পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ মনোবিজ্ঞান [১৭১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ মনোবিজ্ঞান [১৭১]তারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন২৭
সিলেবাস
Exam - 02 Topics: Definition of sensation and perception, Visual and auditory sense,Threshold and their measurements. Perceptual organization,Depth perception, Hallucination and Illusion. [Source: Class - 1 and Relevant Books]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ মনোবিজ্ঞান [১৭১]

৪৯তম বিসিএস ⎯ মনোবিজ্ঞান [১৭১] · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
What is the primary sensation or awareness of a stimulus? (উদ্দীপনার প্রাথমিক চেতনা বা বোধকে কী বলে?)
  1. Intelligence (বুদ্ধি)
  2. Personality (ব্যক্তিত্ব)
  3. Sensation (সংবেদন)
  4. Perception (প্রত্যক্ষণ)
ব্যাখ্যা

⇒ সংবেদন হলো উদ্দীপনার প্রথমিক চেতনা। উদ্দীপক হচ্ছে বাহ্যিক বিষয় বা বস্তু, যা গ্রাহক ইন্দ্রিয়ের উপর আঘাত করে উদ্দীপনা সৃষ্টি করে। উদ্দীপক থেকে সচেতন করার প্রক্রিয়াকেই বলে সংবেদন। 

Source: মনোবিজ্ঞান ১ম পত্র- প্রফেসর যোগেন্দ্র কুমার মণ্ডল।

.
According to Henri L. Riediger, Sensation refers to the reception of _________ from the environment. (Henri L. Riediger এর মতে, সংবেদন বলতে পরিবেশ থেকে ______ গ্রহণকে বোঝায়)
  1. Intensity (তীব্রতা)
  2. Sense Organs (ইন্দ্রিয় যন্ত্র)
  3. Experience (অভিজ্ঞতা)
  4. Stimulation (উদ্দীপক)
ব্যাখ্যা

⇒ According to Henri L. Riediger, Sensation refers to the reception of stimulation from the environment. 

Source: মনোবিজ্ঞান ১ম পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল।

.
What is the correct explanation or meaning of a stimulus? (উদ্দীপনার যথার্থ ব্যাখ্যা বা অর্থবোধের নাম কী?) 
  1. Intelligence (বুদ্ধি)
  2. Perception (প্রত্যক্ষণ)
  3. Sensation (সংবেদন)
  4. Organization (সংগঠন)
ব্যাখ্যা

⇒ উদ্দীপনার প্রাথমিক চেতনা বা বোধ হলো সংবেদন এবং সংবেদনকে যখন ব্যাখ্যা করা হয় তখনই সেটা হয়ে উঠে প্রত্যক্ষণ। সুতরাং, প্রত্যক্ষণ হলো সংবেদনের অর্থবোধ। 

Source: মনোবিজ্ঞান ১ম পত্র- প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল।

.
Emotion influences perception; which component of perception is affected by emotion? (আবেগের দ্বারা প্রত্যক্ষণ প্রভাবিত হয়, আবেগ প্রত্যক্ষণের কোন উপাদান? )
  1. Stimulus component (উদ্দীপক উপাদান)
  2. Biological component (জৈবিক উপাদান)
  3. Neutral component (নিরপেক্ষ উপাদান)
  4. Social component (সামাজিক উপাদান)
ব্যাখ্যা

⇒ ব্যক্তির প্রত্যক্ষণ তার আবেগ দ্বারা প্রভাবিত হয়ে থাকে। আবেগের দ্বারা প্রভাবিত হলে ব্যক্তি পক্ষপাত দোষে দুষ্ট হতে পারে। আবেগ ব্যক্তির অভ্যন্তরীণ কারণে তৈরি হয় যাকে জৈবিক উপাদান বলে। 

Source: মনোবিজ্ঞান ১ম পত্র- প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল।

.
Which one is not the characteristics of Perception  (কোনটি প্রত্যক্ষণের বৈশিষ্ট্য নয়)
  1. Flexibility (নমনীয়তা )
  2. Organization (সংগঠন)
  3. Signal (সংকেত)
  4. Selectivity (নির্বাচনমূখিতা)
ব্যাখ্যা

