পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes৩৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৯
সিলেবাস
বিষয় - গাণিতিক যুক্তি টপিক - জ্যামিতি i) পিথাগোরাসের উপপাদ্য এবং অন্যান্য বহুভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান এবং ত্রিকোণমিতি (মৌলিক বিষয়সমূহ) ii) পরিমিতি। সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই। -------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৩৯ প্রশ্ন

.
sinA = cosA হলে A এর মান কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 120°
ব্যাখ্যা
প্রশ্ন: sinA = cosA হলে A এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
sinA = cosA
⇒ sinA/cosA = 1
⇒ tanA = 1
⇒ tanA = tan45°
∴ A = 45°
.
একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল ০.০০৫ হেক্টর হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ৫০ মিটার
  2. ৩০ মিটার
  3. ২০ মিটার
  4. ১০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল ০.০০৫ হেক্টর হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার
০.০০৫ হেক্টর = ৫০ বর্গমিটার

আমরা জানি,
বর্গক্ষেত্রের একটি বাহু a মিটার হলে এর ক্ষেত্রফল a2 বর্গমিটার

এখানে,
a2 = ৫০ বর্গমিটার

কর্ণ = √(a2 + a2)
= √(৫০ + ৫০)
= √১০০
= ১০ মিটার
.
একটি সামান্তরিকের ভূমি 24 মিটার এবং ক্ষেত্রফল 168 বর্গমিটার হলে, এর উচ্চতা কত?
  1. 7 মিটার
  2. 8 মিটার
  3. 9 মিটার
  4. 10 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমি 24 মিটার এবং ক্ষেত্রফল 168 বর্গমিটার হলে, এর উচ্চতা কত?

সমাধান:
দেওয়া আছে,
সামান্তরিকের ভূমি = 24 মিটার
এবং ক্ষেত্রফল = 168 বর্গমিটার

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা)
⇒ 168  = 24 × উচ্চতা
⇒ উচ্চতা = 168/24
∴ উচ্চতা = 7

∴ সামান্তরিকটির উচ্চতা 7 মিটার
.
ত্রিভুজের বাহুগুলোর অনুপাত √2 : √2 : 2 হলে, ত্রিভুজের বাহুগুলোর বিপরীত কোণগুলোর অনুপাত কত?
  1. 2 : 3 : 4
  2. 1 : 1 : 2
  3. 1 : 2 : 3
  4. 1 : 1 : √3
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের বাহুগুলোর অনুপাত √2 : √2 : 2 হলে, ত্রিভুজের বাহুগুলোর বিপরীত কোণগুলোর অনুপাত কত?

সমাধান:
প্রদত্ত ত্রিভুজের বাহুগুলোর অনুপাত √2 : √2 : 2
এখানে,
(√2)2 + (√2)2
= 2 + 2
= 4
= √4
= 2
অর্থাৎ, বাহু তিনটি পিথাগোরাসের উপপাদ্যকে সিদ্ধ করে।

আমরা বলতে পারি ত্রিভুজটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ
তাহলে তার কোণগুলি হবে 45⁰ 45⁰ 90⁰

ত্রিভুজের বাহুগুলোর বিপরীত কোণগুলোর অনুপাত হবে = 45 : 45 : 90
= 1 : 1 : 2
.
সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪৫⁰ হলে বহুভুজের বাহুর সংখ্যা কয়টি?
  1. ৪টি
  2. ৮টি
  3. ৬টি
  4. ৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪৫⁰ হলে বহুভুজের বাহুর সংখ্যা কয়টি?

সমাধান:
ধরি,
সুষম বহুভুজের বাহুর সংখ্যা x টি

আমরা জানি,
সুষম বহুভুজের বহিঃস্থ কোণগুলোর মোট পরিমাণ 360⁰

সুতরাং,
x টি কোণের পরিমাণ 360⁰
1 টি কোণের পরিমাণ 360⁰/x

প্রশ্নমতে,
360⁰/x = 45⁰
⇒ x = 360⁰/45⁰
∴ x = 8
.
একটি সুষম সপ্তভুজের পরিসীমা ৫৬ সে.মি. হলে এর একটি বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৬ সে.মি.
  2. ৭ সে.মি.
  3. ৮ সে.মি.
  4. ১০ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম সপ্তভুজের পরিসীমা ৫৬ সে.মি. হলে এর একটি বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান: 
দেওয়া আছে,
বাহুর সংখ্যা n = ৭ টি

আমরা জানি,
কোন সুষম বহুভুজের বাহুর সংখ্যা n টি এবং বাহুর দৈর্ঘ্য a একক হলে
পরিসীমা na একক

প্রশ্নমতে,
na = ৫৬
বা, ৭a = ৫৬ 
∴ a = ৮

∴ একটি বাহুর দৈর্ঘ্য ৮ সে.মি.
.
sinA cosecA + 1 এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: sinA cosecA + 1 এর মান কত?

সমাধান:
sinA cosecA + 1
= sinA (1/sinA) + 1
= 1 + 1
= 2
.
একটি বর্গক্ষেত্র ও সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ৮ মিটার হলে বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত?
  1. ১৫ মিটার
  2. ১২ মিটার
  3. ৯ মিটার
  4. ৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্র ও সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ৮ মিটার হলে বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের এক বাহুর = ৮ মিটার

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের পরিসীমা = (৩ × বাহুর দৈর্ঘ্য) একক।
= (৩ × ৮) মিটার
= ২৪ মিটার

ধরি,
বর্গক্ষেত্রের একবাহুর = a একক

প্রশ্নমতে,
4a = 24
∴ a = 6

∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ৬ মিটার।
.
cosecA + cotA = 4 হলে, cosecA - cotA এর মান কত?
  1. 2
  2. 1/2
  3. 1/4
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: cosecA + cotA = 4 হলে, cosecA - cotA এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
cosecA + cotA = 4

আমরা জানি,
cosec2A - cot2A = 1
⇒ (cosecA + cotA)(cosecA - cotA) = 1
⇒ (4)(cosecA - cotA) = 1
∴ cosecA - cotA = 1/4
১০.
sec2θ + cosec2θ = ?
  1. tan2θ
  2. cosec2θ
  3. sec2θ. cosec2θ
  4. tan2θ. cot2θ
ব্যাখ্যা
প্রশ্ন: sec2θ + cosec2θ = ?

সমাধান:
sec2θ + cosec2θ
= (1/cos2θ) + (1/sin2θ)
= (sin2θ + cos2θ)/(cos2θ. sin2θ)
= 1/(cos2θ. sin2θ)
= (1/cos2θ). (1/sin2θ)
= sec2θ. cosec2θ
১১.
একটি সুষম দশভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত?
  1. 8 সমকোণ
  2. 12 সমকোণ
  3. 14 সমকোণ
  4. 16 সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম দশভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত?

সমাধান:
এখানে,
দশভুজের বাহুর সংখ্যা = 10 টি

আমরা জানি,
যেকোনো বহুভুজের বাহুর সংখ্যা n হলে মোট উৎপন্ন অন্তঃকোণের পরিমাণ = (n - 2) × 180⁰

∴ দশভুজের অন্তঃকোণের সমষ্টি = (10 - 2) × 180⁰
= 8 × 180⁰
= 1440⁰/90⁰ সমকোণ
= 16 সমকোণ
১২.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9√3 বর্গসে.মি. হলে ত্রিভুজের পরিসীমা কত?
  1. 22 সে.মি.
  2. 18 সে.মি.
  3. 15 সে.মি.
  4. 12 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9√3 বর্গসে.মি. হলে ত্রিভুজের পরিসীমা কত?

সমাধান:
ধরি,
সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য = a সে.মি.

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × a2 বর্গসে.মি.

