পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
মন্ট্রিয়াল প্রটোকলের বিষয়বস্তু-
  1. ক) উষ্ণায়ন রোধ
  2. খ) বর্জ্য ব্যবস্থাপনা
  3. গ) সামুদ্রিক সম্পদ সংরক্ষণ
  4. ঘ) ওজনস্তর সংরক্ষণ
ব্যাখ্যা
১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর ওজনস্তর সংরক্ষণ বিষয়ক মন্ট্রিয়াল প্রটোকল গৃহিত হয়। পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজনস্তরকে সংরক্ষণের উদ্দেশ্যে এই প্রটোকল কানাডার মন্ট্রিয়াল শহরে গৃহিত হয়। চুক্তিটি কার্যকর হয় ১৯৮৯ সালে । এতে মোট ১৯৭ টি দেশ স্বাক্ষর করেছে এবং স্বাক্ষরকারী সবগুলো দেশই চুক্তিটি অনুমোদন করেছে। মন্ট্রিয়াল প্রটোকল লক্ষ্যপূরণে সফল একটি চুক্তি। চুক্তি স্বাক্ষরের দিনটিকে আন্তর্জাতিক ওজনস্তর সংরক্ষণ দিবস হিসেবে পালন করা হয়। ওজনস্তর সংরক্ষণ বিষয়ক আরেকটি চুক্তি হলো ভিয়েনা কনভেনশন যা ১৯৮৫ সালের ২২ মার্চ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে গৃহিত হয়। (সূত্র: জাতিসংঘ এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ওয়েবসাইট)
.
জাতিসংঘের কততম জলবায়ু সম্মেলনে কিয়োটো প্রটোকল সাক্ষরিত হয়?
  1. ক) ৩য়
  2. খ) ৭ম
  3. গ) ১০ম
  4. ঘ) ১২তম
ব্যাখ্যা
১৯৯৭ সালের ডিসেম্বরে জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠেয় ৩য় জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা Conference of Parties (CoP)-3 এ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণ বিষয়ক কিয়োটো প্রটোকল গৃহিত হয়। ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর চুক্তিটি সাক্ষরিত হয় এবং ১৬ ফেব্রয়ারি ২০০৫ এটি কার্যকর হয়। এতে মোট ১৯২টি দেশ স্বাক্ষর করে। ২০১২ সালে চুক্তিটির মেয়াদ শেষ হলে ৮ ডিসেম্বর ২০১২ দোহা সংশোধনীর মাধ্যমে এর মেয়াদ ২০২০ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কিয়োটো প্রটোকলে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির জন্যে গ্রীনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর কথা বলা হয়েছে।(সূত্র: UNFCCC ওয়েবসাইট)
.
গ্রীনহাউস প্রতিক্রিয়া বিষয়টি প্রথম কে তোলে ধরেন?
  1. ক) পিয়েরি কুরি
  2. খ) বেনঞ্জামিন ফ্রাঙ্কলিন
  3. গ) জন ডাল্টন
  4. ঘ) সুভনটে আরহেনিয়াস
ব্যাখ্যা
১৮৯৬ সালে সুইডিশ পদার্থবিদ সুভনটে আরহেনিয়াস সর্বপ্রথম পৃথিবীর ট্রপোস্ফিয়ার তথা বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি বা গ্রীনহাউজ প্রতিক্রিয়ার বিষয়টি সামনে আনেন। আরহেনিয়াস তার Worlds in the Making বইয়ে গ্রীনহাউজ গ্যাসগুলো কীভাবে সূর্যরশ্মি শোষণের মাধ্যমে পৃথিবীর বায়ুণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করছে তা ব্যাখ্যা করেন। (সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
.
বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত কনভেনশন কোনটি?
  1. ক) অটোয়া কনভেনশন
  2. খ) মন্ট্রিয়াল কনভেনশন
  3. গ) বাসেল কনভেনশন
  4. ঘ) কার্টাগেনা কনভেনশন
ব্যাখ্যা
১৯৮৯ সালের ২২ মার্চ সুইজারল্যান্ডের বাসেল শহরে বিপজ্জনক বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা উদ্দেশ্যে বিষয়ে বাসেল কনভেনশন সাক্ষরিত হয়। ১৯৯২ সালের ৫ মে এটি কার্যকর হয়। ১৮৭ টি দেশ এতে স্বাক্ষর করলেও এটি অনুমোদন করেছে ৫৩টি দেশ। বাংলাদেশ বাসেল কনভেনশন অনুমোদন করেনি। অটোয়া, মন্ট্রিয়াল ও কার্টাগেনা প্রটোকল যথাক্রমে স্থলমাইন নিষিদ্ধকরণ, ওজনস্তর সুরক্ষা এবং জৈব নিরাপত্তা বিষয়ক কনভেনশন। (সূত্রঃ বাসেল কনভেনশন ওয়েবসাইট এবং লাইভ এমসিকিউ লেকচার)
.
টেকসই উন্নয়ন অভিষ্টের কত নং লক্ষ্য জলবায়ু পরিবর্তন সম্পর্কিত?
  1. ক) ১০নং
  2. খ) ৪নং
  3. গ) ১১নং
  4. ঘ) ১৩নং
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন অভিষ্টের ১৩নং লক্ষ্যটি জলবায়ু পরিবর্তন মোকাবেল সম্পর্কিত। এসডিজির লক্ষ্যসমূহ হলো: (১) দারিদ্র্য নির্মূল, (২) ক্ষুধামুক্তি, (৩) সুস্বাস্থ্য, (৪) মানসম্মত শিক্ষা, (৫) লিঙ্গ সমতা, (৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, (৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি, (৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, (৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো, (১০) বৈষম্য হ্রাস, (১১) টেকসই শহর ও জনগণ, (১২) পরিমিত ভোগ ও উৎপাদন, (১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ, (১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান, (১৫) স্থলভাগের জীবন, (১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং (১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব। ২০১২ সালের ২০-২২ জুন রিও ডি জেনেরি শহরে অনুষ্ঠিত রিও+২০ সম্মেলনে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের উপর ভিত্তি করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়। পরবর্তীতে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে ২০৩০ সালের জন্যে ১৭টি লক্ষ্য নির্ধারণ করা হয় ।(সূত্রঃ SDG ওয়েবসাইট)
.
‘ওয়াটার এইড’ কোন দেশভিত্তিক সংস্থা?
  1. ক) ব্রিটেন
  2. খ) নরওয়ে
  3. গ) ইতালি
  4. ঘ) কানাডা
ব্যাখ্যা
১৯৮১ সালের ২১ জুলাই ব্রিটেনে আনুষ্ঠানিকভাবে বেসরকারি জনস্বাস্থ্য ও পরিবেশবাদী সংস্থা ওয়াটার এইড প্রতিষ্ঠিত হয়। নিরাপদ পানি এবং স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বিষয়ে বাংলাদেশসহ বিশ্বের ৩৪টি দেশে ওয়াটার এইড কাজ করছে। এর প্রধান কার্যালয় লন্ডনে অবস্থিত।(সূত্র: ওয়াটারএইড ওয়েবসাইট)
.
পৃথিবীতে বনভূমির পরিমাণ কত শতাংশ?
  1. ক) ৪২.৫ শতাংশ
  2. খ) ৩৬.৮ শতাংশ
  3. গ) ৩০.৬ শতাংশ
  4. ঘ) ২৭.৫ শতাংশ
ব্যাখ্যা
বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিশ্বে বনভূমির পরিমাণ ৩০.৬ শতাংশ। ১৯৯০ সালে এর পরিমাণ ছিলো ৩১.৬ শতাংশ যা ২০১০ সালে ৩০.৮ শতাংশে হ্রাস পায়। এককভাবে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে রাশিয়ায় (প্রায় ৮১.৫ লক্ষ বর্গ কিমি)। বাংলাদেশে বনভূমির পরিমাণ প্রায় ১৪,৫০০ বর্গ কিমি। (সূত্রঃ FAO ওয়েবসাইট)
.
কোন দেশে অনুষ্ঠিত জৈব নিরাপত্তা বিষয়ক কনভেনশনে কার্টাগেনা প্রটোকল গৃহিত হয় ?
  1. ক) কলম্বিয়া
  2. খ) সুইজারল্যান্ড
  3. গ) কানাডা
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
২০০০ সালের ২৪-২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিয়াল শহরে অনুষ্ঠিত জৈব নিরাপত্তা বিষয়ক কনভেনশনে কার্টাগেনা প্রটোকল গৃহিত হয়। ১৫-২৬ মে ২০০০ নাইরোবিতে এবং ৫ জুন ২০০০ - ৪ জুন ২০০১ নিউইয়র্কে চুক্তিটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয়। এটি কার্যকর হয় ১১ সেপ্টেম্বর ২০০৩ সালে। এতে ১০৩ টি দেশ স্বাক্ষর করলেও চুক্তিটি অনুমোদন ও গ্রহণ করেছে ১৭২ টি দেশ। বাংলাদেশ ২৪ মে ২০০০ এতে স্বাক্ষর এবং ৫ ফেব্রুয়ারি ২০০৪ এটি অনুমোদন করে। (সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
.
পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক পুরস্কার কোনটি?
  1. ক) ইদান পুরস্কার
  2. খ) চ্যাম্পিয়ন অব দ্য আর্থ
  3. গ) কলিঙ্গ পুরস্কার
  4. ঘ) সাউথ সাউথ এ্যাওয়ার্ড
ব্যাখ্যা
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ২০০৫ সাল থেকে পরিবেশ সংরক্ষণ বিষয়ে ভূমিকার স্বীকৃতি হিসেবে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে আসছে। বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি বেসরকারি পর্যায় থেকে এ পুরস্কার দেওয়া হয়। ২০১৫ সালে পলিসি লিডারশীপ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার লাভ করেন। ইদান পুরস্কার শিক্ষাক্ষেত্রে এবং কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের প্রসারের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। মানবকল্যাণে অবদানের জন্যে সাউথ সাউথ পুরস্কার দেওয়া হয়। (সূত্রঃ চ্যাম্পিয়ন অব দ্য আর্থ প্রাইজ ওয়েবসাইট, দৈনিক প্রথম আলো এবং এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা)
১০.
বিশ্বে প্রথম কার্বন কর চালু করে কোন দেশ?
  1. ক) সুইডেন
  2. খ) ভুটান
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) ফিনল্যান্ড
ব্যাখ্যা
বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিনল্যান্ড ১৯৯০ সালে কার্বন কর চালু করে। পরবর্তীতে সুইডেন, আয়ারল্যান্ড, ব্রিটেন সহ বিশ্বের প্রায় ৪০ টি দেশ কার্বন কর চালু করে৷ তবে সবগুলো দেশে এই কর পুরোপুরি কার্যকর নয়। (সূত্রঃ কার্বন ট্যাক্স সেন্টার ওয়েবসাইট এবং নিউইয়র্ক টাইমস)
১১.
বায়ুদূষণে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) ভারত
  2. খ) পাকিস্তান
  3. গ) মঙ্গোলিয়া
  4. ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
২০২০ সালে প্রকাশিত IQAir World Air Quality Report - 2019 এ ৯৮টি দেশের মধ্যে শীর্ষ বায়ুদূষিত দেশ হলো বাংলাদেশ। তালিকায় ২য় ও ৩য় স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান ও মঙ্গোলিয়া। ৪র্থ আফগানিস্তান এবং ৫ম স্থানে ভারত। এছাড়া রাজধানী হিসেবে শীর্ষ দূষিত শহর হলো নয়াদিল্লি। ২য় ঢাকা। (সূত্রঃ IQAir World Air Quality Report -2019)
১২.
জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
  1. ক) ২০০২ সালে
  2. খ) ২০১২ সালে
  3. গ) ২০১৫ সালে
  4. ঘ) ২০০৪ সালে
ব্যাখ্যা
২০১২ সালের ২০-২২ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত হয় জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলন বা রিও+২০ সম্মেলন। এই সম্মেলনে পৃথিবীবাসীর জন্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হয়। এতে জাতিসংঘভুক্ত ১৯৩ টি দেশের প্রতিনিধিরা অংশ গ্রহণ করে। (সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১৩.
পরিবেশ রক্ষা আন্দোলনে ভুমিকা রাখার জন্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
  1. ক) নাদিয়া মুরাদ
  2. খ) আবি আহমেদ
  3. গ) ওয়াঙ্গিরি মাথাই
  4. ঘ) হুয়ান ম্যানুয়েল সান্তোষ
ব্যাখ্যা
পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়ন আন্দোলনে গুরুত্বপূর্ন অবদানের জন্যে ২০০৪ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কেনিয়ার পরিবেশ আন্দোলন কর্মী ওয়াঙ্গিরি মাথাই। তিনি ১৯৭৭ সালে কেনিয়ায় গ্রিনবেল্ট ‍মুভমেন্ট সংস্থা প্রতিষ্ঠা করেন এবং আফ্রিকার নারীদের এতে সম্পৃক্ত করে এর বিস্তৃতি ঘটান। তিনি ১ এপ্রিল ১৯৪০ জন্মগ্রহণ করেন এবং ২৫ সেপ্টেম্বর ২০১১ মারা যান। তিনি প্রথম আফ্রিকান নারী হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন। (সূত্র: নোবেল পুরস্কার এবং গ্রিনবেল্ট মুভমেন্ট ওয়েবসাইট)