পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
পার্ট-১) Gender, Number, Idioms, Corrections. পার্ট-২) পৃথিবী সৃষ্টির ইতিহাস, কসমিক রে, ব্লাক হোল, হিগের কণা, বারিমণ্ডল, টাইড, বায়ুমণ্ডল, টেকটোনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বিবর্তন, সামুদ্রিক জীবন, মানবদেহ, রোগের কারণ ও প্রতিকার, সংক্রামক রোগ, রোগ জীবাণুর জীবনধারণ, মা ও শিশু স্বাস্থ্য, ইম্যুনাইজেশন এবং ভ্যাকসিনেশন, এইচআইভি, এইডস, টিবি, পোলিও, জোয়ার-ভাটা, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্ত্ব, ফোটন কণা ইত্যাদি। [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই এবং Cliff’s TOEFL, High School English Grammar by Wren and Martin. পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC & HSC বোর্ড বই।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
Teacher is a ______ gender.
  1. ক) Masculine
  2. খ) Feminine
  3. গ) Common
  4. ঘ) None of these
ব্যাখ্যা
Teacher (শিক্ষক বা শিক্ষিকা) is a common gender. এর Masculine হচ্ছে sir এবং Feminine হচ্ছে madam।
.
The plural of 'wildlife' is-
  1. ক) wildlive
  2. খ) wildlifes
  3. গ) Wildlife
  4. ঘ) Wildlives
ব্যাখ্যা
wildlife (বন্য পশু, পাখি, গাছপালা ইত্যাদি) হচ্ছে uncomfortable noun তাই এর plural হবে না।
.
The 'zero plural marker' is used in-
  1. ক) Medium
  2. খ) Canon
  3. গ) Physics
  4. ঘ) Mouse
ব্যাখ্যা
'zero plural marker'- এর ব্যবহার বলতে বুঝায় যখন কোনো noun কে plural করা যায় না। Physics শব্দটি সবসময় singular Noun.
.
Which one is plural?
  1. ক) Ox
  2. খ) Mathematics
  3. গ) Leaf
  4. ঘ) Phenomena
ব্যাখ্যা
Phenomena শব্দটি plural এর singular হবে Phenomenon. বাকিগুলো singular।
.
The opposite gender of 'Fox' is-
  1. ক) bitch
  2. খ) foxy
  3. গ) vixen
  4. ঘ) stag
ব্যাখ্যা
The opposite gender of Fox (খেঁকশিয়াল) is Vixen. bitch এর masculine gender dog, stag এর feminine gender হবে Hind.
.
কোয়াশিয়রকর রোগ কেন হয়?
  1. ক) শর্করার স্বল্পতার জন্য
  2. খ) ভিটামিন ই এর অভাবে
  3. গ) খনিজ পুষ্টির অভাব
  4. ঘ) আমিষের স্বল্পতার অভাবে
ব্যাখ্যা
কোয়াশিয়রকর রোগ হয় আমিষের অভাবে ২-৪ বছরের শিশুদের। এ রোগের লক্ষণগুলো হলো- শিশুর বৃদ্ধি হ্রাস পায়, পেটের পীড়া দেখা দেয়, পেশি ক্ষয় হতে থাকে, পানি জমে শরীর ফুলে যায়। ‌
.
'Cosmic Ray' কে বাংলায় বলা হয়-
  1. ক) ক্যাথোড রশ্মি
  2. খ) রনজেন রশ্মি
  3. গ) মহাজাগতিক রশ্মি
  4. ঘ) তেজস্ক্রিয় রশ্মি
ব্যাখ্যা
'Cosmic Ray' কে বাংলায় বলা হয় মহাজাগতিক রশ্মি। এই রশ্মি আবিষ্কার করেন বিজ্ঞানী হেস ১৯১৩-১৪ সালে। এই রশ্মি আবিষ্কারের জন্য তিনি ১৯৩৬ সালে নোবেল পুরস্কার পান এবং এই রশ্মি বিদ্যুৎ চার্জযুক্ত।
.