সুতরাং,
(√3/4) × a2 = 9√3
⇒ a2 = 9 × 4
⇒ a2 = 36
∴ a = 6

পরিসীমা = 3a সে.মি. = (3 × 6) সে.মি. = 18 সে.মি.
১৩.
tanA.cosecA এর মান কত?
  1. cosecA
  2. secA
  3. cosA
  4. sinA
ব্যাখ্যা
প্রশ্ন: tanA.cosecA এর মান কত?

সমাধান:
এখানে,
tanA.cosecA
= (sinA/cosA)(1/sinA)
= 1/cosA
= secA
১৪.
একটি সিলিন্ডারের আয়তন ৫৯৪ ঘন মি. এবং উচ্চতা ২১ মি. হলে সিলিন্ডারের ব্যাস কত?
  1. ৬ মিটার
  2. ৮ মিটার
  3. ১০ মিটার
  4. ১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সিলিন্ডারের আয়তন ৫৯৪ ঘন মি. এবং উচ্চতা ২১ মি. হলে সিলিন্ডারের ব্যাস কত?

সমাধান: 
দেওয়া আছে,
সিলিন্ডারের উচ্চতা h = ২১ মিটার
সিলিন্ডারের আয়তন v = ৫৯৪ ঘন মিটার

ধরি,
সিলিন্ডারের ব্যাসার্ধ = r 

প্রশ্নমতে,
πr2h = ৫৯৪
⇒ (২২/৭) × r2 × ২১ = ৫৯৪
⇒ ৬৬ × r2 = ৫৯৪
⇒ r2 = ৫৯৪/৬৬
⇒ r2 = ৯
∴ r = ৩

∴ সিলিন্ডারের ব্যাসার্ধ = ৩ মিটার
∴ ব্যাস = (৩ × ৩) = ৬ মিটার
১৫.
sinθ = 1/2 হলে, cotθ এর মান নিচের কোনটি? 
  1. √3
  2. √2
  3. 1/√3
  4. 1/√2
ব্যাখ্যা
প্রশ্ন: sinθ = 1/2 হলে, cotθ এর মান নিচের কোনটি? 

সমাধান: 
দেওয়া আছে
sinθ = 1/2
⇒ sinθ = sin30°
∴ θ = 30°

এখন 
cot30° = √3
১৬.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৬৪ মিটার। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ২ মিটার বেশি হলে, দৈর্ঘ্য কত মিটার?
  1. ১২ মিটার
  2. ১৩ মিটার
  3. ১৫ মিটার
  4. ১৭ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৬৪ মিটার। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ২ মিটার বেশি হলে, দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ধরি,
প্রস্থ = x মিটার
দৈর্ঘ্য = (x + ২) মিটার

প্রশ্নমতে,
২(২x + ২) = ৬৪
⇒ ২x + ২ = ৩২
⇒ ২x = ৩০
∴ x = ১৫

∴ দৈর্ঘ্য = (১৫ + ২) মিটার = ১৭ মিটার
১৭.
একটি বর্গাকৃতির বাগানের বাহিরে চারপাশে ২ মিটার চওড়া রাস্তা আছে। বাগানটির ক্ষেত্রফল ১২১ বর্গমিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ৯২ বর্গমিটার
  2. ৯৮ বর্গমিটার
  3. ১০৪ বর্গমিটার
  4. ১১২ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকৃতির বাগানের বাহিরে চারপাশে ২ মিটার চওড়া রাস্তা আছে। বাগানটির ক্ষেত্রফল ১২১ বর্গমিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান:

দেওয়া আছে,
বর্গাকার বাগানের ক্ষেত্রফল = ১২১ বর্গমিটার
বাগানের এক বাহুর দৈর্ঘ্য = ১১ মিটার।

রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ১১ + ১ + ১ মিটার = ১৫ মিটার
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = ১৫ বর্গমিটার = ২২৫ বর্গমিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = (২২৫ - ১২১) বর্গমিটার
= ১০৪ বর্গমিটার
১৮.
যদি tanθ = 1 হয়, তবে sinθ  + cosθ =? 
  1. 2
  2. √2
  3. 3
  4. √3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি tanθ = 1 হয়, তবে sinθ  + cosθ =? 

