ)
  3. ১১০-১৩০ মি.মি. (পারদ)
  4. ৯৮.৪ মি.মি. (পারদ)
সঠিক উত্তর:
৭০ - ৯০ মি.মি. (পারদ)
উত্তর
সঠিক উত্তর:
৭০ - ৯০ মি.মি. (পারদ)
ব্যাখ্যা
রক্ত চাপ : রক্ত প্রবাহের সময় ধমনিগাত্রে যে চাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে।

হৃদপিন্ডের সংকোচনশীল অবস্থায় যে সর্বাধিক চাপ সৃষ্টি করে তাকে সিস্টোলিক প্রেসার বলে। সুস্থ প্রাপ্ত বয়স্ক লোকের স্বাভাবিক সিস্টোলিক প্রেসার হলো ১১০-১৩০ মি.মি. Hg গড়ে ১২০ মি.মি।

হৃদপিন্ডের শিথিল অবস্থায় যে সর্বনিম্ন চাপ সৃষ্টি করে তাকে ডায়াস্টোলিক প্রেসার বলে। সুস্থ প্রাপ্ত বয়স্ক লোকের ডায়াস্টোলিক প্রেসার হলো ৭০-৯০ মি.মি. (গড়ে ৮০ মি.মি. Hg) রক্ত চাপকে সাধারণতঃ ১২০/৮০ রূপে প্রকাশ করা হয়।

সূত্রঃ প্রাণিবিজ্ঞান, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
পৃথিবীর বারিমন্ডলের জলরাশির শতকরা কতভাগ ভূগর্ভস্থ পানি ধারণ করে?
  1. ০.৩৭
  2. ০.৪৯
  3. ০.৬৮
  4. ০.৯১
সঠিক উত্তর:
০.৬৮
উত্তর
সঠিক উত্তর:
০.৬৮
ব্যাখ্যা
পৃথিবীর জলভাগের অবস্থানভিত্তিক বণ্টন:
- সমুদ্র : ৯৭.২৫ শতাংশ
- হিমবাহ : ২.০৫ শতাংশ
- ভূগর্ভস্থ পানি : ০.৬৮ শতাংশ
- হ্রদ : ০.০১ শতাংশ
- মাটির আর্দ্রতা : ০.০০৫ শতাংশ
- বায়ুমণ্ডল : ০.০০১ শতাংশ
- নদী : ০.০০০১ শতাংশ
- জীবমণ্ডল : ০.০০০০৪ শতাংশ।

(তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৫৩.
নিম্নের কোন রোগটি Vertical Transmission এর মাধ্যমে ছড়ায়?
  1. Hepatitis B
  2. Diphtheria
  3. Typhoid
  4. Malaria
সঠিক উত্তর:
Hepatitis B
উত্তর
সঠিক উত্তর:
Hepatitis B
ব্যাখ্যা
Vertical Transmission বলতে পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে ভাইরাসের প্রজন্মগত সংক্রমণকে বোঝায়।
hepatitis B মূলত Vertical Transmission এর মাধ্যমে ছড়ায়। 
 
গর্ভবতী মা যদি হেপাটাইটিস বি পজিটিভ হয়, সেক্ষেত্রে জন্মের পর পরই নবজাতককে হেপাটাইটিস বি ইমিউন গ্লোবুলিন ও হেপাটাইটিস বি ভ্যাকসিন উভয়ই দেওয়া হয়।

উৎস:  www.urmc.rochester.edu, sciencedirect.com
৫৪.
স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত?
  1. ১.৫ ইঞ্চি
  2. ৯ ইঞ্চি
  3. ১০ ইঞ্চি
  4. ২.৫ ইঞ্চি
সঠিক উত্তর:
১০ ইঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
১০ ইঞ্চি
ব্যাখ্যা
- যে নিকটতম দূরত্ব পর্যন্ত চোখ বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পায় তাকে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব বলে। 
- স্বাভাবিক চোখের জন্য স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব ২৫ সেমি  বা ১০ ইঞ্চি। 
- চোখ থেকে ২৫ সেমি  বা ১০ ইঞ্চি দূরবর্তী বিন্দুকে চোখের নিকটতম বিন্দু বলে। 
- কোন বস্তু ২৫ সেমি এর কম দূরত্বে থাকলে সেটি দেখতে চোখের বেশ কষ্ট হয় এবং অনেকক্ষণ ধরে দেখলে চোখ ব্যথা করে। 
 
উৎস: পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫৫.
আমেরিকান বিজ্ঞানী এডউইন হাবলের নাম কোন তত্ত্বের সাথে জড়িয়ে আছে?
  1. Partial Coherence of Light Theory
  2. Lattice Gauge Theory
  3. Theory of Expansion of the universe
  4. Quantum Chromodynamics Theory
সঠিক উত্তর:
Theory of Expansion of the universe
উত্তর
সঠিক উত্তর:
Theory of Expansion of the universe
ব্যাখ্যা
১৯২০ সালে বিখ্যাত মার্কিন জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল তার ২.৫ মি. টেলিস্কোপের সাহায্যে গ্যালাক্সিগুলো পর্যবেক্ষণের সময় লক্ষ্য করলেন যে, গ্যালাক্সিগুলো পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে।

১৯২৯ সালে হাবল তাঁর দীর্ঘ নয় বছরের পর্যবেক্ষণের ফলাফল পর্যালোচনা করে সিদ্ধান্তে উপনীত হন যে, মহাবিশ্ব অত্যন্ত দ্রুতগতিতে সম্প্রসারিত হচ্ছে। তাঁর এই সিদ্ধান্তকে তিনি একটি সূত্রের মাধ্যমে প্রকাশ করেন যা হাবলের সূত্র নামে পরিচিত।

হাবলের সূত্রানুসারে-
গ্যালাক্সিসমূহ নিজেরা এবং পৃথিবী হতে দ্রুতগতিতে দূরে সরে যাচ্ছে এবং গ্যালাক্সিগুলোর মধ্যে দূরত্ব যতো বেশি পরষ্পর হতে দূরে সরে যাওয়ার বেগও ততো বেশি।

সূত্রঃ পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬.
করোনা ভাইরাসে নিম্নের কোন নিউক্লিক এসিড বিদ্যমান?
  1. Deoxyribonucleic acid
  2. Oxyribonucleic acid
  3. Ribonucleic acid
  4. Chromatin
সঠিক উত্তর:
Ribonucleic acid
উত্তর
সঠিক উত্তর:
Ribonucleic acid
ব্যাখ্যা
ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে DNA বা RNA থাকে।
করোনা ভাইরাসে নিউক্লিক এসিড হিসেবে RNA থাকে।
RNA এর পূর্ণরূপ Ribonucleic acid .
 
Coronaviruses (CoVs) are positive-stranded RNA(+ssRNA) viruses with a crown-like appearance under an electron microscope (coronam is the Latin term for crown) due to the presence of spike glycoproteins on the envelope.
 
