পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১]তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
Exam - 01 Topics: Introduction: The nature, scope, methods and aims of Philosophy. Is Philosophy Useful in Life? Relation of Philosophy to Religion, Science and Commonsense. [Source: Class - 01 and Relevant Books]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১]

৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১] · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
"সকল মানুষ হয় দার্শনিক "- উক্তিটি কার?
  1. অ্যারিস্টটল 
  2. কানিংহাম
  3. প্রোটাগোরাস
  4. সক্রেটিস
সঠিক উত্তর:
কানিংহাম
উত্তর
সঠিক উত্তর:
কানিংহাম
ব্যাখ্যা
দার্শনিক কানিংহামের মতে, "সকল মানুষ দার্শনিক, জীবন এবং এর প্রয়োজন থেকেই উৎপত্তি হয় দর্শনের "
Source: An introduction to philosophy by H.E Cunningham 
.
নিচের কোনটি দর্শনের মূল আলোচ্য বিষয় নয়? 
  1. Epistemology 
  2. Axiology 
  3. Neurology 
  4. Ontology 
সঠিক উত্তর:
Neurology 
উত্তর
সঠিক উত্তর:
Neurology 
ব্যাখ্যা
Explanation : দর্শনের মূল আলোচ্য বিষয়সমূহ :Epistemology, Cosmology, Axiology, Ontology & Philosophy of mind. Neurology চিকিৎসা বিজ্ঞান এর একটি শাখা।
Source : দর্শনের কথা - আবদুল বারী

.
ধর্ম ও দর্শনের সাদৃশ্যের জায়গা কোনটি?
  1. আচার অনুষ্ঠান 
  2. সত্যানুসন্ধান 
  3. পদ্ধতিগত দিক
  4. বিষয়বস্তু 
সঠিক উত্তর:
সত্যানুসন্ধান 
উত্তর
সঠিক উত্তর:
সত্যানুসন্ধান 
ব্যাখ্যা
ধর্ম ও দর্শন উভয়ের লক্ষ্য জগত ও জীবনের রহস্য উদঘাটন করা ও সত্য অনুসন্ধান করা।
Source: দর্শনের কথা- আবদুল বারী
.
"Man is the measure of all thing"- উক্তিটি কার?
  1. প্লেটো
  2. রাসেল
  3. সফোক্লিস
  4. প্রোটাগোরাস
সঠিক উত্তর:
প্রোটাগোরাস
উত্তর
সঠিক উত্তর:
প্রোটাগোরাস
ব্যাখ্যা
প্রাচীন গ্রিক সোফিস্ট দার্শনিক প্রোটাগোরাস বলেন, "মানুষই সবকিছুর মাপকাঠি- Man is the measure of all thing"
Source: Britannica 
.
নিম্নোক্ত দার্শনিকবৃন্দের মধ্যে সংশয়বাদী ধারার অনুসারী কে?
  1. কার্ল মার্কস
  2. এ.জে এয়ার
  3. ডেভিড হিউম
  4. ইমানুয়েল কান্ট
সঠিক উত্তর:
ডেভিড হিউম
উত্তর
সঠিক উত্তর:
ডেভিড হিউম
ব্যাখ্যা
স্কটিশ দার্শনিক ডেভিড হিউম(১৭১১-১৭৭৬) এর দর্শনে অভিজ্ঞতাবাদ ও সংশয়বাদের প্রয়োগ দেখা যায়।
Source: Britannica 
.
হেগেলের দ্বান্দ্বিক প্রক্রিয়ার ত্রয়ীর(Triad) অন্তর্ভুক্ত নয় কোনটি?
  1. Antithesis 
  2. Prosthesis 
  3. Synthesis 
  4. Thesis 
সঠিক উত্তর:
Prosthesis 
উত্তর
সঠিক উত্তর:
Prosthesis 
ব্যাখ্যা
হেগেল তার দ্বান্দ্বিক পদ্ধতিতে Thesis (নয়),Antithesis (প্রতিনয়) এর সমন্বয়ে Synthesis এর মাধ্যমে জাগতিক ও পরমসত্তার বিকাশ ব্যাখ্যা করেন।
Source: দর্শনের সমস্যাবলি - মোহাম্মদ নূরনবী
.
