পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন৫২
সিলেবাস
পরীক্ষা - ৫০: ফুল মডেল টেস্ট - ৮ (সম্পূর্ণ সিলেবাস)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৫২ প্রশ্ন

.
প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কোন ভাষায়?
  1. ক) ইংরেজি
  2. খ) হিন্দি
  3. গ) পর্তুগিজ
  4. ঘ) ফরাসি
সঠিক উত্তর:
গ) পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
গ) পর্তুগিজ
ব্যাখ্যা
প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ সালে পর্তুগিজ ভাষায়।
- এটির লেখক ছিলেন মানোএল দা আসসুম্পসাঁউ। 
- তাঁর বাংলা-পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন।
- ১৭৭৮ সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। বইটির নাম ‘এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ'।
- ১৮০১ সালে উইলিয়াম কেরি এবং ১৮২৬ সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরো দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। ১৮৩৩ সালে প্রকাশিত রামমোহন রায়ের ‘গৌড়ীয় ব্যাকরণ' বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ।


উৎস : বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোনগুলো উষ্মধ্বনি?
  1. ক) ঙ, ঞ, ন
  2. খ) শ, স, হ
  3. গ) প, ফ, ভ
  4. ঘ) য, র, ল
সঠিক উত্তর:
খ) শ, স, হ
উত্তর
সঠিক উত্তর:
খ) শ, স, হ
ব্যাখ্যা
- শ, ষ, স, হ - এ চারটি বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি তাই এগুলোকে বলা হয় উষ্মধ্বনি বা শিশ ধ্বনি।
বিশেষ দ্রষ্টব্য : বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এ উষ্মধ্বনি বা শিশধ্বনি চারটি বলা আছে।
- প, ফ, ব, ভ, ম - এই পাঁচটি বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণে ওষ্ঠের সঙ্গে অধরের স্পর্শ ঘটে, তাই এদের ওষ্ঠ্য বর্ণ বলা হয়।
- য -বর্ণে দ্যোতিত ধ্বনি সাধারণত সম্মুখ তালু স্পর্শ করে উচ্চারিত হয়, এ জন্য ধ্বনি কে বলা হয় তালব্য ধ্বনি।


উৎস : বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে?
  1. ক) ৫টি
  2. খ) ৪টি
  3. গ) ৩টি
  4. ঘ) ২টি
সঠিক উত্তর:
খ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪টি
ব্যাখ্যা
- প্রত্যেক ভাষার ৪টি মৌলিক অংশ থাকে।
  যথা :
- ধ্বনি
- শব্দ
- বাক্য
- অর্থ
ধ্বনি : 
- মানুষের বাক প্রত্যঙ্গ অর্থাৎ কন্ঠনালি, মুখবিবর, জিহবা, আল-জিহবা, কোমল তালু, শক্ত তালু, দাঁত, মাড়ি, চোয়াল, ঠোঁট ইত্যাদির সাহায্য উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। বাক প্রত্যঙ্গজাত ধ্বনির সুক্ষ্মতম মৌলিক অংশ বা একককে ধ্বনিমূল বলা হয়।

বাক্য : 
- মানুষের বাক প্রত্যঙ্গজাত ধ্বনির সমন্বয়ে গঠিত শব্দ সহযোগে সৃষ্ট অর্থবোধক বাক প্রবাহের বিশেষ বিশেষ অংশকে বলা হয় বাক্য। বাক্যতত্ত্বকে পদক্রম বলা হয়।
শব্দ :
- এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরী হয়, শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রুপ, রূপ গঠন করে শব্দ।


উৎস : বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
নিচের কোনটি ফরাসি শব্দ?
  1. ক) তুরুপ
  2. খ) ডিপো
  3. গ) তোপ
  4. ঘ) হরতাল
সঠিক উত্তর:
খ) ডিপো
উত্তর
সঠিক উত্তর:
খ) ডিপো
ব্যাখ্যা
ডিপো ফরাসি ভাষার শব্দ। 
এর অর্থ হলো-
১. পণ্য রাখার স্থান, গুদাম,আড়ত 
২. আশ্রয়স্থান 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান 
.
নিচের কোন সন্ধি-বিচ্ছেদটি সঠিক নয়?
  1. ক) জন + এক = জনৈক
  2. খ) পরী + ঈক্ষা = পরীক্ষা
  3. গ) আশা + অতীত = আশাতীত
  4. ঘ) গো + আদি = গবাদি
সঠিক উত্তর:
খ) পরী + ঈক্ষা = পরীক্ষা
উত্তর
সঠিক উত্তর:
খ) পরী + ঈক্ষা = পরীক্ষা
ব্যাখ্যা
পরী + ঈক্ষা = পরীক্ষা এর সঠিক সন্ধি-বিচ্ছেদ পরি + ঈক্ষা = পরীক্ষা।
- সন্নিহিত দুইটি ধ্বনির মিলনের নাম সন্ধি।
যেমন : 
প্রতি + এক = প্রত্যেক।
গুরুত্বপূর্ণ কিছু সন্ধি :
 জন + এক = জনৈক
 গো + আদি = গবাদি।
 বন + ওষধি = বনৌষধি।
 মহা + ঋষি = মহর্ষি।
 আশা + অতীত = আশাতীত

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোন শব্দটির পুরুষ বাচক শব্দ নেই?
  1. সধবা
  2. কর্মী
  3. শুক
  4. কর্তা
সঠিক উত্তর:
সধবা
উত্তর
সঠিক উত্তর:
সধবা
ব্যাখ্যা
- কতগুলো শব্দ নিত্য স্ত্রীবাচক। এগুলোর পুরুষ বাচক শব্দ নেই।
 যেমন :
- সতীন
- সৎমা 
- এয়ো
- দাই এবং
- সধবা।
- কর্মী এটি পুরুষবাচক শব্দ যার স্ত্রীবাচক মহিলা কর্মী।
- শুক এটি পুরুষবাচক শব্দ যার স্ত্রীবাচক শারি।
- কর্তা এটি পুরুষবাচক শব্দ যার স্ত্রীবাচক গিন্নী।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
নিচের কোন বাক্যে আগ্রহ বোঝাতে দ্বিরুক্ত শব্দ ব্যবহৃত হয়েছে?
  1. ক) ধামা ধামা ধান
  2. খ) ফিরে ফিরে চায়
  3. গ) নরম নরম হাত
  4. ঘ) ও দাদা দাদা বলে কাঁদছে
সঠিক উত্তর:
ঘ) ও দাদা দাদা বলে কাঁদছে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ও দাদা দাদা বলে কাঁদছে
ব্যাখ্যা
ও দাদা দাদা বলে কাঁদছে বাক্যটিতে আগ্রহ বোঝাতে দ্বিরুক্ত শব্দ ব্যবহৃত হয়েছে।
অন্যদিকে,
- ধামা ধামা ধান, বাক্যটিতে আধিক্য বোঝাতে দ্বিরুক্ত শব্দ ব্যবহৃত হয়েছে।
- ফিরে ফিরে চায়, বাক্যটিতে ক্রিয়া বিশেষণ বোঝাতে দ্বিরুক্ত শব্দ ব্যবহৃত হয়েছে।
- নরম নরম হাত, বাক্যটিতে তীব্রতা বা সঠিকটাতা বোঝাতে দ্বিরুক্ত শব্দ ব্যবহৃত হয়েছে।


