পরীক্ষা আর্কাইভ

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি

পরীক্ষাGKPedia - বাংলাদেশ বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes১৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা – ১৭ সাম্প্রতিক সমাচার বিগত ৩ মাসের সাম্প্রতিক বাংলাদেশ বিষয়বলী [Live Class -25 মেন্টর: আসিফ আসাদ]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
২০২৫ সালে শিক্ষায় একুশে পদক লাভ করেন কে? 
  1. মোহাম্মদ ইউসুফ চৌধুরি
  2. নাসির আলী মামুন
  3. ড. নিয়াজ জামান
  4. মাহফুজ উল্লা
ব্যাখ্যা

- শিক্ষায়: ড. নিয়াজ জামান।

• একুশে পদক-২০২৫:

-  ২০২৫ সালে  ১৭ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক দেওয়া হয়।
- ক্রীড়ায় একুশে পদক পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
- গবেষণায়: মঈদুল হাসান (মূলধারা ৭১ এর রচয়িতা)।
- ভাষা ও সাহিত্যে: শহীদুল জহির (মরণোত্তর) ও হেলাল হাফিজ (মরণোত্তর)।
- সংস্কৃতি ও শিক্ষায়: ড. শহীদুল আলম।
- বিজ্ঞান ও প্রযুক্তিতে: মেহেদী হাসান খান, রিফাত নবী, মো. তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।
- সাংবাদিকতায় :মাহফুজ উল্লা (মরণোত্তর) এবং
- সাংবাদিকতা ও মানবাধিকার: মাহমুদুর রহমান।
- শিল্পকলার চলচ্চিত্রে: আজিজুর রহমান।
- সংগীতে :উস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও ফেরদৌস আরা,
- আলোকচিত্রে: নাসির আলী মামুন।
- চিত্রকলায়: রোকেয়া সুলতানা।
• শিক্ষায়: ড. নিয়াজ জামান।
- সমাজসেবায় :মোহাম্মদ ইউসুফ চৌধুরি।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

.
বাংলাদেশ ২০০ টাকার নতুন নোটে সম্মুখ  চিত্রে রয়েছে-
  1. কেন্দ্রীয় শহীদ মিনার 
  2. গ্রাফিতি-২০২৪
  3. অপরাজেয় বাংলা
  4. ষাট গম্বুজ মসজিদ
ব্যাখ্যা

- ২০০ টাকার নোটে সম্মখ চিত্রে রয়েছে অপরাজেয় বাংলা।

বাংলাদেশের নতুন নোট:
- ২ টাকার নোটে সামনে চিত্র:  শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ  এবং পিছনের চিত্র 'রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ।
- ৫ টাকার সামনে চিত্র 'তারা মসজিদ  এবং পিছনের চিত্র  'গ্রাফিতি-২০২৪';
- ১০ টাকার নোটে সামনে চিত্র বায়তুল মোকাররম  এবং পিছনের চিত্র  মসজিদ 'গ্রাফিতি-২০২৪';
- ২০ টাকার নোটে সামনে চিত্র কান্তজিউ মন্দির   এবং পিছনের চিত্র  পাহাড়পুর বৌদ্ধবিহার;
- ৫০ টাকার নোটে সামনে চিত্র আহসান মঞ্জিল  এবং পিছনের চিত্র  শিল্পাচার্য জয়নুল আবেদিনের 'সংগ্রাম' চিত্র;
- ১০০ টাকার নোটে সামনে চিত্র ষাট গম্বুজ মসজিদ,  এবং পিছনের চিত্র   বাগেরহাট সুন্দরবন;
- ২০০ টাকার নোটে সামনে চিত্র অপরাজেয় বাংলা,  এবং পিছনের চিত্র  'গ্রাফিতি-২০২৪';
- ৫০০ টাকার নোটে  সামনে চিত্র কেন্দ্রীয় শহীদ মিনার  এবং পিছনের চিত্র   বাংলাদেশ সুপ্রিম কোর্ট;
- ১০০০ টাকার নোটে সামনে চিত্র জাতীয় স্মৃতিসৌধ, সাভার  এবং পিছনের চিত্র  জাতীয় সংসদ ভবন |

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট। [লিঙ্ক]

