পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes৩৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
পরীক্ষা – ২৫: বিষয়: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (সম্পূর্ণ সিলেবাস)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
প্রিন্টিংয়ের গুণগত মানের দিক থেকে সবচেয়ে ভালো প্রিন্টার কোনটি?
  1. ইলেকট্রোস্ট্র্যাটিক প্রিন্টার
  2. থার্মাল প্রিন্টার
  3. ইংকজেট প্রিন্টার
  4. লেজার প্রিন্টার
সঠিক উত্তর:
লেজার প্রিন্টার
উত্তর
সঠিক উত্তর:
লেজার প্রিন্টার
ব্যাখ্যা
• নন-ইম্প্যাক্ট প্রিন্টার:
- যে সকল প্রিন্টারে প্রিন্ট হেড কাগজকে সাধারণত স্পর্শ করে না তাদেরকে নন-ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়।
- এ ধরনের প্রিন্টারের রেজুল্যশন ও গতি বেশি থাকে।
- নন-ইম্প্যাক্ট প্রিন্টার বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন:
১. লেজার প্রিন্টার (Laser Printer),
২. ইংকজেট প্রিন্টার (Ink-Jet Printer),
৩. থার্মাল প্রিন্টার (Thirmal Printer),
৪. স্থির বা স্থিতি বৈদ্যুতিক প্রিন্টার (Electrostatic Printer); ইত্যাদি।

• লেজার প্রিন্টার (Laser Printer):
- প্রিন্টিংয়ের গুণগত মানের দিক থেকে লেজার প্রিন্টার হচ্ছে সবচেয়ে ভালো প্রিন্টার।
- যদিও নন-ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে সবচেয়ে দামি প্রিন্টার। কিন্তু এ ধরনের প্রিন্টারের মাধ্যমে দ্রুততিতে ও সবচেয়ে সুন্দরতম লেখা ছাপানো যায়।
- তবে লেজার প্রিন্টার লেজার (LASER - Light Amplification by Stimulated Emission of Radiation) রশ্মির সাহায্যে কাগজে লেখা ফুটিয়ে তোলে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
উইকিপিডিয়া ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে কত সালে চালু করা হয়?
  1. ১৯৯৭
  2. ২০০১
  3. ২০০৩
  4. ২০০৫
সঠিক উত্তর:
২০০১
উত্তর
সঠিক উত্তর:
২০০১
ব্যাখ্যা
• উইকিপিডিয়া:
- উইকিপিডিয়া হলো ইন্টারনেট বিশ্বকোষ।
- 'Wikipedia' (উইকিপিডিয়া) শব্দটি এসেছে 'Wiki' (উইকি), যার অর্থ সহায়তামূলক কাজের দ্বারা তৈরি ওয়েবসাইট এবং 'Encyclopedia' (বিশ্বকোষ) শব্দ দুটি থেকে।
- উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা হলেন ল্যারি স্যাঙ্গার এবং জিমি ওয়েলস।
- আনুষ্ঠানিকভাবে ২০০১ সালের ১৫ জানুয়ারি শুধুমাত্র ইংরেজি ভাষার জন্য www.wikipedia.com ওয়েবসাইটটি চালু করা হয়।
- ২০০১ সালের মধ্যে উইকিপিডিয়ায় ১৮ ভাষার প্রায় ২০,০০০ নিবন্ধ তৈরি করা হয়।
- উইকিপিডিয়ায় বর্তমানে ৩৪৫টি ভাষা সংস্করণ রয়েছে।

[উল্লিখিত তথ্যগুলো ২৩ আগস্ট ২০২৪ পর্যন্ত আপডেট তথ্য অনুসারে দেওয়া হয়েছে।]
উৎস: উইকিপিডিয়া। 
.
ওয়েবসাইটে ব্যবহারের জন্য ইউনিকোডের স্ট্যান্ডার্ড পদ্ধতি হলো-
  1. UTF-4
  2. UTF-64
  3. UTF-8
  4. UTF-32
সঠিক উত্তর:
UTF-8
উত্তর
সঠিক উত্তর:
UTF-8
ব্যাখ্যা
• ইউনিকোড:
- ১৯৯১ সালে Apple Computer Corporation এবং Xerox Corporation এর একদল প্রকৌশলী যৌথভাবে ইউনিকোড উদ্ভাবন করেন।
- বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়।
- ইউনিকোড মূলত ২ বাইট বা ১৬ বিটের কোড।
- যে সমস্ত ভাষাকে কোডভুক্ত করার জন্য ৮ বিট অপর্যাপ্ত ছিল (যেমন-চায়নিজ, কোরিয়ান, জাপানীজ ইত্যাদি) সে সকল ভাষার সকল চিহ্নকে সহজেই কোডভুক্ত করা সহজতর হয় ইউনিকোডের মাধ্যমে।
- শুরু থেকেই ইউনিকোডকে আরও উন্নত করার লক্ষ্যে Unicode Consortium কাজ করে যাচ্ছে।
- ইউনিকোড অ্যাসকি কোডের সাথে কম্প্যাটিবল।
- ইউনিকোডের প্রথম ২৫৬টি কোড অ্যাসকি ২৫৬টি কোডের অনুরূপ।
- এই কোডের মাধ্যমে ৬৫,৫৩৬টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। উদাহরণ: A U+0041, ক = U+0995.
- ইউনিকোডের বাইটগুলো প্রক্রিয়া করার পদ্ধতিগুলোর মধ্যে UTF-8 ও UTF-19 হচ্ছে সবচেয়ে প্রচলিত পদ্ধতি।
- ওয়েবসাইটের জন্য UTF-8 হলো স্ট্যান্ডার্ড, কারণ ব্যবহার করার সময় UTF-8 শুধু যে কয়টি বিটের প্রয়োজন ততোগুলোই ব্যবহার করে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
.
দশমিক সংখ্যা 726 এর সমতুল্য হেক্সাডেসিমেল মান কত?
  1. 2C3
  2. 3A5
  3. 3B7
  4. 2D6
সঠিক উত্তর:
2D6
উত্তর
সঠিক উত্তর:
2D6
ব্যাখ্যা
• পূর্ণ দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর:
- দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরিত করার জন্য দশমিক সংখ্যাকে ১৬ দিয়ে ভাগ করে ভাগশেষকে সংরক্ষণ করতে হবে।
- ভাগফলকে পুনরায় ১৬ দিয়ে ভাগ করে ভাগশেষকে সংরক্ষণ করতে হবে।
- এ পদ্ধতির পুনরাবৃত্তি করতে হবে যতক্ষণ না ভাজ্য ০ হয়।
- সংরক্ষিত ভাগশেষগুলোকে শেষ থেকে প্রথম দিকে ধারাবাহিকভাবে অর্থাৎ উল্টো করে সাজিয়ে লিখলে ১ থেকে F এর সমন্বয়ে যে সংখ্যাটি পাওয়া যায় তাই দশমিক সংখ্যার সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা।
- ভাগশেষ সংরক্ষণের ক্ষেত্রে যদি ভাগশেষ ১০ থেকে ১৫ হয় তবে যথাক্রমে ১০ → A, ১১ → B, ১২→ C, ১৩→D, ১৪ → E ও ১৫ → F সংখ্যা লিখতে হবে।
.
IDE/PATA হার্ড ডিস্ক ড্রাইভের 'PATA'-এর পূর্ণরূপ কী?
  1. Parallel Advanced Terminator Architecture
  2. Parallel Advanced Technology Attachment
  3. Parallel Advanced Technology Architecture
  4. Parallel Advanced Terminology Attachment
সঠিক উত্তর:
Parallel Advanced Technology Attachment
উত্তর
সঠিক উত্তর:
Parallel Advanced Technology Attachment
ব্যাখ্যা
• IDE/PATA হার্ড ডিস্ক ড্রাইভ:
- আইডিই হার্ড ডিস্ক ড্রাইভের পুরো অর্থ হলো 'ইন্টিগ্রেটেড ড্রাইভ ইলেকট্রনিক্স।
- একে পাটা বা প্যারালাল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট (PATA- Parallel Advanced Technology Attachment) নামেও ডাকা হয়।

• এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে:
- IDE/PATA ড্রাইভগুলোর সাধারণত ৪০টি পিন থাকে।
- IDE/PATA ড্রাইভগুলো 133 MB/sec ট্রান্সফার রেট প্রদান করে।
- এই ড্রাইভ একই সময়ে ৮ বিট ডেটা প্রেরণ করতে পারে।
- PATA হার্ড ডিস্কগুলোকে সংযুক্ত করার জন্য PATA ক্যাবল ব্যবহার করা হয়। একটি একক PATA ক্যাবলে দুইটি ড্রাইভকে যুক্ত করা যায়। ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আলীম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
Windows অপারেটিং সিস্টেমে, 'Ctrl + Alt + Delete' কী এর কাজ করে?
  1. কম্পিউটার বন্ধ করা
  2. টাস্ক ম্যানেজার খোলা
  3. ফাইল মুছে ফেলা
  4. ইন্টারনেট সংযোগ বন্ধ করা
সঠিক উত্তর:
টাস্ক ম্যানেজার খোলা
উত্তর
সঠিক উত্তর:
টাস্ক ম্যানেজার খোলা
ব্যাখ্যা
•'Ctrl + Alt + Delete' টাস্ক ম্যানেজার খোলা অথবা কোনো অ্যাপ্লিকেশন terminate করার জন্য ব্যবহৃত হয়।
• Windows অপারেটিং সিস্টেমে, 'Ctrl + Alt + Delete' দ্বারা যে কাজ গুলো করা যায়:



- উইন্ডোজ হচ্ছে আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি একটি অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিস্টেম।
- উইন্ডোজের জনপ্রিয়তার প্রধান কারণ হলো গ্র্যাফিক্যাল ইউজার ইন্টারফেস।
- ১৯৮৫ সালে সর্বপ্রথম উইন্ডোজ তৈরি হয়।
- মাইক্রোসফট এখন পর্যন্ত Windows 7, Windows Vista, Windows XP, Windows 8, Windows 10, Windows 11 প্রভৃতি অপারেটিং সিস্টেম বাজারে এনেছে।
- Windows 11 হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ।
- উইন্ডোজ একটি স্বতন্ত্র অপারেটিং সিস্টেম।
- উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কোনো ধরনের কমান্ড মুখস্থ রাখার প্রয়োজন হয় না।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Techtarget website.
.
কোন লজিক গেইটের ক্ষেত্রে সব ইনপুট 0 থাকলে আউটপুট 1 হয়?
  1. NAND
  2. OR
  3. AND
  4. XOR
সঠিক উত্তর:
NAND
উত্তর
সঠিক উত্তর:
NAND
ব্যাখ্যা
[NAND গেইটের ক্ষেত্রে সব ইনপুট 0 থাকলে আউটপুট 1 হয়। XOR গেইটের ক্ষেত্রেও আউটপুট 1 হতে পারে যদি ইনপুট 0 এবং 1 থাকে, কিন্তু সব ইনপুট 0 হলে আউটপুট 0 হয়। OR এবং AND গেইটের ক্ষেত্রে, সব ইনপুট 0 থাকলে আউটপুট 0 হয়।]

• NAND গেইট:


- AND গেইট + NOT গেইট = NAND গেইট।
- NAND গেইট AND গেইটের বিপরীত।
- NAND গেইটে সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। অন্যথায় আউটপুট 1 হয়।
- অর্থাৎ, NAND গেইটে দুটি ইনপুট 0 হলে আউটপুট 1 হবে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।
- একটি লজিক গেট-এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে। এই গেটটি - NAND গেইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
.
নিচের কোনটি দ্বারা অ্যাসেম্বলারের আউটপুট নির্দেশ করে?
  1. Program file
  2. Task File
  3. Data File
  4. Object file
সঠিক উত্তর:
Object file
উত্তর
সঠিক উত্তর:
Object file
ব্যাখ্যা
• অনুবাদক প্রোগ্রাম:
- উৎস (Source) প্রোগ্রামকে বস্তু (Object) প্রোগ্রামে পরিণত করতে যে সফট্ওয়্যারের প্রয়োজন তাকে বলে অনুবাদক।
- কম্পিউটার একমাত্র মেশিনভাষা বুঝতে পারে বলে অন্য ভাষায় লেখা উৎস প্রোগ্রামকে মেশিনভাষায় অনুবাদ না করে নিলে কম্পিউটার তা কার্যকরী করতে পারে না।
- অনুবাদক সফট্ওয়্যার তিন ধরনের। যথা
১। কম্পাইলার,
২। ইন্টারপ্রেটার ও
৩। অ্যাসেম্বলার।

• অ্যাসেম্বলার (Assembler):
- অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত উৎস প্রোগ্রাম অর্থাৎ নেমোনিক কোডকে মেশিন ভাষায় লিখিত অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা এক ধরনের অনুবাদক প্রোগ্রাম।
- এ ভাষার অন্যতম কাজ হচ্ছে প্রধান মেমোরিতে রক্ষিত অ্যাসেম্বলি ভাষার সব নির্দেশ ঠিক আছে কিনা তা ব্যবহারকারীকে জানানো।
- এ ভাষার প্রত্যেকটি নির্দেশকে অ্যাসেম্বলার মেশিন ভাষার একটি নির্দেশে পরিণত করে।
- ভুল সংশোধনের পর এ ভাষা পুনরায় প্রথম নির্দেশ থেকে অনুবাদের কাজ শুরু করে।
- অবজেক্ট ফাইলে অবজেক্ট কোড থাকে, যা একটি অ্যাসেম্বলারের আউটপুট।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. University of California.
.
মেমোরি ও ALU-এর মধ্যে সংযোগ স্থাপন করে কোনটি?
  1. মাউস
  2. কী-বোর্ড
  3. কন্ট্রোল ইউনিট
  4. র‍্যাম
সঠিক উত্তর:
কন্ট্রোল ইউনিট
উত্তর
সঠিক উত্তর:
কন্ট্রোল ইউনিট
ব্যাখ্যা
• মেমোরি ও ALU-এর মধ্যে সংযোগ স্থাপন করে কন্ট্রোল ইউনিট।

