পরীক্ষা আর্কাইভ

Karmoshongsthan Bank - Assistant Officer

পরীক্ষাUnlistedতারিখ১৯ নভেম্বর, ২০২১সময়50 minutes৭৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
Karmoshongsthan Bank - 19.11.2021 Post Name: Assistant Officer
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Karmoshongsthan Bank - Assistant Officer

Unlisted · ১৯ নভেম্বর, ২০২১ · ৮০ প্রশ্ন

.
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয়?
  1. ক) রক্তকবরী
  2. খ) পুনশ্চ
  3. গ) ডাকঘর
  4. ঘ) চিত্রাঙ্গদা
সঠিক উত্তর:
খ) পুনশ্চ
উত্তর
সঠিক উত্তর:
খ) পুনশ্চ
ব্যাখ্যা
'পুনশ্চ' (১৯৩২) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ।
- এটি তাঁর গদ্যছন্দে রচিত প্রথম ও সার্থক কাব্যগ্রন্থ।
উল্লেখযোগ্য কবিতা- ছেলেটা, শেষ চিঠি, ক্যামেলিয়া, সাধারণ মেয়ে, বাঁশি, খ্যাতি ইত্যাদি। 

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রধান কাব্যগ্রন্থ হলো:
- মানসী
- সোনারতরী
- চিত্রা
- কল্পনা
- বলাকা
- পুনশ্চ
- সেঁজুতি
- শেষলেখা
- পূরবী
- চৈতালি ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'মণিমঞ্জুষা' শব্দটির প্রমিত উচ্চারণ হলো-
  1. ক) মনিমোঞ্জুষা 
  2. খ) মণিমোনঞ্জুষা
  3. গ) মোণিমোনজুষা
  4. ঘ) মোনিমোন্জুশা
সঠিক উত্তর:
ঘ) মোনিমোন্জুশা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মোনিমোন্জুশা
ব্যাখ্যা
মণিমঞ্জুষা (মোনিমোন্জুশা)
- [স. মণি+মঞ্জুষা]
- বিশেষ্য পদ 
অর্থ: মণিমাণিক্যের আঁধার, রত্নের ঝাপি। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'সমুদ্রের স্বাদ' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি-
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) গল্পগ্রন্থ
  3. গ) প্রবন্ধগ্রন্থ
  4. ঘ) উপন্যাসগ্রন্থ
সঠিক উত্তর:
খ) গল্পগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
খ) গল্পগ্রন্থ
ব্যাখ্যা
‘সমুদ্রের স্বাদ’ (১৯৪৩) মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গল্পগ্রন্থ।

মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার বন্দোপাধ্যায়, ‘মানিক’ তাঁর ডাকনাম।
- প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়, এর জন্ম ১৯০৮ খ্রিস্টাব্দের ১৯ বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে।

তাঁর উল্লেখযোগ্য ছোটগল্প
- অতসী মামী ও অন্যান্য গল্প (১৯৩৫),
- প্রাগৈতিহাসিক (১৯৩৭),
- মিহি ও মোটা কাহিনী (১৯৩৮)
- সরীসৃপ (১৯৩৯),
- সমুদ্রের স্বাদ (১৯৪৩) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
চর্যাপদ হলো-
  1. ক) একগুচ্ছ ধর্মোপদেশ
  2. খ) সাধন সংগীত
  3. গ) জীবনাচরণ পদ্ধতি
  4. ঘ) দেবী বন্দনা
সঠিক উত্তর:
খ) সাধন সংগীত
উত্তর
সঠিক উত্তর:
খ) সাধন সংগীত
ব্যাখ্যা
চর্যাপদ মূলত গানের সংকলন। 
- বৌদ্ধধর্মমতে সাধনভজনের তত্ত্ব প্রকাশ।
- বৌদ্ধ সহজিয়াগন এই চর্জাগুলো রচনা করেন। 

চর্যাপদ বাংলাসাহিত্যের প্রাচীন নিদর্শন।
- চর্যাপদে পদ আছে ৫১ টি। তার মধ্যে সাড়ে ছেচল্লিশটি উদ্ধার করা হয়েছে।
- মোট পদকর্তা ২৩, মতান্তরে ২৪।
- গ্রন্থভুক্ত প্রথম পদটির রচয়িতা লুইপা।
- তিনি দুটি পদ রচনা করেছেন। ১ ও ২৯ নম্বর পদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
'নথ নাড়া' বাগধারাটির অর্থ
  1. ক) ক্ষোভ প্রকাশ
  2. খ) নিন্দা করা
  3. গ) তুষ্ট করা
  4. ঘ) অহংকার প্রকাশ
সঠিক উত্তর:
ঘ) অহংকার প্রকাশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অহংকার প্রকাশ
ব্যাখ্যা
'নথ নাড়া' বাগধারাটির অর্থ = গর্ব করা/অহংকার করা।
.
আঠারো বছরের বৈশিষ্ট্য নয়-
  1. ক) ভংকর
  2. খ) ভীরু
  3. গ) নির্ভীর
  4. ঘ) দুর্বার
সঠিক উত্তর:
খ) ভীরু
উত্তর
সঠিক উত্তর:
খ) ভীরু
ব্যাখ্যা
সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ কবিতাটি 'ছাড়পত্র' (১৯৪৭) কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।
- এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।

এই কবিতার দুটি লাইন-
''এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়
পথ চলতে এ বয়স যায় না থেমে,''

তাই বলা যায় আঠারো বছরের বৈশিষ্ট্য নয় 'ভীরু'
‘আঠারো বছর বয়স’ কবিতার মূল বৈশিষ্ট্য - যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
'পদ্মাবতী' একটি-
  1. ক) মৌলিক রচনা
  2. খ) অনুবাদ গ্রন্থ
  3. গ) ভ্রমণকাহিনী
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) অনুবাদ গ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
খ) অনুবাদ গ্রন্থ
ব্যাখ্যা
'পদ্মাবতী' মহাকবি সৈয়দ আলাওলের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।
- প্রধান অমাত্য (প্রধানমন্ত্রী)  কোরেশী মাগন ঠাকুরের অনুরোধে তিনি ১৬৪৮ সালে , হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সী-এর পদুমাবত অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যটি রচনা করেন।

আবার, মাইকেল মধুসূদন দত্ত ১৮৬০ সালে 'পদ্মাবতী' নাটক রচনা করেন।
- এটি পৌরাণিক নাটক গ্রিক পুরাণের ‘অ্যাপেল অব ডিসকর্ড’ গল্প অবলম্বনে রচিত।

তাই বলা যায়, 'পদ্মাবতী' একটি অনুবাদ গ্রন্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'মান্ধাতার আমল' এখানে 'মান্ধাতা' হলো-
  1. ক) প্রাচীনকাল
  2. খ) বহু পুরোনো কিছু
  3. গ) অন্ধকারময় অবস্থা
  4. ঘ) এক রাজার নাম
সঠিক উত্তর:
ঘ) এক রাজার নাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এক রাজার নাম
ব্যাখ্যা
মান্ধাতা (বিশেষ্য) 
অর্থ: সূর্যবংশের প্রাচীন রাজা 
মান্ধাতার আমল - পৌরাণিক রাজা মান্ধাতার শাসনকাল; অতি প্রাচীনকাল।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'ঐকতান' বোঝায়-
  1. ক) সমস্বর
  2. খ) ঐক্য
  3. গ) সমবেদনা
  4. ঘ) বংশীধ্বনি
সঠিক উত্তর:
ক) সমস্বর
উত্তর
সঠিক উত্তর:
ক) সমস্বর
ব্যাখ্যা
ঐকতান (বিশেষ্য) 
অর্থ: সম্মিলিত সুর, বৃন্দবাদন, একাধিক কণ্ঠে সমস্বরে গায়ন।  

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১০.
লিঙ্গান্তর হয় না, এমন শব্দ কোনটি?
  1. ক) সাহেব
  2. খ) বেয়াই
  3. গ) সঙ্গী
  4. ঘ) কবিরাজ
সঠিক উত্তর:
ঘ) কবিরাজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কবিরাজ
ব্যাখ্যা
নিত্য পুরুষবাচাক শব্দ - কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।
নিত্য স্ত্রীবাচাক শব্দ - কুলটা, সতীন, অর্ধাঙ্গিনী, বিধবা, অসূর্যম্পশ্যা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১১.
যিনি বিদ্যা লাভ করিয়াছেন' এক কথায় কী বলে?
  1. ক) কৃতবিদ্যা
  2. খ) কৃতবিদ্য
  3. গ) কৃতবিদ্যান
  4. ঘ) কৃতবিদ্দান
সঠিক উত্তর:
খ) কৃতবিদ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) কৃতবিদ্য
ব্যাখ্যা
এক কথায় প্রকাশ- 
যিনি বিদ্যা লাভ করেছেন = কৃতবিদ্য।

- যা স্থায়ী নয় = অস্থায়ী,
- যার বাসস্থান নেই = অনিকেত
- নষ্ট হওয়ার স্বভাব যার = নশ্বর,
- যা চিরস্থায়ী নয় = নশ্বর

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১২.
`একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু' পঙ্‌ক্তিটির রচয়িতা কে?
  1. ক) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) জীবনানন্দ দাশ
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
আলোচ্য পঙক্তিটি রবীন্দ্রনাথের স্ফুলিঙ্গ গ্রন্থ থেকে নেয়া হয়েছে। 

একটি শিশির বিন্দু
- রবীন্দ্রনাথ ঠাকুর

বহু দিন ধরে' বহু ক্রোশ দূরে
      বহু ব্যয় করি,বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
            দেখিতে গিয়েছি সিন্ধু।

      দেখা হয় নাই চক্ষু মেলিয়া
      ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
            একটি শিশিরবিন্দু।


উৎস: স্ফুলিঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর
১৩.
'ফুলে ফুলে ঘর ভরেছে' বাক্যটিতে 'ফুলে ফুলে' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে ১মা
  2. খ) অধিকরণে ৭মী
  3. গ) করণে ৭মী
  4. ঘ) কর্তায় ৭মী
সঠিক উত্তর:
গ) করণে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
গ) করণে ৭মী
ব্যাখ্যা
করণ কারক
- যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে।
- ‘করণ' শব্দের অর্থ উপায় বা সহায়।
- বাক্যের ক্রিয়াপদকে ‘কার দ্বারা' বা 'কী উপায়ে' জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক।

- 'নীলু ফুল দিয়ে ঘর সাজায়।' - নীলু কী দিয়ে ঘর সাজায়? ফুল দিয়ে সুতরাং ‘ফুল’ করণ কারক।
- 'কাঠুরে কুড়াল দ্বারা গাছ কাটে।' – কাঠুরে কী দ্বারা গাছ কাটে? কুড়াল দ্বারা। কুড়াল’ করণ কারক।

করণ কারকে বিভক্তির ব্যবহার –
- করণ কারকে সাধারণত দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি তৃতীয়া বিভক্তির (অনুসর্গের) ব্যবহার হয়।
-তবে অন্য বিভক্তিগুলােরও প্রয়ােগ রয়েছে।
- করণ কারকে ‘দ্বারা বিভক্তি (অনুসর্গ) - তােমাদের দ্বারা দেশের ক্ষতি হবে।
- করণ কারকে ‘দিয়া বিভক্তি (অনুসর্গ) - তােমার লােক দিয়ে কাজটা করাবে।
- করণ কারকে শূন্য (০) বা অ-বিভক্তি – রফিক তাস খেলে।
- করণ কারকে এ-বিভক্তি – গ্যাসে গাড়ি চলে।
- করণ কারকে য়-বিভক্তি – টাকায় টাকা হয়।
- করণ কারকে তে-বিভক্তি – তার কথা যেন মধুতে মাখা
- আবার, এ, য়, তে সপ্তমী বিভক্তির উদাহরণ। 

তাই 'ফুলে ফুলে ঘর ভরেছে' বাক্যটিতে 'ফুলে ফুলে' করণে ৭মী ঘটেছে। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
প্রবেশ করার ইচ্ছাকে এককথায় কী বলা হয়?
  1. ক) বিবিক্ষা
  2. খ) বিবিক্ত
  3. গ) বিবাসন
  4. ঘ) বিবর্ধন
সঠিক উত্তর:
ক) বিবিক্ষা
উত্তর
সঠিক উত্তর:
ক) বিবিক্ষা
ব্যাখ্যা
বিবিক্ষা
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = √বিশ্‌+সন্‌+অ+আ(টাপ্‌)
অর্থ=  প্রবেশ করার ইচ্ছা
---------------
বাক্য সংকোচন/এককথায় প্রকাশ:

- প্রবেশ করার ইচ্ছা - বিবিক্ষা,
- বলার ইচ্ছা - বিবক্ষা,
- বমন করার ইচ্ছা - বিবমিষা
- বাস করার ইচ্ছা - বিবৎসা
- পাওয়ার ইচ্ছা - ঈপ্সা,
- জয় করার ইচ্ছা - জিগীষা,
- ভোজন করার ইচ্ছা - বুভুক্ষা,
- লাভ করার ইচ্ছা - লিপ্সা,
- দেখবার ইচ্ছা - দিদৃক্ষা,
- মুক্তি লাভে/পেতে - মুমুক্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।
১৫.
'এখন গোল্লায় যাও' এটি কোন ক্রিয়ার উদাহরণ?
  1. ক) মিশ্র ক্রিয়া
  2. খ) যৌগিক ক্রিয়া
  3. গ) ণিজন্ত ক্রিয়া
  4. ঘ) নামধাতুর ক্রিয়া
সঠিক উত্তর:
ক) মিশ্র ক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) মিশ্র ক্রিয়া
ব্যাখ্যা
মিশ্র ক্রিয়া:
বিশেষ্য, বিশেষণ ও ঋনাত্মক অব্যয়ের সঙ্গে ক, হ, দে, পা, যা, কাট, গা, ছাড়, ধ, মার প্রভৃতি ধাতুযােগে গঠিত ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করে। যেমন
বিশেষ্যের পরে : আমরা তাজমহল দর্শন করলাম। ছেলেটি গােল্লায় গেছে (এখন গোল্লায় যাও)
বিশেষণের পরে : তােমাকে দেখে বিশেষ প্রীত হলাম।
ঋনাত্মক অব্যয়ের পরে : মাথা ঝিম ঝিম্ করছে। ঝম্ ঝম্ করে বৃষ্টি পড়ছে।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
My best friend lives ____ the Chittaranjan Road.
  1. ক) in
  2. খ) at
  3. গ) by
  4. ঘ) on
সঠিক উত্তর:
ঘ) on
উত্তর
সঠিক উত্তর:
ঘ) on
ব্যাখ্যা
Next to or along the side of বুঝাতে on বসে।
যেমনঃ
- It's a small town on the Mississippi River.
- Our house was on Sturton Street.
- My best friend lives on Chittagong Road.
১৭.
The word 'float' is the antonym of -
  1. ক) promote
  2. খ) propose
  3. গ) reject
  4. ঘ) offer
সঠিক উত্তর:
গ) reject
উত্তর
সঠিক উত্তর:
গ) reject
ব্যাখ্যা
Float - put forward (an idea) as a suggestion or test of reactions.

synonym:

- suggest
- put forward
- propose
- offer

Antonym:
- reject
- turn down
- refuse
- withdraw
১৮.
The timely rain ____ good crops.
  1. ক) brings in
  2. খ) brings about
  3. গ) brings up
  4. ঘ) bring forth
সঠিক উত্তর:
ঘ) bring forth
উত্তর
সঠিক উত্তর:
ঘ) bring forth
ব্যাখ্যা
Bring forth (phrasal verb)
Meaning: Produce or give rise to something.

brings about:
to cause to take place

Bring in:

1. Include, Introduce
2. to produce as profit or return

Brings up:
 
1. to bring (a person) to maturity through nurturing care and education
2. to cause to stop suddenly
3. to bring to attention 

Context অনুসারে এখানে Bring forth সবচেয়ে মানানসই।
১৯.
Verb of 'Number' is
  1. ক) Number
  2. খ) Enumerate
  3. গ) Numbering
  4. ঘ) Numerical
সঠিক উত্তর:
ক) Number
উত্তর
সঠিক উত্তর:
ক) Number
ব্যাখ্যা
According to the Oxford Dictionary,
The word 'Number' is a noun and a transitive verb.
Meaning = A quantity or amount.

