পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬৬
সিলেবাস
IBA প্যাটার্ন অনুসারে ৮০ মার্কের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মাসের ৪, ১৪ ও ২৪ তারিখে IBA প্যাটার্ন অনুসারে ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৬৬ প্রশ্ন

.
'দৈবাৎ' এর সমার্থক শব্দ কোনটি?
  1. অন্ধকার
  2. অবকাশ
  3. অকস্মাৎ
  4. পর্যাপ্ত
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
অকস্মাৎ
উত্তর
সঠিক উত্তর:
অকস্মাৎ
ব্যাখ্যা
• 'দৈবাৎ' এর সমার্থক শব্দ — 'অকস্মাৎ'।

• 'দৈবাৎ' এর আরো কিছু সমার্থক শব্দ:
- আচমকা, হঠাৎ, সহসা, অতর্কিত।

অন্যদিকে,
• 'অন্ধকার' এর সমার্থক শব্দ — তিমির, আঁধার।
• 'অবকাশ' এর সমার্থক শব্দ — সময়, ফুরসত, অবসর। 
• 'পর্যাপ্ত' এর সমার্থক শব্দ — অনেক, প্রচুর, অধিক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
  1. অনুরক্ত - বিরক্ত
  2. দার - স্বামী
  3. দৃঢ় - শিথিল
  4. হাল - বেহাল
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
হাল - বেহাল
উত্তর
সঠিক উত্তর:
হাল - বেহাল
ব্যাখ্যা
• 'হাল - বেহাল' সঠিক বিপরীতার্থক শব্দযুগল নয়।
কারণ,
'হাল' অর্থ - বর্তমান কাল, চলতি। 
'বেহাল' অর্থ - দুর্ভোগ, দুর্দশা।

উল্লেখ্য,
'হাল' এর বিপরীত শব্দ-  সাবেক।

অন্যদিকে, 
অনুরক্ত - বিরক্ত,
• দৃঢ় - শিথিল, 
• দার - স্বামী।

এই বিপরীতার্থক শব্দযুগল সঠিক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
.
'কৃপাণ' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. সুন্দর
  2. দয়া
  3. তরবারি
  4. কিপটে লােক
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
তরবারি
উত্তর
সঠিক উত্তর:
তরবারি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'কৃপাণ' শব্দের অর্থ — অসি, খড়্‌গ।

আবার, 'অসি' শব্দের অর্থ - তরবারি, তলোয়ার।

সুতরাং, 
'কৃপাণ' শব্দের প্রতিশব্দ - 'তরবারি'।

কৃপাণ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- তলোয়ার, অসি, তরবারি।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘চরমপত্র’ শব্দের অর্থ কী?
  1. অনুরোধ    
  2. জিজ্ঞাসা
  3. আদেশ
  4. সতর্কবার্তা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সতর্কবার্তা
উত্তর
সঠিক উত্তর:
সতর্কবার্তা
ব্যাখ্যা
চরমপত্র:
- (বিশেষ্য)
অর্থ:
- মরণের পূর্বসময়ে লিখিত উপদেশাদি;
- সম্পত্তির ব্যবস্থাপক পত্র;
- শেষ সতর্কবার্তা,
- ইচ্ছাপত্র; উইল।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
'উর্দু' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. আরবি
  2. তুর্কি
  3. উর্দু
  4. ফারসি
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
তুর্কি
উত্তর
সঠিক উত্তর:
তুর্কি
ব্যাখ্যা
• 'উর্দু' (বিশেষ্য): 
- তুর্কি ভাষা থেকে আগত শব্দ।

• 'উর্দু' বলতে বোঝায়:
- ভারত ও পাকিস্তানে ব্যবহৃত ফারসি ও আরবি ভাষার মিশ্রনজাত ইন্দো-ইউরোপীয় ভাষাবিশেষ। 
-------------
• তুর্কি ভাষার আরো কয়েকটি শব্দ হলো:
- বাবা,
- কোর্মা,
- খাতুন,
- উজবুক
- চাকু,
- তোপ,
- বাবুর্চি ইত্যাদি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. নিঃস্তব্দ
  2. মঞ্জুরী
  3. উর্না
  4. যশঃপ্রার্থী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
যশঃপ্রার্থী
উত্তর
সঠিক উত্তর:
যশঃপ্রার্থী
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'যশঃপ্রার্থী'- শব্দটির বানান শুদ্ধ।

• 'যশঃপ্রার্থী' শব্দের অর্থ:
- খ্যাতি বা সুনাম প্রত্যাশা করে এমন।

অন্য অপশনের অশুদ্ধ শব্দের শুদ্ধ বানান:
• নিঃস্তব্দ - নিস্তব্দ,
• মঞ্জুরী - মঞ্জুরি,
• উর্না - উর্ণা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
'রাজা উজির মারা' বাগ্‌ধারাটির অর্থ -
  1. সর্বগ্রাসী ব্যক্তি
  2. আড়ম্বরপূর্ণ গালগল্প
  3. ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ
  4. নাজেহাল করা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
আড়ম্বরপূর্ণ গালগল্প
উত্তর
সঠিক উত্তর:
আড়ম্বরপূর্ণ গালগল্প
ব্যাখ্যা
• 'রাজা উজির মারা' বাগ্‌ধারাটির অর্থ - আড়ম্বরপূর্ণ গালগল্প।

• অন্যদিকে,  
→ ‘রাঘব বোয়াল’ বাগ্‌ধারাটির অর্থ - সর্বগ্রাসী ব্যক্তি।
→ রাই কুড়িয়ে বেল' বাগ্‌ধারাটির অর্থ - ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ।
→ 'লবেজান করা' বাগ্‌ধারাটির অর্থ - নাজেহাল করা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'Envoy' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক্ষণস্থায়ী
  2. মহামারী
  3. দূত
  4. পরিবর্ধক
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
দূত
উত্তর
সঠিক উত্তর:
দূত
ব্যাখ্যা
• 'Envoy' এর বাংলা পরিভাষা - দূত।

উল্লেখ্য, 
- 'Messenger' এর বাংলা পরিভাষা - বার্তাবহ / সংবাদ-বাহক / দূত।
- 'Ambassador' এর বাংলা পরিভাষা - রাষ্ট্রদূত।

অন্যদিকে,
- 'Ephimeral' এর বাংলা পরিভাষা - ক্ষণস্থায়ী, 
- 'Epidemic' এর বাংলা পরিভাষা - মহামারী,
- 'Enlarger' এর বাংলা পরিভাষা - পরিবর্ধক।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
.
‘অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই।’- 'হৈমন্তী' ছোটগল্পে এ উক্তিটি কে করেছেন? 
  1. হৈমন্তী
  2. গৌরীশংকর
  3. অপু
  4. বনমালী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
গৌরীশংকর
উত্তর
সঠিক উত্তর:
গৌরীশংকর
ব্যাখ্যা
- "অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই।”- উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘হৈমন্তী’ ছোটগল্পের অন্তর্ভুক্ত। এ উক্তিটি করেছেন - গৌরীশংকর।

তিনি বলেছেন,
তিনি বলিলেন, 'যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম। এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে। অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই।'

 'হৈমন্তী' ছোটগল্প:
- ‘হৈমন্তী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছোটগল্প।
- 'হৈমন্তী' গল্পে 'হৈমন্তী'র ডাকনাম ছিলো শিশির।
- 'হৈমন্তী' ছোটগল্পটি মাসিক সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- এটি রবীন্দ্রনাথের সমাজসমস্যামূলক ছোটগল্পগুলির মধ্যে অন্যতম।

উল্লেখযোগ্য চরিত্র:
- হৈমন্তী (শিশির), গৌরীশংকর, অপু, বনমালী প্রমুখ।

• গল্পের আরও কিছু বিখ্যাত উক্তি-
- এ যে দুর্লভ, এ যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে।
- জ্যৈষ্ঠের খররোদ্রই তো জ্যৈষ্ঠের অশ্রুশূণ্য রোদন।
- আমি পাইলাম ইহাকে পাইলাম।
- সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ।
- "অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই"।
- 'আমি যাহা বুঝি না তাহা শিখাইতে গেলে কেবল কপটতা শেখানো হইবে।'

রবীন্দ্রনাথের সমাজসমস্যামূলক আরও কিছু ছোটগল্প-
- দেনাপাওনা,
- অপরিচিতা,
- রামকানাইয়ের নির্বুদ্ধিতা,
- যজ্ঞেশ্বরের যজ্ঞ,
- অনধিকার প্রবেশ ইত্যাদি।

উৎস: হৈমন্তী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
'পর্বতের মূষিক প্রসব' - এখানে 'মূষিক' শব্দের অর্থ -
  1. বিড়াল
  2. ইঁদুর
  3. হালকা
  4. বামন লোক
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
ইঁদুর
উত্তর
সঠিক উত্তর:
ইঁদুর
ব্যাখ্যা
• 'পর্বতের মূষিক প্রসব' একটি প্রবাদ প্রবচন।
যার অর্থ হলো — অনেক প্রত্যাশার পর ক্ষুদ্র বা তুচ্ছ ফল লাভ।
এখানে,
'মূষিক' শব্দের অর্থ হলো — ইঁদুর বা তুচ্ছ জিনিস।

প্রবচনের ভাবার্থ: বিশাল কিছু ঘটবে বা তৈরি হবে বলে আশা করা হলেও শেষে খুবই নগণ্য বা তুচ্ছ কিছু পাওয়া যায়।

উদাহরণস্বরূপ:
"অনেক বিজ্ঞাপনের পর সিনেমাটি মুক্তি পেল, কিন্তু শেষমেশ পর্বতের মূষিক প্রসব।"

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১১.
'সাপের পাঁচ পা দেখা' বাগ্‌ধারাটির অর্থ -
  1. উভয়সঙ্কটে পড়া
  2. ভয়ানক
  3. অহংকারের বাড়াবাড়ি
  4. অপ্রত্যাশিত প্রাপ্তি
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অহংকারের বাড়াবাড়ি
উত্তর
সঠিক উত্তর:
অহংকারের বাড়াবাড়ি
ব্যাখ্যা
• ‘সাপের পাঁচ পা দেখা’ বাগ্‌ধারাটির অর্থ - অহংকারের বাড়াবাড়ি।

অন্যদিকে,
• ‘সাপের ছুঁচো গেলা' - উভয়সঙ্কটে পড়া।
• ‘শুয়োরের গোঁ’ অর্থ - ভয়ানক ।
• ‘মেঘ না চাইতে জল’ অর্থ - অপ্রত্যাশিত প্রাপ্তি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. নিরঃবধি
  2. ঘূর্নিঝড়
  3. লন্ঠন
  4. সুবর্ন
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
লন্ঠন
উত্তর
সঠিক উত্তর:
লন্ঠন
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'লন্ঠন'- শব্দটির বানান শুদ্ধ।
কারণ, 
'ণ-ত্ব' বিধানের নিয়ম অনুসারে বিদেশি শব্দে ‘ণ’ লেখার প্রয়োজন নেই। 'লন্ঠন' - ইংরেজি শব্দ।

অন্য অপশনের অশুদ্ধ শব্দের শুদ্ধ বানান:
নিরঃবধি- নিরবধি, 
ঘূর্নিঝড় - ঘূর্ণিঝড়,
সুবর্ন - সুবর্ণ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৩.
সন্ধি বিচ্ছেদ করুন: 'আশ্চর্য'
  1. আশ + চর্য
  2. আঃ + চর্য
  3. আ + চর্য
  4. আশ + অর্য
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
আ + চর্য
উত্তর
সঠিক উত্তর:
আ + চর্য
ব্যাখ্যা
- 'আশ্চর্য' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = আ + চর্য।
- এটি নিপাতনে সন্ধি বিচ্ছেদের উদাহরণ।

কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদ:
- বন্‌ + পতি = বনস্পতি,
- আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোষ্পদ,
- পর্‌ + পর = পরস্পর,
- ষট্ + দশ = ষোড়শ,
- এক্‌ + দশ = একাদশ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৪.
'যত বড় মুখ নয় তত বড় কথা' - এখানে 'মুখ' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. অঙ্গ বিশেষ
  2. সম্মান
  3. বয়স
  4. ক্ষমতা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক্ষমতা
উত্তর
সঠিক উত্তর:
ক্ষমতা
ব্যাখ্যা
বাক্যে অর্থভেদে ‘মুখ’ শব্দের কিছু ব্যবহার দেয়া হলো-
• ‘অঙ্গ বিশেষ’ অর্থে: তোমার মুখের গড়নটা সুন্দর।
• ‘প্রবেশ পথ’ অর্থে: গ্রামের মুখেই দোকানটা।
• ‘সম্মান’ অর্থে: ছেলেটা চৌধুরী সাহেবের মুখ রেখেছে।
• ‘কথা’ অর্থে: মুখে মধু অন্তরে বিষ।
• ‘ক্ষমতা’ অর্থে: যত বড় মুখ নয় তত বড় কথা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
'উত্তমর্ণ' বলতে বোঝায় -
  1. ঋষির ন্যায়
  2. ঋণ দেয় যে
  3. ঋণ নেয় যে
  4. ঋণশোধে অসমর্থ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঋণ দেয় যে
উত্তর
সঠিক উত্তর:
ঋণ দেয় যে
ব্যাখ্যা
• 'উত্তমর্ণ' বলতে বোঝায় - ঋণ দেয় যে, মহাজন।

উল্লেখ্য, 
- ঋণ দেয় যে' এর এক কথায় প্রকাশ- 'উত্তমর্ণ'।

অন্যদিকে,
• ঋষির ন্যায় - ঋষিকল্প, 
• ঋণ নেয় যে - অধমর্ণ, 
• ঋণশোধে অসমর্থ - দেউলিয়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
'গোয়াল' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. গোয়ালা
  2. গোয়ালীনি
  3. গোয়ালিনি
  4. গোয়ালী
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
গোয়ালিনি
উত্তর
সঠিক উত্তর:
গোয়ালিনি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'গোয়াল' শব্দের অর্থ - গোপ, দুধ-ব্যবসায়ী।
এর স্ত্রীবাচক শব্দ - গোয়ালিনি।

কতগুলো পুংলিঙ্গ শব্দের শেষে ‘ইনী’ প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়।
যেমন:
• গোয়ালা - গোয়ালিনি, 
• বিহঙ্গ - বিহঙ্গিনী, 
• সন্ন্যাস - সন্ন্যাসিনী, 
• রজক - রজকিনী, 
• কাঙাল - কাঙালিনী, 
• সাপ - সাপিনী, 
• বাঘ - বাঘিনী ইত্যাদি।
 
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, মাধ্যমিক বাংলার দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭.
‘চতুষ্পদ’ কোন সমাসের উদাহরণ?
  1. তৎপুরুষ
  2. বহুব্রীহি
  3. দ্বিগু
  4. কর্মধারয়
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
বহুব্রীহি
ব্যাখ্যা
• বহুব্রীহি সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলাের কোনটির অর্থ না বুঝিয়ে কোন নতুন অর্থ প্রকাশ করে তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- দশ আনন যার = দশানন,
- চতুষ্পদ = চার পা বিশিষ্ট প্রাণী,
- পদ্মনাভ = পদ্ম নাভিতে যার,
- দিগম্বর = দিক অম্বর যার,
- নীলাম্বর = নীল অম্বর যার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৮.
দ্বিস্বরধ্বনি যুক্ত শব্দ কোনটি?
  1. রক্ষক
  2. স্বর্ণ
  3. মৌ
  4. আবরণ
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
মৌ
উত্তর
সঠিক উত্তর:
মৌ
ব্যাখ্যা
• দ্বিস্বরধ্বনি যুক্ত শব্দ - মৌ।

দ্বিস্বরধ্বনি:
- পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়।

যেমন:
- 'লাউ' শব্দের [আ] পূর্ণ স্বরধ্বনি এবং [উ্] অর্ধস্বরধ্বনি মিলে দ্বিস্বরধ্বনি [আউ্] তৈরি হয়েছে।

দ্বিস্বরধ্বনির কিছু উদাহরণ:
- [আই]: তাই, নাই,
- [এই]: সেই, নেই,
- [উই]: দুই, রুই,
- [ওউ]: মৌ, বউ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ সংস্করণ), মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
A place where weapons and ammunition are stored:
  1. Barracks
  2. Repository
  3. Depot
  4. Fortress
  5. None
সঠিক উত্তর:
None
উত্তর
সঠিক উত্তর:
None
ব্যাখ্যা
• A place where weapons and ammunition are stored – Arsenal.
- তাই, সঠিক উত্তর - None হবে।

• Arsenal (noun)
English Meaning: a place where weapons, ammunition, and military equipment are stored, made, or maintained.
Bangla Meaning: অস্ত্রাগার; অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণের স্থান।

অপশন আলোচনা:
→ Barracks (noun)
English Meaning: buildings used to house soldiers.
Bangla Meaning: সেনানিবাস; সৈন্যদের থাকার ঘর।

→ Repository (noun)
English Meaning: a place where things are stored for safekeeping.
Bangla Meaning: ভাণ্ডার; সংরক্ষণাগার।

→ Depot (noun)
English Meaning: a place for storing large quantities of equipment, goods, or supplies.
Bangla Meaning: গুদাম; মালপত্র সংরক্ষণের স্থান।

→ Fortress (noun)
English Meaning: a heavily protected and fortified place for defence purposes.
Bangla Meaning: দুর্গ; প্রতিরক্ষার জন্য শক্তিশালী নির্মাণ।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২০.
A person who abstains from marriage and sexual relations:
  1. Ascetic
  2. Hermit
  3. Altruist
  4. Stoic
  5. None
সঠিক উত্তর:
None
উত্তর
সঠিক উত্তর:
None
ব্যাখ্যা
• A person who abstains from marriage and sexual relations: Celibate.
- তাই, সঠিক উত্তর - None হবে।


• Celibate (noun)
English Meaning: A person who abstains from marriage and sexual relations, typically for religious reasons.
Bangla Meaning: অবিবাহিত ব্যক্তি; ব্রহ্মচর্য পালনকারী।

অপশন আলোচনা:
→ Ascetic (noun)
English Meaning: A person who practices severe self-discipline and abstention from all forms of indulgence, often for religious reasons.
Bangla Meaning: সংযমী; কঠোর তপস্বী।

→ Hermit (noun)
English Meaning: A person who lives in solitude, often as a religious discipline.
Bangla Meaning: নির্জনবাসী; সাধু বা তপস্বী ব্যক্তি।

→ Altruist (noun)
English Meaning: A person who is selflessly concerned for the well-being of others.
Bangla Meaning: পরোপকারী ব্যক্তি।

→ Stoic (noun)
English Meaning: A person who can endure pain or hardship without showing their feelings or complaining.
Bangla Meaning: ধৈর্যশীল ব্যক্তি; সহনশীল ব্যক্তি।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২১.
A person who pretends to have more knowledge or skill than they actually possess:
  1. Charlatan
  2. Impostor
  3. Trickster
  4. Swindler
  5. Pretender
সঠিক উত্তর:
Charlatan
উত্তর
সঠিক উত্তর:
Charlatan
ব্যাখ্যা
• A person who pretends to have more knowledge or skill than they actually possess: Charlatan.

• Charlatan (noun)
English Meaning: a person who pretends to have more knowledge or skills than they actually possess, especially in order to deceive others; a fraud or a quack.
Bangla Meaning: ভণ্ড; প্রতারক; যে ব্যক্তি অন্যকে প্রতারণা করার জন্য ভুয়া জ্ঞান বা দক্ষতার ভান করে।

অপশন আলোচনা:
→ Impostor (noun)
English Meaning: a person who pretends to be someone else in order to deceive others.
Bangla Meaning: ছদ্মবেশী; ভানকারী।

→ Trickster (noun)
English Meaning: a person who cheats or deceives people, often in a playful or cunning way.
Bangla Meaning: ছলনাকারী; ধূর্ত প্রতারক।

→ Swindler (noun)
English Meaning: someone who deceives people to take money or property fraudulently.
Bangla Meaning: প্রতারক; জালিয়াত।

→ Pretender (noun)
English Meaning: a person who claims falsely to have a particular status, position, or skill.
Bangla Meaning: ভানকারী; মিথ্যা দাবিদার।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২২.
A person who opposes war and violence:
  1. Optimist
  2. Humanitarian
  3. Nihilist
  4. Activist
  5. Pacifist
সঠিক উত্তর:
Pacifist
উত্তর
সঠিক উত্তর:
Pacifist
ব্যাখ্যা
• A person who opposes war and violence - 'Pacifist'.

• Pacifist (noun)
English Meaning: A person who believes that war and violence are unjustifiable and advocates for peace.
Bangla Meaning: শান্তিবাদী; যুদ্ধ ও সহিংসতার বিরোধী ব্যক্তি।

অপশন আলোচনা:
→ Optimist (noun)
English Meaning: A person who tends to be hopeful and confident about the future or the success of something.
Bangla Meaning: আশাবাদী ব্যক্তি।

→ Humanitarian (noun)
English Meaning: A person who seeks to promote human welfare and well-being, often through charitable actions.
Bangla Meaning: মানবতাবাদী; মানবকল্যাণে নিবেদিত ব্যক্তি।

→ Nihilist (noun)
English Meaning: A person who believes that life is meaningless and rejects all religious and moral principles.
Bangla Meaning: নৈরাশ্যবাদী; জীবন ও ধর্মীয়-মূল্যবোধে অবিশ্বাসী ব্যক্তি।

→ Activist (noun)
English Meaning: A person who campaigns to bring about political, social, or environmental change.
Bangla Meaning: সক্রিয় কর্মী; সমাজ বা রাজনৈতিক পরিবর্তনের জন্য সংগ্রামী ব্যক্তি।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৩.
Questions 26 to 30: Fill in the gap with the most appropriate word.
While the philosopher's writings were deeply influential, they were often criticized for being too ___ to appeal to a broader audience.
  1. obscure
  2. simplistic
  3. systematic
  4. plausible
  5. None
সঠিক উত্তর:
obscure
উত্তর
সঠিক উত্তর:
obscure
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক) obscure (adjective)
অর্থ: অস্পষ্ট; কঠিন বা দুর্বোধ্য; যা বোঝা বা উপলব্ধি করা কঠিন।

খ) simplistic (adjective)
অর্থ: অতি সরলীকৃত; এমনভাবে সরল করা, যাতে তা অত্যন্ত সাধারণ বা অপর্যাপ্ত মনে হয়।

গ) systematic (adjective)
অর্থ: পরিকল্পিত; কোনো নিয়ম বা পদ্ধতি অনুসরণ করে তৈরি।

ঘ) plausible (adjective)
অর্থ: বিশ্বাসযোগ্য; যুক্তিসঙ্গত বলে মনে হয়।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - obscure।
- Complete sentence: While the philosopher's writings were deeply influential, they were often criticized for being too obscure to appeal to a broader audience.
- বাংলা অর্থ: যদিও দার্শনিকের লেখাগুলো অত্যন্ত প্রভাবশালী ছিল, সেগুলো প্রায়ই অতি দুর্বোধ্য হওয়ায় বৃহত্তর পাঠকগোষ্ঠীর কাছে আবেদন হারাত।

- 'Obscure' শব্দটি যোগ করলে বাক্যের অর্থ দাঁড়ায় যে লেখাগুলো এতটাই কঠিন বা দুর্বোধ্য ছিল যে সাধারণ মানুষের পক্ষে তা বোঝা সম্ভব ছিল না।