.
নোট অব ডিসেন্ট কী? 
  1. আইনি রিপোর্ট
  2. আনুষ্ঠানিক একমত 
  3. আনুষ্ঠানিক ভিন্নমত 
  4. বর্ণিত সবগুলো
ব্যাখ্যা

নোট অব ডিসেন্ট:
- যখন কোনো কমিটি, বোর্ড বা প্যানেল কোন বিষয়ে একটি যৌথ সিদ্ধান্ত নেয়, তখন সাধারণভাবে সব সদস্য যদি একমত হন, তাহলে সেটি "সম্মত সিদ্ধান্ত" (unanimous decision) বলে।
- যদি কোনো সদস্য ঐ সিদ্ধান্তের সঙ্গে একমত না হন এবং তার ভিন্নমত লিখিত আকারে প্রদান করেন, সেটিকেই বলা হয় "নোট অব ডিসেন্ট"।

উল্লেখ্য, 
- আদালতের ক্ষেত্রে এটি এমন এক লিখিত মত, যা একজন বিচারক সংখ্যাগরিষ্ঠ রায়ের বিপরীতে প্রদান করেন।
- এতে বিচারক তাঁর নিজস্ব আইনি যুক্তি ও ব্যাখ্যা তুলে ধরেন।
- ভবিষ্যতে আইন ব্যাখ্যা বা আইন সংস্কারের ক্ষেত্রে এই ধরনের ভিন্নমত অনেক সময় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।

উৎস: Merriam-Webster.com.

.
বর্তমানে জিডিপিতে কৃষি খাতের অবদান কত শতাংশ? [জানুয়ারি,২০২৬]
  1. ১২.৯৪%
  2. ১০.৯৪%
  3. ১১.৯৪%
  4. ১০.৫৪%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
• জিডিপিতে কৃষির সার্বিক অবস্থান: 
- কৃষি খাতের অবদান ১০.৯৪%।
- কৃষি খাতে প্রবৃদ্ধির হার ১.৭৯%।
- কৃষি খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৪৪.৬৭%।

অন্যদিকে,
-  শিল্প খাতের অবদান ৩৭.৪৪%।
- সেবা খাতের অবদান ৫১.৬২%

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

.
সম্প্রতি, বাংলাদেশ থেকে 'ওয়েস্ট ওয়‍্যার' জাহাজ রপ্তানি করা হয় কোন দেশে? [জানুয়ারি,২০২৬]
  1. ডেনমার্কে
  2. তুরস্কে
  3. ওমান 
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

জাহাজ রপ্তানি: 
- জাহাজ রপ্তানি  করেছে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড।
- সম্প্রতি, বাংলাদেশ থেকে 'ওয়েস্ট ওয়‍্যার' জাহাজ রপ্তানি করা হয় তুরস্কে।
- তুরস্কের জন্য নির্মিত ৫,৫০০ ডেডওয়েট টন ক্ষমতাসম্পন্ন আধুনিক মাল্টিপারপাস ভেসেল 'ওয়েস ওয়্যার' হস্তান্তরের মধ্য দিয়ে বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে নতুন মাইলফলক যোগ হলো।

- সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট কারখানায় এ জাহাজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় তুরস্কের প্রতিষ্ঠান নোপ্যাক শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের কাছে।

অন্যদিকে, 
- চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মারওয়ান অ্যান্ড ট্রেডিং কো. এলএলসির কাছে তিনটি ল্যান্ডিং ক্রাফ্ট—মায়া, এসএমএস এমি ও মুনা রপ্তানি করা হয়।

উৎস: দ্যা বিজনেস স্টান্ডার্ড।[লিঙ্ক]

.
বর্তমানে ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা- [জানুয়ারি,২০২৬]
  1. ঠাকুরগাঁও
  2. দিনাজপুর
  3. ঝিনাইদহ
  4. রংপুর
ব্যাখ্যা

• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী:
• কৃষি ফসল শীর্ষ জেলা সমূহ:
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

