পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes
মোট প্রশ্ন২৮
সিলেবাস
পরীক্ষা - ২ English Grammar Topics: Parts of speech 1. Noun [The Determiner, Number & Gender, The Pronoun] 2. Adjective, Adverb. Preposition. 3. Verb [The Finite Verb - Transitive & Intransitive, The Non-Finite Verb - Participle, Infinitives, Gerund, The Linking Verb, The Phrasal Verb, Modals] 4. Conjunction and Interjection. সোর্স: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
He had not yet decided what to do. Here 'yet' is -
  1. Adverb
  2. Conjunction
  3. Preposition
  4. Pronoun
ব্যাখ্যা
He had not yet decided what to do. Here 'yet' is - adverb.

• Yet এখানে Adverb হিসাবে ব্যবহৃত হয়েছে, কারণ এটি "not yet decided" দ্বারা এখনও সম্পন্ন না হওয়া একটি কাজের সময় নির্দেশ করছে।
- Yet সাধারণত adverb হিসাবে negative sentences এবং questions-এ ব্যবহৃত হয়, যা সময়ের একটি অব্যক্ত অর্থ প্রকাশ করে।

• Yet: [adverb]
English meaning: (used in negative statements and questions) at this time or at that time; now or then.
Bangla meaning: (নঞর্থক ও শর্তযুক্ত ক্ষেত্রে অথবা অজ্ঞাত অবস্থা ও অনিশ্চয়তার ক্ষেত্রে সাধারণত বাক্যের শেষদিকে বা ঠিক 'not' শব্দের পরে বসে) এই পর্যন্ত; এখন পর্যন্ত; বর্তমান সময় পর্যন্ত

Example:
- "Is dinner ready?" "Not yet."
- Has Janet finished her homework yet?
- He had not yet decided what to do.

---------------
অন্যদিকে,
• yet [conjunction]
English meaning: despite what has just been said.
Bangla meaning: তৎসত্ত্বেও; একইসঙ্গে; যাই হোক

Example:
It's a small car, yet it's surprisingly spacious.
He has a good job, and yet he never seems to have any money.

Source: Cambridge, Oxford & Accessible Dictionary.
.
The kids found it hard to stay still. Here 'still' is -
  1. Noun
  2. Conjunction
  3. Adjective
  4. Verb
ব্যাখ্যা
The kids found it hard to stay still. Here 'still' is - adjective.

• "Still" এখানে Adjective হিসেবে ব্যবহৃত হয়েছে, যার মানে "চুপচাপ বা এক জায়গায় স্থির থাকা"।
- এটি state or condition বা অবস্থা নির্দেশ করে, যে অবস্থায় বাচ্চারা ছিল।
- "Stay still" মানে এক জায়গায় থাকা বা নড়াচড়া না করা।

• Still: [adjective]

English meaning: not moving; calm and quiet
Bangla meaning: নিশ্চল; স্থির; শান্ত। 

Example:
- A fallen tree floated in the still water.
- The kids found it hard to stay still.
- Can't you sit still?

Source: Oxford & Accessible Dictionary.
.
The plural form of 'Dwarf' is -
  1. Dwarfies
  2. Dwarfi
  3. Dwarves
  4. Dwarfii
ব্যাখ্যা
• Dwarf: [singular]
Meaning: বামন; ক্ষুদ্রাকৃতির মানব; পশু বা তরুলতা।
Plural: dwarfs or dwarves.

Example:
- You can grow dwarf conifers in pots on the patio.

Source: Accessible & Cambridge Dictionary.
.
Which of the following is Reflexive pronoun?
  1. Each
  2. One
  3. Itself
  4. This
ব্যাখ্যা
• Reflexive pronoun: 
- যে সকল pronoun, personal pronoun এর সাথে self/selves যোগে গঠিত হয় সেগুলোকে Reflexive pronoun বলে।
- কতিপয় Reflexive pronoun হচ্ছে - myself, ourselves, yourselves, himself, itself etc.

• Pronoun:
- Pronoun হলো noun এর পরিবর্তে ব্যবহৃত word.
- যেমন: he, she you etc.

• Pronoun ৮ প্রকার। যেমন: 
1. Personal pronoun: (I/me, you, they/them, he/him, she/her, it, we/us)
2. Demonstrative pronoun: (this, that)
3. Interrogative pronoun: (what, who)
4. Relative pronoun: (what, who, that)
5. Indefinite pronoun: (one, some, any, all, many)
6. Distributive pronoun: (each, every)
7. Reflexive pronoun: (myself, themself)
8. Reciprocal pronoun: (each other, one another)
.
I'll pay you double ____ you get the work finished by Friday.
  1. otherwise
  2. if
  3. unless
  4. though
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
- otherwise - অন্যভাবে; ভিন্নভাবে।
- unless - যদি না।
- if - যদি।
- though - যদিও; যদ্যপি।

• সুতরাং, বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - if.
Complete sentence: I'll pay you double if you get the work finished by Friday.

