পরীক্ষা আর্কাইভ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

পরীক্ষা৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৩৯
সিলেবাস
"Award Mania: Season - 12” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- পরীক্ষা - ১৩ পার্ট-১) Gender, Number, Idioms, Corrections. পার্ট-২) বাংলা সাহিত্য: টপিকসমূহ ১. বাংলা সাহিত্যের যুগ বিভাগ; ২. বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্য যুগ; ৩. অন্ধকার যুগ ও তাঁর সাহিত্যকর্ম; ৪. কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি; ৫. সাহিত্য বিষয়ক গুরুত্বপূর্ণ পত্রিকা ও সাময়িকী; ------------------ পার্ট–১ সোর্স: (সব বই পড়া লাগবে না, সুবিধামতো বেছে নিন।) প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL. পার্ট–২ সোর্স: উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বাংলা সাহিত্যপাঠ বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], যেকোনো একজন ভালো একাডেমিক লেখকের বই; বাংলাপিডিয়া; বাজারে প্রচলিত যেকোনো ভালো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived · তারিখ অনির্ধারিত · ৩৯ প্রশ্ন

.
Plural form of 'Tableau' is -
  1. Tableaus
  2. Tableauxe
  3. Tableauxi
  4. Tableaii
ব্যাখ্যা
• Tableau:
English meaning: an arrangement of people who do not move or speak, especially on a stage, who represent a view of life, an event, etc.
Bangla meaning: বিশেষত মঞ্চে জীবন্ত ব্যক্তি কর্তৃক নির্বাক বা নিষ্ক্রিয়ভাবে কোনো চিত্র বা দৃশ্যের রূপায়ণ; আকস্মিকভাবে উদ্ভূত নাটকীয় পরিস্থিতি; জীবন্ত চিত্রপট।

Plural form: tableaux, tableaus.

Source: Cambridge, Merriam-Webster & Accessible Dictionary.
.
A bird's eye view means -
  1. A general view from above
  2. A detailed analysis
  3. A close-up image
  4. A narrow escape
ব্যাখ্যা
• A bird's eye view
English Meaning: A general view from above.
Bangla Meaning: উপর থেকে এক নজরে দেখা। 

Ex. Sentence: Climb to the top of the Eiffel Tower if you want a bird's eye view of Paris.
Bangla Meaning: আইফেল টাওয়ারের চূড়ায় উঠে প্যারিসকে এক নজরে দেখা যায়।

Source: Live MCQ Lecture.
.
Choose the masculine form of 'Ewe'.
  1. Drake
  2. Monk
  3. Ram
  4. Duck
ব্যাখ্যা
• Ewe [feminine form] 
Meaning:  স্ত্রী-ভেড়া ; ভেড়ী।

- এর masculine gender হলো- Ram.

Options,
• Duck - স্ত্রী পাতিহাঁস।
- এর masculine gender হচ্ছে - Drake -পুরুষ পাতিহাঁস।

• Nun সন্ন্যাসিনী [feminine]
- এর masculine gender হচ্ছে Monk সন্ন্যাসী। 
.
"Put up with" means:
  1. To protect
  2. To endure
  3. To prevent
  4. To terminate
ব্যাখ্যা
• Put up with (idiom):
English Meaning: Tolerate or endure something.
 Bangla Meaning: সহ্য করা।

Examples
- She could not put up with her new roommate.
- I don't know how he puts up with their constant complaining.
- I can't put up with a leaky freezer.
- I put up with her tantrums for 30 years.
.
Identify the singular number.
  1. Luggage
  2. Cattle
  3. People
  4. Police
ব্যাখ্যা
• Luggage - is a Singular Number.

• Number:
- কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে number বলে।
- Number দুই প্রকার। যেমন:
1. Singular Number,
2. Plural Number.

• কিছু শব্দ আছে যেগুলো সবসময় Singular হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন:
- Information,
- Advice,
- Alphabet,
- Luggage,
- Politics,
- Physics,

- Economics,
- The United States of America,
- Gulliver's Travels, etc.

• আবার কিছু শব্দ আছে যেগুলো সবসময় Plural হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন:
- People,
- Police,
- Cattle, etc.

Source: Applied English Grammar and Composition by P C Das.
.
Identify the masculine gender.
  1. Heifer
  2. Pig
  3. Widower
  4. Siren
ব্যাখ্যা
• 'Widower' is a - Masculine gender.
English Meaning: A man who has lost his spouse by death and has not married again.
Bangla Meaning: বিপত্নীক।

• এর feminine gender হচ্ছে - Widow.
English Meaning: A woman who has lost her spouse by death and has not married again.
Bangla Meaning: বিধবা।

Options,
• Pig (শূকর; শূকরী; শূকরছানা): Pig হলো common gender.

• Siren (মোহিনী নারী): [feminine gender]
- ধ্বনি সৃষ্টিকারী যন্ত্র; সাইরেন [Neuter gender]

• Heifer [Feminine gender]
Meaning: বকনা বাছুর।

- এর masculine হচ্ছে Bullock - এঁড়ে বাছুর।
.
The word 'Filly' is a ______ gender.
  1. Masculine
  2. Feminine
  3. Common
  4. Neuter
ব্যাখ্যা
• Colt: [masculine gender]
Meaning: a young male horse under the age of four.
Feminine gender: Filly.