নিচের কোনটি ছোঁয়াচে রোগ?
  1. ক) হুপিংকাশি
  2. খ) ধনুষ্টংকার
  3. গ) জলবসন্ত
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা
যে সকল রোগের বিস্তার রোগীর সংস্পর্শে বা ছোঁয়ায় বিস্তার লাভ করে তাদেরকে ছোঁয়াচে রোগ বলে। ছোঁয়াচে রোগের উদাহরণ হলো- জলবসন্ত, হুপিংকাশি, কলেরা, ধনুষ্টংকার, যক্ষ্মা, মাম্পস, ফাইলেরিয়া ইত্যাদি।
.
বিবর্তন কোন ধরনের প্রক্রিয়া?
  1. ক) স্থির ও গতিশীল
  2. খ) গতিশীল
  3. গ) মন্থর ও গতিশীল
  4. ঘ) স্থির
ব্যাখ্যা
যে ধীর, অবিরাম ও গতিশীল পরিবর্তন দ্বারা কোনো সরলতর উচ্চবংশীয় জীবের পরিবর্তন দ্বারা জটিল ও উন্নততর নতুন প্রজাতির বা জীবের উদ্ভব ঘটে তাকে বিবর্তন বা অভিব্যক্তি বা Evolution বলে। তাই বিবর্তন একটি মন্থর ও গতিশীল প্রক্রিয়া।
১০.
বিজ্ঞানী হেস কত সালে নোবেল পুরস্কার পান?
  1. ক) ১৯১৩
  2. খ) ১৯১৪
  3. গ) ১৯২১
  4. ঘ) ১৯৩৬
ব্যাখ্যা
'Cosmic Ray' বা মহাজাগতিক রশ্মি আবিষ্কার করেন বিজ্ঞানী হেস ১৯১৩-১৪ সালে। এই রশ্মি আবিষ্কারের জন্য তিনি ১৯৩৬ সালে নোবেল পুরস্কার পান। মহাজাগতিক রশ্মি বিদ্যুৎ চার্জযুক্ত।
১১.
আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে-
  1. ক) ট্রানজিস্টর
  2. খ) ইন্টিগ্রেটেড সার্কিট
  3. গ) পাঞ্চকার্ড
  4. ঘ) বায়ুশূন্য টিউব
ব্যাখ্যা
আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি)। এটি ১৯৫৮ সালে আবিষ্কার করেন জ্যাক কেলবি। আইসি হলো এক ধরনের মাইক্রো সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিটের ক্ষুদ্র অর্ধপরিবাহক চিপে সাধারণত থাকে- রোধক, ধারক, ডায়োড, ট্রানজিস্টর ইত্যাদি।
১২.
কৃষ্ণবিবর নামে আখ্যায়িত অঞ্চলের সীমাকে বলে-
  1. ক) পূর্ব দিগন্ত
  2. খ) ঘটনা দিগন্ত
  3. গ) আদি দিগন্ত
  4. ঘ) পশ্চিম দিগন্ত
ব্যাখ্যা
১৯৬৯ সালে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর আবিষ্কার করেন মার্কিন বিজ্ঞানী জন হুইলার। কৃষ্ণগহবর বা কৃষ্ণবিবরে মহাকর্ষজনিত আকর্ষণ থাকে প্রবল। কৃষ্ণবিবরের আয়তন সসীম এবং ঘনত্ব, ভর, অভিকর্ষজ ত্বরণ, মুক্তিবেগ প্রায় অসীম।
১৩.
