পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি অধ্যায়: আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান টপিকসমূহ: i) জাতিসংঘ - History, মূল সংস্থা, প্রতিষ্ঠার সাথে জড়িত ব্যক্তি, জাতিসংঘ ও বাংলাদেশ, জাতিসংঘ ও নোবেল পুরস্কার, শান্তিরক্ষা কার্যক্রম (গুরুত্বপূর্ণগুলো), জাতিসংঘ মিশন সমূহ;
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গঠিত হয় কোন সম্মেলনের মাধ্যমে?
  1. ইয়াল্টা সম্মেলন
  2. মস্কো সম্মেলন
  3. ডাম্বারটন ওকস্ সম্মেলন
  4. সানফ্রান্সিসকো সম্মেলন
ব্যাখ্যা
ডাম্বারটন ওকস্ সম্মেলন: 

• ২১ সেপ্টেম্বর, ১৯৪৪ থেকে ৭ অক্টোবর, ১৯৪৪ পর্যন্ত ওয়াশিংটনের ডাম্বারটন ওকস্ ভবনে জাতিসংঘ গঠনের এযাবৎকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয় যা "Dumbarton Oaks Conference" নামে পরিচিত।
• এতে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, চীন সহ মিত্রবাহিনীর গুরুত্বপূর্ণ অনেক দেশ উপস্থিত ছিল।
• এ সম্মেলনে কিছু প্রস্তাব গৃহীত হয় যা হলো: 
- জাতিসংঘের গঠনের রূপরেখা, লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ;  
- নিরাপত্তা পরিষদ গঠন এবং ৫টি স্থায়ী সদস্যরাষ্ট্র নির্ধারণ; 
- ইকোসক গঠনের সিদ্ধান্ত গ্রহণ। 

• ইয়াল্টা সম্মেলনে নিরাপত্তা পরিষদের 'ভেটো' প্রদান ক্ষমতা নির্ধারণ করা হয়।
• মস্কো সম্মেলন  - ১৯৪৩ সালে হয়। 
• সানফ্রান্সিসকো সম্মেলন হয় - ১৮৪৫ সালে। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
.
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ECOSOC) সদস্য দেশ কয়টি? 
  1. ১৮ টি
  2. ২৭ টি
  3. ৫৪ টি
  4. ১৯৩ টি 
ব্যাখ্যা

অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) :
• জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের নাম - ECOSOC যা জাতিসংঘের মূল অঙ্গ সংস্থার অন্তর্ভূক্ত।
• জাতিসংঘ সনদ অনুসারে ১৯৪৫ সালে ECOSOC গঠিত হয়। 
• ECOSOC কাউন্সিলের সদস্য: ৫৪টি দেশ।
• গঠনের সময় এই সদস্য সংখ্যা ছিল ১৮টি। ১৯৬৫ সালে সদস্য সংখ্যা বাড়িয়ে করা হয় ২৭, আর ১৯৭৩ সালে তা আরো বাড়িয়ে করা হয় ৫৪। 
• সদস্য দেশগুলো তিন বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়ে থাকে। 
• ECOSOC-এর আঞ্চলিক কমিশন - ৫টি। 
• সংখ্যাগরিষ্ঠ ভোটে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সিদ্ধান্ত গৃহীত হয়।
• ECOSOC-এর বর্তমান প্রেসিডেন্ট ⎯ বব রুই (কানাডা)। [জুলাই, ২০২৪]

• মূল কাজ ও ক্ষমতা: 
- আন্তর্জাতিক অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সমীক্ষা ও প্রতি বছর এই সমীক্ষা রির্পোট পেশের ব্যবস্থা করা;
- মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার বিকাশ লাভের জন্য সুপারিশ করা;
- এর অন্তর্ভুক্ত বিষয়ের উপর আন্তর্জাতিক সম্মেলন ডাকা ও সাধারণ পরিষদে পেশ করার জন্য খসড়া নীতিমালা তৈরি করা;
- জাতিসংঘের সাথে বিশেষ প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক স্থাপন করা এবং সাধারণ পরিষদের দ্বারা অনুমোদিত হয়ে জাতিসংঘের সদস্যদের জন্য এবং অনুরোধ করা হলে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানগুলোর জন্য কাজ করা;
- পরিষদ যেসব বিষয় নিয়ে কাজ করে সেসব বিষয় নিয়ে বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে মত বিনিময় করা।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট এবং রাজনৈতিক সংগঠন, এসএসএইচএল প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
প্রতিবছর জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন কোন মাসে শুরু হয়? 
  1. সেপ্টেম্বর
  2. অক্টোবর
  3. নভেম্বর
  4. ডিসেম্বর
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদ: 

• জাতিসংঘের সদস্যভুক্ত প্রতিটি দেশ সাধারণ পরিষদের সদস্য। 
• সাধারণ পরিষদে মূলত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, বিশেষ করে শান্তি ও নিরাপত্তার প্রশ্নে, নতুন সদস্য অর্ন্তভুক্তির প্রশ্নে, বাজেট সংক্রান্ত অন্যান্য প্রশ্নে সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রতিবছরের সেপ্টেম্বর মাসে সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়। 
• প্রতিটি নিয়মিত অধিবেশনের আগে একজন সভাপতি, ২১ জন সহ-সভাপতি ও পরিষদের ছয়টি প্রধান কমিটির চেয়ারম্যানরা নির্বাচিত হন। 
• সাধারণ পরিষদের সভাপতি সাধারণত প্রতিবছর আফ্রিকা, এশিয়া, মধ্য ইউরোপ, লাতিন আমেরিকা, পশ্চিম ইউরোপ - এই পাঁচটি গ্রুপের মধ্যে থেকে পালাক্রমে নির্বাচিত হয়ে থাকেন।

• জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধান কমিটিগুলো হলো: 
- নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক কমিটি (প্রথম কমিটি);
- অর্থনীতি ও আর্থিক বিষয় সম্পর্কে কমিটি (দ্বিতীয় কমিটি);
- সামাজিক, মানবকল্যাণ ও সংস্কৃতি বিষয়ক কমিটি (তৃতীয় কমিটি);
- বিশেষ রাজনৈতিক ও উপনিবেশ বিলোপ কমিটি (চতুর্থ কমিটি);
- প্রশাসনিক ও বাজেট বিষয়ক কমিটি (পঞ্চম কমিটি);
- আইন বিষয়ক কমিটি (ষষ্ঠ কমিটি)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট এবং রাজনৈতিক সংগঠন, এসএসএইচএল প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বাংলাদেশ জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে কবে?
  1. ১৯৭২ সালের ২৭ অক্টোবর
  2. ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর
  3. ১৯৭২ সালের ১৭ অক্টোবর
  4. ১৯৭৪  সালের ২৭ অক্টোবর
ব্যাখ্যা
জাতিসংঘ ও বাংলাদেশ:

• বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।
• ১৯৭২ সালের ১৭ অক্টোবরে বাংলাদেশ জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।
• ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ৩টি দেশ সদস্যপদ লাভ করে।
• এ গুলো হচ্ছে - বাংলাদেশ, গ্রানাডা ও গিনি বিসাউ। 
• বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
• গ্রানাডা ১৩৭ তম এবং গিনি বিসাউ ১৩৮ তম সদস্যপদ লাভ করে।
• বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় একটি ভাষণ দিয়েছিলেন।

- উল্লেখ্য, 
• ১৯৪৫ সালের ২৪ অক্টোবরে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
• জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩। 
• সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
• সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
• দাপ্তরিক ভাষা ৬টি ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।
• স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র ২টি: ফিলিস্তিন ও ভ্যাটিকান সিটি।
• জাতিসংঘের বর্তমান মহাসচিব: এন্তোনিও গুতেরেস।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
.
১৯৮৮ সালে বাংলাদেশ কয়টি শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে?
  1. ৪ টি
  2. ২ টি
  3. ১ টি
  4. ৩ টি
ব্যাখ্যা
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ:

• ১৯৮৮ সালে বাংলাদেশ দুইটি শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে।
• একটি ইরাক-ইরান (UNIIMOG) এবং অন্যটি নামিবিয়া (UNTAG)।
• UNIIMOG মিশনে ১৫ জন সদস্য প্রেরণ করে আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী মিশন কার্যক্রমে অংশগ্রহণ করে।
• ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে ১৩৬তম সদস্য হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
• জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু ১৯৮৮ সালে।
• শান্তিরক্ষা মিশন পালনে কঙ্গো, সিয়েরালিওন'সহ বেশ কয়েকটি রাষ্ট্রে বাংলাদেশের কয়েকশত সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। 

উৎস: UN Peacekeeping ওয়েবসাইট।
.
১৯৮৯ সালে জাতিসংঘে বাংলাদেশের কোন আইনশৃঙ্খলা বাহিনী শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে?
  1. পুলিশ
  2. র‍্যাব
  3. সেনাবাহিনী
  4. নৌ ও বিমান বাহিনী
ব্যাখ্যা
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ: 

• বাংলাদেশ সর্বপ্রথম ১৯৮৮ সালে United Nations Iran-Iraq Military Observer Group (UNIIMOG) মিশনে অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সংযুক্ত হয়।
• বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে ১৯৮৮ সালে অংশগ্রহণ করে।
• বাংলাদেশ পুলিশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে ১৯৮৯ সালে।
• বাংলাদেশ নারী পুলিশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে ২০০০ সালে।
• বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে ১৯৯৩ সালে। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
.
জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন (UNTSO) কোথায় মোতায়েন করা হয়?
  1. নামিবিয়ায়
  2. ঘানায়
  3. জর্ডানে
  4. প্যালেস্টাইনে
ব্যাখ্যা
জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন:

• জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন হলো- UNTSO (United Nations Truce Supervision Organisations)
• এটি ১৯৪৮ সালের ২৯ মে প্যালেস্টাইনে মোতায়েন করা হয় যা এখনো চলমান রয়েছে।
• এ পর্যন্ত জাতিসংঘের মোট মিশন সংখ্যা ৭১টি।
• বর্তমানে চালু মিশন ১২টি।
• বাংলাদেশ এই পর্যন্ত অংশ নিয়েছে ৫৪ টি মিশনে। 
• জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণে বর্তমানে শীর্ষদেশ বাংলাদেশ। 
• অন্যদিকে UNOMIG (United Nations Observer Mission in Georgia) হলো আগস্ট ১৯৯৩ জুন ২০০৯ সময়ে জর্জিয়ায় নিয়োজিত শান্তিরক্ষা মিশন।
• UNMISET (United Nations Mission of Support in East Timor) হলো মে ২০০২ থেকে মে ২০০৫ সময়ে পূর্ব তিমুরে মোতায়েনকৃত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন।
• UNMIL (United Nations Mission in Liberia) হলো সেপ্টেম্বর ২০০৩ থেকে মার্চ ২০১৮ সময়ে লাইবেরিয়ায় নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন।

উৎস: UN Peacekeeping ওয়েবসাইট। 
.
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) এর আঞ্চলিক কমিশন কতটি? 
  1. ৩ টি
  2. ৫ টি
  3. ৭ টি 
  4. ১০ টি 
ব্যাখ্যা
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC):  

• সদস্য দেশ: ৫৪ টি। 
• প্রতি তিন বছরে এক তৃতীয়াংশ সদস্য (১৮ জন) অবসর গ্রহণ করে।
• বাংলাদেশ ২০১০ - ২০১২ মেয়াদের জন্য অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়।
• বছরে কমপক্ষে দুবার নিউইয়র্ক অথবা জেনেভায় এর অধিবেশন বসে। 
• দপ্তর: জাতিসংঘের কনফারেন্স বিল্ডিং, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

• আঞ্চলিক কমিশন ৫ টি। এগুলো হলো- 

১) United Nations Economic Commission for Europe (ECE); 
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
২) United Nations Economic Commission for Africa (ECA);  
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া। 
৩) United Nations Economic Commission for Latin America and the Caribbean (ECLAC); 
- সদর দপ্তর: সান্টিয়াগো, চিলি। 
8) Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP); 
- সদর দপ্তর: ব্যাংকক, থাইল্যান্ড। 
৫) Economic and Social Commission for Western Asia (ESCWA); 
- সদর দপ্তর: বৈরুত, লেবানন। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
.
জাতিসংঘের সদস্য দেশ কোনটি?
  1. ভ্যাটিকান সিটি
  2. তাইওয়ান
  3. ইন্দোনেশিয়া
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা
জাতিসংঘের সদস্য দেশ: 