Source:  Accessible Dictionary by Bangla Academy.
২৪.
The author’s ability to create vivid imagery and evoke strong emotions made his works ___, resonate deeply with readers across generations.
  1. derivative
  2. monotonous
  3. compelling
  4. controversial
  5. None
সঠিক উত্তর:
compelling
উত্তর
সঠিক উত্তর:
compelling
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক) derivative (adjective)
English Meaning: Not original; copied or adapted from something else.
Bangla Meaning: অমৌলিক; অন্য কিছু থেকে গৃহীত বা অনুকৃত।

খ) monotonous (adjective)
English Meaning: Dull and repetitive; lacking in variety and interest.
Bangla Meaning: একঘেয়ে; বিরক্তিকরভাবে পুনরাবৃত্তিমূলক।

গ) compelling (adjective)
English Meaning: Evoking interest, attention, or admiration in a powerful way; convincing or irresistible.
Bangla Meaning: মনোযোগ আকর্ষণকারী; চিত্তাকর্ষক; বাধ্যকর।

ঘ) controversial (adjective)
English Meaning: Causing public disagreement, debate, or dispute.
Bangla Meaning: বিতর্কিত; জনমতের বিরোধ সৃষ্টি করে এমন।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - compelling।

- Complete sentence: The author’s ability to create vivid imagery and evoke strong emotions made his works compelling, resonating deeply with readers across generations.
- বাংলা অর্থ: লেখকের জীবন্ত চিত্রকল্প সৃষ্টি ও শক্তিশালী আবেগ জাগানোর ক্ষমতা তাঁর রচনাগুলোকে চিত্তাকর্ষক করে তুলেছিল, যা প্রজন্মের পর প্রজন্ম পাঠকদের মনে গভীরভাবে প্রভাব ফেলেছিল।
- 'Compelling' শব্দ যোগের বাক্যের অর্থ রচনাগুলো এতটাই মনোমুগ্ধকর ও আকর্ষণীয় যে সেগুলো পাঠকদের মনে গভীরভাবে অনুরণিত হয়।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৫.
The committee’s report emphasized that the new environmental policy should not only be comprehensive but also ___, ensuring it can adapt to unforeseen challenges in the future.
  1. rigid
  2. flexible
  3. redundant
  4. outdated
  5. None
সঠিক উত্তর:
flexible
উত্তর
সঠিক উত্তর:
flexible
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -

ক) rigid (adjective)
- কঠোর; অনমনীয়; যা সহজে বদলানো যায় না।

খ) flexible (adjective)
- নমনীয়; পরিস্থিতির পরিবর্তনে সহজেই মানিয়ে নিতে সক্ষম।

গ) redundant (adjective)
- অপ্রয়োজনীয়; অতিরিক্ত; যা অপরিহার্য নয়।

ঘ) outdated (adjective)
- পুরোনো; যুগের সাথে অসামঞ্জস্যপূর্ণ।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - flexible।
- Complete sentence: The committee’s report emphasized that the new environmental policy should not only be comprehensive but also flexible, ensuring it can adapt to unforeseen challenges in the future.
- বাংলা অর্থ: কমিটির প্রতিবেদনে জোর দেওয়া হয়েছে যে নতুন পরিবেশ নীতি শুধুমাত্র ব্যাপক হওয়া উচিত নয়, বরং এটি নমনীয়ও হওয়া উচিত, যাতে এটি ভবিষ্যতের অপ্রত্যাশিত চ্যালেঞ্জগুলোর সাথে মানিয়ে নিতে পারে।

- 'Flexible' শব্দ যোগের বাক্যের অর্থ হলো এমন কিছু যা পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী পরিবর্তনযোগ্য এবং ভবিষ্যতের অনিশ্চিত চ্যালেঞ্জের সাথে খাপ খাওয়াতে সক্ষম, যা পরিবেশ নীতির প্রসঙ্গে যথার্থ।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৬.
The historian’s analysis highlighted the ___ nature of the movement, which was marked by a lack of unified leadership or coherent ideology.
  1. cohesive
  2. fragmented
  3. consistent
  4. revolutionary
  5. None
সঠিক উত্তর:
fragmented
উত্তর
সঠিক উত্তর:
fragmented
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -

ক) cohesive (adjective)
- সংহত; শক্তভাবে একত্রিত বা মিশ্রিত।

খ) fragmented (adjective)
- ভাঙা বা বিচ্ছিন্ন; যা একাধিক আলাদা অংশে বিভক্ত।

গ) consistent (adjective)
- একমুখী বা ধারাবাহিক; যা একই রকম থাকে এবং পরিবর্তন হয় না।

ঘ) revolutionary (adjective)
- বিপ্লবী; যা বিপ্লব বা মৌলিক পরিবর্তন আনতে সহায়ক।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - fragmented.
- Complete sentence: The historian’s analysis highlighted the fragmented nature of the movement, which was marked by a lack of unified leadership or coherent ideology.
- বাংলা অর্থ - ঐতিহাসিকের বিশ্লেষণে আন্দোলনের বিচ্ছিন্ন প্রকৃতির দিকে ইঙ্গিত করা হয়েছে, যা ঐক্যবদ্ধ নেতৃত্ব বা সুসংগঠিত মতাদর্শের অভাবে চিহ্নিত ছিল।

- 'Fragmented' শব্দ যোগের বাক্যের অর্থ হলো এমন কিছু যা বিচ্ছিন্ন বা ভেঙে যাওয়া, যা ঐতিহাসিক বিশ্লেষণের প্রসঙ্গে আন্দোলনের অগোছালো এবং বিভক্ত প্রকৃতির সাথে মেলে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৭.
Her speech was designed to be a _____ of the company’s values, showcasing both its long-standing commitment to innovation and its dedication to sustainability.
  1. critique
  2. reflection
  3. rebuttal
  4. contradiction
  5. None
সঠিক উত্তর:
reflection
উত্তর
সঠিক উত্তর:
reflection
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -

ক) critique (noun)
- সমালোচনা; কোনো বিষয় বা কাজের পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন বা পর্যালোচনা।

খ) reflection (noun)
- প্রতিফলন; কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে চিন্তা-ভাবনা বা প্রতিবিম্ব, যা কোনো ভাবনা বা অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করে।

গ) rebuttal (noun)
- পাল্টা যুক্তি বা প্রতিবাদ; কোনো বিতর্কে বা তর্কে প্রতিপক্ষের যুক্তির বিরোধিতা করা।

ঘ) contradiction (noun)
- বিপরীত বা বিরোধিতা; কোনো দুটি বা তার বেশি তথ্যের মধ্যে একে অপরকে অস্বীকার বা বিরোধিতা।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - reflection.

- Complete sentence: Her speech was designed to be a reflection of the company’s values, showcasing both its long-standing commitment to innovation and its dedication to sustainability.
- বাংলা অর্থ: তার বক্তৃতাটি কোম্পানির মূল্যবোধের একটি প্রতিফলন হিসেবে ডিজাইন করা হয়েছিল, যা কোম্পানির উদ্ভাবন ও টেকসইতার প্রতি দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি প্রদর্শন করেছিল।

- 'Reflection' শব্দটি ব্যবহৃত হয় যেখানে কিছু ভাবনা বা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য ও মূল্যবোধ প্রদর্শন করা হয়, যা এখানে বক্তৃতার লক্ষ্য হিসেবে পরিষ্কারভাবে প্রযোজ্য।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৮.
What does the idiom "Laughing stock" mean?
  1. A person who is highly respected in society
  2. A person or thing that is the subject of ridicule or mockery
  3. A source of sadness for everyone
  4. A person who never takes things seriously
  5. None
সঠিক উত্তর:
A person or thing that is the subject of ridicule or mockery
উত্তর
সঠিক উত্তর:
A person or thing that is the subject of ridicule or mockery
ব্যাখ্যা
• The required answer is - A person or thing that is the subject of ridicule or mockery.

• Laughing stock
English Meaning: a person subjected to general mockery or ridicule / an object of ridicule.
Bangla Meaning: হাসি বা ব্যঙ্গরসের বিষয় / হাসির পাত্র।

Ex. Sentence: She was the laughing stock of her class.
Bangla Meaning: সে তার ক্লাসের হাসির পাত্রি ছিলো।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৯.
Questions 36 to 40: Answer each question based on the following passage and choose the best answer.
Assad, the longtime President of Syria and commander of the Syrian Armed Forces, is a trained ophthalmologist who succeeded his father Hafez in an unopposed election after the elder’s death in 2000. The family had held power through the presidency since 1971 under the Ba’ath Party. The Assads come from the minority Alawite sect and their rule was characterized by its exploitation of sectarian divisions in the Sunni-majority country and violent suppression of dissent. In 1982, the elder Assad launched what came to be known as the Hama Massacre that killed thousands to put down anti-government protests led by the Muslim Brotherhood. The regime of the younger Assad was widely held responsible for a sarin gas attack in 2013 that killed around 1,400 people and injured thousands more.
Choose the sentence that is grammatically correct:
  1. Assad, the longtime President of Syria and commander of the Syrian Armed Forces, is a trained ophthalmologist who succeeded his father Hafez in an unopposed election after the elder’s death in 2000.
  2. Assad, the longtime President of Syria and commander of the Syrian Armed Forces, is a trained ophthalmologist who succeeded his father Hafez in an unopposed election after the death of the elder in 2000.
  3. Assad, the longtime President of Syria and commander of the Syrian Armed Forces, is a trained ophthalmologist who succeeded his father Hafez in unopposed election after the elder’s death in 2000.
  4. Assad, the longtime President of Syria and commander of the Syrian Armed Forces, is a trained ophthalmologist who succeeded his father Hafez in an unopposed election after the elder’s death 2000.
  5. None
সঠিক উত্তর:
Assad, the longtime President of Syria and commander of the Syrian Armed Forces, is a trained ophthalmologist who succeeded his father Hafez in an unopposed election after the elder’s death in 2000.
উত্তর
সঠিক উত্তর:
Assad, the longtime President of Syria and commander of the Syrian Armed Forces, is a trained ophthalmologist who succeeded his father Hafez in an unopposed election after the elder’s death in 2000.
ব্যাখ্যা

• Bangla Meaning of the passage: 
- আসাদ, সিরিয়ার দীর্ঘদিনের প্রেসিডেন্ট এবং সিরীয় সশস্ত্র বাহিনীর কমান্ডার, একজন প্রশিক্ষিত চক্ষু চিকিৎসক, যিনি ২০০০ সালে তার পিতা হাফেজ আসাদের মৃত্যুর পর একতরফা নির্বাচনে তার বাবা হাফেজের স্থলাভিষিক্ত হন।

পরিবারটি ১৯৭১ সাল থেকে বা'থ পার্টির মাধ্যমে সভাপতিত্বের মাধ্যমে ক্ষমতায় ছিল। আসাদরা আলাওয়িত সংখ্যালঘু সম্প্রদায় থেকে এসেছেন এবং তাদের শাসনামল সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশে সাম্প্রদায়িক বিভাজন, শোষণ এবং মতবিরোধের সহিংস দমন দ্বারা চিহ্নিত ছিল।

১৯৮২ সালে, প্রবীণ আসাদ "হামা গণহত্যা" শুরু করেন, যার মাধ্যমে মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বে সরকারবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে হাজার হাজার লোককে হত্যা করেন। ছোট আসাদের শাসনকে ২০১৩ সালে একটি সারিন গ্যাস হামলার জন্য ব্যাপকভাবে দায়ী করা হয়, যেখানে প্রায় ১,৪০০ জন নিহত এবং হাজার হাজার আরও আহত হন।
.....................................................
.............................................................
........................................................................