'Enumerate' itself is a different verb that is similar to the verb 'number'.
২০.
Electric bulb filament is made of:
  1. ক) Copper
  2. খ) Aluminum
  3. গ) Zinc
  4. ঘ) Tungsten
সঠিক উত্তর:
ঘ) Tungsten
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Tungsten
ব্যাখ্যা
The filament of an electric bulb is made of tungsten because it has some amazing properties including the highest melting point (3422oC), lowest vapor pressure, and greatest tensile strength out of all the metals. Because of these It can reach high temperature before melting.
২১.
When was the spelling of the capital of Bangladesh changed from Dacca to Dhaka?
  1. ক) 1982
  2. খ) 1983
  3. গ) 1985
  4. ঘ) 1984
সঠিক উত্তর:
ক) 1982
উত্তর
সঠিক উত্তর:
ক) 1982
ব্যাখ্যা

ঢাকা বাংলাদেশের রাজধানী।
- ১৬১০ সুবাদার ইসলাম খান প্রথম ঢাকাকে সুবাহ বাংলার রাজধানী করেন। তাঁর আগে রাজমহলে রাজধানী ছিলো।
- পরবর্তীতে বঙ্গভঙ্গের সময় ১৯০৫ সালে ঢাকা নবগঠিত "পূর্ববঙ্গ ও আসাম" প্রদেশের রাজধানী হয়।
- ১৯৫৬ সালে পূর্ববঙ্গকে "পূর্ব পাকিস্তান" নামকরণ করা হয় এবং ঢাকাকে এর রাজধানী করা হয়।
- ১৯৭১ সালে ঢাকাকে স্বাধীন বাংলাদেশের রাজধানী করা হয়।
--------------
ঢাকা প্রথম দিকের ইংরেজি নামের বানান ছিলো - Dacca.
- ১৯৮২ সালে Dacca বানান পরিবর্তন করে Dhaka করা হয়।
- ১৯৮৮ সালে অষ্টম সংশোধনীর মাধ্যমে Dhaka বানানের সাংবিধানিক স্বীকৃতি লাভ করে।

উৎস: বাংলাপিডিয়া, ঢাকা জেলা ওয়েবসাইট ও বাংলাদেশের সংবিধান।

২২.
_____ the legendary lost continent of Atlantis may someday be found.
  1. ক) The belief
  2. খ) Believing
  3. গ) It is believed
  4. ঘ) No article
সঠিক উত্তর:
গ) It is believed
উত্তর
সঠিক উত্তর:
গ) It is believed
ব্যাখ্যা
এখানে অপশন অনুসারে গ সবচেয়ে গ্রহনযোগ্য। কিন্তু It is believed এর পরে that হবে।
It is believed that the legendary lost continent of Atlantis may someday be found. 
- এটা বিশ্বাস করা হয় যে কাল্পনিক হারানো আটলান্টিস মহাদেশটি একদিন খুঁজে পাওয়া যেতে পারে।
২৩.
Synonym of 'Disparity'
  1. ক) Belittlement
  2. খ) Harmony
  3. গ) Argumentation
  4. ঘ) Difference
সঠিক উত্তর:
ঘ) Difference
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Difference
ব্যাখ্যা
Disparate (adjective)

English Meaning: Different in every way.
Bangla Meaning: অসদৃশ; অসম; গুণ বা পরিমাণে তুলনীয় নয় এমন; (দুটি বস্তু সম্বন্ধে) পরস্পরের মধ্যে তুলনাহীনভাবে পৃথক।

Synonyms: Contrasting (বিসদৃশ), Dissimilar (অসদৃশ; ভিন্ন), Unlike (অন্যরকম), Difference (পার্থক্য)
Antonyms: Homogeneous (সমজাতীয়; সমজাতিক).
২৪.
Find the incorrectly spelt word:
  1. ক) Faithfully
  2. খ) Sincerely
  3. গ) Truly
  4. ঘ) Affectionatly
সঠিক উত্তর:
ঘ) Affectionatly
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Affectionatly
ব্যাখ্যা
Correct spelling of the incorrect word is - Affectionately

Affection (noun) 
(১) [Uncountable noun] স্নেহ; প্রেম; মমত্ব: to hold in affection, ভালোবাসা।
(২) [Uncountable noun] (কিংবা plural) gain/win somebody’s affection(s) ভালোবাসা/প্রীতি অর্জন করা।
(৩) [Countable noun] (প্রাচীন প্রয়োগ) রোগ; অসুখ: an affection of the right lung.

Affectionate (adjective) 
স্নেহময়; মমতাময়; স্নেহশীল; প্রেমময়; প্রেমপূর্ণ; স্নেহমাখা; সাদর: 

Affectionately (adverb).
yours affectionately (চিঠির শেষে ব্যবহৃত) আপনার/তোমার আদরের/স্নেহময়।

Source: Accessible Dictionary by Bangla Academy
২৫.
Choose the correct sentence:
  1. ক) Neither of the two men was stronger
  2. খ) Neither of the two men were strong
  3. গ) Either of the two men was stronger
  4. ঘ) Either of the two men was stronger
অনির্ধারিত
ব্যাখ্যা
• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favor of the system.

• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither John nor his friends are going to the beach today.

• Either and neither are singular if they are not used with or and nor.
- If either of you takes a vacation now, we will not be able to finish the work.

• Either/Neither of থাকলে noun হবে plural কিন্তু verb হবে singular।
- যেমন, Either of the books is stolen.

[এখানে ক, গ, ঘ তিনিটি অপশনই সঠিক। তাছাড়া গ ও ঘ অপশন একই]
২৬.
The pet cat jumped ____ the chair.
  1. ক) from
  2. খ) out
  3. গ) off
  4. ঘ) on
সঠিক উত্তর:
গ) off
উত্তর
সঠিক উত্তর:
গ) off
ব্যাখ্যা
Jump off - leap from (কোন কিছু থেকে লাফ দেয়া)
Jump on আক্রমণ করা; তিরস্কার করা।
তাই এখানে শূন্যস্থানে off হবে।
২৭.
Which is the singular number?
  1. ক) Agenda
  2. খ) Media
  3. গ) Hypothesis
  4. ঘ) Syllabi
সঠিক উত্তর:
গ) Hypothesis
উত্তর
সঠিক উত্তর:
গ) Hypothesis
ব্যাখ্যা
Singular - Plural
Agendum - Agenda
Agenda - Agendas
Medium - Media
Hypothesis - Hypotheses
Syllabus - Syllabuses/ Syllabi (less frequent) 

Originally agenda was the plural of agendum, meaning ‘a thing to be done'. However, it became applied to a list of things to be done, and in this, the most usual modern sense, it has become firmly singular, with the plural agendas.
সুতরাং, Hypothesis এবং Agenda উভয়েই Singular Form এ আছে।
তবে, Agenda এর singular form এর ব্যবহার দুর্লভ, তাই সঠিক উত্তর হিসেবে Hypothesis নেয়া হয়েছে।

Source: Oxford Dictionary.
২৮.
The idiom 'be all and end all' means
  1. ক) by any means
  2. খ) supreme aim
  3. গ) whatever happens
  4. ঘ) everything
সঠিক উত্তর:
খ) supreme aim
উত্তর
সঠিক উত্তর:
খ) supreme aim
ব্যাখ্যা
Be-all and end-all 

In British English
1. the ultimate aim or justification
Ex: to provide help for others is the be-all and end-all of this group
2. often humorous
Ex: a person or thing considered to be beyond improvement

In American English
1. a thing or person regarded as incapable of improvement; acme; ultimate
2.  chief or all-important element

Source: collinsdictionary.com
২৯.
'May Allah help you' it is an
  1. ক) optative sentence
  2. খ) exclamatory sentence
  3. গ) assertive sentence
  4. ঘ) none of the above
সঠিক উত্তর:
ক) optative sentence
উত্তর
সঠিক উত্তর:
ক) optative sentence
ব্যাখ্যা
• সাধারণত ইচ্ছা, প্রার্থনা কিংবা আকাঙ্ক্ষা প্রকাশে Optative Sentence ব্যবহার হয়।
• structure of optative Sentence: may/wish + subject + verb + extension.
• Example:
- May Allah help you.
- Wish you a great success.
- May god speed up your recovery
৩০.
The correct translation of 'নাচতে না জানলে উঠোন বাঁকা' is
  1. ক) Bad workman quarrels with his tools
  2. খ) A bad dancer complains about the stage
  3. গ) The wearer the shoe pinches
  4. ঘ) Pride goes before destruction
সঠিক উত্তর:
ক) Bad workman quarrels with his tools
উত্তর
সঠিক উত্তর:
ক) Bad workman quarrels with his tools
ব্যাখ্যা
A bad workman quarrels with his tools.
- নাচতে না জানলে উঠোন বাঁকা।

Source: Live MCQ Lecture
৩১.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ২৩ মিটার এবং গ্রন্থ ১৭ মিটার হলে বাগানের পরিসীমা কত?
  1. ক) ৪০ মিটার
  2. খ) ৪০০ মিটার
  3. গ) ১৬০ মিটার
  4. ঘ) ৮০ মিটার
সঠিক উত্তর:
ঘ) ৮০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮০ মিটার
ব্যাখ্যা
দেয়া আছে 
আয়তাকার বাগানের দৈর্ঘ্য ২৩ মিটার এবং গ্রন্থ ১৭ মিটার

আয়তাকার বাগানের পরিসীমা = ২(২৩ + ১৭) মিটার 
                                             = (২ × ৪০) মিটার 
                                             = ৮০ মিটার
৩২.
দুইটি সংখ্যার যোগফল ৬০ এবং বিয়োগফল ১০ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ক) ৩৫
  2. খ) ৪০
  3. গ) ৩০
  4. ঘ) ৪৫
সঠিক উত্তর:
ক) ৩৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৫
ব্যাখ্যা
ধরি,
বড় সংখ্যাটি a এবং ছোট সংখ্যাটি b 

প্রশ্নমতে 
a + b = 60...................(1) 
a - b = 10 ...................(2) 

(1)নং + (2) নং ⇒
a + b + a - b = 60 + 10 
2a = 70
a = 35 

বড় সংখ্যাটি = 35
৩৩.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে?
  1. ক) ২১
  2. খ) ৩১
  3. গ) ৩৯
  4. ঘ) ১৯
সঠিক উত্তর:
খ) ৩১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩১
ব্যাখ্যা
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৩, ৫ এবং ৬ এর ল.সা. গু অপেক্ষা ১ বেশি 

৩, ৫ এবং ৬ এর ল.সা. গু = ৩০ 
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৩০ + ১ 
                                 = ৩১
৩৪.
একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা ২০% এবং খুচরা বিক্রেতা ২০% লাভ করে। যদি দ্রব্যটি খুচরা বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য কত?
  1. ক) ২৫০
  2. খ) ৩০০
  3. গ) ৪০০
  4. ঘ) ৪৮০
সঠিক উত্তর:
গ) ৪০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০০
ব্যাখ্যা
খুচরা বিক্রেতার ক্ষেত্রে,
২০% লাভে
দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০+২০) টাকা = ১২০ টাকা
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২০ টাকা
বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হলে ক্রয়মূল্য (১০০×৫৭৬)/১২০ টাকা
                                                       = ৪৮০ টাকা
খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = পাইকারী বিক্রেতার বিক্রয়মূল্য

পাইকারি বিক্রেতার ক্ষেত্রে,
২০% লাভে দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০+২০) টাকা
                                                                                = ১২০ টাকা
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২০ টাকা
বিক্রয়মূল্য ৪৮০ টাকা হলে ক্রয়মূল্য (১০০×৪৮০)/১২০ টাকা
                                                  = ৪০০ টাকা
৩৫.
4x + 1 = 32 হলে x = কত?
  1. ক) 2/3
  2. খ) 3/5
  3. গ) 3/8
  4. ঘ) 3/2
সঠিক উত্তর:
ঘ) 3/2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 3/2
ব্যাখ্যা
দেয়া আছে 
4x + 1 = 32
(22)x + 1 = 25 
22x + 2 = 25
2x + 2 = 5 
2x = 5 - 2 
2x = 3
x = 3/2
৩৬.
১০ টাকায় ১২টি দরে জিনিস ক্রয় করে ১০ টাকায় ৮টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৫০%
  2. খ) ৪০%
  3. গ) ৬০%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
ক) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০%
ব্যাখ্যা
১২টি জিনিসের ক্রয়মূল্য ১০ টাকা 
১ টি জিনিসের ক্রয়মূল্য ১০/১২ টাকা
                                    = ৫/৬ 

৮টি জিনিসের বিক্রয়মূল্য ১০ টাকা 
১টি জিনিসের বিক্রয়মূল্য ১০/৮ টাকা 
                                       = ৫/৪ 

লাভ = (৫/৪) - (৫/৬) টাকা 
       = (১৫ - ১০)/১২ টাকা 
       = ৫/১২ টাকা 

 শতকরা লাভ = [{(৫/১২)/(৫/৬)} × ১০০]%
                      = [(৫ × ৬ × ১০০/১২ × ৫)]%
                      = ৫০%
৩৭.
p এর মান কত হলে, 4x2 - px + 9 একটি পূর্ণ বর্গ হবে?
  1. ক) 6
  2. খ) 11
  3. গ) 10
  4. ঘ) 12
সঠিক উত্তর:
ঘ) 12
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 12
ব্যাখ্যা
4x2- Px + 9
= (2x)2 - 2.2x.3 + 32 - px +12x
= (2x - 3)2 - px +12x
এখন, 4x2 -  Px + 9 পূর্ণবর্গ হবে যদি - px  + 12x = 0 হয়

∴ - px +12x = 0
⇒ px = 12x
∴ p = 12
৩৮.
x =√3 + √2 হলে x2 + 1/x2 এর মান কত?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 8
  4. ঘ) 14
সঠিক উত্তর:
ক) 10
উত্তর
সঠিক উত্তর:
ক) 10
ব্যাখ্যা
দেয়া আছে,
x =√3 + √2
1/x = 1/(√3 + √2)
       = (√3 - √2)/(√3 + √2)(√3 - √2)
       = (√3 - √2)/(√3)2 - (√2)2
        = (√3 - √2)/(3 - 2)
        = √3 - √2

x + 1/x = √3 + √2 + √3 - √2
            = 2√3 

x2 +1/x2 = (x + 1/x)2 - 2x. (1/x)
              = (2√3)2 - 2 
             = 4 × 3 - 2 
             = 12 - 2 
             = 10
৩৯.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ. সা. গু ৪ হলে, ছোট সংখ্যাটি কত?
  1. ক) ১০
  2. খ) ১৫
  3. গ) ২০
  4. ঘ) ২৫
সঠিক উত্তর:
গ) ২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০
ব্যাখ্যা
ধরি,
সংখ্যা দুটি ৫ক ও ৬ক
৫ক ও ৬ক এর গ ,সা,গু = ক
প্রশ্নমতে
ক = ৪ 

ছোট সংখ্যাটি = ৫ × ৪ = ২০
৪০.
একটি বৃত্তাকার মাঠের ব্যাস 26 মিটার। মাঠটির বাইরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাসহ মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) 169π
  2. খ) 121π
  3. গ) 144π
  4. ঘ) 225π
সঠিক উত্তর:
ঘ) 225π
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 225π
ব্যাখ্যা
রাস্তাবাদে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ = 26/2 মিটার
                                                  = 13 মিটার

রাস্তাসহ মাঠের ব্যাসার্ধ = (13 + 2)মিটার
                                   = 15 মিটার

অতএব, রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল = π(15)2 বর্গমিটার
                                                     = 225π বর্গমিটার
৪১.
৫ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল ৩ : ১। আর ১৫ বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত ২ : ১। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? 
  1. ক) ৭৫, ২৫
  2. খ) ৬০, ২০
  3. গ) ৬৫, ২৫
  4. ঘ) ৩০, ৭০
সঠিক উত্তর:
গ) ৬৫, ২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৫, ২৫
ব্যাখ্যা
দেয়া আছে,
৫ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল ৩ : ১

ধরি
৫ বছর পূর্বে পিতার বয়স = ৩ক বছর 
৫ বছর পূর্বে পুত্রের বয়স = ক বছর 

পিতার বর্তমান বয়স = ৩ক + ৫ বছর 
পুত্রেরর বর্তমান বয়স = ক + ৫ বছর 

প্রশ্নমতে,
(৩ক + ৫ + ১৫)/(ক + ৫ + ১৫) = ২/১
(৩ক + ২০)/(ক + ২০) = ২/১
৩ক + ২০ = ২ক + ৪০ 
৩ক - ২ক = ৪০ - ২০ 
ক = ২০ 

পিতার বর্তমান বয়স = ৩ক + ৫ বছর 
                               =  (৩ × ২০ + ৫) বছর 
                               = (৬০ + ৫) বছর 
                              = ৬৫  বছর 

পুত্রেরর বর্তমান বয়স =(২০ + ৫) বছর 
                                  = ২৫ বছর
৪২.
এক ব্যক্তি ঘণ্টায় ৮ কিমি দৌড়ে কত মিনিটে ৫,২০০ মিটার পার হবে-
  1. ক) ৩৬ মিনিট
  2. খ) ৩৫ মিনিট
  3. গ) ৩৯ মিনিট
  4. ঘ) ৩৮ মিনিট
সঠিক উত্তর:
গ) ৩৯ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৯ মিনিট
ব্যাখ্যা
আমরা জানি,
১ কি.মি. = ১০০০ মিটার 
৮  কি.মি. = (১০০০ × ৮) মিটার
               = ৮০০০ মিটার 

৮০০০ মিটার পথ যায় ৬০ মিনিটে 
১  মিটার পথ যায় ৬০/৮০০০ মিনিটে
৫২০০  মিটার পথ যায় (৬০ × ৫২০০)/৮০০০ মিনিটে
                                     = ৩৯ মিনিটে
৪৩.
যদি x = - 3 এবং y = 2 হয়, তবে xy2= কত?
  1. ক) 36
  2. খ) - 36
  3. গ) - 12
  4. ঘ) 12
সঠিক উত্তর:
গ) - 12
উত্তর
সঠিক উত্তর:
গ) - 12
ব্যাখ্যা
দেয়া আছে,
x = - 3
y = 2

 xy2 = (- 3) × (22)
       = - 3 × 4
       = - 12
৪৪.
কোনটি ত্রিভুজের ক্ষেত্রফল ?
  1. ক) (1/2) × ভূমি × উচ্চতা
  2. খ) (1/2) × লম্ব × উচ্চতা
  3. গ) লম্ব × ভূমি
  4. ঘ) ভূমি × উচ্চতা
সঠিক উত্তর:
ক) (1/2) × ভূমি × উচ্চতা
উত্তর
সঠিক উত্তর:
ক) (1/2) × ভূমি × উচ্চতা
ব্যাখ্যা
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা
৪৫.
একটি ক্লাসে ৯% শিক্ষার্থী A গ্রেড পেয়েছে। যদি ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা ৩০০ হয়, তবে কত জন শিক্ষার্থী A গ্রেড পেয়েছে?
  1. ক) ২১
  2. খ) ৯
  3. গ) ২৭
  4. ঘ) ২৮
সঠিক উত্তর:
গ) ২৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৭
ব্যাখ্যা
১০০ জনে A গ্রেড পেয়েছে ৯ জন 
১ জনে A গ্রেড পেয়েছে ৯/১০০ জন
৩০০ জনে A গ্রেড পেয়েছে (৯ × ৩০০)/১০০ জন
                                        = ২৭ জন
৪৬.
নিচের কোনটির যোগাযোগের দুরত্ব সবচেয়ে কম?
  1. ক) Wi-Fi
  2. খ) Bluetooth
  3. গ) Wi-Max
  4. ঘ) Cellular Network
সঠিক উত্তর:
খ) Bluetooth
উত্তর
সঠিক উত্তর:
খ) Bluetooth
ব্যাখ্যা
ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) প্রটোকল যা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়।
এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪৭.
Bluetooth কীসের উদাহরণ?
  1. ক) Personal Area Network
  2. খ) Local Area Network
  3. গ) Virtual Private Network
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) Personal Area Network
উত্তর
সঠিক উত্তর:
ক) Personal Area Network
ব্যাখ্যা
- স্বল্প দূরত্বের ভেতর ফিক্সড ও মোবাইল ডিভাইসসমূহ থেকে তথ্য বিনিময়ের জন্য একটি প্রোপ্রায়েটারি ওপেন ওয়্যারলেস প্রযুক্তি স্ট্যান্ডার্ড হলো ব্লুটুথ। 
- এর মাধ্যমে একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) সৃষ্টি হয় যেখানে উঁচু মানের নিরাপত্তা বজায় থাকে।
- বর্তমানে মোবাইল ফোন থেকে শুরু করে, কম্পিউটার, মেডিক্যাল ডিভাইস এবং বাসাবাড়ির বিনোদন ক্ষেত্রের অনেক ডিভাইসে ব্লুটুথ প্রযুক্তিটি ব্যবহৃত হচ্ছে। 
- এর মাধ্যমে ডিভাইসগুলোকে সংযুক্ত করতে এখন আর ক্যাবল সংযোগের প্রয়োজন পড়ছে না।

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।
৪৮.
এক word কত বিট বিশিষ্ট হয়? 
  1. ক) 8
  2. খ) 16
  3. গ) 4
  4. ঘ) 2
সঠিক উত্তর:
খ) 16
উত্তর
সঠিক উত্তর:
খ) 16
ব্যাখ্যা
বিট (Bit) :
বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক ০ (শূন্য) এবং ১ (এক) কে বিট বলে। ইংরেজি Binary শব্দের Bi এবং Digit শব্দের নিয়ে Bit শব্দটি গঠিত হয়।
ডিজিটাল কম্পিউটারের মেশিন ভাষা হলাে বিট (০ ও ১)। এক্ষেত্রে (0) বিট দিয়ে নিম্ন ভােল্টেজ (Low Voltage) এবং (১) বিট দিয়ে উচ্চ ভােল্টেজ (High Voltage) নির্দেশ করা হয়।

বাইট (Byte) :
৮টি বিট মিলে ১ বাইট হয়। এরূপ ৮ বিটের কোড দিয়ে যে কোনাে বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়। এরূপ ৮ বিট বিশিষ্ট শব্দকে বাইট বলা হয়

৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
অপরদিকে,
- কম্পিউটার ওয়ার্ড (Computer Word) পর পর সংলগ্ন কতকগুলাে বিট বা বাইটের সমষ্টিকে একটি কম্পিউটার ওয়ার্ড বলে।
- সাধারণত ১৬ বা ৩২ বিটে ১ ওয়ার্ড ধরা হয়।


কম্পিউটার মেমােরি পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক:
(ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
(খ) ১০২৪ বাইট =১ কিলােবাইট (KB)
(গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট = ইট্রাবাইট (YB)

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
 
 
৪৯.
কম্পিউটার সিপিইউ (CPU) এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?
  1. ক) এ. এল. ইউ (ALU)
  2. খ) কন্ট্রোল ইউনিট (Control unit)
  3. গ) রেজিস্টার (Register set)
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) এ. এল. ইউ (ALU)
উত্তর
সঠিক উত্তর:
ক) এ. এল. ইউ (ALU)
ব্যাখ্যা
সিপিইউ- এর ৩ টি অংশ।
যথা-
- Control Unit,
- Arithmetic Logic Unit (গাণিতিক যুক্তি অংশ) and
- Memory/Register.

- ALU (Arithmetic Logic Unit) হচ্ছে কম্পিউটারের ক্যালকুলেটর স্বরূপ।
- এই অংশ সকল গাণিতিক এবং সিদ্ধান্ত গ্রহণের কাজ করে থাকে।

উৎস: নবম-দশম শ্রেণীর (উন্মুক্ত বিশ্বঃ) বোর্ড বই।
৫০.
নিচের কোনটি 3G Language নয়?
  1. ক) C
  2. খ) Java
  3. গ) Assembly Language
  4. ঘ) Machine Language
অনির্ধারিত
ব্যাখ্যা
- মেশিন ল্যাংগুয়েজ ও এসেম্বলি ল্যাংগুয়েজ হচ্ছে Low level Language যা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ভাষা।
- তৃতীয় প্রজন্ম থেকে হাই লেভেল ল্যাংগুয়েজ ব্যবহার হয়ে আসছে। যেমন- Python, Java, C, C++, ALGOL, Fortran ইত্যাদি।

অপশন গ) Assembly Language ও ঘ) Machine Language - দুটোই সঠিক উত্তর।
৫১.
কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কী বলে?
  1. ক) Read-Out
  2. খ) Read form
  3. গ) Read
  4. ঘ) উপরের সবগুলোই
সঠিক উত্তর:
গ) Read
উত্তর
সঠিক উত্তর:
গ) Read
ব্যাখ্যা
আমরা যখন কম্পিউটারে তথ্য রাখি, তা কম্পিউটার মেমোরিতে জমা থাকে। 
পরবর্তীতে আমাদের চাহিদা অনুযায়ী কম্পিউটার তা মেমোরী থেকে Read (পড়ে নিয়ে) করে আমাদের প্রদান করে থাকে। 
তাই উত্তর হবে- ‘Read’।
৫২.
কম্পিউটার ভাইরাস কী?
  1. ক) একটি ক্ষতিকারক জীবাণু
  2. খ) একটি ক্ষতিকারক সার্কিট
  3. গ) একটি ক্ষতিকারক চৌম্বক ফ্লাক্স
  4. ঘ) একটি ক্ষতিকারক প্রোগ্রাম
সঠিক উত্তর:
ঘ) একটি ক্ষতিকারক প্রোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) একটি ক্ষতিকারক প্রোগ্রাম
ব্যাখ্যা
- কম্পিউটার ভাইরাস হল এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে। 
- মেটামর্ফিক ভাইরাসের মত তারা প্রকৃত ভাইরাসটি কপিগুলোকে পরিবর্তিত করতে পারে অথবা কপিগুলো নিজেরাই পরিবর্তিত হতে পারে। 
- একটি ভাইরাস এক কম্পিউটার থেকে অপর কম্পিউটারে যেতে পারে কেবলমাত্র যখন আক্রান্ত কম্পিউটারকে স্বাভাবিক কম্পিউটারটির কাছে নিয়ে যাওয়া হয়। 
- যেমন: কোন ব্যবহারকারী ভাইরাসটিকে একটি নেট ওয়ার্কের মাধ্যমে পাঠাতে পারে বা কোন বহনযোগ্য মাধ্যম যথা ফ্লপি ডিস্ক, সিডি, ইউএসবি ড্রাইভ বা ইণ্টারনেটের মাধ্যমে ছড়াতে পারে।
৫৩.
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?
  1. ক) RAM
  2. খ) ROM
  3. গ) হার্ডওয়্যার
  4. ঘ) সফটওয়্যার
সঠিক উত্তর:
খ) ROM
উত্তর
সঠিক উত্তর:
খ) ROM
ব্যাখ্যা
- RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি। 
- তবে ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি এবং RAM হল অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি।
- বিদ্যুৎ চলে গেলে ROM এর তথ্য মুছে যায় না তাই এটি নন-ভোলাটাইল মেমোরি।
- অন্যদিকে DRAM (Dynamic RAM) এবং SRAM (Static RAM) এর তথ্য বিদ্যুৎ চলে গেলে মুছে যায়, তাই এরা ভোলাটাইল মেমোরি।

