পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৯ মার্চ, ২০২০সময়40 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
মিক্স জব সল্যুশন পরীক্ষাঃ ১) পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯ ২) নন-ক্যাডার : জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | ইন্সট্রাক্টর- ২০১৮ ৩) পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ২০১৯ ৪) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পরিক্ষা-২০১৮ | সহকারী পরিচালক [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ৪টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। পরীক্ষা হবে ১০০ নাম্বারের, মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৯ মার্চ, ২০২০ · ১০০ প্রশ্ন

.
'নিরঞ্জনের উষ্মা' কার রচনা?
  1. ক) হলায়ুদ মিশ্র
  2. খ) রামাই পণ্ডিত
  3. গ) শ্রীকর নন্দী
  4. ঘ) কেউই নন
ব্যাখ্যা
শূন্যপুরাণ ধর্মপূজার শাস্ত্রগ্রন্থ, রচয়িতা রামাই পন্ডিত। রামাই পন্ডিতের কাল মুসলিম বিজয়োত্তর তেরো শতক বলে অনুমান করা হয়। ‘নিরঞ্জনের উষ্মা’ নামে শূন্যপুরাণের একটি অংশ আছে। উৎসঃ বাংলাপিডিয়া
.
Aftab became really sad when he learned about the mishap. Here ‘sad’ is a/an -
  1. ক) noun
  2. খ) adjective
  3. গ) verb
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
যে Word দ্বারা Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায়, তাকে Adjective বলে। Adjective দ্বারা noun কে modify করা হয়। এখানে Sad শব্দটি “Aftab” noun কে modify করেছে। সুতরাং, Sad শব্দটি Adjective.
.
কোনটি ভাষার মৌলিক অংশ নয়?
  1. ক) ধ্বনি
  2. খ) শব্দ
  3. গ) বাক্য
  4. ঘ) ব্যাকরণ
ব্যাখ্যা
প্রত্যেক ভাষারই মৌলিক অংশ ৪টি। সেগুলো হল - ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
কোনটির কাছাকাছি বাংলা অর্থ ‘সম্ভাবনা’ বলা যায়?
  1. ক) prospectus
  2. খ) prosperous
  3. গ) prosperity
  4. ঘ) prospect
ব্যাখ্যা
Prospectus -প্রস্তাবিত কর্মপন্থা; Prosperous – উন্নতিশীল; Prospect – সম্ভাবনা।
.
বিশ্ব বিখ্যাত 'গ্রান্ড ট্রাঙ্ক' রোডটি বাংলাদেশের সোনারগাঁও থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়েছে?
  1. ক) যশোর
  2. খ) দিল্লী
  3. গ) আগ্রা
  4. ঘ) পাঞ্জাব
ব্যাখ্যা
গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ষোল শতকে সুলতান শেরশাহ কর্তৃক নির্মিত বাংলার সোনারগাঁও থেকে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত সুদীর্ঘ সড়ক। এ দীর্ঘ সড়ক পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক কাজে গতি সৃষ্টি করা। এছাড়া, প্রতিরক্ষার কৌশলগত দিক সামনে রেখে সমগ্র সাম্রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নিতবিধানও এর লক্ষ্য ছিল। উৎসঃ বাংলাপিডিয়া
.
The plural of the word 'Data' is -
  1. ক) Datum
  2. খ) Datas
  3. গ) Dataum
  4. ঘ) Data itself is plural
ব্যাখ্যা
Um যুক্ত Noun এর বহুবচনের বেলায় সাধারণত Um কে a দ্বারা প্রতিস্থাপিত করা হয়৷ যেমন- Agendum, Cranium, Datum এদের বহুবচন হলো যথাক্রমে Agenda, Crania, Data.
.
মুনির চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের পটভূমি কোনটি?
  1. ক) পানিপথের প্রথম যুদ্ধ
  2. খ) পানিপথের দ্বিতীয় যুদ্ধ
  3. গ) পানিপথের তৃতীয় যুদ্ধ
  4. ঘ) ভাষা আন্দোলন
ব্যাখ্যা
পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমিকায় মুনীর চৌধুরীর লেখা মৌলিক নাটক রক্তাক্ত প্রান্তর-এর চরিত্রগুলোর মধ্যে বিখ্যাত চরিত্র গুলো হচ্ছে ইব্রাহীম কার্দি, জোহরা, সুজাউদ্দৌলা, নজীবউদ্দৌলা, আবদালি প্রমুখ। উৎসঃ রক্তাক্ত প্রান্তর - মুনীর চৌধুরী
.
বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী সংস্থা কোনটি?
  1. ক) বিশ্বব্যাংক
  2. খ) এশীয় উন্নয়ন ব্যাংক
  3. গ) আই এফ আই সি
  4. ঘ) আই বি আর ডি
ব্যাখ্যা
বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী সংস্থা বিশ্বব্যাংক। Source: worldbank.org
.
'মায়া মালঞ্চ' - নাটকটি কার রচনা?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) বুদ্ধদেব বসু
  4. ঘ) সেলিম আল দীন
ব্যাখ্যা
তপস্বী ও তরঙ্গিনী, মায়া মালঞ্চ বুদ্ধদেব বসু রচিত নাটক ৷ Source: LiveMCQ Lecture
১০.
ইথানয়িক এসিড কিসে বেশি পাওয়া যায়?
  1. ক) কোমল পানীয়
  2. খ) লেবু
  3. গ) ভিনেগার
  4. ঘ) তেঁতুল এবং আমলকী
ব্যাখ্যা
ইথানয়িক এসিড পাওয়া যায় ভিনেগারে, কার্বনিক এসিড পাওয়া সফট ড্রিংকসগুলোতে, সাইট্রিক এসিড পাওয়া যায় লেবু বা কমলাতে, টারটারিক এসিড পাওয়া যায় তেঁতুলে। উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
১১.
Find out the adjective of the word 'empire' from the following?
  1. ক) Empirical
  2. খ) Emperialism
  3. গ) Imperial
  4. ঘ) Empiricist
ব্যাখ্যা
Oxford Dictionary অনুসারে Empire শব্দটি হলো noun যার Adjective form হলো Imperial - Relating to an empire.
১২.
IC এর পূর্ণরূপ কি?
  1. ক) Intregated Circuit
  2. খ) Intelligent Circuit
  3. গ) Internal Circuit
  4. ঘ) Integrated Circuit
ব্যাখ্যা