সমাধান: 
দেওয়া আছে,
tanθ = 1
⇒ tanθ = tan45°
∴ θ = 45°

এখন,
sinθ  + cosθ
= sinθ + cosθ
= sin45 + cos 45° 
= (1/√2) + (1/√2)
= (1 + 1)/√2
= 2/√2
= √2
১৯.
যদি cosec2θ + cot2θ = 5/3 হয় তাহলে cotθ এর মান কত?
  1. √3
  2. 1
  3. 1/√3
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি cosec2θ + cot2θ = 5/3 হয় তাহলে cotθ এর মান কত?

সমাধান:
আমরা জানি,
cosec2θ = 1 + cot2θ

দেওয়া আছে,,
cosec2θ + cot2θ = 5/3
⇒ 1 + cot2θ + cot2θ = 5/3
⇒ 2 cot2θ = (5/3) -1
⇒ 2cot2θ = 2/3
⇒ cot2θ = 2/6
⇒ cot2θ = 1/3
∴ cotθ = 1/√3
২০.
যদি ৮ মিটার দীর্ঘ এবং ৬ মিটার প্রস্থ বিশিষ্ট একটি কার্পেট দিয়ে একটি রুমের মেঝের ৬% জায়গা ঢেকে দেয়া যায় তবে ঐ মেঝের ক্ষেত্রফল কত?
  1. ৬৪০ বর্গমিটার
  2. ৭২০ বর্গমিটার
  3. ৭৬০ বর্গমিটার
  4. ৮০০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৮ মিটার দীর্ঘ এবং ৬ মিটার প্রস্থ বিশিষ্ট একটি কার্পেট দিয়ে একটি রুমের মেঝের ৬% জায়গা ঢেকে দেয়া যায় তবে ঐ মেঝের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
কার্পেটের দৈর্ঘ্য = ৮ মিটার
কার্পেটের প্রস্থ = ৬ মিটার

∴ কার্পেটের ক্ষেত্রফল = ৮ × ৬ বর্গমিটার
= ৪৮ বর্গমিটার

৬% মেঝের ক্ষেত্রফল = ৪৮ বর্গমিটার
∴ ১০০% মেঝের ক্ষেত্রফল = (৪৮ × ১০০)/৬ বর্গমিটার
= ৮০০ বর্গমিটার
২১.
একটি সমকোণী ত্রিভুজের উচ্চতা ১২ মিটার এবং ভূমি ৫ মিটার হলে, ত্রিভুজটির অতিভুজ কত?
  1. ১৫ মিটার
  2. ১৩ মিটার
  3. ১২ মিটার
  4. ১১ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের উচ্চতা ১২ মিটার এবং ভূমি ৫ মিটার হলে, ত্রিভুজটির অতিভুজ কত?

সমাধান:
দেওয়া আছে,
সমকোণী ত্রিভুজের উচ্চতা = ১২ মিটার 
সমকোণী ত্রিভুজের ভূমি = ৫ মিটার

আমরা জানি,
(অতিভুজ) = (উচ্চতা) + (ভূমি)
⇒ (অতিভুজ) = (১২) + (৫)
⇒ (অতিভুজ) = ১৪৪ + ২৫
⇒ (অতিভুজ) = ১৬৯
∴ অতিভুজ = ১৩

∴ ত্রিভুজটির অতিভুজ = ১৩ মিটার
২২.
একটি বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল 616 বর্গমিটার, পার্কের ব্যাস কত?
  1. 20 মিটার
  2. 21 মিটার
  3. 24 মিটার
  4. 28 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল 616 বর্গমিটার, পার্কের ব্যাস কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল = 616 বর্গমিটার

