পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
সাপ্তাহিক ফুুল মডেল টেস্ট [চূড়ান্ত পরীক্ষার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে একটা করে ফুল মডেল টেস্ট হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
'হ্ণ' এই যুক্ত ব্যঞ্জনে কোন‌ কোন বর্ণ আছে?
  1. হ + ন
  2. হ + ম
  3. হ + ঋ
  4. হ + ণ
ব্যাখ্যা
- হ + ণ = হ্ণ, যেমন- পূর্বাহ্ণ, অপরাহ্ণ ইত্যাদি।
- হ + ন = হ্ন, যেমন- চিহ্ন, বহ্নি, মধ্যাহ্ন ইত্যাদি।
- হ + ম = হ্ম, যেমন- ব্রাহ্মণ, ব্রহ্ম ইত্যাদি।
উৎসঃ ভাষা-শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
'পঞ্চনদ' কোন সমাসের উদাহরণ?
  1. দ্বন্দ্ব
  2. বহুব্রীহি
  3. দ্বিগু
  4. তৎপুরুষ
ব্যাখ্যা
- সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে।
- দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।
- যেমন- পঞ্চনদ, পঞ্চভূত, পঞ্চবটী, ত্রিভুজ, তেপান্তর ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।
.
'উদক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সলিল
  2. অম্বর
  3. পৃথিবী
  4. নদী
ব্যাখ্যা
- 'পানি' শব্দের সমার্থক শব্দ জল, বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়।
- 'আকাশ' শব্দের সমার্থক শব্দ অম্বর, গগন, ব্যোম, নভঃ ইত্যাদি।
- 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ অবনী, ধরা, ধরণী, বসুন্ধরা, ভূ, মেদিনী, ধরিত্রী ইত্যাদি।
- 'নদী' শব্দের সমার্থক শব্দ তটিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, তরঙ্গিনী, শৈবালিনী, সরিৎ, প্রবাহিণী ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।
.
সমাস প্রধানত কত প্রকার?
ব্যাখ্যা
- সমাস প্রধানত ছয় প্রকার।
- যথা- দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু ও অব্যয়ীভাব সমাস।
- দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন।
- আবার কেউ কেউ কর্মধারয়কেও তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত বলে মনে করেছেন।
- এদিক থেকে সমাস মূলত চারটি।
- যথা- দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি ও অব্যয়ীভাব সমাস।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
কোনটি অপপ্রয়োগজনিত ভুল নয়?
  1. নীরোগী
  2. পিতৃহারা
  3. অধীনস্থ
  4. নিরপরাধী
ব্যাখ্যা
প্রদত্ত অপশনগুলোতে অধীনস্থ শব্দটি অপপ্রয়োগজনিত ভুল। এর শুদ্ধ প্রয়োগ হবে- 'অধীন'। আরও কিছু শব্দ-
অশুদ্ধ শব্দ ----- শুদ্ধ শব্দ
নিরপরাধী ------ নিরপরাধ
অহর্নিশি ----- অহর্নিশ
নিরহঙ্কারী ----- নিরহঙ্কার
নির্দোষী ----- নির্দোষ
পিতাহারা ------ পিতৃহারা
অর্ধরাত্রি ----- অর্ধরাত্র
নিরভিমানী ---- নিরভিমান
দিবারাত্রি ----- দিবারাত্র
নীরোগী ----- নীরোগ ইত্যাদি।
উৎসঃ ভাষা-শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
I know the man who came here yesterday. Here 'who came here yesterday' is a/an ______ clause.
  1. Adjective
  2. Noun
  3. Principal
  4. Adverb
ব্যাখ্যা

- যে sub-ordinate clause কোনো Noun or Pronoun এর পরে বসে ঐ Noun or Pronoun কে qualify or modify করে তাকে adjective clause or Relative clause বলে।
- Adjective clause গুলো Relative Pronoun বা Relative Adverb দ্বারা শুরু হয় তাই তাদেরকে Relative clause বলে।
- এখানে 'who came here yesterday' clause টি man Noun কে modify করেছে। তাই এটি একটি Adjective clause।

.
Which one is a compound sentence?
  1. As I am weak I cannot walk.
  2. Owing to weakness I cannot walk.
  3. I am weak but I can walk.
  4. I can walk although I am weak.
ব্যাখ্যা

- Compound sentence-এ একের অধিক principal clause থাকে যাদেরকে co-ordinate clause বলা হয়।
- অর্থাৎ Compound sentence- এ দুই বা ততােধিক principal clause বা co-ordinate clause থাকে।
- এছাড়া Compound sentence- এ সাধারণত and, or, but, yet, so, therefore, otherwise, or, else ইত্যাদি co-ordinating conjunction দ্বারা দুইটি principal clause যুক্ত থাকে। যেমন-
- I am weak but I can walk.
- Do or die.
- He is honest but poor.

.
A number of banks _____ computer.
  1. using
  2. use
  3. uses
  4. none
ব্যাখ্যা

- Structure: A number of + plural Noun + plural verb. Example:
- A number of Banks use computer.
- A number of boys are present today's class.

Structure: The number of + plural Noun + singular verb. Example-
- The number of girls is present today's program.
- The number of people was very high.

.
Neither the players nor the trainer ____ in the room.
  1. are
  2. were
  3. was
  4. none
ব্যাখ্যা

But, nor, or, Neither ..... nor, either ....... or, not only ...... but also, not ........ but ইত্যাদি দ্বারা দুটি Noun বা Pronoun যুক্ত হলে পরের subject অনুসারে Verb বসে।<br/>যেমন-
- Neither the players nor the trainer ____ in the room.
- Neither Shahin nor Shafiq is qualified for the job.
- Either the manager or his assistants review the company's personnel needs.

১০.
I count ______ your help.
  1. after
  2. with
  3. upon
  4. for
ব্যাখ্যা

- Count upon অর্থ কারো জন্য দুঃখ অনুভব করা।
- প্রদত্ত বাক্যে upon বসবে।
- I count upon your help.

১১.
Mark the correct sentence.
  1. I, you and he has committed the wrong.
  2. You, he and I have committed the wrong.
  3. He, you and I has committed the wrong.
  4. I, you and he have committed the wrong.
ব্যাখ্যা

- দোষ বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে প্রথমে 'first person', তারপর 'second person' এ sentence এবং শেষে 'third person' বসে এবং সবগুলোর subjective form হয়।
- একে সংক্ষেপে '123' নিয়ম বলা যায়।
- এখানে সঠিক বাক্যটি হচ্ছে- I, you and he have committed the wrong.
- I, you and he are to blame. ইত্যাদি।

১২.
Which is the opposite of the word 'dearth'?
  1. shortage
  2. lack
  3. scarcity
  4. glut
ব্যাখ্যা

- Dearth শব্দের অর্থ অভাব, দুষ্প্রাপ্যতা।
- Lack, scarcity, shortage, শব্দগুলোর অর্থ অভাব, দুষ্প্রাপ্যতা।
- এইগুলোর বিপরীত শব্দ plenty, glut, plethora, abundance, profusion শব্দগুলোর অর্থ প্রাচুর্য।

১৩.
Nobody can escape _______ death.
  1. by
  2. since
  3. to
  4. from
ব্যাখ্যা

কতগুলো word আছে যাদের পর from বসে।
- Escape from (পরিত্রান পাওয়া)
- Remote from (দূরবর্তী)
- Refrain from (বিরত থাকা)
- Absent from (অনুপস্থিত)
- Abstain from (বিরত থাকা)
- Different from (বিভিন্ন)
- Cease from (বিরত থাকা)
- Desist from (বিরত থাকা)
- Prevent from (প্রতিরোধ করা) ইত্যাদি।

১৪.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা উল্লেখ আছে-
  1. ১৯ নং অনুচ্ছেদে
  2. ২০ নং অনুচ্ছেদে
  3. ২১ নং অনুচ্ছেদে
  4. ২২ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা

- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা উল্লেখ আছে।
- নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য সম্পর্কে উল্লেখ আছে ২১ নং অনুচ্ছেদে।
- ২০ নং অনুচ্ছেদে অধিকার ও কর্তব্যরূপে কর্ম সম্পর্কে উল্লেখ আছে।
- ১৯ নং অনুচ্ছেদে সুযোগের সমতা সম্পর্কে উল্লেখ আছে।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।

১৫.
নদী ছাড়া 'যমুনা' কোনটির উচ্চ ফলনশীল জাত?
  1. আলু
  2. টমেটো
  3. গম
  4. মরিচ
ব্যাখ্যা

- উচ্চ ফলনশীল মরিচের জাতঃ যমুনা, চন্দ্রমুখী, সনিক, চাতক, মেজর ইত্যাদি।
- উচ্চ ফলনশীল আলুর জাতঃ হীরা, ডায়মন্ড, কার্ডিনাল, কুফরি, সুন্দরী, আইলসা, চমক, মরিনী, ওরিগো, মুলটা ইত্যাদি।
- উচ্চ ফলনশীল টমেটোর জাতঃ বাহার, মানিক, রতন, মিন্টু, সিঁদুর, ঝুমকা, শ্রাবণী ইত্যাদি।
- উচ্চ ফলনশীল গমের জাতঃ দোয়েল, আনন্দ, অগ্রণী, আকবর, বরকত, সোনালি, বলাকা, শতাব্দী, কাঞ্চন ইত্যাদি।

১৬.
'সালদা' গ্যাসক্ষেত্রটি বাংলাদেশের কোথায় অবস্থিত?
  1. মৌলভীবাজার
  2. খাগড়াছড়ি
  3. ব্রাহ্মণবাড়িয়া
  4. নোয়াখালী
ব্যাখ্যা

- সালদা গ্যাসক্ষেত্র, তিতাস গ্যাসক্ষেত্র গ্যাসক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত।
- সেমুতাং গ্যাসক্ষেত্রটি খাগড়াছড়িতে অবস্থিত।
- সুন্দলপুর গ্যাসক্ষেত্রটি নোয়াখালীতে অবস্থিত।
- 'কামতা' গ্যাসক্ষেত্র অবস্থিত গাজিপুরে।
- এটি ১৯৮১ সালে যাত্রা শুরু করে।
- মৌলভীবাজার গ্যাসক্ষেত্র অবস্থিত মৌলভীবাজারে।

১৭.
4x + 4x + 4x + 4x = কত?
  1. 4(2x+1)
  2. 2(2x+1)
  3. 2(2x+2)
  4. 2(2x+3)
ব্যাখ্যা

4x + 4x + 4x + 4x
= 4.4x
= 4(x+1)
= 22(x+1)
= 2(2x+2)

১৮.
x2 + y2 + z2 = 2 এবং x + y + z = 2 হলে (xy + yz + zx) এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা

দেওয়া আছে, x2 + y2 + z2 = 2 এবং x + y + z = 2
আমরা জানি, (x+y+z)2 = x2 + y2 + z2 + 2xy + 2yz + 2zx
বা, 2(xy + yz + zx) = (x+y+z)2 - (x2 + y2 + z2)
বা, 2(xy + yz + zx) = 22 -2 =  = 2
বা, 2(xy + yz + zx) = 4 - 2
বা, 2(xy + yz + zx) = 2
বা, (xy + yz + zx) = 1

১৯.
ছয়টি পরপর পূর্ণ সংখ্যা দেয়া আছে। প্রথম তিনটির যোগফল ২৭ হলে শেষ তিনটির যোগফল কত?
  1. ৩০
  2. ৩৩
  3. ৩৬
  4. ৩২
ব্যাখ্যা

মনে করি, সংখ্যা ছয়টি যথাক্রমে ক, ক+১, ক+২, ক+৩, ক+৪, ক+৫।
সুতরাং শর্তমতে, ক + (ক+১) + (ক+২) = ২৭
বা, ৩ক + ৩ = ২৭
বা, ৩ক = ২৭ - ৩
বা, ক = ২৪/৩
বা, ক = ৮
সুতরাং শেষ তিনটি সংখ্যার যোগফল = (ক+৩) + (ক+৪) + (ক+৫)
= ৩ক + ১২
= ৩ × ৮ + ১২
= ২৪ + ১২
= ৩৬

২০.
৩/৪, ৪/৫, ৫/৬ সংখ্যা গুলোর গ.সা.গু. কত?
  1. ১/৩০
  2. ৩০
  3. ১/৬০
  4. ৬০
ব্যাখ্যা

এখানে,
লবগুলো (৩, ৪ ও ৫) এর গ.সা.গু. = ১ এবং
হরগুলো (৪, ৫ ও ৬) এর ল.সা.গু. = ৬০
আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু. = লবগুলোর গ.সা.গু./ হরগুলোর ল.সা.গু.
= ১/৬০

২১.
(2x + 3y)/(3x+2y) = 5/6 হলে x:y = কত?
  1. 6:8
  2. 3:8
  3. 8:6
  4. 8:3
ব্যাখ্যা