Integrated Circuit (IC) বা কম্পিউটার চিপ তৈরিতে সিলিকন ব্যবহার করা হয়। মূলত IC অর্থ-পরিবাহী উপাদানের ওপরে নির্মিত অতিক্ষুদ্র ইলেকট্রনিক বর্তনী। Source: Britannica
১৩.
সৈয়দ শামসুল হকের উপন্যাস নয় কোনটি?
  1. ক) অনুপম দিন
  2. খ) পায়ের আওয়াজ পাওয়া যায়
  3. গ) দেয়ালের দেশ
  4. ঘ) খেলারাম খেলে যা
ব্যাখ্যা
‘অনুপম দিন’, ‘দেয়ালের দেশ’ এবং ‘খেলারাম খেলে যা’ সৈয়দ শামসুল হকের উপন্যাস। 'পায়ের আওয়াজ পাওয়া যায়' তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য। - Live MCQ Lecture.
১৪.
Who of the following is a poet from the Victorian Age?
  1. ক) William Wordsworth
  2. খ) Charles Dickens
  3. গ) John Keats
  4. ঘ) Alfred Tennyson
ব্যাখ্যা
William Wordsworth (Poet of Nature) এবং John Keats (Poet of Beauty) এই দুইজন Romantic age এর কবি। আর Alfred Lord Tennyson হচ্ছেন Victorian age এর কবি। অন্যদিকে Charles Dickens হলেন Victorian age এর Novelist এবং Social Critic. Source: Live MCQ Lecture
১৫.
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি?
  1. ক) ১০টি
  2. খ) ৫০টি
  3. গ) ৩২টি
  4. ঘ) ৮টি
ব্যাখ্যা
বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। এর মধ্যে পূর্ণমাত্রার বর্ণ ৩২টি, অর্ধমাত্রার বর্ণ ৮টি এবং মাত্রাহীন বর্ণ ১০টি।
১৬.
Which of the following words is not related to 'crying'?
  1. ক) weeping
  2. খ) Iamenting
  3. গ) muttering
  4. ঘ) wailing
ব্যাখ্যা
Muttering মানে হল বিড়বিড় করা। Oxford ডিকশনারি অনুসারে Crying এর সমার্থক বা কাছাকাছি অর্থপূর্ণ শব্দ হলো Weeping, Lamenting, Screaming, Wailing.
১৭.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে কত সাল পর্যন্ত পদে ছিলেন?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৪
  3. গ) ১৯৭৩
  4. ঘ) ১৯৭৫
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি (২৬ মার্চ ১৯৭১ থেকে ১১ জানুয়ারি ১৯৭২)। উৎসঃ বাংলাপিডিয়া
১৮.
একটি বাক্যের সবচেয়ে প্রয়োজনীয় অংশ হলো -
  1. ক) বিশেষ্য
  2. খ) বিশেষণ
  3. গ) ক্রিয়া
  4. ঘ) অব্যয়
ব্যাখ্যা
ক্রিয়াপদ একটি বাক্যের অপরিহার্য অংশ, এটা ছাড়া মনের ভাব সম্পূর্ণরুপে প্রকাশ করা যায় না। তবে কখনো কখনো বাক্যে ক্রিয়াপদ উহ্য থাকতে পারে৷ যেমন- ইনি আমার ভাই (হন)। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১৯.
আলালের ঘরের দুলাল উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
  1. ক) মোহনলাল
  2. খ) মদনলাল
  3. গ) মতিলাল
  4. ঘ) ঠকচাচা
ব্যাখ্যা
'ঠকচাচা' চরিত্রটি প্যারীচাঁদ মিত্রের বাংলা ভাষার প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ এর মজার একটি চরিত্র। এর কেন্দ্রীয় চরিত্র মতিলাল। উৎসঃ লাল নীল দীপাবলি - হুমায়ুন আজাদ
২০.
বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কাকে বলা হয়?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) সুকান্ত ভট্টাচার্য
  3. গ) মাইকেল মধুসূদন দত্ত
  4. ঘ) ইসমাইল হোসেন সিরাজী
ব্যাখ্যা
প্রথম বাঙালি সনেটকার হলেন মাইকেল মধুসূদন দত্ত। তাকে বাংলা সাহিত্যের প্রথম মহাকবি, বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, দত্তকুলোদ্ভব কবি, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি এবং বাংলা নাটকের পথিকৃৎও বলা হয়। Source: Live MCQ Lecture.
২১.
আইনস্টাইন থিওরি অব রিলেটিভিটির কত সালে প্রদান করেছিলেন?
  1. ক) ১৯০৫
  2. খ) ১৯১৫
  3. গ) ১৯১২
  4. ঘ) ১৯২১
ব্যাখ্যা
আইনস্টাইন থিওরি অব রিলেটিভিটির বা আপেক্ষিকতা তত্ত্বের প্রবক্তা ৷ ১৯০৫ সালে আইনস্টাইন আপেক্ষিকতা তত্ত্ব প্রদান করেন। উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বোর্ড বই
২২.
কোনটি তুর্কি শব্দ নয়?
  1. ক) চাকর
  2. খ) দারোগা
  3. গ) তোপ
  4. ঘ) বাড়ি
ব্যাখ্যা
দারোগা, চাকর, চাকু, তোপ ইত্যাদি তুর্কি শব্দ৷ উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২৩.
সূর্যদীঘল বাড়ী উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) শেখ নেয়ামত আলী
  2. খ) জহির রায়হান
  3. গ) সুভাষ দত্ত
  4. ঘ) আবু ইসহাক
ব্যাখ্যা
বিশিষ্ট কথাসাহিত্যিক আবু ইসহাকের উপন্যাস ‘সূর্য দীঘল বাড়ি’।
২৪.
বাংলা সন প্রবর্তন করেন কে এবং কত সালে?
  1. ক) সম্রাট আকবর, ১৫৬৫ সালে
  2. খ) সম্রাট আকবর, ১৫৫৬ সালে
  3. গ) সম্রাট আকবর, ১৬৬৫ সালে
  4. ঘ) সম্রাট আকবর, ১৬৫৬ সালে
ব্যাখ্যা
কৃষিকাজের সুবিধার্থে মুগল সম্রাট আকবর ১৫৫৬ সাল বা আরবি ৯৯২ হিজরিতে খ্রিস্টাব্দে হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত করেন। উৎসঃ সাহিত্য কণিকা-অষ্টম শ্রেণী
২৫.
মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করে হয়েছিল?
  1. ক) ১০ টি
  2. খ) ১১ টি
  3. গ) ০৯ টি
  4. ঘ) ০৬ টি
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। উৎসঃ বাংলাপিডিয়া
২৬.
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত 'বায়ান্নর দিনগুলো' তাঁর কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
  1. ক) অসমাপ্ত আত্মজীবনী
  2. খ) কারাগারের রোজনামচা
  3. গ) নয়া চীন ভ্রমণ
  4. ঘ) আমার দেখা নয়া চীন
