পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

পরীক্ষাNTRCAতারিখ২২ মার্চ, ২০২৪সময়55 minutes
মোট প্রশ্ন১০০
সিলেবাস
১৫তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - ২০১৮ (কলেজ পর্যায়)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

NTRCA · ২২ মার্চ, ২০২৪ · ১০০ প্রশ্ন

.
প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ -
  1. মূর্খদের ভাষা
  2. পণ্ডিতদের ভাষা
  3. জনগণের ভাষা
  4. লেখকদের ভাষা
ব্যাখ্যা
প্রাকৃত  মধ্যভারতীয় আর্যভাষা। প্রাচীন ভারতীয় আর্যভাষা বৈদিক বা  সংস্কৃত থেকে এর উৎপত্তি বলে মনে করা হয়।
- সংস্কৃত ভাষার যে রূপটি ছিল সাধারণ মানুষের মুখের ভাষা, তা এক সময় শিথিল ও সরল হয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক রূপ ধারণ করে
- কালক্রমে এগুলিকেই বলা হয় প্রাকৃত ভাষা।

- প্রাকৃত ভাষার নামকরণ প্রসঙ্গে কেউ কেউ বলেন যে, এর প্রকৃতি বা মূল হচ্ছে ‘সংস্কৃত’, তাই প্রকৃতি থেকে উদ্ভূত বলে এর নাম হয়েছে প্রাকৃত।
- আবার কেউ কেউ বলেন, ‘প্রকৃতি’ অর্থ সাধারণ জনগণ এবং তাদের ব্যবহূত ভাষাই প্রাকৃত ভাষা, অর্থাৎ প্রাকৃত জনের ভাষা প্রাকৃত ভাষা। 

উৎস: বাংলাপিডিয়া।
.
গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন—
  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. রামরাম বসু
  3. রামনারায়ণ তর্করত্ন
  4. রাজা রামমোহন রায়
ব্যাখ্যা
গৌড়ীয় ব্যাকরণ বাঙালি রচিত প্রথম বাংলা  ব্যাকরণ।
- রচয়িতা রাজা  রামমোহন রায়।
-  প্রকাশিত ১৮৩৩ খ্রিস্টাব্দে।
- এটি তাঁর সর্বশেষ গ্রন্থ।
- এর আগে তিনি ইংরেজিতে Bengali Grammar in the English Language নামের একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন।

- গৌড়ীয় ব্যাকরণ রচিত হয় তৎকালীন স্কুল-বুক সোসাইটির অভিপ্রায়ে এবং ছাত্রদের পাঠোপযোগী করে। সর্বমোট বারোটি অধ্যায়ে এটি বিন্যস্ত। প্রথম অধ্যায়ে ধ্বনি, বর্ণ, উচ্চারণ, শব্দ, অক্ষর প্রভৃতি সম্পর্কে দৃষ্টান্তসহ আলোচনা করা হয়েছে। গ্রন্থে বাংলা ভাষার স্বকীয় উচ্চারণ-পদ্ধতি সম্পর্কে রামমোহন কিছু মৌলিক বক্তব্য উপস্থাপন করেছেন। পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে বাংলা ভাষার লিঙ্গ, প্রত্যয়, পদান্বয়, বাক্যরীতি, ছন্দ ইত্যাদি। মোটামুটিভাবে গৌড়ীয় ব্যাকরণে রয়েছে বাংলা ভাষার ধ্বনি ও রূপগত বৈশিষ্ট্যের বৈয়াকরণিক বিশ্লেষণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
  1. কোলন ড্যাশ
  2. ড্যাশ
  3. কোলন
  4. সেমিকোলন
ব্যাখ্যা

বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ) অনুসারে, 
কোলন ড্যাশ(:-)
উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোলন এবং ড্যাশ চিহ্ন একসঙ্গে ব্যবহৃত হয়। 
যেমন পদ ৮ প্রকার:-
১. বিশেষ্য
২. সর্বনাম  
৩. বিশেষণ
৪. ক্রিয়া
৫. ক্রিয়া বিশেষণ
৬. যোজক
৭. অনুসর্গ
৮. আবেগ শব্দ

• বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন ১৩ টি। 
যথা: কমা, সেমিকোলন, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, হাইফেন, ড্যাশ, কোলন, উদ্ধরণ চিহ্ন/উদ্ধারচিহ্ন, বন্ধনী, বিন্দু, ত্রিবিন্দু, বিকল্প চিহ্ন।

মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ) বইয়ে কোলন ড্যাশ কে বাদ দেয়া হয়েছে।

---------------
• কোলন (:) :
বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করা এবং উদাহরণ উপস্থাপনের কাজে কোলন ব্যবহৃত হয়।
যেমন -
ভাষার দুটি রূপ: কথ্য ও লেখ্য।
সভার সিদ্ধান্ত হলো: প্রতি মাসে সব সদস্যকে দশ টাকা করে চাঁদা দিতে হবে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

.
ব্রজবুলিতে কোন কবি পদাবলি রচনা করেন?
  1. জ্ঞানদাস
  2. বিদ্যাপতি
  3. গোবিন্দদাস
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা।
- মিথিলার কবি বিদ্যাপতি (আনু. ১৩৭৪-১৪৬০) এর উদ্ভাবক।
- তিনি মৈথিলী ভাষার সঙ্গে বাংলা ভাষার মিশ্রণে এই কৃত্রিম সাহিত্যিক ভাষা উদ্ভাবন করেন।

- এ ভাষায় তিনি রাধাকৃষ্ণের লীলাবিষয়ক বহু পদ রচনা করেন।
- পদগুলিতে রাধাকৃষ্ণের ব্রজলীলা বর্ণিত হওয়ায় এর নাম হয়েছে ব্রজবুলি।
- অবশ্য এই পদগুলি তখন ব্রজধামে ব্যাপকভাবে প্রচলিত ছিল বলেও একে ব্রজবুলি বলা হতো। 

- বিদ্যাপতির পদগুলি বাংলায় খুব জনপ্রিয় হয়েছিল; বিশেষত  চৈতন্যদেব এই পদ আস্বাদন করায় এর ভাষার প্রতি বাংলার কবিগণ আকৃষ্ট হন।
- ষোল শতকের বাঙালি বৈষ্ণব কবিরা বিদ্যাপতির পদের ভাষা ও ছন্দের অনুকরণে রাধাকৃষ্ণবিষয়ক পদ রচনা করতে শুরু করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেছেন এ ভাষায়।
- বাংলা ছাড়া আসাম এবং উড়িষ্যাতেও ব্রজবুলির বেশ চর্চা হয়েছে। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।
.
মনীষা শব্দের বিপরীত শব্দ—
  1. নির্বোধ
  2. প্রজ্ঞা
  3. স্থিরতা
  4. মনস্বিতা
ব্যাখ্যা
'মনীষা' শব্দের বিপরীত শব্দ 'নির্বোধ'।
 'মনীষা' শব্দের অর্থ = প্রজ্ঞা; তীক্ষ্ণবুদ্ধি; প্রতিভা।

'নির্বোধ' শব্দের অর্থ = বোধহীন; অজ্ঞান; মূর্খ; ‍বুদ্ধিশূন্য।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'রত্ন> রতন' হওয়ার সন্ধি সূত্র -
  1. স্বরভক্তি
  2. স্বরসংগতি
  3. অভিশ্রুতি
  4. অপিনিহিতি
ব্যাখ্যা
• মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি (Anaptyxis):
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
যেমন
অ – রত্ন > রতন, ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন, হর্ষ > হরষ ইত্যাদি।
ই – প্রীতি > পিরীতি, ক্লিপ > কিলিপ, ফিল্ম > ফিলিম ইত্যাদি।
উ – মুক্তা মুকুতা, তুর্ক » তুরুক, ক্রু » ভুরু ইত্যাদি।
এ – গ্রাম > গেরাম, প্ৰেক > পেরেক, স্রেফ > সেরেফ ইত্যাদি।
ও – শ্লোক » শােলােক, মুরগ > মুরােগ > মােরগ ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
.
'শীকর' শব্দের অর্থ—
  1. রাজস্ব
  2. মেনে নেওয়া
  3. জলকণা
  4. গাছের মূল
ব্যাখ্যা
শীকর (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = শীক্‌+অর 
অর্থ: 
- বাতাসে ভাসমান জলকনা।
- জলবিন্দু 

অন্যদিকে, 
'শিকড়' শব্দের অর্থ = মূল 
'শিখর' শব্দের অর্থ = শীর্ষ 
'শেখর' শব্দের অর্থ = মাথার অলংকার  

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. সচ্ছল
  2. সচ্ছুল
  3. সচ্চল
  4. সচ্চছল
ব্যাখ্যা
শুদ্ধ বানান = সচ্ছল 

সচ্ছল (বিশেষণ) 
- বাংলা শব্দ 
অর্থ: অভাব নেই এমন, সংগতিপন্ন। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'লালসালু' উপন্যাসের রচনাকাল কোনটি?
  1. ১৯৪৩ সালে
  2. ১৯৪৮ সালে
  3. ১৯৫২ সালে
  4. ১৯৭০ সালে
ব্যাখ্যা
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস 'লালসালু।' 
- এটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়।
- লালসালু উপন্যাসটি Tree Without Roots (১৯৬৭) নামে ইংরেজিতে অনূদিত হয়। 
- 'লালসালু' একটি বহুমাত্রিক ও কালোত্তীর্ণ উপন্যাস।
- ধর্ম নিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন এবং নারী জাগরণের প্রেক্ষাপটে সমাজচেতনা এই উপন্যাসের মূল বিষয়। 
- এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র- মজিদ, জমিলা, আমেনা, খালেক ব্যাপারী, রহিমা, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০.
'টপ্পা' কী?
  1. এক ধরনের গান
  2. বাদ্যযন্ত্র
  3. নাচের মুদ্রা
  4. বিশেষ ধরনের খেলা
ব্যাখ্যা
কবিগানের সমসাময়িক কালে কলকাতা ও শহরতলীতে টপ্পাগান নামে রাগ-রাগিনী সংযুক্ত এক ধরনের ওস্তাদি গানের প্রচলন ছিল।
- হিন্দি টপ্পাগান এর আদর্শ। 
- বাংলা  টপ্পাগানের জনক ছিলেন  নিধু বাবু বা রামনিধি গুপ্ত ।
- তাঁর টপ্পাগানের সংকলনের নাম 'গীতরত্ন' (১৮৩২)। 

বিখ্যাত টপ্পাগান-
"নানান দেশের নানান ভাষা।
বিনে স্বদেশীয় ভাষা
পুরে কি আশা।।" -এর রচয়িতা নিধু বাবু বা রামনিধি গুপ্ত (১৭৪১-১৮৩৯)

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
'ঙ' ধ্বনিটির সঠিক উচ্চারণ হলো -
  1. উম্য
  2. উমো
  3. ইয়ো
  4. উয়ো
ব্যাখ্যা
আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে, 
'ঙ' বাংলা ব্যঞ্জনবর্ণের পঞ্চম বর্ণমালা এবং ক-বর্গের নাসিক্য ধ্বনির দ্যোতক। 
'ঙ' ধ্বনিটির সঠিক উচ্চারণ = উঁঅ 

অপশনে নিকটবর্তী উচ্চারণ হিসেবে 'উয়ো' গ্রহণযোগ্য।
১২.
নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ?
  1. ধূসর পাণ্ডুলিপি
  2. কবিতার কথা
  3. ঝরা পালক
  4. দুর্দিনের যাত্রী
ব্যাখ্যা
• 'রূপসী বাংলার কবি', 'নির্জনতার কবি', 'তিমির হননের কবি', 'ধূসরতার কবি' প্রভৃতি নামে পরিচিত জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন বরিশাল শহরে।
- তাঁর বিখ্যাত প্রবন্ধগ্রন্থ হলো - 'কবিতার কথা'। এই প্রবন্ধের একটি বিখ্যাত উক্তি হলো— 'সকলেই কবি নন, কেউ কেউ কবি।'
- রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতাকে বলেছেন চিত্ররূপময়।

• জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ -
- ধূসর পান্ডুলিপি,
- বনলতা সেন,
- ঝরা পালক,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- বেলা অবেলা কালবেলা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয় -
  1. অব্যয় পদ
  2. সম্বোধন পদ
  3. সর্বনাম পদ
  4. ক্রিয়াপদ
ব্যাখ্যা
ন ব্যয় = অব্যয়।
- যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়।
- অব্যয় শব্দের সাথে কোনাে বিভক্তিচিহ্ন যুক্ত হয় না, সেগুলাের একবচন বা বহুবচন হয় না এবং সেগুলাের স্ত্রী ও পুরুষবাচকতা নির্ণয় করা যায় না।
- যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনাে বাক্যের শােভা বর্ধন করে, কখনাে একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযােগ বা বিয়ােগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।

উল্লেখ্য, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ) অনুসারে, অব্যয় কে শব্দের শ্রেণিবিভাগ থেকে বাদ দেয়া হয়েছে।
১৪.
বিভক্তিহীন নাম শব্দকে বলে –
  1. প্রাতিপদিক
  2. সাধিত শব্দ
  3. নামপদ
  4. ক্রিয়াপদ
ব্যাখ্যা
বিভক্তিবিহীন নামশব্দকে বলা হয় প্রাতিপদিক বা নামপ্রকৃতি।
- অর্থাৎ, ক্রিয়া কিংবা নামশব্দের মূল অংশকে সাধারণভাবে প্রকৃতি বলা হয়।
- বাংলা ভাষায় ধাতু কিংবা প্রাতিপদিকের পরে বিভিন্ন বদ্ধরূপমূল যুক্ত হয়।
- এই বদ্ধ রূপমূলগুলােকে প্রত্যয় নামে অভিহিত করা হয়।
- গঠন অনুসারে দুই রকমের প্রত্যয় বাংলা ভাষায় রয়েছে।
- এগুলাে হলাে : কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
‘আমার গানের মালা আমি করব কারে দান।' বাক্যটিতে 'কারে’—শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
  1. কর্তায় সপ্তমী
  2. কর্মে সপ্তমী
  3. করণে সপ্তমী
  4. অপাদানে সপ্তমী
ব্যাখ্যা
‘আমার গানের মালা আমি করব কারে দান।' বাক্যটিতে 'কারে’—শব্দটি কর্মে সপ্তমী। 

কর্মকারক
সংজ্ঞা : কর্তা যাকে আশ্রয় করে বা অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে তাকে বল হয় কর্মকারক।
যেমন, সেলিম বই পড়ে- এ বাক্যের কর্ম হলাে বই। কারণ বইকে আশ্রয় করে কর্তা এখানে কাজ সম্পাদন করেছে।
কর্মকারকের বিভিন্ন বিভক্তির ব্যবহার।
ক) প্রথমা বা শূন্য অ বিভক্তি :
ডাক্তার ডাক।
আমাকে এক খানা বই দাও। (দ্বিকর্মক ক্রিয়ার মূখ্য কর্ম)
রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না।(গ্রন্থ অর্থে বিশিষ্ট প্রয়ােগ)।
খ) দ্বিতীয়া বা কে বিভক্তি : তাকে বল।
রে বিভক্তি : ‘আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মাের প্রার্থনা।
গ) ষষ্ঠী বা র বিভক্তি : তােমার দেখা পেলাম না।
ঘ) সপ্তমীর এ বিভক্তি : জিজ্ঞাসিবে জনে জনে।' (বীপ্সায়)।

উল্লেখিত বাক্য - ‘আমার গানের মালা আমি করব কারে দান।' বাক্যে 'কারে’ শব্দটি কর্মে সপ্তমী। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
‘নির্মোক’ কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ?
  1. পশুর খোলস
  2. নির্মোহ লোক
  3. নিমোক রাখার পাত্র
  4. সাপের খোলস
ব্যাখ্যা
'সাপের খোলস' এর সংকুচিত রূপ - নির্মোক।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
সুদে টাকা খাটানো - তেজারতি।
যে স্ত্রীর বশীভূত - স্ত্রৈণ।
বাঘের চামড়া - কৃত্তি।
ময়ূরের কণ্ঠের রং যার - ময়ূরকণ্ঠী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭.
I cannot spare an instant. - বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?
  1. আমার তিলমাত্র সময় নাই
  2. আমার একতিল সময় আছে
  3. আমি এক মুহূর্ত অপব্যয় করতে পারি না
  4. ওপরের কোনোটিই নয়
ব্যাখ্যা
I cannot spare an instant. - বাক্যটির সঠিক বাংলা অনুবাদ = আমার তিলমাত্র সময় নাই।
১৮.
প্রসুন-এর প্রতিশব্দ হলো -
  1. ভ্রমর
  2. পত্র
  3. ফল
  4. পুষ্প
ব্যাখ্যা
প্রসুন-এর প্রতিশব্দ হলো - পুষ্প, কুসুম, ফুল ইত্যাদি। 

ভ্রমরের সমর্থক হল মধুকর, মধুপ, অলি, ভুঙ্গ, মধুলেহ, মৌমাছি, ভোমরা , শিলীমুখ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৯.
'ডাক্তার সাহেবের হাতযশ ভালো- - বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছে -
  1. অধিকার অর্থে
  2. যশ অর্থে
  3. অভ্যাস অর্থে
  4. নিপুণতা অর্থে
ব্যাখ্যা
'ডাক্তার সাহেবের হাতযশ ভালো- - বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছে - নিপুণতা বা সুখ্যাতি অর্থে

'হাত' আভিধানিক বা সাধারণ অর্থ : হস্ত শরীরের একটি অঙ্গ

'হাত' এর বিশেষ অর্থ:
১. হাত আসা (অভ্যাস হওয়া/রপ্ত হওয়া) কাজটিতে তার হাত এসেছে। ২. হাত করা (বশীভূত করা) চাকরটাকে হাত করে চোর ঘরে ঢুকেছে।
৩. হাত থাকা (প্রস্তাব)। এ ব্যাপারে আমার হাত নেই।
৪. হাত পাতা (অনুগ্রহ চাওয়া/ভিক্ষা করা)। আমি তার কাছে হাত পাততে পারবাে না।
৫. হাত দেওয়া (কাজ করতে চাওয়া) এক সপ্তাহ ধরে কাজটিতে হাত দিতে পারি না।
৬. হাতটান (চুরির অভ্যাস) হাতটানের জন্য চাকরটাকে বিদায় দেওয়া হয়েছে।
৭. হাত তােলা (প্রহার করা) গরিবের গায়ে হাত তােলা ভাল নয়।
৮. হাত দেখা (ভাগ্য গণনা করা) জ্যোতিষী তার হাত দেখেছে।
৯. হাত যশ (সুখ্যাতি) ডা. রফিকের হাত যশ আছে।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০.
'অনেক' শব্দটি -
  1. অলুক তৎপুরুষ
  2. উপপদ তৎপুরুষ
  3. নঞ তৎপুরুষ
  4. নিত্য সমাস
ব্যাখ্যা
নঞ তৎপুরুষ সমাস: নাবাচক নঞ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ তৎপুরুষ সমাস বলে।
যেমন-
নয় এক = অনেক 
নয় সুখ = অসুখ,
নয় উচিত = অনুচিত,
নেই বিশ্বাস = অবিশ্বাস,
নাই হায়া = বেহায়া প্রভৃতি।

এছাড়া সংস্কৃত নঞ অব্যয়ের বাংলা প্রতিরূপ রূপে অ, অন, আনা, গর, বে, বি, ন, না, নি ইত্যাদি এসেছে।
যেমন-
নাই আহার = অনাহার,
নয় জোড় = বিজোড়,
নয় অতি দূর = নাতিদূর ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১.
'ঢাক ঢাক গুড় গুড়' বাগধারাটির অর্থ কী?
  1. ষড়যন্ত্র
  2. সন্দেহজনক আচরণ
  3. ঢাক জোরে বাজানো
  4. লুকোচুরি
ব্যাখ্যা
'ঢাক ঢাক গুড় গুড়' বাগধারাটির অর্থ = লুকোচুরি
উদাহরণ- ঢাক ঢাক গুড় গুড় করে লাভ নেই, আসল কথা বলে ফেলো। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২২.
'নীরোগ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. নীঃ + রোগ
  2. নিঃ + রোগ
  3. নি + রোগ
  4. নির + য়োগ
ব্যাখ্যা

'নীরোগ' শব্দের সন্ধি বিচ্ছেদ = নিঃ + রোগ

বিসর্গসন্ধি
বিসর্গসন্ধিতে বিসর্গের কয়েক ধরনের পরিবর্তন লক্ষ করা যায়:
বিসর্গ বিদ্যমান থাকে: মনঃ + কষ্ট = মনঃকষ্ট, অধঃ + পতন = অধঃপতন, বয়ঃ + সন্ধি = বয়ঃসন্ধি
বিসর্গ ও হয়ে যায়; মনঃ + যােগ = মনােযােগ, তিরঃ + ধান = তিরােধান, তপঃ + বন = তপোবন
বিসর্গ র’ হয়ে যায়: নিঃ + আকার = নিরাকার, পুনঃ + মিলন = পুনর্মিলন, আশীঃ + বাদ = আশীর্বাদ
বিসর্গ শ/ষ/ হয়: নিঃ + চয় = নিশ্চয়, দুঃ + কর = দুষ্কর, পুরঃ + কার = পুরস্কার
কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়: নিঃ + রব = নীরব, নিঃ + রস = নীরস, নিঃ + রােগ = নীরােগ।


উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
২৩.
"সুন্দর মানুষকে নিজের দিকে টানে” বাক্যটিতে 'সুন্দর' শব্দটি কোন পদ?
  1. বিশেষ্য
  2. বিশেষণ
  3. সর্বনাম
  4. অব্যয়
ব্যাখ্যা
যে পদে সাধারণত কোনো ব্যক্তি, বস্তু, জাতি, সমষ্টি, বিষয়, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় বা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে।
যেমন-
- সুন্দর (বিশেষ্য) মানুষকে নিজের দিকে টানে।
- সুন্দর (বিশেষ্য) মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে।
- সুন্দরের (বিশেষ্য) একটি নিজস্ব আকর্ষণ শক্তি আছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৪.
মৌলিক শব্দ কোনটি?
  1. শ্রবণ
  2. পরিষ্কার
  3. পাঠক
  4. কালো
ব্যাখ্যা
মৌলিক শব্দ:
যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন - গোলাপ, নাক, কালো, তিল, হাত, ফুল ইত্যাদি। 

অন্যদিকে,
শ্রবণ, পরিষ্কার, পাঠক ইত্যাদি সাধিত শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
২৫.
'Epicurism'-এর যথার্থ পরিভাষা -
  1. নিয়তিবাদ
  2. অস্তিত্ববাদ
  3. ভোগবাদ
  4. পরিবেশবাদ
ব্যাখ্যা
Definition of epicurism: the practices or tastes of an epicure or an epicurean.
Here, the word epicurean means - taking great pleasure in things, especially food and drink, and enjoying yourself
epicurean (noun), (adjective) (ব্যক্তি) ইন্দ্রিয়বিলাসী; ভোগবাদী তত্ত্ব বা মত (গ্রিক দার্শনিক এপিকিউরাস প্রবর্তিত)।
তাই, 
'Epicurism' এর অর্থ ভোগবাদ।

উৎস: accessibledictionary.
২৬.
Choose the correct sentence:
  1. I have many works to perform.
  2. I have much works to perform.
  3. I have many work to perform.
  4. I have much work to perform.
ব্যাখ্যা
⇒ Much/Many ইত্যাদি হচ্ছে Determiner অর্থাৎ noun/pronoun এর নির্দিষ্টতা,অনির্দিষ্টতা সংখ্যা বা পরিমান নির্দেশক।

⇒ Countable noun এর ক্ষেত্রে many এবং uncountable এর ক্ষেত্রে much ব্যবহৃত হয়। 

⇒ Work শব্দটি uncountable noun. তাই work - এর পূর্বে uncountable determiner much ব্যবহার সঠিক।

⇒ সুতরাং সঠিক বাক্য : I have much work to perform.
২৭.
Nasim will discuss the issue with Rafiq _______ phone.
  1. in
  2. over
  3. by
  4. on
ব্যাখ্যা
⇒ Nasim will discuss the issue with Rafiq by phone. 

⇒ Phone শব্দটির পূর্বে by বসে। কিন্তু the phone এর পূর্বে over/on বসে।

⇒ By phone: The company can be reached by phone on this number.
⇒ Over the phone: You can arrange a mortgage online, over the phone, or through a meeting.
⇒ On the phone: She has spent hours on the phone in recent weeks, talking to negotiators in a labor dispute.

⇒ Source: Cambridge Dictionary
২৮.
______ Mount Everest is the highest peak in the Himalayas.
  1. A
  2. An
  3. The
  4. No Article
ব্যাখ্যা
⇒ সাধারণত পর্বতমালার নামের পূর্বে article হিসাবে the বসে।
যেমনঃ The Himalayas, The Bindhays ইত্যাদি।

⇒ কিন্তু একটিমাত্র পর্বত বা পর্বতশৃঙ্গ এর নামের পূর্বে article হিসাবে the বসে না।

⇒ যেহেতু  Mount Everest একটি মাত্র পর্বতশৃঙ্গের নাম সুতরাং এর পূর্বে কোন article বসবে না।
২৯.
'কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল'— The best translation is :
  1. The authorities blame him.
  2. The authority took him to task.
  3. The authorities took him to book.
  4. The authority gave reins to him.
ব্যাখ্যা
⇒ কাউকে তিরস্কার করা অর্থে - Take someone to task এই phrase টি ব্যবহার করা হয়।

⇒ সুতরাং 'কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল' এই বাক্যটির সঠিক ইংরেজি হবে - The authority took him to task.
৩০.
The verb form of 'deceit' is :
  1. deceitful
  2. deceitfully
  3. decisive
  4. deceive
ব্যাখ্যা
⇒ Decite শব্দটি হচ্ছে Noun যার অর্থ - an act of keeping the truth hidden, especially to get an advantage/  কপট; কপটতা; প্রতারণা; প্রবঞ্চনা।
⇒ এর verb form হচ্ছে - deceive -  যা নয়, তাই বলে বিশ্বাস জন্মানো; প্রতারিত করা; ধোঁকা দেওয়া; ঠকানো; বিভ্রান্ত করা।

⇒ প্রশ্নে  উল্লেখিত বাকি অপশন গুলোর মধ্যে - 
deceitfully - (adverb) সকপটে; প্রতারণামূলকভাবে।
deceitful - adjective)  কপটী; কাপটিক; ছলনাপর।
decisive -  (adjective) সিদ্ধান্তগ্রহণ ক্ষমতার পরিচয়সূচক; সুস্পষ্ট; চূড়ান্ত।
৩১.
Slow and steady — the race.
  1. win
  2. wins
  3. has won
  4. won
ব্যাখ্যা
⇒ সঠিক উত্তর হবে wins.
⇒ দুইটি noun যদি and দ্বারা যুক্ত হয়ে একই ধরনের অর্থ প্রকাশ করে ,সেক্ষেত্রে এদের পরের verb টি singular হয়।

⇒ প্রশ্নে উল্লেখিত বাক্যে slow and steady একই ধরনের অর্থ প্রকাশ করে এবং and দ্বারা যুক্ত হয়েছে বলে নিয়মানুযায়ি এরপরের verb টি singular অর্থাৎ wins হবে।
৩২.
'A rolling stone gathers no moss.' Here 'rolling' is—
  1. a participle
  2. an adjective
  3. a verb
  4. a gerund
ব্যাখ্যা
⇒ 'A rolling stone gathers no moss.' Here 'rolling' is - a participle

⇒ কোন verb এর সাথে ing যুক্ত হয়ে যখন একই সাথে verb এবং  adjective এর কাজ করে তখন তাকে participle বলে।
⇒ প্রশ্নে উল্লেখিত বাক্যে  'roll' verb এর সাথে ing যুক্ত হয়ে adjective হিসেবে কাজ করেছে। তাই rolling একটি participle.
৩৩.
What would be the right synonym for 'initiative'?
  1. apathy
  2. enterprise
  3. indolence
  4. activity
ব্যাখ্যা
⇒ The right synonym for 'initiative' would be - enterprise.
'initiative' এর অর্থ হচ্ছে  প্রথম পদক্ষেপ। 

⇒ প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর মধ্যে - 
apathy - সমবেদনা বা আগ্রহের অভাব।
enterprise -  সাহসী উদ্যোগ বা কোনো উদ্যোগ গ্রহণ করার সাহস ও ইচ্ছা।
indolence -  আলসা; শ্রমবিমুখতা।
activity - কার্যকলাপ; কাজকর্ম।

⇒ সুতরাং বোঝা যাচ্ছে অর্থগত দিক থেকে enterprise শব্দটি 'initiative' এর সঠিক সমার্থক শব্দ অর্থাৎ synonym.
৩৪.
He prohibited me _____________.
  1. to do it.
  2. do it.
  3. in doing it.
  4. from doing it.
ব্যাখ্যা
⇒ প্রশ্নে উল্লেখিত  prohibited  এর অর্থ হচ্ছে বারণ করা বা নিষেধ করা। বাক্যে Prohibit থাকলে এরপর appropriate preposition এর নিয়মানুযায়ী সব সময় from বসে এবং এরপরের verb টির সাথে ing যুক্ত হয়। 

⇒ সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে from doing it. 
সম্পূর্ণ বাক্যটি - He prohibited me from doing it.
৩৫.
"Call to mind" means -
  1. fantacize
  2. attend
  3. remember
  4. request
ব্যাখ্যা
⇒ Call to mind হচ্ছে একটি Phrase, যার অর্থ - remember বা স্মরণ করা বা রাখা। 
⇒ সুতরাং সঠিক উত্তর remember.
৩৬.
Identify the correct passive form of "He made me laugh."
  1. I was made laugh by him.
  2. I was made laughing with him.
  3. I was made to laugh by him.
  4. I was made laughing by him.
ব্যাখ্যা
⇒ make,need,dare,bare,hear,feel,know, ইত্যাদি causative verb গুলোর পর active voice এ bare infinitive অর্থাৎ to উহ্য থাকে। 
কিন্তু passive এ পরিবর্তন করবার সময় তাদের পর to বসাতে হয়। 
⇒ Causative verb যুক্ত বাক্যটির passive voice - এর structure : object কে  sub + auxiliary verb  + causative verb - এর p.p. + to +  মুল verb + by + sub কে object.
⇒ তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - I was made to laugh by him.
৩৭.
Choose the correct sentence :
  1. A few of the three boys got a prize.
  2. Each of the three boys got a prize.
  3. Every of the three boys got a prize.
  4. All of the three boys got a prize.
ব্যাখ্যা
⇒ got a prize দ্বারা বোঝা যায় যে প্রত্যেকেই একটি করে পুরষ্কার পেয়েছে।  সুতরাং অর্থগত দিক থেকে a prize এর সাথে a few/all of এবং every of এর ব্যবহার সঠিক নয়। 
⇒ আবার  কোনো বাক্যে each of the, one of the, neither of the, either of the ইত্যাদি থাকলে এদের পর noun plural হয় কিন্তু verb হয় singular. 
⇒ তাই নিয়মানুযায়ি সঠিক বাক্য হবে - Each of the three boys got a prize.
৩৮.
He fathered the plane. Here the word 'father' is -
  1. a noun
  2. an adverb
  3. an adjective
  4. a verb
ব্যাখ্যা
⇒ He fathered the plane - বাক্যটির অর্থ তিনি বিমানটি উদ্ভাবন করেছিলেন। 
⇒ Father শব্দটি verb এবং noun উভয় অর্থেই ব্যবহৃত হতে পারে।
প্রদত্ত বাক্য father verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
৩৯.
Price for bicycles can run ________ Tk. 2,000.
  1. as high as
  2. so high as
  3. as high to
  4. as high for
ব্যাখ্যা
⇒ as high as - go as low/high as (মূল্য) নির্দিষ্ট দাম পর্যন্ত যাওয়া। 
⇒ প্রশ্নে উল্লেখিত বাক্যটি দ্বারা বোঝানো হয়েছে যে বাইসাইকেলের দাম নির্দিষ্ট ২০০০ টাকা পর্যন্ত যেতে পারে। 
তাই সঠিক উত্তর হবে - as high as.
৪০.
Walk fast lest you _________ miss the bus.
  1. will
  2. can
  3. could
  4. should
ব্যাখ্যা
⇒ সাধারণত Lest দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে lest যুক্ত অংশের পরে subject থাকলে এরপর should/might বসে এবং মূল verb এর present form বসে।
⇒ তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর should.
⇒ সম্পূর্ন বাক্যটি হচ্ছে - Walk fast lest you should  miss the bus.
৪১.
The idiom 'put up with' means -
  1. stay together
  2. tolerate
  3. keep trust
  4. protect
ব্যাখ্যা
⇒ The idiom 'put up with' means - tolerate.

⇒ Put up with অর্থ হচ্ছে সহ্য করা বা tolerate.
⇒ Example sentence: I put up with a lot of nonsense, but this is too much.
৪২.
Choose the correct alternative to correct the sentence. He _______ to see us if he had been able to do.
  1. would come
  2. would have come
  3. may had come
  4. would may come
ব্যাখ্যা
⇒ If দ্বারা যুক্ত দুইটি clause দ্বিতীয় clause টি past perfect হলে তার পূর্বের  clause টির structure হবে
sub + would have + verb - এর part participle.

⇒ সুতরাং সঠিক উত্তর টি হলো would have come.
৪৩.
Identify the correct sentence -
  1. He is better and superior than me.
  2. He is better than and superior to me.
  3. He is superior than and better to me.
  4. He is better and superior to me.
ব্যাখ্যা
⇒ Comparative বাক্যে দুটি comparative adjective থাকলে এবং দুটি ভিন্ন ভিন্ন preposition প্রয়োজন হলে তা প্রদান করতে হবে।

⇒ Conjunction এর পূর্বের এবং পরের preposition ভিন্ন হলে দুটোই আলাদা ভাবে উল্লেখ করতে হবে। সাধারনত comparative এ better এর পর than বসাতে হয় এবং superiorer এরপর to preposition ব্যবহৃত হয়।

⇒ সুতরাং সঠিক বাক্য : He is better than and superior to me.
৪৪.
Select the meaning of the word 'stagflation'.
  1. controlled prices
  2. economic slow down
  3. a disintegrating government
  4. cultural dullness
ব্যাখ্যা
⇒ The meaning of the word 'stagflation' is - economic slow down.
⇒ stagflation(noun) [uncountable noun]
⇒ Bangla Meaning: শব্দটি stagnation ও inflation শব্দদ্বয়ের সন্ধিবদ্ধ রূপ-যে বিশেষ সময়সীমার মধ্যে মুদ্রাস্ফীতি দেখা দেয়, কিন্তু উৎপাদন বৃদ্ধি পায় না।
⇒ English meaning: An economic situation where there is high inflation (= prices rising continuously) but no increase in the jobs that are available or in business activity.

⇒ Source: Accessible Dictionary and Oxford Learners Dictionaries.
৪৫.
The word 'permissive' means -
  1. polite
  2. law-abiding
  3. submissive
  4. liberal
ব্যাখ্যা
• Permissive
(adjective) অনুমতিদায়ক; অনুমতিদত্ত।
English Meaning: allowing or characterized by great or excessive freedom of behaviour/ A permissive person, society, or way of behaving allows or tolerates things which other people disapprove of.
Synonym: liberal, broad-minded, open-minded, non-restrictive, free, free and easy, easy-going, live-and-let-live, latitudinarian.

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর মধ্যে - 
polite - শিষ্টাচারী; শিষ্টাচারসম্পন্ন; বিনয়বান; সুশীল; মার্জিত.
law-abiding - আইন মান্যকারী; শান্তিপ্রিয়।
submissive - বশ্য; বাধ্য; অনুগত
liberal -  বদান্য; উদার; মুক্তহস্ত; সদাশয়; প্রচুর।

- সুতরাং বোঝা যাচ্ছে অর্থগত দিক থেকে permissive means liberal.
- The word 'permissive' means allowing or tolerating something, especially behavior that is not strictly accepted by society or rules. 
- It implies being liberal, lenient, or indulgent towards certain actions or behaviors, rather than being strict or prohibitive.

Source: Oxford Learner's Dictionary, Accessible Dictionary by Bangla Academy and Collins Dictionary.
৪৬.
What would be the right antonym for 'annihilate' -
  1. establish
  2. destroy
  3. obliterate
  4. extinguish
ব্যাখ্যা
⇒ The right antonym for 'annihilate' is - establish.

⇒ 'Annihilate' হচ্ছে একটি verb যার অর্থ - সম্পূর্ণরূপে ধ্বংস করা; নিশ্চিহ্ন করা।

⇒ প্রশ্নে উল্লেখিত অন্যান্য অপশন গুলোর মধ্যে - 
establish - স্থাপন করা; প্রতিষ্ঠা করা। 
destroy - ধ্বংস/নষ্ট/বিধ্বস্ত/বরবাদ/পয়মাল করা। 
obliterate - মুছে ফেলা; নিশ্চিহ্ন করা; ধ্বংস করা।
extinguish -  নেভানো (আগুন, আলো ইত্যাদি)। (২) শেষ করা।

⇒ সুতরাং বোঝা যাচ্ছে যে অর্থগত দিক দিয়ে একমাত্র establish -  এই শব্দটিই annihilate এর বিপরীত অর্থ প্রকাশ করে।
৪৭.
The synonym of the word 'scanty' is -
  1. copious
  2. ample
  3. meagre
  4. abundant
ব্যাখ্যা
⇒ The synonym of the word 'scanty' is - 
Scanty  (adjective) -  অপ্রতুল; অপর্যাপ্ত; অপ্রশস্ত; অত্যল্প; সঙ্কীর্ণ। 

⇒ প্রশ্নে উল্লেখিত অন্যনান্য অপশন গুলোর মধ্যে - 
copious - প্রাচুর্যপূর্ণ।
ample - প্রচুর।
meagre -  অপ্রচুর; অসমৃদ্ধ, দুর্বল।
abundant -  প্রচুর; অঢেল।

⇒ সুতরাং বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে কেবল মাত্র meagre - এই শব্দটির অর্থ scanty এর সাথে মিলে।
৪৮.
I have applied for the post of a Lecturer ________ English.
  1. at
  2. of
  3. for
  4. in
ব্যাখ্যা
⇒ apply for অর্থ আবেদন করা। lecturer in (তবে Professor of) ব্যবহৃত হয়।
Appropriate preposition- হিসেবে মুখস্থ করতে হবে।
৪৯.
The principal along with his students ______ planting trees for two hours.
  1. have been
  2. has been
  3. is
  4. are
ব্যাখ্যা
⇒ Along with ,as well as,together with, including im, addition to, accompanied by ইত্যাদি দ্বারা দুইটি subject যুক্ত হলে verb হবে প্রথম subject অনুযায়ী।

⇒ প্রদত্ত বাক্যের প্রথম subject  হলো the principl, subject singular হওয়ায় verb টিও singular হবে।
আবার বাক্যে for two hours থাকাতে বাক্যটি present perfect continuous tense এ হবে।
সুতরাং সঠিক উত্তর হচ্ছে - has been.

⇒ সম্পূর্ন বাক্যটি - The principal along with his students has been planting trees for two hours.
৫০.
Which one is a correct sentence?
  1. Every students are present today.
  2. Ten kilometers are too far to walk.
  3. Two-third of the students got degrees.
  4. All the information is current.
ব্যাখ্যা
⇒ প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে সঠিক বাক্য হলো all the information is current।
 information হলো uncountable noun এবং এরপর সর্বদা singular verb বসে।
৫১.
৫টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৩টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা তিনটির গড় ২২। সমষ্টিগতভাবে ৮টি সংখ্যার গড় কত?
  1. ৩৩.২
  2. ৩৩.৫০
  3. ৩৩.২৫
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৫টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৩টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা তিনটির গড় ২২। সমষ্টিগতভাবে ৮টি সংখ্যার গড় কত?

সমাধান: 
৫টি সংখ্যার গড় ৪০
৫টি সংখ্যার সমষ্টি = ৪০ × ৫ = ২০০

৩টি সংখ্যার গড় ২২
৩টি সংখ্যার সমষ্টি = ২২ × ৩ = ৬৬

৮টি সংখ্যার সমষ্টি = ২০০ + ৬৬ = ২৬৬ 
৮টি সংখ্যার গড় = ২৬৬/৮
= ৩৩.২৫
৫২.
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের ল.সা.গু ২৮০ হলে সংখ্যা দুইটির গ. সা. গু কত?
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের ল.সা.গু ২৮০ হলে সংখ্যা দুইটির গ. সা. গু কত?

সমাধান:
দেয়া আছে 
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮

মনে করি,
একটি সংখ্যা ৭ক  এবং
অপর সংখ্যাটি ৮ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক এবং ল.সা.গু = ৫৬ক

শর্তমতে, 
৫৬ক = ২৮০
ক = ২৮০/৫৬ 
ক = ৫

সংখ্যা দুটির গ.সা.গু = ৫
৫৩.
ঘণ্টায় y মাইল বেগে x মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘণ্টা সময় লাগবে?
  1. x/y ঘণ্টা
  2. y/x ঘণ্টা
  3. xy ঘণ্টা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় y মাইল বেগে x মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘণ্টা সময় লাগবে?

সমাধান: 
y মাইল দূরত্ব অতিক্রম করতে সময় লাগে = 1 ঘণ্টায়
1 মাইল দূরত্ব অতিক্রম করতে সময় লাগে = 1/y ঘণ্টায়
x মাইল দূরত্ব অতিক্রম করতে সময় লাগে = (1 × x)/y ঘণ্টায়
= x/y ঘণ্টায়
৫৪.
১৬ জন শ্রমিক একটি কাজ ৩ ঘন্টায় সম্পন্ন করতে পারে। উক্ত কাজটি সম্পন্ন করতে ৫ জন শ্রমিকের কত সময় লাগবে?
  1. ১৫/১৬ ঘণ্টা
  2. ১৫ ঘণ্টা
  3. ৩৮/৫ ঘণ্টা
  4. ৪৮/৫ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ জন শ্রমিক একটি কাজ ৩ ঘন্টায় সম্পন্ন করতে পারে। উক্ত কাজটি সম্পন্ন করতে ৫ জন শ্রমিকের কত সময় লাগবে?

সমাধান:
১৬ জন শ্রমিক একটি কাজ সম্পন্ন করতে পারে = ৩ ঘন্টায়
১ জন শ্রমিক একটি কাজ সম্পন্ন করতে পারে = (৩ × ১৬) ঘন্টায়
৫ জন শ্রমিক একটি কাজ সম্পন্ন করতে পারে = (৩ × ১৬)/৫ ঘন্টায়
= ৪৮/৫ ঘন্টায়
৫৫.
(২৫/৪)% হার সুদে কত সময়ে ৯৬ টাকার সুদ ১৮ টাকা হবে?
  1. ২ বছরে
  2. ৫/২ বছরে
  3. ৩ বছরে
  4. ৪ বছরে
ব্যাখ্যা
প্রশ্ন: (২৫/৪)% হার সুদে কত সময়ে ৯৬ টাকার সুদ ১৮ টাকা হবে?

সমাধান: 
মূলধন P = ৯৬,
সুদ, I = ১৮
সুদের হার, r = (২৫/৪)%
= ২৫/(৪ × ১০০)
= ১/১৬

সরল মুনাফার ক্ষেত্রে, I = Pnr
 ∴ n = I/Pr 
= ১৮/{৯৬ × (১/১৬)}
= ১৮/৬
= ৩
৫৬.
একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ৩০০ টাকা
  2. ৪০০ টাকা
  3. ৩৫০ টাকা
  4. ৩৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
মনেকরি,
ঘড়ির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।
 ৫% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা।

 বিক্রয়মূল্য বেশি = (১০৫ - ৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৪৫)/১৫ টাকা
= ৩০০ টাকা।
৫৭.
প্রথম P সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত?
  1. P2 - 1
  2. P2
  3. P2 + 1
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম P সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত?

সমাধান:
প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল n2
প্রথম P সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল P2
৫৮.
x2 + y2 = 18 এবং xy = 7 হলে (x - y)2 এর মান কত? 
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + y2 = 18 এবং xy = 7 হলে (x - y)2 এর মান কত? 

সমাধান: 
x2 + y2 = 18 
xy = 7 

প্রদত্ত রাশি = (x - y)2 
= x2 + y2 - 2xy
= 18 - 2 × 7
= 18 - 14
= 4
৫৯.
  1. a3
  2. a1/3
  3. a
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
[{a3}1/3]1/3
= {a3 × (1/3)}1/3
= a1/3
৬০.
x-3 - 0.001 = 0 হলে, x2 এর মান কত? 
  1. 1/100
  2. 1/10
  3. 10
  4. 100
ব্যাখ্যা
প্রশ্ন: x - 3 - 0.001 = 0 হলে, x2 এর মান কত? 

সমাধান: 
x - 3 - 0.001 = 0 
বা, x - 3 = 0.001
বা, 1/x3 = 1/1000
বা, x3 = 1000
বা, x3 = 103
বা, x = 10
বা, x2 = 102
   x2 = 100
৬১.
log264 + log28 এর মান কত?
  1. 2
  2. 7
  3. 9
  4. 128
ব্যাখ্যা
প্রশ্ন: log264 + log28 এর মান কত? 

সমাধান:
log264 + log2
= log226 + log223
= 6log22 + 3 log22
= 6 ⋅ 1 + 3 ⋅ 1
= 6 + 3
= 9
৬২.
x + 1/x = 4 হলে x/(x2 - 3x + 1) এর মান কত?
  1. 4
  2. 3
  3. 2
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = 4 হলে x/(x2 - 3x + 1) এর মান কত? 

সমাধান: 
 x + 1/x = 4
(x2 +1)/x = 4
x2 + 1 = 4x

x/(x2 - 3x + 1) = x/(x2 - 3x + 1)
= x/(x2 + 1 - 3x )
= x/(4x - 3x)
= x/x
= 1
৬৩.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. 4
  2. 9
  3. 12
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ব্যাস = 2r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2
ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস = (2r + 6r) = 8r
∴ ব্যাসার্ধ =8r/2 = 4r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(4r)2 =16πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 16πr2 - πr2 = 15πr2
∴ 15 গুণ বৃদ্ধি পাবে।

----------------
প্রশ্ন : বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?
সমাধান : 
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ব্যাস = 2r
∴বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r   
∴ব্যাসার্ধ =6r/2 = 3r   
∴ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 = 9πr2  
 
বৃত্তের ক্ষেত্রফল ৯ গুণ  পাবে।
 
যেহেতু এটি জব সলিউশনের প্রশ্ন এবং অপশনে ১৫ গুণ ছিল না,  তাই ৯ গুণকে সঠিক উত্তর হিসেবে নেওয়া হয়েছে। 
৬৪.
√2/(√6 + 2) = কত?
  1. √3 + √2 
  2. √3 - √2 
  3. 3 - √2 
  4. √3 + 2
ব্যাখ্যা
প্রশ্ন: √2/(√6 + 2) = কত?

সমাধান: 
√2/(√6 + 2) = √2/{√2(√3 + √2)}
= 1/(√3 + √2)
= (√3 - √2)/(√3 + √2)(√3 - √2)
= (√3 - √2)/{(√3)2 - (√2)2}
= (√3 - √2)/(3 - 2)
= (√3 - √2)/1
= (√3 - √2)
৬৫.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে, ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. 24 বর্গ একক
  2. ৪ বর্গ একক
  3. 16 বর্গ একক
  4. 32 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে, ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক? 

সমাধান:
মনেকরি  
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক 
 কর্ণের দৈর্ঘ্য = √2ক একক

শর্তমতে,
√2ক = 4√2
বা, ক = 4√2/√2
 ক = 4

বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল = ক2
= 42
= 16 বর্গমিটার
৬৬.
- 4a2 + 23a + 6 এর উৎপাদক কোনটি?
  1. (6 - a) (4a - 1) 
  2. (a - 6) (4a + 1) 
  3. (a - 6) (4a - 1) 
  4. (6 - a) (4a +1) 
ব্যাখ্যা
প্রশ্ন: - 4a2 + 23a + 6 এর উৎপাদক কোনটি?

সমাধান: 
- 4a2 + 23a + 6 
= - 4a2 + 24a - a + 6
= - 4a(a - 6) - 1(a - 6)
= (a - 6)(- 4a - 1)
= {- (6 - a)}{- (4a + 1)}
= (6 - a)(4a + 1)
৬৭.
(a + b), a2 - b2, a3 - b3 এর গ. সা. গু কত? 
  1. 0
  2. 1
  3. a - b
  4. a + b
ব্যাখ্যা
প্রশ্ন: (a + b), a2 - b2, a3 – b3 এর গ. সা. গু কত?

সমাধান 
১ম রাশি =(a + b)
২য় রাশি = a2 - b2
=(a + b)(a - b)
৩য় রাশি = a3 – b3
=(a - b)(a2 + ab + b2)

নির্ণেয় গ. সা. গু = 1
৬৮.
(3x)0 + 3(x)0 = কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: (3x)0 + 3(x)0 = কত?

সমাধান:
 (3x)0 + 3(x)0 = 1 + 3 ×1
= 1 + 3 
= 4
৬৯.
২৫৩° কোণকে কী কোণ বলে?
  1. সূক্ষ্মকোণ
  2. স্থূলকোণ
  3. পূরককোণ
  4. প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫৩° কোণকে কী কোণ বলে?

সমাধান:
প্রবৃদ্ধ কোণ (Reflex angle ): দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়।
২৫৩° হলো প্রবৃদ্ধ কোণ।
৭০.
কোনো সমকোণী ত্রিভুজের ভূমি a, উচ্চতা b এবং অতিভুজ c হলে কোনটি সঠিক?
  1. a2 = b2 + c2
  2. b2 = c+ a2
  3. c2 = a2 + b2 
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমকোণী ত্রিভুজের ভূমি a, উচ্চতা b এবং অতিভুজ c হলে কোনটি সঠিক? 

সমাধান:
দেয়া আছে,
 ত্রিভুজের ভূমি a, উচ্চতা b এবং অতিভুজ  c 
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই,
অতিভুজ2 = উচ্চতা2 + ভূমি2
c2 = b2 + a2
৭১.
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত?
  1. 30°
  2. 60°
  3. 90°
  4. 180°
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত?

সমাধান:
- যে ত্রিভুজের তিন কোণ সমান, তার বাহুগুলোও সমান হয় বলে তাকে সমবাহু ত্রিভুজ বলে।
- সমবাহু ত্রিভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ ৬০°।
- সমবাহু ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর সমান
৭২.
পিতার বয়স পুত্রের বয়সের ৪গুণ, ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত?
  1. ৪ : ১
  2. ১ : ৪
  3. ২ : ৩
  4. ৩ : ২
ব্যাখ্যা
প্রশ্ন: পিতার বয়স পুত্রের বয়সের ৪গুণ, ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত?

সমাধান:
মনেকরি,
বর্তমানে পুত্রের বয়স x বছর
পিতার বয়স ৪x বছর

প্রশ্নমতে,
১০(x - ৬) = ৪x - ৬
বা, ১০x - ৬০ = ৪x -৬
বা, ৬x = ৫৪
∴ x = ৯
পুত্রের বর্তমান বয়স ৯ বছর
পিতার বর্তমান বয়স (৯ × ৪) = ৩৬ বছর

 পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত = ৩৬ : ৯
= ৪ : ১
৭৩.
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪ : ৫। বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ১৬ : ২৫
  2. ১৬ : ৫
  3. ৪ : ২৫
  4. ২৫ : ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪ : ৫। বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান:
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪ : ৫

ধরি,
বৃত্ত দুইটির ব্যসার্ধ ৪x এবং ৫x 
∴ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = π(৪x)2 : π(৫x)2
= ১৬πx2 : ২৫πx2
= ১৬ : ২৫
৭৪.
3√3 এর 3 ভিত্তিক লগ কত? 
  1. √3
  2. 2/3
  3. 32
  4. 3/2
ব্যাখ্যা
প্রশ্ন: 3√3 এর 3 ভিত্তিক লগ কত? 

সমাধান: 
 3√3 এর 3 ভিত্তিক লগ
=log33√3
=log33 +log3√3
 = 1 + log331/2          
= 1 + (1/2)log33
= 1 + (1/2)
= (2 + 1)/2
= 3/2
৭৫.
আখের রসে চিনি ও পানির অনুপাত 3 : 7 হলে, রসে কী পরিমাণ চিনি আছে?
  1. 30%
  2. 40%
  3. 42.86%
  4. 70%
ব্যাখ্যা
প্রশ্ন: আখের রসে চিনি ও পানির অনুপাত 3 : 7 হলে, রসে কী পরিমাণ চিনি আছে?

সমাধান: 
চিনি ও পানির অনুপাত 3 : 7 
অনুপাতের রাশির যোগফল = 3 + 7 = 10
আখের রসে চিনির শতকরা পরিমান = {(3/10) × 100}%
= 30%
৭৬.
'মহাস্থানগড়' কোন নদীর তীরে অবস্থিত?
  1. কপোতাক্ষ
  2. যমুনা
  3. পদ্মা
  4. করতোয়া
ব্যাখ্যা
- বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে মহাস্থানগড় সুমহান ঐতিহ্যের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। 
- ১৮৭৯ সালে প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের ঐতিহাসিক নিদর্শন আবিষ্কার করেন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহ্যাম।
- মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি।
- প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী মহাস্থানগড়ের নাম ছিল পুণ্ড্রনগর।
- এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গেছে। 

- ২০১৫ সাল থেকে সার্ক কালচারাল সেন্টার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কোনো একটি প্রাচীন ঐতিহ্যবাহী অঞ্চলকে সার্কের রাজধানী হিসেবে ঘোষণা করে আসছে। সার্কভুক্ত দেশগুলোর ইংরেজি নামের আদ্যক্ষরের ভিত্তিতে দেশগুলোর স্থান বেছে নেওয়া হচ্ছে।
- বাংলাদেশের প্রাচীন জনপদ বগুড়ার মহাস্থানগড় সার্কের সাংস্কৃতিক রাজধানী- ২০১৭ হিসেবে চূড়ান্ত স্বীকৃতি পেল। 

সূত্র:  বাংলাপিডিয়া ও প্রথম আলো। 
৭৭.
বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি?
  1. ভারত
  2. রাশিয়া
  3. চীন
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- ২০০৯ সালে সরকার “ভিশন-২০২১”- বাস্তবায়নের লক্ষ্যে জ্বালানী ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে ২০২১ সালের মধ্যে ২০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নিশ্চিতকরণকল্পে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে।
- এরই ধারাবাহিকতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও রাশিয়ান ফেডারেশনের মধ্যে ১৩ মে ২০০৯ তারিখে একটি ‘পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার’ বিষয়ক একটি ‘সমঝোতা স্বাক্ষর’, ২১ মে ২০১০  তারিখে ‘Framework Agreement’ স্বাক্ষর  এবং ০২ নভেম্বর ২০১১ তারিখে  রূপপুরে প্রতিটি আনুমানিক ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন দু’ ইউনিট বিশিষ্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়।

Source: rooppurnpp.gov.bd
৭৮.
মহান নেতা শেখ মুজিবুর রহমানকে কত সালে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?
  1. ১৯৭০ সালে
  2. ১৯৬৯ সালে
  3. ১৯৬৮ সালে
  4. ১৯৬৬ সালে
ব্যাখ্যা
- ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯-এর এই দিনে বাংলার দুঃখী মানুষের বন্ধু, বিশ্বের নিপীড়িত মানুষের অন্যতম শ্রেষ্ঠ নেতাকে জাতির পক্ষ থেকে কৃতজ্ঞচিত্তে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়।
- সংগ্রাম পরিষদের পক্ষ থেকে পরিষদের সভাপতি তোফায়েল আহমদ শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯২০-১৯৭৫)  জাতির জনক এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি (২৬ মার্চ ১৯৭১ থেকে ১১ জানুয়ারি ১৯৭২)। 

সূত্র:  বাংলাপিডিয়া ও যুগান্তর
৭৯.
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে "বীরপ্রতীক" উপাধিতে ভূষিত করা হয়?
  1. সিতারা বেগম ও ময়মনা বিবি
  2. মনসুরা বিবি ও তারামন বিবি
  3. তারামন বিবি ও ময়মুনা বিবি
  4. তারামন বিবি ও সিতারা বেগম
ব্যাখ্যা
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য যে দুই নারী ‘বীরপ্রতীক’ খেতাব পেয়েছেন, তাঁদের একজন ক্যাপ্টেন ডা. সিতারা বেগম এবং অন্যজন তারামন বিবি। 
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর দীর্ঘ ২৫ বছর লোকচক্ষুর অন্তরালে ছিলেন তারামন বিবি। তাঁর নাম ছিল শুধু গেজেটের পাতায়। ১৯৯৫ সালে প্রচারের আলোয় আসেন। তারামন বিবি মুক্তিবাহিনীর ১১ নম্বর সেক্টরের একটি দলের সঙ্গে ছিলেন।
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আহত বা অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিত্সাসেবা দেওয়ার জন্য বিভিন্ন সেক্টরে হাসপাতাল বা চিকিত্সাকেন্দ্র স্থাপন করা হয়েছিল। এ রকম একটি হাসপাতাল ছিল ২ নম্বর সেক্টরে। নাম ‘বাংলাদেশ হাসপাতাল’। এখানে ডা. জাফরউল্লাহ, ডা. মোবিন, ডা. আখতার, ডা. সিতারা বেগমসহ আরও অনেক চিকিৎসক, মেডিকেল কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রী ও সেবিকা নিয়োজিত ছিলেন।

সূত্র: চিরন্তন ১৯৭১, প্রথম আলো। 
৮০.
থাইল্যান্ডের মুদ্রার নাম কী?
  1. লিরা
  2. ক্রোনা
  3. বাথ
  4. রিংগিত
ব্যাখ্যা
- থাইল্যান্ডের মুদ্রার নাম Thai baht.
- কেন্দ্রীয় ব্যাংকের নাম  Bank of Thailand.

Source: Bank of Thailand
৮১.
OPEC-এর সচিবালয় কোথায় অবস্থিত?
  1. ভিয়েনা
  2. লিবিয়া
  3. কুয়েত
  4. কাতার
ব্যাখ্যা
- The Organization of the Petroleum Exporting Countries (OPEC) is created at the Baghdad Conference on September 10–14, 1960, by Iran, Iraq, Kuwait, Saudi Arabia and Venezuela.
-  OPEC had its headquarters in Geneva, Switzerland, in the first five years of its existence. This was moved to Vienna, Austria, on September 1, 1965.
- OPEC is a group of13 oil-exporting developing nations
- ব্রিটিশ ও মার্কিন সাতটি জ্বালানি তেল কোম্পানির একচেটিয়া ব্যবসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর বাগদাদে জন্ম হয়েছিল ওপেকের। 

- ১৯৭৩ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে সরাসরি অবস্থান নিলে ওপেক ওয়াশিংটনকে শিক্ষা দিতে আরোপ করেছিল বিখ্যাত জ্বালানি তেল নিষেধাজ্ঞা।

Source: opec.org
৮২.
বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা কত?
  1. ৩৩০
  2. ৩৪০
  3. ৩৫০
  4. ৩৬০
ব্যাখ্যা
- বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা ৩৫০ ( সরাসরি ৩০০ আসন + সংরক্ষিত মহিলা আসন ৫০)।
- বাংলাদেশের জাতীয় সংসদ ৩০০ সদস্য বিশিষ্ট সর্বোচ্চ আইন পরিষদ।
- প্রাপ্তবয়স্ক ভোটারের সরাসরি ভোটের ভিত্তিতে প্রতি আসন থেকে একজন করে সংসদ সদস্য নির্বাচিত হন।
- সাধারণত প্রতি ৫ বছর অন্তর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
- ৩রা জুলাই, ২০১১ তারিখে সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৪৫ হতে বাড়িয়ে ৫০ করা হয়েছে।
- বাংলাদেশের সংবিধানে সর্বোচ্চ আইন পরিষদকে বাংলায় ‘জাতীয় সংসদ’ এবং ইংরেজিতে ‘হাউজ অব্ দ্য নেশন’ বলা হয়েছে।

 সূত্র:  জাতীয় সংসদ ও বাংলাপিডিয়া। 
৮৩.
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে কী বলা হয়?
  1. ইন্টারকম
  2. ইন্টারনেট
  3. ই-মেইল
  4. ইন্টারস্পিড
ব্যাখ্যা
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে ইন্টারনেট বলে।

ইন্টারনেট এর ব্যবহার- 
১. দ্রুত ফাইল বা তথ্যের আদান প্রদান করা ।
২. তথ্য সংরক্ষণ করা।
৩. ই-কমার্স ব্যবহার করা।
৪. তথ্যের গোপনীয়তা রক্ষা করা।
৫. ঘরে বসে ক্রয়-বিক্রয় করা।
৬. ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে বুলেটিন বোর্ড গঠন করা যায়।
৭. মেসেজ বা ই-মেইল আদান প্রদান করা ইত্যাদি।

সূত্র: ৭৩ পৃষ্ঠা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৪.
“ছিয়াত্তরের মন্বন্তর” বলা হয় বাংলা কোন সনকে?
  1. ১১৭৬
  2. ১১৭০
  3. ১৭৭৬
  4. ১২৭০
ব্যাখ্যা
- ছিয়াত্তরের মন্বন্তর নামক দুর্ভিক্ষ ঘটেছিল বাংলা সন ১১৭৬-এ (১৭৭০ খ্রিস্টাব্দে)
- তখন ছিল আঠারো শতকের চরম অর্থনৈতিক মন্দার বছর।
- সে বছর অত্যধিক বৃষ্টিপাত ও বন্যার গ্রাস থেকে কৃষক ফসল ঘরে তুলতে পারে নি।
- তদুপরি ভূমিরাজস্ব ব্যবস্থা এবং খাদ্যবাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের ফলে অবস্থার চরম অবনতি ঘটে।
- অথচ ব্রিটিশরাজের কোম্পানি শাসকরা পুরো বিষয়টিকে প্রাকৃতিক বিপর্যয় বলে দাবি করে।

- কিন্তু ভিন্ন সাক্ষ্য থেকে জানা যায় যে, ১৭৬৮ সনে আদায়কৃত রাজস্ব ১৫.২১ মিলিয়ন রুপির চেয়ে ১৭৭১ সনের আদায়কৃত রাজস্বের পরিমাণ ৫,২২,০০০ রুপি বেশি ছিল, অথচ এর আগের বছরেই ঘটে যায় দুর্ভিক্ষ।
- এভাবে, কোম্পানি শাসনের সহযোগিতায়, খাদ্যশস্যের বাজার থেকে মুনাফা লুট এবং অতিরিক্ত রাজস্ব আদায়ের উদ্দেশ্য চরিতার্থ করার কারণে জনমানুষের ভোগান্তি চরমে পৌঁছে। 
- জনসংখ্যার এক-তৃতীয়াংশ, প্রায় ১০ মিলিয়ন মানুষ দুর্ভিক্ষে মারা যায়।

 সূত্র: বাংলাপিডিয়া।
৮৫.
বায়ুমণ্ডলের ওজন স্তর অবক্ষয়ের জন্য কোন গ্যাসের ভূমিকা সর্বোচ্চ?
  1. সিএফসি
  2. মিথেন
  3. কার্বন ডাইঅক্সাইড
  4. নাইট্রোজেন
ব্যাখ্যা
 
বায়ুমণ্ডলের ওজন স্তর অবক্ষয়ের জন্য সিএফসি গ্যাসের ভূমিকা সর্বোচ্চ। 
- CFC-এর পূর্ণরূপ হলো ক্লোরো-ফ্লুরো-কার্বন। মূলত মিথেন বা ইথেনের ক্লোরিন ও ফ্লোরিনের জাতকসমূহকে সিএফসি বলা হয়।
- গন্ধহীন, অদাহ্য, অবিষাক্ত এবং নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট এসব যৌগের বাণিজ্যিক নাম ফ্রেয়ন।

সিএফসি (CFC) এর ব্যবহার- 
১। কীটনাশক ও পােকামাকড় দমনের জন্য বিষাক্ত দ্রবণ তৈরিতে দ্রাবক হিসাবে CFC ব্যবহার করা হয়।
২। শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে ব্যবহৃত ইনহেলার, মেডিক্যাল স্প্রে-প্রভূতি ক্ষেত্রে CFC ব্যবহার করা হয়।
৪। সার্জিক্যাল যন্ত্রপাতি পরিষ্কার করার কাজে CFC ব্যবহার করা হয়।
৫। CFC এর ফুটনাংক কম হওয়ায় বিভিন্ন ধরণের রেফ্রিজারেশন এবং শীতাতাপ নিয়ন্ত্রন ব্যবস্থায় ব্যবহার করা হয়।
৬। অগ্নিনির্বাপক যন্ত্রে CFC যৌগের ব্যবহার রয়েছে।

সূত্র: United States Environmental Protection Agency [লিঙ্ক]
৮৬.
বাংলাদেশে স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?
  1. জেলা পরিষদ
  2. উপজেলা পরিষদ
  3. ইউনিয়ন পরিষদ
  4. গ্রাম পরিষদ
ব্যাখ্যা
বাংলাদেশের "স্থানীয় প্রশাসন" একটি প্রশাসনিক ব্যবস্থা যা সরকারের বেতনভুক্ত কর্মকর্তা ও কর্মচারী দ্বারা পরিচালিত হয়।
বাংলাদেশের স্থানীয় প্রশাসন কাঠামোর স্তর তিনটি। যথা:
১. বিভাগীয় প্রশাসন (Divisional Administration)
২. জেলা প্রশাসন (District Administration)
৩. উপজেলা প্রশাসন (Upazila Administration)

অন্যদিকে, বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর প্রধানস্তর তিনটি। যথা:
১। জেলা পরিষদ 
২। উপজেলা পরিষদ 
৩। ইউনিয়ন পরিষদ

অর্থাৎ,
স্থানীয় প্রশাসনের সর্বনিম্ন স্তর - উপজেলা প্রশাসন
স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর - ইউনিয়ন  ইউনিয়ন পরিষদ।

তথ্যসূত্র:- পৌরনীতি ও নাগরিকতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৭.
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকুরিরত ছিলেন?
  1. সেনাবাহিনী
  2. নৌবাহিনী
  3. বিমান বাহিনী
  4. পুলিশ বাহিনী
ব্যাখ্যা
- বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের জন্ম ৭ মার্চ ১৯৪৯, বরিশাল জেলার রহিমগঞ্জ গ্রামে। 
- পড়াশোনা অসমাপ্ত রেখে ১৯৬৭ সালে যোগ দেন সেনাবাহিনীতে
- প্রশিক্ষণ শেষে ১৯৬৮ সালে ইঞ্জিনিয়ার কোরে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগ দেন।
- ১৯৬৮  সালে ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন্ড পদ লাভ করে তিনি ১৭৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নে যোগ দেন।
-  ১৯৭০ সালের ৩০ আগষ্ট তিনি ক্যাপ্টেন পদে উন্নীত হন।
- মহিউদ্দিন জাহাঙ্গীরকে ৭ নং সেক্টরের মেহেদিপুর (মালদহ জেলায়) সাবসেক্টরের কমান্ডার নিয়োগ করা হয়।
- এসময় লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামান ৭ নং সেক্টরের সেক্টর-কমান্ডার ছিলেন।
- ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে চাঁপাইনবাবগঞ্জ মুক্তিযুদ্ধে শহীদ হন ক্যাপ্টেন জাহাঙ্গীর।
- ১৫ ডিসেম্বর মেজর গিয়াস, লেফটেন্যান্ট রফিক, লেফটেন্যান্ট কাইউম একযোগে চাঁপাইনবাবগঞ্জ আক্রমণ করেন।
- সকাল ১০টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ মুক্ত হয়। ক্যাপ্টেন জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে বিকেলে তাঁকে সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।

সূত্র: Banglapedia & Prothom ALo
৮৮.
বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
  1. ঢাকা
  2. ফরিদপুর
  3. ময়মনসিংহ
  4. খুলনা
ব্যাখ্যা
- বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্যচাষ পরিকল্পনা, সমন্বয় ও গবেষণার জন্য ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত একটি স্বায়ত্তশাসিত জাতীয় গবেষণা সংস্থা।
- ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হলেও জনবল সংগ্রহ ও উন্নয়ন অবকাঠামো গড়ে তোলার পর যথার্থ কাজ শুরু হয়েছে ১৯৮৬ সাল থেকে।

- রাজধানী ঢাকা থেকে ১২০ কিলোমিটার উত্তরে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ইনস্টিটিউটের প্রধান কার্যালয় অবস্থিত।
- প্রশাসনিকভাবে এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান।
- পরিবেশ এবং মৎস্য সম্পদের প্রকৃতি অনুযায়ী দেশের ৫টি এলাকায় ইনস্টিটিউটের ৫টি গবেষণা কেন্দ্র ও ৫টি উপকেন্দ্র রয়েছে।
- এগুলো হলো-
1. ময়মনসিংহে অবস্থিত স্বাদুপানি কেন্দ্র,
2. চাঁদপুরে অবস্থিত নদী কেন্দ্র,
3. খুলনার পাইকগাছায় অবস্থিত লোনাপানি কেন্দ্র,
4. কক্সবাজারে অবস্থিত সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র এবং
5. বাগেরহাটে অবস্থিত চিংড়ি গবেষণা কেন্দ্র।

- উপকেন্দ্র ৫টি হলো-
১। রাঙ্গামাটিতে কাপ্তাই লেক উপকেন্দ্র,
২।সান্তাহারে প্লাবনভূমি উপকেন্দ্র,
৩।যশোরে স্বাদুপানি উপকেন্দ্র,
৪।পটুয়াখালীর খেপুপাড়ায় অবস্থিত নদী উপকেন্দ্র এবং
৫।সৈয়দপুরে অবস্থিত স্বাদুপানি উপকেন্দ্র।

- ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম এসব কেন্দ্র ও উপকেন্দ্রের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবহার ও উৎপাদন বৃদ্ধির আধুনিক প্রযুক্তি উদ্ভাবন ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রমের মূল লক্ষ্য। 

সূত্র: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও বাংলাপিডিয়া
৮৯.
'মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা —–গানের রচয়িতা কে?
  1. অতুল প্রসাদ সেন
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. কাজী নজরুল ইসলাম
  4. জসীমউদ্দীন
ব্যাখ্যা
- বাংলাভাষীদের নিকট অতুলপ্রসাদ প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত।
- তাঁর গানগুলি প্রধানত স্বদেশীসঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান এ তিন ধারায় বিভক্ত।

মোদের গরব মোদের আশা
গান : অতুলপ্রসাদ সেন 

মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!
তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা!
কি যাদু বাংলা গানে!-গান গেয়ে দাঁড় মাঝি টানে,
এমন কোথা আর আছে গো!
গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা
ঐ ভাষাতেই নিতাই গোরা, আনল দেশে ভক্তি-ধারা,
মরি হায়, হায় রে!
আছে কই এমন ভাষা, এমন দুঃখ-শ্রান্তি-নাশা!
বিদ্যাপতি, চণ্ডী, গোবিন, হেম, মধু, বঙ্কিম, নবীন-
আরও কত মধুপ গো!
ঐ ফুলেরি মধুর রসে, বাঁধলো সুখে মধুর বাসা
বাজিয়ে রবি তোমার বীণে, আনলো মালা জগৎ জিনে—
গরব কোথায় রাখি গো!
তোমার চরণ-তীর্থে আজি, জগৎ করে যাওয়া-আসা
ঐ ভাষাতেই প্রথম বোলে, ডাকনু মায়ে ‘মা’, ‘মা’ বলে;
ঐ ভাষাতেই বলবো ‘হরি’, সাঙ্গ হলে কাঁদা-হাসা

সূত্র: বাংলাপিডিয়া
৯০.
বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে?
  1. শেখ মুজিবুর রহমান
  2. এম. মনসুর আলী
  3. তাজউদ্দিন আহমদ
  4. আতাউর রহমান খান
ব্যাখ্যা
- মুজিবনগর সরকার  মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম অস্থায়ী  সরকার।
- ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
- মুজিবনগর সরকারের কর্মকান্ড বাংলাদেশ ভূখন্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এ সরকার প্রবাসী মুজিবনগর সরকার হিসেবেও খ্যাত।

মুজিবনগর মন্ত্রিসভার মোট সদস্য ছিলো ছয়জন।
মুজিবনগর সরকারের মন্ত্রিসভা:
- রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
- প্রধানমন্ত্রী : তাজউদ্দিন আহমেদ
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী : এম মনসুর আলী
- স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী : এএইচএম কামরুজ্জামান
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মোশতাক আহমেদ।

সূত্র: বাংলাপিডিয়া
৯১.
আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে?
  1. ৮ এপ্রিল
  2. ৮ আগস্ট
  3. ৮ ফেব্রুয়ারি
  4. ৮ মার্চ
ব্যাখ্যা
- ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস
- IWD 2022 saw the campaign theme of #BreakTheBias forged by millions worldwide.

Source: internationalwomensday.com
৯২.
ক্রেমলিন কী?
  1. মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন
  2. ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন
  3. রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন
  4. অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন
ব্যাখ্যা
- রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিন
- মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন While House.
- ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন  10 Downing Street.
- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন The Lodge.
৯৩.
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল” রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে?
  1. ২০ অক্টোবর, ২০১৭
  2. ২৫ অক্টোবর, ২০১৭
  3. ৩১ অক্টোবর, ২০১৭
  4. ৩০ অক্টোবর, ২০১৭
ব্যাখ্যা
- ৩০ অক্টোবর ২০১৭ খিস্টাব্দে ইউনেস্কো কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্তিকরণে ওয়ার্ল্ড ডেমোক্রেসি হেরিটেজের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
- ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অনন্য এবং অসাধারণ এই কারণে যে, এই ভাষণ সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে একতাবদ্ধ করেছিল।

Source: Jugantor
৯৪.
জাপানের পার্লামেন্টের নাম কী?
  1. কায়েট
  2. ডায়েট
  3. লোকসভা
  4. ন্যাশনাল অ্যাসেমব্লি
ব্যাখ্যা
 
- Diet, also called (1889–1947) Imperial Diet, Japanese Kokkai (“National Assembly”), or Teikoku Gikai (“Imperial Assembly”), the national legislature of Japan.

Source: Britannica
৯৫.
পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কী?
  1. গোয়ালন্দ
  2. চাঁদপুর
  3. ভোলা
  4. বরিশাল
ব্যাখ্যা
- মেঘনা ভৈরবে পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়ে চাঁদপুরে পদ্মার সাথে মিলিত হয়েছে।
-এর উপনদী হচ্ ছেব্রহ্মপুত্র, গোমতি, শীতলক্ষ্যা, ধলেশ্বরী, ডাকাতিয়া।

-আর পদ্মা ও যমুনা মিলিত হয় গোয়ালন্দে।

সূত্র: sadar.chandpur.gov.bd
৯৬.
সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল কোথায়?
  1. এশিয়া
  2. মেক্সিকো
  3. অস্ট্রেলিয়া
  4. আফ্রিকা
ব্যাখ্যা
- সোইয়ইন ফ্লু ভাইরাসটি সর্বপ্রথম শনাক্ত করা হয়েছিল মেক্সিকোতে, এপ্রিল, ২০০৯ সালে। পরবর্তীতে, এই রোগটি অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে।
- সোয়াইন ফ্লু হচ্ছে মানবদেহের ইনফ্লুয়েঞ্জার ভাইরাসের মতোই এক ধরনের ভাইরাস, যা প্রধানত শূকরের দেহে দ্রুত বংশবিস্তার করতে পারে।
এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস টাইপ A (H1N1)।
- বিশ্বস্বাস্থ্য সংস্থা ২০০৯-এর জুন মাসে বিশ্বের ৭৪টি দেশে নতুন H1N1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপস্থিতির কারণে এই রোগের সাম্প্রতিক অবস্থাকে বিশ্বব্যাপী মহামারি বলে চিহ্নিত করেছে।
- মানুষ, শূকর ও পাখির সংমিশ্রণে উদ্ভব হওয়া ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এই রূপটি সম্পর্কে ধারণা করা হয় এটি শূকরের মাধ্যমে মানুষকে আক্রান্ত করেছে।
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার উপসর্গের মধ্যে জ্বর হওয়া, মাথা ব্যথা, গলা ও শরীর ব্যথা, শ্বাস কষ্ট, ক্ষুধামান্দ্য ও আলস্যবোধ করা, ওজন কমে যাওয়া ইত্যাদি অন্যতম। 
- ২০০৯ সালের ১৮ জুন বাংলাদেশে প্রথম সোয়াইন ফ্লু রোগী শনাক্ত করা হয়। 

সূত্র: WHO Website [লিঙ্ক]
৯৭.
ফিফা বিশ্বকাপ ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. কাতার
  2. বাহরাইন
  3. দুবাই
  4. আবুধাবি
ব্যাখ্যা
ফিফা ফুটবল বিশ্বকাপের আসর:
- ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ রাশিয়ায় (ইউরোপ) অনুষ্ঠিত হয়।
- ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে (এশিয়ায়) অনুষ্ঠিত হবে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপের আসর। এর মাধ্যমে প্রথমবারের মতো কোন মুসলিম দেশে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে হচ্ছে।
- ২০২৬ সালে ২৩তম ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো (উত্তর আমেরিকা)।

উৎস : ফিফা ওয়েবসাইট
৯৮.
UNHCR এর সদর দপ্তর কোথায়?
  1. ভিয়েনা
  2. জেনেভা
  3. ভেনিজুয়েলা
  4. অস্ট্রিয়া
ব্যাখ্যা
- ১৯৫০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষের সুরক্ষা ও পুনর্বাসনের লক্ষ্য নিয়ে ইউএনএইচসিআরের যাত্রা শুরু।
- ৭০ বছর ধরে সংস্থাটি বিশ্বজুড়ে কাজ করে যাচ্ছে শরণার্থীদের জন্য। মোট ১৩৫টি দেশে আছে এই সংস্থার কার্যক্রম। 
- UNHCR এর সদর দপ্তর  সুইজারল্যান্ডের জেনেভায়
- সংস্থাটি ১৯৫৪ সালে  Nobel Peace Prize লাভ করে।

সূত্র: UNHCR
৯৯.
বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. সৌদি আরব
  4. ইরান
ব্যাখ্যা
- বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ  যুক্তরাষ্ট্র (11.2 million BPD).
 - তেল উৎপাদনে শীর্ষ  ২য় ও ৩য় দেশ যথাক্রমে Russia ও Saudi Arabia.
- The United States remains the world's top oil consumer, averaging 18.7 million BPD in 2021
- China was the second-highest consumer at 15.4 million BPD.

সূত্র: Forbes
১০০.
G-7-এর একমাত্র এশিয়া দেশ কোনটি?
  1. চীন
  2. ভারত
  3. জাপান
  4. বার্মা
ব্যাখ্যা
- জি-৭ এর পূর্ণাঙ্গ রূপ হল গ্রুপ অফ সেভেন, বা সাতটি দেশের দল। বিশ্বের তথাকথিত উন্নত অর্থনীতির সাতটি বড় দেশ ও একটি সংস্থা নিয়ে এই জোট গঠিত।
- জোটের সদস্য দেশ হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই জোটের একটি অংশ।
- রাশিয়া ১৯৯৮ সালে এই জোটে যোগ দিলে সেটা জি-৮ হয়েছিল। তবে ক্রিমিয়া দখল করার কারণে ২০১৪ সালে রাশিয়া বাদ পড়ে যায়।

- ২০২৩ সালের জি-৭ শীর্ষ সম্মেলন হবে হিরোশিমা, জাপান।
- ২০২২ সালের জি-৭ শীর্ষ সম্মেলন জার্মানি।

সূত্র: BBC Bangla