• The correct answer is -  ক) Assad, the longtime President of Syria and commander of the Syrian Armed Forces, is a trained ophthalmologist who succeeded his father Hafez in an unopposed election after the elder’s death in 2000.
- এটি সঠিক বাক্য, কারণ:
- বাক্যের গঠন সঠিক।

- "after the elder’s death in 2000" অংশটি সঠিকভাবে ব্যবহৃত হয়েছে। "the elder’s" দিয়ে বোঝানো হচ্ছে আসাদের পিতা, এবং "death in 2000" সময়ের সঠিক উল্লেখ।
- "an unopposed election" বাক্যটিতে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে।

অন্যান্য অপশন আলোচনা:
- খ) Assad, the longtime President of Syria and commander of the Syrian Armed Forces, is a trained ophthalmologist who succeeded his father Hafez in an unopposed election after the death of the elder in 2000.
- এই বাক্যটি কিছুটা সঠিক হলেও, "death of the elder" এভাবে লেখা শুদ্ধ নয়। সাধারণত, "the elder’s death" বললে তা আরো প্রাকৃতিক এবং গ্রামাটিক্যালি সঠিক মনে হয়।

- গ) Assad, the longtime President of Syria and commander of the Syrian Armed Forces, is a trained ophthalmologist who succeeded his father Hafez in unopposed election after the elder’s death in 2000.
- এখানে "in unopposed election" এর আগে "an" থাকা উচিত ছিল। একক কোনো বস্তু বা ঘটনা উল্লেখ করতে হলে, "an" ব্যবহার করা প্রয়োজন। সুতরাং, এই বাক্যে একটি আর্টিকেলের অভাব রয়েছে।

- ঘ) Assad, the longtime President of Syria and commander of the Syrian Armed Forces, is a trained ophthalmologist who succeeded his father Hafez in an unopposed election after the elder’s death 2000.
- এই বাক্যে "death 2000" ভুল। এখানে "death in 2000" হওয়া উচিত ছিল। সময় উল্লেখ করতে "in" ব্যবহার করা প্রয়োজন, যেমন "in 2000".

৩০.
Which sentence contains a misplaced modifier?
  1. The regime of the younger Assad was widely held responsible for a sarin gas attack in 2013 that killed around 1,400 people and injured thousands more.
  2. The regime of the younger Assad was widely held responsible for a sarin gas attack in 2013, killing around 1,400 people and injuring thousands more.
  3. Widely held responsible for a sarin gas attack in 2013, the regime of the younger Assad killed around 1,400 people and injured thousands more.
  4. The regime of the younger Assad, held widely responsible for a sarin gas attack in 2013, killed around 1,400 people and injured thousands more.
  5. None
সঠিক উত্তর:
Widely held responsible for a sarin gas attack in 2013, the regime of the younger Assad killed around 1,400 people and injured thousands more.
উত্তর
সঠিক উত্তর:
Widely held responsible for a sarin gas attack in 2013, the regime of the younger Assad killed around 1,400 people and injured thousands more.
ব্যাখ্যা
• The required answer is - Widely held responsible for a sarin gas attack in 2013, the regime of the younger Assad killed around 1,400 people and injured thousands more.

অপশন আলোচনা:
ক) "The regime of the younger Assad was widely held responsible for a sarin gas attack in 2013 that killed around 1,400 people and injured thousands more."
- এই বাক্যটি সঠিকভাবে গঠিত। এখানে বলা হচ্ছে যে, "আল আসাদের শাসনামল ২০১৩ সালে একটি সারিন গ্যাস হামলার জন্য ব্যাপকভাবে দায়ী ছিল," এবং সেই হামলার ফলে ১,৪০০ জনের মৃত্যু এবং হাজার হাজার মানুষের আঘাত হয়েছিল।
- এই বাক্যটিতে কোনো বিভ্রান্তি নেই এবং modifier সঠিকভাবে ব্যবহৃত হয়েছে।

খ) "The regime of the younger Assad was widely held responsible for a sarin gas attack in 2013, killing around 1,400 people and injuring thousands more."
- এই বাক্যটি সঠিক। এখানে বলা হচ্ছে, "আল আসাদের শাসনামল ২০১৩ সালে একটি সারিন গ্যাস হামলার জন্য দায়ী ছিল, এবং সেই হামলার ফলে ১,৪০০ জন মারা গিয়েছিল এবং হাজার হাজার মানুষ আহত হয়েছিল।"
- এটি একটি যৌক্তিক এবং পরিষ্কার বাক্য, যেখানে modifier সঠিকভাবে ব্যবহৃত হয়েছে।

গ) "Widely held responsible for a sarin gas attack in 2013, the regime of the younger Assad killed around 1,400 people and injured thousands more."
- এই বাক্যটিতে misplaced modifier (ভুলভাবে সজ্জিত উপসর্গ) রয়েছে। এখানে "Widely held responsible for a sarin gas attack in 2013" শব্দগুচ্ছটি "the regime of the younger Assad"-কে উদ্দেশ্য করে, কিন্তু বাক্যের গঠন এমনভাবে করা হয়েছে যে, মনে হচ্ছে "আল আসাদের শাসনামল" ১,৪০০ জনকে হত্যা করেছে এবং হাজার হাজার মানুষকে আহত করেছে।
- বাস্তবে, শাসনামলকে দায়ী করা হয়েছে, তবে ভুলভাবে গঠন করার ফলে এটি এমন অনুভূতি দেয় যে, শাসনামলই হত্যাকাণ্ড ও আহতের জন্য দায়ী, যা সঠিক নয়।

ঘ) "The regime of the younger Assad, held widely responsible for a sarin gas attack in 2013, killed around 1,400 people and injured thousands more."
- এই বাক্যটি সঠিক। এখানে "held widely responsible for a sarin gas attack in 2013" উপসর্গটি "the regime of the younger Assad"-এর সাথে সঠিকভাবে সংযুক্ত করা হয়েছে, এবং এটি কোনো বিভ্রান্তি তৈরি করে না।
- এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে, শাসনামলটি হামলার জন্য দায়ী ছিল, এবং সেই হামলার ফলে ১,৪০০ জন মারা গিয়েছিল এবং হাজার হাজার মানুষ আহত হয়েছিল।

- সঠিক উত্তর:
গ) Widely held responsible for a sarin gas attack in 2013, the regime of the younger Assad killed around 1,400 people and injured thousands more.
- এই বাক্যটি ভুলভাবে সজ্জিত উপসর্গ (misplaced modifier) ব্যবহার করেছে।
৩১.
Select the sentence with the correct parallelism:
  1. The elder Assad launched the Hama Massacre, killing thousands, and to put down anti-government protests.
  2. The elder Assad launched the Hama Massacre, killing thousands, and putting down anti-government protests.
  3. The elder Assad launched the Hama Massacre, killing thousands, and to putting down anti-government protests.
  4. The elder Assad launched the Hama Massacre, killed thousands, and put down anti-government protests.
  5. None
সঠিক উত্তর:
The elder Assad launched the Hama Massacre, killing thousands, and putting down anti-government protests.
উত্তর
সঠিক উত্তর:
The elder Assad launched the Hama Massacre, killing thousands, and putting down anti-government protests.
ব্যাখ্যা
• The required answer is - The elder Assad launched the Hama Massacre, killing thousands, and putting down anti-government protests.

অপশন আলোচনা:
- ক) The elder Assad launched the Hama Massacre, killing thousands, and to put down anti-government protests.
- এই বাক্যে "killing" (gerund) এবং "to put down" (infinitive) ব্যবহৃত হয়েছে।
- এখানে parallelism ঠিকভাবে রক্ষা হয়নি কারণ দুটি ভিন্ন ধরনের গঠন একসাথে ব্যবহার করা হয়েছে (একটি gerund, আরেকটি infinitive)। ফলে, এটি ভুল।

- খ) The elder Assad launched the Hama Massacre, killing thousands, and putting down anti-government protests.
- এটি সঠিক বাক্য, কারণ এখানে দুটি gerund (killing এবং putting) ব্যবহৃত হয়েছে, যা parallelism বজায় রাখে।
- দুটি ক্রিয়া একই ধরনের গঠন ব্যবহার করে—"killing" এবং "putting"—এটি ভাষাগত দিক থেকে সঠিক।

গ) The elder Assad launched the Hama Massacre, killing thousands, and to putting down anti-government protests.
- এই বাক্যেও "killing" (gerund) এবং "to putting" (infinitive) ব্যবহৃত হয়েছে, যা parallelism-এর ভুল।
- "To putting" সঠিক নয়, এবং "putting" এর আগে "to" ব্যবহার করা হয়নি। তাই এটি ভুল।

ঘ) The elder Assad launched the Hama Massacre, killed thousands, and put down anti-government protests.
- এটি ভুল বাক্য, কারণ "launched" (past tense) এর সঙ্গে "killed" এবং "put down" (যা আবার past tense) ব্যবহার করা হয়েছে, কিন্তু parallelism ঠিক রাখা হয়নি। - এখানে ক্রিয়া গুলোর মধ্যে সামঞ্জস্য নেই।
- সবগুলো ক্রিয়া একে অপরের সঙ্গে অভিন্ন tense (যেমন: past tense বা present participle) হতে হবে।

- সঠিক উত্তর: খ) The elder Assad launched the Hama Massacre, killing thousands, and putting down anti-government protests.
- এখানে দুটি gerund ("killing" এবং "putting") ব্যবহৃত হয়েছে, যা parallelism-এর শর্ত পূর্ণ করে।
...................................
............................................
..................................................
• Parallelism:

- Parallelism in Bengali (or সামান্তরালতা) refers to the use of similar grammatical structures or syntactical patterns to create balance or rhythm in writing or speech. It is a rhetorical device that enhances clarity, elegance, and emphasis in language. By using parallel structure, writers or speakers can highlight similarities between ideas, making the text or speech more cohesive and easier to follow.

Examples of Parallelism in Bengali:
- অথবা/এবং ব্যবহার:
"সে খেলে, সে শিখে, সে হাসে।"
- (He plays, he learns, he laughs.)
- Here, the repetition of the verb forms "খেলে" (plays), "শিখে" (learns), and "হাসে" (laughs) in a parallel structure creates rhythm and emphasizes the actions.

- বাক্য গঠন:
- "আমি জানি, আমি বুঝি, আমি বিশ্বাস করি।"
- (I know, I understand, I believe.)
- The repetition of the verb "আমি" (I) followed by a verb in the same form, creates a balanced structure, making the sentence more powerful and unified.

- বৈসাদৃশ্যতা (Contrast):
- "সে বই পড়ে, আমি সিনেমা দেখি।"
- (He reads books, I watch movies.)
- Here, both parts of the sentence have the same structure, showing a contrast between two different actions.

- In these examples, the use of parallelism helps maintain balance, creates harmony between ideas, and makes the message more persuasive and memorable.
৩২.
Find the error in this sentence:
The Assads come from the minority Alawite sect and their rule were characterized by its exploitation of sectarian divisions.
  1. "were" should be "was"
  2. "Alawite" should be capitalized
  3. "sect" should be "sects"
  4. "characterized" should be "characterizing"
  5. No error
সঠিক উত্তর:
"were" should be "was"
উত্তর
সঠিক উত্তর:
"were" should be "was"
ব্যাখ্যা
• Incorrect: The Assads come from the minority Alawite sect and their rule were characterized by its exploitation of sectarian divisions.
• Correct: The Assads come from the minority Alawite sect and their rule were characterized by its exploitation of sectarian divisions.
- বাক্যটি ইংরেজিতে গঠনগতভাবে সঠিক নয়।
- মূল ভুলটি হলো "were" শব্দটি ব্যবহার করা হয়েছে যেখানে সঠিক শব্দ "was" হওয়া উচিত।
- কারণ এখানে "their rule" (তাদের শাসন) একটি একক বিষয়, এবং একক বিষয় হওয়ায় "was" ব্যবহার করতে হবে, "were" নয়।

অপশন বিশ্লেষণ:
ক) "were" should be "was"
- এটি সঠিক উত্তর। কারণ "their rule" একটি একক বিষয়, তাই "was" ব্যবহার করা উচিত। "were" একবচনে নয়, বহুবচনে ব্যবহৃত হয়।

খ) "Alawite" should be capitalized
- এটি ভুল নয়। "Alawite" শব্দটি একটি proper noun, এবং এটি সঠিকভাবে বড় হাতের অক্ষরে লেখা হয়েছে।

গ) "sect" should be "sects"
- এটি ভুল। "sect" একক সংখ্যার শব্দ, এবং এখানে একক সেক্টের কথা বলা হয়েছে, তাই "sects" (বহুবচন) ব্যবহারের প্রয়োজন নেই।

ঘ) "characterized" should be "characterizing"
- এটি ভুল। "characterized" একটি সঠিক verb যা পাসিভ ভয়ে ব্যবহার করা হয়েছে, যা এখানে সঠিক। "characterizing" ব্যবহার করলে তা অসম্পূর্ণ হয়ে যায় এবং বাক্যের অর্থও বদলে যাবে।

সঠিক উত্তর:
ক) "were" should be "was"

সঠিক বাক্যটি হবে:
"The Assads come from the minority Alawite sect and their rule was characterized by its exploitation of sectarian divisions."

এখানে "their rule" একক বিষয়, তাই "was" ব্যবহার করা হয়েছে।
৩৩.
Choose the grammatically correct sentence:
  1. Assad’s regime is responsible for both the Hama Massacre and the sarin gas attack.
  2. Assad’s regime is responsible both for the Hama Massacre and the sarin gas attack.
  3. Assad’s regime is responsible for both the Hama Massacre and for the sarin gas attack.
  4. Assad’s regime is responsible for both Hama Massacre and the sarin gas attack.
  5. None
সঠিক উত্তর:
Assad’s regime is responsible for both the Hama Massacre and the sarin gas attack.
উত্তর
সঠিক উত্তর:
Assad’s regime is responsible for both the Hama Massacre and the sarin gas attack.
ব্যাখ্যা
• The correct sentence is - ক) Assad’s regime is responsible for both the Hama Massacre and the sarin gas attack.

- এই বাক্যটি সঠিক।
- "responsible for" এর পর দুটি বিষয় (Hama Massacre এবং sarin gas attack) যুক্ত করা হয়েছে, এবং "both" এর ব্যবহারও সঠিক।
- এক্ষেত্রে, "both" শব্দটি দুটি বিষয়কে একসঙ্গে নির্দেশ করতে ব্যবহৃত হয়েছে এবং বাক্যের মধ্যে কোনো অপর্যাপ্ততা নেই।

অপশন আলোচনা:
খ) Assad’s regime is responsible both for the Hama Massacre and the sarin gas attack.
- এই বাক্যটি সঠিক, কিন্তু এর মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে। "responsible both for" এর ব্যবহার ভাষাগতভাবে গ্রাম্যাটিক্যালি ঠিক। তবে, এখানে "both" শব্দটি সরাসরি "responsible" এর আগে ব্যবহার করা হয়েছে, যা সাধারণভাবে কিছুটা অস্বাভাবিক মনে হতে পারে। তবে এটি মূল অর্থে কোনো ত্রুটি সৃষ্টি করে না।
- তাই, best answer হিসেবে "ক" অপশনই সঠিক।

গ) Assad’s regime is responsible for both the Hama Massacre and for the sarin gas attack.
- এটি অসামঞ্জস্যপূর্ণ। "responsible for" এর পর যখন "both" ব্যবহার করা হয়, তখন দ্বিতীয় অংশে আবার "for" ব্যবহার করা ভুল। তাই "for" দ্বিতীয়বার দেওয়ার প্রয়োজন নেই। এটি অস্পষ্ট বা অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি তৈরি করে।

ঘ) Assad’s regime is responsible for both Hama Massacre and the sarin gas attack.
- এই বাক্যটি ভুল। "both" শব্দটির পর article (the) দেওয়া উচিত ছিল, কারণ এখানে দুটি নির্দিষ্ট ঘটনা বা সশস্ত্র আক্রমণের কথা বলা হচ্ছে। "Hama Massacre" এবং "sarin gas attack" এর আগে "the" না থাকায় বাক্যটি অসম্পূর্ণ বা ভুল মনে হয়।

সঠিক উত্তর:
ক) Assad’s regime is responsible for both the Hama Massacre and the sarin gas attack.
৩৪.
একটি হীরার কোম্পানির মালিক চুরি রোধ করার জন্য তিন স্তর বিশিষ্ট সুরক্ষা গ্রহণ করলো, যেখানে হীরা পর্যন্ত পৌঁছাতে বা হীরা নিয়ে বের হতে একটি চোরকে তিন দরজার তিন জন দাড়োয়ানকে অতিক্রম করতে হয়। কৌশলে একটি চোর কোম্পানিতে ঢুকে কিছু হীরার রিং চুরি করে বের হওয়ার সময় প্রত্যেক দাড়োয়ানকে তার কাছে থাকা রিং-এর ১/২ অংশের চেয়ে ২টি বেশি রিং দিতে হলো। চোরটি একটি রিং নিয়ে পালালে, কতগুলো হীরার রিং চুরি করেছিল?
  1. ৩২ টি
  2. ২৪ টি
  3. ৪৮ টি
  4. ৩৬ টি
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
৩৬ টি
উত্তর
সঠিক উত্তর:
৩৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি হীরার কোম্পানির মালিক চুরি রোধ করার জন্য তিন স্তর বিশিষ্ট সুরক্ষা গ্রহণ করলো, যেখানে হীরা পর্যন্ত পৌঁছাতে বা হীরা নিয়ে বের হতে একটি চোরকে তিন দরজার তিন জন দাড়োয়ানকে অতিক্রম করতে হয়। কৌশলে একটি চোর কোম্পানিতে ঢুকে কিছু হীরার রিং চুরি করে বের হওয়ার সময় প্রত্যেক দাড়োয়ানকে তার কাছে থাকা রিং-এর ১/২ অংশের চেয়ে ২টি বেশি রিং দিতে হলো। চোরটি একটি রিং নিয়ে পালালে, কতগুলো হীরার রিং চুরি করেছিল?

সমাধান:
 ধরি,
সে হীরা চুরি করেছিল = ক টি

তাহলে, ১ম দাড়োয়ানকে দিল = (ক/২) + ২ = (ক + ৪)/২ টি
অবশিষ্ট থাকলো = ক - {(ক + ৪)/২} = (ক - ৪)/২ টি

২য় দাড়োয়ানকে দিল = {(ক - ৪)/৪} + ২ = (ক + ৪)/৪ টি
অবশিষ্ট রইলো = {(ক - ৪)/২} - {(ক + ৪)/৪} = (ক - ১২)/৪ টি

৩য় দাড়োয়ানকে দিল = {(ক - ১২)/৮} + ২ = (ক + ৪)/৮ টি
অবশিষ্ট রইলো = {(ক - ১২)/৪} - {(ক + ৪)/৮} = (ক - ২৮)/৮

প্রশ্নমতে,
(ক - ২৮)/৮ = ১
⇒ ক - ২৮ = ৮
⇒ ক = ৩৬
সুতরাং, সে ৩৬ টি হীরার রিং চুরি করেছিল।
৩৫.
যদি ক কে ৪ দ্বারা ভাগ করা হয়, ভাগশেষ ৩ হয়। ২ক কে ৪ দ্বারা ভাগ করা হলে, ভাগশেষ কত হবে?
  1. কোনটিই নয়
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ক কে ৪ দ্বারা ভাগ করা হয়, ভাগশেষ ৩ হয়। ২ক কে ৪ দ্বারা ভাগ করা হলে, ভাগশেষ কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
ক কে ৪ দ্বারা ভাগ করলে ভাগশেষ ৩ হয়।

তাহলে,
ক = ৪n + ৩ (n হলো কোনো পূর্ণসংখ্যা)
আবার ২ক = ২(৪n + ৩)
⇒ ২ক = ৮n + ৬

৮n + ৬ কে ৪ দ্বারা ভাগ করলে,
(৮n + ৬)/৪
= {৪(২ক + ২)}/৪
= ২ক + ২

সুতরাং, ২ক কে ৪ দ্বারা ভাগ করলে ভাগশেষ ২ হবে।
৩৬.
(log√27 + log8 - log√1000) ÷ log1.2 এর মান নির্ণয় করুন?
  1. 2
  2. 3/2
  3. 1/2
  4. 2/3
  5. 3
সঠিক উত্তর:
3/2
উত্তর
সঠিক উত্তর:
3/2
ব্যাখ্যা
প্রশ্ন: (log√27 + log8 - log√1000) ÷ log1.2 এর মান নির্ণয় করুন?

সমাধান:
(log√27 + log8 - log√1000) ÷ log1.2
= log(33)1/2 + log23 - log(103)1/2 ÷ log(12/10)
= log33/2 + log23 - log103/2 ÷ (log(22 × 3) - log10)
= (3/2)log3 + 3log2 – (3/2)log10 ÷ (2log2 + log3 - log10)
= {(3/2)(log3 + 2log2 - log10)} ÷ (2log2 + log3 - 1)
= {(3/2)(log3 + 2log2 - 1)} ÷ (2log2 + log3 - 1)
= 3/2
৩৭.
বিক্রয় করসহ একটি দ্রব্যের বিক্রয়মূল্য ৩০৮ টাকা। বিক্রয় করের হার ১০%। যদি দ্রব্যটি বিক্রয়ে দোকানদারের ১২% লাভ হয়, তবে দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ২৩০ টাকা
  2. ২২০ টাকা
  3. ২৫০ টাকা
  4. ২৬০ টাকা
  5. ২৪০ টাকা
সঠিক উত্তর:
২৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বিক্রয় করসহ একটি দ্রব্যের বিক্রয়মূল্য ৩০৮ টাকা। বিক্রয় করের হার ১০%। যদি দ্রব্যটি বিক্রয়ে দোকানদারের ১২% লাভ হয়, তবে দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
বিক্রয় কর ১০% হলে, কর সংযোজন মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা

কর সংযোজন মূল্য ১১০ টাকা হলে কর বাদে মূল্য = ১০০ টাকা
∴ কর সংযোজন মূল্য ১ টাকা হলে কর বাদে মূল্য = ১০০/১১০ টাকা
∴ কর সংযোজন মূল্য ৩০৮ টাকা হলে কর বাদে মূল্য = (১০০ × ৩০৮)/১১০ টাকা
= ২৮০ টাকা

১২% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ১২ = ১১২ টাকা

বিক্রয়মূল্য ১১২ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১১২ টাকা
∴ বিক্রয়মূল্য ২৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ২৮০)/১১২ টাকা
= ২৫০ টাকা
৩৮.
একটি পার্টিতে মহিলা ও পুরুষের অনুপাত ৩ : ২। যদি আরও ২০ জন পুরুষ পার্টিতে যোগ দেয় তাহলে অনুপাতটি উল্টে যাবে। পার্টিতে কতজন মহিলা ছিল?
  1. ২০ জন
  2. ১৮ জন
  3. ২৪ জন
  4. ২২ জন
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
২৪ জন
উত্তর
সঠিক উত্তর:
২৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পার্টিতে মহিলা ও পুরুষের অনুপাত ৩ : ২। যদি আরও ২০ জন পুরুষ পার্টিতে যোগ দেয় তাহলে অনুপাতটি উল্টে যাবে। পার্টিতে কতজন মহিলা ছিল?

সমাধান:
ধরি,
পার্টিতে মহিলা ও পুরুষের সংখ্যা যথাক্রমে ৩ক এবং ২ক।

প্রশ্নমতে,
৩ক/(২ক + ২০) = ২/৩
⇒ ৯ক = ৪ক + ৪০
⇒ ৫ক = ৪০
∴ ক = ৮

অতএব, মহিলার সংখ্যা ছিল = (৩ × ৮) = ২৪ জন
৩৯.
আবির একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য বাবুলের দ্বিগুণ বা কবিরের তিনগুন সময় নেয়। তারা একত্রে ২ দিন কাজ করলে কাজটি শেষ করতে পারে। তাহলে বাবুল কতদিনে কাজটি করতে পারে?
  1. ৪ দিন
  2. ৬ দিন
  3. ৮ দিন
  4. ১০ দিন
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
৬ দিন
উত্তর
সঠিক উত্তর:
৬ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: আবির একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য বাবুলের দ্বিগুণ বা কবিরের তিনগুন সময় নেয়। তারা একত্রে ২ দিন কাজ করলে কাজটি শেষ করতে পারে। তাহলে বাবুল কতদিনে কাজটি করতে পারে?

সমাধান:
ধরি,
আবির সময় নেয় = ক দিন
বাবলু সময় নেয় = ক/২ দিন
কবির সময় নেয় = ক/৩ দিন

প্রশ্নমতে,
(১/ক) + (২/ক) + (৩/ক) = ১/২
⇒ (১ + ২ + ৩)/ক = ১/২
⇒ ৬/ক = ১/২
⇒ ক = ১২

∴ কাজটি শেষ করতে বাবলু সময় নেয় = ১২/২ = ৬ দিন
৪০.
একটি বাগানে ক টি গাছ এবং খ টি দোয়েল পাখি আছে। যদি প্রতিটি দোয়েল ১টি করে গাছে বসে তবে ১টি দোয়েল উড়তে থাকে। যদি প্রতি গাছে ২টি করে দোয়েল বসে তাহলে ১টি গাছে দোয়েল বসেনা বা খালি থাকে। গাছ ও দোয়েলের সংখ্যা যথাক্রমে-
  1. ৩ এবং ৪
  2. ৪ এবং ৫
  3. ৫ এবং ৬
  4. ৬ এবং ৭
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
৩ এবং ৪
উত্তর
সঠিক উত্তর:
৩ এবং ৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাগানে ক টি গাছ এবং খ টি দোয়েল পাখি আছে। যদি প্রতিটি দোয়েল ১টি করে গাছে বসে তবে ১টি দোয়েল উড়তে থাকে। যদি প্রতি গাছে ২টি করে দোয়েল বসে তাহলে ১টি গাছে দোয়েল বসেনা বা খালি থাকে। গাছ ও দোয়েলের সংখ্যা যথাক্রমে-

সমাধান:
প্রশ্নমতে,
ক + ১ = খ
এবং, ২(ক - ১) = খ
⇒ ২ক - ২ = ক + ১
∴ ক = ৩
এবং  খ = ৩ + ১ = ৪
৪১.
১৫ জন ব্যক্তির গড় বয়স ২৮ বছর। তাদের মধ্যে দুইজন ব্যক্তির বয়সের গড় ৫৪ বছর। তাহলে বাকি ১৩ জন ব্যক্তির বয়সের গড় কত হবে?
  1. ২৮ বছর
  2. ২৬ বছর
  3. ২৯ বছর
  4. ২৪ বছর
  5. ২৫ বছর
সঠিক উত্তর:
২৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন ব্যক্তির গড় বয়স ২৮ বছর। তাদের মধ্যে দুইজন ব্যক্তির বয়সের গড় ৫৪ বছর। তাহলে বাকি ১৩ জন ব্যক্তির বয়সের গড় কত হবে?

সমাধান:
১৫ জন ব্যক্তির মোট বয়স = (২৮ × ১৫) = ৪২০ বছর
দুইজন ব্যক্তির মোট বয়স (৫৪ × ২) = ১০৮ বছর

∴ ১৩ জন ব্যক্তির মোট বয়স = (৪২০ - ১১০) বছর = ৩১২ বছর
∴ ১৩ জন ব্যক্তির বয়সের গড় = (৩১২/১৩) বছর = ২৪ বছর
৪২.
২৪ সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি কোণকের ভূমির ব্যাস ১৪ সে.মি. হলে এর তীর্যক উচ্চতার দৈর্ঘ্য কত?
  1. ২৩ সে.মি.
  2. ২৫ সে.মি.
  3. ২৮ সে.মি.
  4. ২৯ সে.মি.
  5. ৩১ সে.মি.
সঠিক উত্তর:
২৫ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪ সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি কোণকের ভূমির ব্যাস ১৪ সে.মি. হলে এর তীর্যক উচ্চতার দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
উচ্চতা, h = ২৪ সে.মি.
এবং ব্যাসার্ধ, r = ১৪/২ = ৭ সে.মি

অতএব, কোণকের তীর্যক উচ্চতা L = √(h + r) সে.মি.
= √(২৪ + ৭) সে.মি.
= √(৫৭৬ + ৪৯) সে.মি.
= √৬২৫ সে.মি.
= ২৫ সে.মি.
৪৩.
একটি ত্রিভুজাকৃতি কক্ষের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৫ মি. ১২ মি. ১৩ মি. হলে এর ক্ষেত্রফল কত?
  1. ৫০ বর্গমিটার
  2. ৪৫ বর্গমিটার
  3. ৬০ বর্গমিটার
  4. ৩০ বর্গমিটার
  5. ৬৫ বর্গমিটার
সঠিক উত্তর:
৩০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৩০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি কক্ষের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৫ মি. ১২ মি. ১৩ মি. হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি, বাহুগুলোর দৈর্ঘ্য a = ৫ মি. B = ১২ মি. C = ১৩ মি.
পরিসীমা, ২s = (৫ + ১২ + ১৩) মি.
বা, s = ৩০/২ মি. = ১৫ মি.

আমরা জানি,
ক্ষেত্রফল = √{s(s - a) (s - b) (s - c)}
= √{১৫ (১৫ - ৫) (১৫ - ১২) (১৫ - ১৩)} বর্গমিটার
= √{১৫ × ১০ × ৩ × ২} বর্গমিটার
= √{৯০০} বর্গমিটার
= ৩০ বর্গমিটার
৪৪.
তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের ৭৫%। দশক স্থানের অঙ্কটি শতক স্থানের অঙ্কের চেয়ে ১ বেশি। দশক ও শতক স্থানের অঙ্কদ্বয়ের সমষ্টি ১৫ হলে, সংখ্যাটি কত?
  1. ৭৯৫
  2. ৬৮৭
  3. ৭৮৬
  4. ৫৮৭
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
৭৮৬
উত্তর
সঠিক উত্তর:
৭৮৬
ব্যাখ্যা
প্রশ্ন: তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের ৭৫%। দশক স্থানের অঙ্কটি শতক স্থানের অঙ্কের চেয়ে ১ বেশি। দশক ও শতক স্থানের অঙ্কদ্বয়ের সমষ্টি ১৫ হলে, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
শতক স্থানীয় অঙ্ক = ক
দশক স্থানীয় অঙ্ক = ক + ১
একক স্থানীয় অঙ্ক = (৭৫/১০০) × (ক + ১)
= ৩ক + ৩/৪

প্রশ্নমতে,
ক + ১ + ক = ১৫
⇒ ২ক = ১৪
⇒ ক = ৭

তাহলে,
শতক স্থানীয় অঙ্ক = ৭
দশক স্থানীয় অঙ্ক = ৭ + ১ = ৮
একক স্থানীয় অঙ্ক = {(৩ × ৭) + ৩}/৪ = ৬
∴ সংখ্যাটি = ৭৮৬
৪৫.
কমলার দাম ৮% কমে যাওয়ায় ৫০০ টাকায় পূর্বাপেক্ষা ১ হালি কমলা বেশি পাওয়া যায়। এক ডজন কমলার বর্তমান মূল্য কত?
  1. ১৪০ টাকা
  2. ১৩০ টাকা
  3. ১২০ টাকা
  4. ১৫০ টাকা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
১২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কমলার দাম ৮% কমে যাওয়ায় ৫০০ টাকায় পূর্বাপেক্ষা ১ হালি কমলা বেশি পাওয়া যায়। এক ডজন কমলার বর্তমান মূল্য কত?

সমাধান:
কমলার দাম ৮% কমে যাওয়ায়,
১০০ টাকায় কমে = ৮ টাকা
১ টাকায় কমে = ৮/১০০ টাকা
৫০০ টাকায় কমে = (৮ × ৫০০)/১০০ টাকা
= ৪০ টাকা

শর্তমতে, ৪০ টাকায় পাওয়া যায় ১ হালি বা ৪টি কমলা।
∴ ১ টি কমলার দাম = ৪০/৪ = ১০ টাকা
∴ ১২টি কমলার দাম = ১২ × ১০ = ১২০ টাকা
৪৬.
a2 - √5a + 1= 0 হলে, a2 + (1/a2) এর মান কত?
  1. 1
  2. 2
  3. 1/2
  4. 2/3
  5. None
সঠিক উত্তর:
None
উত্তর
সঠিক উত্তর:
None
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - √5a + 1= 0 হলে, a2 + (1/a2) এর মান কত?

সমাধান:
a2 - √5a + 1= 0
⇒ a2 + 1 = √5a
⇒ (a2/a) + (1/a) = √5a/a
⇒ a + (1/a) = √5

এখন,
a2 + (1/a2) = {a + (1/a)}2- 2 ⋅ a ⋅ (1/a)
= (√5)2 - 2
= 5 - 2
= 3
৪৭.
একটি পরীক্ষায় বালিকাদের পাশ নম্বর এবং বালকদের পাশ নম্বর যথাক্রমে ৩৫% এবং ৪০%। একজন বালক ৪৮৩ নম্বর পেয়েও ১১৭ নম্বরের জন্য ফেল করলো। বালিকাদের পাশ নম্বর কত?
  1. ৫১৫
  2. ৫২৫
  3. ৫৩০
  4. ৫৩৫
  5. ৫৪০
সঠিক উত্তর:
৫২৫
উত্তর
সঠিক উত্তর:
৫২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পরীক্ষায় বালিকাদের পাশ নম্বর এবং বালকদের পাশ নম্বর যথাক্রমে ৩৫% এবং ৪০%। একজন বালক ৪৮৩ নম্বর পেয়েও ১১৭ নম্বরের জন্য ফেল করলো। বালিকাদের পাশ নম্বর কত?

সমাধান:
ধরি,
মোট নম্বর = ক
তাহলে, বালিকাদের পাশ নম্বর = ৩৫ক/১০০ = ৭ক/২০
বালকের পাশ নম্বর = ৪৮৩ + ১১৭ = ৬০০

প্রশ্নমতে,
৪০ক/১০০ = ৬০০
⇒ ৪০ক = ৬০০০০
∴ ক = ১৫০০

∴ বালিকাদের পাশ নম্বর = (৭ × ১৫০০)/২০ = ৫২৫
৪৮.
একটি সংখ্যাকে ৫৫৫ এবং ৪৪৫ এর যোগফল দ্বারা ভাগ করলে ভাগফল, দুটি সংখ্যার পার্থক্যের দ্বিগুণ হয় এবং ভাগশেষ ৩০ পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ২২০৩০
  2. ১২২০
  3. ১২৫০
  4. ২২০০৩০
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
২২০০৩০
উত্তর
সঠিক উত্তর:
২২০০৩০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যাকে ৫৫৫ এবং ৪৪৫ এর যোগফল দ্বারা ভাগ করলে ভাগফল, দুটি সংখ্যার পার্থক্যের দ্বিগুণ হয় এবং ভাগশেষ ৩০ পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
যোগফল =  ৫৫৫ + ৪৪৫ = ১০০০
ভাগফল = ২(৫৫৫ - ৪৪৫) = ২২০

∴ সংখ্যাটি = (২২০ × ১০০০) + ৩০
= ২২০০০০ + ৩০
= ২২০০৩০
৪৯.
এক ব্যক্তি ৩০ ঘণ্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেন। যাত্রাপথের অর্ধেক দূরত্ব তিনি ২১ কি.মি./ঘণ্টা এবং বাকী অর্ধেক দূরত্ব ২৪ কি.মি./ঘণ্টা গতিতে চলেন। মোট দূরত্ব কত ছিল?
  1. ৬৯৪ কি.মি.
  2. ৬৭৫ কি.মি.
  3. ৬৮৮ কি.মি.
  4. ৬৭২ কি.মি.
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
৬৭২ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
৬৭২ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ৩০ ঘণ্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেন। যাত্রাপথের অর্ধেক দূরত্ব তিনি ২১ কি.মি./ঘণ্টা এবং বাকী অর্ধেক দূরত্ব ২৪ কি.মি./ঘণ্টা গতিতে চলেন। মোট দূরত্ব কত ছিল?