Source: Cambridge Dictionary.
.
What is the meaning of 'Get along with'?
  1. To have harmonious relations
  2. To travel together
  3. To walk together
  4. To interest
ব্যাখ্যা
Get along with (Phrase)
English Meaning: have a harmonious or friendly relationship.
Bangla Meaning: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সুসম্পর্ক। 

Ex. Sentence: They seem to get along pretty well.
Bangla Meaning: মনে হচ্ছে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক বিদ্যমান আছে।
.
Dog days means -
  1. Cold weather
  2. Hot weather
  3. Rainy day
  4. Worthless day
ব্যাখ্যা
• Dog days:
English Meaning: the hottest period of the year / a period of stagnation or inactivity/ hot weather.
Bangla Meaning: বছরের সবচেয়ে গরম দিন /গরম দিন/ খারাপ সময় / অচলাবস্থা।

Ex. Sentence: The dog days of summer are a difficult period for those who have to work out in the open.
Bangla Meaning: যাদেরকে বাইরে কাজ করতে হয় তাদের জন্য গ্রীষ্মের গরম দিনগুলো খুব কঠিন সময়।

Source: Live MCQ Lecture.
১০.
Sine die means -
  1. Uncertain
  2. With full agreement
  3. Without any delay
  4. A general view
ব্যাখ্যা
• Sine die:
English Meaning: without arranging a future date for something.
Bangla Meaning: অনির্দিষ্টকালের জন্য।

Example:
- The meeting adjourned sine die.

Source: Cambridge Dictionary.
১১.
What does the phrase 'give somebody a piece of your mind' mean?
  1. To advise someone politely
  2. To tell someone why you are angry with that person
  3. To share your ideas with someone
  4. To help someone in trouble
ব্যাখ্যা
• Give somebody a piece of your mind (phrase)
English Meaning: to tell someone why you are angry with that person.
Bangla Meaning:  কারোর সাথে কোন বিষয়ে রেগে কথা বলা।

Example sentence: 
- I’d like to give her a piece of my mind.

Source: Cambridge Dictionary
১২.
He gave me a black look. Here 'black look' means -
  1. A confused or puzzled look
  2. Angry look
  3. Sad look
  4. A look full of love and care
ব্যাখ্যা
• Black look
English Meaning: an expression on your face that is full of anger and hate.
Bangla Meaning: রাগের সঙ্গে তাকানো

Ex. Sentence: He gave me a black look.
Bangla Meaning: সে আমার দিকে রাগ নিয়ে তাকালো।

Source: Live MCQ Lecture.
১৩.
Identify the incorrect one.
  1. Genny speaks English like the English.
  2. Santham went to the Central Park.
  3. Rahat is a university student.
  4. She prepared a light breakfast for us.
ব্যাখ্যা
• Incorrect sentence: Santham went to the Central Park.

• Article এর নিয়মানুযায়ী -
• Park বা Street(রাস্তা) নামের পূর্বে সাধারণত কোনো article বসে না।
Correct sentence: Santham went to Central Park.

• Other options,
• ভাষার নামের পুর্বে কোনো article ব্যবহৃত হয় না এবং
- যেকোনো জাতির নামের পুর্বে article হিসাবে the বসাতে হয়।

• যেহেতু প্রশ্নে, Imma speaks English দ্বারা ভাষা বোঝানো হয়েছে তাই এর পূর্বে কোনো article বসবে না।
- like __ English দ্বারা ইংরেজদের মত অর্থাৎ জাতিকে নির্দেশ করা হয়েছে তাই এর পূর্বে the বসবে।
Correct sentence: Genny speaks English like the English.

• কোনো word এর শুরুতে যদি  vowel letter U থাকে কিন্তু  এর উচ্চারন ইউ বা ওয়া এর মত হয় তবে তার পূর্বে article হিসেবে a বসে।
- প্রশ্নে উল্লেখিত university শব্দটি vowel দ্বারা শুরু হলেও এর উচ্চারণ ইউ এর মতন হওয়াতে এর পুর্বে a article হিসাবে বসবে।
Correct sentence: Rahat is a university student.

• খাবারের(meals) এর পূর্বে a/an বসে না।
- যেমন: I have breakfast at 8 a.m.
• তবে খাবারের পূর্বে adjective বসলে a/an বসে।
Correct sentence: She prepared a light breakfast for us.
১৪.
Choose the correct sentence.
  1. Anything that violates personal privacy is exempt from disclosure.
  2. Anything that violates personal privacy is exempt to disclosure.
  3. Anything that violates personal privacy is exempt of disclosure.
  4. Anything that violates personal privacy is exempt in disclosure.
ব্যাখ্যা
• Exempt from something:
English meaning: with special permission not to do or pay something.
Bangla meaning: (বাধ্যবাধকতা ইত্যাদি থেকে) রেহাই বা অব্যাহতি দেওয়া।

Example: 
- These companies are exempt from tax on profits in the first three years.

Correct sentence: Anything that violates personal privacy is exempt from disclosure.