প্রশ্নমতে,
πr2 = 616
⇒ (22/7) × r2 = 616
⇒ r2 = 616 × (7/22)
⇒ r2 = (28 × 7)
⇒ r = √(7 × 7 × 2 × 2)
⇒ r = 7 × 2
∴ r = 14

∴  বৃত্তাকার পার্কের ব্যাস = 2 × 14 = 28 মিটার
২৩.
যদি θ সূক্ষ্মকোণ এবং cos(θ + 20°) = 1/2 হয়, তবে θ এর মান কত?
  1. 20°
  2. 40°
  3. 50°
ব্যাখ্যা
প্রশ্ন: যদি θ সূক্ষ্মকোণ এবং cos(θ + 20°) = 1/2 হয়, তবে θ এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
cos(θ + 20°) = 1/2
⇒ cos(θ + 20°) = cos60°
⇒ θ + 20° = 60°
⇒ θ = 60° - 20°
∴ θ = 40°

∴ θ এর মান 40° হবে।
২৪.
একটি সুষম ১৫ বাহু বিশিষ্ট বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত?
  1. ১৫৬°
  2. ১৬০°
  3. ১৬২°
  4. ১৬৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম ১৫ বাহু বিশিষ্ট বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত?

সমাধান:
দেওয়া আছে,
বাহুর সংখ্যা n = ১৫

∴ অন্তঃস্থ কোণ = ১৮০° - (৩৬০°/n)
= ১৮০° - (৩৬০°/১৫)
= ১৮০° - ২৪°
= ১৫৬°
২৫.
একটি বর্গাকার মাঠের বাহিরে চারপাশে রাস্তার প্রস্থ 2.5 মিটার এবং রাস্তার ক্ষেত্রফল 225 বর্গ মিটার হয়। প্রতিমিটার 80 টাকা হারে মাঠের চারপাশে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে?
  1. 6150 টাকা
  2. 6400 টাকা
  3. 6760 টাকা
  4. 7200 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকার মাঠের বাহিরে চারপাশে রাস্তার প্রস্থ 2.5 মিটার এবং রাস্তার ক্ষেত্রফল 225 বর্গ মিটার হয়। প্রতিমিটার 80 টাকা হারে মাঠের চারপাশে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে?

সমাধান:
ধরি,
মাঠের প্রতিটি বাহু = x মিটার
∴ রাস্তাসহ প্রতিটি বাহু = (x + 2.5 + 2.5) = (x + 5) মিটার

প্রশ্নমতে,
(x + 5)2 - x2 = 225
⇒ x2 + 10x + 25 - x2 = 225
⇒ 10x + 25 = 225
⇒ 10x = 225 - 25
⇒ 10x = 200
⇒ x = 200/10
∴ x = 20

∴ বর্গাকার মাঠের প্রতিটি বাহু = 20 মিটার
পরিধি = 4 × 20= 80 মিটার
∴ বেড়া দিতে মোট খরচ = 80 × 80 = 6400 টাকা।
২৬.
যদি A = 30° হলে cotA√(1 - cos2A) = কত?
  1. √3/2
  2. √3
  3. √2
  4. 1/√2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = 30° হলে cotA√(1 - cos2A) = কত?

সমাধান: 
দেওয়া আছে,
A = 30°

প্রদত্ত রাশি = cotA√(1 - cos2A)
= cotA√(sin2A)
= cotA. sinA
= (cosA/sinA). sinA
= cosA
= cos30°
= √3/2
২৭.
2cosθ = 1 হলে, sin2θ এর মান কত?
  1. √3/2
  2. √2
  3. 2/√3
  4. 3/4
ব্যাখ্যা
প্রশ্ন: 2cosθ = 1 হলে, sin2θ এর মান কত?

