পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৬ আগস্ট, ২০২০সময়33 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) - 21.07.2017 (গ্রেড-৯)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৬ আগস্ট, ২০২০ · ৮০ প্রশ্ন

.
“জল” শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) সলিল
  2. খ) উদক
  3. গ) নীর
  4. ঘ) জলধি
সঠিক উত্তর:
ঘ) জলধি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জলধি
ব্যাখ্যা
পানি এর সমার্থক শব্দ- জল, সলিল, অম্বু, নীর, উদক, প্রণাদ। জলধি এর অর্থ সমুদ্র, অর্ণব, জলনিধি, পারাবার, বারিধি, রত্নাকর, সাগর, সিন্ধু, ইত্যাদি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা
.
“সমাচার দর্পণ” পত্রিকার সম্পাদক ছিলেন-
  1. ক) জন ক্লার্ক মার্শম্যান
  2. খ) জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
  3. গ) উইলিয়াম কেরি
  4. ঘ) ডেভিড হেয়ার
সঠিক উত্তর:
ক) জন ক্লার্ক মার্শম্যান
উত্তর
সঠিক উত্তর:
ক) জন ক্লার্ক মার্শম্যান
ব্যাখ্যা
সমাচার দর্পণ (১৮১৮-১৮৫২) শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র।
সূত্রঃ বাংলাপিডিয়া
.
বিভা : কিরণ :: সুবলিত : ?
  1. ক) সুবিদিত
  2. খ) সুগঠিত
  3. গ) সুবিনীত
  4. ঘ) বিধিত
সঠিক উত্তর:
খ) সুগঠিত
উত্তর
সঠিক উত্তর:
খ) সুগঠিত
ব্যাখ্যা
বিভা (বিশেষ্য) - আলোক; কিরণ; প্রভা; দীপ্তি।
সুবলিত - (বিশেষণ) সুগঠিত; শক্তিমান।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয় নি?
  1. ক) সভাসদ
  2. খ) শুভেচ্ছা
  3. গ) ফলবান
  4. ঘ) তন্বী
সঠিক উত্তর:
খ) শুভেচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
খ) শুভেচ্ছা
ব্যাখ্যা
'শুভেচ্ছা' শব্দটি সন্ধি সাধিত শব্দ। 'অ'-কার কিংবা 'আ'- কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়; যেমন : অ + ই = এ শুভ + ইচ্ছা = শুভেচ্ছা। তন্বী (তনু+ঈ) প্রত্যয় ও সন্ধি—উভয় সাধিত শব্দ। এছাড়া সভাসদ (সভা + সদ) ও ফলবান (ফল + বান) প্রত্যয়যােগে গঠিত শব্দ। সে অনুযায়ী সঠিক উত্তর হবে ‘শুভেচ্ছা’।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা
.
‘এ যে আমাদের চেনা লোক’ - বাক্যে ‘চেনা’ কোন পদ?
  1. ক) বিশেষ্য
  2. খ) অব্যয়
  3. গ) ক্রিয়া
  4. ঘ) বিশেষণ
সঠিক উত্তর:
ঘ) বিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিশেষণ
ব্যাখ্যা
যে পদ দ্বারা বিশেষ্য সর্বনাম বা ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমান ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। এ বাক্যে চেনা শব্দটি দ্বারা লোকটির পরিচিতি বা অবস্থা প্রকাশ করেছে তাই এটি বিশেষণ পদ। এছাড়াও, বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে ‘চেনা’ বিশেষণ পদ।
.
‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?
  1. ক) শৈবধর্ম
  2. খ) বৌদ্ধ সহজযান
  3. গ) নাথধর্ম
  4. ঘ) কোনোটি নয়
সঠিক উত্তর:
গ) নাথধর্ম
উত্তর
সঠিক উত্তর:
গ) নাথধর্ম
ব্যাখ্যা
ষোল শতকের কবি শেখ ফয়জুল্লাহ ‘গোরক্ষ-বিজয়’ নামে প্রথম একখানি কাব্য রচনা করেন। এতে নাথগুরুর মাহাত্ম্য ও নাথ ধর্মমতের মহত্ত্ব প্রকাশ বিধৃত হয়েছে। আদি গুরু মৎস্যেন্দ্রনাথ শিব কর্তৃক অভিশপ্ত হয়ে কদলীর ‘স্ত্রী-রাজ্যে’ নারী সংসর্গে এসে ধর্মকর্ম বিসর্জন দেন। শিষ্য গোরক্ষনাথ যোগ-সাধনাবলে বহু কষ্টে গুরুকে সেখান থেকে উদ্ধার করেন।
সূত্রঃ বাংলাপিডিয়া।
.
“জজ সাহেব” কোন সমাসের উদাহরণ?
  1. ক) দ্বিগু
  2. খ) কর্মধারয়
  3. গ) দ্বন্দ্ব
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
খ) কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
খ) কর্মধারয়
ব্যাখ্যা
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন - নীল যে পদ্ম = নীলপদ্ম। কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা, যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব।
[সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী]
.
প্রাণদ : জল :: মহীজ : ?
  1. ক) সম্বর
  2. খ) গ্রহ
  3. গ) নিঃসর্গ
  4. ঘ) অশ্ব
সঠিক উত্তর:
খ) গ্রহ
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্রহ
ব্যাখ্যা
প্রাণদ মানে প্রাণদানকারী; জলের অপর নাম জীবন।
অর্থ্যাৎ, জল একটি প্রাণদ উপাদান।

অন্যদিকে,
জ্যোতিষশাস্ত্রে বর্ণিত নবগ্রহের একটি গ্রহ মঙ্গল যার অপর নাম - কুজ, ভৌম, বক্র, ত্রুর, মহীজ প্রভৃতি।
অর্থ্যাৎ মহীজ/মহিসুত মানে মঙ্গলগ্রহ।
"মঙ্গল" হলেন পৃথিবী/ভূমি দেবীর পুত্র। তার দেহে বিজয় এবং গর্বের চিহ্ন বর্তমান ও তার রয়েছে চতুর্বাহু ৷ তার সম্মানার্থে সপ্তাহের একটি দিন মঙ্গলবার হয়। তার গায়ের রং লাল এবং বাহন মেষ।

অর্থ্যাৎ 'মহীজ' শব্দটির সাথে এখানে যুক্তিসঙ্গত উত্তর - গ্রহ
কেননা, মহীজ (মঙ্গল) নবগ্রহের একটি অংশ।

উল্লেখ্য, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু - এই নয়টি গ্রহকে একত্রে নবগ্রহ বলা হয়।

সুত্র: বাংলা একাডেমি আধুনিক ও বানান অভিধান এবং বাংলাপিডিয়া।
.
“ঢাকের কাঠি” বাগধারার অর্থ কী?
  1. ক) কপট ব্যক্তি
  2. খ) ঘনিষ্ঠ সম্পর্ক
  3. গ) হতভাগ্য
  4. ঘ) মোসাহেব
সঠিক উত্তর:
ঘ) মোসাহেব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মোসাহেব
ব্যাখ্যা
ঢাকের কাঠি বাগধারাটির অর্থ 'তোষামুদে' বা ' মোসাহেব'।
উৎসঃবাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর
১০.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) নিশিথিনী
  2. খ) নিশীথীনি
  3. গ) নিশিথীনি
  4. ঘ) নিশীথিনী
সঠিক উত্তর:
ঘ) নিশীথিনী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিশীথিনী
ব্যাখ্যা
বাংলা একাডেমী অনুসারে নিশীথিনী শব্দটি সঠিক।
১১.