• নিয়ন্ত্রণ অংশ (Control Unit):
- কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ইউনিট কম্পিউটারের সকল অংশকে নিয়ন্ত্রণের ও পরিচালনার কাজে নিয়োজিত থাকে।
- এটি কম্পিউটারের প্রতিটি নির্দেশ পরীক্ষা করে এবং কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংকেত তৈরি করে।
- মেমরিতে তথ্যের প্রয়োজনীয়তা, সহায়ক মেমরি হতে প্রধান মেমরিতে তথ্য নেয়া, ইনপুট হতে উপাত্ত নেয়া, ফলাফল প্রদর্শন এ সব বিষয় নিয়ন্ত্রণ করে।
- নিয়ন্ত্রণ ইউনিটের প্রধান কাজই হলো মেমরি হতে ইনস্ট্রাকশন কোড পড়া ও ডিকোড করা এবং মাইক্রোপ্রসেসরের অন্য অংশসমূহকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় কন্ট্রোল সিগন্যাল তৈরি করা।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১০.
নিচের কোনটি ১ এক্সাবাইটের সমতুল্য-
  1. ১০২৪ গিগাবাইট
  2. ১০২৪ টেরাবাইট
  3. ১০২৪ ইয়োট্টাবাইট
  4. ১০২৪ পেটাবাইট
সঠিক উত্তর:
১০২৪ পেটাবাইট
উত্তর
সঠিক উত্তর:
১০২৪ পেটাবাইট
ব্যাখ্যা
• কম্পিউটার মেমোরি পরিমাপের একক:
- 1 Bit = Binary Digit
- 8 Bits = 1 Byte
- 1024 Bytes = 1 KB (Kilo Byte)
- 1024 KB = 1 MB (Mega Byte)
- 1024 MB = 1 GB (Giga Byte)
- 1024 GB = 1 TB (Terra Byte)
- 1024 TB = 1 PB (Petabyte)
- 1024 PB = 1 EB (Exa Byte)

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
ইউনিক্স অপারেটিং সিস্টেম সম্পর্কিত কোন তথ্যটি সঠিক?
  1. সিঙ্গেল ইউজার কম্পিউটার অপারেটিং সিস্টেম
  2. মাল্টি টাস্কিং কম্পিউটার অপারেটিং সিস্টেম
  3. উদ্ভাবক- James Gosling
  4. ক ও খ উভয়ই
সঠিক উত্তর:
মাল্টি টাস্কিং কম্পিউটার অপারেটিং সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
মাল্টি টাস্কিং কম্পিউটার অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
• ইউনিক্স:
- মাল্টি টাস্কিং, টাইম শেয়ারিং ও মাল্টি ইউজার অ্যাপ্লিকেশনের জন্য ইউনিক্স একটি শক্তিশালী ও কার্যকরী অপারেটিং সিস্টেম।
- এটি ১৯৭০ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের কেন থমসম ও ডেনিস রিসি বেল ল্যাবরেটরিতে হাই লেভেল ল্যাংগুয়েজ সি (C) ভাষার মাধ্যমে তৈরি করেন।
- ইউনিক্স একটি শক্তিশালী ও নমনীয় পরিচালনা পদ্ধতির অপারেটিং সিস্টেম, যা নোটবুক কম্পিউটার থেকে শুরু করে সুপার কম্পিউটার পর্যন্ত ব্যবহার করা যায়।
- ইউনিক্সের একটি প্রধান বৈশিষ্ট্য হলো বহু ব্যবহারকারী একই সাথে অনেক কি-বোর্ড ও মাউস ব্যবহার করতে পারেন, যা শুধুমাত্র একটি সিপিইউয়ে সংযুক্ত।
- ইউনিক্সের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো একটি সিপিইউ মাল্টি প্রসেসর সিস্টেমকে সাপোর্ট দিতে পারে।
- তবে ইউনিক্স মূলত সার্ভার অপারেটিং সিস্টেম হিসেবে বেশি ব্যবহৃত হয়।
- ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ১৯৭৬ সালে ইউনিক্স প্রথম পাবলিক ভার্সন Unix-6 বের হয়।
- ১৯৭৮ সালে বের হয় Unix-7।
- ১৯৮০ সালে মাইক্রোসফট কর্পোরেশন মাইক্রোকম্পিউটারে ব্যবহার উপযোগী ইউনিক্সের একটি নতুন ভার্সন Xenix বের করে, যা IBM-PC/AT তে ব্যবহারের জন্য.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
কো-অ্যাক্সিয়াল ক্যাবলের সর্বোচ্চ ক্যাবল দৈর্ঘ্য কত?
  1. ২-১০ কিলোমিটার
  2. ২০০-৫০০ মিটার
  3. ১০০ মিটার
  4. ২-১০০ কিলোমিটার
সঠিক উত্তর:
২০০-৫০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২০০-৫০০ মিটার
ব্যাখ্যা
- ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে তার বা ক্যাবল একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
- সাধারণত স্বল্প পরিসরের নেটওয়ার্কিং এর মাধ্যমে ডাটা স্থানান্তরের লক্ষ্যে বিভিন্ন ধরনের ক্যাবল ব্যবহৃত হয়।
- ক্যাবল বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন-
১। কো-অ্যাক্সিয়াল ক্যাবল,
২। টুইস্টেড পেয়ার ক্যাবল,
৩। ফাইবার অপটিক ক্যাবল ইত্যাদি।

- টুইস্টেড পেয়ার ক্যাবলের সর্বোচ্চ ক্যাবল দৈর্ঘ্য ১০০ মিটার।
- কো-অ্যাক্সিয়াল ক্যাবলের সর্বোচ্চ ক্যাবল দৈর্ঘ্য ২০০-৫০০ মিটার।
- ফাইবার অপটিক ক্যাবলের সর্বোচ্চ ক্যাবল দৈর্ঘ্য ২-১০০ কিলোমিটার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
১৩.
নিচের কোনটি তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ?
  1. OPS5
  2. Prolog
  3. Java
  4. Mercury
অনির্ধারিত
ব্যাখ্যা
• Java তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

• Java programming language:
- জেমস গসলিং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।
- Java programming language হলো একটি উচ্চস্তরের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা।
- ১৯৯১ সালে সান মাইক্রো সিস্টেম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজের সূচনা করে।
- জেমস গসলিং সেই কাজের নেতৃত্ব দেন।
- ১৯৯৫ সালে তারা ভাষাটিকে রিলিজ করেন।
- ২০১০ সালে Oracle Corporation সান মাইক্রো সিস্টেম কিনে নিলে জাভা ভাষার ম্যানেজমেন্টও তাদের মালিকানায় চলে আসে।

• পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো অ্যালগরিদম ব্যবহার না করে সহজভাবে সমস্যা সমাধান করার ল্যাঙ্গুয়েজ।
- এ ভাষাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন পূর্বের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো জটিল কোড লিখতে পারে এমন প্রোগ্রামার ছাড়াই কম্পিউটার দিয়ে সমস্যা সমাধান করা যায়।
- ফলে প্রোগ্রামারদেরকে কিভাবে একটি রুটিন অথবা অ্যালগরিদম প্রয়োগ করতে হবে, তা চিন্তা না করে কী সমস্যা সমাধান করতে হবে, কী শর্ত পূরণ করতে হবে, তা নিয়ে ভাবলেই চলে ।
- পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় ব্যবহৃত হয়।
- Prolog, OPS5 ও Mercury হলো পঞ্চম প্রজন্মের ল্যাঙ্গুয়েজের উদাহরণ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান এবং ব্রিটানিকা।
১৪.
ফ্লপি ডিস্ক হলো-
  1. Cache memory
  2. Register
  3. Secondary memory
  4. Main memory
সঠিক উত্তর:
Secondary memory
উত্তর
সঠিক উত্তর:
Secondary memory
ব্যাখ্যা
• ফ্লপি ডিস্ক (Floppy Disk):
- ফ্লপি ডিস্ক হচ্ছে এমন এক ধরনের সহায়ক মেমোরি, যা পাতলা প্লাস্টিকের চাকতির ওপর ম্যাগনেটিক অক্সাইডের প্রলেপ দিয়ে তৈরি।
- এটি ওজনে হালকা এবং আকারে ছোট বলে সহজে বহনযোগ্য।
- এ ধরনের ডিস্কের সাহায্যে সহজেই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান-প্রদান করা যায় ।

• সেকেন্ডারি মেমোরি:

- কম্পিউটারে অধিক পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত ডিভাইসসমূহকে বলা সেকেন্ডারি মেমোরি।
- ফ্লপি ডিস্ক, হার্ডডিস্ক, অপটিক্যাল স্টোরেজ সিস্টেম, সিডি-রম, বাবল মেমোরি, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি মেমোরির উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
অ্যানিকাস্ট ট্রান্সমিশন কোন মোডে সংগঠিত হতে পারে?
  1. সিমপ্লেক্স
  2. হাফ-ডুপ্লেক্স
  3. ফুল-ডুপ্লেক্স
  4. উল্লিখিত সকল মোডে
সঠিক উত্তর:
উল্লিখিত সকল মোডে
উত্তর
সঠিক উত্তর:
উল্লিখিত সকল মোডে
ব্যাখ্যা
• ইউনিকাস্ট:
- ইউনিকাস্ট ব্যবস্থায় একটি প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে।
- অনেক প্রাপক একসাথে ডেটা গ্রহণ করতে পারে না।
- এজন্য সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স মোডকে ইউনিকাস্ট মোডও বলা হয়।
- ইউনিকাস্ট ব্যবস্থায় A নোড থেকে কোন ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্ত একটিমাত্র নোড-ই (যেমন- কম্পিউটার) গ্রহণ করবে।
- এটি ১ থেকে ১ (1 to 1) মোড নামেও পরিচিত।

• ব্রডকাস্ট:
- এ পদ্ধতিতে শুধু একজন প্রেরক থাকে, কিন্তু ট্রান্সমিশন নেটওয়ার্কের আওতাধীন সব গ্রাহকই ডেটা গ্রহণ করতে পারে।
- ব্রডকাস্ট ট্রান্সমিশন শুধু সিমপ্লেক্স হয়ে থাকে।
- রেডিও, টেলিভিশন ব্রডকাস্ট মােডের উদাহরণ।

• মাল্টিকাস্ট:
- মাল্টিকাস্ট মােড অনেকটা ব্রডকাস্ট মােডের মতাে হলেও এই মােডে নেটওয়ার্কের একটি প্রেরক হতে ডেটা প্রেরণ করলে তা শুধু অনুমােদিত সদস্যরা গ্রহণ করতে পারে।
- মাল্টিকাস্ট ট্রান্সমিশন হাফ-ডুপ্লেক্স বা ফুল-ডুপ্লেক্স-এ হয়ে থাকে।
- ভিডিও কনফারেন্সিংয়ে, চ্যাটিং, গ্রুপ ভিডিও চ্যাটিং ইত্যাদি মাল্টিকাস্ট মােডের উদাহরণ।

• অ্যানিকাস্ট:
- যে ডাটা ট্রান্সমিশনে ডাটাসমূহ অনেকগুলো গন্তব্যের মধ্যে যেকোন একটি গন্তব্যে গমন করে, তাকে অ্যানিকাস্ট ডাটা ট্রান্সমিশন বলে।
- অ্যানিকাস্ট ট্রান্সমিশন সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স মোড হতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১৬.
কোন ধরণের ই-কমার্সে একজন ভোক্তা এককভাবে অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে সরাসরি লেনদেন করে?
  1. C2B
  2. B2B
  3. B2C
  4. C2C
সঠিক উত্তর:
C2B
উত্তর
সঠিক উত্তর:
C2B
ব্যাখ্যা
ই-কমার্সের প্রকারভেদ:
- ডিজিটাল উপাত্ত প্রক্রিয়াকরণ এবং সঞ্চারণের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবসায় সংক্রান্ত আদান-প্রদানকে ই-কমার্স বলে।
- ই-কমার্স সিস্টেমে ইন্টারনেট, এক্সট্রানেট এবং ইন্ট্রানেট প্রযুক্তি ব্যবহার করে ব্যবসা, ভোক্তা এবং অন্যান্য সহযোগী সংস্থার মধ্যে সংযোগ সাধন করা হয়।
- সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত চারটি ক্যাটাগরিতে বিভক্ত করা যায়।
যথা-
১। ব্যবসা থেকে ব্যবসা (Business to Business- B2B):
- দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পাইকারি কেনাবেচাকে বিজনেস টু বিজনেস (B2B) বলা হয়।
- B2B ই-কমার্সের উদাহরণ: alibaba.com, sindabad.com ইত্যাদি।

২। ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer- B2C):
- এক বা একাধিক ক্রেতা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্য খুচরা বা পাইকারি লেনদেনসমূহ বিজনেস টু কনজিউমার (B2C)-এর অন্তর্গত।
- B2C ই-কমার্সের উদাহরণ: amazon.com, rokomari.com, othoba.com ইত্যাদি।

৩। ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business- C2B):
- যখন কোনো ভোক্তা এককভাবে অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে সরাসরি লেনদেন করে তখন তাকে ভোক্তা থেকে ব্যবসায় বা কনজিউমার টু বিজনেস বলা হয়।
- এ ধরনের সিস্টেমে ভোক্তারা বা গ্রাহকরা সাধারণত কোনো বিজনেস সাইট থেকে পণ্য ক্রয়ের পরিবর্তে পণ্য ও সেবা বিক্রয় করে থাকে।
- C2B ই-কমার্সের উদাহরণ: monster.com, ajkerdeal.com, daraz.com ইত্যাদি।

৪। ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer- C2C):
- অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের যোগাযোগ ছাড়াই ভোক্তা থেকে ভোক্তার লেনদেনকে ভোক্তা থেকে ভোক্তা বা কনজিউমার টু কনজিউমার (C2C) বলা হয়।
- এ জাতীয় ব্যবসা কোনো বিজনেস মিডলম্যান থাকে না।
- C2C ই-কমার্সের উদাহরণ: ebay.com, taobao.com ইত্যাদি।

উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
Google-এর প্রতিষ্ঠা সাল হলো-
  1. ১৯৯২
  2. ১৯৯৮
  3. ১৯৯৫
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
১৯৯৮
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৮
ব্যাখ্যা

• গুগল (Google):
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের পুরাতন নাম ব্যাকরাব (BackRub)।
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই। (জুলাই, ২০২৪ পর্যন্ত)
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Contacts, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি।

উৎস:
১. ব্রিটানিকা।
২. অফিসিয়াল ওয়েবসাইট।

১৮.
নিচের কোনটি মাইক্রোপ্রসেসরের অংশ?
  1. ALU
  2. Register set
  3. Control Unit
  4. All above
সঠিক উত্তর:
All above
উত্তর
সঠিক উত্তর:
All above
ব্যাখ্যা
• মাইক্রোপ্রসেসর:
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের VLSI(Very large Scale Integration) চিপ।
- একটি একক ভিএলএসআই সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে।
- মাইক্রোপ্রসেসরকে মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়।

- মাইক্রোপ্রসেসর প্রধানত তিনটি অংশে বিভক্ত। যথা-
১. নিয়ন্ত্রণ অংশ(Control Unit),
২. গাণিতিক যুক্তি অংশ(Arithmetic Logic Unit) এবং
৩. রেজিস্টার সমূহ(Register Set)

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
অনুমতি ছাড়া নেটওয়ার্কে প্রবেশ করে তথ্য চুরি বা ক্ষতি করার প্রক্রিয়া কোনটি?
  1. হ্যাকিং
  2. স্নিকিং
  3. স্প্যামিং
  4. স্পুফিং
সঠিক উত্তর:
স্নিকিং
উত্তর
সঠিক উত্তর:
স্নিকিং
ব্যাখ্যা
• স্প্যামিং (Spamming):
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে।
- অনাকাঙ্ক্ষিত বাল্ক মেসেজসমূহ ব্যাপকভাবে প্রেরণে ইলেকট্রনিক মেসেজিং সিস্টেমসমূহের ব্যবহার হলো স্প্যাম বা স্প্যামিং।
- এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।

• হ্যাকিং (Hacking):
- প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতিসাধন করাকে হ্যাকিং বলা হয়।
- যে সব ব্যক্তি/ব্যক্তিবর্গ এ ধরনের কর্মে/ অপকর্মের সাথে জড়িত থাকে তাদের হ্যাকার বলে।

• স্পুফিং (Spoofing):
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা একটি পোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।
- স্পুফড সাইট হলো প্রকৃত সাইটের প্রায় কাছাকাছি একটি মিরর ইমেজ।

স্নিকিং (Sneaking):
- গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্নিকিং বলে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২০.
নিচের কোন ডিভাইসটি প্যারালাল পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত করা হয়?
  1. স্ক্যানার
  2. মাউস
  3. মডেম
  4. কি-বোর্ড
সঠিক উত্তর:
স্ক্যানার
উত্তর
সঠিক উত্তর:
স্ক্যানার
ব্যাখ্যা
• সিরিয়াল পোর্ট:
- সিরিয়াল পোর্টের মাধ্যমে ডেটা পর্যায়ক্রমে এক বিট করে স্থানান্তরিত হয়।
- সাধারণত সিস্টেম ইউনিট থেকে দূরবর্তী ডিভাইসসমূহ সংযোগের জন্য এ ধরনের পোর্ট ব্যবহৃত হয়।
- মডেম, মাউস, কি-বোর্ড ইত্যাদি হার্ডওয়য়ার এ ধরনের পোর্টের সাথে যুক্ত থাকে।

• প্যারালাল পোর্ট:
- প্যারালাল পোর্টের মাধ্যমে একসাথে একাধিক বিট স্থানান্তরিত হয়। সাধারণত প্যারালাল পোর্ট ২৫ পিনবিশিষ্ট হয়।
- এ ধরনের পোর্টে তথ্য সমান্তরালভাবে আদান-প্রদান করা হয়।
- প্রিন্টার, স্ক্যানার, অপট্যিকাল ডিভাইস ইত্যাদি ডিভাইস এ ধরনের পোর্টে যুক্ত করা যায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
২১.
কোন প্রযুক্তি Natural Language Processing-এর সহায়ক ভূমিকা পালন করে?
  1. IoT
  2. AI
  3. VR
  4. CTR
সঠিক উত্তর:
AI
উত্তর
সঠিক উত্তর:
AI
ব্যাখ্যা
• কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence):
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence বলে।
- এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।
- কম্পিউটার কীভাবে মানুষের মতো চিন্তা করবে, কিভাবে অসম্পূর্ণ তথ্য দিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছবে, কিভাবে সমস্যা সমাধান করবে, কীভাবে পরিকল্পনা প্রণয়ন করবে ইত্যাদি বিষয়গুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার উপর আরো গবেষণা করা হচ্ছে।

• Artificial Intelligence-এর ব্যবহার:
- Face Recognition System,
- Speech Recognition System,
- Natural Language Processing ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২২.
নিচের কোনটি ভুল?
  1. 9 - নিউমারিক কী
  2. Delete - মডিফায়ার কী
  3. F12 - ফাংশন কী
  4. insert - নেভিগেশন কী
সঠিক উত্তর:
Delete - মডিফায়ার কী
উত্তর
সঠিক উত্তর:
Delete - মডিফায়ার কী
ব্যাখ্যা
• নিউমারিক কী:
- (0 -9) এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি চিহ্নিত কী গুলোকে নিউমেরিক কী বলে।
- QWERTY কী-বোর্ডে ১৭ টি নিউম্যারিক কী থাকে।

• মডিফায়ার কী:
- কীবোর্ডগুলোর মধ্যে Shift, Option, Command, Control, Alt প্রভৃতি কীগুলোকে বলা হয় মডিফায়ার কী (Modifier Key)।

• নেভিগেশন কী:
- এগুলোর সাহায্যে যেকোনো ডকুমেন্টে ঘুরে বেড়ানো যায়, কার্সারকে পরিচালনা করা যায়। যেমন- Arrow keys, Home key, Delete, insert ইত্যাদি।

• ফাংশন কী:
- কীবোর্ডের একেবারে উপরের সারিতে বা বামদিকে F1 থেকে F12 চিহ্নিত ১২টি কী'কে ফাংশন কী বলা হয়।
- তথ্য সংযোজন বা ইনসার্ট করা, অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলা এবং বিশেষ ধরনের নির্ধারিত নির্দেশ প্রদানের জন্য ফাওশন কী ব্যবহৃত হয়।

উৎস:
১. কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
২. ব্রিটানিকা।
২৩.
মাইক্রোসফটের বর্তমান সিইও কে (সেপ্টেম্বর ২০২৪)?
  1. ইলন মাস্ক
  2. স্টিভ জবস
  3. সত্য নাদেলা
  4. টিম কুক
সঠিক উত্তর:
সত্য নাদেলা
উত্তর
সঠিক উত্তর:
সত্য নাদেলা
ব্যাখ্যা
• মাইক্রোসফট:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্তিত যুক্তরাষ্ট্রের রেডমন্ড, ওয়াশিংটনে।
- মাইক্রোসফটের ক্লাউড ফ্লাটফর্ম Azure.
- মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম Bing.
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen.
- মাইক্রোসফটের বর্তমান (সেপ্টেম্বর ২০২৪) চেয়ারম্যান এবং সিইও হলেন Satya Nadella.
- মাইক্রোসফট প্রতিষ্ঠা হয় ১৯৭৫ সালে।
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS.
- মাইক্রোসফটের বর্তমান CEO সত্য নাদেলা।

উৎস: অফিসিয়াল ওয়েবসাইট ও ব্রিটানিকা।
২৪.
অপারেটিং সিস্টেম সর্বপ্রথম কোন ধরনের কম্পিউটারে ব্যবহৃত হয়?
  1. মাইক্রো কম্পিউটার
  2. মিনি কম্পিউটার
  3. মেইনফ্রেম কম্পিউটার
  4. সুপার কম্পিউটার
সঠিক উত্তর:
মেইনফ্রেম কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
মেইনফ্রেম কম্পিউটার
ব্যাখ্যা
• অপারেটিং সিস্টেম:
- অপারেটিং সিস্টেম বলতে কোনো কিছুকে পরিচালনার পদ্ধতিকে বোঝানো হয়।
- অপারেটিং সিস্টেম অনেক রকম জটিল সূক্ষ্ম প্রোগ্রামের সমন্বয়ে গঠিত একটি সমন্বিত প্রোগ্রাম।
- এটি ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী কম্পিউটারের অভ্যন্তরে হার্ডওয়্যার বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলোর মধ্যে কাজের সমন্বয় সাধন করে।
- অপারেটিং সিস্টেমকে সিস্টেম সফটওয়্যারও বলা হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল মটর রিসার্চ ল্যাবরেটরি কর্তৃক IBM কর্পোরেশনের জন্য সর্বপ্রথম অপারেটিং সিস্টেম আবিষ্কৃত হয়।
- অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার সর্বপ্রথম মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহার করা হয়।
- ১৯৭১ সাল হতে পিসিতে অপারেটিং সিস্টেমের ব্যবহার শুরু হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৫.
একটি নোড ক্ষতিগ্রস্ত হলে সম্পূর্ণ নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায় কোন টপোলজিতে?
  1. মেশ টপোলজি
  2. বাস টপোলজি
  3. ট্রি টপোলজি
  4. রিং টপোলজি
সঠিক উত্তর:
রিং টপোলজি
উত্তর
সঠিক উত্তর:
রিং টপোলজি
ব্যাখ্যা


• রিং টপোলজি:
- এ ধরনের সংগঠনে কম্পিউটারগুলো পরস্পর বৃত্তাকারে যুক্ত নেটওয়ার্ক গড়ে তোলে।
- প্রতিটি কম্পিউটার দুই দিকের দুইটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে।
- কম্পিউটারগুলোকে এমনভাবে সংযোগ দেয়া হয় যেন রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি প্রথমটির সাথে যুক্ত থাকে।

• রিং টপোলজি ব্যবহারের সুবিধা:
- এ পদ্ধতিতে কেন্দ্রীয় কোনো কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হয় না।
- নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান।
- কম তার প্রয়োজন বিধায় বাস্তবায়ন খরচ কম।

• রিং টপোলজি ব্যবহারের অসুবিধা:
- সিগন্যাল আদান-প্রদান অপেক্ষাকৃত ধীরগতিতে সম্পন্ন হয়।
- নেটওয়ার্কের যে কোনো একটি কম্পিউটার সমস্যায় আক্রান্ত হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে।
- নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বাড়লে ডেটা ট্রান্সমিশনের সময় বৃদ্ধি পায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২৬.
মাধ্যম হিসেবে সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে ব্যবহৃত হয়-
  1. টুইস্টেড পেয়ার ক্যাবল
  2. সাউন্ড ওয়েব
  3. অপটিক্যাল ফাইবার ক্যাবল
  4. রেডিও ওয়েব
সঠিক উত্তর:
অপটিক্যাল ফাইবার ক্যাবল
উত্তর
সঠিক উত্তর:
অপটিক্যাল ফাইবার ক্যাবল
ব্যাখ্যা
• অপটিক্যাল ফাইবার ক্যাবল:
- সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়।
- অপটিক্যাল ফাইবার ক্যাবল বা ফাইবার অপটিক ক্যাবল আলোক পরিবাহী।
- অপটিক ক্যাবল হচ্ছে ড্রাই-ইলেকট্রিক (Dry Electronic) অন্তরক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের আঁশ যা আলো নিবন্ধীকরণ ও পরিবহনে সক্ষম।
- এই ধরনের ক্যাবলের মধ্যে দিয়ে ডাটা আদান-প্রদান করা হয় আলোর গতিতে এবং আদান-প্রদানের ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহার করা হয়।
- বর্তমানে যে সকল অপটিক্যাল ফাইবার ক্যাবল বাজারে পাওয়া যাচ্ছে তার ডাটা ট্রান্সমিশন হার 100 mbps থেকে 2 Gega bps.
- আজকাল বিপুল পরিমাণ উপাত্ত পরিবহনে সমুদ্রের তলদেশ দিয়ে আন্ত:মহাদেশীয় অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপিত হয়েছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৭.
'Bridge' OSI Model-এর কোন স্তরে কাজ করে?
  1. Data-Link
  2. Transport
  3. Physical
  4. Application
সঠিক উত্তর:
Data-Link
উত্তর
সঠিক উত্তর:
Data-Link
ব্যাখ্যা
• 'Bridge' OSI Model-এর Data-Link স্তরে কাজ করে।

• OSI Model:
- OSI এর পূর্ণরূপ হলো Open Systems Interconnection Model.
- OSI মডেলের লেয়ার সংখ্যা ৭টি।
- উপরের তিনটি লেয়ারকে বলা হয় Upper Layer.
- নিচের চারটি লেয়ারকে বলা হয় Lower Layer.

The 7 layers of the OSI model:
• Layer 7 - Application layer.
• Layer 6 - Presentation layer.
• Layer 5 - Session layer.
• Layer 4 - Transport layer.
• Layer 3 - Network layer.
• Layer 2 - Data Link layer.
• Layer 1 - Physical layer.

উৎস: amazon website.
২৮.
কোন কম্পিউটার বাসের অপর নাম IEEE 1394?
  1. ফার্মওয়্যার
  2. ফায়ারওয়াল
  3. ম্যালওয়্যার
  4. ফায়ারওয়্যার
সঠিক উত্তর:
ফায়ারওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
ফায়ারওয়্যার
ব্যাখ্যা
কম্পিউটার বাস:
- কম্পিউটারের বাস হলো এমন একগুচ্ছ তার, যার মধ্যে দিয়ে ডিজিটাল সংকেত ০ বা ১ চলাচল করতে পারে।
- বাসের সাহায্যেই কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার একে অপরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তথ্য আদান-প্রদান করে।
- ফায়ারওয়্যার হচ্ছে এ যাবৎকালের সর্বাপেক্ষা দ্রুতগতির বাস।
- ফায়ারওয়্যার বাসের আরেকটি নাম হচ্ছে IEEE 1394.

- সাধারণত কম্পিউটার সিস্টেম তৈরি করার সময় কম্পিউটারের মেমরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়্যার বলে।
- ফায়ারওয়াল হলো এক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়।
- ম্যালওয়্যার বলতে সেই সমস্ত সফটওয়্যারকে বোঝানো হয়, যে সফটওয়্যারগুলো ডিজাইন করা হয় ব্যবহারকারীর অজান্তে কোনো কম্পিউটারে অবৈধ অনুপ্রবেশ করে উক্ত কম্পিউটার সিস্টেমের ক্ষতিসাধনের উদ্দেশ্যে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯.
ব্লগ শব্দের প্রবর্তক কে?
  1. জাস্টিন হল
  2. পিটার মারহোলজ
  3. জর্ন বার্জার
  4. মার্শাল ম্যাকলুহান
সঠিক উত্তর:
পিটার মারহোলজ
উত্তর
সঠিক উত্তর:
পিটার মারহোলজ
ব্যাখ্যা
• ব্লগ:
- ব্লগ (Blog) একটি ইংরেজি শব্দ।
- blog এর আভিধানিক অর্থ হলো ভার্চুয়াল ডায়েরি অথবা ইন্টারনেটে ব্যক্তিগত দিনলিপি।
- Blog শব্দটির আবির্ভাব Weblog থেকে।
- ১৯৯৭ সালে জর্ন বার্জার নামে একজন মার্কিন নাগরিক সর্বপ্রথম Weblog শব্দটি ব্যবহার করেন।
- ১৯৯৯ এর এপ্রিল বা মার্চের মাঝামাঝি সময়ে পিটার মারহোলজ তার নিজস্ব ব্লগ পিটার্ম ডট কমে কৌতুক করে ‘weblog’ শব্দটিকে ভাগ করে 'We' - ‘blog’ বলে সম্বোধন করেন। তারপর থেকে ‘blog’ শব্দটির ব্যবহার প্রসার ঘটতে থাকে। তাই পিটার মারহোলজকে ব্লগ শব্দের প্রবর্তক বলা হয়।
- যারা ব্লগে লেখে তারাই ব্লগার।
- জাস্টিন হল কে প্রথম ব্লগারের স্বীকৃতি দেওয়া হয়।
- তিনি ১৯৯৪ সালে link.net নামে সর্বপ্রথম ব্যক্তিগত ওয়েবসাইট চালু করেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ - দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
৩০.
H.323 Protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয়?
  1. Data Security
  2. File Download
  3. IP telephony
  4. File transfer
সঠিক উত্তর:
IP telephony
উত্তর
সঠিক উত্তর:
IP telephony
ব্যাখ্যা
• ইন্টারনেট:
- ১৯৬৮ সালের ARPANET ছিলো ইন্টারনেটের প্রাথমিক পর্যায়।
- ARPANET এর পূর্ণরূপ হলো ‘Advanced Research Projects Agency Network’
- মার্কিন নাগরিক ভিনটন জি কার্ফ ১৯৬৯ সালে ইন্টারনেট আবিষ্কার করেন।
- ভিনটন জি কার্ফ কে ইন্টারনেটের জনক বলা হয়।
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ১৯৬৯ সালে ARPANET এর প্রকৃত যাত্রা শুরু হয়।
- ১৯৮২ সালে TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু হয়।
- ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রটোকল TCP/IP
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত হয়।

- H.323 Protocol সাধারণত VolP (Voice Over Internet Protocol) এ ব্যবহৃত হয়।
- VoIP (Voice Over Internet Protocol), যাকে IP telephony বলা হয়, ইন্টারনেটের ডেটা নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস টেলিফোন ট্র্যাফিক বহনের জন্য যোগাযোগ প্রযুক্তি।
- ভিওআইপি, সাউন্ডকে একটি ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে কাজ করে, যা তারপর একটি ডেটা নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে পাঠানো হয়।
-ভিওআইপি, ইন্টারনেট প্রোটোকল (IP) ব্যবহার করে।

উৎস :
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. ব্রিটানিকা।
৩১.
PNG এর পূর্ণরূপ কী?
  1. Portable Network Graphics
  2. Personal Network Gateway
  3. Portable Network Gateway
  4. Pixel Network Gateway
সঠিক উত্তর:
Portable Network Graphics
উত্তর
সঠিক উত্তর:
Portable Network Graphics
ব্যাখ্যা
• PNG:
- PNG এর পূর্ণরূপ Portable Network Graphics.
- PNG একটি Image ফাইল এক্সটেনশন।
- PNG ফাইল এক্সটেনশানের একটি ফাইল হল একটি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স ফাইল।
- ফরম্যাটটি নিখুঁত কম্প্রেশন ব্যবহার করে এবং সাধারণত GIF ইমেজ ফরম্যাটের প্রতিস্থাপন হিসাবে বিবেচনা করা হয়।

উৎস: Adobe.com
৩২.
বুলিয়ান আলজেবরার কোন উপপাদ্যটি সঠিক?
  1. A + A = 1
  2. A + A' = 1
  3. A + 1 = A
  4. A . 0 = A
সঠিক উত্তর:
A + A' = 1
উত্তর
সঠিক উত্তর:
A + A' = 1
ব্যাখ্যা
• বুলিয়ান উপপাদ্য:
- A + 0 = A
- A + A = A
- A + A' = 1
- A + 1 = 1
- A . 1 = A
- A . A' = 0
- A . A = A
- A . 0 = 0

