পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতি
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
জনসংখ্যায় পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে ক্ষুদ্র সম্প্রদায় হলো-
  1. ক) খুমি
  2. খ) লুসাই
  3. গ) বম
  4. ঘ) তঞ্চঙ্গা
ব্যাখ্যা
লুসাই জনগোষ্ঠী সংখ্যার বিচারে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১১ টি নৃগোষ্ঠীর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র। এরা মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে। জাতিগতভাবে এরা মঙ্গোলীয় ধারার। ১৯৯১ সালের হিসাব অনুযায়ী এদের সংখ্যা ছিলো ৬৬২ জন। এরা বর্তমানে খ্রিস্টান ধর্মাবলম্বী। (সূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
.
হিন্দু ধর্মাবলম্বী নৃগোষ্ঠী হলো-
  1. ক) লুসাই
  2. খ) খিয়াং
  3. গ) হাজং
  4. ঘ) চাক
ব্যাখ্যা
হাজং, ত্রিপুরা, বিষ্ণুপ্রিয়া (মণিপুরী) সম্প্রদায় হলো সনাতন বা হিন্দু ধর্মের অনুসারী। এছাড়া বর্মন, রাজবংশী, ওরাও, কোচ ও পাহান সম্প্রদায়ের ভেতরেও হিন্দু অনুসারী বৃদ্ধি পাচ্ছে। লুসাই উপজাতি খ্রিস্টান ধর্মাবলম্বী এবং খিয়াং ও চাক বৌদ্ধ ধর্মের অনুসারী। একমাত্র মুসলিম উপজাতি হলো পাঙন যারা সিলেটে বসবাস করে৷ (সূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী)