পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৭৫
সিলেবাস
Full Model Test – 06 (Bank Preparation Full Syllabus)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৭৫ প্রশ্ন

.
'বিবি' কোন ভাষা উৎস থেকে আগত শব্দ?
  1. ক) হিন্দি
  2. খ) উর্দু
  3. গ) সংস্কৃত
  4. ঘ) ফারসি
সঠিক উত্তর:
ঘ) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফারসি
ব্যাখ্যা
বিবি (বিশেষ্য) 
- ফারসি শব্দ। 
অর্থ: 
- পত্নী, স্ত্রী। 
- ইউরোপীয় মহিলা 
- তাসের রানি। 


উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
শুধুমাত্র খাটি বাংলা উপসর্গ গুচ্ছ কোনটি?
  1. ক) আড়, আন, নির, দুর,
  2. খ) ঊন, কদ, ভর, রাম,
  3. গ) নির, দুর, অভি, উপ,
  4. ঘ) প্র, পরা, পরি, প্রতি
সঠিক উত্তর:
খ) ঊন, কদ, ভর, রাম,
উত্তর
সঠিক উত্তর:
খ) ঊন, কদ, ভর, রাম,
ব্যাখ্যা
• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গসমূহ তিনভাগে বিভক্ত। এগুলো হলো: খাটি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ।

- এর মধ্যে খাটি বাংলা উপসর্গ হলো একুশটি।
- এগুলো হলো: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু এবং হা।

- তৎসম উপসর্গ বিশটি।
- যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
'করিকরভ' শব্দের অর্থ কী?
  1. ক) হরিণ শাবক
  2. খ) হস্তি শাবক
  3. গ) সিংহ শাবক
  4. ঘ) মৃগ শাবক
সঠিক উত্তর:
খ) হস্তি শাবক
উত্তর
সঠিক উত্তর:
খ) হস্তি শাবক
ব্যাখ্যা
করিকরভ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = করী+করভ
অর্থ: হস্তি  শাবক 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'আহ্বান' শব্দের বিশেষণ রূপ কোনটি?
  1. ক) আহরিত
  2. খ) আহূত
  3. গ) আহত
  4. ঘ) আন্বিত
সঠিক উত্তর:
খ) আহূত
উত্তর
সঠিক উত্তর:
খ) আহূত
ব্যাখ্যা
'আহ্বান' শব্দের বিশেষণ রূপ = 'আহূত'

আহ্বান (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = আ+√হ্বে+অন
অর্থ: 
- নিমন্ত্রন, আমন্ত্রন
- সম্বোধন, ডাক 

আহূত (বিশেষণ)
- সংস্কৃত শব্দ 
অর্থ: আহ্বান করা হয়েছে এমন। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
শুদ্ধ রূপ কোনটি?
  1. ক) সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  2. খ) সাহিত্য ও সংস্কৃতিক অনুষ্ঠান
  3. গ) সাহিত্যিক ও সংস্কৃতি অনুষ্ঠান
  4. ঘ) সাহিত্যিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সঠিক উত্তর:
ঘ) সাহিত্যিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাহিত্যিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ব্যাখ্যা
সাহিত্য ও সংস্কৃতি উভয় শব্দে ষ্টিক বা ইক্‌ প্রত্যয় যোগ করেসমধর্মী করতে হবে। 
একটিতে থাকবে কিন্তু অন্যটিকে প্রত্যয় না থাকলে তা সমধর্মী  হবে না। 
এক্ষেত্রে, 
সাহিত্যিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান - বাক্যটি শূদ্ধ 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'Bond' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) প্রতিজ্ঞাপত্র
  2. খ) মুচলেকা
  3. গ) বন্ধকপত্র
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
'Bond' শব্দের বাংলা পরিভাষা = প্রতিজ্ঞাপত্র, মুচলেকা; ঋণপত্র, খত; বন্ধকপত্র, পাট্টা; তমসুক।  

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান
.
শুদ্ধ বানানটি চিহ্নিত করুন।
  1. ক) ভ্রাতৃত্ত
  2. খ) সান্তনা
  3. গ) সৌহার্দ
  4. ঘ) স্বাতন্ত্র
সঠিক উত্তর:
গ) সৌহার্দ
উত্তর
সঠিক উত্তর:
গ) সৌহার্দ
ব্যাখ্যা
সৌহার্দ  (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = সুহৃদ+অ 
অর্থ: 
- বন্ধুত্ব, সখ্য, 
- প্রেম, ভালোবাসা
- সৌজন্য।

অন্যান্য অশুদ্ধ শব্দের শুদ্ধ বানান- 
সান্ত্বনা 
ভ্রাতৃত্ব
স্বাতন্ত্র্য

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'ফতো নবাব' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. ক) দূর্লভ বস্তু
  2. খ) অকালপক্ক
  3. গ) অমিতব্যয়ী ব্যক্তি
  4. ঘ) নিরেট বোকা
সঠিক উত্তর:
গ) অমিতব্যয়ী ব্যক্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) অমিতব্যয়ী ব্যক্তি
ব্যাখ্যা
'ফতো' শব্দ ব্যঙ্গার্থে পরপুষ্ট বা অন্তঃসারশূন্য এবং নবাব শব্দটি শাসনকর্তা বা রাজপ্রতিনিধি না হয়ে, আরামপ্রিয়, বিলাসপ্রিয় বা অমিতব্যয়ী ব্যক্তি হিসেবে ব্যবহৃত আমাদের প্রবাদে।
অনেকটা পরের ধনে পোদ্দারি করার মতো অবস্থা আর কী!
অর্থের বিচারে এখানে - অমিতব্যয়ী ব্যক্তি সঠিক উত্তর।

উৎস: প্রবাদের উৎস সন্ধান, সমর পাল।
.
আইরিশ কবি W. B. Yeats রচিত The Falling of the Leaves কবিতার মিল পাওয়া যায় কোন কবিতায়?
  1. ক) কবিতার কথা
  2. খ) সেইদিন এই মাঠ
  3. গ) বনলতা সেন
  4. ঘ) মৃত্যুর আগে
সঠিক উত্তর:
ঘ) মৃত্যুর আগে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মৃত্যুর আগে
ব্যাখ্যা
• কবি জীবনান্দ দাশ রচিত 'মৃত্যুর আগে' কবিতাটি ধূসর পান্ডুলিপি কাব্যের অন্তর্গত।
- এটির সাথে আইরিশ কবি W. B. Yeats রচিত  The Falling of the Leaves কবিতাটির মিল রয়েছে। 
- জীবনানন্দ দাশের রচিত দ্বিতীয় কাব্যগ্রন্থ- ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬)। 

জীবনানন্দের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ -
- ঝরাপালক 
- ধূসর পান্ডুলিপি 
- বনলতা সেন 
- সাতটি তারার তিমির
- রূপসী বাংলা 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে -
  1. ক) সুচরিতেষু
  2. খ) শ্রদ্ধাস্পদেষু
  3. গ) শ্রদ্ধাভাজনাসু
  4. ঘ) প্রীতিভাজন
সঠিক উত্তর:
গ) শ্রদ্ধাভাজনাসু
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্রদ্ধাভাজনাসু
ব্যাখ্যা
পত্রের শুরুতে নারীকে লিখিত কয়েকটি সম্বোধন:
- শ্রদ্ধাভাজনাসু, শ্রদ্ধাস্পদাসু, কল্যাণীয়াসু ইত্যাদি

স্নেহভাজন পুরুষ ও বন্ধুদের সম্বোধন:
- সুচরিতেষু, শ্রদ্ধাভাজনেষু, শ্রদ্ধাস্পদেষু, প্রীতিভাজন, স্নেহার্দ্র, স্নেহাশিস - ইত্যাদি

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১১.
নিম্নের কোনটি যোগরূঢ় শব্দ?
  1. ক) তৈল
  2. খ) সন্দেশ
  3. গ) কর্তব্য
  4. ঘ) মহাযাত্রা
সঠিক উত্তর:
ঘ) মহাযাত্রা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মহাযাত্রা
ব্যাখ্যা
অর্থগত দিক থেকে শব্দ তিন প্রকার‌।
যথা- যৌগিক শব্দ, রূঢ়ি বা রূঢ় শব্দ ও যোগরূঢ় শব্দ।

যোগরূঢ় শব্দ:
সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন-
- জলধি: 'জল ধারণ করে এমন' অর্থ পরিত্যাগ করে একমাত্র 'সমুদ্র' অর্থেই ব্যবহৃত হয়।
- মহাযাত্রা: 'মহাসমারোহে যাত্রা' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দরূপে অর্থ 'মৃত্যু'।
- রাজপুত: 'রাজার পুত্র' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দ হিসেবে অর্থ হয়েছে 'জাতি বিশেষ'।
- পঙ্কজ: পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়।

