পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১০
সিলেবাস
বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ। সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC & HSC বোর্ড বই এবং বঙ্গবন্ধুর লেখা সকল বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
১৯৭১ সালের ১৫ মার্চ থেকে বঙ্গবন্ধু কত দফা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন?
  1. ক) ১১ দফা
  2. খ) ১৫ দফা
  3. গ) ২৫ দফা
  4. ঘ) ৩৫ দফা
সঠিক উত্তর:
ঘ) ৩৫ দফা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৫ দফা
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১৪ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশক্রমে তাজউদ্দিন আহমদ ৩৫ দফা আন্দোলন কর্মসূচি ও নির্দেশনা ঘোষণা করেন। এই ঘোষণা দ্বারা পূর্বের সকল নির্দেশাবলী বাতিল ঘোষিত হয়।
৩৫ দফা নির্দেশাবলীর প্রধান দফাসমূহ হলো:
১ নং দফা:
- সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় পূর্ব থেকে চলমান হরতাল পালিত হবে।
২ নং দফা:
- সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
৩ নং দফা:
- আইন ও শৃঙ্খলা রক্ষা।
৪ নং দফা:
- সামরিক কাজে ব্যবহার ব্যতীত বন্দরের অন্যান্য কাজ সচল থাকবে।
৫ নং দফা:
- আমাদনি প্রভৃতি।

(তথ্যসূত্র: স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র : দ্বিতীয় খণ্ড : পৃষ্ঠা-৭৪১)
.
অস্থায়ী প্রবাসী সরকারের প্রতি সর্বপ্রথম কোন কূটনীতিক আনুগত্য জ্ঞাপন করেন?
  1. ক) সৈয়দ মোয়াজ্জেম হোসেন
  2. খ) এম. হোসেন আলী
  3. গ) আবদুল মান্নান
  4. ঘ) হুমায়ুন রশীদ চৌধূরী
সঠিক উত্তর:
খ) এম. হোসেন আলী
উত্তর
সঠিক উত্তর:
খ) এম. হোসেন আলী
ব্যাখ্যা
১৯৭১ সালের ৬ এপ্রিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে অসাধারণ ঘটনার জন্ম দিয়েছিলেন তৎকালীন দু’জন তরুন বাঙালি কুটনীতিক-নয়দিল্লিস্থ পাকিস্তান হাই কমিশনের সেকেন্ড সেত্রেটারি কে. এম. শিহাবুদ্দিন এবং এসিস্টেন্ট প্রেস এটাচী আমজাদুল হক।

মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হওয়ার পূবের্ই কে. এম. শিহাবুদ্দিন ও আমজাদুল হকের নয়াদিল্লিতে এক প্রেস কনফারেন্স করে স্ত্রী, সন্তান ও পরিবারের কথা চিন্তা না করে লোভনীয় কূটনীতিকের পদ ছেড়ে দেন এবং পাকিস্তান সরকারের অন্যায় অত্যাচারের তীব্র নিন্দা জানান, যা সমগ্র পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল।

অন্যদিকে,
- ১৯৭১ সালের ১৮ এপ্রিল সরকার গঠনের একদিন পর কলকাতার পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ হোসেন আলী এবং সব বাঙালি কূটনীতিক ও স্টাফ একযোগে বাংলাদেশের পক্ষে আনুগত্য জানান।
- 'পাকিস্তান ডেপুটি হাইকমিশন' নামফলক নামিয়ে ফেলা হয়। সেখানে 'বাঙলা দেশ কূটনৈতিক মিশন' নামফলক লাগিয়ে দেওয়া হয়।
- মিশনের ছাদে ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ হোসেন আলীর নেতৃত্বে ওড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। এর মাধ্যমে প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়তে শুরু করে।

উৎস: i) পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট।
ii) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।
.
মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়?
  1. ক) ১০টি
  2. খ) ১১টি
  3. গ) ১৭টি
  4. ঘ) ১৮টি
সঠিক উত্তর:
খ) ১১টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১টি
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০-১৭ জুলাই কলকাতায় তাজউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত যুদ্ধাঞ্চলের অধিনায়কদের সম্মেলনে সমগ্র দেশকে ১১টি সেক্টরে বিভক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রত্যেক সেক্টরে একজন করে সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। ১১টি সেক্টরকে ৬৪টি সাব সেক্টরে বিভক্ত করা হয়।
এগারোটি সেক্টর হলো:
১ নং সেক্টর:
- সেক্টর এলাকা : চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালি জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা
- সেক্টর কমান্ডার : মেজর জিয়াউর রহমান এবং মেজর রফিকুল ইসলাম
২ নং সেক্টর:
- সেক্টর এলাকা : ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং নোয়াখালি জেলার অংশবিশেষ
- সেক্টর কমান্ডার : মেজর খালেদ মোশাররফ এবং মেজর এ.টি.এম হায়দার
৩ নং সেক্টর:
- সেক্টর এলাকা : উত্তরে চূড়ামনকাঠি (শ্রীমঙ্গলের নিকট) থেকে সিলেট এবং দক্ষিণে ব্রাহ্মণবাড়ীয়ার সিঙ্গারবিল পর্যন্ত এলাকা
- সেক্টর কমান্ডার : মেজর কে.এম শফিউল্লাহ এবং মেজর এ.এন.এম নূরুজ্জামান
৪ নং সেক্টর:
- সেক্টর এলাকা : উত্তরে সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা থেকে দক্ষিণে কানাইঘাট থানা
- সেক্টর কমান্ডার : মেজর চিত্তরঞ্জন দত্ত
৫ নং সেক্টর:
- সেক্টর এলাকা : সিলেট জেলার দুর্গাপুর থেকে ডাউকি (তামাবিল) এবং জেলার পূর্বসীমা পর্যন্ত বিস্তৃত এলাকা
- সেক্টর কমান্ডার : মেজর মীর শওকত আলী
৬ নং সেক্টর:
- সেক্টর এলাকা : সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা
- সেক্টর কমান্ডার : উইং কমান্ডার এম খাদেমুল বাশার
৭ নং সেক্টর:
- সেক্টর এলাকা : রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুর জেলার দক্ষিণাংশ
- সেক্টর কমান্ডার : মেজর নাজমুল হক এবং সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান
৮ নং সেক্টর:
- সেক্টর এলাকা : কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর ও পটুয়াখালী জেলা
- সেক্টর কমান্ডার : মেজর আবু ওসমান চৌধুরী এবং মেজর এম.এ মঞ্জুর
৯ নং সেক্টর:
- সেক্টর এলাকা : বরিশাল ও পটুয়াখালি জেলা এবং খুলনা ও ফরিদপুর জেলার অংশবিশেষ
- সেক্টর কমান্ডার : মেজর এম. এ জলিল এবং মেজর এম. এ মঞ্জুর
১০ নং সেক্টর:
- সেক্টর এলাকা : সমুদ্র ও নৌ অঞ্চল
- সেক্টর কমান্ডার : নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিলো না
১১ নং সেক্টর:
- সেক্টর এলাকা : টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা
- সেক্টর কমান্ডার : মেজর এম. আবু তাহের এবং স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহ
(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
.
বীরশ্রেষ্ঠ খেতাব প্রাপ্তদের মধ্যে নিচের কোন জন সাবেক ই. পি. আর. সদস্য?
  1. ক) মোস্তফা কামাল
  2. খ) রুহুল আমিন
  3. গ) মুন্সি আব্দুর রউফ
  4. ঘ) হামিদুর রহমান
সঠিক উত্তর:
গ) মুন্সি আব্দুর রউফ
উত্তর
সঠিক উত্তর:
গ) মুন্সি আব্দুর রউফ
ব্যাখ্যা
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্যে বঙ্গবন্ধু সরকার ১৯৭৩ সালে সাতজন কে সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ প্রদান করেন।
বাহিনী অনুসারে বীরশ্রেষ্ঠবৃন্দ:
- সেনাবাহিনীর : তিনজন
- সাবেক ই. পি. আর : দুইজন
- বিমানবাহিনীর : একজন
- নোবাহিনীর : একজন।
বীরশ্রেষ্ঠবৃন্দ:
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর : সেনাবাহিনী
- সিপাহী মোস্তফা কামাল : সেনাবাহিনী
- সিপাহী হামিদুর রহমান : সেনাবাহিনী
- ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন : নৌবাহিনী
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান : বিমান বাহিনী
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ : সাবেক ই. পি. আর.
- ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ : সাবেক ই. পি. আর.।

(তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়)
.
কোন দেশটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিলো?
  1. ক) ইরাক
  2. খ) কানাডা
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) সোভিয়েত ইউনিয়ন
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব, ইরান প্রভৃতি দেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে।
অন্যদিকে,
সোভিয়েত ইউনিয়ন, ভারত, কানাডা, ইরাক ও অন্যান্য সমাজতান্ত্রিক দেশগুলো মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন জানায়।
পশ্চিমা দেশগুলোর গণমাধ্যমসমূহ মুক্তিযুদ্ধের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করে। তবে জাতিসংঘ কার্যকর ভূমিকা গ্রহণে ব্যর্থ হয়।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
.
বঙ্গবন্ধুর মায়ের নাম কী?
  1. ক) বেগম ফজিলাতুন্নেসা
  2. খ) সায়েরা খাতুন
  3. গ) শাহেদা আক্তার
  4. ঘ) রাবেয়া বেগম
সঠিক উত্তর:
খ) সায়েরা খাতুন
উত্তর
সঠিক উত্তর:
খ) সায়েরা খাতুন
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর মায়ের নাম : সায়েরা খাতুন
পিতার নাম : শেখ লুৎফর রহমান
দাদার নাম : শেখ আবদুল হামিদ
নানার নাম : শেখ আবদুল মজিদ
স্ত্রীর নাম : বেগম ফজিলাতুন্নেসা মুজিব (রেণু)।

