পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes৪৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৮
সিলেবাস
পরীক্ষা - ৪ পার্ট-১) বাংলা ব্যাকরণ: টপিকসমূহ: ১. ধ্বনিতত্ত্ব (ণ-ত্ব ও ষ-ত্ব বিধান; সন্ধি) ২. শব্দপ্রকরণ (লিঙ্গ/পুরুষবাচক-স্ত্রীবাচক শব্দ; সংখ্যাবাচক শব্দ; দ্বিরুক্ত বাচক শব্দ/শব্দ দ্বিত্ব; বচন; পদাশ্রিত নির্দেশক।) পার্ট-২) English Grammar: Topics: 1. Literary Terms: With Genres [Poetry, Drama, Fiction, Non-fiction, Criticism] 2. Literary Terms: (Mix) [Alliteration, Allussion, Anapaest, Aphorism, Anti-Climax, Assonance, Apostrophe, Blank Verse, Catastrophe, Caesura, Chorus, Chiasmus, Catharsis, Classic/Classicism, Climax, Comic Relief, Conceit, Connonation, Consonance, Couplet, Denotation, Diction, Dactyle, Denouement, Didactic, Dramatic Parsonae, Dramatic Irony, Epic Simile, Epigram, Epiphany, Exposition, Episode, Ephiet, Figure of Speech, Hamartia, Heroic Couplet, Hyperbole, Humorous, Iamb, Image, Imagery, Innuedo, Internal Rhyme, Invocation, Irony, Machinery, Methaphore, Metre, Metanomy, Objective Correlative, Objectivity, Onomatopoeia, Oxymoron, Paradox, Persona, Personification, Plot and Story, Poetic Justice, Point of View, Pun/Paronomisia, Pyrrhic, Rhythm, Romanticism, Stanza, Periphrasis, Wit etc. 3. Famous Quotation and Characters (All Ages). পার্ট-৩) কম্পিউটার ও তথ্য প্রযুক্তি টপিকসমূহ: তথ্য-প্রযুক্তি: ১. আধুনিক প্রযুক্তির ডিভাইসসমূহ - স্মার্ট ফোন, স্মার্ট ওয়াচ, ট্যাব ইত্যাদি। ২. মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ; মোবাইল নেটওয়ার্ক ও এর বৈশিষ্ট্য; সেলুলার ডাটা নেটওয়ার্ক: টুজি, থ্রিজি, ফোরজি, ওয়াইম্যাক্স ইত্যাদি। ৩. তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা/তথ্যসমূহ: গুগল, মাইক্রোসফট, আইবিএম ইত্যাদি। ৪. ক্লায়েন্ট-সার্ভার ম্যানেজমেন্ট ও ক্লাউড কম্পিউটিং সেবা। ৫. সোশ্যাল নেটওয়ার্কিং: ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি। ৬. আধুনিক প্রযুক্তির ব্যবহার, ৭. রোবটিক্স, ৮. ডিজাইন ও প্রোগ্রামিং ভাষা সম্পর্কে ধারণা ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪৮ প্রশ্ন

.
নিচের কোন শব্দটি ণ-ত্ব বিধান অনুসারে গঠিত?
  1. বিপণি
  2. ভীষণ
  3. বেণু
  4. চাণক্য
সঠিক উত্তর:
ভীষণ
উত্তর
সঠিক উত্তর:
ভীষণ
ব্যাখ্যা
• 'ভীষণ' শব্দটি ণ-ত্ব বিধান অনুসারে গঠিত হয়ছে।

- ঋ, র, ষ এর পরে মূর্ধন্য 'ণ' হয়। যেমন ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।

- কিছু শব্দ স্বভাবতই মূর্ধন্য 'ণ' হয়।
যেমন:
- চাণক্য, মাণিক্য, গণ,
- বাণিজ্য, লবণ, মণ,
- বেণু, বীণা, কঙ্কণ, কণিকা।
- কল্যাণ, শোণিত, মণি, স্থাণু,  গুণ,
- পুণ্য, বেণী, ফণী, অণু, বিপণি, গণিকা।
- আপণ, লাবণ্য, বাণী, নিপুণ,
- ভণিতা, পাণি, গৌণ, কোণ, ভাণ, পণ।
- চিক্বণ, নিক্বণ তূণ,
- কফণি (কনুই), বণিক, গুণ, গণনা, পণ্য, বাণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি নয় কোনটি?
  1. অন্যান্য
  2. শুদ্ধোদন
  3. পাবক
  4. গবেন্দ্র
সঠিক উত্তর:
পাবক
উত্তর
সঠিক উত্তর:
পাবক
ব্যাখ্যা
• 'পাবক' নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি নয়।

কারণ: 
- এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। যেমন-
- ঔ + অ = আব্‌ + অ;  পৌ+ অক = পাবক।

অন্যদিকে,
• নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি:
- অন্যান্য = অন্য + অন্য;
- কুলটা = কুল + অটা;
- গবাক্ষ = গো + অক্ষ;
- প্রৌঢ় = প্র + ঊঢ়;
- স্বৈর = স্বর + ঈর;
- গবেন্দ্র = গো+ ইন্দ্র;
- মার্তণ্ড = মার্ত + অণ্ড;
- প্রেষণ = প্র + এষণ;
- শুদ্ধোধন = শুদ্ধ + ওদন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ) ও  ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'বঁধু'  কোন লিঙ্গ?
  1. পুংলিঙ্গ
  2. স্ত্রীলিঙ্গ
  3. উভয় লিঙ্গ
  4. ক্লীব লিঙ্গ
সঠিক উত্তর:
উভয় লিঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
উভয় লিঙ্গ
ব্যাখ্যা
• বঁধু ও বধূ বিভ্রাট:
- ‘বঁধু‘ আর ‘বধূ’ দুটি ভিন্ন শব্দ। যেমন: বানানে তেমন উচ্চারণে। নাসিক্য-ধ্বনি বাদ দিলে উভয় শব্দের উচ্চারণে কোনো পার্থক্য থাকে না। তাই অনেকে শব্দদ্বয়ের অর্থ ও ব্যবহার গুলিয়ে ফেলেন।
- বঁধু: সংস্কৃত বন্ধু থেকে উদ্ভূত। এর অর্থ বন্ধু, প্রণয়ী, প্রিয়। এটি পুরুষ স্ত্রী উভয়কেই বোঝায় তাই এটি উভয়লিঙ্গ।

- বধূ: তৎসম শব্দ। বধূ অর্থ: পত্নী, নতুন বউ, কনে, নববিবাহিতা পত্নী, কুলবালা (কুলবধূ), পুত্রবধূ, পুত্রবধূস্থানীয়া নারী, নারী। 

• উভয়লিঙ্গ:
- কতগুলো বাংলা শব্দে পুরুষ ও স্ত্রী দু-ই বোঝায়। যেমন- জন, পাখি, শিশু, সন্তান, শিক্ষিত, গুরু ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
ণ- ত্ব বিধান অনুসারে শুদ্ধ শব্দ নির্ণয় করুন-
  1. মুর্ধণ্য
  2. গ্রহণ
  3. বন্টন
  4. সায়াহ্ণ
সঠিক উত্তর:
গ্রহণ
উত্তর
সঠিক উত্তর:
গ্রহণ
ব্যাখ্যা
• 'গ্রহণ' শব্দটি ণ-ত্ব বিধান অনুযায়ী শুদ্ধ শব্দ।

• সূত্র:
• ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, য, য়, ব, হ, ং এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী 'ন' মূর্ধন্য 'ণ' হয়। যেমন- কৃপণ (র- ফলার পরে হ, তার পরে ণ)।

অন্যদিকে,
- 'মুর্ধণ্য' এর সঠিক বানান 'মূর্ধন্য'।
- 'বন্টন' এর সঠিক বানান 'বণ্টন'।
- 'সায়াহ্ণ' এর সঠিক বানান 'সায়াহ্ন'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
'ণিজন্ত' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কী? 
  1. নিচ্‌ + অন্ত
  2. ণিচ্ + অন্ত 
  3. ণিজ্‌ + অন্ত
  4. ণীজ্‌ + অন্ত
সঠিক উত্তর:
ণিচ্ + অন্ত 
উত্তর
সঠিক উত্তর:
ণিচ্ + অন্ত 
ব্যাখ্যা
• ক, চ, ট, ত্, প্-এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে ,গ্‌, জ্, ড্ (ড়), দ্‌, ব্‌ হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমন-
- ক্ + অ = গ;  দিক্ + অন্ত = দিগন্ত।
- চ্ + অ = জ;  ণিচ্ + অন্ত = ণিজন্ত।
- ট্ + আ = ড়;  ষট্ + আনন = ষড়ানন।
- ত্ + অ = দ ; তৎ + অবধি = তদবধি।
- প্ + অ = ব;  সুপ্ + অন্ত = সুবন্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নয়?
  1. অরক্ষণীয়া
  2. অর্ধাঙ্গিনী
  3. সপত্নী
  4. ষোড়শী
সঠিক উত্তর:
ষোড়শী
উত্তর
সঠিক উত্তর:
ষোড়শী
ব্যাখ্যা
• 'ষোড়শী' নিত্য স্ত্রীবাচক শব্দ নয়।
• 'ষোড়শী' এর পুরুষবাচক শব্দ 'ষোড়শ'।

• নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ:
- সতীন,
- অর্ধাঙ্গিনী,
- কুলটা,
- বিধবা,
- অসূর্যস্পশ্যা,
- অরক্ষণীয়া,
- সপত্নী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
নিচের কোন বহুবচনটি সঠিক নয়? 
  1. পর্বতসকল
  2. কবিকুল
  3. পক্ষিকুল
  4. পণ্ডিতাবলি
সঠিক উত্তর:
পণ্ডিতাবলি
উত্তর
সঠিক উত্তর:
পণ্ডিতাবলি
ব্যাখ্যা
• 'পণ্ডিতাবলি' বহুবচনটি ভুল।
- সঠিক বহুবচন হবে পণ্ডিতবৃন্দ/ পণ্ডিতগণ/ পণ্ডিতবর্গ।

• প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দে বহুবচনে ব্যবহৃত শব্দ

- কুল - কবিকুল, পক্ষিকুল, মাতৃকুল, বৃক্ষকুল ইত্যাদি।
- সকল - পর্বতসকল, মনুষ্যসকল ইত্যাদি।
- সব - ভাইসব, পাখিসব ইত্যাদি।
- সমূহ - বৃক্ষসমূহ, মনুষ্যসমূহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত 'ন' কখনো 'ণ' হয় না?
  1. ত বর্গ
  2. ট বর্গ
  3. ক বর্গ
  4. প বর্গ
সঠিক উত্তর:
ত বর্গ
উত্তর
সঠিক উত্তর:
ত বর্গ
ব্যাখ্যা
ণ-ত্ব বিধান অনুসারে,
- ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত 'ন' কখনো 'ণ' হয় না, 'ন' হয়।
- যেমন- অন্ত, গ্রন্থ, ক্রন্দন।

• ণত্ব বিধান:
- বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ণ ধ্বনির ব্যবহার নেই।
- সেজন্য বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ (ণ) লেখার প্রয়োজন হয় না।
- কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন-এর ব্যবহার আছে।
- তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়।
- তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণত্ব বিধান।

• ‘ণ’ ব্যবহারের নিয়ম:
- ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় 'ণ' ব্যবহৃত হয়। যেমন: ঘণ্টা, কাণ্ড, লুণ্ঠন ইত্যাদি।
- ঋ, র, ষ - এর পরে 'ণ' হয়। যেমন: ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।
- ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, ষ, য়, ব, হ, ং, এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: কৃপণ, হরিণ, অর্পণ, লক্ষণ, রুক্মিণী, ব্রাহ্মণ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
কোন সন্ধিবিচ্ছেদটি সঠিক নয়?
  1. বিপৎ + জাল = বিপজ্জাল
  2. কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা
  3. সৎ+ জন = সজ্জন
  4. যাবৎ + জীবন = যাবজ্জীবন
সঠিক উত্তর:
বিপৎ + জাল = বিপজ্জাল
উত্তর
সঠিক উত্তর:
বিপৎ + জাল = বিপজ্জাল
ব্যাখ্যা
• বিপৎ + জাল = বিপজ্জাল এই সন্ধিবিচ্ছেদটি সঠিক নয়।
• সঠিক সন্ধিবিচ্ছেদ: বিপদ + জাল = বিপজ্জাল।

• ত্ ও দ্‌-এরপর জ্ ও ঝ থাকলে ত্ ও দ্‌-এর স্থানে জ্ হয়। যেমন-
- ত্ + জ=জ্জ ;  সৎ+ জন = সজ্জন।
- দ্‌ + জ = জ্জ ; বিপদ + জাল = বিপজ্জাল।
- ত্ + ঝ = জ্ঝ;  কুৎ + ঝটিকা= কুজ্ঝটিকা ।

এরূপ উজ্জ্বল, তজ্জন্য, যাবজ্জীবন, জগজ্জীবন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১০.
'ইন্দ্র' এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. ইন্দ্রি
  2. ইন্দ্রানী
  3. ইন্দ্রাণী
  4. ইন্দ্রানি
সঠিক উত্তর:
ইন্দ্রাণী
উত্তর
সঠিক উত্তর:
ইন্দ্রাণী
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'ইন্দ্র' এর স্ত্রীবাচক শব্দ 'ইন্দ্রাণী'।

- ইন্দ্র অর্থ: দেবরাজ, সুরপতি
- ইন্দ্রাণী অর্থ: ইন্দ্রপত্নী, শচীদেবী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
১১.
ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ কোনটি?
  1. ছম-ছম
  2. ঘন-ঘন
  3. রাশি- রাশি
  4. ছল-ছল
অনির্ধারিত
ব্যাখ্যা
• 'ছল-ছল', ছম-ছম-  ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ।
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

• বিভিন্ন পদরূপে ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দের ব্যবহার:
১. বিশেষ্য : বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে।
২. বিশেষণ : 'নামিল নভে বাদল ছলছল বেদনায়।'
৩. ক্রিয়া : কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ।
৪. ক্রিয়া বিশেষণ:  'চিকচিক করে বালি কোথা নাহি কাদা।'

অন্যদিকে,
- রাশি- রাশি, ছম-ছম ও ঘন-ঘন পদের দ্বিরক্তি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১২.
'নীরোগ' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
  1. নীঃ + রোগ
  2. নিঃ + রোগ
  3. নি + রোগ
  4. নী + রোগ
সঠিক উত্তর:
নিঃ + রোগ
উত্তর
সঠিক উত্তর:
নিঃ + রোগ
ব্যাখ্যা
• 'নীরোগ' এর সঠিক সন্ধিবিচ্ছেদ নিঃ + রোগ। 

• অ ও আ ভিন্ন অন্য স্বরের পরে বিসর্গ থাকলে এবং তার সঙ্গে অ, আ, বর্গীয় ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ নাসিক্যধ্বনি কিংবা য, র, ল, ব, হ-এর সন্ধি হলে বিসর্গ স্থানে 'র' হয়।
যেমন-
- নিঃ + আকার = নিরাকার,
- আশীঃ + বাদ = আশীর্বাদ,
- দুঃ + যোগ = দুর্যোগ ইত্যাদি।
- এরূপ - নিরাকরণ, জ্যোতির্ময়, প্রাদুর্ভাব, নির্জন, বহির্গত, দুর্লোভ, দুরন্ত ইত্যাদি।

• ব্যতিক্রম: ই কিংবা উ ধ্বনির পরের বিসর্গের সঙ্গে 'র' এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় ও বিসর্গের পূর্ববর্তী হ্রস্ব স্বর দীর্ঘ হয়।
যেমন- 
- নিঃ + রব = নীরব,
- নিঃ + রস = নীরস ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৩.
অব্যয়বাচক দ্বিরুক্তির উদাহরণ কোনটি?
  1. কালো কালো চেহারা।
  2. গরম গরম জিলাপি।
  3. ফোঁড়াটা টন টন করছে।
  4. ডেকে ডেকে হয়রান হয়েছি।
সঠিক উত্তর:
ফোঁড়াটা টন টন করছে।
উত্তর
সঠিক উত্তর:
ফোঁড়াটা টন টন করছে।
ব্যাখ্যা
• অব্যয়ের দ্বিরুক্তি:
১. ভাবের গভীরতা বোঝাতে : তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল। ছি ছি, তুমি কী করেছ?
২. পৌনঃপুনিকতা বোঝাতে: বার বার সে কামান গর্জে উঠল।
৩. অনুভূতি বা ভাব বোঝাতে: ভয়ে গা ছম ছম করছে। ফোঁড়াটা টন টন করছে।
৪. বিশেষণ বোঝাতে: পিলসুজে বাতি জ্বলে মিটি মিটি।
৫. ধ্বনিব্যঞ্জনা: ঝির ঝির করে বাতাস বইছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর।

অন্যদিকে,
- 'ডেকে ডেকে হয়রান হয়েছি।'  ক্রিয়াবাচক দ্বিরুক্তি।
- 'গরম গরম জিলাপি।' ও 'কালো কালো চেহারা।'   - বিশেষণবাচক দ্বিরুক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৪.
ষ -ত্ব বিধান অনুয়ায়ী গঠিত শুদ্ধ শব্দ কোনটি? 
  1. ষড়যন্ত্র
  2. ঔষধ
  3. পোষাক
  4. বিষম
সঠিক উত্তর:
বিষম
উত্তর
সঠিক উত্তর:
বিষম
ব্যাখ্যা
• 'বিষম' ষ -ত্ব বিধান অনুয়ায়ী গঠিত শুদ্ধ শব্দ।
 
সূত্র: 
- ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে 'ষ' হয়।
- যেমন: সুসুপ্ত > সুষুপ্ত, অনুসঙ্গ > অনুষঙ্গ, প্রতিসেধক > প্রতিষেধক, বিসম> বিষম, সুসমা > সুষমা ইত্যাদি। 

অন্যদিকে,
- ষড়যন্ত্র ও ঔষধ শব্দে স্বভাবতই ষ বসেছে।
- 'পোষাক' বিদেশি শব্দ তাই এর শুদ্ধ বানান হবে 'পোশাক'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৫.
'মনীষা' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
  1. মনঃ + ঈষা
  2. মন + ঈষা
  3. মনস্‌ + ঈষা
  4. মনি + ঈষা
সঠিক উত্তর:
মনস্‌ + ঈষা
উত্তর
সঠিক উত্তর:
মনস্‌ + ঈষা
ব্যাখ্যা
• 'মনীষা' এর সঠিক সন্ধিবিচ্ছেদ- মনস + ঈষা। 

• এটি একটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনধ্বনি।

• কতগুলো সন্ধি নিপাতনে সিদ্ধ হয়।
- আ+ চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোষ্পদ,
- বন্ + পতি = বনস্পতি
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- তৎ + কর = তস্কর,
- পর্ + পর পরস্পর,
- মনস্ + ঈযা = মনীষা,
- ষট্ + দশ = ষোড়শ
- এক্ + দশ একাদশ,
- পতৎ + অঞ্জলি পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৬.
নিচের কোন বহুবচনবাচক শব্দ কেবল প্রাণিবাচক শব্দের শেষে যুক্ত হতে পারে?
  1. গণ
  2. গুচ্ছ
  3. নিকর
  4. আবলি
সঠিক উত্তর:
গণ
উত্তর
সঠিক উত্তর:
গণ
ব্যাখ্যা
• উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ:
- গণ - দেবগণ, নরগণ, জনগণ ইত্যাদি।

- বৃন্দ - সুধীবৃন্দ, ভক্তবৃন্দ, শিক্ষকবৃন্দ ইত্যাদি।
- মন্ডলী - শিক্ষকমণ্ডলী, সম্পাদকমণ্ডলী ইত্যাদি।
- বর্গ - পণ্ডিতবর্গ, মন্ত্রিবর্গ ইত্যাদি। 

• অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ:

- আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি।
যেমন-গ্রন্থাগারে রক্ষিত পুস্তকাবলি, কবিতাগুচ্ছ, কুসুমদাম, কমলনিকর, মেঘকুঞ্জ, পর্বতমালা, তারকারাজি, বালিরাশি, কুসুমনিচয় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৭.
নিচের কোনটি সাধারণ পূরণবাচক শব্দ?
  1. ১৮শ
  2. সাতাশে
  3. পাঁচ
সঠিক উত্তর:
১৮শ
উত্তর
সঠিক উত্তর:
১৮শ
ব্যাখ্যা
• '১৮শ' সাধারণ পূরণবাচক শব্দ।

• সাধারণ পূরণবাচক:

- ক্রমবাচক সংখ্যার পর্যায় বা অবস্থানকে নির্দেশ করতে সাধারণ পূরণবাচক হয়ে থাকে।
- যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ বা এগারোতম ইত্যাদি।
- সাধারণ পূরণবাচক সংক্ষিপ্ত রূপেও লেখা যায়। যেমন ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম, ১০ম ইত্যাদি।
- ১১ থেকে ১৮ পর্যন্ত সংখ্যার পূর্ণ পূরণবাচক ও সংক্ষিপ্ত পূরণবাচক দুই রকম: একাদশ (১১শ) ও এগারোতম (১১তম), দ্বাদশ (১২শ) ও বারোতম (১২তম), ত্রয়োদশ (১৩শ) ও তেরোতম (১৩তম), চতুর্দশ (১৪শ) ও চোদ্দতম (১৪তম), পঞ্চদশ (১৫শ) ও পনেরোতম (১৫তম), ষোড়শ (১৬শ) ও ষোলোতম (১৬তম), সপ্তদশ (১৭শ) ও সতেরোতম (১৭তম), অষ্টাদশ (১৮শ) ও আঠারোতম (১৮তম)।

অন্যদিকে,
- ৫ ও পাঁচ ক্রমবাচক সংখ্যাশব্দ।
- 'সাতাশে' তারিখ পূরণবাচক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৪ সংস্করণ)।
১৮.
কোন পদাশ্রিত নির্দেশক শব্দের আগে বসে?
  1. খানি
  2. টি
  3. গোটা
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
গোটা
উত্তর
সঠিক উত্তর:
গোটা
ব্যাখ্যা
• 'গোটা' বচনবাচক শব্দটির আগে বসে এবং খানা, খানি পরে বসে।
- এগুলো নির্দেশক ও অনির্দেশক দুই অর্থেই প্রযোজ্য।
- 'গোটা' শব্দ আগে বসে এবং সংশ্লিষ্ট পদটি নির্দিষ্টতা না বুঝিয়ে অনির্দিষ্টতা বোঝায়।
যেমন-
- গোটা দেশই ছারখার হয়ে গেছে।
- গোটাদুই কমলালেবু আছে (অনির্দিষ্ট)।
- দুখানা কম্বল চেয়েছিলাম (নির্দিষ্ট)।
- গোটাসাতেক আম এনো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৯.
What does the term "Fiction" refer to?
  1. A story based on true events
  2. A narrative built on factual information
  3. A tale comparing real-life incidents
  4. A literary work created from imagination
সঠিক উত্তর:
A literary work created from imagination
উত্তর
সঠিক উত্তর:
A literary work created from imagination
ব্যাখ্যা
Fiction:
- Fiction হলো কল্পনার রঙে রাঙানো narratives in prose (গদ্য রচনার কাহিনি)।
- এটা অনেক সময় facts এর ওপর ভিত্তি করে লেখা হয়, কিন্তু লেখকের কল্পনাশক্তি দিয়ে গল্পটা উপস্থাপন করা হয়।
- Fiction ভিন্ন factual reports থেকে, কারণ এতে সত্য ঘটনার পাশাপাশি কল্পনার সংযোজন থাকে।
- All novels and short stories এই genre এর অন্তর্ভুক্ত।
- যদিও fables, parables, fairy tales, এবং folklore-এ fictional elements থাকে, তবে এগুলোকে সাধারণত fiction ধরা হয় না।

 Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
২০.
Who is Barabas in "The Jew of Malta"?
  1. A rich Jewish merchant
  2. A knight
  3. A soldier
  4. A priest
সঠিক উত্তর:
A rich Jewish merchant
উত্তর
সঠিক উত্তর:
A rich Jewish merchant
ব্যাখ্যা
• "Barabas" in "The Jew of Malta" is - A rich Jewish merchant.

The Jew of Malta:
- এটি 5 acts বিশিষ্ট একটি Tragedy.
- এটি Blank verse এ লেখা Revenge Tragedy.
- ১৬৩৩ সালে প্রকাশিত হয়।
- ধারণা করা হয় এ নাটক পড়ে Shakespeare তার 'The Merchant of Venice' লিখেছেন। 

সার-সংক্ষেপ:
- ইহুদি নিবাসী Barabas প্রতিশোধ গ্রহণের কাহিনি নিয়ে নাটকটি রচিত। 
- তুর্কিদের দাবি করা শুল্ক সংগ্রহ করার জন্য মাল্টার খ্রিস্টান গভর্নর মাল্টায় বসবাসকারী সকল ইহুদি ব্যক্তির সম্পত্তির অর্ধেক জব্দ করেন।
- যখন Barabas (একজন ধনী ইহুদি বণিক) প্রতিবাদ করেন এবং তার পুরো সম্পদ জব্দ করা হয়। তার শত্রুদের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য Barabas তাদের ধ্বংসের পরিকল্পনা করে, কিন্তু শেষে তাকে বিশ্বাসঘাতকতা করা হয় এবং সে সেই মৃত্যুর স্বাদ নেয় যা সে তার শত্রুদের জন্য পরিকল্পনা করেছিল।

Important Characters:
- Abigail,
- Barabas, (Protagonist)
- Ithamore,
- Machevill,
- Katherine, etc.

Christopher Marloewe:
- তিনি Elizabethian Period এর কবি। তাকে 'The Father of English Tragedy' বলা হয়।
- তিনি একজন 'University Wit' ছিলেন।

His Notable Works:
- Doctor Faustus,
- The Jew of Malta,
- Tamburlaine the Great,
- Dido, Queen of Carthage. (তার প্রথম নাটক)

Source: Britannica.
২১.
Who is the author of the quote, "Amusement is the happiness of those who cannot think"?
  1. William Wordsworth
  2. Alexander Pope
  3. John Milton
  4. Charles Dickens
সঠিক উত্তর:
Alexander Pope
উত্তর
সঠিক উত্তর:
Alexander Pope
ব্যাখ্যা
The author of the quote, "Amusement is the happiness of those who cannot think" is - Alexander Pope in 'An Essay on Criticism'..

• Alexander Pope wrote 'An Essay on Criticism'.
- কবিতাটি হচ্ছে একটি didactic poem in heroic couplets.
- ১৭১১ সালে কবির ২২ বছর বয়সে এই কবিতাটি anonymously প্রকাশিত হয়।
- Although inspired by Horace’s Ars poetica, this work of literary criticism borrowed from the writers of the Augustan Age.
- In it, Pope set out poetic rules, a Neoclassical compendium of maxims, with a combination of ambitious argument and great stylistic assurance. The poem received much attention and brought Pope a wider circle of friends, notably Joseph Addison and Richard Steele, who were then collaborating on The Spectator.

Famous quotes from "An Essay on Criticism":
- Fools rush in where angels fear to tread.
- To err is human; to forgive, divine.
- A little learning is a dangerous thing.
- Amusement is the happiness of those who cannot think.

Alexander Pope
- He is the most famous poet of the Augustan Age.
- The Augustan Age is also known/ called as the Age of the Pope.
- কারণ এই যুগে অন্যতম সাহিত্যিক ছিলেন Alexander Pope যিনি এই যুগে তাঁর লেখনীর দ্বারা আধিপত্য বিস্তার করেছিলেন।
- তিনি একজন Mock Heroic Poet হিসাবেও পরিচিত।

His famous works,
-The Rape of the Lock (Famous Mock-Heroic poem),
- Duncan,
- The Dunciad (poem),
- The New Dunciad (poem),
- Windsor-Forest (poem),
- An Epistle to Dr. Arbuthnot (poem),
- An Essay on Criticism (poem),
- An Essay on Man (poem),
- Eloisa to Abelard (poem),
- Epistle to the Right Honourable Richard Earl of Burlington (essay),
- Memoirs of Martinus Scriblerus, etc.

 Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman, Britannica.
২২.
A 'Stanza' is primarily associated with which of the following?
  1. Novel
  2. Essay
  3. Poem
  4. Drama
সঠিক উত্তর:
Poem
উত্তর
সঠিক উত্তর:
Poem
ব্যাখ্যা
• A 'Stanza' is primarily associated with - Poem.

Stanza (স্তবক):
- It is a division of a poem consisting of two or more lines arranged together as a unit
- It is related to poem.
- A division of a poem is called a stanza.
- Stanza এর অর্থ হচ্ছে - স্তবক; কবিতার পঙ্‌ক্তিগুচ্ছ, যার নির্দিষ্ট বিভাগ কবিতার বিশিষ্ট আঙ্গিক নির্মাণ করে।
- It is a smaller unit of the structure of a poem.

Stanza বিভিন্ন প্রকারের হতে পারে-
Spenserian stanza,
Quatrain,
Ottava Rima,
Rhyme Royal,
Terza Rima,
Tercet.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
২৩.
What is the primary use of "Hyperbole" in literature?
  1. To convey the literal meaning
  2. To create an exaggerated statement for effect
  3. To depict realistic situations
  4. To describe ordinary events
সঠিক উত্তর:
To create an exaggerated statement for effect
উত্তর
সঠিক উত্তর:
To create an exaggerated statement for effect
ব্যাখ্যা
• The primary use of "Hyperbole" in literature is - To create an exaggerated statement for effect.

Hyperbole:
- এর র্অথ হলো অতিরঞ্জন করা। 
- An exaggerated statement or an extreme overstatement.
- Hyperbole is a figure of speech in which an author or speaker purposely and obviously exaggerates to an extreme.
- It is used for emphasis or as a way of making a description more creative and humorous.
- It is important to note that hyperbole is not meant to be taken literally; the audience knows it’s an exaggeration.

Example:
“I'll love you, dear, I'll love you
Till China and Africa meet,
And the river jumps over the mountain
And the salmon sing in the street," (by W.H. Auden: As I Walk Out One Evening).

Source: An ABC of English Literature by Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture.
২৪.
"The more we study, the more we discover our ignorance" is a quote by which author?
  1. William Wordsworth
  2. John keats
  3. Percy Bysshe Shelley
  4. Samuel Taylor Coleridge
সঠিক উত্তর:
Percy Bysshe Shelley
উত্তর
সঠিক উত্তর:
Percy Bysshe Shelley
ব্যাখ্যা
• The quote "The more we study, the more we discover our ignorance" is by Percy Bysshe Shelley.

P. B. Shelley
- তার আসল নাম Percy Bysshe Shelley.
- তিনি Romantic Period এর একজন কবি ছিলেন।
- Title: Revolutionary Poet, Lyrical Poet.

Best works:
Poem:
- Queen Mab, his first major poem (1813),
- Alastor; or The Spirit of Solitude (1816),
- Adonais,
- Ozymandias (1818),
- To a Skylark (1820).

Drama:
- Prometheus Unbound,
- The Cenci (1819).

 Source: An ABC of English Literature Dr. M Mofizar Rahman, Britannica.
২৫.
Who said, "Hope is a good breakfast, but it is a bad supper"?
  1. William Shakespeare
  2. John Milton
  3. Francis Bacon
  4. Charles Dickens
সঠিক উত্তর:
Francis Bacon
উত্তর
সঠিক উত্তর:
Francis Bacon
ব্যাখ্যা
• "Hope is a good breakfast, but it is a bad supper" was said by Francis Bacon.

- উক্তিটি Francis Bacon এর বিখ্যাত প্রবন্ধ "Of Studies" থেকে নেওয়া হয়েছে।
- যেখানে তিনি আশা বা হোপ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন।

• উক্তিটির বাংলা অনুবাদ: "আশা ভালো প্রাতঃরাশ, কিন্তু তা এক দুঃখজনক রাতের খাবার।"

Francis Bacon
- তার পুরো নাম Francis Bacon, Viscount Saint Alban.
- তিনি Sir Francis Bacon নামে পরিচিত।
- তিনি একজন lawyer, statesman, philosopher এবং master of the English tongue.
- He is remembered in literary terms for the sharp worldly wisdom of a few dozen essays.
- He is called a natural philosopher.

উপাধি,
- Father of English Essay.
- Father of Modern Prose.
- Father of Empiricism.
- First essayist in English Literature.

Some notable work,
- Advancement of Learning,
- Commentarius Solutus,
- De Sapientia Veterum,
- Instauratio Magna,
- Novum Organum,
- The New Atlantis.

Source: An ABC of English Literature by Dr. M Mofizar Rahman, Britannica.
২৬.
In a drama, what best describes a "Soliloquy"?
  1. A funny conversation between characters
  2. A private speech shared between two characters
  3. A group discussion among characters on stage
  4. A monologue delivered by a character alone on stage
সঠিক উত্তর:
A monologue delivered by a character alone on stage
উত্তর
সঠিক উত্তর:
A monologue delivered by a character alone on stage
ব্যাখ্যা
Soliloquy:
- এটি একটি dramatic technique, যেখানে চরিত্রটি stage এ একা থেকে কথা বলে।
- এটি সাধারণত একটি দীর্ঘ ও গুরুত্বপূর্ণ বক্তৃতা, যেখানে চরিত্রটি নিজের চিন্তা বা অনুভূতি দর্শকদের সামনে প্রকাশ করে।
- Soliloquy তে চরিত্রটি হয় একাকী মঞ্চে থাকে, অথবা অন্য কেউ থাকলেও তারা নীরব থাকে।
- এর মাধ্যমে চরিত্রটির inner thoughts, intentions ও emotional conflict দর্শকদের সামনে উন্মোচিত হয়।
- এটি নাটকে character development ও audience understanding বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Example:
- Shakespeare এর Hamlet নাটকে –

"To be, or not to be: that is the question…"
- এটি একটি বিখ্যাত soliloquy, যেখানে Hamlet তার মনের দ্বন্দ্ব প্রকাশ করে।

- When a speaker speaks his thoughts aloud it is called Soliloquy.
- নাটকের কোন চরিত্র যখন নিজেই নিজের সাথে কথা বলে তার মনের ভাব প্রকাশ এবং অন্যরা নীরব থাকে, তখন তাকে Soliloquy বলে।

 Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman, Britannica.
২৭.
In literature, Personification is used to -
  1. Bring life to non-living things.
  2. Create conflicts between characters.
  3. Make characters lose their human traits.
  4. None of these
সঠিক উত্তর:
Bring life to non-living things.
উত্তর
সঠিক উত্তর:
Bring life to non-living things.
ব্যাখ্যা
Personification: (ব্যক্তিরূপ দান)
- A figure of speech in which lifeless objects or ideas are given imaginary life.
- অর্থাৎ নির্জীব বা জড় বস্তুকে ব্যক্তিরূপে প্রয়োগ করার কৌশল।
- Personification এর মাধ্যমে কোন জড় বস্তুকে কাল্পনিক জীবন দান করে সেগুলোকে উপমা হিসাবে লেখায় ব্যবহার করা হয়। 

Example
- ''There lies the port: the vessel puffs her sail:
- (Tennyson: ''Ulysses'')
- The vessel has been used as a living being.

