পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৩৯
সিলেবাস
পরীক্ষা - ১৩ প্রথম ধাপের চূড়ান্ত প্রস্তুতি (রংপুর, সিলেট ও বরিশাল) টপিক: ফুল মডেল টেস্ট - ৮ [প্রাথমিক শিক্ষক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা] [মোট নম্বর - ৮০]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৯ প্রশ্ন

.
কোনটি শুদ্ধ বানান?
  1. বীকীরণ
  2. বিকিরণ
  3. বিকীরণ
  4. বিকিরন
সঠিক উত্তর:
বিকিরণ
উত্তর
সঠিক উত্তর:
বিকিরণ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'বিকিরণ'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: বি + √কৃ + অন।
  অর্থ:
- বিক্ষেপ,
- বিস্তৃতি,
- বিস্তারকরণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
.
‘চিরুনদাঁতি’ কোন সমাসের উদাহরণ?
  1. সমাধিকরণ বহুব্রীহি
  2. ব্যাধিকরণ বহুব্রীহি
  3. অলুক বহুব্রীহি
  4. পদলোপী বহুব্রীহি
সঠিক উত্তর:
পদলোপী বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
পদলোপী বহুব্রীহি
ব্যাখ্যা
পদলোপী বহুব্রীহি:
- যে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য থেকে এক বা একাধিক পদ লোপ পায়, তাকে পদলোপী বহুব্রীহি বলে।

যেমন:
- হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি।
- চিরুনির মতো দাঁত যার = চিরুনদাঁতি।

অন্যদিকে:
সমানাধিকার বহুব্রীহি:
- পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে তাকে সমানাধিকার বহুব্রীহি বলে।
যেমন: 
- এক গো যার = একগুঁয়ে,
- লাল পাড় যে শাড়ির = লালপেড়ে।

ব্যাধিকরণ বহুব্রীহি:
- পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য (কখনাে কখনাে ক্রিয়াবিশেষ্য) হলে ব্যাধিকরণ বহুব্রীহি হয়।
যেমন
- গোঁফে খেজুর যার = গোঁফখেজুরে।

অলুক বহুব্রীহি:
- যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের পূর্বপদের বিভক্তি অক্ষুন্ন থাকে, তাকে অলুক বহুব্রীহি বলে।
যেমন -
গায়ে এসে পড়ে যে = গায়েপড়া,
কানে খাটো যে = কানেখাটো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'Aerial Shoot' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বিমান শাখা
  2. বিস্তার
  3. বিমান-পরিবহন
  4. বিমানঘাঁটি
সঠিক উত্তর:
বিস্তার
উত্তর
সঠিক উত্তর:
বিস্তার
ব্যাখ্যা
• 'Aerial Shoot' এর বাংলা পরিভাষা হচ্ছে- বিস্তার।

অন্যদিকে:
- 'Aerial Section' এর বাংলা পরিভাষা হচ্ছে- বিমান শাখা।
- 'Aerial Transport' এর বাংলা পরিভাষা হচ্ছে- বিমান-পরিবহন।
- 'Aerodrome' এর বাংলা পরিভাষা হচ্ছে- বিমানঘাঁটি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
.
When I receive the email, I _________ to discuss the details.
  1. will phone you
  2. will be phone you
  3. will be phoned you
  4. will have phoned you
সঠিক উত্তর:
will phone you
উত্তর
সঠিক উত্তর:
will phone you
ব্যাখ্যা
• When যুক্ত complex sentence এ যদি ভবিষ্যতের কোনো কথা নির্দেশ করা হয় তাহলে when যুক্ত clause টি present indefinite এবং এরপরের clause টি future indefinite tense ব্যবহৃত হয়। 
- Example:
- I will phone you when I get the news.
- When I receive the email, I will phone you to discuss the details.

• অন্যদিকে,
• যদি দুইটি Clause, When দ্বারা যুক্ত হয়, তখন দুইটি clause এর result এর clause টি যদি present indefinite tense হয়, তখন এর আগের when যুক্ত clause টিও present indefinite tense হবে।
Example: When water freezes it turns into ice. 

• When দ্বারা যুক্ত দুটি Clause এর একটি যদি past continuous হয় তবে অন্য clause টি past indefinite হবে।
Example: When you called, I was in a meeting.
.
What is the noun form of the word 'Continue'?
  1. Continual
  2. Continuous
  3. Continuence
  4. Continuation
সঠিক উত্তর:
Continuation
উত্তর
সঠিক উত্তর:
Continuation
ব্যাখ্যা
• Continue  (verb transitive), (verb intransitive) 
(১) চলতে থাকা; অবিরাম অনুবৃত্তি করা; স্থায়ী থাকা; বহাল থাকা।
Examples: If the strike continues, violence is inevitable. 

