পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

পরীক্ষাপ্রাইমারি ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৫৫
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ৫, ১৫ ও ২৫ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

প্রাইমারি ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৫৫ প্রশ্ন

.
ইন্দো-ইউরোপীয় ভাষাবংশকে প্রধান কয় ভাগে ভাগ করা হয়েছে?
  1. দুই ভাগে
  2. তিন ভাগে
  3. চার ভাগে
  4. পাঁচ ভাগে
সঠিক উত্তর:
দুই ভাগে
উত্তর
সঠিক উত্তর:
দুই ভাগে
ব্যাখ্যা
'ইন্দো-ইউরোপীয়' ভাষা:
- পৃথিবীর সমস্ত ভাষাকে কয়েকটি ভাষাবৃক্ষে বিভক্ত করা হয়।
- এই ভাষাবৃক্ষগুলোর মূলভাষার একটি ইন্দো-ইউরোপীয়। নামটি কাল্পনিক।
- ভারতীয় উপমহাদেশ থেকে ইউরোপ পর্যন্ত মধ্যবর্তী সব ভাষাকে এই মূলভাষা বা ভাষাবংশের অন্তর্ভুক্ত করা হয়।
- ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ বা মূলভাষাকে প্রধান দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা: কেন্তুম ও শতম।
- কেন্তুম শাখায় ইউরোপীয় এবং শতম শাখায় ইন্দো-ইরানীয় ভাষাগুলির অবস্থান।
- বাংলা ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের শতম শাখার একটি ভাষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
.
'দুই রথীর যুদ্ধ' এর এক কথায় প্রকাশ -
  1. দোহনীয়
  2. দ্বীপ
  3. দ্বৈরথ
  4. দ্বিজ
সঠিক উত্তর:
দ্বৈরথ
উত্তর
সঠিক উত্তর:
দ্বৈরথ
ব্যাখ্যা
• 'দুই রথীর যুদ্ধ' এর এক কথায় প্রকাশ - দ্বৈরথ

অন্যদিকে,
- 'দুই দিকে অপ যার' এর এক কথায় প্রকাশ - দ্বীপ।
- 'দুইবার জন্ম হয় যার' এর এক কথায় প্রকাশ - দ্বিজ।
- 'দোহনের যোগ্য' এর এক কথায় প্রকাশ - দোহনীয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'গাধা' শব্দে কোন কোন ব্যঞ্জনধ্বনি উপস্থিতি আছে?
  1. কণ্ঠ্য ও তালব্য
  2. কণ্ঠ্য ও মূর্ধন্য
  3. কণ্ঠ্য ও দন্ত্য
  4. দন্ত্য ও মূর্ধন্য
সঠিক উত্তর:
কণ্ঠ্য ও দন্ত্য
উত্তর
সঠিক উত্তর:
কণ্ঠ্য ও দন্ত্য
ব্যাখ্যা
কণ্ঠ্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের পিছনের অংশ উঁচু হয়ে আলজিভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে কণ্ঠ্য ব্যঞ্জন বলে।
- কাকা, খালু, গাধা, ঘাস, কাঙাল প্রভৃতি শব্দের ক, খ, , ঘ, ঙ কণ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

দন্ত্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে দন্ত্য ব্যঞ্জন বলে।
- তাল, থালা, দাদা, ধান প্রভৃতি শব্দের ত, থ, দ, দন্ত্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জধব্বনির আগে ই -কার বা উ-কার উচ্চারিত হলে, তাকে কোন ধরনের ধ্বনি পরিবর্তন বলে?
  1. অন্তর্হতি
  2. অপিনিহিতি
  3. অভিশ্রুতি
  4. পরাগত সমীভবন
সঠিক উত্তর:
অপিনিহিতি
উত্তর
সঠিক উত্তর:
অপিনিহিতি
ব্যাখ্যা
অপিনিহিতি:
- পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জধব্বনির আগে ই -কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।

যেমন:
- চারি > চাইর,
- আজি > আইজ,
- সত্য > সইত্য,
- রাখিয়া > রাইখ্যা,
- বাক্য > বাইক্য ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'অজ্ঞ' এর বিপরীতার্থক শব্দ -
  1. অনাস্তৃত
  2. প্রাজ্ঞ
  3. মূর্খ
  4. নির্বোধ
সঠিক উত্তর:
প্রাজ্ঞ
উত্তর
সঠিক উত্তর:
প্রাজ্ঞ
ব্যাখ্যা
'অজ্ঞ' এর বিপরীতার্থক শব্দ - প্রাজ্ঞ।

উল্লেখ্য,
- 'প্রাজ্ঞ' শব্দের অর্থ - বিজ্ঞ, জ্ঞানবান।
- 'অজ্ঞ' শব্দের অর্থ - মূর্খ, নির্বোধ, জ্ঞানহীন।

অন্যদিকে,
- 'আস্তৃত' এর বিপরীতার্থক শব্দ - অনাস্তৃত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'ধনঞ্জয় এবং শীতলবাবু' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কোন উপন্যাসের চরিত্র?
  1. পুতুলনাচের ইতিকথা
  2. দিবারাত্রির কাব্য
  3. জননী
  4. পদ্মা নদীর মাঝি
সঠিক উত্তর:
পদ্মা নদীর মাঝি
উত্তর
সঠিক উত্তর:
পদ্মা নদীর মাঝি
ব্যাখ্যা
'পদ্মা নদীর মাঝি' উপন্যাস:
- মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 'পদ্মা নদীর মাঝি' ১৯৩৪ সাল থেকে ‘পূর্বাশা’ পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হতে থাকে।
- এটি গ্রন্থাকারে প্রকাশ ১৯৩৬ সালে। কুবের ‘পদ্মা নদীর মাঝি' উপন্যাসের প্রধান চরিত্র।

এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র:
- কপিলা
- মালা,
- হোসেন মিয়া,
- ধনঞ্জয়,
- শীতলবাবু

মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস:
- জননী,
- পুতুলনাচের ইতিকথা,
- চিহ্ন,
- দিবারাত্রির কাব্য,
- পদ্মা নদীর মাঝি,
- শহরবাসের ইতিকথা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
"জিজ্ঞাসিব জনে জনে।" - বাক্যে 'জনে জনে' কোন কারক?
  1. কর্ম
  2. করণ
  3. কর্তা
  4. অধিকরণ
সঠিক উত্তর:
কর্ম
উত্তর
সঠিক উত্তর:
কর্ম
ব্যাখ্যা
কর্মকারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।

যেমন:
- ঘোড়া গাড়ি টানে।
- শাহেদ বই পড়ে।

→ উল্লিখিত বাক্য দুটিতে 'ঘোড়া' এবং 'শাহেদ' যথাক্রমে 'গাড়ি' এবং 'বই'-কে আশ্রয় করে 'টানা' এবং 'পড়া' ক্রিয়া সম্পন্ন করে। সুতরাং 'গাড়ি' এবং 'বই' কর্মকারক

কর্মকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
প্রথমা বিভক্তি: পুলিশ ডাক।
দ্বিতীয়া বিভক্তি: আমি তাকে চিনি।
ষষ্ঠী বিভক্তি: ছেলেটি বলের সঙ্গে যুদ্ধ করে।
সপ্তমী বিভক্তি: জিজ্ঞাসিব জনে জনে

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
.
উপসর্গ শব্দে কী ধরনের পরিবর্তন সাধন করে?
  1. শব্দের সংগঠনগত পরিবর্তন
  2. শব্দের বিপরীতার্থক পরিবর্তন
  3. অর্থের সম্পূর্ণতা সাধন
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
উপসর্গ:
- উপসর্গ সাধারণত কতিপয় অব্যয়, যা ধাতু বা শব্দের আগে যুক্ত হয় এবং এর অর্থবদল ঘটায়।
- উপসর্গের নিজের কোনো অর্থ নাও থাকতে পারে, তবে তা অর্থবদলে কার্যকর ভূমিকা রাখে।
- কখনো একই উপসর্গ একাধিক অর্থে ব্যবহার হতে দেখা যায়।

উপসর্গ শব্দে একাধিক পরিবর্তন আনতে পারে।
যেমন:
ক. শব্দের সংগঠনগত পরিবর্তন
খ. শব্দের অর্থগত পরিবর্তন, 
গ. অর্থের সংকোচন বা সম্প্রসারণ, 
ঘ. অর্থের সম্পূর্ণতা সাধন
ঙ. শব্দের বিপরীতার্থক পরিবর্তন

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'হয়' শব্দের সমার্থক শব্দ -
  1. অশ্ব
  2. দ্বিরদ
  3. গজ
  4. মাতঙ্গ
সঠিক উত্তর:
অশ্ব
উত্তর
সঠিক উত্তর:
অশ্ব
ব্যাখ্যা
• 'হয়' শব্দের সমার্থক শব্দ - অশ্ব

‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ।

অন্যদিকে,
'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
"বনে জাত = বনজাত" এটি কোন তৎপুরুষ সমাসের উদাহরণ?
  1. দ্বিতীয়া
  2. তৃতীয়া
  3. সপ্তমী
  4. ষষ্ঠী
সঠিক উত্তর:
সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
সপ্তমী
ব্যাখ্যা
তৎপুরুষ সমাস:
পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।
যেমন:
- বিপদকে আপন্ন = বিপদাপন্ন।

সপ্তমী তৎপুরুষ সমাস:

- পূর্বপদে সপ্তমী বিভক্তি (এ, য়, তে ) লোপ হয়ে যে সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে।

যেমন:
- গাছে পাকা = গাছপাকা,
- দিবায় নিদ্রা = দিবানিদ্রা,
- বনে জাত = বনজাত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
উৎসগতভাবে "ফুলদানি" কোন কোন শব্দযোগে গঠিত?
  1. বাংলা ও ফারসি
  2. বাংলা ও আরবি
  3. আরবি ও ফারসি
  4. পর্তুগিজ ও বাংলা
সঠিক উত্তর:
বাংলা ও ফারসি
উত্তর
সঠিক উত্তর:
বাংলা ও ফারসি
ব্যাখ্যা
• উৎসগতভাবে "ফুলদানি" 'বাংলা ও ফারসি' শব্দযোগে গঠিত।
- এটি একটি বিশেষ্য পদ।
 
শব্দের অর্থ:
- ফুল সাজিয়ে রাখার পাত্রবিশেষ,
- পুষ্পাধার।
 
আরো কিছু বাংলা ও ফারসি মিশ্র শব্দ দেওয়া হলো:
- রাজাবাদশা,
- হাটবাজার,
- চৌহদ্দি।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২.
What kind of noun is 'Pilgrim'?
  1. Abstract
  2. Common
  3. Material
  4. Collective
সঠিক উত্তর:
Common
উত্তর
সঠিক উত্তর:
Common
ব্যাখ্যা
• 'Pilgrim' is a Common noun.

• Pilgrim (Noun) [plural: Pilgrims]
- English Meaning: a person who makes a journey, often a long and difficult one, to a special place for religious reasons.
- Bangla Meaning: তীর্থযাত্রী।

• Example Sentence:
Thousands of Muslim pilgrims traveled to Mecca.
- Bangla Meaning: হাজার হাজার মুসলিম তীর্থযাত্রী মক্কায় ভ্রমণ করেছেন।

- Pilgrim দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝায় না, যে ধর্মীয় কারণে পবিত্র স্থানে ভ্রমণ করে এমন কাউকে বোঝায়।
- অর্থাৎ, Pilgrim যে কেউ হতে পারে।
- সুতরাং, Pilgrim হলো Common noun.

• Common noun:
- যে সব noun দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে একজাতীয় সবাইকেই বোঝায় তাদেরকে Common noun বলে।
- অর্থাৎ, Common noun হলো একটি সাধারণ শ্রেণি বা জাতের নাম, যা সাধারণভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণাকে নির্দেশ করে।
- এদেরকে গণনা করা যায় এবং এদের singular ও plural হয়।
- A common noun refers to every person, place, or thing of the same class or kind.
- It does not refer to anything in particular.

- For example:
- The old pilgrim carried only a small bag and a walking stick.
- Thousands of Muslim pilgrims traveled to Mecca.

Source:
1. NCTB English Grammar (Class 9 & 10).
2. Cambridge Dictionary.
১৩.
The school has ___ spacious playground. Let us play in ____ playground.
  1. the, a
  2. the, the
  3. a, the
  4. a, no article
সঠিক উত্তর:
a, the
উত্তর
সঠিক উত্তর:
a, the
ব্যাখ্যা
• Complete sentence: The school has a spacious playground. Let us play in the playground.
- Bangla Meaning: স্কুলের একটি প্রশস্ত খেলার মাঠ রয়েছে। আসুন আমরা খেলার মাঠে খেলি।

• Article -এর নিয়মানুযায়ী,
- প্রথমবার কোনো Countable Noun উল্লেখ করলে তার পূর্বে Article হিসেবে a/an বসে।
- দ্বিতীয়বার সেই একই Noun টি উল্লেখ করলে তার পূর্বে the বসে।

• More examples:
1. The hotel has a stunning view. Let us enjoy the view from the balcony.
2. The house has a beautiful garden. Let us sit in the garden.

• Article:
- A, an এবং the কে article বলা হয়।

• Article প্রধানত দুই প্রকার। যথা:

- Indefinite Article (A এবং an)
- Definite Article (The)

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
১৪.
"Cacophony" means-
  1. A sound gives pleasure or contentment to the mind or senses.
  2. Not excessively showy.
  3. A sound that is soft and pleasant to listen to.
  4. An unpleasant mixture of loud sounds.
সঠিক উত্তর:
An unpleasant mixture of loud sounds.
উত্তর
সঠিক উত্তর:
An unpleasant mixture of loud sounds.
ব্যাখ্যা
• "Cacophony" means- An unpleasant mixture of loud sounds.

• Cacophony (Noun)
- English Meaning: An unpleasant mixture of loud sounds.
- Bangla Meaning: শ্রুতিকটু; কাকুধ্বনি; বেসুর।

• Example Sentence:
1. What a cacophony!
2. As we entered the farmyard we were met with a cacophony of animal sounds.

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো:
- Melodious: A sound gives pleasure or contentment to the mind or senses.
- Quiet: Not excessively showy.
- Dulcet: A sound that is soft and pleasant to listen to.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১৫.
Add the prefix in 'eligible' to make it the opposite in meaning.
  1. Im
  2. Ir
  3. In
  4. Un
সঠিক উত্তর:
In
উত্তর
সঠিক উত্তর:
In
ব্যাখ্যা
• The correct prefix is 'In'.

• Eligible (noun, adjective)
- English Meaning: Having the necessary qualities or satisfying the necessary conditions.
- Bangla Meaning: উপযুক্ত; যোগ্য; যোগ্যতাসম্পন্ন।

• Ineligible  - অনধিকারী; অবরণীয়; অযোগ্য; যোগ্যতাহীন।
- অর্থাৎ, Eligible -এর সাথে 'In' - prefix টি যোগ করলে এই শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করে।

• Example Sentence: 
1. Only people over 18 are eligible to vote.
2. After serving two terms, the president was ineligible to run again.

• Prefix
- prefix শব্দের ‘Pre’ অর্থ ‘Before’ (পূর্বে)।
- Prefix (উপসর্গ) হচ্ছে এমন 'letter/letters' যা শব্দের প্রথমে বা শুরুতে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে।
- যেমন: im, in, un, ir, be, de, mis, ad, ny, on, pre, pro, etc.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১৬.
What is the passive voice of "Please give me a cup of coffee."
  1. You are requested to give me a cup of coffee.
  2. You must give me a cup of coffee.
  3. You are asked to give me a cup of coffee.
  4. You should give me a cup of coffee.
সঠিক উত্তর:
You are requested to give me a cup of coffee.
উত্তর
সঠিক উত্তর:
You are requested to give me a cup of coffee.
ব্যাখ্যা
• Active voice: Please give me a cup of coffee.
• Passive voice: You are requested to give me a cup of coffee.

• Please/kindly যুক্ত Imperative sentence -এর voice- change করার নিয়ম:
- Active voice -এর শুরুতে Please অথবা kindly থাকলে passive voice -এ you are requested to বসে,
- তারপর মূল verb থেকে বাকি অংশ অপরিবর্তিত থাকবে।
- Active voice টি present -এ রয়েছে তাই passive voice -এ present tense হবে।

• Note: Negative বাক্যের ক্ষেত্রে to -এর পূর্বে not to বসবে।

• More Examples:
1. Please pass me the salt.
2. Please hand me the book.

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
১৭.
This is the go of life. Here, 'go' is-
  1. an adjective
  2. a noun
  3. a verb
  4. an adverb
সঠিক উত্তর:
a noun
উত্তর
সঠিক উত্তর:
a noun
ব্যাখ্যা
• This is the go of life.
- Here, 'go' is- a noun.

• Go (Verb, noun)
- বাক্যে অবস্থান অনুযায়ী একটি word বিভিন্ন parts of speech হতে পারে।
- যেমন: This is the go of life. (এটাই জীবনের চলন/পথচলা।)
- এখানে, 'go' শব্দটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে।

- কারণ, Article -এর পরে একটিমাত্র word থাকলে সেটি noun হবে।
- আবার, Article এবং Preposition/verb/adverb/conjunction -এর মাঝে একটিমাত্র word থাকলে সেটিও noun হবে।

- যেমন: প্রদত্ত বাক্যে The (Article) + …… + of (Preposition) -এর মাঝে একটিমাত্র শব্দ 'go' আছে। তাই, এখানে go হচ্ছে noun.

• More examples: 
1. This is the go of the world.
2. This is the go of nature.
১৮.
Complete the proverb: None but the brave deserves ____ .
  1. the fear
  2. the success
  3. the love
  4. the fair
সঠিক উত্তর:
the fair
উত্তর
সঠিক উত্তর:
the fair
ব্যাখ্যা
• Complete proverb: None but the brave deserves the fair.
- Bangla Meaning: বীরভোগ্যা বসুন্ধরা।

• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- শব্দের অর্থও পরিবর্তন করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: English-Bangla Dictionary.
১৯.
I ______ for eight hours.
  1. am reading
  2. have read
  3. have been reading
  4. read
সঠিক উত্তর:
have been reading
উত্তর
সঠিক উত্তর:
have been reading
ব্যাখ্যা
• Complete sentence: I have been reading for eight hours.
- Bangla meaning: আমি আট ঘন্টা ধরে পড়ছি।

• কোন কাজ পূর্বে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে এরকম বুঝাতে verb টির present perfect continuous tense হয়।
- এক্ষেত্রে, বাক্যে for, since, how long ইত্যাদির উল্লেখ থাকে।
- যেমন: I have been reading for eight hours.
- অর্থাৎ, পড়ার কাজটি আগে থেকে শুরু হয়ে বর্তমানেও চলছে।
- তাই নিয়মানুসারে সঠিক verb form টি হবে-  have been reading.

• More examples:
- I have been waiting here for two hours. 
- Salman has been working here for three years.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
২০.
Find out the correct spelling.
  1. Defeciency
  2. Deficiency
  3. Deficiancy
  4. Defeciancy
সঠিক উত্তর:
Deficiency
উত্তর
সঠিক উত্তর:
Deficiency
ব্যাখ্যা
• The correct spelling is - Deficiency.

• Deficiency (noun)
- English Meaning: the state of not having, or not having enough, of something that is needed.
- Bangla Meaning: প্রয়োজনের তুলনায় কোনোকিছু যে পরিমাণে ন্যূন; ন্যূনতা; অভাব; অল্পতা; কমতি।

• Ex. Sentence: Many women suffer from iron deficiency.
- Bangla Meaning: অনেক মহিলা আয়রনের অভাবে ভোগে।

• অপশনের অন্য word গুলোর spelling ভুল।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২১.
Would you mind ___ to the restaurant?
  1. coming
  2. come
  3. to come
  4. to go
সঠিক উত্তর:
coming
উত্তর
সঠিক উত্তর:
coming
ব্যাখ্যা
• Complete sentence: Would you mind coming to the restaurant?
- Bangla meaning: রেস্তোরাঁয় আসতে আপনার আপত্তি আছে কি?

• Would/will you mind:
- মূলত অনুরোধ বোঝাতে এটি ব্যবহৃত হয়। এর অর্থ দাঁড়ায় আপনি কিছু মনে করবেন কি/আপত্তি আছে কি?
- Would you mind -এর পরে gerund বসে।
- অর্থাৎ, verb -এর সাথে ing যোগ করতে হয়।

• Structure: Would you mind + verb + ing + object.

•More Example:
- Would you mind opening the door?
- Would you mind Taking a cup of tea?
২২.
Rupak had a visit with his friends last Sunday. Here, 'last Sunday' is a/an-
  1. Noun phrase
  2. Adjective phrase
  3. Adverbial phrase
  4. Verbal phrase
সঠিক উত্তর:
Adverbial phrase
উত্তর
সঠিক উত্তর:
Adverbial phrase
ব্যাখ্যা
• Rupak had a visit with his friends last Sunday.
- Here, 'last Sunday' is an adverbial phrase.

• উল্লিখিত বাক্যে verb -কে কখন (when) দ্বারা প্রশ্ন করলে ('কখন visit করেছে' বললে) উত্তর পাওয়া যাবে- last Sunday.
- তাই এটি Adverbial Phrase.

• Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয়ে adverb -এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারণত বাক্যের verb -কে কখন (when), কোথায় (where), কেন (why) ও কীভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটিই Adverbial phrase.

• More examples: 
1. He went to Canada to earn more money. (কেন?)
2. He worked with all morality. (কীভাবে?)
২৩.
The new report concurs ___ previous findings.
  1. by
  2. in
  3. with
  4. upon
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা
• Complete sentence: The new report concurs with previous findings.
- Bangla meaning: নতুন প্রতিবেদনটি পূর্ববর্তী তথ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

• concur with sb/sth 
- English Meaning: to agree with someone or something.
- Bangla Meaning: একমত হওয়া; সঙ্গতিপূর্ণ।

• More example:
1. I concur with you on your decision.
2. The committee members all concurred with the proposed plan.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
২৪.
Find the same meaning as 'desultory'.
  1. Romantic
  2. Scattered
  3. Orderly
  4. Methodical
সঠিক উত্তর:
Scattered
উত্তর
সঠিক উত্তর:
Scattered
ব্যাখ্যা
• The correct answer is - Scattered.

• Desultory (adjective)
- English Meaning: without a clear plan or purpose and showing little effort or interest.
- Bangla Meaning: উদ্দেশ্যহীন; অসংলগ্ন; এলোমেলো; বিক্ষিপ্ত।

• Options:
ক) Romantic - ভাববিলাসী; অলীক কল্পনাপ্রবণ।

খ) Scattered - ইতস্তত বিক্ষিপ্ত; ছড়ানো।

গ) Orderly - সুবিন্যস্ত; সাজানো-গোছানো; ছিমছাম।

ঘ) Methodical - (ক) পদ্ধতিগত; সুসংবদ্ধ; সুশৃঙ্খল;(খ) নিয়মানুগ; নিয়মনিষ্ঠা।

- সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায়, desultory -এর  same meaning হলো  -Scattered.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৫.
Telling lies ___ a very bad habit.
  1. be
  2. was
  3. are
  4. is
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা
• Complete sentence: Telling lies is a very bad habit.
- Bangla meaning: মিথ্যা বলা খুবই খারাপ অভ্যাস।

• Infinitive/Gerund/Clause
- এগুলো যদি বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়, তবে এগুলো third person singular -এর verb নেয়।
- অর্থাৎ, verb টি তখন singular হয়।
- যেমন: Telling lies is a very bad habit.
- এখানে, Telling একটি Gerund, তাই এর পরবর্তী verb টি singular হয়েছে।
- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হিসেবে 'is' নিতে হবে।

• More examples:
1. Reading books is my favourite pastime.
2. To err is human.
3. Eating fruits was my regular habit at that time.
২৬.
Which of the following is an adverb?
  1. Homely
  2. Anomaly
  3. Badly
  4. Lonely
সঠিক উত্তর:
Badly
উত্তর
সঠিক উত্তর:
Badly
ব্যাখ্যা
• 'Badly' is an adverb.

• Badly (adverb)
- English Meaning: in a bad manner;  to a great or intense degree.
- Bangla Meaning: খারাপভাবে; মন্দভাবে।

• Other options:
ক) Homely
(adjective) - সাদাসিধা; সাদামাটা; মামুলি; অনাড়ম্বর।

খ) Anomaly
(Noun) - অস্বাভাবিক বা ব্যতিক্রমী বস্তু।

ঘ) Lonely
(adjective) - নিঃসঙ্গ; বিষণ্ণ।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৭.
'Look blank' means-
  1. Assured
  2. bewildered
  3. look dark
  4. firm in heart
সঠিক উত্তর:
bewildered
উত্তর
সঠিক উত্তর:
bewildered
ব্যাখ্যা
• 'Look blank' means- bewildered.

• Look blank
- English meaning: to have an expression that shows confusion, or lack of understanding.
- Bangla meaning: হতভম্ব হওয়া; বিভ্রান্ত করা।

• Other options:
- Assured - নিশ্চিত।
- look dark - অন্ধকার দেখা।
- firm in heart - একাগ্র এবং দৃঢ় থাকা।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৮.
'Ulysses' is a/an ____ novel.
  1. Victorian
  2. Modern
  3. Elizabethan
  4. Romantic
সঠিক উত্তর:
Modern
উত্তর
সঠিক উত্তর:
Modern
ব্যাখ্যা
• 'Ulysses' is a Modern novel.

• Ulysses
- "Ulysses" একটি আধুনিক ক্লাসিক উপন্যাস যা Ireland -এর বিখ্যাত ঔপন্যাসিক James Joyce রচিত একটি novel.
- ১৯২২ সালে এটি প্রথম প্রকাশিত হয়।
- এটি আধুনিক সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
- এটি সাধারণত ইংরেজি সাহিত্যে একটি 'master piece' হিসেবে বিবেচিত।
- একটি Single day -এর মধ্যে Ireland -এর Dublin -এর আশেপাশে ঘটা ঘটনা নিয়ে এটি লিখা।
- The novel is constructed as a modern parallel to Homer's Odyssey.

- উল্লেখ্য যে, Ulyssess নামে Victorian poet Alfred Tennyson এর একটি poem রয়েছে।

• James Joyce (1882-1941)
- তার পুরো নাম James Augustine Aloysius Joyce.
- He was an Irish novelist noted for his experimental use of language and exploration of new literary methods.
- বিংশ শতাব্দী অর্থাৎ Modern Period -এর বিখ্যাত novelist দের মধ্যে James Joyce অন্যতম।
- James Joyce's Ulysses (1922), a complex evocation of the inner states of the characters Leopold and Molly Bloom and Stephen Dedalus.
- Ulysses হলো James Joyce রচিত বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
- James Joyce তার 'Stream of Consciousness' (চেতনার অন্তঃশীল প্রবাহ) টেকনিকের জন্যে বিখ্যাত।

• Notable works:
- A Portrait of the Artist as a Young Man,
- After the Race,
- Chamber Music,
- Dubliners,
- Ulysses,
- Exiles,
- Finnegans Wake,
- The Sisters, etc.

• Note:
- 'Ulysses' novel টি হলো James Joyce রচনা করেছেন।
- আর 'Ulysses' কবিতাটি লিখেছেন Alfred Tennyson।

Source: Britannica.
২৯.
Choose the antonym for the word 'Squander'.
  1. Lavish
  2. Wander
  3. Waste
  4. Economize
সঠিক উত্তর:
Economize
উত্তর
সঠিক উত্তর:
Economize
ব্যাখ্যা
• The antonym for the word 'Squander' is - Economize.

• Squander (Noun, verb)
- English Meaning: to waste money or supplies, or to waste opportunities by not using them to your advantage.
- Bangla Meaning: অপব্যয় করা; বেহিসাবি খরচ করা; পয়সা উড়ানো।

• Options
ক) Lavish - অমিতব্যয়ী; অপব্যয়ী।

খ) Wander - উদ্দেশ্যহীনভাবে এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বেড়ানো।

গ) Waste - ধ্বংস করা; অপব্যয় করা; অকেজো (বস্তু); আবর্জনা।

ঘ) Economize - মিতব্যয়ী হওয়া; ব্যয়সংকোচ করা।

- সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায়, Squander -এর antonym হলো - Economize.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩০.
a + b = 12 এবং a - b = 15 হলে 4ab এর মান কত?
  1. - 91
  2. - 81 
  3. - 79
  4. - 83
সঠিক উত্তর:
- 81 
উত্তর
সঠিক উত্তর:
- 81 
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 12 এবং a - b = 15 হলে 4ab এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
a + b = 12 এবং a - b = 15

আমরা জানি,
4ab = (a + b)2 - (a - b)2
=(12)2 - (15)2
= 144 - 225
= - 81
∴ 4ab = - 81 
৩১.
30 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা গুলোর সমষ্টি কত?
  1. 206
  2. 200
  3. 199
  4. 205
সঠিক উত্তর:
199
উত্তর
সঠিক উত্তর:
199
ব্যাখ্যা
প্রশ্ন: 30 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা গুলোর সমষ্টি কত?

সমাধান:
30 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা গুলো হলো- 31, 37, 41, 43, 47
সংখ্যা গুলোর সমষ্টি = 31 + 37 + 41+ 43 + 47
= 199
৩২.
(400/256) এর বর্গমূল কত?
  1. 8/3
  2. 6/5
  3. 5/4
  4. 4/3
সঠিক উত্তর:
5/4
উত্তর
সঠিক উত্তর:
5/4
ব্যাখ্যা
প্রশ্ন: (400/256) এর বর্গমূল কত?

সমাধান:
(400/256) এর বর্গমূল
= √(202/162)
= 20/16
= 5/4
৩৩.
কোনো  চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 3 : 4 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত?
  1. 108°
  2. 100°
  3. 120°
  4. 110°
সঠিক উত্তর:
108°
উত্তর
সঠিক উত্তর:
108°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো  চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 3 : 4 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত?

সমাধান: 
দেওয়া আছে,
চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 3 : 4
অনুপাতের সমষ্টি = 1 + 2 + 3 + 4 = 10

আমরা জানি,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি =360°
∴ক্ষুদ্রতম কোণ = (360° এর 1/10)
= 36°
এবং, বৃহত্তম কোণ = (360° এর 4/10)
= 144°

∴ পার্থক্য = 144° - 36°
= 108°
৩৪.
9% হারে নয় মাসে 10000 টাকার উপর সরল সুদ কত?
  1. 680 টাকা
  2. 675 টাকা
  3. 600 টাকা
  4. 695 টাকা
সঠিক উত্তর:
675 টাকা
উত্তর
সঠিক উত্তর:
675 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: 9% হারে নয় মাসে 10000 টাকার উপর সরল সুদ কত?

সমাধান:
দেওয়া আছে,
আসল, P = 10000
সময়, n = 9 মাস = 9/12 = 3/4
মুনাফার হার, r = 9% = 9/100

আমরা জানি,
 সরল সুদ, I = Prn
= 10000 × (9/100) × (3/4)
= 25 × 9 × 3
= 675
সরল সুদ 675 টাকা
৩৫.
120 টাকায় 12 টি ডিম ক্রয় করে 120 টাকায় 10 টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. 25%
  2. 30%
  3. 10%
  4. 20%
সঠিক উত্তর:
20%
উত্তর
সঠিক উত্তর:
20%
ব্যাখ্যা
প্রশ্ন: 120 টাকায় 12 টি ডিম ক্রয় করে 120 টাকায় 10 টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
12 টি ডিম ক্রয়মুল্য 120 টাকা
 1   ''   ''        ''        = 120/12 = 10 টাকা

আবার,
10 টি ডিমের বিক্রয়মূল্য = 120 টাকা
 1   ''     ''          ''            = 120/10 = 12 টাকা

∴ লাভ = 12 - 10 = 2 টাকা

∴ শতকরা লাভ = (100 × 2)/10
= 20%
৩৬.
একটি পানির চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা খালি চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় লাগে ৪০ মিনিট এবং ২য় নল দ্বারা পানি পূর্ণ চৌবাচ্চাটি খালি করতে সময় লাগে ৫০ মিনিট। এখন দুটি নল একত্রে খুলে দিলে কত মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে?
  1. ৩ ঘণ্টা ২০ মিনিট
  2. ৩ ঘণ্টা ৩০ মিনিট
  3. ৪ ঘণ্টা ২০ মিনিট
  4. ৩ ঘণ্টা ০০ মিনিট
সঠিক উত্তর:
৩ ঘণ্টা ২০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৩ ঘণ্টা ২০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পানির চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা খালি চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় লাগে ৪০ মিনিট এবং ২য় নল দ্বারা পানি পূর্ণ চৌবাচ্চাটি খালি করতে সময় লাগে ৫০ মিনিট। এখন দুটি নল একত্রে খুলে দিলে কত মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে?

