পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
পরীক্ষা – ৩৪: GK – আন্তর্জাতিক বিষয়াবলি বিভিন্ন পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
ইউরোপীয় ইউনিয়ন অধিভুক্ত মোট কয়টি দেশের মুদ্রা ’ইউরো‘?
  1. ক) ১৯
  2. খ) ২০
  3. গ) ২১
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত মোট দেশের সংখ্যা  ২৭ টি। 
- এদের মধ্যে এখন পর্যন্ত ১৯ টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।

দেশগুলো হল: 
- অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি ও ফিনল্যান্ড।

অন্যদিকে, 
- এছাড়া ইইউ সদস্য নয় এমন অ্যান্ডোরা, সানম্যারিনো, ভ্যাটিকান সিটি, মোনাকো, মন্টিনিগ্রো ও কসোভোতে ইউরো মুদ্রা চালু আছে।
- ইইউভুক্ত ডেনমার্ক ইউরো মুদ্রা গ্রহণ করবে না।

এছাড়াও, 
- বাকি ৭টি ইইউ সদস্য দেশ - যথাঃ বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেকপ্রজাতন্ত্র, রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড এবং সুইডেন ইউরো মুদ্রা গ্রহণের প্রক্রিয়াধীন। বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া অন্যদের চেয়ে অনেকটাই এই দৌড়ে এগিয়ে আছে। 

উল্লেখ্য যে, 
- ১ জানুয়ারি ১৯৯৯ সালে প্রথম ইউরো মুদ্রা চালু হয় যা ২০০২ সালে ১ জানুয়ারি থেকে একক অফিশিয়াল মুদ্রা হিসেবে কার্যকর হয়।

উৎস:  ইইউ ওয়েবসাইট
.
’ব্রেক্সিট’ কার্যকর করা হয় কবে?
  1. ক) ৩০ জানুয়ারি, ২০২০
  2. খ) ৩১ জানুয়ারি, ২০২০
  3. গ) ৩১ ডিসেম্বর ২০১৯
  4. ঘ) ২৯ সেপ্টেম্বর, ২০২০
ব্যাখ্যা
- ব্রেক্সিট হলো ‘ব্রিটিশ এক্সিট’ বা যুক্তরাজ্যের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া।
- ২০২০ সালের ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকরের মাধ্যমে ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করে।
- ২০১৬ সালের ২৩শে জুন যুক্তরাজ্যে অনুষ্ঠিত গণভোটে ৫২ শতাংশ জনগণ ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করার পক্ষে ভোট দেয়।
- এতে ২০১৯ সালের ২৯শে মার্চ ব্রেক্সিট তারিখ নির্ধারিত হলেও তা দুই দফায় বৃদ্ধি করে সর্বশেষ ৩১ জানুয়ারি ২০২০ কার্যকর হয়।
- এর আগে ১৯৭৩ সালে যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয়।

সূত্র: বিবিসি
.
কোন দুটি দেশের মধ্যে শাত-ইল-আরব জলপথকে কেন্দ্র করে যুদ্ধ সংঘটিত হয়?
  1. ক) সৌদি আরব-ইয়েমেন
  2. খ) বাহরাইন-ইরান
  3. গ) ইরাক-কুয়েত
  4. ঘ) ইরাক-ইরান
ব্যাখ্যা
‘শাত-ইল-আরব’: 
-  এই জলপথের অবস্থান পারস্য উপসাগরে।
- এর মালিকানা নিয়ে দীর্ঘদিন থেকে ইরাক ও ইরানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।
- বর্তমানে এটি ইরানের দখলে রয়েছে। 
- ১৯৮০-১৯৮৮ সাল পর্যন্ত শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধ চলে।
- তাঁর আগে, শাত-ইল আরব জলপথকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে বিরোধ অবসানের উদ্দেশ্যে ১৯৭৫ সালের ১৩ জুন আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
- এতে ইরানের পক্ষে রেজা শাহ পাহলভী এবং ইরাকের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন স্বাক্ষর করেন।
- তবে চুক্তি স্বাক্ষরের পাঁচ বছরের মাথায় দেশ দুটি শাত-ইল আরবকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়ে পড়ে।
- চুক্তির বিষয়বস্তু ছিল শাত-ইল-আরব সহ বিরোধপূর্ণ সীমানা নিয়ে ইরাক ও ইরানের মধ্যে মীমাংসা।

তথ্যসূত্র: হিস্টরি.কম এবং ব্রিটানিকা।
.
মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
  1. ক) আনোয়ার ইব্রাহীম
  2. খ) মাহাতির মোহাম্মদ
  3. গ) মুহিউদ্দিন ইয়াসিন
  4. ঘ) ইসমাইল সাবরি ইয়াকুব
ব্যাখ্যা
গত ১৯ নভেম্বর, ২০২২ সালে মালয়েশিয়াতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। 

- আনোয়ার ইব্রাহিমের সরকারবিরোধী জোট পাকাতান হারাপান (পিএইচ) ৮২টি আসন নিয়ে প্রথম হয়।
- এরপর ৭৩টি আসন নিয়ে দ্বিতীয় হয় সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের জোট পেরিকাতান ন্যাশনাল (পিএন)। আর ৩০টি আসন নিয়ে তৃতীয় হয় ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনাল (বিএন)।
- মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী, রাজনৈতিক দলগুলো সরকার গঠনে ব্যর্থ হলে রাজা হস্তক্ষেপ করেন।
- ২৪ নভেম্বর সকালে ইস্তানা নেগারা রাজপ্রাসাদ থেকে এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়। এর মাধ্যমে আনোয়ার ইব্রাহিমের দীর্ঘ তিন দশকের প্রতীক্ষার অবসান হলো।

উৎস: আন্তর্জাতিক গণমাধ্যম।
.
নিচের কোন দেশটি সাবেক সোভিয়েত ইউনিয়ন ভুক্ত নয়?
  1. ক) ইউক্রেন
  2. খ) কিরগিজস্তান
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) এস্তোনিয়া
ব্যাখ্যা
প্রদত্ত অপশনগুলোর মধ্যে কেবল আফগানিস্তান সাবেক সােভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ ছিল না।

সোভিয়েত ইউনিয়ন:
- ১৯২২ সালে এক চুক্তির মাধ্যমে রাশিয়ান কমিউনিস্ট পার্টির প্রধান ভ্লাদিমির লেনিনি সোভিয়েত ইউনিয়ন গঠন করেন।
- ১৯২২ সালের ৩০ ডিসেম্বর এই চুক্তি সম্পন্ন হয়। প্রথম রাশিয়া,বেলারুশ, ইউক্রেন ও কাকেশাসীয় অঞ্চলের ইউনিট বর্তমান জর্জিয়া, আর্মেনিয়া ও আজারবাইজান মিলে এই চুক্তি স্বাক্ষর করে। পাশাপাশি অন্যান্য দেশেরও সোভিয়েত ইউনিয়নে অন্তর্ভুক্তির জন্য নমনীয় নীতি রাখা হয়।
- যার ফলে ১৯৪০ সাল নাগাদ সোভিয়েত ইউনিয়নের সদস্য সংখ্য ১৫ এর কোঠায় গিয়ে পৌঁছায়। দেশগুলো হল: 

১. রাশিয়া
২. ইউক্রেন
৩. বেলারুশ
৪. মলদোভা
৫. এস্তোনিয়া
৬. লাটভিয়া
৭. লিথুয়ানিয়া
৮. জর্জিয়া
৯. আর্মেনিয়া
১০. আজারবাইজান
১১.উজবেকিস্তান
১২. কাজাখস্তান
১৩. কিরগিজস্তান
১৪. তাজাকিস্তান 
১৫. তুর্কমেনিস্তান।

পরবর্তীতে, 
- ১৯৯১ সালের ২৫ ডিসেম্বর সােভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের পদত্যাগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সােভিয়েত ইউনিয়নের পতন ঘটে। 

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কতটি?
  1. ক) ০৫
  2. খ) ১০
  3. গ) ১৫
  4. ঘ) ২০
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ/United Nations Security Council:
জাতিসংঘ সনদ অনুসারে বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য নিরাপত্তা পরিষদ দায়িত্ব পালন করে থাকে। জাতিসংঘ সনদের পঞ্চম অধ্যায় (২৩ - ৩২ নং অনুচ্ছেদ) - এ নিরাপত্তা পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়।
⤇ সনদের ২৩ নং অনুচ্ছেদ অনুসারে এর সদস্য সংখ্যা মোট ১৫টি। তার মধ্যে স্থায়ী সদস্য ৫টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন) এবং ২ বছরের মেয়াদে বাকি ১০টি সদস্য নির্বাচন করা হয়ে থাকে।
⤇ সব সদস্য রাষ্ট্রের একটি করে ভোট দেওয়া ক্ষমতা রয়েছে। স্থায়ী ৫ সদস্যের রয়েছে ভেটো (Veto - আমি মানি না) প্রদান করার ক্ষমতা।
------------------
⤇ জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গঠনের কথা বলা হয়েছে।
⤇ সনদের ২৪ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের কাজ, দায়িত্ব ও ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে।
⤇ সনদের ২৭ নং অনুচ্ছেদে পরিষদের ভোটিং পদ্ধতি ও ২৮নং অনুচ্ছেদে এর কাজের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে।
-----------------
⤇ ১৯৬৩ সালে সনদের ২৩নং অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের সদস্য ১১ থেকে বাড়িয়ে ১৫ করা হয় যা ১৯৬৫ সাল থেকে কার্যকর হয়।
⤇ নিরাপত্তা পরিষদ জাতিসংঘের নতুন সদস্য গ্রহনের জন্য, জাতিসংঘের মহাসচিব নির্বাচনের জন্য এবং কোন দেশের অবস্থা বিবেচনা করে সামরিক ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করে থাকে যা সাধারণ পরিষদে ন্যূনতম দুই-তৃতীয়াংশ ভোটে পাশের মাধ্যমে কার্যকর হয়।
⤇ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব সদস্য দেশগুলোর নামের আদ্যক্ষর অনুসারে পরিবর্তিত হয়। সভাপতিত্বের মেয়াদ - ১ মাস।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
.
২০২৩ সালে অনুষ্ঠিতব্য কপ-২৮ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) গ্লাসগো, স্কটল্যান্ড
  2. খ) শারম আল শেখ, মিশর
  3. গ) আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) দোহা, কাতার
ব্যাখ্যা
- ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ সালে ২৮তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
- ৭ থেকে ১৮ নভেম্বর ২০২২ সালে ২৭তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৭ অনুষ্ঠিত হয়েছে শারম আল শেখ, মিশর। ( এখন পর্যন্ত এটিই সর্বশেষ সম্মেলন )
- ১ থেকে ১২ নভেম্বর ২০২১ সালে ২৬তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৬ অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে।

উল্লেখ্য যে, 
- প্রথম জাতিসংঘ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় জার্মানির বার্লিনে ১৯৯৫ সালে।
- ২০১৫ সালে অনুষ্ঠিত ঐতিহাসিক কপ-২১ সম্মেলনে সদস্য দেশগুলো প্যারিস চুক্তিতে অনুমোদন দেয়। 
- কপ-২৭ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে ঐতিহাসিক ‘লস অ্যান্ড ড্যামেজ’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তথ্যসূত্র: UNFCCC ওয়েবসাইট এবং Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
.
নিচের কোন দেশটি সামরিক সহযোগীতামূলক জোট ন্যাটোর অন্যতম সদস্য?
  1. ক) সুইডেন
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) ইউক্রেন
  4. ঘ) বুলগেরিয়া
ব্যাখ্যা
প্রদত্ত অপশনগুলোর মধ্যে কেবলমাত্র বুলগেরিয়া ন্যাটোর সদস্য। 

NATO:
- এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- NATO প্রধানত একটি সামরিক জোট যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়।

- ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি।
- ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি।  
- উত্তর মেসিডোনিয়া ন্যটোর সর্বশেষ সদস্য।
- তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
- সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে রাশিয়ার দুই প্রতিবেশী দেশ সুইডেন-ফিনল্যান্ড। 

- ন্যাটোর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।

তথ্যসূত্র:  ন্যাটো ওয়েবসাইট।
.
’গ্লাসনস্ত’নীতি দ্বারা মূলত: নীচের কোনটি বোঝানো হয়ে থাকে?
  1. ক) অর্থনৈতিক সংস্কার কর্মসূচি
  2. খ) খোলামেলা আলোচনা
  3. গ) সমাজতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে সামাঞ্জস্য বিধান
  4. ঘ) ইউরোপ এবং এশিয়ার মধ্যে উন্মুক্ত বানিজ্য
ব্যাখ্যা
- সেভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ১৯৮৫ সালে ক্ষমতাসীন হওয়ার পর গ্লাস্তনস্ত এবং পেরেস্ত্রইকা নামে দুটির সংস্কারমূলক নীতি গ্রহণ করেন।
- এর মধ্যে গ্লাস্তনস্ত ছিলো রাজনৈতিক সংস্কার কর্মসূচি এবং পেরেস্ত্রইকা ছিলো অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বিষয়ক নীতি।
- সোভিয়েত নাগরিকদের ব্যাক্তি স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি খোলামেলা আলোচনার যে মুক্ত ব্যবস্থা চালু করেছিলেন তাই গ্লাসনস্ত নীতি হিসেবে অভিহিত।
- মিখাইল গর্বাচেভ ১৯৯০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

 গ্লাসনস্ত:
- গ্লাসনস্ত অর্থ 'খোলা দুয়ার'।
- সাবেক সোভিয়েত ইউনিয়নে আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক পুনর্গঠনের যে প্রক্রিয়া শুরু হয়েছিল তার জন্য রাজনৈতিক সংস্কার ও গণসমর্থন প্রয়োজন ছিল। আর এজন্য গ্লাসনস্ত নীতি গ্রহণ করা হয়।
- গ্লাসনস্তের আওতায় রাষ্ট্রীয় রাজনৈতিক শাসনব্যবস্থায় যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল তা হলো-
১. সকল পর্যায়ে নির্বাচিত পদে পর পর দুবারের বেশি কেউ নির্বাচিত হতে পারবে না;
২. কংগ্রেস অব পিপলস ডেপুটি হবে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃত্ব এবং এর সদস্য সংখ্যা হবে ২২৫০;
৩. ডেপুটিদের মধ্য থেকে একটি স্থায়ী কার্যনির্বাহী সুপ্রিম সোভিয়েত নির্বাচিত হবে;
৪. কংগ্রেস অব পিপলস ডেপুটি গোপন ব্যালটে রাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন করবে।

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান।
১০.
মধ্যপ্রাচ্যের দেশ কাতারের মুদ্রা কোনটি?
  1. ক) রিয়াল
  2. খ) দিনার
  3. গ) পাউন্ড
  4. ঘ) দিরহাম
ব্যাখ্যা

রিয়াল যেসব দেশের ‍মুদ্রা:
- কাতার
- সৌদি আরব
- ওমান
- ইয়েমেন
- ইরান
- কম্বোডিয়া ও
- ব্রাজিল।
পাউন্ড যেসব দেশের ‍মুদ্রা:
- মিশর
- সিরিয়া
- লেবানন
- যু্ক্তরাজ্য (পাউন্ড স্টার্লিং)
দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত
- মরক্কো
দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক
- কুয়েত
- জর্ডান
- বাহরাইন
- আলজেরিয়া ও
- তিউনেশিয়া


তথ্যসূত্র: ব্রিটানিকা

১১.
২০২২ সালে পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি বংশোদ্ভুত শিল্পীর নাম কী?
  1. ক) পনির হোসেন
  2. খ) ফাহমিদা আজিম
  3. গ) তন্বী নন্দিনী ইসলাম
  4. ঘ) মনসুর আহমদ
ব্যাখ্যা

 পুলিৎজার পুরস্কার:

 - এটি সাংবাদিকতার ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে মর্যাদাকর সম্মাননা। তবে সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য এবং সংগীত ক্ষেত্রে অবদানের জন্যেও পুলিৎজার পুরস্কার প্রদান করা হয়।
- যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পুলিৎজার পুরস্কার প্রদান করা হয়।
- মার্কিন সাংবাদিক জোসেফ পুলিৎজার এই পুরস্কার প্রবর্তন করেন। ১৯১৭ সাল থেকে পুলিৎজার পুরস্কার প্রদান করা হচ্ছে। তবে এই পুরস্কার কেবল মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অবদানের জন্যে প্রদান করা হয়।
- ২০১৮ সালে  প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার পান রয়টার্সের আলোকচিত্রী পনির হোসেন। 
- ২০২২ সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন - চিত্রশিল্পী ফাহমিদা আজিম। ‘হাউ আই এসকেপড আ চাইনিজ ইন্টারমেন্ট ক্যাম্প’ (যেভাবে একটি চীনা বন্দিশিবির থেকে পালিয়ে এসেছি) শিরোনামের ইলাস্ট্রেটেড রিপোর্টে অলঙ্করণের জন্য তাকে সাংবাদিকতা ও প্রকাশনার এই সম্মানজনক পুরস্কার দেওয়া হয়েছে। 

অন্যদিকে, 
- ইন সেনসোরিয়াম: নোটস ফর মাই পিপল' বইয়ের জন্য নন ফিকশন বিভাগে কারকাস পুরস্কার- ২০২২ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কথাসাহিত্যিক ও ব্রুকলিনের প্রসাধন ও সুগন্ধি প্রতিষ্ঠান তানাইস-এর প্রতিষ্ঠাতা তন্বী নন্দিনী ইসলাম।
- ২০২২ সালে ব্রিটিশ এম্পায়ারড মেডেল (BEM) খেতাব লাভ করেন - বাংলাদেশি ব্রিটিশ নাগরিক মনসুর আহমদ।

উৎস: জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যম। 

১২.
যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের রাজনৈতিক দলের নাম কি?
  1. ক) কনজারভেটিভ পার্টি
  2. খ) লিবারেল ডেমোক্রেটিক পার্টি
  3. গ) লেবার পার্টি
  4. ঘ) রিপাবলিকান পার্টি
ব্যাখ্যা
ঋষি সুনাক যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। 
- তিনি ব্রিটেনের অন্যতম রাজনৈতিক দল  কনজারভেটিভ পার্টির নেতা।
- ২০০ বছরের ইতিহাসে ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিক।
- তার আগে প্রধানমন্ত্রী ছিলেন লিজ ট্রাস। মাত্র ৪৫ দিনের জন্য ক্ষমতায় ছিলেন তিনি। 

তথ্যসূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম।
১৩.
’ইউরোপের রুটির ঝুড়ি’ বলা হয় কোন দেশকে?
  1. ক) রাশিয়া
  2. খ) নরওয়ে
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) ইউক্রেন
ব্যাখ্যা
ইউরোপের শস্য ভাণ্ডার খ্যাত ইউক্রেনের উর্বর ভূমিতে গম, সানফ্লাওয়ার এবং অন্যান্য দানাদার জাতীয় শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়।
- ইউক্রেন বিশ্ববাজারে প্রতিবছর ৪০ থেকে ৫০ মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য রপ্তানি কর থাকে।
- এজন্য ইউক্রেনকে ইউরােপের রুটির ঝুড়ি বলা হয়। 
 
সান জোয়াকিন ভ্যালি (San Joaquin Valley)কে বিশ্বের রুটির ঝুড়ি (ব্রেডবাস্কেট) বলা হয়ে থাকে। এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত, যা যুক্তরাষ্ট্রের কৃষি উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ যোগানদাতা।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
১৪.
মানব কল্যানের স্বীকৃতি স্বরুপ নিম্নের কোন সংস্থাটি শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছে?
  1. ক) OECD (Organization for Economic Co-operation and Development)
  2. খ) OPEC (Organization of the Petroleum Exporting Countries)
  3. গ) OPCW (Organization for the Prohibitions of Chemical Weapons)
  4. ঘ) OIC (Organization of Islamic Cooperation)
ব্যাখ্যা
OPCW (Organizations for the Prohibitions of Chemical Weapons) রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এটি ১৯৯৭ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর সদরদপ্তর নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি।
- এটি ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায়।
- বর্তমান মহাপরিচালক ফার্নান্দো আরিয়াস।

সূত্র: OPCW ওয়েবসাইট।
১৫.
ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দক্ষিণ এশিয়ার কোন দেশের অন্যতম রাজনৈতিক দল?
  1. ক) পাকিস্তান
  2. খ) ভারত
  3. গ) মিয়ানমার
  4. ঘ) শ্রীলংকা
ব্যাখ্যা
মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির রাজনৈতিক দলের নাম ন্যাশনাল লীগ ফর ডেমােক্রেসি (NLD)।
- ২০১৫ সালে দেশটিতে অনুষ্ঠিত হয় প্রথম সাধারণ নির্বাচন। এতে জয়লাভ করে অং সান সু চি'র দল ন্যাশনাল লিগ ফর ডেমােক্রেসি (NLD)।
- দেশটিতে দ্বিতীয়বারের মতাে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৮ নভেম্বর, ২০২০। এ নির্বাচনেও জয়লাভ করে NLD।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি ২০২১ মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নেয় এবং অং সান সুচি-সহ অন্য রাজনীতিক নেতা ও কয়েকশ' আইনপ্রণেতাকে আটক করে।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, সাম্প্রতিক সমাচার এবং বিভিন্ন পত্রিকা।
১৬.
সম্প্রতি কোন দেশে নীতি পুলিশ বা মোরাল পোলিসিং ভেঙ্গে দেয়া হয়েছে?
  1. ক) আফগানিস্তান
  2. খ) পাকিস্তান
  3. গ) তুর্কিয়ে
  4. ঘ) ইরান
ব্যাখ্যা
ইরানের নীতি পুলিশ:

- ইরানের অ্যাটর্নি জেনারেল একটি ধর্মীয় সম্মেলনে বলেছেন, ইসলামি নীতি- নৈতিকতা নিয়ে খবরদারি করার জন্য তৈরি সেদেশের বিশেষ পুলিশ বাহিনীকে ভেঙে দেওয়া হয়েছে বা বিলুপ্ত করা হয়েছে। 
- হিজাব না পরার জন্য এই বাহিনীর হাতে আটক মাহসা আমিনি নামে ২২ বছরের এক তরুণীর মৃত্যুর পর ইরানে গত আড়াই মাস ধরে চলা সহিংস বিক্ষোভের প্রেক্ষাপটে ইরান সরকার এই সিদ্ধান্ত নেয়। 
- বর্তমান নীতি পুলিশ বাহিনী ১৫ বছরেরও বেশি আগে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। এর আগে অন্যভাবে এ টহলের ব্যবস্থা ছিল।
- ‘নীতি পুলিশের’ প্রতিটি ইউনিটে একটি করে ভ্যান আছে। এই ভ্যানগাড়িতে ‘নীতি পুলিশের’ নারী ও পুরুষ উভয় সদস্যরা থাকেন। তাঁরা ব্যস্ত জনপরিসরে টহল দেন। অপেক্ষা করেন। কেউ যথাযথ আচরণ না করলে, যথাযথ পোশাক না পরলে তাঁরা তাঁদের ধরেন।
যাঁরা ‘নীতি’ লঙ্ঘন করেন, তাঁদের সতর্ক করে নোটিশ দেয় নীতি পুলিশ। আবার কিছু ক্ষেত্রে নীতি লঙ্ঘনকারী ব্যক্তিকে আটক করে থানা বা সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়

তথ্যসূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম।
১৭.
নিচের কোন দেশটির মুদ্রার নাম রুবল?
  1. ক) জর্জিয়া
  2. খ) বেলারুশ
  3. গ) জাপান
  4. ঘ) আর্মেনিয়া
ব্যাখ্যা
- বেলারুশের মুদ্রার নাম রুবল
- আর্মেনীয় মুদ্রার নাম দ্রাম।
- জর্জিয়ার মুদ্রার নাম লারি।
- লেবাননের মুদ্রার নাম ইয়েন। 

উৎসঃ সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
১৮.
সাত পাহাড়ের দেশ বলা হয় বিশ্বের কোন শহরকে?
  1. ক) প্যারিস
  2. খ) নিউইয়র্ক
  3. গ) রোম
  4. ঘ) লাস ভেগাস
ব্যাখ্যা
ফ্রান্সের রাজধানী প্যারিসকে সিটি অব লাভ বলা হয়।
অন্যদিকে,
রোম : সাত পাহাড়ের শহর
নিউইয়র্ক : বিগ অ্যাপল/গগণচুম্বি অট্টালিকার শহর
লাসভেগাস : সিটি অভ সিন।
১৯.
দুই বার ’গোল্ডেন বল’ পুরস্কার বিজয়ী একমাত্র ফুটবলারের নাম কী?
  1. ক) জিনেদিন জিদান
  2. খ) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
  3. গ) লিওনেল মেসি
  4. ঘ) মিরোস্লাভ ক্লোসা
ব্যাখ্যা

- দুইবার গোল্ডেন বল বিজয়ী একমাত্র ফুটবলার হলেন লিওনেল মেসি। 
- ২০১৪ এবং ২০২২ সালে টুর্নামেন্ট সেরা খেলোয়ার নির্বাচিত হওয়ায় তিনি এই অসামান্য গৌরব অর্জন করেন। এই রেকর্ড নেই ফুটবল ইতিহাসের আর কোনো খেলোয়াড়ের।

কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২:
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জন্টিনা)। 
- গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপে (ফ্রান্স)।
- গোল্ডেন গ্লাভস (টুর্নামেন্টের সেরা গোলকিপার)-এমিলিনো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সিলভার বুট (টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলার)-এনজো ফার্নান্ডেজ (আর্জেন্টিনা)।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও ফিফার ওয়েবসাইট। 

২০.
‘আর্থশট’ পুরষ্কার প্রবর্তন করেন কে?
  1. ক) জো বাইডেন
  2. খ) প্রিন্স উইলিয়াম
  3. গ) অ্যান্টোনিও গুতেরেস
  4. ঘ) গ্রেটা থুনবার্গ
ব্যাখ্যা
আর্থশট পুরষ্কার:
- ২০২০ সালে নােবেল পুরস্কারের অনুকরণে আর্থশট পুরস্কার প্রবর্তন করেন ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম।
- জলবায়ু সংকট ও পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলাের মােকাবিলায় পরিবেশ ও প্রকৃতি রক্ষার নতুন নতুন ধারণা এবং প্রযুক্তি উদ্ভাবনের জন্য এই পুরস্কার প্রবর্তন করেন।
- মূলত ষাটের দশকে যুক্তরাষ্ট্রের চন্দ্রজয়ের প্রকল্প মুনশট থেকে আর্থশট পুরস্কারের ধারণাটি নেন উইলিয়াম। এখন থেকে আগামী ২০৩০ সাল পর্যন্ত প্রতিবছর পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনকে এ পুরস্কার দেওয়া হবে। 
- ২০২১ সালে বাংলাদেশের সোল বাজার নামক সংস্থাটি এই পুরস্কারের জন্য মনোনিত হয়েছিল। 

সূত্র: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
২১.
’ফ্রাংক’ নিচের কোন দেশের মুদ্রার নাম?
  1. ক) লেবানন
  2. খ) জর্ডান
  3. গ) গ্যাবন
  4. ঘ) কলম্বিয়া
ব্যাখ্যা
জর্ডানের মুদ্রার দিনার,
গ্যাবন ও জিবুতির মুদ্রার নাম ফ্রাংক,
কলম্বিয়ার মুদ্রার নাম পেসো,
লেবাননের মুদ্রার নাম পাউন্ড। 

তথ্যসূত্র: Britannica.com