পরীক্ষা আর্কাইভ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

পরীক্ষাব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়06 minutes১৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৫
সিলেবাস
Exam - 36 Daily Quiz ICT: Topics: E-Commerce, Cellular Data Network, Computer Network, Information Technologies in Practical Fields, World Wide Web – WWW, Internet
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ] · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
What type of e-commerce site is Bikroy.com?
  1. B2B
  2. C2C
  3. C2B
  4. B2C
সঠিক উত্তর:
C2C
উত্তর
সঠিক উত্তর:
C2C
ব্যাখ্যা
• Business to Business- B2B:
- দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পাইকারি কেনাবেচাকে বিজনেস টু বিজনেস (B2B) বলা হয়। B2B ই-কমার্সের উদাহরণ: alibaba.com, sindabad.com ইত্যাদি।

• Business to Consumer- B2C:
- এক বা একাধিক ক্রেতা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্য খুচরা বা পাইকারি লেনদেনসমূহ বিজনেস টু কনজিউমার (B2C)-এর অন্তর্গত।
- B2C ই-কমার্সের উদাহরণ: amazon.com, rokomari.com, othoba.com ইত্যাদি।

• Consumer to Business- C2B:
- যখন কোনো ভোক্তা এককভাবে অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে সরাসরি লেনদেন করে তখন তাকে ভোক্তা থেকে ব্যবসায় বা কনজিউমার টু বিজনেস বলা হয়।এ ধরনের সিস্টেমে ভোক্তারা বা গ্রাহকরা সাধারণত কোনো বিজনেস সাইট থেকে পণ্য ক্রয়ের পরিবর্তে পণ্য ও সেবা বিক্রয় করে থাকে। C2B ই-কমার্সের উদাহরণ: monster.com, ajkerdeal.com, daraz.com ইত্যাদি।

• Consumer to Consumer- C2C:
- অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের যোগাযোগ ছাড়াই ভোক্তা থেকে ভোক্তার লেনদেনকে ভোক্তা থেকে ভোক্তা বা কনজিউমার টু কনজিউমার (C2C) বলা হয়। এ জাতীয় ব্যবসা কোনো বিজনেস মিডলম্যান থাকে না।  C2C ই-কমার্সের উদাহরণ: ebay.com, taobao.com, bikroy.com ইত্যাদি।

উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
GSM is considered as which generation of mobile phone system?
  1. First generation
  2. Second generation
  3. Third generation
  4. Fourth generation
সঠিক উত্তর:
Second generation
উত্তর
সঠিক উত্তর:
Second generation
ব্যাখ্যা
• GSM:
- GSM এর পূর্ণরূপ Global System for Mobile Communications.
- GSM হলো মোবাইল টেলিফোনি সিস্টেমের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড।
- একে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সিস্টেম হিসেবে বিবেচনা করা হয়।
- মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের মধ্যে রোমিং চুক্তি থাকার ফলে বিশ্বের যেকোনো স্থান থেকে যেকোনো ব্যক্তি জিএসএম-এর আওতায় থাকা অবস্থায় নিজের মোবাইল ফোনটি ব্যবহার করতে পারেন।

