পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা - ২৭ রিভিশন পরীক্ষা - ৪ টপিক: এই বাটনে অনুষ্ঠিত বিগত ৪টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
No one could _____ the fact that she had worked very hard to achieve success.
  1. ambiguous
  2. meticulous
  3. gainsay
  4. ubiquitous
  5. obstinate
ব্যাখ্যা

Complete senrtence: No one could gainsay the fact that she had worked very hard to achieve success.
Bangla translation: তার সাফল্য অর্জনের জন্য সে যে খুব কঠোর পরিশ্রম করেছে—এই সত্যটি কেউই অস্বীকার করতে পারেনি।

Gainsay (verb)
English Meaning: to deny or contradict something; to speak against or oppose.
Bangla Meaning: অস্বীকার করা; বিরোধিতা করা।

Other Options:
• ambiguous : অস্পষ্ট; দ্ব্যর্থবোধক।
• meticulous : অতিশয় যত্নশীল; খুঁটিনাটি বিষয়ে খুব সতর্ক।
• ubiquitous : সর্বত্র বিদ্যমান; সর্বব্যাপী। 
• obstinate : একগুঁয়ে; জেদি। 

- options বিবেচনা করলে gainsay শব্দটি, বাক্যকে অর্থপূর্ণ করে তুলে।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

.
Asma wants to learn driving. (Transform it to complex sentence.)
  1. Asma wants so that she will learn driving.
  2. Asma wants that she will be learn driving.
  3. Asma wants, she will learn driving.
  4. Asma wants that she will learn driving.
  5. Asma wants so therefore she will learn driving.
ব্যাখ্যা

- Asma wants to learn driving.

- Simple sentence এ - To + Verb - Object বা Object সদৃশ হলে, Complex Sentence এ তা - that + Clause বসে।
- মূল Clause এর Verb (wants) present Tense হওয়ায়, এ Clause টাও present Tense এ হবে।
- তবে to + verb সাধারণত Future Indicate করে, তাই এখানে Future (will) হবে। 
- তবে মনে রাখতে হবে, to + verb  যদি উদ্দেশ্য বুঝানোর জন্য আসে, তখন সাধারণত so that বা in order that যুক্ত Clause বসে।

• Simple Sentence: Asma wants to learn driving.
• Complex Sentence: Asma wants that she will learn driving.

Other Options:
ক) Asma wants so that she will learn driving.
- “so that” সাধারণত উদ্দেশ্য প্রকাশ করতে ব্যবহৃত হয়। এখানে মূল বাক্যটি উদ্দেশ্য নয়, চাওয়া বোঝাচ্ছে।

খ) Asma wants that she will be learn driving.
- “will be learn” ভুল। সঠিক হল “will learn”.

গ) Asma wants, she will learn driving.
- এখানে কেবল দুইটি independent clause কমা দিয়ে জড়ানো হয়েছে, এটা compound sentence.

ঙ) Asma wants so therefore she will learn driving. 
- “so therefore” ব্যবহার এখানে ঠিক নয়, এটি যুক্তি বা ফলাফল বোঝায়, চাওয়া নয়।

.
He bade his relatives good bye. (make it direct)
  1. He said, "Good-bye my relatives." 
  2. He asked, "Good-bye my relatives." 
  3. He said, "Good-bye his relatives." 
  4. "Good-bye my relatives." 
  5. None
ব্যাখ্যা

• Good-bye / Farewell যুক্ত sentence- এ Indirect speech কে Direct speech করার নিয়ম:
- Reporting verb এর Subject বসে।
- bade এর পরিবর্তে said বসে।
- কমা (,) ব্যবহার হবে।
- ইনভার্টেড কমা (") শুরু।
- Good-bye বসে।
- object বসবে।
- ইনভার্টেড কমা (") শেষ।

Indirect: He bade his relatives good bye.
Direct: He said, "Good-bye my relatives.”