উৎসঃ কম্পিউটার শিক্ষা – এসএসসি প্রোগ্রাম : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫৪.
ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য-
  1. ক) ডিজিটাল সিগন্যাল বার্তা প্রেরণ
  2. খ) বোতাম টিপে ডায়াল করা
  3. গ) অপটিক্যাল ফাইবারের ব্যবহার
  4. ঘ) নতুন ধরণের মাইক্রোফোন
সঠিক উত্তর:
ক) ডিজিটাল সিগন্যাল বার্তা প্রেরণ
উত্তর
সঠিক উত্তর:
ক) ডিজিটাল সিগন্যাল বার্তা প্রেরণ
ব্যাখ্যা
- টেলিফোনে প্রধাণত দুটো প্রধান অংশ থাকে।  যথা- গ্রাহক যন্ত্র ও প্রেরক যন্ত্র।
- টেলিফোনে সংবাদ আদান দু'পদ্ধতিতে হয়ে থাকে, যথা- এনালগ ও ডিজিটাল।
- এনালগ পদ্ধতিতে শব্দকে সরাসরি তড়িতে পরিণত করে প্রেরণ করা হয়।
- ডিজিটাল পদ্ধতিতে তড়িৎশক্তিকে ডিজিটাল সংবাদে রূপান্তর করে।
- এনালগ পদ্ধতিতে শব্দ আদান-প্রদানে অসুবিধা হয় কিন্তু ডিজিটাল পদ্ধতিতে শব্দ আদান প্রদানে সুবিধা হয়।
- বর্তমানে ডিজিটাল টেলিফোন ব্যবস্থা বহুলভাবে প্রচলিত। এটির সুবিধা হল কম্পিউটার ব্যবস্থার সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন করা যায়।

উৎস: এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫.
MICR এর পূর্ণরূপ কী?
  1. ক) Magnetic Ink Character Reader
  2. খ) Magnetic Ink Case Reader
  3. গ) Magnetic Ink Code Reader
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) Magnetic Ink Character Reader
উত্তর
সঠিক উত্তর:
ক) Magnetic Ink Character Reader
ব্যাখ্যা
MICR (Magnetic Ink Character Recognition) is a technology used to verify the legitimacy or originality of paper documents, especially checks.
Special ink, which is sensitive to magnetic fields, is used in the printing of certain characters on the original documents.

সকল রিলায়েবল সোর্সেই MICR এর পূর্ণরূপ হিসাবে Magnetic Ink Character Recognition এর কথা বলা হয়েছে।
তবে অপশনে Recognition না থেকে শুধু reader দেওয়া থাকলে উত্তর হিসাবে Magnetic Ink Character Reader দেয়া যাবে।
৫৬.
বাংলাদেশ কত সালে OIC এর সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৯৭৩
  2. খ) ১৯৭৪
  3. গ) ১৯৭৫
  4. ঘ) ১৯৭৬
সঠিক উত্তর:
খ) ১৯৭৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭৪
ব্যাখ্যা
- ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC (Organisation of Islamic Cooperation) এর দ্বিতীয় সম্মেলনে বাংলাদেশ প্রথম যোগ দেয়।
এই সম্মেলনেই বাংলাদেশ সংস্থাটির সদস্যপদ লাভ করে।
১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর রাবাত সম্মেলনের মাধ্যমে OIC প্রতিষ্ঠিত হয়।
 
(সূত্র: OIC ওয়েবসাইট)
৫৭.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায়?
  1. ক) ফ্রান্স
  2. খ) জার্মানি
  3. গ) নেদারল্যান্ড
  4. ঘ) হাঙ্গেরি
সঠিক উত্তর:
খ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
খ) জার্মানি
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বার্লিনভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা।
- এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা পিটার ইজেন।
- সদরদপ্তর - বার্লিন, জার্মানি। 
- এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।
- বাংলাদেশ প্রথম ২০০১ সালে টিআই এর দুর্নীতি ধারণা সূচক রিপোর্টে অন্তর্ভুক্ত হয় ।

উৎস: টিআই ওয়েবসাইট।
৫৮.
জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে 'Pandemic' ঘোষণা করেছে?
  1. ক) ECOSOC
  2. খ) FAO
  3. গ) WHO
  4. ঘ) HRC
সঠিক উত্তর:
গ) WHO
উত্তর
সঠিক উত্তর:
গ) WHO
ব্যাখ্যা
- ৩১ ডিসেম্বর ২০১৯ চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের সংক্রমণ বিষয়ে চীনা সরকার প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অবহিত করে।
- ৩০ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ইস্যুতে বিশ্বে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে।
- ১১ ফেব্রুয়ারি ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগের নামকরণ করে COVID-19।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১১ মার্চ COVID-19 কে মহামারি (Pandemic) হিসেবে চিহ্নিত করে।
- বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ এবং প্রথম রোগী মারা যায় ১৮ মার্চ।

সূত্রঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট ও ডেইলি স্টার রিপোর্ট।
৫৯.
কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষার মর্যাদা দিয়েছে?
  1. ক) রুয়ান্ডা
  2. খ) সিয়েরা লিওন
  3. গ) সুদান
  4. ঘ) লাইবেরিয়া
সঠিক উত্তর:
খ) সিয়েরা লিওন
উত্তর
সঠিক উত্তর:
খ) সিয়েরা লিওন
ব্যাখ্যা
- সিয়েরা লিওন ২০০২ সালে বাংলা ভাষাকে সেখানকার সম্মানসূচক সরকারি ভাষার মর্যাদা দেয়। বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকাকে চিরস্মারণীয় রাখতে বাংলা ভাষাকে সিয়েরা লিয়ন এই সম্মান জানায়।
- সিয়েরা লিয়ন পশ্চিম আফ্রিকার একটি দেশ। সিয়েরা লিওনের সাংবিধানিক নাম - সিয়েরা লিওন প্রজাতন্ত্র। রাজধানী - ফ্রিটাউন।
- দেশটিতে প্রায় ১৬টি জাতিগোষ্ঠী বসবাস করে, যাদের প্রত্যেকের রয়েছে আলাদা ভাষা ও রীতিনীতি।
- ইংরেজি ভাষা সিয়েরা লিওনের সরকারি ভাষা। তাছাড়া এখানে আরও প্রায় ২০টি ভাষা প্রচলিত।

উৎসঃ বিবিসি বাংলা আর্কাইভ ও ব্রিটানিকা।
৬০.
নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?
  1. ক) BIMSTEC
  2. খ) CICA
  3. গ) IORA
  4. ঘ) SAARC
সঠিক উত্তর:
ক) BIMSTEC
উত্তর
সঠিক উত্তর:
ক) BIMSTEC
ব্যাখ্যা
বিমসটেক (BIMSTEC-Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর স্থায়ী সদরদপ্তর অবস্থিত ঢাকায়
- এর বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।

উৎসঃ বিমসটেক ওয়েবসাইট।
৬১.
UNHCR এর সদর দপ্তর কোথায়?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) রোম
  3. গ) জেনেভা
  4. ঘ) লন্ডন
সঠিক উত্তর:
গ) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
গ) জেনেভা
ব্যাখ্যা
- ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) গঠিত হয়। 
- এর কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান হাইকমিশনার ফিলিপ্পে গ্রান্ডি।
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

(সূত্রঃ UNHCR ওয়েবসাইট)
৬২.
মাথাপিছু গ্রিন হাউজ গ্যাস উদগিরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি?
  1. ক) রাশিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ইরান
  4. ঘ) জার্মানি
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- গ্রিন হাউস গ্যাস - নিঃসরনে প্রথম দেশ - চীন।
- মোট নিঃসরনের পরিমাণ - ৯,৮৩৮.৮ মিলিয়ন মে. টন; মাথাপিছু - ৭.১ মে. টন।
অন্যদিকে,
- মাথাপিছু নিঃসরনের দিক থেকে প্রথম - যুক্তরাষ্ট্র
- মোট নিঃসরণের পরিমান - ৫,২৬৯.৫ মিলিয়ন মে. টন; মাথাপিছু - ১৬.২ মে. টন।

UNEP প্রকাশিত Emissions Gap Report-2020 অনুসারে গ্রীনহাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : চীন
- দ্বিতীয় : যুক্তরাষ্ট্র
- তৃতীয় : ইইউ+যুক্তরাজ্য
- চতুর্থ : ভারত
- পঞ্চম : রাশিয়া।