• GSM-এর বৈশিষ্ট্য:
- সেলুলার নেটওয়ার্ক বিধায় নির্দিষ্ট এলাকাতে মোবাইল ফোনগুলো জিএসএম এর সাথে সংযুক্ত হয়।
- সর্বোচ্চ দূরত্ব হলো ৩৫ কিলোমিটার।
- ব্যান্ডউইথকে টাইম স্লটে ভাগ করে।
- কলের খরচ বেশী।
- রোমিং সুবিধা পাওয়া যায়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
From which language does the word 'robot' originate, and what does it mean?
  1. Latin; "to control"
  2. Greek; "worker"
  3. Slavic; "laborer"
  4. French; "machine"
সঠিক উত্তর:
Slavic; "laborer"
উত্তর
সঠিক উত্তর:
Slavic; "laborer"
ব্যাখ্যা
• রোবটিক্স:
- রোবট হলো একটি কম্পিউটার নিয়ন্ত্রিত ইলেকট্রো-মেকানিক্যাল ডিভাইস, যা স্বয়ংক্রিয়ভাবে মানুষের মতো কাজ করতে পারে।
- 'রোবটিক্স' শব্দটি এসেছে 'রোবট' থেকে, যা চেক লেখক ও নাট্যকার কারেল কাপেক-এর ১৯২০ সালে প্রকাশিত একটি নাটক থেকে প্রবর্তিত।
- রোবট হচ্ছে কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত একটি যান্ত্রিক ব্যবস্থা, যা মানুষের জন্য কঠিন এবং জটিল কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করতে পারে।
- 'Robot' শব্দটি স্লাভিক শব্দ 'Robota' থেকে এসেছে, যার অর্থ হলো 'শ্রমিক'।
- অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী, 'রোবটিক্স' শব্দটি সর্বপ্রথম ১৯৪১ সালে আইজাক আসিমভ-এর সায়েন্স ফিকশন 'Liar'-এ ব্যবহার করা হয়।
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তিনি যে প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবট তৈরি করেন, তার নাম ছিল ইউনিমেট।
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের প্রধান উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গ।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গকে 'রোবোটিক্সের জনক' বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
.
Who is known as the creator of the World Wide Web?
  1. Vint Cerf
  2. Tim Berners-Lee
  3. Marc Andreessen
  4. Ray Tomlinson
সঠিক উত্তর:
Tim Berners-Lee
উত্তর
সঠিক উত্তর:
Tim Berners-Lee
ব্যাখ্যা
• WWW:
- WWW-এর পূর্ণরূপ হলো World Wide Web।
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম।
- এটি একটি বিস্তৃত সিস্টেম, যা বিভিন্ন সার্ভারের সংযোগের মাধ্যমে গঠিত হয়।
- টিম বার্নার্স-লি ১৯৮৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় WWW তৈরি করেন।
- টিম বার্নার্স-লিকে WWW-এর জনক বলা হয়।
- ECRN (The European Center for Nuclear Research)-এ ১৯৮৯ সালে WWW-এর যাত্রা শুরু হয়।
- ১৯৯৩ সালে WWW-এর ব্যাপক প্রচলন শুরু হয়।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং www foundation.
.
What is the range of a CAN network?
  1. 1 to 10 kilometers
  2. 1 to 5 kilometers
  3. 10 to 100 kilometers
  4. 5 to 20 kilometers
সঠিক উত্তর:
1 to 5 kilometers
উত্তর
সঠিক উত্তর:
1 to 5 kilometers
ব্যাখ্যা
• CAN:
- CAN এর পূর্ণরূপ Campus/Corporate Area Network.
- একাধিক LAN সংযুক্ত করার জন্য CAN ব্যবহৃত হয়।
- এর বিস্তৃতি ১ থেকে ৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
- এই নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ সহজ এবং খরচ কম।
- এই নেটওয়ার্কে কম্পিউটারগুলো তার বা তারবিহীন সংযোগের মাধ্যমে সংযুক্ত হতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
.
In which year was the e-commerce site amazon.com founded?
  1. 1990
  2. 1998
  3. 1994
  4. 1988
সঠিক উত্তর:
1994
উত্তর
সঠিক উত্তর:
1994
ব্যাখ্যা
• আমাজন:
- বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান হলো আমাজন।
- আমাজন একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক ই-কমার্স সাইট।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে।
- আমাজনের প্রতিষ্ঠাতা হলেন জেফ বেজোস (Jeff Bezos)।
- আমাজনের বর্তমান সিইও হচ্ছেন অ্যান্ডি জ্যাসি (Andy Jassy)। [জুলাই ৫ ২০২১ - বর্তমান]
- ২০০৬ সালে আমাজন ওয়েব সার্ভিস (AWS) বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং পরিষেবা শুরু করে।

উৎস:
১. অ্যামাজন ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।
.
In which unit is the capacity of a mobile phone battery expressed?
  1. Watt
  2. mAH
  3. Ohm
  4. KW
সঠিক উত্তর:
mAH
উত্তর
সঠিক উত্তর:
mAH
ব্যাখ্যা
Battery capacity is measured in milliamps × hours (mAH). [sciencedirect website]
- ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু করেন।
- যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম Motorola Dyna TACS (Total Access Communication System) নামে হ্যান্ড মোবাইল সেট চালু করে।
- মোবাইল ফোনের প্রজন্মকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
.
How is a person uniquely identified or recognized based on their physical and behavioral characteristics?
  1. Biometrics
  2. Artificial Intelligence
  3. Bioinformatics
  4. Virtual Reality
সঠিক উত্তর:
Biometrics
উত্তর
সঠিক উত্তর:
Biometrics
ব্যাখ্যা
• বায়োমেট্রিক্স:
- বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা যায়।
- কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক্স পদ্ধতিকে ব্যক্তি সনাক্তকরণ এবং কোন সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করা হয়।

- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) বলে। AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।
- জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল ব্যবহার করে সমাধান করা হয়, তখন তাকে বায়োইনফরমেটিক্স বলা হয়।
- ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ। অর্থাৎ বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
.
Which protocol family does FTP belong to?
  1. HTTP
  2. TCP/IP
  3. SMTP
  4. UDP
সঠিক উত্তর:
TCP/IP
উত্তর
সঠিক উত্তর:
TCP/IP
ব্যাখ্যা
• FTP:
- FTP-এর পুরো নাম File Transfer Protocol।
- FTP এমন একটি সার্ভিস, যা ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল কপি করা যায়।
- এটি টিসিপি/আইপি প্রোটোকল সুট ফ্যামিলির অন্যতম সদস্য।
- ফাইল কপি করার জন্য এফটিপি ব্যবহার করা হবে যখন দুটো কম্পিউটারেই নেটওয়ার্কে সংযুক্ত থাকবে।
- লোকাল কম্পিউটার থেকে কোনো ডেটা বা ফাইল রিমোট কম্পিউটারে কপি করার প্রক্রিয়াকে বলা হয় আপলোডিং এবং রিমোট কম্পিউটার থেকে কোনো ফাইল বা ডেটা লোকাল কম্পিউটারে কপি করাকে বলা হয় ডাউন লোডিং।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
In which type of network is the Client-Server model used?
  1. Wide Area Network
  2. Global Area Network
  3. Personal Area Network
  4. Local Area Network
সঠিক উত্তর:
Local Area Network
উত্তর
সঠিক উত্তর:
Local Area Network
ব্যাখ্যা
• ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক:
- LAN-এর ক্ষেত্রে ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয়।
- কেন্দ্রীয় কম্পিউটারে (সার্ভার) সকল রিসোর্স থাকে।
- সার্ভার রিসোর্স শেয়ার করে আর অন্যান্য কম্পিউটার (ক্লায়েন্ট) সেগুলো ব্যবহার করে।
- এই আর্কিটেকচার ডাটা স্টোরেজ, নিরাপত্তা এবং অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্টকে সহজ করে।
- রিসোর্স নিয়ন্ত্রণ এবং অ্যাক্সেস সার্ভারের মাধ্যমে সম্পন্ন হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
In which country was 3G technology first launched commercially in the world?
  1. Taiwan
  2. Japan
  3. South Korea
  4. None of these
সঠিক উত্তর:
Japan
উত্তর
সঠিক উত্তর:
Japan
ব্যাখ্যা
• 3G:
- ১ অক্টোবর ২০০১, জাপানের এনটিটি ডোকোমো টেলিযোগাযোগ প্রতিষ্ঠান প্রথমবারের মতো ৩জি বা তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি চালু করে।
- ৩জি প্রযুক্তির মাধ্যমে ভিডিও কলিং ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
- বাংলাদেশে প্রথম ৩জি সেবা চালু করেছিল টেলিটক।
- টেলিটক বাংলাদেশে প্রথম ৫জি সেবা চালু করে।
- ১২ ডিসেম্বর ২০২১ সালে বাংলাদেশ পঞ্চম প্রজন্মের মোবাইল প্রযুক্তিতে প্রবেশ করে।
- বিশ্বের প্রায় ৬০টি দেশে ইতিমধ্যে ৫জি সেবা চালু হয়েছে।

