পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
কাজী নজরুল ইসলাম, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালীপ্রসন্ন সিংহ, কুসুমকুমারী দাশ, কায়কোবাদ, গিরিশচন্দ্র ঘোষ, গোলাম মোস্তফা, চণ্ডীচরণ মুনশী, জসীম উদ্দীন, জহির রায়হান, জাহানারা ইমাম, জীবনানন্দ দাশ [প্রধান সাহিত্যিকগণের তথ্যগুলো ভালভাবে পড়বেন। আর বাকীদের ব্যাসিক তথ্যগুলো পড়বেন।] সোর্স: যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
কাজিম আল কোরেশী রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) বৃত্রসংহার
  2. খ) বিরহ বিলাপ
  3. গ) মহাশ্মশান
  4. ঘ) অশ্রুমালা
সঠিক উত্তর:
খ) বিরহ বিলাপ
উত্তর
সঠিক উত্তর:
খ) বিরহ বিলাপ
ব্যাখ্যা
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ।
- তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী, ‘কায়কোবাদ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম। 
- কায়কোবাদ রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘বিরহ বিলাপ’। 
- মাত্র ১৩ বছর বয়সে তিনি এটি রচনা করেন। 
- এটি প্রকাশিত হয় ১৮৭০ সালে। 

 তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- মহাশ্মশান (মহাকাব্য),
- কুসুম কানন,
- অশ্রুমালা,
- শিবমন্দির,
- অমিয়ধারা,
- শ্মশানভষ্ম,
- মহররম শরীফ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
কোন সাহিত্যিক দীনবন্ধু মিত্রের সধবার একাদশী নাটকে নিমচাঁদ চরিত্রে অভিনয় করেন?
  1. ক) গিরিশচন্দ্র সেন
  2. খ) গোবিন্দচন্দ্র দাস
  3. গ) গোলাম মোস্তফা
  4. ঘ) গিরিশচন্দ্র ঘোষ
সঠিক উত্তর:
ঘ) গিরিশচন্দ্র ঘোষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গিরিশচন্দ্র ঘোষ
ব্যাখ্যা
গিরিশচন্দ্র ঘোষ(১৮৪৪-১৯১২)  নাট্যকার, নাট্যপরিচালক, মঞ্চাভিনেতা। 
১৮৬৭ সালে বাগবাজার সখের যাত্রাদল-প্রযোজিত মধুসূদনের শর্মিষ্ঠা নাটকের গীতিকার হিসেবে গিরিশচন্দ্র নাট্যজগতে প্রবেশ করেন।
- পরে দীনবন্ধু মিত্রের সধবার একাদশী নাটকে তিনি নিমচাঁদ চরিত্রে অভিনয় করেন
- তাঁর রচিত প্রথম মৌলিক নাটক আগমনী (১৮৭৭)।
- পৌরাণিক, ঐতিহাসিক ও সামাজিক বিষয় নিয়ে রচিত তাঁর নাটকের সংখ্যা মোট ৮০।
- সেগুলির মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো:
- অভিমন্যুবধ (১৮৮১),
- সীতার বনবাস (১৮৮১),
- সীতাহরণ (১৮৮২),
- পান্ডবের অজ্ঞাতবাস (১৮৮২),
- প্রফুল্ল (১৮৮৯), জনা (১৮৯৪),
- আবু হোসেন (১৮৯৬), বলিদান (১৯০৪),
- সিরাজদ্দৌলা (১৯০৫),
- মীরকাশিম (১৯০৬),
- ছত্রপতি শিবাজী (১৯০৭),
- শঙ্করাচার্য (১৯১০),
- বিল্বমঙ্গল ঠাকুর ইত্যাদি।

প্রেমভক্তি, স্বদেশপ্রেম ও সমকালীন সামাজিক সমস্যা গিরিশচন্দ্রের নাটকের বিষয়বস্তু।

উৎস: বাংলাপিডিয়া।
.
গোলাম মোস্তফা রচিত রসুলুল্লাহর জীবনীমূলক গ্রন্থ কোনটি?
  1. ক) মরু ভাষ্কর
  2. খ) নবী রাসূল
  3. গ) বিশ্বনবী
  4. ঘ) রাসূলজীবনী
সঠিক উত্তর:
গ) বিশ্বনবী
উত্তর
সঠিক উত্তর:
গ) বিশ্বনবী
ব্যাখ্যা
গোলাম মোস্তফা রচিত রসুলুল্লাহর জীবনীমূলক গ্রন্থ 'বিশ্বনবী'। 
- এটি প্রকাশিত হয় ১৯৪২ সালে। 
- তাঁর বিশ্বনবী গ্রন্থখানি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। এতে তিনি হযরত মুহাম্মদ (স.)-কে ঐতিহাসিক মহামানব হিসেবে মূল্যায়ন করেছেন।

গোলাম মোস্তফা (১৮৯৭-১৯৬৪)  কবি ও লেখক।
-  তিনি গদ্য ও পদ্য রচনায় সমান দক্ষ ছিলেন, তবে কবি হিসেবেই তাঁর মুখ্য পরিচয় ছিল।
- তার কাব্যের প্রধান বিষয়বস্তু ইসলাম ও প্রেম। 

তাঁর অন্যান্য গদ্যরচনা সমূহ: 
- ইসলাম ও কমিউনিজম (১৯৪৬),
- ইসলাম ও জেহাদ (১৯৪৭),
- আমার চিন্তাধারা (১৯৫২),
- পাকিস্তানের রাষ্ট্রভাষা ইত্যাদি প্রধান। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
"কামাল! তু নে কামাল কিয়া ভাই!' চরণটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. ক) অগ্নি-বীণা
  2. খ) সাম্যবাদী
  3. গ) প্রলয়শিখা
  4. ঘ) সর্বহারা
সঠিক উত্তর:
ক) অগ্নি-বীণা
উত্তর
সঠিক উত্তর:
ক) অগ্নি-বীণা
ব্যাখ্যা
আলোচ্য চরণটি কাজী নজরুল ইসলাম রচিত 'অগ্নি-বীণা' কাব্যগ্রন্থের 'কামাল পাশা' কবিতার অন্তর্গত 

কবিতাটি শুরু হয়েছে এভাবে- 

" ঐ খেপেছে পাগ্‌লি মায়ের দামাল ছেলে কামাল ভাই,
অসুর-পুরে শোর উঠেছে জোর্‌সে সামাল সামাল তাই।
            কামাল! তু নে কামাল কিয়া ভাই!
হো হো   কামাল! তু নে কামাল কিয়া ভাই!

• 'অগ্নি-বীণা' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
- এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা ‘প্রলয়ােল্লাস'।
- এ কাব্যে মােট ১২টি কবিতা আছে। 

কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ- 
- অগ্নিবীণা
- বিষের বাঁশি 
- ভাঙার গান 
- সাম্যবাদী
- সর্বহারা
- ঝিঙে ফুল
- ফণি-মনসা 
- জিঞ্জিরা
- প্রলয় শিখা ইত্যাদি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কালীপ্রসন্ন সিংহ কোন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন?
  1. ক) বিদ্যোৎসাহিনী সভা
  2. খ) বিদ্যোৎসাহিনী পত্রিকা
  3. গ) বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চ
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
কালীপ্রসন্ন সিংহ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান- 
- বিদ্যোৎসাহিনী সভা (১৮৫৩)
- বিদ্যোৎসাহিনী পত্রিকা (১৮৫৫) 
- বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চ  (১৮৫৩)
- মাত্র তেরো বছর বয়সে কালীপ্রসন্ন সিংহ প্রতিষ্ঠা করেন ‘বিদ্যোৎসাহিনী সভা’। 
- তৎকালীন প্রখ্যাত  বুদ্ধিজীবী রাজা রাজেন্দ্রলাল মিত্রের সম্পাদনায় তিনি পর্যায়ক্রমে তিনটি সাময়িকী প্রকাশ করেন: বিদ্যোৎসাহিনী পত্রিকা (১৮৫৫), সর্বতত্ত্ব প্রকাশিকা (১৮৫৬) এবং বিবিধার্থ সংগ্রহ। 
- নাটক ও যাত্রার মাধ্যমে সামাজিক জ্ঞান বৃদ্ধির মানসে তিনি  বিদ্যোৎসাহিনী মঞ্চ (১৮৫৬) প্রতিষ্ঠা করেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
নিম্নের কোনটি কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ নয়?
  1. ক) ঝিলিমিলি
  2. খ) শিউলিমালা
  3. গ) ব্যাথার দান
  4. ঘ) রিক্তের বেদন
সঠিক উত্তর:
ক) ঝিলিমিলি
উত্তর
সঠিক উত্তর:
ক) ঝিলিমিলি
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের বিখ্যাত গল্পগ্রন্থ- 
- ব্যাথার দান 
- রিক্তের বেদন
- শিউলিমালা 