থেলিসের মতে জগতের আদি উপাদান কি?
  1. পানি
  2. বায়ু
  3. মাটি
  4. আগুন
সঠিক উত্তর:
পানি
উত্তর
সঠিক উত্তর:
পানি
ব্যাখ্যা
আয়োনীয় দর্শনের প্রতিষ্ঠাতা প্রচীন গ্রিক দার্শনিক থেলিসের মতে জগতের আদি উপাদান বা মূল সত্তা পানি।
source: শিক্ষক বাতায়ন (www.teachers.gov.bd)
.
নির্বিচারবাদের মূল ভিত্তি নয় কোনটি?
  1. ধর্মীয় গোঁড়ামি 
  2. অন্ধ বিশ্বাস
  3. নাস্তিকতা 
  4. পূর্ব পরিকল্পিত ধারণা 
সঠিক উত্তর:
নাস্তিকতা 
উত্তর
সঠিক উত্তর:
নাস্তিকতা 
ব্যাখ্যা
নির্বিচারবাদ মূলত ধর্মীয় গোঁড়ামি, অন্ধ বিশ্বাস, পূর্ব পরিকল্পিত ধারণার ভিত্তিতে পরিচালিত হয়।
source: দর্শনের কথা- আবদুল বারী
.
নিচের কোন বক্তব্যটি যথার্থ নয়?
  1. সাধারণ জ্ঞানের দৃষ্টিসীমা সংকীর্ণ 
  2. দর্শন ইন্দ্রিয়গ্রাহ্য ও ইন্দ্রিয়াতীত বিষয়ে আলোচনা করে 
  3. দর্শনের পরিসর বিজ্ঞান এর তুলনায় ব্যাপক
  4. বিজ্ঞান ঘটনার বিশ্লেষণ ও মূল্য নির্ধারণ করে।
সঠিক উত্তর:
বিজ্ঞান ঘটনার বিশ্লেষণ ও মূল্য নির্ধারণ করে।
উত্তর
সঠিক উত্তর:
বিজ্ঞান ঘটনার বিশ্লেষণ ও মূল্য নির্ধারণ করে।
ব্যাখ্যা
বিজ্ঞান শুধু ঘটনার(fact) বিশ্লেষণ করে, তার মূল্য নির্ধারণ বা নৈতিকতা যাচাই করেনা।
source: দর্শনের কথা- আবদুল বারী
১০.
মহাবিশ্বের আদি উপাদান নিয়ে দর্শনের কোন শাখায় আলোচনা হয়?
  1. Ontology 
  2. Epistemology 
  3. Axiology 
  4. Philosophy of mind
সঠিক উত্তর:
Ontology 
উত্তর
সঠিক উত্তর:
Ontology 
ব্যাখ্যা
Ontology তথা তত্ত্ববিদ্যা বিশ্বজগতের প্রকৃত সত্তা, মূল/আদি উপাদান নিয়ে আলোচনা করে।
Source : দর্শনের কথা- আবদুল বারী
১১.
"Sophia" শব্দের অর্থ কি?
  1. Philosophy 
  2. Loving
  3. Blessing 
  4. Knowledge 
সঠিক উত্তর:
Knowledge 
উত্তর
সঠিক উত্তর:
Knowledge 
ব্যাখ্যা
Philosophy শব্দটি গ্রীক শব্দ 'Philos' ও 'Sophia ' থেকে এসেছে, Philos অর্থ Loving, Sophia অর্থ Knowledge 
Source : An introduction to philosophy by Jadunath Sinha 
১২.
"Philosophy is the science of knowledge " কে বলেছেন?
  1. Plato 
  2. Fichte
  3. Kant
  4. Comte
সঠিক উত্তর:
Fichte
উত্তর
সঠিক উত্তর:
Fichte
ব্যাখ্যা
Philosophy is the science of knowledge (দর্শন হলো জ্ঞান-বিজ্ঞান তথা জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান) এটি ফিকটে প্রদত্ত দর্শনের সংজ্ঞা। 
Source : An introduction to philosophy by Jadunath Sinha 
১৩.
ইচ্ছার স্বাধীনতা দর্শনের কোন শাখায় আলোচিত হয়?
  1. অধিবিদ্যা 
  2. মূল্যবিদ্যা
  3. মনোদর্শন
  4. জ্ঞানবিদ্যা
সঠিক উত্তর:
মনোদর্শন
উত্তর
সঠিক উত্তর:
মনোদর্শন
ব্যাখ্যা
মনোদর্শনে প্রধানত মন/আত্মার স্বরূপ, দেহ ও মনের সম্পর্ক, আত্মার অমরত্ব, ইচ্ছার স্বাধীনতা প্রভৃতি বিষয় আলোচিত হয়।
Source : দর্শনের কথা- আবদুল বারী
১৪.
নিচের কোনটি বিংশ শতাব্দীর দার্শনিক পদ্ধতি হিসেবে স্বীকৃত? 
  1. বিশ্লেষণধর্মী পদ্ধতি
  2. নির্বিচারবাদী পদ্ধতি
  3. বিচারবাদ
  4. সংশয়বাদী পদ্ধতি
সঠিক উত্তর:
বিশ্লেষণধর্মী পদ্ধতি
উত্তর
সঠিক উত্তর:
বিশ্লেষণধর্মী পদ্ধতি
ব্যাখ্যা
জি ই মুর, বার্ট্রান্ড রাসেল প্রমুখ বিংশ শতাব্দীর শুরুর দিকে বিশ্লেষণী দর্শনের সূচনা করেন।
Source : Britannica 
১৫.
দর্শন ও বিজ্ঞান একে অপরের __________।
  1. বিরোধী 
  2. পরিপূরক 
  3. সমার্থক
  4. বিপরীতমুখী 
সঠিক উত্তর:
পরিপূরক 
উত্তর
সঠিক উত্তর:
পরিপূরক 
ব্যাখ্যা
দর্শন ও বিজ্ঞান এর মধ্যে কিছু বৈসাদৃশ্য থাকলেও দুটোই একে অপরের পরিপূরক। উভয়ই জাগতিক ঘটনাবলির কারণ অনুসন্ধান করে।
Source : দর্শনের কথা- আবদুল বারী
১৬.
সাধারণ জ্ঞানের(Common sense) অপর নাম কি?
  1. লৌকিক জ্ঞান 
  2. সহজাত ধারণা 
  3. ঐশ্বরিক জ্ঞান 
  4. খ ও গ উভয়ই 
সঠিক উত্তর:
লৌকিক জ্ঞান 
উত্তর
সঠিক উত্তর:
লৌকিক জ্ঞান 
ব্যাখ্যা
সাধারণ জ্ঞানের অপর নাম লৌকিক জ্ঞান/সহজ বুদ্ধি। এই জ্ঞান প্রায়শই ভ্রমাত্মক,ত্রুটিপূর্ণ হয়।
source : দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী
১৭.
সক্রেটিস তার দার্শনিক আলোচনায় কোন পদ্ধতির প্রয়োগ করতেন? 
  1. Scepticism 
  2. Criticism 
  3. Dialectic 
  4. Dogmatism 
সঠিক উত্তর:
Dialectic 
উত্তর
সঠিক উত্তর:
Dialectic 
ব্যাখ্যা
সক্রেটিস প্রথমে তার প্রতিপক্ষের বক্তব্যকে গ্রহণ করতেন,পরবর্তীতে তা যুক্তির দ্বারা খণ্ডন করতেন। তার ডায়ালগের স্পষ্ট প্রয়োগ আমরা প্লেটোর "দ্য রিপাবলিক " গ্রন্থে দেখতে পাই।
Source : দর্শনের সমস্যাবলি- মোহাম্মদ নূরনবী
১৮.
"সত্য, শিব(Goddess), সুন্দর " এর আলোচনা দর্শনের কোন শাখায় রয়েছে?
  1. জ্ঞানবিদ্যা
  2. অধিবিদ্যা 
  3. মনোদর্শন
  4. মূল্যবিদ্যা
সঠিক উত্তর:
মূল্যবিদ্যা
উত্তর
সঠিক উত্তর:
মূল্যবিদ্যা
ব্যাখ্যা
সত্য,শিব,সুন্দরের আলোচনা মূলত মূল্যবিদ্যায়(Axiology)  করা হয়। 
Source : দর্শনের কথা- আবদুল বারী
১৯.
Metaphysics এর বাংলা প্রতিশব্দ কি?
  1. পরানীতিবিদ্যা
  2. পদার্থবিদ্যা
  3. অধিবিদ্যা 
  4. তত্ত্ববিদ্যা
সঠিক উত্তর:
অধিবিদ্যা 
উত্তর
সঠিক উত্তর:
অধিবিদ্যা 
ব্যাখ্যা
Metaphysics এর শাব্দিক অর্থ অধিবিদ্যা।  Ontology তথা তত্ত্ববিদ্যাকেও অধিবিদ্যা বলা হয়ে থাকে।
source : Britannica 
২০.
Cosmos - শব্দের অর্থ কি?
  1. Disturbed universe
  2. Ordered universe
  3. Evolution 
  4. Creation 
সঠিক উত্তর:
Ordered universe
উত্তর
সঠিক উত্তর:
Ordered universe
ব্যাখ্যা
গ্রিক শব্দ 'কসমস' থেকে 'কসমলজি' শব্দের উদ্ভব হয়েছে যার অর্থ বিশ্বতত্ত্ব। কসমস শব্দের অর্থ - Ordered universe( সুশৃঙ্খল বিশ্বজগৎ)
Source : দর্শনের কথা- আবদুল বারী
২১.
দর্শনকে "No mans land" এর সাথে তুলনা করেছেন-
  1. Bertrand Russell 
  2. Friedrich Nietzsche 
  3. Immanuel kant
  4. Bradley 
সঠিক উত্তর:
Bertrand Russell 
উত্তর
সঠিক উত্তর:
Bertrand Russell 
ব্যাখ্যা
বার্ট্রান্ড রাসেল দর্শনকে ধর্ম ও বিজ্ঞান এর মধ্যবর্তী একটি অনধিকৃত প্রদেশ( No mans land) বলেছেন।
source : দর্শনের কথা- আবদুল বারী
২২.
"Philosophy aims at the knowledge of the eternal.... " - কার উক্তি?
  1. Socrates 
  2. Kant
  3. Aristotle 
  4. Plato
সঠিক উত্তর:
Plato
উত্তর
সঠিক উত্তর:
Plato
ব্যাখ্যা
"Philosophy aims at the knowledge of the eternal, of the essential nature of things " - Plato
Source : Introduction to philosophy by Jadunath Sinha; page: 9
২৩.
দর্শনের কোন শাখাকে "Methodology " বলা হয়ে থাকে?
  1. Intuitionism 
  2. Epistemology 
  3. Ontology 
  4. Psychology 
সঠিক উত্তর:
Epistemology 
উত্তর
সঠিক উত্তর:
Epistemology 
ব্যাখ্যা
Epistemology(জ্ঞানবিদ্যা) কে Methodology (পদ্ধতিবাদ) বলা হয়ে থাকে।
Source : দর্শনের কথা- আবদুল বারী
২৪.
দর্শনের আভিধানিক অর্থ কি? 
  1. সত্যের প্রতি অনুরাগ
  2. জ্ঞানের প্রতি অনুরাগ
  3. ক ও খ উভয়ই
  4. অনুসন্ধান 
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
ব্যাখ্যা
দর্শনের আভিধানিক অর্থ সত্যের প্রতি অনুরাগ,জ্ঞানের প্রতি অনুরাগ (love of wisdom/knowledge)
Source : দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী
২৫.