“জনৈক” শব্দটির সন্ধি বিচ্ছেদ-
  1. ক) জন + ইক
  2. খ) জন + এক
  3. গ) জনৈ + এক
  4. ঘ) জন + ঈক
সঠিক উত্তর:
খ) জন + এক
উত্তর
সঠিক উত্তর:
খ) জন + এক
ব্যাখ্যা
অ-কার কিংবা আ-কারের পর এ-কার কিংবা ঐ-কার থাকলে উভয়ে মিলে ঐ-কার হয়। যেমন- মত+ঐক্য = মতৈক্য; জন + এক = জনৈক।
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ-নবম দশম শ্রেণী
১২.
“পাখি সব করে রব, রাতি পোহাইল” পঙ্‌ক্তির রচয়িতা-
  1. ক) রামনারায়ণ তর্করত্ন
  2. খ) বিহারীলাল চক্রবর্তী
  3. গ) কৃষ্ণচন্দ্র মজুমদার
  4. ঘ) মদনমোহন তর্কালংকার
সঠিক উত্তর:
ঘ) মদনমোহন তর্কালংকার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মদনমোহন তর্কালংকার
ব্যাখ্যা
রসতরঙ্গিণী (১৮৩৪) ও বাসবদত্তা (১৮৩৬) মদনমোহনের মৌলিক কাব্যগ্রন্থ। তিন খন্ডে প্রকাশিত তাঁর শিশু শিক্ষা (১৮৪৯ ও ১৮৫৩) শিশুদের উপযোগী একটি অনন্যসাধারণ গ্রন্থ; ‘পাখী সব করে রব রাতি পোহাইল’ শিশুপাঠ্য এই বিখ্যাত কবিতাটি তাঁরই রচনা।
Source: anandabazar.com
১৩.
“এ মাটি সোনার বাড়া”-এ উদ্ধৃতিতে “সোনা” কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
  1. ক) বিশেষণের অতিশায়ন
  2. খ) রূপবাচক বিশেষণ
  3. গ) উপাদানবাচক বিশেষণ
  4. ঘ) বিধেয় বিশেষণ
সঠিক উত্তর:
ক) বিশেষণের অতিশায়ন
উত্তর
সঠিক উত্তর:
ক) বিশেষণের অতিশায়ন
ব্যাখ্যা
বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে গুণ, অবস্থা, পরিমাণ, প্রভৃতি বিষয়ে তুলনায় একটির উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে, তাকে বিশেষণের অতিশায়ন বলে। যেমন- এ মাটি সোনার বাড়া৷ বাঘের চেয়ে সিংহ বলবান৷
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ-নবম দশম শ্রেণী
১৪.
“লাঠালাঠি”-এটি কোন সমাস?
  1. ক) প্রাদি সমাস
  2. খ) ব্যতিহার বহুব্রীহি সমাস
  3. গ) তৎপুরুষ সমাস
  4. ঘ) কর্মধারয় সমাস
সঠিক উত্তর:
খ) ব্যতিহার বহুব্রীহি সমাস
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যতিহার বহুব্রীহি সমাস
ব্যাখ্যা
ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। লাঠিতে লাঠিতে যে যুদ্ধ= লাঠালাঠি। হাতাহাতি, কানাকানি, চুলাচুলি, গালাগালি, কোলাকুলি, হাসাহাসি, দেখাদেখি, ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণীর বোর্ড বই
১৫.
“নষ্ট হওয়ার স্বভাব যার” এক কথায় হবে-
  1. ক) নিদাঘ
  2. খ) নশ্বর
  3. গ) নষ্টমান
  4. ঘ) বিনশ্বর
সঠিক উত্তর:
খ) নশ্বর
উত্তর
সঠিক উত্তর:
খ) নশ্বর
ব্যাখ্যা
নষ্ট হওয়ার স্বভাব যার/ যা চিরস্থায়ী নয়ঃ নশ্বর।
উৎসঃ ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
১৬.
“কালাপানি” কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড?
  1. ক) ভারত ও নেপাল
  2. খ) পাকিস্তান ও চীন
  3. গ) ভুটান ও ভারত
  4. ঘ) বাংলাদেশ ও ভারত
সঠিক উত্তর:
ক) ভারত ও নেপাল
উত্তর
সঠিক উত্তর:
ক) ভারত ও নেপাল
ব্যাখ্যা
ভারত ও নেপালের মধ্যে অমীমাংসিত ভূখন্ড হল কালাপানি।
[সূত্র: ইনকিলাব]
১৭.
বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির (low land) পরিমাণ সবচেয়ে বেশি?
  1. ক) হবিগঞ্জ
  2. খ) গোপালগঞ্জ
  3. গ) কিশোরগঞ্জ
  4. ঘ) মুন্সীগঞ্জ
সঠিক উত্তর:
গ) কিশোরগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) কিশোরগঞ্জ
ব্যাখ্যা
Very Low Land: The land consists of haors, bills, canals and other low lying areas which looks like large lakes during rainy season. Depth of water may rise as high as 30 feet. In winter, waters dry up except in the centre. Most of the haors and bills lie in Sylhet division and in Kisoreganj and Netrokona district.
Source: bbs.gov.bd
১৮.
চা পাতায় কোন ভিটামিন থাকে?
  1. ক) ভিটামিন “ই”
  2. খ) ভিটামিন “কে”
  3. গ) ভিটামিন বি কমপ্লেক্স
  4. ঘ) ভিটামিন “এ”
সঠিক উত্তর:
গ) ভিটামিন বি কমপ্লেক্স
উত্তর
সঠিক উত্তর:
গ) ভিটামিন বি কমপ্লেক্স
ব্যাখ্যা
শাকসবজি, তৈলবীজ এবং হাঙ্গর মাছের যকৃতের তেলে ভিটামিন ই পাওয়া যায়। সবুজ শাকসবজি, দুগ্ধজাত দ্রব্য ভিটামিন কে এর প্রধান উৎস। চা পাতা, বৃষ্টির পানিতে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়। মাছের তেল, দুধ, মলা মাছ, মাছের মাথা এবং গাজরে সর্বাধিক ভিটামিন এ রয়েছে।
১৯.
সুয়েজ খাল কোন বৎসর চালু হয়?
  1. ক) ১৯০৩
  2. খ) ১৮৬৯
  3. গ) ১৮৮৯
  4. ঘ) ১৮৫৪
সঠিক উত্তর:
খ) ১৮৬৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮৬৯
ব্যাখ্যা
সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। দশ বছর ধরে খননের পর পথটি ১৮৬৯ খ্রিস্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়।
Source: history.state.gov
২০.
সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয়?
  1. ক) পাগ-মার্ক
  2. খ) ফুটমার্ক
  3. গ) GIS
  4. ঘ) কোয়ার্ডবেট
সঠিক উত্তর:
ক) পাগ-মার্ক
উত্তর
সঠিক উত্তর:
ক) পাগ-মার্ক
ব্যাখ্যা
সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয় পাগ-মার্ক ও ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি।
[সূত্র: প্রথম আলো]
২১.
মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
  1. ক) স্নায়ুতন্ত্রের
  2. খ) রেচন তন্ত্রের
  3. গ) পরিপাক তন্ত্রের
  4. ঘ) শ্বাস তন্ত্রের
সঠিক উত্তর:
ক) স্নায়ুতন্ত্রের
উত্তর
সঠিক উত্তর:
ক) স্নায়ুতন্ত্রের
ব্যাখ্যা
মস্তিষ্ক হল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অপরিহার্য অংশ, যা করোটির অভ্যন্তরে অবস্থিত এবং দেহের প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র।
Source: britannica.com
২২.
কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে?
  1. ক) ডিজেল
  2. খ) পেট্রোল
  3. গ) অকটেন
  4. ঘ) সিএনজি
সঠিক উত্তর:
ক) ডিজেল
উত্তর
সঠিক উত্তর:
ক) ডিজেল
ব্যাখ্যা
ডিজেল পোড়ালে সালফার ডাই-অক্সাইড বাতাসে আসে।
source:eia.gov
২৩.
আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোনো পরিবর্তন হবে না?
  1. ক) OPT
  2. খ) NOON
  3. গ) SOS
  4. ঘ) OTTO
সঠিক উত্তর:
ঘ) OTTO
উত্তর
সঠিক উত্তর:
ঘ) OTTO
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
২৪.
কীসের স্রোতে নদীখাত গভীর হয়?
  1. ক) সমুদ্রস্রোত
  2. খ) নদী স্রোত
  3. গ) বানের স্রোত
  4. ঘ) জোয়ার-ভাটার স্রোত
সঠিক উত্তর:
ঘ) জোয়ার-ভাটার স্রোত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জোয়ার-ভাটার স্রোত
ব্যাখ্যা
নদীখাত হল প্রবাহিত পানির শক্তির ফলে গঠিত একটি সরু বা চওড়া, গভীর বা অগভীর, সোজা বা বাঁকা সুষম ঢাল বিশিষ্ট প্রাকৃতিক পথ যার মধ্য দিয়ে ধীর বা প্রবলবেগে সারা বছর বা স্বল্প সময়ে পানি প্রবাহিত হয়। জোয়ার ভাটার স্রোতে নদীখাত গভীর হয়।
উৎসঃ বাংলাপিডিয়া এবং জাগোনিউজ
২৫.
গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
  1. ক) ৯১ বর্গ কিলোমিটার
  2. খ) ৯ বর্গ কিলোমিটার
  3. গ) ৭ বর্গ কিলোমিটার
  4. ঘ) ৮ বর্গ কিলোমিটার
সঠিক উত্তর:
খ) ৯ বর্গ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯ বর্গ কিলোমিটার
ব্যাখ্যা
সোনাদিয়া কক্সবাজার জেলাধীন মহেশখালী উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য সমৃদ্ধ একটিদ্বীপ।
- দ্বীপটির আয়তন ৯ বর্গ কিলোমিটার।
- কক্সবাজার শহর থেকে ৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে সোনাদিয়া অবস্থিত।

- প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ প্রশস্থ সৈকত, সৈকত ঘেষে সারিবদ্ধভাবে দাড়িয়ে থাকা সূউচ্চ বালিয়াড়ি, জালের  মতো ছোট-বড় অসংখ্য খাল বেষ্টিত ম্যানগ্রোভ বন, বিস্তির্ণ ল্যাগুন্যাল ম্যাডফ্ল্যাট, কেয়া-নিশিন্দার ঝোপ, বিচিত্র প্রজাতির জলচর পাখি সোনাদিয়া দ্বীপের প্রধান বৈশিষ্ট্য।
- সমুদ্র সৈকতের পাশ ঘেষে অবস্থিত সোনাদিয়ার সূ-উচ্চু বালিয়াড়ির তুলনা বাংলাদেশে  নেই। সমুদ্র এবং সৈকত থেকে বালিয়াড়ির দৃশ্য অপূর্ব মনে হয়।
- সোনাদিয়ার সৈকত এবং বালিয়াড়ি বিপন্ন জলপাই বর্ণের সামুদ্রিক কাছিমের ডিম পাড়ার উপযোগী স্থান। এখানে সামুদ্রিক সবুজ কাছিমও ডিম পাড়তে আসে।
- সমুদ্র সৈকতের বেলাভূমিতে পানির কিনারা ঘেষে বিচরন করে লাল কাঁকড়া এবং প্যারাবন এলাকায় শীলা কাঁকড়া পাওয়া যায়।

উৎস: মহেশখালী উপজেলার ওয়েবসাইট ও শিক্ষক বাতায়ন।
২৬.
“অলিভ টারটল” বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?
  1. ক) সেন্টমার্টিন
  2. খ) রাঙাবালি
  3. গ) চর আলেকজান্ডার
  4. ঘ) ছেড়াদ্বীপ
সঠিক উত্তর:
ক) সেন্টমার্টিন
উত্তর
সঠিক উত্তর:
ক) সেন্টমার্টিন
ব্যাখ্যা
বিশ্বের দুর্লভ জলপাইরঙা কাছিম বা অলিভ রিডলে টার্টল পাওয়া যায় বাংলাদেশের সেন্টমার্টিনে৷
উৎসঃ দৈনিক যুগান্তর
২৭.
মহাজাগতিক রশ্মির আবিষ্কারক-
  1. ক) হেস
  2. খ) আইনস্টাইন
  3. গ) টলেমি
  4. ঘ) হাবল
সঠিক উত্তর:
ক) হেস
উত্তর
সঠিক উত্তর:
ক) হেস
ব্যাখ্যা
মহাশূন্য থেকে পৃথিবীর বায়ুমন্ডলে উচ্চশক্তিসম্পন্ন যে আহিত কণাসমূহ প্রবেশ করে তাদের সমষ্টিকে মহাজগতিক রশ্মি বলে। বিজ্ঞানী ভিক্টর ফ্রান্সিস হেস মহাজাগতিক রশ্মি আবিষ্কারের জন্য ১৯৩৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।
উৎসঃ পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি
২৮.
কোনটি জারক পদার্থ নয়?
  1. ক) হাইড্রোজেন
  2. খ) অক্সিজেন
  3. গ) ক্লোরিন
  4. ঘ) ব্রোমিন
সঠিক উত্তর:
ক) হাইড্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
ক) হাইড্রোজেন
ব্যাখ্যা
জারক পদার্থগুলো ইলেক্ট্রন গ্রহন করে এবং অন্যকে জারিত করে ও নিজে বিজারিত হয়। অক্সিজেন, ক্লোরিন ও ব্রোমিন ইলেক্ট্রন গ্রহন করে, তাই এগুলো জারক পদার্থ। অন্যদিকে, হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে, তাই এটি জারক পদার্থ নয়। এটি বিজারক পদার্থ।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর রসায়ন (২য় পত্র) বোর্ড বই।
২৯.
ভারতের কতটি “ছিটমহল” বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
  1. ক) ১৬২টি
  2. খ) ১১১টি
  3. গ) ৫১টি
  4. ঘ) ১০১টি
সঠিক উত্তর:
খ) ১১১টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১১টি
ব্যাখ্যা
বাংলাদেশের সীমানার মধ্যে ভারতের ১১১টি ছিটমহল এবং ভারতের ভূখন্ডের ভিতর বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে।
উৎসঃ বাংলাপিডিয়া
৩০.
“সোনালিকা” ও “আকবর” বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম?
  1. ক) উন্নত ও কৃষি যন্ত্রপাতির নাম
  2. খ) উন্নত জাতের ধানের নাম
  3. গ) দুটি কৃষি বিষয়ক বেসরকারি সংস্থার নাম
  4. ঘ) উন্নত জাতের গমের নাম
সঠিক উত্তর:
ঘ) উন্নত জাতের গমের নাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উন্নত জাতের গমের নাম
ব্যাখ্যা
বলাকা, দোয়েল, কাঞ্চন, আকবর, সৌরভ, বরকত, সোনালিকা, আনন্দ, শতাব্দী, প্রতিভা, গৌরব, বিজয় ইত্যাদি গমের কতগুলো উন্নত জাত।
(সূত্রঃ IUBAT ওয়েবসাইট)
৩১.
অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
  1. ক) প্রতিসরণ
  2. খ) বিচ্ছুরণ
  3. গ) অপবর্তন
  4. ঘ) অভ্যন্তরীণ প্রতিফলন
সঠিক উত্তর:
ঘ) অভ্যন্তরীণ প্রতিফলন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অভ্যন্তরীণ প্রতিফলন
ব্যাখ্যা
অপটিক্যাল ফাইবার হলো একটি খুব সরু কাচতন্তু। আলোক রশ্মি বহনের কাজে এটি ব্যবহৃত হয়। আলোক রশ্মি যখন এই কাচতন্তুর মধ্যে প্রবেশ করে তখন এর দেয়ালে পুনঃপুন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে। এই প্রক্রিয়া চলতে থাকে আলোক রশ্মি কাচতন্তুর অপর প্রান্ত দিয়ে বের না হওয়া পর্যন্ত।
[সূত্র: অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই]
৩২.
সুনামির (Tsunami) কারন হলো-
  1. ক) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
  2. খ) ঘূর্ণিঝড়
  3. গ) চন্দ্র ও সূর্যের আকর্ষণ
  4. ঘ) সমুদ্র তলদেশের ভূমিকম্প
সঠিক উত্তর:
ঘ) সমুদ্র তলদেশের ভূমিকম্প
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমুদ্র তলদেশের ভূমিকম্প
ব্যাখ্যা
সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি মূলত জাপানি শব্দ, এর অর্থ পোতাশ্রয় ঢেউ। সমুদ্র তলদেশে প্রচণ্ড মাত্রার ভূকম্পন বা অগ্ন্যুৎপাতের ফলে কিংবা অন্য কোনো কারণে ভূ-আলোড়নের সৃষ্টি হলে বিস্তৃত এলাকাজুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। ভূকম্পনে সৃষ্ট এ সমুদ্র ঢেউ সুনামি নামে পরিচিত।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৩৩.
কোনো শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?
  1. ক) ১ সেকেন্ড
  2. খ) ০.১ সেকেন্ড
  3. গ) ০.০১ সেকেন্ড
  4. ঘ) ০.০০১ সেকেন্ড
সঠিক উত্তর:
খ) ০.১ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.১ সেকেন্ড
ব্যাখ্যা
আমরা যখন কোনো কিছু শুনি তার রেশ আমাদের মস্তিষ্কে ০.১ সেকেন্ড পর্যন্ত রয়ে যায়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই
৩৪.
ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কী বলে?
  1. ক) সৌর বছর
  2. খ) কসমিক ইয়ার
  3. গ) আলোক বর্ষ
  4. ঘ) পালসার
সঠিক উত্তর:
খ) কসমিক ইয়ার
উত্তর
সঠিক উত্তর:
খ) কসমিক ইয়ার
ব্যাখ্যা
সৌরজগতের গ্রহসমূহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, আর সূর্য মিল্কি-ওয়ে গ্যালাক্সির মধ্যবিন্দুকে কেন্দ্র করে ঘুরছে। এই মধ্যবিন্দুর চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর ২২৫-২৫০ মিলিয়ন বছর সময় লাগে, এই সময়টাকেই কসমিক ইয়ার বা গ্যালাকটিক ইয়ার বলে।
সোর্সঃ ব্রিটানিকা
৩৫.
মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
  1. ক) মেলানিন
  2. খ) থায়ামিন
  3. গ) ক্যারোটিন
  4. ঘ) হিমোগ্লোবিন
সঠিক উত্তর:
ক) মেলানিন
উত্তর
সঠিক উত্তর:
ক) মেলানিন
ব্যাখ্যা
Melanin: The pigment that gives human skin, hair, and eyes their color.
Source: britannica.com
৩৬.
সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?
  1. ক) ৩১ জানুয়ারি ১৯৫২
  2. খ) ২ ফেব্রুয়ারি ১৯৫২
  3. গ) ১৮ ফেব্রুয়ারি ১৯৫২
  4. ঘ) ৩০ জানুয়ারি ১৯৫২
সঠিক উত্তর:
ক) ৩১ জানুয়ারি ১৯৫২
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩১ জানুয়ারি ১৯৫২
ব্যাখ্যা
৩১শে জানুয়ারি আওয়ামী মুসলিম লীগ সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে রাজনৈতিক দলের সর্বদলীয় সভায় ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়।
[সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা- নবম-দশম শ্রেণী]
৩৭.
যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়-
  1. ক) প্যাথজেনিক
  2. খ) ইনফেকশন
  3. গ) টক্সিন
  4. ঘ) জীবাণু
সঠিক উত্তর:
ক) প্যাথজেনিক
উত্তর
সঠিক উত্তর:
ক) প্যাথজেনিক
ব্যাখ্যা
Pathogen: any small organism, such as a virus or a bacterium that can cause disease.
Source: dictionary.cambridge.org
৩৮.
প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক-
  1. ক) কম হয়
  2. খ) বেশি হয়
  3. গ) ঠিক থাকে
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) বেশি হয়
উত্তর
সঠিক উত্তর:
খ) বেশি হয়
ব্যাখ্যা
প্রেসার কুকারে রান্না তারাতারি হয় কারণ, কুকারের ভেতরের পানি ফুটন্ত অবস্থায় বাষ্পে পরিণত হয়েই বাইরে আসতে পারে না। ফলে উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়। এতে বাড়তি তাপ সৃষ্টি হয়ে রান্না হয় তাড়াতাড়ি।
উৎসঃ নবম-দশম শ্রেণি - পদার্থ বিজ্ঞান বই
৩৯.
মাথাপিছু গ্রিন হাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী কোন দেশটি?
  1. ক) রাশিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ইরান
  4. ঘ) জার্মানি
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
গ্রিন হাউস গ্যাস - নিঃসরনে প্রথম দেশ - চীন।
মোট নিঃসরনের পরিমাণ - ৯,৮৩৮.৮ মিলিয়ন মে. টন; মাথাপিছু - ৭.১ মে. টন।
অন্যদিকে, মাথাপিছু নিঃসরনের দিক থেকে প্রথম - যুক্তরাষ্ট্র।
মোট নিঃসরণের পরিমান - ৫,২৬৯.৫ মিলিয়ন মে. টন; মাথাপিছু - ১৬.২ মে. টন।
উৎসঃ Live MCQ content (upcoming)
৪০.
নিচের কোন আপদটি (hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ?
  1. ক) সড়ক দুর্ঘটনা
  2. খ) তামাক ও মাদকদ্রব্য গ্রহণ
  3. গ) ক্যান্সার
  4. ঘ) বায়ু দূষণ
সঠিক উত্তর:
ঘ) বায়ু দূষণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বায়ু দূষণ
ব্যাখ্যা
বিশ্বে প্রতিবছর সর্বাধিক সংখ্যক মানুষ মারা যায় বায়ুদূষণের কারণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে প্রতিবছর মোট মৃতের সংখ্যার ৮ জনের ১ জন মারা যায় বায়ুদূষণের ফলে। এছাড়া বায়ুদূষণের ফলে মানুষের মাথাপিছু গড় আয়ুষ্কাল ২.৯ বছর হ্রাস পাচ্ছে। ল্যানসেট সাময়িকী’র তথ্যমতে বায়ুদূষণের পর পানি দূষণ দ্বিতীয় সর্বাধিক মানুষের মৃত্যু কারণ।
(সূত্রঃ বিশ্বস্বাস্থ্য সংস্থা ও ল্যানসেট সাময়িকী)
৪১.
কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?
  1. ক) রাখাইন
  2. খ) মারমা
  3. গ) পাঙন
  4. ঘ) খিয়াং
সঠিক উত্তর:
গ) পাঙন
উত্তর
সঠিক উত্তর:
গ) পাঙন
ব্যাখ্যা
মণিপুরী সম্প্রদায়ের মধ্য যারা ইসলাম ধর্মের অনুসারী তারা পাঙন নামে পরিচিত। এরা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বসবাস করে। সংখ্যায় এরা প্রায় ২৫ হাজার।
(সূত্র: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া)
৪২.
বাঙ্গালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
  1. ক) দ্রাবিড়
  2. খ) নেগ্রিটো
  3. গ) ভোটচীন
  4. ঘ) অস্ট্রিক
সঠিক উত্তর:
ঘ) অস্ট্রিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অস্ট্রিক
ব্যাখ্যা
জাতিতাত্ত্বিক নৃবিজ্ঞানীদের মতে পৃথিবীর চারটি প্রধান নরগোষ্ঠীর প্রতিটির কোনো না কোনো শাখার আগমন ঘটেছে বাংলায়। নরগোষ্ঠীগুলি হলো নিগ্রীয়, মঙ্গোলীয়, ককেশীয় ও অষ্ট্রেলীয়। মনে করা হয় যে, বাংলার প্রাচীন জনগুলির মধ্যে অষ্ট্রিক ভাষীরাই সবচেয়ে বেশি।
[সূত্র: বাংলাপিডিয়া]
৪৩.
জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো-
  1. ক) সুশাসন
  2. খ) আইনের শাসন
  3. গ) রাজনীতি
  4. ঘ) মানবাধিকার
সঠিক উত্তর:
ক) সুশাসন
উত্তর
সঠিক উত্তর:
ক) সুশাসন
ব্যাখ্যা
জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হল সুশাসন। সুশাসন একটি ব্যাপক অর্থবোধক বিষয়। আইনের শাসন সুশাসনের-ই অংশ। যে শাসনব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, প্রশাসনের বৈধতা, বাকস্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয় তাকে সুশাসন বলে।
৪৪.
“সুবর্ণ মধ্যক” হলো-
  1. ক) গাণিতিক সমাধান
  2. খ) দু’টি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
  3. গ) সম্ভাব্য সবধরনের কাজের মধ্যমান
  4. ঘ) একটি দার্শনিক সম্প্রদায়ের নাম
সঠিক উত্তর:
খ) দু’টি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
উত্তর
সঠিক উত্তর:
খ) দু’টি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
ব্যাখ্যা
দুটি চরম পন্থার মধ্যবর্তী পন্থাকে অনুসরন করাই সুবর্ণ মধ্যক বলে’দর্শন জগতের অন্যতম এবং শ্রেষ্ঠতম ধারনাগুলোর একটি সুবর্ণ মধ্যক। সুবর্ণ মধ্যকের (golden mean) প্রথম ধারনা দেন, গ্রীক দার্শনিক এরিস্টটল। এরিস্টটলীয় দর্শনে- ‘সাহস একটি গুন এবং ভীরুতা নয় বরং সাহসীকতা দিয়েই কোন কিছুর জয় সম্ভব। কিন্তু অতিরিক্ত সাহস বা দুঃসাহস অনাকাঙ্ক্ষিতভাবে খারাপ কিছুর কারন হতে পারে। এইযে ভীরুতা আর দুঃসাহস, এই দুয়ের মাঝামাঝি সাহসটাই এরিস্টটলের দর্শনে golden mean’. সুবর্ণ মধ্যক ধারণাটির (golden mean) ব্যবহার আমাদের ব্যক্তিগত জীবন,সামাজিক জীবনেও দেখা যায়।
সূত্রঃ ব্রিটানিকা।
৪৫.
একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো-
  1. ক) স্বাধীনতা
  2. খ) ক্ষমতা
  3. গ) জনকল্যাণ
  4. ঘ) কর্মদক্ষতা
সঠিক উত্তর:
গ) জনকল্যাণ
উত্তর
সঠিক উত্তর:
গ) জনকল্যাণ
ব্যাখ্যা
একজন জনপ্রশাসক বা আমলার মৌলিক মূল্যবোধ হলো জনগণের কল্যাণ সাধন করা। এই মূল্যবোধের আলোকেই একজন জনপ্রশাসক বা আমলা তার কর্মকাণ্ডকে পরিচালিত করে।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক)
৪৬.
“ডমিনো” তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?
  1. ক) নিকট প্রাচ্য
  2. খ) পূর্ব আফ্রিকা
  3. গ) দক্ষিণ-পূর্ব আফ্রিকা
  4. ঘ) পূর্ব ইউরোপ
অনির্ধারিত
ব্যাখ্যা
The “fall” of a noncommunist state to communism would precipitate the fall of noncommunist governments in neighbouring states. The theory was first proposed by President Harry S. Truman to justify sending military aid to Greece and Turkey in the 1940s, but it became popular in the 1950s when President Dwight D. Eisenhower applied it to Southeast Asia, especially South Vietnam. [Source: britannica.com
৪৭.
কোলেস্টেরল এক ধরনের-
  1. ক) অসম্পৃক্ত এলকোহল
  2. খ) জৈব এসিড
  3. গ) পলিমার
  4. ঘ) এমিনো এসিড
সঠিক উত্তর:
ক) অসম্পৃক্ত এলকোহল
উত্তর
সঠিক উত্তর:
ক) অসম্পৃক্ত এলকোহল
ব্যাখ্যা
Cholesterol is a sterol (a combination steroid and alcohol) and a lipid found in the cell membranes of all body tissues and transported in the blood plasma of all animals. The name originates from the Greek chole- (bile) and stereos (solid), and the chemical suffix -ol for alcohol. Source: U.S. National Library of medicine.
Source: britannica.com
৪৮.
বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে?
  1. ক) ১২০০
  2. খ) ১২০৪
  3. গ) ১২১১
  4. ঘ) ১২১২
সঠিক উত্তর:
খ) ১২০৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২০৪
ব্যাখ্যা
বখতিয়ার খিলজী ১২০৪ সালে মাত্র ১৭ জন অশ্বারোহী সেনা নিয়ে নদীয়ার রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন”। বখতিয়ার খিলজী নদীয়া আক্রমণ করেন এবং বাংলায় মুসলিম শাসন সাম্রাজ্য স্থাপন করেন।
সুত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বোর্ড বই (নবম-দশম শ্রেণি)
৪৯.
লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে কোন ব্যবস্থাটি চালু করেন?
  1. ক) চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা
  2. খ) সতীদাহ নিবারণ ব্যবস্থা
  3. গ) দ্বৈত শাসন ব্যবস্থা
  4. ঘ) পুলিশ ব্যবস্থা
সঠিক উত্তর:
ঘ) পুলিশ ব্যবস্থা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পুলিশ ব্যবস্থা
ব্যাখ্যা

১৮৬১ সালের পুলিশ অ্যাক্টের মাধ্যমে লর্ড ক্যানিং এর সময়ে ভারতীয় উপমহাদেশে কাঠামোবদ্ধভাবে প্রথম পুলিশি ব্যবস্থা চালু হয়। এছাড়া ক্যানিং এর সময়ে প্রথম কাগজের মুদ্রাও চালু হয়।
(সূত্র: বাংলাপিডিয়া)

৫০.
নিচের কোনটি ইনপুট ডিভাইস?
  1. ক) OMR
  2. খ) COM
  3. গ) Plotter
  4. ঘ) Monitor
সঠিক উত্তর:
ক) OMR
উত্তর
সঠিক উত্তর:
ক) OMR
ব্যাখ্যা
OMR এর পূর্ণরূপ হলো Optical Mark Reader. এটি একটি ইনপুট ডিভাইস যা আলোর প্রতিফলনের সাহায্যে বিভিন্ন ধরনের তথ্য বুঝতে পারে। বহুনির্বাচনি প্রশ্নের উত্তরপত্র মূল্যায়নে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
(সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : সপ্তম শ্রেণী)
৫১.
TCP দিয়ে কোনটি বুঝানো হয়?
  1. ক) প্রোটোকল
  2. খ) প্রোগ্রাম
  3. গ) প্রোগ্রামিং
  4. ঘ) ফ্লোচার্ট
সঠিক উত্তর:
ক) প্রোটোকল
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রোটোকল
ব্যাখ্যা
Simple Mail Transfer Protocol (SMTP) is a TCP/IP protocol used in sending and receiving e-mail.
Source: ibm.com
৫২.
মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়?
  1. ক) ঐচ্ছিক ক্রিয়া
  2. খ) ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া
  3. গ) অনৈচ্ছিক ক্রিয়া
  4. ঘ) ক ও গ
সঠিক উত্তর:
ক) ঐচ্ছিক ক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) ঐচ্ছিক ক্রিয়া
ব্যাখ্যা

নীতিবিদ্যা: নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ ethics এসেছে গ্রিক শব্দ ethica ও ল্যাটিন শব্দ ethice থেকে। এ শব্দ দু’টি এসেছে গ্রিক শব্দ ethikos থেকে। অর্থাৎ ethics এর আদি উৎস হলো ethos যার অর্থ হলো ‘চরিত্র’, ‘আচার-ব্যবহার’, ‘রীতি-নীতি’ বা ‘অভ্যাস’। কাজেই শাব্দিক অর্থে নীতিবিদ্যা বলতে বুঝায় ‘মানুষের আচরণ সম্পর্কীয় বিজ্ঞান’। নীতিবিদ্যা মানুষের আচরণের ভালত্ব-মন্দত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করে। অতএব, যে বিদ্যা মানুষের আচার-ব্যবহার রীতি-নীতি, অভ্যাস ইত্যাদি সম্পর্কে আলোচনা করে তাকে নীতিবিদ্যা বলে।
নীতিবিদ্যা হলো মানুষের আচরণের উচিত-অনুচিত, ন্যায়-অন্যায় বা ভালো-মন্দ সম্পর্কিত আলোচনা। সমাজে বসবাসকারী মানুষের আচরণ বা ইচ্ছাকৃত ক্রিয়ার মূল্যবিচার করাই হলো এর মূল আলোচ্য বিষয়। নীতিবিজ্ঞান হলো সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কীয় একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান যা মানুষের আচরণ যথোচিত কি অনুচিত, ভাল কি মন্দ তা বিচার করে। অধ্যাপক ম্যাকেঞ্জি নীতিবিদ্যাকে সংজ্ঞায়িত করেছেন আচরণের সঠিকতা বা ভালত্ব সম্পর্কিত অধ্যয়ন শাখা বলে। উইলিয়াম লিলি তাঁর An Introduction to Ethics বইয়ে নীতিবিদ্যার সংজ্ঞা দিতে গিয়ে বলেন, ‘‘নীতিবিদ্যা হলো সমাজে বসাবাসকারী মানুষের আচরণ সম্পর্কিত বিজ্ঞান যেখানে আচরণের সঠিকতা বা অসঠিকতা, ভালো বা মন্দ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।’’ মূলত: নীতিবিদ্যা হলো এমন একটি জ্ঞানশাখা যেখানে সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক আচরণের ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত, যথার্থতা-অযথার্থতা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, আচরণের মানদন্ড ও পদ্ধতি নির্ধারণ করা হয় এবং তার প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়।
তাহলে নীতিবিদ্যা সম্পর্কে বলা যায়:
- নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কিত বিদ্যা।
- নীতিবিদ্যা ঐচ্ছিক আচরণের ভালো-মন্দ সম্পর্কিত বিদ্যা।
- নীতিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান।
- নীতিবিদ্যা যেমন তাত্ত্বিক, তেমনি ব্যবহারিক।

৫৩.
কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?
  1. ক) Input
  2. খ) Output
  3. গ) উভয়ই
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) Input
উত্তর
সঠিক উত্তর:
ক) Input
ব্যাখ্যা
ব্যবহারকারী যে তথ্য কম্পিউটারে ঢোকাতে চান, কম্পিউটার তা গ্রহণ করে। তার পর ব্যবহারকারীর নির্দেশমতো ঐ তথ্যগুলিকে ব্যবহার করে কম্পিউটার তার করণীয় কাজ সেরে ফেলে। যে সব যন্ত্রাংশের মাধ্যমে এক জন ব্যবহারকারী কম্পিউটারে তথ্য ঢোকাতে পারেন ও কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন, সেগুলিকে বলে ইনপুট ডিভাইস। যেমন, কি বোর্ড, মাউস,স্কেনার, অপটিকাল ক্যারেকটার রিডার (ও সি আর), ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেকটার রিডার (এম আই সি আর) ইত্যাদি।
Source: Computer Basic General Knowledge
৫৪.
বর্তমান বিশ্বে “নিউ সিল্ক রোড” -এর প্রবক্তা
  1. ক) জাপান
  2. খ) ভারত
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
ঘ) চীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চীন
ব্যাখ্যা
সিল্ক রােড' হলাে চীনের চালু করা বাণিজ্য পথ। প্রাচীনকালে চীন থেকে মধ্য এশিয়া হয়ে দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া তথা ইউরােপে আর উত্তর আফ্রিকায় চীনের রেশম আর রেশমী কাপড় পাঠানাে হয়েছিল বলে এ পথ 'সিল্ক রােড' নামে সুপরিচিত। সিল্ক রােড গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব প্রথম শতকে চীনের হান রাজবংশের আমলে। দশম শতাব্দীতে চীনের সং রাজবংশের আমলে 'সিল্ক রােড' বাণিজ্যের মাল পরিবহনের পথ হিসেবে ব্যবহার বন্ধ হয়। ১৯৩০ সালে যুক্তরাজ্য প্রাচীন সিল্ক রােড চালুর উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন না হওয়ায় ২০১৪ সালে চীন নিউ সিল্ক রােড চালুর উদ্যোগ গ্রহণ করে।
উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া।
৫৫.
কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কী বলে?
  1. ক) Read out
  2. খ) Read from
  3. গ) Read
  4. ঘ) উপরের সবগুলোই
সঠিক উত্তর:
গ) Read
উত্তর
সঠিক উত্তর:
গ) Read
ব্যাখ্যা
আমরা যখন কম্পিউটারে তথ্য রাখি, তা কম্পিউটার মেমোরিতে জমা থাকে এবং পরবর্তীতে আমাদের চাহিদা অনুযায়ী কম্পিউটার তা মেমোরী থেকে Read (পড়ে নিয়ে) করে আমাদের প্রদান করে থাকে। তাই উত্তর হবে- ‘Read’।
৫৬.
The new offer of job was alluring. Here ''alluring'' means-
  1. ক) unexpected
  2. খ) tempting
  3. গ) disappointing
  4. ঘ) ordinary
সঠিক উত্তর:
খ) tempting
উত্তর
সঠিক উত্তর:
খ) tempting
ব্যাখ্যা
Alluring means very attractive or tempting; enticing; seductive etc. So, 'tempting' is the correct answer.
৫৭.
David Copperfield is a/an ____ novel.
  1. ক) Victorian
  2. খ) Elizabethan
  3. গ) Romantic
  4. ঘ) Modern
সঠিক উত্তর:
ক) Victorian
উত্তর
সঠিক উত্তর:
ক) Victorian
ব্যাখ্যা
David Copperfield এর লেখক চার্লস ডিকেন্স ছিলেন victorian যুগের। সেহেতু এই উপন্যাসটিও victorian যুগের।
Source: britannica.com
৫৮.
He insisted ____ there. (Fill in the gap)
  1. ক) on my going
  2. খ) is to go
  3. গ) over going
  4. ঘ) to go
সঠিক উত্তর:
ক) on my going
উত্তর
সঠিক উত্তর:
ক) on my going
ব্যাখ্যা
Insist on means 'to keep doing something, even if it annoys other people, or people think it is not good for you'. For example : I don't know why you insist on talking about it.
৫৯.
What would be the best antonym of ''hibernate''.
  1. ক) Dormancy
  2. খ) liveliness
  3. গ) sluggishness
  4. ঘ) Democracy
সঠিক উত্তর:
খ) liveliness
উত্তর
সঠিক উত্তর:
খ) liveliness
ব্যাখ্যা
Hibernate - শীতনিদ্রা, সুপ্ত অবস্থা। Dormancy - সুপ্তাবস্থা। Liveliness - প্রাণবন্ততা। Sluggishness - ঢিলামি। Democracy - গণতন্ত্র।
৬০.
Women are too often ____ by family commitments.
  1. ক) confused
  2. খ) controlled
  3. গ) contaminated
  4. ঘ) constrained
সঠিক উত্তর:
ঘ) constrained
উত্তর
সঠিক উত্তর:
ঘ) constrained
ব্যাখ্যা
Confused - বিভ্রান্ত; contaminated - কলুষিত ; controlled - নিয়ন্ত্রিত ; constrained - বাধ্য, শৃঙ্খলাবদ্ধ, আটক ইত্যাদি। প্রশ্নোক্ত বাক্যটির অর্থ হয় - নারীরা প্রায়ই পারিবারিক প্রতিশ্রুতিতে ( শৃঙ্খলাবদ্ধ )। সুতরাং, সঠিক উত্তর হবে constrained।
৬১.
The idiom ''put up with'' means-
  1. ক) stay together
  2. খ) tolerate
  3. গ) keep trust
  4. ঘ) protect
সঠিক উত্তর:
খ) tolerate
উত্তর
সঠিক উত্তর:
খ) tolerate
ব্যাখ্যা
Put up with - to tolerate, suffer through, or allow, especially something annoying. I put up with a lot of nonsense, but this is too much.
৬২.
N.B. Stands for-
  1. ক) Note before
  2. খ) No bar
  3. গ) No bearing
  4. ঘ) Nota bene
সঠিক উত্তর:
ঘ) Nota bene
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Nota bene
ব্যাখ্যা
Nota bene is a Latin phrase which first appeared in English writing. Often abbreviated as NB, n.b. etc. The phrase is Latin for ''note well'' and comes from the Latin roots notāre (''to note'') and bene (''well'').It is in the singular imperative mood, instructing one individual to note well the matter at hand, i.e., to take notice of or pay special attention to it.
৬৩.
Cricket enjoys a huge ____ in Bangladesh.
  1. ক) follow on
  2. খ) fall out
  3. গ) follow
  4. ঘ) following
সঠিক উত্তর:
ঘ) following
উত্তর
সঠিক উত্তর:
ঘ) following
ব্যাখ্যা
Follow on - অনুগামী হওয়া; fall out - ঝগড়া করা ; follow - অনুসরণ করা ; following - সমর্থক, ভক্ত। অর্থগত দিক থেকে following - সঠিক। বাক্যটির অর্থ হয় - ' বাংলাদেশে প্রচুর ক্রিকেট ভক্ত / প্রেমী আছে'৷
৬৪.
Heart : human
  1. ক) Kitchen : house
  2. খ) Hand : child
  3. গ) wall : brick
  4. ঘ) Engine : car
সঠিক উত্তর:
ঘ) Engine : car
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Engine : car
ব্যাখ্যা
Human এর ইঞ্জিন heart, car এর heart হলো এর engine। অর্থাৎ, হার্ট ছাড়া যেমন মানুষ বাচেঁ না তেমনি ইঞ্জিন ছাড়া গাড়ি চলে না।
৬৫.
Which is the noun of the word ''beautiful''?
  1. ক) Beauty
  2. খ) Beautify
  3. গ) Beauteous
  4. ঘ) Beautifully
সঠিক উত্তর:
ক) Beauty
উত্তর
সঠিক উত্তর:
ক) Beauty
ব্যাখ্যা
The noun of the word beautiful is beauty. Verb - beautify ; adjective - beauteous ; adverb - beautifully.
৬৬.
The Arabian Nights ____ still a great favourite.
