পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins৯৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৯৬
সিলেবাস
৪৩তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট-৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯৬ প্রশ্ন

.
নিচের কে মধ্যযুগের কবি নয়?
  1. গোবিন্দচন্দ্র দাস
  2. জ্ঞানদাস
  3. গোবিন্দ দাস
  4. বিদ্যাপতি
ব্যাখ্যা

বিদ্যাপতি, জ্ঞানদাস ও গোবিন্দ দাস মধ্যযুগের কবি হলেও গোবিন্দচন্দ্র দাশ আধুনিক যুগের কবি।
উল্লেখ্য, বিদ্যাপতি, জ্ঞানদাস ও গোবিন্দ দাস - বৈষ্ণব পদাবলির কবি।
- গোবিন্দচন্দ্র দাস গাজীপুরের ভাওয়ালে জন্মগ্রহণ করেন।
- তাঁকে স্বভাব কবি বলা হয়।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হলো :
- প্রেম ও ফুল
- কুঙ্কুম
- মগের মুল্লুক
- ফুলরেণু
- বৈজয়ন্তী
- শোক সান্ত্বনা

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

.
পূর্বরাগের শ্রেষ্ঠ পদকর্তা কে?
  1. বিদ্যাপতি
  2. চণ্ডীদাস
  3. গোবিন্দদাস
  4. জ্ঞাসদাস
ব্যাখ্যা

পূর্বরাগ:
রূপ গোস্বামী ''উজ্জ্বলনীলমণি'' গ্রন্থে পূর্বরাগের সংজ্ঞার্থে বলেছেন -
- মিলনের পূর্বে দর্শন, নাম শ্রবণ প্রভৃতি দ্বারা নায়ক নায়িকার মনে পরস্পরের প্রতি যে অনুরাগ জন্মে, তাকে বলে পূর্বরাগ।
- পূর্বরাগের শ্রেষ্ঠ পদকর্তা - চন্ডীদাস।
- বৈষ্ণব পদাবলিতে পূর্বরাগ জনপ্রিয় কাব্যরূপ।

আবার,
- প্রেমিক বা প্রেমিকা যখন গোপনে কোনো একটা নির্দিষ্ট স্থানে পরস্পরের সঙ্গে মিলিত হবার জন্য যাত্রা করে তাকে অভিসার বলে।
- প্রাচীন কাব্যে কবিতার শেষে কবিরা নিজেদের নাম - পরিচয় দিতেন যাকে ভণিতা বলা হয়।
- প্রেমাবিষ্ট হৃদয়ের একটি বিশিষ্ট ভাবকে প্রেমবৈচিত্ত্য বলা হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
‘কাজল রেখা’ একটি-
  1. গীতিকা
  2. পালা
  3. রূপকথা
  4. কাব্য
ব্যাখ্যা

- কাজলরেখা কোনো পালা নয়। এটা পদ্য ও গল্পাকারে লেখা রূপকথা।
- এর রচয়িতা কে তা জানা যায় না। এটি ময়মনসিংহ গীতিকার অংশ।
উল্লেখযোগ্য গীতিকা:
- চন্দ্রাবতী (নয়ানচাঁদ ঘোষ),
- দেওয়ানা মদিনা (মনসুর বয়াতি),
- মহুয়া (দ্বিজ কানাই),
- মলুয়া (চন্দ্রাবতী),
- কমলা (দ্বিজ ঈশান),
- দেওয়ান ভাবনা,
- দস্যু কেনারামের পালা (চন্দ্রাবতী),
- রূপবতী,
- কঙ্ক ও লীলা উল্লেখযোগ্য।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
"এই খেদ আমার মনে-
ভালোবেসে মিটল না এ সাধ, কুলাল না এ জীবনে!
হায়- জীবন এত ছোট কেনে?
এ ভুবনে।"
কোন উপন্যাস থেকে উদ্ধৃত করা হয়েছে?
  1. শ্রীকান্ত
  2. পুতুল নাচের ইতিকথা
  3. অপরাজিত
  4. কবি
ব্যাখ্যা

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'কবি'।
উপন্যাসের ক্লাসিক সংলাপ - 'এই খেদ আমার মনে, ভালবেসে মিটলোনা সাধ, কুলালোনা এই জীবনে। হায়! জীবন এতো ছোট কেন? এই ভুবনে। '

তাঁর অন্যান্য উপন্যাস হলো :
- চৈতালী ঘূর্ণি
- ধাত্রীদেবতা
- কালিন্দী
- গণদেবতা
- পঞ্চগ্রাম
- হাঁসুলী বাঁকের উপকথা

উৎস : বাংলাপিডিয়া ও কবি উপন্যাস।

.
‘Give up hunger strike. Our literature claims you.' - কে কাকে বলেছেন?
  1. রবীন্দ্রনাথ ঠাকুরকে কাজী নজরুল
  2. কাজী নজরুলকে রবীন্দ্রনাথ ঠাকুর
  3. কাজী নজরুলকে সুভাষ বসু
  4. সুকান্ত ভট্টাচার্যকে কাজী নজরুল
ব্যাখ্যা

- কাজী নজরুল ইসলাম হুগলি জেলে থাকা অবস্থায় জেলে কর্মকর্তাদের অন্যায় আচরণের বিরুদ্ধে অনশন করলে রবীন্দ্রনাথ ঠাকুর টেলিগ্রাফ করে উল্লিখিত কথা বলেন।
- নজরুল ১৯২৩ সালের ১৫ অক্টোবর জেল থেকে মুক্তি পান।
- এই উপলক্ষ্যে নজরুলকে বসন্ত নাটক উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
‘আট বছর আগের একদিন’ কবিতাটি কে লিখেছেন?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. অমিয় চক্রবর্তী
  3. সুধীন্দ্রনাথ দত্ত
  4. জীবনানন্দ দাশ
ব্যাখ্যা

কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা আট বছর আগের একদিন। এই কবিতায় আত্মহত্যার কথা বলা আছে।
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থগুলো হলো :
- ঝরাপালক
- ধূসর পান্ডুলিপি
- বনলতা সেন
- মহাপৃথিবী
- সাতটি তারার তিমির
- রূপসী বাংলা
- বেলা অবেলা কালবেলা
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

"শোনা গেল লাসকাটা ঘরে
নিয়ে গেছে তারে;
কাল রাতে -ফাল্গুনের রাতের আঁধারে
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
মরিবার হলো তার সাধ।
বধূ শুয়ে ছিলো পাশে-শিশুটিও ছিলো;
প্রেম ছিলো আশা ছিলো জ্যোৎস্নায় তবু সে দেখিলো
কোন ভূত?ঘুম কেন ভেঙ্গে গেলো তার?
অথবা হয় নি ঘুম বহুকাল
লাসকাটা ঘরে শুয়ে ঘুমায় এবার।
এই ঘুম চেয়েছিলো বুঝি!"

- আট বছর আগের একদিন
জীবনানন্দ দাশ

.
‘ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা’ গানটি কোন নাটকে আছে?
  1. সিরাজদৌল্লাহ
  2. নূরজাহান
  3. সাজাহান
  4. কবর
ব্যাখ্যা

দ্বিজেন্দ্রলাল রায় রচিত ঐতিহাসিক নাটক ‘সাজাহান’ -এ এই গানটি ছিল।
- মোগল সম্রাট সাজাহানের করুণ পরিণতি ও ছেলে আরঙ্গজেবের ক্ষমতাগ্রহণকে কেন্দ্র করে এই নাটকটি রচিত হয়েছে।
তাঁর অন্যান্য ঐতিহাসিক নাটক হলো :
- প্রতাপসিংহ
- দুর্গাদাস
- মেবার পতন
- নূরজাহান
- চন্দ্রগুপ্ত
- সিংহল বিজয়
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

.
‘শরীর! শরীর! তোমার মন নাই, কুসুম?’ - কোন উপন্যাসের সংলাপ?
  1. গৃহদাহ
  2. কবি
  3. গোরা
  4. পুতুলনাচের ইতিকথা
ব্যাখ্যা

মানিক বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস পুতুলনাচের ইতিকথা’র শশী ডাক্তার কুসুমকে এই কথা বলে।
মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য উপন্যাস হলো :
- জননী
- দিবারাত্রির কাব্য
- পদ্মা নদীর মাঝি
- সহরতলী
- অহিংসা
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. শিরশ্ছেদ
  2. সরস্বতী
  3. মুহুর্মুহু
  4. নূন্যতম
ব্যাখ্যা
- নূন্যতম শব্দের শুদ্ধরূপ হবে : ন্যূনতম।
- শিরশ্ছেদ, সরস্বতী ও মুহুর্মুহু বানানগুলো শুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১০.
নিচের কোন বাক্যটিতে অশুদ্ধ?
  1. কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
  2. কথাটি ঠিক নয়।
  3. দৈন্য প্রশংসনীয় নয়।
  4. নদীর জল হ্রাস পেয়েছে।
ব্যাখ্যা
'কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয় নয়’ বাক্যটির শুদ্ধরূপ হবে : কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয় নয়।
- অন্যান্য বাক্যগুলো শুদ্ধ।
উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১১.
‘দেখা’ কী পদ?
  1. বিশেষ্য
  2. বিশেষণ
  3. ক্রিয়া
  4. ক্রিয়া বিশেষণ
ব্যাখ্যা

- ‘দেখা’ একটি কৃদন্ত পদ। দেখ্ + আ = দেখা।
- এটি বিশেষ্য পদ। ক্রিয়া থেকে এসেছে বলে এটাকে ক্রিয়া বিশেষ্যও বলা হয়।
ক্রিয়া বিশেষ্যের আরও উদাহরণ :
- দেখা
- শোনা
- বলা
- চলা
- লেখা
- ভোজন
- দর্শন

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ ও বাংলা একাডেমি অভিধান।

১২.
নিচের কোনটি ফারসি শব্দ নয়?
  1. মেথর
  2. জিন্দা
  3. নামাজ
  4. গোসল
ব্যাখ্যা

গোসল ধর্মসংক্রান্ত আরবি শব্দ।

ফারসি শব্দের আরও উদাহরণ :
নমুনা, বদমাশ, হাঙ্গামা, আমদানি, রফতানি, চশমা, বান্দা, রোজা, ফেরেশতা

উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই (২০১৯)

১৩.
Although the weather in Maratha’s Vineyard isn't ______ to have a year round tourist season, it has become a favourite summer resort.
  1. goodly enough
  2. good as enough
  3. good enough
  4. enough good
ব্যাখ্যা

Adjective/Adverb + enough হয় ।
এই নিয়ম অনুসারে good enough সঠিক।
Enough এরপরে Adjective বসে না তাই enough good ভুল।
আবার enough এর সাথে কখনো as, the, ly ব্যবহার হয় না,এজন্য goodly enough, good as enough ভুল।

কিন্তু Plural countable/uncountable noun এর আগে বা পরে যেকোনো জায়গায় enough বসতে পারে।
ex: I have enough time or I have time enough.

Source: Cliffs TOEFL

১৪.
Although they are smaller, Chipmunks are _________ most other ground squirrels.
  1. like to
  2. like
  3. like
  4. Alike
অনির্ধারিত
ব্যাখ্যা

Here the right answer is “like''.
Because like is used between two noun compared.

এখানে Chipmunks কে squirrels (কাঠবিড়ালি) এর সাথে তুলনা করা হয়েছে,
এর জন্য like ব্যবহৃত হবে।

অন্যদিকে Alike ব্যবহৃত হয় 2 টি noun অথবা plural noun এর পরে।
এ কারণে এখানে Alike ব্যবহার করা যাবে না।

Source: Cliffs TOEFL

সঠিক উত্তর - like
কিন্তু অপশনে like দুইবার থাকায় বাতিল করা হয়েছে।

১৫.
He fought _____ to defeat the enemy.
  1. set out
  2. to and fro
  3. to the quick
  4. tooth and nail
ব্যাখ্যা

এখানে সঠিক উত্তর হবে tooth and nail যার অর্থ যথাসাধ্য/প্রবলভাবে।
tooth and nail বসিয়ে বাক্যটির অর্থ দাঁড়ায়, সে শত্রুদের পরাজিত করতে প্রবলভাবে/ যথাসাধ্য যুদ্ধ করেছে।

- set out অর্থ সুন্দরভাবে সাজানো।
- to and fro অর্থ এদিক ওদিক।
- to the quick অর্থ অসম্পূর্ণ।

Source: Applied English Grammar and Composition by P. C. Das

১৬.
There is a different between income and wealth; people can have a large income and no wealth. Find out the wrong word?
  1. different
  2. wealth
  3. income
  4. wealth
ব্যাখ্যা

Determiner “a” এরপরে adjective কিন্তু adjective এর পরে কোন noun নেই।
Article a এরপরে noun এর প্রয়োজন হয়
সুতরাং different এর পরিবর্তে difference হলে বাক্যটি সঠিক হবে।

- Parallelism এর নিয়ম অনুসারে শব্দের ধারাবাহিকতা বজায় রাখতে হয়। এই নিয়ম অনুযায়ী income এর পরে wealth হয়েছে।
- অন্যদিকে adjective এরপরে noun বসে; সুতরাং large income and no wealth অংশটুকু সঠিক আছে।

Source: Source: Applied English Grammar and Composition by P. C. Das

১৭.
Choose the correct sentence.
  1. The railway will compensate us with the loss.
  2. The railway will compensate us for the loss.
  3. The railway will compensate us from the loss.
  4. The railway will compensate us over the loser.
ব্যাখ্যা

compensate somebody for something অর্থ কাউকে কোনো কিছুর জন্য ক্ষতিপূরণ দেওয়া।
অর্থাৎ সঠিক বাক্য The railway will compensate us for the loss (রেলওয়ে আমাদেরকে ক্ষতিপূরণ দিবে)।
এখানে যেহেতু ক্ষতিপূরণ দেয়ার কথা বলা হয়েছে সেহেতু compensate এরপরে with, from, over হবে না।

Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain

১৮.
Study hard or you will fail. (Make it complex)
  1. If you do not study hard, you will fail.
  2. If you study hard, you will fail .
  3. If you not study hard, you will fail .
  4. In case of study hard, you will fail .
ব্যাখ্যা

Or যুক্ত compound sentence কে complex এ রুপান্তর করার নিয়ম: If + sub + do not + প্রদত্ত প্রথম clause + কমা + দ্বিতীয় clause বসবে।
সুতরাং If you do not study hard, you will fail সঠিক।

option এর দ্বিতীয় বাক্যে do not নেই।
তৃতীয় option এ do নেই, not একা বসে না ।
or যুক্ত sentence কে complex এ রুপান্তর In case of হয় না।

Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.

১৯.
We should always stick to our decisions; otherwise, the people will mock-
  1. at
  2. over
  3. on
  4. to
ব্যাখ্যা

Mock at তামাশা বা ঠাট্টা করা/ উপহাস করা।
সুতরাং বাক্যের অর্থ অনুযায়ী এখানে Mock at হবে।

বাক্যটির অর্থ আমাদের সর্বদা উচিত আমাদের সিদ্ধান্তে অনড় থাকা, অন্যথায় জনগণ আমাদের নিয়ে উপহাস করবে।
অর্থ অনুযায়ী Mock এরপরে over, on, to এর বসবে না৷

Source: Applied English Grammar and Composition by P. C. Das

২০.
Which of these words is not correctly spelt ?
  1. Liaison
  2. Pneumonia
  3. Haemprrage
  4. Accommodation
ব্যাখ্যা

যে word টির বানান ভুল সেটি হল Haemprrage , যার সঠিক বানান Hemorrhage যার অর্থ রক্তক্ষরণ।
Liaison (সংযোগ), Pneumonia (নিউমোনিয়া), Accommodation (বাসস্থান) বানানগুলো সঠিক আছে।

Source: Oxford Advanced Learner's Dictionary

২১.
Which sentence is correct ?
  1. Bread and butter are my breakfast.
  2. Bread and butter were my breakfast.
  3. Breads and butters is my breakfast.
  4. Bread and butter is my breakfast.
ব্যাখ্যা

Bread and butter, Soup and salad, well and woe, বাক্যগুলো শেষে সর্বদাই verb singular হয়।
সুতরাং Bread and butter is my breakfast সঠিক উত্তর।
Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain

২২.
Neither my brother ____ my sister own a car.
  1. and
  2. or
  3. but
  4. nor
ব্যাখ্যা

Neither…..nor হল সঠিক co-relative conjunction এর ব্যবহার ৷
কেননা Neither…..nor conjunction কি দুটি noun বা pronoun এর কোনোটি নয় বোঝাতে ব্যবহার হয়।
either…. or ব্যবহার হয় ৷
Neither এর সাথে and অথবা but বসে না।

Source: Cliff's TOEFL

২৩.
Let's get some of our money ______ for dollars.
  1. to exchange
  2. exchange
  3. exchanged
  4. exchanging
ব্যাখ্যা

এখানে get একটি causative verb।
causative verb এর নিয়ম হচ্ছে obj যদি ব্যক্তিবাচক হয় তাহলে to+verb এর present ফর্ম।
আর যদি বস্তুবাচক হয় সেক্ষেত্রে verb এর past participle বসে।
সুতরাং শূন্যস্থানে exchanged বসবে ।

money এখানে বস্তু তাই to exchange বসবে না।

Source:Cliffs TOEFL

২৪.
"To Mercy pity peace and loves
All pray in their distress"- These lines are taken from the writings of -
  1. Robert Browning
  2. John Donne
  3. P. B Shelley
  4. William Blake
ব্যাখ্যা

These lines are from The Divine Image of William Blake.

The Divine Image
William Blake

"To Mercy, Pity, Peace, and Love
All pray in their distress;
And to these virtues of delight
Return their thankfulness."

Source: Poetryfoundation.org

২৫.
Who wrote “The Diary of a Young Girl”?
  1. Katie Stagliano
  2. Leo Tolstoy
  3. Charles Dickens
  4. Anne Frank
ব্যাখ্যা

- The Diary of a Young Girl, also known as The Diary of Anne Frank, journal by Anne Frank, a Jewish teenager who chronicled her family’s two years (1942–44) in hiding during the German occupation of the Netherlands during World War II.
- The book was first published in 1947—two years after Anne’s death in a concentration camp—and later became a classic of war literature.

Source: Britannica

২৬.
Who is the translated the “The Arabian Nights” in English?
  1. James Joyce
  2. Samuel Richardson
  3. R. L Stevenson
  4. Sir Richard Burton
ব্যাখ্যা

Sir Richard Burton, in full Sir Richard Francis Burton, English scholar-explorer and Orientalist who was the first European to discover Lake Tanganyika and to penetrate hitherto-forbidden Muslim cities.
- He published 43 volumes on his explorations and almost 30 volumes of translations, including an unexpurgated translation of The Arabian Nights.
- The original name of the book was - The Book of the Thousand Nights and a Night.
His other notable work:
- The Kasidah
- The Erotic Traveller
- The Book of Sword

Source: Britannica.com

২৭.
What is the story about “The Rime of the Ancient Mariner”?
  1. Romantic Love Affairs
  2. Forgiveness & Compromise
  3. Indecision and anxiety in modern life
  4. Crime, sin, punishment and redemption
ব্যাখ্যা

The Rime of the Ancient Mariner is a story about the Crime, sin, punishment and redemption.
- Characters: Mariner, Nightmare, Death, Albatross bird etc.

Samuel Taylor Coleridge, English lyrical poet, critic, and philosopher. His Lyrical Ballads was written with William Wordsworth.
He wrote:
- Frost at Midnight
- The Nightingale
- Kubla Khan
- Dejection, an Ode

Source: Sparknotes.com and Britannica

২৮.
Among the following writers is not a Nobel Laureate ?
  1. T S Eliot
  2. Toni Morrison
  3. Graham Greene
  4. William Faulkner
ব্যাখ্যা

- Graham Greene did not win the Nobel Prize.
- T. S Eliot Indian Nobel Prize in 1948.
- Toni Morrison Nobel Prize in 1993.
- William Faulkner won the Nobel Prize in 1949 .

Source: Britannica.com and Nobel Prize website

২৯.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ০.৯৯
  2. √৩৬১
  3. √১৬
  4. ০.১৫....
ব্যাখ্যা
০.৯৯ = ৯৯/১০০
√৩৬১ = ১৯
√১৬ = ৪

অন্যদিকে,
০.১৫.... একটি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ।
তাই এটি একটি অমূলদ সংখ্যা।
৩০.
১০০০ টাকা বার্ষিক ৫% মুনাফায় কত বছরে মুনাফা - আসলে ২০০০ টাকা হবে?
  1. ১০
  2. ১২
  3. ১৬
  4. ২০
ব্যাখ্যা
মুনাফা = (২০০০ - ১০০০) টাকা = ১০০০ টাকা
১০০ টাকার ১ বছরের মুনাফা ৫ টাকা
সুতরাং ১০০০ টাকার ১ বছরের মুনাফা (৫ × ১০০০) ÷ ১০০ = ৫০ টাকা
৫০ টাকা মুনাফা হয় ১ বছরে
সুতরাং, ১০০০ মুনাফা হয় ১০০০/৫০ বছরে বা ২০ বছরে
৩১.
ক এর ২০% যদি খ এর ২৫% এর সমান হয়, তবে ক ও খ এর অনুপাত কোনটি হবে?
  1. ৫ : ৪
  2. ৪ : ১০
  3. ১০ : ২৫
  4. ৩০ : ২৫
ব্যাখ্যা
ক এর ২০% = খ এর ২৫%
২০ক/১০০ = ২৫খ/১০০
২০ক = ২৫খ
ক/খ = ২৫/২০
ক/খ = ৫/৪
ক : খ = ৫ : ৪
৩২.
5x + 8y = 32
30x + 48y = 160
সমীকরণ জোটটির কয়টি সমাধান আছে?
  1. 1টি
  2. 2টি
  3. অসংখ্য
  4. কোন সমাধান নেই
ব্যাখ্যা
x এর সহগ দ্বয়ের অনুপাত = 5/30 = 1/6
y এর সহগ দ্বয়ের অনুপাত = 8/48 =  1/6
ধ্রুবক পদদ্বয়ের অনুপাত = 32/160 = 1/5
যেহেতু 1/6 = 1/6 ≠ 1/5 
সুতরাং, সমীকরণ জোটটি অসমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল। 
অতএব, সমীকরণটির কোন সমাধান নাই।
৩৩.
x2 - √2x + 1 = 0 হলে, x5 + 1/x5 এর মান কত?
  1. √2
  2. - √2
  3. 0
  4. 24
ব্যাখ্যা

x2 - √2x + 1 = 0
বা, x2 + 1 = √2x
বা, (x2 + 1)/x = √2
বা, x + 1/x = √2

∴ x5 + 1/x
= (x3 + 1/x3)(x2 + 1/x2) - (x + 1/x)
= {(x + 1/x)3 - 3x.1/x(x + 1/x)}{(x + 1/x)2 - 2x.1/x} - (x + 1/x)
= (2√2 - 3√2)(2 - 2) - √2
= - √2

৩৪.
রহিম 812 টাকায় কতগুলো কলম কিনলো। সে যদি ঐ টাকায় 1 টি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনেছিল?
  1. 20
  2. 22
  3. 28
  4. 29
ব্যাখ্যা
কলমের সংখ্যা y হলে, 
(812)/y - (812)/(y +1) = 1
সমাধান করে পাই,
y = 28 ;
y = -29 [গ্রহনযোগ্য নয়]
৩৫.
xx∜x = (x∜x)x হলে, x এর মান কত?
  1. 625/256
  2. 125/64
  3. 25/16
  4. 5/4
ব্যাখ্যা

xx∜x = (x∜x)x 
বা, x(1 + 1/4) = (1 + 1/4)x
বা, x5/4 = 5x/4
বা, (x5/4)x= 5/4
বা, x1/4 = 5/4
∴ x = (5/4)4 = 625/256

৩৬.
3 + 7 + 11 + 15 + ---------------- ধারাটির কততম পদ 71?
  1. 15
  2. 18
  3. 21
  4. 23
ব্যাখ্যা
প্রথম পদ a এবং সাধারণ অন্তর d হলে,
a = 3; d = 7 - 3 = 4

∴ 71 = 3 + (n - 1)4
∴ n = 18
৩৭.
tan(nΠ/3) অনুক্রমটির দশম পদ কত?
  1. 1/√3
  2. √3
  3. 1
ব্যাখ্যা

tan(nΠ/3) অনুক্রমটির দশম পদ
= tan(10Π/3)
= tan {(10 × 180°)/3}
= tan600°
= tan(6 × 90° + 60°)
= tan60°
= √3

৩৮.
ঘুর্ণন প্রতিসমতা নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোন বিষয় বা বিষয়গুলো লক্ষ রাখতে হবে?
  1. ঘূর্ণন কেন্দ্র
  2. ঘূর্ণন কোণ
  3. ঘূর্ণনের দিক ও ঘূর্ণন প্রতিসমতার মাত্রা
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
ঘুর্ণন প্রতিসমতা নির্ণয়ের ক্ষেত্রে নিচের বিষয়গুলো লক্ষ রাখতে হবে:
- ঘূর্ণন কেন্দ্র
- ঘূর্ণন কোণ
- ঘূর্ণনের দিক 
- ঘূর্ণন প্রতিসমতার মাত্রা
৩৯.
একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ৯৬ বর্গমিটার হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত মিটার?
  1. ৪√৬
  2. ৪√৩
  3. ২√৬
  4. ২√৩
ব্যাখ্যা

ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ক মিটার হলে,
৬ক = ৯৬
বা, ক = ৯৬/৬
বা, ক = ১৬ 
বা, ক = ৪
সুতরাং ঘনকটির কর্ণের দৈর্ঘ্য = ক√৩ = ৪√৩

৪০.
সমদ্বিবাহু ত্রিভুজের ভুমির দৈর্ঘ্য a একক ও সমান সমান বাহুর দৈর্ঘ্য b একক হলে, তার ক্ষেত্রফল কী হবে?
  1. b/2√(4a2 - b2)
  2. b/4√(4a2 - b2)
  3. b/4√(4b2 - a2)
  4. b/2√(4b2 - a2)
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: a/4√(4b2 - a2)
[এখানে, a ভূমি এবং b হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য]
অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।

৪১.
একটি সেটের উপাদান সংখ্যা q হলে, ঐ সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কত?
  1. 1q
  2. 2q
  3. 3q
  4. 4q
ব্যাখ্যা
একটি সেটের উপাদান সংখ্যা q হলে, ঐ সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা = 2q
৪২.
17 জন খেলোয়াড়ের মধ্যে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ ১১ জনের একটি দল কতভাবে বাছাই করা যায়?
  1. 8008
  2. 572
  3. 2002
  4. 386
ব্যাখ্যা

17 জন খেলোয়াড়ের মধ্যে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ ১১ জনের একটি দল বাছাই করা যায়
= 1C1 × 16C10
= 8008

৪৩.
একজন লোকের ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা 5/7 এবং খুলনা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 3/5। লোকটি খুলনায় বাসে ও রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত?
  1. 4/25
  2. 5/7
  3. 7/9
  4. 2/7
ব্যাখ্যা

একজন লোকের ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা 5/7 এবং খুলনা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 3/5
∴ খুলনা হতে রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা (1 - 3/5) = 2/5
∴ লোকটি খুলনায় বাসে ও রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা = 5/7 × 2/5 = 2/7

৪৪.
নিচের কোনটি মাত্র এক কোষবিশিষ্ট?
  1. পোলিও ভাইরাস
  2. গোল কৃমি
  3. অ্যামিবা
  4. মাশরুম
ব্যাখ্যা

- পোলিও ভাইরাস সহ অন্যান্য সকল ভাইরাস হলো অকোষীয়। কারণ এটি শুধু নিউক্লিক এসিড এবং প্রোটিন আবরণী বিশিষ্ট জীব ও জড়ের মাঝে এক সেতু বন্ধন বিশেষ। এদের দেহে আদি কিংবা প্রকৃত কোনো ধরনের কোষই উপস্থিত নয়।
- সকল ব্যাকটেরিয়া হলো এক কোষী। এরা আদি কোষবিশিষ্ট।
- সকল ধরনের কৃমি বহুকোষী।
- প্রায় সকল ছত্রাক বহুকোষী (ব্যতিক্রম- ক্রিপ্টোকক্কাস, ইস্ট ইত্যাদি)।
- অ্যামিবা, ম্যালেরিয়া পরজীবী, কালাজ্বরের পরজীবী ইত্যাদি সকলেই এককোষী এবং সুকেন্দ্রিক।
সূত্র: মাধ্যমিক জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি

৪৫.
মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে নিচের কোন ক্ষেত্রে?
  1. ছত্রাক
  2. শৈবাল
  3. কালাজ্বরের পরজীবী
  4. ব্যাকটেরিয়া
ব্যাখ্যা

- মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসন অঙ্গাণু। এজন্য একে কোষের পাওয়ার হাউজ বলা হয়।
- মাইটোকন্ড্রিয়ার ৭৩% প্রোটিন ও ২৫%-৩০% লিপিড এবং সামান্য পরিমাণে RNA, DNA, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে।
- আদি কোষ বা প্রাক কেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে। ব্যাকটেরিয়া একটি আদিকোষী জীব।
সূত্র: মাধ্যমিক জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি

৪৬.
উদ্ভিদের স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কী?
  1. অপরিণত কোষ দ্বারা গঠিত
  2. কোষগুলো বিভাজনে অক্ষম
  3. কোষের আকার ও গঠন নির্দিষ্ট নয়
  4. যান্ত্রিক কাজে দৃঢ়তা প্রদান করে
ব্যাখ্যা

- যে ধরনের কোষকলা বা টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম এবং পরিণত তাকে স্থায়ী টিস্যু বলে। স্থায়ী কলার কোষের আকার ও গঠন নির্দিষ্ট। খাদ্য উৎপাদন, খাদ্য সঞ্চয়, খাদ্য-পানি-খনিজ লবণ পরিবহন, বিভিন্ন অঙ্গের দৃঢ়তা প্রদান করা ইত্যাদি স্থায়ী টিস্যুর কাজ।
- যে টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম তাকে ভাজক টিস্যু বলে। উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে এ ধরনের টিস্যু অবস্থান করে। মূল ও কাণ্ডের অগ্রভাগে সবচেয়ে বেশি ভাজক টিস্যু থাকে।
সূত্র: উচ্চ মাধ্যমিক উদ্ভিদবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি

৪৭.
মানব মস্তিষ্কে নিউরনের সংখ্যা কত?
  1. ১০ মিলিয়ন
  2. ১০ বিলিয়ন
  3. ১০ ট্রিলিয়ন
  4. ১০ কোয়াড্রিলিয়ন
ব্যাখ্যা

- স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হলো মস্তিষ্ক। একজন প্রাপ্ত বয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন প্রায় ১.৩৬ কেজি।
- স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যগত একক হলো নিউরন। মানব মস্তিষ্কে প্রায় ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি নিউরন থাকে।
সূত্র: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি

৪৮.
মহাকাশের শুরু কোথা থেকে?
  1. ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার উচ্চতায়
  2. ভূপৃষ্ঠ থেকে ১৬০ কিলোমিটার উচ্চতায়
  3. ভূপৃষ্ঠ থেকে ২৬০ কিলোমিটার উচ্চতায়
  4. ভূপৃষ্ঠ থেকে ৩৪০ কিলোমিটার উচ্চতায়
ব্যাখ্যা

পৃথিবীর মত এর বায়ুমন্ডলও মহাকাশে ঘুরছে। এজন্য বায়ুমন্ডলকে মহাকাশের অংশ হিসাবে বিবেচনা করা হয় না। একে পৃথিবীর অংশ হিসাবে বিবেচনা করা হয়। পৃথিবী পৃষ্ঠ থেকে দূরত্ব যত বাড়তে তগাকে বায়ুমন্ডল তত হালকা হতে থাকে এবং ১৬০ কিলোমিটারের পর বায়ুমন্ডল থাকে না বললেই চলে। অধিকাংশ বিজ্ঞানী মনে করেন যে, পৃথিবী থেকে ১৬০ কিলোমিটার উচ্চতায় বায়ুমন্ডলের শেষ এবং মহাকাশের শুরু।
সূত্র: বিজ্ঞান বোর্ড বই, অষ্টম শ্রেণি

৪৯.
'এটম' শব্দটির প্রবক্তা কে?
  1. জন ডাল্টন
  2. প্লেটো
  3. অ্যারিস্টটল
  4. ডেমোক্রিটাস
ব্যাখ্যা

পদার্থের ক্ষুদ্রতম কণার বিষয়ে বিভিন্ন সময়ে বিজ্ঞানী ও দার্শনিকগণ নানারকম মতবাদ ব্যক্ত করেছেন। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব ৪০০ অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা হিসাবে মতবাদ পোষণ করেন। তার মতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা এটম। এটম কথাটি তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ এটোমোস থেকে যার অর্থ হলো অবিভাজ্য।
সূত্র: বিজ্ঞান বোর্ড বই, অষ্টম শ্রেণি

৫০.
নিচের কোনটি ধাতু?
  1. ফসফরাস
  2. টিন
  3. আয়োডিন
  4. কার্বনেট
ব্যাখ্যা

- সোডিয়াম, পটাশিয়াম, কপার/তামা, রূপা, সোনা, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, লৌহ, দস্তা, টিন, সীসা, অ্যালুমিনিয়াম ইত্যাদি হলো ধাতু।
- হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন, সালফার, কার্বন, নাইট্রোজেন, ফসফরাস ইত্যাদি হলো অধাতু।
- অ্যামোনিয়াম, হাইড্রোক্সিল, নাইট্রাইট, নাইট্রেট, কার্বনেট, সালফেট, ফসফেট ইত্যাদি হলো যৌগমূলক।
সূত্র: বিজ্ঞান বোর্ড বই, অষ্টম শ্রেণি

৫১.
শুষ্ককোষে ঋণাত্মক তড়িৎদ্বার হিসাবে কাজ করে কোনটি?
  1. অ্যামোনিয়াম ক্লোরাইড
  2. কার্বন দন্ড
  3. দস্তার চোঙ
  4. ম্যাংগানিজ ডাইঅক্সাইড
ব্যাখ্যা

টর্চ লাইট, বিভিন্ন রকম কন্ট্রোলার, নানা রকম খেলনা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করা হয়, তাকে ড্রাই সেল বা শুষ্ক কোষ বলে। শুষ্ক কোষে দস্তার চোঙ ঋণাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড হিসাবে কাজ করে আর ধাতব টুপি দিয়ে ঢাকা কার্বন দন্ডের উপরিভাগ ধনাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড হিসাবে কাজ করে৷
সূত্র: বিজ্ঞান বোর্ড বই, অষ্টম শ্রেণি

৫২.
অপর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহ পাওয়া যায়-
  1. ব্যাটারি থেকে
  2. জেনারেটর থেকে
  3. ডায়নামো থেকে
  4. উপরের সবগুলো থেকে
ব্যাখ্যা

- যখন সময়ের সাথে সাধারণত তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন না ঘটে, অর্থাৎ যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয়, সেই প্রবাহকে অপর্যায়বৃত্ত প্রবাহ বলে।
তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে অপর্যায়বৃত্ত প্রবাহ পাওয়া যায়। আবার ডিসি জেনারেটরের সাহায্যেও এই প্রকার তড়িৎ প্রবাহ উৎপন্ন করা যায়।
- যখন নির্দিষ্ট সময় পরপর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয়, সেই তড়িৎ প্রবাহকে পর্যায়বৃত্ত প্রবাহ বলে।
পর্যায়বৃত্ত প্রবাহের উৎস জেনারেটর বা ডায়নামো।
সূত্র: বিজ্ঞান বোর্ড বই, অষ্টম শ্রেণি

৫৩.
কোনটি বায়ুমন্ডলে উত্তম তাপ শোষক হিসাবে কাজ করে?
  1. নাইট্রোজেন
  2. জলীয় বাষ্প
  3. অক্সিজেন
  4. ধূলিকণা
ব্যাখ্যা

সূর্য তাপ বিকিরণ করে, তাই একে আমরা বিকিরক বলতে পারি। পৃথিবী সূর্যের তাপ শোষণ করে উত্তপ্ত হয়।
পৃথিবীকে আমরা শোষক বলতে পারি। কিন্তু পৃথিবী একইসাথে বিকিরক। রাতের বেলায় উত্তপ্ত পৃথিবী তাপ বিকিরণ করে শীতল হয়। বায়ুমন্ডলের কার্বন ডাই-অক্সাইড, জলীয় বাষ্প, মিথেন- এসব গ্যাস বিকিরিত তাপের শোষক হিসাবে কাজ করে আমাদের জীবনকে প্রভাবিত করছে৷
সূত্র: বিজ্ঞান বোর্ড বই, সপ্তম শ্রেণী

৫৪.
ইন্টারনেট হলো এক ধরণের ___
  1. সার্কিট সুইচিং নেটওয়ার্ক
  2. ম্যাসেজ সুইচিং নেটওয়ার্ক
  3. প্যাকেট সুইচিং নেটওয়ার্ক
  4. লোকাল এরিয়া নেটওয়ার্ক
ব্যাখ্যা
The Internet is a packet-switched network, in which information is broken down into small packets, sent individually over many different routes at the same time, and then reassembled at the receiving end. 

Source: Britannica
৫৫.
নিচের কোনটি মাইক্রোসফট উদ্ভাবিত ডিজিটাল ব্যক্তিগত সহকারী?
  1. Alexa
  2. Cortana
  3. Siri
  4. Echo
ব্যাখ্যা
Windows 10, released in 2015, featured Cortana, a digital personal assistant capable of responding to voice commands (as did the iPhone’s Siri), and a new Web browser, Microsoft Edge, which replaced Internet Explorer.

Source: Britannica
৫৬.
'অনুবাদক প্রােগ্রাম' কি ধরণের সফটওয়্যার?
  1. সিস্টেম ম্যনেজমেন্ট সফটওয়্যার
  2. সিস্টেম সাপোর্ট সফটওয়্যার
  3. সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার:
ব্যবহারিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে প্রােগ্রাম উন্নয়নের জন্য সিস্টেম ডেভেলপমেন্ট প্রােগ্রাম ব্যবহার করা হয়ে থাকে। সিস্টেম ডেভেলপমেন্ট প্রােগ্রামকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। যথা-
১) প্রােগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর বা অনুবাদক প্রােগ্রাম।
২) প্রােগ্রামিং এডিটর এবং টুলস
উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৫৭.
কোনটি সবচেয়ে ভালো মানের গ্রাফিক্যাল আউটপুটের জন্য ব্যবহার হয়?
  1. ইঙ্কজেট প্রিন্টার
  2. প্লটার
  3. লেজার প্রিন্টার
  4. সলিড ইঙ্ক প্রিন্টার
ব্যাখ্যা
প্লটার (Ploter):
প্লটার এক ধরনের বিশেষ ধরনের আউটপুট ডিভাইজ যা প্রিন্টারের মতোই কাজ করে।
- মূলত বৃহৎ আকারের ছবি, প্রতীক, মানচিত্র, আর্কিটেকচারাল ডিজাইন ইত্যাদির কাজে প্লটার ব্যবহৃত হয়।
- তাছাড়া ভবনের নকশা, বিশাল ও সূক্ষ্ম যন্ত্রপাতির নকশা, মানচিত্র ইত্যাদির মুদ্রণ নেওয়ার জন্যও প্লটার ব্যবহৃত হয়।
প্লটার সাধারণত ২ প্রকার।
যথা:
১. ফ্ল্যাটবেড (Flat bed) প্লটার ও
 ২. ড্রাম (Drum) প্লটার 

- প্লটার নিঃসন্দেহে সবচেয়ে ভালো গ্রাফিক্যাল আউটপুট দেয়।
- তবে একই প্রশ্নে যদি প্লটার অপশনে না থাকে তবে, উত্তর হিসাবে "লেজার প্রিন্টার" নেওয়া যাবে।
- প্রিন্টারগুলোর মধ্যে লেজার প্রিন্টার সবচেয়ে ভালো গ্রাফিক্যাল আউটপুট দেয়।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
দশমিক (Decimal) সংখ্যার বাইনারি রূপান্তরই হলো -
  1. আলফানিউমেরিক কোড
  2. ইউনিকোড
  3. বিসিডি কোড
  4. নিউমেরিক কোড
ব্যাখ্যা
বিসিডি (BCD)) শব্দের পূর্ণরূপ হলো বাইনারি কোডেড দশমিক (Binary Coded Decimal)। দশমিক (Decimal) সংখ্যার বাইনারি রূপান্তরই হলো বিসিডি কোড। এই পদ্ধতিতে দশমিক সংখ্যার ০ থেকে ৯ পর্যন্ত মোট দশটি অংককে সমতুল্য ৪ (চার) বিট বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয়। ৪ বিট দ্বারা 24 অর্থাৎ ১৬ ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়। তাই ১৬টি অবস্থা ব্যবহার করে কয়েক প্রকার BCD কোড গঠন করা সম্ভব। এর মধ্যে BCD 8421 কোড বিশেষভাবে উল্লেখযোগ্য এবং বহুল ব্যবহৃত।
৫৯.
দুই ইনপুট বিশিষ্ট অর (OR) গেইট-এর আউটপুট এক হয় যখন ____ হয়।
  1. উভয় ইনপুট 1
  2. যেকোন একটি ইনপুট 1
  3. উপরের সবগুলো
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
অর গেইট এর ইনপুট আউটপুট নিম্মরূপঃ
A B => output
0 0 => 0
0 1 => 1
1 0 => 1
1 1 => 1
৬০.
MAC Address কী?
  1. দুইটি ডিভাইসের মধ্যে তথ্য বিনিময়ের ঠিকানা
  2. একটি ৪৮ বিটের IP ক্রমিক নম্বর
  3. ৪৮ বিটের একটি অদ্বিতীয় কোড বা ক্রমিক নম্বর
  4. নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারের লজিক্যাল অ্যাড্রেস
ব্যাখ্যা
কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করার জন্য নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড MAC অ্যাড্রেস প্রদান করে। এই কার্ডের বৈশিষ্ট্য হলো এতে ৪৮ বিটের একটি অদ্বিতীয় কোড বা ক্রমিক নম্বর থাকে যাকে MAC অ্যাড্রেস বলে। এই কার্ডে প্রদত্ত ম্যাক অ্যাড্রেসের একটির সাথে অপরটির কোনো মিল থাকে না। এই ম্যাক অ্যাড্রেস কম্পিউটারের (ROM) রমে সংরক্ষিত থাকে। এই কার্ড পিসি এবং ডেটা কেবলের মধ্যে সিগন্যাল আদান-প্রদানের কাজটি সমন্বয় করে থাকে।
৬১.
ভিডিও শেয়ারিং ওয়েবসাইট YouTube প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ২০০২
  2. ২০০৪
  3. ২০০৫
  4. ২০০৭
ব্যাখ্যা
YouTube is a Web site for sharing videos.
It was registered on February 14, 2005
, by Steve Chen, Chad Hurley, and Jawed Karim, three former employees of the American e-commerce company PayPal.
They had the idea that ordinary people would enjoy sharing their “home videos.” The company is headquartered in San Bruno, California.

Source: Britannica
৬২.
নিচের কোনটি c2c( consumer-to-consumer) ই কমার্স সাইট?
  1. eWorldTrade
  2. DHgate
  3. eBay
  4. Alibaba
ব্যাখ্যা
Customer to customer (C2C) is a business model that enables customers to trade with each other, frequently in an online environment.
Online C2C company sites include Craigslist, Etsy, and eBay, which sell products or services through a classified or auction system.

Source: investopedia.com
৬৩.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রী ঘুরবে?
  1. ৩৬০ ডিগ্রী
  2. ৯০ ডিগ্রী
  3. ১৮০ ডিগ্রী
  4. ২৭০ ডিগ্রী
ব্যাখ্যা
১২ বারে ঘুরে ১২ ×৩৬০° কোণ = ৪৩২০° কোণ
১ মিনিটে বা ৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে = ৪৩২০°
তাহলে, ৫ সেকেন্ডে চাকাটি ঘুরে = (৪৩২০ × ৫) / ৬০ = ৩৬০°
৬৪.
নিচের চিত্রে কয়টি বর্গ ও কয়টি আয়তক্ষেত্র রয়েছে?
  1. ৩ এবং ৬
  2. ৫ এবং ৩
  3. ৬ এবং ৫
  4. ৫ এবং ৪
ব্যাখ্যা
বর্গ ও আয়তক্ষেত্র বের করার জন্য প্রথমেই এর চতুর্ভুজ বের করে নিতে হবে। চতুর্ভুজ বের করার নিয়ম - উপরের সারির পর্যায়ক্রমিক সংখ্যার ঘন এর সমষ্টি। এখানে ১ ও ২ এর ঘনের সমষ্টি = ১৩ + ২৩ = ৯।
সুতরাং, এখানে ৯ টি চতুর্ভুজ রয়েছে।
এখন বর্গক্ষেত্র বের করতে হবে এবং এর নিয়ম উপরের সারির পর্যায়ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি।
অর্থ্যাৎ, ১২ + ২২ = ৫।
সুতরাং, বর্গক্ষেত্র রয়েছে, ৫টি।
আয়তক্ষেত্র বের করার জন্য মোট চতুর্ভুজ থেকে বর্গক্ষেত্র বাদ দিতে হবে। সুতরাং, উক্ত চিত্রে (৯ - ৫) = ৪টি আয়তক্ষেত্র রয়েছে।
৬৫.
একটি লিফটে একজন নতুন ব্যক্তি আসা এবং আরেকজন বেরিয়ে যাওয়ার পর লিফটে থাকা আটজন ব্যক্তির গড় ওজন ২.৫ কেজি বাড়লো। তাহলে নতুন আসা ব্যক্তির ওজন কত হবে যদি প্রস্থানকৃত ব্যক্তির ওজন ৬৫ কেজি হয়ে থাকে?
  1. ৭০ কেজি
  2. ৭৫ কেজি
  3. ৮০ কেজি
  4. ৮৫ কেজি
ব্যাখ্যা
সব মিলিয়ে ওজন বাড়লো = (৮×২.৫) = ২০ কেজি।
সুতরাং, নতুন আসা ব্যাক্তির ওজন = (৬৫ + ২০) = ৮৫ কেজি
৬৬.
ক, খ এর থেকে বড়; গ, খ এর থেকে ছোট; ঘ, ক এর থেকে বড়; খ, ঘ এর থেকে ছোট। কে সবার থেকে বড়?
ব্যাখ্যা
এখানে ক > খ এবং খ > গ কিন্তু ঘ > ক। সুতরাং বলা যায় ঘ > ক > খ > গ। অতএব, ঘ সবার থেকে বড়।
৬৭.
A, B থেকে ৫ মিটার দক্ষিণে দাঁড়িয়ে আছে। C, A থেকে ৪ মিটার পশ্চিমে দাঁড়িয়ে আছে। B ও C এর মধ্যে দূরত্ব কত?
  1. √৪০ মিটার
  2. √৪১ মিটার
  3. √৪৫ মিটার
  4. √৪৯ মিটার
ব্যাখ্যা

B ও C এর মধ্যে দূরত্ব = √(৫ + ৪) = √৪১ মিটার
৬৮.
একটি সাংকেতিক ভাষাতে COMPUTER কে RFUVQNPC লেখা হয়। তাহলে ঐ ভাষায় MEDICINE কে কিভাবে লেখা হবে?
  1. EOJDJEFM
  2. MFEDJJOE
  3. EOJDEJFM
  4. MFEJDJOE
ব্যাখ্যা
এখানে সবগুলো অক্ষর উলটে গিয়ে প্রথম ও শেষটি ছাড়া বাকি গুলো এক অক্ষর পরের টা লেখা হয়েছে।
৬৯.
Wrestle : Arena :: ________ : ___________?
  1. Cricket: ball
  2. Farmer: Field
  3. Ring: Water
  4. Oxygen: plant
ব্যাখ্যা
এখানে Wrestle(মল্লবীর) দের ক্রীড়াস্থানকে বলে Arena।অর্থাৎ নিদিষ্ট ব্যক্তির সাথে তার কর্মক্ষেত্র কে দেখানো হয়েছে।সেক্ষেত্রে Farmer এর কার্যভূমি কৃষিক্ষেত্র(Field) হবে।
৭০.
৮৪ কেজি ধাতু গলিয়ে ৪০,০০০ পিন তৈরি করা হলো। প্রতিটি পিনের ওজন কত?
  1. ০.০০০২১ কেজি
  2. ০.০০২ কেজি
  3. ০.০০০২ কেজি
  4. ০.০০২১ কেজি
ব্যাখ্যা
৪০০০০ পিনের ওজন ৮৪ কেজি বা ৮৪০০০ গ্রাম
∴ ১ টি পিনের ওজন = ৮৪০০০/৪০০০০ = ২.১ গ্রাম = ০.০০২১ কিলো গ্রাম
৭১.
'অশ্ম' শব্দের অর্থ কী?
  1. ঘোড়া
  2. পাথর
  3. হাতি
  4. উপর
ব্যাখ্যা
অশ্ম
১ প্রস্তর; শিলা; পাষাণ; ২ শিলাজতু; bitumen
অশ্মমণ্ডল (বিশেষ্য ) পৃথিবীর প্রস্তরময় স্তর।
অশ্মর (বিশেষণ) ১ পাথুরে; প্রস্তরময়।

২ শিলা সম্বন্ধীয়।
অশ্ম রী (বিশেষ্য) পাথুরি নামক রোগ।
অশ্মীভূত (বিশেষণ) প্রস্তরীভূত; প্রস্তরে পরিণত; শিলীভূত; fossilized ।

সুত্রঃ বাংলা একাডেমি অভিধান।
৭২.
নিচের প্রশ্নবোধক(?) স্থানে কোনটি হবে?
  1. ৫৪
ব্যাখ্যা
প্রথম চিত্রে ২ × ৩ = ৬; ৬ × ৩ = ১৮; ১৮ × ৩ = ৫৪
সেভাবে দ্বিতীয় চিত্রে ৩ × ৩ = ৯; ৯ ×৩ = ২৭; ২৭ × ৩ = ৮১
৭৩.
স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে প্রচারিত ‘পিণ্ডির প্রলাপ’ কথিকার রচয়িতা ছিলেন কে?
  1. আবদুল গাফফার চৌধুরী
  2. তোয়াব খান
  3. সিকান্দার আবু জাফর
  4. এম আর আখতার মুকুল
ব্যাখ্যা
- স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে প্রচারিত ‘পিণ্ডির প্রলাপ’ কথিকার রচয়িতা ছিলেন তোয়াব খান।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অন্যান্য কথিকাসমূহ:
- চরমপত্র (এম আর আখতার মুকুল)
- জনতার সংগ্রাম (রণেশ দাশগুপ্ত, বিপ্রদাস বড়ুয়া প্রমুখ)
- পুতুল নাচের খেল (আবদুল গাফফার চৌধুরী)
- কাঠগড়ার আসামি (মুস্তাফিজুর রহমান)
- রক্তের অক্ষরে লিখি (মোহাম্মদ আবু জাফর)
- সাময়িকী (আবুল কাশেম সন্দ্বীপ)।
(তথ্যসূত্র: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র : পঞ্চম খণ্ড)
৭৪.
‘দ্য লিবারেশন অব বাংলাদেশ’ বইটি কার লেখা?
  1. সুখওয়ান্ত সিং
  2. মেজর রফিকুল ইসলাম
  3. আর্চার কে ব্লাড
  4. মেজর সি আর দত্ত
ব্যাখ্যা
- বাংলাদেশের ‍মুক্তিযুদ্ধের উপর ‘দ্য লিবারেশন অব বাংলাদেশ’ বইটি মেজর জেনারেল সুখওয়ান্ত সিং রচিত। এটির পুরো নাম হলো ‘ইন্ডিয়ান ওয়ার সিন্স ইন্ডিপেন্ডেন্স : দ্য লিবারেশন অব বাংলাদেশ’ (১৯৯৮)।
- মেজর জেনারেল সুখওয়ান্ত সিং ১৯৭১ সালে ভারতের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডে কর্মরত ছিলেন।
(তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো এবং আমাজন ডটকম)
৭৫.
চলতি ২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি লক্ষ্যমাত্রা কত বিলিয়ন মার্কিন ডলার?
  1. ৪৮ বিলিয়ন ডলার
  2. ৪৯ বিলিয়ন ডলার
  3. ৫১ বিলিয়ন ডলার
  4. ৫৪ বিলিয়ন ডলার
ব্যাখ্যা
- চলতি ২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশের মোট পণ্য ও সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা ৫১ বিলিয়ন মার্কিন ডলার।
- এর মধ্যে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ৪৩.৫ বিলিয়ন মার্কিন ডলার এবং সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার।
- গত ২০২০-২১ অর্খবছরে মোট লক্ষ্যমাত্রা ছিলো ৪৮ বিলিয়ন মার্কিন ডলার।
(তথ্যসূত্র: প্রথম আলো)
৭৬.
দেশের কোন খাতে সর্বাধিক শ্রমশক্তি নিয়োজিত?
  1. কৃষিখাত
  2. শিল্পখাত
  3. সেবাখাত
  4. পরিবহন খাত
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে বাংলাদেশের শ্রমশক্তি:
- মোট শ্রমশক্তি : ৬.৩৫ কোটি
- পুরুষ শ্রমশক্তি : ৪.৩৫ কোটি
- নারী শ্রমশক্তি : ২.০০ কোটি
বিভিন্ন খাতে নিয়োজিত শ্রমশক্তি:
- শিল্পখাতে : ২০.৪ ভাগ
- কৃষিখাতে : ৪০.৬ ভাগ
- সেবাখাতে : ৩৯ ভাগ।
(তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
৭৭.
দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে কোথায়?
  1. সোনাদিয়া
  2. মাতারবাড়ী
  3. পায়রা
  4. মিরসরাই
ব্যাখ্যা
- কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে। তবে এটি স্বতন্ত্র বন্দর নয়, চট্টগ্রাম সমুদ্র বন্দরের টার্মিনাল বন্দর হিসেবে নির্মিত হচ্ছে।
- মাতারবাড়ী বন্দরটি স্বতন্ত্র সমুদ্রবন্দর জাপানি সহযোগিতা সংস্থা জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় বন্দরটি নির্মিত হচ্ছে।
- ২০২০ সালের মার্চে ১৭,৭৭৭ কোটি টাকা ব্যয়ের মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ২০২৬ সালের ডিসেম্বরে এটির নির্মাণ কাজ সমাপ্ত হবে।
- এর আগে কক্সবাজার জেলার সোনাদিয়া এবং পটুয়াখালী জেলার পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও বিভিন্ন কারণে প্রকল্পগুলো থেকে সরকার সড়ে আসে।
(তথ্যসূত্র: প্রথম আলো)
৭৮.
বিবিএসের তথ্যানুসারে বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কত সংখ্যক লোক বসবাস করে?
  1. ১,১১৬ জন
  2. ১,১২৮ জন
  3. ১,১৪০ জন
  4. ১,১৫৫ জন
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2020 অনুসারে বাংলাদেশে:
- মোট জনসংখ্যা : ১৬.৮২ কোটি
- জনসংখ্যার ঘনত্ব : ১,১৪০ জন
- জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৩৭ শতাংশ
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার : ১.৩০ শতাংশ
- নারী ও পুরুষ অনুপাত : ১০০ : ১০০.২।
(তথ্যসূত্রঃ বিবিএস SVRS Report-2020)
৭৯.
দেশের কোথায় ভাসমান ফসল চাষ পদ্ধতির প্রচলন রয়েছে?
  1. চট্টগ্রাম
  2. পিরোজপুর
  3. ঝিনাইদহ
  4. গাজীপুর
ব্যাখ্যা
- পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় প্রায় দেড়শ বছর পূর্বে দেশের প্রথম ভাসমান ফসল চাষের প্রচলন ঘটে। বিল এলাকা হওয়ায় কচুরিপানা, শেওলা প্রভৃতি দ্বারা বেড তৈরি করে ভাসমান পদ্ধতিতে ফসল চাষ করা হয়ে থাকে।
- বর্তমানে পটুয়াখালী, বরিশাল ও গোপালগঞ্জসহ দেশের বন্যা ও জলাবদ্ধপ্রবণ এলাকাসমূহে ভাসমান পদ্ধতিতে ফসলের চাষ হচ্ছে।
(তথ্যসূত্র: কৃষিশিক্ষা- নবম-দশম শ্রেণী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে)
৮০.
কততম সংসদে নারীদের জন্যে সংরক্ষিত আসন ছিলো না?
  1. প্রথম সংসদ
  2. তৃতীয় সংসদ
  3. চতুর্থ সংসদ
  4. ষষ্ঠ সংসদ
ব্যাখ্যা
- চতুর্থ সংসদে নারীদের জন্যে কোন আসন ছিলো না।
- বর্তমান জাতীয় সংসদে মহিলাদের জন্যে সংরক্ষিত আসন সংখ্যা ৫০টি। ২০১১ সালে সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে সংসদের আসন সংখ্যা ৪৫টি থেকে ৫০টিতে উন্নীত করা হয়।
- প্রথম সংসদে নারীদের জন্যে সংরক্ষিত আসন ছিলো ১৫টি।
- দ্বিতীয় ও তৃতীয় সংসদে ৩০টি।
- পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম সংসদে ৩০টি করে।
- অষ্টম সংসদে ৪৫টি।
(তথ্যসূত্র: সংসদ সচিবালয় ওয়েবসাইট)
৮১.
নিচের কোনটি সরকারের প্রশাসনিক কাঠামোর স্তর নয়?
  1. জেলা প্রশাসন
  2. সিটি কর্পোরেশন
  3. সচিবালয়
  4. বিভাগীয় প্রশাসন
ব্যাখ্যা
- বাংলাদেশ সরকারের প্রশাসনিক কাঠামো কেন্দ্রীয় প্রশাসন ও মাঠ প্রশাসনে বিভক্ত।
- সচিবালয় হলো সর্বোচ্চ স্তর বা কেন্দ্রীয় প্রশাসন।
- বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনকে মাঠ প্রশাসন ধরা হয়।
- এছাড়া, প্রশাসন ব্যবস্থায় বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বিভাগ, অধিদপ্তর ও দপ্তর রয়েছে।
অন্যদিকে,
- সিটি কর্পোরেশন হলো শহরাঞ্চলের স্থানীয় সরকার প্রতিষ্ঠান।
(তথ্যসূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
৮২.
নিচের কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য নয়?
  1. ফ্রান্স
  2. রাশিয়া
  3. যুক্তরাজ্য
  4. ইতালি
ব্যাখ্যা
- জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার মধ্যে নিরাপত্তা পরিষদ অন্যতম। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব এই পরিষদের উপর ন্যস্ত। এটিকে জাতিসংঘের সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা বিবেচনা করা হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে পাঁচটি হলো স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য।
পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র হলো:
- যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- চীন
- যুক্তরাজ্য
- ফ্রান্স।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগুলো দুই বছরের জন্যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হয়।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৮৩.
দোহা রাউন্ড কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. সংক্রামক রোগের বিস্তার রোধ
  2. বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সংস্কার
  3. জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস
  4. ওজোনস্তর সুরক্ষা
ব্যাখ্যা
- Doha Round হলো WTO কর্তৃক গৃহীত বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সংস্কার বিষয়ক সংলাপ বা কর্মপরিকল্পনা।
- ২০০১ সালে কাতারের দোহায় WTO এর চতুর্থ মন্ত্রীপর্যায়ের সম্মেলনে আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যে বাধা হ্রাসকরণ এবং WTO এর বাণিজ্য সংক্রান্ত বিধিবিধানের সংস্কারের লক্ষ্যে দোহা রাউন্ডের সূত্রপাত হয় যা এখনো চলমান।
- এটিকে Doah Development Agenda নামেও অভিহিত করা হয়।
(তথ্যসূত্র: WTO ওয়েবসাইট)
৮৪.
ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. নাফতালি বেনেট
  2. বেনঞ্জামিন নেতানিয়াহু
  3. শিমন পেরেজ
  4. ইয়ার লাপিড
ব্যাখ্যা
- ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী হিসেব গত ১৩ জুন ২০২১ দায়িত্বগ্রহণ করেন ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট। এর মাধ্যমে লিকুদ পার্টির নেতা বেনঞ্জামিন নেতানিয়াহু‘র ১২ বছরের প্রধানমন্ত্রীত্বের অবসান হয়।
- নাফতালি বেনেট পরবর্তী দু্ই বছর দেশটির ১৩তম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। দুইবছর পর বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও ইয়াশ আদিত পার্টির নেতা ইয়ার লাপিড প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
- মনসুর আব্বাস নেতৃত্বাধীন ইসলামিক আরব লিস্ট ইসরাইলের বর্তমান কোয়ালিশন সরকারের অন্যতম শরিক।
(তথ্যসূত্র: আল জাজিরা)
৮৫.
G-7 জোটের বর্তমান সভাপতি কে?
  1. জো বাইডেন
  2. বরিস জনসন
  3. ইমানুয়েল ম্যাক্রো
  4. ইউশিহিদে সুগা
ব্যাখ্যা
- G-7 (Group of Seven) জোটের বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
- গত ১১-১৩ জুন ২০২১ যুক্তরাজ্যের কর্নওয়াল শহরের কার্বিস বে সমুদ্র সৈকতে ৪৭তম G-7 (Group of Seven) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, জাপান ও ইউরোপিয়ান ইউনিয়ন অংশ নেয়।
- G-7 হলো বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের অর্থনৈতিক ফোরাম।
(তথ্যসূত্র: G-7 ওয়েবসাইট)
৮৬.
চাঁদের বুকে প্রথম পদার্পণ করেন কে?
  1. ইউরি গ্যাগারিন
  2. মাইকেল কলিন্স
  3. বাজ অলড্রিন
  4. নিল আর্মস্ট্রং
ব্যাখ্যা
- ১৯৬৯ সালের ১৬ জুলাই মার্কিন মহাকাশ সংস্থা নাসা চাঁদের উদ্দেশ্যে অ্যাপোলো-১১ মিশন প্রেরণ করে। এই মিশনে নভোচারী ছিলো তিনজন।
এরা হলেন:
- নিল আর্মস্ট্রং
- বাজ অলড্রিন এবং
- মাইকেল কলিন্স।
- ২০ জুলাই প্রথমে নিল আর্মস্ট্রং এবং তার কিছুক্ষণ পর বাজ অলড্রিন চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেন।
- মাইকেল কলিন্স কমান্ড মডিউল কলম্বিয়ায় অবস্থান করছিলেন।
- ২৪ জুলাই এরা পৃথিবীতে ফিরে আসেন।
(তথ্যসূত্র: প্রথম আলো)
৮৭.
সম্প্রতি চীনের লং মার্চ ৫বি নামের রকেটটি কোথায় আছড়ে পড়ে?
  1. ভারত মহাসাগর
  2. উত্তর প্রশান্ত মহাসাগর
  3. আটলান্টিক মহাসাগর
  4. দক্ষিণ মহাসাগর
ব্যাখ্যা
- গত ৯ মে ২০২১ মালদ্বীপের পশ্চিমে ভারত মহাসাগরে চীন উৎক্ষেপিত লং মার্চ ৫বি নামের একটি রকেটের অংশবিশেষ আছড়ে পড়ে।
- রকেটটি পৃথিবীর কক্ষপথের উদ্দেশ্যে গত ২৯শে এপ্রিল চীনের হাইনান দ্বীপের ওয়েনচ্যাং স্পেস কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।
- গত বছরও চীনের লং মার্চ সিরিজের একটি রকেটের টুকরো আইভরি কোস্টের একটি গ্রামে আছড়ে পড়েছিলো।
(তথ্যসূত্র: বিবিসি বাংলা)
৮৮.
‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’ হলো-
  1. ইরাকি শিয়াদের সশ্বস্ত্র সংগঠন
  2. আফগানিস্তানের তালেবান বিরোধী জোট
  3. পশ্চিম সাহারার স্বাধীনতাকামী গোষ্ঠী
  4. কাশ্মিরী বিদ্রোহী গোষ্ঠী
ব্যাখ্যা
- পপুলার মোবিলাইজেশন ফোর্স বা হাশদ আল শাব্বি ইরাকের শিয়া মিলিশিয়া সংগঠনগুলোর জোট। এটি ২০১৪ সালে ইরাকে ইসলামিক স্টেটের উত্থানকালে গঠিত হয়।
- ২০১৮ সালে ইরাক সরকার হাশদ আল শাব্বি বা পপুলার মোবিলাইজেশন ফোর্সকে ইরাকে প্যারামিলিটারি বাহিনী হিসেবে অন্তর্ভুক্ত করে। এই বাহিনীর সদস্য সংখ্যা লক্ষাধিক।
- ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরের নিকট মার্কিন ড্রোন হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সের ডেপুটি কমান্ডার আবু মাহাদী আল মুহানদিস। একই হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাশেম সুলাইমানিও নিহত হন।
(তথ্যসূত্রঃ আনাদুলু এজেন্সি)
৮৯.
২০২১ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য কী?
  1. প্রকৃতির জন্যে সময়
  2. বাস্তুসংস্থান পুনরুদ্ধার
  3. জ্বীবাশ্ম জ্বালানি পরিহার করি
  4. নির্মল বায়ু সুস্থ জীবন
ব্যাখ্যা
- প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। ২০২১ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো ‘বাস্তুসংস্থান পুনরুদ্ধার’।
- এ বছর বিশ্ব পরিবেশ দিবসের আয়োজক দেশ পাকিস্তান।
- ২০২১-২০৩০ হলো জাতিসংঘের বাস্তুসংস্থান পুনরুদ্ধার দিবস।
(তথ্যসূত্র: UNEP ওয়েবসাইট)
৯০.
বায়ু দ্বারা ক্ষয়কার্য অধিক সংঘটিত হয় কোথায়?
  1. মেরুঅঞ্চলে
  2. নদী অববাহিকায়
  3. মরুঅঞ্চলে
  4. উপকূলবর্তী অঞ্চলে
ব্যাখ্যা
- ভূপৃষ্ঠের ধীরগতির ক্ষয়কার্যের অন্যতম নিয়ামক হলো বায়ু। বায়ু দ্বারা ক্ষয়কার্যের পরিমাণ সর্বাধিক হয় মরুভূমিতে। মরু এলাকা শুষ্ক, বৃষ্টিহীন ও গাছপালা শূন্য হওয়ায় সেখানকার মাটির সুদৃঢ় নয়। যার কারণে বায়ুপ্রবাহের আঘাতে এই অঞ্চলের শিলা সহজেই বাহিত হয়ে ধীর পরিবর্তনের মাধ্যমে ক্ষয় সাধন করে।
(তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৯১.
গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স-২০২১ অনুসারে ২০১৯ সালে বিশ্বের শীর্ষ ক্ষতিগ্রস্ত দেশ কোনটি?
  1. জাপান
  2. পুয়ের্টোরিকো
  3. হাইতি
  4. মোজাম্বিক
ব্যাখ্যা
- জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান জার্মানওয়াচ প্রকাশিত গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স-২০২১ অনুসারে ২০১৯ সালে বিরূপ আবহাওয়াজনিত কারণে বিশ্বের শীর্ষ ক্ষতিগ্রস্ত দেশসমূহ:
- প্রথম : মোজাম্বিক
- দ্বিতীয় : জিম্বাবুয়ে
- তৃতীয় : বাহামাস।
অন্যদিকে,
- ২০০০-২০১৯ সময়ের শীর্ষ ক্ষতিগ্রস্ত দেশ : পুয়ের্টোরিকো।
(তথ্যসূত্র: গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স-২০২১)
৯২.
কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে কোন ধরনের পর্বতের সৃষ্টি হয়েছে?
  1. ভঙ্গিল পর্বত
  2. ল্যাকোলিথ পর্বত
  3. আগ্নেয় পর্বত
  4. চ্যুতি-স্তূপ পর্বত
ব্যাখ্যা
- সমুদ্রতল থেকে এক হাজার মিটারের অধিক উঁচু সুবিস্তৃত ও খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলা হয়। কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তাকে ভঙ্গিল পর্বত বলা হয়।
- ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য হলো ভাঁজ।
- এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা প্রভৃতি ভঙ্গিল পর্বতের উদাহরণ।
(তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৯৩.
পাটনি চর কোথায় অবস্থিত?
  1. নোয়াখালী
  2. ভোলা
  3. সুন্দরবন
  4. লক্ষ্মীপুর
ব্যাখ্যা
- নদীর মাঝে বা মোহনায় পলি সঞ্চিত হয়ে জেগে উঠা ভূখণ্ড চর নামে পরিচিত।
বাংলাদেশের বিভিন্ন চরের অবস্থান:
সুন্দরবনের চরসমূহ:
- পাটনি চর
- দুবলার চর।
লক্ষ্মীপুর জেলার চরসমূহ:
- চর গজারিয়া
- চর আলেকজান্ডার।
-ভোলা জেলার চরসমূহ:
- চরফ্যাশন
- চর মানিক
- চর কুকড়ি মুকড়ি
- চর নিউটন
- চর নিজাম প্রভৃতি।
নোয়াখালী জেলার চরসমূহ:
- ভাসান চর
- সুবর্ণ চর
- চর শ্রীজনী
- চর শাহাবানী প্রভৃতি।
ফেনী জেলার চরসমূহ:
- মুহুরীর চর
রাজশাহী জেলার চর:
- নির্মল চর
(তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন)
৯৪.
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কত সালে সুশাসন সম্পর্কিত নীতিমালা গ্রহণ করে?
  1. ১৯৯২ সালে
  2. ১৯৯৫ সালে
  3. ১৯৯৮ সালে
  4. ২০০১ সালে
ব্যাখ্যা
- ১৯৯৫ সালের অক্টোবরে বিশ্বের প্রথম বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক হিসেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) সুশাসন সম্পর্কিত নীতিমালা বা পলিসি গ্রহণ করে।
- সংস্থাটির মতে একটি দেশের উন্নয়নের জন্যে অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনায় ক্ষমতা চর্চার প্রক্রিয়াই হলো গভর্ন্যান্স।
- দারিদ্র্য দূরীকরণ বিষয়ক ADB এর তিনটি কৌশলের একটি হলো সুশাসন।
- ADB এর মতে সুশাসনের মূল উপাদান চারটি।
এগুলো হলো:
- জবাবদিহিতা
- স্বচ্ছতা
- অংশগ্রহণ
- ভবিষ্যৎবাণী।
(তথ্যসূত্র: এশীয় উন্নয়ন ব্যাংক ওয়েবসাইট)
৯৫.
কিশোর অপরাধের জন্যে প্রধানত দায়ী?
  1. মূল্যবোধের অবক্ষয়
  2. দারিদ্র্য
  3. অশিক্ষা
  4. অপসংস্কৃতি
ব্যাখ্যা
- অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের দ্বারা সংগঠিত অপরাধই হলো কিশোর অপরাধ।
- এটি আমাদের দেশের একটি অন্যতম সামাজিক সমস্যা। এর প্রধান কারণ হলো দারিদ্র্য।
- এছাড়া, খেলাধূলা ও চিত্তবিনোদনের অভাব, আদর-যত্নের অভাব, সামাজিকীরণের অনুকূল পরিবেশের অনুপস্থিতি প্রভৃতি কিশোর অপরাধ সংঘটনের জন্যে দায়ী।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
৯৬.
কাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা কে?
  1. ভলতেয়ার
  2. ম্যাকিয়াভেলি
  3. মন্টেস্কু
  4. স্টুয়ার্ট মিল
ব্যাখ্যা
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হলো সরকারের তিনটি বিভাগ যথা: শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করে দেওয়া।
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা বলা হয় ফরাসি দার্শনিক মন্টেস্কু কে।
- তিনি ১৭৪৮ সালে সর্বপ্রথম তার The Spirit of Laws বইয়ে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আধুনিক ব্যাখ্যা প্রদান করেন।
(তথ্যসূত্রঃ পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)