ব্যাখ্যা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'বায়ান্নর দিনগুলো' তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’ (২০১২) গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। উৎসঃ সাহিত্য পাঠ, একাদশ-দ্বাদশ শ্রেণী।
২৭.
‘কেউ কেউ’ কি ধরণের দ্বিরুক্ত শব্দ?
  1. ক) শব্দের দ্বিরুক্তি
  2. খ) পদের দ্বিরুক্তি
  3. গ) অনুকার দ্বিরুক্তি
  4. ঘ) আকার দ্বিরুক্তি
ব্যাখ্যা
দ্বিরুক্ত শব্দ ৩ প্রকার। যথা - ১. শব্দের দ্বিরুক্তি (রোজ রোজ, কেউ কেউ), ২.পদের দ্বিরুক্তি (হেসে হেসে, চোরে চোরে) ও ৩. অনুকার দ্বিরুক্তি (শন শন, খিল খিল)। সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৮.
'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' গানটি কত সালে রচিত হয়?
  1. ক) ১৯০৫
  2. খ) ১৯০৬
  3. গ) ১৯১২
  4. ঘ) ১৯১৩
ব্যাখ্যা
এই গানটির প্রথম ১০ চরন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত। এটি প্রথম ১৯০৫ (১৩১২) সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। এটি পরে তার ‘গীতবিতান’ গ্রন্থের স্বরবিতান অংশে অন্তর্ভূক্ত। এই গানের সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এবং এতে বাউল গগন হরকরার সুরের প্রভাব রয়েছে। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
২৯.
বিদ্যুৎ শক্তির হিসাব নিকাশে ব্যবহৃত যথার্থ একক -
  1. ক) কিলোওয়াট
  2. খ) ওয়াট
  3. গ) কিলোওয়াট-ঘন্টা
  4. ঘ) অ্যাম্পেয়ার
ব্যাখ্যা
সাধারণত বিদ্যুৎ শক্তির হিসাবের জন্য কিলোওয়াট-ঘন্টা একক ব্যবহৃত হয়। এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র এক ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে এক কিলোওয়াট ঘন্টা বলে। কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করা হয় ভোল্ট একক দ্বারা। উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান (১ম পত্র) বোর্ড বই।
৩০.
বিশ্বের গভীরতম হ্রদের নাম -
  1. ক) কাস্পিয়ান সাগর
  2. খ) বৈকাল হ্রদ
  3. গ) সুপিরিয়র হ্রদ
  4. ঘ) ভিক্টোরিয়া হ্রদ
ব্যাখ্যা
Lake Baikal is the oldest existing freshwater lake on Earth, as well as the deepest continental body of water. Source: britannica.com
৩১.
সার্ক কত সালে গঠিত হয়?
  1. ক) ১৯৮০
  2. খ) ১৯৮৩
  3. গ) ১৯৮৪
  4. ঘ) ১৯৮৫
ব্যাখ্যা
১৯৮০ সালে বাংলাদেশের তদানীন্তন রাষ্ট্রপতি দক্ষিণ এশিয়ার সাতটি রাষ্ট্রের সমন্বয়ে একটি আঞ্চলিক সহযোগিতা জোট গঠনের ধারণা দেন। অবশেষে ১৯৮৫ সালে ঢাকা শীর্ষসম্মেলনে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) গঠিত হয়। উৎসঃ বাংলাপিডিয়া।
৩২.
‘দত্তা’ উপন্যাসটি কি নামে নাট্যায়িত হয়?
  1. ক) ষোড়শী
  2. খ) বিজয়া
  3. গ) রমা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসঃ দেনা পাওনা (১৯২৩): ঊনবিংশ শতাব্দীর বাংলার নারীদের প্রতি অবিচার ও পণপ্রথার কদর্যরূপ দর্শিত হয়েছে। জীবনানন্দ ও ষোড়শী উপন্যাসটির প্রধান চরিত্র। উপন্যাসটি “ষোড়শী” নামে নাট্যায়িত হয়। দত্তা (১৯১৮): উপন্যাসটি “বিজয়া” নামে নাট্যায়িত হয়। বনমালী, রাসবিহারী, বিজয়া, নরেন্দ্র ইত্যাদি প্রধান চরিত্র। পল্লী সমাজ (১৯১৬): রমা, রমেশ, বেণী, বলরাম ইত্যাদি প্রধান চরিত্র। উপন্যাসটি “রমা” নামে নাট্যায়িত হয়।
৩৩.
চিকিৎসায় নোবেল প্রদান করে -
  1. ক) নরওয়েজিয়ান নোবেল কমিটি
  2. খ) সুইডিশ একাডেমি
  3. গ) ক্যারোলিনস্কা ইনস্টিটিউট
  4. ঘ) সুইডিশ একাডেমি অব সায়েন্স
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচিত নোবেল পুরস্কার নরওয়ে ও সুইডেন থেকে দেওয়া হয়। এর মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে নরওয়েজিয়ান নোবেল কমিটি যা নরওয়ে পার্লামেন্ট কর্তৃক গঠিত পাঁচ সদস্যের একটি কমিটি। সুইডেনের সুইডিশ একাডেমি প্রদান করে সাহিত্যে নোবেল। চিকিৎসায় নোবেল প্রদান করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এ পক্ষ থেকে। (সূত্র: নোবেলপ্রাইজ কমিটির ওয়েবসাইট)
৩৪.
বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ এর নাম কি?
  1. ক) Doyel
  2. খ) Doel
  3. গ) Dell
  4. ঘ) Dowel
৩৫.
ATM এর পূর্ণরূপ কি?
  1. ক) Auto timing
  2. খ) Automated Teller Machine
  3. গ) Auto touch mobile
  4. ঘ) Automatic talking mobile
ব্যাখ্যা
'ATM’ এর পূর্ণরূপ হলো Automated Teller Machine।
৩৬.
বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানে কোন অঞ্চলকে বোঝায় না?
  1. দিনাজপুর
  2. বগুড়া
  3. পাবনা
  4. নওগাঁ
অনির্ধারিত
ব্যাখ্যা
• বরেন্দ্র বা বরেন্দ্রী উত্তর বঙ্গের প্রাচীন জনপদ পুন্ড্র বা পুন্ড্রবর্ধনের সঙ্গে সমবিস্তৃত একটি প্রাচীন ভৌগোলিক অঞ্চল, যা প্লিস্টোসিন যুগীয় ভূগঠন বারিন্দ ভূভাগে অবস্থিত।
- দিনাজপুর, রংপুর, নওগাঁ, পাবনা, রাজশাহী ও বগুড়া জেলা জুড়ে বরেন্দ্রভূমি বিস্তৃত।
- কানিংহাম বরেন্দ্রর সীমানা পশ্চিমে গঙ্গা ও মহানন্দা, পূর্বে করতোয়া, দক্ষিণে পদ্মা এবং উত্তরে কুচবিহার ও তরাই অঞ্চলের মধ্যবর্তী ভূভাগ নির্দিষ্ট করেন।
- তবকাত-ই-নাসিরীতে বারিন্দকে গঙ্গার পূর্ব দিকে লখনৌতি রাজ্যের একটি অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