উৎস: বিবিসি নিউজ রিপোর্ট এবং Sciencedirect website.
১২.
From which generation of mobile technology was Multimedia Message Service introduced?
  1. 2G
  2. 3G
  3. 1G
  4. 4G
সঠিক উত্তর:
2G
উত্তর
সঠিক উত্তর:
2G
ব্যাখ্যা
• Second Generation-2G:
- ইউরোপে ১৯৯০ সালে প্রথমবারের মতো দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার শুরু হয়।
- ট্রান্সমিশন কোয়ালিটি বৃদ্ধি, সিস্টেম ক্যাপাসিটি উন্নত করা এবং বৃহৎ পরিসরে নেটওয়ার্ক তৈরি করার উদ্দেশ্যে দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেম চালু করা হয়।
- দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে ডিজিটাল নেটওয়ার্ক সিস্টেম প্রবর্তিত হয়।
- এই প্রজন্মে GSM প্রযুক্তি ব্যবহার করে ভয়েস এবং ডাটা আদান-প্রদান সম্ভব হয়।
- দ্বিতীয় প্রজন্ম থেকেই SMS (Short Message Service) এবং MMS (Multimedia Message Service) এর সুবিধা চালু হয়।
- ইন্টারনেট সার্ভিসের সুবিধাও দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের মাধ্যমে চালু হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
Which term is used for a computer connected to a server?
  1. Workstation
  2. Channel
  3. Terminal
  4. Host
সঠিক উত্তর:
Workstation
উত্তর
সঠিক উত্তর:
Workstation
ব্যাখ্যা
- সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে ক্লায়েন্ট বা ওয়ার্কষ্টেশন বলা হয়।
- যে কম্পিউটারে রিসোর্সগুলো একসাথে থাকে এবং যা একাধিক ব্যবহারকারী দ্বারা একসঙ্গে ব্যবহার করা যায়, তাকে সার্ভার বলা হয়।
- সার্ভারের সাথে সংযুক্ত হয়ে যে কম্পিউটার সেবা গ্রহণ করে, তাকে ওয়ার্কষ্টেশন বলা হয়।
- ওয়ার্কষ্টেশন মাইক্রোকম্পিউটার ও মিনি কম্পিউটারকে একত্রিত করার একটি সেতু হিসেবে কাজ করে।
- সার্ভার কেন্দ্রীয়ভাবে স্থাপিত হয়ে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের মধ্যে তথ্য বিনিময় এবং যোগাযোগ নিশ্চিত করে।
- নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের নাম দেওয়া হয় হোস্ট কম্পিউটার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
Which of the following is not a major Internet service?
  1. WWW
  2. E-commerce
  3. IRC
  4. All above
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নটি হওয়া উচিত ছিল - Which of the following is a major Internet service?
প্রশ্নে ভুল থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
---------------------------------- 

Internet Services:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশের এগিয়ে চলার একটি বড় নিয়ামক হলো ইন্টারনেট।
- ইন্টারনেট আসলে বিশ্বের কম্পিউটারসমূহের মধ্যস্থিত একটি নেটওয়ার্ক মাত্র।
- ইন্টারনেটের বদৌলতে আজকে সমগ্র বিশ্বের সকল কম্পিউটার ব্যবহারকারী একই বলয়ে আবদ্ধ হতে পারছেন।
- ফলে তথ্য ও যোগাযোগব্যবস্থার আশাতীত উন্নয়ন ঘটছে।
- ইন্টারনেটের বিভিন্ন সার্ভিস বা সেবার মাধ্যমে আমরা খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানের তথ্য গ্রহণ ও প্রদান করতে পারছি।
- ইন্টারনেটের প্রধান প্রধান সার্ভিস হলো-
• ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web),
• টেলনেট (Telnet),
• সার্চ ইঞ্জিন (Search Engines),
• ফাইল ট্রান্সফার প্রোটোকল (File Transfer Protocol -FTP),
• ইলেকট্রনিকস মেইল (Electronic Mail :E-mail),
• ই-কমার্স (E-Commerce),
• ইন্টারনেট রিলে চ্যার্ট (Internet Relay Chat)।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৫.
Which of the following devices is commonly used in a MAN network?
  1. Router
  2. Switch
  3. Hub
  4. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা
• MAN:
- MAN এর পূর্ণরূপ হচ্ছে Metropolitan Area Network।
- একই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারগুলোর সংযোগে, যা বিভিন্ন ডিভাইস এবং LAN এর মাধ্যমে গঠিত হয়, তাকে MAN বলা হয়।
- MAN এ সাধারণত টেলিফোন লাইন, মডেম বা মাইক্রোওয়েভ ট্রান্সমিশন মিডিয়া হিসেবে ব্যবহৃত হয়।
- যখন MAN এ তারবিহীন সংযোগ প্রদান করা হয়, তখন তাকে WMAN (Wireless Metropolitan Area Network) বলা হয়।
- MAN নেটওয়ার্কে হাব, গেটওয়ে, সুইচ, ব্রিজ, রাউটার প্রভৃতি ডিভাইস ব্যবহৃত হয়।
- MAN নেটওয়ার্কের মালিকানা সাধারণত একটি সংগঠনের থাকে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।