কাজী নজরুল ইসলাম রচিত নাট্যগ্রন্থ 'ঝিলিমিলি'। 
- ১৩৩৭ বঙ্গাব্দের (১৯৩০) অগ্রহায়ণে গ্রন্থাকারে প্রকাশিত। 
- এতে- মোট তিনটি নাটক রয়েছে।
- ঝিলিমিলি
- সেতুবন্ধ
- শিল্পী।
'ঝিলিমিলি' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'একাত্তরের দিনগুলি' গ্রন্থটি প্রকাশিত হয় কবে?
  1. ক) ১৯৭৬ খ্রিষ্টাব্দে
  2. খ) ১৯৭৮ খ্রিষ্টাব্দে
  3. গ) ১৯৮৬ খ্রিষ্টাব্দে
  4. ঘ) ১৯৮৮ খ্রিষ্টাব্দে
সঠিক উত্তর:
গ) ১৯৮৬ খ্রিষ্টাব্দে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৮৬ খ্রিষ্টাব্দে
ব্যাখ্যা
একাত্তরের দিনগুলি বাংলাদেশী কথাসাহিত্যিক জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ।
- বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে। 
- তাঁর সর্বাধিক খ্যাতির কারণ দিনপঞ্জিরূপে লেখা তাঁর অনবদ্য গ্রন্থ একাত্তরের দিনগুলি।
-১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তিনি পুত্র রুমী ও স্বামীকে হারান। মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাস কেটেছে তাঁর একদিকে উদ্বেগ, উৎকণ্ঠা ও ত্রাসের মধ্য দিয়ে; অন্যদিকে মনের মধ্যে ছিল দেশপ্রেম ও স্বাধীনতার স্বপ্ন। সেই দুঃসহ দিনগুলিতে প্রাত্যহিক ঘটনা এবং মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার বৃত্তান্ত লিখেছিলেন তিনি নানা চিরকুটে, ছিন্ন পাতায়, গোপন ভঙ্গি ও সংকেতে। ১৯৮৬ সালে গ্রন্থরূপ পাওয়ার পর তা জনমনে বিপুল সাড়া জাগায়। বস্ত্তত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি শিহরণমূলক ও মর্মস্পর্শী ঘটনাবৃত্তান্ত হলো 'একাত্তরের দিনগুলি'। 

উৎস: বাংলাপিডিয়া।
.
কাজী মোতাহার হোসেন 'শিখা' পত্রিকার কত তম সংখ্যার সম্পাদনা করেন?
  1. ক) প্রথম সংখ্যা
  2. খ) দ্বিতীয় সংখ্যা
  3. গ) চতুর্থ সংখ্যা
  4. ঘ) পঞ্চম সংখ্যা
সঠিক উত্তর:
খ) দ্বিতীয় সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) দ্বিতীয় সংখ্যা
ব্যাখ্যা
মুসলিম সাহিত্য-সমাজ  ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। 
- মুসলিম সাহিত্য-সমাজের বার্ষিক মুখপত্র শিখা প্রথম প্রকাশিত হয় ১৩৩৩ বঙ্গাব্দের চৈত্র মাসে।
- শিখার মোট পাঁচটি সংখ্যা প্রকাশিত হয়েছিল।
- প্রথম সংখ্যা আবুল হুসেন,
- দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা কাজী মোতাহার হোসেন,
- চতুর্থ সংখ্যা মোহাম্মদ আবদুর রশিদ এবং
- পঞ্চম সংখ্যা আবুল ফজল সম্পাদনা করেন।