সমাধান:
১ম নল দ্বারা চৌবাচ্চাটি ৪০ মিনিটে পূর্ণ হয় ১ অংশ
∴১ম নল দ্বারা চৌবাচ্চাটি ১ মিনিটে পূর্ণ হয় = ১/৪০ ''

আবার,
২য় নল দ্বারা চৌবাচ্চাটি ৫০ মিনিটে খালি হয় ১ অংশ
∴ ২য় নল দ্বারা চৌবাচ্চাটি ১ মিনিটে খালি হয়= ১/৫০ ''

∴ দুটি নল একত্রে খুলে দিলে ১ মিনিটে পূর্ণ হবে = {(১/৪০) - (১/৫০)} অংশ
= (৫ - ৪)/২০০ অংশ
= ১/২০০ অংশ

১/২০০ অংশ পানি পূর্ণ হয় ১ মিনিটে
∴ ১ বা (সম্পূর্ণ) ''  ''  ''    ''  = (১ × ২০০)/১ 
=২০০ মিনিট বা ৩ ঘণ্টা ২০ মিনিট
৩৭.
যদি x + 1/x = 8 হয়, তবে 3x/(x2 + x + 1) এর মান কত?
  1. 4/3
  2. 3
  3. 2/3
  4. 1/3
সঠিক উত্তর:
1/3
উত্তর
সঠিক উত্তর:
1/3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + 1/x = 8 হয়, তবে 3x/(x2 + x + 1) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + 1/x = 8
⇒ (x2 + 1)/x = 8
⇒ x2 + 1 = 8x

প্রদত্ত রাশি, 3x/(x2 + x + 1)
= 3x/(x2 + 1 + x)
= 3x/(8x + x)
= 3x/9x
= 1/3
৩৮.
(x - y), (x2 + xy), (x2 - y2) এর ল.সা.গু নিচের কোনটি?
  1. (x2 - y2)
  2. x(x2 - y2)
  3. x - y
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
x(x2 - y2)
উত্তর
সঠিক উত্তর:
x(x2 - y2)
ব্যাখ্যা
প্রশ্ন: (x - y), (x2 + xy), (x2 - y2) এর ল.সা.গু নিচের কোনটি?

সমাধান:
১ম রাশি = x - y

২য় রাশি = (x2 + xy)
= x(x + y)

৩য় রাশি = (x2 - y2)
= (x + y)(x - y)

∴ ল, সা, গু = x(x + y)(x - y)
= x(x2 - y2)
৩৯.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 57 হয়, তবে বড় সংখ্যাটি কত?
  1. 29
  2. 28
  3. 31
  4. 33
সঠিক উত্তর:
29
উত্তর
সঠিক উত্তর:
29
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 57 হয়, তবে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, ক্রমিক সংখ্যা দুটি x ও (x + 1)

প্রশ্নমতে,
⇒ (x + 1)2 - x2 = 57
⇒ x2 + 2x + 1 - x2 = 57
⇒ 2x = 57 - 1
⇒ 2x = 56
⇒ x = 56/2
∴ x = 28
∴ বড় সংখ্যাটি = x + 1
= 28 + 1 = 29
৪০.
sinθ এর সর্বনিম্ন মান কত?
  1. 1
  2. 0
  3. - 1
  4. 90°
সঠিক উত্তর:
- 1
উত্তর
সঠিক উত্তর:
- 1
ব্যাখ্যা
প্রশ্ন: sinθ এর সর্বনিম্ন মান কত?

সমাধান:

- 1 < sinθ < 1 ; সুতরাং sinθ এর সর্বনিম্ন মান -1 এবং সর্বোচ্চ মান 1 । 
৪১.
একটি দেয়াল ৪০ ফুট উচু। একটি মইয়ের তলদেশ মাটিতে দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা হয়েছে। উপরে মইটি দেয়ালের ছাদ ছুয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
  1. ৪৫ফুট
  2. ৪৪ ফুট
  3. ৪৯ ফুট
  4. ৪১ ফুট
সঠিক উত্তর:
৪১ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৪১ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দেয়াল ৪০ ফুট উচু। একটি মইয়ের তলদেশ মাটিতে দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা হয়েছে। উপরে মইটি দেয়ালের ছাদ ছুয়ে আছে। মইটি কত ফুট লম্বা?

সমাধান:
দেয়াল মাটির সাথে সমকোণ উৎপন্ন করে। সমকোণী ত্রিভুজের সুত্র হতে পাই,
⇒ (মইয়ের উচ্চতা) = (দেয়ালের উচ্চতা) + ভূমি
⇒ (মইয়ের উচ্চতা) = (৪০) + ৯
⇒ (মইয়ের উচ্চতা) = ১৬০০ + ৮১
⇒ (মইয়ের উচ্চতা) = ১৬৮১
⇒ মইয়ের উচ্চতা = √১৬৮১
∴ মইয়ের উচ্চতা = ৪১ ফুট 

৪২.
PQRS চতুর্ভুজে PQ।। RS এবং কর্ণ PR = কর্ণ QS হলে এবং ∠R = 90° হলে সঠিক চতুর্ভুজ কোনটি?
  1. আয়তক্ষেত্র
  2. ট্রাপিজিয়াম
  3. সামান্তরিক
  4. রম্বস
সঠিক উত্তর:
আয়তক্ষেত্র
উত্তর
সঠিক উত্তর:
আয়তক্ষেত্র
ব্যাখ্যা
প্রশ্ন: PQRS চতুর্ভুজে PQ।। RS এবং কর্ণ PR = কর্ণ QS হলে এবং ∠R = 90° হলে সঠিক চতুর্ভুজ কোনটি?

সমাধান:
চতুর্ভুজটি সামান্তরিক বা রম্বস নয় কারণ সামান্তরিক বা রম্বসের কোন কোণ সমকোণ হতে পারেনা। PR এবং QS চতুর্ভুজটির কর্ণ।
আয়তক্ষেত্রের কর্নদ্বয় পরস্পর সমান কিন্তু ট্রাপিজিয়ামের কর্নদ্বয় পরস্পর অসমান।
∴ চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র।

৪৩.
৯৯ + ৯৮ + ৯৭ +................... + ৫০ ধারাটির সমষ্টি কত?
  1. ৪১৭০
  2. ৩৭২৫
  3. ৪২৭০
  4. ৪১৫০
সঠিক উত্তর:
৩৭২৫
উত্তর
সঠিক উত্তর:
৩৭২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৯৯ + ৯৮ + ৯৭ +................... + ৫০ ধারাটির সমষ্টি কত?

সমাধান: 
৯৯ থেকে ৫০ পর্যন্ত পদ সংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/ সাধারণ অন্তর} + ১
= {(৫০ - ৯৯)/(- ১)} + ১
= ৪৯ + ১
=৫০

∴ ৯৯ থেকে ৫০ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি = {(শেষ পদ + ১ম পদ)/২} × পদ সংখ্যা
= (৫০ + ৯৯)/২} × ৫০
= (১৪৯ × ৫০)/২
= ৩৭২৫
৪৪.
ছয়টি সংখ্যার গড় ৮। যদি প্রত্যেক থেকে ৪ বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে?
  1. ১৮
  2. ১৫
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ছয়টি সংখ্যার গড় ৮। যদি প্রত্যেক থেকে ৪ বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে?

সমাধান: 
ছয়টি সংখ্যার সমষ্টি = ৮ × ৬ = ৪৮
প্রত্যেক থেকে ৪ বিয়োগ করা হলে সংখ্যা ছয়টির সমষ্টি = ৪৮ - (৪ × ৬) = ৪৮ - ২৪ = ২৪

∴ নতুন সংখ্যাগুলোর গড় = ২৪/৬
= ৪
৪৫.
একটি ছক্কা নিক্ষেপ করলে ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা শতকরা কত?
  1. 50%
  2. 30%
  3. 25%
  4. 40%
সঠিক উত্তর:
50%
উত্তর
সঠিক উত্তর:
50%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা নিক্ষেপ করলে ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা শতকরা কত?

সমাধান:
ছক্কা নিক্ষেপে সম্ভাব্য ফলাফলগুলো হচ্ছে: 1, 2, 3, 4, 5, 6 । এদের মধ্যে জোড় সংখ্যা 2, 4, 6 ।

∴ P(জোড় সংখ্যা) = 3/6 = 1/2
∴জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা শতকরায় = {(1/2) × 100}%
= 50%
৪৬.
(4x)0 - 5(x)0 এর মান নিচের কোনটি?
  1. 4
  2. 1
  3. - 4
  4. 20
সঠিক উত্তর:
- 4
উত্তর
সঠিক উত্তর:
- 4
ব্যাখ্যা
প্রশ্ন: (4x)0 - 5(x)0 এর মান নিচের কোনটি?

সমাধান:
(4x)0 - 5(x)0
= 1 - 5 × 1
= 1 - 5
= - 4
৪৭.
2x3 - 5x2 + 4 = 0 সমীকরণে x2 এর সহগ কত?
  1. 5
  2. - 5
  3. 0
  4. 4
সঠিক উত্তর:
- 5
উত্তর
সঠিক উত্তর:
- 5
ব্যাখ্যা
প্রশ্ন: 2x3 - 5x2 + 4 = 0 সমীকরণে x2 এর সহগ কত?

সমাধান:
2x3 - 5x2 + 4 = 0
= 2 × x3 + (- 5) × x2 + 4 = 0

∴ x2  এর সহগ -5
৪৮.
A = {1, 2, 3, a, b} হলে, P(A) এর উপাদান সংখ্যা কত?
  1. 32
  2. 16
  3. 128
  4. 64
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা
প্রশ্ন: A = {1, 2, 3, a, b} হলে, P(A) এর উপাদান সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে, A = {1, 2, 3, a, b}
এখানে A এর উপাদান সংখ্যা 5 টি।
∴ P(A) = 2n
= 25
= 32
৪৯.
পাড়বাদে একটি পুকুরের দৈর্ঘ্য ৬৫ মি. এবং প্রস্থ ৪৫ মি.। পুকুরের পাড়ের বিস্তার ৫ মি. হলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত নির্ণয় করুন?
  1. ৮২৫ বর্গ মি.
  2. ১৪০০ বর্গ মি.
  3. ১২০০ বর্গ মি.
  4. ১৫২৪ বর্গ মি.
সঠিক উত্তর:
১২০০ বর্গ মি.
উত্তর
সঠিক উত্তর:
১২০০ বর্গ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: পাড়বাদে একটি পুকুরের দৈর্ঘ্য ৬৫ মি. এবং প্রস্থ ৪৫ মি.। পুকুরের পাড়ের বিস্তার ৫ মি. হলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত নির্ণয় করুন?

সমাধান:
পাড়বাদে পুকুরের ক্ষেত্রফল = (৬৫ × ৪৫) = ২৯২৫ বর্গ মি.

পাড়সহ পুকুরের দৈর্ঘ্য = {৬৫ + (৫ × ২)} = ৭৫ মি.
পাড়সহ পুকুরের প্রস্থ = {৪৫ + (৫ × ২)} = ৫৫ মি.

∴ পাড়সহ পুকুরের ক্ষেত্রফল = (৭৫ × ৫৫ ) = ৪১২৫ বর্গ মি.

∴ পাড়ের ক্ষেত্রফল = ৪১২৫ - ২৯২৫ = ১২০০ বর্গ মি.
৫০.
মাচু পিচু কোন সভ্যতার ধ্বংসাবশেষের নিদর্শন?
  1. ইনকা সভ্যতা
  2. মায়া সভ্যতা
  3. অ্যাজটেক সভ্যতা
  4. মেসোপটেমীয় সভ্যতা
সঠিক উত্তর:
ইনকা সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
ইনকা সভ্যতা
ব্যাখ্যা
মাচু পিচু:
- মাচু পিচু প্রাচীন ইনকা ধ্বংসাবশেষের একটি স্থান, যা পেরুর কুসকো শহর থেকে প্রায় ৫০ মাইল (৮০ কিমি) উত্তর-পশ্চিমে অবস্থিত।
- এটি আন্দিজ পর্বতমালার কর্ডিলেরা দে ভিলকাবাম্বা অঞ্চলে অবস্থিত।
- উরুবাম্বা নদীর উপত্যকার ওপরে, দুটি উঁচু শৃঙ্গ—মাচু পিচু ("প্রাচীন শৃঙ্গ") এবং হুয়াইনা পিচু ("নতুন শৃঙ্গ")—এর মাঝখানে একটি সংকীর্ণ স্থানে গড়ে উঠেছে।
- উচ্চতা: ৭,৭১০ ফুট (২,৩৫০ মিটার)।
- এটি প্রাক-কলম্বিয়ান যুগের অন্যতম প্রধান ধ্বংসাবশেষ, যা প্রায় সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
- ১৯৮৩ সালে মাচু পিচুকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করে।

এছাড়া, 
- মায়া সভ্যতা মধ্য আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিরাজমান ছিল।
- অ্যাজটেক সভ্যতা বর্তমান মেক্সিকো অঞ্চলে গড়ে উঠেছিল।
- মেসোপটেমিয়া মধ্যপ্রাচ্যের টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চল, আধুনিক ইরাকের বৃহত্তর অংশ গঠন করে।

উৎস: Britannica.
৫১.
সিকিম কত সালে ভারতের রাজ্যে পরিণত হয়?
  1. ১৯৫০ সালে
  2. ১৯৬০ সালে
  3. ১৯৭১ সালে
  4. ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
১৯৭৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৫ সালে
ব্যাখ্যা
সিকিম: 
- সিকিম ভারতের উত্তর-পূর্বাঞ্চলে পূর্ব হিমালয়ে অবস্থিত একটি রাজ্য।
- এটি ভারতের অন্যতম ক্ষুদ্রতম রাজ্য।
- উত্তরে ও উত্তর-পূর্বে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল অবস্থিত।
- রাজধানী: গ্যাংটক (দক্ষিণ-পূর্ব সিক্কিমে অবস্থিত)।
- আয়তন: ২,৭৪০ বর্গমাইল (৭,০৯৬ বর্গকিমি)।
- সিকিম দীর্ঘ সময় ধরে স্বাধীন রাজনৈতিক সত্তা ছিল।
- ১৯৫০ সালে এটি ভারতের একটি সংরক্ষিত রাজ্য (প্রটেক্টোরেট) হয়।
- ১৯৭৫ সালে এটি আনুষ্ঠানিকভাবে ভারতের রাজ্যে পরিণত হয়।
- সিকিমের আকার ছোট হলেও এর ভৌগোলিক অবস্থান আন্তর্জাতিক সীমান্তের সংলগ্ন হওয়ায় এটি ভারতের জন্য অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

উৎস: Britannica.
৫২.
দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থলবেষ্টিত দেশ কোনটি?
  1. ভিয়েতনাম
  2. লাওস
  3. ব্রুনেই
  4. মালয়েশিয়া
সঠিক উত্তর:
লাওস
উত্তর
সঠিক উত্তর:
লাওস
ব্যাখ্যা
লাওস: 
- লাওস দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ।
- দেশের উত্তর অংশ অনিয়মিতভাবে গোলাকার।
- দক্ষিণ-পূর্ব দিকে এটি একটি উপদ্বীপের মতো সংকীর্ণ হয়ে প্রসারিত হয়েছে।
- উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব পর্যন্ত মোট দৈর্ঘ্য প্রায় ৬৫০ মাইল (১,০৫০ কিমি)।
- রাজধানী: ভিয়েনতিয়েন (লাও ভাষায়: ভিয়াংচান)।
- এটি দেশের উত্তরাঞ্চলে মেকং নদীর তীরে অবস্থিত।

উৎস: Britannica.
৫৩.
বাংলাদেশে সিগারেট, তামাক, মদ, গাঁজা, আফিম প্রভৃতি দ্রব্যের ওপর যে শুল্ক ধার্য করা হয় তাকে কী বলে?
  1. অ্যান্টি-ডাম্পিং শুল্ক
  2. আবগারি শুল্ক
  3. সম্পূরক শুল্ক
  4. বাণিজ্য শুল্ক
সঠিক উত্তর:
আবগারি শুল্ক
উত্তর
সঠিক উত্তর:
আবগারি শুল্ক
ব্যাখ্যা
আবগারি শুল্ক:
- দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলা হয়।
- রাজস্ব সংগ্রহ ছাড়াও বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যে আবগারি শুল্ক ধার্য করা হয়।
- বাংলাদেশে প্রধানত চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ওষুধ, স্পিরিট, দিয়াশলাই, মদ, গাঁজা, আফিম প্রভৃতি দ্রব্যের ওপর আবগারি শুল্ক ধার্য করা হয়।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, বোর্ড বই। 
৫৪.
প্রথম ই-মেইল পদ্ধতি চালু করেন কে?
  1. বিল গেটস
  2. স্টিভ জবস
  3. স্যামুয়েল টমলিনসন
  4. মার্ক জুকারবার্গ
সঠিক উত্তর:
স্যামুয়েল টমলিনসন
উত্তর
সঠিক উত্তর:
স্যামুয়েল টমলিনসন
ব্যাখ্যা
ইন্টারনেট ও ই-মেইল: 
- বিশ শতকের ষাট-সত্তরের দশকে ইন্টারনেট প্রটোকল (Internet Protocol) ব্যবহার করে আরপানেট (Arpanet) আবিষ্কৃত হয়।
- তখন থেকে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারসমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করে।
- আর এ বিকাশের ফলে তৈরি হয় ইন্টারনেট।
- ১৯৭১ সালে আরপানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন আমেরিকার প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিনসন (Ramond Samuel Tomlinson)।
- তিনিই প্রথম ই-মেইল পদ্ধতি চালু করেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, বোর্ড বই। 
৫৫.
কোন বিপ্লবের মাধ্যমে বলশেভিক পার্টি ক্ষমতা দখল করে?
  1. ফ্রেঞ্চ বিপ্লব
  2. অক্টোবর বিপ্লব
  3. ফেব্রুয়ারি বিপ্লব
  4. ভেলভেট বিপ্লব
সঠিক উত্তর:
অক্টোবর বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
অক্টোবর বিপ্লব
ব্যাখ্যা
অক্টোবর বিপ্লব (১৯১৭):
- তারিখ: ২৪-২৫ অক্টোবর (পুরাতন বর্ষপঞ্জি) / ৬-৭ নভেম্বর (নতুন বর্ষপঞ্জি), ১৯১৭
- বলশেভিক পার্টি রাশিয়ার ক্ষমতা দখল করে এবং সোভিয়েত শাসনের সূচনা করে।
- প্রেক্ষাপট: এটি ছিল রুশ বিপ্লব ১৯১৭-এর দ্বিতীয় এবং চূড়ান্ত পর্যায়।

ফলাফল:
- জারশাসনের পতন ঘটে।
- সোভিয়েত ইউনিয়নের (USSR) প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়।
- কমিউনিজম প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠে।

উৎস: Britannica.