নিচের কোনটি দর্শনের কাজ নয়?
  1. অনুধ্যানপরায়ণ(Speculative)
  2. গঠনমূলক ( Constructtive)
  3. ধ্বংসাত্মক(destructive) 
  4. সমালোচনামূলক ( critical)
সঠিক উত্তর:
ধ্বংসাত্মক(destructive) 
উত্তর
সঠিক উত্তর:
ধ্বংসাত্মক(destructive) 
ব্যাখ্যা
দর্শনের কাজগুলোকে মোটামুটি ৩ ভাগে ভাগ করা যায়: অনুধ্যানপরায়ন, সমালোচনামূলক ও গঠনমূলক কাজ।
Source : দর্শনের সমস্যাবলি - মোহাম্মদ নূরনবী
২৬.
'Philosophy ' শব্দটি প্রথম ব্যবহার করেন -
  1. পীথাগোরাস 
  2. থেলিস
  3. সক্রেটিস 
  4. অ্যানাক্সিমিনিস
সঠিক উত্তর:
পীথাগোরাস 
উত্তর
সঠিক উত্তর:
পীথাগোরাস 
ব্যাখ্যা
গ্রীক দার্শনিক পীথাগোরাস সর্বপ্রথম "Philosophy " শব্দটি ব্যবহার করেন। অন্যদিকে থেলিসকে দর্শনের জনক বলা হয়ে থাকে।
Source : Internet Encyclopedia of Philosophy 
২৭.
Philosophy is the science of sciences - কার উক্তি?
  1. Paulsen
  2. Plato
  3. Comte
  4. Herbert spenser 
সঠিক উত্তর:
Comte
উত্তর
সঠিক উত্তর:
Comte
ব্যাখ্যা
Philosophy is the science of sciences (দর্শন সকল বিজ্ঞানের বিজ্ঞান) - Comte.
Source : Introduction to philosophy by J. Sinha ; page: 9
২৮.
বিশ্লেষণী ধারার দার্শনিক নন কে?
  1. রাসেল
  2. হেগেল
  3. জি ই মুর
  4. এ জে এয়ার
সঠিক উত্তর:
হেগেল
উত্তর
সঠিক উত্তর:
হেগেল
ব্যাখ্যা
বিশ্লেষণী ধারার দার্শনিকবৃন্দ : জি ই মুর, রাসেল, ভিটগেনস্টাইন, মরিজ শ্লিক, এ জে এয়ার প্রমুখ। অন্যদিকে জার্মান দার্শনিক হেগেল ভাববাদী ধারার।
Source : Britannica 
২৯.
জগতের আদি উপাদান ৪ টি ( ক্ষিতি,অপ,তেজ,মরুত) - এই মন্তব্য কার?
  1. হেরাক্লিটাস
  2. অ্যানাক্সিমিনিস
  3. এম্পিডক্লিস
  4. এরিস্টটল 
সঠিক উত্তর:
এম্পিডক্লিস
উত্তর
সঠিক উত্তর:
এম্পিডক্লিস
ব্যাখ্যা
প্রাচীন গ্রিক দার্শনিক এম্পিডক্লিস জগতের আদি উপাদান হিসেবে মাটি,পানি,আগুন ও বায়ু এই ৪ টি উপাদানের কথা বলেছেন।
Source : Britannica 
৩০.
'দর্শন ' শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. দশ+ অন
  2. দৃশ+নট
  3. দর্+শন
  4. দৃশ্+অনট
সঠিক উত্তর:
দৃশ্+অনট
উত্তর
সঠিক উত্তর:
দৃশ্+অনট
ব্যাখ্যা
দৃশ্ একটি সংস্কৃত ধাতু যার অর্থ দেখা বা উপলব্ধি করা। অনট একটি সংস্কৃত কৃৎ প্রত্যয় যা ধাতুর সাথে যুক্ত হয়ে দর্শন শব্দটি গঠন করে।
সোর্স : মাধ্যমিক বাংলা ব্যকরণ (নবম-দশম শ্রেণী)