• এর Noun form হচ্ছে - Continuation (noun) অনুবর্তন, (বিরতির পর) পুনরায় চলতে থাকা।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Continuous (adjective) - একটানা; লাগাতার; অবিশ্রাম।
• Continual (adjective) -অবিরাম; (স্বল্পবিরতিসহ) বারংবার।
• Continuence - বানানে কোনো শব্দ হয় না।
- Continuance -(noun)- স্থায়িত্বকাল, বহাল অবস্থা; স্থায়িত্ব।

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
The CEO, together with the directors, _______ decided to implement new policies for company growth.
  1. is
  2. were
  3. has
  4. have
সঠিক উত্তর:
has
উত্তর
সঠিক উত্তর:
has
ব্যাখ্যা
• As well as, with including, together with, except, in addition to, no less than, accompanied by, along with ইত্যাদি শব্দগুলো বাক্যে দুটি subject কে যুক্ত করলে প্রথম subject অনুসারে verb হয়।
- প্রদত্ত বাক্যে প্রথম subject  হলো The CEO, subject singular হওয়ায় verb টিও singular হবে।

• Complete Sentence: The CEO, together with the directors, has decided to implement new policies for company growth.
.
Identify the correct sentence.
  1. The movie was an adaptation of a novel.
  2. The movie was an adaptation from a novel.
  3. The movie was an adaptation to a novel.
  4. The movie was an adaptation for a novel.
সঠিক উত্তর:
The movie was an adaptation of a novel.
উত্তর
সঠিক উত্তর:
The movie was an adaptation of a novel.
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যগুলোর মধ্যে সঠিক বাক্য হচ্ছে - The movie was an adaptation of a novel.

• Adaptation of something (noun)
English Meaning: a film, television drama, or stage play that has been adapted from a written work.
Bangla Meaning: অভিযোজিত বস্তু; অভিযোজনা: an adaptation (of a play) for the TV.
- অর্থাৎ, লিখিত কোনো সাহিত্যকর্ম বা ডকুমেন্ট থেকে কোন সিনেমা, নাটক ইত্যাদি বানান হলে adaptation এরপর of বসে।

• Adaptation (noun) (for/to something) 
English Meaning: the process of change by which an organism or species becomes better suited to its environment.
Bangla meaning: অভিযোজন; প্রতিযোজন।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
.
What is the synonym of the word 'Redundant'?
  1. Excess
  2. Scanty
  3. Insufficient
  4. Confirm
সঠিক উত্তর:
Excess
উত্তর
সঠিক উত্তর:
Excess
ব্যাখ্যা
• Redundant - প্রয়োজনাতিরিক্ত; বাড়তি; অনাবশ্যক।

• অপশনে উল্লিখিত গুলোর মধ্যে -
ক) Excess - অতিরিক্ত।
খ) Scanty -  অপ্রতুল; অপর্যাপ্ত; অপ্রশস্ত; অত্যল্প; সঙ্কীর্ণ।
গ) Insufficient - অপর্যাপ্ত; অপ্রতুল; অপ্রচুর।
ঘ) Confirm - দৃঢ়ভাবে প্রতিপন্ন করা।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে Excess শব্দটি Redundant এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Merriam Webster Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
.
Akash said to me, "I came yesterday." (Make it indirect)
  1. Akash said to me that he had came the previous day.
  2. Akash told to me that he had come the previous day.
  3. Akash said that he had come the previous day.
  4. Akash told me that he had come the previous day.
সঠিক উত্তর:
Akash told me that he had come the previous day.
উত্তর
সঠিক উত্তর:
Akash told me that he had come the previous day.
ব্যাখ্যা
• Narration এর ক্ষেত্রে, Direct speech থেকে Indirect speech এ রূপান্তরের নিয়ম।
- Reporting verb এর subject বসে।
- Reporting verb say/said, tell/told (যদি থাকে) বসে।
- Inverted comma উঠে that বসে।
- Reported speech এর subject number/person অনুযায়ী পরিবর্তন করতে হব

• Direct speech এ said to me থাকলে indirect speech এ তা পরিবর্তিত হয়ে told হবে এবং reporting verb এর tense অনুযায়ী indirect speech এ পরিবর্তন আসবে।
- কমার বদলে that বসবে।
- reporting verb এবং reporting speech উভয়েই past indefinite থাকলে, indirect করার সময় reported speech কে past perfect tense এ রূপান্তরিত করতে হবে।
- Direct Narration - এ yesterday থাকলে Indirect Narration - এ the previous day হয়।
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - Akash told me that he had come the previous day.
১০.
What is the antonym of the word 'Cynical'?
  1. Dynamic
  2. Expire
  3. Cheerful
  4. Pessimistic
সঠিক উত্তর:
Cheerful
উত্তর
সঠিক উত্তর:
Cheerful
ব্যাখ্যা
• Cynical - নৈরাশ্যবাদীর আচরণসম্পন্ন।

• অপশনে উল্লিখিত গুলোর মধ্যে -

ক) Dynamic - গতিময়; প্রাণবন্ত; কর্মশক্তিপূর্ণ।
খ) Expire - অবসান হওয়া; নিশ্বাস ফেলা।
গ) Cheerful -  আনন্দদায়ক বা আনন্দব্যঞ্জক; মনোরম।
ঘ) Pessimistic - হতাশাপ্রবণ; দুঃখবাদী।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে Cheerful শব্দটি Cynical এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Merriam Webster Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
১১.
Translate the peoverb into Bengali: Fools rush in where angels fear on tread.
  1. ভীতুরা মৃত্যুর আগে বহুবার মরে।
  2. ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়।
  3. হাতি ঘোড়া গেলো তল, পিঁপড়া বলে কত জল।
  4. চোরের মন পুলিশ পুলিশ।
সঠিক উত্তর:
হাতি ঘোড়া গেলো তল, পিঁপড়া বলে কত জল।
উত্তর
সঠিক উত্তর:
হাতি ঘোড়া গেলো তল, পিঁপড়া বলে কত জল।
ব্যাখ্যা
• Fools rush in where angels fear on tread.
- হাতি ঘোড়া গেলো তল, পিঁপড়া বলে কত জল।
- বিজ্ঞ যেথা ভয় পায়, অজ্ঞ সেথা আগে ধায়।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• A burnt child always fears the fire.
- ন্যাড়া একবারই বেলতলায় যায়।
- ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়।

• A guilty mind is always suspicious.
• A guilty conscience needs no accuser.
- ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনি।
- চোরের মন পুলিশ পুলিশ।

• Cowards die many times before their death.
- ভীতুরা মৃত্যুর আগে বহুবার মরে।

Source: Live MCQ Lecture.
১২.
Which of the following sentences is correct?
  1. I was on the train two hours ago.
  2. I was at the train two hours ago.
  3. I was in the train two hours ago.
  4. I was into the train two hours ago.
সঠিক উত্তর:
I was on the train two hours ago.
উত্তর
সঠিক উত্তর:
I was on the train two hours ago.
ব্যাখ্যা
• কোনো গণ পরিবহণে অবস্থান করা বোঝাতে on ব্যবহৃত হয়।
- যেহেতু, Train একটি গণ পরিবহণ তাই এর পূর্বে on বসবে।
- নিয়মানুযায়ী সঠিক বাক্যটি হবে - I was on the train two hours ago.

• অন্যদিকে, 
• গণপরিবহণ না হওয়া সত্ত্বেও Bicycle এর পূর্বে On বসে।
- কারণ We have to sit on a bicycle.

• Car or Taxi তে অবস্থান করা বোঝাতে In ব্যবহৃত হয়।
যেমন:  I was in a taxi on my way to work.
১৩.
Which gender is the word 'Bird'?
  1. Masculine
  2. Feminine
  3. Common
  4. Neuter
সঠিক উত্তর:
Neuter
উত্তর
সঠিক উত্তর:
Neuter
ব্যাখ্যা
• Noun যদি জড়পদার্থ বা প্রাণহীন বুঝায় তবে তা Neuter Gender হয়
- কিন্তু জড়পদার্থ না হওয়া সত্ত্বেও baby, child, mouse, dog, cat, bird ইত্যাদি Neuter Gender.

• সাধারণত Neuter gender হয় -
1. Non-living thing.
2. Flora and fauna (Plants, trees, animals, birds)
3. Child, baby.

Note: প্রশ্নের অপশনে Neuter Garnder না থাকলে সঠিক উত্তর - Common Gender হতে পারে।
১৪.
Identify the correct sentence.
  1. Two-third of the fence had been painted black.
  2. One-fifth of the canvas were covered with green paint.
  3. Three-fourths of the wall had been painted blue.
  4. One fourths of the fence had been painted white.
সঠিক উত্তর:
Three-fourths of the wall had been painted blue.
উত্তর
সঠিক উত্তর:
Three-fourths of the wall had been painted blue.
ব্যাখ্যা
• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না  (যেমন- One-third).
- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb - plural হয়।

• নিয়মানুযায়ী সঠিক বাক্যটি হবে - Three-fourths of the wall had been painted blue.

• অন্য অপশন গুলোর সঠিক বাক্য - 
ক) Two-thirds of the fence had been painted black.
খ) One-fifth of the canvas was covered with green paint.
ঘ) One fourth of the fence had been painted white.
১৫.
The point is highly relevant ________ this discussion.
  1. for
  2. to
  3. at
  4. on
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
-Complete sentence: The point is highly relevant to this discussion.

