পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
"Award Mania: Season - 11” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক - আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান i) জাতিসংঘের তহবিল ও প্রোগ্রাম [UNDP, UNEP, UNFPA, UNICEF, WFP, UN-HABITAT] ii) জাতিসংঘ সম্পর্কিত অন্যান্য সংস্থা [IAEA, IOM, CTBTO, UNAIDS, UNHCR, UNRWA, UNIDIR, UNITAR, UN WOMEN, UNSSC, UNU, UNOPS, OPCW, ITC] উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
UNDP এর বর্তমান প্রশাসক কে? (মার্চ, ২০২৫)
  1. হেলেন ক্লার্ক
  2. অসিম স্টেইনার
  3. উইলিয়াম হেনরি ড্রেপার
  4. ব্র্যাডফোর্ড মোর্স
সঠিক উত্তর:
অসিম স্টেইনার
উত্তর
সঠিক উত্তর:
অসিম স্টেইনার
ব্যাখ্যা
UNDP:
- এটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- UNDP পূর্ণরূপ United Nations Development Programme.
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৫ সালে।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- প্রধানের পদ: প্রশাসক।
- বর্তমান প্রশাসক: অসিম স্টেইনার। (মার্চ, ২০২৫)
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।

বি.দ্র: প্রতিষ্ঠা সালের ক্ষেত্রে অপশন বিবেচনায় উত্তর করতে হবে যদি অপশনে ১৯৬৫ এবং ১৯৬৬ থাকে তাহলে ১৯৬৫ উত্তর করতে হবে। আর যে কোন একটি থাকলে সেটি উত্তর হবে।

তথ্যসূত্র - ইউএনডিপি অফিসিয়াল ওয়েবসাইট।
.
জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. কেনিয়া
  2. সোমালিয়া
  3. জিম্বাবুয়ে
  4. লিবিয়া
সঠিক উত্তর:
কেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
কেনিয়া
ব্যাখ্যা
UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP).
- UNEP এর পূর্ণরূপ United Nations Environment Programme.
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠিত হয়: ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়: ৫ জুন।
- বর্তমান সদস্য: ১৯৩ টি। (মার্চ, ২০২৫)
- প্রধানের পদবী: নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার অ্যান্ডারসেন। (মার্চ, ২০২৫)
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.

তথ্যসূত্র - UNEP অফিসিয়াল ওয়েবসাইট।
.
UNSSC এর পূর্ণরূপ -
  1. United Nations Staff System College
  2. United Nations Security System Council
  3. United Nations Security Staff College
  4. United Nations System Staff College
সঠিক উত্তর:
United Nations System Staff College
উত্তর
সঠিক উত্তর:
United Nations System Staff College
ব্যাখ্যা
UNSSC:
- UNSSC এর পূর্ণরূপ United Nations System Staff College.
- এটি প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে।
- The UNSSC is an open, dynamic and engaged community committed to innovative learning and training programmes focused on public policy.
- বর্তমান পরিচালক হলো জাফর জাভান। (মার্চ, ২০২৫)
- এর সদর দপ্তর হলো তুরিন, ইতালি।

তথ্যসূত্র - UNSSC এর অফিসিয়াল ওয়েবসাইট।
.
জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা কোনটি?
  1. UNU
  2. UNITAR
  3. UNIDIR
  4. UNFPA
সঠিক উত্তর:
UNFPA
উত্তর
সঠিক উত্তর:
UNFPA
ব্যাখ্যা
UNFPA:
- বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে UNFPA.
- UNFPA এর পূর্ণরূপ United Nations Population Fund.
- UNFPA হল জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
- UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক।
- সংস্থাটি ১৫০টি দেশে কাজ করে থাকে।

উল্লেখ্য,
• UNU - United Nations University বা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।
• UNITAR - জাতিসংঘ প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান।
• UNIDIR - নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা।