.
Don’t forget your assignment. (Change the voice)
  1. Your assignment won’t be forgotten. 
  2. Your assignment won’t be forgot. 
  3. Let your assignment not forgotten. 
  4. Let not assignment should not forgoten. 
  5. Let not your assignment be forgotten.
ব্যাখ্যা

• Imperative Sentence কে Active Voice থেকে Passive Voice এ পরিবর্তন করার নিয়ম:

এক্ষেত্রে,
• Do not দিয়ে শুরু যুক্ত Imperative Sentence এর Active Voice কে Passive Voice এ রূপান্তরিত করার নিয়ম:
- প্রথমে Let not বসে, 
- Objectটি subject রূপে বসে, 
- be বসে, 
- মূল Verb-এর Past Participle বসে।

সে অনুসারে, 
- Active Voice: Don’t forget your assignment.
- Passive Voice: Let not your assignment be forgotten.

.
Choose the correct spelling:
  1. Eneymical
  2. Enimical
  3. Innimical
  4. Inimical
  5. None
ব্যাখ্যা

• Correct spelling : Inimical.

• Inimical (adjective)

- English Meaning: Being adverse, often by reason of hostility or malevolence. Harmful or limiting.
- Bangla Meaning: বৈরী; প্রতিকূল; অননুকূল; অহিতকর; অপরকারী; ক্ষতিকর। বৈরী; প্রতিকূল; অননুকূল; অহিতকর; অপরকারী; ক্ষতিকর।

Example sentence: 
- The policy was inimical to Britain's real interests.
- Drinking alcohol is inimical to thinking clearly.
- An inimical alien power.
 
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

.
"জেলমুক্ত" - কোন তৎপুরুষ সমাস সাধিত?
  1. দ্বিতীয়া 
  2. তৃতীয়া 
  3. পঞ্চমী 
  4. অলুক 
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

পঞ্চমী তৎপুরুষ সমাস:
যে সমাসে পূর্বপদে পঞ্চমী বিভক্তির (হইতে, থেকে, চেয়ে) লােপ পায় তাকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস।
- সাধারণত পুত, জাত, আগত, ভীত, গৃহীত, নিয়ত, মুক্ত, উত্তীর্ণ, চালানাে, ভ্রষ্ট ইত্যাদি পরস্পরের ফলে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়।
যেমন-
- বিলাত থেকে ফেরত = বিলাতফেরত,
- প্রাণের চেয়ে অধিক = প্রাণাধিক,
- সত্য থেকে ভ্রষ্ট = সত্যভ্রষ্ট,
- প্রাণের চেয়ে প্রিয় = প্রাণপ্রিয়,
- জেল থেকে মুক্ত= জেলমুক্ত,
- জেল থেকে খালাস = জেলখালাস,
- পণ হতে মুক্তি = পণমুক্তি,
- আগা থেকে গােড়া = আগাগােড়া,
- পদ থেকে চ্যুত = পদচ্যুত প্রভৃতি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
নিচের কোনটি ফারসি উপসর্গ যোগে গঠিত শব্দ?
  1. অভিমুখ
  2. অতিকায়
  3. দুর্গম
  4. বেতার
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• ফারসি ‘বে’ উপসর্গ যোগে গঠিত শব্দ-  বেতার।

অন্যদিকে,
তৎসম উপসর্গ ‘অভি’ যোগে গঠিত শব্দ - অভিমুখ।
তৎসম উপসর্গ ‘অতি’ যোগে গঠিত শব্দ - অতিকায়।
তৎসম উপসর্গ ‘দুর’ যোগে গঠিত শব্দ - দুর্গম।

-----------------
• উপসর্গ:
বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ। 
 
• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।
 
• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যে সকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
 
• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
 
[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]
 
• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।
 
• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।
 
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
অর্থ অনুসারে, 'চালক' - শব্দটি কোন ধরনের?
  1. মৌলিক
  2. যৌগিক
  3. রূঢ়ি
  4. যোগরূঢ়
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• যৌগিক শব্দ:
যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থের মধ্যে কোন পার্থক্য নেই সেসব শব্দকে যৌগিক শব্দ বলে।
যেমন:
এখানে, 'চালক' - শব্দটির গঠন এভাবে হয়েছে- ('চল্' ধাতু + 'অক' প্রত্যয়)। এর ব্যুৎপত্তিগত অর্থ-'যে চালায়'। আর 'চালক' কথাটির ব্যবহারিক অর্থও তাই।

