পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
সমস্যার সমাধান (Problem Solving): দিন, তারিখ, মাস ও বছর নির্ণয়, ঘড়ি বিষয়ক সমস্যা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
বেলা ২.৩০ ঘটিকায় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাটা পরষ্পর কত ডিগ্রী কোন উৎপন্ন করে?
  1. ক) ৯০°
  2. খ) ১০৫°
  3. গ) ৬০°
  4. ঘ) ১২০°
ব্যাখ্যা

মধ্যবর্তীকোন = |(১১×৩০ – ৬০×২)/২|° = |২১০/২|° = ১০৫°

.
গত পরশুদিন ছিল সোমবারের দুই দিন পরের দিবস। তাহলে আজ কি বার?
  1. ক) শুক্রবার
  2. খ) শনিবার
  3. গ) বৃহস্পতিবার
  4. ঘ) সোমবার
ব্যাখ্যা
সোমবারের দুই দিন পরের দিবস = বৃহস্পতিবার।
প্রশ্নমতে, গত পরশুদিন = বৃহস্পতিবার।
সুতরাং আজ = শনিবার।
.
একটি ঘড়িতে ২৪ ঘন্টায় মোট কতবার ঘন্টার কাটা ও মিনিটের কাটা মিলিত হয়?
  1. ক) ২০
  2. খ) ২১
  3. গ) ২২
  4. ঘ) ২৩
ব্যাখ্যা
প্রতি ১২ ঘন্টায় ১১ বার ঘন্টার কাটা ও মিনিটের কাটা মিলিত হয় তাহলে ২৪ঘন্টায় মিলিত হয় ২২ বার।
.
ঘড়িতে যখন ৬ টা বেজে ১৫ মিনিট তখন ঘন্টা ও মিনিটের মধ্যবর্তী কোন কত হবে?
  1. ক) ৯৭.৫°
  2. খ) ৮৫°
  3. গ) ১০০°
  4. ঘ) ৯২.৫°
ব্যাখ্যা
মধ্যবর্তীকোন = |(১১×১৫ – ৬০×৬)/২|° = |-(১৯৫/২)|° = ৯৭.৫°
.
একটি ঘড়িতে ৬ টার ঘন্টা ধ্বনি ঠিক ৬ টায় শুরু করে বাজতে ৫সেকেন্ড সময় লাগে, ঐ ঘড়িতে ১২ টার ঘন্টা ধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগে?
  1. ক) ৯ সেকেন্ড
  2. খ) ১০ সেকেন্ড
  3. গ) ১১ সেকেন্ড
  4. ঘ) ১২ সেকেন্ড
ব্যাখ্যা

৬ টার সময় ঘন্টা ধ্বনি ৬ বার বাজে
১ম ধ্বনি---(১সে)---২য় ধ্বনি---(১সে)----৩য় ধ্বনি---(১সে)---৪র্থা ধ্বনি----(১সে)---৫ম ধ্বনি----(১সে)---৬ষ্ঠ ধ্বনি
অনুরূপভাবে, ১২ টার সময় ঘন্টা ধ্বনি ১২ বার বাজে
১ম ধ্বনি---(১সে)---২য় ধ্বনি---(১সে)----৩য় ধ্বনি---(১সে)---৪র্থা ধ্বনি----(১সে)---৫ম ধ্বনি----(১সে)---৬ষ্ঠ ধ্বনি
৭ম ধ্বনি---(১সে)---৮ম ধ্বনি---(১সে)----৯ম ধ্বনি---(১সে)---১০ম ধ্বনি----(১সে)---১১শ ধ্বনি----(১সে)---১২শ ধ্বনি = মোট ১১ সেকেন্ড (অনেক বইতে ১০ সেকেন্ড দেওয়া সেটা ভুল)

.
সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ঘড়ির মিনিটের কাটা ঘন্টার কাটাকে কতবার অতিক্রম করবে?
  1. ক) ০ বার
  2. খ) ১ বার
  3. গ) ২ বার
  4. ঘ) ৩ বার
.
একটি ঘড়ি প্রতি ৩ মিনিটে ৬ সেকেন্ড দ্রুত চলে। সকাল ৭ টায় ঘড়ির সময় সঠিক করে রাখা হলো। ঐ দিন প্রকৃত সময় দুপুর ১ টায়, ঘড়িটিতে প্রদর্শিত সময় কত হবে?
  1. ক) ১:১০
  2. খ) ১.১২
  3. গ) ১.০৫
  4. ঘ) ১.০৮
ব্যাখ্যা

সঠিক সময়ের পার্থক্য = (দুপুর ১- সকাল৭) বা, ৬ ঘন্টা × ৬০ = ৩৬০ মিনিট
৩ মিনিটে ঘড়িটি দ্রুত চলে ৬ সেকেন্ডে
তাহলে ৩৬০ মিনিটে দ্রুত চলে ((৬×৩৬০)/৩) বা, ৭২০ সেকেন্ড বা ১২ মিনিট
দুপুর ১ টায়, ঘড়িটিতে প্রদর্শিত সময় ১.১২ মিনিট

.
১ ঘন্টা ৪০ মিনিট ৫ ঘন্টার কত অংশ?
  1. ক) ১/৩ অংশ
  2. খ) ১/৪ অংশ
  3. গ) ২/৩ অংশ
  4. ঘ) ৩/৪ অংশ
ব্যাখ্যা
১ ঘন্টা ৪০ মিনিট/৫ ঘন্টা= (৬০+৪০)/৩০০=১/৩
.
একটি মিনিটের কাঁটা ২০ মিনিটে কত ডিগ্রি ঘুরে?
  1. ক) ২০°
  2. খ) ১২০°
  3. গ) ৬০°
  4. ঘ) ১০০°
ব্যাখ্যা
৬০ মিনিটে মিনিটের কাঁটা ঘুরে ৩৬০°
২০ মিনিটে মিনিটের কাঁটা ঘুরে ((৩৬০×২০)/৬০) = ১২০°
১০.
২০১৬ সালের ১০ ফেব্রুয়ারি বুধবার হলে, ঐ বছররে মার্চের ১২ তারিখ কি বার হবে?
  1. ক) বুধবার
  2. খ) বৃহস্পতিবার
  3. গ) শুক্রবার
  4. ঘ) শনিবার
ব্যাখ্যা
ফেব্রুয়ারির ১০, ১৭, ২৪, মার্চের ২, ৯ তারিখ হল বুধবার। ১০-বৃহস্পতিবার, ১১-শুক্রবার, ১২-শনিবার।
১১.
আয়নায় দেখা গেল ৯.৩০ বাজে । প্রকৃতপক্ষে সময় কত?
  1. ক) ৪.৩০
  2. খ) ৩.৩০
  3. গ) ৬.৩০
  4. ঘ) ২.৩০
১২.
বৃহস্পতিবার যদি হয় আজ থেকে ৩ দিন পর তাহলে গতকালের ২ দিন আগে কি বার ছিল?
  1. ক) সোমবার
  2. খ) মঙ্গলবার
  3. গ) বুধবার
  4. ঘ) বৃহস্পতিবার
ব্যাখ্যা

২ দিন আগে

গতকাল

আজ

৩ দিন পর

বুধ

বৃহস্পতি

শুক্র

শনি

রবিবার

সোম

মঙ্গল

বুধ

বৃহস্পতি

১৩.
ঘড়িতে যখন ১২ টা বেজে ৫৫ মিনিট তখন বামাবর্তে ঘন্টা ও মিনিটের মধ্যবর্তী কোন কত হবে?
  1. ক) ৫৭.৫°
  2. খ) ৩০২.৫°
  3. গ) ১০০°
  4. ঘ) ৯২.৫°
ব্যাখ্যা
মধ্যবর্তীকোন = |(১১×৫৫ – ৬০×১২)/২|° = |-(১১৫/২)|° = ৫৭.৫°
বামাবর্তে ঘন্টা ও মিনিটের মধ্যবর্তী কোন= (৩৬০ - ৫৭.৫) বা, ৩০২.৫°
১৪.
রহিম প্রতি সপ্তাহে ৪৯০০ টি মাস্ক বানাতে পারে। তাহলে বাংলা ১৪২৬ সালের চৈত্র মাসে সে কতগুলো মাস্ক বানাতে পারবে?
  1. ক) ২০,০০০ মাস্ক
  2. খ) ২১,০০০ মাস্ক
  3. গ) ২২,০০০ মাস্ক
  4. ঘ) ১৯, ০০০ মাস্ক
ব্যাখ্যা

বৈশাখ থেকে আশ্বিন মাস= ৩১ দিন
কার্তিক থেকে মাঘ, চৈত্র মাস= ৩০ দিন
তাহলে, চৈত্র মাস= ৩০ দিন
৭ দিনে বানাতে পারে ৪৯০০ টি মাস্ক
৩০ দিনে বানাতে পারে (৪৯০০/৭)×৩০ বা ২১০০০

১৫.
২০১৯ সালের ১ জানুয়ারি ছিল মঙ্গলবার, তাহলে ২০২০ সালের ৩১ ডিসেম্বর কি বার হবে?
  1. ক) সোমবার
  2. খ) মঙ্গলবার
  3. গ) বুধবার
  4. ঘ) বৃহস্পতিবার
ব্যাখ্যা
লিপইয়ার না হলে বছরের শুরুর বার আর শেষ বার একই। সেহেতু ২০১৯ সালের ১ জানুয়ারি ছিল মঙ্গলবার এবং ৩১ ডিসেম্বর ছিল মঙ্গলবার।
তাহলে, ২০২০ সালের ১ জানুয়ারি হবে বুধবার এবং ৩১ ডিসেম্বর হবে বৃহস্পতিবার (লিপইয়ার হলে বছরের শুরুর বার থেকে শেষের বার একদিন বেশী হবে)।
১৬.
৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিটি। তাহলে ৬ টা বাজতে আর কতসময় বাকি আছে?
  1. ক) ১০ মিনিট
  2. খ) ২০ মিনিট
  3. গ) ২৫ মিনিট
  4. ঘ) ৩০ মিনিট
ব্যাখ্যা
৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিটি। তাহলে, বর্তমান সময় ৫টা ৩৫মিনিট। অতএব, ৬ টা বাজতে বাকি আছে ২৫ মিনিট।
১৭.
রফিক মনে করল মিলনের জন্মদিন ১০ জুনের পর এবং ১৫ জুনের আগে। শফিক আবার মনে করল মিলনের জন্মদিন ৮ জুনের পর এবং ১২ জুনের আগে। তাহলে মিলনের জন্মদিন কবে?
  1. ক) ১১ তারিখ
  2. খ) ০৯ তারিখ
  3. গ) ১২ তারিখ
  4. ঘ) ১০ তারিখ
ব্যাখ্যা
রফিকরে মতে জন্মদিন হতে পারে ১১, ১২, ১৩, ১৪ জুন
শফিকের মতে জন্মদিন হতে পারে ৯, ১০, ১১, জুন
তাহলে মিলনের জন্মদিন হবে ১১ জুন।
১৮.
আমার জন্মদিনের ৫৭ দিন পর আমার ভাইয়ের জন্মদিন। আমার জন্মদিন বুধবার হলে, ভাইয়ের জন্মদিন কবে?
  1. ক) মঙ্গলবার
  2. খ) বুধবার
  3. গ) বৃহস্পতিবার
  4. ঘ) শুক্রবার
ব্যাখ্যা
১ম দিন বুধবার হলে (৭×৮) + ১ বা ৫৭তম দিনও বুধবার।
তাহলে ৫৭ তম দিন বুধবার এবং এর পরের দিন ৫৮তম দিন বৃহস্পতিবার ।
১৯.
একটি বানর একটি তৈলাক্ত বাশ বেয়ে ১ম মিনিটে ৪ মিটার উঠে এবং পরবর্তী মিনিটে ১ মিটার নিচে নেমে পড়ে। বাশটির উচ্চতা ১৬ মিটার। বাশটির মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে?
  1. ক) ৮ মিনিট
  2. খ) ৯ মিনিট
  3. গ) ১০ মিনিট
  4. ঘ) ১১ মিনিট
ব্যাখ্যা

প্রতি ২ মিনিটে বানরটি উঠে ৩ মিটার
তাহলে (২×৪)বা ৮ মিনিটে উঠে (৩×৪)বা ১২ মিটার
৯ তম মিনিটে বানরটি একলাফে ৪ মিটার উঠে। যেহেতু ৪ মিটার উঠলে (১২+৪)বা ১৬ মিটার অর্থাৎ একদস বাশের মাথায় উঠে যায়। ফলে পরের মনিটে আর নামে না।
সুতরাং, বানরটির সময় লাগে(৮+১)বা ৯ মিনিট।