পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
Subjective Exam - 3 Topic: Bangla (Full Syllabus) [সমন্বিত ১০ ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ নিয়োগ Rapid প্রস্তুতির জন্য প্রযোজ্য]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
'বিভোল মনে অবাক চেয়ে থাকে'- বাক্যে 'বিভোল' শব্দের অর্থ কী?
  1. ভাল
  2. ভিন্ন
  3. আত্মহারা
  4. চিন্তন
সঠিক উত্তর:
আত্মহারা
উত্তর
সঠিক উত্তর:
আত্মহারা
ব্যাখ্যা
• 'বিভোল মনে অবাক চেয়ে থাকে'- বাক্যে 'বিভোল' শব্দের অর্থ: 'আত্মহারা'।

• তবে, বিভাবন শব্দের অর্থ: চিন্তন।

উৎস: বাংলা সাহিত্য- নবম ও দশম শ্রেণি। 
.
'স্বাধীনতা আমার স্বাধীনতা' নাটকটির রচয়িতা-
  1. মামুনুর রশীদ
  2. নীলিমা ইব্রাহিম
  3. মমতাজ উদদীন আহমদ
  4. বিজন ভট্টাচার্য
সঠিক উত্তর:
মমতাজ উদদীন আহমদ
উত্তর
সঠিক উত্তর:
মমতাজ উদদীন আহমদ
ব্যাখ্যা
• 'স্বাধীনতা আমার স্বাধীনতা' নাটকটির রচয়িতা-  'মমতাজ উদদীন আহমদ'।

• মমতাজউদদীন আহমদ:  
- মমতাজউদদীন আহমদ মূলত একজন বিখ্যাত নাট্যকার ছিলেন।
- ১৯৩৫ সালে পশ্চিমবঙ্গের মালদহে জন্মগ্রহণ করেন। 

• তাঁর রচিত বিখ্যাত নাটক: 
- স্বাধীনতা আমার স্বাধীনতা,
- কী চাহ শঙ্খচিল,
- হৃদয়ঘটিত ব্যাপার স্যাপার,
- প্রেম
- বিবাহ সুটকেস,
- রাজা অনুস্বারের পালা,
- সাত ঘাটের কানাকড়ি,
- রাক্ষুসী,
- এই সেই কণ্ঠস্বর,
- পুত্র আমার পুত্র,
- হাস্য লাস্য ভাষ্য,
- ভালোবাসার দশ নাটক ইত্যাদি।

মমতাজউদ্দীন আহমেদ (১৯৩৫-২০১৯) রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটি নাটক:
- বর্ণচোর
- বকুলপুরের স্বাধীনতা
- কী চাহ শঙ্খচিল
- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'সরোবর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অম্বু
  2. জ্যোৎস্না
  3. জলাশয়
  4. বাতাস
সঠিক উত্তর:
জলাশয়
উত্তর
সঠিক উত্তর:
জলাশয়
ব্যাখ্যা
• 'সরোবর' শব্দের সমার্থক শব্দ:
- জলাশয়,
- পুষ্করিণী,
- পুকুর,
- দিঘী,
- জলাধার,
- জলা ইত্যাদি।

অন্যদিকে, 
• পানি এর সমার্থক শব্দ - নীর, পানি, জল, বারি, অম্বু, জীবন ইত্যাদি।
• জ্যোৎস্না শব্দের সমার্থক শব্দ- চন্দ্রিমা, চন্দ্রকিরণ, চন্দ্রিকা, জোছনা, কৌমুদী ইত্যাদি।
• 'বাতাস' এর অন্যান্য সমার্থক শব্দ: বায়ু, পবন, সমীর, সমীর

