পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
জাতিসংঘ - History, মূল সংস্থা, জড়িত ব্যক্তি, জাতিসংঘ ও বাংলাদেশ, জাতিসংঘ ও নোবেল, শান্তিরক্ষা কার্যক্রম (গুরুত্বপূর্ণগুলো), জাতিসংঘ মিশন সমূহ, World Bank, IMF, WTO. সোর্সঃ যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
WTO এর সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কোনটি?
  1. ক) মন্ত্রিপর্যায়ের সম্মেলন
  2. খ) সাধারণ পরিষদ
  3. গ) সরকারপ্রধান সম্মেলন
  4. ঘ) লিডারস সামিট
সঠিক উত্তর:
ক) মন্ত্রিপর্যায়ের সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
ক) মন্ত্রিপর্যায়ের সম্মেলন
ব্যাখ্যা
- WTO (World Trade Organization) এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম হলো মন্ত্রিপর্যায়ের সম্মেলন।
- সাধারণত প্রতি দুই বছর পরপর WTO মন্ত্রিপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়।
- WTO এর পরবর্তী ১২তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন ২০২১ সালের ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর জেনেভায় অনুষ্ঠিত হবে।
- সম্মেলনটি ২০২০ সালের ৮-১১ জুন মাসে কাজাখস্তানের রাজধানী নুর-সুলতান শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু করোনা মহামারির কারণে এর ভেন্যু ও সময় পরিবর্তন করা হয়।
- সর্বশেষ ১১তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ১০-১৩ সেপ্টেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরে।
(তথ্যসূত্রঃ WTO ওয়েবসাইট)
.
ICSID প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৫৬ সালে
  2. খ) ১৯৬০ সালে
  3. গ) ১৯৬৬ সালে
  4. ঘ) ১৯৮৮ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৬৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৬৬ সালে
ব্যাখ্যা
- ICSID (International Centre for Settlement of Investment Disputes) হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- ICSID ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৫৫টি।
- এটির সদরদপ্তর ওয়াশিংটন ডিসি তে অবস্থিত।
- এটি সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
(তথ্যসূত্রঃ বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট)
.
IMF এর বর্তমান প্রধান অর্থনীতিবিদ কে?
  1. ক) ক্রিস্টালিনা জর্জিয়েভা
  2. খ) গীতা গোপীনাথ
  3. গ) অভিজিত ব্যানার্জী
  4. ঘ) অংশুলা কান্ত
সঠিক উত্তর:
খ) গীতা গোপীনাথ
উত্তর
সঠিক উত্তর:
খ) গীতা গোপীনাথ
ব্যাখ্যা
- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান প্রধান অর্থনীতিবিদ হলেন ভারতীয় অর্থনীতিবিদ গীতা গোপীনাথ।
- তিনি সংস্থাটির প্রথম নারী অর্থনীতিবিদ। ১ জানুয়ারি ২০১৯ তিনি IMF এর প্রধান অর্থনীতিবিদ পদে নিযুক্ত হন।
অন্যদিকে,
- ক্রিস্টালিনা জর্জিয়েভা IMF এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক।
- অংশুলা কান্ত বিশ্বব্যাংক গ্রুপের বর্তমান প্রধান অর্থনীতিবিদ।
- অভিজিত ব্যানার্জী ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী।
(তথ্যসূত্রঃ IMF ওয়েবসাইট)
.
নিচের কোন দেশটি বিশ্বব্যাংকের সদস্য নয়?
  1. ক) চীন
  2. খ) ভেনেজুয়েলা
  3. গ) কিউবা
  4. ঘ) দক্ষিণ সুদান
সঠিক উত্তর:
গ) কিউবা
উত্তর
সঠিক উত্তর:
গ) কিউবা
ব্যাখ্যা
- বিশ্বব্যাংক তথা IBRD এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি।
- জাতিসংঘভুক্ত ৫টি দেশ বিশ্বব্যাংকের সদস্য নয়।
এগুলো হলো:
- কিউবা
- অ্যান্ডোরা
- উত্তর কোরিয়া
- লিচেনস্টাইন এবং
- মোনাকো।
- এছাড়া ফিলিস্তিন এবং ভ্যাটিকান সিটিও বিশ্বব্যাংকের সদস্য নয়।
- কসোভো জাতিসংঘের সদস্য না হলেও বিশ্বব্যাংকের সদস্য।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করে।
- IBRD এর সর্বশেষ সদস্য নাউরু (১২ এপ্রিল ২০১৬)।
- IDA এর সদস্য সংখ্যা ১৭৩টি।
(তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট)
.
WTO এর বাণিজ্য ব্যবস্থার সংস্কার বিষয়ে Doha Round এর সূচনা হয় কবে থেকে?
  1. ক) ১৯৯৬ সাল
  2. খ) ১৯৯৯ সাল
  3. গ) ২০০১ সাল
  4. ঘ) ২০০৭ সাল
সঠিক উত্তর:
গ) ২০০১ সাল
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০১ সাল
ব্যাখ্যা
- Doha Round হলো WTO কর্তৃক গৃহিত বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সংস্কার বিষয়ক সংলাপ বা কর্মপরিকল্পনা।
- ২০০১ সালে কাতারের দোহায় WTO এর চতুর্থ মন্ত্রীপর্যায়ের সম্মেলনে আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যে বাধা হ্রাসকরণ এবং WTO এর বাণিজ্য সংক্রান্ত বিধিবিধানের সংস্কারের লক্ষ্যে দোহা রাউন্ডের সূত্রপাত হয় যা এখনো চলমান।
- এটিকে Doah Development Agenda নামেও অভিহিত করা হয়।
(তথ্যসূত্র: WTO ওয়েবসাইট)
.
GATT চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো কবে?
  1. ক) ১ জানুয়ারি ১৯৪৪
  2. খ) ৩০ অক্টোবর ১৯৪৭
  3. গ) ২৫ ডিসেম্বর ১৯৪৯
  4. ঘ) ১২ এপ্রিল ১৯৫০
সঠিক উত্তর:
খ) ৩০ অক্টোবর ১৯৪৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০ অক্টোবর ১৯৪৭
ব্যাখ্যা
- GATT (The General Agreement on Tariffs and Trade) হলো WTO এর পূর্বসূরী।
- ১৯৪৭ সালের ৩০ অক্টোবর জেনেভায় ২৩টি দেশ GATT চুক্তিতে স্বাক্ষর করে।
- ১৯৮৬ সালে সূত্রপাত হওয়া উরুগুয়ে রাউন্ডের আটবছর ব্যাপী আলোচনার পর ১৯৯৫ সালের ১ জানুয়ারি GATT এর স্থলে WTO (World Trade Organization) আত্মপ্রকাশ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর GATT এর সদস্য হয়।
(তথ্যসূত্রঃ WTO ওয়েবসাইট)
.
২০২০ অর্থবছরে IDA থেকে ঋণ প্রাপ্তিতে দ্বিতীয় শীর্ষ দেশ কোনটি?
  1. ক) পাকিস্তান
  2. খ) ইথিওপিয়া
  3. গ) নাইজেরিয়া
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
- ২০২০ অর্থবছরে IDA এর মোট ঋণপ্রদানের প্রতিশ্রুতি ছিলো ৩০.৪৮ বিলিয়ন ডলার।
ঋণপ্রাপ্তিতে শীর্ষ দেশসমূহ হলো:
- প্রথম : নাইজেরিয়া (২.৫৭ বি. মা. ডলার)
- দ্বিতীয় : বাংলাদেশ (২.২৬ বি. মা. ডলার)
- তৃতীয় : গণপ্রজাতান্ত্রিক কঙ্গো (১.৬৪ বি. মা. ডলার)
- চতুর্থ : পাকিস্তান (১.৪৭ বি. মা. ডলার)
- পঞ্চম : ইথিওপিয়া (১.০৪ বি. মা. ডলার)।
(তথ্যসূত্রঃ IDA ওয়েবসাইট)
.
বিশ্বব্যাংক নিচের কোন রিপোর্টটি প্রকাশ করে থাকে?
  1. ক) বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন
  2. খ) সহজে ব্যবসা সূচক
  3. গ) ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক
  4. ঘ) বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক
সঠিক উত্তর:
খ) সহজে ব্যবসা সূচক
উত্তর
সঠিক উত্তর:
খ) সহজে ব্যবসা সূচক
ব্যাখ্যা