• "If বা যদি" শব্দটি  শর্ত বুঝাতে ব্যবহৃত হয়।
- "If" এখানে condition বোঝাচ্ছে, অর্থাৎ কাজ শেষ হলে আপনি দ্বিগুণ টাকা পাবেন।
- তাই এখানে, if এর ব্যবহার সঠিক।

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
Which one is the correct plural form?
  1. Vertices
  2. Vertexse
  3. Vertice
  4. Vertex
ব্যাখ্যা
• Vertex: [singular]
English meaning: (in mathematics) the point where two lines meet to form an angle, or the point that is opposite the base of a shape/ the highest point of something.
Bangla meaning: শীর্ষ; শীর্ষবিন্দু; চূড়া।

Plural form: Vertices, vertexes.

Example:
- At the vertex of the mountain, we could see the entire valley spread out below us.
- Let us first introduce the smallest cubic graphs, the only two on two vertices.

অন্যান্য অপশন ব্যাখ্যা:
খ) Vertexse → ভুল বানান।
গ) Vertice → এটি ভুল, সঠিক plural form "vertices".
ঘ) Vertex → এটি একবচন (singular), plural নয়।
.
She described him, rather charitably, as quiet, _____ I would have said he was boring.
  1. as soon as
  2. so
  3. whereas
  4. but
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত প্রশ্ন গুলোর মধ্যে -

- whereas - যেখানে (তুলনামূলক পার্থক্য বুঝাতে)।
- as soon as - করতে না করতেই/ হতে না হতেই।
- so - এই বা ঐ পরিমাণে অথবা মাত্রায়; এতটা; অতটা।
- but - কিন্তু; তবে।

- সুতরাং, বোঝা যাচ্ছে, context অনুসারে শূন্যস্থানে whereas বসালে বাক্যে অর্থ পুর্ণতা পাবে।
- Complete sentence: She described him, rather charitably, as quiet, whereas I would have said he was boring.

Source: Bangla Academy Dictionary.
.
She had ____ most wonderful time at the party.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
ব্যাখ্যা
• Complete sentence: She had a most wonderful time at the party.

• Article এর নিয়মানুযায়ী -
- Most যদি সবচেয়ে অর্থ না বুঝিয়ে very (খুব) অর্থ বুঝায় তাহলে the না বসে a/an বসে।

• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।

- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An - এগুলো Indefinite Article. (এগুলো নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হলো Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
.
'Drone' is the masculine form of which of the following?
  1. Buck
  2. Drake
  3. Bee
  4. Doe
ব্যাখ্যা
• Drone: [masculine]
English meaning: a male bee.
Bangla meaning: পুং মৌমাছি।
Feminine gender: Bee.

• Bee -(স্ত্রী মৌমাছি) এর masculine gender হচ্ছে - Drone - (পুরুষ মৌমাছি)। 

Options,
• 'Drake' is the masculine gender of - Duck. 
Drake -পুরুষ পাতিহাঁস এবং Duck - স্ত্রী পাতিহাঁস।

• 'Buck' এর feminine gender হলো Doe.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১০.
It is you who _____ making the final decision.
  1. are
  2. is
  3. has
  4. am
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - are.
Complete Sentence: It is you who are making the final decision.
 
• Relative pronoun (who, whom, which, what, when, whose, how, that) থাকলে Antecedent (Relative pronoun এর পূর্বের Noun/pronoun) অনুযায়ী verb বসে।
• তাই উপরের বাক্যে Antecedent ‘you’ থাকায় শূন্যস্থানে are বসবে।
 
• More Example:
- It is I who am to blame.
- It is you who are to leave.
- It is he who is to go.
১১.
They gave each other gifts on their anniversary. Here 'each other' is -
  1. Demonstrative Pronoun
  2. Relative Pronoun
  3. Indefinite Pronoun
  4. Reciprocal pronoun
ব্যাখ্যা
• They gave each other gifts on their anniversary. - Here 'each other' is - Reciprocal pronoun.

• Reciprocal pronoun:
- এই pronoun একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝায়।
- পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে each other এবং one another এই দুইটি pronoun ব্যবহার করা হয়, যারা reciprocal pronoun নামে পরিচিত।
- One another, Each other হচ্ছে Reciprocal pronoun.