Source: Cambridge & Accessible Dictionary
১৫.
Choose the correct one.
  1. Too many cooks spoil the broth.
  2. Too many cooks spoil the taste.
  3. Too many cooks spoil the fork.
  4. Too many cooks spoil the base.
ব্যাখ্যা
• Too many cooks spoil the broth.
Bangla proverb: অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।

• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Live MCQ Lecture.
১৬.
Choose the correct sentence.
  1. They're coming down heavily in people for not paying their license fees.
  2. They're coming down heavily off people for not paying their license fees.
  3. They're coming down heavily to people for not paying their license fees.
  4. They're coming down heavily on people for not paying their license fees.
ব্যাখ্যা
• Come down on
English Meaning: to punish or criticize a person or activity very strongly.
Bangla Meaning: তীব্র সমালোচনা করা, শাস্তি দেওয়া।

Ex. Sentence: They're coming down heavily on people for not paying their license fees.
Bangla Meaning: লাইসেন্স ফি না দেওয়ায় কর্তৃপক্ষ জনগণের উপর খুব কড়াকড়ি আরোপ করছে।

Source: Live MCQ Lecture.
১৭.
Choose the incorrect sentence.
  1. She isn't very susceptible to flattery.
  2. This book is an indispensable resource for researchers.
  3. Time spent on reconnaissance is seldom wasted.
  4. They have become irreconsilable, with both sides refusing to compromise any further.
ব্যাখ্যা
প্রশ্নটি করা হয়েছে সঠিক বানান এর উপর।
এখানে ভুল বাক্যটি: They have become irreconsilable, with both sides refusing to compromise any further.

• Irreconcilable:
English meaning: impossible to find agreement between or with, or impossible to deal with.
Bangla meaning: (আনুষ্ঠানিক) (ব্যক্তি) মেলানো/খাপ খাওয়ানো যায় না এমন; (ভাব, কার্য ইত্যাদি) বিসংহত, অসদৃশ; পরস্পর পরাহত।

Example: They have become irreconcilable, with both sides refusing to compromise any further.

অন্য অপশন গুলো:
ক) Susceptible:
- অনুভূতির দ্বারা সহজে প্রভাবিত হয় এমন।
Ex: She isn't very susceptible to flattery.

খ) Indispensable:
- অপরিহার্য; অপরিহরণীয়।
Ex: This book is an indispensable resource for researchers.

গ) Reconnaissance:
- শত্রুপক্ষের অবস্থান, তাদের শক্তি ইত্যাদি জানার উদ্দেশ্যে পরিচালিত তথ্যানুসন্ধান বা তৎসংক্রান্ত অভিযান।
Ex: Time spent on reconnaissance is seldom wasted.

Source: Accessible & Cambridge & Oxford Dictionary.
১৮.
Choose the correct sentence.
  1. The submarine dipped to avoid being seen by the enemy plane.
  2. The submarine dipped to avoid seen by the enemy plane.
  3. The submarine dipped to avoid see by the enemy plane.
  4. The submarine dipped to avoid seeing by the enemy plane.
ব্যাখ্যা
• কিছু কিছু Verb আছে এরপর verb+ing (gerund) বসে।
- যেমন: admit, appreciate, avoid, can't help, consider, delay, deny, enjoy, finish, mind, miss, postpone, practice, risk, resume, resist etc.
- নিয়মানুযায়ী, এখানে seeing বসার কথা।

• কিন্তু লক্ষ্য করলে দেখা যায়,
- উল্লিখিত বাক্যে verb টির কাজ তার ‍subject তথা The Submarine নিজে করতে পারে না।
- তাই এটি passive এর গঠন অনুসরণ করবে।

Correct sentence: The submarine dipped to avoid being seen by the enemy plane.
১৯.
Choose the correct sentence.
  1. In fear of having arrested, he escaped elsewhere.
  2. In fear of being arrested, he escaped elsewhere.
  3. In fear of arrested, he escaped elsewhere.
  4. In fear of arresting, he escaped elsewhere.
ব্যাখ্যা
Complete sentence: In fear of being arrested, he escaped elsewhere.

• সাধারণত Preposition এর পর Verb+ing ব্যবহৃত হয়।
কিন্তু arrest হয় পুলিশ কর্তৃক।
- subject (he) যাতে arrest না হয়, এ ধারণা এখানে প্রকাশ পাচ্ছে, তাই এটি Passive Form এ বসবে।
Verb+ing এর Passive form হচ্ছে being + verb এরপর Past Participle.
২০.
Identify the correct sentence.
  1. We had better not forgetting her birthday.
  2. We had better not forgot her birthday.
  3. We had better not to forget her birthday.
  4. We had better not forget her birthday.
ব্যাখ্যা
• Had better এর ক্ষেত্রে:
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- Had better- unreal past ইহা present/ future tense এর অর্থ প্রকাশ করে
- Had better এর পর infinitive to বসে না।
- সর্বদা verb এর base form বসে।

Examples: 
- You had better study hard if you want to pass the exam.
- She had better apologize for her behavior.

Correct Sentence: We had better not forget her birthday.
২১.
ভাদেপা চর্যার কততম পদের রচয়িতা?
  1. ২৯নং
  2. ৩৩নং
  3. ৩৫নং
  4. ৪৯নং
ব্যাখ্যা
• ভাদেপা:
- তিনি খ্রিষ্টীয় অষ্টম শতকে ছিলো। এবং তাঁর অবস্থান ছিলো শ্রাবন্তী এলাকায়।
- ভাদেপা'র গুরু ছিলো জালন্ধরীপা, মতান্তরে কাহ্নপা।
- চর্যাপদের ৩৫নং পদ রচনা করেন।