⇒ সংবেদন সংকেত হিসেবে কাজ করে। কোন নির্দিষ্ট উদ্দীপকের প্রতি উপযোগী প্রতিক্রিয়া করার জন্য সংবেদন সংকেত হিসেবে কাজ করে। 

Source: মনোবিজ্ঞান ১ম পত্র _প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল।

.
If you touch a hot object with your finger, only the finger senses it. But if you grasp the hot object with your whole hand, the sensation spreads over the entire hand. Which property of sensation explains this? (একটি গরম বস্তুকে আঙ্গুল দিয়ে স্পর্শ করলে শুধু আঙ্গুলে অনুভূত হয় কিন্তু গরম বস্তুকে সম্পূর্ণ হাত মুঠো করে স্পর্শ করা হয় তখন সম্পূর্ণ মুঠো হাতেই সংবেদন ছড়িয়ে পড়ে। সংবেদনের কোন বৈশিষ্ট্যের জন্য এটি হয়ে থাকে?)
  1. Intensity (তীব্রতা)
  2. Extent (ব্যাপকতা)
  3. Sensory equality (সংবেদন সমতা)
  4. Marginal process (প্রান্তীয় প্রক্রিয়া)
ব্যাখ্যা

⇒ সংবেদনের ব্যাপকতা অর্থ হলো যতটুকু জায়গা জুড়ে সংবেদনটি অনুভূত হয়। কোনো উদ্দীপক ইন্দ্রিয়ের যতটুকু স্থান জুড়ে উদ্দীপনা সৃষ্টি করে সংবেদনটিও ততটুকু স্থানব্যাপী হয়।

Source: মনোবিজ্ঞান ১ম পত্র- প্রফেসর ড. সৈয়দ আজিজুল ইসলাম ও অন্যান্য।

.
The ___________ is the minimum amount of stimulus change needed for two stimuli to be perceived as different ? ( ____________ বলতে দুটি উদ্দীপকের মধ্যে ন্যূনতম ইন্দ্রিয়গ্রাহ্য পার্থক্যকে বলে ?)
  1. Difference threshold (পার্থক্য সীমা)
  2. Absolute Threshold (প্রকৃত সীমা)
  3. Just Noticeable Difference (ন্যূনতম অনুভবনীয় পার্থক্য) 
  4. ক+গ
ব্যাখ্যা

⇒ The difference threshold is the minimum amount of stimulus change needed for two stimuli to be perceived as difference. Difference Threshold is also called Just Noticeable Difference (J.N.D.).

Source: Crider & others.

.
The physical stimulus that the eye responds to is a form of electromagnetic energy that we call light. Light travels in waves, and these waves are described by three basic characteristics are: _____________. (চোখ যে শারীরিক উদ্দীপনায় সাড়া দেয় তা হল একধরনের ইলেক্ট্রোম্যাগনেটিক শক্তি যাকে আমরা আলো বলি। আলো তরঙ্গের মধ্যে ভ্রমণ করে, এবং এই তরঙ্গগুলি তিনটি মৌলিক বৈশিষ্ট্য দ্বারা বর্ণিত হয় ____________।)
  1. Wavelength (তরঙ্গদৈর্ঘ্য)
  2. Amplitude (প্রশস্ততা)
  3. Purity (বিশুদ্ধতা)
  4. All of these
ব্যাখ্যা

⇒ The physical stimulus that the eye responds to is a form of electromagnetic energy that we call light. Light travels in waves, and three fundamental characteristics that describe these waves are: Wavelength, Amplitude, and Purity. They work for our Vision system together to receive most of the sensation from the environment. 

Source: Psychology, Crider and Others.

.
Humans can hear frequencies between ______________ and ___________ Hz. (মানুষ ________ এবং _________ Hz এর মধ্যে ফ্রিকোয়েন্সি শুনতে পারে।)
  1. 15 and 25,000 Hz.
  2. 20 and 18,000 Hz.
  3. 20 and 20,000 Hz.
  4. 25 and 23,000 Hz.
ব্যাখ্যা

⇒ Humans have the ability to hear frequencies between 20 and 20,000 Hz. Our greatest sensitivity, however, is between 1000 and 4000 Hz. 

Source: Psychology, Crider and Others.

