পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
আন্তর্জাতিক বিষয়াবলি: টপিকসমূহ: আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক: i) নিরাপত্তা সংক্রান্ত চুক্তি; ii) বিভিন্ন গোয়েন্দা, গেরিলা ও জঙ্গী সংস্থা, বিদ্রোহী জোট [FBI, CIA, FSB, RAW, Fairfax, মোসাদ, আমান, M16, হামাস, হিজবুল্লাহ, আল শাবাব, আইরিস রিপানলিকান আর্মি, টুপাক আমারু, ফার্ক, আবু শায়াফ, শাইনিং পাথ, M-23, উলফা, খেমারুজ, পিকেকে, ব্ল্যাক সেপ্টেম্বর, গডস আর্মি, ইসলামিক স্ট্যাট, হুথি বিদ্রোহী, লস্কর - ই তৈইব্যা, জইশ মোহাম্মদ, হিজবুত তাহরীর, JKLF, নকশাল, তানজিম আল জিহাদ, M19] উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
FARC গেরিলারা কোন দেশে সক্রিয় ছিলো?
  1. ক) মিয়ানমার
  2. খ) ফ্রান্স
  3. গ) জাপান
  4. ঘ) কলম্বিয়া
ব্যাখ্যা
FARC:
- FARC (Revolutionary Armed Forces of Colombia) হলো কলম্বিয়ার কমিউনিস্ট গেরিলা সংগঠন।
- ১৯৬৪ সালে কলম্বিয়ান কমিউনিস্ট পার্টির সামরিক শাখা হিসেবে ফার্ক গঠিত হয়।
- ফার্কের প্রতিষ্ঠাতা ম্যানুয়েল মারুলেন্দা।
- ২০১৬ সালের ২৪ নভেম্বর টিমোশেনকো বা রদ্রিগো লনোডানোর নেতৃত্ব ফার্ক গেরিলারা কলম্বিয়া সরকারের সাথে ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পাদনের মাধ্যমে অস্ত্র ত্যাগ করে।
- এই শান্তি চুক্তির জন্যে কলম্বিয়ার তৎকালীন প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়াল সান্তোষ ২০১৬ সালে শান্তিতে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড
.
ফিলিস্তিনের একটি স্বাধীনতাকামী সংগঠন-
  1. ক) আমান
  2. খ) হিজবুল্লাহ
  3. গ) হামাস
  4. ঘ) আল শাবাব
ব্যাখ্যা
হামাস:
- হামাস ফিলিস্তিনের একটি স্বাধীনতাকামী সংগঠন।
- শেখ আহমেদ ইয়াসিন ১৯৮৭ সালে এটি প্রতিষ্ঠা করেন।
- হামাসের বর্তমান প্রধান হলেন ইসমাইল হানিয়া। তিনি ২০১৭ সাল থেকে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ২০২১ সালে ইসমাইল হানিয়া দ্বিতীয়বারের মতো পুনঃনির্বাচিত হন।
- হামাস ২০০৬ সাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে।
- হামাসের সামরিক শাখা হিসেবে ১৯৯১ সালে ইজ্জ আল দ্বীন আল কাসেম বিগ্রেড গঠিত হয়। এই বিগ্রেডের বর্তমান প্রধান হলেন মোহাম্মদ দায়েফ। গাজা উপত্যকায় হামাসের বর্তমান প্রধান হলেন ইয়াহিয়া সিনাওয়ার।
- হামাস ইরানের সমর্থনপুষ্ট হওয়ায় যুক্তরাষ্ট্র, ইসরাইল ও পশ্চিমা দেশগুলো হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিত্রিত করে আসছে।


তথ্যসূত্র: বিবিসি এবং আল জাজিরা রিপোর্ট।
.
প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কোন দুই দেশের মধ্যে?
  1. ক) ভিয়েতনাম-যুক্তরাষ্ট্র
  2. খ) ফ্রন্স-জার্মান
  3. গ) যুক্তরাজ্য-ফ্রান্স
  4. ঘ) ভিয়েতনাম-যুক্তরাজ্য
ব্যাখ্যা
• প্যারিস শান্তি চুক্তি:
- প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়- ২৭ জানুয়ারি, ১৯৭৩ সালে।
- স্বাক্ষরের স্থান-প্যারিস, ফ্রান্স।
- পক্ষসমূহ- ভিয়েতনাম-যুক্তরাষ্ট্র।
- এই চক্তির ফলে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়।