তথ্যসূত্র - UNFPA অফিসিয়াল ওয়েবসাইট।
.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬২ সালে
  2. ১৯৬৬ সালে
  3. ১৯৬৯ সালে
  4. ১৯৭২ সালে
সঠিক উত্তর:
১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালে
ব্যাখ্যা
UNU:
- জাতিসংঘের মহাসচিব উ থান্ট ১৯৬৯ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক প্রতিবেদনে, তিনি একটি "জাতিসংঘ বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করেছিলেন।
- UNU- United Nations University বা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।
- প্রতিষ্ঠা লাভ করে- ১৯৭২ সালে।
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হল যৌথ গবেষণা এবং শিক্ষার মাধ্যমে বৈশ্বিক সমস্যাগুলি সমাধান করার প্রচেষ্টায় অবদান রাখা।
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত- টোকিও, জাপান।
- (UNU) ক্যাম্পাসের কার্যক্রম চালু আছে বর্তমানে - ১২ টি দেশে।

তথ্যসূত্র - UNUঅফিসিয়াল ওয়েবসাইট।
.
'UNICEF' প্রতিষ্ঠা লাভ করে কত সালে?
  1. ১৯৪১ সাল
  2. ১৯৪৩ সাল
  3. ১৯৪৬ সালে
  4. ১৯৪৯ সালে
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
ব্যাখ্যা
UNICEF:
- United Nations Children's Fund বা জাতিসংঘ শিশু তহবিল বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৪৬ সাল।
- শুরুতে এটির নাম ছিল: United Nations International Children's Emergency Fund.
- United Nations Children Fund নামধারণ করে: ১৯৫৩ সালে।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক: ক্যাথরিন রাসেল। (মার্চ, ২০২৫)
- তিনি এর ৮ম নির্বাহী পরিচালক।
- তিনি দায়িত্ব গ্রহণ করেন: ১ ফেব্রুয়ারি ২০২২ সালে।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চলে কাজ করছে।

তথ্যসূত্র - UNICEF এর অফিসিয়াল ওয়েবসাইট।
.
UNOPS-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ডেনমার্ক
  2. অস্ট্রিয়া
  3. বেলজিয়াম
  4. ইতালি
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা
UNOPS:
- UNOPS-এর পূর্ণরূপ: United Nations Office for Project Services.
- এটি জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস।
- UNOPS মূলত UNDP-এর অংশ হিসাবে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি ১ জানুয়ারি, ১৯৯৫ সালে একটি স্বাধীন, স্ব-অর্থায়ন সংস্থা হয়ে ওঠে।
- সদর দপ্তর: কোপেনহেগেন, ডেনমার্ক।
- বর্তমান মহাপরিচালক: জর্জ মোরেরা দা সিলভা। (মার্চ, ২০২৫)
- জাতিসংঘের প্রকল্প এবং চুক্তির মানকে একীভূত করার জন্য UNOPS তৈরি করা হয়েছিল।
- এটি বিশ্বের ৮০টিরও বেশি দেশে প্রকল্প সমর্থন করে।

তথ্যসূত্র - UNOPS ওয়েবসাইট।
.
বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল -
  1. UNRWA
  2. WFP
  3. UNHCR
  4. UNFPA
সঠিক উত্তর:
WFP
উত্তর
সঠিক উত্তর:
WFP
ব্যাখ্যা
WFP:
- বিশ্ব খাদ্য কর্মসূচী বা World Food Programme
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- সংস্থাটি বিশ্বের ৮৮টি দেশে প্রায় ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬১ সালে।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে WFP (World Food Programme) বা বিশ্ব খাদ্য কর্মসূচি।
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য,
- UNRWA হল জাতিসংঘের ফিলিস্তিনের শরণার্থী সহায়তা বিষয়ক কর্মসূচী।
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR.
- জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা ।

তথ্যসূত্র - WFP ও নোবেল পুরস্কার অফিসিয়াল ওয়েবসাইট।
.
UN HABITAT নিচের কোন বিষয়টি নিয়ে কাজ করে?
  1. শিক্ষা
  2. নারী উন্নয়ন
  3. আশ্রয় বিনির্মাণ
  4. চিকিৎসা
সঠিক উত্তর:
আশ্রয় বিনির্মাণ
উত্তর
সঠিক উত্তর:
আশ্রয় বিনির্মাণ
ব্যাখ্যা
UN HABITAT:
- UN HABITAT-এর পূর্ণরূপ: United Nations Human Settlements Programme.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- UN-Habitat ৯০টিরও বেশি দেশে জ্ঞান, নীতি পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা এবং সহযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে শহর এবং মানব বসতিতে রূপান্তরমূলক পরিবর্তন প্রচারের জন্য কাজ করে।
- সমাজের সব শ্রেণি পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN-HABITAT.
- প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালন করা হয়।

তথ্যসূত্র - UN HABITAT ওয়েবসাইট।
১০.
ITC এর সাথে সম্পর্কিত বিষয় নিচের কোনটি?
  1. চিকিৎসা
  2. শিক্ষা
  3. নারী উন্নয়ন
  4. বাণিজ্য
সঠিক উত্তর:
বাণিজ্য
উত্তর
সঠিক উত্তর:
বাণিজ্য
ব্যাখ্যা
ITC:
- ITC- এর পূর্ণরূপ: International Trade Centre.
- এটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র।
- এর পূর্বনাম: International Trade Information Centre.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৪ সালে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- ITC উন্নয়নশীল দেশগুলিতে বাণিজ্য-নেতৃত্বাধীন বৃদ্ধিকে তার কাজের কেন্দ্রে রাখে।

তথ্যসূত্র - ITC ওয়েবসাইট।
১১.
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) বর্তমান সদস্য দেশ কয়টি? (মার্চ, ২০২৫)
  1. ১৮০ টি
  2. ১৮৬ টি
  3. ১৮৯ টি
  4. ১৯২ টি
সঠিক উত্তর:
১৮০ টি
উত্তর
সঠিক উত্তর:
১৮০ টি
ব্যাখ্যা
IAEA:
- IAEA এর পূর্ণরূপ International Atomic Energy Agency.
- আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA.
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭ সালে।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমানে সদস্য: ১৮০ টি। (মার্চ, ২০২৫)
- সর্বশেষ সদস্য কুক দ্বীপপুঞ্জ ও সোমালিয়া। (মার্চ, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।
- বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি। (মার্চ, ২০২৫)
- তিনি আর্জেন্টিনার নাগরিক।
- শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে: ২০০৫ সালে।

তথ্যসূত্র - IAEA ওয়েবসাইট।
১২.
আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য দেশ কয়টি? (মার্চ, ২০২৫)
  1. ১২৫টি
  2. ১৩১টি
  3. ১৩৭টি
  4. ১৪২টি
সঠিক উত্তর:
১২৫টি
উত্তর
সঠিক উত্তর:
১২৫টি
ব্যাখ্যা
International Criminal Court:
- ICC এর পূর্ণরূপ International Criminal Court.
- রোম চুক্তি কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা লাভ করে।
- প্রতিষ্ঠিত হয়: ১ জুলাই ২০০২ সালে।
- সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ১২৫টি। (মার্চ, ২০২৫)
- এই আদালত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ প্রভৃতি বিষয়ে অনুসন্ধান ও বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত করতে পারে।
- গ্রেফতারি পরোয়ানাও জারি করতে পারে। তবে দণ্ড কার্যকর করতে পারে না।
- বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর ১৯৯৯ এটিতে স্বাক্ষর করে এবং ২৩ মার্চ ২০১০ এটি অনুমোদন করে।

তথ্যসূত্র - ICC অফিসিয়াল ওয়েবসাইট।
১৩.
ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তার লক্ষ্যে কোনটি প্রতিষ্ঠিত হয়?
  1. UNRWA
  2. UNU
  3. UNSSC
  4. UNIDIR
সঠিক উত্তর:
UNRWA
উত্তর
সঠিক উত্তর:
UNRWA
ব্যাখ্যা
UNRWA:
- এটি হল জাতিসংঘের ফিলিস্তিনের শরণার্থী সহায়তা বিষয়ক কর্মসূচী।
- UNRWA (The United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East) হলো ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তার লক্ষ্যে ১৯৪৯ সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত একটি মানবিক সহায়তা এজেন্সি।
- ১ জুন ১৯৪৬ থেকে ১৫ মে ১৯৪৮ সালের আরব- ইসরাইল সংঘাত এবং ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে বাস্তুচ্যুত হয়ে জর্ডান, সিরিয়া, লেবানন, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম সহ পশ্চিমতীরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তার কাজে UNRWA নিয়োজিত।
- UNRWA জরুরি ত্রাণ সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রভৃতি বিষয়ে কাজ করে থাকে।

তথ্যসূত্র - UNRWA অফিসিয়াল ওয়েবসাইট।
১৪.
UNIFEM এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউ ইয়র্ক
  2. ক্যালিফোর্নিয়া
  3. জর্জিয়া
  4. ওয়াশিংটন, ডি.সি.
সঠিক উত্তর:
নিউ ইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
নিউ ইয়র্ক
ব্যাখ্যা
UNIFEM:
- জাতিসংঘের নারী উন্নয়ন তহবিল (UNIFEM)।
- UNIFEM এর পূর্ণরূপ United Nations Development Fund for Women.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৬ সালে।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ৪৫টি। (মার্চ, ২০২৫)

তথ্যসূত্র - জাতিসংঘের ওয়েবসাইট।
১৫.
UNIDIR এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. সুইজারল্যান্ড
  2. কানাডা
  3. যুক্তরাষ্ট্র
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
UNIDIR:
- UNIDIR এর পূর্ণরূপ হলো United Nations Institute for Disarmament Research.
- এটি নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা।
- এর প্রতিষ্ঠা ১৯৮০ সালে।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- UNIDIR এর বর্তমান পরিচালক - Dr. Robin Geiss. (মার্চ, ২০২৫)

তথ্যসূত্র - UNIDIR অফিসিয়াল ওয়েবসাইট।
১৬.
পারমাণবিক অস্ত্রের পরিক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থার বর্তমান নির্বাহী প্রধান কে? (মার্চ, ২০২৫)
  1. মাইকেল রায়া
  2. টেড্রোস আধানম
  3. স্টেফান লিলার
  4. রবার্ট ফ্লয়েড
সঠিক উত্তর:
রবার্ট ফ্লয়েড
উত্তর
সঠিক উত্তর:
রবার্ট ফ্লয়েড
ব্যাখ্যা
CTBTO:
- পারমাণবিক অস্ত্রের পরিক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা (CTBTO)।
- CTBTO এর পূর্ণরুপ-Nuclear-Test-Ban Treaty Organization.
- পারমাণবিক পরীক্ষা-নিষেধাজ্ঞা চুক্তি, আনুষ্ঠানিকভাবে বায়ুমণ্ডলে, মহাকাশে এবং পানির নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করার চুক্তি।
- মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাজ্যের দ্বারা ৫ আগস্ট, ১৯৬৩ সালে মস্কোতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বাংলাদেশ CTBTO স্বাক্ষর করে: ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে।
- বাংলাদেশ CTBTO অনুমোদন করে: ৮ মার্চ, ২০০০ সালে।
- বাংলাদেশ CTBT অনুমোদনকারী ৫৪ তম দেশ। 
- বর্তমান নির্বাহী প্রধান: রবার্ট ফ্লয়েড। (মার্চ, ২০২৫)

তথ্যসূত্র - অফিসিয়াল ওয়েবসাইট (CTBTO)।
১৭.
জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৬০ সালে
  2. ১৯৬৩ সালে
  3. ১৯৬৭ সালে
  4. ১৯৭০ সালে
সঠিক উত্তর:
১৯৬৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৩ সালে
ব্যাখ্যা
UNITAR:
- UNITAR-এর পূর্ণরূপ: United Nations Institute for Training and Research.
- এটি জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা।
- সংস্থাটি জাতিসংঘের অধীনে অফিসিয়াল কর্মকর্তাদের কূটনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির নিমিত্তে কাজ করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৬৩ সালে।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মূল কাজ: প্রশিক্ষণ ও গবেষণা।

তথ্যসূত্র - UNITAR ওয়েবসাইট।