• Relevant (to) সম্পৃক্ত; প্রাসঙ্গিক; ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত; সম্পর্কীয়:।
- সুতরাং, বোঝা যাচ্ছে, কোনো কিছুর সাথে  সম্পৃক্ততা নির্দেশ করলে Relevant এর সাথে preposition হিসেবে to ব্যবহৃত হয়।

Source: Accessible Dictionary by Bangla Dictionary.
১৬.
The committees couldn't agree on a unified proposal after hours of debate. Here 'committees' is -
  1. Collective noun
  2. Common noun
  3. Proper noun
  4. Compound Noun
সঠিক উত্তর:
Common noun
উত্তর
সঠিক উত্তর:
Common noun
ব্যাখ্যা
• The committees couldn't agree on a unified proposal after hours of debate. Here 'committees' is - Common noun.
- সাধারণত collective noun এর পূর্বে সংখ্যা বসিয়ে কিংবা এরপর s/es বসিয়ে plural করে এদেরকে common noun এ পরিণত করা হয়।
- Collective noun এর পূর্বে article বসলেও তা collective noun থাকে, common noun হয় না।

• প্রশ্ন প্রদত্ত বাক্যে singular word committee এর সাথে -s যুক্ত হয়ে তা plural word হয়েছে এবং plural হওয়াতে এটি Common noun এ  পরিণত হয়েছে।
- যদি The committee থাকতো তবে তা collective noun ই হত।

অন্যদিকে,
• Proper noun, material noun, abstract noun and common noun এর পূর্বে article + preposition বসিয়ে এদের common noun - এ পরিণত করা হয়।
- যেমন:
- Nazrul is a Shelly of Bangladesh. (Proper noun to common noun)
- The water of this lake is pure. (Material noun to common noun)
- The charity of Hatem Tai is known to all. (Abstract noun to common noun)

================================

• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.

• Common noun:
- Common Noun দ্বারা কোন এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সধারণ নাম বুঝায়।
- যেমন: Flower, River, Dress ইত্যাদি। 

• Proper noun
 - Proper Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নাম বুঝায়।
- যেমন: Titanic, Dhaka, Moon ইত্যাদি।

Compound Noun
- A compound noun is a noun that is made with two or more words.
- অর্থাৎ দুই বা ততোধিক শব্দ নিয়ে যে noun গঠিত হয় সেগুলোকে compound noun বলা হয়।
- A compound noun is usually [noun + noun] or [adjective + noun], but there are other combinations. Each compound noun acts as a single unit and can be modified by adjectives and other nouns.
- যেমন - Headmaster একটি compound noun, যা head (মাথা) এবং master (শিক্ষক) এ দুটি noun নিয়ে গঠিত।
১৭.
He proceeded in a ___________ manner.
  1. cowardice
  2. cowardly
  3. coward
  4. cowardful
সঠিক উত্তর:
cowardly
উত্তর
সঠিক উত্তর:
cowardly
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দ গুলোর মধ্যে - 
ক) Cowardice (Noun)  কাপুরুষতা ।
খ) Cowardly (Adjective) - কাপুরুষোচিত, কাপুরুষের মত।
গ) Coward (Noun) - কাপুরুষ।
ঘ) Cowardful বলে কোনো শব্দ হয় না।

• যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যে শূন্যস্থানের পূর্বে article a আছে এবং শূন্যস্থানের পরে Noun (manner) আছে-
- তাই শূন্যস্থানে Noun এর Modifier হিসেবে Adjective (cowardly) বসবে।

• সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে -  cowardly.
- Complete sentence: He proceeded in a cowardly manner.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৮.
একটি সংখ্যা ২০১ থেকে যত বড় ৪২৫ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৩১০
  2. ৩১১
  3. ৩১২
  4. ৩১৩
সঠিক উত্তর:
৩১৩
উত্তর
সঠিক উত্তর:
৩১৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ২০১ থেকে যত বড় ৪২৫ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ২০১ = ৪২৫ - ক
⇒ ক + ক = ৪২৫ + ২০১
⇒ ২ক = ৬২৬
⇒ ক = ৬২৬/২
∴ ক = ৩১৩

∴ সংখ্যাটি = ৩১৩
১৯.
১২ জন লোক একটি কাজ ৮ দিনে করতে পারে। কাজটি ৬ দিনে করতে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে?
  1. ৩ জন
  2. ৪ জন
  3. ৬ জন
  4. ৮ জন
সঠিক উত্তর:
৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ জন লোক একটি কাজ ৮ দিনে করতে পারে। কাজটি ৬ দিনে করতে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে?