সূত্র: বাংলাপিডিয়া
৩৭.
A man who is going to be married is-
  1. ক) Wife
  2. খ) Beloved
  3. গ) Bride
  4. ঘ) Bridegroom
ব্যাখ্যা
Bride (noun) বিয়ের কনে; নববধূ।
৩৮.
What is the past participle form of 'put'?
  1. ক) Putten
  2. খ) Putter
  3. গ) Put
  4. ঘ) A and C both
ব্যাখ্যা
The past tense of put is also put. The third-person singular simple present indicative form of put is puts. The present participle of put is putting. The past participle of put is put.
৩৯.
Who is one of the authors of the Lyrical Ballads -
  1. ক) John Milton
  2. খ) William Faulkner
  3. গ) William Wordsworth
  4. ঘ) John Kindle
ব্যাখ্যা
William Wordsworth, English poet whose Lyrical Ballads (1798), written with Samuel Taylor Coleridge, helped launch the English Romantic movement. [Britannica]
৪০.
Fixed verse form of Italian origin consisting of 14 lines that are typically five-foot iambics rhyming according to a prescribed scheme is called -
  1. ক) Ode
  2. খ) Epic
  3. গ) Elegy
  4. ঘ) Sonnet
ব্যাখ্যা
Sonnet, fixed verse form of Italian origin consisting of 14 lines that are typically five-foot iambics rhyming according to a prescribed scheme. The sonnet is unique among poetic forms in Western literature in that it has retained its appeal for major poets for five centuries.
৪১.
The word Demography is related to-
  1. ক) Environment
  2. খ) Pollution
  3. গ) Atmosphere
  4. ঘ) Population
ব্যাখ্যা
Demography অর্থ জনসংখ্যাতত্ত্ব। Pollution অর্থ দূষণ। Atmosphere অর্থ বায়ুমন্ডল।
৪২.
What kind of noun is 'cattle'?
  1. ক) Proper
  2. খ) Common
  3. গ) Material
  4. ঘ) Collective
ব্যাখ্যা
A collective noun is a noun that names a group of people or things. Cattle: a group of animals that includes cows, buffalo, and bison, that are often kept for their milk or meat. Source: Oxford and Merriam Webster Dictionary
৪৩.
The Tigress is going to hunt a deer for _____ next meal.
  1. ক) his
  2. খ) her
  3. গ) its
  4. ঘ) none
ব্যাখ্যা
অপ্রাণীবাচক, ইতর প্রাণীবাচক এবং ছোটশিশুর Pronoun হিসেবে its ব্যবহৃত হয়।
৪৪.
নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের আলাদা করার বিষয় উল্লেখ আছে সংবিধানের কোন অনুচ্ছেদে?
  1. ক) ২০ অনুচ্ছেদে
  2. খ) ২১ অনুচ্ছেদে
  3. গ) ২২ অনুচ্ছেদে
  4. ঘ) ২৩ অনুচ্ছেদে
ব্যাখ্যা
সংবিধানের ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ এর কথা বলা হয়েছে। অনুচ্ছেদটি - ‘রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচারবিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবেন।’ Source: bdlaws.minlaw.gov.bd
৪৫.
রাজা লক্ষণ সেনের সময়ের সমাজ ও মানুষের দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে কোন উপন্যাসে?
  1. ক) প্রদোষে প্রাকৃতজন
  2. খ) সেনাপতি
  3. গ) কুলায় কলাস্রোত
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
শওকত আলী রচিত প্রদোষে প্রাকৃতজন উপন্যাসে রাজা লক্ষণ সেনের সময়ের সমাজ ও মানুষের দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
৪৬.
IDA বলতে কী বোঝেন?
  1. ক) International Development Associates
  2. খ) International Development Authority
  3. গ) Inland Development Authority
  4. ঘ) International Development Association
ব্যাখ্যা
IDA - International Development Association. Source: ida.worldbank.org
৪৭.
বাংলাদেশের শীর্ষ দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী দেশ কোনটি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) ভারত
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
জাপান এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী। ১৯৭২ সাল থেকে দেশটির কাছ থেকে বাংলাদেশ এক হাজার ১৩০ কোটি ডলারের সহায়তা পেয়েছে। Source: jugantor.com
৪৮.
সৌরজগতের বৃহত্তম গ্রহ -
  1. ক) জুপিটার
  2. খ) ভেনাস
  3. গ) মার্কারী
  4. ঘ) নেপচুন
ব্যাখ্যা
বুধ বা মার্কারি হলো সূর্যের নিকটতম এবং ক্ষুদ্রতম গ্রহ। সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো জুপিটার। পৃথিবীর নিকটতম গ্রহ হলো ভেনাস। উৎসঃ নবম-দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বোর্ড বই
৪৯.
What is the synonym of ‘hasten’?
  1. ক) Buzz
  2. খ) Scurry
  3. গ) Scuttle
  4. ঘ) All of them
ব্যাখ্যা
Hasten এর Synonym গুলো হচ্ছে Blast, Blow, Buzz, Scurry, Scuttle. Source: Merriam-Webster
৫০.
'পুতুল নাচের ইতিকথা' মানিক বন্দ্যোপাধ্যায়ের -
  1. ক) বড় গল্প
  2. খ) ছোট গল্প
  3. গ) উপন্যাস
  4. ঘ) কবিতা
ব্যাখ্যা
পুতুল নাচের ইতিকথা বাঙালি সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস। বইটি প্রকাশিত হয় ১৯৩৬ সালে। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৫১.
ডিমের কত শতাংশ অ্যালবুমিন?
  1. ক) ২০
  2. খ) ৩০
  3. গ) ৫০
  4. ঘ) ৭০
ব্যাখ্যা
ডিমের সাদা অংশে ‘অ্যালবুমিন’ নামক প্রোটিন থাকে। ডিমের প্রোটিনের পঞ্চাশ শতাংশই অ্যালবুমিন। এছাড়াও ডিমের কুসুমে আয়রন, ভিটামিন বি-২, বি-১২ এবং ডি রয়েছে। Source: Britannica
৫২.
'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' গানটির রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ
  2. খ) নজরুল
  3. গ) দিজেন্দ্রলাল
  4. ঘ) অতুল প্রসাদ
ব্যাখ্যা

ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
দ্বিজেন্দ্রলাল রায় বা ডি. এল. রায়

৫৩.
গাছের শারীরিক বৃদ্ধি হয় কোন সারে?
  1. ক) TSP
  2. খ) MP
  3. গ) SSP
  4. ঘ) Urea
ব্যাখ্যা
টিএসপি এবং ইউরিয়া উভয়ই উদ্ভিদের শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে। তবে এ ক্ষেত্রে টিএসপি সার উদ্ভিদের শারীরিক বৃদ্ধিতে বেশি ভূমিকা পালন করে। তাই এটিকে সঠিক উত্তর হিসেবে ধরা হয়েছে। Source: ais.gov.bd
৫৪.
কোনটি দিয়ে উচ্চতা মাপা হয়?
  1. ক) ন্যানোমিটার
  2. খ) ল্যাকটোমিটার
  3. গ) ফ্যাদোমিটার
  4. ঘ) অলটিমিটার
৫৫.
‘সাতটি তারার তিমির’ কে লিখেছেন?
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) অমিয় চক্রবর্তী
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) বিষ্ণু দে
ব্যাখ্যা
ঝরা পালক (১৯২৮) জীবনানন্দ দাশ প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। তার অন্যান্য কাব্যগ্রন্থ গুলো হচ্ছে- ধূসর পাণ্ডুলিপি, রুপসী বাংলা, সাতটি তারার তিমির, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৫৬.
বাকস্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয় সংবিধানের কোন অনুচ্ছেদবলে?
  1. ক) ৩৮ অনুচ্ছেদ
  2. খ) ৩৯ অনুচ্ছেদ
  3. গ) ৩৭ অনুচ্ছেদ
  4. ঘ) ৩৬ অনুচ্ছেদ
ব্যাখ্যা
minlaw.gov.bd অনুসারে, সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে বাকস্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়।
৫৭.
ইউরিয়া সারের প্রধান কাঁচামাল-
  1. ক) চুনাপাথর
  2. খ) খনিজ তেল
  3. গ) অ্যামেনিয়া
  4. ঘ) মিথেন গ্যাস
ব্যাখ্যা
ইউরিয়া সারের প্রধান কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাস মিথেন ব্যবহার করা হয় শতকরা ২১ ভাগ। উৎসঃ নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই ।
৫৮.
BIPSOT-বলতে কী বোঝেন?
  1. ক) Bangladesh Institute of Public Service Officers Training
  2. খ) Bangladesh International Peace Support Overseas Training
  3. গ) Bangladesh Institute of Peace Support Operation Training
  4. ঘ) Bangladesh Inland Police Service Operation and Training
ব্যাখ্যা
Bangladesh Institute of Peace Support Operation Training - BIPSOT. সুত্রঃ অফিসিয়াল সাইট।
৫৯.
মন্ট্রিয়ল কোন দেশের বৃহত্তম শহর?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) কানাডা
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
কুইবেক কানাডার দ্বিতীয় বৃহত্তম প্রদেশ। এটির রাজধানী কুইবেক সিটি। তবে মন্ট্রিয়াল হলো বৃহত্তম শহর। ফরাসি উপনিবেশের অধীনে ছিল এই প্রদেশ। এ অঞ্চলের অধিকাংশ অধিবাসীর ভাষা ফরাসী এবং প্রদেশটির প্রধান সরকারি ভাষাও ফরাসী। Source: quebec.ca
৬০.
ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে কী বোঝেন?
  1. ক) কেওড়া বন
  2. খ) উপকূলীয় বন
  3. গ) শালবন
  4. ঘ) মানবসৃষ্ট বন
ব্যাখ্যা
ম্যানগ্রোভ (Mangrove) বলতে সাধারণভাবে জোয়ারভাটায় প্লাবিত বিস্তীর্ণ জলাভূমিকে বোঝায়। ম্যানগ্রোভ বন (Mangrove forest), জোয়ারভাটায় বিধৌত লবণাক্ত সমতলভূমি। উৎসঃ বাংলাপিডিয়া
৬১.
'European Union' - এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) প্যারিসে
  2. খ) ব্রাসেলসে
  3. গ) রোমে
  4. ঘ) বার্লিনে
ব্যাখ্যা
১৯৪৪ সালে প্রতিষ্ঠিত ও ১৯৪৮ সালে কার্যক্রম শুরু করা ৩ দেশের এই সংস্থাটির প্রধান কার্যালয় বেলজিয়ামের ব্রাসেলসে। Source: britannica.com
৬২.
কান্তজীর মন্দির কোন নদীর পাড়ে অবস্থিত?
  1. ক) যমুনা
  2. খ) ঢেপা
  3. গ) নাখা
  4. ঘ) ইছামতী
ব্যাখ্যা
কান্তজীর মন্দির ইটের তৈরী অষ্টাদশ শতাব্দীর মন্দির। দিনাজপুর শহর থেকে প্রায় ১২ মাইল উত্তরে এবং দিনাজপুর-তেতঁলিয়া সড়কের প্রায় এক মাইল পশ্চিমে ঢেপা নদীর পারে এক শান্ত নিভৃতগ্রাম কান্তনগরে এ মন্দিরটি স্থাপিত। Source: dinajpur.gov.bd
৬৩.
Jeer means -
  1. ক) Praise
  2. খ) Mocking remarks
  3. গ) Laughing
  4. ঘ) Leaving behind
ব্যাখ্যা
Jeer at হলো এক ধরনের phrasal verb যার অর্থ–বিদ্রুপ করা, ঠাট্রা করা।
৬৪.
গঠনগত দিক থেকে শব্দ কয়ভাগে বিভক্ত?
  1. ক) এক
  2. খ) দুই
  3. গ) তিন
  4. ঘ) চার
ব্যাখ্যা
গঠনগত দিক থেকে শব্দ দুই ভাগে বিভক্ত। যথাঃ মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৬৫.
মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী কে ছিলেন?
  1. ক) তাজউদ্দিন আহমদ
  2. খ) সৈয়দ নজরুল ইসলাম
  3. গ) এ.এইচ.এম কামারুজ্জামান
  4. ঘ) ক্যাপ্টেন এম মনসুর আলী
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় যা মুজিবনগর সরকার নামে পরিচিত। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপ রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন এএইচএম কামরুজ্জামান। অর্থ ও বাণিজ্য মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। খন্দকার মুশতাক আহমেদ ছিলেন পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী। উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা : নবম-দশম শ্রেণী
৬৬.
'অহরহ' শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) অহ +রহ
  2. খ) অহঃ + রহ
  3. গ) অহ্যে + রহ
  4. ঘ) অহঃ + অহ
ব্যাখ্যা

কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ-
অহরহ = অহঃ + অহ
ভাস্কর = ভাঃ + কর
বাচস্পতি =বাচঃ + পতি
অহর্নিশ = অহঃ + নিশ
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।

৬৭.
Corrigendum শব্দের অর্থ কী?
  1. ক) স্তুতিপত্র
  2. খ) পুনর্বিন্যাস
  3. গ) স্থাপত্যকলা
  4. ঘ) সংশোধনীয় বিষয়
ব্যাখ্যা
Corrigendum: সংশোধনীয় বিষয়। Source: Bangla Academy Dictionary
৬৮.
’ব্যাকরণ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
  1. ক) বি+ আ + কৃ + অণ
  2. খ) বি + আ + কৃ +অন
  3. গ) বি + অ + কৃ + অণ
  4. ঘ) বি + আ +ক+অণ
ব্যাখ্যা

ব্যাকরণ - (বিশেষ্য)
- কোনো ভাষার শব্দ ও পদবিন্যাসের স্বরূপ, কাঠামো, রীতি ও বিশ্লেষণ সম্পর্কিত বিদ্যা বা গ্রন্থ।
- শব্দের ব্যুৎপত্তিবিষয়ক শাস্ত্র।
{(তৎসম বা সংস্কৃত) বি+আ+√কৃ+অন}

৬৯.
Ordinance শব্দটির বাংলা প্রতিশব্দ কী?
  1. ক) অধ্যাদেশ
  2. খ) ক্রম
  3. গ) সমরাস্ত্র
  4. ঘ) আদেশ
ব্যাখ্যা

অধ্যাদেশ - Ordinance
আদেশ বা ক্রম - Order
বিন্যাস - Ordinal
সমরাস্ত্র - Ordnance

৭০.
What is the meaning of the word ''Stupendous''?
  1. ক) Astounding
  2. খ) Stupidity
  3. গ) Stipend
  4. ঘ) Foolishness
ব্যাখ্যা
Stupendous (adjective): প্রকাণ্ড; (আকারে, মাত্রায়) বিস্ময়াবহ; অদ্ভুত।
৭১.
In English literature the word 'Limerick' refers to:
  1. ক) Lyrical poems of five lines
  2. খ) Irony poems of five lines
  3. গ) Funny poems of five lines
  4. ঘ) Elegy of five lines
ব্যাখ্যা
Limerick, a popular form of short, humorous verse that is often nonsensical and frequently ribald. It consists of five lines, rhyming aabba, and the dominant metre is anapestic, with two metrical feet in the third and fourth lines and three feet in the others. Source: Encyclopaedia Britannica
৭২.
He found the gold coin _____ the floor.
  1. ক) as he had cleaned
  2. খ) while he cleans
  3. গ) which he is cleaning
  4. ঘ) while cleaning
ব্যাখ্যা

একটি কাজ চলার সময় আরেকটি কাজ সংঘটিত হলে বাক্যটি while দ্বারা যুক্ত থাকে।
যেমনঃ
He read his book while waiting for the bus. (while he was waiting)
He found the gold coin while cleaning the floor. (while he was cleaning)

৭৩.
'Few and far between' means _____ .
  1. ক) distance thing
  2. খ) infrequent
  3. গ) very far
  4. ঘ) in between
ব্যাখ্যা
Few and far between (কদাচিৎ)- not very many or not appearing very frequently (means rare, scarce, infrequent). Source: Oxford Dictionary & Cambridge Dictionary.
৭৪.
Paradise Lost was written by -
  1. ক) John Lyly
  2. খ) Percy Bysshe Shelley
  3. গ) John Milton
  4. ঘ) John Keats
ব্যাখ্যা
The theme of 'Paradise Lost' is 'To Justify the way of God to man'. John Milton is called Epic Poet. He is also called 'A great master of verse in Puritan Period'. His famous epics are Paradise Lost and Paradise Regained. Source: Live MCQ lecture.
৭৫.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন -
  1. ক) মাননীয় প্রধানমন্ত্রী
  2. খ) মন্ত্রণালয়ের সচিব
  3. গ) মহামান্য রাষ্ট্রপতি
  4. ঘ) সশস্ত্র বাহিনীর প্রধান
ব্যাখ্যা
সশস্ত্র বাহিনীর বিভাগ প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীন। দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অধীন থাকে। তবে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মহামান্য রাষ্ট্রপতি। (সূত্র: সশস্ত্র বাহিনী বিভাগ ওয়েবসাইট)
৭৬.
ভুটান- এর আইনসভার পূর্ব নাম কী?
  1. ক) পার্লামেন্ট
  2. খ) অ্যাসেম্বলি
  3. গ) ডায়েট
  4. ঘ) সোগডু
ব্যাখ্যা
২০০৭ পর্যন্ত নাম ছিল Tshogdu বা সোগডু। বর্তমান আইনসভাকে পার্লামেন্ট বলে। ভুটানের অফিশিয়াল সাইট থেকে -
Bhutan’s democratically elected Parliament is the highest legislative institution in the country. It consists of His Majesty the Druk Gyalpo, the National Council and the National Assembly. The Parliament is bicameral and follows Westminster Parliamentary systems. His Majesty the King is the Head of State.
৭৭.
ডিসেম্বর ২০১৯ পর্যন্ত মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা উপাধি প্রাপ্ত হন কত নারী?
  1. ক) ৩২৯ জন
  2. খ) ৩৩৯ জন
  3. গ) ৩৯০ জন
  4. ঘ) ৩৯৩ জন
ব্যাখ্যা
সর্বশেষ ২৫ ডিসেম্বর, ২০১৯ সালে নতুন আরো ১৭ জনকে বীরাঙ্গনা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নতুন স্বীকৃতি নিয়ে মুক্তিযুদ্ধে স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা হল ৩৩৯ জন। উৎসঃ বীরাঙ্গনা গেজেট, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
৭৮.
বেকার হোস্টেল ঠিক কোথায় অবস্থিত?
  1. ক) হুগলীতে
  2. খ) পুরাণ ঢাকায়
  3. গ) ঢাকায়
  4. ঘ) কলকাতায়
ব্যাখ্যা
১৯১০ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় এই বেকার হোস্টেল। এটি সরকারি ছাত্রাবাস। বঙ্গবন্ধু কলকাতার ইসলামিয়া কলেজে ডিগ্রি পড়ার সময় এই বেকার হোস্টেলে ছিলেন ১৯৪২ থেকে ৪৭ সাল পর্যন্ত। উচ্চমাধ্যমিক পাস করে তিনি ১৯৪২ সালে ভর্তি হয়েছিলেন এ কলেজে। ছিলেন ২৪ নম্বর কক্ষে। সেদিনকার এই ইসলামিয়া কলেজের নাম পরিবর্তন করে এখন নামকরণ করা হয়েছে মৌলানা আজাদ কলেজ। ১৯৪৬ সালে বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হন। ১৯৪৭ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন এই ইসলামিয়া কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে স্নাতক হয়েছিলেন। সূত্রঃ প্রথম আলো।
৭৯.
সেনাবাহিনীর কতজন সদস্য মুক্তিযুদ্ধে অবদানের জন্য দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীর উত্তম’ পদক প্রাপ্ত হয়েছেন?
  1. ৬৮ জন
  2. ৫০ জন
  3. ৪৮ জন
  4. ৫১ জন
ব্যাখ্যা

১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়।
- বীরশ্রেষ্ঠ - ৭ জন
- বীর উত্তম - ৬৮ জন
- বীর বিক্রম - ১৭৫ জন
- বীর প্রতীক - ৪২৬ জন

তাদের মধ্যে খেতাবপ্রাপ্ত চারজন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের খেতাব বাতিল করে।
এরা হলেন:
- লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম) [সেনাবাহিনী]
- লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম)
- লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক)
- নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)

∴ বর্তমানে (২০২১) মুক্তিযুদ্ধের খেতাবধারীর সংখ্যা - মোট ৬৭২ জন।
- বীরশ্রেষ্ঠ - ৭ জন,
- বীর উত্তম - ৬৭ জন
- বীর বিক্রম - ১৭৪ জন
- বীর প্রতীক - ৪২৪ জন

এবার আমাদের প্রশ্নে আসা যাক,
বর্তমানে মুক্তিযুদ্ধে অবদানের জন্য দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীর উত্তম’ পদক প্রাপ্ত -
সেনাবাহিনী - ৪৮ [লে. কর্নেল শরিফুল হক ডালিমকে বাদ দিয়ে]
নৌ বাহিনী - ৮
বিমান বাহিনী - ৬
গণবাহিনী - ৫

এছাড়া, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে বাঁচাতে গিয়ে শহীদ হন কর্ণেল জামিল। তিনি ২০০৯ সালে বীর উত্তম উপাধি পান।
অর্থাৎ, শুধুমাত্র মুক্তিযুদ্ধে অবদানের জন্য দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীর উত্তম’ পদকপ্রাপ্ত সেনাবাহিনী থেকে - ৪৮ জন
এবং কর্ণেল জামিলসহ ‘বীর উত্তম’ পদকপ্রাপ্ত সেনাবাহিনী থেকে - ৪৯ জন।

তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রথম আলো রিপোর্ট।

৮০.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কে ছিলেন?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) ক্যাপ্টন মনসুর আলী
  3. গ) জেনারেল ওসমানী
  4. ঘ) সৈয়দ নজরুল ইসলাম
ব্যাখ্যা
স্বাধীনতা অর্জনের পরপরই ১৯৭১ সালের ডিসেম্বর মাসের শেষদিকে বাংলাদেশ সচিবালয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম শুরু হয়। দেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সূত্রঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
৮১.
কোন মিশন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী অংশগ্রহণ করে আসছে?
  1. ক) UNCTAD
  2. খ) UNPC
  3. গ) UNIIMOG
  4. ঘ) UNTG
ব্যাখ্যা
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী শীর্ষস্থানে থাকা দেশসমূহের অন্যতম বাংলাদেশ। বাংলাদেশের এ ভূমিকার সূত্রপাত ঘটে ১৯৮৮ সালে ইরান-ইরাক মিলিটারি অবজারভেশন গ্রুপ (UNIIMOG) এবং নামিবিয়াতে কার্যরত ইউনাইটেড নেশনস ট্রাঞ্জিশন অ্যাসিসট্যান্স গ্রুপে (UNTAG) যোগদানের মাধ্যমে।
Source: Banglapedia
৮২.
১০ বছর পূর্বে পিতা-পুত্রের বয়সের অনুপাত ছিল ৩:১ । ২০ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৩ঃ২। তাদের বর্তমান বয়স কত?
  1. ক) ৫০ ও ২০ বছর
  2. খ) ৪০ ও ২০ বছর
  3. গ) ৬০ ও ৪০ বছর
  4. ঘ) ৩৫ ও ২৫ বছর
৮৩.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ক) 37/52
  2. খ) 29/39
  3. গ) 19/26
  4. ঘ) 48/65
৮৪.
বার্ষিক ৪.৫ টাকা হার মুনাফায় কত টাকা বিনিয়োগে বছরে তা ৯৪৪ টাকা হবে?
  1. ক) ৭২৫ টাকা
  2. খ) ৭০০ টাকা
  3. গ) ৭০২ টাকা
  4. ঘ) ৮০০ টাকা
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনে সঠিক উত্তর নেই।

১০০ টাকার ১ বছরের সুদ ৪.৫ টাকা
তাহলে সুদাসল = (১০০ + ৪.৫ টাকা) = ১০৪.৫ টাকা
সুদাসল ১০৪.৫ টাকা হলে আসল ১০০ টাকা
∴ সুদাসল ৯৪৪ টাকা হলে আসল (১০০/১০৪.৫) X ৯৪৪ টাকা
= ৯০৩ টাকা (প্রায়)।

৮৫.
একটি বইয়ের দৈর্ঘ্য ২৫ সে.মি ও প্রস্থ ১৫ সে.মি বইটির পৃষ্ঠা সংখ্যা ২০০ এবং প্রতি পাতার পুরুত্ব ০.১ মি.মি হলে, বইটির আয়তন কত?
  1. ক) ৪২৫ ঘন সে.মি
  2. খ) ৪৫০ ঘন সে.মি
  3. গ) ৪৪০ ঘন সে.মি
  4. ঘ) ৩৭৫ ঘন সে.মি
ব্যাখ্যা

বইয়ের উচ্চতা = (২০০/২) × ০.১ মিমি
= ১০ মিমি
= ১ সেমি [ ১ সেমি = ১০ মিমি]
বইয়ের আয়তন = ২৫ × ১৫ × ১ = ৩৭৫ ঘন সেমি

৮৬.
দুইটি সংখ্যার অনুপাত 7 : 8 এবং তাদের ল.সা.গু 280 হলে সংখ্যা দুইটির গ.সা.গু কত?
  1. ক) ৫
  2. খ) ৭
  3. গ) ৯
  4. ঘ) ১৫
ব্যাখ্যা

একটি সংখ্যা 7x এবং অপরটি 8x হলে,
তাদের ল.সা.গু = 56x এবং গ.সা.গু = x
প্রশ্নমতে,
56x = 280,
সুতরাং, x = 5
অর্থ্যাৎ, গ.সা.গু = 5