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩৩.
ফায়ারওয়াল ব্যবহৃত হয়-
  1. কম্পিউটারের সহায়ক মেমরি হিসেবে
  2. কম্পিউটার এর গতি বৃদ্ধি করতে
  3. রিড-রাইট অপারেশনের জন্য
  4. ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে
সঠিক উত্তর:
ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে
উত্তর
সঠিক উত্তর:
ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে
ব্যাখ্যা
• ফায়ারওয়াল:
- ফায়ারওয়াল হলো কম্পিউটার নেটওয়ার্কের একটি সুরক্ষা ব্যবস্থা, যা নেটওয়ার্ককে অননুমোদিত প্রবেশ বা হ্যাকিং থেকে রক্ষা করে।
- ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে ব্যবহৃত হয়।
- ফায়ারওয়াল- অবাঞ্চিত ব্যবহারকারীর হাত হতে সিস্টেম রক্ষা করা বা সাইবার আক্রমণ এড়াতে ফায়ারওয়াল ব্যবহার করা হয়।
- ফায়ারওয়ালকে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোন নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয়।
- ফায়ারওয়াল প্রটেক্টেড সিস্টেমে সাধারণত নেটওয়ার্কের ভিতর থেকে বাহিরের সবকিছু ব্যবহার করা যায়, তবে অন্য কোন অবাঞ্চিত ব্যবহারকারী এই নেটওয়ার্কে প্রবেশ করতে পারে না। শুধুমাত্র বৈধ ব্যবহারকারীগণ এটি ব্যবহার করতে পারেন।

উৎস: ব্রিটানিকা।
৩৪.
সিস্টেম সফটওয়্যারের উদাহরণ নয় কোনটি?
  1. Unix
  2. Safari
  3. Solaris
  4. Ubuntu
সঠিক উত্তর:
Safari
উত্তর
সঠিক উত্তর:
Safari
ব্যাখ্যা
• সফটওয়্যার প্রধানত দুই ধরনের। যথা-
১. সিস্টেম সফট্ওয়্যার (System Software) এবং
২. অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার (Application Software).

• সিস্টেম সফট্ওয়্যার (System Software):
- সিস্টেম সফট্ওয়্যার হল কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- সিস্টেম সফট্ওয়্যার ছাড়া কম্পিউটার চালু করা যায় না।
- অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফট্ওয়্যার বিভিন্ন ধরনের হতে পারে।
- তার মধ্যে Dos, Windows এবং Xenix/Unix বহুলভাবে ব্যবহৃত।
- Compiler, Interpreter, Assembler প্রোগ্রাম সমূহও সিস্টেম সফটওয়্যারের অন্তর্গত।
- Unix, Linux, Ubuntu, Windows, Solaris হলো সিস্টেম সফটওয়্যারের উদাহরণ।
- Safari হলো একটি ব্রাউজিং প্রোগ্রাম।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫.
কোনটি কম্পিউটারের প্রধান স্মৃতি?
  1. হার্ড ডিস্ক
  2. র‍্যাম
  3. কম্প্যাক্ট ডিস্ক
  4. সবগুলোই
সঠিক উত্তর:
র‍্যাম
উত্তর
সঠিক উত্তর:
র‍্যাম
ব্যাখ্যা
• মেমরি বা স্মৃতি অংশ (Memory Unit):
- কোনো সমস্যা সমাধান করার জন্য কম্পিউটারে যে সমস্ত উপাত্ত বা নির্দেশাবলি ইনপুট ডিভাইসের সাহায্যে দেওয়া হয় তা কম্পিউটারের স্মৃতি অংশে জমা হয়।
- কম্পিউটারে সাধারণত প্রধান ও সহায়ক স্মৃতি অংশ বিদ্যমান।
- প্রধান স্মৃতি একটি পঠন/লিখন অর্ধপরিবাহী স্মৃতি।
- প্রক্রিয়াকরণের জন্য প্রোগ্রাম ও উপাত্তকে এ অংশে সংরক্ষণ করা হয়।
- এছাড়া প্রোগ্রাম নির্বাহের সময় অন্তর্বতীকালীন ফলাফলকে এ ধরনের স্মৃতি অংশে সংরক্ষণ করা হয়।
- তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য সহায়ক স্মৃতির প্রয়োজন হয়।
- র‍্যাম হচ্ছে প্রধান স্মৃতি, হার্ডডিস্ক ও কম্প্যাক্ট ডিস্ক হচ্ছে সহায়ক স্মৃতি।

উৎস:মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৬.
ই-পুর্জি কোন সংক্রান্ত সেবা?
  1. জমিজমা রেকর্ড
  2. অর্থ লেনদেন
  3. কেনাকাটা
  4. ইক্ষু সরবরাহ
সঠিক উত্তর:
ইক্ষু সরবরাহ
উত্তর
সঠিক উত্তর:
ইক্ষু সরবরাহ
ব্যাখ্যা
• ই-পুর্জি:
- দেশের প্রথম দিককার ই-সেবাসমূহের একটি।
- এটি আখ চাষিদের জন্য প্রবর্তিত ই-সেবা।
- দেশের ১৫টি চিনিকলের সকল আখচাষি এসএমএসের মাধ্যমে ই-পুর্জি তথ্য পাচ্ছে।
- পুর্জি হচ্ছে চিনিকলসমূহে কখন আখ সরবরাহ করতে হবে সে জন্য আওতাধীন আখচাষিদের দেওয়া একটি অনুমতিপত্র।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ।
৩৭.
বর্তমানে যে প্রটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে টেলিফোন করা যায় তার নাম-
  1. পোস্ট অফিস প্রটোকল
  2. ইন্টারনেট টেলিফোন
  3. ব্রিজ
  4. ভয়েস ওভার আইপি
সঠিক উত্তর:
ভয়েস ওভার আইপি
উত্তর
সঠিক উত্তর:
ভয়েস ওভার আইপি
ব্যাখ্যা
[Voice over IP বা VoIP হলো একটি প্রটোকল যা ইন্টারনেটের মাধ্যমে টেলিফোন কল করার সুবিধা প্রদান করে। এটি সাধারণত অডিও এবং ভিডিও যোগাযোগের জন্য ব্যবহৃত হয়, যেখানে ভয়েস সংকেত ডিজিটাল ডেটাতে রূপান্তরিত হয়ে ইন্টারনেট প্রোটোকল (IP) নেটওয়ার্কের মাধ্যমে প্রেরিত হয়।]

- VOIP এর পূর্ণরূপ Voice over Internet Protocol.
- ইন্টারনেটে টেলিফোন কল দিতে এই প্রটোকল ব্যবহৃত হয়।
- VoIP-কে IP telephony বলা হয়, ইন্টারনেটের ডেটা নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস টেলিফোন ট্র্যাফিক বহনের জন্য যোগাযোগ প্রযুক্তি।
- ভিওআইপি, ইন্টারনেট প্রোটোকল (IP) ব্যবহার করে।

উৎস: ব্রিটানিকা।