(তথ্যসূত্রঃ UNEP এর Emissions Gap Report-2020)
৬৩.
The International Court of Justice is located in-
  1. ক) New York
  2. খ) London
  3. গ) Geneva
  4. ঘ) Hague
সঠিক উত্তর:
ঘ) Hague
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Hague
ব্যাখ্যা
- নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (International Court of Justice-ICJ) জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার একটি।
এটি ১৯৪৫ সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে ১৯৪৬ সালের এপ্রিলে।
মোট ১৫জন বিচারক নিয়ে ICJ গঠিত। বিচারকদের পদের মেয়াদ ৯ বছর করে। এদের মধ্য থেকে ৩ বছরের জন্যে একজন করে সভাপতি নির্বাচিত হয়।

(সূত্র: ICJ ওয়েবসাইট)
৬৪.
নিচের কোন সংস্থাটি ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে?
  1. ক) UNDP
  2. খ) UNESCO
  3. গ) UNICEF
  4. ঘ) UNCTAD
সঠিক উত্তর:
খ) UNESCO
উত্তর
সঠিক উত্তর:
খ) UNESCO
ব্যাখ্যা
২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি:
- প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
- ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়।
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়।

- ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়।
- পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।

তথ্যসূত্র: ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট।
৬৫.
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
  1. ক) সুয়েজ খাল
  2. খ) মিসিসিপি
  3. গ) ভলগা
  4. ঘ) পানামা খাল
সঠিক উত্তর:
ঘ) পানামা খাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পানামা খাল
ব্যাখ্যা
- আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। 
- পানামা খালটির নির্মাণ ১৯০৪ সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে শুরু হয়েছিল এবং ১৯১৪ সালে শেষ হয়েছিল।
- ১৯৭৯ সাল পর্যন্ত পানামা খালটি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল। 
- ১৯৭৯ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা প্রজাতন্ত্রের যৌথ সংস্থা খালটির নিয়ন্ত্রণ করে। 
- ৩১ শে ডিসেম্বর, ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র পানামার কাছে খালটি পুরোপুরি হস্তান্তর করে।

সূত্র: ব্রিটানিকা।
৬৬.
আমার দেখা নয়া চীন' কে লিখেছেন?
  1. ক) মাওলানা ভাসানী
  2. খ) শহীদুল্লা কায়সার
  3. গ) আবুল ফজল
  4. ঘ) শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর:
ঘ) শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
“আমার দেখা নয়াচীন” জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চীন ভ্রমণের উপর লেখা গ্রন্থ।
- এই গ্রন্থটি তার প্রকাশিত তৃতীয় গ্রন্থ।
- ০২ ফেব্রুয়ারী ২০২০ বাংলা একাডেমি এটি প্রকাশ করে।
- ১৯৫২ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে বিশ্ব শান্তি সম্মেলনে যোগ দিতে নয়া চীন যান বঙ্গবন্ধু।
- তার এ সফরের অভিজ্ঞতাই এ গ্রন্থে বর্ণনা করা হয়েছে।

(সূত্রঃ আমার দেখা নয়াচীন : বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান)
৬৭.
'সোয়াচ অব নো গ্রাউন্ড' কী?
  1. ক) একটি দেশের নাম
  2. খ) ম্যানগ্রোভ বন
  3. গ) একটি দ্বীপ
  4. ঘ) সাবমেরিন ক্যানিয়ন
সঠিক উত্তর:
ঘ) সাবমেরিন ক্যানিয়ন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাবমেরিন ক্যানিয়ন
ব্যাখ্যা
সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground):
সোয়াচ অব নো গ্রাউন্ড খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে।
- এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত। গঙ্গা খাদ নামেও এটি পরিচিত।
- সোয়াচ অব নো গ্রাউন্ডের প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার, তলদেশ তুলনামূলকভাবে সমতল এবং পার্শ্ব দেয়াল প্রায় ১২ ডিগ্রি হেলানো। মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার।
- বঙ্গীয় ডিপ সি ফ্যানের ওপর গবেষণায় দেখা গেছে যে, সোয়াচ অব নো গ্রাউন্ড অবক্ষেপপূর্ণ ঘোলাটে স্রোত এনে বেঙ্গল ফ্যানে ফেলছে। বঙ্গীয় ডিপ সি ফ্যানের অধিকাংশ পলল গঙ্গা-ব্রহ্মপুত্র সঙ্গমস্থলে উদ্ভূত।
- সোয়াচ অফ নো গ্রাউন্ডটি বঙ্গোপসাগরের ১৪ কিলোমিটার প্রশস্ত গভীর সমুদ্রের উপত্যকা। এই উপত্যকার গভীরতম রেকর্ড করা অঞ্চলটি প্রায় ১৩৫০ মি।
- সাবমেরিন উপত্যকাটি বেঙ্গল ফ্যান বা বঙ্গ পাখার অংশ, বিশ্বের বৃহত্তম সাবমেরিন পাখা।

উৎস: বাংলাপিডিয়া।
৬৮.
স্বাধীনতা সংগ্রামের একমাত্র নৌ-সেক্টর কোনটি?
  1. ক) ১ নম্বর সেক্টর
  2. খ) ১০ নম্বর সেক্টর
  3. গ) ৩ নম্বর সেক্টর
  4. ঘ) ৫ নম্বর সেক্টর
সঠিক উত্তর:
খ) ১০ নম্বর সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ নম্বর সেক্টর
ব্যাখ্যা
- ১৯৭১ সালের জুলাই মাসে ‍মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্যে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
- এরমধ্যে ১০ নং সেক্টর ছিলো একমাত্র নৌ সেক্টর। দেশের সমুদ্র এলাকা ও নৌপথ নিয়ে এই সেক্টর গঠিত ছিলো।
- ১০ নং সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিলো না।

(তথ্যসূত্রঃ স্বাধীনতার দলিলপত্র : তৃতীয় খণ্ড এবং বাংলাপিডিয়া)
৬৯.
মেট্রোরেলের অর্থায়নের উৎস-
  1. ক) বাংলাদেশ ও এডিবি
  2. খ) বাংলাদেশ ও চীন
  3. গ) বাংলাদেশ ও বিশ্বব্যাংক
  4. ঘ) বাংলাদেশ ও জাপান
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ ও জাপান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ ও জাপান
ব্যাখ্যা
- উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম উড়াল মেট্রোরেল নির্মিত হচ্ছে যা এমআরটি লাইন-৬ নামে পরিচিত।
- এটির মোট দৈর্ঘ্য ২০.১ কিলোমিটার।
- স্টেশন সংখ্যা ১৬টি।
- যাত্রী পরিবহন ক্ষমতা : প্রতি ঘণ্টায় ৬০ হাজার এবং দৈনিক প্রায় ৫ লক্ষ।
- কাজের উদ্বোধন : ২৬ জুন ২০১৬ এবং কাজ শেষ হবে ১৬ ডিসেম্বর ২০২১।
- অর্থায়ন : Japan International Cooperation Agency (JICA) এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়ন।
- মেট্রোরেল পরিচালনার জন্যে গঠিত সংস্থা Dhaka Mass Transit Company Limited.


উৎস: DMTCL এবং দৈনিক পত্রিকা রিপোর্ট
৭০.
'বাংলাপিডিয়া' প্রকাশের উদ্যোক্তা -
  1. ক) বাংলা একাডেমি
  2. খ) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
  3. গ) মুক্তিযুদ্ধ জাদুঘর
  4. ঘ) দি ইউনিভার্সিটি প্রেস লি.
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
ব্যাখ্যা
- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ১৯৫২ সালের ৩ জানুয়ারি ‘এশিয়াটিক সোসাইটি অব পাকিস্তান’ নামে প্রতিষ্ঠিত হয়। দেশ স্বাধীনের পর এটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি নামধারণ করে।
- এশিয়ার মানুষ ও প্রকৃতি বিষয়ে গবেষণার লক্ষ্যে বাংলাদেশে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশের রাষ্ট্রপতি এ সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক।
- এটির অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পাশে।
- বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ ‘বাংলাপিডিয়া’ এশিয়াটিক সোসাইটির উদ্যোগে ২০০৩ সালে প্রথম প্রকাশিত হয়।
- ১৭৮৪ সালে কলকাতায় সর্বপ্রথম ইংরেজ বিচারপতি উইলিয়া জোন্সের উদ্যোগে কলকাতা এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়।

(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া)
৭১.
বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে?
  1. ক) ০৬ টি
  2. খ) ০৭ টি
  3. গ) ০৮ টি
  4. ঘ) ০৯ টি
সঠিক উত্তর:
গ) ০৮ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ০৮ টি
ব্যাখ্যা
- বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে- পরিকল্পনা কমিশন।
- স্বাধীন বাংলাদেশের এ পর্যন্ত মোট ৮ টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
- যার মধ্যে এ পর্যন্ত ৭টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে।
- অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ জুলাই, ২০২০ - জুন, ২০২৫।
- প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল ১৯৭৩-১৯৭৮।
- পাকিস্তান থাকাকালীন সর্বপ্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ - ১৯৫৫ - ৬০ সাল।

