পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes২৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৮
সিলেবাস
সমাস, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ। সোর্সঃ যেকোনো গাইড বই, যেকোনো একাডেমিক ব্যক্তির বই এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
‘নরাধম’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
  1. ক) নর যে অধম
  2. খ) অধম যে নর
  3. গ) নর ও অধম
  4. ঘ) নর দ্বারা অধম
ব্যাখ্যা
বিশেষণ ও বিশেষ্য পদে কর্মধারয় সমাস হলে কখনো কখনো বিশেষণ পরে আসে, বিশেষ্য আগে যায়। অধম যে নর = নরাধম। সিদ্ধ যে আলু= আলুসিদ্ধ। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম ও দশম শ্রেণীর বোর্ড বই।
.
‘চা- বিস্কুট’ কোন অর্থে দ্বন্দ্ব সমাস?
  1. ক) প্রায় সমার্থক
  2. খ) মিলনার্থক
  3. গ) সমার্থক
  4. ঘ) বিপরীতার্থক
ব্যাখ্যা
দ্বন্দ্ব এর অর্থ হল যুগল বা দুই। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ অর্থাৎ উভয়পদের অর্থ সমস্তপদে প্রাধান্য থাকে। চা ও বিস্কুট = চা- বিস্কুট, মা-বাপ, মাসি-পিসি, জ্বিন-পরি - মিলনার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম ও দশম শ্রেণীর বোর্ড বই।
.
‘ঊনপাঁজুরে’ কোন সমাস উদাহরণ ?
  1. ক) ব্যাধিকরণ বহুব্রীহি
  2. খ) সমানাধিকরণ বহুব্রীহি
  3. গ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
  4. ঘ) অলুক বহুব্রীহি
ব্যাখ্যা
যে বহুব্রীহি সমাসের সমস্তপদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। ঊন পাঁজর যার= ঊনপাঁজুরে। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ -নবম ও দশম শ্রেণীর বোর্ড বই।
.
নিচের কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ নয়?
  1. ক) অদৃষ্টপূর্ব
  2. খ) কথাসর্বস্ব
  3. গ) অর্ধদিন
  4. ঘ) সহোদরপ্রতিম
ব্যাখ্যা
তৎপুরুষ সমাস চেনার প্রধান দুটি বৈশিষ্ট্য হলো পূর্বপদের বিভক্তি লোপ পাবে এবং সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য থাকবে। পূর্বে অদৃষ্ট =অদৃষ্টপূর্ব (সপ্তমী তৎপুরুষ) দিনের অর্ধ = অর্ধদিন ও সহোদরের প্রতিম= সহোদরপ্রতিম (ষষ্ঠী তৎপুরুষ সমাস)। কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব। ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম ও দশম শ্রেণীর বোর্ড বই।
.
নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাস?
  1. ক) অধরকমল
  2. খ) শশব্যস্ত
  3. গ) হরিণচপল
  4. ঘ) ইস্পাতকঠিন
ব্যাখ্যা
উপমান এবং উপমিত কর্মধারয় সমাস হতে হলে বাধ্যতামূলক তুলনা বুঝাবে। যদি প্রত্যক্ষ এবং পরোক্ষ বস্তুর সাধারণ ধর্ম, গুণ, মিল থাকে বা বাস্তবসম্মত মনে হয় তাহলে তো উপমান আর তা মনে না হলে উপমিত কর্মধারয় সমাস। অধর কমলের ন্যায় =অধরকমল (উপমিত কর্মধারয়)। শশকের ন্যায় ব্যস্ত = শশব্যস্ত, হরিণের ন্যায় চপল =হরিণচপল, ইস্পাতের ন্যায় কঠিন= ইস্পাতকঠিন( উপমান কর্মধারয় সমাস) রেফারেন্সঃ ‘ভাষা শিক্ষা-হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি নঞ্ তৎপুরুষ সমাস নয়?
  1. ক) অলৌকিক
  2. খ) অবিশ্বাস
  3. গ) অজ্ঞান
  4. ঘ) অকাল
ব্যাখ্যা
ন লৌকিক = অলৌকিক, নয় বিশ্বাস =অবিশ্বাস, ন কাল = অকাল, (নঞ্ তৎপুরুষ সমাস) নেই জ্ঞান যার =অজ্ঞান( নঞ বহুব্রীহি সমাস)। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম ও দশম শ্রেণীর বোর্ড বই।
.
নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ নয়?
  1. ক) তেলেভাজা
  2. খ) কলের গান
  3. গ) মনের মানুষ
  4. ঘ) জ্ঞানশূন্য
ব্যাখ্যা
অলুক অর্থ হলো বিভক্তি লোপ পাবে না অর্থাৎ ব্যাসবাক্যে এবং সমস্ত পদে বিভক্তি বজায় থাকবে। তেলেভাজা, কলের গান, মনের মানুষ (অলুক তৎপুরুষ সমাস) জ্ঞান দ্বারা শূন্য =জ্ঞানশূন্য ( ৩য়া তৎপুরুষ সমাস। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণীর বোর্ড বই।
.
‘অঘাট’ কোন সমাস উদাহরণ ?
  1. ক) অব্যয়ীভাব সমাস
  2. খ) কর্মধারয় সমাস
  3. গ) তৎপুরুষ সমাস
  4. ঘ) বহুব্রীহি সমাস
ব্যাখ্যা
তৎপুরুষ সমাস নয় প্রকার।না বাচক নঞ অব্যয় ( না, নেই, নাই, নয়) পূবে বসে যে তৎপুরুষ সমাস হয় তাকে নঞতৎপুরুষ সমাস বলে। ন ঘাট = অঘাট নঞ তৎপুরুষ সমাস। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণীর বোর্ড বই।
.
‘চন্দ্রচূড় ‘ সমাসের ঠিক ব্যাসবাক্য কোনটি?
  1. ক) চন্দ্রে চূড় যার
  2. খ) চন্দ্র যে চূড়া
  3. গ) চন্দ্রও চূড়া
  4. ঘ) চন্দ্র চূড়া যার
ব্যাখ্যা
বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য চূড়া থাকলে সমস্ত পদে চূড় হয়। চন্দ্র চূড়া যার = চন্দ্রচূড়। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণীর বোর্ড বই।
১০.
Anaptyxis শব্দের সঠিক অর্থ কোনটি?
  1. ক) আদি স্বরাগম
  2. খ) মধ্য স্বরাগম
  3. গ) অন্ত স্বরাগম
  4. ঘ) অপিনিহিতি
ব্যাখ্যা
Anaptyxis অর্থ মধ্যস্বরাগম । Prothesis- আদি স্বরাগম, Apothesis- অন্ত স্বরাগম, Apenthesis- অপিনিহিতি। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম -দশম শ্রেণীর বোর্ড বই।
১১.
‘Caption ‘ এর বাংলা পরিভাষা কী?
  1. ক) শিরোনাম
  2. খ) স্বাগত ভাষণ
  3. গ) আরজি
  4. ঘ) গৌরচন্দিকা
ব্যাখ্যা
Caption এর বাংলা পরিভাষা হল শিরোনাম। Address of Welcome – স্বাগতভাষণ, Pleadings- আরজি, Prologue- গৌরচন্দ্রিকা। রেফারেন্সঃ ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
১২.
‘Not- aligned' এর বাংলা পরিভাষা কী?
  1. ক) নিরপেক্ষ
  2. খ) জোট
  3. গ) জাতীয় পরিষদ
  4. ঘ) জোট নিরপেক্ষ
ব্যাখ্যা
Not- aligned এর বাংলা পরিভাষা -জোট নিরপেক্ষ। Alliance – জোট, National Assembly – জাতীয় পরিষদ, Neutral – নিরপেক্ষ। রেফারেন্সঃ ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
১৩.
‘Apocope ‘ এর বাংলা প্রতিশব্দ কী?
  1. ক) অভিশ্রুতি
  2. খ) মধ্যস্বর লোপ
  3. গ) অন্ত্যস্বর লোপ
  4. ঘ) সমীভবন
ব্যাখ্যা
Apocope এর বাংলা প্রতিশব্দ অন্ত্যস্বর লোপ। Umlaut – অভিশ্রুতি, Syncope- মধ্যস্বর লোপ, Assimilation – সমীভবন। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম ও দশম শ্রেণীর বোর্ড বই।
১৪.
‘Assonance ‘ এর বাংলা পরিভাষা কী?
  1. ক) অনুপ্রাস
  2. খ) স্বরানুপ্রাস
  3. গ) বিদ্রুপ
  4. ঘ) সম্বোধন অলঙ্কার
ব্যাখ্যা
Assonance এর বাংলা পরিভাষা হল স্বরানুপ্রাস। Alliteration – অনুপ্রাস, Irony- বিদ্রুপ, Apostrophe- সম্বোধন অলঙ্কার। রেফারেন্সঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর। শীকর বাংলা প্রশ্ন পাঠ- মোহসীনা নাজিলা।
১৫.
‘Transparency’ এর বাংলা পরিভাষা কী?
  1. ক) স্বচ্ছ
  2. খ) মুক্তাঞ্চাল
  3. গ) সহযোজিত
  4. ঘ) স্বচ্ছতা
ব্যাখ্যা
Transparency এর বাংলা পরিভাষা হল স্বচ্ছতা। Agora- মুক্তাঞ্চল, Co-opted – সহযোজিত, Transparent – স্বচ্ছ। রেফারেন্সঃ ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
১৬.
‘Issue' এর বাংলা পরিভাষা কী?
  1. ক) প্রচার
  2. খ) প্রচারপত্র
  3. গ) প্রারম্ভিক
  4. ঘ) প্রস্তাব
ব্যাখ্যা
Issue এর বাংলা পরিভাষা হল – প্রচার। Leaflet – প্রচারপত্র, Preliminary – প্রারম্ভিক, Proposal – প্রস্তাব। রেফারেন্সঃ ভাষা শিক্ষা হায়াৎ- মামুদ।
১৭.
‘ভ্রমর’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) মধুলেহ
  2. খ) মধুময়
  3. গ) মৌমাছি
  4. ঘ) ভোমরা
ব্যাখ্যা
মধুময় এর অর্থ মধুমাখা। ভ্রমরের সমর্থক হল মধুকর, মধুপ, অলি, ভুঙ্গ, মধুলেহ, মৌমাছি, ভোমরা , শিলীমুখ ইত্যাদি। রেফারেন্সঃ শীকর বাংলা প্রশ্ন পাঠ- মোহসীনা নাজিলা, ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
১৮.
‘নগ ‘ এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) মহীধর
  2. খ) পাথার
  3. গ) খদ্যোত
  4. ঘ) বীজন
ব্যাখ্যা
নগ অর্থ- মহীধর, গিরি, পাহাড়, অচল, ভূধর, অদ্রি ইত্যাদি। পাথার- সমুদ্র, খদ্যোত- জোনাকি, বীজন- পাখা। রেফারেন্সঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর।
১৯.
‘হুতাশন’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) মার্তণ্ড
  2. খ) দামিনী
  3. গ) গন্ধবহ
  4. ঘ) বিভাবসু
ব্যাখ্যা
হুতাশন এর অর্থ- বিভাবসু, অনল, আগুন, পাবক, বহ্নি, শিখা, বৈশ্বানর, সর্বভুক, সর্বশুচি। মার্তণ্ড অর্থ -সূর্য, গন্ধবহ অর্থ – বাতাস। দামিনী অর্থ -বিদ্যুৎ। রেফারেন্সঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।
২০.
কোনটি ভিন্নার্থক শব্দ?
  1. ক) জলনিধি
  2. খ) তটিনী
  3. গ) স্রোতস্বিনী
  4. ঘ) স্রোতস্বতী
ব্যাখ্যা
জলনিধি এর অর্থ সমুদ্র অর্ণব, জলধি, পারাবার, বারিধি, রত্নাকর , সাগর, সিন্ধু, ইত্যাদি। নদী এর সমার্থক শব্দ হলো তটিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, দরিয়া, তরঙ্গিনী, প্রবাহিণী ইত্যাদি। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণীর বোর্ড বই।
২১.
নিচের কোনটি ভিন্নার্থক?
  1. ক) চারু
  2. খ) সুরমা
  3. গ) কনক
  4. ঘ) অনুপম
ব্যাখ্যা
কনক এর সমার্থক শব্দঃ স্বর্ণ, কনক, সুবর্ণ, কাঞ্চন, হেম ইত্যাদি। সুন্দর এর সমার্থক শব্দঃ চারু, সুরমা, অনুপম, মনোরম, অপরূপ, মনোহর ইত্যাদি। রেফারেন্সঃ ভাষা শিক্ষা - হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।
২২.
