পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন১৭
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
শ্রীলঙ্কার রাষ্ট্রপতির মেয়াদ কত বছর?
  1. ৪বছর
  2. ৫বছর
  3. ৬বছর
  4. ৯বছর
ব্যাখ্যা
শ্রীলঙ্কার রাষ্ট্রপতির মেয়াদ
শ্রীলঙ্কার সংবিধানের সপ্তম অধ্যায়ের ৩০(১) অনুচ্ছেদের বলা আছে,
- শ্রীলঙ্কা প্রজাতন্ত্রে একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি রাষ্ট্রের প্রধান, নির্বাহী এবং সরকারের প্রধান এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।
- ৩০(২) অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি জনগণের দ্বারা নির্বাচিত হবেন এবং ছয় বছরের মেয়াদের জন্য পদে অধিষ্ঠিত হবেন৷

শ্রীলঙ্কা
- রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম - Democratic Socialist Republic of Sri Lanka;
- রাজধানী শ্রী জয়াবর্ধানেপুরা কোট্টে ও ব্যানিজিক রাজধানী কলম্বো;
- মুদ্রার নাম - রুপি ;
- রাষ্ট্রীয় ভাষা - সিনহালা;
- সংসদের নাম - পার্লামেন্ট;

সূত্র- শ্রীলঙ্কার সংবিধান ও ব্রিটানিকা।
.
পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি সমান থাকে -
  1. ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
  2. ২১ জুন ও ২৩ সেপ্টেম্বর
  3. ২১ মার্চ ও ২২ ডিসেম্বর
  4. ২১ জুন ও ২২ ডিসেম্বর
ব্যাখ্যা
• দিন-রাত্রি সমান:
- প্রতি বছর ৩৬৫ দিনের মধ্যে দুটি দিন পৃথিবীর দিন ও রাতের ব্যাপ্তি সমান হয়ে থাকে।
- এর একটি দিন হলো ২১ মার্চ এবং অন্যটি ২৩ সেপ্টেম্বর।
- সূর্য উত্তর আর দক্ষিণ অয়নান্তের মাঝামাঝি ঠিক বিষুব রেখা বরাবর কিরণ দেয়।
- সেই হিসেবে পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান।
- পক্ষান্তরে ২১ জুন উত্তর গোলার্ধে দিন বড়, রাত ছোট আর ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিন বড়, রাত ছোট।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
.
দিল্লির সর্বকনিষ্ঠ (২০২৪) মুখ্যমন্ত্রী কে?
  1. আতিশি মারলেনা
  2. সুষমা স্বরাজ
  3. অরবিন্দ কেজরিওয়াল
  4. শীলা দীক্ষিত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী আতিশি মারলেনা। 
- দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোয় অরবিন্দ কেজরিওয়ালের স্থলাভিষিক্ত হয়েছেন আম আদমি পার্টির নেত্রী আতিশি মারলেনা। 
- তিনি দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী। তার বর্তমান বয়স ৪৩ বছর। 
- ২০১৩ সালের জানুয়ারিতে আম আদমি পার্টিতে (এএপি) যোগদানের মাধ্যমে আতিশির রাজনৈতিক জীবন শুরু হয়।  
- ২০২২-২৩ সময়কালে, তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। 

সূত্র- বিবিসি রিপোর্ট।
.
বিশ্ব নদী দিবস কবে?
  1. সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার
  2. সেপ্টেম্বর মাসের চতুর্থ সোমবার
  3. সেপ্টেম্বর মাসের চতুর্থ শনিবার
  4. সেপ্টেম্বর মাসের চতুর্থ বুধবার
ব্যাখ্যা
বিশ্ব নদী দিবস
- প্রতিবছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার বিশ্ব নদী দিবসটি পালন করা হয়।
- ১৯৮০ সাল থেকে ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার বিশ্ব নদী দিবস হিসেবে পালনের সূচনা করে।
- ২০০৫ সালে জাতিসংঘ দিবসটি অনুসমর্থন করে।
- ২০১০ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালন করে আসছে বেসরকারি সংস্থা ‘রিভারাইন পিপল'।

সূত্র- বিশ্ব নদী দিবসের ওয়েবসাইট।  
.
সপ্তম আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই) কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ভারত
  2. বাংলাদেশ
  3. চীন
  4. জাপান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

সপ্তম আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই)
- সপ্তম আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই) ৫ থেকে ১০ নভেম্বর চীনের শাংহাইয়ে অনুষ্ঠিত হবে।
- প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা পণ্য প্রদর্শন প্রস্তুতি ও বুথ নকশা পর্যায়ে প্রবেশ করে।
- এ পর্যন্ত ৭০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা মেলায় অংশ নেয়ার কথা নিশ্চিত করেছে। 

সূত্র- The China-Britain Business Council. 

.
শ্রীলঙ্কার আইনসভার নাম ​​​​​​কী?
  1. ফকেটিং
  2. বুন্দেসতাগ
  3. টেম্পল ট্রিস
  4. পার্লামেন্ট
ব্যাখ্যা
শ্রীলঙ্কার আইনসভার নাম ​​​​​​পার্লামেন্ট। এর মোট আসন সংখ্যা ২২৫টি। 

বিভিন্ন দেশের আইনসভার নাম:
- ডেনমার্কের আইনসভার নাম ফকেটিং।
- নরওয়ের আইনসভার নাম স্টরটিং।
- ফিনল্যান্ডের আইনসভার নাম এডুসকুন্তা।
- জার্মানির আইনসভার নাম বুন্দেসতাগ। 
- বেলজিয়ামের আইনসভার নাম ফেডারেল পার্লামেন্ট।

সূত্র- ব্রিটানিকা।
.
‘ইউনিট ৮২০০’ কী?
  1. ফিলিস্তিনি সামরিক গোয়েন্দা ইউনিট
  2. মার্কিন সামরিক গোয়েন্দা ইউনিট
  3. ইসরায়েলি সামরিক গোয়েন্দা ইউনিট
  4. ভারতীয় সামরিক গোয়েন্দা ইউনিট
ব্যাখ্যা
‘ইউনিট ৮২০০’
- ইউনিট ৮২০০ হল মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) বা ব্রিটেনের জিসিএইচকিউ এর সমতুল্য।
- এটি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর বৃহত্তম একক সামরিক ইউনিট।
- এটি ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রের জন্মের সময় গঠিত প্রাথমিক কোডব্রেকিং এবং গোয়েন্দা ইউনিটের সদস্যদের নিয়ে গঠিত।

সূত্র- সিএনএন।
.
বিশ্বের কয়টি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করেছে? (২০২৪ সাল)
  1. ১৪৩টি
  2. ১৪৭টি
  3. ১৪৮টি
  4. ১৪৯টি
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি
- ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করেছে
বিশ্বের ১৪৯টি রাষ্ট্র । 
- বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা ১৪৮টিতে দাঁড়িয়েছে।
- আর এসব দেশের মধ্যে মধ্যপ্রাচ্য, আফ্রিকান এবং এশিয়ান দেশও রয়েছে।
- ফিলিস্তিনকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে আলজেরিয়া।
- ২০২৪ সালের ২১ জুন ১৪৯তম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে আর্মেনিয়া।
- এছাড়াও জাতিসংঘের সদস্য রাষ্ট্রের বাইরে হলি সী ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান করেছে।

উল্লেখ্য, PLO প্রতিষ্ঠার পর আনুষ্ঠানিকভাবে প্রথম স্বীকৃতি দেয় আলজেরিয়া।
তবে ফিলিস্তিনের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী PLO প্রতিষ্ঠার আগেই অনানুষ্ঠানিকভাবে প্রথম স্বীকৃতি দিয়েছিল ইরান।

সূত্র- মোফা.পিএনএ।

.
সম্প্রতি (২০২৪) বাংলাদেশ সেনাবাহিনী কয়টি ফৌজদারি কার্যবিধির ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেয়েছেন?
  1. ১১টি
  2. ১৩টি
  3. ১৫টি
  4. ১৭টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
- ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১২ (১) অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা।
- কর্মকর্তারা ‘ফৌজদারি কার্যবিধির, ১৮৯৮’ এর ১৭টি  ধারা অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন।
- ধারা গুলো হলো: ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২।