Source: www.ncbi.nlm.nih.gov
৫৭.
Cl + e → Cl- এই বিক্রিয়ায় কি ঘটেছে?
  1. বিকিরণ
  2. প্রতিস্থাপন
  3. বিজারণ
  4. জারণ
সঠিক উত্তর:
বিজারণ
উত্তর
সঠিক উত্তর:
বিজারণ
ব্যাখ্যা
জারণ বিক্রিয়ায় ইলেকট্রনের বর্জন ঘটে এবং বিজারণে গ্রহণ হয়।
যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক (Oxidant) এবং যে বিক্রিয়ক ইলেকট্রন বর্জন করে তাকে বিজারক (Reductant) বলে।
জারক অন্যকে জারিত করে এবং নিজে বিজারিত হয়,
বিজারক অন্যকে বিজারিত করে এবং নিজে জারিত হয়।

সোডিয়াম ও ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি হওয়া (2Na + Cl2 = 2NaCl) এধরনের জারণ প্রক্রিয়ার একটি উদাহরণ।
জারণ বিক্রিয়া একটি যুগপৎ বিক্রিয়া।
এটি বিজারণ বিক্রিয়ার সাথে একইসাথে সংঘটিত হয়।
যেমন উপরের উদাহরণে একইসাথে ক্লোরিনের বিজারণ ঘটেছে।
উক্ত বিক্রিয়ায় সোডিয়াম একটি ইলেকট্রন দান করে এবং যুগপৎভাবে ক্লোরিন সেটি গ্রহণ করে।
ফলে বিক্রিয়ায় সোডিয়াম বিজারক ও ক্লোরিন জারক

Na - e → Na+ (ইলেকট্রন দান বা জারণ)
Cl + e → Cl- (ইলেকট্রন গ্রহণ বা বিজারণ)

এভাবে মনে রাখতে হবে,
জারণ = ইলেক্ট্রন ত্যাগ
জারক = ইলেক্ট্রন গ্রহণ
বিজারণ = ইলেক্ট্রন গ্রহণ
বিজারক = ইলেক্ট্রন ত্যাগ


উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
৫৮.
Anti-Scurvy নামে পরিচিত কোন ভিটামিন?
  1. ভিটামিন ডি
  2. ভিটামিন সি
  3. ভিটামিন ই
  4. ভিটামিন কে
সঠিক উত্তর:
ভিটামিন সি
উত্তর
সঠিক উত্তর:
ভিটামিন সি
ব্যাখ্যা
- ভিটামিন-সি(C) এর অভাবে স্কার্ভি রোগ হয়। 
- ভিটামিন সি এর অপর নাম এসকরবিক এসিড। 
- এসকরবিক এসিড Anti-Scurvy নামে পরিচিত। 
 
- Also known as ascorbic acid, vitamin C is a small carbohydrate molecule first identified in the 1920s by Albert von Szent Györgyi, who discovered that it was able to prevent and cure scurvy.
- Scurvy is a pathological life-threatening condition suffered by people who do not have access to fruits or vegetables for long periods of time.
- A decade earlier, Kazimierz Funk had prepared a list of nutritional factors, called vitamins, whose deficiencies cause severe diseases in humans.
- In his list, Funk used the letter "C" to designate a factor still unidentified, but known to prevent scurvy.
- Later on, Szent Györgyi and Haworth chemically identified "C" as ascorbic acid, and named it so because ascorbic means "anti-scurvy." Over the next century, what we now know as vitamin C became one of the most popular drugs in human history.

Source: nature.com
৫৯.
GPRS হলো একটি -
  1. Wired Communication Service
  2. Computer Programme
  3. Cell Phone Device
  4. Wireless Communication
সঠিক উত্তর:
Wireless Communication
উত্তর
সঠিক উত্তর:
Wireless Communication
ব্যাখ্যা
- মোবাইল ফোনে ব্যবহৃত GPRS প্রযুক্তির পূর্ণরূপ General Packet Radio Service।
- এটি তারবিহীন মোবাইল টেলিযোগাযোগ সংক্রান্ত এক ধরনের ব্যবস্থা।
- ইন্টারনেটের জন্য প্রথমে GPRS এবং পরে EDGE প্রযুক্তি চালু হয়।
৬০.
CPU এর গতি বর্তমানে পরিমাপ করা হয় -
  1. Picohertz
  2. Gigahertz
  3. Gigabyte
  4. Terabytes
সঠিক উত্তর:
Gigahertz
উত্তর
সঠিক উত্তর:
Gigahertz
ব্যাখ্যা
- মাইক্রোকম্পিউটারের গতি বিবেচনা করা হয় সিপিইউ তথা মাইক্রোপ্রসেসরের ক্লক স্পিড (Clock Speed)-এর দ্বারা।
- ক্লক স্পিড পরিমাপ করা হয় প্রতি সেকেন্ডে কতটি স্পন্দন (Pulse) বা টিক সম্পন্ন হয় তার ওপর নির্ভর করে।
- স্পন্দন পরিমাপ করা হয় হার্টজে।
- প্রসেসরের ক্লকটি প্রতি সেকেন্ডে এক মিলিয়ন বার স্পন্দন বা টিক করার সময়কে ১ মেগাহার্টজ হিসেবে অভিহিত করা হয়।
- যেমন- কোনো প্রসেসরের গতি যদি ৩৩ মেগাহার্টজ হয়, তাহলে তার অর্থ হলো প্রতি সেকেন্ড ৩৩,০০০,০০০ স্পন্দন তৈরি হবে।
- অর্থাৎ উক্ত প্রসেসরটি প্রতি সেকেন্ডে ৩৩,০০০,০০০ ইনস্ট্রাকশন আদান-প্রদান করতে পারবে।
- এই স্পন্দনকেই ক্লক স্পিড ((Clock Speed) বলা হয়।
- সুতরাং প্রসেসরের স্পিড বা গতি বলতে প্রসেসরটি কত কিলোহার্টজ, মেগাহার্টজ বা গিগাহার্টজের তাই-ই বোঝায়।

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৬১.
আউটপুট ডিভাইস ব্যবহার করে ব্যবহারকারীরা নিচের কোনটি করতে পারে?
  1. Input data
  2. Scan data
  3. Process Data
  4. Print data
সঠিক উত্তর:
Print data
উত্তর
সঠিক উত্তর:
Print data
ব্যাখ্যা
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।

- আর যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- আউটপুট ডিভাইসের সাহায্যে Print data/VIew data দুটিই করতে পারে। 

- আবার এমনও কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে।

ইনপুট ডিভাইস: কি-বোর্ড, মাউস, ওসিআর ইত্যাদি।
আউটপুট ডিভাইস: মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রোজেক্টর, প্লটার, হেডফোন ইত্যাদি।
ইনপুট-অউটপুট ডিভাইস: সিডি/ডিভিডি-রম ড্রাইভ, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, হার্ডডিস্ক ড্রাইভ, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, ব্লুটুথ অ্যাডাপ্টার, মডেম, টাচ স্ক্রিন, হ্যান্ডসেট প্রভৃতি।
৬২.
নিচের কোনটি কম্পিউটার অ্যান্টিভাইরাস?
  1. CodeRed
  2. Melissa
  3. CryptoLocker
  4. Dr. Web
সঠিক উত্তর:
Dr. Web
উত্তর
সঠিক উত্তর:
Dr. Web
ব্যাখ্যা
- Dr. Web হলো একটি কম্পিউটার অ্যান্টিভাইরাস সফটওয়্যার। 
- Melissa মূলত কোম্পানিগুলোকে বিগ ডেটা ব্যবহার করতে সাহায্য করে থাকে। আবার এই নামে একটি কম্পিউটার ভাইরাসও রয়েছে।
- CryptoLocker হল এক ধরনের ম্যালওয়্যার যা ফাইল এনক্রিপ্ট করে থাকে। 
- CodeRed হলো একটি সাবস্ক্রিপশন-ভিত্তিক লার্নিং প্ল্যাটফর্ম। 

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট। 
৬৩.
ইন্টারনেট ব্যবহারের ফলে ব্রাউজারে সঞ্চিত কুকিজ (Cookies) মূলত কোথায় জমা হয়?
  1. RAM
  2. Cache
  3. Register
  4. Flash
সঠিক উত্তর:
Cache
উত্তর
সঠিক উত্তর:
Cache
ব্যাখ্যা
ইন্টারনেট ব্যবহার এখন অনেক সহজলভ্য এবং এটি অনেক উপকারে আসে।
ইন্টারনেট ব্যবহার করলে ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে অনেক টেম্পোরারি ফাইল ও কুকিজ জমতে থাকে।
এতে কম্পিউটারের কাজের গতি হ্রাস পায়।
প্রতিদিন সম্ভব না হলে কিছুদিন পর পর ক্যাশ মেমোরি পরিষ্কার করতে হয়।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৬৪.
দুটি কম্পিউটার (নোড) একই সাথে যোগাযোগ করাকে কী বলা হয়?
  1. Serial
  2. Full Duplex
  3. Half Duplex
  4. Simplex
সঠিক উত্তর:
Full Duplex
উত্তর
সঠিক উত্তর:
Full Duplex
ব্যাখ্যা
ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো-
১। সিমপ্লেক্স (Simplex)
২। হাফ-ডুপ্লেক্স (Half-Duplex) ও
৩। ফুল-ডুপ্লেক্স (Full-Duplex)

সিমপ্লেক্স: শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স। এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না। যেমন - রেডিও, টেলিভিশন, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণ, কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ ইত্যাদি।

হাফ-ডুপ্লেক্স: হাফ-ডুপ্লেক্স ডেটা ট্রান্সমেশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের সযোগ থাকে, তবে তা একই সময়ে বা যুগপৎ সম্ভব না। যেমন- ওয়াকি টকি।

ফুল-ডুপ্লেক্স: ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে। যেমনঃ টেলিফোন, মোবাইল।

উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।
 
 
৬৫.
কৃত্রিম বুদ্ধিমত্তা ইঞ্জিন 'ওয়াটসন' কোন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান উদ্ভাবন করে?
  1. Microsoft
  2. IBM
  3. Sony
  4. Google
সঠিক উত্তর:
IBM
উত্তর
সঠিক উত্তর:
IBM
ব্যাখ্যা
কৃত্রিম বুদ্ধিমত্তা ইঞ্জিন 'ওয়াটসন' এর নির্মাতা প্রতিষ্ঠান হলো IBM.
 
IBM Watson is AI for business. Watson helps organizations predict future outcomes, automate complex processes, and optimize employees' time.
 
উৎস: আইবিএম ওয়েবসাইট। 
৬৬.
র‌্যামে নিম্নোক্ত কোন প্রোগ্রাম সংরক্ষিত থাকে?
  1. Operating system
  2. Application
  3. Graphical User Interface (GUI)
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
- কম্পিউটারের মাদারবোর্ডের সাথে যুক্ত একাধিক চিপ সমন্বয়ে র‌্যাম এলাকা গঠিত।
- র‌্যামে তথ্য জমা থাকে ইলেক্ট্রনিক পদ্ধতিতে, ফলে র‌্যামের সব তথ্য অস্থায়ীভবে থাকে। এজন্য র‌্যামকে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি বলা হয়।
- র‌্যামে সংরক্ষিত প্রোগ্রামসমূহের উদাহরণ:
  - The operating system
  - Applications
  - The graphical user interface (GUI)
 
উৎস: bbc.co.uk
৬৭.
নিচের কোনটি বাংলাদেশি ই-কমার্স সাইট?
  1. Flipkart
  2. Shopup
  3. Shopify
  4. e-Bay
সঠিক উত্তর:
Shopup
উত্তর
সঠিক উত্তর:
Shopup
ব্যাখ্যা
E-Commerce অর্থ Electronik Commerce

Shopify - কানাডাভিত্তিক ই-কমার্স সাইট। 
Flipkart - ভারতের ই-কমার্স সাইট (মূল প্রতিষ্ঠান ওয়ালমার্ট)
Shopup - বাংলাদেশভিত্তিক ভিত্তিক ই-কমার্স সাইট (B2B)। এটি মূলত রিটেইল ব্যবসায়ীদের জন্য পণ্য কেনার অনলাইন প্লাটফর্ম।
৬৮.
নিচের কোন ফ্রিকোয়েন্সিতে একটি Wi-Fi নেটওয়ার্ক কাজ করে?
  1. 2.4 MHz
  2. 5 MHz
  3. 10 GHz
  4. 5 GHz
সঠিক উত্তর:
5 GHz
উত্তর
সঠিক উত্তর:
5 GHz
ব্যাখ্যা
- Wifi 2.4-5GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- WiMax 2-66GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- Bluetooth 2.45GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
৬৯.
একবার একটি ই-মেইল পাঠানো হলে, এটি ______ ফোল্ডার থেকে ______ ফোল্ডারে চলে যায়।
  1. Outbox, Sent
  2. Inbox, Outbox
  3. Inbox, Sent
  4. Outbox, Inbox
সঠিক উত্তর:
Outbox, Sent
উত্তর
সঠিক উত্তর:
Outbox, Sent
ব্যাখ্যা
- ই-মেইল পাঠানো হলে, এটি Outbox ফোল্ডার থেকে Sent ফোল্ডারে চলে যায়।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি৷
- ই-মেইল ঠিকানায় দুটি অংশ থাকে। প্রথম অংশটি ব্যবহারকারীর পরিচিতি এবং দ্বিতীয় অংশটি হলো ডোমেইন নেইম।
- বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ই-মেইল সার্ভিস হলো Gmail। 
৭০.
Interpreter নিম্নের কোনটিকে অনুবাদ করে থাকে?
  1. Assembly Language
  2. High level language
  3. Machine Language
  4. Low level language
সঠিক উত্তর:
High level language
উত্তর
সঠিক উত্তর:
High level language
ব্যাখ্যা
কম্পিউটার কেবল যন্ত্র না মেশিনের ভাষা বুঝে। সেজন্যে কম্পিউটার প্রোগ্রাম যন্ত্র ভাষা ভিন্ন অন্যকোন ভাষায় রচিত হলে তা যান্ত্রিক ভাষা রূপান্তর করতে হয়। এজন্যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহৃত হয়।
 
একটি উচ্চ-স্তরের ভাষা একটি কম্পিউটার দ্বারা সরাসরি বোঝা যায় না, এবং এটিকে মেশিন কোডে অনুবাদ করা প্রয়োজন হয়।
উচ্চ-স্তরের ভাষাকে মেশিন কোডে রূপান্তর করতে অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পাইলার ও ইন্টারপ্রেটার ব্যবহৃত হয়। 

অনুবাদক প্রোগ্রাম তিন প্রকার। যথা - কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার।
- কম্পাইলার -- পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে।
- ইন্টারপ্রেটার -- প্রোগ্রামের লাইন বাই লাইন অনুবাদ করে এবং ফলাফল দেখায়।
- অ্যাসেম্বলার -- অ্যাসেম্বলি ভাষায় রচিত প্রোগ্রাম অনুবাদ করতে ব্যবহৃত হয়।

৭১.
'সিত' শব্দের অর্থ কোনটি? 
  1. শুক্ল 
  2. শীত
  3. কালো
  4. চাঁদ
সঠিক উত্তর:
শুক্ল 
উত্তর
সঠিক উত্তর:
শুক্ল 
ব্যাখ্যা
'সিত' সংস্কৃত ভাষার শব্দ।  
এর অর্থ : শুভ্র, সাদা, শুক্ল 