১০.
What refers to the height of each sound wave and is a measure of how much air is expanding and compressing? (কী প্রতিটি শব্দ তরঙ্গের উচ্চতাকে এবং বায়ু কতটা প্রসারিত এবং সংকুচিত হচ্ছে তার একটি পরিমাপ কে বোঝা?)
  1. Waves (তরঙ্গ)
  2. Frequency (কম্পাঙ্ক)
  3. Amplitudes (প্রশস্ততা)
  4. Pitch (মাত্রা)
ব্যাখ্যা

⇒ Amplitude refers to the height of each sound wave and is a measure of how much air is expanding and compressing. We sense the amplitude of a sound wave as its loudness.

Source: Psychology, Crider and others.

১১.
How many basic components are in the human ear?  (মানুষের কানের মৌলিক উপাদান কয়টি?)
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা

⇒ The human ear is made up of three basic components: the outer or external ear, the middle ear, and the inner ear.

Source: Psychology, Crider and Others.

১২.
Kurt Kafka, Max Wertheimer ও Wolfgang Kohler এসব মনোবিজ্ঞানীরা মনোবিজ্ঞানের কোন মতবাদে বিশ্বাসী?   
  1. Gestalt Psychologist (সমগ্রতাবাদী)
  2. Psychoanalytic (মনঃসমীক্ষণবাদী)
  3. Behavioristic (আচরণবাদী)
  4. Humanistic (মানবতাবাদী)
ব্যাখ্যা

⇒ Kurt Kafka, Max Wertheimer ও Wolfgang Kohler এসব মনোবিজ্ঞানীরা মূলত মনোবিজ্ঞানের সমগ্রতাবাদী মতবাদে বিশ্বাসী। সমগ্রতাবাদে আমাদের চারপাশের পৃথিবীকে আমরা কিভাবে সবগুলো উপাদানকে একসাথে বোঝার চেষ্টা করি। 

Source: Psychology, Crider and others.

১৩.
Our retina is two-dimensional, but we perceive the world in three dimensions. Not only do objects have width and height, but they also have depth. This concept comes from the topic of __________. (আমাদের রেটিনা দ্বি-মাত্রিক, কিন্তু আমরা বিশ্বকে তিন মাত্রায় উপলব্ধি করি। বস্তুর শুধু প্রস্থ এবং উচ্চতাই নয়, তাদের গভীরতাও রয়েছে। এই ধারণাটি এসেছে _________ ।)
  1. Perception (প্রত্যক্ষণ)
  2. Depth Perception (সুগভীর প্রত্যক্ষণ)
  3. Attention (মনোযোগ)
  4. Cinema (সিনেমা)
ব্যাখ্যা

⇒ Our retina is two-dimensional, but we perceive the world in three dimensions. Not only do objects have width and height, but they also have depth. This concept comes from the topic of Depth Perception. Depth perception is your ability to see objects in three dimensions, including their size and how far away they are.

Source: Understanding Psychology (Feldman)

১৪.
How many types of Figure-Ground Perception? (প্রতীক-পটভূমি প্রত্যক্ষণের প্রকারভেদ কত?)
ব্যাখ্যা

⇒ প্রতীক-পটভূমি সম্পর্কে মূলত ৩টি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলোঃ অপরিবর্তনশীল প্রতীক-পটভূমি (Figure Ground Non-Reversal), পরিবর্তনশীল প্রতীক-পটভূমি (Figure Ground Reversal) এবং দ্ব্যররথবোধক প্রতীক-পটভূমি (Ambiguous Figure Ground).

Source: মনোবিজ্ঞান ১ম পত্র, প্রফেসর ড. সৈয়দ আজিজুল ইসলাম।

১৫.
Müller-Lyer illusion is a type of (মূলার-লায়ার অধ্যাস কোন ধরণের অধ্যাস? )
  1. Motion illusion (গতি অধ্যাস)
  2. Geometrical illusion (জ্যামিতিক অধ্যাস)
  3. Natural illusion (প্রাকৃতিক অধ্যাস)
  4. Physiological illusion (শারীরবৃত্তীয় অধ্যাস)
ব্যাখ্যা

⇒ জ্যামিতিক রেখা, কোণ ইত্যাদি বিষয়ের পরিমাপ সম্পর্কে নানা ধরণের ভ্রান্তি দেখা যায়। এ ধরণের ভ্রান্তিকে জ্যামিতিক অধ্যাস বলে। মূলার-লায়ার অধ্যাস একটি জ্যামিতিক অধ্যাস।