অন্যদিকে,
সন্দেশ, তৈল =  রূঢ়ি বা রূঢ় শব্দ
কর্তব্য = যৌগিক 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১২.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) উদ্ধত - দুর্বিনীত
  2. খ) উদ্যত - বিরত
  3. গ) তামসিক - ঐশ্যরিক
  4. ঘ) উন্মীলন - মিলন
সঠিক উত্তর:
খ) উদ্যত - বিরত
উত্তর
সঠিক উত্তর:
খ) উদ্যত - বিরত
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল;
- উদ্যত - বিরত 
- উদ্ধত/দুর্বিনীত - বিনীত।
- অধমর্ণ - উত্তমর্ণ
- ইতর - ভদ্র
- উত্তরীয় - অন্তরীয় 
- উন্মীলন - নিমীলন 
- ঔচিত্য - অনৌচিত্য 
- তামসিক - রাজসিক

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
১৩.
কোন শব্দে 'বৃদ্ধি' এর সূত্র ব্যবহৃত হয়েছে?
  1. ক) চেনা
  2. খ) ধােয়া
  3. গ) ক্রেতা
  4. ঘ) শৈশব
সঠিক উত্তর:
ঘ) শৈশব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শৈশব
ব্যাখ্যা
'শৈশব' শব্দটি প্রত্যয়যোগে গঠনের সময় 'বৃদ্ধি' এর সূত্র ব্যবহৃত হয়। 

• কখনও কখনও লক্ষ করা যায় যে, নির্দিষ্ট কিছু প্রত্যয় যুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে প্রকৃতি অংশের আদিস্বরের পরিবর্তন ঘটে।
এই পরিবর্তন নির্দিষ্ট নিয়ম মেনে চলে। এই নিয়মদ্বয়কেই যথাক্রমে গুণ ও বৃদ্ধি নামে অভিহিত করা হয়।
নিচে গুণ ও বৃদ্ধি ঘটার সূত্র উল্লেখ করা হলাে :

• গুণ
ই/ঈ-স্থলে এ - √চিন্+আ= চেনা, নী+আ= নেওয়া
উ/ঊ-স্থলে ও - √ধু+আ= ধােয়া
ঋ-স্থলে অর্‌ -  √কৃ+তা = কর্‌তা > কর্তা >ক্রেতা   

• বৃদ্ধি
অ-স্থলে আ - √পচ্+ণক(অক) = পাচক 
ই/ঈ-স্থলে ঐ - √শিশু+ষ্ণ = শৈশব
উ/ঊ-স্থলে ঔ - √যুব্‌+অন= যৌবন
ঋ-স্থলে আর - √কৃ+ঘ্যণ(য-ফলা)= কার্য। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
বিখ্যাত উপন্যাস 'বিষাদ-সিন্ধু' এর চরিত্র কোনটি?
  1. ক) মোতালেব
  2. খ) মজিদ
  3. গ) ইয়াজিদ
  4. ঘ) ইব্রাহিম কার্দি
সঠিক উত্তর:
গ) ইয়াজিদ
উত্তর
সঠিক উত্তর:
গ) ইয়াজিদ
ব্যাখ্যা
• মীর মশাররফ হোসেনের বিখ্যাত উপন্যাস 'বিষাদ-সিন্ধু'। 
- তাঁর খ্যাতি মূলত এই গ্রন্থটির জন্যই। 
- 'বিষাদ-সিন্ধু' একটি ইতিহাস আশ্রিত উপন্যাস। 
- উপন্যাসটি ৩ টি পর্বে সম্পন্ন হয়েছে। 
সেগুলো হচ্ছে:
- মহরম পর্ব্ব (১৮৮৫)
- উদ্ধার পর্ব্ব (১৮৮৭)
- এজিদ-বধ পর্ব্ব (১৮৯১)
- বিষাদ সিন্ধু উপন্যাসের চরিত্র: ইয়াজিদ, ইমাম হোসেন, মাওয়ান, ইমাম হাসান, জোবেদা ইত্যাদি।

- মুনীর চৌধুরী রচিত রক্তাক্ত প্রান্তর নাটকের চরিত্র ইব্রাহিম কার্দি ।
- 'লালসালু' উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র -  মজিদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
ব্রাহ্মী লিপির কোন রূপ থেকে বাংলার উদ্ভব ঘটেছে?
  1. ক) নাগরী
  2. খ) সারদা
  3. গ) নাগ
  4. ঘ) কুটিল
সঠিক উত্তর:
ঘ) কুটিল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কুটিল
ব্যাখ্যা
ব্রাহ্মীলিপি থেকেই বিকশিত হয়েছে বাংলালিপি।
- ব্রাহ্মী ভারতবর্ষের প্রাচীনতম ও বহুল প্রচলিত লিপি।
- কখন উদ্ভব হয়েছিল এ লিপির, তা সঠিক জানা যায়নি এখনো।

বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে।
ব্রাহ্মী লিপির তিনটি রূপ রয়েছে।
- সারদা,
- নাগর ও
- কুটিল।
কুটিল রূপ থেকে এসেছে বাংলা।

সপ্তম শতক বাংলালিপি বিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ। এ যুগে বাংলা অঞ্চলের লিপিতে মধ্যগাঙ্গেয় অঞ্চলের কুটিল লিপির প্রভাব লক্ষ করা যায়। উত্তর ভারতে গুপ্তলিপি ক্রমশ পরিবর্তনের মাধ্যমে কুটিল লিপির উদ্ভব। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৬.
পল্লিকবি জসীমউদ্দীন রচিত বিখ্যাত 'কবর' নাটকে কতটি পঙ্‌ক্তি রয়েছে?
  1. ক) ১১১টি
  2. খ) ১১৫টি
  3. গ) ১১৮টি
  4. ঘ) ১২১টি
সঠিক উত্তর:
গ) ১১৮টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১৮টি
ব্যাখ্যা
• 'কবর' কবিতাটি কবি জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’ (১৯২৭) এর অন্তর্ভুক্ত।
- এই কাব্যে মোট ১৯ টি কবিতা সংকলিত হয়েছে।
- কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় 'কল্লোল' পত্রিকায়।
- এটি মত্রাবৃত্ত ছন্দে রচিত যাতে ১১৮ টি পঙক্তি আছে
- কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর। 
১৭.
A government run by a class of people who hold high social rank is known as -
  1. ক) Autocracy
  2. খ) Bureaucracy
  3. গ) Aristocracy
  4. ঘ) Plutocracy
সঠিক উত্তর:
গ) Aristocracy
উত্তর
সঠিক উত্তর:
গ) Aristocracy
ব্যাখ্যা
• Aristocracy (অভিজাততন্ত্র) is a class of people who hold high social rank.

Meaning of other words:
• Bureaucracy (আমলাতন্ত্র) is an entire body of unelected government officials.
• Autocracy (একনায়কতন্ত্র) is a government by a single person or small group that has unlimited power or authority.
• Plutocracy (ধনিকতন্ত্র) is a government by the richest people of a country. 

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary 
3. Live MCQ Lecture
১৮.
The opposite word of 'Avuncular' is -
  1. ক) Counselling
  2. খ) Impalpable
  3. গ) Gallant
  4. ঘ) Rude
সঠিক উত্তর:
ঘ) Rude
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Rude
ব্যাখ্যা
Avuncular (adjective)
English Meaning: Behaving in a kind and friendly way towards young people, like the way a kind uncle treats his nieces or nephews.
Bangla Meaning: কৌতুকাত্মক) চাচাসংক্রান্ত বা চাচাসুলভ; পিতৃসুলভ; পৈতৃব্যিক। 

• Synonyms: Counselling (পরামর্শমূলক), Advising (উপদেশমূলক), Helping (সাহায্যকারী, সাহায্যপরায়ণ), Friendly (বন্ধুভাবাপন্ন), Guide (পথ নির্দেশক)।
• Antonyms: Rude (কর্কশ), Unkind (নির্দয়), Hostile (শত্রুতামূলক), Unfriendly (বন্ধুত্বপূর্ণ নয় এমন), Crude (অসভ্য)।

Meaning of other words:
- Impalpable (অস্পৃশ্য)।
- Obvious (স্পষ্ট)।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
3. Live MCQ Lecture
১৯.
He has __________ numerous government officials to testify before the committee and grilled them for hours.
  1. ক) subpoenaed
  2. খ) Prohibited
  3. গ) Denounced
  4. ঘ) Criticized
সঠিক উত্তর:
ক) subpoenaed
উত্তর
সঠিক উত্তর:
ক) subpoenaed
ব্যাখ্যা
Subpoena (noun)
- To order someone to go to a law court to answer questions. 
- আদালতে হাজির হওয়ার জন্য লিখিত হুকুম; সপিনা; তলবনামা।

Example Sentence: 
1. He has subpoenaed numerous government officials to testify before the committee and grilled them for hours.
2. The policeman if he is subpoenaed has to give evidence, and may have conduct money.