• Each other: "Each other" ব্যবহৃত হয় দু'জনের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে।
Example: John and Mary hugged each other. 

• One another: "One another" ব্যবহৃত হয় দু'জনের অধিক জনের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে।
Example: The team members supported one another. 

• Pronoun ৮ প্রকার।
- যথা-
1. Personal Pronoun (I, we, me, it),
2. Demonstrative Pronoun (this, that),
3. Interrogative Pronoun (what, who),
4. Relative Pronoun (what, who, that),
5. Indefinite Pronoun (one, some, any, all, many),
6. Distributive Pronoun (each, every),
7. Reflexive Pronoun (myself, themselves),
8. Reciprocal Pronoun (each other, one another).
১২.
She has ______ time for unnecessary arguments.
  1. none
  2. no
  3. any
  4. not
ব্যাখ্যা
•  Complete Sentence: She has no time for unnecessary arguments.

• সাধারণত No বসে noun এর পূর্বে৷
- Proper Noun ছাড়া সকল Noun এর পূর্বে no বসে, not বসে না।
- Interest যেহেতু abstract noun তাই এর পূর্বে no বসবে।

• Structure:
- Subject + have/has/had + no + noun.

• Determiner সাধারণত noun এর পূর্বে বসে noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে।
- এই বাক্যে noun- interest এর পূর্বে ‘no’ শব্দটি determiner হিসাবে ব্যবহৃত হয়েছে।

• অন্যদিকে, 
- None সরাসরি কোন Noun এর আগে বসে না।
- not, any বসালে বাক্যের অর্থ ঠিক থাকে না।
১৩.
His conversation was _____ Russian proverbs.
  1. larded off
  2. larded with
  3. larded on
  4. larded of
ব্যাখ্যা
• Complete Sentence: His conversation was larded with Russian proverbs.

• Lard something with something (phrasal verb with lard verb)
English Meaning: to include a lot of a particular kind of word or expressions in a speech or in a piece of writing.
Bangla Meaning: অতিরিক্ত কিছু যোগ করা।

Example: Her speech was larded with literary quotations.

Source: Oxford Dictionary.
১৪.
She has only _____ patience when dealing with delays.
  1. few
  2. a few
  3. a little
  4. the little
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a little.
• Complete sentence: She has only a little patience when dealing with delays.

• Only এর পর সর্বদাই a few বা a little ব্যবহৃত হয়। 
- Countable noun এর ক্ষেত্রে only a few এবং uncountable noun এর ক্ষেত্রে only a little ব্যবহৃত হয়।
- 'patience' uncountable noun তাই এর ক্ষেত্রে only a little ব্যবহৃত হয়েছে।

• Structure: 
- Only + a few/ a few of + plural countable noun +plural verb + ext.
- Only + a little/ a little of + uncountable noun + singular verb + ext.

----------
• Little: সামান্য বা কিঞ্চিৎ অর্থে uncountable noun এর পূর্বে ব্যবহার হয়।
• A little: অল্প বা স্বল্প অর্থে uncountable noun এর পূর্বে ব্যবহার হয়।
• The little: সামান্য যতটুকু আছে তার সবটুকু বুঝাতে uncountable noun এর পূর্বে ব্যবহার হয়।

• Few: নেই বললেই চলে অর্থাৎ নেতি বাচক অর্থে countable noun এর পূর্বে ব্যবহার হয়।
• A few: অল্প সংখ্যক অর্থে countable noun এর পূর্বে ব্যবহার হয়।
• the Few: অল্প যে কয়েকজন/যা আছে তার সবগুলো/সবাই।
১৫.
There isn't much milk left in the fridge.- Here 'much' is -
  1. Pronominal adjective
  2. Descriptive adjective
  3. Numeral adjective
  4. Quantitative adjective
ব্যাখ্যা
• There isn't much milk left in the fridge.- Here 'much' is - Quantitative adjective.
- এখানে "much" "milk" (দুধ) এর পরিমাণ জানাচ্ছে, তাই এটি Quantitative adjective।
- এখানে much শব্দটি uncountable noun 'milk' এর আগে বসে এর পরিমাণ নির্দেশ করছে তাই এটি Quantitative adjective.