উৎস : বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
নিচের কোনটি পূরণবাচক সংখ্যা?
  1. ক) চৌঠা
  2. খ) ৪র্থ
  3. গ) সােয়া
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
পূরণবাচক সংখ্যাশব্দ দিয়ে কোনাে সংখ্যার ক্রমিক অবস্থান ও পরিমাণকে বােঝায়।
যেমন ‘এক সংখ্যার ক্রমিক অবস্থান ‘প্রথম’, ‘প্রথম’, ‘পহেলা' ইত্যাদি। এগুলােকে পূরণবাচক সংখ্যাশব্দ বলে।

- পূরণবাচক সংখ্যাশব্দ তিন ধরনের হয়:
সাধারণ পূরণবাচক:
ক্রমবাচক সংখ্যার পর্যায় বা অবস্থানকে নির্দেশ করতে সাধারণ পূরণবাচক হয়ে থাকে।
যেমন - প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ বা এগারােতম ইত্যাদি।
সাধারণ পূরণবাচক সংক্ষিপ্ত রূপেও লেখা যায়। যেমন - ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম, ১০ম ইত্যাদি।

তারিখ পূরণবাচক:
বাংলা ভাষায় তারিখ নির্দেশ করার জন্য সংখ্যাশব্দের পূরণবাচকে নির্দিষ্ট কিছু প্রত্যয় ব্যবহৃত হয়। যথা: পহেলা বা পয়লা (১লা), দোসরা (২রা), তেসরা (৩রা), চৌঠা (৪ঠা), পাঁচই (৫ই), ছয়ই (৬ই), সাতই (৭ই), আটই (৮ই), নয়ই (৯ই), দশই (১০ই),

ভগ্নাংশ পূরণবাচক:
কখনাে পূর্ণসংখ্যার থেকে খানিকটা কম বা খানিকটা বেশি বােঝাতে ভগ্নাংশ পূরণবাচক হয়।
যেমন - আধ, সাড়ে, পােয়া, সােয়া, দেড়, আড়াই, তেহাই, চৌথ ইত্যাদি।

[উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০২১- সংস্করণ।]
.
নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাস?
  1. ক) ধনেজনে
  2. খ) তুমি ও সে
  3. গ) বইপুস্তক
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) ধনেজনে
উত্তর
সঠিক উত্তর:
ক) ধনেজনে
ব্যাখ্যা

অলুক দ্বন্দ্ব :
- যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তির লোপ হয় না তাকে বলা হয় অলুক দ্বন্দ্ব বলে।
যেমন :
- দুধে-ভাতে, জলে-স্থলে, মায়ে-ঝিয়ে, ঘরে-বাইরে, আগে-পরে, ধনেজনে, বনে-জঙ্গলে, বুকেপিঠে, হাতেকলমে ইত্যাদি। 
একশেষ দ্বন্দ্ব : 
- যে সমাসে অন্যান্য পদের বিলুপ্তি ঘটিয়ে প্রধান পদটির সঙ্গে শেষ পদটির সামঞ্জস্য রচিত হলে তাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব।
যেমন : তুমি ও সে = তোমরা ইত্যাদি।

সমার্থক দ্বন্দ্ব : 
- একই জাতীয় বস্তুর সাহায্যে যে দ্বন্দ্ব বা মিলনবাচক সমাস হয় অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপর একই অর্থ বহন করে, তাকে সমার্থক দ্বন্দ্ব বলে। 
যেমন : 
- ঘরদুয়ার, ঘরবাড়ি, কলকারখানা, বইপুস্তক, গাছগাছালি, শাকসবজি, কাগজপত্র, চিঠিপত্র, হাটবাজার ইত্যাদি।


উৎস : মাধ্যমিক বাংলা ২য় পত্র, (এসএসসি প্রোগ্রাম) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০.
‘না’ কোন ভাষার উপসর্গ-
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) হিন্দি
  4. ঘ) উর্দু
সঠিক উত্তর:
খ) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
খ) ফারসি
ব্যাখ্যা
 ‘না’ ফারসি ভাষার উপসর্গ।
- বাংলা ভাষায় ব্যবহৃত ফারসি ভাষার উপসর্গ সমূহ হলো- কার্‌, দর্‌, না, নিম্‌, ফি, বদ্‌, বে, বর্‌, ব্‌, কম্‌।
- বাংলা ভাষায় ব্যবহৃত আরবি ভাষার উপসর্গ সমূহ হলো- আম্‌, খাস, লা, গর্‌।
- বাংলা ভাষায় ব্যবহৃত ইংরেজি ভাষার উপসর্গ সমূহ হলো- ফুল, হাফ, হেড,সাব।


উৎস : বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
নিচের কোনটি জাতি-বিশেষ্য?
  1. ক) সাগর
  2. খ) দীনতা
  3. গ) শয়ন
  4. ঘ) জনতা
সঠিক উত্তর:
ক) সাগর
উত্তর
সঠিক উত্তর:
ক) সাগর
ব্যাখ্যা
জাতি-বিশেষ্য: 
- জাতি বিশেষ্য সাধারণ বিশেষ্য নামেও পরিচিত। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়।
 যেমন : 
- মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি।
গুণ বিশেষ্য : 
- গুণগত অবস্থা ও ধারণার নামকে গুণ বিশেষ্য বলে।
যেমন : 
- সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি।
ক্রিয়া বিশেষ্য : 
- যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায় তাকে ক্রিয়া-বিশেষ্য বলে। 
যেমন : 
- পঠন, ভোজন, শয়ন, করা, করানো, পাঠানো, নেওয়া ইত্যাদি।
সমষ্টি বিশেষ্য:
- এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়।
 যেমন : 
ঝাঁক, বাহিনী, মিছিল, জনতা, পরিবার ইত্যাদি।


উৎস : বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১২.
‘লোকটা জাতিতে বৈষ্ণব’- বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) করণকারকে পঞ্চমী
  2. খ) করণকারকে সপ্তমী
  3. গ) কর্মকারকে সপ্তমী
  4. ঘ) কর্তৃকারকে পঞ্চমী
সঠিক উত্তর:
খ) করণকারকে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
খ) করণকারকে সপ্তমী
ব্যাখ্যা
‘লোকটা জাতিতে বৈষ্ণব’- বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

করণ কারক : 
- ক্রিয়া সম্পাদনের উপকরণ বা উপায়কে বলা হয় তাকে করণ কারক।
- ‘করণ’ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়।
- ক্রিয়াপদকে ‘কিসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ ইত্যাদি প্রশ্ন করলে করণ কারক পাওয়া যায়।
- এ, য়, তে বা সপ্তমী বিভক্তির প্রয়োগ ঘটে।


উৎস : উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র (এসএসসি প্রোগ্রাম) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
নিচের কোন বানানটি শুদ্ধ বানান নয়?
  1. ক) ভূরিস
  2. খ) ঊর্ধ্বগামী
  3. গ) সূচ্যগ্র
  4. ঘ) অনূর্ধ্ব
সঠিক উত্তর:
ক) ভূরিস
উত্তর
সঠিক উত্তর:
ক) ভূরিস
ব্যাখ্যা
- ভূরিস বানানটি অশুদ্ধ। এর শুদ্ধ বানান ভূরিশ।

এর অর্থ 
১. প্রচুর পরিমাণে 
২. অনেকবার বারবার 

 উৎস : বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
১৪.
‘মর্মে বেদনা দেয় যা’ এক কথায় তাকে বলে-
  1. ক) মুমুক্ষু
  2. খ) মর্মান্তিক
  3. গ) মর্মস্পর্শী
  4. ঘ) নির্মম
সঠিক উত্তর:
খ) মর্মান্তিক
উত্তর
সঠিক উত্তর:
খ) মর্মান্তিক
ব্যাখ্যা
- ‘মর্মে বেদনা দেয় যা’ এক কথায় তাকে বলে মর্মান্তিক।
- ‘মুক্তি পেতে ইচ্ছুক’ এক কথায় মুমুক্ষু।
- ‘মর্ম স্পর্শ করে যা’ এক কথায়  মর্মস্পর্শী।
- ‘মমতা নেই যার’ এক কথায়  নির্মম।

উৎস : ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
‘উদ্ধত’ শব্দের বিপরীত শব্দ হলো-
  1. ক) বিনীত
  2. খ) বিরত
  3. গ) বিনয়
  4. ঘ) বিরক্ত
সঠিক উত্তর:
ক) বিনীত
উত্তর
সঠিক উত্তর:
ক) বিনীত
ব্যাখ্যা
- ‘উদ্ধত’ শব্দের বিপরীত শব্দ হলো বিনীত।
- ‘নিয়ত’ শব্দের বিপরীত শব্দ হলো বিরত।
- ‘অনুরক্ত’ শব্দের বিপরীত শব্দ হলো বিরক্ত।


উৎস : ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
‘কাজ হওয়া’ অর্থে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
  1. ক) পুরোপুরি
  2. খ) ওষুধ ধরা
  3. গ) কথার কথা
  4. ঘ) হিসাব করা
সঠিক উত্তর:
খ) ওষুধ ধরা
উত্তর
সঠিক উত্তর:
খ) ওষুধ ধরা
ব্যাখ্যা
‘ওষুধ ধরা’ বাগধারা টির অর্থ কাজ হওয়া।
- ‘কথার কথা’ বাগধারা টির অর্থ গুরুত্বহীন কথা।
- ‘হিসাব করা’ বাগধারা টির অর্থ কত ধানে কত চাল।
- ‘পুরোপুরি’ বাগধারা টির অর্থ কড়ায় গন্ডা।

উৎস : উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র (এসএসসি প্রোগ্রাম) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
নিচের কোনটি ‘Manual’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ?
  1. ক) সারগ্রন্থ
  2. খ) সংস্করণ
  3. গ) স্মারকলিপি
  4. ঘ) শিক্ষানবিশ
সঠিক উত্তর:
ক) সারগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
ক) সারগ্রন্থ
ব্যাখ্যা
- ‘Manual’ শব্দের বাংলা পারিভাষা শব্দ - সারগ্রন্থ।
  অন্যদিকে,
- ‘Edition’ শব্দের বাংলা পারিভাষা শব্দ - সংস্করণ।
- ‘Memorandum’ শব্দের বাংলা পারিভাষা শব্দ - স্মারকলিপি।
- ‘Apprentice’ শব্দের বাংলা পারিভাষা শব্দ - শিক্ষানবিশ।

 
উৎস : বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮.
'পদ্মা মেঘনা যমুনা' উপন্যাসের রচিয়তা কে?
  1. ক) আবুল মনসুর আহমদ
  2. খ) আখতারুজ্জামান ইলিয়াস
  3. গ) আবু জাফর শামসুদ্দীন
  4. ঘ) আবু ইসহাক
সঠিক উত্তর:
গ) আবু জাফর শামসুদ্দীন
উত্তর
সঠিক উত্তর:
গ) আবু জাফর শামসুদ্দীন
ব্যাখ্যা
আবু জাফর শামসুদ্দীন একজন  সাংবাদিক, সাহিত্যিক।
তিনি ১৯১১ সালের ১২ মার্চ  ঢাকা জেলার গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে জন্ম। 
তাঁর উল্লেখযোগ্য রচনা হলো-
উপন্যাস:
- ভাওয়াল গড়ের উপাখ্যান (১৯৬৩),
- পদ্মা মেঘনা যমুনা (১৯৭৪),
- সংকর সংকীর্তন (১৯৮০),
- দেয়াল (১৯৮৫)

গল্পগ্রন্থ:
- জীবন (১৯৪৮),
- রাজেন ঠাকুরের তীর্থযাত্রা (১৯৭৮),
- ল্যাংড়ী (১৯৮৪);

সমাজ ও সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আবু জাফর বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ১৯৬৮ সালে এবং  একুশে পদক ১৯৮৩ সালে লাভ করেন। 

[উৎস: বাংলাপিডিয়া]
১৯.
মনসামঙ্গল কাব্যধারার আদি কবি হলেন -
  1. ক) মুকুন্দরাম চক্রবর্তী
  2. খ) কানাহরি দত্ত
  3. গ) ময়ুরভট্ট
  4. ঘ) মানিক দত্ত
সঠিক উত্তর:
খ) কানাহরি দত্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) কানাহরি দত্ত
ব্যাখ্যা
- মনসামঙ্গল কাব্যধারার আদি কবির নাম 'কানাহরি দত্ত' ৷
- কানাহরি দত্তের নাম পাওয়া যায় বিজয় গুপ্তের পদ্মাপুরাণ বা মনসামঙ্গলে৷
- বিজয় গুপ্তের পদ্মাপুরাণ বর্তমানে মনসামঙ্গলের প্রাপ্ত প্রাচীনতম পুথি।
- মনসাবিজয় রচনা করেন  'বিপ্রদাস পিপিলাই ' 

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।]
২০.
Fill in the gap with appropriate word: Would you mind ______ to my house?
  1. ক) come
  2. খ) comes
  3. গ) coming
  4. ঘ) have come
সঠিক উত্তর:
গ) coming
উত্তর
সঠিক উত্তর:
গ) coming
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে coming.

• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
Structure: Would you mind + verb + ing + object.
Example:
- Would you mind coming to my house?
- Would you mind opening the door?
- Would you mind Taking a cup of tea?
- Would you mind giving some money?
২১.
Meaning of the idiom 'At Stake' -
  1. ক) point of discussion
  2. খ) indiscriminately
  3. গ) free
  4. ঘ) in danger
সঠিক উত্তর:
ঘ) in danger
উত্তর
সঠিক উত্তর:
ঘ) in danger
ব্যাখ্যা
• At Stake = বিপদাপন্ন, in danger.
Example: This family is now at stake.

• Others Idiom/phrase & meaning:
At random = এলোপাথাড়ি, indiscriminately.
Example: He talks at random likes a mad man.

At liberty = মুক্ত, free.
Example: They are at liberty to go anywhere.

• At issue idiom = প্রসঙ্গের বিষয়, point of discussion.
Example: The main point at issue of the meeting was the population problem of bangladesh.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২২.
What is the meaning of the idiom 'Three score'?
  1. ক) Three hundred times
  2. খ) More than three
  3. গ) Thirty times
  4. ঘ) Three times twenty
সঠিক উত্তর:
ঘ) Three times twenty
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Three times twenty
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে Three times twenty.

• Three score (Adjective) (noun):
English Meaning: being three times twenty: SIXTY
Bangla Meaning: ষাট।
Example: The man is three score and ten now.

Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary.
২৩.
What is the synonym of 'Foment'?
  1. ক) Calm
  2. খ) Restrain
  3. গ) Encourage
  4. ঘ) Depress
সঠিক উত্তর:
গ) Encourage
উত্তর
সঠিক উত্তর:
গ) Encourage
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে Foment শব্দের synonym হচ্ছে Encourage.

Foment (verb transitive):
English Meaning: To cause something bad or illegal to develop.
Bangla Meaning:
(1) ব্যথা কমাতে শরীরের অংশবিশেষ) সেক দেওয়া।
(২) (লাক্ষণিক) (বিশৃঙ্খলা, অসন্তোষ, বিদ্বেষ) উদ্দীপিত করা; প্রকোপিত করা; (বিশৃঙ্খলায়) ইন্ধন জোগানো।
Synonyms: Incite (প্ররোচিত/উত্তেজিত করা), Provoke (খ্যাপানো), Encourage (উৎসাহিত করা), Provoke (উত্তেজিত করা), Instigate (উসকানি দেয়া)।
Antonyms: Calm (শান্ত), Restrain (নিয়ন্ত্রণে রাখা), Tranquilize (উত্তেজনা কমানো; প্রশান্ত করা), Depress (হতাশা), Cease (বন্ধ করা, থামানো)।

Other Forms: Fomentation (noun) - সেক, উদ্দীপক, উত্তেজনা। 
Example Sentence:
1. They could use their combat skills to foment a violent revolution.
2. He was accused of fomenting violence.

Source: Live MCQ Lecture.
২৪.
She is ____ M.A in English.
  1. ক) the
  2. খ) an
  3. গ) a
  4. ঘ) both a & an
সঠিক উত্তর:
খ) an
উত্তর
সঠিক উত্তর:
খ) an
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে An.

• যদি কোনো শব্দের প্রথমে consonant থাকে আর তা যদি Vowel এর মতন উচ্চারিত হয়, তাহলে A না বসিয়ে An
বসাতে হয়।
Example:
An M.A, An M.L.A, An M.P, An M.Sc etc.
২৫.
His plan is open _____ objection.
  1. ক) to
  2. খ) at
  3. গ) in
  4. ঘ) of
সঠিক উত্তর:
ক) to
উত্তর
সঠিক উত্তর:
ক) to
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে to.

Open to - উন্মুক্ত।
Example: His plan is open to objection.

এছাড়াও,
Open at - উন্মুক্ত করা বা খোলা।
Example: Open at page 20.

Source: Applied Englishn Grammar and Composition, P.C. DAS.
২৬.
If we had taken a taxi, we _______ the plane.
  1. ক) wouldn't have missed
  2. খ) wouldn't have
  3. গ) won't have missed
  4. ঘ) won't missed
সঠিক উত্তর:
ক) wouldn't have missed
উত্তর
সঠিক উত্তর:
ক) wouldn't have missed
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে wouldn't have missed.
 
• প্রদত্ত প্রশ্নের বাক্যটি 3rd Conditional Sentence.
3rd Conditional এর নিয়মানুযায়ী, 
If + Past Perfect (had +V3) + Perfect Modal (Sub + would have/could have/might have + V3)
তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - wouldn't have missed.
Example:
If we had taken a taxi, we wouldn't have missed the plane.
If she had studied, she would have passed the exam.
২৭.
Which is the adjective of the word 'ability' -
  1. ক) able
  2. খ) enable
  3. গ) ably
  4. ঘ) ability
সঠিক উত্তর:
ক) able
উত্তর
সঠিক উত্তর:
ক) able
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'ability'এর adjective হচ্ছে 'able'.

Others option:
able হচ্ছে 'ability' এর adjective form.
enable হচ্ছে 'ability' এর verb form.
ably হচ্ছে 'ability' এর adverb form.
ability হচ্ছে noun form.
২৮.
Which one of the following is a correct sentence?
  1. ক) If you study hard, you will succeed.
  2. খ) If you study hard, you would succeed.
  3. গ) If you study hard, you succeed.
  4. ঘ) If you succeed, you study hard.
সঠিক উত্তর:
ক) If you study hard, you will succeed.
উত্তর
সঠিক উত্তর:
ক) If you study hard, you will succeed.
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে If you study hard, you will succeed.

• সাধারণত নিয়মানুযায়ী:
- 'If' clause Present indefinite tense হলে পরের Clauseটি Future Indefinite tense হয়। 
প্রশ্নে প্রথম Clause টির 'If you study hard’ হল Present indefinite tense. তাই দ্বিতীয় Clause এ Future Indefinite tense ‘you will succeed’ বসেছে। 
Example: If you study hard, you will succeed. 

আবার,
'If' Clauseটি past indefinite হলে পরের clause এ subject এর পর might/could/would বসে।  
Example: If he came, I would go. 

Source: CLIFFS TOEFL.
২৯.
Iqbal _____ after he had written this book.
  1. ক) has retired 
  2. খ) can be retired 
  3. গ) retired
  4. ঘ) had retired
সঠিক উত্তর:
গ) retired
উত্তর
সঠিক উত্তর:
গ) retired
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে retired.

• After যুক্ত বাক্যের গঠন- 
- Sub + past indefinite + after + sub +  past perfect tense + object.
- Iqbal retired after he had written this book (এখানে after -এর পর  past perfect tense এবং এর আগে past indefinite বসেছে)।

অপরদিকে,
• before যুক্ত বাক্যের গঠন-
- Sub + past perfect + before + past indefinite.
- John had written this book before he retired.
- এখানে  before এর পূর্বে past perfect tense এবং এর পরে past indefinite বসেছে।
৩০.
Choose the plural form of 'Focus'?
  1. ক) Focuses
  2. খ) Foci
  3. গ) Focus
  4. ঘ) Both Focuses & Foci
সঠিক উত্তর:
ঘ) Both Focuses & Foci
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Both Focuses & Foci
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'Focus' এর plural হচ্ছে Focuses / Foci.

• কিছু গুরুত্বপূর্ণ number হচ্ছে-
Singular - Plural
Phenomenon - Phenomena.
Forum - Forums.
Oasis - Oases.
Radius - Radii.
Medium - Media.
Formula - Formulas.

Source: Applied Englishn Grammar and Composition, P.C. DAS.
৩১.
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল. সা. গু ১৮০ । সংখ্যা দুটি কত? 
  1. ক) ৭০, ৬০
  2. খ) ৬০, ৫০
  3. গ) ৫০, ৪০
  4. ঘ) ৪৫, ৬০
সঠিক উত্তর:
ঘ) ৪৫, ৬০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৫, ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল. সা. গু ১৮০ । সংখ্যা দুটি কত? 

সমাধান
মনে করি,
সংখ্যা দুটি ৩ক ও ৪ক 
∴ সংখ্যা দুটির ল.সা. গু = ১২ক 

শর্তমতে, 
১২ক = ১৮০ 
বা, ক = ১৮০/১২ 
∴ ক = ১৫ 
সুতরাং ৩ক = ৩ × ১৫ = ৪৫ ও ৪ক = ৪ × ১৫ = ৬০ 

∴ সংখ্যা দুটি ৪৫ ও ৬০  
৩২.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ক) ৩/৪
  2. খ) ৫/৯
  3. গ) ৭/১২
  4. ঘ) ১১/১৮
সঠিক উত্তর:
ক) ৩/৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? 

সমাধান
৩/৪ = ০.৭৫
৫/৯ = ০.৫৫ 
৭/১২ = ০.৫৮ 
১১/১৮ = ০.৬১ 

∴ বৃহত্তম সংখ্যাটি = ৩/৪ 
৩৩.
নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৮৭
  2. খ) ৪৭
  3. গ) ৯১
  4. ঘ) ১৪৩
সঠিক উত্তর:
খ) ৪৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? 

সমাধান
আমরা জানি, 
যে সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। 
৪৭ = ১ × ৪৭ 
৮৭ = ৩ × ২৯ 
৯১ = ৭ × ১৩  
১৪৩ = ১১ × ১৩ 

∴ মৌলিক সংখ্যাটি = ৪৭ 
৩৪.
৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে? 
  1. ক) ২৫ লিটার
  2. খ) ৩০ লিটার
  3. গ) ৪০ লিটার
  4. ঘ) ৪৫ লিটার
সঠিক উত্তর:
গ) ৪০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে? 

সমাধান
৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত = ৭ : ৩ 
অনুপাতগুলোর সমষ্টি = ৭ + ৩ = ১০ 
এসিডের পরিমাণ = {৩০ এর (৭/১০)} লিটার
= ২১ লিটার 
এবং পানির পরিমাণ = {৩০ এর (৩/১০)} লিটার 
= ৯ লিটার 
ধরি,
ক লিটার পানি মিশ্রিত করলে অনুপাত ৩ : ৭ হবে। 

শর্তমতে,
২১ : (৯ + ক) = ৩ : ৭
বা, ২১/(৯ + ক) = ৩/৭ 
বা, ২৭ + ৩ক = ১৪৭ 
বা, ৩ক = ১৪৭ - ২৭ 
বা, ৩ক = ১২০ 
বা, ক = ১২০/৩
∴ ক = ৪০ 

∴ ৪০ লিটার পানি মেশাতে হবে। 
৩৫.
৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে?
  1. ক) ২৬ জন
  2. খ) ২৪ জন
  3. গ) ৩০ জন
  4. ঘ) ২৮ জন
সঠিক উত্তর:
ঘ) ২৮ জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে?

সমাধান
২১ দিনে শেষ করতে পারে = ৫৬ জন শ্রমিক
∴ ১ দিনে শেষ করতে পারে = ৫৬ × ২১ জন শ্রমিক 
∴ ১৪ দিনে শেষ করতে পারে = (৫৬ × ২১)/১৪ জন শ্রমিক 
= ৮৪ জন শ্রমিক 
∴ নতুন শ্রমিক লাগবে = (৮৪ - ৫৬) জন 
= ২৮ জন 

∴ ২৮ জন নতুন শ্রমিক লাগবে। 
৩৬.
x/y এর সাথে কত যোগ করলে যোগফল 2y/x হবে?
  1. ক) (2x2 + y2)/xy 
  2. খ) (x2 - y2)/xy 
  3. গ) (2y2 - x2)/xy 
  4. ঘ) (x2 - 2y2)/xy 
সঠিক উত্তর:
গ) (2y2 - x2)/xy 
উত্তর
সঠিক উত্তর:
গ) (2y2 - x2)/xy 
ব্যাখ্যা
প্রশ্ন: x/y এর সাথে কত যোগ করলে যোগফল 2y/x হবে? 

সমাধান
যোগ করতে হবে =  (2y/x) - (x/y)
= (2y2 - x2)/xy 
৩৭.
x = √3 - (1/x) হল, x3 + (1/x3) এর মান কত? 
  1. ক) 1
  2. খ) 3
  3. গ) √3
  4. ঘ) 0
সঠিক উত্তর:
ঘ) 0
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: x = √3 - (1/x) হল, x3 + (1/x3) এর মান কত? 

সমাধান
এখানে, 
x = √3 - (1/x)
বা, x + (1/x) = √3
এখন, 
 x3 + (1/x3)
= (x + 1/x)3 - 3.x.1/x (x + 1/x)
= (√3)3 - 3.√3 
= 3√3 - 3√3
= 0
৩৮.
x-3 - 0.001 = 0 হলে, x2 এর মান কোনটি? 
  1. ক) 10
  2. খ) 1/10
  3. গ) 100
  4. ঘ) 1/100
সঠিক উত্তর:
গ) 100
উত্তর
সঠিক উত্তর:
গ) 100
ব্যাখ্যা
প্রশ্ন: x-3 - 0.001 = 0 হলে, x2 এর মান কোনটি? 

সমাধান
x-3 - 0.001 = 0
বা, x-3 = 0.001 
বা, 1/x3 = 1/1000 
বা, x3 = 1000 
বা, (x)3 = (10)3
∴ x = 10 
বা, x2 = (10)2 
∴ x2 = 100 
৩৯.
মা থেকে মেয়ে 18 বছরের ছোট। 6 বছর পর তাদের বয়সের সমষ্টি 54 বছর হলে, মেয়ের বর্তমান বয়স কত? 
  1. ক) 9 বছর
  2. খ) 12 বছর
  3. গ) 10 বছর
  4. ঘ) 13 বছর
সঠিক উত্তর:
খ) 12 বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) 12 বছর
ব্যাখ্যা
প্রশ্ন: মা থেকে মেয়ে 18 বছরের ছোট। 6 বছর পর তাদের বয়সের সমষ্টি 54 বছর হলে, মেয়ের বর্তমান বয়স কত? 

সমাধান
ধরি,
মেয়ের বর্তমান বয়স = x বছর 
∴ মায়ের বয়স = (x + 18) বছর 

শর্তমতে,
(x + 6) + (x + 18 + 6) = 54
বা, x + 6 + x + 24 = 54
বা, 2x + 30 = 54 
বা, 2x = 54 - 30 
বা, 2x = 24
বা, x = 24/2
∴ x = 12

∴ মেয়ের বর্তমান বয়স = 12 বছর। 
৪০.
কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ছাত্র ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাশ করে? 
  1. ক) ৩৫ জন
  2. খ) ৪৮ জন
  3. গ) ৬০ জন
  4. ঘ) ৬৫ জন
সঠিক উত্তর:
ক) ৩৫ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ছাত্র ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাশ করে? 

সমাধান:
শুধু বিজ্ঞানে ফেল করে = ৫২% - ২৭% = ২৫% 
আবার, শুধু অঙ্কে ফেল করে = ৪০% - ২৭% = ১৩% 
শুধু বিজ্ঞান অথবা অঙ্ক বা উভয় বিষয়ে মোট ফেল করে = (২৫% + ১৩% + ২৭%)
= ৬৫% 

∴ শতকরা পাশ করে = ১০০% - ৬৫% 
= ৩৫% 

∴ শতকরা ৩৫ জন ছাত্র পাশ করে। 
৪১.
কোনো ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের তিনগুন  এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে ৩০° ডিগ্রী বড় হয়, তবে তৃতীয় কোণটি কত ডিগ্রী?
  1. ক) ৩০
  2. খ) ৪৫
  3. গ) ৬০
  4. ঘ) ৪০
সঠিক উত্তর:
গ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের তিনগুন  এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে ৩০° ডিগ্রী বড় হয়, তবে তৃতীয় কোণটি কত ডিগ্রী?  

সমাধান
ধরি, 
দ্বিতীয় কোণ = x 
∴ প্রথম কোণ = ৩x 
এবং তৃতীয় কোণ = x + ৩০° 

শর্তমতে,
x + ৩x + x + ৩০° = ১৮০° 
বা, ৫x = ১৮০° - ৩০° 
বা, ৫x = ১৫০° 
বা, x = ১৫০°/৫ 
∴ x = ৩০° 
সুতরাং প্রথম কোণ = ৩ × ৩০° = ৯০°  
দ্বিতীয় কোণ = ৩০°
এবং তৃতীয় কোণ = ৩০° + ৩০° = ৬০°

∴ তৃতীয় কোণ = ৬০°
৪২.
একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা ২৪ সে.মি. এবং আয়তক্ষেত্রের প্রস্থ ৪ সে.মি. হলে, আয়তক্ষেত্রের পরিসীমা কত? 
  1. ক) ২০ সে.মি.
  2. খ) ২৬ সে.মি.
  3. গ) ১৬ সে.মি.
  4. ঘ) ২৪ সে.মি.
সঠিক উত্তর:
খ) ২৬ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা ২৪ সে.মি. এবং আয়তক্ষেত্রের প্রস্থ ৪ সে.মি. হলে, আয়তক্ষেত্রের পরিসীমা কত? 

সমাধান
দেওয়া আছে, 
বর্গের পরিসীমা = ২৪ সে.মি. 
∴ বর্গের একবাহুর দৈর্ঘ্য = ২৪/৪ সে.মি. 
= ৬ সে.মি. 
∴ বর্গের ক্ষেত্রফল = (এক বাহু) বর্গ সে.মি. 
= (৬) বর্গ সে.মি. 
= ৩৬ বর্গ সে.মি. 

প্রশ্নমতে, 
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। 
∴ দৈর্ঘ্য × প্রস্থ = ৩৬ 
বা, দৈর্ঘ্য × ৪ = ৩৬ 
বা, দৈর্ঘ্য = ৩৬/৪ 
∴ দৈর্ঘ্য = ৯ সে.মি. 
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) সে.মি. 
= ২ (৯ + ৪) সে.মি. 
= (২ × ১৩) সে.মি. 
= ২৬ সে.মি. 

∴ আয়তক্ষেত্রের পরিসীমা = ২৬ সে.মি.
৪৩.
এক গ্রাম পানির তাপমাত্রা 1°C বাড়াতে হলে কী পরিমাণ তাপের দরকার হয়?
  1. ক) ২ ক্যালরি
  2. খ) ৪ ক্যালরি
  3. গ) ৩ ক্যালরি
  4. ঘ) ১ ক্যালরি
সঠিক উত্তর:
ঘ) ১ ক্যালরি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১ ক্যালরি
ব্যাখ্যা
ক্যালরি
- পদার্থের অণুগুলোর কম্পন বা গতির কারণে যে শক্তি পাওয়া যায় সেটা হচ্ছে তাপ।
- যেহেতু এটা শক্তি তাই স্বাভাবিকভাবে অন্য শক্তির মতোই তার একক হচ্ছে জুল (j)।
- তাপের আরো একটি একক আছে, তার নাম ক্যালরি (cal)।
- 1 gm পানির তাপমাত্রা 1°C বাড়াতে হলে যে পরিমাণ তাপের দরকার সেটা হচ্ছে 1 ক্যালরি
- 1 ক্যালরি হচ্ছে 4.2J এর সমান। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪৪.
বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO এর বর্তমান পর্যবেক্ষক দেশ কয়টি?
  1. ক) ১৬৪টি
  2. খ) ৩৫টি
  3. গ) ২৫টি
  4. ঘ) ৩৮টি
সঠিক উত্তর:
গ) ২৫টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫টি
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO
▪ WTO (World Trade Organisation) ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
▪ পূর্বসূরী সংস্থা - General Agreement on Tariffs and Trade (GATT)।
▪ সদস্য সংখ্যা - ১৬৬টি দেশ।
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
▪ Ngozi Okonjo-Iweala বিশ্ব বাণিজ্য সংস্থার সপ্তম মহাপরিচালক। তিনি ১ মার্চ ২০২১ সালে দায়িত্ব গ্রহন করেন। তিনি প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করে। তার মেয়াদ ৩১ আগস্ট ২০২৫-এ শেষ হবে।
▪ WTO - এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী অঙ্গ ‘Ministerial Conference’ এবং এটি ২ বছর পর পর অনুষ্ঠিত হয়।
▪ WTO এর ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC12) ১২ থেকে ১৭ জুন ২০২২ সালে জেনেভায় WTO এর সদরদপ্তরে অনুষ্ঠিত হয়। 
▪ এছাড়া বানিজ্য বিরোধ নিষ্পত্তি ও বানিজ্য নীতি পর্যবেক্ষণকারী অঙ্গ হচ্ছে ‘General Council Meeting’। 

তথ্যসূত্র: WTO ওয়েবসাইট।
৪৫.
জোয়ার-ভাটার মরা কটাল কখন হয়?
  1. ক) অমাবস্যায়
  2. খ) একাদশীতে
  3. গ) অষ্টমীতে
  4. ঘ) পঞ্চমীতে
সঠিক উত্তর:
গ) অষ্টমীতে
উত্তর
সঠিক উত্তর:
গ) অষ্টমীতে
ব্যাখ্যা
মরা কটাল (Neap Tide):
- অষ্টমী ও একবিংশ তিথিতে চন্দ্র ও সূর্য সমান্তরাল না থেকে উভয়ই পৃথিবীর সাথে এক সমকোণে থেকে পৃথিবীকে আকর্ষণ করে।
- তখন চন্দ্রের আকর্ষণে যেখানে জোয়ার হয় সূর্যের আকর্ষণে সেখানে ভাটা হয়।
- সূর্যের আকর্ষণের কারণে চন্দ্রের দিকে পানি অধিক স্ফীত হতে পারে না।
- এই ধরনের জোয়ারকে মরা জোয়ার বা মরা কটাল (Neap Tide) বলে। 
- অষ্টমী ও একবিংশ তিথিতে জোয়ার-ভাটার মরা কটাল হয়। 

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪৬.
১ নটিক্যাল মাইল = কত কিলোমিটার?
  1. ক) ০.৬২১ কিলোমিটার
  2. খ) ১.৮৫২ কিলোমিটার
  3. গ) ১.৪৭২ কিলোমিটার
  4. ঘ) ২.২৫৪ কিলোমিটার
সঠিক উত্তর:
খ) ১.৮৫২ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১.৮৫২ কিলোমিটার
ব্যাখ্যা
- বাংলাদেশের ভূ-খন্ডগত বিস্তৃতি বা আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।
- পূর্ব থেকে পশ্চিমে বাংলাদেশের বিস্তৃতি প্রায় ৪৪০ কিলোমিটার এবং উত্তর ও উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে সর্বোচ্চ বিস্তৃতি ৭৬০ কিলোমিটার।
-  এদেশের মোট সীমারেখা ৪,৭১২ কিলোমিটার।
- এর মধ্যে ভারতের সাথে ৩,৭১৫ কিলোমিটার এবং মিয়ানমারের সাথে ২৮১ কিলোমিটার এবং দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য ৭১৬ কিলোমিটার।
- বাংলাদেশের দক্ষিণে রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল বা ২২.২২ কিলোমিটার এবং অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪০ কিলোমিটার। - ১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার। 

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪৭.
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কোনটি?
  1. ক) ব্যারোমিটার
  2. খ) সেক্সট্যান্ট
  3. গ) সিসমোমিটার
  4. ঘ) ম্যানোমিটার
সঠিক উত্তর:
গ) সিসমোমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) সিসমোমিটার
ব্যাখ্যা
ভূমিকম্প:
- ভূ-আলোড়নের সময় অথবা অন্য কোন প্রাকৃতিক কারণে ভূ-পৃষ্ঠের একটি অংশ যখন হঠাৎ কিছুক্ষণের জন্য কেঁপে উঠে, তখন ভূ-ত্বকের এই কম্পনকে ভূমিকম্প বলা হয়।
- ভূ-গর্ভস্থ যে স্থানে এই কম্পনের সৃষ্টি হয়, তাকে ভূমিকম্পের উৎস স্থল বা কম্পকেন্দ্র বলা হয়।
- কম্পকেন্দ্র বরাবর লম্বভাবে ভূ-পৃষ্ঠের যে বিন্দুটি রয়েছে,তাকে উপকেন্দ্র বলা হয়।
- সাধারণত ভূ-ত্বকের ৩২ কি.মি. এর মধ্যে ভূমিকম্পের উৎস স্থান থাকলেও কোনো কোনো ক্ষেত্রে গভীরতা আরও বেশি হতে পারে।
- কম্পকেন্দ্র থেকে ভূমিকম্প চারিদিকে ঢেউ-এর মত ছড়িয়ে পড়ে।
- ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয়ে থাকে।
- ভূমিকম্প মাপন যন্ত্রের নাম সিসমোমিটার
- ভূমিকম্পনের রেখা যে কাগজে অংকিত হয়, তাকে সিসমোগ্রাফ বলে। 

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৮.
বাংলাদেশের সংবিধানের কোন ভাগে কর্ম কমিশনের কথা উল্লেখ করা হয়েছে?
  1. ক) ৯ম
  2. খ) ৭ম
  3. গ) ৮ম
  4. ঘ) ১০ম
সঠিক উত্তর:
ক) ৯ম
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯ম
ব্যাখ্যা
- ১৯৭২ সালের সংবিধান ছিল একটি লিখিত দলিল যা বাংলা ও ইংরেজি উভয় ভাষায় রচিত হয় তবে বাংলাকে মূল ভাষা হিসেবে গ্রহণ করা হয়।
- বাংলাদেশ সংবিধানে ১ টি প্রস্তাবনা, ১১ টি ভাগ, ১৫৩ টি অনুচ্ছেদ এবং ৪ টি তফসিল রয়েছে।
- বাংলাদেশ সবিধানের প্রথম ভাগে প্রজাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ, দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, তৃতীয় ভাগে মৌলিক অধিকারসমূহ, চতুর্থ ভাগে নির্বাহী বিভাগ, পঞ্চম ভাগে জাতীয় সংসদ, ষষ্ঠ ভাগে বিচার বিভাগ, সপ্তম ভাগে নির্বাচন, অষ্টম ভাগে মহাহিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রক, নবম ভাগে কর্ম কমিশন, দশম ভাগে সংবিধান সংশোধন ও একাদশ ভাগে বিবিধ বিষয়ে আলোচনা করা হয়েছে।
- বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ছিল ৩৪ জন যার মধ্যে একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু এবং এই কমিটির প্রধান ছিলেন ড. কামাল হোসেন।
- ১৯৭২ সালের ৪ঠা নভেম্বর সংবিধান বিল গণপরিষদে পাস হয় এবং ১৬ই ডিসেম্বর প্রথম বিজয় দিবসে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৪৯.
‘মিশর নীল নদের দান’ কথাটি কে বলেছেন?
  1. ক) সক্রেটিস
  2. খ) পেরিক্লিস
  3. গ) সোলন
  4. ঘ) হেরোডোটাস
সঠিক উত্তর:
ঘ) হেরোডোটাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হেরোডোটাস
ব্যাখ্যা
- আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে মিশরের নীল নদের উৎপত্তি। 
- এটি বিভিন্ন দেশ হয়ে মিশরের মধ্য দিয়ে ভূ-মধ্যসাগরে এসে পড়েছে। 
- ইতিহাসের জনক হেরোডোটাস বলেছেন- মিশর হচ্ছে ‘নীল নদের দান’
- এই নদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো।  
- মিশরের অর্থনীতি ছিল মূলত কৃষিনির্ভর।
- প্রাক-রাজবংশীয় যুগে মিশর কতগুলো ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল যা ‘নোম’ নামে পরিচিত।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি। 
৫০.
চাকমা সমাজে রাজার পদটি কীভাবে অর্জিত হয়?
  1. ক) ভোটের মাধ্যমে
  2. খ) বংশানুক্রমে
  3. গ) রাজনৈতিকভাবে
  4. ঘ) সামাজিক মর্যাদা অনুসারে
সঠিক উত্তর:
খ) বংশানুক্রমে
উত্তর
সঠিক উত্তর:
খ) বংশানুক্রমে
ব্যাখ্যা
চাকমা:
- বাংলাদেশের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বসবাসকারী প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো চাকমা। 
- নৃতাত্ত্বিক বিচারে চাকমারা মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক।
- তাদের মুখমণ্ডল গোলাকার, নাক চ্যাপ্টা, চুল সোজা এবং কালো, গায়ের রং ঈষৎ হলদেটে।
- বাংলাদেশের বাইরেও চাকমারা ভারতের ত্রিপুরা, মিজোরাম ও অরুণাচলে বসবাস করে।
- চাকমা সমাজে মূল অংশ পরিবার।
- কয়েকটি চাকমা পরিবার নিয়ে গঠিত হয় ‘আদাম’ বা ‘পাড়া’।
- পাড়ার প্রধানকে বলা হয় কার্বারি।
- কয়েকটি পাড়া নিয়ে গঠিত হয় মৌজা।
- মৌজার প্রধানকে বলা হয় হেডম্যান।
- কার্বারি ও হেডম্যান মিলে যথাক্রমে পাড়া ও মৌজার শান্তিশৃঙ্খলা রক্ষা করে।
- কয়েকটি মৌজা মিলে চাকমা সার্কেল গঠিত হয় এবং এর প্রধান হলেন চাকমা রাজা।
- চাকমা সমাজে রাজার পদটি বংশানুক্রমিক
- চাকমা সমাজ পিতৃতান্ত্রিক । চাকমা পরিবারে পিতাই প্রধান।
- তারপরে মা ও জ্যেষ্ঠপুত্রের স্থান।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি।
৫১.
মুক্তিযুদ্ধের সময় রাজশাহী জেলা কোন সেক্টরের অধীনে ছিল?
  1. ক) আট
  2. খ) সাত
  3. গ) ছয়
  4. ঘ) নয়
সঠিক উত্তর:
খ) সাত
উত্তর
সঠিক উত্তর:
খ) সাত
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর:
- মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। প্রত্যেক সেক্টর বেশ কয়েকটি সাব- সেক্টরে বিভক্ত ছিল।
- সেক্টরগুলোর পরিচয় নিচে তুলে ধরা হলো-
এক নম্বর সেক্টর: চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনী নদী পর্যন্ত এলাকা।
দুই নম্বর সেক্টর: নোয়াখালী, আখাউড়া, ভৈরব রেললাইন পর্যন্ত, কুমিল্লা জেলা, সিলেট জেলার হবিগঞ্জ (বর্তমানে জেলা), ঢাকা ও ফরিদপুর জেলার কিছু অংশ।
তিন নম্বর সেক্টর: আখাউড়া, ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলা, সিলেট, ঢাকা জেলার অংশবিশেষ ও কিশোরগঞ্জ।
চার নম্বর সেক্টর: সিলেট জেলার পূর্বাঞ্চল, খোয়াই-শায়েস্তাগঞ্জ রেললাইন ছাড়াও পূর্ব ও উত্তর দিকে ডাউকি সড়ক পর্যন্ত অঞ্চল।
পাঁচ নম্বর সেক্টর: সিলেট জেলার পশ্চিমাঞ্চল, সিলেট-ডাউকি সড়ক থেকে সুনামগঞ্জ ময়মনসিংহ সড়ক পর্যন্ত এলাকা।
ছয় নম্বর সেক্টর: রংপুর জেলা, দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমা (বর্তমানে জেলা)।
সাত নম্বর সেক্টর: দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, রাজশাহী, পাবনা ও বগুড়া জেলা
আট নম্বর সেক্টর: কুষ্টিয়া, যশোর, ফরিদপুরের অধিকাংশ এবং খুলনা জেলার দৌলতপুর-সাতক্ষীরা সড়ক পর্যন্ত এলাকা।
নয় নম্বর সেক্টর: দৌলতপুর-সাতক্ষীরা সড়ক থেকে খুলনা জেলার দক্ষিণাঞ্চল, ফরিদপুর জেলার অংশবিশেষ এবং বরিশাল ও পটুয়াখালী জেলা।
দশ নম্বর সেক্টর: দশ নম্বর সেক্টরের অধীনে ছিল নৌ-কমান্ডো, সমুদ্র উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌপথ।
এগার নম্বর সেক্টর: কিশোরগঞ্জ ছাড়া ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি।
৫২.
পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ বলা হয় কাকে?
  1. ক) চার্লস ব্যাবেজ
  2. খ) বিল গেটস
  3. গ) হাওয়ার্ড অ্যাইকেন
  4. ঘ) স্টিভ জবস
সঠিক উত্তর:
ঘ) স্টিভ জবস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্টিভ জবস
ব্যাখ্যা
স্টিভ জবস:
- স্টিভ জবস [১৯৫৫-২০১১] যুক্তরাষ্ট্রের একজন উদ্যোক্তা ও প্রযুক্তি উদ্ভাবক।
- তাঁকে পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ বলা হয়
- তিনি ও তাঁর দুই বন্ধু স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন ১৯৭৬ সালের ১লা এপ্রিল অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন।
- বর্তমানে এই প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান।
- অ্যাপলের হাতেই পার্সোনাল কম্পিউটারের নানান পর্যায় বিকশিত হয়েছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।