সমাধান:
৮ দিনে কাজটি করে = ১২ জন লোক
∴ ১ দিনে কাজটি করে = ১২ × ৮ জন
∴ ৬ দিনে কাজটি করে = (১২ × ৮)/৬ জন
= ১৬ জন

∴ নতুন লোক নিয়োগ করতে হবে = ১৬ - ১২ = ৪ জন
২০.
শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে ৭২০ টাকার ২ বছর ৪ মাসের সুদ কত টাকা?
  1. ৮০ টাকা
  2. ৮৪ টাকা
  3. ৯০ টাকা
  4. ৯৪ টাকা
সঠিক উত্তর:
৮৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে ৭২০ টাকার ২ বছর ৪ মাসের সুদ কত টাকা?

সমাধান:
২ বছর ৪ মাস = (১২ × ২) + ৪ = ২৮ মাস

∴ সুদ = {(আসল × সুদের হার)/১০০} × (২৮/১২)
= {(৭২০ × ৫)/১০০}× (২৮/১২)
= ৮৪ টাকা
২১.
রহিম মিয়া তার বাবার সম্পত্তির ৭/১৮ অংশের মালিক। তিনি তার সম্পত্তির ৫/৬ অংশ তিন সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ কত?
  1. ৩২৪/৩৫
  2. ১০৮/৩২৪
  3. ২৪/২৩৫
  4. ৩৫/৩২৪
সঠিক উত্তর:
৩৫/৩২৪
উত্তর
সঠিক উত্তর:
৩৫/৩২৪
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম মিয়া তার বাবার সম্পত্তির ৭/১৮ অংশের মালিক। তিনি তার সম্পত্তির ৫/৬ অংশ তিন সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ কত?

সমাধান:
রহিম মিয়া তার তিন সন্তানকে ভাগ করে দিলেন =(৭/১৮) এর (৫/৬) অংশ 
= ৩৫/১০৮ অংশ

রহিম মিয়া তার সন্তানদের প্রত্যেককে দেন = (৩৫/১০৮)/৩ অংশ 
= (৩৫/১০৮) × (১/৩) অংশ
= ৩৫/৩২৪ অংশ
২২.
যদি p + q + r = 12, p + q = 4 এবং p + r = 7 হয়, তাহলে p4 এর মান কত?
  1. 1
  2. - 1
  3. 2
  4. 4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি p + q + r = 12, p + q = 4 এবং p + r = 7 হয়, তাহলে p4 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
p + q + r = 12 . . . . . . (1)
p + q = 4 . . . . . . . (2)
এবং p + r = 7 . . . . . . (3)

(1) নং এ p + q এর মান বসিয়ে পাই,
4 + r = 12
∴ r = 12 - 4 = 8

(3) নং এ r এর মান বসাই,
p + 8 = 7
⇒ p = 7 - 8 = - 1

∴ p= (- 1)4 = 1
২৩.
একটি পণ্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। পণ্যটির ক্রয়মূল্য কত?
  1. ২০০ টাকা
  2. ২৫০ টাকা
  3. ৩০০ টাকা
  4. ৩৫০ টাকা
সঠিক উত্তর:
৩০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। পণ্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
ক্রয়মূল্য = ১০০ টাকা 
১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা
৫% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ৫ = ১০৫ টাকা
বিক্রয়মূল্য বেশি = ১০৫ - ৯০ = ১৫ টাকা

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/১৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৪৫)/১৫ টাকা
= ৩০০ টাকা
২৪.
একটি স্কুলে প্যারেড করার সময় শিক্ষার্থীদের ৬, ৭ বা ১২ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে ন্যুনতম কতজন শিক্ষার্থী আছে?
  1. ৭২ জন
  2. ৮০ জন
  3. ৮৪ জন
  4. ৯২ জন
সঠিক উত্তর:
৮৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৮৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলে প্যারেড করার সময় শিক্ষার্থীদের ৬, ৭ বা ১২ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে ন্যুনতম কতজন শিক্ষার্থী আছে? 

সমাধান:
৬, ৭ ও ১২ এর ল.সা.গু-ই হবে ঐ স্কুলের ন্যুনতম শিক্ষার্থীর সংখ্যা।

৬, ৭ ও ১২ এর ল.সা.গু = ২ × ৩ × ৭ × ২ = ৮৪

∴ ঐ স্কুলে ন্যুনতম ৮৪ জন শিক্ষার্থী আছে।
২৫.
যদি ২০টি বইয়ের মধ্যে শতকরা ৪০ ভাগ গল্পের বই হয় তবে ২০টি বইয়ের মধ্যে কতটি গল্পের বই নয়?
  1. ১৪ টি
  2. ১৩ টি
  3. ১২ টি
  4. ১৫ টি
সঠিক উত্তর:
১২ টি
উত্তর
সঠিক উত্তর:
১২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ২০টি বইয়ের মধ্যে শতকরা ৪০ ভাগ গল্পের বই হয় তবে ২০টি বইয়ের মধ্যে কতটি গল্পের বই নয়?

