পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes১৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৮
সিলেবাস
রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
৩৫ ডিগ্রি কোণের পূরক কোণ x হলে x এর সম্পূরক কোণ কত ডিগ্রি?
  1. ক) ৩৫°
  2. খ) ৫৫°
  3. গ) ৯৫°
  4. ঘ) ১২৫°
সঠিক উত্তর:
ঘ) ১২৫°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২৫°
ব্যাখ্যা

x = ৯০° - ৩৫° = ৫৫°
∴ x এর সম্পূরক কোণ = ১৮০° - ৫৫° = ১২৫°

.
একটি সমকোণী ত্রিভুজের সুক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য ৭° হলে, এদের বৃহত্তমটি কত?
  1. ক) ৪০°
  2. খ) ৪১°
  3. গ) ৪১°৩০′
  4. ঘ) ৪১°৫০′
অনির্ধারিত
ব্যাখ্যা

ক্ষুদ্রতম কোনটি x হলে বৃহত্তম কোনটি হবে x + ৭°
∴ x + x + ৭° = ৯০°
২x = ৮৩°
∴ x = ৮৩°/২ = ৪১°৩০′

অর্থ্যাৎ, ক্ষুদ্রতম কোণ = ৪১°৩০′
∴ বৃহত্তম কোণ = ৪১°৩০′ + ৭ = ৪৮°৩০′

অপশনগুলোতে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।

.
চিত্রে a = কত ডিগ্রি?
  1. ক) ৭২°
  2. খ) ৭৩°
  3. গ) ৭৪°
  4. ঘ) ৭৫°
সঠিক উত্তর:
ক) ৭২°
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭২°
ব্যাখ্যা

চিত্রে a = ২b, b = ৩c
∴ a = ৬c
এখন, a +৩c + ৬c = ১৮০°
বা, ৬c +৩c + ৬c = ১৮০°
বা, ১৫c = ১৮০°
∴ c = ১২°
∴ a = ৬c = ৬ × ১২° = ৭২°

.
চিত্রে A এর কোণের প্রকৃতি -
  1. ক) সমকোণ
  2. খ) সূক্ষ্মকোণ
  3. গ) স্থূলকোণ
  4. ঘ) প্রবৃদ্ধ কোণ
সঠিক উত্তর:
গ) স্থূলকোণ
উত্তর
সঠিক উত্তর:
গ) স্থূলকোণ
ব্যাখ্যা

চিত্রে, ∠A + ∠B = ∠ACD
বা, ∠A = ∠ACD - ∠B = ১৫০° - ৩৫° = ১১৫° যা স্থূলকোণ

.
একটি ত্রিভুজের দু'টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৬ সে.মি. এবং ৭ সে.মি. হলে, ত্রিভুজের ৩য় বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ১২ সে.মি.
  2. খ) ১৩ সে.মি.
  3. গ) ১৪ সে.মি.
  4. ঘ) ১৫ সে.মি.
সঠিক উত্তর:
ক) ১২ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২ সে.মি.
ব্যাখ্যা

ত্রিভুজের দুই বাহুর সমষ্টি ৩য় বাহু অপেক্ষা বৃহত্তর।
∴ ৬ + ৭ = ১৩ > ১২

.
ΔABC -এ, AB = 8cm, BC = 10cm এবং AC = 12cm, AB এর মধ্য বিন্দু E এবং AC -এর মধ্য বিন্দু F হলে EF = ?
  1. ক) 8 cm
  2. খ) ৫ cm
  3. গ) ৬ cm
  4. ঘ) ২০ cm
সঠিক উত্তর:
খ) ৫ cm
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ cm
ব্যাখ্যা

EF = ১/২ BC
= ১/২ × ১০
= ৫ cm

.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 17 cm এবং পরিসীমা 40 cm হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) 30 বর্গ সে. মি.
  2. খ) 60 বর্গ সে. মি.
  3. গ) 120 বর্গ সে. মি.
  4. ঘ) 150 বর্গ সে. মি.
সঠিক উত্তর:
খ) 60 বর্গ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 60 বর্গ সে. মি.
ব্যাখ্যা

ধরি,
ভূমি = a, লম্ব = b এবং অতিঃ c = 17
∴ পরিসীমা = a + b + c = 40
বা, a + b = 40 - c = 40 - 17 = 23 cm
বা, (a + b)2 = 232
বা, (a2 + b2) + 2ab = 529
বা, c2 + 2ab = 529 (পিথাগোরাসের উপপাদ্য অনুসারে a2 + b2 = c2)
বা, 2ab = 529 - c2 = 529 - 172 = 529 - 289 = 240
বা, ab = 120
∴ Δ = 1/2 ab = 120/2 = 60 বর্গ সে. মি.

.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ৬৪ বর্গ সে.মি. হলে অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ক) ৮√২ cm
  2. খ) ১০ cm
  3. গ) ১২ cm
  4. ঘ) ১৬ cm
সঠিক উত্তর:
ঘ) ১৬ cm
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬ cm
ব্যাখ্যা

সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ভূমি = লম্ব = a
∴ অতিভূজ = a√২
ক্ষেত্রফল = ১/২ × a × a = ৬৪
বা, a2 = ১২৮
বা, a = √১২৮ = ৮√২
∴ অতিভূজ = a√২
= ৮√২ × √২
= ১৬ cm

.
ΔABC সমবাহু ত্রিভুজের AD⊥BC ত্রিভুজটির ক্ষেত্রফল ৬৪√৩ বর্গ সে.মি. হলে, AD = ?
  1. ক) ৮ সে. মি.
  2. খ) ৮√৩ সে. মি.
  3. গ) ১৬ সে. মি.
  4. ঘ) ১৬√৩ সে. মি.
সঠিক উত্তর:
খ) ৮√৩ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮√৩ সে. মি.
ব্যাখ্যা

ধরি, বাহুর দৈর্ঘ্য = a
∴ √৩/৪ a = ৬৪√৩
বা, a2 = ৬৪ × ৪
∴ a = ১৬ সে.মি.
আবার, ১/২ × BC × AD = ৬৪√৩
বা, BC × AD = ১২৮√৩
বা, AD = (১২৮√৩)/BC
= (১২৮√৩)/১৬
= ৮√৩ সে. মি.

১০.
ΔABC -এ, ∠A = ৫০°, ∠C = ৭০° এবং BC || EF হলে, ∠BEF = ?
  1. ক) ৬০°
  2. খ) ৮০°
  3. গ) ১০০°
  4. ঘ) ১২০°
সঠিক উত্তর:
ঘ) ১২০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২০°
ব্যাখ্যা

EF || BC এবং AC ছেদক
∴ ∠AFE = ∠C = ৭০°
∴ বহিস্থ কোণ অন্তঃস্থের বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান
∴ ∠BEF = ∠A + ∠AFE
= ৫০° + ৭০°
= ১২০°

১১.
নিচের কোনটি সরলরেখার সমীকরণ?
  1. ক) y = -(1/x)
  2. খ) y = -x
  3. গ) y2 = -x
  4. ঘ) y2 = -x2
সঠিক উত্তর:
খ) y = -x
উত্তর
সঠিক উত্তর:
খ) y = -x
ব্যাখ্যা

y = - x সমীকরণ x, y এর ঘাত (power) এক যা একাধিক সরলরেখা।

১২.
x - y + 1 = 0 রেখার ঢাল কত?
  1. ক) -1
  2. খ) 0
  3. গ) 1
  4. ঘ) 2
সঠিক উত্তর:
গ) 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 1
ব্যাখ্যা

ঢাল = (x এর সহগ)/(y এর সহগ)
= -(1/-1)
= 1

 
১৩.
x -অক্ষ হতে (২, ৩) বিন্দুর দূরত্ব কত?
  1. ক) -৩
  2. খ) ০
  3. গ) ২
  4. ঘ) ৩
সঠিক উত্তর:
ঘ) ৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩
ব্যাখ্যা

x অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব, বিন্দুটির কোটির সমান। এখানে কোটি = ৩

১৪.
ABCD সামন্তরিকে ∠A = 75° হলে, ∠B = ?
  1. ক) 75°
  2. খ) 80°
  3. গ) 100°
  4. ঘ) 105°
সঠিক উত্তর:
ঘ) 105°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 105°
ব্যাখ্যা

AB কে E পর্যন্ত বর্ধিত করে।
AD || BC, AE ছেদক
∴ ∠CBF = ∠A = 75°
∴ B = 180° - 75° = 105°

১৫.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 16 সে.মি. এবং 17 সে.মি. হলে রম্বসের ক্ষেত্রফল কত?
  1. ক) 33/2 বর্গ সে.মি.
  2. খ) 33 বর্গ সে.মি.
  3. গ) 136 বর্গ সে.মি.
  4. ঘ) 272 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
গ) 136 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 136 বর্গ সে.মি.
ব্যাখ্যা

ক্ষেত্রফল = 1/2 × কর্ণদ্বয়ের গুণফল
= 1/2 × 16 × 17
= 136 বর্গ সে. মি.

১৬.
ABCD বৃত্তস্থ চতুভূর্জের 1/2 ∠C = 55° হলে, ∠A = ?
  1. ক) 55°
  2. খ) 110°
  3. গ) 70°
  4. ঘ) 140°
সঠিক উত্তর:
গ) 70°
উত্তর
সঠিক উত্তর:
গ) 70°
ব্যাখ্যা

1/2 ∠C = 55°
∴ ∠C = 110°
∴ ∠A = 180° - 110°
= 70°

১৭.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৮ ফুট হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ১৬ বর্গ ফুট
  2. খ) ৩২ বর্গ ফুট
  3. গ) ৬৪ বর্গ ফুট
  4. ঘ) ১২৮ বর্গ ফুট
সঠিক উত্তর:
খ) ৩২ বর্গ ফুট
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩২ বর্গ ফুট
ব্যাখ্যা

কর্ণের দৈর্ঘ্য = ৮ ফুট
∴ বাহুর দৈর্ঘ্য = ৮/√২ ফুট
∴ ক্ষেত্রফল = (৮/√২)
= ৬৪/২
= ৩২ বর্গফুট

১৮.
কোন চতুর্ভূজের কেবলমাত্র দু'টি বাহু সমান্তরাল -
  1. ক) রম্বস
  2. খ) সামান্তরিক
  3. গ) আয়তক্ষেত্র
  4. ঘ) ট্রাপিজিয়াম
সঠিক উত্তর:
ঘ) ট্রাপিজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ট্রাপিজিয়াম
ব্যাখ্যা

ট্রাপিজয়ামের বৈশিষ্ট্য অনুসারে।