আবার, 
পক্ষী- পক্ষ + ইন (যার পক্ষ বা ডানা আছে)। 
মিতালি- মিতা + আলি; (বন্ধুর ভাব)।

এ ধরনের আরও উদাহরণ: কর্তা, দয়ালু, ধনী, ছেলেমি, লাজুক ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
‘সর্বনাশ করা’ অর্থে - নিচের কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. ঘোল খাওয়ানো
  2. কাছাঢিলা
  3. ভিটায় ঘুঘু চড়ানো
  4. কান ভাঙ্গানো
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'ভিটায় ঘুঘু চড়ানো' বাগ্‌ধারাটির অর্থ- সর্বনাশ করা, নিঃস করা। 
বাক্য গঠন: ও হুমকি দিয়ে বলেছে, আমার ভিটায় নাকি ঘুঘু চড়াবে। 

অন্যদিকে,
• 'ঘোল খাওয়ানো' অর্থ - জব্দ করা।
- 'কাছাঢিলা' বাগধারাটির অর্থ- অসাবধান 
- 'কান ভাঙ্গানো' বাগ্‌ধারাটির অর্থ - কুপরামর্শ।

• কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- চাঁদের হাট বাগধারাটির অর্থ - সুখের সংসার, 
- যক্ষের ধন বাগধারাটির অর্থ- কৃপণের ধন,
- 'লেফাফা দুরস্ত' বাগধারাটির অর্থ- 'বাইরে পরিপাটি',
- 'হাতেখড়ি' বাগধারাটির অর্থ- 'শিক্ষার শুরু',  
- 'ছা- পোষা' বাগধারাটির অর্থ- 'অত্যন্ত গরিব'।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২০ সংস্করণ)।

১০.
পুনরাবৃত্ত দ্বিত্বের উদাহরণ কোনটি?
  1. ঝমঝম
  2. খুটুর খুটুর
  3. ঝিলিমিলি
  4. কথায় কথায়
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• পুনরাবৃত্ত দ্বিত্বের উদাহরণ- কথায় কথায়।
---------------
পুনরাবৃত্ত দ্বিত্ব:

- পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে।
- পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত হতে পারে।
যেমন – জ্বর জ্বর, পর পর, কবি কবি, হাতে হাতে, কথায় কথায়, জোরে জোরে ইত্যাদি।

বিভক্তিহীন পুনরাবৃত্ত:
ভালাে ভালাে (কথা), কত কত (লােক), হঠাৎ হঠাৎ (ব্যথা), ঘুম ঘুম (চোখ), উড় উড়ু (মন), গরম গরম (জিলাপি), হায় হায় (করা)।

বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত:
কথায় কথায় (বাড়া), মজার মজার (কথা), ঝাঁকে ঝাঁকে (চলা), চোখে চোখে (রাখা), মনে মনে (হাসা), সুরে সুরে (বলা), পথে পথে (হাঁটা)।

অন্যদিকে,

• ধ্বন্যাত্মক দ্বিত্ব:
কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে। আর ধ্বন্যাত্মক শব্দের পনেরাবৃত্তিকে ধ্বান্যাত্মক দ্বিত বলে।
যেমন:
ঝমঝম, কুটুস- কুটুস, কুট কুট, জ্বলজ্বল, খক খক, খুটুর খুটুর, টুং টুং, ঝমঝম, টসটস।

• অনুকার দ্বিত্ব:
পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়।
যেমন:
গুটিশুটি, ঝিকিমিকি, লুটিফুটি, ঝিলিমিলি, মোটাসোটা, আমটাম, এলোমেলো ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

১১.
A cricket team has a ratio of win to loss 4 : 3. After losing 5 games in a row, the team's ratio of win to loss became 9 : 8. How many games had the team loss before it played the last five games?
  1. 24
  2. 27
  3. 30
  4. 33
  5. 35
ব্যাখ্যা

Question: A cricket team has a ratio of win to loss 4 : 3. After losing 5 games in a row, the team's ratio of win to loss became 9 : 8. How many games had the team loss before it played the last five games?