সমাধান:
গল্পের বই নয় = (১০০ - ৪০)% = ৬০%

এখন,
১০০টি বইয়ের মধ্যে গল্পের বই নয় = ৬০ টি
∴ ১টি বইয়ের মধ্যে গল্পের বই নয় = ৬০/১০০ টি
∴ ২০টি বইয়ের মধ্যে গল্পের বই নয় = (৬০ × ২০)/১০০ টি
= ১২টি
২৬.
নিচের কোনটি p3 - 6p2 + 11p - 6 এর একটি উৎপাদক নয়?
  1. p - 4
  2. p - 3
  3. p - 2
  4. p - 1
সঠিক উত্তর:
p - 4
উত্তর
সঠিক উত্তর:
p - 4
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি p3 - 6p2 + 11p - 6 এর একটি উৎপাদক নয়?

সমাধান:
p3 - 6p2 + 11p - 6
= p3 - 3 ⋅ p2 ⋅ 2 + 3 ⋅ p ⋅ 22 - 23 - p + 2
= (p - 2)3 - p + 2
= (p - 2)3 - 1(p - 2)
= (p - 2){(p - 2)2 - 1}
= (p - 2){(p - 2 + 1)(p - 2 - 1)}
= (p - 2)(p - 1)(p - 3)
২৭.
ABCD সামন্তরিকের AB = 12 সে.মি. এবং D বিন্দু থেকে AB এর লম্ব দূরত্ব 6 সে.মি.। সামন্তরিকের ক্ষেত্রফল কত?
  1. 24 বর্গ সে.মি.
  2. 36 বর্গ সে.মি.
  3. 72 বর্গ সে.মি.
  4. 144 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
72 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
72 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD সামন্তরিকের AB = 12 সে.মি. এবং D বিন্দু থেকে AB এর লম্ব দূরত্ব 6 সে.মি.। সামন্তরিকের ক্ষেত্রফল কত?

সমাধান:

সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= 12 × 6
= 72 বর্গ সে.মি.
২৮.
log√264 = কত?
  1. 6
  2. 8
  3. 12
  4. 16
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা
প্রশ্ন: log√264 = কত?

সমাধান:
log√264
= log√226
= 6 log√22
= 6 log√2(√2)2
= 6 ⋅ 2 log√2√2
= 6 ⋅ 2 ⋅ 1
= 12
২৯.
4 + 8 +16 +......... গুণোত্তর ধারাটির 8তম পদ কত?
  1. 128
  2. 256
  3. 512
  4. 1024
সঠিক উত্তর:
512
উত্তর
সঠিক উত্তর:
512
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 8 +16 +......... গুণোত্তর ধারাটির 8তম পদ কত? 

সমাধান: 
দেওয়া আছে,
প্রদত্ত ধারাটির প্রথম পদ, a = 4,
সাধারণ অনুপাত, r = 8/4 = 2

আমরা জানি,
গুণোত্তর ধারার n তম পদ = arn - 1
∴ ধারাটির 8তম পদ = 4 × 28 - 1
= 4 × 27
= 4 × 128
= 512
৩০.
যদি a4 - a2 = - 1 হয়, তবে a3 + a-3 = ?
  1. 0
  2. 6√3
  3. 1/√3
  4. 1
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a4 - a2 = - 1 হয়, তবে a3 + a-3 = ?

সমাধান:
a4 - a2 = - 1
⇒ a4 + 1 = a2
⇒ a2 + (1/a2) = 1 [উভয়পক্ষকে a2 দ্বারা ভাগ করে]
⇒ {a + (1/a)}2 - 2 ⋅ a ⋅ (1/a) = 1
⇒  {a + (1/a)}2 = 1 + 2
⇒ a + (1/a) = √3

∴ a3 + a-3 = a3 + (1/a3)
= {a + (1/a)}3 - 3 ⋅ a ⋅ (1/a){a + (1/a)}
= (√3)3 - 3√3
= 3√3 - 3√3
= 0
৩১.
একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা ২৪ বেশি হলে, কোণটির মান কত হবে?
  1. ৫৩° 
  2. ৫৫° 
  3. ৫৭° 
  4. ৬৩° 
সঠিক উত্তর:
৫৭° 
উত্তর
সঠিক উত্তর:
৫৭° 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা ২৪ বেশি হলে, কোণটির মান কত হবে?

সমাধান:
ধরি,
কোণটির মান = ক
তাহলে, এর পূরক কোণ = ৯০° - ক

প্রশ্নমতে,
ক - ২৪ = ৯০ - ক
⇒ ২ক = ৯০ + ২৪
⇒ ক = ১১৪/২
∴ ক = ৫৭° 
৩২.
৫ টাকায় ২টি লিচু কিনে ৩৫ টাকায় কয়টি লিচু বিক্রয় করলে ৪০% লাভ হবে?
  1. ১০ টি
  2. ১৫ টি
  3. ২০ টি
  4. ২৫ টি
সঠিক উত্তর:
১০ টি
উত্তর
সঠিক উত্তর:
১০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ টাকায় ২টি লিচু কিনে ৩৫ টাকায় কয়টি লিচু বিক্রয় করলে ৪০% লাভ হবে? 

সমাধান:
৫ টাকায় ক্রয় করে = ২টি
১ টাকায় ক্রয় করে = ২/৫ টি
∴ ৩৫ টাকায় ক্রয় করে = (২ × ৩৫)/৫ = ১৪ টি

এখন,
১০০ টাকা ক্রয়মূল্য হলে বিক্রয়মূল্য = ১০০ + ৪০ = ১৪০ টাকা
১ টাকা ক্রয়মূল্য হলে বিক্রয়মূল্য = ১৪০/১০০ টাকা
∴ ৩৫ টাকা ক্রয়মূল্য হলে বিক্রয়মূল্য = (১৪০ × ৩৫)/১০০ টাকা = ৪৯ টাকা 

প্রশ্নমতে, ৪৯ টাকায় বিক্রয় করবে = ১৪ টি
১ টাকায় বিক্রয় করবে = ১৪/৪৯ টি
∴ ৩৫ টাকায় বিক্রয় করবে = (১৪ × ৩৫)/৪৯ টি = ১০ টি
৩৩.
৫০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
  1. ৬৭
  2. ৭১
  3. ৭৪
  4. ৭৭
সঠিক উত্তর:
৭১
উত্তর
সঠিক উত্তর:
৭১
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?

সমাধান:
৫০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৮৯
৫০ থেকে ৯০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৫৩

এদের গড় = (৮৯ + ৫৩)/২
= ১৪২/২
= ৭১
৩৪.
স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে প্রচারিত ‘চরমপত্র’ এর কথক ছিলেন কে?
  1. কামাল লোহানী
  2. এম এ আবদুল হান্নান
  3. এম আর আখতার হামিদ
  4. এম আর আখতার মুকুল
সঠিক উত্তর:
এম আর আখতার মুকুল
উত্তর
সঠিক উত্তর:
এম আর আখতার মুকুল
ব্যাখ্যা
• এম. আর আখতার মুকুল:
- এম আর আখতার মুকুল সাংবাদিক, লেখক, সম্পাদক এবং মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সাড়া জাগানো অনুষ্ঠান ‘চরমপত্র’-এর কথক।
- তাঁর জন্ম ১৯২৯ সালের ৯ আগস্ট বগুড়া জেলার মহাস্থানগড়ের অন্তর্গত চিংগাসপুর গ্রামে।
- ১৯৮৭ সালে দেশে ফিরে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র সম্পাদনার দ্বিতীয় পর্যায়ে কিছুদিন কাজ করেছেন।পরে তিনি ঢাকায় সাগর পাবলিশার্স নামে একটি প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে তোলেন।
- এ সংস্থাসহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান থেকে তাঁর রচিত ৬০টিরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

• এরমধ্যে উল্লেখযোগ্য হলো:
- পল্লী এক্সপ্রেস (অনুবাদ, ১৯৬০),
- রূপালী বাতাস (১৯৭২),
- রূপালী বাতাস সোনালী আকাশ (১৯৭৩),
- মুজিবের রক্তলাল (১৯৭৬),
- ভাসানী মুজিবের রাজনীতি (১৯৮৪),
- পঞ্চাশ দশকে আমরা ও ভাষা আন্দোলন (১৯৮৫),। 

উৎস: বাংলাপিডিয়া। 
৩৫.
বর্ণবাদী শাসনবিরোধী আন্দোলনের নেতা আর্চবিশপ ডেসমন্ড টুটু কোন দেশের ছিলেন?
  1. নাইজেরিয়ার
  2. যুক্তরাষ্ট্রের
  3. জিম্বাবুয়ে
  4. দক্ষিণ আফ্রিকার
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকার
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকার
ব্যাখ্যা
• আর্চবিশপ ডেসমন্ড টুটু: 
- আর্চবিশপ ডেসমন্ড টুটু দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনবিরোধী আন্দোলনের নেতা ছিলেন।
- তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনবিরোধী সংগ্রামের প্রধান নায়ক নেলসন মান্ডেলার সমসাময়িক।
- ১৯৪৮ থেকে ১৯৯১ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গরা গাত্রবর্ণের ভিত্তিতে বৈষম্যমূলক বর্ণবাদী শাসন চালিয়েছিল, তার বিরুদ্ধে আন্দোলনে তিনি ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ এক শক্তি।
- দক্ষিণ আফ্রিকার মানুষের সংগ্রামে তার এই অবদানকে স্বীকৃতি জ্ঞাপন করে ১৯৮৪ সালে তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়।