​Source: মনোবিজ্ঞান ১ম পত্র।

১৬.
Tactile Hallucinations are related to what type of hallucination? (ট্যাকটাইল হ্যালুসিনেশন কোন ধরনের হ্যালুসিনেশনের সাথে সম্পর্কিত?)
  1. Sensory (সংবেদী)
  2. Smell (গন্ধ)
  3. Auditoy (শ্রবণ)
  4. Visual (দর্শণ)
ব্যাখ্যা

⇒ অলীক প্রত্যক্ষণ হচ্ছে বাস্তব কোন উদ্দীপক ছাড়াই ভ্রান্তভাবে আমরা যা প্রত্যক্ষণ করি। বিভিন্ন ধরণের অলীক প্রত্যক্ষণ হতে পারে। যেমন আমাদের ইন্দ্রীয়ের মাধ্যমে হতে পারে। ট্যাকটাইল অলীক প্রত্যক্ষণ হচ্ছে আমাদের সংবেদীর মাধ্যমে ধয়ে থাকে। 

Source: Psychology (Crider and Others).

১৭.
Organizing random or scattered stimuli from various objects or events into a coherent perception is called _______. (বিভিন্ন বস্তু বা ঘটনা থেকে এলোমেলো বা বিশৃংখল উদ্দীপনাকে গুছিয়ে সংঘবদ্ধরুপে প্রত্যক্ষণ করাকে কী বলে?) 
  1. Selection (নির্বাচনমূখিতা)
  2. Organization (সুবিন্যস্তকরণ)
  3. Flexibility (নমনীয়তা)
  4. Wholeness (সামগ্রিকতা)
ব্যাখ্যা

⇒ বিভিন্ন বস্তু থেকে আমরা যে উদ্দীপনা লাভ করি তা এলোমেলো বা বিশৃংখল অবস্থায় মস্তিষ্কে এসে পৌঁছায়। মস্তিষ্ক এই এলোমেলো ও বিশৃংখল উদ্দীপনাকে সমন্বয় সাধন ও একীকরণ করার পর এর একটি সংঘবদ্ধরূপ বা প্যাটার্ন দাঁড় করায়। একই প্রত্যক্ষণের সুবিন্যস্তকরণ বলে।

১৮.
When a brightly lit room suddenly loses power at night, initially nothing is visible, but after some time objects become faintly visible. This adaptation is called (রাতের বেলায় একটি আলোকিত কক্ষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে হঠাত করে কিছুই দেখা যায় না, তীব্র অন্ধকার মনে হয়, তবে কিছুক্ষণ পরই মৃদু আলোতে কক্ষের সবকিছু আবছাভাবে দেখা যায়। এ ধরণের অভিযোজনকে কি বলে? )
  1. Dark adaptation (অন্ধকার অভিযোজন)
  2. Light adaptation (আলো অভিযোজন)
  3. Sound adaptation (শব্দ অভিযোজন)
  4. Smell adaptation (গন্ধ অভিযোজন)
ব্যাখ্যা

⇒ মৃদু বা কম আলোতে ব্যক্তির দর্শন শক্তি যদি পর্যায়ক্ক্রমে বৃদ্ধি পায় তাহলে অন্ধকার অভিযোজন ঘটে। হঠাত করে খুব অল্প আলোতে খাপ খাওয়াতে সময় লাগে। তবে কিছু সময় পর আবার সংবেদনশীলতার স্বাভাবিক অভিযোজন হয়। অন্ধকার বা মৃদু আলোতে সংবেদনশীলতার এই সমতা বিধানকে অন্ধকার অভিযোজন বলে।

Source: মনোবিজ্ঞান ১ম পত্র- প্রফেসর ড. সৈয়দ আজিজুল ইসলাম।

১৯.
Which of the following is not one of the three ossicles in the middle ear? (মধ্যকর্ণে ৩টি ক্ষুদ্রাস্থি লিভারের সাথে সংযুক্ত। নিচের কোনটি এই ক্ষুদ্রাস্থি মধ্যে পরে না?)
  1.  Malleus (মেলিয়াস)
  2. Incus (ইনকাস)
  3. Stapes (স্টেপিস)
  4. Pinna (পিন্না)
ব্যাখ্যা

⇒ মধ্যকর্ণে ৩টি ক্ষুদ্রাস্থি একটি আরেকটির সাথে লিভারের মত সংযুক্ত। এদেরকে একত্রে বলে অসিকলস। উপরের উল্লেখিত ৪টির মধ্যে পিন্না কোন ক্ষুদ্রাস্থি না। সেটি হলো কানের যে অংশ বাইরে থেকে দেখা যায়, বা কানের পাতা বলে।

Source:  মনোবিজ্ঞান ও জীবন- অধ্যাপক নীহারঞ্জন সরকার।

২০.
What is the light-sensitive pigment in rods called? (রড বা দন্ডকোষের আলোক সংবেদী কণার নাম কী?)
  1. Rhodopsin (রডপসিন)
  2. Porphyropsin (পোরফাইরপসিন)
  3. Iodopsin (আইওডপসিন)
  4. ক+খ 
ব্যাখ্যা

⇒ রড বা দন্ডকোষের দুটি আলোক সংবেদী কণার নাম হলো যথাক্রমে রডপসিন (Rhodopsin)-Retinene & Opsin এবং পোরফাইরপসিন (Porphyropsin)-
কোন বা শংকুদন্ডের দুটি পদার্থের নাম হলো যথাক্রমে আইওডপসিন (Iodopsin) এবং সায়ানপসিন (Cyanopsin)।

Source: মনোবিজ্ঞান ও জীবন- প্রফেসর নীহাররঞ্জন সরকার।

২১.
When the frequency of sound waves increases rapidly, the perception of sound its pitch______. (শব্দ তরঙ্গের সংখ্যা যেখানে দ্রুত বৃদ্ধি পায়, সেখানে শব্দের উচ্চতা অর্থাৎ আমাদের শব্দের প্রত্যক্ষণ ________।)
  1. Gradually decreases (ধীরে ধীরে কমে যায়)
  2. Gradually increases (ধীরে ধীরে বৃদ্ধি পায়)
  3. Remains constant (ধীরে ধীরে সমান হয়)
  4. No change (কোন পরিবর্তন হয় না)
ব্যাখ্যা

⇒ শব্দ তরঙ্গের সংখ্যা যেখানে দ্রুত বৃদ্ধি পায়, সেখানে শব্দের উচ্চতা অর্থাৎ আমাদের শব্দের প্রত্যক্ষণ ধীরে ধীরে বৃদ্ধি পায়। বিশেষ করে দেখা গেছে, শব্দ তরঙ্গের সংখ্যা প্রতি সেকেন্ডে ১০০০ থেকে ৪০০০ পর্যন্ত হলে প্রত্যক্ষীভূত উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। 

Source: মনোবিজ্ঞান ও জীবন- অধ্যাপক নীহাররঞ্জন সরকার।

২২.
Who first scientifically studied color blindness? (বর্ণান্ধতা (Color Blind) সম্পর্কে প্রথম কে বৈজ্ঞানিক গবেষণা করেন? )
  1. John Dalton (জন ডাল্টন)
  2. Sigmund Freud (সিগমন্ড ফ্রয়েড)
  3. William James (উইলিয়াম জেমস)
  4. Sir Francis Galton (স্যার ফ্রান্সিস গ্যালটন)
ব্যাখ্যা

⇒ বিখ্যাত বৈজ্ঞানিক জন ডাল্টন লাল রঙ দেখতে পেতেন না অথচ তিনিই বর্ণান্ধতা সমন্ধে সর্বপ্রথম বৈজ্ঞানিক আলোচনা করেন। তাই বর্ণান্ধতাকে ড্যালটনিজ বলা হয়। 

Source: মনোবিজ্ঞান ও জীবন- অধ্যাপক নীহাররঞ্জন সরকার।

২৩.
What wavelength of light produces red color? (আলোক তরঙ্গ দৈঘ্য কত হলে লাল বর্ণের সৃষ্টি হয়?)
  1. ৪৩০ মিলিমাইক্রন
  2. ৪৯৫ মিলিমাইক্রন
  3. ৫১৫ মিলিমাইক্রন
  4. ৬৬০ মিলিমাইক্রন 
ব্যাখ্যা