সমাধান:
2cosθ = 1
⇒ cosθ = 1/2
⇒ cosθ = cos60°
∴ θ = 60°

এখন
sin2θ
=(sin60°)2
=(√3/2)2
= 3/4
২৮.
একটি মই 17 মিটার লম্বা। একটি দেয়াল থেকে 8 মিটার দূরে মইয়ের গোড়াটি রাখলে মইটি দেয়ালের কত উচ্চতায় পৌছাবে?
  1. 10 মিটার
  2. 12 মিটার
  3. 15 মিটার
  4. 16 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মই 17 মিটার লম্বা। একটি দেয়াল থেকে 8 মিটার দূরে মইয়ের গোড়াটি রাখলে মইটি দেয়ালের কত উচ্চতায় পৌছাবে?

সমাধান:

এখানে,
মই AC = 17 মিটার
দেয়াল থেকে মইয়ের দূরত্ব BC = 8 মিটার

∴ দেয়ালের উচ্চতা AB = √(172 - 82)
= √(289 - 64)
= √225
= 15 মিটার
২৯.
১৫ বাহুবিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কয়টি?
  1. ৯০
  2. ৮৫
  3. ৭২
  4. ৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ বাহুবিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কয়টি?

সমাধান:
আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা = {n(n - 3)}/2

∴ ১৫ বাহুবিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা হবে = {১৫(১৫ - ৩)}/২
= (১৫ × ১২)/২
= ৯০
৩০.
21 মিটার উঁচু খুঁটির ছায়ার দৈর্ঘ্য 21√3 মিটার হলে, সূর্যের উন্নতি কোণ কত?
  1. 9 সেমি
  2. 7 সেমি
  3. 6 সেমি
  4. 5 সেমি
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: 30°
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
------------------------- 

প্রশ্ন: 21 মিটার উঁচু খুঁটির ছায়ার দৈর্ঘ্য 21√3 মিটার হলে, সূর্যের উন্নতি কোণ কত?

সমাধান:

খুঁটির দৈর্ঘ্য AB = 21 মিটার
ছায়ার দৈর্ঘ্য BC = 21√3 মিটার
সূর্যের উন্নতি কোণ ∠ACB = θ?

ΔABC এ
tanθ = AB/BC
⇒ tanθ = 21/(21√3)
⇒ tanθ = 1/√3
⇒ tanθ = tan30°
∴ θ = 30°

∴ সূর্যের উন্নতি কোণ হলো 30°

৩১.
tan(π + x) = কত?
  1. 1/tanx
  2. tanx
  3. 1/cotx
  4. cotx
ব্যাখ্যা
প্রশ্ন: tan(π + x) = কত?

সমাধান:
দেওয়া আছ,
tan(π + x)

আমরা জানি,
তৃতীয় চতুর্ভাগে tan, cot ধনাত্মক

এখানে,
tan(π + x) = tan(180° + x) [যার অবস্থান তৃতীয় চতুর্ভাগে]
= tanx
৩২.
কোনো বৃত্তের পরিধি 44 মিটার হলে, ঐ বৃত্তের ক্ষেত্রফল কত?
  1. 36π বর্গমিটার
  2. 42π বর্গমিটার
  3. 49π বর্গমিটার
  4. 54π বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের পরিধি 44 মিটার হলে, ঐ বৃত্তের ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের পরিধি = 2πr

প্রশ্নমতে,
2πr = 44
⇒ r = 44/(2π)
⇒ r = 44/{2 × (22/7)}
⇒ r = (44 × 7)/(2 × 22)
∴ r = 7

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2 বর্গমিটার
= π × 72 বর্গমিটার
= 49π বর্গমিটার
৩৩.
sin233° + sin257° = কত?
  1. 0
  2. 1
  3. - 1
  4. 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: sin233° + sin257° = কত?

সমাধান:
প্রদত্ত রাশি = sin233° + sin257°
= sin233° + sin2(90° - 33°)
= sin223° + cos233°
= 1
৩৪.
পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 18 হলে অন্য দুটি সদস্য কী কী?
  1. 30, 32
  2. 40, 42
  3. 60, 62
  4. 80, 82
ব্যাখ্যা
প্রশ্ন: পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 18 হলে অন্য দুটি সদস্য কী কী?