Meaning of other words:
- Prohibited (নিষেধ করা)।
- Criticized(সমালোচনা করা)।
- Denied (অস্বীকার)।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary 
3. Live MCQ Lecture
২০.
Swift : satirical :: ______ : macabre
  1. ক) Hemingway
  2. খ) Fitzgerald
  3. গ) Dos Passos
  4. ঘ) Poe
সঠিক উত্তর:
ঘ) Poe
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Poe
ব্যাখ্যা
• Jonathan Swift was known as a satirical writer.
Edgar Allan Poe was known for his macabre writing.
২১.
Phoenix : bird :: Pegasus : ______
  1. ক) fish
  2. খ) horse
  3. গ) goat
  4. ঘ) snake
সঠিক উত্তর:
খ) horse
উত্তর
সঠিক উত্তর:
খ) horse
ব্যাখ্যা
• Phoenix (পৌরাণিক পাখি) যে পাখি আরব্য মরুভূমিতে শত শত বছর বাঁচার পর চিতাগ্নিতে নিজেকে ধ্বংস করে সেই চিতাভস্ম থেকে পুনরায় বেঁচে ওঠে।
• Pegasus (গ্রিকপুরাণ) দানবী মেডুসার রক্তজাত পক্ষিরাজ ঘোড়াবিশেষ।
২২.
Which one of the options is correctly spelt word?
  1. ক) IMMUTBLE
  2. খ) IMMUTEBLE
  3. গ) IMUTABLE
  4. ঘ) IMMUTABLE
সঠিক উত্তর:
ঘ) IMMUTABLE
উত্তর
সঠিক উত্তর:
ঘ) IMMUTABLE
ব্যাখ্যা
Immutable (Adjective)
English Meaning: ​That cannot be changed; that will never change.
Bangla Meaning: অবিকার্য; অবিক্রিয়; নিত্য; অপরিবর্তনীয়।

• Synonyms: Fixed (স্থির), Constant (অপরিবর্তনীয়), Enduring (দীর্ঘস্থায়ী), Permanent (স্থায়ী), Invariable (অপরিবর্তনীয়)।  
• Antonyms: Changeable (পরিবর্তনযোগ্য/পরিবর্তনীয়, Temporary(সাময়িক), Momentary (ক্ষণিকের জন্য), Variable (পরিবর্তনশীল), Alterable (পরিবর্তনযোগ্য)। 

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Live MCQ Lecture
২৩.
Pick out the incorrect spelling word.
  1. ক) Subsumption
  2. খ) Monumental
  3. গ) Parennial
  4. ঘ) Miscreant
সঠিক উত্তর:
গ) Parennial
উত্তর
সঠিক উত্তর:
গ) Parennial
ব্যাখ্যা
Perennial (Adjective)
English Meaning: continuing for a very long time; happening again and again.
Bangla Meaning: (১) বারোমেসে। (২) দীর্ঘস্থায়ী। (৩) (গাছ) দুই বছরের বেশি জীবৎকালীন।

Other correctly spelt words:
- Subsumption (অন্তভূর্ক্তকরণ)।
- Monumental (বিশাল)।
- Miscreant (দুষ্কৃতকারী, দুর্বৃত্ত)।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
3. Live MCQ Lecture
২৪.
I am not stupid, You can't ___________ like that.
  1. ক) pulling the wool over my eyes
  2. খ) pull the wool over my eyes
  3. গ) pull the wool above my eyes
  4. ঘ) to pull the wool above my eyes
সঠিক উত্তর:
খ) pull the wool over my eyes
উত্তর
সঠিক উত্তর:
খ) pull the wool over my eyes
ব্যাখ্যা
Pull the wool over someone's eyes
English Meaning: deceive someone by telling untruths.
Bangla Meaning: ধোঁকা দেওয়া

Ex. Sentence:
- I am not stupid, You can't pull the wool over my eyes like that.
- আমি বোকা নই, তুমি এভাবে আমাকে ধোঁকা দিতে পারবে না।

- উল্লেখ্য, can, could, may, might, shall, should, will, would, ইত্যাদি modal verb এর পরে verb word বসে।

Source: Live MCQ Lecture
২৫.
Shakib Al Hasan is a leading light in the Bangladesh cricket team. The term 'leading light' means -
  1. ক) a man of action
  2. খ) an object of ridicule
  3. গ) an influential person
  4. ঘ) most important story.
সঠিক উত্তর:
গ) an influential person
উত্তর
সঠিক উত্তর:
গ) an influential person
ব্যাখ্যা
Leading light (phrase)
English Meaning: a person who is prominent or influential in a particular field or organization.
Bangla Meaning: বিশেষ ক্ষেত্রে বা সংস্থার বিখ্যাত বা প্রভাবশালী ব্যক্তি

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary 
3. Live MCQ Lecture
২৬.
If I hadn't called him last night, __________.
  1. ক) I wouldn't to have known
  2. খ) I wouldn't have to know
  3. গ) I wouldn't have known
  4. ঘ) I wouldn't have knowing
সঠিক উত্তর:
গ) I wouldn't have known
উত্তর
সঠিক উত্তর:
গ) I wouldn't have known
ব্যাখ্যা
• উক্ত বাক্যটি 3rd Conditional যার structure হলো:
» If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3).
» তাই, সঠিক উত্তর: I wouldn't have known.

• একটি Conditional sentence এ দুটি অংশ থাকে।
1. Condition বা শর্ত
2. Consequence বা ফলাফল।

• এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
» Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
» 1st Conditional = If + Present + Future
» 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
» If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)
২৭.
Which of the following sentence is incorrect?
  1. ক) There are trees on either bank of the river.
  2. খ) Every mother loves her child.
  3. গ) Each of them was present.
  4. ঘ) Every of them was present.
সঠিক উত্তর:
ঘ) Every of them was present.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Every of them was present.
ব্যাখ্যা
• Distributive Adjective:
Each+Noun- Each boy was present.
Every+Noun - Every mother loves her child.
Either+Noun -  There are trees on either bank of the river. 
Neither+Noun - There are two pens but neither pen will do.
 
• NOTE: উপরের either bank মানে উভয় তীর কিন্তু bank এর plural ব্যবহৃত হবে না। কিন্তু both ব্যবহার করলে banks ব্যবহার করতে হত; যেমন : both banks.

• NOTE: Every শুধু adjective হিসাবে ব্যবহৃত হতে পারে, pronoun হিসেবে নয়।
যেমন :
Inc. Every of them was present.
Cor. Each of them was present.
or, Everyone of them was present.
২৮.
The child (or baby) is crying for ________.
  1. ক) her mother
  2. খ) his mother
  3. গ) their mother
  4. ঘ) its mother
সঠিক উত্তর:
ঘ) its mother
উত্তর
সঠিক উত্তর:
ঘ) its mother
ব্যাখ্যা
"IT" এর ব্যবহার:
(i) Inanimate object বা জড় পদার্থ বুঝাতে:
I have written a letter and I want to send it to my father.

(ii) Inferior animals বা ইতর প্রাণী বুঝাতে:
We have a dog and we love it very much.

(iii) উভয়লিঙ্গের baby বা শিশু বুঝাতে:
The child (or baby) is crying for its mother.
The baby looked at its father.

(iv) Subject রূপে sentence-এর প্রথমে
It is good to take exercise regularly.
It is bad to tell a lie.

(v) It কখনও কখনও object রূপে বসে :
I find it unscrupulous (অবিবেচক সূলভ) to tell him everything.
He thinks it fine to sacrifice. 
We have a dog and we love it very much.
২৯.
This is my only chance and I’m not going to ________.
  1. ক) give it away
  2. খ) give it in
  3. গ) give it to
  4. ঘ) give it out
সঠিক উত্তর:
ক) give it away
উত্তর
সঠিক উত্তর:
ক) give it away
ব্যাখ্যা
Give something away  অন্যকে যাওয়ার সুযোগ করে দেওয়া; ত্যাগ করা; ছেড়ে দেওয়া।
- This is my only chance and I’m not going to give it away.

• Give in (to somebody) আত্মসমর্পণ করা; নতি বা বশ্যতা স্বীকার করা।
- Our men were forced to give in.
- She usually had to give in to her husband.

• Give something in যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া।
- It’s time for you to give in your examination papers.

• Give up চেষ্টা পরিত্যাগ করা; ছেড়ে দেওয়া।
- I can’t solve the problem, I give up.
- He has given up all hope of getting a state scholarship. 

• Give out শেষ হওয়া; নিঃশোষিত হওয়া।
- My patience is beginning to give out. 

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩০.
I don’t know ___________ such precocious children.
  1. ক) how to deal to
  2. খ) how to deal with
  3. গ) how to deal in
  4. ঘ) how to deal out
সঠিক উত্তর:
খ) how to deal with
উত্তর
সঠিক উত্তর:
খ) how to deal with
ব্যাখ্যা
Deal  with
(ক) মেলামেশা/সম্পর্ক রক্ষা করা: She is easy/impossible/difficult to deal with.
(খ) আচরণ/ব্যবহার করা: I don’t know how to deal with such precocious children.
(গ) (কাজ-কারবার সম্বন্ধে) ব্যবস্থা/বিহিত করা; Let’s deal with one problem at a time. 
(ঘ) উপজীব্য করা; বিষয়বস্তুরূপে নেওয়া: The article deals with rural poverty.

• Deal out (অনেকের মধ্যে) বণ্টন করা; বাঁটা; বিলি করা।
- Could you deal out the money?
- The cards were fairly dealt.

• Deal somebody a blow; deal a blow at/to somebody
(ক) আঘাত বা প্রহার করা: The robber dealt me a blow on the head.
(খ) (লাক্ষণিক) আহত/ক্ষুব্ধ করা; মানসিকভাবে বিপর্যস্ত করা: The recession dealt many small businesses a severe blow.

• Deal in something ব্যবসা/কারবার করা।
- He deals in writing materials.

• Deal with somebody/at a place ব্যবসা/লেনদেন করা।
- He is a dishonest businessman, I do not deal with him.
- Do you deal at the shop?

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩১.
We ________ cooking than there was a power cut and we had no electricity.
  1. ক) had no sooner started
  2. খ) had Scarcely started
  3. গ) had hardly started
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
ক) had no sooner started
উত্তর
সঠিক উত্তর:
ক) had no sooner started
ব্যাখ্যা
• No sooner had .............. than, Scarcely had ............. when, hardly had ............. before থাকলে than, when, before এর পূর্বে verb এর past participle এবং পরে verb এর past form হয়।
- মনে রাখা জরুরি, no sooner had ... than, scarcely had.... when, hardly had ... when এভাবে আসে।
- Than থাকায় আরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে শূন্যস্থানে had no sooner started বসবে।
- তাই, সঠিক উত্তর:
- We had no sooner started cooking than there was a power cut and we had no electricity.
- I had scarcely sat down to eat when the phone rang.
or, Scarcely had I sat down to eat when the phone rang.
৩২.
It's disappointing that Butman doesn't ask these questions, ___________.
  1. ক) let alone, provide answers
  2. খ) otherwise, provide answers
  3. গ) on the other hand, provide answers
  4. ঘ) therefore, alone provide answers
সঠিক উত্তর:
ক) let alone, provide answers
উত্তর
সঠিক উত্তর:
ক) let alone, provide answers
ব্যাখ্যা
• কোনো কিছু ভাবা  যায় না বা চিন্তা করার প্রশ্নই উঠে না বোঝাতে let alone ব্যবহার হয়।
• সাধারণত negative sentence এর পরে  let alone ব্যবহার হয়।
যেমন: 
It's disappointing that Butman doesn't ask these questions, let alone provide answers.
Some people never even read a newspaper, let alone a book.
৩৩.
What would happen to your family, _____________?
  1. ক) if you had died in an accident
  2. খ) if you die in an accident
  3. গ) if you were to die in an accident
  4. ঘ) if you have to die in an accident
সঠিক উত্তর:
গ) if you were to die in an accident
উত্তর
সঠিক উত্তর:
গ) if you were to die in an accident
ব্যাখ্যা
• If যুক্ত Clauseটি Past Indefinite Tense হলে,
- অন্য বাক্যটি would/ might/ could + verb এর present form হয়। 
যেমন: 
What would happen to your family if you were to die in an accident?
If Dad were here, he would know what to do.
৩৪.
They still _________ any news when I spoke to them yesterday.
  1. ক) hadn't have
  2. খ) hadn't to have
  3. গ) hadn't have been
  4. ঘ) hadn't had
সঠিক উত্তর:
ঘ) hadn't had
উত্তর
সঠিক উত্তর:
ঘ) hadn't had
ব্যাখ্যা
• কোনো বাক্যে যদি has, have, had থাকে তাহলে verb এর past participle হয়।
- সুতরাং সঠিক উত্তর: hadn't had.
- যেমন:
They still hadn't had any news when I spoke to them yesterday.
Talks between management and unions have collapsed.
Has she been invited?
৩৫.
In a new culture, many embarrassing situations occur _________ a misunderstanding.
  1. ক) of
  2. খ) for
  3. গ) because
  4. ঘ) because of
সঠিক উত্তর:
ঘ) because of
উত্তর
সঠিক উত্তর:
ঘ) because of
ব্যাখ্যা
- Because of একটি preposition phrase যা কোন কিছুর কারণ বুঝাতে noun বা noun phrase এর পূর্বে ব্যবহার হয়।
- Because is a conjunction and  যা কোন কিছুর কারণ বুঝাতে clause এর মাঝে ব্যবহার হয়। 
- For example:
She was absent because her cold was worse.
Or, She was absent because of her cold.
৩৬.
Which of the following can never be ending of a perfect square?
  1. ক) 1
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 8
সঠিক উত্তর:
ঘ) 8
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 8
ব্যাখ্যা
Question: Which of the following can never be ending of a perfect square?

Solution:
A perfect square number never ends with 2, 3, 7 or 8
৩৭.
Twenty times a positive integer is less than its square by 96. What is the integer?
  1. ক) 14
  2. খ) 18
  3. গ) 24
  4. ঘ) 28
সঠিক উত্তর:
গ) 24
উত্তর
সঠিক উত্তর:
গ) 24
ব্যাখ্যা
Question: Twenty times a positive integer is less than its square by 96. What is the integer?

Solution:
Let the integer be x.

Then,
x2 - 20x = 96
⇒ x2 - 20x -96=0
⇒ (x + 4) (x - 24)=0
⇒ x = 24
৩৮.
The HCF and LCM of the two numbers are 165 and 33 respectively. If the ratio of the two numbers 1 : 5, then what is the largest number?
  1. ক) 105
  2. খ) 115
  3. গ) 135
  4. ঘ) 165
সঠিক উত্তর:
ঘ) 165
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 165
ব্যাখ্যা
Question: The HCF and LCM of the two numbers are 165 and 33 respectively. If the ratio of the two numbers 1 : 5, then what is the largest number?

Solution:
Let the numbers be x and 5x respectively.

ATQ,
x × 5x = 165 × 33
⇒ x2 = (165 × 33)/5
⇒ x2 = 33 × 33
⇒ x = 33

The largest number is = 5 × 33 = 165
৩৯.
After replacing an old member with a new member it was found that the average age of five members of a club is the same as it was 3 years ago. What is the difference between the ages of the replaced and the new member?
  1. ক) 15
  2. খ) 20
  3. গ) 25
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
ক) 15
উত্তর
সঠিক উত্তর:
ক) 15
ব্যাখ্যা
Question: After replacing an old member with a new member it was found that the average age of five members of a club is the same as it was 3 years ago. What is the difference between the ages of the replaced and the new member?

Solution:
(পাঁচ সদস্যের একটি গ্রুপে পুরাতন একজন সদস্যের পরিবর্তে নতুন একজন সদস্য নেওয়া হলে তাদের গড় বয়স ৩ বছর আগে যত ছিল তত হয়।  পরিবর্তিত সদস্য এবং নতুন সদস্যের বয়সের পার্থক্য কত?)