Source: An ABC of English Literature by Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture.
২৮.
Which of the following best defines 'Blank Verse'?
  1. A form of verse written in iambic pentameter without rhyme.
  2. A type of poetry that lacks both rhyme and meter.
  3. Having blanks in the verse
  4. Free verse poetry with irregular rhythm and no structure.
সঠিক উত্তর:
A form of verse written in iambic pentameter without rhyme.
উত্তর
সঠিক উত্তর:
A form of verse written in iambic pentameter without rhyme.
ব্যাখ্যা
• Blank Verse (অমিত্রাক্ষার ছন্দ):
- Blank Verse in literature refers to a type of verse without rhyming ends.
- অর্থাৎ, Blank Verse বা অমিত্রাক্ষার ছন্দের কবিতায় লাইনের শেষে অন্তমিল (rhyme) থাকে না।
- যদিও rhyme থাকে না, তবুও এই ধরনের কবিতায় থাকে iambic pentameter — যা হলো পাঁচটি iambic feet নিয়ে গঠিত একটি ছন্দবদ্ধ লাইন।
- In blank verse, the last word of each line does not rhyme with the next — কিন্তু তাতে musical rhythm বজায় থাকে।
- এই verse গুলো অনেকটাই natural speech বা সাধারণ কথার মতো শোনায়।

Example:
- John Milton’s "Paradise Lost" is one of the most famous epic poems written in blank verse.
- এছাড়া Shakespeare-এর নাটকের অনেক সংলাপও blank verse এ লেখা।

 Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
২৯.
Which of the following best defines a 'Paradox' in literature?
  1. A statement that appears contradictory but reveals a truth.
  2. A statement that brings personal pleasure.
  3. A type of personal song or expression.
  4. A phrase with no meaning.
সঠিক উত্তর:
A statement that appears contradictory but reveals a truth.
উত্তর
সঠিক উত্তর:
A statement that appears contradictory but reveals a truth.
ব্যাখ্যা
• The best defines a 'Paradox' in literature - A statement that appears contradictory but reveals a truth.

Paradox:
- Paradox, apparently self-contradictory statement, the underlying meaning of which is revealed only by careful scrutiny.
- কূটাভাস; যে উক্তি আপাতদৃষ্টিতে স্ববিরোধী মনে হলেও সত্যবর্জিত নয়।
- যেখানে দুটি বিষয়ের মধ্যে প্রকৃত বিরোধ নেই কিন্তু আপাত বিরোধ আছে বলে মনে হয়, সেখানে বিরোধাভাস অলংকার (Paradox) হয়।

Example:
- I am nobody.
- Your enemy's friend is your enemy.
- Cowards die many times before their deaths.

Source: An ABC of English Literature by Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture.
৩০.
What does the term 'Catastrophe' refer to in drama?
  1. The humorous conclusion of dramatic events.
  2. The combination of both comic and tragic endings.
  3. The tragic conclusion of dramatic events.
  4. The happy conclusion of dramatic events.
সঠিক উত্তর:
The tragic conclusion of dramatic events.
উত্তর
সঠিক উত্তর:
The tragic conclusion of dramatic events.
ব্যাখ্যা
• Catastrophe: (আকস্মিক দূর্যোগ বা মহা দূর্ঘটনা):
- The tragic end of dramatic events.
- It is the final scene of a tragedy in which the action ends with the death of the hero.
- অন্যভাবে বলতে গেলে, The dreadful consequence of the story of a tragedy is called Catastrophe.
- সাধারণত এটি tragedy তেই ঘটে থাকে।
- It is synonymous with the term 'denouement’.
- প্রধান চরিত্রের করা কিছু ভুলের কারণে নাটকের শেষে তার উপর মহাদূর্যোগ আপতিত হবে। 

• Example
- Catastrophe takes place in the last scene of 'Doctor Faustus' in which Faustus begs for God's forgiveness, but Lucifer drags him to hell.
- "Macbeth" by Shakespeare, Macbeth's death at the end is the catastrophe of the play.

Source: An ABC of English Literature by Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture.
৩১.
In which literary work does the character "Sydney Carton" appear?
  1. Great Expectations
  2. David Copperfield
  3. A Tale of Two Cities
  4. Oliver Twist
সঠিক উত্তর:
A Tale of Two Cities
উত্তর
সঠিক উত্তর:
A Tale of Two Cities
ব্যাখ্যা
• "Sydney Carton" appears in - A Tale of Two Cities.

A Tale of Two Cities:
- এটি Charles Dickens লিখিত একটি Novel.
- এই Novel টিতে London and Parisn নামক City দুইটিকে ঘিরে কাহিনি গড়ে উঠেছে।
- ফরাসী বিপ্লবের সাথে সংশ্লিষ্ট এই উপন্যাসটি।

সার-সংক্ষেপ:
- কাহিনির সূত্রপাতে দেখা যায় Lucie Manette একজন তরুণী যে বিস্ময়ে ফেটে পড়ে তার বাবা Doctor Alexandre Manette এর জীবিত থাকার কথা শুনে।
- অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে পড়ে নির্দোষ Doctor Manette জেল খাটতে বাধ্য হন।
- জেলে থাকা অবস্থায়ই তিনি মুচির কাজ শিখেন।
- তার মেয়ে Lucie বড় হবার পর বাবার কথা জানতে পেরে বাবাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন।
- পথিমধ্যে তাদের সাথে পরিচয় হয় Charles Darnay এর সাথে। যে ফরাসী রাজপরিবারের সদস্য হলেও তার পরিবারের পাপের জন্য অনুতপ্ত ছিল এবং প্রায়শ্চিত্ব করতে চেয়েছিল।
- এছাড়া পরবর্তীতে Sydney Carton নামক একজন পারিবারিক বন্ধু প্রেমে পড়ে Lucie Manette এর।

Characters:
- Sydne Carton,
- Lucie Manette,
- Charles Darnay,
- Dr. Alexandre Manette,
- Madame Defarge.

উপন্যাসের বিখ্যাত উক্তি সমূহ,
- "It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of light, it was the season of darkness, it was the spring of hope, it was the winter of despair." (First Line)

- "It is a far, far better thing that I do, than I have ever done; it is a far, far better rest I go to than I have ever known." (Last Line)

Charles Dickens:
- তিনি একজন British novelist.
- He is generally considered the greatest of the Victorian era.

Best Works: (Novels)
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House,
- A Tale of Two Cities,
- Great Expectations,
- Our Mutual Friend,
- Hard Times, etc.

• প্রশ্নে উল্লিখিত বাকি অপশনগুলো হলো Charles Dickens এর লেখা Novel.

Source: Britannica, An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
৩২.
What does the climax of a plot represent?
  1. The events that unfold at the end of the story.
  2. The initial events at the beginning of the story.
  3. The most intense moment, where tension is at its highest.
  4. The moment when an important character dies.
সঠিক উত্তর:
The most intense moment, where tension is at its highest.
উত্তর
সঠিক উত্তর:
The most intense moment, where tension is at its highest.
ব্যাখ্যা
• Climax (মহামুহূর্ত)
- Climax is the highest point of tension in a narrative’s plot.
- It’s the most exciting moment.
- The rising action leads up to the climax, and then ( after the climax) follows the falling action.
- অর্থাৎ,  এটি হচ্ছে কোন নাটকের বা গল্পের সর্বোচ্চ অবস্থা বা turning point যেখানে ঘটনার বৃদ্ধি শেষ হয় আর ঘটনার পতন শুরু হয়। 
- সুতরাং, Climax happens at the height of a plot.

Example:
- Antigone’s death is the climax of Oedipus.
- 'He smiles, he laughs, and he roars.' The climax is at the end of the sentence. 

 Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
৩৩.
Brabantio is a character in which of the following works?
  1. Hamlet
  2. Othello
  3. Macbeth
  4. Romeo and Juliet
সঠিক উত্তর:
Othello
উত্তর
সঠিক উত্তর:
Othello
ব্যাখ্যা
• Brabantio is a character of Othello.
- এই tragedy টি লেখা হয় ১৬০৩-০৪ সালে এবং প্রকাশিত হয় ১৬২২ সালে। 
- এটি একটি 5acts বিশিষ্ট tragedy.
- বিখ্যাত টার্ম Othello Syndrome এর ধারনা টি এই tragedy প্রধান চরিত্র Othello থেকেই এসেছে।
- এই Tragedy এর কেন্দ্রীয় চরিত্র Othello.

Important characters are,
- Othello (main character),
- Desdemona (Othello’s wife),
- Brabantio,
- Iago (villain),
- Cassio,
- Emilia.