• Quantitative adjective: 
- যে adjective দ্বারা uncountable noun এর পরিমাণ নির্দেশ করে তাকে Quantitive adjective বলে।
- এই ধরনের adjective কোন কিছুর পরিমাণ নির্দেশ করে।
- Some Quantitive adjective: much, a little, whole, some, enough, all, half, sufficient etc. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৬.
"It is no joke". Here, the word 'no' is a/an. -
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Preposition
ব্যাখ্যা
• "It is no joke" বাক্যে "no" শব্দটি "joke" নামক Noun টির পূর্বে বসে তার পরিমাণ বা গুণাবলী নির্দেশ করে। এখানে "no" মানে "কোনো না" বা "একটিও না" হিসেবে ব্যবহার হয়েছে। তাই, এই বাক্যে "no" একটি 'Adjective' হিসেবে কাজ করছে।

Adjectives of Quantity (পরিমাণবাচক বিশেষণ):
- Noun বা Pronoun এর Quantity বা পরিমাণ বুঝায়।
- Adjective of Quantity বের করতে 'How much?' দ্বারা প্রশ্ন করা হয়৷
যেমন- It is no joke. [How much joke? - no joke].

অর্থাৎ, সঠিক উত্তর adjective.
১৭.
He cut the paper ______ scissors.
  1. by
  2. of
  3. with
  4. over
ব্যাখ্যা
• Preposition এর নিয়মানুযায়ী,
কোন কিছু দ্বারা হত্যা করা বোঝালে kill এর সাথে 'with' - preposition ব্যবহৃত হয়। 

এই বাক্যে "with" ব্যবহৃত হয়েছে যন্ত্র বা উপকরণ বোঝাতে, যা দিয়ে কাজটি সম্পন্ন করা হয়েছে।

সুতরাং, "He cut the paper with scissors." বাক্যটি সঠিক।
১৮.
Which sentence uses a transitive verb?
  1. They are running.
  2. The sun shines.
  3. The teacher gave a lesson.
  4. He speaks loudly.
ব্যাখ্যা
• Transitive verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।

• কিছু Transitive verb এ object এর পাশাপাশি Complement থাকে।
Complement গুলো object কে Describe করে।
→ এই ধরনের Complement কে  Objective Complement বলে।

প্রশ্নের অপশনগুলোর মধ্যে,
"The teacher gave a lesson." বাক্যে transitive verbs বিদ্যমান।
১৯.
"We saw a flying kite in the sky." The underlined word is -
  1. Gerund
  2. Infinitive
  3. Participle
  4. Noun
ব্যাখ্যা
• Present participle:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি adjective এর কাজ করে অর্থাৎ Verb ও adjective এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সংক্ষেপে: present participle = Verb + ing = adjective = Verb + adjective.

• Participle দ্বারা চলমান sense বোঝায়।
যেমন:
- I helped a drowning man
- A rolling Stone gathers no moss.
- "We saw a flying kite in the sky."
- She is swimming.
- I saw a flying bird.
- Do not get into the running train.

• In the sentence "We saw a flying kite in the sky.", the word "flying" is a present participle because it describes the noun "kite."
২০.
"He promised to help me with my homework." Here, the underlined word is a/an-
  1. noun
  2. gerund
  3. infinitive
  4. particple
ব্যাখ্যা
In the sentence "He promised to help me with my homework," the underlined word "to help" is an infinitive.

• Infinitive:
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
অর্থাৎ, Infinitive = to + verb.

• Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitive এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.

• Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
২১.
"The sky became dark before the storm." Here 'became' is a/an-
  1. factitive verb
  2. intransitive verb
  3. causative verb
  4. linking verb
ব্যাখ্যা
• Linking verb:
যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷
- অবশ্যই মনে রাখতে হবে - Linking verb হচ্ছে actionless.
 
• Turn, be, become, look, seem, remain, appear, get, grow, etc. সাধারণত Linking verb হিসেবে ব্যবহৃত হয়।

• "The sky became dark before the storm." Here 'became' is a/an- Linking verb.
এ বাক্যে "became" শব্দটি একটি linking verb. এটি "The sky" (আকাশ) Noun কে "dark" এর সাথে যুক্ত করেছে।
২২.
The past participle form of 'swim' is -
  1. swiming
  2. swam
  3. swum
  4. swumped
ব্যাখ্যা
• Swim (verb):
Meaning - সাঁতার কাটা; সন্তরণ করা।

শব্দটির Participle এর বিভিন্ন form:
• Present Participle - Swimming. 
• Past tense - Swam. 
• Past Participle - Swum. 