এখানে
⇒ ৫ জন সদস্যের মোট বয়স ৩ বছর আগে যতই থাকুক ৩ বছর পর (৫ × ৩ ) = ১৫ বেড়ে যাওয়ার কথা।
⇒ কিন্তু নতুন সদস্য আসার কারণে ১৫ বছর কমে গিয়েছে, অর্থাৎ ৩ বছর আগের গড় বয়সের সমান হয়ে যায়।
⇒ অর্থাৎ নতুন সদস্যের বয়স পরিবর্তিত সদস্যের বয়স থেকে ১৫ বছর বেশি।
৪০.
In a tournament, a player has a record of 40% wins, out of the number of games he has played so far which in turn is half of the total number of games he plays. What is the maximum percentage of the remaining games that the player can lose and still win 50% of all the games played?
  1. ক) 40%
  2. খ) 50%
  3. গ) 60%
  4. ঘ) 55%
সঠিক উত্তর:
ক) 40%
উত্তর
সঠিক উত্তর:
ক) 40%
ব্যাখ্যা
Question: In a tournament, a player has a record of 40% wins, out of the number of games he has played so far which in turn is half of the total number of games he plays. What is the maximum percentage of the remaining games that the player can lose and still win 50% of all the games played?

Solution:
Let the total number of games be 100
Number of games already played = 50
So, the remaining games to be played = 50

Games already lost = 60% of 50 = 30
Number of games that player can lose = 50% of 100 = 50

∴ Number of games that the player can still lose = (50 - 30) = 20

Hence, required percentage = (20 × 100)/50 = 40%
৪১.
Rafi sold a TV for Tk 12760 and gained a profit of 10%. If he sold it for Tk 12064, then what percentage of loss or gain he would have made?
  1. ক) 4% gain
  2. খ) 6% gain
  3. গ) 4% loss
  4. ঘ) 6% loss
সঠিক উত্তর:
ক) 4% gain
উত্তর
সঠিক উত্তর:
ক) 4% gain
ব্যাখ্যা
Question: Rafi sold a TV for Tk 12760 and gained a profit of 10%. If he sold it for Tk 12064, then what percentage of loss or gain he would have made?

Solution:
Cost price = 12760 × (100/110) = 11600
Profit gained = 12064 - 11600 = 464
Profit percentage = (464/11600) × 100 = 4%
৪২.
By selling a pen for Tk 15, a man losses one-sixteenth of what it costs him. What is the cost price of the pen?
  1. ক) 16 Tk
  2. খ) 18 Tk
  3. গ) 21 Tk
  4. ঘ) 20 Tk
সঠিক উত্তর:
ক) 16 Tk
উত্তর
সঠিক উত্তর:
ক) 16 Tk
ব্যাখ্যা
Question: By selling a pen for Tk 15, a man losses one-sixteenth of what it costs him. What is the cost price of the pen?

Solution:
Let the cost price of the pen be Tk x

Then,
x - 15 = x/16
⇒ x - x/16 = 15
⇒ 15x/16 = 15
⇒ x/16 = 1
⇒ x = 16
৪৩.
If (2x + 3y) : (3x + 5y) = 18 : 29, then what is the value of x : y?
  1. ক) 2 : 3
  2. খ) 3 : 4
  3. গ) 4 : 7
  4. ঘ) 9 : 13
সঠিক উত্তর:
খ) 3 : 4
উত্তর
সঠিক উত্তর:
খ) 3 : 4
ব্যাখ্যা
Question: If (2x + 3y) : (3x + 5y) = 18 : 29, then what is the value of x : y?

Solution:
(2x + 3y) : (3x + 5y) = 18 : 29
⇒ (2x + 3y)/(3x + 5y) = 18/29
⇒ 58x + 87y = 54x +90y
⇒ 4x = 3y
⇒ x/y = 3/4
⇒ x : y = 3 : 4
৪৪.
The ratio of A's and B's salaries is 2 : 3 respectively. When A's salary is increased by 10%, it becomes Tk 13200. What is the salary of B?
  1. ক) 15000 Tk
  2. খ) 16000 Tk
  3. গ) 18000 Tk
  4. ঘ) 21000 Tk
সঠিক উত্তর:
গ) 18000 Tk
উত্তর
সঠিক উত্তর:
গ) 18000 Tk
ব্যাখ্যা
Question: The ratio of A's and B's salaries is 2 : 3 respectively. When A's salary is increased by 10%, it becomes Tk 13200. What is the salary of B?

Solution:
Let the salaries of A and B be Tk 2x and 3x respectively.

Then,
110% of 2x = 13200
⇒ (110/100) × 2x = 13200
⇒ x = (13200 × 100)/(110 × 2)
⇒ x = 6000

So, salary of B is = 3 × 6000 = 18000 Tk
৪৫.
If the annual rate of simple interest increases from 10% to 12.5%, a man's yearly income increases by Tk 1250. His principal is -
  1. ক) 25000 Tk
  2. খ) 40000 Tk
  3. গ) 50000 Tk
  4. ঘ) 75000 Tk
সঠিক উত্তর:
গ) 50000 Tk
উত্তর
সঠিক উত্তর:
গ) 50000 Tk
ব্যাখ্যা
Question: If the annual rate of simple interest increases from 10% to 12.5%, a man's yearly income increases by Tk 1250. His principal is -

Solution:
Let the principal be Tk x

Then,
(x × 25 × 1}/(2 × 100)} - {(x × 25 × 1}/100} = 1250
⇒ x/8 - x/10 = 1250
⇒ x/40 = 1250
⇒ x = 50000
৪৬.
Find the compound interest on Tk 8000 at 15% interest per annum for 2 years, compounded annually-
  1. ক) 9800 Tk
  2. খ) 10580 Tk
  3. গ) 11200 Tk
  4. ঘ) 11560 Tk
সঠিক উত্তর:
খ) 10580 Tk
উত্তর
সঠিক উত্তর:
খ) 10580 Tk
ব্যাখ্যা
Question: Find the compound interest on Tk 8000 at 15% interest per annum for 2 years, compounded annually-

Solution:
Compound Principal for 2 years = 8000(1 + 15/100)2
= 8000(115/100)2
= (8000 × 115 × 115)/(100 × 100)
= 10580
৪৭.
A milkman mixed some water with milk to gain 25% by selling the mixture at the cost price. The ratio of water and milk respectively-
  1. ক) 4 : 5
  2. খ) 1 : 5
  3. গ) 1 : 4
  4. ঘ) 2 : 5
সঠিক উত্তর:
গ) 1 : 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 1 : 4
ব্যাখ্যা
Question: A milkman mixed some water with milk to gain 25% by selling the mixture at the cost price. The ratio of water and milk respectively-

Solution:
Let the milkman has the milk of Tk 100
After mixing the water the mixture sold for Tk 100 + 25 = Tk 125

In Tk 125, Milk is of Tk 100, and water is of Tk 25

So, the ratio of water and milk in the mixture = 25 : 100 = 1 : 4
৪৮.
A and B start a business jointly. A invests Tk 16000 for 8 months and B remains in the business for 4 months. Out of the total profit, B claims 2/7 of the profit. How much money was contributed by B?
  1. ক) 10000 Tk
  2. খ) 11200 Tk
  3. গ) 12000 Tk
  4. ঘ) 12800 Tk
সঠিক উত্তর:
ঘ) 12800 Tk
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 12800 Tk
ব্যাখ্যা
Question: A and B start a business jointly. A invests Tk 16000 for 8 months and B remains in the business for 4 months. Out of the total profit, B claims 2/7 of the profit. How much money was contributed by B?

Solution:
Here,
Total profit = 7
B's profit = 2
So, A's profit = 7 - 2 = 5

So, ratio of A's and B's profit = 5 : 2

Let B's capital be x
Then,
(16000 × 8)/(x × 4) = 5/2
⇒ 20x = 16000 × 8 × 2
⇒ x = (16000 × 8 × 2)/20
⇒ 12800
৪৯.
A tap can fill a tank in 6 hours. After half the tank is filled, three more similar taps are opened. What is the total time taken to fill the tank completely?
  1. ক) 3 hr 45 min
  2. খ) 3 hr 30 min
  3. গ) 4 hr 45 min
  4. ঘ) 3 hr 30 min
সঠিক উত্তর:
ক) 3 hr 45 min
উত্তর
সঠিক উত্তর:
ক) 3 hr 45 min
ব্যাখ্যা
Question: A tap can fill a tank in 6 hours. After half the tank is filled, three more similar taps are opened. What is the total time taken to fill the tank completely?