সমাধান:
ধরি,
দূরত্ব = ক কি.মি.
ব্যক্তিটি ৩০ ঘণ্টায় ক দূরত্ব অতিক্রম করেন।
যাত্রাপথের অর্ধেক দূরত্ব অতিক্রম করতে সময় লাগে = অর্ধেক দূরত্ব/যাত্রাপথের অর্ধেক দূরত্ব যাওয়ার গতিবেগ
= (ক/২)/২১
= ক/৪২ ঘণ্টা

যাত্রাপথের বাকি অর্ধেক দূরত্ব অতিক্রম করতে সময় লাগে = বাকি অর্ধেক দূরত্ব/যাত্রাপথের বাকি অর্ধেক দূরত্ব যাওয়ার গতিবেগ
= (ক/২)/২৪
= ক/৪৮ ঘণ্টা

প্রশ্নমতে,
ক/৪২ + ক/৪৮ = ৩০
⇒ (৮ক + ৭ক)/৩৩৬ = ৩০
⇒ ১৫ক = ৩০ × ৩৩৬
∴ ক = ৬৭২ কি.মি.
৫০.
একটি বিজোড় পূর্ণ সংখ্যার পাঁচ গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার তিন গুণ যোগ করলে ৬২ হয়। প্রথম বিজোড় সংখ্যাটি কত?
  1. ১১
  2. ১৩
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিজোড় পূর্ণ সংখ্যার পাঁচ গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার তিন গুণ যোগ করলে ৬২ হয়। প্রথম বিজোড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি = ক
তাহলে, পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যা = ক + ২

প্রশ্নমতে,
৫ক + ৩(ক + ২) = ৬২
⇒ ৫ক + ৩ক + ৬ = ৬২
⇒ ৮ক = ৬২ - ৬
⇒ ৮ক = ৫৬
∴ ক = ৭
৫১.
একটি ব্যবসায়ে A, B এবং C তিনজন অংশীদার। তারা সবাই মিলে মোট ১৪০০০ টাকা বিনিয়োগ করলো। বছর শেষে A ৩৩৭.৫০ টাকা, B ১১২৫ টাকা এবং C ৬৩৭.৫ টাকা মুনাফা পেলো। B এবং A এর বিনিয়োগের পার্থক্য কত?
  1. ৪০৫৬ টাকা
  2. ৪৮৯০ টাকা
  3. ৫০৩৬ টাকা
  4. ৫২৫০ টাকা
  5. ৬৪২৮ টাকা
সঠিক উত্তর:
৫২৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫২৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যবসায়ে A, B এবং C তিনজন অংশীদার। তারা সবাই মিলে মোট ১৪০০০ টাকা বিনিয়োগ করলো। বছর শেষে A ৩৩৭.৫০ টাকা, B ১১২৫ টাকা এবং C ৬৩৭.৫ টাকা মুনাফা পেলো। B এবং A এর বিনিয়োগের পার্থক্য কত?

সমাধান:
A, B এবং C এর বিনিয়োগের অনুপাত = A, B এবং C এর লাভের অনুপাত
= ৩৩৭.৫০ : ১১২৫ : ৬৩৭.৫
= ৯ : ৩০ : ১৭
 
∴ যোগফল = (৯ + ৩০ + ১৭) = ৫৬

এখন,
A এর বিনিয়োগ = {১৪০০০ × (৯/৫৬)} = ২২৫০ টাকা
B এর বিনিয়োগ = {১৪০০০ × (৩০/৫৬)} = ৭৫০০ টাকা

∴ A এবং B এর বিনিয়োগের পার্থক্য = (৭৫০০ - ২২৫০) টাকা
= ৫২৫০ টাকা
৫২.
’দি আল্টিমেট ফেইট অফ দি ইউনিভার্স’ বইটির লেখক কে?
  1. কাজী মোতাহার হোসেন
  2. জামাল নজরুল ইসলাম
  3. কুদরত-ই-খুদা
  4. আ ফ ম ইউসুফ হায়দার
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
জামাল নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
জামাল নজরুল ইসলাম
ব্যাখ্যা
 বিজ্ঞানী প্রফেসর জামাল নজরুল ইসলাম:
- বিশ্বখ্যাত বিজ্ঞানী প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম। পেশাগতভাবে তিনি ছিলেন একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, এবং তাঁর গবেষণার ক্ষেত্র ছিল আপেক্ষিকতা, বিশ্বতত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্ব।
- আইনষ্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব, কোয়ান্টাম মেকানিক্স, কসমোলজি ও মহাবিশ্বের সৃষ্টি তত্ত্বের মতো জটিল বিষয় নিয়ে করেছেন মৌলিক গবেষণা।
- তিনি ১৯৩৯ সালের ২৪শে ফেব্রুয়ারি ঝিনাইদহে জন্মগ্রহণ করেন।
- ১৯৮৩ সালে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত তাঁর বই ’দি আল্টিমেট ফেইট অফ দি ইউনিভার্স’ বিশ্বব্যাপী প্রশংসিত হয়।
- বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা ভাষায় তাঁর সবচেয়ে বিখ্যাত বই ⎯ 'কৃষ্ণগহ্বর’ (ব্ল্যাক হোল)।
- তাঁর গবেষণা আইনস্টাইন-পরবর্তী মহাবিশ্ব গবেষণায় বিরাট অবদান রেখেছে।
- সৌরজগতের বিভিন্ন গ্রহ কখনো এক সরলরেখায় এলে পৃথিবীর ওপর তার প্রভাব পড়বে কি না, তা নিয়ে কাজ করেছেন তিনি।

উল্লেখ্য,
- ২০০০ সালে তিনি বাংলাদেশ সরকার কর্তৃক ’একুশে পদকে’ ভূষিত হন।
- ২০১৩ সালের ১৬ই মার্চ চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

উৎস: i) বাংলাপিডিয়া।
          ii) ২৪ ফেব্রুয়ারি ২০১৬, প্রথম আলো।
৫৩.
কোন দেশ ঘূর্ণিঝড় 'ফেনজল' এর নামকরণ করেন?
  1. লাওস
  2. ভিয়েতনাম
  3. মিশর
  4. সৌদি আরব
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা
ঘূর্ণিঝড় 'ফেনজল':
- ঘূর্ণিঝড় ‘ফেনজল’ নামকরণ করেছে 'সৌদি আরব'।
- বর্ষা–পরবর্তী মৌসুমে বঙ্গোপসাগরে তৈরি হওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড় হচ্ছে ‘ফেনজল’।
- দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে 'ফেনজল'।
- ৩০ নভেম্বর, ২০২৪ সন্ধ্যার মধ্যে ভারতের তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘ফেনজল’।
- চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত ছিল ঐসময়।
- উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছিল।

উৎস: আনন্দবাজার পত্রিকা, প্রথম আলো।
৫৪.
মুজিবনগর সরকারের কৃষিমন্ত্রী কে ছিলেন?
  1. এএইচএম কামরুজ্জামান
  2. এম মনসুর আলী
  3. তাজউদ্দিন আহমেদ
  4. সৈয়দ নজরুল ইসলাম
  5. খন্দকার মুশতাক আহমেদ
সঠিক উত্তর:
এএইচএম কামরুজ্জামান
উত্তর
সঠিক উত্তর:
এএইচএম কামরুজ্জামান
ব্যাখ্যা
মুজিবনগর সরকার:
- মুক্তিযুদ্ধকালীন গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ স্বাধীন বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত।
- মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। 
- মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল। 
- এ শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। 

- মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলের - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি - সৈয়দ নজরুল ইসলাম।
- প্রধানমন্ত্রী - তাজউদ্দিন আহমেদ।
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী - এম মনসুর আলী।
- পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী - খন্দকার মুশতাক আহমেদ।
- স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী : এএইচএম কামরুজ্জামান।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এস এস এইচ এল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫.
কোনটি জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা?
  1. UNHCR
  2. UNRAW
  3. UNRWA
  4. UNPLO
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
UNRWA
উত্তর
সঠিক উত্তর:
UNRWA
ব্যাখ্যা
UNRWA:
- জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East, UNRWA)।
- এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা এবং তাদের মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ করে থাকে।
UNRWA পাঁচটি অঞ্চলে কাজ করে:
১. জর্ডান,
২. লেবানন,
৩. সিরিয়া,
৪. প্যালেস্টাইন (গাজা এবং পশ্চিম তীর),
৫. ইসরায়েল।

উৎস: UNRWA এর ওয়েবসাইট।
৫৬.
‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’ গানটির শিল্পী কে ছিলেন?
  1. গোবিন্দ হালদার
  2. আব্দুল জব্বার
  3. আব্দুল হাদী
  4. আপেল মাহমুদ
  5. আলতাফ মাহমুদ
সঠিক উত্তর:
আপেল মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
আপেল মাহমুদ
ব্যাখ্যা
মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’ গানটি দারুণভাবে প্রেরণা জুগিয়েছিল মুক্তিযোদ্ধাদের।
- ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার গোবিন্দ হালদার।
- গানটির শিল্পী আপেল মাহমুদ।
- ‘জয়বাংলার গান’ রূপে পরিচিত গোবিন্দ হালদারের সঙ্গীতগুলো 'স্বাধীন বাংলা বেতার কেন্দ্র' থেকে প্রচারিত হত।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন, বাংলাপিডিয়া।
৫৭.
SALT চুক্তি হয়েছিলো কোন দেশগুলোর মধ্যে?
  1. যুক্তরাষ্ট্র ও চীন
  2. যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়ন
  3. চীন ও সোভিয়েত ইউনিয়ন
  4. যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
  5. যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা
SALT:
- SALT-এর পূর্ণরূপ: Strategic Arms Limitation Talks।
- আলোচ্য বিষয়: কৌশলগত অস্ত্র সীমাবদ্ধতা।
- এই আলোচনা শুরু হয়েছিল ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে।
- আলোচনার সময়: ১৯৬৯ সাল।
- পক্ষ: যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন।
- দুইটি চুক্তি স্বাক্ষরিত হয় যা SALT-I ও SALT-II নামে পরিচিত।
- SALT-I চুক্তি স্বাক্ষরিত হয়েছিল: ২৬ মে, ১৯৭২ সালে।
- SALT-II চুক্তি স্বাক্ষরিত হয়েছিল: ১৮ জুন, ১৯৭৯ সালে।
- এই আলোচনার সূত্র ধরেই Anti-Ballistii Missile Treaty স্বাক্ষরিত হয়েছিল।
- এই চুক্তি অনুযায়ী কৌশলগত যত পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র আছে, তা 'ফ্রিজ' করা হয়।
- এতে করে কোনো পক্ষ আর তার সংখ্যা বাড়াতে পারে না।
- এর মাধ্যমে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সংখ্যাও নির্ধারণ করে দেওয়া হয়।