• জাতিসংঘের প্রতিষ্ঠা: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর। 
• প্রতিষ্ঠাতা সদস্য দেশ : ৫১ টি। 
• বর্তমান সদস্য দেশ: ১৯৩ টি। 
• সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান (১৪ জুলাই, ২০১১)। 
• সদস্য নয়: ভ্যাটিকান সিটি, ফিলিস্তিন, কসোভা এবং তাইওয়ান।
• প্রাক্তন সদস্য: তাইওয়ান।
• ২৫ অক্টোবর, ১৯৭১ চীন জাতিসংঘে অন্তর্ভুক্ত হয় এবং তাইওয়ানকে জাতিসংঘ হতে বহিষ্কার করা হয়। 
• ২০ জানুয়ারি, ১৯৬৫ ইন্দোনেশিয়া জাতিসংঘ হতে নিজেকে প্রত্যাহার করে নেয়। 
• ২৮ সেপ্টেম্বর, ১৯৬৬ ইন্দোনেশিয়া পুনরায় জাতিসংঘে যোগদান করে।
• স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র : ভ্যাটিকান সিটি এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ( PLO )

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট ও ব্রিটানিকা।
১০.
আটলান্টিক চার্টার সনদে বর্ণিত কোন আদর্শের উপর ভিত্তি করে পরবর্তীতে জাতিসংঘ সনদ রচিত হয়?
  1. বিশ্বের সকল জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার
  2. বাক স্বাধীনতা
  3. স্থায়ী শান্তি স্থাপনের উদ্দেশ্যে আক্রমণকারীদের নিরস্ত্রীকরণ
  4. উপরের সবকয়টি
ব্যাখ্যা
আটলান্টিক চার্টার সনদের আদর্শ: 

• ১৯৪১ সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল আটলান্টিক চার্টার সনদ (Atlantic Charter) এ স্বাক্ষর করেন। 
• সর্বপ্রথম ৩টি আদর্শের উপর ভিত্তি করেই পরে জাতিসংঘ সনদ রচিত হয়।
• এগুলো হলো:
- বিশ্বের সকল জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার,
- বাক স্বাধীনতা, 
- স্থায়ী শান্তি স্থাপনের উদ্দেশ্যে আক্রমণকারীদের নিরস্ত্রীকরণ। 

• এর মূলনীতি ছিল ৮ টি। 
• এটি ব্রিটিশ রণতরী ‘প্রিন্স অব ওয়েলস’ এবং মার্কিন রণতরী ‘অগাস্টা’য় এটি স্বাক্ষরিত হয়েছিল। 
• ১৯৪২ সালের ১ জানুয়ারি ব্রিটেন, যুক্তরাষ্ট্র, চীন ও সোভিয়েত ইউনিয়ন এক ঘোষণাপত্রে আটলান্টিক চার্টারে বর্ণিত নীতি ও আদর্শের প্রতি তাদের সমর্থনের কথা ব্যক্ত করেছিল যা "United Nations Declaration" বা জাতিসংঘ ঘোষণা নামে পরিচিত। 
• ১৯৪২ সালের ২ জানুয়ারি আরও ২২টি রাষ্ট্র এ ঘোষণার প্রতি সমর্থন জানায়। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট এবং রাজনৈতিক সংগঠন, এসএসএইচএল প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
জাতিসংঘের মহাসচিব নিয়োগ দেয় কোন পরিষদ?
  1. সাধারণ পরিষদ
  2. নিরাপত্তা পরিষদ
  3. সচিবালয়
  4. অছি পরিষদ
ব্যাখ্যা
জাতিসংঘের মহাসচিব:

• মহাসচিব নিয়োগ দেয় সাধারণ পরিষদ।
• নিয়োগ অনুমোদন / সুপারিশ দেয় - নিরাপত্তা পরিষদ।
• জাতিসংঘ সনদের ৯৭ নং অনুচ্ছেদ অনুযায়ী নিরাপত্তা পরিষদের পরামর্শ অনুসারে সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ দেবে।
• সাধারণ পরিষদে উন্মুক্ত সাক্ষাৎকারের মাধ্যমে মহাসচিব নিয়োগ হয়।
• এটি জাতিসংঘের মুখ্য কার্যনির্বাহী সংস্থা এবং প্রধান প্রশাসনিক বিভাগ।
• জাতিসংঘ সচিবালয়ের প্রধান কর্মকর্তা হলেন মহাসচিব।

• জাতিসংঘের মূল অঙ্গসংগঠন হলো ৬ টি। যথা: 
- সাধারণ পরিষদ;
- নিরাপত্তা পরিষদ;
- অর্থনৈতিক ও সামাজিক পরিষদ;
- সচিবালয়;
- আন্তর্জাতিক আদালত এবং;
- অছি পরিষদ। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।