বিশ্বব্যাংক প্রকাশিত রিপোর্ট:
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন
- সহজে ব্যবসা সূচক
- গ্লোবাল ইকনমিক প্রসপেক্টস

আঙ্কটাড প্রকাশিত রিপোর্ট:
- বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন
- বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক

বিশ্ব বাণিজ্য সংস্থা প্রকাশিত রিপোর্ট:
- বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান

আইএমএফ প্রকাশিত রিপোর্ট:
- ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক।

(তথ্যসূত্র: সংস্থাগুলোর ওয়েবসাইট)

.
IMF এর সর্বশেষ সদস্য কোনটি?
  1. ক) নাউরু
  2. খ) দক্ষিণ সুদান
  3. গ) অ্যান্ডোরা
  4. ঘ) মোনাকো
সঠিক উত্তর:
গ) অ্যান্ডোরা
উত্তর
সঠিক উত্তর:
গ) অ্যান্ডোরা
ব্যাখ্যা
- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি।
- ২০২০ সালের ১৬ অক্টোবর অ্যান্ডোরা সংস্থাটির ১৯০তম সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করেছিলো।
(তথ্যসূত্র: IMF ওয়েবসাইট)
১০.
বাংলাদেশ প্রথমবার কত সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিলো?
  1. ক) ১৯৭৮-১৯৭৯ মেয়াদে
  2. খ) ১৯৭৯-১৯৮০ মেয়াদে
  3. গ) ১৯৮০-১৯৮১ মেয়াদে
  4. ঘ) ২০০০-২০০১ মেয়াদে
সঠিক উত্তর:
খ) ১৯৭৯-১৯৮০ মেয়াদে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭৯-১৯৮০ মেয়াদে
ব্যাখ্যা
- জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার মধ্যে নিরাপত্তা পরিষদ অন্যতম। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব এই পরিষদের উপর ন্যস্ত। এটিকে জাতিসংঘের সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা বিবেচনা করা হয়।
- বাংলাদেশ মোট দুইবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়। প্রথমবার ১৯৭৯-১৯৮০ মেয়াদে এবং দ্বিতীয়বার ২০০০-২০০১ মেয়াদে।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১১.
জাতিসংঘের অছি পরিষদের কার্যক্রম বন্ধ ঘোষিত হয় কত সালে?
  1. ক) ১৯৯৪ সালে
  2. খ) ১৯৯৬ সালে
  3. গ) ১৯৯৭ সালে
  4. ঘ) ১৯৯৯ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৯৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৯৪ সালে
ব্যাখ্যা
- অছি পরিষদ বা Trusteeship Council জাতিসংঘের ৬টি মূল সংস্থার একটি।
- উপনিবেশিক শাসনাধীন অঞ্চলগুলোকে স্বাধীন করে জাতিসংঘের সদস্যভুক্ত করার লক্ষ্যে এই পরিষদ গঠিত হয়।
- জাতিসংঘের Trusteeship এর অধীনে থাকা সর্বশেষ অঞ্চল পালাউ এর স্বাধীনতা লাভের মাধ্যমে ১৯৯৪ সালের ১ নভেম্বর অছি পরিষদের কার্যক্রমের সমাপ্তি ঘটে।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১২.
নিচের কোনগুলো জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয়?
  1. ক) ফরাসি, ইংরেজি ও আরবি
  2. খ) ইংরেজি, চীনা ও স্পেনিশ
  3. গ) আরবি, ফরাসি ও রুশ
  4. ঘ) স্পেনিশ, রুশ ও পর্তুগিজ
সঠিক উত্তর:
ঘ) স্পেনিশ, রুশ ও পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্পেনিশ, রুশ ও পর্তুগিজ
ব্যাখ্যা
- জাতিসংঘের অফিসিয়াল ভাষা ছয়টি।
এগুলো হলো:
- ইংরেজি
- ফরাসি
- রাশিয়ান
- চীনা
- স্পেনিশ ও
- আরবি।
(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১৩.
নিচের কোনটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়?
  1. ক) IBRD
  2. খ) ICSID
  3. গ) WIPO
  4. ঘ) IFAD
সঠিক উত্তর:
খ) ICSID
উত্তর
সঠিক উত্তর:
খ) ICSID
ব্যাখ্যা
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ১৫টি।
এগুলো হলো:
- ILO
- FAO
- UNIDO
- ICAO
- UNWTO
- IFAD
- UPU
- WHO
- WIPO
- IMO
- WMO
- ITU
- UNESCO
- IMF
- WB
অন্যদিকে,
- ICSID এবং MIGA বিশ্বব্যাংক গ্রুপের সদস্য হলেও জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)