পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বাংলাদেশ বিষয়াবলি: টপিকসমূহ: বাংলাদেশের কৃষিজ সম্পদ: শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, কৃষির উপর বিভিন্ন সমীক্ষা এবং কৃষি পরিসংখ্যান গ্রন্থ। উৎস: NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড বই, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, আমদানি রপ্তানি রিপোর্ট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয়-
  1. ক) এপ্রিল – মে
  2. খ) ডিসেম্বর – জানুয়ারির শুরু
  3. গ) মধ্য জুলাই – আগস্টের শুরু
  4. ঘ) মধ্য মার্চ – মধ্য এপ্রিল
সঠিক উত্তর:
খ) ডিসেম্বর – জানুয়ারির শুরু
উত্তর
সঠিক উত্তর:
খ) ডিসেম্বর – জানুয়ারির শুরু
ব্যাখ্যা
বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয়-ডিসেম্বর – জানুয়ারির শুরু (রোপনের সময়-জুনের শেষ – সেপ্টেম্বরের শুরু)।

অন্যদিকে--
আউশ ধান রোপনের সময়-মধ্য মার্চ – মধ্য এপ্রিল এবং উত্তোলনের সময় মধ্য জুলাই – আগস্টের শুরু।
বোরো ধান রোপনের সময়- মধ্য নভেম্বর – মধ্য জানুয়ারি এবং উত্তোলনের সময়- এপ্রিল – মে।

তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ– ২০২১ (বিবিএস)
.
বাংলাদেশের জিডিপিকে উৎপাদনের ভিত্তিতে কয়টি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে?
  1. ক) ২ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৫ টি
সঠিক উত্তর:
খ) ৩ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ টি
ব্যাখ্যা
বাংলাদেশের জিডিপিকে উৎপাদনের ভিত্তিতে তিনটি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে
-যথা:
- সেবা খাত
- কৃষিখাত ও
- শিল্পখাত।

উল্লেখ্য, সার্বিকভাবে জিডিপি ১৯ টি খাত নিয়ে গঠিত।
- এ ১৯ টি খাতের ৬ টি খাত আবার উপখাত নিয়ে বিভক্ত।
- বাংলাদেশে বর্তমানে জিডিপিতে কৃষি খাতের অবদান-১১.৫০%
- সেবা খাত-৫১.৪৪% 
- শিল্প খাত- ৩৭.০৭%

তথ্যসূত্র: অথনৈতিক সমীক্ষা-২০২২
.
কৃষি ও কৃষিভিত্তিক সেবাকে জনগণের দোড়গোয়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে অনলাইনভিত্তিক ই সেবা প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) কৃষকের বাড়ি
  2. খ) আমাদের ডিজিটাল ঠিকানা
  3. গ) কৃষকের তথ্য বাতায়ন
  4. ঘ) বন্ধু ফোন
সঠিক উত্তর:
ঘ) বন্ধু ফোন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বন্ধু ফোন
ব্যাখ্যা
কোভিড-19 এর অভিঘাতসহ বিভিন্ন আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় কৃষি ‍উৎপাদন বৃদ্ধি চলমান রাখা, কৃষিবিপণন ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণে অনলাইনভিত্তিক ই সেবা প্রতিষ্ঠান চালু করা হয়েছে।
যেমন:
কৃষকের জানালা 
কৃষকের ডিজিটাল ঠিকানা
কৃষি বাতায়ন
বন্ধু ফোন
Online Fertilizer Recomendation Software
Bangladesh Rice Knowledge Bank ইত্যাদি। 

এছাড়াও 
ইউনিয়ন পর্যায়ে সরকার কর্তৃক স্থাপিত কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র- Agriculture Information and Communication Center (AICC)।

তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ– ২০২১ (বিবিএস)
.
সবচেয়ে বেশি গম উৎপাদন হয় কোন বিভাগে?
  1. ক) রাজশাহী
  2. খ) রংপুর
  3. গ) চট্রগ্রাম
  4. ঘ) খুলনা
সঠিক উত্তর:
ক) রাজশাহী
উত্তর
সঠিক উত্তর:
ক) রাজশাহী
ব্যাখ্যা
- বিভাগ হিসাবে সবচেয়ে বেশি গম উৎপাদন হয়-রাজশাহী বিভাগে (দ্বিতীয় – রংপুর)
- জেলা হিসাবে সবচেয়ে বেশি গম উৎপাদন- ঠাকুরগাও জেলায়।
- দ্বিতীয়- চাপাইনবাবগঞ্জ।