Solution:
মনে করি,
দলটির জেতা খেলার সংখ্যা ছিল 4p
দলটির হারা খেলার সংখ্যা ছিল 3p
পরপর 5 টি খেলা হারার পর,
জেতা খেলার সংখ্যা 4p
হারা খেলার নতুন সংখ্যা (3p + 5)

প্রশ্নমতে,
4p : (3p + 5) = 9 : 8
⇒ 4p/(3p + 5) = 9/8
⇒ 32p = 27p + 45
⇒ 32p - 27p = 45
⇒ 5p = 45
⇒ p = 45/5
⇒ p = 9
∴ p = 9

∴ ১ম অবস্থায় হারা খেলার সংখ্যা ছিল = 3 × 9 = 27
অতএব, শেষ 5 টি খেলা খেলার আগে দলটি 27 খেলায় হেরেছিল।

১২.
Having incurred a 20% loss on a saree sold for TK 3200, a shopkeeper now wishes to set a marked price that allows for a 25% profit, even after applying an 10% discount. What is that price?
  1. Tk. 4550.45
  2. TK. 4555.55
  3. TK. 6555.55
  4. TK. 5555.55
  5. TK. 5550.45
ব্যাখ্যা

Question: Having incurred a 20% loss on a saree sold for TK 3200, a shopkeeper now wishes to set a marked price that allows for a 25% profit, even after applying an 10% discount. What is that price?

Solution:
After selling a saree for TK. 3200 a shopkeeper suffers a loss of 20%.

Selling price TK. 80 when cost price TK. 100
∴ selling price TK. 3200 when cost price = TK. (100 × 3200)/80
= TK. 4000

25% profit,
cost price TK. 100 then selling price TK. 125
∴ cost price TK. 4000 then selling price = TK. (125 × 4000)/100
= TK. 5000

discount 10%
selling price TK. 90 when marked price = TK. 100
∴ selling price TK. 5000 when marked price = (100 × 5000)/90
= TK. 5555.55 

১৩.
A, B and C jointly thought of engaging themeselves in a business venture. It was agreed that A would invest TK. 8000 for 7 months, B, TK. 10,000 for 4 months and C, TK. 12,000 for 3 months. A wants to be the working member for which, he was to receive 10% of the profits. The profit earned was TK. 6600. Calculate the share of C in the profit.
  1. TK. 2027
  2. TK. 1720
  3. TK. 1620
  4. TK. 2720
  5. TK. 2620
ব্যাখ্যা

Question: A, B and C jointly thought of engaging themeselves in a business venture. It was agreed that A would invest TK. 8000 for 7 months, B, TK. 10,000 for 4 months and C, TK. 12,000 for 3 months. A wants to be the working member for which, he was to receive 10% of the profits. The profit earned was TK. 6600. Calculate the share of C in the profit.

Solution:
Ratio of their investments = (8000 × 7) : (10,000 × 4) : (12,000 × 3)
= 56,000 : 40,000 : 36,000
= 14 : 10 : 9

sum of ratio = (14 + 10 + 9) = 33

Here,
The profit earned was TK. 6600

For working A received = 10% of TK. 6600
= TK. (10 × 6600)/100
= TK. 660

Remaining profit = TK. (6600 - 660) = TK. 5940

∴ C's share = TK. {5940 × (9/33)
= TK. 1620

১৪.
In a 60 liters mixture of milk and water, the ratio of milk to water is 7 : 3. To get a new mixture containing milk and water in the ratio 3 : 2, the amount of water to be added is-
  1. 22 liters
  2. 20 liters
  3. 18 liters
  4. 15 liters
  5. 10 liters
ব্যাখ্যা

Question: In a 60 liters mixture of milk and water, the ratio of milk to water is 7 : 3. To get a new mixture containing milk and water in the ratio 3 : 2, the amount of water to be added is-