উৎস: Arms Control Association ওয়েবসাইট।
৫৮.
বাংলাদেশ 'বিশ্ব পরমানু ক্লাব'-এর সদস্য হয় কবে?
  1. ৪ নভেম্বর, ২০১৬
  2. ৪ নভেম্বর, ২০১৮
  3. ৪ নভেম্বর, ২০২২
  4. ৪ নভেম্বর, ২০২৩
  5. ৪ নভেম্বর, ২০১৭
সঠিক উত্তর:
৪ নভেম্বর, ২০১৭
উত্তর
সঠিক উত্তর:
৪ নভেম্বর, ২০১৭
ব্যাখ্যা
বাংলাদেশের বিভিন্ন সংস্থার সদস্যপদ লাভ: 
কমনওয়েলথ(৩৪ তম) - ১৮ এপ্রিল, ১৯৭২।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) - ১৭ মে, ১৯৭২ (UN ভুক্ত প্রথম সংস্থা)।
ILO - ২২ জুন, ১৯৭২।
IMF, বিশ্ব ব্যাংক - ১৭ আগস্ট, ১৯৭২।
UNESCO - ২৭ অক্টোবর, ১৯৭২।
FAO - ১২ নভেম্বর, ১৯৭৩।
NAM - ১৯৭৩ সালে।
OIC - ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪।
জাতিসংঘ - ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪।
CIRDAP - ৮ এপ্রিল, ১৯৮৭।
WTO - ১ জানুয়ারি, ১৯৯৫।
বিশ্ব পরমানু ক্লাব - ৪ নভেম্বর, ২০১৭।

উৎস: সংস্থাগুলোর ওয়েবসাইট, জাতীয় তথ্য বাতায়ন, বাংলাপিডিয়া।
৫৯.
এশিয়ার কোন দেশটি N-11 এর অন্তর্ভুক্ত নয়?
  1. বাংলাদেশ
  2. শ্রীলংকা
  3. পাকিস্তান
  4. ভিয়েতনাম
  5. খ ও গ
সঠিক উত্তর:
শ্রীলংকা
উত্তর
সঠিক উত্তর:
শ্রীলংকা
ব্যাখ্যা
N-11 (Next Eleven): 
- N-11 হলো একটি গ্রুপ, যা বিশ্বব্যাপী উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত ১১টি দেশের সমষ্টি।
- এই ১১টি দেশ ভবিষ্যতে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম বলে মনে করা হয়।
- এই ধারণাটি প্রথম প্রকাশিত হয়েছিল মার্কিন বিনিয়োগ ব্যাংক Goldman Sachs-এর ২০০৫ সালের একটি প্রতিবেদনে, যেখানে উল্লেখ করা হয় যে এই দেশগুলি ২০৫০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হতে পারে, পরবর্তী দশকগুলোতে তাদের অর্থনৈতিক শক্তি ও প্রভাব ব্যাপকভাবে বাড়তে পারে।
- প্রাথমিক ধারণা দেয় : Jim O'Neil.
- দেশ সমূহ: 
- বাংলাদেশ,
- UAE,
- চীন,
- ভারত,
- ইন্দোনেশিয়া,
- মিশর,
- কিরগিজস্তান,
- মেক্সিকো,
- নাইজিরিয়া,
- পাকিস্তান,
- ভিয়েতনাম।

উৎস: investopedia.
৬০.
বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি?
  1. Bangladesh Bank
  2. IDRA
  3. MRA
  4. BSEC
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
Bangladesh Bank
উত্তর
সঠিক উত্তর:
Bangladesh Bank
ব্যাখ্যা
 Regulatory authorities:
- মুদ্রাবাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক।
- বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হলো IDRA(Insurance Development and Regulatory Authority)।
- ক্ষুদ্রঋণ এর সাথে জড়িত সংস্থাগুলোর নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হলো MRA(microcredit regulatory authority)।
- বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান নাম BSEC(Bangladesh Securities and Exchange  Commission)।

এছাড়া,
- বাংলাদেশ ব্যাংক অর্ডার-১৯৭২ এর অধীনে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।
- প্রধান কার্যালয় ব্যতীত এর আরও দশটি শাখা রয়েছে।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর আ ন ম হামিদুল্লাহ। 
- বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল ৪ বছর।
- বাংলাদেশ ব্যাংক এর ১৩ তম গভর্নর ড. আহসান এইচ মনসুর।
- তিনি ১৪ আগস্ট, ২০২৪ থেকে দায়িত্বপ্রাপ্ত।
- ১২ তম গভর্নর ছিলেন আব্দুর রউফ তালুকদার।
- সবচেয়ে বেশি সময় গভর্নর ছিলেন ৩য় গভর্নর মো. নুরুল ইসলাম।

উৎস: অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট, বাংলাদেশ ব্যাংক এর ওয়েবসাইট।
৬১.
SDG-এর কত নং লক্ষ্যমাত্রায় সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানির কথা উল্লেখ আছে?
  1. ১১ নং
  2. ৫ নং
  3. ৬ নং
  4. ৭ নং
  5. ৯ নং
সঠিক উত্তর:
৭ নং
উত্তর
সঠিক উত্তর:
৭ নং
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১. দারিদ্র্য নির্মূল।
২. ক্ষুধামুক্তি।
৩. সুস্বাস্থ।
৪. মানসম্মত শিক্ষা।
৫. লিঙ্গ সমতা।
৬. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০. বৈষম্য হ্রাস।
১১. টেকসই শহর ও জনগণ।
১২. পরিমিত ভোগ ও উৎপান।
১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪. সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫. স্থলভাগের জীবন।
১৬. শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭. অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

উৎস: SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৬২.
দেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় হয় কবে?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৮ সালে
  5. ১৯৮১ সালে
সঠিক উত্তর:
১৯৭৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৪ সালে
ব্যাখ্যা
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি:
- ১৯৭৪ সালে দেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয়।
- জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ময়মনসিংহ জেলায় অবস্থিত।
- এটি ১৯৭৮ সালে 'মৌলিক শিক্ষা একাডেমি' নামে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৫ সালে এটির নামকরণ করা হয় 'জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি'।
- এখানে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
- এই প্রতিষ্ঠান প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করে থাকে।
- ১৯৯০ সালের ১৩ ফেব্রুয়ারি বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন প্রণীত হয়।
- এই আইনের অধীনে ১৯৯২ সালের ১ জানুয়ারি দেশের ৬৮টি উপজেলায় এবং ১ জানুয়ারি ১৯৯৩ সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন চালু হয়।

উৎস: জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ওয়েবসাইট।
৬৩.
'Wolf Warrior Diplomacy' কোন দেশের কূটনৈতিক কৌশল?
  1. রাশিয়া
  2. চীন
  3. জাপান
  4. যুক্তরাষ্ট্র
  5. ভারত
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
Wolf Warrior Diplomacy:
- মূলত ‘র‍্যাম্বো’ স্টাইলের চীনা চলচ্চিত্র ‘উলফ ওরিয়র-২’ থেকে ‘নেকড়ে যোদ্ধা পরিভাষাটি ধার করা হয়েছে।
- নতুন বিদেশি নিষেধাজ্ঞার মোকাবিলায় ‘নেকড়ে যোদ্ধা’ কূটনীতি শুরু করে দিয়েছে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীন।
- মার্কিন চাপে জি-৭ দেশগুলো যাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে না পারে, তা নিশ্চিত করতেই নতুন পথ বেছে নিয়েছে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশটি।
- চীনের ‘নেকড়ে যোদ্ধা’ কূটনীতি প্রথম শুরু করেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
- শি জিনপিংয়ের অভিনব কূটনৈতিক দর্শন থেকে এই পরিভাষাটি বেছে নেয়া হয়েছে।
- নিজের মর্যাদা বাড়াতে ও ক্ষমতাকে আরও পাকাপোক্তে কৌশলের অংশ হিসেবে চীনাদের জাতীয়তাবাদী অনুভূতি শক্তিশালী করতে শি জিনপিং এমন কৌশল নিয়েছেন।

এছাড়া,
- ভেক্সিন ডিপ্লোমেসিও চীনের একটি কূটনীতি।
- Debt Trap চীনের একটি অর্থনৈতিক কূটনীতি।
- বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ চীনের একটি প্রকল্প যার মাধ্যমে এশিয়া ও আফ্রিকার দেশগুলোকে একত্র করার কৌশল।

তথ্যসূত্র:- কালের কণ্ঠ এবং সময় নিউজ।
৬৪.
'প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ' এর বর্তমান নাম কী?
  1. বাংলাদেশ উন্নয়ন গ্রুপ
  2. বাংলাদেশ এইড ফোরাম
  3. বাংলাদেশ উন্নয়ন কমিটি
  4. বাংলাদেশ উন্নয়ন ফোরাম
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
বাংলাদেশ উন্নয়ন ফোরাম
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ উন্নয়ন ফোরাম
ব্যাখ্যা
BDF:
- Bangladesh Development Forum.
- বাংলাদেশ উন্নয়ন ফোরাম হলো বাংলাদেশের উন্নয়ন সহযোগী বা দাতাদের একটি ফোরাম।
- এটি ১৯৭৪ সালে গঠিত হয়।
- বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা হলো- বিশ্বব্যাংক। 
- শুরুতে এটির নাম ছিলো বাংলাদেশ এইড গ্রুপ(Bangladesh Aid Group)।
- ১৯৯৭ সালে এর নাম হয় 'প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ' এবং ২০০২ সালে এর নামকরণ করা হয় 'বাংলাদেশ উন্নয়ন ফোরাম'। 
- প্রথমদিকে এই সংস্থার বৈঠক প্যারিসে অনুষ্ঠিত হলেও ২০০৩ সাল থেকে এর বৈঠক নিয়মিতভাবে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।

উৎস: ইআরডি ওয়েবসাইট।
৬৫.
'সেদনায়া কারাগার' কোন দেশে অবস্থিত?
  1. লিবিয়া
  2. ইসরায়েল
  3. রাশিয়া
  4. সিরিয়া
  5. মিশর
সঠিক উত্তর:
সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
সিরিয়া
ব্যাখ্যা
সেদনায়া কারাগার (Sednaya Prison):
- সেদনায়া কারাগার সিরিয়া-তে অবস্থিত একটি কারাগার।
- এটি দামেস্ক শহরের উত্তরে অবস্থিত এবং সিরিয়ার সবচেয়ে আতঙ্কজনক কারাগারগুলোর একটি হিসেবে পরিচিত।
- আসাদ সরকার বিদ্রোহীদের এই কারাগারে বন্দী করে রাখতেন।
- ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই কারাগারের কার্যকলাপ আরও তীব্র হয়ে ওঠে।

উৎস: ব্রিটানিকা, প্রথম আলো।
৬৬.
শিশু কিশোর বিকাশ ও সংস্কৃতি চর্চা কেন্দ্র 'নন্দন কানন' এর প্রতিষ্ঠাতা কে?
  1. এস এম সুলতান
  2. অতীশ দিপঙ্কর
  3. শাহ আব্দুল করিম
  4. ফকির লালন শাহ
  5. কামরুল হাসান
সঠিক উত্তর:
এস এম সুলতান
উত্তর
সঠিক উত্তর:
এস এম সুলতান
ব্যাখ্যা
'নন্দন কানন' এর প্রতিষ্ঠাতা - এস এম সুলতান।

এস এম সুলতান: 
- এস এম সুলতান ১০ আগস্ট, ১৯২৩ সালে নড়াইলে জন্মগ্রহন করেন।
- 'শিশুস্বর্গ ও চারুপীঠ' এবং 'নন্দন কানন' এর প্রতিষ্ঠাতা তিনি।
- উল্লেখযোগ্য চিত্রশিল্প: হত্যাযজ্ঞ, চর দখল, ধান কাটা।
- তিনি ১৯৯৩ সালে স্বাধীনতা পুরস্কার পান।
- তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক 'ম্যান অব দ্য ইয়ার' পদকে ভূষিত হন।
- এশিয়া উইক পত্রিকা তাকে 'ম্যান অব এশিয়া' খেতাব দেয়।

উৎস: বাংলাপিডিয়া।