[উৎস: বাংলা একাডেমি,আধুনিক বাংলা অভিধান]
৭২.
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
40.04/0.4 = ? × 0.05 
  1. 20.02
  2. 200.2
  3. 2002
  4. 2.002
সঠিক উত্তর:
2002
উত্তর
সঠিক উত্তর:
2002
ব্যাখ্যা
40.04/0.4 = x × 0.05 
100.1 = x × 0.05 
x  = 100.1/0.05
x = 2002
৭৩.
রুমি একটি মেয়ের ছবি হাতে নিয়ে সায়মনকে বলছে ' আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি। এই ছবির মেয়েটির মা আমার বাবার মেয়ে।' ঐ ছবিটি কার? 
  1. রুমির মেয়ের
  2. রুমির বোনের
  3. রুমির দাদির
  4. রুমির মায়ের
সঠিক উত্তর:
রুমির মেয়ের
উত্তর
সঠিক উত্তর:
রুমির মেয়ের
ব্যাখ্যা
রুমির বাবা মায়ের একমাত্র সন্তান রুমি নিজেই।  
তাই ছবির মেয়েটি রুমির মেয়ে।
৭৪.
একটি গাড়ির কোম্পনি বিশেষ ছাড়ে 6 দিনে 150 টি গাড়ি বিক্রয় করে। কোম্পানিটি প্রতিদিন আগের দিন অপেক্ষা 6টি করে গাড়ি বেশি বিক্রয় করে। কোম্পানিটি ষষ্ঠ দিন কতটি গাড়ি বিক্রয় করেছিল? 
  1. 70 টি 
  2. 30 টি 
  3. 35 টি 
  4. 40 টি 
সঠিক উত্তর:
40 টি 
উত্তর
সঠিক উত্তর:
40 টি 
ব্যাখ্যা
ধরি, 
১ম দিন বিক্রয় করে = x টি 
২য় দিন বিক্রয় করে =(x + 6) টি 
৩য় দিন বিক্রয় করে = (x + 12)টি 
৪র্থ দিন বিক্রয় করে = (x + 18)টি 
৫ম দিন বিক্রয় করে = (x + 24)টি 
৬ষ্ঠ দিন বিক্রয় করে = (x + 30) টি 

x + (x + 6) + (x + 12) + (x + 18) + (x + 24) + (x + 30) = 150 
6x + 90 = 150 
6x = 150 - 90
6x = 60 
x = 10 

৬ষ্ঠ দিন বিক্রয় করে = (10 + 30) টি 
                                 = 40 টি
৭৫.
আজ শনিবার আবিরের জন্মদিন। তার জন্ম দিনের ৫৮ দিন পর তার ছোট ভাইয়ের জন্মদিন পালিত হয়। আবিরের ভাইয়ের জন্মদিন কী বার পালিত হয়। 
  1. শনিবার 
  2. রবিবার 
  3. সোমবার 
  4. মঙ্গলবার
সঠিক উত্তর:
সোমবার 
উত্তর
সঠিক উত্তর:
সোমবার 
ব্যাখ্যা
আবিরের ছোটভাইয়ের জন্মদিন পালিত হয় = ৫৯ তম দিন 

আজ = ১ম দিন = শনিবার 

আমরা জানি,
৭ এর গুণিতকের পরের দিন একই বার হয়। 

৫৯ দিন = ৫৬ + ৩ দিন 

৫৭ তম দিন = শনিবার 
৫৮ তম দিন = রবিবার 
৫৯ তম দিন =সোমবার
৭৬.
নিচের কোনটি ভুট্টার উন্নত জাত?
  1. ঝিটকা
  2. রূপালি
  3. যমুনা
  4. শুভ্রা
সঠিক উত্তর:
শুভ্রা
উত্তর
সঠিক উত্তর:
শুভ্রা
ব্যাখ্যা
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) - কর্তৃক উদ্ভাবিত ভুট্টার জাত:-
- খৈ ভুট্টা, মোহর, বর্ণালী, শুভ্রা, বারি হাইব্রিড ভুট্টা ইত্যাদি
- ব্র্যাক কর্তৃক উদ্ভাবিত জাতঃ
উত্তরণ, বিপ্লব, শক্তি, প্যাসিফিক ইত্যাদি।
এছাড়াও রয়েছে -
- সুপার সাইন, কোহিনুর, ডন, প্রফিট, শাহী ইত্যাদি ভুট্টার জাত।

- উন্নত জাতের মরিচ:- মেজর, চন্দ্রমুখী, সনিক, যমুনা।
-  উন্নত জাতের পেঁয়াজ:- তাহেরপুরী, ভাতি, ঝিটকা, কৈলাসনগর।
-  উন্নত জাতের তুলা :- রূপালি ও ডেলফোজ।

উৎস:-  কৃষি তথ্য সার্ভিস।
৭৭.
'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ' কোন অনুচ্ছেদের আলোচ্য বিষয়?
  1. অনুচ্ছেদ ৬
  2. অনুচ্ছেদ ৭
  3. অনুচ্ছেদ ৭ক
  4. অনুচ্ছেদ ৭খ
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৭
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৭
ব্যাখ্যা
অনুচ্ছেদ ০৭: সংবিধানের প্রাধান্য
(১) প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে ৷
(২) জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তাহলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হবে ।

অনুচ্ছেদ ০৬ : নাগরিকত্ব
অনুচ্ছেদ ০৭ক:সংবিধান বাতিল, স্থগিতকরণ, ইত্যাদি অপরাধ
অনুচ্ছেদ ০৭খ :সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য

তথ্যসূত্র:- বাংলাদেশের সংবিধান।
৭৮.
ঢাকা কত সালে সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়?
  1. ১৮৬৪ সালে
  2. ১৯৬০ সালে
  3. ১৯৭২ সালে
  4. ১৯৯০ সালে
সঠিক উত্তর:
১৯৯০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯০ সালে
ব্যাখ্যা
- ১৮৬৪ খ্রিস্টাব্দে ঢাকা মিউনিসিপ্যালিটি (পৌরসভা) গঠিত হয় এবং ১৯৬০ সালে এটিকে টাউন কমিটিতে রূপান্তর করা হয়।
- ১৯৭২ সালে টাউন কমিটি বিলুপ্ত করে পৌরসভায় রূপান্তর করা হয় এবং ১৯৮৩ সালে একে মিউনিসিপ্যাল কর্পোরেশনে উন্নীত করা হয়।
- ১৯৯০ সালে ঢাকা শহরকে সিটি কর্পোরেশন রূপান্তর করা হয়।

- ১৯৯৪ সালে জনগণের প্রত্যক্ষ ভোটে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এই নির্বাচনে মোহাম্মদ হানিফ মেয়র নির্বাচিত হন। তিনি ২০০২ সালের ৪ এপ্রিল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন।
- ২০১২ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি কর্পোরেশনকে ভেঙে ২টি পৃথক সিটিকর্পোরেশন করা হয়।
সেগুলো হচ্ছে -
১. ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও
২. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

তথ্যসূত্র:- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ওয়েবসাইট।
৭৯.
বাংলাদেশে সর্বশেষ অনুষ্ঠিত হওয়া গণভোটের বিষয়বস্তু কী ছিল?
  1. এরশাদের সমর্থন যাচাই
  2. জিয়াউর রহমানের নিজ শাসনকে বৈধকরণ
  3. দ্বাদশ সংশোধনীর বিষয়ে জনমত যাচাই
  4. সবগুলো
সঠিক উত্তর:
দ্বাদশ সংশোধনীর বিষয়ে জনমত যাচাই
উত্তর
সঠিক উত্তর:
দ্বাদশ সংশোধনীর বিষয়ে জনমত যাচাই
ব্যাখ্যা
- বাংলাদেশে এ পর্যন্ত গণভোট হয়েছে ৩ বার।
- বাংলাদেশের প্রথম গণভোট অনুষ্ঠিত হয় ১৯৭৭ সালের ৩০ মে জিয়াউর রহমানের নিজ শাসনকে বৈধকরণ (প্রশাসনিক)।
- দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালের ১ মার্চ এরশাদের সমর্থন যাচাই (প্রশাসনিক)।
- তৃতীয় অর্থাৎ সর্বশেষ ১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর সংবিধানের দ্বাদশ সংশোধনী বিষয়ে জনগণের মতামত যাচাইয়ের জন্যে দেশে গণভোট অনুষ্ঠিত হয় (একমাত্র সাংবিধানিক )।

- ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে গনভোটের বিধান বাতিল করা হয়।
- গণভোট সংক্রান্ত দুটি অনুচ্ছেদ : ৪৮ এবং ৫৬. তবে বর্তমানে এই অনুচ্ছেদ দুটিতে গণভোটের বিধান আর নেই।

তথ্যসূত্র:- বাংলাদেশ আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও প্রথম আলো।
৮০.
দেশে প্রথমবারের মতো পরিবেশবান্ধব ই-সিম চালু করে কোন মোবাইল অপারেটর কোম্পানি?
  1. বাংলালিংক
  2. গ্রামীণফোন
  3. রবি
  4. টেলিটক
সঠিক উত্তর:
গ্রামীণফোন
উত্তর
সঠিক উত্তর:
গ্রামীণফোন
ব্যাখ্যা
- দেশে প্রথমবারের মতো প্লাস্টিক সিম কার্ড ছাড়াই সংযোগের সুবিধা সম্পন্ন পরিবেশবান্ধব ই-সিম চালু করে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন
-ই-সিম মানে এম্বেডেড সিম, অর্থাৎ একধরণের সিম, যেটা ব্যবহার করতে ফোনে কোনও রকম সিম কার্ড ঢুকাতে হয় না।
- এতে প্লাস্টিকের ব্যবহারও কম হয়। 
- এজন্য ইসিম সাপোর্ট করে এমন একটি মোবাইল ডিভাইস থাকতে হবে।

তথ্যসূত্র:- গ্রামীণফোন ওয়েবসাইট।
৮১.
কোনো বিষয়ের জনমত যাচাইয়ের উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা সংস্থা কর্তৃক পরিচালিত বেসরকারি ভোটকে বলে-
  1. কাস্টিং ভোট
  2. স্ট্র ভোট
  3. গণভোট
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
স্ট্র ভোট
উত্তর
সঠিক উত্তর:
স্ট্র ভোট
ব্যাখ্যা
- কোনো বিষয়ের জনমত যাচাইয়ের উদ্দেশ্যে কোনো ব্যাক্তি বা সংস্থা কতৃক বেসরকারি ভোটকে স্ট্র ভোট বলে।
- সংসদে কখনো কখনো কোন বিষয়ে দু পক্ষের হা অথবা না ভোটের সংখ্যা সমান সমান হয়ে যেতে পারে। এমন অবস্থায় স্পীকার নিজের ভোট দিয়ে সংসদের অচলাবস্থা দূর করেন। স্পীকারের এই ভোটটিই হলো  কাস্টিং ভোট। 
- রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ কোন বিষয়ে জনমত যাচাই করার জন্য যে প্রত্যক্ষ ভোট গ্রহন করা হয় তাকে গণভোট বা Referendum বলা হয়।

Source:- Marriam Webster ও বাংলা একাডেমি অভিধান.
৮২.
নিম্নোক্ত কোন সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?
  1. ১৯৫৩ সালের ৪ নভেম্বর
  2. ১৯৫৩ সালের ১৪ নভেম্বর
  3. ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর
  4. ১৯৫৩ সালের ৫ ডিসেম্বর
সঠিক উত্তর:
১৯৫৩ সালের ৪ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৩ সালের ৪ ডিসেম্বর
ব্যাখ্যা
- ১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে ‘যুক্তফ্রন্ট’ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
- যুক্তফ্রন্ট গঠিত হয় ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর।
- যুক্তফ্রন্টের ২১ দফা নির্বাচনী ইসতেহার ১৯৫৩ সালের ৫ ডিসেম্বর প্রকাশিত হয়।

- যুক্তফ্রন্টে রাজনৈতিক দল ছিল ৪ টি।
- যুক্তফ্রন্টের সভাপতি- হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।

- পার্লামেন্টারি বাের্ডের সদস্য:-
১। এ.কে. ফজলুল হক
২। হােসেন শহীদ সােহরাওয়ার্দী ও
৩। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।


তথ্যসূত্র:- উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন , প্রফেসর মোজাম্মেল হক।
৮৩.
নিচের কোনটি 'বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন' এর কাজ নয়?
  1. ধানের জাত উন্নয়ন
  2. সেচ ব্যবস্থার উন্নয়ন
  3. বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ
  4. কৃষক পর্যায়ে মানসম্মত সার সরবরাহ
সঠিক উত্তর:
ধানের জাত উন্নয়ন
উত্তর
সঠিক উত্তর:
ধানের জাত উন্নয়ন
ব্যাখ্যা
- ১৯৬১ সালে প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন দেশ স্বাধীনের পর BADC নামধারণ করে।
- এর প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থি
- বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC) কৃষি উপকরণ সরবরাহের দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান।
BADC এর কার্যাবলি সমূহ:
- বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ
- সেচ ব্যবস্থার উন্নয়ন
- কৃষক পর্যায়ে মানসম্মত সার সরবরাহ প্রভৃতি।

- বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট ধানের জাত উন্নয়নে কাজ করে।

তথ্যসূত্র:- BADC ওয়েবসাইট।
৮৪.
BEZA কোন মন্ত্রণালয়ের অধীনস্ত একটি প্রতিষ্ঠান?
  1. অর্থ মন্ত্রণালয়
  2. শিল্প মন্ত্রণালয়
  3. প্রধানমন্ত্রীর কার্যালয়
  4. রাষ্ট্রপতির কার্যালয়
সঠিক উত্তর:
প্রধানমন্ত্রীর কার্যালয়
উত্তর
সঠিক উত্তর:
প্রধানমন্ত্রীর কার্যালয়
ব্যাখ্যা
- দেশের সম্ভাবনাময় স্থানে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে Bangladesh Economic Zones Authority (BEZA) কাজ করে থাকে।
- এটি ২০১০ সালের ৯ নভেম্বর গঠিত হয়।
- BEZA প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।

- এর কাজ হলো দেশের সম্ভাবনাময় স্থানে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা, রক্ষণাবেক্ষণ এবং নিবন্ধন প্রদান করা।
- বেজার অধীনে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হচ্ছে।
- এর মধ্যে সর্ববৃহৎ হলো চট্টগ্রাম ও ফেনী জেলা জুড়ে বিস্তৃত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরী।

অন্যদিকে,
- BEPZA এর দায়িত্ব রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠা করা।
- BIDA বিনিয়োগ আকৃষ্ট ও বৃদ্ধির লক্ষ্যে কাজ করে থাকে।
- BIDF হলো অবকাঠামো উন্নয়ন তহবিল।

তথ্যসূত্র:- BEZA ওয়েবসাইট
৮৫.
বাংলাদেশের আইনসভার ইংরেজি নাম কী?
  1. House of the Nation
  2. House of the Parliament
  3. Parliament House
  4. Parliament Bhaban
সঠিক উত্তর:
House of the Nation
উত্তর
সঠিক উত্তর:
House of the Nation
ব্যাখ্যা
- বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ (House of the Nation)।
- এটি এক কক্ষবিশিষ্ট।
- জাতীয় সংসদের সদস্য সংখ্যা ৩৫০।
- ৩০০টি আসনে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্য ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকে।
- নারী সংসদ সদস্যগণ ৩০০ জন সংসদ সদস্য দ্বারা নির্বাচিত হয়ে থাকেন।

- সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ রাজধানীতে অবস্থিত।
- সরকারি বিজ্ঞপত্তি দ্বারা রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহবান করেন।
- অধিবেশন পরিচালনার জন্য স্পীকার ও ডেপুটি স্পীকার নির্বাচন করা হয়।
- স্পীকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পীকার দায়িত্ব পালন করেন। 

তথ্যসূত্র:- জাতীয় সংসদ সচিবালয়।
৮৬.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিচের কোনটিকে "দ্বিতীয় বিপ্লব" নামে অভিহিত করেছিলেন?
  1. সংবিধান প্রণয়ন
  2. জাতিসংঘে সদস্যপদ লাভ
  3. বাকশাল
  4. ৭৩-এর নির্বাচন
সঠিক উত্তর:
বাকশাল
উত্তর
সঠিক উত্তর:
বাকশাল
ব্যাখ্যা
- চতুর্থ সংশোধনী পাস করে বাংলাদেশে সংসদীয় পদ্ধতির বদলে রাষ্ট্রপতি পদ্ধতির সরকার (বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ) কায়েম হয় ২৫ জানুয়ারি।
- তখন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পর বাকশালকে 'দ্বিতীয় বিপ্লব' হিসেবে ঘোষণা করে তা প্রতিষ্ঠা করেছিলেন।

- বাংলাদেশ সংবিধানের চতুর্থ সংশোধনীর ভিত্তিতে ১৯৭৫ সালের ২৪শে ফেব্রুয়ারি একক জাতীয় দল হিসেবে বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠিত হয়।
- বাকশালের চেয়ারম্যান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক ছিলেন এম. মনসুর আলী।
- বাকশাল গঠনের উদ্দেশ্য ছিলো বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি।
- ১৯৭৫ সালের ১ সেপ্টেম্বর থেকে বাকশাল কার্যকর হওয়ার কথা ছিলো।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা , নবম-দশম শ্রেণি।
৮৭.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল - এর ২০২১ সালে প্রকাশিত "দুর্নীতি সূচক - ২০২১" এ সবচেয়ে কম দূর্নীতিগ্রস্থ দেশ কোনটি?
  1. নরওয়ে
  2. ফিনল্যান্ড
  3. সুইজারল্যান্ড
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানির বার্লিনভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা।
- এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা পিটার ইজেন।
- এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।
- বাংলাদেশ প্রথম ২০০১ সালে টিআই এর দুর্নীতি ধারণা সূচক রিপোর্টে অন্তর্ভুক্ত হয়।
--------------
২৫ জানুয়ারি, ২০২২ তারিখে প্রকাশিত TI - এর "দুর্নীতি সূচক - ২০২১" রিপোর্ট অনুসারে -
কম দূর্নীতির দেশ -
১. ডেনমার্ক, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড -- স্কোর - ৮৮; [ক্রমানুসারে প্রথম]
২. নরওয়ে, সিঙ্গাপুর, সুইডেন -- স্কোর - ৮৫; [ক্রমানুসারে চুর্তুর্থ]
৩. সুইজারল্যান্ড -- স্কোর - ৮৪ [ক্রমানুসারে - সপ্তম]

সবচেয়ে বেশি দূর্নীতিগ্রস্থ দেশ -
১. দক্ষিণ সুদান -- স্কোর - ১১ [১৮০তম]
২. সিরিয়া ও সোমালিয়া -- স্কোর - ১৩ [ক্রমানুসারে ১৭৮তম]
৩. ভেনেজুয়েলা -- স্কোর - ১৪ [১৭৭তম]

তালিকায় বাংলাদেশের অবস্থান - ১৪৭তম। স্কোর - ২৬।

তথ্যসূত্র;- টিআই ওয়েবসাইট।
৮৮.
'পিংপং ডিপ্লোমেসি' কোন দুটি দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো?
  1. উত্তর ও দক্ষিণ কোরিয়া
  2. চীন-জাপান
  3. জাপান-যুক্তরাজ্য
  4. চীন-যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
চীন-যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
চীন-যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
পিংপং ডিপ্লোমেসি:
- যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক উন্নয়নে টেবিল টেনিস বা পিংপং খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- ১৯৪৯ সালে মাও সেতুং - এর নেতৃত্বে চীনে কমিউনিজম প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি হয়।
- কোনো কিছুতেই অবস্থার উন্নতি হচ্ছিলো না। ১৯৭১ সালে জাপানে অনুষ্ঠিত বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগীতায় আসা যুক্তরাষ্ট্রের টীমকে চীনে আমন্ত্রন জানিয়ে এই অচলবস্থা সহজ হয়ে আসে।

- এর আগে গোপনে দুই দেশের সরকারের যোগাযোগ হলেও এই ঘটনা প্রকাশ্যে সম্পর্ক এগিয়ে নেওয়ার দুয়ার খুলে দেয়।
- ১০ এপ্রিল, ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের টেনিস টীমের ১৫ সদস্য চীন ভ্রমণে যায় এবং ৭ দিন অবস্থান করে ১৭ তারিখে হংকং ফিরে আসে।
- এই সময়ে তারা সেখানে প্রেসিডেন্ট জু এনলাই, সর্বোচ্চ নেতা মাও সেতুংয়ের সাথে সাক্ষাৎ করেন। বিশ্ব মিডিয়ায় যা আলোড়ন সৃষ্টি করে।
- এই ঘটনার সূত্র ধরেই, ১৯৭১ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার এক গোপন সফরে চীন যান।
- ১৯৭২ সালে চীন তাদের টেবিল টেনিস টীম যুক্তরাষ্ট্র সফরে পাঠায়।
- ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট নিক্সন চীন সফরে যান এবং তারপর থেকে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হয়ে আসে।
- ইতিহাসে এই ঘটনা পিংপং ডিপ্লোমেসি নামে পরিচিত।

তথ্যসূত্র;- হিস্টরি.কম ও ব্রিটানিকা।
৮৯.
ফিনল্যান্ড ও রাশিয়াকে পৃথককারী সীমারেখার নাম কী?
  1. ম্যাকনামারা লাইন
  2. ম্যানারহেইম লাইন
  3. ডুরান্ড লাইন
  4. ওডারনিস লাইন
সঠিক উত্তর:
ম্যানারহেইম লাইন
উত্তর
সঠিক উত্তর:
ম্যানারহেইম লাইন
ব্যাখ্যা
- ম্যানারহেইম লাইন : ফিনল্যান্ড ও রাশিয়া।
- ওডারনিস লাইন : জার্মানি ও পোল্যান্ড।
- ডুরান্ড লাইন হলো পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা।
- ম্যাকনামারা লাইন : উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম।

তথ্যসূত্র:- ব্রিটানিকা।
৯০.
শ্রীলংকার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কী?
  1. এলিসি প্রাসাদ
  2. ক্যাপিটল হিল
  3. মার্লবোরো হাউজ
  4. টেম্পল ট্রি
সঠিক উত্তর:
টেম্পল ট্রি
উত্তর
সঠিক উত্তর:
টেম্পল ট্রি
ব্যাখ্যা
- টেম্পল ট্রি : শ্রীলংকার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন।
- এলিসি প্রাসাদ : ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন।
- ক্যাপিটল হিলে মার্কিন কংগ্রেস ভবন অবস্থিত।
- লন্ডনের পলমলে অবস্থিত মার্লবোরো হাউজে কমনওয়েলথ সচিবালয় এবং কমনওয়েলথ ফাউন্ডেশনের সদরদপ্তর অবস্থিত।

তথ্যসূত্র:- দেশগুলোর সরকারি ওয়েবসাইট।
৯১.
SWIFT এর সদস্য-
  1. বিশ্বের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকগুলো
  2. WTO এর সদস্য দেশ গুলো
  3. জাতিসংঘের সদস্য দেশ গুলো
  4. এডিবির সদস্য দেশ গুলো
সঠিক উত্তর:
বিশ্বের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকগুলো
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকগুলো
ব্যাখ্যা
- Society for Worldwide Interbank Financial Telecommunication (SWIFT) হচ্ছে অর্থ লেনদেনের আন্তর্জাতিক মাধ্যম।
- বিশ্বের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকগুলো সুইফটের সদস্য।
- এক দেশ থেকে আরেক দেশে সুইফটের মাধ্যমে অর্থ স্থানান্তরিত হয়ে থাকে। 
- The headquarters of the Society for Worldwide Interbank Financial Telecommunication (SWIFT) is located in La Hulpe, Belgium.

তথ্যসূত্র:- SWIFT এর অফিসিয়াল ওয়েবসাইট।
৯২.
ইন্দোনেশিয়ার প্রস্তাবিত নতুন রাজধানী 'নুসানতারা' কোন দ্বীপে অবস্থিত?
  1. বালি দ্বীপ
  2. সুমাত্রা দ্বীপ
  3. ফ্লোরেস দ্বীপ
  4. বোর্নিও দ্বীপ
সঠিক উত্তর:
বোর্নিও দ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
বোর্নিও দ্বীপ
ব্যাখ্যা
- ইন্দোনেশিয়ার প্রস্তাবিত রাজধানীর নাম নুসানতারা (Nusantara)
- বোর্নিও দ্বীপের কালিমানতানে একটি জঙ্গলপ্রধান এলাকায় ইন্দোনেশিয়ার নতুন রাজধানী স্থানান্তর করা হবে। রাজধানীর নাম হবে 'নুসানতারা' যা নামকরণ করেন প্রেসিডেন্ট জোকো উইদোদো।
- ২৬ আগস্ট ২০১৯ প্রেসিডেন্ট জোকো উইদোদো জাকার্তা থেকে রাজধানী সরিয়ে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেন।
- রাজধানী স্থানান্তরে ১৮ জানুয়ারি ২০২২ পার্লামেন্টে একটি আইন পাস হয়। এর মাধ্যমে উচ্চাভিলাষী মেগা প্রকল্পের একটি আইনি কাঠামো তৈরি হয়।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৯৩.
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) - এর প্রধানের পদবী কী?
  1. মহাপরিচালক
  2. মহাসচিব
  3. প্রশাসক
  4. ব্যবস্থাপনা পরিচালক
সঠিক উত্তর:
মহাপরিচালক
উত্তর
সঠিক উত্তর:
মহাপরিচালক
ব্যাখ্যা
- আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) - এর প্রধানের পদবী মহাপরিচালক
- বর্তমান মহাপরিচালক - গাই রাইডার (১০ম)।
- তিনি ১ অক্টোবর, ২০১২ দ্বায়িত্ব গ্রহণ করেন।
- ২০১৭ সালে দ্বিতীয় মেয়াদে এই পদে নির্বাচিত হন।
- তিনি যুক্তরাজ্যের নাগরিক।

- আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- এটি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়। ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে।
- এটি ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র:- ILO ওয়েবসাইট।
৯৪.
সমন্বিত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT) অনুমোদনকারী সর্বশেষ দেশ কোনটি?
  1. টুভ্যালু
  2. গাম্বিয়া
  3. ডমিনিকা
  4. কিউবা
সঠিক উত্তর:
টুভ্যালু
উত্তর
সঠিক উত্তর:
টুভ্যালু
ব্যাখ্যা
সমন্বিত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT):
- CTBT এর পূর্ণরূপ Comprehensive Nuclear Test Ban Treaty.
- এই চুক্তির উদ্দেশ্য হল সামরিক- বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ ।
- ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এই চুক্তি গৃহীত হয়।

- বর্তমানে চুক্তিটি স্বাক্ষরকারী দেশ - ১৮৫ ও অনুমোদনকারী দেশ - ১৭২টি।
- সর্বশেষ স্বাক্ষরকারী দেশ: কিউবা (৪ ফেব্রুয়ারি,২০২১), ১৮৫-তম। কিউবা একই দিন ১৬৯-তম দেশ হিসেবে চুক্তি অনুমোদন করে।
- সর্বশেষ অনুমোদনকারী দেশ: টুভ্যালু (৩১ মার্চ, ২০২২), ১৭২-তম।
- টুভ্যালু ১৮৪তম দেশ হিসেবে ২৫ সেপ্টেম্বর ২০১৮ সালে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে।

- ২৪ মার্চ ২০২২ সালে CTBT অনুমোদন করে গাম্বিয়া।
- ২২ ফেব্রুয়ারি ২০২২ সালে CTBT অনুমোদন করে ডমিনিকা।
- বাংলাদেশ বিশ্বের ৫৪-তম দেশ হিসেবে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করেন ১৯৯৬ সালে।

তথ্যসূত্র:- CTBTO এর অফিসিয়াল ওয়েবসাইট।
৯৫.
বাংলাদেশে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ সংঘটনের কারণ নয় কোনটি?
  1. অপরিকল্পিত নগরায়ন
  2. ভূমির গঠন
  3. জলবায়ু
  4. ভৌগোলিক অবস্থান
সঠিক উত্তর:
অপরিকল্পিত নগরায়ন
উত্তর
সঠিক উত্তর:
অপরিকল্পিত নগরায়ন
ব্যাখ্যা
- বাংলাদেশ পৃথিবীর অন্যতম প্রধান প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ।
- বাংলাদেশে প্রতিবছরই বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ হানা দিয়ে থাকে।
- বাংলাদেশে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ সংঘটনের কারণসমূহের মধ্যে রয়েছে:-
১। ভৌগোলিক অবস্থান
২। জলবায়ু
৩। ভূমির গঠন
৪। নদী-নালার আধিক্য ইত্যাদি।

তথ্যসূত্র:- বাংলাদেশ ও বিশ্বপরিচিতি , অষ্টম শ্রেণি।
৯৬.
বাংলাদেশে কত ধরনের ভূমিরূপ দেখা যায়?
  1. ৩ ধরনের
  2. ৪ ধরনের
  3. ৫ ধরনের
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
৩ ধরনের
উত্তর
সঠিক উত্তর:
৩ ধরনের
ব্যাখ্যা
ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশে তিন ধরনের ভূমিরূপ দেখা যায়।
এগুলো হলো:-
১। টারশিয়ারি যুগের পাহাড়শ্রেণী
২। প্লাইস্টোসিনকালের সোপানসমূহ
৩। প্লাবন সমভূমি।

- এদের মধ্যে সবচেয়ে পুরাতন ভূমিরূপ হলো টারশিয়ারি যুগের পাহাড়শ্রেণী।
- আনুমানিক প্রায় ২০ লক্ষ বছর পূর্বে এগুলো গঠিত হয়।
- দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার এবং উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ প্রভৃতি জেলা জুড়ে টারশিয়ারি যুগের পাহাড়শ্রেণী অবস্থিত।
- দেশের মোট আয়তনের প্রায় ২০ শতাংশ অঞ্চল টারশিয়ারি যুগে গঠিত।

- উত্তরাঞ্চলের বরেন্দ্রভূমি, টাঙ্গাইল-গাজীপুর-ময়মনসিংহ অঞ্চলের মধুপুর ও ভাওয়াল গড় এবং কুমিল্লার লালমাই পাহাড় হলো প্লাইস্টোসিনকালের ভূমিরূপ।

- বাকী সমগ্র অঞ্চল সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।
- দেশের মোট ভূমির প্রায় ৮০ শতাংশই সাম্প্রতিককালের প্লাবন ভূমিরূপ।

তথ্যসূত্র:- বাংলাদেশ ও বিশ্বপরিচয় , নবম-দশম শ্রেণি।
৯৭.
নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য-
  1. গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে
  2. চিরহরিৎ বনাঞ্চল দেখা যায়
  3. পরিচলন বৃষ্টিপাত বেশি হয়
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য:-
নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলো নিম্নরুপ:-
১। সারাবছর সূর্য লম্বভাবে কিরণ দেয়ার জন্য এই অঞ্চলে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে। দিনের ব্যাপ্তি সারা বছর একই থাকে এবং বার্ষিক গড় তাপমাত্রা ২১°
-২৭°সে.। 
২। অধিক সূর্য তাপ ও জলভাগের পরিমাণ বেশি হওয়ায় বাষ্পীভবনের মাত্রাও বেশি। এই সকল এলাকায় পরিচলন বৃষ্টিপাত বেশি হয় এবং বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৭০০-২৫০০ মিলিমিটার।
৩। অধিক বৃষ্টিপাতের জন্য চিরহরিৎ বনাঞ্চল দেখা যায়। এই বনাঞ্চলে সেগুন, মেহগনি, রাবার ইত্যাদি গাছ জন্মে। গভীর এই বনাঞ্চলে সহজে সূর্যালোক প্রবেশ করতে পারে না বলে গাছগুলো সূর্যালোক পাওয়ার জন্য উঁচু হয়।
৪। অধিক উত্তাপ এ অঞ্চলে স্থায়ী নিম্নচাপ তৈরি করে এবং উপক্রান্তীয় উষ্ণ চাপ বলয়ের অয়ন বায়ু এ অঞ্চলে প্রবাহিত হয়। উত্তপ্ত বায়ু হালকা হয়ে উপরে উঠে যায় এবং শান্ত বলয় বিরাজমান থাকে। ঊর্ধ্বগামী উষ্ণ ও আর্দ্র বায়ু উপরে উঠে ঘনীভূত হয়ে পরবর্তীতে বৃষ্টি হয়ে ঝরে পড়ে।
৫। এ অঞ্চলের মৃত্তিকা কৃষিকাজের জন্য খুব উপকারী হলেও এখানে মাটি ক্ষয় হয়। অতিরিক্ত তাপ ও বৃষ্টিপাতই এই মাটি ক্ষয়ের কারণ।

তথ্যসূত্র:- ভূগোল প্রথম পত্র , এইচ এস সি প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৮.
সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত?
  1. ৮ বর্গ কি.মি.
  2. ১০ বর্গ কি.মি.
  3. ১২ বর্গ কি.মি.
  4. ১১ বর্গ কি.মি.
সঠিক উত্তর:
৮ বর্গ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
৮ বর্গ কি.মি.
ব্যাখ্যা
• সেন্টমার্টিন দ্বীপ: 
- সেন্ট মার্টিন্‌স দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবালদ্বীপ।
- এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং 
- মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। 
- প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। 
- ৯২°১৮´ ও ৯২°২১´ পূর্ব দ্রাঘিমাংশ এবং ২০°৩৪´ ও ২০°৩৯´ উত্তর অক্ষাংশের মধ্যে দ্বীপটির অবস্থান। 

টেকনাফ উপজেলা ওয়েবসাইট অনুসারে, 
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন ১৭ বর্গ কিলোমিটার। 

 কক্সবাজার জেলা ওয়েবসাইট অনুসারে, 
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার ও উত্তর-দক্ষিণে লম্বা।

- সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে সময় নিউজের রিপোর্টে বলা হয়েছে -
- সেন্টমার্টিন দ্বীপ ৭.৩ কিলোমিটার দীর্ঘ এবং আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার। 

দৈনিক প্রথম আলো রিপোর্টে বলা হয়েছে -
- সরকারি তথ্যে দ্বীপের আয়তন ১৩ বর্গকিলোমিটার উল্লেখ রয়েছে।
- তবে গবেষণায় বলা হয়েছে ৮ বর্গকিলোমিটার।

⇒ উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে,
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন ৮ বর্গ কিলোমিটার।
- পরীক্ষায় যদি ৮ বর্গ কিলোমিটার না থাকে তখন ১৭ বর্গ কিলোমিটার বা ১৩ বর্গ কিলোমিটার উত্তর করবেন, অথবা অপশন বিবেচনায় উত্তর করবেন।

সূত্র: টেকনাফ উপজেলা ওয়েবসাইট,  কক্সবাজার জেলা ওয়েবসাইট, সময় নিউজ ও দৈনিক প্রথম আলো রিপোর্ট।
৯৯.
এশিয়ার কোন দেশে সাভানা অঞ্চলের আবহাওয়া বিদ্যমান?
  1. ভারত
  2. মিয়ানমার
  3. থাইল্যান্ড
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
সাভানা অঞ্চল (Savanna):
সাভানা একটি ট্রপিক অঞ্চল যেখানে গাছপালা উচ্চ তাপ বা শুষ্ক মৌসুমী আবহাওয়াতে জন্মাতে পারে। এই অঞ্চলের গাছপালা সাধারণত খোলা ছাউনি বা পাতা সম্পন্ন (open tree canopy) হয়ে থাকে। এছাড়া গুল্মজাতীয় উদ্ভিদ পাওয়া যায়।
- সাধারণত আফ্রিকায় সাভানা অঞ্চল বেশি লক্ষ্য করা যায়।
- এছাড়াও অস্ট্রেলিয়া ও ল্যাটিন আমেরিকার ব্রাজিলে এই ধরণের অঞ্চল পাওয়া যায়। ব্রাজিলের সাভানা অঞ্চলকে Cerrado বলা হয়।

এশিয়ার কয়েকটি দেশে সাভানা অঞ্চল রয়েছে।
যেমন -
- ভারত
- থাইল্যান্ড
- মিয়ানমার

উৎস: ব্রিটানিকা।
১০০.
"মানুষের প্রকৃত সত্ত্বা রাজনেতিক নয় বরং সামাজিক" উক্তিটি কার?
  1. কার্ল মার্কস
  2. জে জ্যাক রুশো
  3. এরিস্টটল
  4. সক্রেটিস
সঠিক উত্তর:
কার্ল মার্কস
উত্তর
সঠিক উত্তর:
কার্ল মার্কস
ব্যাখ্যা
- মার্কস রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ভিন্নধর্মী মতবাদ উপস্থাপন করেছেন। তাঁর মতে সমাজ ও রাষ্ট্র এক নয়; আর উভয়ের
উৎপত্তিও সম্পূর্ণ ভিন্ন।
- মার্কস মনে করেন যে, সমাজ একটি স্বাভাবিক প্রতিষ্ঠান কিন্তু রাষ্ট্র তা নয় ।
- তার মতে ,  "মানুষের প্রকৃত সত্ত্বা রাজনেতিক নয় বরং সামাজিক"।
- মানুষ রাজনৈতিক জীব নয় বরং যে সব সামাজিক শক্তি মানুষকে দ্বন্দ্ব- সংঘাতে লিপ্ত করতো তা রাজনৈতিক ক্ষমতার ও রাষ্ট্রের অধীনস্থ হয়।

- রাষ্ট্র কোন নৈতিক উদ্দেশ্যে সৃষ্টি হয় নি বরং তা পুঁজিপতি শ্রেণী কর্তৃক সমাজের অপরাপর শ্রেণী বিশেষ করে বিত্তহীন শ্রেণীর উপর শ্রেণী শোষণের হাতিয়ার হিসেবে কাজ করে।
- মার্কস দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, উৎপাদনের শক্তিগুলো অর্থাৎ অর্থনৈতিক সম্পর্ক অন্যান্য সকল সামাজিক সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে।

তথ্যসূত্র:- রাষ্ট্রবিজ্ঞান , এস এস এইচ এল , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০১.
'জাতীয় শুদ্ধাচার কৌশল' কিসের সাথে সম্পর্কিত?
  1. দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠা
  2. প্রশাসনিক গতিশীলতা
  3. যানজট নিরসন
  4. গনতন্ত্র পুন্রুদ্ধার
সঠিক উত্তর:
দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠা
ব্যাখ্যা
- দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে
- এতে সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীদারদের ভূমিকা সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
- এই কৌশলে শুদ্ধাচার বলতে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতাকে নির্দেশ করা হয়েছে।

সূত্র:- মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।