তথ্যসূত্র: পরিকল্পনা কমিশন।
৭২.
মুজিববর্ষ সমাপ্ত হবে কত তারিখে?
  1. ক) ১৬ ডিসেম্বর, ২০২২
  2. খ) ১৬ অক্টোবর, ২০২১
  3. গ) ১৬ নভেম্বর, ২০২০
  4. ঘ) ১৬ ডিসেম্বর, ২০২১
অনির্ধারিত
ব্যাখ্যা
মুজিববর্ষ
(১৭ মার্চ, ২০২০ – ৩১ মার্চ, ২০২২)

• প্রথমে ১৭ মার্চ, ২০২০ থেকে ২৬শে মার্চ, ২০২১ সাল পর্যন্ত সময়কে ‍মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে, বৈশ্বিক করোনা মহামারির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার সম্প্রতি ‍‘মুজিববর্ষ’ এর সময়সীমা পুনঃনির্ধারণ করে।
• প্রথম দফায় মুজিববর্ষের সময়সীমা ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বর্ধিত করা হয়।
পরে আবার সেই সময়সীমা আরও বর্ধিত করে ৩১ মার্চ ২০২২ করা হয়।
 

উৎস: পত্রিকা রিপোর্ট ও Live MCQ সাম্প্রতিক সমাচার।
৭৩.
বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণকারী শীর্ষ দেশ কোনটি?
  1. ক) সৌদি আরব
  2. খ) কুয়েত
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ক) সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
ক) সৌদি আরব
ব্যাখ্যা
প্রবাসীদের প্রেরিত অর্থের সিংহভাগই আসে মধ্যপ্রাচ্যের দেশসমূহ থেকে।
 ২০২১-২২ অর্থবছরে জুলাই-ফেব্রুয়ারি সময়ে মধ্যপ্রাচ্যের দেশসমূহের মধ্যে সর্বাধিক রেমিট্যান্স এসেছে - সৌদি আরব থেকে।
 দ্বিতীয় - মার্কিন যুক্তরাষ্ট্র, তৃতীয় - যুক্তরাজ্য। পশ্চিমা ও ইউরোপিয়ান দেশসমূহের মধ্যে শীর্ষে রয়েছে - যুক্তরাষ্ট্র।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২২ 
 
 
৭৪.
মুজিব শতবর্ষ লোগোটির ডিজাইনার কে?
  1. ক) সব্যসাচী হাজরা
  2. খ) উত্তম সেন
  3. গ) শিশির ভট্টাচার্য্য
  4. ঘ) ধ্রুব এষ
সঠিক উত্তর:
ক) সব্যসাচী হাজরা
উত্তর
সঠিক উত্তর:
ক) সব্যসাচী হাজরা
ব্যাখ্যা
- মুজিববর্ষের লোগোর ডিজাইনার হলেন সব্যসাচী হাজরা যা ২০২০ সালের ১০ জানুয়ারি উন্মোচন করা হয়।
- স্বাধীনতা সুবর্ণজয়ন্তীর লোগোর কনসেপ্ট ও ডিজাইন করেন রামেন্দু মজুমদার এবং প্রদীপ চক্রবর্তী।

উৎসঃ দৈনিক পত্রিকা
৭৫.
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যুক্ত হওয়া সর্বশেষ দুটি বিমানের নাম হলো-
  1. ক) আকাশতরী ও শ্বেত বলাকা
  2. খ) আকাশতরী ও হংস বলাকা
  3. গ) আকাশতরী ও গাংচিল
  4. ঘ) আকাশতরী ও শ্বেত কবুতর
সঠিক উত্তর:
ক) আকাশতরী ও শ্বেত বলাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) আকাশতরী ও শ্বেত বলাকা
ব্যাখ্যা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে মোট উড়োজাহাজের সংখ্যা - ২১টি।
- ৫ মার্চ ২০২১ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বহরে সর্বশেষ যুক্ত হয় 'শ্বেত বলাকা'।
- সম্পূর্ণ নতুন ড্যাশ ৮-কিউ ৪০০ শ্বেতবলাকা বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি টু জি ভিত্তিতে কেনা।
- ১৪ই মার্চ আকাশতরী ও শ্বেতবলাকা বিমানের বাণিজ্যিক যাত্রার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উৎসঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওয়েবসাইট এবং লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মার্চ-এপ্রিল, ২০২১।
৭৬.
বাংলাদেশ কোন সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়শীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করবে?
  1. ক) ২০২৪
  2. খ) ২০২৮
  3. গ) ২০২৬
  4. ঘ) ২০৩০
সঠিক উত্তর:
গ) ২০২৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০২৬
ব্যাখ্যা
LDC থেকে বাংলাদেশের উত্তরণঃ
- স্বল্পোন্নত দেশের তালিকায় থাকা বাংলাদেশ ২০১৮ সালে উন্নয়নশীল দেশে উত্তরণে সব শর্ত পূরণ করে।
- এরপর ১২-১৬ মার্চ ২০১৮ জাতিসংঘের উন্নয়ন নীতি কমিটির ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে মানদণ্ড পূরণের স্বীকৃতি পায়।
- ২২-২৬ ফেব্রুয়ারি ২০২১ CDP-এর ত্রি-বার্ষিক পর্যালোচনায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ লাভ করে।
- বাংলাদেশের ২০২৪ সালে উন্নয়নশীল দেশে পদার্পণ করার কথা ছিল। কিন্তু করোনার প্রভাব মোকাবেলা করে প্রস্তুতি নিতে বাংলাদেশ ১৫ জানুয়ারি ২০২১ বাড়তি দুই বছর সময় চেয়ে আবেদন করে। তাই, বাংলাদেশ দুই বছরসহ মোট পাঁচ বছরের প্রস্তুতিকালীন সময় পাবে।
- ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মার্চ-এপ্রিল, ২০২১।
৭৭.
প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?
  1. ক) ময়নামতি
  2. খ) বিক্রমপুর
  3. গ) মহাস্থানগড়
  4. ঘ) পাহাড়পুর
সঠিক উত্তর:
গ) মহাস্থানগড়
উত্তর
সঠিক উত্তর:
গ) মহাস্থানগড়
ব্যাখ্যা
মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন নগরী ।
প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল।
প্রাচীন নগরী পুন্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড় বগুড়ায় অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত ছিল।

উৎসঃ বাংলাপিডিয়া
৭৮.
'সবুজপত্র' পত্রিকাটির সম্পাদক কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) শেখ ফজলুল করিম
  3. গ) প্রমথ চৌধুরী
  4. ঘ) মোহাম্মদ নাসির উদ্দীন
সঠিক উত্তর:
গ) প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
- 'সবুজপত্র' পত্রিকার সম্পাদক প্রথম সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী
- এটি ১৯১৪ সালের ৭মে (২৫শে বৈশাখ, ১৩২১ বঙ্গাব্দ) প্রথম প্রকাশিত হয়।
- নন্দলাল বসু অঙ্কিত একটি সবুজ তালপাতা এর প্রচ্ছদে ব্যবহৃত হতো।
- ১৯২৭ সালে পত্রিকাটি বন্ধ হয়ে যায়।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; লাইভ এমসিকিউ লেকচার।
৭৯.
ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?
  1. ক) ভূমিপুত্র
  2. খ) মাটির জাহাজ
  3. গ) কাঁটাতারে প্রজাপতি
  4. ঘ) চিলেকোঠার সেপাই
সঠিক উত্তর:
ঘ) চিলেকোঠার সেপাই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চিলেকোঠার সেপাই
ব্যাখ্যা
আখতারুজ্জামান ইলিয়াস রচিত প্রথম উপন্যাস - চিলেকোঠার সেপাই।
- এই উপন্যাসের পটভূমি ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান। উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৮৭ সালে।
- খোয়াবনামা - তাঁর রচিত দ্বিতীয় উপন্যাস।
- জাল স্বপ্ন, স্বপ্নের জাল ও দুধভাতে উৎপাত - তাঁর রচিত গল্পগ্রন্থ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাইভ এমসিকিউ লেকচার।
৮০.
BIDA এর পূর্ণরূপ কী?
  1. ক) Bangladesh International Development Authority
  2. খ) Bangladesh Investment Development Authority
  3. গ) Bangladesh Investment Development Access
  4. ঘ) Bangladesh Investment Developing Authority
সঠিক উত্তর:
খ) Bangladesh Investment Development Authority
উত্তর
সঠিক উত্তর:
খ) Bangladesh Investment Development Authority
ব্যাখ্যা
- BIDA (Bangladesh Investment Development Authority) বা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
- এটি ২০১৬ সালে গঠিত হয়।
- এটির কাজ হলো বেসরকারি বিনিয়োগ বিশেষত বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিনিয়োগকারীদের বিভিন্ন সুবিধাদি প্রদান করা।

(তথ্যসূত্রঃ BIDA ওয়েবসাইট)