.
বাংলা ভাষার প্রথম ’এআই’ প্ল্যাটফর্মের নাম কী?
  1. বাংলা বট এআই
  2. কাগজ ডট এআই
  3. শব্দ এআই 
  4. ভাষা প্ল্যাটফর্ম এআই
ব্যাখ্যা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই):
- বাংলা ভাষার জন্য এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম 'কাগজ ডট এআই (kagoj.ai)' চালু হয়েছে।
- 'কাগজ ডট এআই' বাংলা ভাষাভিত্তিক লেখালেখি, দাপ্তরিক নথি প্রস্তুত, ভাষা প্রক্রিয়াকরণ এবং কনটেন্ট তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করবে।
- প্রকাশের তারিখ: ১৭ ‍ডিসেম্বর, ২০২৬ সালে।
- এছাড়া একই সাথে নতুন বাংলা ফন্ট 'জুলাই' দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

.
২০২৫ সালে মানবাধিকারে বেগম রোকেয়া পদক লাভ করেন কে?
  1. সৈয়দা রেজাওনা চৌধুরী
  2. কল্পনা আক্তার
  3. নাবিলা ইদ্রিস
  4. রুভানা রাকিব
ব্যাখ্যা

বেগম রোকেয়া পদক ২০২৫:
- নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক ২০২৫ দেওয়া হয়েছে।
• পদক প্রাপ্তরা হলেন-
- নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) - রুভানা রাকিব, 
- নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) - কল্পনা আক্তার, 
- মানবাধিকার শ্রেণিতে - নাবিলা ইদ্রিস, 
- নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) - ঋতুপর্ণা চাকমা।

উৎস: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

.
বর্তমানে বাংলাদেশের শীর্ষ তুলা সরবরাহকারী দেশ কোনটি? [জানুয়ারি,২০২৬]
  1. ভারত
  2. যুক্তরাষ্ট্র
  3. ব্রাজিল 
  4. পাকিস্তান
ব্যাখ্যা

- বাংলাদেশের শীর্ষ তুলা সরবরাহকারী দেশ ব্রাজিল।
- ২০২৪-২৫ বিপণন বছরে বাংলাদেশ মোট ৮.২৮ মিলিয়ন বেল তুলা আমদানি করেছে
- যা আগের বছরের তুলনায় ৫.২% বেশি।
- এর মধ্যে ব্রাজিল সরবরাহ করেছে ১.৯ মিলিয়ন বেল বা প্রায় ২৫% বাজার অংশীদারিত্ব।

অন্যদিকে,
- ভারত সরবরাহ করেছে ১.৪ মিলিয়ন বেল (১৫%)।
- ২০২৫-২৬ বিপণন বছরে বাংলাদেশের কাঁচা তুলা আমদানি আরও ১.৪% বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ।

উৎস: ডেইলি স্টার বাংলা পত্রিকা নিউজ। [লিঙ্ক]

১০.
২০২৫ সালে নজরুল পুরস্কার লাভ করেন কে? 
  1. আনোয়ারুল হক এবং শবনম মুশতারী
  2. সেলিনা হোসেন এবং মাহমুদুল হাসান
  3. হুমায়ূন আহমেদ এবং ফরিদা পারভীন
  4. শহীদুল জহির এবং রূপা হক
ব্যাখ্যা

নজরুল পুরস্কার:
-  বাংলা একাডেমি নজরুল পুরস্কার চালু করে ২০২২ সালে।
• ২০২৫ সালে নজরুল পুরস্কার লাভ করেন যারা: 
নজরুল গবেষক অধ্যাপক আনোয়ারুল হক এবং নজরুলসংগীত-চর্চায় প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারীকে নজরুল পুরস্কার ২০২৫-এ ভূষিত করেছে।
- নজরুল পুরস্কারের অর্থমূল্য (প্রতিটি) ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।

উল্লেখ্য,
- ২০২৫ সালে বাংলা একাডেমির 'রবীন্দ্র পুরস্কার' পেয়েছেন ড. অসীম দত্ত ও শিল্পী এ এম এম মহীউজজামান চৌধুরী ময়না।
- ২০২৪ সালে নজরুল পুরস্কার লাভ করেন অধ্যাপক রাজিয়া সুলতানা।

উৎস: বাংলা একাডেমি ওয়েবসাইট।

১১.
IMF এর পূর্বাভাসমতে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতির হার হবে কত শতাংশ? 
  1. ৬.৭শতাংশ
  2. ৮.৭শতাংশ
  3. ৯.২শতাংশ
  4. ১০.৪শতাংশ
ব্যাখ্যা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ):
- চলতি ২০২৫–২৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার আগের অর্থবছরের চেয়ে বাড়বে।
- আবার মূল্যস্ফীতির হার কমবে।
- চলতি অর্থবছরে মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৭ শতাংশ হবে।
- যা ২০২৪-২৫ অর্থবছরে ছিল ১০ শতাংশ।

• আইএমএফ বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৪ দশমিক ৯ শতাংশ।
- অন্তর্বর্তী সরকার অবশ্য চলতি অর্থবছরের প্রবৃদ্ধির হার ঠিক করেছে ৫ দশমিক ৫ শতাংশ।
- আইএমএফের নতুন পূর্বাভাস অনুসারে, এ বছর বৈশ্বিক গড় জিডিপিতে প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ২ শতাংশ।

উৎস: প্রথম আলো পত্রিকা নিউজ।[লিঙ্ক]

১২.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুসারে, কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত কোনটি? 
  1. সেবা খাত
  2. কৃষি খাত
  3. শিল্প খাত
  4. বানিজ্য খাত
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫: 
- শিল্প খাতের অবদান ৩৭.৪৪%।
- শিল্প খাতে প্রবৃদ্ধির হার ৪.৩৪%।
- শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ১৭.৩৭%।
- সেবা খাতের অবদান ৫১.৬২%।
- সেবা খাতে প্রবৃদ্ধির হার ৪.৫১%।
- সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৩৭.৯৬%।
- কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত কৃষিখাত এবং ছোট খাত শিল্পখাত।
- কৃষি খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৪৪.৬৭%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

১৩.
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মহিলা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করমুক্ত আয়সীমা কত? 
  1. ৪.০০ লাখ টাকা
  2. ৪.৭৫ লাখ টাকা
  3. ৪.৫০ লাখ টাকা
  4. ৫.০০ লাখ টাকা
ব্যাখ্যা

২০২৫-২৬ অর্থবছরের করমুক্ত আয়সীমা: 
- সাধারণ করদাতা ৩.৫০ লাখ টাকা
- মহিলা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতা ৪.০০ লাখ টাকা
- প্রতিবন্ধী ব্যক্তি করদাতা, তৃতীয় লিঙ্গ করদাতা ৪.৭৫ লাখ টাকা
- গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা ৫.০০ লাখ টাকা।

 • বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- "জুলাই যোদ্ধা"।

উৎস: বাজেট ২০২৫-২৬ অর্থবছর।

১৪.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুসারে, জিডিপি প্রবৃদ্ধির হার কত? 
  1. ৪.৯৭%
  2. ৩.৯৭%
  3. ৩.৫২%
  4. ৩.৬৭%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৪৮.৩০ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৬৪,৩৪৭ মিলিয়ন মার্কিন ডলার।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।

এছাড়াও, 
 বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- পুরুষ: মহিলা = ৯৬.৩: ১০০।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- স্থূল জন্মহার (প্রতি ১০০০): ১৯.৪ জন।
- স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০): ৬.১ জন।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

১৫.
বর্তমানে তুলা উৎপাদনে শীর্ষ বিভাগ কোনটি? [জানুয়ারি,২০২৬]
  1. খুলনা
  2. রাজশাহী
  3. সিলেট
  4. রংপুর
ব্যাখ্যা

শীর্ষ বিভাগ:
- ধান উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- গম উৎপাদনে শীর্ষ বিভাগ রাজশাহী।
- ভুট্টা উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- পাট উৎপাদনে শীর্ষ বিভাগ ঢাকা।
- তুলা উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- চা উৎপাদনে শীর্ষ বিভাগ সিলেট।
- তামাক উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- আলু উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ- ২০২৪।

১৬.
দেশের ৬২ তম জিআই পণ্য কোনটি?
  1. মেহেরপুরের সাবিত্রী মিষ্টি
  2. মেহেরপুরের হিমসাগর আম
  3. কালিগঞ্জের তোয়ালে
  4. ফরিদপুরের পাট
ব্যাখ্যা