(তথ্যসূত্র: অসমাপ্ত আত্মজীবনী)
.
যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু কোন দপ্তরের দায়িত্বে ছিলেন?
  1. ক) অর্থ ও পরিকল্পনা
  2. খ) স্বরাষ্ট্র ও ত্রাণ
  3. গ) কৃষি ও সমবায়
  4. ঘ) শিক্ষা ও স্বাস্থ্য
সঠিক উত্তর:
গ) কৃষি ও সমবায়
উত্তর
সঠিক উত্তর:
গ) কৃষি ও সমবায়
ব্যাখ্যা
১৯৫৪ সালের ৮ মার্চ পূর্ব পাকিস্তানে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা (২২৩টি আসন) অর্জন করে।
৪ এপ্রিল ১৯৫৪ এ কে ফজলুল হককে মুখ্যমন্ত্রী করে ৫ সদস্যের মন্ত্রীসভা গঠন করা হয়।
১৪ মে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় আওয়ামীলীগ যোগদান করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি, বন, সমবায় এবং পল্লী উন্নয়ন মন্ত্রী হন।
তবে ৩০শে মে মাত্র ৫৬ দিনের মাথায় যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়।

(তথ্যসূত্র: অসমাপ্ত আত্মজীবনী এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
.
১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী পরিচালিত অভিযান কী নামে পরিচিত?
  1. ক) অপারেশন ক্লিনহার্ট
  2. খ) অপারেশন সার্চলাইট
  3. গ) অপারেশন জ্যাকপট
  4. ঘ) অপারেশন ক্লোজডোর
সঠিক উত্তর:
খ) অপারেশন সার্চলাইট
উত্তর
সঠিক উত্তর:
খ) অপারেশন সার্চলাইট
ব্যাখ্যা
১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানী হানাদার বাহিনী পূর্ব পাকিস্তানে যে অভিযানের মাধ্যমে গণহত্যা চালায় তা ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিচিত।
এই অভিযানের নীল নকশা প্রস্তুত করেন জেনারেল টিক্কা খান এবং মেজর জেনারেল রাও ফরমান আলী।
ঢাকা শহরে অপারেশন সার্চ লাইট পরিচালনার দায়িত্বে ছিলো রাও ফরমান আলী।
২৫শে মার্চ রাতে পাকহানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে তাণ্ডব চালায়।
অন্যদিকে,
- অপারেশন ক্লিনহার্ট : ২০০৩ সালে সেনাবাহিনী পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযান
- অপারেশন জ্যাকপট : ১৯৭১ সালের ১৫ আগস্ট মুক্তিবাহিনীর নৌ কমান্ডোদের পরিচালিত নৌ অভিযান।
- অপারেশন ক্লোজডোর : ১৯৭২ সালে স্বাধীনতার পর অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
.
বঙ্গবন্ধু জোট নিরপেক্ষ আন্দোলনের কোন সম্মেলনে অংশগ্রহণ করেন?
  1. ক) লাহোর সম্মেলন
  2. খ) হাভানা সম্মেলন
  3. গ) বেলগ্রেড সম্মেলন
  4. ঘ) আলজিয়ার্স সম্মেলন
সঠিক উত্তর:
ঘ) আলজিয়ার্স সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আলজিয়ার্স সম্মেলন
ব্যাখ্যা
১৯৭৩ সালের ৫-৯ সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে জোট নিরপেক্ষ আন্দোলনের চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সম্মেলনে প্রথমবারের মতো অংশগ্রহণ করে এবং বাংলাদেশ ন্যামের সদস্য হয়।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ও ন্যাম ওয়েবসাইট)
১০.
নিচের কোনটি স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে প্রচারিত কথিকা নয়?
  1. ক) পিণ্ডির প্রলাপ
  2. খ) জয়বাংলা
  3. গ) কাঠগড়ার আসামী
  4. ঘ) চরমপত্র
সঠিক উত্তর:
খ) জয়বাংলা
উত্তর
সঠিক উত্তর:
খ) জয়বাংলা
ব্যাখ্যা
স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে প্রচারিত কথিকাসমূহ:
- পিণ্ডির প্রলাপ : তোয়াব খান (কথক)
- চরমপত্র : এম আর আখতার মুকুল (কথক)
- জনতার সংগ্রাম : রণেশ দাশগুপ্ত, বিপ্রদাস বড়ুয়া (কথক)
- পুতুল নাচের খেল : আবদুল গাফফার চৌধুরী (কথক)
- কাঠগড়ার আসামি : মুস্তাফিজুর রহমান (কথক)
- রক্তের অক্ষরে লিখি : মোহাম্মদ আবু জাফর (কথক)
- সাময়িকী : আবুল কাশেম সন্দ্বীপ (কথক)।
অন্যদিকে,
- জয়বাংলা হলো মুজিবনগর সরকার থেকে প্রকাশিত একটি পত্রিকা।

(তথ্যসূত্র: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র : পঞ্চম খণ্ড)