৮৭.
log2(1/8) এর পরম মান কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) -3
  4. ঘ) None of the above
ব্যাখ্যা

log2(1/8)
= log2(1/23)
= log22-3
= -3log22
= -3
-3 এর পরমমান |3|

৮৮.
যদি P সংখ্যক সংখ্যার গড় x এবং Q সংখ্যক সংখ্যার গড় y হয়, তবে মোট সংখ্যার গড় কত?
  1. ক) (x+y)/P+Q
  2. খ) (x+y)/PQ
  3. গ) (Px+Qy)/PQ
  4. ঘ) (Px+Qy)/(P+Q)
ব্যাখ্যা

P সংখ্যক সংখ্যার গড় x এবং Q সংখ্যক সংখ্যার গড় y হলে,
সংখ্যাটি Px+Qy
সংখ্যার মোট সংখ্যা হলো P+Q
অতএব, মোট সংখ্যার গড় (Px+Qy)/(P+Q)

৮৯.
৫ সে.মি. ব্যাস বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ২৫ বর্গ সে.মি.
  2. খ) ৫০ বর্গ সে.মি.
  3. গ) ৬০ বর্গ সে.মি .
  4. ঘ) ১২.৫ বর্গ সে.মি .
ব্যাখ্যা

বৃত্তের ব্যাস = বর্গক্ষেত্রের কর্ণ
∴বর্গক্ষেত্রের কর্ণ = ৫ সেমি
আবার, বর্গক্ষেত্রের কর্ণ = √২(বাহুর দৈর্ঘ্য)
এখন, (বাহুর দৈর্ঘ্য)² = (৫/√২)² = ১২.৫ বর্গ সেমি।

৯০.
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ১৭১৬ হলে, তাদের যোগফল হবে -
  1. ক) ৪২
  2. খ) ১৮
  3. গ) ২১
  4. ঘ) ৩৬
৯১.
কোন সংখ্যার এক পঞ্চমাংশের সহিত ৩০ যোগ করে ২ দিয়ে ভাগ করলে ৬৫ হয়?
  1. ক) ৫৫০
  2. খ) ৩২০
  3. গ) ৪০০
  4. ঘ) ৫০০
৯২.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৬ একক বেশি। আয়তক্ষেত্রটির পরিসীমা ৪০ একক হলে দৈর্ঘ্য কত?
  1. ক) ৭
  2. খ) ১৫
  3. গ) ১৩
  4. ঘ) ১১
ব্যাখ্যা

ধরি, প্রস্থ = x
দৈর্ঘ্য = x + 6
প্রশ্নমতে,
2(x+x+6) = 40
∴ x = 7
সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = x + 6 = 7 + 6 = 13

৯৩.
একটি সমান্তর ধারার ১ম পদ 3 এবং সাধারণ অন্তর 2। ধারাটির n তম পদ কত?
  1. ক) n+2
  2. খ) 2n+1
  3. গ) n+1
  4. ঘ) 3n+1
ব্যাখ্যা

এখানে a = 3, d = 2
সুতরাং ধারাটির n তম পদ = a + (n - 1)d = 3 + (n - 1)×2 = 2n + 1

৯৪.
এক ব্যক্তি ৭৫০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৪ মাস পর ৯০০ টাকায় বিক্রয় করলে, তার বার্ষিক শতকরা কত লাভ হলো?
  1. ক) ১৮ টাকা
  2. খ) ২৩ টাকা
  3. গ) ২১ টাকা
  4. ঘ) ২০ টাকা
ব্যাখ্যা

৪ মাসে লাভ হয় ৯০০ - ৭৫০ = ১৫০ টাকা
অর্থাৎ, ৭৫০ টাকায় তার ১৫০ টাকা লাভ হয়। এটা ১ বছর হোক আর ২ বছর হোক, লাভের হার একই থাকবে।
৭৫০ টাকায় লাভ হয় ১৫০ টাকা
১ টাকায় লাভ হয় ১৫০/৭৫০
∴১০০ টাকায় লাভ হয় (১৫০/৭৫০) × ১০০ = ২০
∴ বার্ষিক লাভ হলো ২০%

৯৫.
কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল হবে ঐ সংখ্যাটি। সংখ্যাটি কত?
  1. ক) ৬০
  2. খ) ৭০
  3. গ) ৪২
  4. ঘ) ৪৯
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে,
x এর 40%+42 = x
⇒ 40x/100 + 42 = x
⇒ (40x+4200)/100 = x
⇒ 40x+4200 = 100x
⇒ 100x - 40x = 4200
⇒ 60x = 4200
∴ x = 70

৯৬.
অমূলদ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়?
  1. ক) Q
  2. খ) Q′
  3. গ) {Q ∪ Q′}
  4. ঘ) R
ব্যাখ্যা
বাস্তব সংখ্যার (Real Number) সেট গঠিত হয় মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে। সাধারণত মূলদ সংখ্যাকে (Rational Numbe) Q এবং অমূলদ সংখ্যাকে(Irrational Number) I বা Q' দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং বাস্তব সংখ্যার সেট হবে R = {Q ∪ Q′}
৯৭.
সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যা -
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি। যেমন : ২, ৩, ৫, ৭, ১১, ১৩... ইত্যাদি মৌলিক সংখ্যা।
৯৮.
০.০৭ এর ৩% = কত?
  1. ক) ২১%
  2. খ) .০২১%
  3. গ) ০.২১%
  4. ঘ) ২.১%
ব্যাখ্যা
০.০৭ এর ৩% = ০.০৭ এর ৩/১০০ = ০.০০২১ = ০.২১%
৯৯.
জটিল সংখ্যার সেট ∅ গঠিত হয়-
  1. ক) {x +iy}
  2. খ) {x +iy; x,y∈R}
  3. গ) {2i, 3i,..... }
  4. ঘ) {i, ±3i,2}
ব্যাখ্যা
চলক x ও y বাস্তব সংখ্যা এবং এদের সাথে i একটি ইমাজিনারি নাম্বার থাকায় জটিল সংখ্যার সেট হয় ∅ = {x +iy; x,y ∈R}
১০০.
৭% হার সরল সুদে ৩০০০ টাকা কত বছরের জন্য বিনিয়োগ করলে মোট ৪২০ টাকা মুনাফা পাওয়া যাবে?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ২.৫
ব্যাখ্যা

আমরা জানি, I=Pnr
যেখানে,
I = মুনাফা
P = মূলধন
r = মুনাফার হার
n = বছর
অর্থাৎ,
৪২০ = ৩০০০×n× ৭/১০০ 
৪২০ = ২১০× n
n = ২ বছর