‘পন্নগ’এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) উরগ
  2. খ) কলাপী
  3. গ) উদক
  4. ঘ) আহব
ব্যাখ্যা
পন্নগ এর সমার্থক শব্দঃ সাপ, উরোগ, অহি, ফণী, বিষধর, আশীবিষ ইত্যাদি। কলাপী এর অর্থ ময়ূর, শিখন্ডী, শিখী, কেকা ইত্যাদি। উদক এর অর্থ পানি। আহব এর সমার্থক শব্দঃ সংগ্রাম, সমর, বিগ্রহ, লড়াই, রণ ইত্যাদি। রেফারেন্সঃ ভাষা শিক্ষা - হায়াৎ মামুদ।
২৩.
‘উর্বীরূহ ‘এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) পাদপ
  2. খ) মহীরুহ
  3. গ) পয়োধর
  4. ঘ) ক্ষিতিজ
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নে ভুলে “নয়” শব্দটি লিখা হয়নি। সঠিক প্রশ্নটি হলো- ‘উর্বীরূহ ‘এর সমার্থক শব্দ নয় কোনটি? তাই প্রশ্নটি বাতিল করা হলো।
উর্বীরূহ এর অর্থ বৃক্ষ, পাদপ, মহীরুহ, ক্ষিতিজ, উদ্ভিদ, অটবি, বিটপী, পল্লবী ইত্যাদি।
পয়োধর এর অর্থ মেঘ, জলদ, বারিদ, নীরদ, জীমূত, কাদম্বিনী ইত্যাদি।
রেফারেন্সঃ ভাষা শিক্ষা - হায়াৎ মামুদ।
২৪.
‘খড়গ’এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) কৃপাণ
  2. খ) রসদ
  3. গ) সদন
  4. ঘ) হয়
ব্যাখ্যা
খড়গ এর স তরবারি, তলোয়ার, কৃপাণ, অসি ইত্যাদি। রসদ খাবার, ভোজ্য, খানা, রসুই ইত্যাদি। সদন বাড়ি, নিলয়, গৃহ, নিকেতন, কামরা ইত্যাদি। হয়ঃ ঘোড়া, ঘোটক, বাজী, তুরগ, তুরঙ্গম ইত্যাদি। রেফারেন্সঃ ভাষা শিক্ষা - হায়াৎ মামুদ। শীকর বাংলা প্রশ্ন পাঠ- মোহসীনা নাজিলা।
২৫.
‘ইচ্ছা’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) সাধ
  2. খ) আশা
  3. গ) আশ
  4. ঘ) প্রতূষ
ব্যাখ্যা
ইচ্ছাঃ সাধ, আশা, আশ, অভিরুচি, স্পৃহা, বাসনা, কামনা, মনস্কাম ইত্যাদি। প্রতূষঃ প্রভাত, ভোর, সকাল, ঊষা ইত্যাদি। রেফারেন্সঃ হায়াৎ মামুদ।
২৬.
নিচের কোন বিপরীত শব্দজোড় অশুদ্ধ?
  1. ক) ঐহিক – পারত্রিক
  2. খ) উত্তপ্ত -শৈত
  3. গ) আবাহন- বিসর্জন
  4. ঘ) ইদানিং – তদানিং
ব্যাখ্যা
উত্তপ্ত- এর বিপরীত শব্দ শীতল। রেফারেন্সঃ ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
২৭.
নিচের কোন বিপরীত শব্দ জোড় শুদ্ধ?
  1. ক) ঔদ্ধত্য - গম্ভীর
  2. খ) সরল- সোজা
  3. গ) অবগুণ্ঠন – প্রসারণ
  4. ঘ) উচাটন – উত্তাল
ব্যাখ্যা
সঠিক বিপরীত শব্দ জোড় হলঃ অবগুণ্ঠন- প্রসারণ। ঔদ্ধত্য – বিনয়, সরল- গরল, উচাটন -প্রশান্ত। রেফারেন্সঃ ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
২৮.
কোনটি বিপরীতার্থক শব্দ নয়?
  1. ক) কল্পনা -বাস্তব
  2. খ) ক্ষীয়মান -বর্ধমান
  3. গ) চুনোপুঁটি -রুই কাতলা
  4. ঘ) গুপ্ত – মৌর্য
ব্যাখ্যা
গুপ্ত ও মৌর্য হল বাংলার প্রাচীন দুইটি শাসক গোষ্ঠীর নাম।
সুতরাং, এই দুটি বিপরীতার্থক শব্দ নয়।