- শিখার প্রতিটি সংখ্যায় মুসলিম সাহিত্য-সমাজের সাময়িক অধিবেশন ও বার্ষিক সম্মেলনের বিবরণ এবং সাহিত্য-সভায় পঠিত রচনা প্রকাশিত হত।
- শিখার মুখবাণী ছিল -‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’।

উৎস: বাংলাপিডিয়া।
.
জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় বলেছেন কোন কবি?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) বুদ্ধদেব বসু
  4. ঘ) বিষ্ণু দে
সঠিক উত্তর:
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
আধুনিক কবিদের মধ্যে জীবনানন্দ দাশ অন্যতম।
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতাকে বলেছেন ‘চিত্ররূপময়’।
- বুদ্ধদেব বসু তাকে বলেছেন 'নির্জনতম কবি'।
- এছাড়া তাঁকে ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি বলা হয়। 

তাঁর রচিত কাব্যগ্রন্থ
- ঝরা পালক
- ধূসর পাণ্ডুলিপি
- বনলতা সেন
- মহাপৃথিবী
- সাতটি তারার তিমির 
- রূপসী বাংলা
- বেলা অবেলা কালবেলা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির আহবায়ক কে?
  1. ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
  2. খ) জাহানারা ইমাম
  3. গ) জহির রায়হান
  4. ঘ) শহীদুল্লাহ কায়সার
সঠিক উত্তর:
খ) জাহানারা ইমাম
উত্তর
সঠিক উত্তর:
খ) জাহানারা ইমাম
ব্যাখ্যা
জাহানারা ইমাম,(১৯২৯-১৯৯৪)  শহীদ জননী হিসেবে খ্যাত।
- মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ঘাতক-দালাল নির্মূল কমিটির আহবায়করূপে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
- বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তীকালে ‘শহীদ জননী’ জাহানারা ইমামের নাম ছড়িয়ে পরে তাঁর সামাজিক-রাজনৈতিক ভূমিকার জন্য।
- মুক্তিযুদ্ধের মর্যাদা প্রতিষ্ঠার জন্য জাহানারা ইমাম নিজেও সর্বদা সক্রিয় ছিলেন।
- তিনি বুদ্ধিজীবীদের পরিচালিত ‘সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদবিরোধী নাগরিক কমিটি’, ‘স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি’ ইত্যাদি উদ্যোগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন।
- তিনি ১৯৯২ সালে ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি’র আহবায়ক হন।
- মুক্তিযুদ্ধের পক্ষের সকল বরেণ্য  বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, রাজনৈতিক দল ও কর্মিবৃন্দ, দেশপ্রেমিক তরুণ সমাজ এবং প্রজন্ম ’৭১ তাঁর আহবানে এগিয়ে আসেন
- তাঁদের সক্রিয় সমর্থনে জাহানারা ইমাম ১৯৭১-এর স্বাধীনতাবিরোধী চক্রের বিরুদ্ধে গণ-আদালত গড়ে তোলেন।

উৎস: বাংলাপিডিয়া।
১১.
'ইব্রাহিম কার্দি' কোন কাব্যগ্রন্থের চরিত্র?
  1. ক) অনল প্রবাহ
  2. খ) বিষাদ সিন্ধু
  3. গ) মেঘনাধ কাব্য
  4. ঘ) মহাশ্মশান
সঠিক উত্তর:
ঘ) মহাশ্মশান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মহাশ্মশান
ব্যাখ্যা
'মহাশ্মশান' (১৯০৫) কায়কোবাদের শ্রেষ্ঠ রচনা।
এটি একটি মহাকাব্য।
- এটি ধারাবাহিকভাবে 'কোহিনূর' পত্রিকায় প্রকাশিত হয়। 
- এর উপজীব্য ১৭৬১ সালে সংঘটিত পানিপথের তৃতীয় যুদ্ধ।
- মহাশ্মশান কাব্যের মোট তিনটি খন্ড রয়েছে এবং ৬০টি সর্গ আছে।
- এর চরিত্র: ইব্রাহিম কার্দি, জোহরা বেগম, হিরণ বালা, আতা খাঁ, ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।