Source: Cambridge Dictionary.
২৩.
Your report bears out his history. The meaning of the underlined part is -
  1. attack
  2. cancels
  3. against
  4. confirm
ব্যাখ্যা
Phrasal Verb:
- বাক্যে Verb + preposition/adverb থাকলে সেটা Phrasal Verb হয়।
- যেমন - look down upon, give up, look after.
- তাই এখানে Phrasal Verb (verb + preposition) হচ্ছে phrasal verb.

• Bears out - সমর্থন করা। 
• Confirm - সমর্থন ও অনুমোদন করা।

অন্যদিকে,
cancels অর্থ বাতিল করা।
against অর্থ বিরুদ্ধে।
Attack অর্থ আক্রমণ করা।

সুতরাং bears out এর সাথে confirm এর মিল রয়েছে। সঠিক উত্তর - confirm.
২৪.
There was a long queue of people ______ the bus stop.
  1. to
  2. at
  3. on
  4. across
ব্যাখ্যা
• Preposition "At":
- "At" সাধারণত নির্দিষ্ট স্থান বোঝাতে ব্যবহৃত হয়।
- বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, বাসস্টপ, রেলওয়ে স্টেশণ ইত্যাদি দ্বারা ছোট স্থান নির্দেশ করা হয় বিধায় এদের পূর্বে at বসে।

• "Bus stop" হলো একটি নির্দিষ্ট স্থান, তাই "at" এখানে যথাযথ।

সঠিক বাক্য:
There was a long queue of people at the bus stop.
২৫.
"I don’t like waiting for the bus". Here, 'waiting' is a/an-
  1. adjective
  2. present participle
  3. gerund
  4. Infinitive
ব্যাখ্যা
Gerund:
Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
 - সাধারণত এটি Verb এর মূল রূপের সাথে -ing যুক্ত করে Gerund তৈরি হয়, তবে এটি একটি noun হিসেবে কাজ করে।
-যেমন: "reading," "swimming," "dancing" ইত্যাদি।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.

• Gerund সাধারণত বাক্যের মধ্যে subject, object বা complement হিসেবে ব্যবহার করা হয়।

এখানে,
• "I don’t like waiting for the bus". Here, 'waiting' is a gerund. (এখানে waiting Gerund as object হিসেবে বসেছে।)

Source: Cliffs TOEFL
২৬.
The masculine gender of 'Hind' is -
  1. Bull
  2. Ewe
  3. Stag
  4. Horse
ব্যাখ্যা
• Hind এর বাংলা অর্থ হরিণী যার Masculine gender হচ্ছে — Stag - অর্থ হরিণ।

অন্যদিকে,
Cow এর masculine gender হচ্ছে Bull (ষাঁড়),
Ram হচ্ছে masculine gender এবং এর feminine হচ্ছে Ewe.
Stallion ঘোটকী-, এর masculine gender হচ্ছে - Horse - ঘোড়া।
২৭.
Which sentence contains a gerund?
  1. I heard him singing.
  2. The winning team gets a trophy.
  3. Running in the morning helps me clear my mind.
  4. The barking dog scared the children.
ব্যাখ্যা
Running in the morning helps me clear my mind.

→ বাক্যটিতে  gerund এর সঠিক প্রয়োগ হয়েছে।
→ Verb এর সাথে ing যুক্ত হয়ে যদি যৌথভাবে Verb এবং Noun এর কাজ করে এবং বাক্যের শুরুতে subject হিসাবে বসে, তবে তা Gerund/Verbal Noun  হিসেবে বিবেচ্য হবে।
→ প্রদত্ত বাক্যে Playing(Play + ing) বাক্যে subject হিসেবে বসে যৌথভাবে Verb এবং noun এর কাজ করেছে।

Example Sentence:
1. Swimming is my favourite way to stay active.
2. Running in the morning helps me clear my mind.

এখানে, Swimming, Running উভয়ই Gerund-এর উদাহরণ।

অন্যদিকে,
I heard him singing.
The winning team gets a trophy.
The barking dog scared the children.
------- এই বাক্যগুলো Present particple এর উদাহরণ।

Source: Applied English Grammar and Composition by P C Das.
২৮.
Computerization has enabled us to do away with a lot of paperwork. Here the underlined word means -
  1. to start
  2. to repeat
  3. to drive off
  4. to get rid of
ব্যাখ্যা
• To do away with:
English Meaning: put an end to / remove/to get rid of.
Bangla Meaning: সমাপ্তি টানা / বিনাশ সাধন করা

Ex. Sentence: These ridiculous rules and regulations should have been done away with years ago.
Bangla Meaning: এসব অবান্তর আইন কানুন অনেক আগেই বিলুপ্ত করা উচিত ছিলো।

Source: Live MCQ Lecture.