Solution:
Quantity of milk in 60 liters mixture is = 60 × (7/10) = 42 liters
so, water is = 60 - 42 = 18 liters

Let, p liters of water to be added to become the ratio 3 : 2

so, 
42 : (18 + p) = 3 : 2
or, 42/(18 + p) = 3/2
or, 3p + 54 = 84
or, 3p = 84 - 54
or, 3p = 30
or, p = 30/3
∴ p = 10

hence, 10 liters water to be added to become the ratio 3 : 2

১৫.
If P : 6 = Q : 8 = R : 10, then (P + Q + R)/P =?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
  5. 8
ব্যাখ্যা

Question: If P : 6 = Q : 8 = R : 10, then (P + Q + R)/P =?

Solution:
P : 6 = Q : 8 
or, P/6 = Q/8
or, 6Q = 8P
or, Q = 8P/6
or, Q = 4P/3

P : 6 = R : 10
or, P/6 = R/10
or, 6R = 10P
or, R = 10P/6
or, R = 5P/3

∴ (P + Q + R)
= P + (4P/3) + (5P/3)
= (3P + 4P + 5P)/3
= 12P/3
= 4P

∴ (P + Q + R)/P
= 4P/P
= 4

১৬.
When is International Migrants Day observed? 
  1. December 10
  2. December 15
  3. December 18 
  4. December 25
  5. December 23
ব্যাখ্যা

• বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ ২০২৫ :

- আন্তর্জাতিক অভিবাসী দিবস ১৮ ডিসেম্বর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস  ০৯ ডিসেম্বর।
- জাতীয় জীববৈচিত্র্য দিবস  ২৯ ডিসেম্বর।
- জাতীয় প্রবাসী দিবস  ৩০ ডিসেম্বর।
- জাতীয় বস্ত্র দিবস  ০৪ ডিসেম্বর।
- বিজয় দিবস   ১৬ ডিসেম্বর।
- বিশ্ব এইডস দিবস   ১ ডিসেম্বর।
- বিশ্ব মানবাধিকার দিবস   ১০ ডিসেম্বর।
- বেগম রোকেয়া দিবস   ০৯ ডিসেম্বর।

উৎস: বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন /পালনের পরিপত্র ২০২৫।

১৭.
Which king was deposed during the Glorious Revolution?
  1. William III
  2. James II 
  3. Charles II
  4. Henry VIII
  5. Henry
ব্যাখ্যা

গৌরবময় বিপ্লব (Glorious Revolution): 
- গৌরবময় বিপ্লব (১৬৮৮-৮৯) ইংল্যান্ডের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা।
- এতে রাজা দ্বিতীয় জেমস কে ক্ষমতাচ্যুত করা হয় এবং তার মেয়ে দ্বিতীয় মেরি  ও জামাতা তৃতীয় উইলিয়াম রাজসিংহাসনে আরোহণ করেন।
- দ্বিতীয় জেমস  ১৬৮৫ সালে সিংহাসনে বসেন।
- তার রোমান ক্যাথলিক নীতি জনসাধারণের বিরাগ সৃষ্টি করে।
- ১৬৮৭ সালে তিনি ডিক্লারেশন অব ইন্ডালজেন্স জারি করেন, যা ধর্মীয় শাস্তি স্থগিত করে।
- ১৬৮৮ সালে তার ক্যাথলিক স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন, যা তার নীতির দীর্ঘস্থায়ীতার ইঙ্গিত দেয়।
- এই ঘটনার ফলে অসন্তোষ চরমে পৌঁছায়।
- তৃতীয় উইলিয়াম-কে ইংল্যান্ডে আসার আমন্ত্রণ জানানো হয়।
- তিনি তার সৈন্য নিয়ে ৫ নভেম্বর, ১৬৮৮ ব্রিক্সহ্যামে অবতরণ করেন।
- রাজা দ্বিতীয় জেমস -এর সমর্থন দ্রুত কমে যায়।
- তার মেয়ে অ্যান এবং সেরা জেনারেল জন চার্চিল উইলিয়ামের শিবিরে যোগ দেন।
- দ্বিতীয় জেমস  ফ্রান্সে পালিয়ে যান।
- ১৬৮৯ সালের জানুয়ারিতে কনভেনশন পার্লামেন্ট বসে।
- পার্লামেন্ট দ্বিতীয় জেমস -এর পলায়নকে সিংহাসন ত্যাগ হিসেবে ঘোষণা করে।
- উইলিয়াম এবং মেরিকে রাজমুকুট প্রদান করা হয়।
- তাদের সঙ্গে ডিক্লারেশন অব রাইটস চুক্তি হয়।
- এই বিপ্লব পার্লামেন্টকে ইংল্যান্ডের শাসন ক্ষমতার কেন্দ্রস্থলে স্থাপন করে।
- এটি জন লকের সামাজিক চুক্তি তত্ত্বকে সমর্থন করে, যেখানে রাজা ও জনগণের মধ্যে একটি চুক্তি থাকে।
- গৌরবময় বিপ্লব গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এক বিশাল পদক্ষেপ।

উৎস:  i) Britannica.
ii) historic-uk.

১৮.
During which century did the European Renaissance first emerge?
  1. 12th
  2. 13th
  3. 14th 
  4. 15th
  5. 18th
ব্যাখ্যা

রেনেসাঁ:
- ইংরেজি 'রেনেসাঁ' Renaissance) শব্দের অর্থ নবজাগরণ বা পুনর্জন্ম।
- ধর্মভাবনা নিয়ন্ত্রিত ও সামন্ততান্ত্রিক মধ্যযুগীয় দীর্ঘ বদ্ধ দশা থেকে মুক্ত হয়ে নতুনভাবে জীবনের সবকিছুকে জানার জন্য মানব মনের যে আগ্রহ তারই পরিণতি স্বরূপ যে নবজীবনবাদের সূচনা, তাকেই সাধারণভাবে রেনেসাঁ বা নবজাগরণ নামে আখ্যায়িত করা হয়।

⇒ চতুর্দশ শতাব্দীতে ইউরোপীয় রেনেসাঁ শুরু হয়।
- ইতালির ফ্লোরেন্স শহরে রেনেসাঁস এর গোড়াপত্তন ঘটে।
- ফ্লোরেন্স ছিল ইতালির একটি গুরুত্বপূর্ণ শহর এবং ১৪শ ও ১৫শ শতাব্দীতে এটি শিল্প, সাহিত্য, বিজ্ঞান এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এটি ছিল রেনেসাঁ আন্দোলনের সূচনা এবং বিকাশের জন্য একটি প্রধান স্থান।
- পরবর্তী সময়ে জার্মানিতে রিফরমেশন, ফ্রান্সে ফরাসি বিপ্লব, ইংল্যান্ডে শিল্পবিপ্লব এবং সোভিয়েত ইউনিয়নে রুশ বিপ্লব ও চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে।
- তবে ইতালিতেকেই রেনেসাঁসের প্রথম পর্ব হিসেবে চিহ্নিত করা যায়।

উৎস: i) আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.

১৯.
Who is known for advocating the "Social Workshop" theory?
  1. Karl Marx
  2. Friedrich Engels
  3. Robert Owen
  4. Pierre-Joseph Proudhon
  5. Louis Blanc
ব্যাখ্যা

- লুই ব্লাঙ্ক (১৮১১-১৮৮২) ছিলেন একজন ফরাসি ইউটোপিয়ান সমাজতান্ত্রিক এবং রাজনীতিবিদ যিনি শ্রমিক-নিয়ন্ত্রিত "সামাজিক কর্মশালা" তত্ত্বের প্রবক্তা।
- তিনি শ্রমিকদের দ্বারা নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত কর্মশালার মাধ্যমে সকলের জন্য কাজের নিশ্চয়তা প্রদানের পক্ষে ছিলেন।

- ১৮৪৩ সালে ব্ল্যাঙ্ক বামপন্থী রিপাবলিকান জার্নাল লা রেফর্মের কমিটিতে যোগ দেন ।
- ১৮৪৭ সালের নির্বাচনী সংস্কারের প্রচারণায় তাঁর বক্তৃতা দক্ষতা তাঁকে বিশেষভাবে গুরুত্ব দেয়।

"সামাজিক কর্মশালা"
⇒ ব্লাঙ্ক বিশ্বাস করতেন যে ফ্রান্সে তখন যে প্রতিযোগিতামূলক পুঁজিবাদ গড়ে উঠছিল তা মানব ব্যক্তিত্বকে স্তব্ধ করে দেয়, একজনকে অন্যজনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় এবং দুর্বলদের দেয়ালে ঠেলে দেয়।
- উন্নত সমাজের দিকে প্রথম পদক্ষেপ হবে সকলের জন্য কাজের নিশ্চয়তা প্রতিষ্ঠা করেরাষ্ট্র কর্তৃক অর্থায়নকৃত "সামাজিক কর্মশালা"।

⇒ শ্রমিকদের দ্বারা নিয়ন্ত্রিত এই কর্মশালাগুলি ধীরে ধীরে বেশিরভাগ উৎপাদন দখল করবে যতক্ষণ না একটি সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হয়। ব্ল্যাঙ্ক মানবিক সমতায় বিশ্বাস করতেন না। কিন্তু তিনি সমাজতান্ত্রিক হেনরি ডি সেন্ট-সাইমনের অনুসারীদের সাথে একমত ছিলেন না , যিনি মনে করতেন যে শ্রমিকদের তাদের কর্মক্ষমতা অনুসারে বেতন দেওয়া উচিত; তিনি যুক্তি দিয়েছিলেন যে ন্যায়বিচার তখনই সন্তুষ্ট হবে যখন "প্রত্যেকে স্বয়ং ঈশ্বর কর্তৃক তার সংগঠনে লিখিত আইন অনুসারে, তার ক্ষমতা অনুসারে উৎপাদন করবে এবং তার চাহিদা অনুসারে ভোগ করবে।"

উৎস: Britannica.

২০.
The ‘Peloponnesian War’ in ancient Greek history was fought between which parties?
  1. Athens and Thebes
  2. Greeks and Romans
  3. Athens and Sparta 
  4. Greece and Mesopotamia
  5. Sparta and Egypt
ব্যাখ্যা

পেলোপনেশীয় যুদ্ধ (৪৩১-৪০৪ খ্রিস্টপূর্বাব্দ) ছিল প্রাচীন গ্রিসের দুটি প্রধান নগর-রাজ্য এথেন্স এবং স্পার্টার মধ্যে সংঘটিত একটি সংঘাত, যা কার্যত সমগ্র গ্রীক বিশ্বকে গ্রাস করেছিল।

- যুদ্ধকে দুটি যুদ্ধের পর্বে ভাগ করা যেতে পারে, যা ছয় বছরের যুদ্ধবিরতি দ্বারা পৃথক করা হয়েছিল।
- প্রথম পর্যায়ে স্পার্টানরা অ্যাটিকায় আক্রমণ করেছিল, যখন এথেন্স তার নৌ শক্তি ব্যবহার করে শত্রু উপকূলকে হয়রানি করেছিল।
- এথেন্সে এক প্লেগে তাদের নেতা পেরিক্লিস সহ অনেকের মৃত্যু হয়েছিল।
- দ্বিতীয় সময়কাল শুরু হয়েছিল সিসিলির বিরুদ্ধে এথেন্সের বিশাল আক্রমণের মাধ্যমে, যা বিপর্যয়ে শেষ হয়েছিল।
- যুদ্ধটি খ্রিস্টপূর্ব ৪০৫ সালে শেষ হয়েছিল যখন পারস্যদের সহায়তায় স্পার্টান নৌবহর এগোস্পোটামিতে এথেন্সের নৌবাহিনীকে ধ্বংস করে দেয়, যার ফলে এথেন্স আত্মসমর্পণ করে।

উৎস: ব্রিটানিকা।