অন্যদিকে---
-ভুট্টা উৎপাদনে শীর্ষ বিভাগ-রংপুর বিভাগ (দ্বিতীয় – খুলনা)।
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন- দিনাজপুর জেলা

-পাট উৎপাদনে শীর্ষ বিভাগ- ঢাকা (দ্বিতীয় – খুলনা)।
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন- ফরিদপুরে।

তুলা উৎপাদনে শীর্ষ বিভাগ-খুলনা।
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন-ঝিনাইদহ।


তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ– ২০২১ (বিবিএস)
.
জিডিপিতে প্রবৃদ্ধির হার সবচেয়ে কম কোন খাতে?
  1. ক) সেবা খাত
  2. খ) শিল্প খাত
  3. গ) কৃষিখাত
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) কৃষিখাত
উত্তর
সঠিক উত্তর:
গ) কৃষিখাত
ব্যাখ্যা
বাংলাদেশের জিডিপিকে উৎপাদনের ভিত্তিতে তিনটি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে
-যথা: সেবা খাত, কৃষিখাত, শিল্পখাত।
তার মধ্যে---
-বাংলাদেশে বর্তমানে জিডিপিতে কৃষি খাতের অবদান সবচেয়ে কম যার পরিমাণ-১১.৫০%
অন্যদিকে---
-সেবা খাত-৫১.৪৪% 
-শিল্প খাত- ৩৭.০৭%

তথ্যসূত্র: অথনৈতিক সমীক্ষা-২০২২
.
ইউনিয়ন পর্যায়ে সরকার কর্তৃক স্থাপিত কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের নাম?
  1. ক) Agriculture Information and Communication Service
  2. খ) Agriculture Information and Communication Society
  3. গ) Agriculture Information and Communication Center
  4. ঘ) Agriculture Information and Control Center
সঠিক উত্তর:
গ) Agriculture Information and Communication Center
উত্তর
সঠিক উত্তর:
গ) Agriculture Information and Communication Center
ব্যাখ্যা
ইউনিয়ন পর্যায়ে সরকার কর্তৃক স্থাপিত কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র- Agriculture Information and Communication Center (AICC)।

এছাড়াও 
কোভিড-19 এর অভিঘাতসহ বিভিন্ন আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় কৃষি ‍উৎপাদন বৃদ্ধি চলমান রাখা, কৃষিবিপণন ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণে অনলাইনভিত্তিক ই সেবা প্রতিষ্ঠান চালু করা হয়েছে।
যেমন:
কৃষকের জানালা 
কৃষকের ডিজিটাল ঠিকানা
কৃষি বাতায়ন
বন্ধু ফোন
Online Fertilizer Recomendation Software
Bangladesh Rice Knowledge Bank ইত্যাদি। 

তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ– ২০২১ (বিবিএস)
.
মহানন্দা কী?
  1. ক) উন্নত জাতের গম
  2. খ) উন্নত জাতের কলা
  3. গ) উন্নত জাতের তুলা
  4. ঘ) উন্নত জাতের আম
সঠিক উত্তর:
ঘ) উন্নত জাতের আম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উন্নত জাতের আম
ব্যাখ্যা
মহানন্দা হচ্ছে উন্নত জাতের আম।
(মহানন্দা): প্রতি বছর নিয়মিত ফল দেয়।
বাংলাদেশের সবখানেই এ জাতটির চাষ করা যায়।
পাকা ফলের রং আকর্ষণীয় হলদে।
ফলের ওজন গড়ে প্রায় ২০০ গ্রাম।

এছাড়াও---
- উন্নত জাতের গম- কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব।
- উন্নত জাতের কলা- অমৃত সাগর, সবরি, অনুপম, মালভোগ, মর্তমান, চাঁপা, অগ্নিশ্বর, কবরী।
- উন্নত জাতের তুলা- সিবি-১১, সিবি-৫, সিবি-৯, সিবি-১০ 

তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস।