পরীক্ষা আর্কাইভ

English Literature

পরীক্ষাEnglish Literatureতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
Exam- 09 Revision Exam [Exam 07 & 08]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Literature

English Literature · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
The Victorian period refers to -
  1. ক) 17th Century
  2. খ) 18th Century
  3. গ) 19th Century
  4. ঘ) 16th Century
ব্যাখ্যা
♦ The Victorian period: [1832-1901]
- 19th century of English literature refers to - The Victorian Period.
- 1832–1901- time frame is known as the ‘Victorian Period’ in English Literature.
- এই যুগটি Queen Victoria র নামে নামকরণ করা হয়।
- Queen Victoria যদিও 1837 সালে ক্ষমতায় আসে কিন্তু এই যুগটির সূচনা হয় 1832 সালে।
- এর কারণ হলো 1832 সাল থেকেই সাহিত্যিক বৈশিষ্ট্যে আমুল পরিবর্তন লক্ষ্য করা যায়।
- Fabian Society was founded in 1883 to avoid violence in class-struggle.
- G.B. Shaw was one of the members of the Fabian Society.

• Victorian period মোট 2টি সময়কালে বিভক্ত।
যেমন:
- The Pre-Raphaelites: (1848-1860)
- Aestheticism & Decadence: (1880-1901)
.
Who composed the iconic literary work 'Animal Farm'?
  1. ক) Joseph Conrad
  2. খ) George Orwell
  3. গ) Oscar Wilde
  4. ঘ) Charles Dickens
ব্যাখ্যা
♦ Animal Farm:
- It is an iconic animal/Political fable/ beast fable- written by George Orwell.
- According to Britannica: anti-utopian satire.
- প্রথম প্রকাশিত হয় ১৯৪৫ সালে।
- লেখকের সর্বশ্রেষ্ঠ রচনা এটি।

• Short summary:
- বলশেভিক বিপ্লব এবং পরবর্তীতে জোসেফ স্ট্যালিনের ভূমিকা নিয়ে এর কাহিনী রচিত বলে ধারণা করা হয়।
- একটা পশু খামারের পশুরা একত্রিত হয়ে খামার মালিককে বিতাড়িত করে এবং তারা কম কাজ করে বেশি আরাম পাবে এমন একটি ব্যবস্থা তৈরীর স্বপ্ন দেখে। তারা সাম্য ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়।
- তবে পরবর্তীতে দেখা যায়, খামার মালিককে বিতাড়িত করে সেই খামারের মালিক বনে যায়, খামারের প্রভাবশালী শুয়োর গুলো। এরপর মানুষ মালিকের চেয়েও অনেক বেশি জালিমে পরিণত হয় এরা।
- উপন্যাসের শেষে দেখানো হয়: পশু খামারের নতুন শ্লোগান: “all animals are equal, but some animals are more equal than others” যেটি প্রথমে ছিল: “All animals are equal"

• George Orwell, Modern Period এর একজন সুপরিচিত লেখক।
- তিনি একাধারে English novelist, essayist, and critic.
- 'Eric Arthur Blair' was the real name of George Orwell.
- তিনি তাঁর 'Animal Farm' এবং  Nineteen Eighty-four নামক novel এর জন্য বিশেষভাবে পরিচিত।

• George Orwell's Notable Works - 
- A Clergyman’s Daughter
- A Hanging
- Animal Farm
- Burmese Days
- Coming Up for Air
- Down and Out in Paris and London
- Homage to Catalonia
- Keep the Aspidistra Flying
- Nineteen Eighty-four
- Shooting an Elephant
- Such, Such Were the Joys
- The Lion and the Unicorn
- The Road to Wigan Pier, etc.

Source: Britannica.
.
In which literary work of E.M. Forster, he traced the character of 'Dr. Aziz'?
  1. ক) A Room with a View
  2. খ) Marianne Thornton
  3. গ) A Passage to India
  4. ঘ) The Longest Journey
ব্যাখ্যা
♦ বিখ্যাত চরিত্র 'Dr. Aziz', E.M. Forster রচিত 'A Passage to India' novel থেকে নেওয়া।

•  A Passage to India:
- এটি E.M. Forster লিখিত একটি novel.
- এটি প্রকাশিত হয় ১৯২৪ সালে এবং তার অন্যতম শ্রেষ্ঠ কাজ বলে গণ্য।
- ভারত এবং আলেক্সান্দ্রিয়াতে তার অবস্থানের প্রেক্ষিতে তিনি এই উপন্যাস টি রচনা করেন।
-  এছাড়া racism এবং colonialism এই উপন্যাসের অন্যতম বিষয়বস্তু। তবে এই উপন্যাসের মূল আলোচ্য বিষয় ব্রিটিশ এবং ভারতীয়দের সম্পর্ক।
- The tensions that arise when a visiting Englishwoman, Adela Quested, accuses a well-respected Indian man, Dr. Aziz, of having attacked her during an outing. 

• E.M. Forster:
- তিনি একজন British writer.
- তিনি একাধারে একজন British novelist, essayist এবং social ও literary critic.
- His fame rests largely on his novels Howards End and A Passage to India and on a large body of criticism.

• Notable work:
- A Passage to India
- A Room with a View
- Aspects of the Novel
- Howards End
- Marianne Thornton
- Maurice
- The Hill of Devi
- The Longest Journey
- Where Angels Fear to Tread

Source: Britannica.
.
'David Copperfield' is written by the writer of -
  1. ক) Wuthering Heights
  2. খ) Great Expectations
  3. গ) Vanity Fair
  4. ঘ) The Sun Also Rises
ব্যাখ্যা
♦ David Copperfield:
- এটি Charles Dickens রচিত।
- উপন্যাসটির পুরো নাম: The Personal History of David Copperfield
- পূর্নাঙ্গ বই আকারে এটি প্রকাশিত হয় ১৮৫০ সালে।
- লেখকের মতে এটা তার শ্রেষ্ঠ উপন্যাস। তিনি এটাকে আখ্যায়িত করতেন তার “favorite child.” হিসেবে।
- The work is semi-autobiographical বা আত্মজীবনী মূলক উপন্যাস। এই উপন্যাস লেখার প্রেরণা লেখক তার নিজের জীবন থেকেই সংগ্রহ করেছিলেন।
কাহিনীর সময়কাল হিসেবে দেখানো হয়েছে রাণী ভিক্টোরিয়ার শাসনামলের প্রথমদিকের সময়।

• Short Summary:
- উপন্যাসে দেখা যায় মাঝ বয়সী David Copperfield তার ফেলে আসা জীবনের স্মৃতিচারণ করছে। David এর বাবা মারা যায় তার জন্মের আগেই। তার মা Mrs. Clara Copperfield আবার বিয়ে করে। আট বছর বয়সে তার ঠিকানা হয় বোর্ডিং স্কুলে। বোর্ডিং হাউজটির নাম ছিল Salem House।
- David Copperfield এর সাথে খুব ভাল সম্পর্ক ছিল তাদের বাড়ীর গৃহ পরিচারিকা Peggotty এর। Peggotty এর বাড়ীতেও যায় সে বোর্ডিং স্কুলে যাবার আগে। তার জীবনের অন্যতম সেরা একটি সময় ছিল সেখানে কাটানো সময়গুলো।
- বোর্ডিং স্কুলে তার দুইজন খুব ভালো বন্ধু হয়। তারা হল, Tommy Traddles এবং Steerforth.

==============================================

• Great Expectations:
-  Charles Dickens এর অন্যতম সেরা উপন্যাস। প্রথম প্রকাশিত হয় ১৮৬০ সালে।
- গল্প শুরু হয়েছে Kent শহর থেকে। ১৮ শতকের গোড়ার কাহিনী ।
- এমন একটি সময় যখন, ইংল্যান্ড অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও কিছু মানুষ থাকছে সমাজে যারা নানা কারণে অসুখী। এরকম একটি সুর ফুটিয়ে তোলা হয়েছে পুরো উপন্যাসে।
- সমাজে বিদ্যমান শ্রেণী বৈষম্যর বিষয়টিও তুলে ধরা হয়েছে।

• Charles Dickens: 
- তিনি একজন British novelist
- He is generally considered the greatest of the Victorian era.

• Notable works:
- A Christmas Carol
- A Tale of Two Cities
- All the Year Round
- American Notes
- Barnaby Rudge
- Bleak House
- David Copperfield
- Dombey and Son
- Great Expectations
- Hard Times
- Little Dorrit

অন্য অপশন গুলো:
- The Sun Also Rises: Ernest Hemingway
- Vanity Fair: William Makepeace Thackeray
- Wuthering Heights: Emily Bronte.

Source: Live MCQ lecture and Britannica.com
.
James Joyce's 'Ulysses' is a/an -
  1. ক) poem
  2. খ) novel
  3. গ) drama
  4. ঘ) history play
ব্যাখ্যা
♦ Ulysses:
- এই উপন্যাসটি প্রকাশিত হয় ১৯২২ সালে।
- Homer's Odyssey এর আধুনিক ভার্সন হিসেবে একে বিবেচনা করা হয়।
- ১৯০৪ সালের ১৬ জুন ডাবলিনের একটি দিনের বর্ণনা পুরো উপন্যাস জুড়ে। তবে এক দিনের হলেও ঘটনার পরিমান অসংখ্য। এজন্যই উপন্যাসের পৃষ্ঠা সংখ্যা প্রায় ৭৮৩।
- প্রধান চরিত্র তিনটি: Stephen Dedalus, Leopold Bloom এবং তার স্ত্রী Molly.
- এই তিনটি চরিত্র হোমারের Odyssey উপন্যাসের Telemachus, Ulysses এবং Penelope এর প্রতিরুপ।
- Odyssey এর Trojan যুদ্ধ শেষে বাড়ী ফিরে আসার ঘটনার সাথে Ulysses উপন্যাসের কাহিনীর মিল দৃশ্যমান ।

• James Joyce: 
- তার পুরো নাম James Augustine Aloysius Joyce.
- He is an Irish novelist noted for his experimental use of language and exploration of new literary methods in such large works of fiction as Ulysses.

• Some notable work: 
- A Portrait of the Artist as a Young Man
- After the Race
- Chamber Music
- Dubliners
- Evelin
- Exiles
- Finnegans Wake
- Stephen Hero
- The Day of the Rabblement
- The Dead
- The Sisters
- Ulysses

• উল্লেখ্য যে, Ulyssess নামে ইংরেজি সাহিত্যে আরো একটি সাহিত্যকর্ম রয়েছে এবং সেটি হচ্ছে Alfred Tennyson এর লেখা একটি poem.

Source: Britannica, Live MCQ Lecture.
.
Who composed the famous poem 'The Forsaken Merman'?
  1. ক) Alfred Tennyson
  2. খ) Robert Browning
  3. গ) Shakespeare
  4. ঘ) Matthew Arnold
ব্যাখ্যা
♦ The Forsaken Merman:
- এটি Matthew Arnold রচিত একটি কবিতা। 
- একজন আধা মানুষ আধা মাছ বা Merman এর কাহিনী ।
- যে তার স্ত্রীর জন্য বিলাপ করে।
- তার স্ত্রী মনুষ্য সমাজে বসবাসের উদ্দেশ্যে তাকে ছেড়ে চলে যায়।

- The merman of the poem grieves for his human wife, who, after hearing the church bells at Easter, has abandoned him and their children to live on land among humans, never to return. The poem is suffused with feelings of melancholy and loss.

• Matthew Arnold: 
- তিনি একজন English Victorian poet এবং literary ও social critic.
- তিনি শুরুতে inspector of schools হিসেবে কাজ করেন। পরে তিনি professor of poetry  হিসেবে যোগ দান করেন Oxford এ।

• Some notable work: 
- Culture and Anarchy
- Dover Beach
- Empedocles on Etna
- Essays in Criticism
- God and the Bible
- On Translating Homer
- On the Study of Celtic Literature
- Sohrab and Rustum
- The Forsaken Merman
- The Scholar Gipsy

• Source: Britannica.com
.
"Be happy for this moment. This moment is your life." These lines are taken from Edward Fitzgerald's -
  1. ক) The Picture of Dorian Gray
  2. খ) Jane Eyre
  3. গ) The Rubaiyat of Omar Khayyam
  4. ঘ) Emma
ব্যাখ্যা
♦ "Be happy for this moment. This moment is your life." These lines are taken from Edward Fitzgerald's - The Rubaiyat of Omar Khayyam.

 • The Rubaiyat of Omar Khayyam:
 - যুগ শ্রেষ্ঠ জ্যেতির্বিজ্ঞানী ওমার খৈয়ামের রচনা থেকে অনুপ্রাণিত। এটি মূলত: অনুবাদ নয় বরং মূল গ্রন্থকে সামনে রেখে মৌলিক রচনা।
- প্রথম প্রকাশিত হয় ১৮৫৯ সালে।
- ইংরেজি সংস্করণে এই নামের সাথে যুক্ত হয়- "the Astronomer-Poet of Persia" বাক্যটি।
- ইংরেজি সাহিত্যের অন্যতম Lyric Poem হিশেবে এটি স্বীকৃত।
- ওমার খৈয়ামকে তার জীবদ্দশায় মানুষ কবি হিশেবে চেনেনি বরং তাকে, জানত একজন গণিতবিদ এবং জ্যেতির্বিজ্ঞানী নামে। তার জীবন নিয়ে কিছু বিতর্ক আছে। - তার ধর্মীয় বিশ্বাস এবং চেতনা নিয়েও নানা জনের নানা মত আছে। এরই সূত্র ধরে রুবাইয়াৎ বিতর্ক ছিলো; কোনটি তার রচনা আর কোনটি না এটা নিয়ে বিশ্লেষক গণ মতবিরোধ উপস্থাপন করেছেন।
- "Be happy for this moment. This moment is your life." এটি 'The Rubaiyat of Omar Khayyam' এর একটি বিখ্যাত লাইন।

• Edward Fitzgerald:
- He translated the Persian masterpiece, “ The Rubáiyát of Omar Khayyám” in English.
- He was born on March 31, 1809 in England.
- FitzGerald was educated at Trinity College, Cambridge, where he formed a lifelong friendship with William Makepeace Thackeray.

• Notable Work:
-The Rubáiyát of Omar Khayyám

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
.
Who composed the short story 'The Luncheon'?
  1. ক) Rudyard Kipling
  2. খ) Willam Somerset Maugham
  3. গ) Virginia Woolf
  4. ঘ) Joseph Conrad
ব্যাখ্যা
♦ The Luncheon
- এটা একটা ছোট গল্প । 
- এটি Willam Somerset Maugham রচিত।

• Summary:
- লেখকের একজন মেয়ে ভক্ত চিঠি পাঠায় সে লেখকের সাথে একান্তে দেখা করতে চায়। দেখা করার স্থান হিসেবে সে The Luncheon রেঁস্তোরা প্রস্তাব করে।
- প্রসঙ্গত: উল্লেখ্য যে, এটা ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং অভিজাত একটি রেঁস্তোরা। লেখকের আর্থিক অবস্থা মোটামুটি। প্রথমে সংকোচ করলেও পরে তিনি রাজি হন।
- নির্দিষ্ট দিন ডেটিং এ লেখক নিজের জন্য সবচেয়ে সস্তা খাবার অর্ডার করলেও, সেই মহিলাটি দামী দামী এবং দুর্লভ খাবার একের পর এক অর্ডার করতে থাকেন।
- লেখক মহিলাকে অনাকর্ষণীয় মনে করেন। ভদ্রতার খাতিরে তিনি মানাও করতে পারছিলেন না। লেখকের পুরো মাসের খরচ দিয়ে তিনি কোন রকম সেদিন খাবার বিল পরিশোধ করেন।
- গল্পের শেষে দেখা যায়, লেখকের সাথে আবার সেই মহিলার দেখা হয় ২০ বছর পর। তিনি আবিষ্কার করেন মহিলাটি এখন অতিরিক্ত স্থুলতার কারণে কিম্ভূতকিমাকার আকৃতি ধারণ করেছে।

• Willam Somerset Maugham:(1874 – 1965):
- He is a novelist, playwright and story writer.
- He wrote the play: The Land of Promise.

• Notable works: (Novels) 
- Of Human Bondage
- The Sacred Flames
- The Razor's Edge
- Cakes and Ale
- The Musician
- The Moon and Sixpence,
- Lady Frederick.

Short Stories:
- The Ant and the Grasshopper
- The Luncheon.

Source: Britannica.com
.
'Tess of the d'Urbervilles' is composed by the writer of -
  1. ক) A Christmas Carol
  2. খ) Heart of Darkness
  3. গ) The Secret Agent
  4. ঘ) The Return of the Native
ব্যাখ্যা
♦ Tess of the d'Urbervilles: 
- এটি Thomas Hardy রচিত।
- এই উপন্যাসটি বেশ কিছু কারণে বিতর্কের জন্ম দেয়।
- গতানুতিক ভিক্টোরিয়ান ফিকশনের চেয়ে কিছুটা ভিন্ন এই উপন্যাসটি।
- গ্রামীন সমাজের দরিদ্র শ্রেণীর এক মেয়েকে কেন্দ্র করে কাহিনী এগিয়ে যায়। মেয়েটির নাম Tess Tess Durbeyfield
- এছাড়া যৌনতা এবং ধর্মীয় বিষয় নিয়েও বিতর্কিত উপাদান আছে উপন্যাসটিতে।
- উনিশ শতকের গ্রামীন ইংল্যান্ডে মেয়েদের অসহায়ত্ব এবং বিত্তশালী শ্রেণীর লালসা চরিতার্থের একটি যথার্থ রূপ ফুটে উঠেছে এই উপন্যাসটিতে ।

=================================================

• The Return of the Native
- এটি Thomas Hardy রচিত।
- বহুল পঠিত একটি উপন্যাস।
- কেন্দ্রীয় চরিত্র Clym Yeobright যে প্যারীসে স্বর্ণকারের পেশা ছেড়ে নিজ ভূমি Wessex এ
- ফিরে আসে এবং স্কুলে শিক্ষকতা শুরু করে।
- তার কাজিন Thomasin ও তার স্বামীকে নিয়ে গ্রামেই বসবাস করতে চায় ।
- কিন্তু Clym Yeobright এর স্ত্রী এবং Thomasin এর স্বামী শহুরে জীবনের উত্তেজনা ভোগ করতে চায়। তারা দুইজনে পরকীয়ায় লিপ্ত হয়।

• Thomas Hardy is known as a Pessimistic Novelist.
- He was also a regional novelist and a poet কারণ একটি মাত্র নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করেই তার সকল সাহিত্যকর্ম রচিত হওয়ার কারণে তাকে এই উপাধি দেয়া হয়। 
- তিনি Victorian age এর শ্রেষ্ঠ উপন্যাসিক এবং ছোট গল্পকার।
- Thomas Hardy এর ছোটবেলা কাটে গ্রামে। গ্রামে কাটানো শৈশবের স্মৃতি 
 
• Thomas Hardy-এর লেখা কয়েকটি উপন্যাস হল - 
- Tess of the d'Urbervilles,
- Far from the Madding Crowd,
- The Return of the Native
- The Poor Man and the Lady,
- The Mayor of Casterbridge
- Jude the Obscure,
- A Pair of Blue Eyes.

অন্য অপশন:
- A Christmas Carol: Story by Charles Dickens
- Heart of Darkness, The Secret Agent: Joseph Conrad
 
Source: Britannica, Live MCQ Lecture.
১০.
The poem 'The Lake Isle of Innisfree' is composed by the author of -
  1. ক) The Tyger
  2. খ) The Raven
  3. গ) If-
  4. ঘ) No second Troy
ব্যাখ্যা
♦ The Lake Isle of Innisfree
- এটি William Buttler Yeats রচিত।
- এই কবিতাটি মোট ১২ লাইনের।
- Innisfree আয়ারল্যান্ডের একটি জনাকীর্ণ উপত্যকা। নৈসর্গিক সৌন্দর্য মন্ডিত একটি জায়গা।
- শহরের কোলাহল আর রুক্ষ্মতায় ক্লান্ত, অবসন্ন কবি গ্রামের প্রশান্ত পরিবেশে যাওয়ার আকুলতা ব্যক্ত করেছেন এই কবিতায়।

==================================

No second Troy
- এটি William Buttler Yeats রচিত।
- এই কবিতাটি মোট ১২ লাইনের ।
- ধারণা করা হয় এই কবিতাটি আইরিশ বিপ্লবী Maud Conne কে উদ্দেশ্য করে লেখা।
- কবি Maud Gonne এর প্রেমে পড়েছিলেন এবং বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল।
- যদিও Maud Gonne এর দাম্পত্য জীবন বেশি দিন স্থায়ী হয় নি এবং তাকে দুই বছরের মধ্যেই বৈধব্য বরণ করতে হয়েছিল।

• William Buttler Yeats:
- He is a famous literary figure who belongs to the Modern Period.
- তাঁকে Ireland এর National poet  বলা হয়ে থাকে।
- একজন কবি এবং নাট্যকার হিসাবে, তার সাহিত্যকর্ম গুলো আয়ারল্যান্ডের ঐতিহ্য এবং রাজনীতি দ্বারা প্রভাবিত হয়েছিলেন
- নিজের জন্মভূমির প্রতি তার ভালোবাসার প্রকাশ তার বিভিন্ন কবিতায় লক্ষ্য করা যায়।

• Notable works:
- No Second Troy
- A Prayer for My Daughter
- The Tower
- Sailing to Byzantium
- The Second Coming
- Easter 1916
- The Man Who Dreamed of Fairyland
- The Stolen Child
- The Lake Isle of Innisfree
- September 1913
- An Irish Airman Foresees His Death.   

অন্য অপশন:
- If- : Rudyard Kipling
- The Raven: Edgar Allan Poe
- The Tyger: William Blake

Source: Britannica.
১১.
Which of the following literary works is an example of 'science fiction'?
  1. ক) The Time Machine
  2. খ) The Pilgrim's Progress
  3. গ) As I Lay Dying
  4. ঘ) The Big Sleep
ব্যাখ্যা
♦ The Time Machine: 
- এটি Herbert George Wells রচিত। 
- লেখকের প্রথম প্রকাশিত উপন্যাস।
- ১৮৯৫ সালে এটি প্রথম প্রকাশিত হয়।
- ইংরেজি সাহিত্যে সায়েন্স ফিকশন রচনার অন্যতম পথিকৃত এই উপন্যাসটি।
- এছাড়া এই উপন্যাসের মাধ্যমে আরেকটি Subgenre প্রতিষ্ঠিত হয়, যার নাম Time Travel.
- এই উপন্যাসে দেখানো হয়েছে যে, নাম হীন একজন Time Traveller উপস্থিত হয় 802,701 সালে ।
- সেখানে সে দেখতে পায়, দুই শ্রেণীর মানুষ আছে।
- এক শ্রেণীর মানুষ পরজীবী এবং নিষ্কর্মা, অপর শ্রেণীটি বুদ্ধিমান এবং সুচতুর।
- এই উপন্যাসটিকে class fable কিংবা scientific parable নামেও অভিহিত করা হয়।

• H. G. Wells:
- পুরো নাম - Herbert George Wells. তিনি একজন ব্রিটিশ লেখক।
- ‘The Time Machine’ H. G. Wells রচিত একটি বিখ্যাত science fiction.

• তার রচিত উল্লেখযোগ্য আরো কয়েকটি সায়েন্স ফিকশান -
- The Invisible Man,
- The War of the Worlds,
- The Island of Doctor Moreau,
- The First Men in the Moon etc.

অন্য অপশন:
- The Pilgrim's Progress: John Bunyan: Religious allegory
- The Big Sleep: Raymond Chandler: Crime novel
- As I Lay Dying: William Faulkner: Southern Gothic novel

Source: Britannica.
১২.
"Vladimir & Pozzo" are two famous characters created by -
  1. ক) George Orwell
  2. খ) Thomas Hardy
  3. গ) Samuel Beckett
  4. ঘ) Charles Dickens
ব্যাখ্যা
"Vladimir & Pozzo" are two famous characters created by - Samuel Beckett which can be found in his famous work 'Waiting for Godot'.

• Waiting for Godot (1952)
- It is an Absurd play.
- উপন্যাসটি প্রথমে ফরাসী ভাষায় প্রকাশিত হয়।
- পরে লেখক এর ইংরেজি অনুবাদ করে বর্তমান নামে।
- প্রকাশিত করেন ১৯৫৩ সালে।
- এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে এটিকে tragicomedy বলে অভিহিত করা হয়েছে।

• Short Summary:
- প্রধান দুটি চরিত্র Vladimir এবং Estragon Godot নামে একজনের অপেক্ষায় প্রহর গুনতে থাকে।
- Godot আসার প্রতিশ্রুতি দেয় এবং যেকোন সময় আসতে পারে এরকম মনে হয় কিন্তু সে কখনোই আসে না। অপেক্ষারত দুজন নানা রকম দার্শনিক এবং অদ্ভুত কথা বলে তাদের সময় পার করতে থাকে।
- অপেক্ষার এক পর্যায়ে তাদের সাথে দেখা হয় Pozzo এবং Lucky এর। নাটকে যোগ হয় আরো অদ্ভুত সংলাপ ।
- এক পর্যায়ে সব কিছু অর্থহীন মনে হয়, এই জীবন, অপেক্ষায় থাকা, সব কিছুই কেমন যেন উদ্দেশ্যহীন মনে হয়। এভাবেই নাটকটি শেষ হয়।

•  Samuel Beckett:(1906-1989)
- He is an Irish novelist, author, critic, and playwright.
- He was awarded the Nobel Prize for Literature in 1969.

• Best Works:
- Waiting for Godot
- Endgame 
- Happy Days 

Source: An ABC of English Literature by Dr. M Mofizar Rahman & Britannica