সমাধান:
পিথাগোরাস ত্রয়ী: তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যা a, b, c (যেখানে c > a, b) যদি c2 = a2 + b2 শর্ত মানে তাহলে তাদেরকে (a, b, c) পিথাগোরাস ত্রয়ী বলা হয়।

আবার,
তিনটি সংখ্যা যদি 2m, m2 - 1, m2 + 1 [যেখানে m পূর্ণসংখ্যা] আকারে থাকে তাহলে তাদেরকে পিথাগোরাস ত্রয়ী বলা হয়।
যেমন:
(3, 4, 5) পিথাগোরাসের ত্রয়ী,
(2)2 - 1 = 3
2 × 2 = 4
(2)2 + 1 = 5

এখানে,
একটি ত্রয়ী 18

ধরি,
2m = 18
∴ m = 9

∴ অন্য ত্রয়ী দুটি হবে,
m2 - 1 = 92 - 1 = 81 - 1 = 80
m2 + 1 = 92 + 1 = 81 + 1 = 82
৩৫.
sin(- 390°) এর মান কত?
  1. 1/2
  2. - 1/2
  3. √3/2
  4. - √3/2
ব্যাখ্যা
প্রশ্ন: sin(- 390°) এর মান কত?

সমাধান:
sin(- 390°)
= - sin390° [sin(- θ) = - sinθ]
= - sin(4 × 90° + 30°)
= - (sin30°)
= - sin30°
= - 1/2
৩৬.
6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. 72 বর্গসেমি
  2. 84 বর্গসেমি
  3. 96 বর্গসেমি
  4. 102 বর্গসেমি
ব্যাখ্যা
প্রশ্ন: 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
প্রথম বর্গের বাহুর দৈর্ঘ্য = 6 সেমি

আমরা জানি
বর্গের কর্ণ = √2 × বাহুর দৈর্ঘ্য
 = √2 × 6
= 6√2 

প্রশ্নমতে,
প্রথম বর্গের কর্ণ = অপর বর্গের বাহু

∴ অপর বর্গের বাহু = 6√2 সেমি
∴ অপর বর্গের ক্ষেত্রফল = (6√2)2 বর্গসেমি
= 72 বর্গসেমি
৩৭.
একটি ষড়ভুজের অভ্যন্তরীণ কোণগুলোর অনুপাত 8 : 10 : 12 : 12 : 14 : 16 হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. 60°
  2. 70°
  3. 80°
  4. 110°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ষড়ভুজের অভ্যন্তরীণ কোণগুলোর অনুপাত 8 : 10 : 12 : 12 : 14 : 16 হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান:
অনুপাতগুলোর যোগফল = 8 + 10 + 12 + 12 + 14 + 16 = 72

একটি ষড়ভুজের অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি = (n - 2) × 180°
= (6 - 2) × 180°
= 4 × 180°
= 720°


∴ ক্ষুদ্রতম কোণের মান = 720° × (8/72)
= 80°
৩৮.
A = 60° হলে, (secA - 1)/(1 + sec2A) =?
  1. 1/4
  2. 1/5
  3. 1/3
  4. 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: A = 60° হলে, (secA - 1)/(1 + sec2A) =? 

সমাধান: 
দেওয়া আছে,
A = 60°

প্রদত্ত রাশি = (secA - 1)/(1 + sec2A)
= (sec60° - 1)/(1 + sec260°)
= (2 - 1)/{1 + (2)2}
= 1/ (1 + 4)
= 1/5
৩৯.
cos75°. cos15° এর মান কত?
  1. 2
  2. 1/2
  3. 4
  4. 1/4
ব্যাখ্যা
প্রশ্ন: cos75°. cos15° এর মান কত?

সমাধান:
cos75°. cos15°
= cos(90° - 15°).cos15°
= sin15°.cos15°
= (1/2).2sin15°.cos15°
= (1/2). sin(2 × 15°)
= (1/2).sin30°
= (1/2) × (1/2)
= 1/4