উৎস: ভাষা - শিক্ষা, হায়াৎ মামুদ।
.
'উৎপাদন' শব্দের 'উৎ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. অপকর্ষ
  2. আতিশয্য
  3. প্রস্তুতি
  4. ঊর্ধ্বমুখিতা
সঠিক উত্তর:
প্রস্তুতি
উত্তর
সঠিক উত্তর:
প্রস্তুতি
ব্যাখ্যা
বিভিন্ন অর্থে  'উৎ' উপসর্গটির ব্যবহার: 
- ঊর্ধ্বমুখিতা অর্থে  - উন্নতি, উত্তোলন ।
- আতিশয্য অর্থে - উত্তপ্ত, উৎফুল্ল ।
- প্রস্তুতি অর্থে - উৎপাদন, উচ্চারণ ।
- অপকর্ষ অর্থে - উৎকোচ, উচ্ছৃঙ্খল ।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
'যা কষ্টে লাভ করা যায়'- এর এক কথায় প্রকাশ কোনটি হবে?
  1. দুর্জয়
  2. দুর্দম
  3. দুর্লঙ্ঘ্য
  4. দুর্লভ
সঠিক উত্তর:
দুর্লভ
উত্তর
সঠিক উত্তর:
দুর্লভ
ব্যাখ্যা
'যা বহু কষ্টে লাভ করা যায়' এর এক কথায় প্রকাশ- 'দুর্লভ'।

অন্যদিকে,  
'যা কষ্টে জয় করা যায়' এর এক কথায় প্রকাশ- 'দুর্জয়'। 
'যা সহজে দমন করা যায় না' এর এক কথায় প্রকাশ- 'দুর্দম'।    
'যা সহজে লঙ্ঘন করা যায় না' এর এক কথায় প্রকাশ- 'দুর্লঙ্ঘ্য'। 
'যা লঙ্ঘন করা যায় না' এর এক কথায় প্রকাশ- 'অলঙ্ঘ্য'।  

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)। 
.
সতীদাহ প্রথার বিরুদ্ধে রাজা রামমোহন রায়ের রচিত গ্রন্থ-
  1. বেদান্তগ্রন্থ
  2. প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ
  3. গোস্বামীর সহিত বিচার
  4. খ + গ
সঠিক উত্তর:
খ + গ
উত্তর
সঠিক উত্তর:
খ + গ
ব্যাখ্যা
⇒ রাজা রামমোহন রায়:
• বাংলার নবজাগরণের আদি পুরুষ রাজা রামমোহন রায় এর জন্ম ১৭৭২ সালের ২২শে মে হুগলী জেলার রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত ও ব্রাহ্মণ পরিবারে ।
• ১৮৩০ সালে খেতাবসর্বস্ব মুগল সম্রাট দ্বিতীয় আকবর (১৮০৬-১৮৩৭) রামমোহন রায়কে ‘রাজা’ উপাধিতে ভূষিত করেন এবং তাঁর পক্ষে ব্রিটিশ রাজ ও পার্লামেন্টে ওকালতি করার জন্য ইংল্যান্ডে পাঠান।
• রামমোহন রায় কলকাতায় ২০ আগস্ট, ১৮২৮ সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় 'ব্রাহ্মসমাজ' স্থাপন করেন।
• রাজা রামমোহন রায় শিব প্রসাদ রায় ছদ্মনামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করতেন। 
• তিনি প্রায় ৩০ টি গ্রন্থ রচনা করেন।

⇒ সতীদাহ প্রথার প্রসঙ্গে রচিত গ্রন্থ: 
উনিশ শতকের যুক্তিবাদী মননশীলতায় রামমোহন সহমরণ প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। নিজস্ব মত প্রচারের জন্য হিন্দু সমাজের গোঁড়া সংস্কারের যুক্তিহীনতা দেখাবার জন্য তিনি দুটি গ্রন্থ রচনা করেন।
১. প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ,
২. গোস্বামীর সহিত বিচার।

তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো-
- বেদান্তগ্রন্থ,
- বেদান্তসার,
- ভট্টাচার্যের সহিত বিচার,
- গোস্বামীর সহিত বিচার,
- সহমরন বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ,
- গৌড়ীয় ব্যাকরণ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
 
.
নিচের কোনটি অপপ্রয়োগ?
  1. সৌহার্দ্য
  2. গাম্ভীর্যতা
  3. অদ্যাপি
  4. অহোরাত্র
সঠিক উত্তর:
গাম্ভীর্যতা
উত্তর
সঠিক উত্তর:
গাম্ভীর্যতা
ব্যাখ্যা
'গাম্ভীর্যতা'-  'অপপ্রয়োগ'। 
এটি  প্রত্যয়জনিত অপপ্রয়োগের এর উদাহরণ। 
-এর শুদ্ধ প্রয়োগ হবে: 'গাম্ভীর্য' অথবা গম্ভীরতা। 


 তা- প্রত্যয়ের শুদ্ধ- অশুদ্ধ প্রয়োগ: 
- তা, ত্ব প্রত্যয় বিশেষ্যবাচক প্রত্যয়। 
- এই প্রত্যয় কেবল বিশেষণকে বিশেষ্য করে 
- তাই বিশেষ্য শব্দের সঙ্গে তা বা ত্ব প্রত্যয় প্রয়োগ অশুদ্ধ।
- বিশেষ্য শব্দের সঙ্গে বিশেষ্যবাচক 'তা' প্রত্যয়ের ব্যবহার হলে তা অপপ্রয়োগ।

 এ ধরনের অপপ্রয়োগের উদাহরণ:
সৌহার্দতা, সাদৃশ্যতা, সৌজন্যতা, কার্পণ্যতা, উৎকর্ষতা ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন। 
.
নিচের কোন শব্দার্থজোড় সঠিক নয়?
  1. তপসি- ছোট মাছ বিশেষ
  2. তরণী- নৌকা
  3. তন্ত্রী- শাস্ত্র
  4. দ্বিপ- হাতি
সঠিক উত্তর:
তন্ত্রী- শাস্ত্র
উত্তর
সঠিক উত্তর:
তন্ত্রী- শাস্ত্র
ব্যাখ্যা
• 'তন্ত্রী- শাস্ত্র' শব্দার্থজোড় সঠিক নয়।
কারণ,
তন্ত্রী' শব্দের অর্থ- তাঁতি।  

• শব্দার্থজোড়: 
'তপসি' শব্দের অর্থ- ছোট মাছ বিশেষ।
'তরণী' শব্দের অর্থ- নৌকা।
'দ্বিপ' শব্দের অর্থ- হাতি। 

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 
.
'চলে মুসাফির' ভ্রমণকাহিনী মূলক গ্রন্থটি কে রচনা করেন?
  1. সৈয়দ মুজতবা আলী
  2. জসীমউদ্‌দীন
  3. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  4. এস ওয়াজেদ আলী
সঠিক উত্তর:
জসীমউদ্‌দীন
উত্তর
সঠিক উত্তর:
জসীমউদ্‌দীন
ব্যাখ্যা
• 'চলে মুসাফির' ভ্রমণকাহিনীর রচয়িতা- জসীমউদ্‌দীন । 

• জসীমউদ্‌দীন রচিত ভ্রমণকাহিনী:
- চলে মুসাফির,
- হলদে পরীর দেশ, 
- যে দেশে মানুষ বড়। 

অন্যদিকে, 
'সৈয়দ মুজতবা আলী' রচিত ভ্রমণকাহিনী হলো 'দেশে বিদেশে'।  
এস ওয়াজেদ আলী রচিত ভ্রমণকাহিনী হলো - 'মোটর যোগে রাঁচী সফর’। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
১০.
'অন্তরীক্ষ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে?
  1. অন্ত + ইক্ষ
  2. অন্তঃ + ঈক্ষ
  3. অন্তর + ইক্ষ
  4. অন্তঃ + ইক্ষ
সঠিক উত্তর:
অন্তঃ + ঈক্ষ
উত্তর
সঠিক উত্তর:
অন্তঃ + ঈক্ষ
ব্যাখ্যা
• 'অন্তরীক্ষ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ: 'অন্তঃ + ঈক্ষ'।

• সন্ধির নিয়ম: 
অন্তঃ, পুনঃ, প্রাতঃ (অন্তর্‌, পুনর্‌, প্রাতর্‌) ইত্যাদির পর স্বরধ্বনি থাকলে সন্ধির ফলে বিসর্গ র হয়ে পরবর্তী স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমন,
অঃ + ঈ + র্‌ + ঈ; 'অন্তঃ + ঈক্ষ'= 'অন্তরীক্ষ'।

উৎস: ভাষাশিক্ষা, হায়াৎ মামুদ। 
১১.
'বচন' কোন ধরনের শব্দ?
  1. তৎসম
  2. ফারসি
  3. আরবি
  4. হিন্দি
সঠিক উত্তর:
তৎসম
উত্তর
সঠিক উত্তর:
তৎসম
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'বচন'- তৎসম বা সংস্কৃত শব্দ। 

• 'বচন' (বিশেষ্য): 
প্রকৃত- প্রত্যয়: বচ্‌ + অন'।
অর্থ: বাক্য, কথা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১২.
'বাঞ্ছিত' শব্দের যুক্তবর্ণ দুটি-
  1. ঞ + জ
  2. ঞ + চ
  3. জ + ঞ
  4. ঞ + ছ
সঠিক উত্তর:
ঞ + ছ
উত্তর
সঠিক উত্তর:
ঞ + ছ
ব্যাখ্যা
• 'বাঞ্ছিত' শব্দটির যুক্তবর্ণ হলো ঞ্ছ = 'ঞ্ + ছ'।

• ‘বাঞ্ছিত’ শব্দের অর্থ: 
-  কাঙ্ক্ষিত,
- অভিলষিত;
- প্রিয়।

• 'ঞ্ছ' সহযোগে গঠিত কয়েকটি শব্দ: 
- বাঞ্ছা, 
- বাঞ্ছনীয়, 
- বাঞ্ছিত, 
- লাঞ্ছনা, 
- লাঞ্ছিত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি, বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।   
১৩.
পরের 'ই' কার এবং 'উ' কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কী বলে?
  1. স্বরাগম
  2. অভিশ্রুতি
  3. অপিনিহিতি
  4. ধ্বনি বিপর্যয়
সঠিক উত্তর:
অপিনিহিতি
উত্তর
সঠিক উত্তর:
অপিনিহিতি
ব্যাখ্যা
• অপিনিহিতি (Apenthesis) :
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন:
কক্ষ > বইক্ষ/কইক্খ
আজি > আইজ,
সাধু > সাউধ,
রাখিয়া > রাইখ্যা,
বাক্য > বাইক্য,
সত্য > সইত্য,
চারি > চাইর,
মারি > মাইর ইত্যাদি।
------------------------------ 
অন্যদিকে,
• মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি (Anaptyxis):
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
যেমন:
অ – রত্ন > রতন; ধর্ম > ধরম; স্বপ্ন > স্বপন; হর্ষ > হরষ ইত্যাদি।
ই – প্রীতি > পিরীতি; ক্লিপ > কিলিপ; ফিল্ম > ফিলিম ইত্যাদি।
উ – মুক্তা  > মুকুতা; তুর্ক > তুরুক; ক্রু > ভুরু ইত্যাদি।
এ – গ্রাম > গেরাম; প্ৰেক > পেরেক; স্রেফ > সেরেফ ইত্যাদি।
ও – শ্লোক » শােলােক; মুরগ > মুরােগ > মােরগ ইত্যাদি।

• ধ্বনি বিপর্যয়:
শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
যেমন:
ইংরেজি বাক্স > বাংলা বাস্ক,
জাপানি রিক্সা > বাংলা রিস্কা ইত্যাদি।
অনুরূপ- পিশাচ > পিচাশ; লাফ > ফাল।

• অভিশ্রুতি (Umlaut):
- অভিশ্রুতি অপিনিহিতির পরবর্তী পর্যায়।
- বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে অভিশ্রুতি।
যেমন-
- করিয়া থেকে অপিনিহিতির ফলে ‘কইরিয়া কিংবা বিপর্যয়ের ফলে কইরা থেকে অভিশ্রুতিজাত করে।
এরূপ-
- রাখিয়া > রাইখা,
- করিয়া >কইরা,
- শুনিয়া >শুইনা > শুনে,
- মাছুয়া > মাউছুয়া >মেছাে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ২০১৯ সংস্করণ।
১৪.
'ধীরে ধীরে যায়, ফিরে ফিরে চায়'- বাক্যে দ্বিরুক্ত শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ধারাবাহিকতা বােঝাতে
  2. ক্রিয়া বিশেষণ বােঝাতে
  3. অনুরূপ বােঝাতে
  4. আগ্রহ বােঝাতে
সঠিক উত্তর:
ক্রিয়া বিশেষণ বােঝাতে
উত্তর
সঠিক উত্তর:
ক্রিয়া বিশেষণ বােঝাতে
ব্যাখ্যা
 বিশেষ্য পদের দ্বিরুক্তির কিছু ব্যবহার : 
ক) আধিক্য বােঝাতে : রাশি রাশি ধান, থােকা থােকা জাম।
খ) সামান্য বােঝাতে: আমি আজ জ্বর জ্বর অনুভব করছি।
গ) পরম্পরতা বা ধারাবাহিকতা বােঝাতে : তুমি দিন দিন রােগা হয়ে যাচ্ছ। সে বাড়ি বাড়ি থেকে চাঁদা তুলছে।
ঘ) ক্রিয়া বিশেষণ বােঝাতে: ধীরে ধীরে যায়, ফিরে ফিরে তাকায়।
ঙ) অনুরূপ বােঝাতে : তার সঙ্গী-সাথী কেউ নেই।
চ) আগ্রহ বােঝাতে : সে মা মা বলে কাঁদছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ কাব্যগ্রন্থের লেখক কে?
  1. শঙ্খ ঘােষ
  2. রফিক আজাদ
  3. আসাদ চৌধুরী
  4. দাউদ হায়দার
সঠিক উত্তর:
শঙ্খ ঘােষ
উত্তর
সঠিক উত্তর:
শঙ্খ ঘােষ
ব্যাখ্যা
• 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ কাব্যগ্রন্থের লেখক: 'শঙ্খ ঘােষ'। 

• শঙ্খ ঘোষ: 
- শঙ্খ ঘোষ বাংলা সাহিত্যের আধুনিক সময়ের একজন প্রতিথযশা কবি।
- শঙ্খ ঘোষের আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। তার বাবা মণীন্দ্রকুমার ঘোষ এবং মা অমলা ঘোষ।
- ১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের বর্তমান চাঁদপুর জেলায় তাঁর জন্ম।
- তিনি ২০২১ সালের ২০ এপ্রিল মৃত্যবরণ করেন।

তার উল্লেখযোগ্য কবিতার বই:
- মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে,
- চুপ করো, শব্দহীন হও,
- সবিনয় নিবেদন,
- বুক পেতে শুয়ে আছি ঘাসের উপরে চক্রবালে,
- হওয়া।

উৎস: প্রথম আলো, দৈনিক ইত্তেফাক ও বাংলা ট্রিবিউন রিপোর্ট।
১৬.
কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
  1. উপভোগ
  2. পরিমাণ
  3. কমজোর
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কমজোর
উত্তর
সঠিক উত্তর:
কমজোর
ব্যাখ্যা
• বিদেশি উপসর্গ:
- বাংলা ভাষায় ব্যবহৃত আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি শব্দের সঙ্গে যেসব উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদেরকে বিদেশী উপসর্গ বলা হয়।

- 'কম' উপসর্গটি একটি ফারসি উপসর্গ। 
- 'কমজোর' শব্দটিতে ‘কম' উপসর্গটি স্বল্প অর্থে ব্যবহৃত হয়েছে। 

• নিম্নরূপ কিছু ফারসি উপসর্গের উদাহরণ দেওয়া হলো:
- কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, কম ইত্যাদি।

উৎস:
১) বাংলা দ্বিতীয় পত্র, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
২) প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিত, ড. হায়াত মাহমুদ।
১৭.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. মনঃকষ্ট
  2. স্বত্ব
  3. স্রোতঃস্বিনী
  4. তরুনাস্থি
সঠিক উত্তর:
তরুনাস্থি
উত্তর
সঠিক উত্তর:
তরুনাস্থি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'তরুনাস্থি'- বানানটি অশুদ্ধ। 
এর শুদ্ধ বানান: তরুণাস্থি। 

• 'তরুণাস্থি' (বিশেষ্য):
- প্রকৃত- প্রত্যয়: তরুণ + √ অস্‌ + ত'। 
- শব্দের অর্থ: 'দেহের নরম ও কোমল হাড়। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১৮.
'মন্বন্তর' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. মনু + অন্তর
  2. মন + অন্তর
  3. মনুন + অন্তর
  4. মনন + অন্তর
সঠিক উত্তর:
মনু + অন্তর
উত্তর
সঠিক উত্তর:
মনু + অন্তর
ব্যাখ্যা
• 'মন্বন্তর' এর সন্ধি বিচ্ছেদ: 'মনু + অন্তর'। 

সন্ধির নিয়ম: 
উ-কার বা ঊ-কারের পর ঊ-কার। ঊ-কার ছাড়া অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব-ফলা হয়। ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়।
উ + অ = ব্‌ + অ,
মনু + অন্তর = মন্বন্তর। 

এই নিয়মের আরো কিছু সন্ধি বিচ্ছেদ: 
অনু + অয় = অন্বয়।
পশু + আচার= পশ্বাচার।
অনু + অয়= অন্বয়।
তনু + ঈ= তন্বী। 
অনু + এষন= অন্বেষণ। 
সু + আগত= স্বাগত ইত্যাদি। 

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)।
১৯.
'আমি কিংবদন্তীর কথা বলছি' কোন ধরনের রচনা?
  1. কাব্যগ্রন্থ
  2. উপন্যাস
  3. কবিতা
  4. ক + গ
সঠিক উত্তর:
ক + গ
উত্তর
সঠিক উত্তর:
ক + গ
ব্যাখ্যা
'আমি কিংবদন্তীর কথা বলছি' আবু জাফর ওবায়দুল্লাহ রচিত- 'কাব্যগ্রন্থ ও কবিতা'। 
 
আমি কিংবদন্তীর কথা বলছি:
- গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৮১ সালে।
- গ্রন্থটিতে কবিতা রয়েছে ৩৯টি কবিতা।
- এই কাব্যগ্রন্থের নাম  কবিতায় আছে 'আমি কিংবদন্তীর কথা বলছি' লাইনটি। 

• আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ: 
- সাতনরী হার (প্রথম প্রকাশিত),
- আমি কিংবদন্তির কথা বলছি,
- মসৃণ কৃষ্ণ গোলাপ,
- কখনো রং কখনো সুর,
- কমলের চোখ,
- নির্বাচিত কবিতা,
- আমার সকল কথা,
- আমার সময়,
- বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা ইত্যাদি।

• তাঁর রচিত বিখ্যাত কবিতা: 
- 'আমি কিংবদন্তির কথা বলছি', 
- 'মাগো, ওরা বলে',
- কোন এক মাকে ইত্যাদি।
----------------------------
আমি কিংবদন্তির কথা বলছি- কবিতা
আবু জাফর ওবায়দুল্লাহ

আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল
তাঁর পিঠে রক্তজবার মত ক্ষত ছিল।
তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন
অরণ্য এবং শ্বাপদের কথা বলতেন
পতিত জমি আবাদের কথা বলতেন
তিনি কবি এবং কবিতার কথা বলতেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।