পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা, সেট, বিন্যাস ও সমাবেশ
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
কোন সমান্তর ধারার প্রথম পদ 12, দ্বিতীয় পদ 18 হলে 18-তম পদ কত?
  1. ক) 84
  2. খ) 92
  3. গ) 108
  4. ঘ) 114
ব্যাখ্যা
১ম পদ a = 12
২য় পদ = 18
সাধারণ অন্তর, d = 18 - 12 = 6
18-তম পদ = a + (18 - 1)d
= 12 + 17 × 6
= 12 + 102
= 114
.
একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20 এবং ষষ্ঠ পদটি 160 হলে প্রথম পদটি কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 5
  4. ঘ) 10
ব্যাখ্যা
প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r হলে
n তম পদ = arn-1
∴ তৃতীয় পদ, ar3-1 = ar2 = 20 ............ (i)
∴ ষষ্ঠ পদ, ar6-1 = ar5 = 160 ......... (ii)
এখন, (ii) নং সমীকরণকে (i) নং দ্বারা ভাগ করে পাই,
r3 = 8
⇒ r3 = 23
∴ r = 2
r এর মান (i) নং এ বসিয়ে পাই প্রথম পদ-
a.22 = 20
∴ a = 5
.
একটি দাবা প্রতিযোগিতায় 6 জন প্রতিযোগী একে অপরের সাথে 1 বার করে খেলবে। প্রতিযোগিতায় মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে?
  1. ক) 12
  2. খ) 15
  3. গ) 18
  4. ঘ) 30
ব্যাখ্যা

দাবা খেলায় প্রতি খেলায় একজন অন্যজনের সাথে খেলবে অর্থাৎ এক খেলার জন্য দুইজন প্রতিযোগী প্রয়োজন।
সুতরাং, মোট খেলা অনুষ্ঠিত হবে = 6c2 = (6 × 5) / (1 × 2) = 15 টি।

.
সরল করঃ (3.2n - 4.2n-2) / (2n - 2n-1)
  1. ক) 3
  2. খ) 3n
  3. গ) 4
  4. ঘ) 2n-3
ব্যাখ্যা

এখানে, (3.2n - 4.2n-2) / (2n - 2n-1)
= (3.2n - 22.2n-2) / (2n - 2n.2-1)
= (3.2n - 22+n-2) / (2n - 2n.1/2)
= (3.2n - 2n)) / (2n - 2n.1/2)
= 2n.(3 - 1) / 2n.(1 - 1/2) 
= 2 / (1/2)
= 2 × (2/1)
= 4

.
একটি সেটের উপাদান সংখ্যা 4 হলে তার পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত হবে?
  1. ক) 20
  2. খ) 4
  3. গ) 16
  4. ঘ) 32
ব্যাখ্যা

এখানে, সেটের উপাদান সংখ্যা, n = 4
∴ পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2n = 24 = 16 [পাওয়ার সেটের উপাদানকে 2n দ্বারা প্রকাশ করা হয়]

.
সরল করঃ (12)-1/2 × 3√54
  1. ক) √3 / 3√4
  2. খ) √4 / 3√4
  3. গ) √3 / 4√3
  4. ঘ) √3 / 3√3
ব্যাখ্যা

এখানে, (12)-1/2 × 3√54
= (4 × 3)-1/2 × (27 × 2)1/3
= (22 × 3)-1/2 × (33 × 2)1/3
= (2-1 × 3-1/2) × (3 × 21/3)
= (2-1+1/3) × (31-1/2)
= (2-2/3) × (31/2)
= (31/2) / (22/3)
= (31/2) / (41/3)
= √3 / 3√4

.
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 9 এবং 7-তম পদ 60 হলে 21-তম পদটি কত?
  1. ক) 112
  2. খ) 144
  3. গ) 186
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

আমরা জানি, সমান্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অন্তর d হলে
n তম পদ = a + (n-1)d
এখানে,7-তম পদ, 60 = a + (7 - 1)9
বা, 60 = a + 54
বা, a = 6
সুতরাং, 21-তম পদ = 6 + (21 - 1)9
= 6 + 20 × 9
= 6 + 180
= 186

.
৭ এর গুণিতকের সেট কোন ধরণের সেট?
  1. ক) সার্বিক সেট
  2. খ) অসীম সেট
  3. গ) সসীম সেট
  4. ঘ) আবদ্ধ সেট
ব্যাখ্যা
৭ এর গুণিতক = ৭, ১৪, ২১, ২৮, ৩৫, ৪২, ৪৯…………অসীম
.
50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই এবং প্রত্যেকেই দুইটি ভাষার যেকোন একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন?
  1. ক) 10
  2. খ) 15
  3. গ) 25
  4. ঘ) 40
ব্যাখ্যা

50 জন লোকের মধ্যে ইংরেজিতে কথা বলেন 35 জন, উভয় ভাষায় 25 জন।
শুধু, ইংরেজিতে কথা বলতে পারেন (35 - 25) = 10 জন।
ধরি, শুধু বাংলায় কথা বলতে পারেন x জন।
∴ 10 + 25 + x = 50
x = 15
∴ বাংলায় কথা বলতে পারেন = 15 + 25 = 40 জন।

১০.
কোনো একটি অনুক্রমের n-তম পদ = {1 - (-1)n} / 2 হলে, 20-তম পদটি-
  1. ক) 0
  2. খ) -1
  3. গ) 2
  4. ঘ) অনির্ণেয়
ব্যাখ্যা
n-তম পদ = {1 - (-1)n} / 2
∴ 20-তম পদ = {1 - (-1)20} / 2
= (1 - 1)/2 
= 0
১১.
নিচের কোন সংখ্যাগুলোর মান সমান?
অ = ৩
আ = ১
ই = ৩
ঈ = ০
  1. ক) অ এবং আ
  2. খ) আ এবং ঈ
  3. গ) অ এবং ঈ
  4. ঘ) আ এবং ই
ব্যাখ্যা
অ। ৩ = ৩
আ। ১ = ১
ই। ৩ = ১
ঈ। ০ = ০
অর্থাৎ, আ এবং ই এর মান সমান।
১২.
‘PERMUTATION’ শব্দটির বর্ণগুলির মধ্যে vowel-এর অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলিকে কত প্রকারে পুনরায় সাজানো যেতে পারে?
  1. ক) 120
  2. খ) 240
  3. গ) 360
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

‘PERMUTATION’ শব্দটিতে 11 টি অক্ষর আছে, যার মধ্যে 5 টি vowel এবং ৬ টি consonant আছে।
Vowel গুলো তাদের স্থান পরিবর্তন করবে না, সুতরাং তাদের স্থান নির্দিষ্ট করে ৬ টি ব্যঞ্জনবর্ণের মধ্যে বিন্যাস সংখ্যা 6!/2! (T = 2) = 360
‘PERMUTATION’ শব্দটি নিজেই একটি সাজানো সংখ্যা।
সুতরাং, পুনরায় সাজানো যাবে = (360-1) = 359 ভাবে।

১৩.
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 10 এবং ষষ্ঠ পদ 52 হলে, 17-তম পদ কত?
  1. ক) 142
  2. খ) 146
  3. গ) 156
  4. ঘ) 162
ব্যাখ্যা

প্রথম পদ a ও সাধারণ অন্তর d হলে,
n-তম পদ = a + (n - 1)d
∴ ষষ্ঠ পদ = a + (6 -1) 10
⇒ 52 = a + 50
⇒ a = 2
∴ 17-তম পদ = 2 + (17 - 1) 10
= 2 + 160
= 162

১৪.
ওয়েস্ট ইন্ডিজের সাথে আসন্ন টেস্ট সিরিজে ১৫ সদস্যের স্কোয়াড থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে?
  1. ক) ২ ভাবে
  2. খ) ২১০ ভাবে
  3. গ) ১০৫ ভাবে
  4. ঘ) কোনোভাবেই না
ব্যাখ্যা
অধিনায়ক নির্বাচন করা যাবে = ১৫C = ১৫ ভাবে
সহ-অধিনায়ক নির্বাচন করা যাবে = ১৪C = ১৪ ভাবে

একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক নির্বাচন করা যাবে = (১৫ × ১৪) = ২১০ ভাবে।
১৫.
4x + 1 = 32 হলে x এর মান হবে -
  1. ক) 1/3
  2. খ) 3/2
  3. গ) 2/3
  4. ঘ) 3/4
ব্যাখ্যা

দেওয়া আছে,
4x+1 = 32
⇒ (22)x+1 = 25
⇒ 22x+2 = 25
⇒ 2x + 2 = 5
⇒ 2x = 3
∴ x = 3/2

১৬.
কোনো সমান্তর ধারার সপ্তম পদ 66 হলে, এর প্রথম 13 টি পদের সমষ্টি কত?
  1. ক) 752
  2. খ) 784
  3. গ) 858
  4. ঘ) 894
ব্যাখ্যা

প্রথম পদ a
সাধারণ অন্তর d হলে,
ধারাটির n-তম পদ = a + ( n - 1 ) d
এবং সমষ্টি = n/2 { 2a + ( n - 1 ) d.
সুতরাং, প্রদত্ত শর্তমতে,
সপ্তম পদ = a + (7 - 1)d = 66
বা, a + 6d = 66
এবং সমষ্টি = 13/2 × {2a + (13-1)d}
= 13/2 × (2a + 12d)
= 13/2 × 2(a + 6d)
= 13 × 66
= 858

১৭.
1, 8, 22, 50, X.
X চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি হবে?
  1. ক) 98
  2. খ) 102
  3. গ) 106
  4. ঘ) 108
ব্যাখ্যা
প্রতি ধাপে 7, 14, 28 করে বৃদ্ধি পাচ্ছে।
তাহলে পরবর্তী সংখ্যা 56 বৃদ্ধি পেয়ে হবে 106।
১৮.
নিচের কোনটি দ্যা মরগ্যানের সূত্র নয়?
  1. ক) (A ∪ B)′ = A′ ∩ B′
  2. খ) (A ∩ B)′ = A′ ∪ B′
  3. গ) (A ∪ B)′ = A′ ∪ B′
  4. ঘ) ক এবং খ উভয়ই
ব্যাখ্যা

সার্বিক সেট U এর যে কোনো উপসেট A ও B এর জন্য দ্যা মরগ্যানের সূত্র দ্বয়-
ক) (A ∪ B)′ = A′ ∩ B′ এবং
খ) (A ∩ B)′ = A′ ∪ B′