বাংলাদেশের জিআই পণ্য:
- GI পণ্য একটি দেশের মাটি, পানি, আবহাওয়া, জলবায়ু, উৎপাদন পদ্ধতি এবং স্থানীয় জনগণের সংস্কৃতি যদি কোনো পণ্যকে বিশেষ গুণে বা উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে, তবে সেটি সেই দেশের GI (Geographical Indication) পণ্য হিসেবে স্বীকৃত হয়। - - বর্তমানে বাংলাদেশের GI পণ্যের সংখ্যা: ৬২টি। [জানুয়ারি, ২০২৬]
• সম্প্রতি নতুন GI পণ্যসমূহ- 
- ৬২তম জিআই কালিগঞ্জের তোয়ালে; 
- ৬১তম  জিআই মেহেরপুরের সাবিত্রী মিষ্টি;
- ৬০ তম জি আই- ফরিদপুরের পাট;
- ৫৯ তম জি আই-মেহেরপুরের হিমসাগর আম।

উৎস: পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর। 

১৭.
বাংলাদেশ জাতিসংঘ আন্তর্জাতিক পানি চুক্তিতে (UN Water Convention) এশিয়ার কততম দেশ হিসাবে সাক্ষর করে? 
  1. প্রথম 
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. পঞ্চম
অনির্ধারিত
ব্যাখ্যা

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে UN Water Convention-এ স্বাক্ষর করেছে।
এশিয়ার কততম দেশ সেটা সঠিক কোথাও উল্লেখ নেই তবে ১১ বা ১২তম হতে পারে। প্রশ্নে ভাষাগত ত্রুটি রয়েছে।
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

জাতিসংঘ পানি কনভেনশন:

- জাতিসংঘের আন্তঃসীমান্ত পানিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক 'প্রোটেকশন অ্যান্ড ইউজ অফ ট্রান্সবাউন্ডারি ওয়াটারকোর্সেস অ্যান্ড  ইন্টারন্যাশনাল লেকস', যা 'জাতিসংঘ পানি কনভেনশন' নামে পরিচিত।
- প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসেবে জাতিসংঘ পানি কনভেনশনে যুক্ত হয়েছে বাংলাদেশ।
- ২০ জুন-২০২৫ বাংলাদেশের আনুষ্ঠানিক ভাবে যুক্ত হয় এ কনভেনশনে।
- এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বে ৫৬তম সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়।

উল্লেখ্য,
UN Water Convention:

- এর পূর্ণনাম: Convention on the Protection and Use of Transboundary Watercourses and International Lakes.
- গৃহীত হয়: ১৯৯২ সালে।
- কার্যকর হয়: ২০০০ সালে।

উৎস: UN Water Convention ওয়েবসাইট।

১৮.
২০২৫ সালে প্রতিবাদী তারুণ্যের স্বাধীনতা পুরস্কার লাভ করেন কে? 
  1. বদরুদ্দীন মোহাম্মদ উমর
  2. নভেরা আহমেদ
  3. মীর আবদুস শুকুর আল মাহমুদ
  4. আবরার ফাহাদ
ব্যাখ্যা

- স্বাধীনতা পদক বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক।
- ১৯৭৭ সালে প্রথম এ পুরস্কার প্রদান করা হয়।

• স্বাধীনতা পুরস্কার ২০২৫:

- ৭ বিশিষ্ট ব্যক্তিকে দেয়া হয় ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’।
- ৭ জনের মধ্যে ৬ জনকে মরণোত্তর পুরস্কার প্রাপ্ত হয়।
- শুধু বদরুদ্দীন মোহাম্মদ উমর জীবিত পুরস্কার প্রাপ্ত হন।
- বিজ্ঞান ও প্রযুক্তিতে :অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর),।
- সাহিত্যে: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), । 
- সংস্কৃতিতে: নভেরা আহমেদ (মরণোত্তর),।
- সমাজসেবায়: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর),।
- মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর),।
- শিক্ষা ও গবেষণায় : বদরুদ্দীন মোহাম্মদ উমর ।
- প্রতিবাদী তারুণ্যের : আবরার ফাহাদ (মরণোত্তর)।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

১৯.
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন বিভাগে? 
  1. ঢাকা 
  2. বরিশাল
  3. রাজশাহী
  4. চট্টগ্রাম
ব্যাখ্যা

• জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)। -
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।

উৎস: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।