সূত্র: বিবিসি বাংলা। 
৩৬.
যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 'Emancipation Proclamation' এ স্বাক্ষর করেন?
  1. আব্রাহাম লিঙ্কন
  2. জর্জ ওয়াশিংটন
  3. থমাস জেফারসন
  4. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
সঠিক উত্তর:
আব্রাহাম লিঙ্কন
উত্তর
সঠিক উত্তর:
আব্রাহাম লিঙ্কন
ব্যাখ্যা
• যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন দাসপ্রথা বিলুপ্তির লক্ষ্যে 'Emancipation Proclamation' স্বাক্ষর করেন।
- ১৮৬৩ সালের ১ জানুয়ারি তিনি এই ঘোষণায় স্বাক্ষর করেন।
- এই ঘোষণার মাধ্যমেই মূলত যুক্তরাষ্ট্রে দাসপ্রথা নিষিদ্ধ হয়।
- ১৮৬৫ সালে লিঙ্কন সংবিধানের ১৩তম সংশোধনী আনেন যার মাধ্যমে দাসপ্রথা সাংবিধানিকভাবে নিষিদ্ধ হয়।
- এভাবে ১৮৬৫ সালে যুক্তরাষ্ট্রে সাংবিধানিকভাবে দাসপ্রথা স্থায়ীভাবে বিলুপ্ত হয়।

সূত্র: হিস্টোরি ডট কম এবং নিউইয়র্ক টাইমস।
৩৭.
নিকেল একটি -
  1. প্যারাচুম্বক
  2. ডায়াচুম্বক
  3. ফেরােচুম্বক
  4. অ্যান্টিফেরােচুম্বক
সঠিক উত্তর:
ফেরােচুম্বক
উত্তর
সঠিক উত্তর:
ফেরােচুম্বক
ব্যাখ্যা
- লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি হলো ফেরোচৌম্বক পদার্থের উদাহরণ।
- তামা, দস্তা, বিসমাথ, রূপা, সোনা, সীসা, পানি ইত্যাদি ডায়াচৌম্বক পদার্থের উদাহরণ।
- অ্যালুমিনিয়াম, সোডিয়াম, এন্টিমনি, প্লাটিনাম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, তরল অক্সিজেন প্রভৃতি প্যারাচৌম্বক পদার্থের উদাহরণ।

সূত্র: উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি। 
৩৮.
কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করে?
  1. AaaS
  2. PaaS
  3. CaaS
  4. MaaS
সঠিক উত্তর:
PaaS
উত্তর
সঠিক উত্তর:
PaaS
ব্যাখ্যা
• সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়।
যথা:
⇒ Infrastructure-as-a Service (IaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং সিস্টেম ভাড়া দেয় ।
যেমন - অ্যামাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2)।

⇒ Platform-as-a-Service (PaaS):
- এই পদ্ধতিতে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় প্ল্যাটফর্ম, যার উপর অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজাররা।
যেমন: গুগলের অ্যাপ ইঞ্জিনে।

⇒ Software-as-a-Service (SaaS):
- সফটওয়্যার এজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেট সফটওয়্যার ব্যবহার করতে পারবেন।
যেমন: গুগল ডকস।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি( মাহবুবুর রহমান) একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩৯.
বঙ্গবন্ধু ব্যতীত আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী কতজন ছিল?
  1. ৩৫ জন
  2. ৩৪ জন
  3. ৩৩ জন
  4. ৩২ জন
সঠিক উত্তর:
৩৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৩৪ জন
ব্যাখ্যা
- ১৯৬৮ সালের ৩ জানুয়ারি পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দাযের করে।
- ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়।
- এই মামলায় প্রধান আসামী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মোট আসামী ছিলো ৩৫ জন।
- বঙ্গবন্ধু ব্যতীত আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিলো ৩৪ জন। 
- ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়।
- এই মামলার অন্যতম আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুযারি ১৯৬৯ ঢাকা সেনানিবাসে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়।
- এতে আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে।
- যার কারণে আইয়ুব খান সরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দিদের মুক্তিদানে বাধ্য হয়।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা: নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।