তথ্যসূত্র: Britannica ও History.com
.
ইতিহাস বিখ্যাত দুর্ধর্ষ গুপ্তচর নারী সিলভিয়া কোন গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন?
  1. ক) মোসাদ
  2. খ) আমান
  3. গ) টুপাক আমারু
  4. ঘ) আবু শায়াফ
ব্যাখ্যা
আমান:
- মধ্যপ্রাচ্যের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে 'আমান' অনেক পুরনো সংস্থা।
- ১৯৫০ সালে ইহুদি নেতাদের নিরাপত্তা রক্ষার জন্য এই গোয়েন্দা সংস্থাটি তৈরি হয়।
- হিব্রু ভাষায় এই সংস্থাটিকে বলা হয় 'আগাফ হা-মোডিলিন'।
- ইতিহাস বিখ্যাত দুর্ধর্ষ গুপ্তচর নারী সিলভিয়া ছিলেন এই গোয়েন্দা সংস্থার অন্যতম সদস্য।
- আমান হলো ইসরাইলের মিলিটারি ইন্টেলিজেন্স এজেন্সি।
- এটি ১৯৪৮ সালে গঠিত হয়।
- আমান ব্যতীত ইসরায়েলের অপর দুটি গোয়েন্দা সংস্থা হলো মোসাদ এবং শিনবেত।

তথ্যসূত্র: আইডিএফ ওয়েবসাইট।
.
নিচের কোন সংগঠনটি ইরান ও সিরিয়ার সমর্থনপুষ্ট?
  1. ক) টুপাক আমারু
  2. খ) হিজবুল্লাহ
  3. গ) খেমারুজ
  4. ঘ) লস্কর-ই-তৈইয়্যেবা
ব্যাখ্যা
হিজবুল্লাহ:
- হিজবুল্লাহ লেবাননের মুসলিম শিয়া সম্প্রদায়ের একটি রাজনৈতিক ও  সশ্বস্ত্র গোষ্ঠী।
- এর বর্তমান ও তৃতীয় মহাসচিব শেখ হাসান নাসরুল্লাহ।
- ১৯৯২ সাল থেকে হাসান নসরুল্লাহ হিজবুল্লাহর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
- ১৯৮২ সালে লেবাননে ইসরাইলি আগ্রাসন ও গৃহযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৮৫ সালে প্রকাশ্যে হিজবুল্লাহর আত্মপ্রকাশ ঘটে।
- হিজবুল্লাহ ইরান ও সিরিয়ার সমর্থনপুষ্ট।
- আল মানার হিজবুল্লাহ পরিচালিত একটি টিভি চ্যানেল।

তথ্যসূত্র: আল জাজিরা, আল মানার এবং ব্রিটানিকা।
.
ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড 'ব্লাক ক্যাট' এর সদর দপ্তর অবস্থিত-
  1. ক) নয়াদিল্লী
  2. খ) কেরালা
  3. গ) পাঞ্জাব
  4. ঘ) কলকাতা
ব্যাখ্যা
 'ব্লাক ক্যাট':
- ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) সাধারণত ব্ল্যাক ক্যাটস  নামে পরিচিত।
- ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ভারতের একটি অভিজাত কাউন্টার টেররিজম ইউনিট।
- প্রতিষ্ঠিত হয় ১৬ই অক্টোবর, ১৯৮৪ সালে।
- সদর দপ্তর: নয়াদিল্লী, ভারত।

উৎস:- Indian National Security Guard Website.
.
ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশে তৎপরতা চালাচ্ছে কোন গোয়েন্দা সংস্থা?
  1. ক) খেমারুজ
  2. খ) আবু সায়েফ
  3. গ) পিকেকে
  4. ঘ) শাইনিং পাথ
ব্যাখ্যা
আবু সায়েফ:
- 'আবু সায়েফ' গেরিলা গোষ্ঠী ফিলিপাইনে তাদের তৎপরতা চালাচ্ছে।
 - ১৯৯১ সালে প্রতিষ্ঠিত স্বাধীনতাকামী আবু সায়েফ গ্রুপ ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশে তৎপরতা চালাচ্ছে।
- তারা দীর্ঘদিন ধরে মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশে একটি স্বাধীন রাষ্ট্র গড়ার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
.
কোন বিদ্রোহী গোষ্ঠীদের আনুষ্ঠানিক নাম ‘আনসারুল্লাহ‘ ?
  1. ক) হুথি বিদ্রোহীদের
  2. খ) গডস আর্মি
  3. গ) ব্ল্যাক সেপ্টেম্বর
  4. ঘ) হিজবুল্লাহ
ব্যাখ্যা
হুথি বিদ্রোহী:
- হুথি ইয়েমেনের একটি বিদ্রোহী গ্রুপ।
- হুতিদের আনুষ্ঠানিক নাম আনসারুল্লাহ
- স্থানীয়ভাবে তাদের হুতি বলে ডাকা হয়। তারা মূলত শিয়া মতবাদে বিশ্বাসী।
- ইয়েমেনে ৯৯.৫ শতাংশ মুসলমান, যার মধ্য ৭০ শতাংশ সুন্নী ও ৩০ শতাংশ শিয়া। এই ৩০ শতাংশ শিয়ারাই মুলত হুথি সম্প্রদায়। এই হুথিদেরকে ইরানের শিয়া সরকার ও লেবাননের হিজবুল্লার সহযোগী সংগঠন বলে মনে করা হয়।

উৎস: The Daily Star
.
রাশিয়ার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা FSB এর পূর্ণরুপ-
  1. ক) Federal Security Source
  2. খ) Federal Security System
  3. গ) Federal Security Service
  4. ঘ) Force Security Service
ব্যাখ্যা
FSB:
- রাশিয়ার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (FSB)G
- FSB এর পূর্ণরুপ- Federal Security Service
- প্রতিষ্ঠা লাভ করে-১৯৯৪ সালে।
- সদর দপ্তর- মস্কো, রাশিয়া।

তথ্যসূত্র: Britannica.com
১০.
ভারতের কাশ্মীর রাজ্যের স্বাধীনতাকামী গেরিলা সংগঠন JKLF কখন প্রতিষ্ঠা লাভ করে?
  1. ক) ১৯৭৫ সালে
  2. খ) ১৯৭৬ সালে
  3. গ) ১৯৭৭ সালে
  4. ঘ) ১৯৭৮ সালে
ব্যাখ্যা
 JKLF:
- JKLF (Jammu-Kashmir Liberation Front) হলো ভারতের কাশ্মীর রাজ্যের স্বাধীনতাকামী গেরিলা সংগঠন।
- এটির প্রতিষ্ঠাতা আমানুল্লাহ খান এবং মকবুল ভাট।
- এটি ১৯৭৭ সালে ব্রিটেনের বার্মিংহামে প্রতিষ্ঠিত হয়।
- ভারত সরকার ২০১৯ সালে ইয়াছিন মালিককে গ্রেফতার ও JKLF কে নিষিদ্ধ ঘোষণা করে।

তথ্যসূত্র: সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল।
১১.
ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের স্থান-
  1. ক) রোম, ইতালি
  2. খ) মেরিল্যান্ড, যুক্তরাষ্ট
  3. গ) বার্লিন, জার্মানি
  4. ঘ) প্যারিস, ফ্রান্স
ব্যাখ্যা
ক্যাম্প ডেভিড চুক্তি ১৯৭৮:
- চুক্তি স্বাক্ষরিত হয়- ১৭ সেপ্টেম্ব, ১৭৮ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান, মেরিল্যান্ড, যুক্তরাষ্ট
- পক্ষসমূহ-মিসর-ইসরাইল।
- স্বাক্ষরকারী- মিসরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরায়েলের ততকালীন প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন।
- মধ্যস্থতাকারী- তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
- উদ্দেশ্য- মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার রূপরেখা নিরূপণ এবং শান্তি স্থাপন।

তথ্যসূত্র: Britannica.com