এতকাল হউ অচ্ছিলোঁ স্বমোহে।
এবেঁ মই বুঝিল সদ্‌ গুরু বোহেঁ।।- ভাদেপা রচিত চর্যার ৩৫নং পদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২২.
চর্যাপদের অনুদ্ধারকৃত পদের সংখ্যা কয়টি?
  1. সাড়ে ২টি
  2. সাড়ে ৩টি
  3. সাড়ে ৪টি
  4. সাড়ে ৫টি
ব্যাখ্যা
• চর্যাপদ:
- বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র নিদর্শন চর্যাচর্যবিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি বা চর্যাপদ।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের পদ সংখ্যা: চর্যাপদের পদ সংখ্যা ৫০টি। তবে সুকুমার সেন মনে করেন পদসংখ্যা ৫১টি।
- উদ্ধারকৃত পদের সংখ্যা: চর্যাপদের সাড়ে ৪৬টি পদ পাওয়া যায়।

- অনুদ্ধারকৃত/বিলুপ্ত পদের সংখ্যা: সাড়ে ৩টি। প্রাপ্ত সাড়ে ৪৬টি পদের মধ্যে ভুসুকুপা রচিত ২৩নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। পদটির ৬টি পদ পাওয়া গেছে কিন্তু বাকি ৪টি পদ পাওয়া যায়নি।
এছাড়াও চর্যাপদের ২৪নং (কাহ্নপা রচিত), ২৫নং (তন্ত্রীপা রচিত) এবং ৪৮নং (কুক্কুরীপা রচিত) পদগুলো পাওয়া যায়নি।

- সংস্কৃত ভাষায় মুনিদত্ত চর্যাপদের ব্যাখ্যা করেন। তিনি ১১নং পদের ব্যাখ্যা করেননি।
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র। কীর্তিচন্দ্র মুনিদত্তের টীকার তিব্বতি অনুবাদ করেছিলেন চর্যাগীতিকোষবৃত্তি নামে।
- ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি ভাষার অনুবাদ আবিষ্কার করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহবুবুল আলম।
২৩.
হুতোম পেঁচা ছদ্মনামে লিখতেন কে?
  1. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
  2. প্যারীচাঁদ মিত্র
  3. বলাইচাঁদ মুখোপাধ্যায়ে
  4. কালীপ্রসন্ন সিংহ
ব্যাখ্যা
• কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম- 'হুতোম পেঁচা'।

অন্যদিকে, 
- প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম - টেকচাঁদ ঠাকুর।
- বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম - বনফুল।
- বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম - যাযাবর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৪.
'বিদ্যাসুন্দর কাহিনি' কোন মঙ্গলকাব্যের অন্তর্ভুক্ত?
  1. মনসামঙ্গল
  2. চণ্ডীমঙ্গল
  3. অন্নদামঙ্গল
  4. ধর্মমঙ্গল
ব্যাখ্যা
• 'অন্নদামঙ্গল' কাব্য:
- নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্ররে আদেশে ভারতচন্দ্র রায়গুণাকর 'অন্নদামঙ্গল' কাব্যটি রচনা করেন।
- 'অন্নদামঙ্গল' কাব্যের বৈশিষ্ট্য হলো ছন্দ ও অলঙ্কারের সুদক্ষ প্রয়োগ।
- সমালোচক অধ্যাপক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে: 'অন্নদামঙ্গলকাব্য অষ্টদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কাব্য, সমগ্র বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থের অন্যতম।

অন্নদামঙ্গল কাব্য ৩ খণ্ডে বিভক্ত।
যথা :
- শিবনারায়ণ,
- কালিকামঙ্গল,
- মানসিংহ-ভবানন্দ খণ্ড।

• কালিকামঙ্গল:
কালিকামঙ্গল নামে অভিহিত কাব্যধারাকে 'বিদ্যাসুন্দর' বা 'বিদ্যাসুন্দর কাহিনি' বলা হয়। দেবী কালীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই মঙ্গল কাব্যে।
কালিকামঙ্গল কাব্যের আদি কবি- কবি কঙ্ক। এছাড়া, সাবিরিদ খান ও রমাপদ সেন- কালিকামঙ্গল রচনা করেছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৫.
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ চর্যাপদের কোন তত্ত্বের ব্যাখ্যা করেন?
  1. বৌদ্ধ সিদ্ধাচার্যতত্ত্ব
  2. ধর্মতত্ত্ব
  3. সহজযান অন্তর্নিহিততত্ত্ব
  4. ছন্দতত্ত্ব
ব্যাখ্যা
• চর্যাপদ:
- চর্যাপদের ভাষাকে বলা হয় 'সন্ধ্যা' বা 'সান্ধ্য ভাষা'। এ ভাষা কোথাও স্পষ্ট, কোথাও অস্পষ্ট। তাই একে 'আলো-আঁধারি' ভাষাও বলা হয়।
- চর্যাপদের পদগুলো প্রাচীন কোন ছন্দে রচিত তা আজ বলা সম্ভপর নয়। তবে আধুনিক ছন্দের বিচারে এগুলো মাত্রাবৃত্ত ছন্দের অধীনে বিবেচ্য।

চর্যাপদ বিষয়ক গবেষণা:
• ড. বিজয়চন্দ্র মজুমদার ১৯২০ সালে প্রপথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন।

• ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ১৯২৬ সালে ভাষা আলোচনা করে স্বীকৃতি দেন যে, চর্যাপদ বাংলা ভাষায় রচিত। ১৯২৬ সালে ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায় 'দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাংগুয়েজ' গ্রন্থে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে বিস্তারিতভাবে চর্যাপদের ভাষার ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও ছন্দ বিচার বিশ্লেষণ করে প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষার সম্পদ। অধিকাংশ ভাষাবিজ্ঞানী এ অভিমত সমর্থন করেন।