ইলেক্ট্রনিক্সের বিপ্লব শুরু হয়-
  1. ক) আইসি আবিষ্কারের সময় থেকে
  2. খ) রোবট আবিষ্কারের মাধ্যমে
  3. গ) ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে
  4. ঘ) কম্পিউটার আবিষ্কারের মাধ্যমে
ব্যাখ্যা
ইলেকট্রনিক্সে বিপ্লব শুরু হয় ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে। ট্রানজিস্টর ব্যবহৃত হয় বিবর্ধক ও সুইচ হিসেবে‌। ট্রানজিস্টর বিবর্ধন করে তড়িৎ সংকেতকে।
১৪.
ফোটনের চার্জ সম্পর্কে কোনটি সঠিক?
  1. ক) ধনাত্মক চার্জযুক্ত
  2. খ) চার্জ নিরপেক্ষ
  3. গ) ঋনাত্মক চার্জযুক্ত
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
ফোটন তড়িৎ নিরপেক্ষ অর্থাৎ এর কোনো চার্জ নেই। ফোটন তড়িৎ নিরপেক্ষ হওয়ায় এর উপর তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র প্রভাব বিস্তার করতে পারে না। ফোটনের আচরণ কখনও কণার মতো আবার কখনও তরঙ্গের মতো। কোয়ান্টাম তত্ত্বের অপর নাম ফোটন তত্ত্ব।
১৫.
বিজ্ঞানী হাবল মহাবিশ্ব সম্পর্কে বলেন-
  1. ক) মহাবিশ্ব ভেঙ্গে নতুন মহাবিশ্ব হচ্ছে
  2. খ) মহাবিশ্বের ছায়াপথগুলো ক্রমেই নিকটে আসছে
  3. গ) মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে
  4. ঘ) মহাবিশ্ব স্থির এর কোনো পরিবর্তন নাই
ব্যাখ্যা
১৯২৯ সালে বিজ্ঞানী এডউইন হাবল মহাবিশ্বের প্রসারণ আবিষ্কার করেন। তিনি মহাবিশ্ব সম্পর্কে বলেন- 'মহাবিশ্ব প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে'।
১৬.
পৃথিবী সৌরজগতের কত নম্বর গ্রহ?
  1. ক) দ্বিতীয়
  2. খ) পঞ্চম
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
ব্যাখ্যা
পৃথিবী সৌরজগতের ৩ নম্বর গ্রহ। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবী একমাত্র গ্রহ যার বায়ুমণ্ডলের প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন ও তাপমাত্রা রয়েছে যা উদ্ভিদ ও জীবজন্তু বসবাসের উপযোগী। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে।
উৎসঃ‌ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১৭.
সিলিকনের ব্যবহার কোন শিল্পে বেশি হয়?
  1. ক) ওষুধ
  2. খ) টেকটোনিক
  3. গ) কাগজ
  4. ঘ) ইলেকট্রনিক
ব্যাখ্যা
ইলেকট্রনিক শিল্পে সিলিকনের ব্যবহার বেশি হয়। সিলিকন অর্ধপরিবাহী হিসেবে ব্যবহৃত হয়।
১৮.
ফোটন সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কে?
  1. ক) নিউটন
  2. খ) আইনস্টাইন
  3. গ) পাউলি
  4. ঘ) ম্যাক্স প্ল্যাঙ্ক
ব্যাখ্যা
১৯০০ সালে ম্যাক্স প্ল্যাঙ্ক সর্বপ্রথম ফোটন সম্পর্কে ধারণা দেন। ম্যাক্স প্ল্যাঙ্ক আলোর কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন। কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আলোকরশ্মি কোনো উৎস থেকে অবিচ্ছন্ন তরঙ্গের আকারে না বেরিয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিগুচ্ছ বা প্যাকেট আকারে বের হয়। শক্তির এই সর্ব নিম্নমানের কণিকাকে বলে কোয়ান্টাম বা ফোটন।
১৯.