⇒ বিভিন্ন দৈর্ঘ্যের আলোক তরঙ্গ বিভিন্ন বর্ণ তৈরি করে। ৪৩০ মিলিমাইক্রন হলে বেগুনি, ৪৯৫ হলে নীলাভ সবুজ, ৫১৫ হলে সবুজ, ৬১০ হলে কমলা এবং ৬৬০ মিলিমাইক্রন হলে লাল বর্ণের সৃষ্টি হয় এবং সেই আলোগুলো আমরা চোখে দেখতে পাই। 

Source: মনোবিজ্ঞান ও জীবন-অধ্যাপক নীহাররঞ্জন সরকার।

২৪.
Which part of the visual process in the eye converts light rays into chemical changes? (আমাদের দর্শন প্রক্রিয়ায় আলোক রশ্মিকে রাসায়নিক পরিবর্তন ঘটায় কে? )
  1. Retina (রেটিনা)
  2. Rods (রড) 
  3. Cones (শঙ্কু)
  4. খ+গ 
ব্যাখ্যা

⇒ আলোক রশ্মি রেটিনাতে পৌঁছা মাত্রই রড এবং কোন (দন্ড ও শঙ্কু) কণাগুলিতে রাসায়নিক পরিবর্তন সৃষ্টি করে। এই রাসায়নিক পরিবর্তন স্নায়ু প্রবাহে রূপান্তরিত হয়ে দৃষ্টিবাহী স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের দর্শন কেন্দ্রে পৌছে দৃষ্টি সংবেদনের সৃষ্টি করে। 

Source: মনোবিজ্ঞান ও জীবন-অধ্যাপক নীহাররঞ্জন সরকার।

২৫.
The cochlea is a small, snail-shaped tube less than an inch long that contains the receptors for hearing. Which Part of the human ear includes the cochlea? (কক্লিয়া হল একটি ছোট, শামুক-আকৃতির টিউব যা এক ইঞ্চির চেয়েও কম লম্বা যাতে শ্রবণের জন্য রিসেপ্টর থাকে। মানুষের কানের কোন অংশে কক্লিয়া থাকে?)
  1. Internal Ear (অন্তঃকর্ণ)
  2. External Ear (বহিঃকর্ণ)
  3. Middle Ear (মধ্যকর্ণ)
  4. The Auditory Nerve (শ্রবণ স্নায়ু)
ব্যাখ্যা

⇒ The cochlea is a small, snail-shaped tube less than an inch long that contains the receptors for hearing. It is located in the Internal Ear. The length of the cochlea is 35 millimeters. 

Source: Psychology (Crider and others).

২৬.
What are the Decibel Ratings of the busy traffic, office tabulator, and noisy restaurant? (ব্যস্ত ট্রাফিক, অফিস ট্যাবুলেটর, এবং কোলাহলপূর্ণ রেস্টুরেন্টের ডেসিবেল রেটিং কি?)
  1. 30
  2. 70
  3. 100
  4. 120
ব্যাখ্যা

⇒ Sounds, however, are measured in tenths of a bel or decibels (Abbreviated dB)- zero decibels is the human threshold for hearing a 1000-Hz tone.  Thirty decibels is a quiet library, a whisper. Seventy decibels is busy traffic, office tabulator, noisy restaurant. 

Source: Psychology (Crider and others).

২৭.
The blind spot is a small area of the retina containing __________? (ব্লাইন্ড স্পট কি রেটিনার একটি ছোট এলাকা ধারণ করে যেখানে ____________?)
  1. Neither Rods
  2. Neither Cones
  3. Neither Nerve cells
  4. ক+খ 
ব্যাখ্যা

⇒ The blind spot is a small area of the retina containing neither rods nor cones. This area is where the axons (nerve fibres) of the ganglion cells converge and leave the eye as the optic nerve.

​⇒ ব্লাইন্ড স্পট হল রেটিনার একটি ছোট অংশ যাতে রড বা শঙ্কু থাকে না। এই এলাকাটি যেখানে গ্যাংলিয়ন কোষের অ্যাক্সন (স্নায়ু তন্তু) একত্রিত হয় এবং চোখকে অপটিক স্নায়ু হিসাবে ছেড়ে যায়।

Source: Psychology (Crider and others).