• ড. প্রবোধচন্দ্র বাগচী, ড. মুহম্মদ শহীদুল্লাহ্, ড. সুকুমার সেন, ড. শশিভূষণ দাশগুপ্ত চর্যাপদের ভাষা, বিষয়বস্তু, প্রভৃতি আলোচনা করে প্রমাণ করেন যে-চর্যাপদ বাংলা ভাষায় রচিত।
• ১৯২৭ সালে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষণ করেন।
• ১৯৪৬ সালে ড. শশিভূষণ দাশগুপ্ত সহজযান প্রসঙ্গে চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যা করেন।
• বিহারের বিখ্যাত পণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন বৌদ্ধ সিদ্ধাচার্য, বৌদ্ধ সহজযান ও চর্যাগীতিকা নিয়ে ইংরেজি ও হিন্দিতে প্রচুর গবেষণা করেন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহবুবুল আলম।
২৬.
মধ্যযুগে বাংলা ভাষায় প্রথম গ্রন্থ কোনটি?
  1. মহাভারত
  2. শূন্যপুরাণ
  3. রামায়ণ
  4. শ্রীকৃষ্ণকীর্তন
ব্যাখ্যা
•  শ্রীকৃষ্ণকীর্তন:
- বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য হিসেবে 'শ্রীকৃষ্ণকীর্তন' স্বীকৃত। এ গ্রন্থের লেখক বড়ু চণ্ডীদাস।
- এটি বাংলা ভাষায় কোন লেখকের প্রথম এককগ্রন্থ।
- ১৯০৯ খ্রিষ্টাব্দে (১৩১৬ বঙ্গাব্দে) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামে মল্লরাজগুরু বৈষ্ণবমহন্ত শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশজাত শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির - গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণকীর্তনের পুথি আবিষ্কার করেন।
- ১৯১৬ খ্রিষ্টাব্দে (১৩২৩ বঙ্গাব্দ) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় পুথিটি 'শ্রীকৃষ্ণকীর্তন' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট ১৩টি খণ্ড রয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৭.
হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সির কাব্যের অনুবাদ কোনটি?
  1. চন্দ্রবতী
  2. পদ্মাবতী
  3. লায়লী-মজনু
  4. ইউসুফ-জোলেখা
ব্যাখ্যা
• 'পদ্মাবতী' কাব্য:
- পদ্মাবতী কবি আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ কাব্য। এটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় প্রণয়কাব্য।
- কাব্যটি প্রখ্যাত হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সির 'পদুমাবৎ' কাব্যের অনুবাদ।
- আলাওল ১৬৫১ সালে আরাকান রাজ সাদ থদোমিন্তারের রাজত্বকালে মন্ত্রী মাগন ঠাকুরের আদেশে 'পদ্মাবতী' কাব্য রচনা করেন।

- কাব্যটিতে দুইটি পর্ব রয়েছে প্রথম পর্বে সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভ করার জন্য চিতোররাজ রত্নসেনের সফল অভিযান এবং দ্বিতীয় পর্বে রানি পদ্মাবতীকে লাভ করার জন্য দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির ব্যর্থ সামরিক অভিযানের বিবরণ আছে।

উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
২৮.
মধ্যযুগের প্রথম কয় বছর অন্ধকার যুগ হিসেবে বিবেচিত?
  1. ১৫০ বছর
  2. ২৫০ বছর
  3. ১০০ বছর
  4. ৩৫০ বছর
ব্যাখ্যা
• বাংলার শ্রেষ্ঠ ভাষাতাত্ত্বিক সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা সাহিত্যকে তিন যুগে ভাগ করা হয়েছে।
যথা
১. প্রাচীন যুগ (৯৫০ - ১২০০),
২. মধ্যযুগ (১২০১ - ১৮০০) এবং
৩. আধুনিক যুগ (১৮০১ - বর্তমান)।

• মধ্যযুগের প্রথম ১৫০ বছর (১২০১-১৩৫০) অন্ধকার যুগ ছিল।
• বাংলা সাহিত্যের প্রাচীন যুগের ব্যাপ্তি ছিল (৯৫০ - ১২০০) সুতরাং ২৫০ বছর।
• এবং বাংলা সাহিত্যের মধ্যযুগের ব্যপ্তি ছিল (১২০১-১৮০০) সুতরাং ৫৯৯ বা ৬০০ বছর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৯.
রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার কবি নন কে?
  1. কোরেশী মাগন ঠাকুর
  2. শুকুর মাহমুদ
  3. সৈয়দ সুলতান
  4. নওয়াজিশ খান
ব্যাখ্যা
• রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার কবি নন- শুকুর মাহমুদ। 
- শুকুর মাহমুদ নাথ সাহিত্য ধারার একজন কবি। 

-----------------
• রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারা:

- 'রোমান্টিক প্রণয়োপাখ্যান' মূলত মুসলিম চরিত্রনির্ভর ও প্রণয় সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে লিখিত সাহিত্যকর্ম।
- অনুবাদ সাহিত্য মধ্যযুগের একটি সাহিত্য ধারা। মুসলমান সাহিত্যিকদের অনুবাদকৃত সাহিত্যের নাম 'রোমান্টিক প্রণয়োপাখ্যান'।

এই ধারার কয়েকজন কবি হচ্ছেন:
- শাহ মুহম্মদ সগীর,
- সৈয়দ সুলতান,
- নওয়াজিশ খান, 
- আবদুল হাকিম,
- আলাওল,
- কোরেশী মাগন ঠাকুর প্রমুখ।

'রোমান্টিক প্রণয়োপাখ্যান' অনুবাদ সাহিত্যসমূহ হলো:
- ইউসুফ-জোলেখা,
- লায়লী মজনু,
- মধুমালতী,
- গুলে বকাওলী,
- চন্দ্রাবতী,
- পদ্মাবতী
সতীময়না ও লোরচন্দ্রানী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩০.
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের কত জন কবির নাম উল্লেখ আছে?
  1. ২৫ জন
  2. ২৪ জন
  3. ২৩ জন
  4. ২৬ জন
ব্যাখ্যা
• চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন। এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।

- সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (প্রথম খণ্ড) গ্রন্থে চর্যাপদের ২৪ জন পদকর্তার নাম পাওয়া যায়। সুকুমার সেন মনে করেন যে, চর্যাপদের পদসংখ্যা - ৫১টি; তবে তিনি তার 'চর্যাগীতি পদাবলী' গ্রন্থে ৫০টি পদের উল্লেখ করেছেন। আলোচনা অংশে তার বক্তব্য মুনিদত্ত ৫০টি ব্যাখ্যা করেছিলেন।

- ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম উল্লেখ আছে। ড. শহীদুল্লাহ চর্যাপদের পদ সংখ্যা ৫০টি বলে মনে করেন।

- সংস্কৃত ভাষায় মুনিদত্ত চর্যাপদের ব্যাখ্যা করেন। তিনি ১১নং পদের ব্যাখ্যা করেননি। চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
- ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি ভাষার অনুবাদ আবিষ্কার করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
৩১.
কবি কায়কোবাদের উপাধি ছিল-
  1. বিদ্যাভূষণ
  2. কাব্যকণ্ঠ
  3. সাহিত্যসাগর
  4. সাহিত্য বিশারদ
ব্যাখ্যা
• নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক কবি কায়বোবাদকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করা হয়।

অন্যদিকে,
• 'শান্তিপুরের কবি' হিসেবে পরিচিত মোজাম্মেল হক বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক 'কাব্যকণ্ঠ' উপাধিতে ভূষিত হন।
• আবদুল করিমকে নদীয়া সাহিত্য সভা 'সাহিত্যসাগর' উপাধি দিয়ে সম্মানিত করে এবং চট্টল ধর্মমন্ডলী তাঁকে 'সাহিত্য বিশারদ' উপাধিতে ভূষিত করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩২.
আবু জাফর শামসুদ্দীন ও মোহাম্মদ নাসির আলির যৌথ সম্পাদনায় প্রকাশিত পত্রিকা
  1. সুধা
  2. মোহাম্মদী 
  3. নয়া সড়ক
  4. কালিকলম
ব্যাখ্যা
• 'নয়া সড়ক' পত্রিকা:
- 'নয়া সড়ক' একটি বার্ষিক সাহিত্যপত্র। ১৯৪৮ সালে পত্রিকাটি প্রকাশ হয় আবু জাফর শামসুদ্দীন ও মোহাম্মদ নাসির আলির যৌথ সম্পাদনায়।
- মনে করা হয়, ১৯৪৭ সালের ভারত ভাগের পর এটিই স্বাধীন পূর্ববাংলার প্রথম বাংলা সাহিত্যপত্র।
- পত্রিকার নামকরণেই বোঝা যায় নতুনের দিকে যাত্রার প্রত্যাশী ছিলেন আয়োজকগণ।
- এই সাহিত্যপত্রে মূলত মুসলিম লেখকদের লেখা ছিল। এই লেখকদের অনেকেই পরবর্তীকালে স্বনামে খ্যাত হয়েছিলেন। এই সাহিত্যপত্রটি আজ দুর্লভ।
- বাংলা একাডেমির 'দুষ্প্রাপ্য' বিভাগে এর প্রথম সংখ্যাটি রক্ষিত আছে।

অন্যদিকে, 
• ১৯০১ সালে দক্ষিণারঞ্জনের সম্পাদিত মাসিক 'সুধা' পত্রিকা প্রকাশিত হয়। চার বছর ধরে গোটা বিশেক সংখ্যা প্রকাশিত হয়।
• মোহাম্মদী একটি বাংলা মাসিক পত্রিকা। ১৯০৩ সালের আগস্ট মাসে মোহাম্মদ আকরম খাঁর সম্পাদনায়  কলকাতা থেকে এটি প্রকাশিত হয়।
• কালিকলম  সচিত্র মাসিক সাহিত্য পত্রিকা। প্রথম প্রকাশ বৈশাখ ১৩৩৩ (১৯২৬)। মুরলীধর বসু, শৈলেজানন্দ মুখোপাধ্যায় ও প্রেমেন্দ্র মিত্রের সম্পাদনায় কলকাতা, কলেজ স্ট্রিট মার্কেটের বরদা এজেন্সি থেকে প্রকাশিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৩.
বাংলা সাহিত্যের অন্ধকার যুগে রচিত গ্রন্থ-
  1. গুলেবকাওলী
  2. প্রাকৃত পৈঙ্গল
  3. সায়াতনামা
  4. সয়ফুলমুলুক-বদিউজ্জামান
ব্যাখ্যা
• অন্ধকার যুগ:
বাংলা সাহিত্যে ১২০০ থেকে ১৩৫০ সাল পর্যন্ত দেড়'শ বছরকে কেউ কেউ অন্ধকার যুগ বা তামস যুগ বলে অভিহিত করেছেন।
তথাকথিত অন্ধকার যুগের সাহিত্য সৃষ্টির কোন নিদর্শন পাওয়া যায় নি এ কথা ও সত্য নয়।

অন্ধকার যুগে প্রাপ্ত কিছু সাহিত্য নিদর্শন-
• 'প্রাকৃত পৈঙ্গল' এর কবি হলেন শ্রীহর্ষ।
• রামাই পণ্ডিত রচিত বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থের নাম 'শূণ্যপুরাণ' এবং এর 'কলিমা জালাল' বা অংশবিশেষ 'নিরঞ্জনের রুম্মা',
• হলায়ূধ মিশ্র রচিত 'সেক শুভদয়ার'। 'সেক শুভোদয়া' পির মাহাত্ম্য-ব্যঞ্জক একটি কাব্য।

অন্যদিকে, 
• 'সায়াতনামা' অনুবাদ গ্রন্থের লেখক- মুজাম্মিল। 
• 'গুলেবকাওলী' অনুবাদ গ্রন্থের লেখক- নওয়াজিস খান, মুহম্মদ মুকীম। 
• 'সয়ফুলমুলুক-বদিউজ্জামান' অনুবাদ গ্রন্থের লেখক- দোনা গাজী চৌধুরী, আলাওল, ইব্রাহিম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা, ড. সৌমিত্র শেখর; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা সাহিত্যে অন্ধকার যুগ: মিথ বনাম বাস্তবতা।
৩৪.
'কাহ্নপা' রচিত পদ সংখ্যা কয়টি?
  1. ১১টি
  2. ১২টি
  3. ১৩টি
  4. ১৪টি
ব্যাখ্যা
• চর্যাপদ:
- বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র নিদর্শনের নাম চর্যাচর্যবিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি বা চর্যাপদ।
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন। 
- চর্যাপদের বিষয়বস্তু বৌদ্ধ ধর্ম মতে সাধনভজনের তত্ত্ব প্রকাশ। চর্যাগুলো বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন।
- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক নেপালের রয়েল লাইব্রেরি থেকে, ১৯০৭ সালে আবিষ্কৃত হয় বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ।
- চর্যাপদে মোট সাড়ে ছেচল্লিশটি (একটি পদের ছেঁড়া বা খণ্ডিত অংশসহ) পদ পাওয়া গেছে।
- চর্যাপদে সর্বাধিক পদরচয়িতা কবি কাহ্নপা। তিনি মোট ১৩টি পদ রচনা করেন।
- দ্বিতীয় সর্বাধিক পদরচয়িতা কবি ভুসুকুপা। তিনি মোট ৮টি পদ রচনা করেন।
- তৃতীয় সর্বোচ্চ পদ রচনা করেন সরহপা। তাঁর রচিত পদের সংখ্যা (৪টি; ২২,৩২, ৩৮, ৩৯)।
- চতুর্থ সর্বোচ্চ পদ রচনা করেন কুক্কুরীপা (৩টি; ২, ২০, ৪৮)। তবে তাঁর রচিত ৪৮ নং পদটি খুঁজে পাওয়া যায়নি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৫.
মর্সিয়া সাহিত্যের আদি কবি বলা হয় কাকে?
  1. কানাহরি দত্ত
  2. দৌলত কাজী
  3. শেখ ফয়জুল্লাহ
  4. আব্দুল হাকিম
ব্যাখ্যা
• মর্সিয়া কাব্য:
- মধ্যযুগের বাংলা সাহিত্যে 'মর্সিয়া সাহিত্য' নামে এক ধরনের শোককাব্য বিস্তৃত অঙ্গন জুড়ে ছড়িয়ে আছে। 'মর্সিয়া' কথাটি আরবি এর অর্থ শোক প্রকাশ করা।
- আরবি সাহিত্যে মর্সিয়ার উদ্ভব নানা ধরনের শোকাবহ ঘটনা থেকে হলেও পরে তা কারবালা প্রান্তরে নিহত ইমাম হোসেন ও অন্যান্য শহীদকে উপজীব্য করে লেখা কবিতা মর্সিয়া নামে আখ্যাত হয়।
- আরবি সাহিত্য থেকে মর্সিয়া কাব্য ফারসি সাহিত্যে স্থান পায়।
- ভারতে মোগল শাসন প্রতিষ্ঠিত হলে এদেশে ফারসি ভাষায় মর্সিয়া প্রচলিত হয় এবং পরে উর্দু ভাষাতেও তার প্রসার ঘটে।
- মর্সিয়া কাব্য বা শোক কাব্যের পটভূমিকা বর্ণনা করতে গিয়ে ড. আহমদ শরীফ লিখেছেন, 'যুদ্ধ কাব্যের মধ্য কারবালাযুদ্ধ কাব্যই ষোল-সতের শতক থেকে বাংলার মুসলিম সমাজে বিশেষ জনপ্রিয় হতে থাকে।
- শেখ ফয়জুল্লাহকে মর্সিয়া সাহিত্যের আদি কবি বলা হয়। তার রচিত কাব্য জয়নবের চৌতিশা। এটি মর্সিয়া সাহিত্যের প্রথম গ্রন্থ। এটি কারবালার কাহিনি নিয়ে রচিত।
- মর্সিয়া সাহিত্যের প্রধান কবি- ফকির গরীবুল্লাহ্।

উৎস : বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৩৬.
কোন সময়কালকে অবক্ষয়ের যুগও বলা হয়?
  1. ১৬৬০-১৮৬০ সাল পর্যন্ত
  2. ১৭৬১-১৮৬৫ সাল পর্যন্ত
  3. ১৬৬১-১৮৬০ সাল পর্যন্ত
  4. ১৭৬১-১৮৬০ সাল পর্যন্ত
ব্যাখ্যা
• যুগসন্ধিক্ষণ:
- যুগসন্ধিক্ষণ মানে দুই যুগের মিলন। ১৭৬১-১৮৬০ সাল পর্যন্ত সময়কালকে যুগসন্ধিক্ষণ বলে এটিকে অবক্ষয়ের যুগও বলা হয়।
- এই সময়ে মধ্যযুগ ও আধুনিক যুগের সংমিশ্রণের বৈশিষ্ট্য পাওয়া যায়। 
- এ সময়ের সাহিত্যিক কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। বাংলা সাহিত্যে ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগসন্ধিকালের কবি হিসেবে পরিচিত। কারণ তিনি সমকালের সামাজিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে কবিতা রচনা করলেও তাঁর ভাষা,  ছন্দ ও অলঙ্কার ছিল মধ্যযুগীয়।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহাবুবুল আলম; বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্যিক জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৭.
'মৈনাক' কার ব্যবহৃত ছদ্মনাম?
  1. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. শামসুর রাহমান
  3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
ব্যাখ্যা
• 'মৈনাক' হচ্ছে কবি শামসুর রাহমানের ছদ্মনাম।
- 'মৈনাক' ছদ্মনামে তিনি পত্রিকায় কলাম লিখতেন। 

অন্যদিকে, 
• অনিলা দেবী ছদ্মনামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরিচিত।
• ক্বচিৎ প্রৌঢ়, বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের ছদ্মনাম।
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম 'কস্যচিৎ উপযুক্ত ভাইপো'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৩৮.
অন্ধকার যুগের অপর নাম-
  1. তমাস যুগ
  2. অবক্ষয় যুগ
  3. তামস যুগ
  4. সংমিশ্রণ যুগ
ব্যাখ্যা
• অন্ধকার যুগ:
- বাংলা সাহিত্যে ১২০০ থেকে ১৩৫০ সাল পর্যন্ত দেড় শ বছরকে কেউ কেউ অন্ধকার যুগ বা তামস যুগ বলে অভিহিত করেছেন।
- তথাকথিত অন্ধকার যুগের সাহিত্য সৃষ্টির কোন নিদর্শন পাওয়া যায় নি এ কথা ও সত্য নয়।
- এ সময়ে বাংলা সাহিত্যের ব্যাপক নিদর্শন পাওয়া না গেলেও অন্যান্য ভাষায় সাহিত্যসৃষ্টির নিদর্শন বর্তমান থাকাতে অন্ধকার যুগের অপবাদের অসারতা প্রমাণিত হয়।
- এ সময়ের প্রথমেই 'প্রাকৃতপৈঙ্গলের' মত প্রাকৃত ভাষার গীতিকবিতা গ্রন্থ সংকলিত হয়েছে।
- রামাই পণ্ডিত রচিত 'শূণ্যপূরাণ' এবং এর 'কলিমা জালাল' বা 'নিরম্মনের রুম্মা', ডাক ও খনার বচন, হলায়ুধ মিশ্র রচিত 'সেক শুভদয়ার' অন্তর্গত পীর মাহাত্মজ্ঞাপক বাংলা 'আর্যা' অথবা 'ভাটিয়ালী রাগেণ গীয়েতে' নির্দেশক বাংলা গান প্রভৃতি এ সময়ের সাহিত্য সৃষ্টির নমুনা হিসেবে উল্লেখযোগ্য। রাহুল সংকৃত্যায়ন এই সময়ে কিছু চর্যাপদ সংগ্রহ করে প্রকাশ করেছেন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৯.
বৈষ্ণব পদাবলিতে নায়িকার কয়টি অবস্থার কথা বর্ণিত হয়েছে?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
ব্যাখ্যা
• বৈষ্ণব পদাবলিতে নায়িকার অবস্থা:
- যে নায়িকার অন্তরে স্বতঃসিদ্ধ কৃষ্ণরতি থাকে এবং যার রতির মূলে থাকে একমাত্র কৃষ্ণেন্দ্রিয় প্রীতি, যিনি কৃষ্ণপ্রেমে বশীভূত, তাকে সমর্থা নায়িকা বলা হয়। বৃন্দাবনের শ্রীরাধা, ললিতা, বিশাখা, চন্দ্রাবলি এরা সকলেই সমর্থা নায়িকা।
- এঁদের মধ্যে শ্রীরাধা সর্বশ্রেষ্ঠ নায়িকা হিসেবে বিবেচিত।
- বৈষ্ণব পদাবলিতে কৃষ্ণের প্রধান প্রেমিকা হিসেবে শ্রীরাধাকে নায়িকা বলা হয়।

পদাবলিতে নায়িকার ৮টি অবস্থা। যথা :
- অভিসারিকা,
- বাসকসজ্জা,
- উৎকণ্ঠিতা,
- বিপ্রলব্ধা,
- খণ্ডিতা,
- কলহান্তরিতা,
- প্রোষিতভর্তৃকা এবং
- স্বাধীনভর্তৃকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।