ব্যাখ্যা
• ইমেইল সার্ভার থেকে ব্যক্তিগত কম্পিউটারে মেইল ডাউনলোড করার জন্য POP3 প্রোটোকলটি ব্যবহৃত হয়।
• ই-মেইল:
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ই-মেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।
• POP:
- POP এর পূর্ণরূপ হল Post Office Protocol.
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
- মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.
• SMTP:
- SMTP এর পূর্ণরূপ হল Simple Mail Transfer Protocol.
- মেইল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্ট মেইল বার্তা পাঠাতে এবং গ্রহণ করতে SMTP ব্যবহার করে।
- সহজ কথায়, যখন কোনো ইমেল পাঠানো হয়, তখন SMTP সেই ইমেলটিকে তার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে।
• IMAP:
- IMAP এর পূর্ণরূপ হল Internet Message Access Protocol.
- IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে শুধু প্রবেশ করা যায়।
উল্লেখ্য-
- HTTP (Hypertext Transfer Protocol): এটি ওয়েবপেজ অ্যাক্সেস করার জন্য ব্যবহৃত একটি প্রোটোকল। এটি ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভারের মধ্যে ডেটা আদান-প্রদান করে। এর সাথে ইমেল প্রেরণের সরাসরি কোনো সম্পর্ক নেই।
- FTP (File Transfer Protocol): এটি ফাইল স্থানান্তরের প্রোটোকল, ইমেইল ব্যবস্থার জন্য নয়।
উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণি।
২. মাইক্রোসফট।