পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

পরীক্ষাপ্রাইমারি ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৪৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৬
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ৫, ১৫ ও ২৫ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

প্রাইমারি ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৪৬ প্রশ্ন

.
"পরীক্ষাচ্ছলে" শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. পরিক্ষা + চ্ছলে
  2. পরীক্ষা + ছলে
  3. পরীক্ষা + চ্ছলে
  4. পরিক্ষা + ছলে
সঠিক উত্তর:
পরীক্ষা + ছলে
উত্তর
সঠিক উত্তর:
পরীক্ষা + ছলে
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
- স্বরধ্বনির পরে ছ্‌ থাকলে ছ্‌ স্থানে চ্ছ হয়।

যেমন:
বৃক্ষ + ছায়া = বৃক্ষচ্ছায়া, 
কথা + ছলে = কথাচ্ছলে,
পরীক্ষা + ছলে = পরীক্ষাচ্ছলে,
প্রতি + ছবি = প্রতিচ্ছবি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
.
কোন শব্দটি ‘রাত্রি’ শব্দের সমার্থক নয়?
  1. ত্রিযামা
  2. শর্বরী
  3. নীরদ
  4. তামসী
সঠিক উত্তর:
নীরদ
উত্তর
সঠিক উত্তর:
নীরদ
ব্যাখ্যা
রাত্রি’ শব্দের সমার্থক শব্দ:
নিশি, নিশা, নিশীথ, রাত্তির, রাত, রাতি, রজনী, যমিনী, ক্ষণদা, যামবতী, যামী, নিশীতিনী, নিশুতি, ত্রিযামা, নক্ত, ক্ষপা, তামসী, তারকিনী, অন্ধিকা, শর্বরী, বিভবরী।

অন্যদিকে,
‘নীরদ' শব্দের সমার্থক শব্দ - মেঘ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি শুদ্ধ বানান?
  1. রিতীনিতী
  2. রিতীনীতি
  3. রীতিনিতি
  4. রীতিনীতি
সঠিক উত্তর:
রীতিনীতি
উত্তর
সঠিক উত্তর:
রীতিনীতি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - রীতিনীতি
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- আচার-আচরণ,
- প্রথা, রেওয়াজ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোনটি দীর্ঘস্বর নয়?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• দীর্ঘস্বর নয় - ই। 

স্বরধ্বনির শ্রেণিবিভাগ ও উচ্চারণ বৈশিষ্ট্য:

- উচ্চারণের সময়ের তারতম্য অনুসারে স্বরধ্বনিগুলোকে দুটি ভাগে বিভক্ত করা হয়।
যেমন: ক. হ্রস্বস্বর ও খ. দীর্ঘস্বর।

হ্রস্বস্বর:
- যেসব স্বরধ্বনি উচ্চারণে কম সময় লাগে, তাদেরকে হ্রস্বস্বর বলে। অ, ই, উ, ঋ হ্রস্বস্বর।

দীর্ঘস্বর:

- যেসব স্বরধ্বনি উচ্চারণে অপেক্ষাকৃত বেশি সময় লাগে, তাদেরকে দীর্ঘস্বর বলে। আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ দীর্ঘস্বর।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
.
উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না। - এটি কোন প্রকার বাক্য?
  1. যৌগিক
  2. সরল
  3. জটিল
  4. খণ্ড
সঠিক উত্তর:
যৌগিক
উত্তর
সঠিক উত্তর:
যৌগিক
ব্যাখ্যা
যৌগিক বাক্য:
- পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।

যেমন
নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু, কোনো পথ দেখাতে পারলেন না।
বস্ত্র মলিন কেন, কেহ জিজ্ঞাসা করিলে সে ধোপাকে গালি পাড়ে, অথচ ধৌত বস্ত্রে তাহার গৃহ পরিপূর্ণ।
উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'অনুগামী' সমস্তপদটির 'অনু' পূর্বপদটি কী অর্থ ব্যবহৃত হয়েছে?
  1. সঙ্গে
  2. পৌনঃপুন
  3. সাদৃশ্য
  4. পশ্চাৎ
সঠিক উত্তর:
পশ্চাৎ
উত্তর
সঠিক উত্তর:
পশ্চাৎ
ব্যাখ্যা
“অনু” উপসর্গের ব্যব্যহার:
'পশ্চাৎ' অর্থে = অনুশোচনা, অনুগামী, অনুজ, অনুচর, অনুতাপ, অনুকরণ।
'সাদৃশ্য' অর্থে = অনুবাদ, অনুরুপ, অনুকার।
'পৌনঃপুন' অর্থে = অনুক্ষণ, অনুদিন, অনুশীলন।
'সঙ্গে' অর্থে = অনুকূল, অনুকম্পা।

তৎসম বা সংস্কৃত উপসর্গ:
- তৎসম বা সংস্কৃত উপসর্গ ২০ টি।
যেমন: প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, অধি, সু, উদ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'শোনামাত্র স্মৃতিতে ধরে রাখতে পারে' এর এক কথায় প্রকাশ -
  1. শ্রুতিমধুর
  2. শ্রুতধর
  3. শ্রুতিযোগ্য
  4. শ্রুতিগ্রাহ্য
সঠিক উত্তর:
শ্রুতধর
উত্তর
সঠিক উত্তর:
শ্রুতধর
ব্যাখ্যা
• 'শোনামাত্র স্মৃতিতে ধরে রাখতে পারে' এর এক কথায় প্রকাশ - শ্রুতধর

গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথায় প্রকাশ: 
- কচুপোড়া - অখাদ্য বস্তু। 
- একবনের শিয়াল - একদলের লোক। 
- একডাকের পথ - অনতিদূর, খুব অল্প পথ। 
- ঊনপঞ্চাশ বায়ু - পাগলামি। 
- উদীচী ঊষা - উত্তর বা সুমেরুজ্যোতি। 
- ইলশেগুড়ি - গুড়িগুড়ি বৃষ্টি। 
- অন্নজল ওঠা - আয়ু শেষ হওয়া। 
- অগাধ জল/সমুদ্র - চরম বিপদ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক রচনা করেন কে?
  1. হাসান হাফিজুর রহমান
  2. মুনীর চৌধুরী
  3. হাসান আজিজুল হক
  4. আব্দুল গাফফার চৌধুরী
সঠিক উত্তর:
মুনীর চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
মুনীর চৌধুরী
ব্যাখ্যা
'কবর' নাটক:
- 'কবর' নাটকের রচয়িতা অধ্যাপক মুনীর চৌধুরী।
- 'কবর' নাটকের পটভূমি হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন। এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক
- জেলে বন্দি থাকা অবস্থায় ১৯৫৩ সালে বামপন্থী রণেশ দাশগুপ্ত জেলখানাতে ২১ ফেব্রুয়ারি উদযাপনের লক্ষে মুনীর চৌধুরীকে একটি নাটক লেখার অনুরোধ জানান। এই অনুরোধের ভিত্তিতে তিনি এ নাটকটি রচনা করেন।

মুনীর চৌধুরী:
- মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- মুনীর চৌধুরী শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
কোন সমাসে পরপদের অর্থই প্রধানরূপে বোঝায়?
  1. বহুব্রীহি
  2. কর্মধারয়
  3. দ্বন্দ্ব
  4. অব্যয়ীভাব
সঠিক উত্তর:
কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
কর্মধারয়
ব্যাখ্যা
কর্মধারয় সমাস:
- যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।

যেমন:
নীল যে পদ্ম = নীলপদ্ম, 
শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট,
কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা ইত্যাদি।

অন্যদিকে,
অন্যদিকে,
- অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়।
- বহুব্রীহি সমাসে পূর্বপদ ও পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্যপদ বুঝায়।
- দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয়ের অর্থ প্রাধান্য পায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১০.
কোনটি সঠিক যুক্তবর্ণ?
  1. ক্ + হ + ম = ক্ষ্ম
  2. জ + ছ = ঞ্ছ
  3. ঙ্‌ + চ = ঞ্চ
  4. ঞ্ + জ = ঞ্জ
সঠিক উত্তর:
ঞ্ + জ = ঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
ঞ্ + জ = ঞ্জ
ব্যাখ্যা
• সঠিক যুক্তবর্ণ - ঞ্ + জ = ঞ্জ

অন্যদিকে,
অশুদ্ধ যুক্তবর্ণের শুদ্ধরূপ:
- ঞ্‌ + চ = ঞ্চ,
- ঞ্ + ছ = ঞ্ছ,
- ক্ + ষ্ + ম = ক্ষ্ম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি, (সংস্করণ ২০২১)।
১১.
কোনটি গুণবাচক বিশেষ্য?
  1. শয়ন
  2. শোনা
  3. তারুণ্য
  4. শ্রবণ
সঠিক উত্তর:
তারুণ্য
উত্তর
সঠিক উত্তর:
তারুণ্য
ব্যাখ্যা
গুণবাচক বিশেষ্য: 
- যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তাই গুণবাচক বিশেষ্য। যথা: মধুর মিষ্টত্বের গুণ - মধুরতা।

গুণবাচক বিশেষ্যের উদাহরণ:
- সৌরভ, স্বাস্থ্য, যৌবন, তারুণ্য, তারল্য, তিক্ততা, সুখ, দুঃখ, উৎকর্ষ ইত্যাদি।

অন্যদিকে,
ভাববাচক বিশেষ্য:
- যে বিশেষ্যপদ দ্বারা ক্রিয়ার ভাব বা কাজের নাম বোঝায়, তাকে ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য বলে।

যেমন:
- ভোজন, শয়ন, দর্শন, গমন, শ্রবণ, করা, দেখা, শোনা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২৩ সংস্করণ)।
১২.
"করতে > কত্তে" - এটি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. ব্যঞ্জন বিকৃতি
  2. ব্যঞ্জনচ্যুতি
  3. ব্যঞ্জনদ্বিত্ব
  4. র-কার লোপ
সঠিক উত্তর:
র-কার লোপ
উত্তর
সঠিক উত্তর:
র-কার লোপ
ব্যাখ্যা
র-কার লোপ:
- আধুনিক চলিত বাংলায় অনেক ক্ষেত্রে র-কার লোপ পায় এবং পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হয়।

যেমন –
তর্ক > তক্ক,
করতে > কত্তে,
মারল > মাল্ল,
করলাম > কল্লাম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৩.
‘কালিকলম’ পত্রিকা সম্পাদনা করেন কে?
  1. শৈলেজানন্দ মুখোপাধ্যায়
  2. প্রেমেন্দ্র মিত্র
  3. মুরলীধর বসু
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
‘কালিকলম’ পত্রিকা:
- এটি সচিত্র মাসিক সাহিত্য পত্রিকা। প্রথম প্রকাশ বৈশাখ ১৩৩৩ (১৯২৬)।
- মুরলীধর বসু, শৈলেজানন্দ মুখোপাধ্যায়প্রেমেন্দ্র মিত্রের সম্পাদনায় কলকাতা, কলেজ স্ট্রিট মার্কেটের বরদা এজেন্সি থেকে প্রকাশিত।
- পত্রিকাটির প্রথম সংখ্যার প্রথম রচনা ছিল শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ধারাবাহিক বড় গল্প ‘মহাযুদ্ধের ইতিহাস’।
- কল্লোল পত্রিকার সঙ্গে পাল্লা দিয়ে চলেছে কালিকলম। যদিও দুটি পত্রিকার ভাবাদর্শ ছিল এক, লেখকবৃন্দও প্রায় এক।

উৎস: বাংলাপিডিয়া।
১৪.
কোনো সেনাবাহিনীতে যদি আরো ২১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল? 
  1. ৬১৮ জন
  2. ৫৯৬ জন
  3. ৬২১ জন
  4. ৫৭৯ জন
সঠিক উত্তর:
৫৭৯ জন
উত্তর
সঠিক উত্তর:
৫৭৯ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সেনাবাহিনীতে যদি আরো ২১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল? 

সমাধান: 
২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সংখ্যাগুলোর ল.সা.গু = ৬০০ 

∴ নির্ণেয় সৈন্য সংখ্যা = (৬০০ - ২১) জন 
= ৫৭৯ জন।
১৫.
৬০ জন লোক কোনো কাজ ৪৮ দিনে করতে পারে। কাজ আরম্ভের ২৪ দিন পর ৩০ জন লোক চলে গেলে বাকী লোক কত দিনে অবশিষ্ট কাজ সম্পূর্ণ করতে পারবে? 
  1. ৩২ দিনে
  2. ৩৬ দিনে
  3. ৪৮ দিনে
  4. ৬০ দিনে
সঠিক উত্তর:
৪৮ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৪৮ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ জন লোক কোনো কাজ ৪৮ দিনে করতে পারে। কাজ আরম্ভের ২৪ দিন পর ৩০ জন লোক চলে গেলে বাকী লোক কত দিনে অবশিষ্ট কাজ সম্পূর্ণ করতে পারবে? 

সমাধান: 
২৪ দিন পর - 
অবশিষ্ট সময় থাকে = (৪৮ - ২৪) দিন 
= ২৪ দিন 
এবং অবশিষ্ট লোক থাকে = (৬০ - ৩০) জন 
= ৩০ জন 

৬০ জন লোক অবশিষ্ট কাজ করতে পারে = ২৪ দিনে 
∴ ১ জন লোক অবশিষ্ট কাজ করতে পারে = ২৪ × ৬০ দিনে 
∴ ৩০ জন লোক অবশিষ্ট কাজ করতে পারে = (২৪ × ৬০)/৩০ দিনে 
= ৪৮ দিনে 

∴  অবশিষ্ট কাজ সম্পূর্ণ করতে পারবে = ৪৮ দিনে।
১৬.
a -এর মান কত হলে, 9 - 12x + ax2 একটি পূর্ণবর্গ হবে?
  1. 2
  2. 3
  3. 4
  4. 6
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: a -এর মান কত হলে, 9 - 12x + ax2 একটি পূর্ণবর্গ হবে? 

সমাধান: 
প্রদত্ত রাশিটি পূর্ণবর্গ বলে এর মূলদ্বয়ের মান সমান এবং নিশ্চায়কের মান শূন্য (০) হবে। 
∴ √{(-12)2 - 4.a.9} = 0 
বা, √(144 - 36a) = 0 
বা, 144 - 36a = 0  [উভয় পক্ষকে বর্গমূল করে] 
বা, 36a = 144 
বা, a = 144/36 
∴ a = 4
১৭.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ১৬ সে.মি. এবং ১২ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত? 
  1. ২৪ বর্গ সে.মি.
  2. ৪৮ বর্গ সে.মি.
  3. ৭২ বর্গ সে.মি.
  4. ৯৬ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৯৬ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৯৬ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ১৬ সে.মি. এবং ১২ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ১৬ × ১২ বর্গ সে.মি. 
= ৯৬ বর্গ সে.মি. । 
১৮.
একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে। ট্রেনটি একটি খুঁটি ১৮ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? 
  1. ৩০০ মিটার
  2. ২৬০ মিটার
  3. ২০০ মিটার
  4. ৩৫০ মিটার
সঠিক উত্তর:
৩০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে। ট্রেনটি একটি খুঁটি ১৮ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
আমরা জানি, 
১ ঘণ্টা = (৬০ × ৬০) সেকেন্ড 
= ৩৬০০ সেকেন্ড 

আবার, 
৬০ কি.মি. = (৬০ × ১০০০) মিটার 
= ৬০০০০ মিটার 

ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে = ৬০০০০ মিটার 
∴ ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে = ৬০০০০/৩৬০০ মিটার 
∴ ট্রেনটি ১৮ সেকেন্ডে অতিক্রম করে = (৬০০০০ × ১৮)/৩৬০০ মিটার 
= ৩০০ মিটার 

∴ ট্রেনের দৈর্ঘ্য = ৩০০ মিটার।
১৯.
সপ্তভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি কত? 
  1. ১৬ সমকোণ
  2. ১২ সমকোণ
  3. ১৪ সমকোণ
  4. ১০ সমকোণ
সঠিক উত্তর:
১০ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
১০ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: সপ্তভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি কত? 

সমাধান: 
আমরা জানি, 
বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = (২n - ৪) × ৯০° (সমকোণ) 
(যেখানে, n = বহুভুজের বাহুর সংখ্যা) 

∴ সপ্তভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = {(২ × ৭)  - ৪} × সমকোণ 
= (১৪ - ৪) × সমকোণ 
= ১০ সমকোণ।
২০.
টাকায় ৫ টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?
  1. ৪ টি
  2. ৩ টি
  3. ৫ টি
  4. ৬ টি
সঠিক উত্তর:
৪ টি
উত্তর
সঠিক উত্তর:
৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫ টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে? 

সমাধান: 
১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১২) টাকা = ৮৮ টাকা 

বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮৮ টাকা 

আবার, 
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা 

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য= ১১০/১০০ টাকা 

∴ ক্রয়মূল্য (১০০/৮৮) টাকা হলে বিক্রয়মূল্য = (১১০ × ১০০)/(১০০ × ৮৮) টাকা = (১১০/৮৮) টাকা 

এখন, 
১১০/৮৮ টাকায় বিক্রয় করতে হবে = ৫ টি মার্বেল
∴১ টাকায় বিক্রয় করতে হবে = (৫ × ৮৮)/১১০ টি মার্বেল
= ৪ টি মার্বেল।
২১.
বৃহত্তম ভগ্নাংশ নিচের কোনটি? 
  1. ২/৩
  2. ৩/৪
  3. ৪/৫
  4. ৫/৭
সঠিক উত্তর:
৪/৫
উত্তর
সঠিক উত্তর:
৪/৫
ব্যাখ্যা
প্রশ্ন: বৃহত্তম ভগ্নাংশ নিচের কোনটি? 

সমাধান: 
অপশন ক), ২/৩ = ০.৬৬ (ক্ষুদ্রতম) 
অপশন খ), ৩/৪ = ০. ৭৫  (ক্ষুদ্রতম) 
অপশন গ), ৪/৫ = ০. ৮০ (বৃহত্তম) 
এবং অপশন ঘ), ৫/৭ = ০.৭১ (ক্ষুদ্রতম) 

∴ নির্ণেয় বৃহত্তম ভগ্নাংশ = ৪/৫ ।
২২.
যদি একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ অপর দুই কোণের যোগফলের সমান হয়, তবে ত্রিভুজটি কেমন হবে?
  1. স্থূলকোণী
  2. সূক্ষ্মকোণী
  3. সমবাহু
  4. সমকোণী
সঠিক উত্তর:
সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ অপর দুই কোণের যোগফলের সমান হয়, তবে ত্রিভুজটি কেমন হবে? 

সমাধান: 
ধরি, 
বড় কোণ = x  
∴ অপর দুই কোণের সমষ্টি = x 

শর্তমতে, 
x + x = 180° 
বা, 2x = 180° 
বা, x = 180°/2 
∴ x = 90° 
অর্থাৎ, ত্রিভুজটি সমকোণী।
২৩.
শতকরা বার্ষিক 10 টাকা মুনাফায় 4000 টাকা কত বছরে মুনাফা আসলে 4400 টাকা হবে?
  1. 1 বছর
  2. 2 বছর
  3. 3 বছর
  4. 4 বছর
সঠিক উত্তর:
1 বছর
উত্তর
সঠিক উত্তর:
1 বছর
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক 10 টাকা মুনাফায় 4000 টাকা কত বছরে মুনাফা আসলে 4400 টাকা হবে?

সমাধান: 
দেওয়া আছে,
I = 4400 - 4000 = 400
P = 4000
r = 10%
n = ?

আমরা জানি,
I = Pnr
n = I/Pr
= 400/(4000 × 10%)
= 400/{4000 × (10/100)}
= (400 × 100)/{4000 × 10)
= 40000/40000
= 1 

∴ সময় = 1 বছর।
২৪.
পরীক্ষায় রাকিবের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬৫, ৮০ ও ৭০ । চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৭৫ হয়? 
  1. ৮২
  2. ৮৫
  3. ৮৮
  4. ৯০
সঠিক উত্তর:
৮৫
উত্তর
সঠিক উত্তর:
৮৫
ব্যাখ্যা
প্রশ্ন: পরীক্ষায় রাকিবের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬৫, ৮০ ও ৭০ । চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৭৫ হয়? 

সমাধান: 
ধরি,
চতুর্থ পরীক্ষায় প্রাপ্ত নম্বর = ক 

প্রশ্নমতে, 
(৬৫ + ৮০ + ৭০ + ক)/৪ = ৭৫ 
বা, ২১৫ + ক = ৩০০ 
বা, ক = ৩০০ - ২১৫
∴ ক = ৮৫ 

∴ চতুর্থ পরীক্ষায় প্রাপ্ত নম্বর = ৮৫।
২৫.
1 + 2 + 3 +.....................+ 85 = কত?
  1. 2850
  2. 3025
  3. 3260
  4. 3655
সঠিক উত্তর:
3655
উত্তর
সঠিক উত্তর:
3655
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 +.....................+ 85 = কত? 

সমাধান: 
1 + 2 + 3 +.....................+ 85  
এখানে, 
ধারাটির প্রথম পদ = 1 
ধারাটির শেষ পদ = 85 এবং 
পদসংখ্যা = 85 

∴ নির্ণেয় সমষ্টি = {(শেষ পদ + প্রথম পদ) × পদসংখ্যা}/2 
= {(85 + 1) × 85}/2
= (86 × 85)/2 
= 43 × 85 
= 3655  ।
২৬.
ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ -এর মূলধন সমান কিন্তু গ -এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে? 
  1. ১২ টাকা
  2. ১৬ টাকা
  3. ১৮ টাকা
  4. ২৪ টাকা
সঠিক উত্তর:
১৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ -এর মূলধন সমান কিন্তু গ -এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে? 

সমাধান: 
ধরি, 
ক ও খ এর মূলধন = x টাকা 
∴ গ এর মূলধন = (x - ২০) টাকা 

প্রশ্নমতে, 
x + x + (x - ২০) = ২৮০ 
বা, x + x + x - ২০ = ২৮০ 
বা, ৩x = ২৮০ + ২০ 
বা, ৩x = ৩০০ 
বা, x = ৩০০/৩ 
∴ x = ১০০ 

ক, খ ও গ এর মূলধনের অনুপাত = x : x : (x - ২০) 
= ১০০ : ১০০ : (১০০ - ২০) 
= ১০০ : ১০০ : ৮০ 
= ৫ : ৫ : ৪ 
∴ অনুপাতটির রাশিগুলোর সমষ্টি = (৫ + ৫ + ৪)
= ১৪ 

∴ গ লাভ পাবে = {৫৬ × (৪/১৪)} টাকা 
= ১৬ টাকা ।
২৭.
জাতিসংঘের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কে?
  1. নিরাপত্তা পরিষদের সভাপতি
  2. সাধারণ পরিষদের সভাপতি
  3. যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট
  4. মহাসচিব
সঠিক উত্তর:
মহাসচিব
উত্তর
সঠিক উত্তর:
মহাসচিব
ব্যাখ্যা
জাতিসংঘ (United Nations): 
- জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা, যা প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে।
- এটি বর্তমানে ১৯৩টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। 
- প্রতিষ্ঠাকালে সদস্য ছিল ৫১টি দেশ।
 জাতিসংঘের দাপ্তরিক ভাষা ৬ টি (ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, আরবি, চীনা ও রুশ)।
- জাতিসংঘের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হচ্ছেন মহাসচিব।
- সাধারণ পরিষদ কর্তৃক নিরাপত্তা পরিষদের সুপারিশে ৫ বছর মেয়াদে নিয়োগপ্রাপ্ত হন, যা নবায়নযোগ্য।
- বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস (পর্তুগাল)।
- জাতিসংঘের প্রধান ছয়টি অঙ্গ ১৯৪৫ সালেই প্রতিষ্ঠিত হয়:
- জাতিসংঘের প্রতীক হলো একটি বিশ্ব মানচিত্রকে ঘিরে দুটি জলপাই শাখা, যা শান্তি ও ঐক্যের প্রতীক।
- সান ফ্রান্সিসকো সম্মেলনে ৫১টি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে সংগঠনটি গঠন করে।
- জাতিসংঘের পূর্বসূরি ছিল লীগ অব নেশনস (League of Nations)।
- কফি আনান ও দ্যাগ হ্যামারশোল্ড, এই দুই মহাসচিব নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত হন।
- ২০০১ সালে জাতিসংঘ ও মহাসচিব কফি আনান নোবেল শান্তি পুরস্কার লাভ করেন, "বিশ্বকে আরও সংগঠিত ও শান্তিপূর্ণ করার জন্য কাজ করার" স্বীকৃতিস্বরূপ।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
২৮.
নিম্ন-আয়ের দেশগুলোকে অনুদান ও স্বল্প সুদের ঋণ প্রদান করে বিশ্বব্যাংকের কোন প্রতিষ্ঠান?
  1. IBRD
  2. IDA
  3. IFC
  4. MIGA
সঠিক উত্তর:
IDA
উত্তর
সঠিক উত্তর:
IDA
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ (World Bank Group):
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি প্রতিষ্ঠান নিয়ে গঠিত।
- জ্ঞান, অর্থায়ন ও দক্ষতার মাধ্যমে দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে একসাথে কাজ করে ।
- একসাথে এই পাঁচটি প্রতিষ্ঠান বিশ্বব্যাংক গ্রুপ গঠন করে, যার লক্ষ্য হলো একটি দারিদ্র্যমুক্ত, টেকসই, ও সমৃদ্ধ বিশ্ব গঠন।

IBRD:
- পূর্ণরূপ হচ্ছে International Bank for Reconstruction and Development বা পুনর্গঠন ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক ব্যাংক।
- মধ্য-আয়ের এবং ঋণযোগ্য নিম্ন-আয়ের দেশগুলোকে অর্থনৈতিক নীতি পরামর্শ এবং আর্থিক পণ্য সরবরাহ করে, যাতে তারা দারিদ্র্য হ্রাস ও আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়।

IDA:
- পূর্ণরূপ হচ্ছে International Development Association বা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।
- নিম্ন-আয়ের দেশগুলোকে ভবিষ্যতের জন্য বিনিয়োগ, জীবনের মানোন্নয়ন এবং নিরাপদ, সমৃদ্ধ সমাজ গঠনে অনুদান ও স্বল্প সুদের ঋণ প্রদান করে।

IFC:
- পূর্ণরূপ হচ্ছে International Finance Corporation বা আন্তর্জাতিক আর্থিক কর্পোরেশন।
- উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি খাতের বিকাশকে উৎসাহিত করে অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নত করে।

MIGA:
- পূর্ণরূপ হচ্ছে Multilateral Investment Guarantee Agency বা বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা।
- উন্নয়নশীল সদস্য দেশগুলোতে বিভিন্ন খাতের প্রকল্পের জন্য রাজনৈতিক ঝুঁকি বিমা (গ্যারান্টি) সরবরাহ করে।

ICSID:
- পূর্ণরূপ হচ্ছে International Centre for Settlement of Investment Disputes বা বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র।
- আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিশ্বের প্রধান প্রতিষ্ঠান।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
২৯.
কোথায় গারোদের আবাস নেই?
  1. ময়মনসিংহ
  2. নেত্রকোনা
  3. শেরপুর
  4. রাঙ্গামাটি
সঠিক উত্তর:
রাঙ্গামাটি
উত্তর
সঠিক উত্তর:
রাঙ্গামাটি
ব্যাখ্যা
- রাঙ্গামাটিতে  গারোদের আবাস নেই।

গারো:
- গারো বাংলাদেশে বসবাসকারী একটি নৃগোষ্ঠী।
- টাংগাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, গাজীপুর জেলায় এদের বাস।
- তবে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট, ধোবাউড়া, নেত্রকোনা জেলার দুর্গাপুর, কলমাকান্দা, শেরপুর জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় এরা অধিক সংখ্যায় বসবাস করে।
- বাংলাদেশ ছাড়াও ভারতের মেঘালয় রাজ্যে এদের বসবাস রয়েছে।
- নৃ-বিজ্ঞানীদের মতে গারোরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর তিব্বতীবর্মণ শাখার বোড়ো উপশাখার অন্তর্ভুক্ত।

উৎস: বাংলাপিডিয়া।
৩০.
কত সালে একক মুদ্রা ইউরো প্রচলন করা হয়?
  1. ১৯৯৮ সালে
  2. ১৯৯৯ সালে
  3. ২০০০ সালে
  4. ২০০১ সালে
সঠিক উত্তর:
১৯৯৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৯ সালে
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন:
- ১৯৫৮ সালে রোম স্ট্যাটিউট এর মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: ম্যাসট্রিচট, নেদারল্যান্ড।
- ইইউ বিশ্বের বৃহত্তম বাণিজ্য ব্লক।
- এটি বিশ্বের বৃহত্তম উৎপাদিত পণ্য ও পরিষেবা রপ্তানিকারক এবং ১০০ টিরও বেশি দেশের বৃহত্তম আমদানি বাজার।
- সদস্য সংখ্যা: ২৭টি।
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নয়।
- ১৯৯৯ সালে একক মুদ্রা ইউরো প্রচলন করে।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- অফিসিয়াল ভাষা ২৪টি।
- ২০১২ সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়।

উৎস: ইউরোপীয় ইউনিয়ন অফিসিয়াল ওয়েবসাইট।
৩১.
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযোগকারী কৌশলগত জলপথ কোনটি?
  1. বাব এল-মান্দেব প্রণালী
  2. সুয়েজ খাল
  3. পানামা খাল
  4. হরমুজ প্রণালী
সঠিক উত্তর:
পানামা খাল
উত্তর
সঠিক উত্তর:
পানামা খাল
ব্যাখ্যা
পানামা খাল:
- পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযোগকারী কৌশলগত জলপথ। 
- পানামা খাল একটি লক-টাইপ খাল।
- এটি পানামা প্রজাতন্ত্রের মালিকানাধীন ও পরিচালিত।
- খালটি পানামার সরু ভূমি দিয়ে আটলান্টিক (বিশেষত ক্যারিবিয়ান সাগর) এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে।
- খালটি আগস্ট ১৯১৪ সালে সম্পন্ন হয়।
- এটি বিশ্বের দুটি সবচেয়ে কৌশলগত কৃত্রিম জলপথের একটি (অন্যটি সুয়েজ খাল)।
- যুক্তরাষ্ট্রের পূর্ব এবং পশ্চিম উপকূলের মধ্যে ভ্রমণকারী জাহাজগুলো কেপ হর্ন ঘুরে আসার পরিবর্তে প্রায় ৮,০০০ নটিক্যাল মাইল (১৫,০০০ কিমি) দূরত্ব কমে।
- উত্তর আমেরিকার একটি উপকূল থেকে দক্ষিণ আমেরিকার বিপরীত পাশে বন্দরগুলোর যাত্রাপথে প্রায় ৩,৫০০ নটিক্যাল মাইল (৬,৫০০ কিমি) দূরত্ব কমে।
- ইউরোপ থেকে পূর্ব এশিয়া বা অস্ট্রেলিয়ার যাত্রাপথে প্রায় ২,০০০ নটিক্যাল মাইল (৩,৭০০ কিমি) দূরত্ব কমে।
- পানামা খাল বিশ্বব্যাপী বাণিজ্য এবং নৌচলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ সেতু।

উল্লেখ্য,
- বাব এল মান্দেব লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী একটি প্রণালী।
- সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মাঝে সংযোগ স্থাপন করেছে।
- হরমুজ প্রণালী পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যে অবস্থিত একটি প্রণালী।

উৎস: Britannica.
৩২.
স্টক এক্সচেঞ্জ এর জন্য বিখ্যাত স্থান কোনটি?
  1. সিলিকন ভ্যালি 
  2. ফিফথ অ্যাভিনিউ
  3. ওয়াল স্ট্রিট
  4. ডেথ ভ্যালি 
সঠিক উত্তর:
ওয়াল স্ট্রিট
উত্তর
সঠিক উত্তর:
ওয়াল স্ট্রিট
ব্যাখ্যা
ওয়াল স্ট্রিট:
- স্টক এক্সচেঞ্জ এর জন্য বিখ্যাত স্থান ওয়াল স্ট্রিট। 
- ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের দক্ষিণ অংশে অবস্থিত।
- ডাচ উপনিবেশবাদীরা ১৬৫৩ সালে ইংরেজ আক্রমণ ঠেকানোর জন্য একটি মাটির প্রাচীর নির্মাণ করে। সেই প্রাচীরের নামেই ওয়াল স্ট্রিট।
- আমেরিকান গৃহযুদ্ধের আগেই এটি আর্থিক রাজধানী হিসেবে পরিচিতি পায়।
- ওয়াল স্ট্রিট জেলা যা সাধারণত ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট নামে পরিচিত নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ (NYSE), NYSE Amex Equities, ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক সহ গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানসমূহের আবাসস্থল।
- এখানে অনেক ইনভেস্টমেন্ট ব্যাংক, সিকিউরিটিজ ডিলার, ট্রাস্ট কোম্পানি, ব্রোকারেজ ফার্ম এবং ইনস্যুরেন্স কোম্পানি রয়েছে।
- উচ্চ আর্থিক ব্যবস্থা ও বিনিয়োগের প্রতীক হিসেবে এটি বিশ্বব্যাপী পরিচিত।
- ১৯ শতকের পপুলিস্টদের কাছে: এটি কৃষক ও শ্রমিকদের শোষণকারী লোভী ধনকুবেরদের প্রতীক।
- ১৯২৯ সালের শেয়ারবাজার পতনের পরে: এটি জাতীয় অর্থনীতিকে অস্থিতিশীল করার ক্ষমতাসম্পন্ন আর্থিক প্রভাবশালীদের প্রতীক হয়ে ওঠে।
- ২০১১ সালে সেপ্টেম্বর ১৭ থেকে নভেম্বর ১৫ পর্যন্ত ওয়াল স্ট্রিট দখল (Occupy Wall Street) নামে আন্দোলন হয়।
- এটি আর্থিক অসমতা ও কর্পোরেট আইনের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
- এই আন্দোলন আমেরিকান রাজনীতিতে সম্পদ বৈষম্য নিয়ে নতুন আলোচনা শুরু করে।

উল্লেখ্য,
- সিলিকন ভ্যালি প্রযুক্তি সংক্রান্ত বাণিজ্যিক কেন্দ্র।
- দুই শতাব্দী ধরে নিউ ইয়র্ক সিটির প্রাণকেন্দ্রে ফিফথ অ্যাভিনিউ বিলাসবহুল কেনাকাটা, সাংস্কৃতিক ল্যান্ডমার্ক এবং সোনালী গ্ল্যামারের শীর্ষ স্থান।
- ডেথ ভ্যালি হল উত্তর আমেরিকার সর্বনিম্ন, উষ্ণতম এবং শুষ্কতম অংশ। 

উৎস: Britannica.
৩৩.
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের অন্তর্ভুক্ত নয় কোন জেলা?
  1. খাগড়াছড়ি
  2. বান্দরবান
  3. কক্সবাজার
  4. রাঙ্গামাটি
সঠিক উত্তর:
কক্সবাজার
উত্তর
সঠিক উত্তর:
কক্সবাজার
ব্যাখ্যা
- কক্সবাজার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের অন্তর্ভুক্ত নয়। 

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের গঠন:

- বাংলাদেশে মোট ৬৪টি জেলার মধ্যে পার্বত্য চট্টগ্রামের ৩টি জেলার (বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি) উন্নয়নমূলক কর্মকান্ডের দেখভাল ও সমন্বয় সাধন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠন করা হয়।
- ১৯৯৮ সালের পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনানুসারে, ১৯৯৯ সালের ২৭শে মে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলার পুরো এলাকার স্থানীয় শাসনের কাজকর্ম তদারকি করার জন্য এই বিশেষ ধরনের আঞ্চলিক পরিষদ গঠন করা হয়।
- ১ জন চেয়ারম্যান, ১২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্য, ৬ জন অ- ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্য, ২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী সদস্য, ১ জন অ- ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী সদস্য এবং তিন পার্বত্য জেলা পরিষদের ৩ চেয়ারম্যানসহ সর্বমোট ২৫ জন সদস্য সমন্বয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠিত হবে।
- চেয়ারম্যান হবেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থেকে।
- তিন পার্বত্য জেলার চেয়ারম্যানগণ পদাধিকার বলে এর সদস্য হবেন এবং তাদের ভোটাধিকার থাকবে।
- আঞ্চলিক পরিষদে সরকারের যুগাসচিব পদমর্যাদার একজন মুখ্য নির্বাহী কর্মকর্তা থাকবেন।
- আঞ্চলিক পরিষদের মেয়াদ হবে ৫ বছর।

উৎস: পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ওয়েবসাইট।
৩৪.
He acted as though he _____ a ghost.
  1. saw
  2. seen
  3. had seen
  4. seeing
সঠিক উত্তর:
had seen
উত্তর
সঠিক উত্তর:
had seen
ব্যাখ্যা
• As if / As though যুক্ত sentence এর পূর্বে Past Indefinite Tense থাকলে as if/ as though এর পরে Past Perfect Tense হয়।
 
Correct Answer: He acted as though he had seen a ghost.

• আবার, As if / As though যুক্ত sentence এর পূর্বে Present Indefinite Tense থাকলে as if/ as though এর পরে Past Indefinite Tense হয় এবং Be verb থাকলে সবসময় were হয়।
- Example: He talks as if he were a leader. 

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩৫.
The synonym of the word 'Admonish' is -
  1. Endorse
  2. Acute
  3. Adequate
  4. Chide
সঠিক উত্তর:
Chide
উত্তর
সঠিক উত্তর:
Chide
ব্যাখ্যা
• Admonish (Verb).
- English meaning:
01. Admonish somebody (for something/ for doing something) speech to tell somebody strongly and clearly that you do not approve of something that they have done.
02. Admonish somebody (to do something) to strongly advise somebody to do something.
- Bangla meaning: মৃদু ভর্ৎসনা/ তিরস্কার করা; সতর্ক করে দেওয়া।

Synonym: Reprimand, Scold, Criticize, Blame.
Antonym: Approve, Endorse, Okay, Indorse.

উল্লিখিত অপশনগুলো,
- Endorse - সত্যায়িত করা;
- Acute - তীক্ষ্ণ;
- Adequate - পর্যাপ্ত, যথেষ্ট;
- Chide - তিরস্কার করা।

Example sentence
- His mother admonished him for not doing his homework.
- The manager admonished the team to meet the deadline.
 
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৩৬.
The weather being cold, we can not go out. (Make it compound)
  1. The weather is cold and when we can not go out.
  2. The weather is cold and we can not go out.
  3. The weather is cold and then we can not go out.
  4. If the weather is cold, we can not go out.
সঠিক উত্তর:
The weather is cold and we can not go out.
উত্তর
সঠিক উত্তর:
The weather is cold and we can not go out.
ব্যাখ্যা
Being যুক্ত Simple Sentence কে Compound sentence কে রূপান্তরের নিয়ম:
- Being এর বাকি অংশে যে tense আছে being কেও সেই Tense এ গঠন করতে হবে।
- Sentence দুটির মাঝে And বসে।
- being যুক্ত বাক্যে subject না থাকলে একই subject টি 'being' অংশের প্রথমে বসে।

Simple Sentence: The weather being cold, we can not go out.
Compound Sentence: The weather is cold and we can not go out.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩৭.
Choose the 'collective noun' in this sentence:
A herd of cows grazed in the field.
  1. herd
  2. cows
  3. grazed
  4. field
সঠিক উত্তর:
herd
উত্তর
সঠিক উত্তর:
herd
ব্যাখ্যা
Noun:
- Noun বা বিশেষ্য হচ্ছে কোন কিছুর নাম, যা ব্যক্তি, স্থান, বস্তু, ঘটনা, বা ধারণাকে প্রকাশ করে।

• Collective Noun:
- যে Noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদি অবিভক্ত সমষ্টিকে বুঝায় তাকে Collective Noun বলে।
- এখানে "herd" দ্বারা গবাদি পশু যেমন গরু, ঘোড়া, ভেড়া ইত্যাদির গোষ্ঠী বোঝাতে ব্যবহৃত হয়।
- তাই "herd" হচ্ছে Collective Noun.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
৩৮.
Identify the plural number.
  1. Focus
  2. Phenomenon
  3. Analysis
  4. Radii
সঠিক উত্তর:
Radii
উত্তর
সঠিক উত্তর:
Radii
ব্যাখ্যা
Radii is the Plural Number.

Radii
- English meaning: A straight line between the centre of a circle and any point on its outer edge; the length of this line
- Bangla meaning: ব্যাসার্ধ।

• তাছাড়া ইংরেজি ভাষায় Plural বানানোর স্বাভাবিক নিয়ম হলো noun এর শেষে s/ es যোগ করা।
- কিন্তু কিছু বিদেশী শব্দ রয়েছে যেগুলোর Plural স্বাভাবিক নিয়মে হয় না। সেগুলো মুখস্ত করে নেয়াই যুক্তিযুক্ত।

নিম্নে কিছু বিদেশী ভাষা থেকে আগত উল্লেখযোগ্য শব্দের plural form দেওয়া হলো
- Singular - Plural
- Phenomenon - Phenomena,
- Radius - Radii,
- Medium - Media,
- Focus - Focuses/ Foci,
- Analysis - Analyses,
- Agenda - Agenda,
- Datum - Data,
- Criterion - Criteria, etc.

Source: Applied English Grammar and Composition by P. C. Das.
৩৯.
She refused _____ (go) with them.
  1. going
  2. to go
  3. to be going
  4. gone
সঠিক উত্তর:
to go
উত্তর
সঠিক উত্তর:
to go
ব্যাখ্যা
Correct Answer: She refused to go with them.

• কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে Infinitive (to+verb) ব্যবহার করতে হবে,
- Verb এর সাথে Verb+ing ব্যবহার করা যাবে না।

Verb গুলো হচ্ছে:
- advise,
- agree,
- want,
- arrange,
- decide,
- demand,
- require,
- forget,
- propose,
- manage,
- suggest,
- refuse,
- ask, etc.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৪০.
They violated _____ the rules of the competition.
  1. of
  2. on
  3. in
  4. No preposition
সঠিক উত্তর:
No preposition
উত্তর
সঠিক উত্তর:
No preposition
ব্যাখ্যা
• Transitive verb এরপর কোন Preposition বসে না।
- সরাসরি Object বসে।
- কিছু কিছু Transitive verb হলো: reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter ইত্যাদি।

Correct Answer: They violated the rules of the competition.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
৪১.
He is always present. (Make it negative)
  1. He is never present.
  2. He is never absent.
  3. He is never ever absent.
  4. He is not absent.
সঠিক উত্তর:
He is never absent.
উত্তর
সঠিক উত্তর:
He is never absent.
ব্যাখ্যা
• 'He is always present.' এটি একটি Affirmative Sentence. 

Affirmative Sentence এ always থাকলে negative করার নিয়ম
- Always এর পরিবর্তে never বসাতে হয়, 
- Verb, noun বা adjective কে পরিবর্তিত করে বিপরীতার্থক করতে হয়। 
- এখানে Present (উপস্থিত) এর বিপরীতার্থক শব্দ হচ্ছে Absent (অনুপস্থিত)। 

Affirmative Sentence: He is always present.
Negative Sentence: He is never absent.

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
৪২.
They will finish the project. (Make it passive)
  1. The project will be finished with them.
  2. The project will been finished by them.
  3. The project will be finished by them.
  4. The project will being finished by them.
সঠিক উত্তর:
The project will be finished by them.
উত্তর
সঠিক উত্তর:
The project will be finished by them.
ব্যাখ্যা
Active voice এ Modal Auxiliary Verb থাকলে তা Passive voice করার নিয়ম:
- Modal Auxiliary verb গুলো হলো: Can, Could, May, Might, Will, Would, Shall, Should, Ought to, Used to, Must, ইত্যাদি।
- Active voice এর object টি passive voice এর subject হিসেবে বসে।
- Active voice এর Modal verb টি বসে।
- be বসে।
- প্রদত্ত মুল verb এর past participle বসে।
- by বসে।
- Active voice এর subject টি Passive voice এ object হিসেবে বসে।

Active Voice: They will finish the project.
Passive voice: The project will be finished by them.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৪৩.
He is good at painting.
Here, the underlined word is a/ an -
  1. Participle
  2. Gerund
  3. Infinitive
  4. Conjunction
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
He is good at painting. Here, the underlined word is a/ an - Gerund.

• প্রদত্ত Sentence টিতে 'Paint' (Verb) এর সাথে ing যুক্ত হয়ে Preposition এর Object হিসেবে বসে।
- যখন Preposition এর Object হিসেবে বসে Noun এর মতো কাজ করে তখন তাকে Gerund বলে।
- সহজ ভাষায়, Gerund = Verb + ing = Noun = Verb + Noun.

Gerund:
- Gerund হল এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।

Gerund এর ব্যবহার:
- Subject হিসেবে বসে।
- Object হিসেবে বসে।
- Preposition এর Object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।

উল্লিখিত বাকি অপশনগুলো,
Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participles may function as Adjectives, describing or modifying Nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

Example sentence
- We saw a burning house. ("burning" describes "house").

• Infinitive
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
- অর্থাৎ, Infinitive = to + verb.

Example sentence:
- The mayor promised to rebuild the damaged areas.

Conjunction:
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
- A conjunction is a part of speech that connects two or more words, phrases, clauses, or sentences.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
৪৪.
The antonym of the word "Dread" is -
  1. Shallow
  2. Retain
  3. Divulge
  4. Terrible
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নে উল্লিখিত অপশনসমূহের মধ্যে কোনোটিই Dread শব্দের antonym নয়। 
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
---------------- 

• Dread (Noun, Adjective, Verb).
- English meaning: To be very afraid of something; to fear that something bad is going to happen.
- Bangla meaning: ভয়; আতঙ্ক; ভয়ের বস্তু।

Synonyms: Terrifying, Frightening, Scary, Formidable.
Antonym: Reassuring, Comforting, Relaxing, Soothing.

উল্লিখিত অপশনগুলো,
- Shallow - ভাসাভাসা, উপর-উপর;
- Retain - বজায় রাখা;
- Near - গোপন কথা ফাঁস করা;
- Terrible - ভয়ংকর, ভীষণ, ভয়াবহ।

Example sentence
- He dreaded telling the truth to his parents.
- Many people dread going to the dentist.

Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৪৫.
I'd establish a hospital, ______?
  1. wouldn't I
  2. hadn't I
  3. haven't I
  4. didn't I
সঠিক উত্তর:
wouldn't I
উত্তর
সঠিক উত্তর:
wouldn't I
ব্যাখ্যা
Correct answer: I'd establish a hospital, wouldn't I

Tag question করার নিয়ম:
- Tag question ব্যবহার করা হয় উক্তিটি সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য।
- Statement positive হলে tag question টি negative হবে।
- Subject ও tense অনুসারে auxiliary verb দ্বারা tag question হয়।

Confusing Contraction sentence এর tag question করার নিয়ম:
- যদি subject এরপর 'd থাকে অর্থাৎ, verb টি base form এ আসে, তাহলে এটিকে modal auxiliary হিসেবে would ধরতে হবে।
- Example: I'd establish a hospital, wouldn't I?

• তবে 'd এরপরের verb টি যদি Past Participle Form এ থাকে তাহলে তাকে Past Perfect Tense এর had হিসেবে ধরতে হবে।
- Example: I'd reached there in time, hadn't I?

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৪৬.
____ German language can be challenging for beginners.
  1. A
  2. An
  3. The
  4. No article
সঠিক উত্তর:
The
উত্তর
সঠিক উত্তর:
The
ব্যাখ্যা
• ভাষার নামের পূর্বে The বসে না।
- Example: English is an international language.

• কিন্তু ভাষার পর Language শব্দটি থাকলে উক্ত ভাষার পূর্বে The ব্যবহার করা হয়।
Correct Answer: The German language can be challenging for beginners.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.