সার-সংক্ষেপ:
- গল্পের কেন্দ্রীয় চরিত্র Othello, একজন মোর সেনাপতি, যিনি Venetian সমাজে একটি উচ্চ পদে অধিষ্ঠিত।
- তার স্ত্রী Desdemona হলেন একজন ভেনেসীয় নারীকন্যা, যাকে Othello প্রেমে পড়ে এবং গোপনে বিয়ে করে।
- শত্রুতা সৃষ্টি হয় যখন Iago, Othello-এর সেনাপতি, ঈর্ষান্বিত হয়ে তাকে ভুল বুঝাতে শুরু করে, তার স্ত্রীর প্রতি তার বিশ্বাস নষ্ট করার চেষ্টা করে।
- Iago Othello-কে প্রতারিত করে এবং তাকে বিশ্বাস করে যে Desdemona তার প্রতি অবিশ্বাসী।
- পরবর্তীতে, Othello তার পত্নীকে হত্যা করে, কিন্তু সত্য প্রকাশ পাওয়ার পর তার প্রতি গভীর অনুশোচনা দেখা দেয়।
- নাটকটির শেষে Othello নিজেকে হত্যা করে, এবং Iago তার অপরাধের জন্য শাস্তি পায়।
- এই নাটকটি বিশ্বাসঘাতকতা, প্রেম, প্রতারণা এবং শত্রুতা নিয়ে একটি গভীর অনুসন্ধান এবং একটি ভয়ঙ্কর ট্রাজেডির গল্প।

 • William Shakespeare
- Born: April 26, 1564, Stratford- upon Avon, England.
- Death: April 23, 1616, Stratford- upon.
- Shakespeare was also spelled Shakspere.
- Byname: Bard of Avon or Swan of Avon.
- He was an English poet, dramatist, and actor.
- He was often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time.
- Shakespeare wrote 37 Plays.

Notable works:
Tragedy
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Titus Andronicus,
- Timons of Athens
- Antony and Cleopatra
- Coriolanus
- Romeo and Juliet, etc.

Tragi-comedy
- The Merchant of Venice,
- The Winter's Tale,
- Cymbeline,
- Troilus and Cressida,
- Measure for Measure,

Comedy
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- Love's Labour's Lost,
- A Comedy of Error,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream,
- The Merry Wives of Windsor,

Historical play
- Julius Caesar (Tragedy + Historical),
- Henry IV Part I,
- Henry IV Part II,
- Henry V,
- Henry VI Part I,
- Henry VI Part II,
- Henry VI Part III,
- Henry VIII,
- King John,
- Richard II,
- Richard III

Source: An ABC of English Literature Dr. M Mofizar Rahman, Britannica.
৩৪.
In literature, what does 'Irony' mean?
  1. A story that ends tragically.
  2. A play that is meant to be humorous.
  3. A situation where a character loses hope.
  4. A literary device where the meaning is opposite of what is expressed.
সঠিক উত্তর:
A literary device where the meaning is opposite of what is expressed.
উত্তর
সঠিক উত্তর:
A literary device where the meaning is opposite of what is expressed.
ব্যাখ্যা
Irony
- 'Irony' is an Expression or statement where real meaning is concealed or contradicted.
- 'Irony' বলতে মূলত বক্তব্য জোরালো করতে নিজ চিন্তার সম্পূর্ণ বিপরীত কিছু বলে মনোভাব ব্যক্তকরণকে বুঝায়।
- প্রশংসার আদলে নিন্দা কিংবা নিন্দার আদলে প্রশংসা করা হয় এরূপ রচনা দ্বারা।
- অর্থাৎ এ ধরনের উক্তি দ্বারা যা বলা হয়, প্ৰকৃত অর্থ তার সম্পুর্ন বিপরীত বুঝানো হয়।
 
• The first sentence of Pride and Prejudice is an example of irony:
"It is a truth universally acknowledged, that a single man in
possession of a good fortune, must be in want of a wife."

• This line from Samuel Coleridge’s "Rime of the Ancient Mariner" describes the dark irony of a sailor dying of thirst on his boat while he is surrounded by water.

Source: Live MCQ Lecture.
৩৫.
How is a Simile defined in literature?
  1. A comparison made using "like" or "as".
  2. An exaggeration used for emphasis. 
  3. A direct comparison without using "like" or "as".
  4. A storytelling technique that involves irony.
সঠিক উত্তর:
A comparison made using "like" or "as".
উত্তর
সঠিক উত্তর:
A comparison made using "like" or "as".
ব্যাখ্যা
Simile:
- A simile is an explicit comparison between two different things.
- Usually as and like are used in it.
- In simile the resemblance is explicitly indicated by the words.
- দুটি ভিন্নধর্মী জিনিসের মধ্যে As ও Like দ্বারা তুলনা বোঝালে তাকে Simile বলে।
- উপমেয়ের সাথে উপমানের সাদৃশ্য কল্পনা করা।
- যেমন: She is as innocent as a lamb.

Simile
English meaning: an expression comparing one thing with another, always including the words "as" or "like".
Bangla meaning: উপমা; যথা।

Source: Britannica, Live MCQ lecture.
৩৬.
কোন ধরণের নেটওয়ার্ক সার্ভার-বেজড নেটওয়ার্ক হিসেবে পরিচিত?
  1. Personal Network Area
  2. Hybride Network
  3. Client-Server Network
  4. Peer to Peer Network
সঠিক উত্তর:
Client-Server Network
উত্তর
সঠিক উত্তর:
Client-Server Network
ব্যাখ্যা
⚪ Client-Server Network একটি সার্ভার-বেজড নেটওয়ার্ক হিসেবে পরিচিত, যেখানে সার্ভার তথ্য ও পরিষেবা সরবরাহ করে এবং ক্লায়েন্টরা সেই পরিষেবা ব্যবহার করে। এই ধরনের নেটওয়ার্কে সার্ভার সাধারণত শক্তিশালী এবং বিভিন্ন ক্লায়েন্টের অনুরোধের প্রক্রিয়া পরিচালনা করে।

⚪ ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কে সার্ভার-বেজড নেটওয়ার্কও বলা হয়।

⚪ নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কসমূহকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা:

১. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক (Client-Server Network):
- কেন্দ্রীয়ভাবে ডাটা স্টোর, নিরাপত্তা দেওয়া, বিভিন্ন এ্যাপ্লিকেশন চালানোর জন্য ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক খুবই উপযোগী।
- এই নেটওয়ার্কে একটি কম্পিউটারে সকল রিসোর্স থাকে এবং অন্যান্য সকল কম্পিউটারগুলো এসব রিসোর্স ব্যবহার করে।
- একে সার্ভার-বেজড নেটওয়ার্কও বলা হয়। 

২. পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক (Peer to Peer Network):
- পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রত্যেক কম্পিউটার হতে রিসোর্স শেয়ার করা যায়।
- এই নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট।

৩. হাইব্রিড নেটওয়ার্ক (Hybride Network):
- হাইব্রিড নেটওয়ার্ক মূলত ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত।
- সাধারনত হাইব্রিড নেটওয়ার্কে সার্ভার অংশের প্রাধান্য থাকে।
- তবে এর পাশাপাশি অল্প বিস্তারে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের অংশ থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৭.
স্মার্ট হোমে ডিভাইস নিয়ন্ত্রণের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
  1. Home Automation System
  2. Digital Assistance System
  3. Communication Control System
  4. Security Control System
সঠিক উত্তর:
Home Automation System
উত্তর
সঠিক উত্তর:
Home Automation System
ব্যাখ্যা
⚪ সঠিক উত্তর হবে:

ক) Home Automation System

স্মার্ট হোমে বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণের জন্য Home Automation System ব্যবহার করা হয়। এই সিস্টেমের মাধ্যমে ঘরের আলো, তাপমাত্রা, সুরক্ষা ব্যবস্থা, গৃহস্থালী যন্ত্রপাতি ইত্যাদি নিয়ন্ত্রণ করা হয়, যা স্বয়ংক্রিয়ভাবে বা রিমোটের মাধ্যমে পরিচালিত হতে পারে।

⚪ স্মার্ট হোম প্রযুক্তি:

- স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান, যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়।
- স্মার্ট হোম প্রযুক্তিতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে হোম অটোমেশন চালু করা হয়।
- স্মার্ট হোমের পদ্ধতিকে হোম অটোমেশন সিস্টেম (Home Automation System) বলা হয়।
- একটি স্মার্ট হোমে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস যেমন- টেলিভিশন, এসি, লাইটিং, ফ্যান, সিকিউরিটি ক্যামেরা ইত্যাদি পরিচালনার জন্য আধুনিক প্রযুক্তির মোবাইল বা রিমোট কন্ট্রোলিং ডিভাইস ব্যবহার করে সেগুলোকে কোনো কেন্দ্রীয় অবস্থানে থেকে নিয়ন্ত্রণ করা যায়।
- বর্তমানে বিভিন্ন শিল্পোন্নত দেশ যেমন-চীন, সিঙ্গাপুর, কোরিয়া ইত্যাদি দেশে গ্লোবাল রেসিডেন্স বা বৈশ্বিক বাসস্থান তৈরি করা হচ্ছে।
- বাসস্থানের নিরাপত্তার জন্য ব্যবহার করা হচ্ছে আইপি ক্যামেরা।
- রিমোট কন্ট্রোল বা ভয়েস কমান্ডের সাহায্যে গাড়ির গ্যারেজ, ঘরের দরজা-জানালা খোলা বা বন্ধ করা, লাইট, ফ্যান, কম্পিউটার ও টেলিফোন চালু কিংবা বন্ধ করা যায়।
- বাইরে থাকাকালে কোনো মেহমান বাসায় আসলে সিকিউরিটি এলার্মের সাহায্যে মোবাইল ফোনে তা জানা যায় ।
- কম্পিউটার নিয়ন্ত্রিত রোবোটের সাহায্যে চা বানানো, কাপড় ধোয়া, ঘরবাড়ি পরিষ্কার ও ময়লা নিষ্কাশন করা সম্ভব হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩৮.
ইন্টারনেট থেকে জমি সংক্রান্ত তথ্য ও রেকর্ডের কপি সংগ্রহের পদ্ধতিকে কী নামে অভিহিত করা হয়?
  1. ই-এমটিএস
  2. ই-পুর্জি
  3. ই-পর্চা
  4. ই-লার্নিং
সঠিক উত্তর:
ই-পর্চা
উত্তর
সঠিক উত্তর:
ই-পর্চা
ব্যাখ্যা
⚪ ই-পর্চা:
- অনলাইন থেকে জমি সংক্রান্ত তথ্য, জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করার সিস্টেমকে ই-পর্চা বলে। 

⚪ ই-লার্নিং:
প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে ইন্টারনেটের মাধ্যমে ক্লাস করা কিংবা কোন বিষয়ের উপর জ্ঞানার্জন করার পদ্বতিকে ই-লার্নিং বলে। 

⚪ ই-পুর্জি:
চিনিকলসমূহের তথ্য ইলেকট্রনিক উপায়ে আখচাষি বা অন্যদের কাছে সরবরাহের পদ্বতিকে ই-পুর্জি বলে। 

⚪ ইএমটিএস: 
- ইএমটিএস বাংলাদেশ ডাক বিভাগের অন্তর্ভুক্ত একটি সেবা।  
- দেশের অভ্যন্তরে কম খরচে ও দ্রুত সময়ে টাকা পাঠানোর একটি মাধ্যম হলো ইএমটিএস (ইলেক্ট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম)।
- এই ই-সেবটির মাধ্যমে ১ মিনিটে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যায়। 

 উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৯.
'এক্স'-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. Bastrap
  2. Mountain View
  3. San Francisco
  4. San Bruno
সঠিক উত্তর:
Bastrap
উত্তর
সঠিক উত্তর:
Bastrap
ব্যাখ্যা
⚪-X এরসদর দপ্তর: Bastrop, Texas, United States.
[X (formerly Twitter) has moved its headquarters from San Francisco to Bastrop, Texas, a location about 30 miles east of Austin.]

⚪ X/Twitter:
- Twitter এর বর্তমান নাম X.
- X হচ্ছে সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট।
- X-এর বর্তমান মালিক ইলন মাস্ক।
- CEO: Linda Yaccarino (তথ্য: ২১ এপ্রিল, ২০২৫ পর্যন্ত))

- Founders: Jack Dorsey, Evan Williams, Biz Stone, Noah Glass
- X চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে (তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে)।

- X-এ ফেসবুকের মতো পোস্টকে টুইট (Tweet) বলা হয়।
- X-এ ব্যবহারকারীর টুইটের সীমাবদ্ধতা ২৮০ অক্ষর (পূর্বে ১৪০ অক্ষর ছিল)।

উৎস:
১. অফিশিয়াল ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।
৪০.
কোন প্রযুক্তিগত বৈশিষ্ট্যের মোবাইল ফোনকে "Green Phone" হিসেবে পরিচিতি পাওয়া যায়?
  1. GPRS
  2. LTE
  3. GSM
  4. CDMA
সঠিক উত্তর:
CDMA
উত্তর
সঠিক উত্তর:
CDMA
ব্যাখ্যা
⚪ CDMA:
- CDMA এর পূর্ণরূপ হলো Code Division Multiple Access.
- এটা ইউনিক কোডিং সিস্টেম ব্যবহার করে ডাটা আদান-প্রদান করে।
- CDMA সিস্টেমে কম পাওয়ার দরকার হওয়ায় ব্যাটারির আয়ুষ্কাল বৃদ্ধি পায় বলে একে Green Phone বলা হয়।

⚪ সিডিএমএ এর বৈশিষ্ট্য:
- CDMA ডাটা আদান প্রদান করে Spread Spectrum পদ্ধতিতে।
- বিভিন্ন ধরনের রেডিও কমিউনিকেশন প্রযুক্তির দ্বারা বাস্তবায়িত হয়।

- এই প্রযুক্তিতে ভয়েস এবং ডেটা এ্যাপ্লিকেশনে অনেক ব্যান্ডউইথ পাওয়া যায়।
- এতে ২জি এবং থ্রিজি উভয় প্রযুক্তিই ব্যবহৃত হচ্ছে।

- বেতার তরঙ্গ ব্যান্ডকে কতগুলো কেরিয়ারে বিভক্ত করা হয় যা ১.২৫ মেগাহার্টজ প্রশস্ত।
- প্রত্যেক গ্রাহকের জন্য আলাদা কোড দেয়া হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, মাহবুবুর রহমান।
৪১.
অ্যালগরিদমের চিত্ররূপকে ________ বলা হয়।
  1. ফ্লোচার্ট
  2. ছদ্ম-প্রােগ্রাম
  3. সুডােকোড
  4. বেসিক কমান্ড
সঠিক উত্তর:
ফ্লোচার্ট
উত্তর
সঠিক উত্তর:
ফ্লোচার্ট
ব্যাখ্যা
⚪ সঠিক উত্তর হবে:
ক) ফ্লোচার্ট

অ্যালগরিদমের চিত্ররূপকে ফ্লোচার্ট বলা হয়। এটি একটি গ্রাফিক্যাল উপস্থাপনা যা একটি প্রক্রিয়া বা অ্যালগরিদমের ধাপগুলোকে বিভিন্ন আকারের মাধ্যমে নির্দেশ করে, যেমন বর্গাকার, আয়তাকার, ডায়মন্ড শেপ ইত্যাদি, যা প্রক্রিয়াটিকে স্পষ্ট করে তোলে।

⚪ প্রবাহচিত্র/ফ্লোচার্ট:
- এটি অ্যালগরিদমের চিত্ররূপ।
- এই চিত্রে প্রােগ্রামের পূর্ণাঙ্গ পরিকল্পনা দেয়া হল।
- ফ্লোচার্ট অনুসরণ করে প্রকৃত প্রােগ্রাম রচনা করা হয়।

⚪ সুডােকোড:
- প্রােগ্রামের ধরন ও কার্যাবলী তুলে ধরার জন্য কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমাহারকেই সুডােকোড বলা হয়।
- Pseudo অর্থ ছদ্ম।
- সুডোকোড অর্থ ছদ্ম-প্রােগ্রাম।

⚪ বেসিক কমান্ড:
- বেসিক প্রােগ্রাম লেখার জন্য ব্যবহৃত শব্দ, যেমন- PRINT, LET, GOTo ইত্যাদি।

⚪ বেসিক সংরক্ষিত শব্দ:
- এসব শব্দ বেসিক চলক হিসেবে ব্যবহার করা নিষেধ। যেমন- LIST, PRINT, READ ইত্যাদি।

⚪ অ্যালগরিদম:
- সমস্যা সমাধানের যৌক্তিক ক্রমানুসারী বর্ণনা। এই বর্ণনার ভিত্তিতে ফ্লোচার্ট অঙ্কন করা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪২.
রোবট সোফিয়ার নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?
  1. Sony Corporation
  2. Honda
  3. Hanson Robotics
  4. Murata
সঠিক উত্তর:
Hanson Robotics
উত্তর
সঠিক উত্তর:
Hanson Robotics
ব্যাখ্যা
⚪ রোবট সোফিয়া (Sophia) নির্মিত হয়েছে Hanson Robotics নামক হংকংভিত্তিক প্রতিষ্ঠান দ্বারা। সোফিয়া মানুষের মতো মুখাবয়ব, অভিব্যক্তি এবং কথোপকথন করতে সক্ষম, যা তাকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দিয়েছে। ​এটি মানব-রোবট সম্পর্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবটিক্স গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ​