Solution:
Time is taken by one tap to fill half the tank = 3 hr
Remaining part = 1 - 1/2 = 1/2

Part filled by four taps in one hr = 4 × (1/6) = 2/3

2/3 part filled by four taps in 1 hr
1 part filled by four taps in 3/2 hr
1/2 part filled by four taps in (3/2) × (1/2) hr
= 3/4 hr
= 45 min

So, total time taken = 3 + 45 min = 3 hr 45 min
৫০.
(64)- 2/3 × (1/4)- 2 is equal to?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 4
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
Question: (64)- 2/3 × (1/4)- 2 is equal to?

Solution:
৫১.
A train passes two bridges of lengths 500 meters and 250 meters in 100 seconds and 60 seconds respectively. The length of the train is- 
  1. ক) 150 meters
  2. খ) 200 meters
  3. গ) 125 meters
  4. ঘ) 175 meters
সঠিক উত্তর:
গ) 125 meters
উত্তর
সঠিক উত্তর:
গ) 125 meters
ব্যাখ্যা
Question: A train passes two bridges of lengths 500 meters and 250 meters in 100 seconds and 60 seconds respectively. The length of the train is- 

Solution:
Let the length of train be x m

ATQ,
(x + 500)/100 = (x + 250)/60
⇒ 100x + 25000 = 60x + 30000
⇒ 40x = 5000
⇒ x = 125
৫২.
What will come at the place of the question mark?
10, 100, 200, 310, ?
  1. ক) 430
  2. খ) 420
  3. গ) 410
  4. ঘ) 400
সঠিক উত্তর:
ক) 430
উত্তর
সঠিক উত্তর:
ক) 430
ব্যাখ্যা
Question: What will come at the place of the question mark?
10, 100, 200, 310, ?

Solution
1st term: 10
2nd term: 100 = 10 + 90
3rd term: 200 = 100 + 100
4th term: 310 = 200 + 110
5th Term: 430 = 310 + 120

Therefore, the answer is 430.
৫৩.
A man walking at the speed of 6 kmph crosses a square field diagonally in 4 minutes. What is the area of the field?
  1. ক) 40000 Square Meters
  2. খ) 50000 Square Meters
  3. গ) 60000 Square Meters
  4. ঘ) 80000 Square Meters
সঠিক উত্তর:
ঘ) 80000 Square Meters
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 80000 Square Meters
ব্যাখ্যা
Question: A man walking at the speed of 6 kmph crosses a square field diagonally in 4 minutes. What is the area of the field?

Solution:
In 60 minutes he goes 6000 m
In 4 minutes he goes (6000 × 4)/60 m
= 400 m

Now,
√2 × length = 400
⇒ length = 400/√2 
⇒ (length)2 = (400/√2)2
⇒ Area = 160000/2
⇒ Area = 80000 Square Meters
৫৪.
Who was the first Independent king of Bengal?
  1. ক) Chandragupta Maurja
  2. খ) Vijay Sen
  3. গ) Shashank
  4. ঘ) Gopal
সঠিক উত্তর:
গ) Shashank
উত্তর
সঠিক উত্তর:
গ) Shashank
ব্যাখ্যা

-- বাংলাদেশের ইতিহাসে শশাঙ্ক ছিলেন প্রথম সার্বভৌম রাজা।
-- তিনি বাংলার বাইরেও রাজ্য জয় করে এক বিশাল সাম্রাজ্য স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। শশাঙ্ক উত্তর ভারতের রাজনীতিতেও ভূমিকা পালন করেছিলেন।
-- ড. নীহাররঞ্জনের মতে শশাঙ্ক “স্বতন্ত্র স্বাধীন নরপতিরূপে রাজ্যের অধিকারী হইয়াছিলেন।”
-- শশাঙ্ক সপ্তম শতকের শুরুতে আনুমানিক ৬০৬ সালে গৌড়ে এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন।
-- স্বাধীন গৌড়রাজ্য বাংলার উত্তর, উত্তর-পশ্চিমাংশ ও মগধে বিস্তার লাভ করেছিল।
-- কর্ণসুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী।
-- বর্তমান মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত রাঙ্গামাটি নামক স্থানটিই প্রাচীন কর্ণসুবর্ণ। 
-- তিনি কৃষিভিত্তিক অর্থনীতির উন্নয়নের উদ্যোগ নেন।
-- তার আমলে তাম্রলিপ্ত বন্দর গুরুত্ব লাভ করে।
-- তিনি ৬৩৭ সালে মৃত্যুবরণ করেন।
-- তার মৃত্যুর প্রায় একশ বছর বাংলার ইতিহাসে যে অরাজকতা, নেতৃত্বের শূন্যতার সৃষ্টি হয় তাকে ‘মাৎস্যন্যায়’ বলা হয়ে থাকে।

তথ্যসূত্র:  বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা নবম-দশম শ্রেণী (এইস এস সি ) বাংলাদেম ‍উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫.
Who raised the demand to use Bengali as one of the state languages ​​of the Constituent Assembly along with Urdu and English?
  1. ক) Maulana Bhasani
  2. খ) Nurul Alam
  3. গ) Kamal Farooq
  4. ঘ) Dhirendranath Dutta
সঠিক উত্তর:
ঘ) Dhirendranath Dutta
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Dhirendranath Dutta
ব্যাখ্যা

– ২৩ ফেব্রুয়ারি, ১৯৪৮ সালে গণপরিষদের অধিবেশনে কংগ্রেস দলীয় সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের দাবি উত্থাপন করেন।
– আওয়ামীলিগের জাতীয় পরিষদ সদস্য আদেল উদ্দিন আহমেদ জাতীয় পরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার বিল উত্থাপন করেন। 
– ১৬ ফেব্রুয়ারি ১৯৫৬ সালে পাকিস্তানের জাতীয় পরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
– ১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
– সরকারী কাগজে বাংলা ভাষা ব্যবহার না করার সিদ্ধান্তের প্রতিবাদ জানান – ধীরেন্দ্রনাথ দত্ত।

তথ্যসূত্র: ইতিহাস ১ম পত্র (এস এস সি) উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
৫৬.
'Amar bhaiyer rakte rabgano ekushey february ami ki bhulite pari' who is the first composer of the song?
  1. ক) Abdul Ghaffar Chowdhury
  2. খ) Abdul Jabbar
  3. গ) Abdul Latif
  4. ঘ) Altaf Mahmud
সঠিক উত্তর:
গ) Abdul Latif
উত্তর
সঠিক উত্তর:
গ) Abdul Latif
ব্যাখ্যা

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি 
– গানটির রচয়িতা লেখক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী।
– গানটির ১ম সুরকার–আবদুল লতিফ।
– বর্তমান সুরকার– আলতাফ মাহমুদ।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৫৭.
When did the Battle of Palashi take place?
  1. ক) 23 June, 1757
  2. খ) 24 June, 1757
  3. গ) 25 June, 1757
  4. ঘ) 26 June, 1757
সঠিক উত্তর:
ক) 23 June, 1757
উত্তর
সঠিক উত্তর:
ক) 23 June, 1757
ব্যাখ্যা

-- বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটতি হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরচিতি।
-- ১৭৫৭ সালরে ২৩ জুন এই যুদ্ধ সংঘটতি হয়েছিল।
 সিরাজ-উদ-দৌলা হল আগের বছর বাংলার নবাব হয়েছিলেন, এবং তিনি ইংরেজদের তাদের দূর্গের সম্প্রসারণ বন্ধ করার আদেশ দিয়েছিলেন। রবার্ট ক্লাইভ নবাবের সেনাবাহিনীর প্রধান সেনাপতি মীর জাফরকে ঘুষ দেন এবং তাকে বাংলার নবাব করার প্রতিশ্রুতিও দেন। ক্লাইভ ১৭৫৭ সালে প্লাসিতে সিরাজ-উদ-দৌলাকে পরাজিত করেন এবং কলকাতা দখল করেন।
-- এই যুদ্ধে সিরাজ-উদ্দৌলা পরাজতি হন এবং ভারতর্বষে ইংরজে শাসন প্রতষ্ঠিার পথ সূচিত হয়েছিল।
-- বাংলার শেষ স্বাধীন নবাব এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রর্বাট ক্লাইভ নবাবের সেনাবাহিনীর প্রধান সেনাপতি মীর জাফরকে ঘুষ দেন এবং তাকে বাংলার নবাব করার প্রতিশ্রুতি দেন। ক্লাইভ ১৭৫৭ সালে সিরাজ-উদ-দৌলাকে পরাজতি করনে এবং কলকাতা দখল করনে।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৫৮.
Which Indian state is located north of Bangladesh?
  1. ক) Meghalaya
  2. খ) West Bengal
  3. গ) Tripura
  4. ঘ) Nagaland
সঠিক উত্তর:
ক) Meghalaya
উত্তর
সঠিক উত্তর:
ক) Meghalaya
ব্যাখ্যা

-- বাংলাদেশের তিনদিকের স্থলভাগ ভারত এবং মিয়ানমার দ্বারা বেষ্টিত এবং দক্ষিণে অবস্থিত  বঙ্গোপসাগর।
-- বাংলাদেশের পশ্চিমে ভারতের- পশ্চিমবঙ্গ।
--  বাংলাদেশের উত্তরে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কুচবিহার জেলা এবং আসাম ও মেঘালয় রাজ্য
-- পূর্বে আসাম ও ত্রিপুরা রাজ্য এবং মিয়ানমার অবস্থিত।

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (SSC Programme), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯.
When was the OIC established?
  1. ক) In 1968
  2. খ) In 1969
  3. গ) In 1970
  4. ঘ) In 1972
সঠিক উত্তর:
খ) In 1969
উত্তর
সঠিক উত্তর:
খ) In 1969
ব্যাখ্যা
-- জেরুজালেমের আল-আকসা মসজিদে অপরাধমূলক অগ্নিসংযোগের পর ১২ ই রজব ১৩৮৯ হিজরি (২৫ সেপ্টেম্বর ১৯৬৯) তারিখে মরক্কো রাজ্যের রাবাতে অনুষ্ঠিত ঐতিহাসিক শীর্ষ সম্মেলনের সিদ্ধান্তের ভিত্তিতে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল।
-- The Organisation of Islamic Cooperation (OIC) এটি বিশ্বের বিভিন্ন মানুষের মধ্যে আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি প্রচারের চেতনায় মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা করার চেষ্টা করে।
-- প্রতিষ্ঠা লাভ করে- ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে
-- প্রতিষ্ঠা লাভের স্থান- রাবাত মরক্কো।
-- OIC এর প্রথম সভা অনুষ্ঠিত হয়- ১৯৭০ সালে 
-- স্থায়ী সচিবালয়- জেদ্দা।
-- অফিসিয়াল ভাষা-৩ টি ( ফ্রান্স, আরবি, ইংরেজী)।
-- বর্তমান মহাসচিব- আম্ব হোসেন ইব্রাহিম ত্বহা (১২ তম)।
-- প্রথম মহাসচিব- টেংকু আব্দুল রহমান (মালয়েশিয়া)।

তথ্যসূত্র: Official Website (OIC)
৬০.
When did the ILO receive the Nobel Peace Prize?
  1. ক) In 1969
  2. খ) In 1970
  3. গ) In 1988
  4. ঘ) In 1973
সঠিক উত্তর:
ক) In 1969
উত্তর
সঠিক উত্তর:
ক) In 1969
ব্যাখ্যা
-- (ILO)-এর প্রধান লক্ষ্য হল কর্মক্ষেত্রে অধিকারের প্রচার, শালীন কর্মসংস্থানের সুযোগগুলিকে উৎসাহিত করা, সামাজিক সুরক্ষা বৃদ্ধি করা এবং কাজ-সম্পর্কিত বিষয়ে আলোচনা জোরদার করা।
– (ILO) এর পূণর্রুপ– International Labour Organization বা আন্তর্জাতিক শ্রম সংস্থা।
– প্রথম বিশ্বযুদ্ধের পর “ভার্সাই চুক্তির“ ফলে আন্তর্জাতিক শ্রম সংস্থা  গড়ে উঠে ১৯১৯ সালে।
– প্রতিষ্ঠাকাল–১৯ এপ্রিল, ১৯১৯ 
– প্রতিষ্ঠার স্থান–প্যারিস, ফ্রান্স।
– সদর দপ্তর– জেনেভা।
– সদস্য সংখ্যা– ১৮৭টি দেশ।
- (ILO) শান্তিতে নোবেল পুরস্কার পায়--১৯৬৯ সালে
– আর্ন্তজাতিক শ্রম সংস্থার প্রথম মহাপরিচালক– আলবার্ট থমাস (ফ্রান্সের নাগরিক)।
-- (ILO) বর্তমান মহাপরিচালক গাই রাইডার ১ অক্টোবর, ২০১২ তারিখে দায়িত্ব গ্রহণ করেন।
-- মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৩৪ সালে (ILO)-এর সদস্য হয়।
-- (ILO) ২০১৯ সালে তার ১০০ তম বার্ষিকী উদযাপন করছে।

তথ্যসূত্র: Official website (ILO).
৬১.
Which dynasty ruled Bengal for 400 years?
  1. ক) Gupta
  2. খ) Sen
  3. গ) Pal
  4. ঘ) Maurja
সঠিক উত্তর:
গ) Pal
উত্তর
সঠিক উত্তর:
গ) Pal
ব্যাখ্যা

-- শশাঙ্ক পরবর্তী বাংলায় অরাজকতার যুগের অবসান ঘটিয়ে গোপাল বাংলার সিংহাসনে আরোহণ করেন এবং পাল রাজ বংশের সূচনা করেন। 
-- গোপালের রাজত্বকাল সম্পর্কে সঠিকভাবে জানার উপায় নেই।
-- অনুমান করা হয় গোপাল ৭৫৬ হতে ৭৮১ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। 
-- পাল বংশের প্রতিষ্ঠাতা-- গোপাল।
-- গোপাল কর্তৃক প্রতিষ্ঠিত পাল রাজবংশের শাসন বাংলায় প্রায় ‘চারশ' বছর স্থায়ী হয়েছিল।
-- গোপালের ক্ষমতা লাভ সর্ম্পকে খালিমপুর তাম্রশাসন থেকেও জানা যায়। গোপালের উত্থানের মধ্য দিয়ে বাংলায় প্রতিষ্ঠিত হয় পাল রাজবংশ। 
-- প্রায় চারশত বছর ধরে ১৭ জন পাল নৃপতি বাংলা শাসন করেন।
-- গোপাল কর্তৃক প্রতিষ্ঠিত শাসনের উপর ভিত্তি করে তার পরবর্তী দুই উত্তরাধিকারী ধর্মপাল ও দেবপাল সাম্রাজ্যকে উন্নতির চরম শিখরে নিয়ে যান। 

তথ্যসূত্র:- ইতিহাস প্রথম পত্র, (BA & BSS) প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬২.
How many articles of CEDAW fund for the development of women?
  1. ক) 28
  2. খ) 20
  3. গ) 7
  4. ঘ) 30
সঠিক উত্তর:
ঘ) 30
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 30
ব্যাখ্যা
-- জাতিসংঘ নারীদের অধিকার রক্ষায় ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য প্রতিরোধ কনভেনশন বা Convention on the Elimination of Discrimination against Women (CEDAW) গ্রহণ করে।
-- এ কনভেনশন গৃহ নির্যাতন, প্রজনন, আইনগত, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে নারীদের সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে।
-- (CEDAW) সনদে ধারা আছে- ৩০ টি
-- পরিচ্ছদ আছে-৬ টি।
-- সিডোর ধারাগুলো ৩ ভাগে বিভক্ত যথা: 
প্রথম ভাগ-(১-১৬) নারী পুরুষের সমতা সর্ম্পকিত।
দ্বিতীয় ভাগ-(১৭-২২) এর কর্মপন্থা ও দায়িত্ব বিষয়ক।
তৃতীয় ভাগ- (২৩-৩০) প্রশাসনিক বিষয়।
-- ১ম স্বাক্ষরকারী দেশ- সুইডেন।
-- কমিটির প্রথম বাংলাদেশী সদস্য- সালমা খান।
-- বাংলাদেশ (CEDAW) অনুমোদন করে- ৪ নভেম্বর, ১৯৮৪ সালে।
-- ২০১১ সালের জানুয়ারি থেকে এটি জাতিসংঘের উন্নয়ন গ্রুপের অন্যতম সদস্য হয়। 

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (CEDAW)
৬৩.
In which year was the elderly allowance introduced in Bangladesh?
  1. ক) 1995
  2. খ) 1996
  3. গ) 1997
  4. ঘ) 1998
সঠিক উত্তর:
ঘ) 1998
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1998
ব্যাখ্যা
-- বাংলাদেশে বায়োজেষ্ঠ্য ও দুঃস্থ উপার্জনে অক্ষম জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭-৯৮ অর্থ বছরে বয়স্ক ভাতা কর্মসূচী প্রবর্তন করা হয়। 
-- এর কার্যক্রম শুরু হয়- এপ্রিল ১৯৯৮ সালে।


তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৬৪.
How many economic points were there in the historical six points?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
খ) 3
উত্তর
সঠিক উত্তর:
খ) 3
ব্যাখ্যা
–পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ও শোষণ থেকে পূর্ব বংলার জনগণকে মুক্ত করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী লাহোরে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন।
 -- ছয় দফার অর্থনীতি বিষয়ক দফা ছিল ৩ টি
দফাগুলো নিম্নরুপ:

১. দেশের দুই অংশে সহজেই বিনিময়যোগ্য অথচ পৃথক দুটো মুদ্রা থাকবে। অথবা ফেডারেল ব্যাংকের অধীনে দুই দেশের দুটি রিজার্ভ ব্যাংক ব্যবস্থাসহ একই ধরনের মুদ্রা চালু থাকবে।
২. আঞ্চলিক সরকারে হাতে থাকবে সকল প্রকার কর ধার্য করার ও আদায়ের ক্ষমতা। আদায়কৃত রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকারকে দেয়া হবে।
৩. দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রার আলাদা আলাদা হিসেব থাকবে। প্রয়োজনে দুই অঞ্চল থেকে সমানভাবে অথবা সংবিধানে নির্ধারিত হারে কেন্দ্র বৈদেশিক মুদ্রা পাবে।

তথ্যসূত্র:  বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা নবম-দশম শ্রেণী।
৬৫.
What is the average height of the Great Wall of China?
  1. ক) 20 feet
  2. খ) 22 feet
  3. গ) 24 feet
  4. ঘ) 26 feet
সঠিক উত্তর:
গ) 24 feet
উত্তর
সঠিক উত্তর:
গ) 24 feet
ব্যাখ্যা
-- চিনের মহাপ্রাচীর নির্মিত হয়- চৌ-রাজ বংশের আমলে।
-- রাজা শিহুয়াং তি এই প্রাচীর তৈরি করেন।
-- হুনদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য যে প্রাচীর নির্মিত হয়েছিল এখন তা বিশ্বের আশ্চর্য বস্তুর একটি।
-- দেড় হাজার মাইল দীর্ঘ এই প্রাচীরের উচ্চতা- গড়ে ২৪ ফুট
-- এই প্রাচীরের উপর দিয়ে ৬ জন অশ্বারোহী পাশাপাশি চলতে পারতো।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (এসএসসি প্রোগ্রাম), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৬.
Which is an example of a computer virus?
  1. ক) Boot sector virus
  2. খ) Macro virus
  3. গ) Overwriting virus
  4. ঘ) All of the above
সঠিক উত্তর:
ঘ) All of the above
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of the above
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাস এর ধরনঃ
কম্পিউটারে আক্রমণের ধরন অনুযায়ী কম্পিউটার ভাইরাস অনেক ধরনের হয়। যেমনঃ
১। বুট সেক্টর ভাইরাস
২। ট্রোজান হর্স ভাইরাস
৫। ওভার রাইটিং ভাইরাস
৬। মেমোরি রেসিডেন্ট ভাইরাস
৩। ফাইল সংক্রামক ভাইরাস
৭। মিউটেটিং ভাইরাস
৪ । ম্যাক্রো ভাইরাস
৮। স্টোন ভাইরাস; ইত্যাদি 
 
উৎস : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৬৭.
What is the most common method used to pirate software?
  1. ক) Downloading cracked versions from peer-to-peer networks
  2. খ) Purchasing counterfeit copies from street vendors
  3. গ) Using key generators found on the internet
  4. ঘ) Renting software from online rental services
সঠিক উত্তর:
ক) Downloading cracked versions from peer-to-peer networks
উত্তর
সঠিক উত্তর:
ক) Downloading cracked versions from peer-to-peer networks
ব্যাখ্যা
- Peer-to-peer networks, such as torrent sites, are the most common method used to pirate software.
- Cracked versions of software can be easily found and downloaded from these networks, allowing users to use the software without purchasing a legitimate license.

Reference: bsa.org, techradar.com
৬৮.
What type of operating system is commonly used on servers?
  1. ক) Windows
  2. খ) iOS
  3. গ) Mac OS
  4. ঘ) Linux
সঠিক উত্তর:
ঘ) Linux
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Linux
ব্যাখ্যা
- Linux is a commonly used operating system on servers.
- It is an open-source and free operating system, which is more stable and secure than Windows and other OS.
- Linux is widely used in servers and enterprise systems due to its scalability, performance, and security features.

Reference: www.edx.org
৬৯.
What is the primary protocol used for sending and receiving emails?
  1. ক) FTP
  2. খ) HTTP
  3. গ) SMTP
  4. ঘ) DNS
সঠিক উত্তর:
গ) SMTP
উত্তর
সঠিক উত্তর:
গ) SMTP
ব্যাখ্যা
SMTP এর পূর্ণরূপ Simple Mail Transfer Protocol.
- এই প্রটোকলটি ইমেইল আদান-প্রদানে ব্যবহৃত হয়।
- যে সকল মেইল বাহিরে পাঠানো হয় সেগুলোকে বহির্মুখী বা আউটগোয়িং মেইল বলা হয়।
- আউটগোয়িং মেইল পাঠানোর জন্য এই প্রটোকল ব্যবহার করা হয়।
৭০.
What is the function of a cell in MS Excel?
  1. ক) A formula or equation
  2. খ) A container for data
  3. গ) A chart or graph
  4. ঘ) A table or pivot table
সঠিক উত্তর:
খ) A container for data
উত্তর
সঠিক উত্তর:
খ) A container for data
ব্যাখ্যা
-  A cell in MS Excel is a container for data, typically represented as text or numbers. Each cell is identified by its unique address, such as "A1," "B3," etc. Cells can be formatted and can include data validation, comments and formulas.

Reference: support.microsoft.com
৭১.
What is the purpose of a hyperlink?
  1. ক) To link to a specific file or document
  2. খ) To link to a website or webpage
  3. গ) To link to a specific location within a webpage
  4. ঘ) To link to a specific section of a document
সঠিক উত্তর:
খ) To link to a website or webpage
উত্তর
সঠিক উত্তর:
খ) To link to a website or webpage
ব্যাখ্যা
- Hyperlinks, also known as "links," are used to connect web pages to other web pages or resources on the internet.
- They allow users to navigate between different pages on a website or different websites altogether.

Reference: www.w3schools.com
৭২.
Which type of output device is used to display images in high definition?
  1. ক) Speakers
  2. খ) Printers
  3. গ) Monitors
  4. ঘ) Projectors
সঠিক উত্তর:
গ) Monitors
উত্তর
সঠিক উত্তর:
গ) Monitors
ব্যাখ্যা
Monitors are used to display images in high definition.
They come in different types such as CRT, LCD, and LED, with different resolution and refresh rates, which makes them suitable for different applications such as gaming, video editing, or general use.

Reference: www.edx.org
৭৩.
What is the most common type of topology used in LANs?
  1. ক) Star
  2. খ) Bus
  3. গ) Ring
  4. ঘ) Mesh
সঠিক উত্তর:
ক) Star
উত্তর
সঠিক উত্তর:
ক) Star
ব্যাখ্যা
- The most common type of topology used in LANs is the star topology.
- In this configuration, all devices are connected to a central hub, which acts as a central point of communication.
- This allows for easy expansion and management of the network.

Reference: www.cisco.com
৭৪.
What is the main characteristic of a blockchain?
  1. ক) Centralized
  2. খ) Decentralized
  3. গ) Private
  4. ঘ) Public
সঠিক উত্তর:
খ) Decentralized
উত্তর
সঠিক উত্তর:
খ) Decentralized
ব্যাখ্যা
- The main characteristic of a blockchain is that it is decentralized.
- This means that there is no central authority or intermediary controlling the network. Instead, transactions are recorded and verified by a network of users, making it a secure and transparent system for recording and verifying transactions.

Reference: www.investopedia.com/terms/b/blockchain.asp
৭৫.
Who introduced the world’s first multicore processor?
  1. ক) Intel
  2. খ) IBM
  3. গ) Microsoft
  4. ঘ) Fujitsu
সঠিক উত্তর:
খ) IBM
উত্তর
সঠিক উত্তর:
খ) IBM
ব্যাখ্যা
In 2001, IBM introduced the world’s first multicore processor, a VLSI (very-large-scale integration) chip with two 64-bit microprocessors comprising more than 170 million transistors.

This breakthrough design in architecture and semiconductor engineering allowed these two processors to work together at a very high bandwidth with large on-chip memories, and with high-speed busses and input/output channels.

Source: IBM Website