  1. ক) has
  2. খ) are
  3. গ) is
  4. ঘ) were
সঠিক উত্তর:
গ) is
উত্তর
সঠিক উত্তর:
গ) is
ব্যাখ্যা
'The Arabian Nights' একটি আরব্য উপন্যাসের নাম৷ এটি মূলত singular noun. Subject যখন নিজেই কিছু হয় বা কোথাও থাকে তখন 'to be' verb ব্যবহৃত হয়। এজন্য 'be' verb-এর রূপ হিসেবে 'is' ই সঠিক।
৬৭.
Climate is a _____ of the environment.
  1. ক) state
  2. খ) situation
  3. গ) rank
  4. ঘ) size
সঠিক উত্তর:
ক) state
উত্তর
সঠিক উত্তর:
ক) state
ব্যাখ্যা
Climate হলো একটি এলাকার কয়েক বছরের গড় আবহাওয়ার অবস্থা। State - অবস্থা; Situation - অবস্থান; Rank - সারি বা ক্রম; Size - আকার।
৬৮.
First languages means the ____ anguage.
  1. ক) important
  2. খ) main
  3. গ) natural
  4. ঘ) official
সঠিক উত্তর:
গ) natural
উত্তর
সঠিক উত্তর:
গ) natural
ব্যাখ্যা
A first language, native language or mother/father/parent tongue (also known as arterial language or L1), is a language that a person has been exposed to from birth or within the critical period. In some countries, the term native language or mother tongue refers to the language of one's ethnic group rather than one's first language.
৬৯.
She has ____ her hair a beautiful shade of brown.
  1. ক) colored
  2. খ) given
  3. গ) dried
  4. ঘ) dyed
সঠিক উত্তর:
ঘ) dyed
উত্তর
সঠিক উত্তর:
ঘ) dyed
ব্যাখ্যা
Dye means রাঙিয়ে দেয়া। তাই চুলে রঙ করা অর্থে dyed ই সঠিক।
৭০.
১৭ সে.মি., ১৫ সে.মি., ৮ সে.মি. বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে-
  1. ক) সমবাহু
  2. খ) সমদ্বিবাহু
  3. গ) সমকোণী
  4. ঘ) স্থুলকোণী
সঠিক উত্তর:
গ) সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
গ) সমকোণী
ব্যাখ্যা
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ভূমি² + লম্ব² = অতিভুজ²
এখানে, ৮ + ১৫ = ১৭
৭১.
(x/3)+{4/(x+1)} = 2 হলে, x এর মান কত-
  1. ক) 1
  2. খ) - 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা

(x/3)+{4/(x+1)} = 2
⇒ (x2+x+12)/3(x+1) = 2
⇒x2+x+12=6x+6
⇒x2+x+12-6x-6=0
⇒x2-5x+6=0
⇒x2-3x-2x+6=0
⇒x(x-3)-2(x-3)=0
⇒(x-3)(x-2)=0
∴x = 2, 3

৭২.
দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু ১৩ সংখ্যা দুটির ল.সা.গু কত?
  1. ক) ২৬০
  2. খ) ৭৮০
  3. গ) ১৩০
  4. ঘ) ৪৯০
সঠিক উত্তর:
ক) ২৬০
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৬০
ব্যাখ্যা
সংখ্যাদ্বয়ের লসাগু = ৩৩৮০/১৩ = ২৬০
৭৩.
০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল-
  1. ক) ৩১৪৭
  2. খ) ২২৮৭
  3. গ) ২৯৮৭
  4. ঘ) ২১৮৭
সঠিক উত্তর:
ঘ) ২১৮৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২১৮৭
ব্যাখ্যা
০, ১, ২, ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ৩২১০ এবং ক্ষুদ্রতম সংখ্যা ১০২৩।
এদের পার্থক্য ৩২১০ - ১০২৩ = ২১৮৭
৭৪.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ৩ গুণ
  2. খ) ৯ গুণ
  3. গ) ১২ গুণ
  4. ঘ) ১৬ গুণ
সঠিক উত্তর:
খ) ৯ গুণ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯ গুণ
ব্যাখ্যা
বৃত্তের ব্যাস n গুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল n2গুন বৃদ্ধি পায়।বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি পাবে
৭৫.
১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, .......... ধারার ১০তম পদ কত?
  1. ক) ৩৪
  2. খ) ৫৫
  3. গ) ৪৮
  4. ঘ) ৬৪
সঠিক উত্তর:
খ) ৫৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৫
ব্যাখ্যা
১+১=২
২+১=৩
৩+২=৫
৫+৩=৮
৮+৫=১৩
১৩+৮=২১
২১+১৩=৩৪
৩৪+২১=৫৫
৭৬.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ৮৯
  2. খ) ৭০
  3. গ) ১৭০
  4. ঘ) ১৪২
সঠিক উত্তর:
খ) ৭০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭০
ব্যাখ্যা
১২, ১৮, ২৪ এর লসাগু = ৭২
সুতরাং, নির্ণেয় লঘিষ্ট সংখ্যা = ৭২-২ = ৭০
৭৭.
+২+৩+............+৫০= কত?
  1. ক) ৩৫৭২৫
  2. খ) ৪২৯২৫
  3. গ) ৪৫৫০০
  4. ঘ) ৪৭২২৫
সঠিক উত্তর:
খ) ৪২৯২৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪২৯২৫
ব্যাখ্যা
n(n+1)(2n+1)/6 = (50×51×101)/6 = 42925
৭৮.
3x-7y+10=0 এবং y-2x-3=0 এর সমাধান
  1. ক) x=1, y=-1
  2. খ) x=1, y=1
  3. গ) x=-1, y=-1
  4. ঘ) x=-1, y=1
সঠিক উত্তর:
ঘ) x=-1, y=1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) x=-1, y=1
ব্যাখ্যা
3x-7y+10=0……..(1)
y-2x-3=0
⇒y = 2x+3………(2)
(1) নং হতে পাই, 3x-7(2x+3)+10=0
⇒3x-14x-21+10=0
⇒-11x=11
∴x = -1
(2) নং হতে পাই, y = 2(-1)+3=1
∴ x = -1, y = 1
৭৯.
যদি a+b=2, ab =1 হয় তবে a এবং b এর মান যথাক্রমে-
  1. ক) 0, 2
  2. খ) 1, 1
  3. গ) -1, 3
  4. ঘ) -3, -4
সঠিক উত্তর:
খ) 1, 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1, 1
ব্যাখ্যা
a = 1 এবং b = 1 এই মান বসালে, a+b=1+1=2 এবং 1.1=1 হয়।
৮০.
If two typists can type two pages in two minutes, how many typists will it take to type 18 pages in six minutes.
  1. ক) 3
  2. খ) 6
  3. গ) 9
  4. ঘ) 18
সঠিক উত্তর:
খ) 6
উত্তর
সঠিক উত্তর:
খ) 6
ব্যাখ্যা
২ পেইজ ২ মিনিটে টাইপ করতে পারে ২ জন টাইপিস্ট
১ পেইজ ১ মিনিটে টাইপ করতে পারে ২×২/২
১৮ পেইজ ৬ মিনিটে টাইপ করতে পারবে ২×২×১৮/২×৬ = ৬ জন