⚪ রোবট সোফিয়া:
- রোবট সোফিয়া তৈরি করেছে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিকস।
- এর মূল নির্মাতা ডেভিড হ্যানসন (David Hanson)।
- রোবট সোফিয়াকে নকশা করা হয় হলিউডের ব্রিটিশ অভিনয় শিল্পী অড্রে হেপবার্ন এর মত করে।
- রোবট সোফিয়াকে ২০১৫ সালের ১৯ এপ্রিল থেকে সক্রিয় করা হয়।
- ২০১৭ সালের অক্টোবরে সৌদি আরবের নাগরিকত্ব দেয়া হয় এই রোবটকে এবং এটিই প্রথম রোবট যে কোন দেশের নাগরিকত্ব লাভ করে।
- ২০১৭ সালের ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নিয়েছে সিঙ্গাপুরের তৈরি ও সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া এই রোবট সোফিয়া। এটি প্রায় ৫০ ধরনের ভাবভঙ্গি দেখাতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪৩.
নিচের বিকল্পগুলোর মধ্যে কোনটি আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতির আওতায় পড়ে না?
  1. আঙ্গুলের ছাপ যাচাইকরণ
  2. কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ
  3. হাতে করা স্বাক্ষর যাচাইকরণ
  4. কণ্ঠস্বর যাচাইকরণ
সঠিক উত্তর:
আঙ্গুলের ছাপ যাচাইকরণ
উত্তর
সঠিক উত্তর:
আঙ্গুলের ছাপ যাচাইকরণ
ব্যাখ্যা
⚪ আঙ্গুলের ছাপ যাচাইকরণ একটি শারীরিক (physiological) বায়োমেট্রিক্স পদ্ধতি, যেখানে মানুষের শারীরিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে পরিচয় নির্ধারণ করা হয়।

⚪ বায়োমেট্রিক্স (Biometrics):
- মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিকে বায়োমেট্রিক্স বলে। 
- একজন মানুষের সাথে অন্য মানুষের আচরণ বা গাঠনিক বৈশিষ্ট্য কখনোই একরকম হবে না। 

- বৈশিষ্ট্যের ভিন্নতার বায়োমেট্রিক্সের প্রকারভেদ দুই রকম। যথা- 
১। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
• আঙ্গুলের ছাপ শনাক্তকরণ,
• হাতের রেখা শনাক্তকরণ,
• আইরিশ শনাক্তকরণ,
• মুখমন্ডলের অবয়ব শনাক্তকরণ, 
• ডিএনএ পর্যবেক্ষণ।

২। আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
• কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ,
• হাতে করা স্বাক্ষর যাচাইকরণ,
• কণ্ঠস্বর যাচাইকরণ।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৪৪.
কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত রোবটগুলো কীভাবে তাদের আশেপাশের পরিবেশের সাথে সংযোগ স্থাপন করে?
  1. শুধুমাত্র সোলার পাওয়ারের মাধ্যমে
  2. ডেসিমেল কোডের মাধ্যমে
  3. মাইক্রো কন্ট্রোলের মাধ্যমে
  4. সেন্সর এবং অ্যালগরিদমের মাধ্যমে
সঠিক উত্তর:
সেন্সর এবং অ্যালগরিদমের মাধ্যমে
উত্তর
সঠিক উত্তর:
সেন্সর এবং অ্যালগরিদমের মাধ্যমে
ব্যাখ্যা
⚪ সঠিক উত্তর হবে:
ঘ) সেন্সর এবং অ্যালগরিদমের মাধ্যমে।
কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত রোবটগুলো সেন্সর ব্যবহার করে আশেপাশের পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্য বিশ্লেষণ করতে অ্যালগরিদম ব্যবহার করে। এই দুইয়ের সমন্বয়ের মাধ্যমে রোবট পরিবেশের সাথে সংযোগ স্থাপন করে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম হয়।
- সেন্সর: আলো, শব্দ, তাপমাত্রা, দূরত্ব, গতি ইত্যাদি শনাক্ত করে।
- অ্যালগরিদম: এই তথ্য বিশ্লেষণ করে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে, তা নির্ধারণ করে।
- তাই, রোবটের বুদ্ধিমত্তা ও পারিপার্শ্বিক প্রতিক্রিয়া উভয়ের মূল চালিকা শক্তি হলো — সেন্সর ও অ্যালগরিদম।

⚪ কৃত্রিম বুদ্ধিমত্তা:
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) বলে।
- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
- তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিসেবে কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং-কেও ধরে নেয়া হয়। কারন ১৯৫০ সালে তাঁর করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে।

- তবে অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং পদার্থবিজ্ঞানের জনক হিসেবেই বেশি সমাদৃত। আর কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থীকেই অধিকাংশের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ধরে নেয়া হয়।
- AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আলিম শ্রেণি।
৪৫.
'YouTube'-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. Mountain View
  2. San Bruno
  3. Menlo Park
  4. San Francisco
সঠিক উত্তর:
San Bruno
উত্তর
সঠিক উত্তর:
San Bruno
ব্যাখ্যা
⚪ সঠিক উত্তর হবে:
খ) San Bruno

- YouTube-এর সদরদপ্তর অবস্থিত San Bruno, California, USA।
- ২০০৬ সালে গুগল YouTube কিনে নেওয়ার পর থেকেই এর প্রধান কার্যালয় San Bruno-তে স্থানান্তরিত হয়।

⚪অন্যান্য অপশন ব্যাখ্যা:
Mountain View: গুগলের প্রধান সদরদপ্তর (Googleplex) এখানেই অবস্থিত।

Menlo Park: ফেসবুক (Meta)-এর প্রধান কার্যালয়।

San Francisco: অনেক টেক স্টার্টআপের হাব, তবে YouTube-এর নয়।

⚪ ইউটিউব:
- ইউটিউব ভিডিও শেয়ার করার জন্য একটি ওয়েবসাইট।
- এটি ১৪ ফেব্রুয়ারী, ২০০৫ সালে নিবন্ধিত হয়েছিল।
- আমেরিকান ই-বাণিজ্য সংস্থা পেপালের তিন প্রাক্তন কর্মী - স্টিভ চেন, চ্যাড হারলি এবং জাবেদ করিম ইউটিউবের প্রতিষ্ঠাতা।
- জাবেদ করিম বাংলাদেশী বংশোদ্ভূত।
- এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে অবস্থিত।

উৎস: ব্রিটানিকা ও অফিসিয়াল ওয়েবসাইট।
৪৬.
ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি?
  1. Infrastructure-based
  2. Platform-based
  3. Software-based
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
⚪ ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল:
- সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:

১. অবকাঠামোগত সেবা (Infrastructure as a services-IaaS):
- ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform as a services-PaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিউশন পরিবেশ ইত্যাদি থাকে।
- এ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।

৩. সফটওয়্যার সেবা (Software/application as a services-SaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত এ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭.
"META"-র অধীনস্ত নয় কোনটি?
  1. Instagram
  2. Threads
  3. Messenger
  4. LinkedIn
সঠিক উত্তর:
LinkedIn
উত্তর
সঠিক উত্তর:
LinkedIn
ব্যাখ্যা
⚪ সঠিক উত্তর হবে:
ঘ) LinkedIn
- LinkedIn হলো Microsoft-এর অধীনস্থ একটি পেশাগত নেটওয়ার্কিং সাইট।
- অন্যদিকে, Instagram, Threads, এবং Messenger সবগুলোই META (পূর্বে Facebook) এর অধীনস্ত।

- Instagram: META-এর অধীন।

- Threads: META-এর অধীন।

- Messenger: META-এর অধীন।

- তাহলে, LinkedIn হলো একমাত্র যা META-এর অধীন নয়।

• Meta/Facebook:
- মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড, এর পূর্বনাম ফেসবুক, ইনকর্পোরেটেড।
- অক্টোবর ২০২১ সালে ফেসবুক তার নাম পরিবর্তন করে।
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন।
- CEO: মার্ক জাকারবার্গ।
- প্রতিষ্ঠাকাল: ৪ ফেব্রুয়ারি, ২০০৪
- বাণিজ্যিক নাম: মেটা।
- সদরদপ্তর: ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- মেটার অধীনস্ত সেবাসমূহ হলো - Instagram, Threads, and WhatsApp, Messenger ইত্যাদি।

উৎস:
১. ব্রিটানিকা।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৮.
'IMEI' এর পূর্ণরূপ -
  1. International Mobile Equipment Identity
  2. International Mobile Electronic Identity
  3. International Mobile Encryption Identity
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
International Mobile Equipment Identity
উত্তর
সঠিক উত্তর:
International Mobile Equipment Identity
ব্যাখ্যা
⚪ সঠিক উত্তর হবে:
ক) International Mobile Equipment Identity
IMEI হলো একটি অনন্য কোড যা মোবাইল ফোন বা মোবাইল ডিভাইসের পরিচয় নির্দেশ করে। এটি সারা বিশ্বে মোবাইল ডিভাইসের ট্র্যাকিং এবং নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হয়।

⚪ IMEI: 
- IMEI এর পূর্ণরূপ International Mobile Equipment Identity.
- এটি একটি নাম্বার যা নির্দিষ্ট ধরনের 3GPP মোবাইল এবং স্যাটেলাইট ফোন সনাক্ত করতে ব্যবহৃত হয়।
- এটি সাধারণত ব্যাটারি কম্পার্টমেন্টের ভিতরে প্রিন্ট করা হয় বা *#06# ডায়াল করে ফোনটি চালু হলে অ্যাক্সেস করা হয়।
- স্মার্টফোনে এটি বেশিরভাগ অপারেটিং সিস্টেমের সেটিংস মেনুতে পাওয়া যায়।

উৎস: ব্রিটানিকা।