সূত্র- প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১০.
লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার নাম কী?
  1. এনএনএ
  2. ইউএসবি
  3. ইরনা
  4. আল মানার
ব্যাখ্যা
লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার নাম ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।

লেবানন

- লেবানন এশিয়ার মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র।
- ভূমধ্যসাগরের পাড়ে অবস্থিত পশ্চিম এশিয়ার একটি দেশ।
- রাজধানী বৈরুত।
- লেবাননের তিনটি গুরুত্বপূর্ণ শহর বৈরুত, বালবেক ও ত্রিপোলিত।
- মুদ্রা পাউন্ড।
- আরবি ভাষা লেবাননের সরকারি ভাষা।
- লেবানন ও ইসরাইলের মধ্যকার সীমানারেখা - Blue Line
- হিজবুল্লাহ লেবাননের শিয়া মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী।
- লেবাননের হিজবুল্লাহ পরিচালিত টিভি চ্যানেল - আল মানার।
- ২০২০ সালে বৈরুতের কাছে সমুদ্রবন্দরে অ্যামোনিয়াম নাইট্রেট থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
- ১৯৪৩ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

উৎস: Britannica. 
১১.
৪৮তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার শীর্ষ হয়েছে-
  1. সিনহুয়া বিশ্ববিদ্যালয়
  2. পিকিং বিশ্ববিদ্যালয়
  3. ঢাকা বিশ্ববিদ্যালয়
  4. টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি
ব্যাখ্যা
৪৮তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা
- কাজাখস্তানের আস্তানা শহরে অনুষ্ঠিত ৪৮তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) চূড়ান্ত পর্বে (ওয়ার্ল্ড ফাইনালস)
- প্রথম হয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।
- দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হয়েছে যথাক্রমে রাশিয়ার মস্কো ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজি, চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয় ও জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি।
- প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ডিইউ_এসেন্ডিং’ ৫৬তম হয়েছে।
- এবারের প্রতিযোগিতায় বিভিন্ন দেশ থেকে ১৪১টি দল অংশ নেয়।
- বাংলাদেশ থেকে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তিনটি দল।

সূত্র- প্রথম আলো পত্রিকা।  
১২.
‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে?
  1. মীর মাহবুবুর রহমান মুগ্ধ
  2. মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ
  3. আসিফ মাহমুদ
  4. ফাইয়াজ আলফি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

 ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ 
- ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের সহায়তার জন্য গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।
- ২০২৪ সালের  ১২ সেপ্টেম্বর ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনের নিহত মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের জুলাই ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়।

সূত্র- প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১৩.
অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে?
  1. ড. বদিউল আলম মজুমদার
  2. ড. ইফতেখারুজ্জামান
  3. অধ্যাপক আলী রীয়াজ
  4. আবদুল মুয়ীদ চৌধুরী
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

সংস্কার কমিশন: 
- রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে ছয়টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
- বিশিষ্ট নাগরিকদের এসব কমিটির প্রধান করা হয়েছে। 
- জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

• নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন - ড. বদিউল আলম মজুমদার;
• পুলিশ প্রশাসন সংস্কার কমিশন - সফর রাজ হোসেন;
• বিচার বিভাগ সংস্কার কমিশন - বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান;
• দুর্নীতি দমন সংস্কার কমিশন - ড. ইফতেখারুজ্জামান;
• জনপ্রশাসন সংস্কার কমিশন - আবদুল মুয়ীদ চৌধুরী;
• সংবিধান সংস্কার কমিশন - অধ্যাপক আলী রীয়াজ।

[সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল। এই কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে আলী রীয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।]  

সূত্র- প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১৪.
‘2024 PT5’ কী?
  1. সামরিক গোয়েন্দা ইউনিট
  2. যুদ্ধ জাহাজ
  3. গ্রহাণু বা অ্যাস্টেরয়েড
  4. করোনার নতুন ভ্যারিয়্যান্ট
ব্যাখ্যা
‘2024 PT5’
- পৃথিবীর নতুন চাঁদ আবিষ্কার হয়েছে।
- চাঁদটি খুব ছোট এবং ক্ষণস্থায়ী।
- এই মিনি-মুন আসলে একটি ক্ষুদ্র আকারের গ্রহাণু বা অ্যাস্টেরয়েড।
- এটি মাত্র ৩৩ ফুট (প্রায় ১০ মিটার) চওড়া।
- বিজ্ঞানীরা এই মিনি-মুনের নাম দিয়েছেন 2024 PT5।
- এটি প্রায় দুই মাস পৃথিবীকে কেন্দ্র করে ঘুরবে।

সূত্র- বিবিসি রিপোর্ট।
১৫.
শব্দ দূষণ(নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী, নীরব এলাকায় শব্দের মানমাত্রা কত?
  1. ৫৫ ও ৪৫ ডেসিবল
  2. ৭০ ও ৬০ ডেসিবল
  3. ৩৫ ও ৪০ ডেসিবল
  4. ৫০ ও ৪০ ডেসিবল
ব্যাখ্যা
শব্দ দূষণ(নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী, 
- নীরব এলাকায় শব্দের মানমাত্রা দিনে (ভোর ৬টা থেকে রাত ৯টা) ৫০ ডেসিবল ও রাতে (রাত ৯টা থেকে ভোর ৬টা) ৪০ ডেসিবল। 
- আবাসিক এলাকায় নীরব এলাকায় দিনে ও রাতে যথাক্রমে ৫৫ ও ৪৫ ডেসিবল; 
- মিশ্র এলাকায় ৬০ ও ৫০ ডেসিবল;
- বাণিজ্যিক এলাকায় ৭০ ও ৬০ ডেসিবল;
- এবং শিল্প এলাকায় ৭৫ ও ৭০ ডেসিবল।

সূত্র-  পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট।  
১৬.
‘সিন্ধু নদ’ চুক্তি স্বাক্ষর করে কোন দুই দেশ?
  1. ভারত ও বাংলাদেশ
  2. ভারত ও পাকিস্তান
  3. বাংলাদেশ ও নেপাল
  4. পাকিস্তান ও নেপাল
ব্যাখ্যা
- ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর সিন্ধু নদ চুক্তি (ইন্দুস ওয়াটার ট্রিটি- আইডব্লিউটি) স্বাক্ষর করে ভারত ও পাকিস্তান। 
- মধ্যস্থতাকারী এবং সাক্ষী হিসেবে বিশ্বব্যাংকও স্বাক্ষর করেছিল চুক্তিতে।

সিন্ধু নদ: 
• উৎপত্তি: তিব্বতের মালভূমি। 
• আরব সাগরে পতিত হয়েছে।
• পাকিস্তানের করাচি সিন্ধু নদীর তীরে।

তথ্যসূত্র: ব্রিটিনিকা। 
১৭.
নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক কে?
  1. নিগার সুলতানা
  2. স্বর্ণা আক্তার
  3. মারুফা আক্তার
  4. জাহানারা আলম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ 

- ৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে হবে ১০ দলের নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ।
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে।
-  ‘এ’ গ্রুপে পড়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলংকা। 
-  ‘বি’ গ্রুপে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড। 
- মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ।

বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড

• নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক)
• মারুফা আক্তার;
• দিশা বিশ্বাস;
• সাথী রানী;
• মুর্শিদা খাতুন;
• স্বর্ণা আক্তার;
• রিতু মণি;
• নাহিদা আক্তার;
• সুলতানা খাতুন;
• সুবহানা মুস্তারি;
• ফাহিমা খাতুন;
• জাহানারা আলম;
• দিলারা আক্তার;
• তাজ নেহার;
• রাবেয়া খান।  

সূত্র- বিসিবি ওয়েবসাইট।