দেওয়া আছে,
(2x + 3y)/(3x+2y) = 5/6
বা, 12x + 18y = 15x + 10y
বা, 3x = 8y
বা, x/y = 8/3
বা, x:y = 8:3

২২.
নিচের কোন ভগ্নাংশটি বড়?
  1. ৩/৭
  2. ২/৫
  3. ৪/৯
  4. ১/৩
ব্যাখ্যা

৭, ৫, ৯, ৩ সংখ্যা গুলোর ল.সা.গু = ৩১৫
সুতরাং, ভগ্নাংশগুলোর মধ্যে,
৩/৭ × ৩১৫ = ৩ × ৪৫ = ১৩৫
আবার, ২/৫ × ৩১৫ = ২ × ৬৩ = ১২৬
আবার, ৪/৯ × ৩১৫ = ৪ × ৩৫ = ১৪০
এবং ১/৩ × ৩১৫ = ১ × ১০৫ = ১০৫
সুতরাং সবচেয়ে বড় ভগ্নাংশটি হচ্ছে = ৪/৯।

২৩.
a - 1/a = 2 হলে a2 + (1/a)2 এর মান কত?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
ব্যাখ্যা

দেওয়া আছে, a - 1/a = 2
এখন, a2 + (1/a)2
= (a - 1/a)2 + 2. a. 1/a
= 22 + 2
= 4 + 2
= 6

২৪.
একটি ঘড়ি ৫৬০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ৫৫০ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৬৫০ টাকা
  4. ৭০০ টাকা
ব্যাখ্যা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে ২০% ক্ষতিতে ঘড়ির বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা।
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৫৬০ টাকা হলে ক্রয়মূল্য (১০০×৫৬০)/৮০ টাকা
= ৭০০ টাকা।

২৫.
৪/৩ ÷ ৭/৫ এর ২০/২১ = কত?
ব্যাখ্যা

৪/৩ ÷ ৭/৫ এর ২০/২১
= ৪/৩ ÷ ৪/৩
= ৪/৩ × ৩/৪
= ১

২৬.
নিচের কোন ৩টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না?
  1. ২,৪,৫
  2. ৪,৫,৬
  3. ২,৪,৭
  4. ৩,৪,৬
ব্যাখ্যা

আমরা জানি, তিনটি বাহু দেওয়া থাকলে তাদের দ্বারা ত্রিভুজ গঠন করার শর্ত হলো- যেকোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে।
অপশন ক তে, ২ + ৪ = ৬ > ৫; ত্রিভুজ গঠন করা সম্ভব।
খ তে, ৪ + ৫ = ৯ > ৬; ত্রিভুজ গঠন করা সম্ভব।
গ তে, ২ + ৪ < ৭; ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। এবং
ঘ তে, ৩ + ৪ = ৭ > ৬; ত্রিভুজ গঠন করা সম্ভব।

২৭.
কোন ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?
  1. ১০ দিন
  2. ১৫ দিন
  3. ১৮ দিন
  4. ২০ দিন
ব্যাখ্যা

এখানে, অবশিষ্ট দিন = (৩০-৫) দিন = ২৫ দিন
মোট লোক = (৪০+১০) জন = ৫০ জন।
এখন, ৪০ জনের খাবার আছে ২৫ দিনের
সুতরাং, ১ জনের খাবার আছে ২৫×৪০ দিনের
সুতরাং, ৫০ জনের খাবার আছে ২৫×৪০/৫০ দিনের
= ২০ দিনের।

২৮.
60° কোণের সম্পূরক কোণের অর্ধেক নিচের কোনটি?
  1. 30°
  2. 120°
  3. 50°
  4. 60°
ব্যাখ্যা

আমরা জানি, সম্পূরক কোণের পরিমাণ = 180°
সুতরাং 60° কোণের সম্পূরক কোণের অর্ধেক = 1/2 (180°-60°) = 1/2 × 120° = 60°

২৯.
একটি জীববিজ্ঞানের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় হল। বইটির প্রকৃত মূল্য কত?
  1. ৮০ টাকা
  2. ৮৬ টাকা
  3. ৯০ টাকা
  4. ৯২ টাকা
ব্যাখ্যা

৮০ টাকায় বিক্রয় করলে প্রকৃত মূল্য ১০০ টাকা
১ টাকায় বিক্রয় করলে প্রকৃত মূল্য ১০০/৮০ টাকা
৭২ টাকায় বিক্রয় করলে প্রকৃত মূল্য (১০০×৭২)/৮০ টাকা
= ৯০ টাকা।