পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা - ১০: টপিক সমূহ: পারমাণবিক অস্ত্র, ক্ষেপনাস্ত্র, যুদ্ধবিমান, আলোচিত অভিযান, ইন্টারপোল, স্কটল্যান্ড ইয়ার্ড, নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রন -জীবাণু অস্ত্র সংক্রান্ত চুক্তি, রাসায়নিক অস্ত্র সংক্রান্ত কনভেনশন, স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি এবং মানবাধিকার সংক্রান্ত চুক্তি (Petition of Rights, English Bill of Rights, Pact of paris) International Bill Of Human Rights (মানবাধিকারের সার্বজনীন ঘোষণা, নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি), মানবাধিকার সংগঠন -আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, সম্মেলন/কনভেনশন- আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন+বিশ্ব মানবাধিকার সম্মেলন+ভিয়েনা, কনভেনশন 1961 + ভিয়েনা কনভেনশন 1993। [Live Class – 13 & 14]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থার বর্তমান (আগস্ট, ২০২৪) সদস্য সংখ্যা -
  1. ১৯১টি
  2. ১৯২টি
  3. ১৯৩টি
  4. ১৯৪টি
ব্যাখ্যা
OPCW:
- OPCW এর পূর্ণরূপ Organisations for the Prohibitions of Chemical Weapons.
- এটি রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এটি ১৯৯৭ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর সদর দপ্তর নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি। (আগস্ট, ২০২৪)
- এটি ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায়।
- বর্তমান মহাপরিচালক ফার্নান্দো আরিয়াস। (আগস্ট, ২০২৪)

তথ্যসূত্র - OPCW এর অফিসিয়াল ওয়েবসাইট।
.
'পিস আর্ক' কী?
  1. যুদ্ধ বিমান
  2. চিকিৎসা জাহাজ
  3. সংবাদ সংস্থা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
পিস আর্ক:
- 'পিস আর্ক' হলো একটি চিকিৎসা জাহাজ।
- পিস আর্ক হসপিটাল জাহাজ, যা চীনা ভাষায় হেপিং ফাংঝু নামে পরিচিত।
- এটি দেশের প্রথম স্ট্যান্ডার্ড সমুদ্রগামী হাসপাতালের জাহাজ।
- এটি পিপলস লিবারেশন আর্মি নেভিতে দাইশান দাও হিসাবে চিহ্নিত করা হয়েছে।
- এটি অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তিতে সজ্জিত।
- ২০০৮ সালে চীনা নৌবাহিনীতে কমিশন করা 'পিস আর্ক' সহায়ক জাহাজগুলির মধ্যে একটি।
- একটি হাসপাতালের জাহাজ হিসাবে চিহ্নিত করার জন্য লাল ক্রস দিয়ে সাদা আঁকা।
- ক্রুতে চীনের কিছু নেতৃস্থানীয় চিকিৎসা বিশেষজ্ঞ এবং নিউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, ফিজিওথেরাপি, ঐতিহ্যবাহী চীনা ওষুধ, সংক্রামক রোগ, পুনর্গঠনমূলক সার্জারি এবং পোড়া বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত রয়েছে।

তথ্যসূত্র - China Military ওয়েবসাইট।
.
'অপারেশন আল-আকসা ফ্লাড' পরিচালনা করে কোন বিদ্রোহী গোষ্ঠী?
  1. হামাস
  2. হিজবুল্লাহ
  3. আইএস
  4. হুতি
ব্যাখ্যা
অপারেশন আল-আকসা ফ্লাড:
- ইসরাইলে হামাস ৭ অক্টোবর, ২০২৩ সালে আক্রমণের মধ্য দিয়ে দুদেশের সংঘাত শুরু হয়।
- এ লড়াইয়ের নাম দেয়া হয়েছে 'অপারেশন আল-আকসা ফ্লাড'।
- বস্তুত বন্যার জলের মতই সশস্ত্র হামাস বাহিনী ঢুকে পড়েছে ইসরায়েলের মূল ভূখণ্ডে।
- এর আগে ২০২১ সালে ইসরায়েল ও হামাসের মধ্যে ১১ দিন ধরে সংঘাত চলেছিল।
- হামাস সদস্য ইজেত আল-রাশক জানান, আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা লড়ছেন।
- ইহুদিদের উৎসব পর্ব চলছিলো।
- সেই উৎসবের শেষ দিনে এই আঘাত হেনেছে হামাস।
- ইসরায়েলের বন্দর শহর তেল আবিবের উত্তরে পর্যন্ত রকেট হামলা করা হয়েছে।
- সেই সাথে হামাসের সশস্ত্র বাহিনী ঢুকে পড়েছে ইসরায়েলের দক্ষিণে।

তথ্যসূত্র - ৮ অক্টোবর, ২০২৩, বিবিসি বাংলা ও দৈনিক যুগান্তর, ০৩ নভেম্বর ২০২৩।
.
CTBT এর পূর্ণরূপ কোনটি?
  1. Chronic Nuclear Test Ban Treaty
  2. Comprehensive Nuclear Test Ban Treaty
  3. Chemical Nuclear Test Ban Treaty
  4. Complete Nuclear Test Ban Treat
ব্যাখ্যা
CTBT:
- CTBT এর পূর্ণরূপ: Comprehensive Nuclear Test Ban Treaty.
- এই চুক্তির উদ্দেশ্য হলো সামরিক-বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ।
- জাতিসংঘের সাধারণ পরিষদ CTBT চুক্তিটি গ্রহণ করে: ১০ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত হয়: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত দেশ: ১৮৭টি।

CTBTO:
- পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ সংস্থা CTBTO।
- এর সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

তথ্যসূত্র - Arms Control Association ওয়েবসাইট।
.
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্যদের নির্বাচিত করা হয় কত বছরের জন্য?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৫ বছর
ব্যাখ্যা
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল:
- ইউক্রেনে সামরিক আগ্রাসনের জন্যে গত ৭ এপ্রিল ২০২২ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হয়।
- রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে ইউক্রেনে সামরিক হামলা শুরু করে যা এখনো চলমান রয়েছে।
- জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের নির্বাহী বোর্ডের সদস্য সংখ্যা ৪৭টি।
- সাধারণ পরিষদের সদস্যদের মধ্য থেকে ভোটের মাধ্যমে তিন বছরের জন্যে মানবাধিকার কাউন্সিলের সদস্যদের নির্বাচিত করা হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ওয়েবসাইট।
.
ATT চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ২০১০ সালে
  2. ২০১১ সালে
  3. ২০১২ সালে
  4. ২০১৩ সালে
ব্যাখ্যা
ATT চুক্তি:
- ATT-এর পূর্ণরূপ হলো: Arms Trade Treaty.
- এটি প্রচলিত অস্ত্রের বিশ্ববাণিজ্য নিয়ন্ত্রণমূলক একটি চুক্তি।
- এটির প্রস্তাবক জাতিসংঘ।
- স্বাক্ষরিত হয়: ৩ জুন, ২০১৩।
- কার্যকর হয়: ২৪ ডিসেম্বর, ২০১৪।
- স্বাক্ষরিত দেশ: ১৪১টি।

তথ্যসূত্র - Arms Trade Treaty ওয়েবসাইট।