পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়33 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা - ৭ [মোট নম্বর - ৩০] গণিত পরীক্ষা - ২ টপিক: সরল ও যৌগিক মুনাফা, অনুপাত-সমানুপাত ও মিশ্রণ, বয়স সংক্রান্ত, ঐকিক নিয়ম, সময়-দূরত্ব-গতিবেগ-কাজ, নৌকা-ট্রেন-চৌবাচ্চা সংক্রান্ত।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
9 এবং 16 এর মধ্য সমানুপাতী কত?
  1. ক) 10
  2. খ) 11
  3. গ) 12
  4. ঘ) 13
সঠিক উত্তর:
গ) 12
উত্তর
সঠিক উত্তর:
গ) 12
ব্যাখ্যা
প্রশ্ন: 9 এবং 16 -এর মধ্য সমানুপাতী কত?

সমাধান: 
মনে করি,
9 এবং 16-এর মধ্য সমানুপাতী x
∴ 9 : x : : x : 16
বা, 9/x = x/16
বা, x2 = 9 × 16
∴  x = √(9 × 16) = 12
.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর । যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে ১০২ বছর। পিতার বর্তমান বয়স কত?
  1. ক) ৩৮ বছর
  2. খ) ৩৬ বছর
  3. গ) ৩৭ বছর
  4. ঘ) ৩৯ বছর
সঠিক উত্তর:
ক) ৩৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর । যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে ১০২ বছর ।পিতার বর্তমান বয়স কত?
সমাধান: 
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৫০ বছর ।
ধরি,
পিতার বর্তমান বয়স x বছর 
∴ পুত্রের বর্তমান বয়স হবে (৫০ - x) বছর ।

পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে = (১০২ - ৫০)/২ বছর বা ২৬ বছর পর ।

প্রশ্নমতে,
পিতার বর্তমান বয়স = ২৬ বছর পর পুত্রের বয়স
বা, x = (৫০ - x ) + ২৬
বা, ২x = ৭৬
∴ x = ৩৮

∴ পিতার বর্তমান বয়স ৩৮ বছর
.
আজমল সাহেব ১০০ টাকায় ২০ টাকা আয়কর দেন। তাকে ৫৫৫০ টাকায় কত টাকা আয়কর দিতে হবে?
  1. ক) ১১০০ টাকা
  2. খ) ১১৫০ টাকা
  3. গ) ১১৩০ টাকা
  4. ঘ) ১১১০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ১১১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১১১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আজমল সাহেব ১০০ টাকায় ২০ টাকা আয়কর দেন। তাকে ৫৫৫০ টাকায় কত টাকা আয়কর দিতে হবে?

সমাধান: 
১০০ টাকায় আয়কর দেন = ২০ টাকা 
∴ ৫৫৫০ টাকায় আয়কর দেন = (২০ × ৫৫৫০)/১০০ টাকা 
= ১১১০ টাকা 
.
একটি বাস ১৫ কিলোমিটার রাস্তা ৩০ মিনিটে গেল। বাসের গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার?
  1. ক) ৩০ কিলোমিটার/ঘণ্টা
  2. খ) ১৫ কিলোমিটার/ঘণ্টা
  3. গ) ৪৫ কিলোমিটার/ঘণ্টা
  4. ঘ) ৬০ কিলোমিটার/ঘণ্টা
সঠিক উত্তর:
ক) ৩০ কিলোমিটার/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০ কিলোমিটার/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাস ১৫ কিলোমিটার রাস্তা ৩০ মিনিটে গেল। বাসের গতিবেগ  ঘণ্টায় কত কিলোমিটার?

সমাধান: 
গতিবেগ = দূরত্ব/সময়
= ১৫ কিলোমিটার/ ৩০ মিনিট
= ১৫ কিলোমিটার / .৫ ঘণ্টা 
= ৩০ কিলোমিটার/ঘণ্টা
.
ক, খ এবং গ একটি কাজ যথাক্রমে ১২, ১৫ এবং ২০ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কতদিনে করতে পারবে?
  1. ক) ৯ দিনে
  2. খ) ১১ দিনে
  3. গ) ৫ দিনে
  4. ঘ) ৮ দিনে
সঠিক উত্তর:
গ) ৫ দিনে
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এবং গ একটি কাজ যথাক্রমে ১২, ১৫ এবং ২০ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কতদিনে করতে পারবে?

সমাধান: 
ক ১ দিনে করে = ১/১২ অংশ
খ ১ দিনে করে = ১/১৫ অংশ
গ ১ দিনে করে = ১/২০ অংশ

ক, খ ও গ একত্রে ১ দিনে করে = (১/১২ + ১/১৫ + ১/২০) অংশ
= (৫ + ৪ + ৩)/৬০ অংশ
= ১২/৬০ অংশ
= ১/৫ অংশ

তারা একত্রে ১/৫ অংশ করে ১ দিনে
তারা একত্রে ১ বা সম্পূর্ণ অংশ করে (১ × ৫) দিনে
= ৫ দিনে 
.
বার্ষিক ১৫% সরল মুনাফায় কোন ব্যাংক থেকে ১১২০০ টাকা ঋণ নিয়ে ৩ বছরে কত টাকা মুনাফা দিতে হবে?
  1. ক) ৩৩৬০ টাকা
  2. খ) ৫৫০০ টাকা
  3. গ) ৫০৪০ টাকা
  4. ঘ) ৪৮০০ টাকা
সঠিক উত্তর:
গ) ৫০৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১৫% সরল মুনাফায় কোন ব্যাংক থেকে ১১২০০ টাকা ঋণ নিয়ে ৩ বছরে কত টাকা মুনাফা দিতে হবে?

সমাধান: 
এখানে,
আসল, P = ১১২০০ টাকা 
সময়, n = ৩ বছর
হার, r = ১৫%

∴ মুনাফা, I = Pnr
= ১১২০০ × ৩ × (১৫/১০০) টাকা 
= ৫০৪০ টাকা
.
দুটি সংখ্যার অনুপাত ৩ : ১০। প্রত্যেক সংখ্যার সঙ্গে ৬ যোগ করলে সংখ্যা দুটির ব্যস্ত অনুপাত হয় ১২ : ৫। বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ক) ৩৬
  2. খ) ৩২
  3. গ) ৩৫
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
ঘ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৩ : ১০। প্রত্যেক সংখ্যার সঙ্গে ৬ যোগ করলে সংখ্যা দুটির ব্যস্ত অনুপাত হয় ১২ : ৫। বৃহত্তম সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি,
সংখ্যা দুটি ৩x এবং ১০x 

প্রশ্নমতে,
(৩x + ৬)/(১০x + ৬) = ৫/১২
বা, ৫০x + ৩০ = ৩৬x + ৭২
বা, ১৪x = ৪২
∴ x = ৩

বৃহত্তম সংখ্যাটি ১০x = ১০ × ৩ = ৩০ 
.
একজন কৃষকের জমি চাষ করতে ৩৮ জন শ্রমিকের ১৫ দিন সময় লাগে। ৫৭ জন শ্রমিকের ঐ জমি চাষ করতে কত সময় লাগবে?
  1. ক) ১২ দিন
  2. খ) ১১ দিন
  3. গ) ১০ দিন
  4. ঘ) ৯ দিন
সঠিক উত্তর:
গ) ১০ দিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একজন কৃষকের জমি চাষ করতে ৩৮ জন শ্রমিকের ১৫ দিন সময় লাগে। ৫৭ জন শ্রমিকের ঐ জমি চাষ করতে কত সময় লাগবে?

সমাধান: 
৩৮ জনের সময় লাগে ১৫ দিন
∴ ১ জনের সময় লাগে ১৫ × ৩৮ দিন 
∴ ৫৭ জনের সময় লাগে (১৫ × ৩৮)/৫৭ দিন
= ১০ দিন 
.
একজন আরোহী মোটরবাইকে চেপে ৪ ঘণ্টা ১০ মিনিটে ২০০ কিমি পথ যায়। সমান গতিবেগে ১৬৪ কিমি পথ যেতে ঐ বাইক আরোহীর কতক্ষণ সময় লাগবে?
  1. ক) ৩ ঘণ্টা ২৫ মিনিট
  2. খ) ৪ ঘণ্টা
  3. গ) ৩ ঘণ্টা ৩০ মিনিট
  4. ঘ) ৩ ঘণ্টা ৪৫ মিনিট
সঠিক উত্তর:
ক) ৩ ঘণ্টা ২৫ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩ ঘণ্টা ২৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একজন আরোহী  মোটরবাইকে চেপে ৪ ঘণ্টা ১০ মিনিটে ২০০ কিমি পথ যায়। সমান গতিবেগে ১৬৪ কিমি পথ যেতে ঐ বাইক আরোহীর কতক্ষণ সময় লাগবে?

সমাধান: 
৪ ঘণ্টা ১০ মিনিট = ২৫০ মিনিট 

২০০ কিমি যায় = ২৫০ মিনিটে
∴ ১ কিমি যায় = ২৫০/২০০ মিনিটে 
∴ ১৬৪ কিমি যায় = (২৫০ × ১৬৪)/২০০ মিনিটে 
= ২০৫ মিনিট 
= ৩ ঘণ্টা ২৫ মিনিট
১০.
একটি ট্রেন ৪ সেকেন্ডে একটি টেলিগ্রাম পোস্ট এবং ১৫ সেকেন্ডে একটি ২৭৫ মিটার দীর্ঘ সেতু অতিক্রম করতে পারে। ওই ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ক) ১০৫ মিটার
  2. খ) ১০০ মিটার
  3. গ) ৯৫ মিটার
  4. ঘ) ১১০ মিটার
সঠিক উত্তর:
খ) ১০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ৪ সেকেন্ডে একটি টেলিগ্রাম পোস্ট এবং ১৫ সেকেন্ডে একটি ২৭৫ মিটার দীর্ঘ সেতু অতিক্রম করতে পারে। ওই ট্রেনটির দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি,
ট্রেনের দৈর্ঘ্য ক মিটার 

এখন,
(ক + ২৭৫)/১৫ = ক/৪
বা, ১৫ক = ৪ক + ১১০০ 
বা, ১১ক = ১১০০
∴ ক = ১০০ 

∴ ট্রেনের দৈর্ঘ্য ১০০ মিটার 
১১.
বার্ষিক ১২.৫% সরল সুদে কত বছরের সুদ আসলের সমান হবে?
  1. ক) ৮ বছর
  2. খ) ৬ বছর
  3. গ) ৪ বছর
  4. ঘ) ৯ বছর
সঠিক উত্তর:
ক) ৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১২.৫% সরল সুদে কত বছরের সুদ আসলের সমান হবে?

সমাধান: 
ধরি,
আসল, p = ১০০ টাকা
প্রদত্ত শর্তানুসারে সুদ, I = ১০০ টাকা
বছর, n = ?
হার, r = ১২.৫% = ১২.৫/১০০ 

আমরা জানি, I = pnr
বা, n = I/pr
= (১০০ × ১০০)/(১০০×১২.৫)
= ৮ বছর
১২.
একটি ক্রিকেট সিরিজে মুশফিক, তামিম এবং সাকিব মোট ৩৪২ রান করেছে। মুশফিক ও তামিমের রানের অনুপাত এবং তামিম ও সাকিবের রানের অনুপাত ৩ : ২। ঐ সিরিজে সাকিব কত রান করেছে?
  1. ক) ১৬২ রান
  2. খ) ১০৮ রান
  3. গ) ১১০ রান
  4. ঘ) ৭২ রান
সঠিক উত্তর:
ঘ) ৭২ রান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭২ রান
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রিকেট সিরিজে মুশফিক, তামিম এবং সাকিব মোট ৩৪২ রান করেছে। মুশফিক ও তামিমের রানের অনুপাত এবং তামিম ও সাকিবের রানের অনুপাত ৩ : ২। ঐ সিরিজে সাকিব কত রান করেছে?

সমাধান: 
মুশফিক : তামিম = ৩ : ২
= (৩ × ৩) : (২ × ৩)
= ৯ : ৬

তামিম : সাকিব = ৩ : ২ 
= (৩ × ২) : ( ২ × ২)
= ৬ : ৪

∴ মুশফিক : তামিম : সাকিব = ৯ : ৬ : ৪ 

∴ সাকিবের রান = ৩৪২ × (৪/১৯) রান 
= ৭২ রান 
১৩.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর হলে ১৫ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে?
  1. ক) ৭৫ বছর
  2. খ) ৮০ বছর
  3. গ) ৯০ বছর
  4. ঘ) ১০০ বছর
সঠিক উত্তর:
গ) ৯০ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর হলে ১৫ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে?

সমাধান:  
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর

১৫ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে = ৬০ + ১৫ + ১৫ বছর 
= ৯০ বছর
১৪.
১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান। ৫০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?
  1. ক) ৭টি
  2. খ) ৮টি
  3. গ) ৯টি
  4. ঘ) ১০টি
সঠিক উত্তর:
ঘ) ১০টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান। ৫০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?

সমাধান: 
১৫টি ছাগলের মূল্য = ৩টি গরুর মূল্যে
∴ ১টি ছাগলের মূল্য = ৩/১৫ টি গরুর মূল্যে
∴ ৫০টি ছাগলের মূল্য = (৩ × ৫০)/১৫ টি গরুর মূল্যে
= ১০টি গরুর মূল্যে
১৫.
রেল লাইনের পাশে একটি তালগাছ রয়েছে। ঘণ্টায় ৪৫ কি.মি. বেগে ধাবমান একটি ট্রেন ১২ সেকেন্ডে ঐ তালগাছটি অতিক্রম করতে পারে, ট্রেনটির দৈর্ঘ্য কত? 
  1. ক) ১৪৫ মিটার
  2. খ) ১৫০ মিটার 
  3. গ) ১৭৫ মিটার
  4. ঘ) ২০০ মিটার
সঠিক উত্তর:
খ) ১৫০ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫০ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: রেল লাইনের পাশে একটি তালগাছ রয়েছে। ঘণ্টায় ৪৫ কি.মি. বেগে ধাবমান একটি ট্রেন ১২ সেকেন্ডে ঐ তালগাছটি অতিক্রম করতে পারে, ট্রেনটির দৈর্ঘ্য কত? 

সমাধান: 
গাছটিকে অতিক্রম করার অর্থ হলো ট্রেনটির নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা।

৩৬০০ সেকেন্ডে যায় = ৪৫০০০ মিটার 
∴ ১২ সেকেন্ডে যায় = (৪৫০০০ × ১২)/৩৬০০ মিটার
= ১৫০ মিটার 
১৬.
সিহাব একটি কাজ ১২ দিনে এবং তুহিন ২৪ দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে এবং কয়েকদিন পর সিহাব কাজটি অসমাপ্ত রেখে চলে যায়, বাকি কাজটুকু তুহিন ৩ দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল?
  1. ক) ১০ দিন
  2. খ) ৯ দিন
  3. গ) ১১ দিন
  4. ঘ) ১২ দিন
সঠিক উত্তর:
ক) ১০ দিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: সিহাব একটি কাজ ১২ দিনে এবং তুহিন ২৪ দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে এবং কয়েকদিন পর সিহাব কাজটি অসমাপ্ত রেখে চলে যায়, বাকি কাজটুকু তুহিন ৩ দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল?

সমাধান: 
সিহাব কাজটি করে ১২ দিনে
তুহিন কাজটি করে  ২৪ দিনে।
সিহাব ও তুহিন ১ দিনে করে = (১/১২ + ১/২৪)
= (২ + ১)/২৪
= ১/৮ অংশ

এখন,
তুহিন ১ দিনে করে ১/২৪ অংশ
∴ তুহিন ৩ দিনে করে ৩/২৪ অংশ = ১/৮ অংশ
কাজ বাকি থাকে = (১ - ১/৮) অংশ = ৭/৮ অংশ

তারা ১/৮ অংশ কাজ করে ১ দিনে
তারা ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে ৮ দিনে
তারা ৭/৮ অংশ কাজ করে (৮ × ৭)/৮ দিনে = ৭ দিনে

∴ মোট সময় = (৭ + ৩) দিন = ১০ দিন
১৭.
দুটি পাইপ A এবং B যথাক্রমে ১২ মিনিট এবং ১৫ মিনিটে একটি চৌবাচ্চা পানিপূর্ণ করতে পারে এবং অন্য একটি পাইপ C পূর্ণ চৌবাচ্চাকে ২০ মিনিটে খালি করতে পারে। সবগুলি পাইপ একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি ভর্তি হতে কতক্ষণ লাগবে?
  1. ক) ১৫ মিনিট
  2. খ) ১০ মিনিট
  3. গ) ১২ মিনিট
  4. ঘ) ১৪ মিনিট
সঠিক উত্তর:
খ) ১০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি পাইপ A এবং B যথাক্রমে ১২ মিনিট এবং ১৫ মিনিটে একটি চৌবাচ্চা পানিপূর্ণ করতে পারে এবং অন্য একটি পাইপ C পূর্ণ চৌবাচ্চাকে ২০ মিনিটে খালি করতে পারে। সবগুলি পাইপ একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি ভর্তি হতে কতক্ষণ লাগবে?

সমাধান: 
সবগুলি পাইপ একসাথে খুলে দিলে,
১ মিনিটে ভর্তি হয় = (১/১২+ ১/১৫ - ১/২০) অংশ
= (৫ + ৪ - ৩)/৬০ অংশ 
= ৬/৬০ অংশ 
= ১/১০ অংশ 

∴ সবগুলি পাইপ একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি ভর্তি হতে ১০ মিনিট সময় লাগবে। 
১৮.
কোন মূলধন ৫% সরল সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০০০০ টাকা হয়। মূলধন কত টাকা?
  1. ক) ২০০০০ টাকা
  2. খ) ২২০০০ টাকা
  3. গ) ২৫০০০ টাকা
  4. ঘ) ১৬০০০ টাকা
সঠিক উত্তর:
গ) ২৫০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোন মূলধন ৫% সরল সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০০০০ টাকা হয়। মূলধন কত টাকা?

সমাধান: 
৫% হারে
১০০ টাকার ২০ বছরের সুদ ২০ × ৫ = ১০০ টাকা
∴ সুদাসল (১০০ + ১০০) টাকা = ২০০ টাকা

সুদাসল ২০০ টাকা হলে মূলধন ১০০ টাকা
∴ সুদাসল ৫০০০০ টাকা হলে মূলধন (১০০ × ৫০০০০)/২০০ টাকা
= ২৫০০০ টাকা
১৯.
২০০ জন লোক যে খাদ্য ২০ দিনে খেতে পারে, কতজন লোক সে খাদ্য ৪০ দিনে খেতে পারবে?
  1. ক) ৪০০ জন
  2. খ) ১৭৫ জন
  3. গ) ১০০ জন
  4. ঘ) ১৫০ জন
সঠিক উত্তর:
গ) ১০০ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০ জন লোক যে খাদ্য ২০ দিনে খেতে পারে, কতজন লোক সে খাদ্য ৪০ দিনে খেতে পারবে?

সমাধান: 
২০ দিনে খেতে পারে ২০০ জন লোক
∴ ১ দিনে খেতে পারে (২০০ × ২০) জন লোক = ৪০০০ জন লোক
∴ ৪০ দিনে খেতে পারে (৪০০০/৪০) জন লোক
= ১০০ জন লোক