ইন্টিগ্রেটেড সার্কিট ইলেকট্রনিক্স বর্তনী হলো একটি-
  1. ক) অতি সাধারণ বর্তনী
  2. খ) অতি সস্তা দামের বর্তনী
  3. গ) অতি সহজ বর্তনী
  4. ঘ) অতি ছোট টুকরা সিলিকনের টুকরার উপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী
ব্যাখ্যা
ইন্টিগ্রেটেড সার্কিট হলো সে বর্তনী যাতে বর্তনীর উপাংশগুলো একটি ক্ষুদ্র অর্ধপরিবাহক চিপে বিশেষ প্রক্রিয়ায় গঠন করা হয় যারা স্বয়ংক্রিয়ভাবে ঐ চিপের অংশ। সাধারণভাবে মাইক্রো সার্কিট হলো ইলেকট্রনিক যন্ত্রাংশের ক্ষুদ্রতম সমাবেশ। আইসি হলো এক ধরনের মাইক্রো সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিটের ক্ষুদ্র অর্ধপরিবাহক চিপে সাধারণত থাকে- রোধক, ধারক, ডায়োড, ট্রানজিস্টর ইত্যাদি।
২০.
বাংলাদেশে প্রথম এইডস রোগী চিহ্নিত করা হয়-
  1. ক) ১৯৮১ সালে
  2. খ) ১৯৮৫ সালে
  3. গ) ১৯৮৭ সালে
  4. ঘ) ১৯৮৯ সালে
ব্যাখ্যা
৫ জুন ১৯৮১ সালে বিশ্বের প্রথম এইডস রোগী চিহ্নিত করা হয় যুক্তরাষ্ট্রে এবং বাংলাদেশে প্রথম এইডস রোগী চিহ্নিত করা হয় ১৯৮৯ সালে।
২১.
প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ফ্রান্স
  3. গ) রাশিয়া
  4. ঘ) চীন
ব্যাখ্যা
৪ অক্টোবর ১৯৫৭ সালে স্পুটনিক-১ নামে রাশিয়া মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠায়।
২২.
আলেকজান্ডার ফ্লেমিং কেন বিখ্যাত?
  1. ক) অশ্বশক্তি আবিষ্কারের জন্য
  2. খ) আপেক্ষিক তত্ত্ব আবিষ্কারের জন্য
  3. গ) হাইড্রোজেন আবিষ্কারের জন্য
  4. ঘ) এন্টিবায়োটিক আবিষ্কারের জন্য
ব্যাখ্যা
পেনিসিলিন এক ধরনের অ্যান্টিবায়োটিক যা পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে তৈরি হয়। ১৯২৯ সালে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন।
২৩.
মুক্তা হলো ঝিনুকের-
  1. ক) খোলসের টুকরা
  2. খ) চোখের মণি
  3. গ) জমাট হরমোন
  4. ঘ) প্রদাহের ফল
ব্যাখ্যা
মুক্তা হলো ঝিনুকের প্রদাহের ফল। ঝিনুক হলো এক ধরনের দুই খোলক বিশিষ্ট জলজ প্রাণী।
২৪.
বায়ুমন্ডলের কোন স্তরে 'বজ্রপাত' সৃষ্টি হয়?
  1. ক) স্ট্রাটোমন্ডল
  2. খ) ট্রপোমন্ডল
  3. গ) মেসোমন্ডল
  4. ঘ) তাপমন্ডল
ব্যাখ্যা
বায়ুমণ্ডল যে সমস্ত উপাদানে গঠিত তাদের প্রকৃতি, বৈশিষ্ট্য ও উষ্ণতার পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে পাঁচটি স্তরে ভাগ করা হয়। যথা- ট্রপোমন্ডল, স্টার স্ট্রাটোমন্ডল, মেসোমন্ডল, তাপমন্ডল ও এক্সোমন্ডল। ভূ-পৃষ্ঠের নিকটতম বায়ুস্তরকে বলে ট্রপোমন্ডল। আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার বেশির ভাগ বায়ুমণ্ডলের এই স্তরে ঘটে। মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড় ও কুয়াশা সবকিছুই এই স্তরে সৃষ্টি হয়।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।